পরীক্ষা আর্কাইভ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

পরীক্ষাউপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৭২
সিলেবাস
পরীক্ষা - ৭ বিষয়: ফুল মডেল টেস্ট - ১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived] · তারিখ অনির্ধারিত · ৭২ প্রশ্ন

.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ঘূর্ণীয়মান
  2. চুষ্য
  3. দৌরাত্ম
  4. পরিত্যাজ্য
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) পরিত্যাজ্য - এটি শুদ্ধ বানান।
অর্থ: যা পরিত্যাগ করা উচিত বা যোগ্য।

ব্যাখ্যা:
ক) ঘূর্ণীয়মান - এটি ভুল বানান।
শুদ্ধ বানান: ঘূর্ণায়মান।
অর্থ: যা ঘুরছে বা আবর্তিত হচ্ছে।

খ) চুষ্য - এটি ভুল বানান।
শুদ্ধ বানান: চূষ্য, চোষ্য।
অর্থ: যা চোষা যায়।

গ) দৌরাত্ম - এটি ভুল বানান।
শুদ্ধ বানান: দৌরাত্ম্য।
অর্থ: দুষ্টামি, অত্যাচার।

তাই সঠিক উত্তর হলো ঘ) পরিত্যাজ্য।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'সুলুক-সন্ধান' বাগ্‌ধারাটির অর্থ -
  1. প্রিয়জন সমাগম
  2. সুসময়ের বন্ধু
  3. খোঁজখবর
  4. অন্তরঙ্গ বন্ধুত্ব
ব্যাখ্যা
• 'সুলুক-সন্ধান' বাগ্‌ধারাটির অর্থ - খোঁজখবর।
বাক্য গঠন: ব্যবসার সুলুক সন্ধান সে ভালোই রাখে।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'কালে ভদ্রে' অর্থ - কদাচিৎ
‘ডাকাবুকো’ অর্থ - নির্ভীক।
‘পায়া ভারি’ অর্থ - অহঙ্কার।
‘কানকাটা’ অর্থ - বেহায়া।
'কেউ কেটা' অর্থ - সামান্য।
‘কূপমুন্ডক’ অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।
‘কাকভূষণ্ডী’ অর্থ - দীর্ঘজীবী।
‘বকধার্মিক’ অর্থ - ভণ্ড।
'ঝিঙেফুল ফোটা' অর্থ - আয়ু ফুরিয়ে আসা।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান;
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর,
- ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
'পল্লবগ্রাহী' শব্দের অর্থ -
  1. সুলক্ষণযুক্ত
  2. ভাসা ভাসা জ্ঞান
  3. অত্যন্ত ভীত হওয়া
  4. নাছোড়বান্দা
ব্যাখ্যা
• 'পল্লবগ্রাহী' শব্দের অর্থ:
- বিবিধ বিষয়ে কিছু কিছু জ্ঞান অর্জন করে এমন।
- ভাসা ভাসা জ্ঞান।

অন্যদিকে,
• পয়মন্ত - সুলক্ষণযুক্ত;
• প্রমাদ গোনা- অত্যন্ত ভীত হওয়া;
• বাঘের আড়ই - নাছোড়বান্দা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'জরিমানা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. পুরস্কার
  2. বেতন
  3. বকশিশ
  4. সম্মান
ব্যাখ্যা
'জরিমানা' শব্দের বিপরীত শব্দ - বকশিশ।
'বকশিশ' অর্থ - কোনো কাজের জন্য খুশি হয়ে প্রদত্ত পুরস্কার।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'বিধি' শব্দের বিপরীত শব্দ - নিষেধ।
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - করাল।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ - নির্ভীক।
- 'মহাজন' শব্দের বিপরীত শব্দ - খাতক।
- 'ভাটি' শব্দের বিপরীত শব্দ - উজান।
- 'বিষ' শব্দের বিপরীত শব্দ - অমৃত।
- 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - শুষ্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'Supplement' শব্দের বাংলা পরিভাষা কী?
  1. পরিশিষ্ট
  2. ক্রোড়পত্র
  3. সংযোজন
  4. প্রতিবেদন
ব্যাখ্যা
• 'Supplement' এর বাংলা পরিভাষা: 'ক্রোড়পত্র'।

আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ: 
• White paper - শ্বেতপত্র,
• Statement - বিবৃতি,
• 'Ultimatum' - চরমপত্র,
• Disregard paper- অবজ্ঞা পত্র, 
• Interrogation - জিজ্ঞাসাবাদ, 
• Supplement - ক্রোড়পত্র, 
• Valid - বৈধ, 
• Spokesman - মুখপত্র,
• Inspection - পরিদর্শন।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
.
'বিবিয়ানা’ শব্দটি গঠিত হয়েছে কোন প্রত্যয় যোগে?
  1. বাংলা তদ্ধিত প্রত্যয়
  2. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
  3. বিদেশি তদ্ধিত প্রত্যয়
  4. বাংলা কৃৎ প্রত্যয়
ব্যাখ্যা
• বিদেশি তদ্ধিত প্রত্যয়:
শব্দের পরে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন:
- বিবি + আনা = বিবিয়ানা;
- দুধ + ওয়ালা = দুধওয়ালা;
- মানান + সই = মানানসই;
- মুনশি + আনা = মুনশিয়ানা;
- হিন্দু + আনি = হিন্দুয়ানি;
- খবর + দার = খবরদার;
- কারি + গর = কারিগর;
- গিন্নী + পনা = গিন্নীপনা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
"শরীর > শরীল" — এটি কোন ধরণের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. সমীভবন
  2. বিষমীভবন
  3. ব্যঞ্জনচ্যুতি
  4. ব্যঞ্জনবিকৃতি
ব্যাখ্যা
বিষমীভবন:
- দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন:
- তরবার > তরোয়াল;
- লাঙ্গল > নাঙ্গল;
- শরীর > শরীল;
- লাল > নাল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'জয় করার ইচ্ছা' — এক কথায় প্রকাশ কোনটি?
  1. বিজিগীষা
  2. জিগীষা
  3. দিদৃক্ষা
  4. জিগমিষা
ব্যাখ্যা
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।

অন্যান্য অপশনগুলো হলো:
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোনটি মহাপ্রাণ ধ্বনি?
ব্যাখ্যা
• 'হ' - মহাপ্রাণ ধ্বনি।

অন্যদিকে,
ট, স, প - অল্পপ্রাণ ধ্বনি।

• মহাপ্রাণ ধ্বনি: 
- যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জোরে বের হয়ে যায়, বাতাসের চাপ বেশি থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে।
- বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি।
- যথা- (খ, ঘ), (ছ, ঝ), (ঠ, ঢ), (থ, ধ), (ফ, ভ) এবং 'হ' ইত্যাদি। 

• অল্পপ্রাণ ধ্বনি:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন - প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)।
১০.
'তস্কর' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. তস্‌ + কর
  2. তঃ + কর
  3. তৎ + কর
  4. তদ্‌ + কর
ব্যাখ্যা
• 'তস্কর' এর সন্ধি বিচ্ছেদ- 'তৎ + কর'। 
- 'তস্কর' নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ।

• নিম্নে আরও কিছু নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ দেওয়া হলো: 
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি,
- ষট্+দশ = ষোড়শ,
- গো + পদ = গোষ্পদ, 
- আ + চর্য = আশ্চর্য, 
- বন্‌ + পতি = বনস্পতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১১.
'দুঃশাসন' কোন ধরনের সমাস?
  1. দ্বন্দ্ব
  2. কর্মধারয়
  3. বহুব্রীহি
  4. তৎপুরুষ
ব্যাখ্যা
কর্মধারয় সমাস:
- মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক কর্মধারয় সমাস ছাড়া অন্যান্য কর্মধারয় সমাসকে সাধারণ কর্মধারয় সমাস বলে।

যেমন:
- কাঁচা যে কলা = কাঁচকলা,
- দুঃ যে শাসন = দুঃশাসন,
- মহৎ যে আত্মা = মহাত্মা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
'সেমিকোলন বা অর্ধচ্ছেদ' এর ক্ষেত্রে থামার পরিমাণ -
  1. এক সেকেন্ড থামতে হয়
  2. 'এক' বলার দ্বিগুণ সময়
  3. 'এক' উচ্চারণে যত সময় লাগে
  4. থামার প্রয়োজন হয় না
ব্যাখ্যা
• সেমিকোলন:
- স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে অথবা একই ধরনের বৰ্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ব্যবহৃত হয়।

যেমন:
- সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল পছন্দ করি।
- কোনো বইয়ের সমালোচনা করা সহজ; কিন্তু বই লেখা অত সহজ নয়।

সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে থামার পরিমাণ:
- 'এক' বলার দ্বিগুণ সময় থামতে হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি ( ২০১৯ ও ২০২১ সংস্করণ)।
১৩.
"আমি ছবিটি দেখেছিলাম।" - কোন কালের উদাহরণ?
  1. সাধারণ অতীত
  2. নিত্যবৃত্ত অতীত
  3. ঘটমান অতীত
  4. পুরাঘটিত অতীত
ব্যাখ্যা
• পুরাঘটিত অতীত কাল:
- যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংঘটিত হয়ে গিয়েছে এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলা হয়।

