পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৫ জুলাই, ২০২৩সময়55 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পদের নাম: জুনিয়র পরিসংখ্যান সহকারী (গ্রেড-১৩) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ৩০.১০.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৫ জুলাই, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ উক্তিটি কার?
  1. ক) রাজা রামমোহন রায়
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) মোহাম্মদ লুৎফুর রহমান
  4. ঘ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
- 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' উক্তিটি প্রমথ চৌধুরী করেছেন।
- এটি প্রমথ চৌধুরীর 'বই পড়া' প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।

• তাঁর অন্যান্য বিখ্যাত উক্তি:
- ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়'
- 'যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়'।

• প্রমথ চৌধুরী:
- বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্নক প্রবন্ধ রচনাকারী, গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক বলা হয়।
- ইতালীয় সনেটের প্রবর্তকও হলেন প্রমথ চৌধুরী।
- তাঁর ছদ্মনাম বীরবল।
- তিনি সবুজপত্র (১৯১৪) ও বিশ্বভারতী, রূপ ও রীতি এবং অলকা পত্রিকা সম্পাদনা করেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ।
- পদচারণ।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারি কথা।
- আহুতি।
- নীললোহিত ও
- গল্প সংগ্রহ। 

• তাঁর রচিত প্ৰবন্ধগ্রন্থ:
- তেল- নুন -লাকড়ী।
- বীর বলের হালখাতা (চলিত রীতির প্রথম গদ্য রচনা)। 
- নানাকথা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
‘যে শুনেই মনে রাখতে পারে' তাকে এক কথায় কী বলে?
  1. ক) মনযোগী
  2. খ) মেধাবী
  3. গ) শ্রুতিধর
  4. ঘ) স্মৃতিবান
ব্যাখ্যা
• যে শুনেই মনে রাখতে পারে - শ্রুতিধর। 

গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ: 
• যা পূর্বে শোনা যায়নি- অশ্রুতপূর্ব। 
• যা অনুভব করা হচ্ছে - অনুভূয়মান।
• যা ক্রমশ দূরে সরে যাচ্ছে - অপসৃয়মাণ।  
• যা বহন করা হচ্ছে -নীয়মান।
• যা বলা হচ্ছে- বক্ষ্যমান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'উপর্যুক্ত' শব্দটির অর্থ কী ?
  1. ক) উপযুক্ত
  2. খ) উপরের
  3. গ) উপরে উল্লিখিত
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• উপর্যুক্ত (বিশেষণ):
- এর সঠিক উচ্চারণ হচ্ছে উপোর্‌জুক্‌তো।
- এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে উপরি + উক্ত।
- এর অর্থ হচ্ছে পূর্বে কথিত বা উল্লেখ করা হয়েছে এমন।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'হাত করা' দ্বারা কী বোঝানো হয়েছে?
  1. ক) প্রভাব
  2. খ) পটানো
  3. গ) প্রহার করা
  4. ঘ) অনুগ্রহ
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে 'হাত করা' দ্বারা পটানো বুঝানো হয়েছে।

বিশেষ অর্থ:
১. হাত আসা (অভ্যাস হওয়া/রপ্ত হওয়া) কাজটিতে তার হাত এসেছে।
২. হাত করা (বশীভূত করা) চাকরটাকে হাত করে চোর ঘরে ঢুকেছে।
৩. হাত থাকা (প্রস্তাব)। এ ব্যাপারে আমার হাত নেই।
৪. হাত পাতা (অনুগ্রহ চাওয়া/ভিক্ষা করা)। আমি তার কাছে হাত পাততে পারবাে না।
৫. হাত দেওয়া (কাজ করতে চাওয়া) এক সপ্তাহ ধরে কাজটিতে হাত দিতে পারি না।
৬. হাতটান (চুরির অভ্যাস) হাতটানের জন্য চাকরটাকে বিদায় দেওয়া হয়েছে।
৭. হাত তােলা (প্রহার করা) গরিবের গায়ে হাত তােলা ভাল নয়।
৮. হাত দেখা (ভাগ্য গণনা করা) জ্যোতিষী তার হাত দেখেছে।
৯. হাত যশ (সুখ্যাতি) ডা. রফিকের হাত যশ আছে।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'খাতক' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) সন্যাসী
  2. খ) সাধু
  3. গ) মহাজন
  4. ঘ) চেতনা
ব্যাখ্যা
- 'খাতক' শব্দের বিপরীত শব্দ হচ্ছে মহাজন।

• কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত 
- 'সৌম্য' এর বিপরীত শব্দ-'করাল' 
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক'
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক'
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান'
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত'
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক' 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ। 
.
'একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নের ব্যবহার করা হয়?
  1. ক) কমা
  2. খ) কোলন
  3. গ) সেমিকোলন
  4. ঘ) ড্যাশ
ব্যাখ্যা
- একটি অপূর্ণ বাক্যের পরে আর একটি বাক্যের অবতারণা করতে গেলে কোলন বসে।

• একটি অপূর্ণ বাক্যের পরে আর একটি বাক্যের অবতারণা করতে গেলে কোলন ব্যবহৃত হয়।
যেমন: সভায় সাব্যস্ত হলো : এক মাস পরে নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

উৎস:
১। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২। প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি।
.
অপরিণত অর্থে ‘কাঁচা’ শব্দের ব্যবহার কোনটি?
  1. ক) কাঁচা রাস্তা
  2. খ) কাঁচা সোনা
  3. গ) কাঁচা বয়স
  4. ঘ) কাঁচা আম
ব্যাখ্যা
• কাঁচা বয়স (অপরিণত বয়স): মেয়েটির একেবারেই কাঁচা বয়স।

অন্যদিকে,
• কাঁচা কথা (গুরুত্বহীন কথা): এমন কাঁচা কথা বলো না।
• কাঁচা চুল (কালো চুল): গৃহিণীর ঘন কাঁচা চুলের মতোই বর্ষার আকাশ।
• কাঁচা ঘুম (অগভীর ঘুম): শিশুটির কাঁচা ঘুম ভেঙে গেছে ৷
• কাঁচা আম (অপরিপক্ক আম): কাঁচা আমগুলো গাছে ঝুলছে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
‘মাথা দেওয়া’ শব্দটির অর্থ কী?
  1. ক) ভাবনা করা
  2. খ) শপথ করা
  3. গ) দায়িত্ব গ্রহণ
  4. ঘ) আগ্রহ
ব্যাখ্যা
- ‘মাথা দেওয়া’ শব্দটির অর্থ হচ্ছে দায়িত্ব গ্রহণ।

• বিশেষ অর্থ:
- মাথা ধরা (মাথায় যন্ত্রণা হওয়া) ওষুধ খেয়ে রুগির মাথা ধরা কমেছে।
- মাথা পাতা (সম্মত হওয়া) এ কাজে আমি মাথা পাততে পারি না। 
- মাথা আসা ( বোধগম্য হওয়া) অঙ্কটি কিছুতেই আমার মাথায় আসছে না।
- মাথা খাওয়া (নষ্ট করা) অতি আদর দিয়ে ছেলেটার মাথা খেয়ো না।
- মাথা ঠেকান (প্রণাম করা) ও আমার দেশের মাটি, তোমার তরে ঠেকাই মাথা৷
- মাথায় উঠা (প্রশয় পাওয়ার) আদর পেয়ে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে। 
- মাথা গরম করা (চটিয়া যাওয়া) এত অল্পে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে।
- চোখের মাথা খাওয়া (অন্ধ হওয়া) চোখের মাথা না খেলে কেউ এমন কাজ করতে পারে?
- মাথার দিব্যি (শপথ) মাথার দিব্যি, দয়া করে এ কাজ করো না।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
‘পরীক্ষায় সফল হও’। এটি কী ধরণের বাক্য?
  1. ক) ইচ্ছাসূচক
  2. খ) আদেশসূচক
  3. গ) বিবৃতিসূচক
  4. ঘ) বিস্ময়সূচক
ব্যাখ্যা
- অর্থানুসারে বাক্যকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে।

