পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
রিভিশন - মিক্সড মডেল টেস্ট [১০০ নম্বর] i) বাংলা সাহিত্য ও ব্যাকরণ - ২৫; ii) ইংরেজি সাহিত্য ও গ্রামার - ২৫; iii) গণিত ও মানসিক দক্ষতা - ২৫; iv) বিজ্ঞান এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি - ২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
'শশব্যস্ত' কোন প্রকার কর্মধারয় সমাসের উদাহরণ?
  1. ক) মধ্যপদলােপী কর্মধারয়
  2. খ) উপমান কর্মধারয়
  3. গ) উপমিত কর্মধারয় সমাস
  4. ঘ) রূপক কর্মধারয় সমাস
ব্যাখ্যা
যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান।
- কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। এগুলােকে উপমান কর্মধারয় বলে।
যেমন –
কাজলের মতাে কালাে = কাজলকালাে
শশের মতাে ব্যস্ত = শশব্যস্ত

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নেমেসিস নাটকের পটভূমি কী?
  1. ক) প্রথম বিশ্বযুদ্ধ
  2. খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  3. গ) পানিপথের তৃতীয় যুদ্ধ
  4. ঘ) মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা
'নেমেসিস' নাটকের রচয়িতা নুরুল মোমেন। 
- তাঁর নেমেসিস নাটক শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয় ১৯৪৪ সালে।
- গ্রন্থরূপে প্রকাশিত হয় ১৯৪৮ সালে।
- নাটকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রচিত।
- নাটকটি স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক-চরিত্র বিশিষ্ট।
- এই নাটক উল্লেখযোগ্য কারণ এক চরিত্র বিশিষ্ট এমন নাটক বাংলা সাহিত্যে কম।

তাঁর অন্যান্য বিখ্যাত নাটক:
- যদি এমন হতো (১৯৬০),
- নয়া খান্দান (১৯৬২),
- আলোছায়া (১৯৬২),
- আইনের অন্তরালে (১৯৬৬),
- শতকরা আশি (১৯৬৭),
- রূপলেখা (১৯৬৯) ও
- যেমন ইচ্ছা তেমন (১৯৭০)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
ট্রাম চাপায় নিহত হন কোন বিখ্যাত কবি?
  1. ক) জহির রায়হান
  2. খ) জসিমউদ্দীন
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) জগদীশ চন্দ্র বসু
ব্যাখ্যা
আধুনিক কবিদের মধ্যে জীবনানন্দ দাশ অন্যতম। 
- কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক ও অধ্যাপক।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতাকে বলেছেন ‘চিত্ররূপময়’।
- বুদ্ধদেব বসু তাকে বলেছেন 'নির্জনতম কবি'।
- ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন ও পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'উচ্ছ্বাস' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) উৎ+আশ্‌
  2. খ) উদ+শ্বাস
  3. গ) উৎ+শ্বাস
  4. ঘ) উদ+আশ্‌
ব্যাখ্যা
শ এর পরে থাকলে ত ও দ স্থানে চ এবং শ স্থানে ছ হয়।
- অর্থাৎ উভয়ে মিলে চ্ছ হয়। 
যেমন- 
উচ্ছ্বাস = উৎ+শ্বাস 
উচ্ছৃঙ্খল = উৎ+ শৃঙ্খল 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'মেঘনাদবধ কাব্যে'র কাহিনির সময়সীমা?
  1. ক) দুই দিন তিন রাত
  2. খ) দুই দিন দুই রাত
  3. গ) তিন দিন দুই রাত
  4. ঘ) তিন দিন তিন রাত
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্তের অমর মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য'
- এটি তাঁর রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ।
- সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ'র ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনি অবলম্বন করে মধুসূদন দত্ত ১৮৬১ সালের জুন মাসে 'মেঘনাদবধ কাব্য' রচনা করেন। 
- ১৮৫৭ সালের সংঘটিত সিপাহি বিপ্লবের স্বাধীনতামন্ত্রে উজ্জীবিত হয়ে রাবণকে নায়ক এবং রামকে খলনায়ক করে মধুসূদন দত্ত এটি রচনা করেন। 
- নয় সর্গে রচিত 'মেঘনাদবধ কাব্যে মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত আছে। 
- কাব্যের কয়েকটি প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা, সরমা ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিম্নের কোনটি দেশি শব্দ?
  1. ক) জিলাপি
  2. খ) চমচম
  3. গ) সন্দেশ
  4. ঘ) সেমাই
ব্যাখ্যা
সেমাই - দেশি শব্দ। 

