পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১৫০
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১৫০ প্রশ্ন

.
কাজী নজরুল ইসলাম রচিত 'ব্যথার দান' কোন শ্রেণির রচনা?
  1. ক) নাটক
  2. খ) কবিতা
  3. গ) গল্পগ্রন্থ
  4. ঘ) গান
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
- ১৯৭৬ সালের জানুয়ারি মাসে নজরুলকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদকে’ ভূষিত করে।
- ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩) ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তর পার্শ্বে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।

তাঁর রচিত গল্পগ্রন্থ হলো 'ব্যথার দান'।  .
ছয়টি গল্প গ্রন্থ নিয়ে 'ব্যথার দান' ১৯২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়।  
এটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ। 
গ্রন্থভুক্ত গল্পগুলো 
- ব্যথার দান 
- হেনা 
- অতৃপ্ত কামনা 
- বাদল- বরিষণে,
- ঘুমের ঘোরে 
- রাজবন্দীর চিঠি 

তাঁর রচিত অন্যান্য গল্পগ্রন্থ গুলো হলো:
 - রিক্তের বেদন
- শিউলিমালা

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা , ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া]
.
'পরশুরাম' কোন লেখকের সাহিত্যিক ছদ্মনাম?
  1. ক) কালীপ্রসন্ন সিংহ
  2. খ) রাজশেখর বসু
  3. গ) সমরেশ বসু
  4. ঘ) অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা
কয়েকজন লেখক ও তাদের সাহিত্যিক ছদ্মনাম:
- রাজশেখর বসুর ছদ্মনাম 'পরশুরাম'

- কালীপ্রসন্ন সিংহ - এর ছদ্মনাম 'হুতোম পেঁচা' ।
- অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম 'লীলাময় রায়'
- সমরেশ বসুর ছদ্মনাম 'কালকূট'

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।]
.
কাজী নজরুল ইসলাম সম্পাদিত 'ধুমকেতু' পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়?
  1. ক) ১৯২১ সালে
  2. খ) ১৯২২ সালে
  3. গ) ১৯২৩ সালে
  4. ঘ) ১৯২৫ সালে
ব্যাখ্যা
ধুমকেতু' কাজী নজরুল ইসলাম সম্পাদিত অর্ধ-সাপ্তাহিক পত্রিকা।
- 'বিপ্লবীদের মুখপত্র এ পত্রিকাটি ১৩২৯ বঙ্গাব্দের ২৬ শ্রাবণ (১১ আগস্ট ১৯২২) আত্মপ্রকাশ করে। 
- এর প্রথম সংখ্যায় নজরুলের অনলবর্ষী দীর্ঘ কবিতা ‘ধুমকেতু’ প্রকাশিত হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর একটি বাণী দিয়ে ধুমকেতুকে অভিনন্দন জানান, যা প্রতি সংখ্যায় পত্রিকার শিরোনামের নিচে ছাপা হতো।
- পত্রিকাটির 'দেওয়ালী সংখ্যায়' ব্রিটিশ প্রধানমন্ত্রীর তুরস্কনীতি ও রবীন্দ্রনাথের রাজনৈতিক নমনীয়তার কঠোর সমালোচনা করা হয়।


[উৎসঃ বাংলাপিডিয়া]
.
'বেলা অবেলা কালবেলা' কাব্যগ্রন্থ রচনা করেন কে?
  1. ক) আল মাহমুদ
  2. খ) রফিক আজাদ
  3. গ) সুনীল গঙ্গোপাধ্যায়
  4. ঘ) জীবননান্দ দাশ
ব্যাখ্যা
জীবনানন্দদাশ  কবি, শিক্ষাবিদ। তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।

জীবনানন্দ দাশ রচিত প্রবন্ধগ্রন্থ ‘কবিতার কথা’।
জীবনানন্দ দাশ রচিত প্রথম কাব্যগ্রন্থ - ঝরাপালক, দ্বিতীয় কাব্যগ্রন্থ - ধূসর পাণ্ডুলিপি।
অন্যান্য কাব্যগ্রন্থ:
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।

তাঁর রচিত উপন্যাসসমূহ -
- মাল্যবান,
- সুতীর্থ,
- নিরুপম যাত্রা ইত্যাদি।

[উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]
.
কালকেতু ও ফুল্লরার কাহিনি কোন মঙ্গলকাব্যের অন্তর্ভুক্ত?
  1. ক) অন্নদামঙ্গল কাব্য
  2. খ) মনসামঙ্গল কাব্য
  3. গ) চণ্ডীমঙ্গল কাব্য
  4. ঘ) ধর্মমঙ্গল কাব্যে
ব্যাখ্যা
'চণ্ডীমঙ্গল' চন্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের লিখিত কাব্য। 
- চণ্ডীমঙ্গল  কাব্যের প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী। 
- চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত। 
'চণ্ডীমঙ্গল' কাব্যের প্রধান চরিত্রগুলো হলো :
- কালকেতু 
- ফুল্লরা 
- ধনপতি
- ভাঁড়ুদত্ত
- মুরারি শীল 

দেবী মনসার পূজা, তুষ্টি ও গুণকীর্তনের জন্য মনসামঙ্গল কাব্য লিখিত।  
- মনসামঙ্গল কাব্য মঙ্গলকাব্যের প্রাচীনতম ধারা।
- একে 'পদ্মপুরান' বলেও অভিহিত করা হয়।  
- মনসামঙ্গল কাব্যের চরিত্রগুলো হলো:
  চাঁদ সওদাগর 
  বেহুলাস
   লখিন্দর 

'ধর্ম ঠাকুরের নাম যে মঙ্গল কাব্য সৃষ্ট হয়েছে তার নাম ধর্মমঙ্গল। 
- ধর্মমঙ্গল ধারার প্রথম কবি ময়ূরভট্ট 
- ময়ূরভট্ট রচিত গ্রন্থটি 'হাকন্দপুরাণ'

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
.
'জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক কে?
  1. ক) আলমগীর কবির
  2. খ) সুভাষ দত্ত
  3. গ) মোহাম্মদ জহিরুল্লাহ
  4. ঘ) আমজাদ হােসেন
ব্যাখ্যা
জহির রায়হান চলচ্চিত্র নির্মাতা, লেখক।
- ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 
- তাঁর আসল নাম ছিল মোহম্মদ জহিরুল্লাহ
- ১৯৬১ সালে তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র 'কখনো আসে নি' মুক্তি পায়।

- 'জীবন থেকে নেয়া' ছবিতে প্রতীকী কাহিনীর মধ্য দিয়ে পাকিস্তানের স্বৈরাচারী শাসনকে চিত্রিত করা হয় এবং জনগণকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ     গড়তে উদ্বুদ্ধ করা হয়।

জহির রায়হানের অন্যান্য চলচ্চিত্র হলো:
- কাজল,
- কাঁচের দেয়াল,
- বেহুলা,
- জীবন থেকে নেয়া,
- আনোয়ারা,
- সঙ্গম এবং
- বাহানা