• বর্ণনা বা বিবরণমূলক বাক্য:
- যে বাক্যের সাহায্যে কোনাে কিছু বর্ণনা বা বিবৃত করা হয়, সে বাক্যকে বলা হয় বর্ণনামূলক বাক্য।
যেমন-
পৃথিবী সূর্যের চারদিকে ঘােরে।
লােকটি প্রতিদিন পুকুরে সাতার কাটে।
সে কবিতা লিখছে ইত্যাদি।

• প্রশ্নবােধক বাক্য:
- যে বাক্যের সাহায্যে কোনাে কিছু জিঞ্জাসা বা প্রশ্ন করা হয়, তাকে বলা হয় প্রশ্নবােধক বাক্য।
যেমন:
তুমি কি লােকটিকে চিন? সে কি আজ বাড়ি যাবে?
তুমি কি প্রতিদিন স্কুলে যাও ইত্যাদি।

• অনুজ্ঞাসূচক বাক্য:
- যে বাক্যের সাহায্যে আদেশ, উপদেশ, অনুরােধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি প্রকাশিত হয় তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য।
যেমন-
আদেশ: এখান থেকে বিদায় হও।
অনুরোধ : দয়া করে আমার কাজটি করে দাও।
উপদেশ : অযথা সময় নষ্ট করাে না।
নিষেধ : অনুমতি ছাড়া কখনও তার ঘরে প্রবেশ করাে না।
প্রস্তাব : চল, খেলার মাঠে ফুটবল খেলি আসি।

• ইচ্ছাসূচক বাক্য:
এ ধরনের বাক্যে শুভজনক প্রার্থনা, আশিস্, আকাঙ্ক্ষা করা হয়।
যেমন-
তােমার মঙ্গল হােক।
পরীক্ষায় সফল হও।

• বিস্ময়সূচক বাক্য:
- যে বাক্যে আশ্চর্যজনক কিছু বুঝায় তাকে বিস্ময়সূচক বাক্য বলে।
যেমন - 'হে সিন্ধু! বন্ধু মোর- মজিনু তব রূপে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১০.
গৃহহীন চিরদিন থাকে পরাধীন’ নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তৃকারকে শূন্য
  2. খ) অপাদান কারকে শূন্য
  3. গ) করণ কারকে শূন্য
  4. ঘ) কর্ম কারকে শূন্য
ব্যাখ্যা
• কর্তৃকারক:
- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
- ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
যেমন:
- গরু ঘাস খায়। - কর্তৃকারকে শূন্য বিভক্তি।
- 'গৃহহীন চিরদিন থাকে পরাধীন। - কর্তৃকারকে শূন্য বিভক্তি।
১১.
‘যারা দেশের ডাকে সারা দিতে পারে তারাই তো সত্যিকারের বীরপুরুষ’। এখানে ‘তারাই’ কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) সর্বনাম
  3. গ) বিশেষণ
  4. ঘ) অব্যয়
ব্যাখ্যা
- বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম পদ বলে।
- সর্বনাম সাধারণত ইতোপূর্বে ব্যবহৃত বিশেষ্যের প্রতিনিধি স্থানীয় শব্দ।
- যেমন: হস্তী প্রাণিজগতের সর্ববৃহৎ প্রাণী। তার শরীরটি যেন বিরাট এক মাংসের স্তুপ।(এখানে তার হচ্ছে সর্বনাম পদ)।
- বিশেষ্য পদ অনুক্ত থাকলেও ক্ষেত্রবিশেষে বিশেষ্য পদের পরিবর্তে সর্বনাম পদ ব্যবহৃত হতে পারে।
- যেমন: যারা দেশের ডাকে সারা দিতে পারে, তারা তো সত্যিকারের দেশপ্রেমিক। (এখানে তারা হচ্ছে সর্বনাম পদ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১২.
কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
  1. ক) অনুগমন
  2. খ) সাহিত্যসভা
  3. গ) পীতাম্বর
  4. ঘ) রাতকানা
ব্যাখ্যা
- পীতাম্বর (পীত অম্বর যার) অর্থ শ্রীকৃষ্ণ।
- এটি সমানাধিকার বহুব্রীহি সমাসের উদাহরণ।

• সমানাধিকার বহুব্রীহি:
পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে সমানাধিকার বহুব্রীহি বলে।
যেমন: এক গোঁ যার = একগুঁয়ে, লাল পাড় যে শাড়ির = লালপেড়ে ।

এছাড়াও,
• পদলোপী বহুব্রীহি:
যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায়, তাকে পদলোপী বহুব্রীহি বলে।
যেমন: চিরুনির মতো দাঁত যার = চিরুনদাঁতি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি।

• অলুক বহুব্রীহি:
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে, তাকে অলুক বহুব্রীহি বলে। 
যেমন – কানে খাটো যে = কানেখাটো। 

• বহুব্রীহি সমাস:
বহুব্রীহি সমাস যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন: বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি।

• ব্যাধিকরণ বহুব্রীহি:
পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য (কখনো কখনো ক্রিয়াবিশেষ্য) হলে ব্যাধিকরণ বহুব্রীহি হয়।
যেমন: গোঁফে খেজুর যার = গোঁফখেজুরে ।

 • ব্যতিহার বহুব্রীহি:
- পারস্পরিক ক্রিয়ায় কোনো অবস্থা তৈরি হলে ব্যতিহার বহুব্রীহি হয়।
যেমন: হাতে হাতে যে যুদ্ধ হাতাহাতি, কানে কানে যে কথা = কানাকানি ।

• সংখ্যাবাচক বহুব্রীহি:
- যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক, তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে।
যেমন – চার ভুজ যে ক্ষেত্রের = চতুর্ভুজ, সে (তিন) তার যে যন্ত্রের = সেতার ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১৩.
‘কবিতা’ শব্দের বহুবচন কোনটি?
  1. ক) কবিতাগুচ্ছ
  2. খ) কবিতামালা
  3. গ) কবিতারাজি
  4. ঘ) কবিতা সমূহ
ব্যাখ্যা
• বস্তুবাচক বা অপ্রাণীবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ-
গুচ্ছ- কবিতাগুচ্ছ।
আবলি- পুস্তকাবলি
দাম- কুসুমদাম, পুষ্পদাম।
নিকর- কমলনিকর।
পুঞ্জ- মেঘপুঞ্জ। 
মালা- পর্বতমালা।
রাজি- তারকারাজি।
রাশি- বালিরাশি।
নিচয়- কুসুমনিচয়। 

• উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ গুলো হলো:
গণ - দেবগন, নরগণ, জনগণ ইত্যাদি।
বৃন্দ- সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, শিক্ষকবৃন্দ ইত্যাদি।
মণ্ডলী - শিক্ষকমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ইত্যাদি।
বর্গ - পণ্ডিতবর্গ, মন্ত্রীবর্গ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি।  (২০২১ সংস্করণ)। 
১৪.
নিচের কোনটি তারিখ বাচক শব্দ?
  1. ক) চার
  2. খ) দ্বাদশ
  3. গ) চৌদ্দ
  4. ঘ) একুশে
ব্যাখ্যা
• তারিখ বাচক বা পূরণবাচক শব্দ:
- বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যাশব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়।
- যথা: পহেলা বা পয়লা (১লা), দোসরা (২রা), তেসরা (৩রা), চৌঠা (৪ঠা), পাঁচই (৫ই), ছয়ই (৬ই), সাতই(৭ই)......তেমনি একুশে (২১শে), বাইশে (২২শে) ইত্যাদি।
- তারিখবাচক শব্দের প্রথম চারটি অর্থাৎ ১ থেকে ৪ পর্যন্ত হিন্দি নিয়মে সাধিত হয়।
- বাকি গুলো বাংলার নিজস্ব নিয়মে গঠিত।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১৫.
‘রাজ্ঞী’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) রাজ্ + নী
  2. খ) রাগ্ + নি
  3. গ) রাজ্ + গি
  4. ঘ) রাজন + গি
ব্যাখ্যা
- ঞ যুক্ত শব্দের সন্ধিবিচ্ছেদে সাধারণত 'ম' হয়। কিন্তু কিছু শব্দে ন হয়।
যেমন:
যাচ্ঞা = যাচ্ + না (অর্থ : প্রার্থনা, উচ্চারণ : জাচ্না)।
রাজ্ঞী = রাজ্ + নী (অর্থ : রাজমহিষী, উচ্চারণ : রাগ্গি)।
যজ্ঞ = যজ্ + ন (উচ্চারণ : জোগ্‌গোঁ)।

