পরীক্ষা আর্কাইভ

NTRCA ফুল মডেল টেস্ট

পরীক্ষাNTRCA ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৭২
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ১০, ২০ ও ৩০ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA ফুল মডেল টেস্ট

NTRCA ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৭২ প্রশ্ন

.
What is the correct passive voice of the following sentence?
He is going to attend the party.
  1. The party is going to be attended.
  2. The party is going to be attended by him.
  3. Let the party be attended by him.
  4. The party is going to be attended with him.
ব্যাখ্যা
সঠিক উত্তর হলো-
খ) The party is going to be attended by him.

• May, might, can, could, must, ought to, going to যুক্ত Active Voice কে Passive Voice পরিবর্তন করার সময় এদের পরে be বসে এবং তার পরেই মূল Verb টির Past Participle বসে।
• Structure: Object টির Subject form + may/might-+ be + মূল verb এর Past Participle+
by + subject টির objective form.
Example:
Active: I may help you.
Passive: You may be helped by me
Active: He is going to attend the party.
Passive: The party is going to be attended by him.

অপরদিকে,
ক) The party is going to be attended.
- by him, না থাকায় উত্তরটি ভুল।
গ) Let the party be attended by him.
- এটি imperative structure, প্রদত্ত বাক্যের passive transformation না।
ঘ) The party is going to be attended with him.
- with him থাকায় ভুল হয়েছে। কর্তা নিজে object এ বসায় by হবে।

Source: Advanced English by Chowdhury and Hossain.
.
Life is not a bed of roses.
Here 'A bed of roses' is a-
  1. Adjective Phrase
  2. Noun Phrase
  3. Adverbial Phrase
  4. Prepositional Phrase
ব্যাখ্যা
• A bed of roses is a noun phrase.
- এখানে a bed of roses- অংশটি noun phrase.
- যে শব্দ সমষ্টি noun এর কাজ সম্পন্ন করে তাকে noun phrase বলে।
• Noun+ Preposition+ Object - দিয়ে noun phrase গঠিত হয়।
যেমন:
a bed of roses, a black sheep, blue blood, a narrow scape, a laughing stock, a man of letters.

Source: Advanced English by Chowdhury and Hossain.
.
She is ____ honorary member of the club.
  1. a
  2. an
  3. the
  4. no article
ব্যাখ্যা
সঠিক উত্তর খ।
She is an honorary member of the club.

সাধারণত h- যুক্ত sentence এর পূর্বে article - a বসে।
কিন্তু, শব্দের শুরুতে h থাকলে, যদি consonant এর মত উচ্চারিত না হয়ে vowel এর মত উচ্চারণ হয় তাহলে an বসে। 
যেমন: An honourary, honourable, hour, honest, heir, honours.
.
I am fond of eating.
Here, 'eating' is-
  1. Participle
  2. Gerund
  3. Infinitive
  4. None
ব্যাখ্যা
- I am fond of eating.
এই বাক্যে eating হচ্ছে gerund.
- Preposition-এর Object রূপে Gerund ব্যবহৃত হয়।
- Verb-এর present form-এর সাথে - ing যুক্ত হয়ে যদি তা noun এবং verb এর কাজ এক সঙ্গে সম্পন্ন করে তাকে gerund বলে।

• Gerund এর প্রয়োগ:
- Verb-এর Subject রুপে: Walking is a good exercise.
- Verb Object রূপে: I like reading.
- Verb- Complement রূপে: My hobby is gardening.
- Nominative Absolute রূপে: Gambling being a crime, everyone should avoid it.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
It is time he ____ his dream.
Fill in the gap with an appropriate word-
  1. follow
  2. followed
  3. hanker
  4. cherish
ব্যাখ্যা
Complete sentence: It is time he followed his dream.

• It is high time, it is time, wish, fancy ইত্যাদি থাকলে gap বা ব্র্যাকেটের Verb এর Past form হয়।
(1) I fancy I (turn) pale.
Ans: I fancy I turned pale.
(2) It is high time he (change) his bad habits.
Ans: It is high time he changed his bad habits.
(3) I wish I (sing) a song.
Ans: I wish I sang a song.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
I will not let you ___ the classroom.
Fill in the gap with an appropriate word.
  1. to enter
  2. enter
  3. to sit
  4. to access
ব্যাখ্যা
সঠিক উত্তর গ) enter.
- I will not let you enter the classroom.

• Had better, had rather, would better, would rather, let, must, need, dare ইত্যাদির পর প্রদত্ত verb এর present form হয়।
প্রদত্ত বাক্যে To থাকলে তা আর থাকে না, bare infinitive হয়।
যেমন-
- You had better go home.
- I will not let you enter the classroom.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
I think the new employee is a slow coach.
Here meaning of underlined part is-
  1. সাধারণ ব্যক্তি
  2. ভদ্র
  3. সমালোচনার উর্ধে
  4. অলস ব্যক্তি
ব্যাখ্যা
সঠিক উত্তর- অলস ব্যক্তি।
• I think the new employee is a slow coach.
- আমি মনে করি, নতুন কর্মকর্তা একজন অলস ব্যক্তি।

অপরদিকে,
ক) সাধারণ ব্যক্তি : A man in the street.
খ) ভদ্র: Above board.
গ) সমালোচনার উর্ধে: Above criticism.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
.
He said to me, 'Do you like music?' (Change narration)
  1. He asked me if I liked music.
  2. He asked me if I like music.
  3. He asked me do I like music.
  4. He told me that I liked music.
ব্যাখ্যা
Q: He said to me, 'Do you like music?'
সঠিক উত্তর-
ক) He asked me if I liked music.

Interrogative sentence এর narration change করার সময়, said to পরিবর্তিত হয়ে asked হয়।
 হ্যাঁ/না প্রশ্নের ক্ষেত্রে if/whether যোগ করতে হয়।
Present Simple (like) পরিবর্তিত হয়ে Past Simple (liked)।

অন্যদিকে, 
খ) He asked me if I like music. (Tense পরিবর্তন হয়নি, Reporting Verb Past Tense হওয়ায় liked হবে)।
গ) He asked me do I like music. (if/whether ব্যবহার করতে হবে, প্রশ্নবোধক গঠন Indirect Speech-এ ভুল)।
ঘ) He told me that I liked music. (told এবং that ব্যবহার ভুল, এটি প্রশ্ন না, বিবৃতি হয়ে গেছে)।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
"Don't judge a book by its cover." means-
  1. শেষ ভালো যার, সব ভালো তার।
  2. চকচক করিলেই সোনা হয় না।
  3. যত গর্জে তত বর্ষে না।
  4. অন্ধকারে ঢিল মারা।
ব্যাখ্যা
সঠিক উত্তর খ)
All that glitters is not gold. / Don't judge a book by it's cover.
এর সঠিক অর্থ-
চকচক করিলেই সোনা হয় না।

অন্যদিকে,
All's well that ends well.
- শেষ ভালো যার, সব ভালো তার।

Barking dogs seldom bite.
- যত গর্জে তত বর্ষে না / পচা আদার ঝাল বেশি।

Beat about the bush.
- অন্ধকারে ঢিল মারা।

Source: Live MCQ lecture.
১০.
Synonym of "BENEVOLENT":
  1. Cruel
  2. Kind
  3. Greedy
  4. Harsh
ব্যাখ্যা
সঠিক উত্তর : খ) Kind (Benevolent = দয়ালু),

Benevolent- (adjective):
- হিতৈষী; সদাশয়; কল্যাণময়; বদান্য; দানশীল; শুভাকাঙ্ক্ষী; উপচিকীর্ষু; উপকর্তা; পরার্থপর; পরোপকারেচ্ছু।
- marked by or disposed to doing good, organized for the purpose of doing good, marked by or suggestive of goodwill

Other options:
ক) Cruel (নিষ্ঠুর) – Enjoying others' suffering.
গ) Greedy (লোভী) – Wanting more than needed.
ঘ) Harsh (কঠোর) – Rough or severe.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১১.
What is the meaning of the proverb?
Leave no stone unturned.
  1. দশের লাঠি একের বোঝা।
  2. ঝোপ বুঝে কোপ মারো।
  3. ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
  4. কোনো কাজ করার জন্য সকল প্রকার প্রচেষ্টা নেওয়া।
ব্যাখ্যা
সঠিক উত্তর ঘ)
- Leave no stone unturned.