অন্যদিকে, 
সন্দেশ - সংস্কৃত শব্দ
চমচম, জিলাপি - হিন্দি শব্দ

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
নিম্নের কোনটি ভিন্নার্থক?
  1. ক) দার
  2. খ) নন্দিনী
  3. গ) বনিতা
  4. ঘ) অঙ্গনা
ব্যাখ্যা
'নন্দিনী' = 'কন্যা' বা 'মেয়ে' এর প্রতিশব্দ।
'দার' 'বনিতা' 'অঙ্গনা' =  'ভার্যা' বা 'পত্নী' এর প্রতিশব্দ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'অগ্র্য' শব্দের অর্থ কী ?
  1. ক) প্রধান
  2. খ) সম্মুখ
  3. গ) শ্রেষ্ঠ
  4. ঘ) প্রাচীন
ব্যাখ্যা
অগ্র্য (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = অগ্র+য 
অর্থ:
- পূর্ববতী, আদ্য
- শ্রেষ্ঠ 


উৎস:
আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
"তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,
গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়;" - পঙক্তিদ্বয় জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 

  1. ক) রাখালী
  2. খ) বালুচর
  3. গ) ধানক্ষেত
  4. ঘ) মাটির কান্না
ব্যাখ্যা
আলোচ্য পঙক্তিদ্বয় পল্লিকবি জসীমউদ্দীনের 'ধানক্ষেত' কাব্যগ্রন্থের 'নিমন্ত্রন' কবিতার অন্তর্গত।  
- কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৩৩ খ্রিষ্টাব্দে। 

কবিতাটি নিম্নরূপ- 

তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,
গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়;
মায়া মমতায় জড়াজড়ি করি
মোর গেহখানি রহিয়াছে ভরি,
মায়ের বুকেতে, বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়,
তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,

ছোট গাঁওখানি- ছোট নদী চলে, তারি একপাশ দিয়া,
কালো জল তার মাজিয়াছে কেবা কাকের চক্ষু নিয়া;
ঘাটের কিনারে আছে বাঁধা তরী
পারের খবর টানাটানি করি;
বিনাসুতি মালা গাথিছে নিতুই এপার ওপার দিয়া;
বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া। (সংক্ষিপ্ত) 

উৎস: নিমন্ত্রন, জসীমউদ্দীন।
১০.
Which 'no' is used as an adjective?
  1. ক) I will not take a no. 
  2. খ) He is no more.
  3. গ) Okay, no problem.
  4. ঘ) learn to say no politely.
ব্যাখ্যা
• I will not take a no. 
এখানে take - verb এর object হিসেবে ব্যবহৃত হওয়ায় noun হবে। 

• He is no more. 
এখানে, is - verb কে modify করার কারণে এটি adverb হবে।

• Okay, no problem. 
এখানে Noun - problem কে modify করছে বিধায় এটি Adjective.

• learn to say no politely.
এখানে to say no একটি noun phrase হিসেবে ব্যবহৃত হয়েছে।
১১.
________ amazing songs haunted me for a long time.
  1. ক) These
  2. খ) Thus
  3. গ) That
  4. ঘ) Though
ব্যাখ্যা
এই বাক্যের noun (songs) plural form এ রয়েছে বিধায় এর পূর্বে একটি plural determiner বসবে।

অপশঙ্গুলোর মধ্যে 
this - এই; এটা। - singular হিসেবে ব্যবহৃত হয়।
These (এইগুলো) - হচ্ছে this এর plural form.
Thus (adverb) - এইভাবে; সুতরাং। এটি determiner নয়।
Though (conjunction) - যদিও; যদ্যপি। এটিও determiner নয়।

তাই অপশনে একমাত্র these (এইগুলো) হচ্ছে plural determiner.
১২.
The color of these dresses _____ not durable.
  1. ক) is
  2. খ) are
  3. গ) have
  4. ঘ) have not been
ব্যাখ্যা
এখানে subject হচ্ছে the color of these dresses; যার অর্থ 'এই পোশাকগুলোর রং' ; এখানে মূলত পোশাকগুলোর কথা বলা হচ্ছে না, বরং পোশাকগুলোর রং এর কথা বলা হচ্ছে।
রং - color হচ্ছে uncountable noun, আর uncountable noun সবসময় singular হিসেবে ব্যবহৃত হয়।
তাই এখানে verb ও singular হবে অর্থাৎ, is হবে।
১৩.
Oliver Goldsmith is a/an ______ novelist, playwright and poet.
  1. ক) Swedish
  2. খ) Irish
  3. গ) Scottish
  4. ঘ) Russian
ব্যাখ্যা
• Oliver Goldsmith is an Irish novelist, playwright and poet.