উৎস:
১। বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২১)।
২। ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৩। বাংলা একাডেমির ব্যাকরণ।
১৬.
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ এর রচিয়তা কে?
  1. ক) আব্দুল কাদির
  2. খ) আব্দুল মান্নান সৈয়দ
  3. গ) সৈয়দ ওয়ালিউল্লাহ
  4. ঘ) আনোয়ার পাশা
ব্যাখ্যা
- মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'রাইফেল রোটি আওরাত' এর রচয়িতা- 'আনোয়ার পাশা'

• রাইফেল রােটি আওরাত:
- 'রাইফেল রােটি আওরাত' (১৯৭৩), আনােয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- অধ্যাপক সুদীপ্ত শাহীন এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র।
- এই উপন্যাসের অন্যান্য চরিত্রগুলাে হচ্ছে - ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।
- উপন্যাসটি মুক্তিযুদ্ধকালীন রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত।

• আনোয়ার পাশা:
- আনোয়ার পাশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক।
- জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।

• তাঁর রচিত উপন্যাস: 
- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তির।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ: 
- 'নদী নিঃশেষিত হলে',
- 'সমুদ্র শৃঙ্খলাতা উজ্জয়িনী' ও
- 'অন্যান্য কবিতা'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৭.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) পীপিলিকা
  2. খ) পিপীলিকা
  3. গ) পিপীলীকা
  4. ঘ) পিপিলীকা
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক বানান হচ্ছে পিপীলিকা।
- অপশনের বাকি বানানগুলো অশুদ্ধ।

• পিপীলিকা:
- এর সঠিক উচ্চারণ হচ্ছে পিপিলিকা।
- পিপীলিকা দলবদ্ধ হয়ে বাস করে এমন ছয় পা বিশিষ্ট সুশৃঙ্খল সামাজিক কীট, পিপড়া, পিঁপড়ে।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৮.
‘বীরবল’ কার ছদ্মনাম?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) প্রমথ চৌধুরী
  3. গ) হুমায়ূন আহমেদ
  4. ঘ) রাজা শেখর বসু
ব্যাখ্যা
• প্রমথ চৌধুরী ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন। 

• প্রমথ চোধুরী:
- বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন। 
- তেল নুন লকড়ি - প্রমথ চৌধুরীর একটি প্রবন্ধগ্রন্থ।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- প্রবন্ধ সংগ্রহ,
- বীরবলের হালখাতা,
- তেল-নুন-লকড়ি ইত্যাদি।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারী কথা,
- নীললোহিত ও
- আহুতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৯.
‘চাঁদ’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) সবিতা
  2. খ) সুধাকর
  3. গ) শশী
  4. ঘ) শশধর
ব্যাখ্যা
- ‘চাঁদ’ এর সমার্থক শব্দ নয় 'সবিতা'।

• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

অন্যদিকে,
• ‘সূর্য’ এর সমার্থক শব্দ: 
- অর্ক, আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, আফতাব, অরুণ।


উৎস:
১। বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণি (সংস্করণ- ২০২১)।
২। ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
২০.
সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে হয়েছে?
  1. ক) লেখ্য
  2. খ) কথ্য
  3. গ) আঞ্চলিক
  4. ঘ) উপভাষা
ব্যাখ্যা
• সাধু ভাষা/রীতি:
- দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ ও জ্ঞানচর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধু রীতির জন্ম হয়।
- উনিশ শতকের শুরুর দিকে সাধু রীতির বিকাশ ঘটে।
- সাধু রীতিতে ক্রিয়াপদ দীর্ঘতর হয়ে থাকে।
- সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
- চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।
- সুতরাং, এই দুটি পদের ভিন্নতার জন্যই সাধু ও চলিত ভাষার পার্থক্য নির্ণয় করা যায়।
- সাধু রীতির বহু সর্বনামে 'হ'-বর্ণ যুক্ত থাকে, যেমন- তাহারা, ইহাদের, যাহা, তাহা, উহা, কেহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণি (সংস্করণ- ২০২১)।
২১.
Which sentence is incorrect?
  1. ক) He has not came back from the work.
  2. খ) He went to Ramna Park.
  3. গ) They selected me captain.
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্য গুলোর মধ্যে ভুল বাক্য হচ্ছে - He has not came back from the work.

• বাক্যটি present perfect tense এ আছে।
- Structure: Subject + have/ has + মূল Verb এর Past Participle Form + Extension.
- নিয়মানুযায়ী সঠিক বাক্য হবে - He has not come back from the work.
- উল্লেখ্য যে, come এর Past form হচ্ছে came Past Participle form হচ্ছে come.
২২.
Based on object verb are of_____.
  1. ক) 2 types
  2. খ) 3 types
  3. গ) 4 types
  4. ঘ) 5 types
ব্যাখ্যা
• Based on object verb are of - 2 types.
• যথাঃ 
1.Transitive verb
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- বাক্যে ব্যবহৃত verb এর কাছে কি ( what) বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই সাধারণত object এবং ওই verb টি হবে Transitive Verb.
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- যেমন - He has no idea how to run a business.

2.  Intransitive verb
- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত verb - এর কাছে কি (what? বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যদি কোন উত্তর না পাওয়া যায়, তাই সাধারণত Intransative Verb ৷
- উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন( when) বা কোথায়( where) দ্বারা প্রশ্ন করতে হয় 
- Intransitive verb এর সাধারণ Structure  হচ্ছে: subject + verb
- যেমন - The window opened automatically.
২৩.
Which verb is irregular?
  1. ক) Break
  2. খ) Like
  3. গ) Cook
  4. ঘ) All of the above
ব্যাখ্যা
Irregular Verb - হল সেই verb-গুলো যেগুলো সাধারণ নিয়মানুযায়ী verb-এর শেষে -ed বা d যোগ করে past form বা past participle-এ রুপান্তরিত করা যায় না।
- A verb in which the past tense is not formed by adding the usual -ed ending. 
- যে সকল verb-কে past ও past participle করতে গেলে verb-এর বানানের মধ্যে পরিবর্তন এনে past ও past participle করতে হয় তাকে Irregular verb বলে। 
যেমনঃ
• Present: Past: Past participle
- Bear: Bore: Borne

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
• Break এর  Past: Past participle হচ্ছে - Broke: Broken
• Like এর Past: Past participle হচ্ছে - Liked: Liked
• Cook এর Past: Past participle হচ্ছে - Cooked: Cooked

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Break verb টি -কে past ও past participle করতে গেলে verb-এর বানানের মধ্যে পরিবর্তন এনে past ও past participle করতে হয়।
- তাই এটিই সঠিক উত্তর।
২৪.
Which sentence is correct?
  1. ক) He speaks a story.
  2. খ) He speaks English well.
  3. গ) All of the above.
  4. ঘ) None of the above.
ব্যাখ্যা
• সাধারণত গল্প বলার ক্ষেত্রে tell এবং কোনো ভাষায় কথা বলার  বলার ক্ষেত্রে speaks ব্যবহৃত হয়। 
- সে অনুযায়ী - He speaks English well - বাক্যটি সঠিক। 

• He speaks a story - এই বাক্যে speaks এর স্থলে tells হলে বাক্যটি সঠিক হত। 
- Correct sentence: He tells a story.
২৫.
Which one is an example of factitive object?
  1. ক) I know him to be a doctor
  2. খ) Pluck the flower.
  3. গ) We made him captain
  4. ঘ) He lives here.
ব্যাখ্যা
 • Factitive object:
- যে সকল verb এর পরে object complement বসে তাকে Factitive object বলে।
- অর্থাৎ যখন verb এর পরে দুটি অংশ থাকবে এবং একটি অপরটিকে নির্দেশ করবে তখন object এর পরের অংশকে objective complement বা Factitive object বলে।
• We made him captain.
- এখানে captain শব্দটি him object এর complement.
- তাই এটি Factitive object.
২৬.
Which sentence is an example of reflexive pronoun?
  1. ক) I hurt myself.
  2. খ) I will do it myself.
  3. গ) We saw the king himself.
  4. ঘ) All of the above.
ব্যাখ্যা
• Reflexive Pronoun
- pronoun ও personal pronoun এর সাথে self/selves যুক্ত হয়ে Reflexive pronoun গঠিত হয়।
- একই ব্যক্তি Subject ও Object হলে Object হিসেবে Reflexive Pronoun ( যেমন – himself, myself, themselves etc. ) বসে।

• ব্যবহারের দিক হতে Reflexive pronoun দুই প্রকার।
• Basic Reflexive Pronoun:
- Sentence এ transitive verb এর object হিসেবে বসে subject কে নির্দেশ করে।
Example:
He killed himself.
I wash myself.