- কোনো কাজ করার জন্য সকল প্রকার প্রচেষ্টা নেওয়া।

অন্যদিকে,
ক) Many a little makes a mickle.
- দশের লাঠি একের বোঝা।
খ) Make hay while the sun shines.
- ঝোপ বুঝে কোপ মারো।
গ) Look before you leap.
- ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।

Source: Live MCQ lecture.
১২.
Think before you speak.
Here, 'before' in the sentence is-
  1. Adverb
  2. Preposition
  3. Conjunction
  4. Verb
ব্যাখ্যা
Think before you speak. (Conjunction)
- দুইটি clause এর মধ্যে সংযোগ স্থাপন করায়, conjunction হয়েছে।
- Imperative sentence বিধায় প্রথম subject (You) উহ্য আছে।

Call me before noon. (Preposition)
- noun 'noon' এর পূর্বে preposition বসে,
  
We’ve been here before. (Adverb)
- আগেও এসেছিলাম, verb কে modify করায় এটি adverb.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৩.
Which one of the following is the correct feminine form?
  1. Bridegroom
  2. Drake
  3. Vixen
  4. Hart
ব্যাখ্যা
সঠিক উত্তর গ) Vixen,

• Masculine - Feminine
- Fox (খেঁকশিয়াল ) - Vixen (স্ত্রীশেয়াল)
,
- Hart (হরিণ)- Roe (মহিলা হরিণ),
- Drake (পাতিহাঁস) - Duck (পাতিহাসি),
- Bridegroom (বর)- Bride (কনে).

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৪.
The correct synonym of 'Resolution' is-
  1. Hesitancy
  2. Aspiration
  3. Irresolution
  4. Continuation
ব্যাখ্যা
• Resolution (noun):
- দৃঢ়তা; সংকল্পে অটলতা অথবা সাহসিকতা; সিদ্ধান্ত, মানসিক সিদ্ধান্ত।

• Synonyms: Aim (লক্ষ্য), aspiration (আকাঙ্ক্ষা), Pledge (অঙ্গীকার), Decision (সিদ্ধান্ত), Judgment (রায়)।
• Antonyms: Irresolution (অস্থিররমতিত্ব), Continuation (অনুবর্তন), Prolonging (দীর্ঘ), Hesitancy (সিদ্ধান্তহীনতা), Refusal (প্রত্যাখ্যান)।

Example Sentence:
1. The United Nations passed (= voted to support) a resolution to increase aid to developing nations.
2. I've made a resolution to exercise three times a week.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৫.
The correct meaning of the word 'Sanction' is-
  1. Thrifty
  2. Misguide
  3. Prohibition
  4. Authorization
ব্যাখ্যা
Sanction (noun):
- কোনোকিছু করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অধিকার বা অনুমতি; অনুমোদন; মঞ্জুরি।
- Approval or permission.

Synonyms: Authorization (অধিকার প্রদান), Acceptance (অনুমোদন), Allowance (অনুমতি), Approbate(অনুমোদন), Homologate (একমত হওয়া)।
Antonyms: Prohibition (নিষিদ্ধকরণ), Ban (নিষেধাজ্ঞা), Disallow (অস্বীকৃতি), Reject (প্রত্যাখান)।

অন্যদিকে,
Misguide
(ভুলপথে চালিত করা),
Thrifty (মিতব্যয়ী)।

Example Sentence:
1. The effectiveness of trade sanctions is questionable as they are easily circumvented.
2. Their policy has legal sanction.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৬.
Antonym of "GENEROUS":
  1. Selfish
  2. Kind
  3. Charitable
  4. Giving
ব্যাখ্যা
সঠিক উত্তর, ক) Selfish (স্বার্থপর) – Caring only for oneself.

Generous- (adjective):
- liberal in giving, marked by abundance or ample proportions. characterized by a noble or kindly spirit: magnanimous,
- উদার-প্রকৃতি; দানশীল; দয়ালু; মহানুভব; নিঃস্বার্থ; পর্যাপ্ত; প্রচুর; প্রভূত

অন্যদিকে,
খ) Kind (দয়ালু) – Gentle and helpful.
গ) Charitable (দানশীল) – Helping others.
ঘ) Giving (দানকারী) – Generous.

Source: Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৭.
Synonym of "ABUNDANT":
  1. Scarce
  2. Plentiful
  3. Empty
  4. Rare
ব্যাখ্যা
সঠিক উত্তর, খ) Plentiful (প্রচুর) – More than enough.

Abundant (adjective):
- প্রচুর ; প্রতুল ; সমৃদ্ধ ; ঢের
- existing or occurring in large amounts: ample
- marked by great plenty (as of resources)

অপরদিকে,
ক) Scarce (অপ্রতুল) – In short supply.
গ) Empty (খালি) – Containing nothing.
ঘ) Rare (বিরল) – Not common.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৮.
I lent him some money. (Make it passive)
  1. He was lended some money by me.
  2. Some money was lent to him by me.
  3. He was lent some money by me.
  4. B+C
ব্যাখ্যা
সঠিক উত্তর ঘ) B+C
• I lent him some money. 
খ) এবং গ) উভয় এই সঠিক।
খ) Some money was lent to him by me.
গ) He was lent some money by me.

• Double object যুক্ত Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম:
Structure:
(1)দু'টি object এর যেকোন একটিকে passive voice এর Subject করতে হয় (তবে ব্যক্তিবাচক অর্থাৎ Indirect object-কে subject করাই শ্রেয়)+ 2) Tense অনুযায়ী Auxiliary verb বসে + (3) প্রদত্ত মূল verb এর Past Participle বসে + (4) প্রদত্ত রাকী object টি বসে+ (5) by বসে + (6) প্রদত্ত active voice এর subject টি object রূপে বসে।
Active: I gave him a book.
Passive: He was given a book by me.
Or, A book was given to him by me.

Source: Advanced Learners by Chowdhury and Hossain.
১৯.
'একটা কুলি ডাক, জিনিস গুলো নিতে হবে'- এখানে 'কুলি' কোন ভাষার শব্দ? 
  1. সংস্কৃত 
  2. দেশি 
  3. তুর্কি 
  4. পর্তুগিজ 
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
• 'কুলি' তুর্কি ভাষার শব্দ।

• কিছু তুর্কি শব্দ:
- চাকু, চাকর, দারোগা, কুলি, বাবুর্চি, কোর্মা, খাতুন, বেগম, লাশ, উজবুক, কাঁচি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
২০.
বাংলা বর্ণমালায় মোট কতটি অর্ধমাত্রার বর্ণ রয়েছে?
  1. ৬টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১২টি
ব্যাখ্যা
• বর্ণসমূহকে মাত্রার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়।
যথা:
• মাত্রাহীন বর্ণ:
- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০ টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ, ঞ, ৎ,ং,ঃ ঁ)।

• অর্ধমাত্রার বর্ণ:

- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮টি। র মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, খ, ধ, প, শ)।

• পূর্ণমাত্রার বর্ণ:

- বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণ ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
'কু, ভর, পাতি' কোন ধরনের উপসর্গ? 
  1. বাংলা উপসর্গ 
  2. সংস্কৃত উপসর্গ 
  3. বিদেশি 
  4. ক + খ
ব্যাখ্যা
• উপসর্গ:
- বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।
- বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
- যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:

- বাংলা ভাষায় যে সকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
- আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
- এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।
- বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।

যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২২.
'অহংকারে পতন হয়।' এখানে 'অহংকার' কোন কারক?
  1. কর্তৃকারক
  2. কর্মকারক
  3. করণকারক
  4. অপদান কারক
ব্যাখ্যা
• করণ কারক:
- 'করণ' শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক।
যেমন:
- নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ-কলম)। 
- 'জগতে কীর্তিমান হয় সাধনায়।' (উপায় সাধনা)। 
•  'অহংকার পতনের মূল।' এখানে 'অহংকার' দ্বারা মানুষের পতন হয় তাই এখানে অহংকার করণ কারক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২৩.
'যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।' এটি কোন ধরনের বাক্য? 
  1. সরল বাক্য 
  2. জটিল বাক্য 
  3. যৌগিক বাক্য 
  4. কোনোটিই নয় 
ব্যাখ্যা
'যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।' একটি জটিল বাক্য।

• জটিল বাক্য:

- একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
যেমন:
- যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।
- যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যা-তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যেহেতু-সেহেতু, যখন-তখন, যত-তত, যেমন-তেমন ইত্যাদি সাপেক্ষ যোজক যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা যায়।
যেমন:
- যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
- যদি কাব্য ম্যাজিক হয়, তবে সমালোচনা লজিক হতে বাধ্য।
- যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
২৪.
'তিলে তৈল হয়।' এখানে 'তিলে' কোন কারক?
  1. কর্ম কারক
  2. কর্তৃ কারক
  3. করণ কারকে
  4. অপাদান কারক
ব্যাখ্যা
• অপাদান কারক:
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন-
- বিচ্যুত : গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে।
- গৃহীত : সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়।
- জাত : 'তিলে তৈল হয়।'
- বিরত : পাপে বিরত হও।
- দূরীভূত : দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
- রক্ষিত : বিপদ থেকে বাঁচাও।
- আরম্ভ : সোমবার থেকে পরীক্ষা শুরু।
- ভীত : বাঘকে ভয় পায় না কে?

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২৫.
'ইতরবিশেষ' বাগ্‌ধারাটির অর্থ কী? 
  1. দুর্বৃত্ত 
  2. ধূর্ত 
  3. মূর্খ
  4. পার্থক্য 
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 

• ইতরবিশেষ (বিশেষ্য):
- এটি সংস্কৃত শব্দ থেকে আগত।
• অর্থ: সামান্য পার্থক্য।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- গাছপাথর = হিসাব নিকাশ। 
- ডামাডোল = গোলযোগ। 
- তীর্থের কাক = সাগ্রহে প্রতিক্ষাকারী। 
- ভূষণ্ডির কাক = দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। 
- অকালকুষ্মান্ড = অপদার্থ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।। 
২৬.
নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? 
  1. মেঘনাদ 
  2. রথদেখা 
  3. মৌমাছি 
  4. খাসমহল 
ব্যাখ্যা
• রথদেখা = রথকে দেখা; ২য়া তৎপুরুষ সমাসের উদাহরণ।

• তৎপুরুষ সমাস:
- পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
- তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে; আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ হয়।
- তৎপুরুষ সমাস নয় প্রকার: দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, যষ্ঠী, সপ্তমী, নঞ, উপপদ ও অলুক তৎপুরুষ সমাস।

• দ্বিতীয়া তৎপুরুষ সমাস:

- পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি (কে, রে) ইত্যাদি লোপ হয়ে যে সমাস হয়, তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে।
যথা:
- দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত,
- বিপদকে আপন্ন বিপদাপন্ন।
- ব্যাপ্তি অর্থেও দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়।
যেমন: চিরকাল ব্যাপিয়া সুখী চিরসুখী।

এরকম: গা-ঢাকা, রথদেখা, বীজবোনা, ভাতরাঁধা, ছেলে-ভুলানো (ছড়া), নভেল-পড়া ইত্যাদি।

অন্যদিকে,
- মেঘনাদ= মেঘের মত নাদ যার - বহুব্রীহি সমাস।
- মৌমাছি = মৌ সংগ্রহ করে যে মাছি-  কর্মধারয় সমাস।
- খাসমহল = খাস যে মহল- কর্মধারয় সমাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২৭.
'ক্ষমার যোগ্য' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক্ষমার্থ 
  2. ক্ষমার্য
  3. ক্ষমার্হ 
  4. ক্ষমাপ্রদ 
ব্যাখ্যা
• 'ক্ষমার যোগ্য' এর এক কথায় প্রকাশ 'ক্ষমার্হ'।  

• আরও কিছু এক কথায় প্রকাশ:
- ক্ষমা করার ইচ্ছা এক কথায় প্রকাশ - তিতিক্ষা।
- ক্ষমা করতে ইচ্ছুক এক কথায় প্রকাশ - তিতিক্ষু।
- গোপন করার ইচ্ছা এক কথায় প্রকাশ - জুগুপ্সা।
- 'বলার যোগ্য নয় যা' এর এক কথায় প্রকাশ-  অকথ্য।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৮.
'সে স্কুলে গিয়েছে।' কোন কালের উদাহরণ? 
  1. পুরাঘটিত বর্তমান 
  2. সাধারণ বর্তমান 
  3. পুরাঘটিত অতীত  
  4. নিত্যবৃত্ত বর্তমান 
ব্যাখ্যা
• 'সে স্কুলে গিয়েছে।' বাক্যটি পুরাঘটিত বর্তমানের উদাহরণ।

• পুরাঘটিত বর্তমান কাল:

- ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন-
- এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
- এতক্ষণ আমি অঙ্ক করেছি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২৯.
'হর্ষ' এর বিপরীত শব্দ কোনটি?
  1. সুখ
  2. বাস্তব
  3. লজ্জা
  4. শোক
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'হর্ষ' এর বিপরীত শব্দ 'শোক'। 
• 'হর্ষ' শব্দের অর্থ:
১। আনন্দ, উল্লাস, পুলক। ২ উদ্‌গম, উদ্ভেদ। ৩ শিহরন।

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ বিরক্ত,
- 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত,
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত,
- 'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়,
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত,
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩০.
সম্বোদন পদে কোন যতিচিহ্ন বসে? 
  1. কমা 
  2. ড্যাশ
  3. হাইফেন 
  4. সেমিকলন 
ব্যাখ্যা
• যতি বা ছেদচিহ্নের ব্যবহার:

• কমা (পাদচ্ছেদ (,)):

ক) বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ-বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন- সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।
খ) পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কমা বসবে। যেমন- সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য একই মালিকার পুষ্প।
গ) সম্বোধনের পরে কমা বসাতে হয়। যেমন- রশিদ, এদিকে এসো।
ঘ) জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে কমা বসবে। যেমন- কাল যে লোকটি এসেছিল, সে আমার পূর্বপরিচিত।
ঙ) উদ্ধরণ চিহ্নের পূর্বে (খন্ডবাক্যের শেষে) কমা বসাতে হবে। যেমন- সাহেব বললেন, "ছুটি পাবেন না।”
চ) মাসের তারিখ লিখতে বার ও মাসের পর 'কমা' বসবে। যেমন- ১৬ই পৌষ, বুধবার, ১৩৯৯ সন।
ছ) বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসবে। যেমন- ৬৮, নবাবপুর রোড, ঢাকা-১০০০।
জ) নামের পরে ডিগ্রিসূচক পরিচয় সংযোজিত হলে সেগুলোর প্রত্যেকটির পরে কমা বসবে। যেমন-ডক্টর মুহম্মদ এনামুল হক, এম.এ. পি-এইচ.ডি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৩১.
নিচের কোন বানানটি শুদ্ধ? 
  1. তিতিক্ষা 
  2. গ্রহন 
  3. অদ্যপি 
  4. কৌতুহল 
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'তিতিক্ষা' শব্দের বানানটি সঠিক।