জহির রায়হান রচিত উপন্যাস গুলো হলো: 
তৃষ্ণা 
- শেষ বিকেলের মেয়ে 
- হাজার বছর ধরে 
- আরেক ফাল্গুন 
- বরফ গলা নদী 
- আর কত দিন 
- কয়েকটি মৃত্যু 


[উৎস:  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া]
.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস কোনটি?
  1. ক) গৃহদাহ
  2. খ) দেনা পাওনা
  3. গ) দেবদাস
  4. ঘ) শ্রীকান্ত
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পী।
১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭)  ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। 

'শ্রীকান্ত' উপন্যাসটি শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাস। এর চারটি খন্ড।
উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্র-
- শ্রীকান্ত,
- রাজলক্ষ্মী,
- অন্নদাদিদি,
- অভয়া,
- রোহিণী,
- কমললতা প্রমুখ।

তাঁর রচিত বিখ্যাত উপন্যাসঃ
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পন্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয়।

সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য শরৎচন্দ্র কুন্তলীন পুরস্কার (১৯০৩), জগত্তারিণী স্বর্ণপদক (১৯২৩), বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্যপদ (১৯৩৪) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি (১৯৩৬) লাভ করেন।

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর , বাংলাপিডিয়া]
.
আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'খোয়াবনামা’ উপন্যাসের বিষয়বস্তু কী?
  1. ক) সিপাহী বিদ্রোহ
  2. খ) রংপুরের কৃষক বিদ্রোহ
  3. গ) তেভাগা আন্দোলন
  4. ঘ) ভারত ছাড় আন্দোলন
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াস একজন কথাসাহিত্যিক।
- তাঁর পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস
- বাংলা ভাষা ও বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৮২ সালে ‘বাংলা একাডেমী পুরস্কার’ লাভ করেন। 
- তিনি ১৯৯৫ সালে 'খোয়াবনামা' উপন্যাসের জন্য ‘সাদত আলী আখন্দ পুরস্কার’ লাভ করেন। 
- তিনি ১৯৯৬ সালেকলকাতার ‘আনন্দ পুরস্কার’  লাভ করেন।
 - গ্রাম বাংলার নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবনলেখ্যসহ ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, আসামের ভূমিকম্প, তেভাগা আন্দোলন , ১৯৪৩ সালের- এর মন্বন্তর, পাকিস্তান  আন্দোলন , সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি ঐতিহাসিক উপাদান নিপুনভাবে উপস্থিত করা হয়েছে। 

উপন্যাস:
- চিলেকোঠার সেপাই (১৯৮৭),
- খােয়াবনামা (১৯৯৬)।
(এই দুটি হলো তার মহাকাব্যোচিত উপন্যাস

ছােটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬),
- খোয়ারি (১৯৮২),
- দুধভাতে উৎপাত (১৯৮৫),
- দোজখের ওম (১৯৮৯)।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।]
.
চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনীকাব্য রচনা করেন-
  1. ক) বৃন্দাবন দাস
  2. খ) লোচন দাস
  3. গ) কৃষ্ণদাস কবিরাজ
  4. ঘ) গোবিন্দ দাস
ব্যাখ্যা
 - বাংলা ভাষায় রচিত প্রথম জীবনীকাব্য  চৈতন্যভাগবত (১৫৪৮) তাঁর মৃত্যুর ১৫ বছর পরে রচিত হয়।
- শ্রীচৈতন্যের ঘনিষ্ঠ সহচর নিত্যানন্দের উৎসাহে বৃন্দাবন দাস প্রায় ২৫ হাজার জোড় চরণে এ বিশাল কাব্য রচনা করেন।
- মুরারি গুপ্ত রাধাকৃষ্ণের যুগলরূপ হিসেবে চৈতন্যদেবের ভাবমূর্তি তুলে ধরেন, আর বৃন্দাবন দাস শ্রীকৃষ্ণের অবতাররূপে চৈতন্যলীলা প্রচার করেন।

- শ্রীচৈতন্যদেবের দ্বিতীয় জীবনীগ্রন্থ হলো লোচন দাসের 'চৈতন্য-মঙ্গল'৷
- সর্বাপেক্ষা তথ্যবহুল চৈতন্যজীবনী হলো কৃষ্ণদাস কবিরাজের 'চৈতন্য-চরিত্রামৃত'।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া]
১০.
‘কপোতাক্ষ নদ’ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত?
  1. ক)  মেঘনাদবদ কাব্য
  2. খ) চতুর্দশপদী কবিতাবলী
  3. গ) তিলোত্তমাসম্ভব
  4. ঘ) বীরাঙ্গনা
ব্যাখ্যা
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
 - মাইকেল মধুসূদন দত্ত বাংলাভাষার সনেট প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। 

- কপোতাক্ষ নদ’ কবিতাটি কোন কাব্য গ্রন্থ মাইকেল মধুসূদন দত্তের 'চতুর্দশপদী কবিতাবলী' কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 
- কপোতাক্ষ নদ’ কবিতাটি সনেট বা চতুর্দশপদী কবিতা। 
- কপোতাক্ষ নদ’ কবিতাটি রচনা কালে কবি ফ্রান্সে অবস্থান করেছিলেন। 
-‘কপোতাক্ষ নদ’ এর মূলভাব হলো স্মৃতিকাতরতা,
এই স্মৃতিকাতরতা যদি কেন্দ্রিক হলেও তা আসলে স্বদেশ প্রেমের সঙ্গে যুক্ত।

- মাইকেল মুধুসূধন দত্ত রচিত প্রহসনগুলোর নাম 
- একেই কি বলে সভ্যতা 
- বুড়ো সালিকের ঘাড়ে রো

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
১১.
রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক-
  1. ক) মুকুন্দরাম চক্রবর্তী
  2. খ) ময়ূরভট্ট
  3. গ) বাল্মীকি
  4. ঘ) কৃত্তিবাস ওঝা
ব্যাখ্যা
- সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন মহাকাব্য 'রামায়ণ'।
- ঋষি বাল্মীকি রামায়ণের রচয়িতা।
- এটি ৭ খণ্ডে বিভক্ত।
- রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা

[উৎসঃ  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।]
১২.
'অরণ্যে নীলিমা' উপন্যাসের রচিয়তা কে?
  1. ক) আবু ইসহাক
  2. খ) আবদুল মান্নান সৈয়দ
  3. গ) আবুল মনসুর আহমদ
  4. ঘ) আহসান হাবিব
ব্যাখ্যা
আহসান হাবীব একজন কবি ও সাংবাদিক।
তিনি ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে  জন্মগ্রহণ করেন।

আহসান হাবিব-এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম 'সারাদুপুর'।   
- এটি ১৯৬৪ সালে ঢাকা থেকে প্রকাশিত হয়।
- মোট কবিতার সংখ্যা ২৬ টি। 

আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ -
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত)
- মেঘ বলে চৈত্রে যাবো
- দু'হাতে দুই আদিম পাথর
- বিদীর্ণ দর্পণে মুখ
- সারা দুপুর (মতান্তরে তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ)
- ছায়া হরিণ