- যেমন:
- সেবার তাকে সুস্থই দেখেছিলাম।
- আমি তাকে সভায় উপস্থিত দেখেছিলাম।
- কাজটি কি তুমি করেছিলে?
 - আমি ছবিটি দেখেছিলাম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
"রাজায় রাজায় লড়াই করছে" - এ বাক্যতে 'রাজায় রাজায়' কী?
  1. মুখ্য কর্তা
  2. প্রযোজক কর্তা
  3. ব্যতিহার কর্তা
  4. ণিজন্ত কর্তা
ব্যাখ্যা
• কর্তৃকারক বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী চার প্রকার হয়ে থাকে।
যথা- 
-মূখ্য কর্তা;
- প্রযোজক কর্তা; 
- প্রযোজ্য কর্তা;
- ব্যতিহার কর্তা।

• ব্যতিহার কর্তা:
কোনো বাক্যে দুটো কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে।
যেমন: রাজায়-রাজায় লড়াই, বাঘে-মহিষে একঘাটে জল খায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৫.
Do you speak _____ English?
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী - 
- ভাষার নামের পূর্বে কোনো article ব্যবহৃত হয় না।
- যেহেতু উল্লেখিত প্রশ্নে English দ্বারা ভাষার নাম নির্দেশ করছে, তাই এর পূর্বে কোনো article বসবে না। 
- তাই সঠিক উত্তর হবে - Zero article.

Complete sentence: Do you speak English?
১৬.
Do not remove the warning sign. [passive]
  1. Let not the warning sign being removed.
  2. Let not the warning sign to be removed.
  3. Let not the warning sign be removed.
  4. Let the warning sign be removed.
ব্যাখ্যা
• Do not দিয়ে শুরু যুক্ত Imperative Sentence কে Passive Voice করতে হলে – 
i) বাক্যের শুরুতে Let বসে। 
ii) Active Voice এ Do not থাকলে Passive Voice এ শুধু not বসে।
iii) Active Voice এর Object – Subject এর স্থানে বসে।
iv) be বসে।
v) মূল Verb এর Past Participle বসে।

• Active: Do not close the door.
• Passive: Let not the door be closed.

Active: Do not remove the warning sign.
Passive: Let not the warning sign be removed.
১৭.
Choose the correct sentence.
  1. She smiled as though she had heard a secret.
  2. She smiled as though she heard a secret.
  3. She smiled as though she had hear a secret.
  4. She smiled as though she has heard a secret.
ব্যাখ্যা
• As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite এবং be verb থাকলে সবসময় were হয়।
Example:
He speaks as if he were mad.

• As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if / as though এর পরে past perfect হয়।
Example:
He told the matter as if he had known it.

Complete sentence: She smiled as though she had heard a secret.

উল্লিখিত বাক্যে as though এর পূর্বে Past indefinite tense আছে তাই as though এর পরে past perfect বসবে।
১৮.
The sun set and we returned home. [Complex]
  1. As the sun set so we returned home.
  2. As the sun set, we returned home.
  3. As the sun set when we returned home.
  4. As it was the sun set, so that we returned home.
ব্যাখ্যা
Compound: The sun set and we returned home.
Complex: As the sun set, we returned home.

• Compound to complex:  And যুক্ত Compound কে Complex করার নিয়ম: 
- Sentence এর প্রথমে since/as/when বসে,
- প্রথম Sentence বসে,
- and এর পরিবর্তে comma(,) বসে,
- দ্বিতীয় sentence বসে। 
Structure: Since/As/When + প্রথম Sentence + and এর পরিবর্তে comma(,) + দ্বিতীয় sentence.

• সুতরাং, নিয়মানুযায়ী, 
• Compound: She was tired and could not complete the assignment.
• Complex: As she was tired, she could not complete the assignment.

Source:  Advanced Learner’s by Chowdhury & Hossain
১৯.
His car broke down on the way. Here, 'his' is -
  1. Personal adjective
  2. Possessive adjective
  3. Personal pronoun
  4. None of these
ব্যাখ্যা
His car broke down on the way. Here, 'his' is - Possessive adjective.
- এখানে "his" বসেছে "car" (noun)-এর আগে, এবং বোঝাচ্ছে কার car — অর্থাৎ, ownership বা possessiveness বোঝাচ্ছে।

• Possessive adjective:
- A possessive adjective indicates possession or ownership.
- It suggests the belongingness of something to someone.

• My, Our, His, Her, Their, Your এসব হলো pronoun এর উদাহরণ।
- কিন্তু এই শব্দ গুলোর পরে যখন noun বসে তখন এরা Possessive adjective রূপে ব্যবহৃত হয়।
- সাধারণত এই শব্দ গুলো সবসময় noun এর আগে বসে তাই এরা adjective রূপে বিবেচিত।
 
• উল্লেখ্য যে,
- Possessive pronoun হিসেবে যখন এরা ব্যবহৃত হয় তখন এদের পরে noun প্রয়োজন হয় না।
- কিন্তু Possessive adjective এর পরে noun প্রয়োজন হয়।
২০.
The word 'Friar' is -
  1. Masculine gender
  2. Feminine gender
  3. Common gender
  4. Neuter gender
ব্যাখ্যা
• Monk or Friar: [masculine gender]
- এর feminine gender হবে Nun.

• Friar:
Meaning: a man belonging to one of several Roman Catholic religious groups, whose members often promise to stay poor.
Bangla meaning: ধর্মসংঘবিশেষের সদস্য; খ্রিস্টান ভিক্ষু।

Source: Cambridge Dictionary.
২১.
'We' is -
  1. Personal Pronoun
  2. Demonstrative pronoun
  3. Relative pronoun
  4. Reflexive pronoun
ব্যাখ্যা
• Personal Pronoun:
কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে Pronoun ব্যবহার হয়, তাকে Personal Pronoun বলে।
যেমন: I, you, they, we, he, she, it etc.

Pronoun ৮ প্রকার। যেমন: 
1. Personal pronoun: (I, we, me, it)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (one, some, any, all, many)
6. Distributive pronoun: (each, every)
7. Reflexive pronoun: (myself, themself)
8. Reciprocal pronoun: (each other, one another)
২২.
The idiom 'Black look' means -
  1. A serious look
  2. A look of confusion
  3. With dark marks on your skin caused by being hit
  4. A look of anger
ব্যাখ্যা
• Black look
English Meaning: an expression on your face that is full of anger and hate.
Bangla Meaning: রাগের সঙ্গে তাকানো। 

Ex. Sentence: She gave me a black look.
Bangla Meaning: সে আমার দিকে রাগ নিয়ে তাকালো।

Source: Live MCQ Lecture.
২৩.
Her dress is almost identical _____ mine.
  1. of
  2. to
  3. in
  4. by
ব্যাখ্যা
• Identical [to/with]
meaning: এক; অভিন্ন; অভিন্নরূপ; অভিন্ন সত্তা।

• এক; অভিন্ন এসব অর্থ বোঝাতে Identical এর পরে to/with বসে। 

Complete sentence: Her dress is almost identical to mine.

যেহেতু অপশনে with নেই তাই সঠিক উত্তর হবে - to. 

Source: Accessible Dictionary.
২৪.
Precedented means -
  1. Something that has happened before
  2. Something that is impossible
  3. Something without rules
  4. Something extremely rare and unknown
ব্যাখ্যা
Answer: Something that has happened before.

• Precedented:
English meaning: having happened or existed in the past.
Bangla meaning: নজিরের দ্বারা সমর্থিত।

Example:
- Historians know that many challenges ministers claim are "unprecedented" are in fact entirely precedented.
- The era of cheap transport and easy communication is mingling the world's peoples in a way that is not quite precedented.

Source: Cambridge Dictionary.
২৫.
If metal gets hot, it expands. Here, the underlined part is -
  1. Noun
  2. Preposition
  3. Conjunction
  4. Adjective
ব্যাখ্যা
If metal gets hot, it expands. Here, the underlined part is - noun.

• if [conjunction]
English meaning: when; whenever; every time.
Bangla meaning: যদি; যখন; যখনই; যতবারই। 

Example: 
- If metal gets hot, it expands.
- She glares at me if I go near her desk.

Source: Oxford Dictionary.
২৬.
William Shakespeare wrote -
  1. 137 drama
  2. 37 drama
  3. 158 drama
  4. 58 drama
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 37 drama.

• William Shakespeare:
- He was an English dramatist and poet of the sixteenth century.
- William Shakespeare was born on 23 April 1564 AD at Stratford-upon-Avon.
- Shakespeare died on 23 April 1616 AD.