• His famous works:
- The Citizen of the World,
- The Vicar of the Wakefield,
- The Deserted Village,
- The good Natured Man,
- She Stoops to Conquer,
- The Traveller etc.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Encyclopedia of Britannica.
১৪.
Michael was the last _____ one of her living children.
  1. ক) of
  2. খ) but
  3. গ) in
  4. ঘ) for
ব্যাখ্যা
এখানে, But = ব্যতিরেকে
বাক্যের অর্থ- মাইকেল ছিল তার জীবিত সন্তানদের মধ্যে একজন ব্যতিরেকে সর্বশেষ জন।
১৫.
Deprived of rights he left the job. The underlined phrase is a/an -
  1. ক) Participle Phrase
  2. খ) Infinitive Phrase
  3. গ) Prepositional Phrase
  4. ঘ) Noun phrase
ব্যাখ্যা
Participle Phrase: Adjective/ Adverb Phrase এর কাজ করে। এটি তিন প্রকার: 

a) Present Participle Phrase (Verb+ing + Extension):
Example: Going home, I will take rest.

b) Past Participle Phrase (Past Participle + Extension):  
Example: Deprived of rights, they left the job.

c) Perfect Participle Phrase (Having + Past Participle (+ Extension)):
Example: Having returned home, he met his father first.
১৬.
It seems that _____ from Mars.
  1. ক) he just appeared
  2. খ) he was just appeared
  3. গ) he has just appeared
  4. ঘ) he just appear
ব্যাখ্যা
Just - adverb of time হিসেবে থাকলে sentence টি Present Perfect Tense এ হয়।
তাই শূন্যস্থানে he has just appeared বসবে।
১৭.
"God is in Heaven
All is right with the world."
This quotation is by -
  1. ক) Robert Browning
  2. খ) Alexander Pope
  3. গ) Charles Dickens
  4. ঘ) Matthew Arnold
ব্যাখ্যা
Robert Browning:
- Born May 7, 1812, London
- Died Dec. 12, 1889, Venice.
- He was the master of dramatic monologue and psychological portraiture.

Notable Works:
- Bishop Blougram’s Apology
- Christmas-Eve and Easter-Day
- Dramatis Personae
- Fra Lippo Lippi
- Men and Women
- My Last Duchess
- Paracelsus
- The Ring and the Book

Famous Quotation by Robert Browning
- God's in his heaven\ All's right with the world!
- Ignorance is not innocence but sin.
- Ah, but a man's reach should exceed his grasp,\ Or what's a heaven for?
- Less is more.

Source: Britannica.com
১৮.
The visitors go to Kuakata to enjoy natural beauties. (Make it compound)
  1. ক) The visitors go to Kuakata and enjoy natural beauties.
  2. খ) The visitors want to enjoy natural beauties and so they go to Kuakata.
  3. গ) The visitors going to Kuakata enjoy natural beauties.
  4. ঘ) The visitors go to Kuakata in order that they can enjoy natural beauties.
ব্যাখ্যা
Simple Sentence এ to/ in order to (= ....তে, উদ্দেশ্যে) থাকলে Compound Sentence এ and so/ and therefore (= এবং তাই) যোগ হয়।
আর এটা বিশেষভাবে মনে রাখতে হবে যে, and যোগে তৈরি Compound Sentence এ কাজের ধারাবাহিকতা অনুযায়ী Clause গুলো ব্যবহৃত হয়।
যেহেতু উদ্দেশ্য আগে এবং কাজ পরে, তাই to/ in order to যুক্ত Verb টি প্রথম Clause হিসেবে ব্যবহৃত হবে এবং এ উদ্দেশ্যেই যে কাজটা হচ্ছে সেটা স্পষ্টভাবে বোঝানোর জন্য ‘want to’ যোগ করতে হবে।
১৯.
"All for Love"
  1. ক) John Donne
  2. খ) William Congreve
  3. গ) John Dryden
  4. ঘ) P.B. Shelley
ব্যাখ্যা
John Dryden is the father of Modern English Criticism.

Famous works of John Dryden:
- All for Love,
- The Mistaken Husband,
- Absalom and Achitophel,
- Mac Flecknoe etc.