তাঁর উপন্যাস -
- অরণ্যে নীলিমা
- রানী খালের সাঁকো

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]
১৩.
'আফৎনামা' গ্রন্থটির রচিয়তা কে?
  1. ক) শেখ ফয়জুল্লাহ
  2. খ) ফকির গরীবুল্লাহ
  3. গ) রাধারমণ গোপ
  4. ঘ) দৌলত উজির বাহরাম খান
ব্যাখ্যা
কারবালা ও ইসলামি বিয়ােগান্তক কাহিনি নিয়ে মূলত মুসলমানদের রচিত সাহিত্যই মর্সিয়া সাহিত্য।
- মর্সিয়া সাহিত্যের আদিকবি হলেন শেখ ফয়জুল্লাহ।
- মর্সিয়া সাহিত্যে একজন হিন্দু কবি হলেন রাধারমণ গোপ
তাঁর রচিত গ্রন্থ:
- ইমামগণের কেচ্ছা,
- আফৎনামা।

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
 
১৪.
নিচের কোন সমাস সাধিত শব্দটি 'বিভক্তির লোপে' গঠিত হয়েছে?
  1. ক) গরুরগাড়ি 
  2. খ) গোলাভরা 
  3. গ) তেলেভাজা
  4. ঘ) চিনিপাতা
ব্যাখ্যা

সমসমান পদের বিভক্তি ও সন্নিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস। 

বিভক্তিলোপ পাওয়া তৎপুরুষ সমাস:
- দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত
- ছেলেকে ভুলানো = ছেলে-ভুলানো 
- মামার বাড়ি = মামাবাড়ি
- ধানের ক্ষেত = ধানক্ষেত 
- পথের রাজা = রাজপথ 
- গোলায় ভরা = গোলাভরা 
 -গাছে পাকা = গাছপাকা

সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
- মধু দিয়ে মাখা - মধুমাখা
- চিনি দিয়ে পাতা - চিনিপাতা
- রান্নার জন্য ঘর - রান্নাঘর
- বিয়ের জন্য পাগল - বিয়েপাগল
- গ্রাম থেকে ছাড়া - গ্রামছাড়া
- আগা থেকে গোড়া - আগাগোড়া

অলুক তৎপুরুষ সমাস:
কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না, এসব তৎপুরুষ সমাসের নাম অলুক তৎপুরুষ সমাস।
যেমন:
- তেলে ভাজা = তেলেভাজা
- গরুর গাড়ি = গরুরগাড়ি 



[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ,সংস্করণ ২০২১]

১৫.
'ঞ্জ' যুক্ত বর্ণে কোন দুটি বর্ণ রয়েছে?
  1. ক) ঞ্ + চ
  2. খ) ঞ্ + ছ
  3. গ) জ্‌ + ঞ
  4. ঘ) ঞ্‌ + জ
ব্যাখ্যা
- একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়।
     ঞ্ + জ = ঞ্জ
- গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ হলোঃ
- ঞ্ + চ = ঞ্চ
- ষ্ + ণ = ষ্ণ
- হ্ + ম = হ্ম
- ঞ্ + ছ = ঞ্ছ
- ক্ + ষ্ + ম = ক্ষ্ম

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম - দশম শ্রেণি, সংস্করণ ২০২১]

 
১৬.
'মেঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সৌদামিনী
  2. খ) কাদম্বিনী
  3. গ) মরুৎ
  4. ঘ) দ্রুম
ব্যাখ্যা
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ,
- বারিদ,
- জলধর ,
- নীরদ,
- অভ্র,
- তোয়দ,
- পয়োধর ,
- কাদম্বিনী,
- নীরধর
 
'বিদ্যুৎ'শব্দের সমার্থক শব্দ: তড়িৎ , চপলা, অশনি , সৌদামিনী , দামিনী 
'বায়ু' শব্দের সমার্থক শব্দ: সদাগতি , মরুৎ , বাত 
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ: গাছ , তরু , দ্রুম , পাদপ 

[উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ ]
১৭.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ কৃদন্ত শব্দ?
  1. ক) সিদ্ধি
  2. খ) উক্তি
  3. গ) গতি
  4. ঘ) ভক্তি
ব্যাখ্যা
ক্তি - প্রত্যয় ( ক ইৎ তি থাকে )
গম্ + ক্তি = √গম্ + তি = গতি

বিশেষ নিয়ম
ক্তি - প্রত্যয় যোগ করলে কোনো কোনো ধাতুর অন্ত ব্যঞ্জন লোপ পায়।
যথা:-
√মন্ + ক্তি = মতি
√রম্ + ক্তি = রতি

খ) কোনো কোনো ধাতুর উপধা অ- কারের বৃদ্ধি হয়, অর্থাৎ আ-কার হয়।
যেমন:-
√শ্রম্ + ক্তি = শ্রান্তি
√শম্ + ক্তি = শান্তি

গ)'চ' ও 'জ' স্থলে 'ক' হয়।
যেমন:-
√বচ্ + ক্তি = উক্তি
√মুচ্ + ক্তি = মুক্তি
√ভজ্ + ক্তি = ভক্তি

 
নিপাতনে সিদ্ধ:
√ গৈ + ক্তি = গীতি
√সিধ্ + ক্তি = সিদ্ধি
√ বুধ্ + ক্তি = বুদ্ধি
√ শক্ + ক্তি = শক্তি

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি, সংস্করণ ২০১৯] 
 
১৮.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) দৈন্যতা প্রশংসনীয় নয়।
  2. খ) আমি সাক্ষী দিব না।
  3. গ) নীরোগ লোক প্রকৃত অর্থেই সুখী।
  4. ঘ) ইহার আবশ্যক নাই।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্যটি হলো:  নীরোগ লোক প্রকৃত অর্থেই সুখী। 

'দৈন্যতা প্রশংসনীয় নয়। ' বাক্যটি শুদ্ধরূপ -  'দৈন্য / দীনতা প্রশংসনীয় নয়। '
'আমি সাক্ষী দিব না।' বাক্যটি শুদ্ধরূপ - 'আমি সাক্ষ্য দিব না।'  
'ইহার আবশ্যক নাই।' বাক্যটি শুদ্ধরূপ- 'ইহার অবশ্যকতা নাই।'   

[উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ ]
১৯.
'গবেষণা' কোন ধরণের শব্দ?
  1. ক) মৌলিক শব্দ
  2. খ) যৌগিক শব্দ
  3. গ) রূঢ়ি শব্দ
  4. ঘ) যোগরূঢ় শব্দ
ব্যাখ্যা
যৌগিক শব্দ:
যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে।
যেমন-
গায়ক = গৈ + ণক ( অক) অর্থ গান করে যে
কর্তব্য = কৃ + তব্য - অর্থ যা করা উচিত
বাবুয়ানা = বাবু + আনা অর্থ বাবুর ভাব
মধুর = মধু + র অর্থ মধুর মত মিষ্টি গুণ যুক্ত
দৌহিত্র = দুহিতা + ষ্ণ - অর্থ কন্যার পুত্র বা নাতি। 

রূঢ়ি শব্দ:.
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন -
- হস্তী = হস্ত + ইন অর্থ - হস্ত আছে যার কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা ( গো + এষণা) অর্থ গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।  