• William Shakespeare is widely known as The Bard of Avon, National Poet of England এবং The Great Dramatist of All Time.
- Dr. Samuel Johnson Shakespeare কে Poet of Human Nature হিসাবেও আখ্যায়িত করেছেন। 
- Shakespeare তাঁর সাহিত্যি জীবনে মোট ১৫৪ টি Sonnet এবং  ৩৭টি Drama লিখেছেন।
- তাঁর সাহিত্য কর্মগুলোর মধ্যে অধিক পরিচিত এবং পঠিত হচ্ছে তাঁর Drama গুলো
- Drama গুলো Tragedy and Comedy এই দুইভাগে বিভক্ত।
২৭.
মুক্তিযুদ্ধে অবদানের জন্য কত জন মুক্তিযোদ্ধাকে বীরবিক্রম খেতাব প্রদান করা হয়েছে?
  1. ৬৮ জন
  2. ১৬৫ জন
  3. ১৭৫ জন
  4. ৪২৬ জন
ব্যাখ্যা
• বীরত্বসূচক খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।

এগুলো হলো:
- সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব হলো বীরশ্রেষ্ঠ- ৭ জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম- ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম- ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক- ৪২৬ জন।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও বাংলাপিডিয়া।
২৮.
স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানীর মর্যাদা পায় কয়বার?
  1. ৩ বার
  2. ৪ বার
  3. ৫ বার
  4. ৬ বার
ব্যাখ্যা
• রাজধানী ঢাকা:
- এটি বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বৃহত্তম শহর।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে।
- একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজধানী হিসেবে ঢাকা রাজনৈতিক , প্রশাসনিক কার্যকলাপ এবং অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্ররূপে মর্যাদা লাভ করে।
- স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ায় পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল চারবার।
- স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা ১৬১০, ১৬৬০, ১৯০৫ ও ১৯৪৭ সালে মোট চারবার বাংলার রাজধানীর মর্যাদা পায়।
- মোঘল সম্রাট জাহাঙ্গীরের ইচ্ছানুযায়ী ১৬১০ সালে ঢাকাকে সর্বপ্রথম সুবাহ বাংলার রাজধানী ঘোষণা করা হয়।
- ১৬৫০ খ্রিষ্টাব্দে সুবেদার শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেছিলেন। শাহ সুজার পতনের পর ১৬৬০ খ্রিষ্টাব্দে সুবেদার মীর জুমলা আবার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন।
- ১৭১৭ খ্রিষ্টাব্দে সুবেদার মুর্শিদ কুলি খান রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন। বঙ্গভঙ্গের পর ১৯০৫ সালে ঢাকাকে আসাম ও বাংলার রাজধানী করা হয়।
- কংগ্রেসের বাধার মুখে ব্রিটিশ রাজ আবার ১৯১১ সালে রাজধানী কলকাতায় ফিরিয়ে নেয়। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান এবং স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার পর পূর্ব বাংলা নামে নতুন প্রদেশের রাজধানী হওয়ায় ঢাকার উথানে অধিকতর স্থায়ী উন্নয়ন সাধিত হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২৯.
কম্পিউটারে কী- বোর্ডে F5 বাটনের কাজ কী?
  1. পেইজ রিফ্রেশ করা যায়।
  2. কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা
  3. ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা
  4. অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা
ব্যাখ্যা
• ফাংশন কী:
- কম্পিউটারে মোট ১২ টি ফাংশন কী আছে।
- তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য ফাংশন কী ব্যবহার করা হয়।

• কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 - হেল্প মেনু দেখা যায়।
- F2 - কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 - সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 - last action performed repeat করা যায়। Alt-F4 চেপে স্পক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 - পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 - মাউসের কারসরকে ইন্তারনেট ব্রাইজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 - বানান ও ব্যকরণ ঠিক করা হয়।
- F8 - অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।]
- F9 - কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 - ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 - ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 - ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ব্রিটানিকা।
৩০.
দক্ষিণ আমেরিকার পেরুকে কেন্দ্র করে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
  1. ইনকা সভ্যতা
  2. ফিনিশীয় সভ্যতা
  3. মায়া সভ্যতা
  4. মেসোপটেমিয়া সভ্যতা
ব্যাখ্যা
• ইনকা সভ্যতা:
- ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতা।
- পেরুকে কেন্দ্র করে গড়ে উঠেছিলো ইনকা সভ্যতা।
- ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা যায় মাচু পিচুতে।
- সভ্যতার উত্থান-পতনকাল হচ্ছে ১৪০০-১৫৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত।
- ইনকা সভ্যতার স্থপতি মানকো কাপেন।

উৎস: Britannica.
৩১.
'স্বোপার্জিত স্বাধীনতা' ভাস্কর্যের স্থপতি কে?
  1. শামীম শিকদার
  2. নিতুন কুণ্ডু
  3. মোস্তফা হারুন কুদ্দুস
  4. সৈয়দ মাইনুল হোসেন
ব্যাখ্যা
• স্বোপার্জিত স্বাধীনতা:
- মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ভাস্কর্যটি।
- স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কের মোড়ে অবস্থিত।
- ভাস্কর্যটির স্থপতি: শামীম শিকদার।
- ভাস্কর্য কর্মে সহায়তা করেন হিমাংশু রায় ও আনোয়ার চৌধুরী।
- ১৯৮৮ সালের ২৫ মার্চ তারিখে, অধ্যাপক আব্দুর রাজ্জাক এ ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩২.
কোন দেশ কে সাদা হাতির দেশ বলা হয়?
  1. থাইল্যান্ড
  2. ইন্দোনেশিয়া
  3. মায়ানমার
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা
• থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়।
- দেশটিতে ব্যাপক সংখ্যায় সাদা হাতি রয়েছে। থাইল্যান্ডের বাইরে এ প্রজাতির হাতি খুব কমই দেখা যায়। তবে এ অঞ্চলে জনগোষ্ঠী সাদা হাতিকে ভাগ্যের প্রতীক বলে মনে করা হয়।

• পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম:
- সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার।
- লিলি ফুলের দেশ: কানাডা।
- ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
- সিল্ক রুটের দেশ: ইরান।
- মার্বেলের দেশ: ইতালি।
- পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান।
- তামার দেশ: জাম্বিয়া।
- পিরামিডের দেশ: মিশর।
- প্রাচীরের দেশ: চীন।
- ভূমিকম্পের দেশ: জাপান।

উৎস: Britannica.com
৩৩.
বাংলা চাল উৎপাদনে বিশ্ব কত তম? [জুলাই, ২০২৫]
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা
• চাল উৎপাদনে শীর্ষ দেশ:
- যুক্তরাষ্ট্র সরকারের কৃষি দপ্তরের ফরেন অ্যাগ্রিকালচারাল সার্ভিসের তথ্য অনুসারে,

• চাল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ:
১. চীন।
২. ভারত।
৩. বাংলাদেশ।
৪. ইন্দোনেশিয়া।
৫. ভিয়েতনাম।

উৎস: USDA Foreign Agricultural Service (.gov) ওয়েবসাইট।
৩৪.
BIMSTEC সদস্যদেশ কয়টি? [জুলাই, ২০২৫]
  1. ৪টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ১৫টি
ব্যাখ্যা
• BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।

• এগুলো হলো:
- বাংলাদেশ,
- ভারত,
- শ্রীলঙ্কা,
- থাইল্যান্ড,
- মিয়ানমার,
- নেপাল ও
- ভুটান।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
৩৫.
পাটের জিনোম আবিষ্কারক কে?
  1. ড. মোবারক হোসেন খান
  2. ড. মাকসুদুল আলম
  3. ড. মোহাম্মদ সিদ্দিকুল্লাহ
  4. ড. আব্দুল খালেক
ব্যাখ্যা
- বায়োটেকনোলজি বা জীবকৌশল বিজ্ঞানে অগ্রগতি বাংলাদেশের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
- বাংলাদেশি বিজ্ঞানী কর্তৃক পাটের জেনেটিক ম্যাপ আবিষ্কার একটি উল্লেখযোগ্য ঘটনা, অর্থাৎ বাংলাদেশে কৃষির আধুনিক যুগের সূচনা হয়েছে।
- পাটের জিনোম আবিষ্কারক ড. মাকসুদুল আলম। 

উৎস: কৃষি শিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই। 
৩৬.
দেশের মোট ব্যবহৃত ধান বীজের অন্তত কত শতাংশ চাষিরা নিজেরাই সংরক্ষণ ও ব্যবহার করে?
  1. ৯৫%
  2. ৮৫%
  3. ৭৫%
  4. ৬৫%
ব্যাখ্যা
- ঐতিহ্যগতভাবে ধান বীজের জন্য বাংলাদেশের চাষিদের বীজ ব্যবসায়ীদের মুখাপেক্ষী না হলেও চলে
- কেননা দেশের মোট ব্যবহৃত ধান বীজের অন্তত ৮৫% চাষিরা নিজেরাই সংরক্ষণ ও ব্যবহার করে
- বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট Bangladesh Rice Research Institute (BRRI) এ পর্যন্ত যতগুলো উচ্চ ফলনশীল ধান জাত High Yielding Variety (HYV) উদ্ভাবন করেছে সেগুলোর বীজ সঠিক মাঠ ব্যবস্থাপনায় নিজস্ব ধানক্ষেতেই উৎপাদন করা যায়। 
- চাষিরা পরবর্তী ফসলের জন্য বীজ সেখান থেকে সংরক্ষণ করতে পারেন। অর্থাৎ ধান বীজের জন্য বাংলাদেশের চাষিদের এক ধরনের সার্বভৌমত্ব রয়েছে।