অন্যদিকে,
- 'গ্রহন' এর সঠিক বানান 'গ্রহণ'। 
- 'অদ্যপি' এর সঠিক বানান 'অদ্যাপি'।
- 'কৌতুহল'  এর সঠিক বানান 'কৌতূহল'।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৩২.
'তামসিক' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অজ্ঞতাপ্রসূত
  2. বারুই
  3. মেঘাচ্ছন্ন
  4. তমোগুণপূর্ণ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'তামসিক' শব্দের অর্থ: অজ্ঞতাপ্রসূত, মেঘাচ্ছন্ন, তমোগুণপূর্ণ।

অন্যদিকে 
• বারুই শব্দের অর্থ:
- পর্ণকার,
- পান ব্যবসায়ী,
- তাম্বুলিক ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৩.
'গ্রাহী' শব্দের সঠিক প্রকৃতি প্রতয় নির্ণয় করুন-
  1. √গ্রহ + ণিন
  2. √গ্রা + হী
  3. √গৃ + হীণ
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• সূত্র:
- ণিন-প্রত্যয় (ণ ইৎ, ইণ থাকে, ইন্ 'ঈ'-কার হয়):
- √গ্রহ+ ণিন = গ্রাহী, √পা + ণিন =পায়ী।
- এরূপ-কারী, দ্রোহী, সত্যবাদী, ভাবী, স্থায়ী, গামী।
- কিন্তু 'ণিন' যুক্ত হলে 'হন' ধাতুর স্থলে 'ঘাত' হয়।
- যথা: আত্ম-√হণ্‌+ণিন = আত্মঘাতী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৩৪.
"আপন ভালো সবাই চায়।"- এই বাক্যে 'ভালো' কোন পদ হিসেবে ব্যবহৃত হয়েছে?
  1. বিশেষ্য
  2. বিশেষণ
  3. অব্যয়
  4. ক্রিয়া
ব্যাখ্যা
• "আপন ভালো সবাই চায়।"- এই বাক্যে 'ভালো' বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয়েছে।
• এখানে 'ভালো' গুণবাচক বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে।

• গুণবাচক বিশেষ্য:
- যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তা-ই গুণবাচক বিশেষ্য।
যথা-
- মধুর মিষ্টত্বের গুণ - মধুরতা,
- তরল দ্রব্যের গুণ - তারল্য,
- তিক্ত দ্রব্যের দোষ বা গুণ - তিক্ততা,
- তরুণের গুণ - তারুণ্য ইত্যাদি।
- তদ্রুপ- সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৩৫.
'পুণ্ড্র' শব্দের অর্থ কী? 
  1. প্রাচীন 
  2. মাটি 
  3. পূর্বদিক 
  4. ইক্ষু
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• পুণ্ড্র শব্দের অর্থ:
১. প্রাচীন বঙ্গের গৌড় অঞ্চল বা তার অধিবাসী।
২. তিলক; ফোঁটা।
৩. রসাল আখবিশেষ/ইক্ষু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৩৬.
'ঝিনুক' উৎস অনুসারে কোন ধরনের শব্দ? 
  1. আরবি 
  2. তৎসম 
  3. দেশি 
  4. পর্তুগিজ 
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'ঝিনুক' দেশি শব্দ।

• কিছু দেশি শব্দ:
 ঢোল, ডিঙি, টোপর, বাখারি, কয়লা, কামড়, চাউল, ঝোল, , ডাহা, ঢিল, পয়লা, ডাঁসা, ডাব, ডাঙর, ঢিল, মাঠ, চাটাই, ,ঝিনুক, শিকড়, কচি, খড়, পেট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৭.
'The heel of Achilles' বলতে কী বোঝায়?
  1. অনেক উচু জায়গা
  2. অনেক বন্ধুর স্থান
  3. দুর্বল জায়গা
  4. বীরত্ব
ব্যাখ্যা
- গ্রিক পুরাণ অনুযায়ী, অ্যাকিলিস ছিলেন এক অমর যোদ্ধা যার দেহ ছিল অজেয়।
- তবে তাঁর গোড়ালির একটি জায়গা ছিল যেখানে তাঁকে একটি বিষাক্ত তীরে আঘাত করলে তিনি মারা যান।
- সেই স্থানটি ছিল তাঁর একমাত্র দুর্বলতা।
- তাই "Achilles' heel" বলতে কারো সবচেয়ে দুর্বল বা দুর্বলতাজনক দিক বোঝায়।

উৎস: ব্রিটানিকা ও ক্যামব্রিজ ডিকশনারি।
৩৮.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. বিধি লঙঘন হয়েছে।
  2. এতে আশ্চর্য হলাম।
  3. বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।
  4. জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
ব্যাখ্যা
• 'বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।'  বাক্যটি শুদ্ধ।

অন্যদিকে,
- অশুদ্ধ শব্দ: বিধি লঙঘন হয়েছে। 
- শুদ্ধ শব্দ: বিধি লঙ্ঘিত হয়েছে। 

- অশুদ্ধ শব্দ: এতে আশ্চর্য হলাম। 
- শুদ্ধ শব্দ: এতে আশ্চর্যান্বিত হলাম। 

- অশুদ্ধ শব্দ: জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
- শুদ্ধ শব্দ: জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৯.
নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
  1. সুহৃদ
  2. গবাক্ষ
  3. তৈল
  4. প্রবীণ
ব্যাখ্যা
• সুহৃদ = সুন্দর হৃদয় যার।
- 'সুহৃদ' এর বিশিষ্ট অর্থ- বন্ধু, মিত্র, সখা।

• যোগরূঢ় শব্দ:

- সমাস নিষ্পন্ন যেসকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে বিশিষ্ট কোন অর্থ গ্রহণ করে তাকে যোগরূঢ় বলে।
যেমন: পঙ্কজ, রাজপুত, মহাযাত্রা, জলধি, আদিত্য।

অন্যদিকে,
- প্রবীণ, তৈল ও গবাক্ষ রূঢ়ি শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৪০.
'Epicurism' এর সঠিক পরিভাষা কোনটি? 
  1. ভোগবাদ 
  2. অনৈতিকতা 
  3. অস্তিত্ববাদ 
  4. নিয়তিবাদ 
ব্যাখ্যা
• 'Epicurism' এর যথার্থ পরিভাষা ভোগবাদ।

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Agenda - আলোচ্যসূচি।
- Constitution - সংবিধান।
- Constituency - নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী।
- Manifesto - ইশতেহার।
- Manuscript - পান্ডুলিপি।
- Edition- সংস্করণ।
- Manual - সারগ্রন্থ।
- Gazette - ঘোষণাপত্র।
- Invoice - চালান, প্রেরিতক-সূচি।
- Constipation- কোষ্ঠকাঠিন্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪১.
যে খাদ্যে ১৫ জন সৈন্যের ১৫ দিন চলে সেই খাদ্যে আরও ১০ জন সৈন্য বেশি থাকলে, তাদের কতদিন চলবে? 
  1. ৮ দিন 
  2. ৯ দিন 
  3. ১০ দিন 
  4. ১২ দিন 
ব্যাখ্যা
প্রশ্ন: যে খাদ্যে ১৫ জন সৈন্যের ১৫ দিন চলে সেই খাদ্যে আরও ১০ জন সৈন্য বেশি থাকলে, তাদের কতদিন চলবে? 