যোগরূঢ় শব্দ:
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদ সমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহন করে, তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন- পঙ্কজ - পঙ্কে জন্মে যা।
শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে।
কিন্তু পঙ্কজ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থে ব্যবহৃত হয়। তাই পঙ্কজ একটি যোগরূঢ় শব্দ।

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ -সংস্করণ]
 
২০.
নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?
  1. ক) ঠাকুর
  2. খ) দেওর
  3. গ) ঢাকী
  4. ঘ) ধোপা
ব্যাখ্যা
কতগুলো শব্দ কেবল পুরুষ বোঝায়।
যেমন-
- কবিরাজ
- ঢাকী
- কৃতদার

নিত্য স্ত্রীবাচক শব্দ
- সতীন
- সৎমা
- এয়ো
- দাই
- সধবা

কতগুলো বাংলা শব্দ পুরুষ ও স্ত্রী দু-ই বোঝায়।
যেমন-
- জন,
- পাখি,
- শিশু,
- সন্তান,
- শিক্ষিত,
- গুরু ইত্যাদি

ঠাকুর - ঠাকুরানী
দেওর - ননদ
ধোপা - ধোপানী

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি সংস্করণ ২০১
২১.
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
  1. ক) সমীচীন 
  2. খ) সমীচিন
  3. গ) সমিচীন
  4. ঘ) সমিচিন
ব্যাখ্যা
শুদ্ধ বানানে লেখা হয়েছে  - সমীচীন 

সমীচীন এর অর্থ - সঙ্গত, উপযুক্ত, উত্তম, যথার্থ  ইত্যাদি। 

[উৎস: বাংলা একাডেমি আধুনিক বাঙলা অভিধান]
২২.
'ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী' এর এক কথায় প্রকাশ‌ কোনটি?
  1. ক) জিতেন্দ্রিয়
  2. খ) ইন্দ্রজিৎ
  3. গ) পরঞ্জয় 
  4. ঘ) ঐন্দ্রজালিক 
ব্যাখ্যা
ইন্দ্রকে জয় করেন যিনি - ইন্দ্রজিৎ 
ইন্দ্রিয়কে জয় করেন যিনি - জিতেন্দ্রিয় 
শত্রুকে জয় করেন যিনি - পরঞ্জয় 
ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী - ঐন্দ্রজালিক 

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ] 
২৩.
'Comparative' শব্দটির পরিভাষা হলো-
  1. ক) তুলনীয়
  2. খ) তুলনা করা 
  3. গ) তুলনাত্মক 
  4. ঘ) তুলনা 
ব্যাখ্যা
'Comparative' শব্দটির পরিভাষা হলো- 'তুলনাত্মক' 
'Comparable' শব্দটির পরিভাষা হলো- 'তুলনীয়' 
'Compare' শব্দটির পরিভাষা হলো- 'তুলনা করা' 
'Comparison' শব্দটির পরিভাষা হলো- 'তুলনা' 

[উৎস: বাঙলা একাডেমি প্রশাসনিক পরিভাষা ]
২৪.
'আ' ধ্বনিটির উচ্চারণ কীরূপ?
  1. ক) বিবৃত
  2. খ) অর্ধ-বিবৃত
  3. গ) অর্ধসংবৃত
  4. ঘ) সংবৃত
ব্যাখ্যা
স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত:
- সংবৃত
- অর্ধ- সংবৃত
- অর্ধ- বিবৃত
- বিবৃত 

- সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কম খোলে;
- বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খোলে।

'আ' এর উচ্চারণ 'বিবৃত' 




[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; ২০২১ সংস্করণ]
২৫.
'বিভক্ত' শব্দের যথাযথ বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) সংযত
  2. খ) সংহত
  3. গ) হত
  4. ঘ) প্রসারিত
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'বিভক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ 'সংহত'।
- 'জীবিত' শব্দের বিপরীতার্থক শব্দ 'হত'।
- 'সংকুচিত' শব্দের বিপরীতার্থক শব্দ 'প্রসারিত' ।
- 'অসংযত' শব্দের বিপরীতার্থক শব্দ 'সংযত' ।

[ উৎস: ভাষা -শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
২৬.
নিচের কোনটি সরল বাক্য?
  1. ক) তিনি ধনী, কিন্তু দাতা নন।
  2. খ) যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
  3. গ) তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।
  4. ঘ) যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।
ব্যাখ্যা
সরল বাক্য:
যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।
যেমন-
- পাখিগুলো নীল আকাশে উড়ছে।
- তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।

যৌগিক বাক্য:
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে। এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু,অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। কমা(, ), সেমিকোলন(ঃ), কোলন( ; ), ড্যাশ( -) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে। 
কিছু যৌগিক বাক্যের উদাহরণঃ
- তিনি ধনী, কিন্তু দাতা নন।
- তার ভাই ঋণ করেছিলো, আর সে তা পরিশোধ করেছে।
- বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে।

জটিল বাক্য:
যে- সে, যারা - তারা, যিনি - তিনি, যাঁরা - তাঁরা, যা - তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি- তবে, যদিও -তবু, যেহেতু -সেহেতু, যত-তত, যেটুকু - সেটুকু, যেমন - তেমন যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।
যেমন-
- যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
- যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
- যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।

[উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি, সংস্করণ ২০২১]
 
২৭.
'নমস্কার' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) নমস + কার
  2. খ) নমঃ + সকার
  3. গ) নমঃ + কার
  4. ঘ) নম + কার
ব্যাখ্যা
অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন (ক, খ, প, ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি ( স্) হয় এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশ্ ধ্বনি ষ হয়।
যেমন-
অ এর পরে বিসর্গ   ঃ + ক = স্ + ক            নমঃ + কার = নমস্কার
অ এর পরে বিসগ   ঃ + খ = স্ + খ              পদঃ + খলন = পদস্খলন
 ই এর পরে বিসর্গ   ঃ + ক = ষ্ + ক             নিঃ + কর = নিষ্কর
 উ এর পরে বিসর্গ   ঃ + ক = ষ্ + ক           দুঃ + কর = দুষ্কর

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ,সংস্করণ ২০১৯]
২৮.
The poem ‘Oenone’ is written by -
  1. ক) Alfred Tennyson
  2. খ) Robert Browning
  3. গ) Matthew Arnold
  4. ঘ) Sylvia Plath
ব্যাখ্যা

The poem ‘Oenone’ is written by Alfred Tennyson.
The other notable poems of Tennyson are:
- The Lotos Eaters
- Morte D’ Arthur
- Locksley Hall
- Ulysses
- In Memoriam
- Tithonus.

Source: Britannica

২৯.
Which of the following poems is written in blank verse?
  1. ক) The Rape of the Lock
  2. খ) Absalom and Achitophel
  3. গ) Paradise Lost
  4. ঘ) In Memoriam
ব্যাখ্যা

Blank verse is poetry written with regular metrical but unrhymed lines, almost always in iambic pentameter.
- John Milton wrote his famous epic ‘Paradise Lost’ in Blank Verse.