উৎস: কৃষি শিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৩৭.
হাইব্রিড ধান বীজের জনক -
  1. চীন
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. জাপান
ব্যাখ্যা
চীনের কৃষি:
- পরিকল্পিত উৎপাদন ও বণ্টন ব্যবস্থার সুবিধাগুলো চীনের কৃষিব্যবস্থার উন্নয়নে খুবই সহায়ক ভূমিকা পালন করেছে।
- বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ হলেও চীনে খাদ্যঘাটতির কথা শোনা যায় না।
- প্রতি হেক্টরে সর্বোচ্চ পরিমাণ ধান, গম, ভুট্টা উৎপাদনের ক্ষমতা চীনা কৃষক ও বিজ্ঞানীদের কজায় রয়েছে।
- হাইব্রিড ধান বীজের জনক চীন।
- এখন পর্যন্ত চীন থেকেই সবচেয়ে বেশি হাইব্রিড ধান বীজ আমাদের দেশে আমদানি হয়।

উৎস: কৃষি শিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৩৮.
গুটি ইউরিয়ার ব্যবহারে কত ভাগ নাইট্রোজেনের সাশ্রয় হয়?
  1. ১০-২০ ভাগ
  2. ২০-৩০ ভাগ
  3. ৩০-৪০ ভাগ
  4. ৪০-৬০ ভাগ
ব্যাখ্যা
গুটি ইউরিয়ার পরিচয়:
- ধান চাষে অনেক সার ব্যবহার করা হয়।
- এর মধ্যে নাইট্রোজেন সম্বলিত ইউরিয়া প্রধান।
- দানাদার ইউরিয়া সারের সাশ্রয়ী ব্যবহারের জন্য মেশিনের সাহায্যে এটাকে গুটি ইউরিয়ায় রূপান্তর করা হয়েছে।

গুটি ইউরিয়া ব্যবহারের সুবিধা: 

- গুটি ইউরিয়া ফসলের এক মৌসুমে একবার ব্যবহার করা হয়।
- গুটি ইউরিয়ার ব্যবহারে ২০-৩০ ভাগ নাইট্রোজেনের সাশ্রয় হয়
- গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন সরবরাহ করে।
- গুটি ইউরিয়া ব্যবহারের ফলে ফলন ১৫-২০ ভাগ বৃদ্ধি পায়।

উৎস: কৃষি শিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৩৯.
ধান গাছের বাদামি দাগ একটি ___________ জনিত রোগের লক্ষণ
  1. ভাইরাস
  2. ছত্রাক
  3. ব্যাকটেরিয়া
  4. অ্যামিবা
ব্যাখ্যা
দাগ:
- ফসলের পাতায়, কাণ্ডে বা ফলের গায়ে নানা ধরনের দাগ বা স্পট দেখা দেয়।
- দাগের রং কালো, হালকা বাদামি, গাঢ় বাদামি কিংবা দেখতে পানিতে ভেজার মতো হয়।
- ফসলের এসব দাগ বিভিন্ন রোগের কারণে হয়।
- যেমন- ধান গাছের বাদামি দাগ একটি ছত্রাকজনিত রোগের লক্ষণ

উৎস: কৃষি শিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৪০.
জিপসাম হতে কোন পুষ্টি উপাদান পাওয়া যায়?
  1. নাইট্রোজেন
  2. ফসফরাস
  3. সালফার
  4. পটাশিয়াম
ব্যাখ্যা
রাসায়নিক সার:
- কলকারখানায় যে সকল সার তৈরি করা হয় তাদেরকে রাসায়নিক সার বলে।
- যেমন: ইউরিয়া, ডিএপি, জিপসাম, দস্তাসার।

কয়েকটি সারের নাম ও এদের সরবরাহকৃত পুষ্টি উপাদানের নাম:
ইউরিয়া - নাইট্রোজেন
টিএসপি - ফসফরাস, ক্যালসিয়াম
এমওপি - পটাশিয়াম
ডিএপি - নাইট্রোজেন, ফসফরাস
জিপসাম - সালফার, ক্যালসিয়াম
দস্তাসার - জিংক, সালফার

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৪১.
ধানের উন্নত জাত ও সংশ্লিষ্ট প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণা করে কোন প্রতিষ্ঠান?
  1. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
  2. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট
  3. বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট
  4. ক ও গ উভয়ই
ব্যাখ্যা
কৃষি গবেষণা প্রতিষ্ঠান:
- বাংলাদেশে অনেকগুলো কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে।
- বেশিরভাগ গবেষণা প্রতিষ্ঠানই নির্দিষ্ট ফসলের উপরে গবেষণা করে থাকে।
- যেমন: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ধানের উন্নত জাত ও সংশ্লিষ্ট প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণা করে।
- বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পাট উন্নয়নের জন্য যাবতীয় গবেষণা করে।
- বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ইক্ষু উন্নয়নের জন্য যাবতীয় গবেষণা করে থাকে।
- বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট ও পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ফসলের উপর গবেষণা করে।

উল্লেখ্য,
- বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট ধান নিয়ে গবেষণা করে না। 

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই। 
৪২.
দানা শস্যের বীজের আর্দ্রতা কত রাখা উত্তম?
  1. ১-৪%
  2. ৮-১০%
  3. ১২-১৫%
  4. ১২-২০%
ব্যাখ্যা
বীজের আর্দ্রতা:
- নমুনা বীজের মধ্যে শতকরা কতো ভাগ পানি আছে, তাই বীজের আর্দ্রতা।
- বীজের আর্দ্রতা বীজকে বাঁচিয়ে রাখে।
- দানা শস্যের বীজের আর্দ্রতা ৮-১০% রাখা উত্তম।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৪৩.
প্যাডেল থ্রেসার একটি উন্নত _______ চালিত ধান বা গম মাড়াই যন্ত্র।
  1. হস্ত
  2. যন্ত্র
  3. বিদ্যুৎ
  4. কয়লা
ব্যাখ্যা
প্যাডেল থ্রেসার: 
- প্যাডেল থ্রেসার একটি উন্নত হস্তচালিত ধান বা গম মাড়াই যন্ত্র
- এর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে: টাইনযুক্ত একটি ড্রাম, ড্রামের সাথে যুক্ত একটি প্যাডেল।
- প্যাডেলের সাহায্যে ড্রামটিতে ঘূর্ণন সৃষ্টি করা হয় এবং যাতে ফসলের শীষ রাখলে টাইনের আঘাতে শস্য মাড়াই হয়।
- এটি ধান বা গম মাড়াইয়ের কাজে ব্যবহার করা হয়।
- সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৪৪.
মাঠ ফসলের বহুমুখীকরণ বলতে বোঝায় -
  1. ফসল বিন্যাস
  2. মিশ্র ও সাথি ফসলের চাষ
  3. খামার যান্ত্রিকীকরণ
  4. সবগুলো
ব্যাখ্যা
- মাঠ ফসলের বহুমুখীকরণ বলতে কোনো একক ফসল বা একক প্রযুক্তির উপর নির্ভর না করে ফসল বিন্যাস, মিশ্র ও সাথি ফসলের চাষ ও খামার যান্ত্রিকীকরণকে বোঝায়।

শস্য বহুমুখীকরণের উদ্দেশ্য: 
১। কাঙ্ক্ষিত ফসল বিন্যাস, শস্যের আবাদ বাড়ানো এবং কৃষকের আয় ও জীবনযাত্রার মান উন্নয়ন করা।
২। খামারের কর্মকাণ্ড সমন্বয় করা এবং কৃষি পরিবেশের উপর প্রতিকূল প্রভাব কমিয়ে আনা।
৩। প্রচলিত শস্যবিন্যাসে উন্নত ফসলের জাত ও কলাকৌশলের সংযোগ ঘটানো।
৪। বীজের সাশ্রয় করা এবং উৎপাদন খরচ কমানো।
৫। প্রযুক্তি গ্রহণে কৃষকদের সমস্যাগুলো চিহ্নিত করা ও সমাধান করা।