সমাধান: 
মোট সৈন্য = (১৫ + ১০) জন = ২৫ জন 
সময় = ১৫ দিন 

মজুদ খাদ্য ১৫ জন সৈন্যের চলে = ১৫ দিন 
∴ মজুদ খাদ্য ১ জন সৈন্যের চলে = ১৫ × ১৫ দিন 
∴ মজুদ খাদ্য ২৫ জন সৈন্যের চলে = (১৫ × ১৫)/২৫ দিন 
= ৯ দিন । 
৪২.
√3 - (1/x) = x হলে, x3 + x + (1/x) + (1/x3) = কত?
  1. 0
  2. 1
  3. √3
  4. 3√3
ব্যাখ্যা
প্রশ্ন: √3 - (1/x) = x হলে, x3 + x + (1/x) + (1/x3) = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
√3 - (1/x) = x 
বা, √3 = x + (1/x)
∴ x + (1/x) = √3 

এখন, 
x3 + x + (1/x) + (1/x3) = x + (1/x) + x3 + (1/x3
= {x + (1/x)} + {x + (1/x)}3 - 3.x.1/x {x + (1/x)}
= √3 + (√3)3 - 3.√3 
= √3 + 3√3 - 3√3 
= √3
৪৩.
২৮° কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? 
  1. ৩১°
  2. ৪০°
  3. ৬০°
  4. ৭৬°
ব্যাখ্যা
প্রশ্ন: ২৮° কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুটি সম্পূরক কোণের সমষ্টি = ১৮০° 
∴ ২৮° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ২৮)° 
= ১৫২° 

∴ নির্ণেয় কোণটি = ১৫২°/২ 
= ৭৬° । 
৪৪.
একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে, 2 থেকে বড় সংখ্যা পাবার সম্ভাবনা কত? 
  1. 1/2 
  2. 1/3
  3. 2/3
  4. 5/6
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে, 2 থেকে বড় সংখ্যা পাবার সম্ভাবনা কত? 

সমাধান: 
ছক্কা নিক্ষেপে সম্ভাব্য ফলাফল = 1, 2, 3, 4, 5 ও 6 
এদের মধ্যে 2 থেকে বড় সংখ্যা = 3, 4, 5 ও 6 
∴ সমগ্র সম্ভাব্য ফলাফল = 6 
এবং ঘটনার অনুকূল ফলাফল = 4 

∴ নির্ণেয় সম্ভাবনা = 4/6
= 2/3  । 
৪৫.
১ একরের ৫% সমান কত বর্গগজ?
  1. ২৪২ বর্গগজ
  2. ১৭৮ বর্গগজ
  3. ৩৪৪ বর্গগজ
  4. ৪৮৪ বর্গগজ
ব্যাখ্যা
প্রশ্ন: ১ একরের ৫% সমান কত বর্গগজ? 

সমাধান: 
আমরা জানি, 
১ একর = ৪৮৪০ বর্গগজ 

∴ ১ একরের ৫% = {৪৮৪০ × (৫/১০০)} বর্গগজ
= {৪৮৪০ × (১/২০)} বর্গগজ 
= ৪৮৪০/২০ বর্গগজ 
= ২৪২ বর্গগজ।
৪৬.
মনু ও তনু বছরের প্রথমে একটি যৌথ কারবারে যথাক্রমে ১০০০০ টাকা ও ২০০০০ টাকা মূলধন বিনিয়োগ করে। ৪ মাস পরে মনু আরও ৫০০০ টাকা বিনিয়োগ করে। বছরের শেষে মোট ১৫০০০ টাকা লাভ হলে মনু কত টাকা লাভ পাবে?
  1. ৪৫০০ টাকা
  2. ৬০০০ টাকা
  3. ৫০০০ টাকা
  4. ৭৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মনু ও তনু বছরের প্রথমে একটি যৌথ কারবারে যথাক্রমে ১০০০০ টাকা ও ২০০০০ টাকা মূলধন বিনিয়োগ করে। ৪ মাস পরে মনু আরও ৫০০০ টাকা বিনিয়োগ করে। বছরের শেষে মোট ১৫০০০ টাকা লাভ হলে মনু কত টাকা লাভ পাবে? 

সমাধান: 
মনু ১ বছরে বিনিয়োগ করেন = {১০০০০ × ৪ + (১০০০০ + ৫০০০) × ৮} টাকা 
= ১৬০০০০ টাকা 
আবার, 
তনু ১ বছরে বিনিয়োগ করেন = (২০০০০ × ১২) টাকা 
= ২৪০০০০ টাকা 

মনু ও তনুর বিনিয়োগের অনুপাত = ১৬০০০০ : ২৪০০০০ = ২ : ৩ 
∴ বিনিয়োগকৃত অনুপাতের যোগফল = (২ + ৩) = ৫ 

∴ মনু লাভ পাবে = {১৫০০০ × (২/৫)} টাকা 
= ৬০০০ টাকা ।
৪৭.
একটি ধারার n তম পদ m2n - 5, ধারাটির দ্বিতীয় পদ 76 হলে m-এর মান কত?
  1. 6
  2. 4
  3. 5
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধারার n তম পদ m2n - 5, ধারাটির দ্বিতীয় পদ 76 হলে m-এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ধারাটির n তম পদ = m2n - 5 
∴ ধারারটির দ্বিতীয় পদ = m(2 × 2) - 5 
= m4 - 5 

প্রশ্নমতে, 
m4 - 5 = 76
বা, m4 = 76 + 5 
বা, m4 = 81 
বা, m4 = 34
∴ m = 3
৪৮.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩ । ছোট সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ৪১
  3. ৪৫
  4. ৪৯
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩ । ছোট সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x, x + ১ ও x + ২
∴ তাদের যোগফল = x + (x + ১) + (x + ২) 
= ৩x + ৩ 

প্রশ্নমতে, 
৩x + ৩ = ১২৩ 
বা, ৩x = ১২৩ - ৩ 
বা, ৩x = ১২০ 
বা, x = ১২০/৩ 
∴ x = ৪০ 

∴ ছোট সংখ্যাটি = ৪০ ।
৪৯.
x2 + x - 20 এর উৎপাদক কত?
  1. (x + 5)(x - 5)
  2. (x - 5)(x + 4)
  3. (x + 5)(x - 4)
  4. (x + 4)(x - 4)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + x - 20 এর উৎপাদক কত? 

সমাধান: 
x2 + x - 20 
= x2 + 5x - 4x - 20
= x(x + 5) - 4(x + 5) 
= (x + 5)(x - 4)
৫০.
একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে, কত বছরে তা মুনাফা-আসলে তিনগুণ হবে?
  1. ১০ বছরে
  2. ১২ বছরে
  3. ১৬ বছরে
  4. ২০ বছরে
ব্যাখ্যা

প্রশ্ন: একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে, কত বছরে তা মুনাফা-আসলে তিনগুণ হবে? 

সমাধান: 
আসল ১০০ টাকা হলে, 
৬ বছরে মুনাফা-আসলে = (১০০ × ২) টাকা = ২০০ টাকা 
৬ বছরে মুনাফা = (২০০ - ১০০) টাকা
= ১০০ টাকা 

আবার, 
মুনাফা-আসলে তিনগুণ হলে মুনাফা = (৩০০ - ১০০) টাকা
= ২০০ টাকা 

১০০ টাকা মুনাফা হয় = ৬ বছরে 
∴ ১ টাকা মুনাফা হয় = ৬/১০০ বছরে 
∴ ২০০ টাকা মুনাফা হয় = (৬ × ২০০)/১০০ বছরে 
= ১২ বছরে ।

৫১.
2nCr = 2nCr + 2 হলে r এর মান কত?
  1. n
  2. n + 1
  3. n - 1
  4. 2n - 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2nCr = 2nCr + 2 হলে r এর মান কত? 