Source: An ABC of English Literature: Dr M Mofizar Rahman.

৩০.
‘The Namesake’ is a novel by-
  1. ক) Arundhati Roy
  2. খ) Jhumpa Lahiri
  3. গ) Virginia Woolf
  4. ঘ) Doris Lessing
ব্যাখ্যা

Jhumpa Lahiri is an American writer known for her short stories, novels and essays.
Her notable works are-
- The Namesake
- The Lowland
- Interpreter of Maladies
- Whereabouts

Source: Britannica

৩১.
‘All’s Well That Ends Well’ is a -
  1. ক) Drama of Ideas
  2. খ) Dark Comedy
  3. গ) Comedy of Humours
  4. ঘ) Romantic Comedy
ব্যাখ্যা

Shakespeare wrote three dark or sombre comedies .
There is a dark and gloomy atmosphere in these plays but a happy conclusion in the end.
The names of these plays are-
- ‘All’s Well That Ends Well’
- ‘Measure for Measure’
- ‘Troilus and Cressida’

Source: www.englishliterature.info

৩২.
Which figure of speech do you find in the expression -
“Life is but a walking shadow”?
  1. ক) Simile
  2. খ) Metaphor
  3. গ) Hyperbole
  4. ঘ) Personification
ব্যাখ্যা

Metaphor is a figure of speech that, for rhetorical effect, directly refers to one thing by mentioning another.
- It is an implicit comparison between two different things.
- Usually ‘as’ or ‘like’ is used for the purpose of explicit comparison in a simile, but ‘as’ or ‘like’ is not used for the purpose of metaphor.
For example: “Liza is a rose”.
Source: Britannica

৩৩.
‘The White Devil’ is a play written by-
  1. ক) Ben Jonson
  2. খ) William Shakespeare
  3. গ) Christopher Marlowe
  4. ঘ) John Webster
ব্যাখ্যা

John Webster was an English Jacobean dramatist best known for his tragedies-
- The White Devil
- The Duchess of Malfi
Source: Britannica

৩৪.
“Money is a great servant but a bad master” – Who said this?
  1. ক) William Hazlitt
  2. খ) John Milton
  3. গ) Francis Bacon
  4. ঘ) Edmund Burke
ব্যাখ্যা
Francis Bacon (1561-1626), also known as Lord Verulam, was an English philosopher and statesman.
His essays are enriched with practical wisdom.
- “Money is a great servant but a bad master”- this is one of his famous quotes.

Source: Oxford Dictionary of Quotes.
৩৫.
The characters ‘Duke Senior’ and ‘Duke Frederick’ are taken from the play-
  1. ক) As You Like It
  2. খ) The Merchant of Venice
  3. গ) The Tempest
  4. ঘ) Measure for Measure
ব্যাখ্যা
‘As You Like It’ is a famous comedy by William Shakespeare.
The major characters in this play are-
- Rosalind
- Celia
- Orlando
- Oliver
- Duke Senior
- Duke Frederick
- Touchstone
- Audrey

Source: Britannica and Shakespeare.com
৩৬.
Which of the following poets belongs to the Victorian period?
  1. ক) T.S. Eliot
  2. খ) W. H. Auden
  3. গ) Matthew Arnold
  4. ঘ) Alexander Pope
ব্যাখ্যা
In the Victorian period, there were some prominent poets such as:
- Robert Browning
- Alfred Tennyson
- Matthew Arnold
On the other hand, Alexander Pope is a writer of the Neo-classical period.
Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman
৩৭.
Whose poems demonstrate a nice blending of natural and supernatural elements?
  1. ক) John Dryden
  2. খ) P.B. Shelley
  3. গ) S.T. Coleridge
  4. ঘ) William Shakespeare
ব্যাখ্যা
S.T. Coleridge is a prominent Romantic poet.
We find a nice blending of natural and supernatural elements in his poems. That’s why he is called the poet of supernaturalism.
His famous poems are –
- The Rime of the Ancient Mariner
- Kubla Khan
- Christabel

Source: Britannica
৩৮.
The teacher asked the student whether he would keep silent. The underlined clause is a/an-
  1. ক) Adverbial clause
  2. খ) Adjective clause
  3. গ) Principal clause
  4. ঘ) Noun clause
ব্যাখ্যা
A noun clause is a sub-ordinate clause used as a noun in the sentence.
- A noun clause may be used as a subject or direct object of the verb, as a predicate noun, as object of the preposition, or as an appositive.

In the given sentence, the clause whether he would keep silent serves as the object of the verb ’asked’.
So, it is a Noun clause.
৩৯.
“We have elected him secretary.” The correct passive voice of this sentence is-
  1. ক) He has been elected secretary by us.
  2. খ) Secretary has been elected him by us.
  3. গ) He has been secretary elected by us.
  4. ঘ) None of the above.
ব্যাখ্যা
আমরা জানি, active voice এর object কে passive voice এ sentence এর subject বানাতে হয়।
আলোচ্য বাক্যে, object হলো ‘him’; যে জন্য ‘He’ passive voice এ sentence এর subject হবে।
কিন্তু ‘Secretary’ object নয় ,বরং Objective Complement. তাই এই শব্দটি passive voice এ verb এর পরপর বসবে।
N.B. An objective Complement is a word or phrase that follows a direct object and complements the direct object of the sentence by describing it.
৪০.
Which spelling is incorrect?
  1. ক) Miscellaneous
  2. খ) Bourgeois
  3. গ) Vary
  4. ঘ) Cigaratte
ব্যাখ্যা
Miscellaneous, Bourgeois, Vary - বানানগুলো সঠিক।
তবে Cigaratte বানানটি ভুল । সঠিক বানান Cigarette.
৪১.
The antonym of ‘Stationary’ is-
  1. ক) Paper
  2. খ) Stapler
  3. গ) Scientific
  4. ঘ) Mobile
ব্যাখ্যা
- Stationary অর্থ স্থির
- Mobile অর্থ সচল, গতিময়.
অতএব Stationary এর antonym হলো Mobile
৪২.
What is the synonym of the word ‘Testimony’?
  1. ক) Hypothesis
  2. খ) Evidence
  3. গ) Denial
  4. ঘ) Glamour
ব্যাখ্যা
- ‘Testimony’ বলতে বুঝায় সাক্ষ্য,
- Evidence অর্থও সাক্ষ্যপ্রমাণ
অতএব, ‘Testimony’ এর synonym হবে Evidence
৪৩.
The word ‘Accomplice’ means-
  1. ক) Accompany somebody
  2. খ) Accommodate somebody
  3. গ) Assistant Commissioner of police
  4. ঘ) A partner in crime
ব্যাখ্যা
Accomplice ’means “A partner in crime”
৪৪.
I saw the servant lying on the floor. The underlined verb in this sentence is-
  1. ক) Causative verb
  2. খ) Non-finite verb
  3. গ) Finite verb
  4. ঘ) Transitive verb
ব্যাখ্যা
A non-finite verb is a verb form that does not show tense.
Most non-finite verbs found in English are infinitives, participles and gerunds.
আলোচ্য বাক্যে, ‘lying’ verb টি কোনো tense নির্দেশ করেনা।
এটা Present Participle এবং non-finite verb.
৪৫.
He __________ from fever for five days. (Fill in the gap)
  1. ক) has been suffering
  2. খ) was suffering
  3. গ) is suffering
  4. ঘ) will suffer
ব্যাখ্যা
‘for/since’ এর পরে যখন point of time/period of time (for two hours, since morning etc.) উল্লেখ থাকে,তখন Present Perfect Continuous tense হয়।
৪৬.
I had reached home _______ the storm started. (Fill in the gap)
  1. ক) After
  2. খ) Before
  3. গ) As soon as
  4. ঘ) while
ব্যাখ্যা
Before এর আগে past perfect tense এবং পরে past indefinite tense হতে পারে; কিন্তু after, as soon as, while এর ক্ষেত্রে এমনটি হতে পারেনা।
৪৭.
Which one is the correct sentence?
  1. ক) There is no room in the bench.
  2. খ) There is no place in the bench.
  3. গ) There is no vacancy in the bench.
  4. ঘ) There is no vacancy on the bench.
ব্যাখ্যা
বেঞ্চে খালি জায়গা বুঝাতে ‘Room’ শব্দটি ব্যবহৃত হয়। ‘place’ বা ‘vacancy’ ব্যবহৃত হয়না।
৪৮.
Which of the following plural nouns is incorrect?
  1. ক) Leaves
  2. খ) Thieves
  3. গ) Wives
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
Leaves, Thieves, Wives - শব্দগুলো সঠিক plural. কোনোটি incorrect নয়।