• Emphatic Reflexive Pronoun:
- কোনো sentence এর noun কে জোর দিতে noun এর পরে বসে।
Example:
He himself killed the bird.
২৭.
What is the meaning of the word, 'Put the screw on'?
  1. ক) in defiance
  2. খ) give offence to them
  3. গ) in a state of suspense
  4. ঘ) brought pressure to bear on
ব্যাখ্যা
• Put the screws on (someone) 
English Meaning:  to use pressure or threats to make someone do what you want.
Bangla Meaning: কাউকে দিয়ে জোর করে কিছু করানো/ কারো উপর জোর প্রইয়োগ করা।

Synonyms:  coerce, force, compel, drive

Example
They had to put the screws on Harper. So far, he was the only person who might know something.
Easy Learning Idioms Dictionary. Copyright © HarperCollins Publishers।

• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - brought pressure to bear on ( চাপ সৃষ্টি করা), Put the screws on এর সমার্থক অর্থ প্রকাশ করায়, এটিই সঠিক উত্তর।
২৮.
My brother______ at university for the last two years.
  1. ক) has gone
  2. খ) has been
  3. গ) went
  4. ঘ) is
ব্যাখ্যা
• বাক্যটি Present Perfect Tense এর অর্থ প্রকাশ করছে।
- কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝালে Present Perfect Tense হয়।
- সাধারনভাবে Present Perfect Tense-এর  কাজ হচ্ছে, কোন সুনির্দিষ্ট সময় উল্লেখ না  করে অতীতে শুরু হওয়া কোন কাজের বর্তমান ফল (Result) বা অবস্থা বর্ণনা করা।
• Structure: Subject + has/have + V3 + extension.

• সুতরাং, নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - has been.
Complete sentence: My brother has been at university for the last two years.
Bangla Meaning: আমার ভাই গত দুই বছর ধরে ইউনিভার্সিটিতে যাচ্ছে।
২৯.
Synonym of 'limpid' -
  1. ক) moist
  2. খ) dark
  3. গ) shallow
  4. ঘ) transparent
ব্যাখ্যা
• limpid - নির্মল; স্বচ্ছ।

• Meaning of the option's words: 
ক) moist - ঈর্ষৎ আর্দ্র; ভেজ-ভেজা
খ) dark - অন্ধকার; আঁধার; তিমির; তমসা।
গ) shallow - অগভীর; গাধ; চেটালো
ঘ) transparent - স্বচ্ছ; সহজবোধ্য।

• সুতরাং বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশনগুলোর মধ্যে - transparent শব্দটি limpid এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
৩০.
'Adept' means-
  1. ক) Proficient
  2. খ) Careful
  3. গ) Awkward
  4. ঘ) Naive
ব্যাখ্যা
• 'Adept' means- সুদক্ষ, কুশলী।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক) Proficient - ব্যুৎপন্ন; দক্ষ; নিপুণ।
খ) Careful -  সতর্ক/হুঁশিয়ার/সাবধান/মনোযোগী/যত্নবান হওয়া
গ) Awkward - ব্যবহারোপযোগী করে নির্মিত নয় এমন; বেঢপ; বেমানান; বিরূপ; অদক্ষ; আনাড়ি
ঘ) Naive - কৌতুকজনকভাবে সরল; কাঁচা।

• সুতরাং বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশনগুলোর মধ্যে -Proficient শব্দটি Adept এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
৩১.
Which word is correctly spelled?
  1. ক) Idiosyncrasy
  2. খ) Gaugi
  3. গ) Hankerchief
  4. ঘ) Leniant
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Idiosyncrasy বানান টি সঠিক। 
• Idiosyncrasy - ব্যক্তির বিশিষ্ট চিন্তারীতি বা আচরণ; স্বভাব বৈশিষ্ট্য 

• অন্য শব্দ গুলোর সঠিক বানান -
খ) Gaugi - Gauge (পরিমাপের মান; মানদণ্ড; মাপ; বিস্তার; ব্যাপ্তি; সীমা)  
গ) Hankerchief - Handkerchief (রুমাল)
ঘ) Leniant - Lenient (উদার; দয়ালু; কোমল; ক্ষমাশীল)

Source: Bangla Academy Dictionary.

 
৩২.
Which word does not match with the other words?
  1. ক) Pharynx
  2. খ) Bronchiole
  3. গ) Alveoli
  4. ঘ) Auricle
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ -
ক) Pharynx - অন্ননালির উপরে অবস্থিত গহ্বর।
খ) Bronchiole - ফুসফুসের ক্ষুদ্রতম বায়ুপথ। 
গ) Alveoli - ফুসফুসের অনেক ছোট বায়ু থলির মধ্যে একটি যা দ্রুত গ্যাস বিনিময়ের অনুমতি দেয়।
ঘ) Auricle -  ১) কানের বহির্ভাগ; বহিঃকর্ণ। (২) হৃৎপিণ্ডের উপরের দুটি প্রকোষ্ঠের যেকোনো একটি; অলিন্দ।
৩৩.
Which word is wrongly spelled-
  1. ক) Chauvinism
  2. খ) Diarrhoea
  3. গ) Sacrilegious
  4. ঘ) Supercilous
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Supercilous বানান টি ভুল।

• সঠিক বানান টি হচ্ছে - Supercilious
English Meaning: behaving or looking as though one thinks one is superior to others.
Bangla Meaning: উন্নাসিক
৩৪.
Qualifying in the admission test is easy - This is an exaple of -
  1. ক) Verb phrase
  2. খ) Adverbial Phrase
  3. গ) Adjective Phrase
  4. ঘ) Noun Phrase
ব্যাখ্যা
• Noun phrases
A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses and other nouns in the possessive case.
- অধিকাংশ সময়ই, Noun phrase  মূলত: একটি Noun বা Pronoun এর কাজ করে। 
- এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে ।
- যেমন: 
- Subject হিসেবে। 
- Object of a verb হিসেবে। 
- Object of a preposition হিসেবে। 
- Subject complement হিসেবে। 
- Object complement হিসেবে।
৩৫.
'Equivocation' means
  1. ক) A true statement
  2. খ) Equal opportunity to get a job
  3. গ) To contrary things in the same statement
  4. ঘ) Free expression of opinions
ব্যাখ্যা
Equivocation (noun):
Meaning: The use of ambiguous language to conceal the truth or to avoid committing oneself; prevarication/To contrary things in the same statement.
Bengali meaning: কথার দুটি অর্থ হয় এমন ভাব; বাকচাতুরী।

Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.
৩৬.
'Cul-de-sac' means
  1. ক) Selection
  2. খ) Bubble
  3. গ) Dead end
  4. ঘ) Error
ব্যাখ্যা
• 'Cul-de-sac'
English Meaning: 'Cul-de-sac' means
Bangla Meaning: কানাগলি

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ -
ক) Selection - পছন্দকরণ; নির্বাচন; বাছাই।
খ) Bubble - বুদ্বুদ; জলবুদ্বুদ।
গ) Dead end - কানাগলি।
ঘ) Error - ভুল; ভ্রম।