সমাধান: 
2nCr = 2nCr + 2 
বা, 2nC2n - r = 2nCr + 2
বা, 2n - r = r + 2 
বা, 2n - 2 = r + r 
বা, 2r = 2(n - 1) 
বা, r = 2(n - 1)/2 
∴ r = n - 1.
৫২.
দুইটি সংখ্যার বিয়োগফল 25 । বৃহত্তর সংখ্যাটির 4 গুণ ক্ষুদ্রতর সংখ্যাটির 5 গুণের সমান হলে, সংখ্যা দুইটি কত? 
  1. 100, 110 
  2. 100, 125 
  3. 110, 120 
  4. 120, 130 
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বিয়োগফল 25 । বৃহত্তর সংখ্যাটির 4 গুণ ক্ষুদ্রতর সংখ্যাটির 5 গুণের সমান হলে, সংখ্যা দুইটি কত? 

সমাধান: 
মনে করি, 
ক্ষুদ্রতর সংখ্যাটি = x 
∴ বৃহত্তর সংখ্যাটি = x + 25

শর্তমতে, 
4 × (x + 25) = 5 × x 
বা, 4x + 100 = 5x 
বা, 5x - 4x = 100 
∴ x = 100 
অর্থাৎ, ক্ষুদ্রতর সংখ্যাটি = 100 

∴ বৃহত্তর সংখ্যাটি = x + 25
= 100 + 25
= 125 

∴ সংখ্যা দুইটি = 100, 125  । 
৫৩.
3x - 2y = 8 এবং 2x + 5y = - 1 হলে, x = কত?
  1. 2
  2. - 1
  3. 3
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 2y = 8 এবং 2x + 5y = - 1 হলে, x = কত? 

সমাধান: 
3x - 2y = 8
বা, - 2y = 8 - 3x 
বা, - 2y = - (3x - 8) 
বা, y = - (3x - 8)/- 2
∴ y = (3x - 8)/2 

এখন, 
2x + 5y = - 1 
বা, 2x + 5 {(3x - 8)/2}  = - 1 
বা, 4x + 15x - 40 = - 2 
বা, 19x = - 2 + 40 
বা, 19x = 38 
বা, x = 38/19 
∴ x = 2  ।
৫৪.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে তাদের ল.সা.গু কত?
  1. ২০৪
  2. ২২৪
  3. ২৪০
  4. ২৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে তাদের ল.সা.গু কত? 

সমাধান: 
আমরা জানি, 
সংখ্যাগুলোর ল.সা.গু = সংখ্যাগুলোর অনুপাতের গুণফল × গ.সা.গু 
= (৫ × ৬) × ৮ 
= ৩০ × ৮ 
= ২৪০ 

∴ নির্ণেয় ল.সা.গু = ২৪০ । 
৫৫.
5(3 - 2t) ≤ 3(4 - 3t) অসমতাটির সমাধান কোনটি?
  1. t ≤ 3
  2. t ≥ 3
  3. t ≤ 2
  4. t ≥ 2
ব্যাখ্যা
প্রশ্ন: 5(3 - 2t) ≤ 3(4 - 3t) অসমতাটির সমাধান কোনটি? 

সমাধান: 
5(3 - 2t) ≤ 3(4 - 3t)
বা, 15 - 10t ≤ 12 - 9t 
বা, 15 - 10t - 15 ≤ 12 - 9t  - 15 
বা, - 10t ≤ - 9t - 3 
বা, - 10t + 9t ≤ - 9t - 3 + 9t 
বা, - t ≤ - 3 
বা, - (- t) ≥ - (- 3) 
∴ t ≥ 3
৫৬.
(০.২ × ০.০২ × ০.০০২)/(০.০১ × ০.০৪) এর মান কত? 
  1. ০.২ 
  2. ০.০২
  3. ০.০০১ 
  4. ০.০০২ 
ব্যাখ্যা
প্রশ্ন: (০.২ × ০.০২ × ০.০০২)/(০.০১ × ০.০৪) এর মান কত? 

সমাধান: 
(০.২ × ০.০২ × ০.০০২)/(০.০১ × ০.০৪) 
= ০.০০০০০৮/০.০০০৪ 
= ৮/৪০০ 
= ২/১০০ 
= ০.০২ । 
৫৭.
ab = ba, a = 2b, a ≠ 0, b ≠ 0 হলে, (a, b) = কত?
  1. (2, 4)
  2. (4, 8)
  3. (8, 4)
  4. (4, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: ab = ba, a = 2b, a ≠ 0, b ≠ 0 হলে, (a, b) = কত? 

সমাধান: 
ab = ba
বা, (2b)b = b2b   [∴ a = 2b]
বা, 2b.bb = (bb)2 
বা, 2b = bb
∴ b = 2 

এখন, 
a = 2b 
বা, a = 2 × 2 
∴ a = 4 

∴ (a, b) = (4, 2)  ।
৫৮.
যমুনা রেলসেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
  1. ৪.২ কিলোমিটার
  2. ৪.৮ কিলোমিটার
  3. ৫.২ কিলোমিটার
  4. ৬.১৫ কিলোমিটার
ব্যাখ্যা
যমুনা রেলসেতু:
- যমুনা সেতু দেশের দীর্ঘতম রেলসেতু।
- সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে।
- সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার
- সেতুর মোট স্প্যান ৪৯টি।
- সেতুর মোট পিলার রয়েছে ৫০টি।

⇒ সেতুটিতে ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ করা হয়েছে।
- সেতুর ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে।
- ১৮ মার্চ, ২০২৫ তারিখে যমুনা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

উৎস: i) প্রথম আলো।
ii) সেতু বিভাগ ওয়েবসাইট।
৫৯.
'রিফিউজি' সমস্যাটির সাথে নিম্নের কোন সংস্থাটি জড়িত?
  1. UNIDIR
  2. UNITAR
  3. UNHCR
  4. UNICEF
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- UNHCR শরণার্থী, আশ্রয় প্রার্থীদের এবং বিভিন্ন ধরনের বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও তাদের সহায়তা প্রদানে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।

⇒ প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।
- এর মূল লক্ষ্য হলো যুদ্ধ, সংঘাত, অত্যাচার, এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করা।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

অন্যদিকে -
- জাতিসংঘ নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা: UNIDIR.
- জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা: UNITAR.
- UNICEF বা জাতিসংঘ শিশু তহবিল।

উৎস: UNHCR ওয়েবসাইট। 
৬০.
DeepSeek AI-এর প্রতিষ্ঠাতা -
  1. জ্যাক মা
  2. লিয়াং ওয়েনফেং
  3. রেন ঝেংফেই
  4. লি ইয়ানহং
ব্যাখ্যা
DeepSeek AI:
- DeepSeek AI একটি চীনা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান।
- কোম্পানিটি প্রতিষ্ঠা হয়েছিল: জুলাই, ২০২৩।
- প্রতিষ্ঠাতা: লিয়াং ওয়েনফেং (Liang Wenfeng)।

উল্লেখ্য,
- ডিপসিকের কার্যক্রম চ্যাটজিপিটির মতই।
- বিশ্লেষকেরা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন এআই মডেলের তুলনায় কম খরচে চীনের এআই মডেলের উত্থান নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।
- এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের এআই খাতে বিনিয়োগের ধারা বদলে যেতে পারে।

⇒ লিয়াং ওয়েনফেংয়ের বুদ্ধিমত্তা:
- ডিপসিকের মালিক লিয়াং ওয়েনফেং, A-১০০ চিপের বড় মজুত সংগ্রহ করেছিলেন।
- তার সংগ্রহে থাকা আনুমানিক ৫০ হাজার চিপ ই তাকে ডিপসিক প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে।