Confusion clear:
- All for Love is a heroic play written by John Dryden.
- Love for Love is a play by William Congreve.
- John Donne is known as Poet of Love


Source: Encyclopedia Britannica and rsc.org.uk
২০.
কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০১ এবং ১৮৫ কে ভাগ করলে প্রত্যেকবার ৫ অবশিষ্ট থাকে? 
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) ১৪
ব্যাখ্যা
১০১ এবং ১৮৫ কে যে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৫ অবশিষ্ট থাকবে তা হচ্ছে (১০১ - ৫) = ৯৬ এবং (১৮৫ - ৫) = ১৮০ এর গসাগু

∴ ৯৬ এবং ১৮০ এর গসাগু = ১২
২১.
72a - 8= 52a - 8 হলে a/2 এর মান কত?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 0
ব্যাখ্যা
দেয়া আছে,
72a - 8 = 52a - 8
72a - 8/52a - 8 = 1
(7/5)2a - 8 = 1
(7/5)2a - 8 = (5/3)0
2a - 8 = 0 
2a = 8 
a = 4 
a/2 = 4/2 
a/2 = 2
২২.
A , B এবং C একটি কাজ করতে পারে ৪ দিনে। A অথবা B কাজটি একা করতে পারে ১২ দিনে। তাহলে C একা কত দিনে কাজটি করতে পারে? 
  1. ক) ৮ দিনে
  2. খ) ১২ দিনে
  3. গ) ১৪ দিনে
  4. ঘ) ১৬ দিনে
ব্যাখ্যা
(A + B + C)  ৪ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
(A + B + C)  ১ দিনে করতে পারে কাজটির ১/৪ অংশ



(A + B) ১ দিনে করতে পারে কাজটির = (১/১২) + (১/১২) অংশ 
                                                       = (১ + ১)/১২ অংশ 
                                                       = ১/৬ অংশ 

C ১ দিনে করতে পারে কাজটির = (১/৪) - (১/৬) অংশ 
                                                 = ১/১২ অংশ

C ১/১২ অংশ কাজ করতে পারে ১ দিনে 
C ১ বা সম্পূর্ণ কাজ করতে পারে  = ১ × ১২/১ 
                                                  = ১২ দিনে
২৩.
একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 6 সে.মি. হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 
  1. ক) 36 বর্গ সে.মি.
  2. খ) 72 বর্গ সে.মি.
  3. গ) 76 বর্গ সে.মি.
  4. ঘ) 144 বর্গ সে.মি.
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 6 সে.মি. 
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = 6√2

∴ বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (6√2)2
                                                                         = 72 বর্গ সে.মি.
২৪.
প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কত?
১২, ৯, ৫, ১৫, ৮, ২০, ২৫, ১৩, ১১, ১৭, ২৩
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৫
  4. ঘ) ১৭
ব্যাখ্যা
প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধক্রমানুসারে সাজিয়ে পাই,
৫,৮,৯,১১,১২,১৩,১৫,১৭,২০,২৩,২৫

আমরা জানি,
উপাত্তের সংখ্যা n হয় এবং n যদি বিজোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে (n + 1)/2 তম পদের মান।
n = ১১
মধ্যক = (১১ + ১)/২ তম পদের মান
           = ৬ তম পদের মান
              = ১৩
উপাত্তগুলোর মধ্যক হবে =১৩
২৫.
একটি ব্যাগে 4টি সবুজ ও 5টি লাল বল আছে। একজন লোক নিরপেক্ষভাবে তিনটি বল উত্তোলন করলেন। 3টি বলই লাল হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) 2/9
  2. খ) 5/9
  3. গ) 1
  4. ঘ) 5/42
ব্যাখ্যা
সবুজ বল = 4টি 
লাল বল = 5টি 
মোট বল = (4 + 5)টি 

9টি বলের মধ্যে 3টি বল লাল হবার সম্ভাবনা = 9C3 = 84
5টি বলের মধ্যে 3টি বল লাল হবার সম্ভাবনা =5C3 = 10
3টি বলই লাল হওয়ার সম্ভাবনা = 10/84
 = 5/42
২৬.
4 + (4/3) + (4/9) +.............. ধারাটির 8 তম পদ কত? 
  1. ক) 4/38
  2. খ) 1/37
  3. গ) 4/37
  4. ঘ) - 1/37
ব্যাখ্যা
১ম পদ = 4
সাধারণ অনুপাত r = (4/3)/4
                            = (4/3) × (1/4)
                            = 1/3

n তম পদ = arn - 1
8 তম পদ = ar8 - 1 
                 = ar7
                 = 4 (1/3)7
                   = 4/37
২৭.
x3 - 3x2 + 4x - 4 এর একটি উৎপাদক নিচের কোনটি?
  1. ক) (x - 1)
  2. খ) (x + 1)
  3. গ) (x - 2)
  4. ঘ) (x + 2)
ব্যাখ্যা
ধরি,
F(x) = x3 - 3x2 + 4x - 4
F(2)=23 - 3×22 + 4×2 - 4
      = 8 - 12 + 8 - 4
       = 16 - 16 
       = 0