উৎস: কৃষি শিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৪৫.
অঙ্গ ব্যবহার করে বংশবিস্তার করা যায় কোন ফসলের?
  1. ভুট্টা, মাষকলাই, বাদাম
  2. ধান, শসা, গম
  3. আখ, পটল, মিষ্টি আলু
  4. পাট, সরিষা, সয়াবিন
ব্যাখ্যা
- উদ্ভিদের বংশবিস্তারের মাধ্যম হলো বীজ।
- বীজ থেকেই নতুন উদ্ভিদের জন্ম হয়।
- সাধারণভাবে বীজ বলতে উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বোঝায়।
- যেমন: ধান, গম, পাট ইত্যাদির বীজ।
- তবে ব্যাপকভাবে বীজ বলতে উদ্ভিদের যে কোনো জীবন্ত অংশ যা পরবর্তীতে বংশবিস্তারের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন মিষ্টি আলুর লতা, আখের কাণ্ড, পাথর কুচির পাতা, পেঁয়াজ, গোলআলু ইত্যাদি।
- আখ, পটল, মিষ্টি আলুর অঙ্গ ব্যবহার করে বংশবিস্তার করা যায়। 

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৪৬.
সাইলোপিটে বায়ুরোধক অবস্থায় ঘাসে কোন এসিড তৈরি হয়?
  1. অ্যাসিটিক এসিড
  2. ল্যাকটিক এসিড
  3. ইথানোয়িক এসিড
  4. টারটারিক এসিড
ব্যাখ্যা
কাঁচা ঘাস সংরক্ষণ: 
- শুকনা মৌসুমে গো-খাদ্যের অভাব ঘটে।
- তাই বর্ষাকালে যখন ঘাস প্রচুর জন্মে, তখনই শুকনা মৌসুমের জন্য গো-খাদ্যের ব্যবস্থা করতে হয়।
- এ জন্য কাঁচা ঘাস সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়।
- কাঁচা ঘাস সংরক্ষণ পদ্ধতিকে সাইলেজ বলা হয়।
- এতে ঘাসের পুষ্টিমানের কোনো পরিবর্তন হয় না।
- যে নির্দিষ্ট স্থানে বা গর্তে ঘাস সংরক্ষণ করা হয়, তাকে বলা হয় সাইলোপিট।
- সাইলোপিটে বায়ুরোধক অবস্থা তৈরি করতে হয়।
- বায়ুরোধক অবস্থায় ঘাসে ল্যাকটিক এসিড তৈরি হয়।
- এই ল্যাকটিক এসিড কাঁচা ঘাস সংরক্ষণে কাজ করে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৪৭.
একজন ব্যক্তির দৈনিক কত গ্রাম শাকসবজি ও ফল খাওয়া উচিত?
  1. ১৫০ গ্রাম
  2. ২৫০ গ্রাম
  3. ৩৫০ গ্রাম
  4. ৪৫০ গ্রাম
ব্যাখ্যা
পুষ্টি ও পারিবারিক গুরুত্ব:
- বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, একজন ব্যক্তিকে দৈনিক ৪৫০ গ্রাম শাকসবজি ও ফল খাওয়া উচিত
- বসতবাড়ির চারপাশে উদ্যান ফসল চাষ করে পরিবারের খাদ্য ও পুষ্টির চাহিদা মেটানো যায়।
- বাড়তি ফসল বিক্রি করে পরিবারের আয়ও বাড়ানো যায়।
- অপরদিকে আম, জাম, কাঁঠাল ইত্যাদি ফলের গাছ থেকে দামি কাঠ পাওয়া যায়।
- এসব কাঠ ঘর-বাড়ি ও আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়। কাঠ বিক্রি করে অনেক অর্থ পাওয়া যায়।
- তাছাড়া বিভিন্ন ফলদ ও সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষের ডালপালা ছাঁটাই করে প্রচুর জ্বালানি পাওয়া যায়।
- পরিবারের রান্নাবান্নার কাজে এসব জ্বালানি ব্যবহার করা হয়। ফলে জ্বালানি খাতে অর্থ সাশ্রয় হয়।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৪৮.
মইয়ের কাজ হলো -
  1. মাটির ঢেলা ভাঙা
  2. মাটি সমতল করা
  3. আগাছা দমন
  4. সবগুলো
ব্যাখ্যা
মই:
- মই প্রধানত বাঁশ বা কাঠ দ্বারা তৈরি করা হয়।
- মোটা একটি বাঁশকে লম্বালম্বি ফালি করে দুই ভাগ করা হয়।
- অনেক মইয়ে তিনটি ফালি ব্যবহার করা হয়।
- এক জোড়া গরু হলে লম্বা হবে ৫ ফুট এবং দুই জোড়া গরু হলে লম্বা হবে সাড়ে সাত ফুট।

মইয়ের কাজ হলো:
১। মাটির ঢেলা ভাঙা;
২। মাটি সমতল করা;
৩। আগাছা দমন ও আলাদা করা;
৪। বীজের অঙ্কুরোদগম সহজ করা।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৪৯.
ফসলের পাতায় যখন গাঢ় ও হালকা হলদে-সবুজ এর ছোপ ছোপ রং দেখা যায় তখন এই লক্ষণকে কী বলা হয়?
  1. রিংস্পট
  2. গল
  3. নোডিউল
  4. মোজাইক
ব্যাখ্যা
মোজাইক:
- ফসলের পাতায় যখন গাঢ় ও হালকা হলদে-সবুজ এর ছোপ ছোপ রং দেখা যায় তখন এই লক্ষণকে মোজাইক বলা হয়।
- ঢেড়শ ও মুগে মোজাইক রোগ দেখা যায়।
- এটি একটি ভাইরাসজনিত রোগের লক্ষণ।

উৎস: কৃষি শিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫০.
ডাল জাতীয় ফসল আমাদের কীসের চাহিদা মেটায়?
  1. শর্করার
  2. আমিষের
  3. স্নেহের
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
- দানা, ডাল ও তেল ফসল আমাদের খাদ্যশস্য ফসল।
- দানা জাতীয় ফসলের মধ্যে ধান, গম, ভুট্টা মানুষের প্রধান খাদ্য হিসাবে ব্যবহৃত হয়।
- ডাল জাতীয় ফসল আমাদের আমিষের চাহিদা মেটায়
- বিভিন্ন তেল জাতীয় ফসল থেকে ভোজ্যতেল পাওয়া যায়।
- গম, ভুট্টা ও ডাল ফসল পশু, পাখি ও মাছের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়।
- গবাদি পশুর খাদ্যের জন্য প্যারা, গিনি, নেপিয়ার, খেসারি চাষ করা হয়।
- এগুলো সবুজ অবস্থায় খাওয়ানো হয়। এর ফলে বাণিজ্যিকভাবে পশু, পাখি ও মাছ চাষ প্রসার লাভ করেছে।
- আখ, সুগারবিট থেকে চিনি তৈরি করা হয়। 
- আঁশ ফসল থেকে সুতা, কাপড়, দড়ি, বস্তা, কার্পেট ইত্যাদি তৈরি হয়।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৫১.
ফসলের পোকামাকড় দমনের জন্য ব্যবহৃত কৃষি উপকরণ কোনটি?
  1. নিড়ানি
  2. আঁচড়া
  3. স্প্রেয়ার
  4. পাম্প
ব্যাখ্যা
ঔষধ ছিটানো যন্ত্র বা স্প্রেয়ার: 
- স্প্রেয়ার ফসলের রোগ ও পোকা দমনের কাজে ব্যবহার করা হয়।
- এতে পানি মিশ্রিত ঔষধ ভর্তি করে ট্রিগারের সাহায্যে নির্দিষ্ট উচ্চতায় ছিটানো হয়।
- স্প্রেয়ারের প্রধান প্রধান অংশ হচ্ছে (১) নজল (২) ট্রিগার (৩) পাম্প করার বাল্ব (৪) ব্যারেল (৫) ঔষধ ছিটানোর নল।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৫২.
আমাদের দেশে কখন লালশাক চাষ করা যায়?
  1. শীতকালে
  2. বর্ষাকালে
  3. গরমকালে
  4. সারা বছর
ব্যাখ্যা
লালশাক উৎপাদন: 
- আমাদের দেশে লালশাক একটি জনপ্রিয় শাক।
- বাংলাদেশের প্রায় সব এলাকায় কম বেশি লালশাকের চাষ হয়।
- এতে প্রচুর ভিটামিন আছে।
- প্রায় সব ধরনের মাটিতেই সারা বছর লালশাক আবাদ করা যায়।
- তবে দোআঁশ ও বেলে-দোআঁশ মাটি চাষের জন্য উত্তম।
- আমাদের দেশে শীতের শুরুতে লালশাকের ফলন বেশি হয়।
- গরমকালে উঁচু জমিতে লালশাক চাষ করা যায়।