Source: Bangla Academy Dictionary (E2B)
৪৯.
Choose the pair of words that expresses a relationship similar to that of “Lawyer : Court”-
  1. ক) Judge : Justice
  2. খ) Miner : Quarry
  3. গ) Teacher : Student
  4. ঘ) Doctor : Patient
ব্যাখ্যা
Lawyer এর কর্মস্থল যেমন court, তেমনি miner (খনি শ্রমিক) এর কর্মক্ষেত্র হলো Quarry (কয়লা খনি)
৫০.
I helped him do the work. Here ‘do’ is a –
  1. ক) Finite Verb
  2. খ) Bare infinitive
  3. গ) Participle
  4. ঘ) Gerund
ব্যাখ্যা
In grammar, the infinitive form of a verb without the word “to” is called ‘Bare infinitive’ or the base form of the verb.
In the sentence, “I let him go” the bare infinitive is the word ‘go’.
আলোচ্য বাক্যে ‘do’ Bare infinitive হিসেবে ব্যবহৃত হয়েছে।

Source: Cambridge Dictionary
৫১.
‘You are a coward.’ The word ‘coward’ in this sentence is a/an-
  1. ক) Noun
  2. খ) Pronoun
  3. গ) Adverb
  4. ঘ) Adjective
ব্যাখ্যা
Coward বলতে কাপুরুষ বুঝায়। এটা noun হিসেবে গণ্য হয়;
শব্দটির Adjective রূপ হলো cowardly.
৫২.
‘Not only Anis but also his brothers performed their duty properly.’ This is a –
  1. ক) Simple sentence
  2. খ) Complex sentence
  3. গ) Compound sentence
  4. ঘ) Imperative sentence
ব্যাখ্যা
Compound Sentence is a sentence that connects two independent clauses, typically with a coordinating conjunction like ‘and, or, but’.
আলোচ্য বাক্যে ‘not only’---‘but also’ coordinating conjunction দ্বারা দুইটি independent clause যুক্ত হয়েছে।
অতএব, এটি একটি Compound sentence।
৫৩.
Which one is the correct sentence?
  1. ক) He scarcely visits me.
  2. খ) He scarcely does not visit me.
  3. গ) He does not visit me scarcely.
  4. ঘ) None of the above.
ব্যাখ্যা
Scarcely (কদাচিৎ) adverb টি negative অর্থ প্রদান করে; তাই ‘Scarcely’ যে sentenceএ থাকে সেখানে do not/does not ব্যবহৃত হয়না।
৫৪.
‘Gift of the gab’ means-
  1. ক) A valuable gift
  2. খ) A lovely gift
  3. গ) A talent for speaking
  4. ঘ) A talent for singing
ব্যাখ্যা
‘Gift of the gab’ means a talent for speaking (বাকপটুতা/বাগ্মীতা)
৫৫.
P(A) = 2/5; P(B) = 3/5; A ও B স্বাধীন হলে P(A/B) = কত?
  1. ক) 2/5
  2. খ) 3/5
  3. গ) 1
  4. ঘ) 1/5
ব্যাখ্যা
আমরা জানি, P(A∩B) = P(A).P(B/A) = P(B).P(A/B)
অর্থাৎ,
P(A∩B) = P(A).P(B/A) --- --- --- (1)
P(A∩B) = P(B).P(A/B) --- --- --- (2)
P(A∩B) = P(A) × P(B) --- --- --- (3)

সমীকরণ (2) হতে, 
P(A∩B) = P(B).P(A/B)
P(A/B) = P(A∩B)/P(B)
           = P(A) × P(B)/P(B)
           = P(A)
           = 2/5
--------------------------------------------------
সংক্ষেপে, 
A ও B স্বাধীন হলে P(A/B) = P(A) = 2/5
A ও B স্বাধীন হলে P(B/A) = P(B) = 3/5
৫৬.
6 + 1 - 4 - --- --- --- ধারাটির কোন পদ - 79?
  1. ক) 12
  2. খ) 18
  3. গ) 21
  4. ঘ) 17
ব্যাখ্যা
১ম পদ, a = 6
এবং, সাধারণ অন্তর, d = 1 - 6 = - 5
n তম পদ = a + (n - 1)d
⇒ - 79 = 6 + (n - 1)( - 5)
⇒ - 79 = 6 - 5(n - 1)
⇒ - 79 - 6 = - 5(n - 1)
⇒ - 85 = - 5(n - 1)
⇒ (n - 1) = 85/5
⇒ (n - 1) = 17
⇒ n = 17 + 1
⇒ n = 18
-----------------------------------------
সংক্ষেপে, 
নির্ণেয় পদ = (শেষ পদ - ১ম পদ)/সাধারন অন্তর + ১ = (- 79 - 6)/(- 5) + 1 = (- 85)/( - 5) + 1 = 17 + 1 = 18
৫৭.
120 কিমি পথ যেতে রহিমের তুলনায় করিমের 4 ঘণ্টা সময় বেশি লেগেছে। করিম যদি তার গতি দ্বিগুন করত তাহলে রহিমের চেয়ে করিমের 2 ঘণ্টা সময় কম লাগত। করিমের গতি কত ছিল?
  1. ক) 10 কিমি / ঘণ্টা
  2. খ) 12 কিমি / ঘণ্টা
  3. গ) 15 কিমি / ঘণ্টা
  4. ঘ) 18 কিমি / ঘণ্টা
ব্যাখ্যা
করিমের বেগ x হলে, 120 কিমি পথ যেতে সময় লাগে 120/x
অতএব,
120/x - 120/2x = 4 - (- 2)
⇒ (240 - 120)/2x = 6
⇒ 120/2x = 6
⇒ 60/x = 6
⇒ 60 = 6x
⇒ x = 10
করিমের গতিবেগ ছিল 10 কিমি / ঘণ্টা
৫৮.
টাকায় ৯ টি ও ১৮ টি দরে সমান সংখ্যক লিচু ক্রয় করে টাকায় ১২ টি করে বিক্রয় করা হল। শতকরা কত লাভ বা ক্ষতি হল?
  1. ক) ১৫% লাভ
  2. খ) ১৫% ক্ষতি
  3. গ) ১২% লাভ
  4. ঘ) লাভ বা ক্ষতি কিছুই হবে না
ব্যাখ্যা
৯ টির ক্রয়মূল্য ১ টাকা হলে, ১ টির ক্রয়মূল্য ১/৯ টাকা
আবার, ১৮ টির ক্রয়মূল্য ১ টাকা হলে, ১ টির ক্রয়মূল্য ১/১৮ টাকা
অতএব, (১ + ১) বা ২ টির ক্রয়মূল্য (১/৯ + ১/১৮) টাকা = ১/৬ টাকা
অতএব, ১ টির ক্রয়মূল্য ১/১২ টাকা