• শব্দের অর্থ গুলোর লক্ষ্য করলে দেখা যায়, উল্লেখিত অপশন গুলর মধ্যে কেবলমাত্র Dead end শব্দটি Cul-de-sac এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
৩৭.
Kind of sentence-
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 7
ব্যাখ্যা
• অর্থ বা কাজের ওপর ভিত্তি করে ইংরেজিতে Sentence কে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা যায়।
• They are:-
1. Assertive Sentence.
2. Interrogative Sentence.
3. Imperative Sentence.
4. Optative Sentence.
5. Exclamatory Sentence.
৩৮.
'Manifestation' means
  1. ক) Presentation
  2. খ) Observation
  3. গ) Complication
  4. ঘ) Intermission
ব্যাখ্যা
• 'Manifestation' means -  স্পষ্টকরণ; প্রকাশ।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক) Presentation - উপহার; নিবেদন; উপস্থাপন, প্রকাশকরণ।
খ) Observation - পর্যবেক্ষণ
গ) Complication - জটিলতা; দুর্বোধ্যতা; কোনো কিছু যা নতুন জটিলতা বা অসুবিধা যোগ করে
ঘ) Intermission - বিরতি; বিরাম।


• সুতরাং বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশনগুলোর মধ্যে - Presentation শব্দটি Manifestation এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
৩৯.
'Nota bene' means-
  1. ক) do example
  2. খ) not sure
  3. গ) next page
  4. ঘ) mark well
ব্যাখ্যা
Nota Bene (Latin phrase)
English Meaning: used to call attention to something important.
Bangla Meaning: সতর্কতার সঙ্গে লক্ষ করুন; লক্ষণীয়।

• "Now, pay attention!" That's the basic meaning of N.B. — the abbreviated form of the Latin phrase "nota bene" (literally, "note well").
- N.B. still appears in some forms of academic writing as a way of steering readers' attention toward something particularly important.

Source: Merriam-Webster Dictionary, thoughtco.com

প্রদত্ত অপশনগুলোর মধ্যে mark well অপশনটি প্রদত্ত ব্যাখ্যার সাথে মিল রয়েছে।
৪০.
Correct spelling-
  1. ক) Questionnaire
  2. খ) Questionaire
  3. গ) Questionneire
  4. ঘ) Questioneire
ব্যাখ্যা
• The correct spelling is 'Questionnaire'.

Questionnaire (Noun)
English Meaning: A set of printed or written questions with a choice of answers, devised for the purposes of a survey or statistical study.
Bangla Meaning: প্রশ্নাবলি; মতামত জরিপ কাজে ব্যবহৃত প্রশ্নমালা।

Source: Oxford Dictionary, Bangla Academy
৪১.
‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান ?
  1. ক) ২৬
  2. খ) ২৭
  3. গ) ২৮
  4. ঘ) ২৯
ব্যাখ্যা
• সংবিধান:
 বাংলাদেশের সংবিধানের,
- ২৬ নং অনুচ্ছেদে মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল।
- ২৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে, 'সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।'
- ২৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে, ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য।
- ২৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে, 'সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা'।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৪২.
বাংলাদেশের সুপ্রীম কোর্ট মোট কয়টি বিভাগ নিয়ে গঠিত?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
• সুপ্রীম কোর্ট:
- বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
- সুপ্রিম কোর্ট ২টি বিভাগের সমন্বয়ে গঠিত। যথাঃ
- আপিল বিভাগ এবং
- হাইকোর্ট বিভাগ।

উৎসঃ বাংলাদেশের সংবিধান।
৪৩.
এক মাইক্রো সেকেন্ড সমান কত?
  1. ক) ০.০০০০০০০১ সেকেন্ড
  2. খ) ০.০০০০১ সেকেন্ড
  3. গ) ০.০০০০০০১ সেকেন্ড
  4. ঘ) ০.০০০০০১ সেকেন্ড
ব্যাখ্যা
মাইক্রো সেকেন্ড সমান এক সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ
১ মাইক্রো সেকেন্ড = ১ সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ
= ১/১০০০০০০ সেকেন্ড
= ০.০০০০০১ সেকেন্ড

১ মিলি সেকেন্ড = ১ সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ
১ মাইক্রো সেকেন্ড = ১ সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ
১ ন্যানো সেকেন্ড = ১ সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ
১ পিকো সেকেন্ড = ১ সেকেন্ডের একলক্ষ কোটি ভাগের এক ভাগ।
৪৪.
Optical Mark Reader (OMR); আলোর কোন নীতির ভিত্তিতে কাজ করে?
  1. ক) প্রতিসরণ
  2. খ) প্রতিফলন
  3. গ) প্রতিবিম্ব
  4. ঘ) ব্যাতিচার
ব্যাখ্যা
OMR (Optical Mark Reader) হলো একটি যন্ত্র, যা পেন্সিল বা কালির দাগ বুঝতে পারে। কালির দাগ বোঝা যায় কালির দাগের ওপর আলোর প্রতিফলন বিচার করে। 
• এটি আলাের প্রতিফলন বিচার করে বিভিন্ন ধরনের তথ্য বুঝতে পারে। ও এম আরের কাজের ধরণ অনেকটা স্ক্যানারের মতাে। বিশেষভাবে তৈরি করা কিছু দাগ বা চিহ্ন ও এম আর পড়তে বা বুঝতে পারে। আলাের প্রতিফলন ধর্ম ব্যবহার করে ও এম আর কাজ করে।
বর্তমানে বিভিন্ন পরীক্ষার নৈর্ব্যক্তিক উত্তরপত্র মূল্যায়ন, জনমত জরিপ, আদমশুমারি ইত্যাদি ক্ষেত্রে এই যন্ত্র ব্যবহৃত হয়।

• OMR এর সুবিধা :
১. উত্তরপত্র বা কোন ডকুমেন্ট পরীক্ষা করলে ভুল বা পক্ষপাতিত্বের আশঙ্কা থাকে না।
২. দ্রুতগতিতে পরীক্ষা করা যায়।
৩. হাতের লেখা নয় বলে কম্পিউটার দ্বারা পড়তে অসুবিধা হয় না।

• OMR এর অসুবিধা :
১. পেন্সিলের গ্রাফাইটের উপাদানগত সমস্যা থাকলে পড়তে পারে না।
২. কালির উপাদানগত সমস্যা থাকলে পড়তে পারে না।
৩. দামি কাগজের প্রয়োজন হয়।
৪৫.
কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
  1. ক) MS Word
  2. খ) MS Access
  3. গ) MS PowerPoint
  4. ঘ) MS Excel
ব্যাখ্যা
• মাল্টিমিডিয়া হচ্ছে একটি যোগাযোগ এর মাধ্যম। যেখানে বিভিন্ন প্রকার বিষয় বস্তু গুলো যেমন- টেক্সট, অডিও, ইমেজ, অ্যানিমেশন কিংবা ভিডিও ইত্যাদি গুলোকে একত্রিত করে বা একসাথে করে একক ইন্টারেক্টিভ প্রেজেন্টেশন তৈরি করা হয়।

পাওয়ারপয়েন্ট হচ্ছে এমন একটি প্রফেশনাল প্যাকেজ সফটওয়্যার যা আপনাকে যে কোন রকমের প্রফেশনাল মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তৈরি করতে সাহায্য করবে।

পাওয়ারপয়েন্ট এর সুবিধাগুলো হলো-
১) পাওয়ারপয়েন্টে তৈরি প্রেজেন্টেশন আপনি বিভিন্ন মাধ্যম যেমন কোন কম্পিউটার স্ক্রিন, এলসিডি প্রোজেক্টর ইত্যাদিতে প্রদর্শন করতে পারবেন।
২) পাওয়ারপয়েন্টে তৈরি প্রেজেন্টেশন প্রিন্ট করে কাজে লাগাতে পারবেন।
৩) পাওয়ারপয়েন্টে তৈরি প্রেজেন্টেশন এর সংশোধন বা আপডেট করতে পারবেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
৪৬.
স্টিফেন হকিং একজন-
  1. ক) পদার্থ বিজ্ঞানী
  2. খ) রসায়ন বিজ্ঞানী
  3. গ) কম্পিউটার বিজ্ঞানী
  4. ঘ) ব্যবসায়ী
ব্যাখ্যা
স্টিফেন হকিং বিশ্বের একজন প্রথিতযশা পদার্থবিজ্ঞানী।
তাঁর রচিত বইসমূহ-
- A Brief History of Time,
- The Universe in a Nutshell
- The Grand Design, ইত্যাদি। 

- বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা সম্বলিত স্টিফেন হকিং এর বিখ্যাত বই – A Brief History of Time.