উৎস: i) DeepSeek AI.
ii) BBC.
৬১.
'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪' পুরস্কার লাভ করে -
  1. ৪ জন
  2. ৫ জন
  3. ৭ জন
  4. ১০ জন
ব্যাখ্যা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪:
- বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সামগ্রিক মৌলিক অবদান চিহ্নিত করে তাঁদের সৃজনী প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে অনুকুল পরিবেশ সৃষ্টি করাই বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রদানের উদ্দেশ্য।
- প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ও অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার প্রাপ্তদের পুস্কারের অর্থমূল্যের চেক, সম্মাননা পত্র ও সম্মাননা স্মারক প্রদান করেন।

• ফেব্রুয়ারি, ২০২৫-এ ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪' প্রদান করা হয়। তারা হলেন-
- কবিতায়: মাসুদ খান,
- নাটক ও নাট্যসাহিত্যে: শুভাশিস সিনহা,
- প্রবন্ধ/গদ্যে: সলিমুল্লাহ খান,
- অনুবাদে: জি এইচ হাবীব,
- গবেষণায়: মুহম্মদ শাহজাহান মিয়া,
- বিজ্ঞানে: রেজাউর রহমান,
- ফোকলোরে: সৈয়দ জামিল আহমেদ।

উল্লেখ্য,
- শুরুতে এ তালিকায় ১০ জন কবি, লেখক ও গবেষকের নাম ছিল। তবে পুনর্বিবেচনার পর চূড়ান্ত তালিকায় সাতজনের নাম রাখা হয়েছে।

উৎস: i) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৬২.
বর্তমানে বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? [এপ্রিল, ২০২৫]
  1. সিরিয়া
  2. সোমালিয়া
  3. ইয়েমেন
  4. দক্ষিণ সুদান
ব্যাখ্যা
দুর্নীতির ধারণা সূচক-২০২৪:
- জার্মান ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা Transparency International (TI) প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে।
- সর্বশেষ ফেব্রুয়ারি, ২০২৫-এ জার্মানির বার্লিন থেকে দুর্নীতির ধারণাসূচক (সিপিআই) প্রতিবেদন-২০২৪ প্রকাশ করেছে টিআই।
- ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১৪তম।

⇒ বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ:
১. দক্ষিণ সুদান,
২. সোমালিয়া,
৩. ভেনিজুয়েলা,

⇒ বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ:
১. ডেনমার্ক,
২. ফিনল্যান্ড,
৩. সিঙ্গাপুর,

উৎস: Transparency International ওয়েবসাইট।
৬৩.
'তেগামুখ স্থলবন্দর' কোন জেলায় অবস্থিত?
  1. রাঙামাটি
  2. বান্দরবান 
  3. ফেনী
  4. লালমনিরহাট
ব্যাখ্যা
তেগামুখ স্থলবন্দর:
- তেগামুখ স্থলবন্দর রাঙামাটি জেলার বরকলে অবস্থিত।

⇒ এটির উন্নয়ন কার্যক্রম চলছে।
- এটি রাঙ্গামাটি জেলা হতে ১৫০ কিলোমিটার দূরে।
- এই বন্দরের সঙ্গে ভারতের দেমাগ্রী, মিজোরাম শুল্ক বন্দর সংযুক্ত হবে।

এছাড়াও,
- বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম ইউনিয়নে হবে আরেকটি স্থলবন্দর। বন্দরটির উত্তরে লামা ও আলিকদম উপজেলা, দক্ষিণ ও পূর্বে মিয়ানমার অবস্থিত। 
- খাগড়াছড়িতে নির্মাণ করা হবে রামগড় স্থলবন্দর। এটি ভারতের সাবরুম ও দক্ষিণ ত্রিপুরা অংশে সংযুক্ত হবে।

উৎস: i) বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট।
ii) সমকাল। 
৬৪.
শেনজেনভুক্ত ইউরোপীয় ইউনিয়নের দেশ কয়টি? [এপ্রিল, ২০২৫]
  1. ২৩টি
  2. ২৫টি
  3. ২৭টি
  4. ২৯টি
ব্যাখ্যা
শেনজেন চুক্তি (Schengen):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়: ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: শেনজেন, লুক্সেমবার্গ।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি।

উল্লেখ্য,
- শেনজেনভুক্ত ইউরোপীয় ইউনিয়নের দেশ ২৫টি।
- ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ রয়েছে ৪টি। দেশগুলো হলো সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন।

উৎস: European Union ওয়েবসাইট।
৬৫.
CNN কোন দেশের সংবাদ সংস্থা?
  1. ফ্রান্স
  2. যুক্তরাজ্য
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
ব্যাখ্যা
CNN:
- এটি একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা।
- CNN এর পূর্ণরূপ: Cable News Network.

⇒ গুরত্বপূর্ণ কিছু সংবাদ সংস্থা:
- যুক্তরাষ্ট্র: এসোসিয়েট প্রেস (এপি), ভয়েস অব আমেরিকা (VOA), ক্যাবল নিউজ, নেটওয়ার্ক (CNN)।
- যুক্তরাজ্য: রয়টার্স, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)।
- ফ্রান্স: এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)।
- ভারত: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI), ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই)।
- রাশিয়া: ইতার-তাস (ITAR-TASS), রাশিয়া টুডে (Rossiya Segodnya), ইন্টারফ্যাক্স।
- ইন্দোনেশিয়া: আনতারা।
- ইরান: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা), ইরান নিউজ এজেন্সি (আইএনএ)।
- ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।
- ইসরাইল: জিউস টেলিগ্রাফ এজেন্সি (JTA)।
- অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন (এবিসি)।
- কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)।
- সিরিয়া: সানা।
- লিবিয়া: জানা।

উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৬৬.
সময় নির্ণায়ক যন্ত্র -
  1. ক্রনোমিটার
  2. অ্যাটমোমিটার
  3. অডিওমিটার
  4. পাইরোমিটার
ব্যাখ্যা
নির্ণায়ক যন্ত্র:
- সময় নির্ণায়ক যন্ত্র ক্রনোমিটার। বিশেষ করে সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ধারণের জন্য ব্যবহৃত হয়।
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল ।
- সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র ফ্যাদোমিটার।
- তরলের আপেক্ষিক গুরুত্ব মাপার যন্ত্র হাইড্রোমিটার।
- বাষ্পীভবনের হার মাপার যন্ত্র অ্যাটমোমিটার।
- শ্রাব্যতা মাপার যন্ত্র মাপার যন্ত্র অডিওমিটার।
- তড়িৎচুম্বকীয় বিকিরণ মাপার যন্ত্র ব্যারোমিটার।
- রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ মাপার যন্ত্র ক্যালোরিমিটার।
- দুধের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব মাপার যন্ত্র ল্যাক্টোমিটার।
- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র পাইরোমিটার।
- রক্ত চাপ মাপার যন্ত্র স্ফিগমোম্যানোমিটার।

উৎস: Britannica.
৬৭.
ওয়াটারলু যুদ্ধে ফরাসি বাহিনীর নেতৃত্বে কে ছিলেন?
  1. নেপোলিয়ন বোনাপার্ট
  2. আর্থার ওয়েলেসলি
  3. রাজা অষ্টাদশ লুই
  4. গাবার্ড ভন বুচার
ব্যাখ্যা
ওয়াটারলু যুদ্ধ:
- বিখ্যাত ওয়াটার লু যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত।
- ১৮১৫ সালে বেলজিয়ামে ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয়।