১২ টির বিক্রয়মূল্য ১ টাকা হলে, ১ টির বিক্রয়মূল্য ১/১২ টাকা

ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সমান হওয়ায় শতকরা লাভ বা ক্ষতি কিছুই হবে না। 
৫৯.
x2 - 3x - 28 < 0 অসমতাটির সমাধান কোনটি?
  1. ক) - 4 < x < 7
  2. খ) - 4 > x > 7
  3. গ) x > 7 এবং x < - 4
  4. ঘ) x > 7 অথবা x < - 4
ব্যাখ্যা
x2 - 3x - 28 < 0 
⇒ (x - 7)(x + 4) < 0 --- --- --- (1) 
(1) সত্য হবে যদি x - 7 > 0 ⇒ x > 7 এবং x + 4 < 0 ⇒ x < - 4 হয়। যা সম্ভব নয়।
(1) সত্য হবে যদি x - 7 < 0 ⇒ x < 7 এবং x + 4 > 0 ⇒ x > - 4 হয়। যা সম্ভব।
অতএব, (1) সত্য হবে যদি - 4 < x < 7 হয়। 
৬০.
আপনার বাসার মাসিক সার্ভিস চার্জ ২০০০ টাকা। যদি ১ বছর পর ৫% বৃদ্ধি পায় এবং আরও ৩ বছর পর ১০% বৃদ্ধি পায়, তাহলে ৪ বছর পর আপনার সার্ভিস চার্জ কত হবে?
  1. ক) ২১৫০
  2. খ) ২২৫০
  3. গ) ২৩১০
  4. ঘ) ২৩৫০
ব্যাখ্যা
২০০০ টাকার ১০৫% × ১১০% = ২০০০ × ১০৫ × ১১০/(১০০ × ১০০) = ২৩১০ 
৬১.
একটি বর্গ ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গ ক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গ ক্ষেত্র দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ক) ২ : ১
  2. খ) ৪ : ১
  3. গ) ১২ : ১
  4. ঘ) ১৬ : ১
ব্যাখ্যা
২য় বর্গ ক্ষেত্রের এক বাহু ক হলে, পরিসীমা ৪ক যা ১ম বর্গ ক্ষেত্রের এক বাহু
অতএব, ১ম বর্গ ক্ষেত্রের এক ম্বাহু = ৪ক। অতএব, ক্ষেত্রফল = (৪ক) = ১৬ক
এবং ২য় বর্গ ক্ষেত্রের এক বাহু = ক। অতএব, ক্ষেত্রফল = ক
নির্ণেয় অনুপাত = ১৬ক : ক = ১৬ : ১
৬২.
ΔABC এর ∠A = 50° এবং ∠B = 70°। ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করে। ∠BDC = ?
  1. ক) 80°
  2. খ) 100°
  3. গ) 110°
  4. ঘ) 120°
ব্যাখ্যা
উপর্যুক্ত প্রশ্নের আলোকে, চিত্রটি নিম্নরুপঃ

চিত্র হতে, 
50° + y + z = 70° + x + z 
 50° + y = 70° + x
y - x = 20°
x + y = 180°
অতএব, x = 80°
৬৩.
a2 + b2 = 2ab হলে, a2/b2 + b2/a2 এর মান কত?
  1. ক) 2
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 12
ব্যাখ্যা
a2 + b2 = 2ab
⇒ (a2 + b2)/ab = 2
⇒ a/b + b/a = 2

অতএব,
a2/b2 + b2/a2
= (a/b)2 + (b/a)2 
= (a/b + b/a)2 - 2.(a/b).(b/a)
= 22 - 2
= 2
--------------------------------
বিকল্প পদ্ধতিঃ
a2 + b2 = 2ab
a2 + b2 - 2ab = 0
(a - b)2 = 0
a = b
অতএব, a2/b2 + b2/a2 = a2/a2 + a2/a2 = 1 + 1 = 2
৬৪.
1 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ক) 3√2/4 বর্গ সে.মি
  2. খ) 2√3/4 বর্গ সে.মি
  3. গ) 3√3/4 বর্গ সে.মি
  4. ঘ) 3√3/2 বর্গ সে.মি
ব্যাখ্যা
1 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = 1√3 সে.মি.
অতএব, ক্ষেত্রফল = √3/4 × (1√3)2 = 3√3/4 বর্গ সে.মি. 
৬৫.
40 জন লোকের মধ্যে 30 জন ইংরেজি, 25 জন বাংলা ও ইংরেজি উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। শুধু বাংলায় কতজন কথা বলতে পারে?
  1. ক) 10 জন
  2. খ) 15 জন
  3. গ) 18 জন
  4. ঘ) 35 জন
ব্যাখ্যা
শুধু ইংরেজিতে কথা বলতে পারে = (30 - 25) জন = 5 জন
শুধু y জন বাংলা বলতে পারলে, 5 + 25 + y = 40 ⇒ y = 10
৬৬.
5P2 + 2! 5C2 = ?
  1. ক) 10
  2. খ) 20
  3. গ) 40
  4. ঘ) 60
ব্যাখ্যা
5P2 + 2! 5C2
= 5!/(5 - 2)! + 2! × 5!/{2!(5 - 2)!}
= 5!/3! + 5!/3!
= 20 + 20
= 40
৬৭.
C.G.S. পদ্ধতিতে তাপের একক কী?
  1. ক) জুল
  2. খ) ক্যালরি
  3. গ) কেল্ভিন
  4. ঘ) সেলসিয়াস
ব্যাখ্যা
তাপের একক :
- তাপ শক্তির একটি রূপ।
- তাই শক্তি তথা কাজের এককই তাপের একক। তাপের এস আই একক জুল (J)।
- C.G.S. পদ্ধতিতে তাপের একক ক্যালরি 