সূত্র: ব্রিটানিকা।
৪৭.
ম্যানগ্রোভ কী?
  1. ক) শালবন
  2. খ) চিরহরিৎ বন
  3. গ) উপকূলীয় বন
  4. ঘ) সামাজিক বন
ব্যাখ্যা
• ম্যানগ্রোভ:
- ম্যানগ্রোভ বলতে উপকূলীয় বনভূমিকে বুঝায়।
- ম্যানগ্রোভ বলতে সাধারণভাবে জোয়ার-ভাটায় প্লাবিত বিস্তির্ণ জলাভূমিকে বোঝায়।
- ম্যানগ্রোভ বন জোয়ারভাটায় বিধৌত লবনাক্ত সমতলভূমি।
- উষ্ণমন্ডলীয় ও উপ-উষ্ণমন্ডলীয় অক্ষাংশের আন্তপ্লাবিত আবাসস্থলের সমন্বয়ে ম্যানগ্রোভ ইকোসিস্টেম গঠিত।
- এ আন্তপ্লাবিত জলাভূমি বিভিন্ন স্তরের পারষ্পরিক নির্ভরশীল উপাদানসমূহ যেমন- পানি প্রবাহ, পলি, পুষ্টি উপাদান, জৈব পদার্থ এবং জীবজন্তুর সমন্বয়ে গঠিত।

উৎসঃ বাংলাপিডিয়া।
৪৮.
বি-৫২ কী?
  1. ক) এক ধরনের বোমা
  2. খ) এক ধরনের হেলিকপ্টার
  3. গ) এক ধরনের কেমিক্যাল
  4. ঘ) এক ধরনের বিমান
ব্যাখ্যা
• বি-৫২:
- বি-৫২, যাকে স্ট্র্যাটোফোর্ট্রেসও বলা হয়।
- এটি এক ধরণের মার্কিন বোমারু বিমান। 
- এটি ১৯৪৮ সালে ডিজাইন করা হয়েছিল।
- এটি প্রথম ১৯৫২ সালে উড্ডয়ন করা হয়েছিল এবং ১৯৫৫ সালে প্রথম সামরিক পরিষেবা দেয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৪৯.
বীরশ্রেষ্ঠগণের মধ্যে বিমান বাহিনীর কয়জন ছিলেন?
  1. ক) ২ জন
  2. খ) ৩ জন
  3. গ) ৪ জন
  4. ঘ) ১ জন
ব্যাখ্যা
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্যে বঙ্গবন্ধু সরকার ১৯৭৩ সালে সাতজন মুক্তিযোদ্ধাকে কে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব বীরশ্রেষ্ঠ প্রদান করেন।
- এদের মধ্যে সেনাবাহিনীর সদস্য তিনজন, সাবেক ই. পি. আর. সদস্য দুইজন এবং বিমান বাহিনী ও নো বাহিনীর একজন করে।

বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তরা হলেন:
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : সেনাবাহিনী।
- সিপাহী মোস্তফা কামাল : সেনাবাহিনী।
- সিপাহী হামিদুর রহমান : সেনাবাহিনী।
- ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন : নৌবাহিনী।
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : বিমান বাহিনী।
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ : সাবেক ই. পি. আর.।
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : সাবেক ই. পি. আর.।

তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
৫০.
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি?
  1. ক) ইয়েমেন
  2. খ) সৌদি আরব
  3. গ) ইরাক
  4. ঘ) লেবানন
ব্যাখ্যা
- ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৮ জুলাই ১৯৭২ সালে।
- এটি মধ্যপ্রাচ্যের স্বীকৃতিদানকারী প্রথম দেশ ছিল।
- অন্যদিকে ইরান ও কাতার বাংলাদেশকে স্বীকৃতি দেয় যথাক্রমে ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি ও ৪ মার্চ।
- সৌদি আরব স্বীকৃতি দেয় ১৯৭৫ সালের ১৬ আগস্ট।

উৎসঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
৫১.
আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি?
  1. ক) পার্বত্য বান্দরবান
  2. খ) নারায়ণগঞ্জ
  3. গ) পার্বত্য রাঙ্গামাটি
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা
- আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি।
- আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ।
- জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম জেলা ঢাকা।
- জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা বান্দরবান।

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন, পঞ্চম আদমশুমারি।
৫২.
'ওভাল' ক্রিকেট মাঠটি কোথায় অবস্থিত?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ওয়স্টে ইন্ডিজ
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা
• ওভাল ক্রিকেট মাঠ:
- যুক্তরাজ্যের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম দ্য ওভাল।
- ১৮৪৫ সালে প্রতিষ্ঠিত ওভাল ক্রিকেট মাঠটি যুক্তরাজ্যের কেনিংস্টার লন্ডনে অবস্থিত।
- এ স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৩ হাজার ৫০০ জন।
- উল্লেখ্য যে, টেস্ট ক্রিকেটের জন্য ব্যবহৃত ওভাল মাঠটি যুক্তরাজ্যের প্রথম ও বিশ্বের দ্বিতীয় মাঠ হিসেবে স্বীকৃত।

সূত্রঃ বিবিসি।
৫৩.
ভিটামিন 'এ' এর অভাবে শিশুদের কোন রোগ হয়?
  1. ক) খর্বাকৃতি
  2. খ) বুদ্ধিহীনতা
  3. গ) অন্ধত্ব
  4. ঘ) কম ওজন
ব্যাখ্যা
ভিটামিন এ এর অভাবে চোখ ক্ষতিগ্রস্ত হয়ে জেরপথ্যালমিয়া নামক রোগ হয়ে থাকে।

- ভিটামিন এ এর অভাব পূরণ না হলে এই রোগটির মাত্রা ও তীব্রতা বাড়তেই থাকে।
- জেরপথ্যালমিয়ার সাত থেকে আটটি মাত্রা রয়েছে, যার সর্বনিন্ম মাত্রা হচ্ছে রাতকানা
- সাধারণত দুই থেকে পাঁচ বছরের শিশুদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়।

সূত্র: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
৫৪.
ঢাকা কত সালে সুবা-বাংলার রাজধানী হয়?
  1. ক) ১৬১০
  2. খ) ১৬১১
  3. গ) ১৬১২
  4. ঘ) ১৬১৩
ব্যাখ্যা
- ১৬১০ সালের ১৬ জুলাই সুবাদার ইসলাম খান চিশতী সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানী করেন এবং নাম রাখেন জাহাঙ্গীরনগর। এই নাম সম্রাট জীবিত থাকা পর্যন্ত বহাল ছিল।
- এরপর ১৬৫০ সালে সুবাদার শাহ সুজা পুনরায় বাংলার রাজধানী বিহারের রাজমহলে নিয়ে যান।
- কিন্তু ১৬৬০ সালে মীর জুমলা পুনরায় ঢাকায় রাজধানী স্থানান্তর করেন যা ১৭১৭ সাল পর্যন্ত বজায় ছিল।
- ১৭১৭ সালে মুর্শিদকুলি খান বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন।
- পরবর্তী ১৯০৫ থেকে ১৯১১ এবং ১৯৪৭ সাল থেকে ঢাকা বাংলার রাজধানী হিসেবে ছিলো।
- ১৯৭১ সাল থেকে ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী।

সূত্রঃ ঢাকা জেলা ওয়েবসাইট।
৫৫.
জাপানের হিরোশিমা শহরে কত তারিখে আনবিক বোমা ফেলা হয়?
  1. ক) ৯ আগষ্ট ১৯৪৫
  2. খ) ৬ আগষ্ট ১৯৪৫
  3. গ) ৯ আগষ্ট ১৯৪৬
  4. ঘ) ৬ আগষ্ট ১৯৪৬
ব্যাখ্যা

- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে "লিটলবয়" ও 
৯ আগস্ট নাগাসাকি শহরে "ফ্যাটম্যান" নামের দুটো পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এতে লক্ষাধিক মানুষ নিহত হয়।

- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ১৯৪৫ সালের আগস্টে জাপানে পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

তথ্যসূত্র: হিস্টোরি ডটকম।
৫৬.
জাতিসংঘে ভেটো ক্ষমতা সম্পন্ন এশীয় দেশ কয়টি?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ১
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম।
- বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত।
- এটিকে জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা বিবেচনা করা হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে পাঁচটি হলো স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য।

• পাঁচটি স্থায়ী সদস্য হলো:
- যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স। এর মধ্যে একমাত্র এশীয় দেশ হচ্ছে চীন।
- পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে।
- ভেটো অর্থ আমি ইহা মানি না।
- ভেটো ক্ষমতার জন্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে এই পাঁচটি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে পাঁচটি স্থায়ী সদস্য ও চারটি অস্থায়ী সদস্যসহ কমপক্ষে ৯টি সদস্যের সম্মতির প্রয়োজন হয়।

সূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
৫৭.
স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত কতটি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৪
  4. ঘ) ৭
ব্যাখ্যা
আদমশুমারি:
- স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- প্রথম আদমশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি।
- এ পর্যন্ত বাংলাদেশে মোট ৬টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।
যথা- ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ এবং ২০২২ সালে।
- ষষ্ঠ আদমশুমারির নাম 'জনশুমারি ও গৃহগণনা'।
- পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে ২০২২ সালে ষষ্ঠ শুমারি অনুষ্ঠিত হয়।

উৎস:- পরিকল্পনা মন্ত্রণালয়।
৫৮.
OIC StatCom এর সদর দপ্তর কোথায়?
  1. ক) ইস্তানবুল
  2. খ) আংকারা
  3. গ) কায়রো
  4. ঘ) রিয়াদ
ব্যাখ্যা
OIC StatCom:
-
OIC পরিসংখ্যান কমিশন (OIC-StatCom) 
- এটি ২০১১ সালে সদস্য দেশগুলির জাতীয় পরিসংখ্যান সংস্থাগুলির (NSOs) মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তাদের জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাকে আরও ভাল জাতীয় কৌশল বিকাশের জন্য প্রতিষ্ঠিত হয়।
- OIC StatCom এর সদর দপ্তর হচ্ছে - আংকারা, তুর্কিয়ে।

তথ্যসূত্র: OIC StatCom ওয়েবসাইট।
৫৯.
বাংলাদেশে সর্বোচ্চ জাতীয় বেসামরিক পদক কোনটি?
  1. ক) স্বাধীনতা পদক
  2. খ) একুশে পদক
  3. গ) বাংলা একাডেমি পদক
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• স্বাধীনতা পদক:
- বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক হলো স্বাধীনতা পদক।
- ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা পদক প্রদান করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ স্বাধীনতা পদক প্রদান করে থাকে।
- একুশে পদক দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক যা ১৯৭৬ সাল থেকে দেওয়া হচ্ছে।
- বীরশ্রেষ্ঠ বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা।

তথ্যসূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৬০.
বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
  1. ক) ১৯৫৯
  2. খ) ১৯৬০
  3. গ) ১৯৬১
  4. ঘ) ১৯৬২
ব্যাখ্যা
• পানি বিদ্যুৎ কেন্দ্র:
- রাঙামাটি জেলার কাপ্তাইয়ে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত।
- এটি ১৯৬২ সালে চালু হয়।
- ১৯৫৬ থেকে ১৯৬১ সালে কাপ্তাই খালে বাঁধ নির্মাণের মাধ্যমে তৈরি জলাধারের পানি প্রবাহের মাধ্যমে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত হয়।
- এই কেন্দ্রের বর্তমান উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৬১.
abc একটি সংখ্যা হলে abc - a - b - c সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা

প্রশ্ন: abc একটি সংখ্যা হলে abc - a - b - c সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য?

সমাধান:
ধরি
a = 1, b = 2, c = 3

abc - a - b - c
= 123 - 1 - 2 - 3
= 123 - 6
=117, যা 9 দ্বারা বিভাজ্য

আবার
ধরি
a = 2, b = 3, c = 4

abc - a - b - c
= 234 - 2 - 3 - 4
= 225 যা 9 দ্বারা বিভাজ্য

[প্রশ্নে উল্লেখ আছে
abc একটি সংখ্যা। একক স্থানীয় অংক c, দশক স্থানীয় অংক b এবং শতক স্থানীয় অংক a
abc কে a, b ও c এর গুণফল মনে করলে রেজাল্ট ভিন্ন ভিন্ন আসবে।
সঠিক উত্তর পাওয়া সম্ভব হবে না।]

৬২.
২/৩, ৪/৯, ১/৬ এর গ.সা.গু কত?
  1. ক) ১/৬
  2. খ) ১/১৮
  3. গ) ২/৩
  4. ঘ) ২/৯
ব্যাখ্যা
প্রশ্ন: ২/৩, ৪/৯, ১/৬ এর গ.সা.গু কত?

সমাধান:
লবগুলোর গ.সা.গু. অর্থাৎ ২, ৪, ১ এর গ.সা.গু = ১
হরগুলোর ল.সা.গু. অর্থাৎ ৩, ৯, ৬ এর ল.সা.গু = ১৮
∴ ভগ্নাংশের গ.সা.গু. = ১/১৮
৬৩.
কোন সংখ্যার ৩৯% হতে ৩৯ বিয়োগ করলে বিয়োগফল ৩৯ হবে?
  1. ক) ৩৯০
  2. খ) ৭৮০
  3. গ) ২০০
  4. ঘ) ২৩০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৩৯% হতে ৩৯ বিয়োগ করলে বিয়োগফল ৩৯ হবে?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে
ক এর ৩৯% - ৩৯ = ৩৯
বা, ক এর ৩৯% = ৩৯ + ৩৯
বা, ক এর ৩৯/১০০ = ৭৮
বা, ৩৯ক/১০০ = ৭৮
বা, ৩৯ক = ৭৮ × ১০০
বা, ক =  (৭৮ × ১০০)/৩৯
ক = ২০০
৬৪.
দুইটি সংখ্যার গুণফল ৩,৩৮০ এবং গ.সা.গু. ১৩ হলে তাদের ল.সা.গু. কত?
  1. ক) ৩৯০
  2. খ) ২৬০
  3. গ) ১৩০
  4. ঘ) ৫২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৩,৩৮০ এবং গ.সা.গু. ১৩ হলে তাদের ল.সা.গু. কত?

সমাধান: 
আমরা জানি,
দুইটি সংখ্যার ল.সা.গু. × গ.সা.গু = সংখ্যা দুইটির গুণফল
∴সংখ্যা দুইটির ল.সা.গু = সংখ্যা দুইটির গুণফল/সংখ্যা দুইটির গ.সা.গু
= ৩৩৮০/১৩
= ২৬০
৬৫.
একটি সংখ্যা ২২০ থেকে যত বড় ৪৯০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৩৫৫
  2. খ) ৩৬৫
  3. গ) ৩৪৫
  4. ঘ) ৩৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ২২০ থেকে যত বড় ৪৯০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি 
সংখ্যাটি 'ক'
প্রশ্নমতে 
 ক - ২২০ = ৪৯০ - ক
বা, ২ক = ২২০ + ৪৯০
বা, ২ক = ৭১০
বা, ক = ৩৫৫
৬৬.
৮টি সংখ্যার গড় ৮। প্রত্যেকটি সংখ্যা হতে ২ বিয়োগ করলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি সংখ্যার গড় ৮। প্রত্যেকটি সংখ্যা হতে ২ বিয়োগ করলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে?