(x - 2), x3 - 3x2 + 4x - 4 এর একটি উৎপাদক।
২৮.
বার্ষিক কত হার সুদে কোনো আসল ১০ বছরে ৪ গুণ হবে? 
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ১৫%
ব্যাখ্যা
ধরি,
আসল= ১০০ টাকা।
সুদাসল = (১০০ × ৪) টাকা।
             =৪০০ টাকা 
সুদ = ৪০০ - ১০০
= ৩০০ টাকা 
১০০ টাকার ১০ বছরের সুদ ৩০০ টাকা 
১০০ টাকার ১ বছরের সুদ ৩০০/১০ টাকা 
                                     = ৩০ টাকা
২৯.
একটি সপ্তভুজের সাতটি কোণের সমষ্টি কত? 
  1. ক) সাত সমকোণ
  2. খ) আট সমকোণ
  3. গ) দশ সমকোণ
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।

সুতরাং সপ্তভুজের সাতটি কোণের সমষ্টি = (2 × 7 - 4) সমকোণ
                                                                = (14 - 4) × 90°
                                                                = 10 × 90°
                                                                

একটি সপ্তভুজের সাতটি কোণের সমষ্টি  = দশ সমকোণ
৩০.
x + 9/x = 6 হলে, x এর মান কত? 
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
দেয়া আছে,
x + 9/x  = 6
x2 + 9 = 6x
x2  - 6x + 9 = 0
x2 - 2. x. 3 + 32 = 0
(x - 3)2 = 0
x - 3 = 0
x = 3
৩১.
একটি অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি পরস্পরের সাথে কর্মর্দন করে। যদি মোট 36টি করমর্দন হয়, তবে পার্টিতে কতজন লোক উপস্থিত ছিল? 
  1. ক) 8
  2. খ) 9
  3. গ) 10
  4. ঘ) 11
ব্যাখ্যা
ধরি,
অনুষ্ঠানে উপস্থিত মোট লোক ছিল = n, 

∴ মোট করমর্দন nc2 = 36
বা, {(n)(n - 1)}/2 =36
বা, (n2 - n)/2 = 36
বা, n2 - n = 72
বা, n2 - n - 72= 0
বা, n2 - 9n + 8n - 72 = 0
বা, n(n - 9) + 8(n - 9) = 0
বা, (n - 9)(n + 8) = 0

হয়                                অথবা 
n - 9 = 0                     n + 8 = 0
n = 9                           n = - 8 [গ্রহণযোগ্য নয় ]
৩২.
(2x + 3y, 16) = (,36, 2x + y) হলে (x, y) এর মান কত? 
  1. ক) (3, 10)
  2. খ) (3, 5)
  3. গ) (10, 13)
  4. ঘ) (5, 3)
ব্যাখ্যা
দেয়া আছে,
2x + 3y = 36.............(1)
2x + y = 16.............(2)