উল্লেখ্য,
- ওয়াটারলু যুদ্ধে ফরাসি বাহিনীর নেতৃত্বে ছিলেন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট।
- নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে পরাজিত হন।
- পরাজয়ের ফলে তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছে।
- তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।
- ওয়াটার লুর যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)।

উৎস: Britannica.
৬৮.
টমাস আলভা এডিসন কী আবিষ্কারের জন্য বিখ্যাত?
  1. ফোনোগ্রাফ
  2. টেলিফোন
  3. কোয়ান্টাম তত্ত্ব
  4. টেলিভিশন
ব্যাখ্যা
টমাস আলভা এডিসন:
- টমাস আলভা এডিসন ফোনোগ্রাফ, চলমান ছবি তোলার ক্যামেরা ‘কাইনোটোস্কোপ’, বৈদ্যুতিক বাতি ইত্যাদির জন্য বিখ্যাত।
- ১৮৭৭ সালে এডিসন মেনলো পার্ক ল্যাবে ফনোগ্রাফ আবিষ্কার করেন।
- পরবর্তীকালে আলেক্সান্ডার গ্রাহাম বেলসহ বেশ ক'জন বিজ্ঞানী ফোনোগ্রাফকে আরো উন্নত করে তোলেন।

⇒ মার্কিন বিজ্ঞানী, উদ্ভাবক ও ব্যবসায়ী টমাস আলভা এডিসন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের মিলানে জন্মগ্রহণ করেন।
- এডিসন বিদ্যুৎ উৎপাদন, গণযোগাযোগ, শব্দ ধারণ ও চলচ্চিত্র ক্ষেত্রে অনেক যন্ত্র তৈরি করেছেন।
- তিনি ফোনোগ্রাফ, চলমান ছবি তোলার ক্যামেরা ‘কাইনোটোস্কোপ’, বৈদ্যুতিক বাতি ইত্যাদির উদ্ভাবক।
- এডিসনই প্রথম বিদ্যুৎ উৎপাদন করে আবাসনে, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় সরবরাহ করার ধারণা দেন।
- বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিকসহ ১৪টি কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন এডিসন।

অন্যদিকে,
- আলেকজান্ডার গ্রাহাম বেল ১৮৭৫ প্রথম টেলিফোন আবিষ্কার করেন।
- ১৯০৫ সালে বিজ্ঞানী আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন।
- টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার্ড।

উৎস: Britannica.
৬৯.
পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র কোনটি?
  1. পাপুয়া নিউ গিনি
  2. জাপান
  3. মালয়েশিয়া
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া:
- ইন্দোনেশিয়ার দেশটি অস্ট্রেলিয়ার ঠিক উত্তরে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড থেকে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
- রাজধানী: জাকার্তা।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- প্রধান ভাষা: বাহাসা ইন্দোনেশিয়া।
- সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত।

⇒ ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র।
- ইন্দোনেশিয়াতে সর্বমোট ১৭,৫০৪ দ্বীপ রয়েছে। ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপগুলো হচ্ছে-সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি। বৃহত্তম দ্বীপ সুমাত্রা।

উল্লেখ্য,
• পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র:
১. ইন্দোনেশিয়া, 
২. মাদাগাস্কার, 
৩. পাপুয়া নিউ গিনি, 
৪. জাপান, 
৫. মালয়েশিয়া।

উৎস: Worldatlas.
৭০.
'এফ আর খান' বাংলাদেশের একজন বিখ্যাত -
  1. কথাসাহিত্যিক
  2. স্থপতি
  3. রাজনীতিবিদ
  4. অর্থনীতিবিদ
ব্যাখ্যা
এফ আর খান:
- ফজলুর রহমান খান বাংলাদেশের একজন বিখ্যাত স্থপতি।
- বাংলাদেশি-আমেরিকান বিশ্ববিখ্যাত স্থপতি ও পুরকৌশলী ফজলুর রহমান খান ১৯২৯ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন।
- তাদের আদিবাড়ি ছিল মাদারীপুর জেলার শিবচরে।

⇒ তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন যুক্তরাষ্ট্রের শিকাগোর সিয়ার্স টাওয়ারের (বর্তমানে উইলিস টাওয়ার) নকশা প্রণয়ন করেন।
- তাকে বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলীদের অন্যতম বলা হয়।
- ১৯৫৫ সালে তিনি শিকাগো শহরের স্কিডমোর, ওউইং ও মেরিল নামের প্রকৌশল প্রতিষ্ঠানে প্রকল্প প্রকৌশলী হিসাবে যোগদান করেন।
- তিনি ১৯৭২ সালে ‘ইঞ্জিনিয়ারিং নিউজ রেকর্ডে’ ম্যান অব দ্য ইয়ার বিবেচিত হন এবং পাঁচবার স্থাপত্যশিল্পে সবচেয়ে বেশি অবদানকারী ব্যক্তিত্ব হিসাবে অভিহিত হওয়ার গৌরব লাভ করেন।
- ১৯৭৪ সালে আমেরিকার ‘নিউজ উইক’ ম্যাগাজিন শিল্প ও স্থাপত্যের ওপর প্রচ্ছদ কাহিনিতে তাকে মার্কিন স্থাপত্যের শীর্ষে অবস্থানকারী ব্যক্তি হিসাবে বর্ণনা করে।
- তার অন্যান্য অবদানের মধ্যে রয়েছে শিকাগোর জন হ্যানকক সেন্টার, বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনাল এবং বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য মডেল অঙ্কন।
- তিনি Tube in Tube নামে স্থাপত্য শিল্পের এক নতুন পদ্ধতি উদ্ভাবন করেছিলেন, যার মাধ্যমে অতি উচ্চ (কমপক্ষে একশ তলা) ভবন স্বল্প খরচে নির্মাণ করা সম্ভব।
- ১৯৯৮ সালে শিকাগো শহরের সিয়ার্স টাওয়ারের পাদদেশে অবস্থিত জ্যাকসন সড়ক পশ্চিম পার্শ্ব এবং ফ্রাঙ্কলিন সড়কের দক্ষিণ পার্শ্বের সংযোগস্থলটিকে নামকরণ করা হয় "ফজলুর আর. খান ওয়ে"।
- ১৯৮২ সনের ২৬শে মার্চ জেদ্দায় তিনি মৃত্যুবরণ করেন৷ 
- বাংলাদেশ সরকার ১৯৯৯ সালে তাঁকে মরণোত্তর ‘স্বাধীনতা পদকে’ ভূষিত করে এবং তাঁর স্মরণে স্মারক একটি ডাকটিকিট প্রকাশ করে।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) যুগান্তর।
৭১.
নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা?
  1. HTM
  2. MS Word
  3. Python
  4. Google Chrome
ব্যাখ্যা
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা-
1. Machine Language,
2. Assembly Language,
3. High Level Language,
4. Very High-Level Language and
5. Natural Language.

⇒ জাভা (Java):
- জাভা (Java) একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা করে।
- ১৯৯৫ সালে জেমস গসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

⇒ C#:
- C# একটি অবজেক্ট-ওরিয়েন্টেড, কম্পোনেন্ট-ভিত্তিক প্রোগ্রামিং ভাষা।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমান।

⇒ পাইথন (Python):

- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

অন্যদিকে, 
- HTML(Hyper Text Markup Language) যা মূলত ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েবপেইজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন।
- MS word- ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
- গুগল ক্রম (Google Chrome) বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ মাহবুবুর রহমান।
৭২.
তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন কোনটি?
  1. APEC
  2. GCC
  3. OPEC
  4. OIC
ব্যাখ্যা
OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।

উল্লেখ্য,
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

অন্যদিকে,
- OIC মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।

উৎস: OPEC ওয়েবসাইট।