সমাধান:
৮টি সংখ্যার গড় ৮
৮টি সংখ্যার সমষ্টি = ৮ × ৮ = ৬৪

প্রত্যেকটি সংখ্যা হতে ২ বিয়োগ করলে
মোট বিয়োগ করতে হবে = ২ × ৮ = ১৬

বিয়োগ করার পর ৮টি সংখ্যার সমষ্টি =৬৪ - ১৬ = ৪৮
নতুন সংখ্যাগুলোর গড় হবে = ৪৮/৮ = ৬
৬৭.
  1. ক) 16
  2. খ) 64
  3. গ) 128
  4. ঘ) 256
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
(√2)8 × (3√2)9
= (21/2)8 × (21/3)9
= 28/2 × 29/3
=24 × 23
= 16 × 8
= 128
৬৮.
কোন দেশের স্থূল জন্মহার ২৫ এবং স্থূল মৃত্যুহার ১০ হলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত?
  1. ক) ১৫%
  2. খ) ১.৫%
  3. গ) ০.১৫%
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোন দেশের স্থূল জন্মহার ২৫ এবং স্থুল মৃত্যুহার ১০ হলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত?

সমাধান:
 স্থূল জন্মহার ২৫ জন এবং স্থুল মৃত্যুহার ১০ জন

১০০০ জনে  জনসংখ্যা বৃদ্ধি পায় = ১৫ জন
১ জনে  জনসংখ্যা বৃদ্ধি পায় = ১৫/১০০০ জন
১০০ জনে  জনসংখ্যা বৃদ্ধি পায় = (১৫ × ১০০)/১০০০ জন
= ১.৫ জন
৬৯.
3x + 1/3x = 9 হলে x2 + 1/81x2 এর মান কত?
  1. ক) 79
  2. খ) 79/4
  3. গ) 79/9
  4. ঘ) 79/3
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 1/3x = 9 হলে x2 + 1/81x2 এর মান কত?

সমাধান:
3x + 1/3x = 9
3(x + 1/9x) = 9
x + 1/9x = 3

x2 + 1/81x2 = x2 + (1/9x)2
= (x + 1/9x)2 - 2.x.1/9x
= 32 - 2/9
= 9 - (2/9)
= (81 - 2)/9
= 79/9
৭০.
১৫ এবং ৩৫ দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি?
  1. ক) ৯৯৪০
  2. খ) ৯৯৬০
  3. গ) ৯৯৭৫
  4. ঘ) ৯৯৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ এবং ৩৫ দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি?

সমাধান:
চার অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
১৫ এবং ৩৫ এর ল.সা.গু. = ১০৫
৯৯৯৯ কে ১০৫ দ্বারা ভাগ করলে ভাগশেষ ২৪ থাকে।
তাহলে, নির্ণেয় সংখ্যা = (৯৯৯৯ - ২৪) = ৯৯৭৫
৭১.
(1/6!) + (1/7!) = (x/8!) হলে x এর মান কত?
  1. ক) 42
  2. খ) 48
  3. গ) 56
  4. ঘ) 64
ব্যাখ্যা
প্রশ্ন: (1/6!) + (1/7!) = (x/8!) হলে x এর মান কত?

সমাধান:
(1/6!) + (1/7!) = (x/8!)
বা, (1/6!) + {1/(7 × 6!)} = x/(8 × 7 × 6!)
বা, 1 + 1/7 = x/56
বা, x/56 = (7 + 1)/7
বা, x/56 = 8/7
বা, x = (8 × 56)/7
∴ x= 64
৭২.
৩০ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, ২০ মিটার কাপড় সে মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৪০%
  4. ঘ) ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, ২০ মিটার কাপড় সে মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
ধরি,
৩০ মিটার কাপড়ের ক্রয়মূল্য ক টাকা 
১ মিটার কাপড়ের ক্রয়মূল্য ক/৩০ টাকা 

২০ মিটার কাপড়ের বিক্রয়মূল্য ক টাকা 
১ মিটার কাপড়ের বিক্রয়মূল্য ক/২০ টাকা

লাভ = (ক/২০) - (ক/৩০)  টাকা 
= (৩ক - ২ক)/৬০ 
= ক/৬০ টাকা 

শতকরা লাভ  = {(ক/৬০) × (৩০/ক) × ১০০%}  
= ৫০%
৭৩.
বার্ষিক শতকরা ৮ টাকা হার সুদে কোন মূলধন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
  1. ক) ৮ বছর
  2. খ) ১০ বছর
  3. গ) ১২ বছর
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৮ টাকা হার সুদে কোন মূলধন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল = ১০০ টাকা
∴ সুদে-আসলে দ্বিগুণ হলে হবে ২০০ টাকা
∴ সুদ = (২০০ - ১০০) = ১০০ টাকা।
এখন,
৮ টাকা সুদ হয় ১ বছরে
৮ টাকা সুদ হয় ১/৮ বছরে
∴ ১০০ টাকা সুদ হয় ১০০/৮ বছরে
= ১২.৫ বছরে
৭৪.
একটি সমবাহু ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত?
  1. ক) ১৮০°
  2. খ) ৯০°
  3. গ) ৬০°
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। 
অর্ধবৃত্তস্থ কোণ  এক সরলকোণের অর্ধেক।

একটি সমবাহু ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান ৯০°
৭৫.
একটি পণ্যের বিক্রয়মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে তিনগুণ হয়। মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৫০%
  2. খ) ১০০%
  3. গ) ২০০%
  4. ঘ) ১৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের বিক্রয়মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে তিনগুণ হয়। মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য = ১০০ + ক টাকা

লাভ হয় = (১০০ + ক - ১০০) = ক টাকা
বিক্রয়মূল্য দ্বিগুণ= ২(১০০ + ক) 

প্রশ্নমতে
৩ক = ২(১০০ + ক) - ১০০
বা, ৩ক = ২০০ + ২ক - ১০০
বা, ৩ক - ২ক = ১০০
ক = ১০০
৭৬.
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৮ : ১০ হলে লাভের পরিমাণ কত?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৪০%
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৮ : ১০ হলে লাভের পরিমাণ কত?

সমাধান:
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৮ : ১০
ক্রয়মূল্য = ৮ক টাকা
বিক্রয়মূল্য = ১০ক টাকা
লাভ = ১০ক -৮ক =২ক টাকা

৮ক টাকায় লাভ ২ক টাকা
১ টাকায় লাভ ২ক/৮ক টাকা
১০ টাকায় লাভ (২ক × ১০০)/৮ক টাকা
= ২৫ টাকা
৭৭.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
  1. ক) ৫৪০°
  2. খ) ৪৫০°
  3. গ) ৩৬০°
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

সমাধান:
৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০ বার
১ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০/৬০ বার
= ৩/২ বার 

গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে =৩৬০ ডিগ্রি
গাড়ির চাকা ১.৫ বার ঘুরে অতিক্রম করে =(৩৬০× ৩)/২ ডিগ্রি
=৫৪০ ডিগ্রি
৭৮.
১০ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ২০ জন লোকের কাজটি করতে কত দিন লাগবে?
  1. ক) ২৫ দিন
  2. খ) ২০ দিন
  3. গ) ১৫ দিন
  4. ঘ) ১০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ২০ জন লোকের কাজটি করতে কত দিন লাগবে?

সমাধান:
১০ জন লোক একটি কাজ করে = ২০ দিনে
১ জন লোক একটি কাজ করে = ১০ × ২০ দিনে
২০ জন লোক একটি কাজ করে = (১০ × ২০)/২০ দিনে
= ১০ দিন
৭৯.
৯,০, ৭, ৮ এর গড় কত?
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ০, ৭, ৮ এর গড় কত?

সমাধান:
৯, ০, ৭, ৮ এর সমষ্টি = ৯ + ০ + ৭ + ৮ = ২৪
৯, ০, ৭, ৮ এর গড় = ২৪/৪ = ৬
৮০.
2x - 2/x = 3 হলে 8(x3 - 1/x3) এর মান কত?
  1. ক) 60
  2. খ) 64
  3. গ) 63
  4. ঘ) 69
ব্যাখ্যা
প্রশ্ন: 2x - 2/x = 3 হলে 8(x3 - 1/x3) এর মান কত?

সমাধান:
2x - 2/x = 3
2(x-  1/x) = 3
x - 1/x = 3/2

8(x3 - 1/x3) = 8{(x - 1/x)3 + 3.x.(1/x)(x - 1/x)}
= 8{(3/2)3 + 3(3/2)}
= 8{(27/8) + (9/2) }
= 8{(27 + 36)/8}
= 8 × (63/8)
= 63