(1) - (2)⇒
2x + 3y - 2x - y = 36 - 16 
2y = 20
y = 10

(2) নং হতে পাই,
2x + y = 16
2x + 10 = 16
2x = 16 - 10
2x = 6
x = 3

(x, y) =(3, 10)
৩৩.
আকাশ একটি শ্রেণির যেকোন প্রান্ত থেকে একাদশ অবস্থানে রয়েছে। শ্রেণিতে কতজন বালক রয়েছে? 
  1. ক) ১১ জন
  2. খ) ২০ জন
  3. গ) ২১ জন
  4. ঘ) ১৮ জন
ব্যাখ্যা
আকাশের ডান দিকে রয়েছে = ১০ জন 
আকাশের বাম দিকে রয়েছে = ১০ জন 
শ্রেণিতে বালক রয়েছে = ১০ + ১০ + ১ = ২১জন
৩৪.
যদি গুণ অর্থ '÷', বিয়োগ অর্থ '×', ভাগ অর্থ '+' এবং যোগ অর্থ '-' তবে (৩ - ১৫ ÷ ১৮) × ৭ + ৬ = কত? 
  1. ক) ৪
  2. খ) ৩
  3. গ) ২
  4. ঘ) ৫
ব্যাখ্যা
(৩ - ১৫ ÷ ১৮) × ৭ + ৬ এর
শর্তসাপেক্ষ চিহ্ন পরিবর্তন করে পাই 
= (৩ × ১৫ + ১৮ ) ÷ ৭ - ৬
= (৪৫ + ১৮) ÷ ৭ - ৬
= ৬৩ ÷ ৭- ৬
= ৯ - ৬
= ৩
৩৫.
BRISK শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
BRISK শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন ঘ 
৩৬.
আমার বাবার বোনের বাবার একমাত্র ছেলের মেয়ে আমার কী হয়? 
  1. ক) বোন
  2. খ) খালা
  3. গ) ফুফু
  4. ঘ) ভাগ্নি
ব্যাখ্যা
আমার বাবার বোনের বাবা আমার দাদা । 
দাদার একমাত্র ছেলে হলো আমার বাবা। 
বাবার মেয়ে মানে আমার বোন।
৩৭.
হাইড্রা কোন পর্বের প্রাণী?
  1. ক) Cnidaria
  2. খ) Platyhelminthes
  3. গ) Nematoda
  4. ঘ) Annelida
ব্যাখ্যা

হাইড্রা হল নিডারিয়া পর্বের প্রাণী।

নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য-
1. এই পর্বের প্রাণীদের দেহের ভেতরে একটি মাত্র গব্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার গহবর থাকে।
2. এই পর্বের প্রাণীদের দেহত্বকে ,এমন কি কর্ষিকার গায়ে নিডোব্লাস্ট দংশক ধ্বংস কোষের ভেতরে নিমাটোসিস্ট নামক চাবুকের মত এক প্রকার অঙ্গাণু থাকে যা আত্মরক্ষা ও খাদ্য গ্রহণে সাহায্য করে।
3. নিডারিয়া পর্বের প্রাণীদের জীবনচক্রে পলিপ ও মেডুসা দশার পর্যায়ক্রমিক আবর্তন ঘটে। একে মেটাজেনেসিস বলে।

সূত্র: সাধারণ বিজ্ঞান, অষ্টম শ্রেণি

৩৮.
দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করা কোনটির কাজ?
  1. ক) রেচনতন্ত্র
  2. খ) স্নায়ুতন্ত্র
  3. গ) রক্ত সংবহনতন্ত্র 
  4. ঘ) শ্বসনতন্ত্র
ব্যাখ্যা

স্নায়ুতন্ত্রের প্রধান কাজ দেহের বিভিন্ন অঙ্গের সাথে সমন্বয় সাধন করা।

স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হল মস্তিস্ক।
স্নায়ুতন্ত্র ২ প্রকার- মূল স্নায়ুতন্ত্র (Central Nervous System) এবং পেরিফেরাল স্নায়ুতন্ত্র (Peripheral Nervous System) । মানবদেহের মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড মূল স্নায়ুতন্ত্রের অংশবিশেষ। মূল স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে শরীরের প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে উপস্থিত থাকা এবং সকল অন্তর্গামী ও বহির্গামী বার্তা প্রক্রিয়াজাত করা। পেরিফেরাল স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত হচ্ছে ঐসকল শিরা-উপশিরা, যা মূল স্নায়ুতন্ত্রে বার্তা বহন করে এবং পুনরায় মূল স্নায়ুতন্ত্র থেকে দেহের বিভিন্ন অংশে প্রেরণ করে।

সূত্র: সাধারণ বিজ্ঞান, অষ্টম শ্রেণি

৩৯.
উদ্ভিদের ফুল, ফল উৎপাদনে ব্যাঘাত ঘটে কোনটির অভাবে?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) ম্যাগনেশিয়াম
  3. গ) পটাশিয়াম
  4. ঘ) ফসফরাস
ব্যাখ্যা

পটাশিয়াম এর অভাবে উদ্ভিদের ফুল, ফল উৎপাদনে ব্যাঘাত ঘটে।

পটাশিয়াম গাছের রোগ প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। শক্ত ও মজবুত কান্ড গঠনে পটাশিয়ামের ভূমিকা রয়েছে। এটি গাছের বিভিন্ন কোষীয় কার্যক্রমের ওপর প্রভাব বিস্তার করায় রোগের ব্যাপকতা নিয়ন্ত্রিত হয়। বিশেষ করে ব্যাকটেরিয়া, ছত্রাক ও নেমাটোড প্রতিরোধে পটাশিয়াম কার্যকর ভূমিকা রাখে। মাটিতে অতিরিক্ত চুন ব্যবহারের ফলে ক্যালসিয়ামের পরিমাণ বেশি হলে মাটি থেকে পটাশিয়ামের পরিশোষণ ব্যবহৃত হয়। এতে গাছে রোগ সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। আবার জৈব নাইট্রোজেনকে গাছের গ্রহণযোগ্য করার জন্য ক্যালসিয়াম উপকারী ব্যাকটেরিয়ার কার্যকারিতা বৃদ্ধি করে।