জাত:
- লালশাকের অনেক জাত রয়েছে।
- তবে উন্নত দুটি জাত হলো-আলতাপাটি এবং বারি লালশাক-১।
- আলতাপাটি জাতটির পাতা ও কাণ্ড সিঁদুর লাল।
- বারি লালশাকের-১ পাতা ও কাণ্ড লাল হয়।
- এ শাকের ফুল লাল এবং বীজ গোলাকার হয়।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৫৩.
মাটির উর্বরতা বজায় রেখে এক খণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার নাম কী?
  1. শস্য বিন্যাস
  2. সমন্বিত চাষ
  3. শস্যপর্যায়
  4. শস্যের একমুখীকরণ
ব্যাখ্যা
শস্যপর্যায়ের ধারণা:
- শস্যপর্যায় একটি উন্নত কৃষিপ্রযুক্তি।
- এর দ্বারা মাটির স্বাস্থ্য ভালো থাকে, ফসল ভালো হয়, অধিক ফলন হয়। রোগ-পোকা কম হয় এবং সারের কার্যকারিতা ভালো হয়।
- প্রযুক্তি হিসেবে শস্যপর্যায়ের ব্যবহার সব দেশেই প্রচলিত।
- মাটির উর্বরতা বজায় রেখে এক খণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার নাম শস্যপর্যায়।
- অর্থাৎ একই ধরনের ফসল একই জমিতে বার বার উৎপাদন না করে অন্য জাতের ফসল উৎপাদন করাই হচ্ছে শস্যপর্যায়।
- যেমন- গভীরমূলী ফসল উৎপাদনের পর অগভীরমূলী জাতীয় ফসলের আবাদ করা উচিত।
- ফলে পোকা-মাকড় ও রোগ-পোকার উপদ্রব কম হয় এবং মাটির বিভিন্ন গভীরতা থেকে পুষ্টি উপাদান শোষণ সম্ভব হয়।

উৎস: কৃষি শিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫৪.
মরিচে চারা অবস্থায় ড্যাম্পিং অফ রোগ দমনের জন্য বীজ কী দিয়ে শোধন করে নিতে হবে?
  1. প্রোভেক্স
  2. ব্যাভিস্টিন
  3. সুমিথয়ন
  4. ডায়থেন
ব্যাখ্যা
মরিচের রোগ ও পোকামাকড় দমন: 
- মরিচে চারা অবস্থায় ড্যাম্পিং অফ রোগ হতে পারে।
- এ রোগ দমনের জন্য এক কেজি বীজ ৩ গ্রাম প্রোভেক্সের সাথে মিশিয়ে বীজ শোধন করে নিতে হবে।
- বীজতলা শুকনা রাখতে হবে।
- মরিচ গাছ অনেক সময় আগা থেকে গোড়ার দিকে ক্রমান্বয়ে শুকিয়ে মারা যায়। একে ডাইব্যাক রোগ বলে।
- এ রোগ দমনের জন্য ১ গ্রাম ব্যাভিস্টিন ১ লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন অন্তর ২-৩ বার স্প্রে করতে হয়।
- হলুদ মোজাইক ভাইরাস রোগ দমনের জন্য আক্রান্ত গাছ দেখামাত্র তুলে পুড়িয়ে ফেলতে হবে। রোগ প্রতিরোধী জাতের মরিচ চাষ করতে হবে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৫৫.
আদর্শ মাটিতে বায়ুর পরিমাণ কত?
  1. প্রায় ৫ ভাগ
  2. প্রায় ১৫ ভাগ
  3. প্রায় ২৫ ভাগ
  4. প্রায় ৩৫ ভাগ
ব্যাখ্যা
বায়ু:
- বায়ু মাটির একটি গুরুত্বপূর্ণ উপাদান।
- মাটির কণার ফাঁকে ফাঁকে বায়ু থাকে।
- উদ্ভিদের শিকড় ব্যাকটেরিয়া, ছত্রাক ও অন্যান্য অণুজীবের কর্মতৎপরতার জন্য যে অক্সিজেনের প্রয়োজন, তা মাটিতে অবস্থানরত বায়ু সরবরাহ করে।
- আদর্শ মাটিতে বায়ুর পরিমাণ হলো শতকরা প্রায় ২৫ ভাগ।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৫৬.
অনুপমা কোন ফসলের জাত?
  1. টমেটো
  2. আলু
  3. বেগুন
  4. ফুলকপি
ব্যাখ্যা
টমেটোর জাত:
- বাংলাদেশে টমেটোর অনেক অনুমোদিত জাত রয়েছে।
- শীতকালীন জাতের মধ্যে রয়েছে বারি টমেটো-২ (রতন), বারি টমেটো-৯ (লালিমা), বারি টমেটো-১০ (অনুপমা), বিনা টমেটো-৩ এবং বিদেশ থেকে আমদানি করা জাত মারগ্লোব, রুমা ভিএফ, অক্সহার্ট ইত্যাদি।
- গ্রীষ্মকালীন জাতের মধ্যে রয়েছে-বারি টমেটো-৪, বারি টমেটো-৫, বারি টমেটো-৯ (লালিমা), বারি টমেটো-১০ (অনুপমা), বারি টমেটো-১১ (ঝুমকা), বারি হাইব্রিড টমেটো-৩, বারি হাইব্রিড টমেটো-৪ ইত্যাদি।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৫৭.
পুকুরে মাছ চাষের জন্য উত্তম গভীরতা হচ্ছে -
  1. ১ মিটার
  2. ২ মিটার
  3. ৩ মিটার
  4. ০.৫ মিটার
ব্যাখ্যা
পুকুরের পানির গভীরতা:
- পানির গভীরতা মাছ চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান।
- মাছ চাষের জন্য পুকুরের পানির গভীরতা কমপক্ষে ১.৫ মিটার থেকে ৩ মিটার পর্যন্ত হতে পারে।
- তবে ২ মিটার গভীরতা মাছ চাষের জন্য উত্তম।
- পানির গভীরতা খুব বেশি হলে সূর্যের আলো পানির গভীরে পৌঁছাতে পারে না।
- আবার পানির গভীরতা খুব কম হলে সূর্যের তাপে পানি গরম হয়ে উঠে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৫৮.
টমেটোর হলুদ পাতা কুঁকড়ানো রোগ কীসের কারনে হয়?
  1. ভাইরাস
  2. ছত্রাক
  3. ব্যাকটেরিয়া
  4. ফাঙ্গাস
ব্যাখ্যা
টমেটোর হলুদ পাতা কুঁকড়ানো রোগ:
- ভাইরাসজনিত এ রোগে পাতা কিনারা থেকে মধ্যশিরার দিকে গুটিয়ে যায়।
- পাতা খসখসে হয়ে শিরাগুলো স্বচ্ছ হলুদ হয়ে কুঁকড়িয়ে যায়।
- আক্রান্ত গাছের ডগায় ছোট ছোট পাতা গুচ্ছ আকার ধারণ করে।
- এ রোগ দমনের জন্য টমেটো ক্ষেত আগাছামুক্ত রাখতে হবে, রোগমুক্ত চারা লাগাতে হবে, আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে।
- সাদা মাছি পোকা এ রোগের দ্রুত বিস্তার ঘটায়।
- মাছি পোকা দমনের জন্য ৭-১০ দিন পর পর এডমায়ার নামক কীটনাশক স্প্রে করতে হবে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৫৯.
কৃষিকাজে ব্যবহারের সুবিধার জন্য বুনটের উপর ভিত্তি করে মাটিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে?
  1. ২ ভাগে
  2. ৩ ভাগে
  3. ৪ ভাগে
  4. ৫ ভাগে
ব্যাখ্যা
মাটির প্রকারভেদ: 
- যেসব খনিজ কণার ব্যাস দুই মিলিমিটার বা তার কম, তাকে মাটির কণা বলা হয়।
- আমরা জানি, এ কণার দ্বারাই মাটির বুনট সৃষ্টি হয়।
- মাটির বুনট হলো মাটির বালি, পলি, কর্দমকণার তুলনামূলক পরিমাণ বা শতকরা অনুপাত।
- মাটির এসব কণা বিভিন্ন অনুপাতে বিভিন্ন প্রকার মাটির সৃষ্টি করে। আর মনে রাখব, এসব কণার আকারও ভিন্ন ভিন্ন হয়।
- কোন মাটিতে কোন ফসল জন্মায় তা জানার জন্যই মাটির শ্রেণিবিভাগ জানা খুবই দরকার।
- কৃষিকাজে ব্যবহারের সুবিধার জন্য বুনটের উপর ভিত্তি করে মাটিকে প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়েছে। যথা- (১) বেলে মাটি (২) দোআঁশ মাটি ও (৩) এঁটেল মাটি।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৬০.
মাংসের জন্য বিখ্যাত কোন হাঁস?
  1. পিকিন
  2. ইন্ডিয়ান রানার
  3. খাকি ক্যাম্বেল
  4. জেন্ডিং
ব্যাখ্যা
- গৃহপালিত পশুর মতো হাঁস, মুরগি, কবুতর ইত্যাদিকে গৃহপালিত পাখি বলা হয়। 
- এরা গৃহে ডিম পাড়ে এবং ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকে।
- আমাদের দেশি মুরগি বছরে গড়ে ৪৫টি এবং দেশি হাঁস ৭০টি ডিম পাড়ে।
- কিন্তু উন্নত জাতের লেগহর্ন, ফাওমি, আর আই আর জাতের মুরগি বছরে ২০০-২৫০টি ডিম পাড়ে।
- বিদেশি জাতের ইন্ডিয়ান রানার, খাকি ক্যাম্বেল ও জেন্ডিং হাঁস বছরে গড়ে ২৫০টি ডিম উৎপাদন করে।
- পিকিন হাঁস মাংসের জন্য বিখ্যাত।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৬১.
পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেনের অভাবে -
  1. সূর্যালোকের অভাব হয়
  2. মাছের দ্রুত বৃদ্ধি ঘটে
  3. মাছ খাবি খায়
  4. সবগুলোই ঘটে
ব্যাখ্যা
পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন:
- জলজ উদ্ভিদ যে অক্সিজেন ছাড়ে তা পানিতে দ্রবীভূত হয়।
- বাতাস থেকেও কিছু অক্সিজেন সরাসরি পানিতে মিশে।
- পুকুরে অবস্থিত মাছ, জলজ উদ্ভিদ ও প্রাণী এ অক্সিজেন দ্বারা শ্বাসকার্য চালায়।
- অক্সিজেনের অভাবে মাছ দলবদ্ধভাবে পানির উপর ভেসে বেড়ায়। একে মাছের খাবি খাওয়া বলে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৬২.
ফল বাগানে কোন পদ্ধতিতে সেচ দিলে পানির অপচয় কম হয়?
  1. চেক বেসিন পদ্ধতি
  2. রিং বেসিন পদ্ধতি
  3. নালা পদ্ধতি
  4. বর্ষণ সেচ পদ্ধতি
ব্যাখ্যা
সেচ পদ্ধতি:
ফসলের প্রকার, ভূমির বন্ধুরতা, মাটির প্রকৃতির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের সেচ পদ্ধতি রয়েছে।
নিচে পানি সাশ্রয়ী কয়েকটি সেচ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করা হলো:

১. চেক বেসিন পদ্ধতি:
- প্লাবন সেচপদ্ধতিতে জমিতে পানি নিয়ন্ত্রণের কোনো সুযোগ থাকে না।
- ফলে পানির অপচয় বেশি হয়।
- এ অসুবিধা দূর করার জন্য চেক বেসিনপদ্ধতি ব্যবহার করা যায়।
- চেক বেসিন বা আইল সেচপদ্ধতিতে সমস্ত জমিকে ঢাল অনুসারে কয়েকটি খণ্ডে উঁচু আইল দ্বারা বিভক্ত করে পানি নিয়ন্ত্রণের মাধ্যমে সেচ দেওয়া যায়।

২. রিং বেসিন পদ্ধতি:
- ফল বাগানে রিং বেসিন বা বৃত্তাকার পদ্ধতিতে সেচ দিলে পানির অপচয় কম হয়
- এ পদ্ধতিতে প্রত্যেকটি ফল গাছের গোড়ায় বৃত্তাকার নালা তৈরি করে প্রধান সেচ নালার সাথে সংযোগ দেওয়া হয়।

৩. নালা পদ্ধতি:
- নালা সেচ পদ্ধতিতে জমির আয়তন অনুসারে পর্যাপ্ত সংখ্যক নালা তৈরি করে প্রধান সেচ নালার সাথে সংযুক্ত করে দেওয়া হয়।
- সারি ফসলে এ পদ্ধতি বেশি উপযোগী। এ পদ্ধতিতে পানিনিয়ন্ত্রণ সহজ বলে অপচয় কম হয়।

৪. বর্ষণ সেচ পদ্ধতি:
- এ পদ্ধতিতে নজলের মাধ্যমে পানি গাছের উপর বৃষ্টির মতো ছিটিয়ে দেওয়া হয়।
- পানি সাশ্রয়ী এ পদ্ধতিতে প্রাথমিক খরচ বেশি। চা বাগানে এ পদ্ধতি ব্যবহার করা হয়।

৫. ড্রিপ সেচপদ্ধতি:
- এ পদ্ধতিতে পানি পাইপের মাধ্যমে গাছের মূলাঞ্চলে পৌঁছে দেওয়া হয়।
- এটা সবচেয়ে পানি সাশ্রয়ী পদ্ধতি।
- যেখানে সেচের পানির খুব অভাব সেখানে এ পদ্ধতি বেশি কার্যকর।

উৎস: কৃষি শিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৬৩.
বেগুনের ফোমোপসিস ব্লাইট রোগ কীসের আক্রমণে হয়?
  1. নেমাটোড
  2. ছত্রাক
  3. ভাইরাস
  4. পোকা
ব্যাখ্যা
বেগুনের ফোমোপসিস ব্লাইট রোগ: 
- ছত্রাকের আক্রমণে এ রোগ হয়।
- এতে ছোট চারা গাছের গোড়ায়, কান্ডে গাঢ় বাদামি ক্ষত দেখা যায় ও গাছ বড় হলে ফলের গায়ে হালকা বাদামি ক্ষত দেখা দেয় এবং ফল পঁচে যায় ।

ব্যবস্থাপনা:
১। স্প্রিংলার সেচ বা গাছের উপর দিয়ে সেচের পরিবর্তে ক্ষেতে নালা করে সেচ দেয়া।
২। আক্রান্ত ফল,পাতা ও ডগা অপসারণ করা।
৩। প্রপিকোনাজলগ্রুপের ছত্রাকনাশক যেমন: টিল্ট ২৫০ ইসি ০.৫ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে ১০ দিন পরপর ৩ বার শেষ বিকেলে স্প্রে করা।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৬৪.
মাটির রাসায়নিক গুণাগুণ বলতে নিচের কোনটিকে বোঝায়?
  1. মাটির সংযুতি
  2. মাটির লবণাক্ততা
  3. মাটির বর্ণ
  4. অণুজীবের কার্যাবলি
ব্যাখ্যা
মাটির গুণাগুণ: 
- ফসল উৎপাদনে মাটির গুণাগুণ প্রভাব বিস্তার করে।
- কোন মাটিতে কোন ধরনের ফসল উৎপাদন করা যাবে তা মাটির গুণাগুণের উপর নির্ভর করে।
- মাটির সকল গুণাবলিকে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়।
- যথা- (ক) ভৌত গুণাগুণ (খ) রাসায়নিক গুণাগুণ (গ) জৈবিক গুণাগুণ।

(ক) মাটির ভৌত গুণাগুণ: মাটির ভৌত গুণাগুণ বলতে ১) মাটির বুনট ২) মাটির সংযুতি ৩) মাটির ঘনত্ব ৪) মাটির বর্ণ ৫) মাটির তাপমাত্রা ৬) মাটির পানি ধারণ ক্ষমতা ৭) মাটির বায়ু চলাচল ইত্যাদিকে বোঝায়।
(খ) মাটির রাসায়নিক গুণাগুণ: মাটির রাসায়নিক গুণাগুণ বলতে ১) মাটির অম্লত্ব ক্ষারত্ব ২) উদ্ভিদের জন্য সহজলভ্য পুষ্টি উপাদানের পরিমাণ ৩) মাটির লবণাক্ততা ইত্যাদিকে বোঝায়
(গ) মাটির জৈবিক গুণাগুণ: মাটির জৈবিক গুণাগুণ বলতে ১) অণুজীবের প্রকার ২) অণুজীবের সংখ্যা ৩) অণুজীবের কার্যাবলি ইত্যাদিকে বোঝায়।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৬৫.
কৃষকের কাছে ‘কারেন্ট পোকা’ নামে পরিচিত কোনটি?
  1. সবুজ পাতা ফড়িং
  2. পামরী পোকা
  3. বাদামী গাছ ফড়িং
  4. সবুজ ঘাস ফড়িং
ব্যাখ্যা
- বাদামী গাছ ফড়িং ( Brown Plant Hopper or BPH ) ধানের একটি মারাত্মক ক্ষতিকর পোকা।  
- বাদামী গাছ ফড়িং ধান গাছের গোড়ায় বসে রস শুষে খায়।
- ফলে গাছ পুড়ে যাওয়ার রং ধারণ করে মরে যায়।
- আক্রান্ত ক্ষেতে বাজ পড়ার মতো হপার বার্ণ – এর সৃষ্টি হয়।
- অধিকাংশ কৃষকের কাছে বাদামী গাছ ফড়িং ‘‘কারেন্ট পোকা’’ বা ‘‘গুণগুণী’’ পোকা নামে পরিচিত।
- বীজ তলা থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত যে কোন সময় এ পোকার আক্রমণ দেখা দিতে পারে।
 তবে কাইচথোর বের হওয়ার শুরু থেকে আক্রমণ বেড়ে যায়।