সূত্র: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

৪০.
নিম্নের কোন পদার্থটি বিদ্যুৎ অপরিবাহী?
  1. ক) সিলভার
  2. খ) কপার
  3. গ) অ্যালুমিনিয়াম
  4. ঘ) গ্লাস
ব্যাখ্যা

গ্লাস একটি অপরিবাহী পদার্থ।

বিদ্যুৎ অপরিবাহী পদার্থ-
যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ সহজে চলাচল করতে পারে না, প্রবাহ পথে প্রচুর বাধার সম্মুখীন হয় তাকে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বা কু-পরিবাহী পদার্থ বা অন্তরক বা ইন্সুলেটর বলে। অপরিবাহী পদার্থের মধ্যে তড়িৎপ্রবাহ তুলনামূলকভাবে খুব কম হয়, যাকে ব্যবহারিক ক্ষেত্রে উপেক্ষা করা চলে। শুষ্ক বায়ু, শুকনো কাপড়, কাচ, শুকনো কাঠ, রাবার, কাগজ, এবোনাইট, ব্যাকেলাইট ইত্যাদি অপরিবাহী পদার্থ অন্তরকের কাজ করে। এর মধ্যে কাঠ, কাগজ ও কাপড় ভিজে গেলে আবার পরিবাহকের কাজ করে।

সূত্র: রসায়নবিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 

৪১.
ক্রোমোজোমে জিনের অবস্থানকে কী বলে?
  1. ক) অ্যালিল
  2. খ) জিনোটাইপ
  3. গ) লোকাস
  4. ঘ) ফিনোটাইপ
ব্যাখ্যা
ক্রোমোজোমে জিনের অবস্থানকে লোকাস বলে। 

-জীববিজ্ঞানের যে বিশেষ শাখায় সকল প্রকার জীবের বংশগতি সম্পর্কে বিশদ আলোচনা ও গবেষণা করা হয় তাকে বংশগতিবিদ্যা বলে।

-বংশগতির রাসায়নিক ভিত্তি হচ্ছে DNA।

-বিজ্ঞানী Strasburger (১৮৭৫) সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন।

- জিনোটাইপ হচ্ছে কোনো জীবের জিনের গঠন বা অবস্থান। অপরদিকে, জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে এর ফিনোটাইপ বলে।

- বংশগতিবিদ্যার সর্বপ্রথম বৈজ্ঞানিক তত্ত্বের প্রবক্তা হিসেবে গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার প্রতিষ্ঠাতা বা জনক বলা হয়। দীর্ঘ সাত বছর বিভিন্ন মটরশুঁটি গাছের উপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে তিনি বংশগতির দুটি সূত্র প্রবর্তন করেন। তার সূত্রগুলোকে মেন্ডেলবাদ বলে আখ্যায়িত করা হয়। মেন্ডেলবাদকে আধুনিক জিনতত্ত্বের ভিত্তি হিসেবে গণ্য করা হয়।

সূত্র- ২৫৯ পৃষ্ঠা, জীববিজ্ঞান ২য় পত্র (উদ্ভিদবিজ্ঞান), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
নিচের কোনটি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার?
  1. ক) IBM-370
  2. খ) PDP-8
  3. গ) GE-600
  4. ঘ) RCA-501
ব্যাখ্যা

RCA-501 একটি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার।

১৯৫২ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত যে সমস্ত কম্পিউটার গুলি ব্যবহার করা হতো সেগুলির দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের মধ্যে পড়ে এই দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের প্রধান উপাদান গুলি হল ট্রানজিস্টার ট্রানজিস্টার আবিষ্কার করেন লাইব্রেরীতে ১৯৪৭ সালে ওয়ান্টেড ব্রিটেন ও উয়িলিয়াম ও জন বারদী।

দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য
-ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার।
-কাজের গতি ও নির্ভরযোগ্যতার উন্নতি।
-প্রক্রিয়াকরণের গতি প্রথম প্রজন্মের কম্পিউটারের থেকে দ্রুততর।
-আকারে ছোট (৫১ বর্গফুট)
-ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলো দ্রুত ছিল৷
-টেলিফোন লাইনের মধ্যদিয়ে ডাটা প্রেরণের ব্যবস্থা।

উদাহরণ- IBM-400, RCA-501, GE-200 ইত্যাদি।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৪৩.
নিচের কোনটি কম্পিউটারের আউটপুট ডিভাইস?
  1. ক) ক্যামেরা
  2. খ) কার্ড রিডার
  3. গ) কীবোর্ড
  4. ঘ) হেডফোন
ব্যাখ্যা

ইনপুট ডিভাইস: যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইস: যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইস:  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্র: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা

৪৪.
সিকুয়েন্সিয়াল মেমোরির উদাহরণ কোনটি?
  1. ক) RAM
  2. খ) চৌম্বক টেপ মেমোরি
  3. গ) ডিস্ক মেমোরি
  4. ঘ) চৌম্বক ড্রাম মেমোরি 
ব্যাখ্যা

চৌম্বক টেপ মেমোরি হল সিকুয়েন্সিয়াল মেমোরির উদাহরণ।

যে ধরনের উপাত্ত বা তথ্য পঠন লিখনের পর পর সংযোগ সৃষ্টি করতে হয় তাকে সিকুয়েন্সিয়াল মেমোরি বলে। যেমন- চৌম্বক টেপ মেমোরি।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৪৫.
প্রসেসরের সংখ্যার উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেমকে কত ভাগে ভাগ করা যায়?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) পাঁচ
ব্যাখ্যা

প্রসেসরের সংখ্যার উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়।
১. Single Processing Operating System
২. Multi Processing Operating System

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 

৪৬.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস?
  1. ক) VX2000
  2. খ) Red Alert
  3. গ) Norton
  4. ঘ) Macro
ব্যাখ্যা

Macro একটি কম্পিউটার ভাইরাস।

ম্যাক্রো ভাইরাস এক ধরনের কম্পিউটার ভাইরাস, যা ডেটা ফাইলসমূহকে আক্রান্ত করে। ম্যাক্রো ভাইরাস ম্যাক্রো বা ওএলই অবজেক্ট থেকে তৈরি হয় এবং যা অন্যান্য ভাইরাস থেকে লেখা সহজ হয়। অনেক অ্যাপ্লিকেশনে ম্যাক্রো ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং তা থেকেই ম্যাক্রো ভাইরাসের উৎপত্তি।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) এবং ক্যাসপারস্কি এন্টিভাইরাস ওয়েবসাইট (ব্যাখ্যা)

৪৭.
ডেটাবেজের ওয়ার্কশিটে কোন কমান্ড ব্যবহার করে ছবি যুক্ত করা যায়?
  1. ক) Table
  2. খ) Illustration
  3. গ) Chart
  4. ঘ) Link
ব্যাখ্যা

Illustration কমান্ড গ্রুপ দ্বারা ওয়ার্কশিটে Picture, Clipart, Shapes, ও SmartArt সংযুক্ত করা যাবে।

Chart কমান্ড গ্রুপ দ্বারা বিভিন্ন ধরনের চার্ট এনে চার্ট ফরম্যাটিং করা যায়।
Insert রিবনে Links গ্রুপ থেকে যে কোন ধরনের Hyperlink তৈরি করা যায়।
Table কমান্ড গ্রুপে Table, Pivot Table, Pivot Chart কমান্ডগুলো থাকে। এ কমান্ডগুলো দিয়ে Pivot Table, Pivot Chart তৈরি করে তথ্য উপস্থাপন করা যায়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৪৮.
Fiber-optic connection এর IEEE স্ট্যান্ডার্ড কত?
  1. ক) IEEE 802.15.2
  2. খ) IEEE 802.8
  3. গ) IEEE 803.02
  4. ঘ) IEEE 802.17
ব্যাখ্যা

IEEE, pronounced "Eye-triple-E," stands for the Institute of Electrical and Electronics Engineers. The organization is chartered under this name and it is the full legal name.

কিছু গুরুত্বপূর্ণ IEEE Standard
IEEE 802.8 = Fiber-optic connection
IEEE 802.11 = Wireless Networking - WiFi
IEEE 802.15 = Bluetooth Standard
IEEE 802.15.2 = Bluetooth and Wi-Fi coexistence mechanism
IEEE 802.16 = Wireless Networking - WiMAX

Source: IEEE এর ওয়েবসাইট