উৎস: কৃষি বাতায়ন।
৬৬.
পানির পি-এইচ ৭-এর কম হলে তা -
  1. অম্লীয়
  2. নিরপেক্ষ
  3. ক্ষারীয়
  4. অ্যালকালাইন
ব্যাখ্যা
পানির পি-এইচ:
- পানি অম্লধর্মী না ক্ষারধর্মী, তা পি-এইচ মিটার দ্বারা পরিমাপ করা যায়।
- পি-এইচ ৭-এর কম হলে পানি অম্লীয়, ৭-এর বেশি হলে পানি ক্ষারীয় এবং ৭ হলে পানি নিরপেক্ষ।
- সামান্য ক্ষারধর্মী পানি মাছ চাষের জন্য ভালো।
- তবে পানির পি-এইচ ৬.৫-৮.৫ হলে পানি প্রাকৃতিক খাদ্য উৎপাদনে সহায়ক হয়।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৬৭.
উদ্ভিদ বিজ্ঞান অনুযায়ী নিষিক্ত ও পরিপক্ব ডিম্বককে কী বলে?
  1. পুংদন্ড
  2. পুংকেশর
  3. বীজ
  4. গর্ভাশয়
ব্যাখ্যা
ভালো উন্নত বীজ নির্বাচন: 
- বীজ একটি মৌলিক কৃষি উপকরণ।
- বীজের মাধ্যমে উদ্ভিদের বংশ বিস্তার ঘটে।
- উদ্ভিদ বিজ্ঞান অনুযায়ী নিষিক্ত ও পরিপক্ব ডিম্বককে বীজ বলে
- আমরা জানি উদ্ভিদের অন্যান্য অঙ্গ ব্যবহার করেও বংশ বিস্তার সম্ভব।
- কৃষিতত্ত্ব এগুলোকেও বীজ হিসেবে স্বীকৃতি দেয়।
- কৃষিবিদগণ এগুলোকে কৃষিতাত্ত্বিক বীজ বলেন আর নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বলা হয় সত্যিকার বীজ (true seed) বা উদ্ভিদতাত্ত্বিক বীজ (sexual seed)।
- বীজের মাধ্যমে উদ্ভিদের জাতের গুণাগুণ পরবর্তী প্রজন্মে প্রবাহিত হয়।
- অঙ্গজ প্রজননে মাতৃ উদ্ভিদের অর্থাৎ যে উদ্ভিদের অঙ্গ ব্যবহার করা হলো তার গুণাগুণ পরবর্তী বংশধরে প্রকাশ ঘটতে পারে।

উৎস: কৃষি শিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৬৮.
রেড লেডি কোন ফসলের জাত?
  1. পেয়ারা
  2. পেঁপে
  3. তরমুজ
  4. আনারস
ব্যাখ্যা
রেড লেডি হাইব্রিড পেঁপে:
- রেড লেডি জাতটি তাইওয়ানের উচ্চ ফলনশীল বামন প্রজাতির পেঁপের জাত যা বাংলাদেশের আবহাওয়াতে চাষ উপযোগী।
- বাংলাদেশের অনেক স্থানে এর চাষ হচ্ছে।
- বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ফলন খুবই ভালো হচ্ছে।
- বান্দরবানের মাটি ও আবহাওয়া রেডলেডি পেঁপে চাষের জন্য উপযোগী।
- আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর) এবং পৌষ (ডিসেম্বর-জানুয়ারি) মাস পেঁপের বীজ বপনের উত্তম সময়।
- বপনের ৪০-৫০ দিন পর চারা রোপণের উপযোগী।

রেড লেডি হাইব্রিড পেঁপে জাতের বৈশিষ্ট্য: 
- এটি তাইওয়ানের উচ্চ ফলনশীল বামন প্রজাতির পেঁপে।
- রেড লেডি জাতের প্রত্যেক টি গাছে পেঁপে ধরে ।
- রেড লেডি জাতের পেঁপে গাছ সর্বচ্চো ১০ ফিট হয়।
- গাছের উচ্চতা ৬০-৮০ সেমি হলে ফল ধরা শুরু হয়।
- প্রতিটি গাছে ৫০-১২০ পর্যন্ত ফল ধরে।
- ৫-৬ মাসের মধ্য ফুল আসে এবং প্রথম ফল পাওয়া যায় ৭-৯ মাসের মধ্য।
- এই জাতের পেঁপে গুলি বেশ বড়।
- ফলের রং লাল-সবুজ।
- এক একটি ফলের ওজন ১.৫ থেকে ২ কেজি।
- ফলের মাংস বেশ পুরু, গাঢ় লাল রঙের, স্বাদেও বেশ মিষ্টি ও সুগন্ধিযুক্ত।
- কাঁচা ও পাকা উভয়ভাবে বাজারজাত করা যায়।
- এই জাতের পেঁপে পাকা অবস্থায় সহজে নষ্ট হয় না। ফলে দূর দুরান্তে সহজেই বাজারজাত করা যায়।
- এই জাতের পেঁপে রিং স্পট ভাইরাস রোগ সহনশীল।
- এই জাতের পেঁপের জীবনকাল ২ বছরের অধিক।

উৎস: কৃষি বাতায়ন।
৬৯.
নিচের কোন বীজে দুটি বীজপত্র থাকে?
  1. গম
  2. ছোলা
  3. ধান
  4. ভুট্টা
ব্যাখ্যা
বীজপত্রের সংখ্যার ভিত্তিতে বীজকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
(ক) একবীজপত্রী বীজ: এসব বীজে একটি মাত্র বীজপত্র থাকে। যেমন; ধান, গম, ভুট্টা ইত্যাদি
(খ) দ্বিবীজপত্রী বীজ: এসব বীজে দুটি বীজপত্র থাকে। যেমন: ছোলা, আম, কাঁঠাল ইত্যাদি।
(গ) বহুবীজপত্রী বীজ: এসব বীজে দুইয়ের অধিক বীজপত্র থাকে। যেমন: পাইন।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৭০.
কোন পোকা ধানের টুংরো রোগ ছড়ায়?
  1. সবুজ পাতাফড়িং
  2. মাজরা পোকা
  3. বাদামী গাছ ফড়িং
  4. জাব পোকা
ব্যাখ্যা
ধানের টুংরো রোগ:
- ধানের টুংরো রোগটি প্রধানত আমন ও আউশ মওসুমে দেখা যায়।
- এটি একটি ভাইরাস জনিত রোগ।
- সবুজ পাতাফড়িং নামক এক ধরনের বাহক পোকা এ রোগটি ছড়ায়।
- রোগটি চারা অবস্থা থেকে ফুল আসা পর্যন্ত যে কোন সময় দেখা দিতে পারে।
- চারা অবস্থায় গাছ আক্রান্ত হলে ধানের ফলন শতকরা ৮০ ভাগ পর্যন্ত কমে যেতে পারে।
- এ রোগটি Rice Tungro Virus (RTV) নামক জীবাণু দ্বারা হয়।

উৎস: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
৭১.
কাঙ্ক্ষিত ফসলের বীজের সাথে অন্য ফসলের বীজ, আগাছার বীজ, কাঁকর জাতীয় পদার্থ প্রভৃতি মিশ্রিত থাকলে কোনটি নষ্ট হয়?
  1. বীজ বিশুদ্ধতা
  2. জাত বিশুদ্ধতা
  3. গজানোর ক্ষমতা
  4. বীজের জীবনীশক্তি
ব্যাখ্যা
১. বীজ বিশুদ্ধতা:
- কাঙ্ক্ষিত ফসলের বীজের সাথে যেন অন্য ফসলের বীজ, আগাছার বীজ, কাঁকর জাতীয় পদার্থ প্রভৃতি মিশ্রিত না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এতে বীজের বিশুদ্ধতা বজায় থাকে না।

২. জাত বিশুদ্ধতা:
- কোনো বীজের নমুনায় একই ফসলের অন্য জাতের বীজ থাকলে বীজের জাত বিশুদ্ধতা নষ্ট হয়।
- যেমন: নাইজারশাইল ধানের বীজের সাথে বিনাশাইল ধানের মিশ্রণ থাকলে জাত বিশুদ্ধতা থাকে না।
- নিয়ন্ত্রিত পরিবেশে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাত করলে জাত বিশুদ্ধতা বজায় থাকে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।
৭২.
সুন্দরবন কোন ধরনের বনের অন্তর্গত?
  1. প্রাকৃতিক বন
  2. পাহাড়ি বন
  3. সামাজিক বন
  4. কৃত্রিম বন
ব্যাখ্যা
- গাছপালায় ঢাকা বিস্তৃত এলাকাকে বন বলা হয়।
- বনে বড় বড় উদ্ভিদের সংখ্যা বেশি থাকে।
- এ ছাড়া মাঝারি গাছপালা ও লতা-গুল্মও বনে জন্মে থাকে।
- হরেক রকমের পশু-পাখি এবং কীটপতঙ্গ বনে বাস করে।
- এসব গাছপালা ও জীবজন্তু এক সাথে মিলেমিশে বনজ পরিবেশ সৃষ্টি করে।
- প্রকৃতিতে আপনা-আপনি যে বিস্তৃত বনাঞ্চল সৃষ্টি হয়, তাকে প্রাকৃতিক বন বলে।
- শত শত বছর ধরে এ বনাঞ্চল গড়ে ওঠে।
- সুন্দরবন এরকম একটি প্রাকৃতিক বন।
- খুলনা শহরের দক্ষিণ অঞ্চলে এ বন অবস্থিত।
- উৎপত্তি অনুসারে বন প্রধানত তিন প্রকার, যথা- ক) প্রাকৃতিক বন খ) সামাজিক বন ও গ) কৃষি বন। 

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড  বই।