- ১ গ্রাম পানির তাপমাত্রা ১ ডিগ্রী সেলসিয়াস বাড়াতে বা কমাতে যতটা তাপের প্রয়োজন তাকে ১ ক্যালরি (Cal) ধরা হতো।
- ৪.২ জুল যান্ত্রিক শক্তি ১ ক্যালরি তাপের সমতুল্য। তাই, ১ ক্যালরি = ৪.২ জুল।

তাপমাত্রার একক :
তাপমাত্রার SI একক কেলভিন।
- তবে তাপমাত্রার কেলভিন ছাড়াও বহুল প্রচলিত দুটি একক আছে। এগুলোর একটি হল সেলসিয়াস বা সেন্টিগ্রেড এবং অন্যটি ফারেনহাইট।

সূত্রঃ পদার্থ বিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৬৮.
নিচের কোনটি বহুরূপী মৌল নয়?
  1. ক) কার্বন
  2. খ) গন্ধক
  3. গ) সোডিয়াম
  4. ঘ) ফসফরাস
ব্যাখ্যা
যদি কোন মৌল ভিন্ন ভিন্ন রূপে প্রকৃতিতে থাকতে পারে তার এ ধর্মকে বহুরূপতা বলে।

কার্বনের রূপভেদ: কার্বন একটি বহুরূপী মৌল। এর অনেক রূপভেদ আছে। কার্বনের রূপভেদকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়।
যথা- স্ফটিকাকার বা দানাদার এবং অদানাদার।

- স্ফটিকার কার্বনের রূপভেদ হচ্ছে ডায়মন্ড ও গ্রাফাইট। 
- অদানাদার কার্বন প্রকৃতিতে নানা রূপে থাকে। যেমন: কাঠ কয়লা, প্রাণিজ কয়লা, ভুসা কয়লা, কোক কার্বন, কয়লা, গ্যাস কার্বন। 

গন্ধক তথা সালফার (Sulfur or sulphur (IPA: /ˈsʌlfə/)) প্রাচীনকাল থেকে পরিচিত একটি মৌলিক পদার্থ। 
সালফারের বহুরূপতা: প্রকৃতিতে সালফারের অনেকগুলো রূপভেদ আছে।

যেমন: দানাদার, অদানাদার এবং তরল সালফার।
- দানাদার সালফারের দুটি রূপভেদ আছে- রম্বিক বা আলফা সালফার এবং মনোক্লিনিক বা বিটা সালফার।
- অদানাদার সালফারের দুটি বহুরূপতা হচ্ছে- প্লাস্টিক বা নমনীয় বা গামা সালফার এবং দুগ্ধ বা ডেল্টা সালফার।
- তরল সালফারের রূপভেদ হচ্ছে - ল্যামডা সালফার এবং মিউ সালফার।
- এছাড়াও সালফারের আরেকটি বহুরূপতা হচ্ছে কোলয়ডাল সালফার।

অক্সিজেনের বহুরূপতা: প্রকৃতিতে অক্সিজেনের দুইটি বহুরূপতা বিদ্যমান আছে।
- যার একটি হচ্ছে ডাই অক্সিজেন বা অক্সিজেন নামে পরিচিত। এর সংকেত O₂। অপরটি হচ্ছে ট্রাই অক্সিজেন যা ওজন নামে পরিচিত। এর সংকেত O₃।

ফসফরাসের বহুরূপতা: প্রকৃতিতে ফসফরাসের দুটি বহুরূপতা আছে।
- একটি হল শ্বেত ফসফরাস এবং অপরটি হচ্ছে লোহিত ফসফরাস।

সূত্র: উচ্চ মাধ্যমিক রসায়ন বই, একদশ-দ্বাদশ শ্রেণি
৬৯.
প্লীহায় কোন রক্ত কণিকা সঞ্চিত থাকে?
  1. ক) লোহিত
  2. খ) শ্বেত
  3. গ) অনুচক্রিকা
  4. ঘ) রক্তরস
ব্যাখ্যা
লোহিত রক্তকণিকার আয়ু প্রায় চার মাস অর্থাৎ ১২০ দিন। লোহিত রক্তকণিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়।
লোহিত রক্তকণিকার আয়ু ১২০ দিন। লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়। লোহিত রক্তকণিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়।
রক্ত কণিকার মধ্যে লোহিত রক্ত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি।
এটি শ্বাসকার্যে অক্সিজেন (O2) পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না, দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল।

সূত্র: জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি।
৭০.
BOD দ্বারা কোন পদার্থ জারিত হয়?
  1. ক) জৈব
  2. খ) অজৈব
  3. গ) জৈব ও অজৈব উভয়ই
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
দূষিত পানিতে উপস্থিত জৈব পদার্থকে অণুজীব যেমন: ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজনের জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে সংক্ষেপে বলা হয় B.O.D ।
BOD দ্বারা শুধু জৈব পদার্থ জারিত হয়।
 
এর পূর্ণ রূপ হচ্ছে - Biochemical Oxygen Demand( প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা)

COD দ্বারা জৈব ও অজৈব উভয় পদার্থ জারিত হয়।
এ কারণে কোন পানির নমুনার BOD অপেক্ষা COD এর মান বেশি। 
এর পূর্ণ রূপ - Chemical Oxygen Demand

উৎস - HSC Program, রসায়ন ২য় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৭১.
কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
ব্যাখ্যা
ভিটামিন-বি১(B1) এর অভাবে বেরিবেরি রোগ হয়।
ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি রোগ হয়। ভিটামিন সি এর অপর নাম এসকরবিক এসিড। 
;ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস রোগ হয়।
ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।

উৎস: জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি
৭২.
করোনার কোন ভ্যারিয়েন্ট ওমিক্রন নামে পরিচিত?
  1. ক) B.1.1.7
  2. খ) B.1.351
  3. গ) B.1.1.529
  4. ঘ) B.1.617.2
ব্যাখ্যা
- কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় নতুন আরেকটি ভ্যারিয়েন্ট বি.১.১.৫২৯ শনাক্ত হয়েছে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে এটিকে 'উদ্বেগজনক' হিসেবে চিহ্নিত করেছে এবং এর নাম দিয়েছে ওমিক্রন।
- বিজ্ঞানীরা বলছেন, রূপান্তরিত এই নতুন ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রামক।

Alpha, B.1.1.7, first seen in the United Kingdom. Designated on Dec. 18, 2020.
Beta,  B.1.351, first seen in South Africa. Designated on Dec. 18, 2020.
Gamma, P.1, first seen in Brazil. Designated on Jan. 11, 2021.
Delta, B.1.617.2, first seen in India. Designated on May 11, 2021.
Omicron, B.1.1.529, seen in multiple countries. Designated on Nov. 26, 2021.

উৎস : দ্যা ডেইলি ষ্টার, www.aarp.org।
৭৩.
ভেজা কাপড় বর্ষাকালের তুলনায় শীতকালে তাড়াতাড়ি শুকায় কেন?
  1. ক) আকাশে মেঘ থাকে না বলে।
  2. খ) বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে।
  3. গ) বাতাসের আর্দ্রতা কম থাকে।
  4. ঘ) বায়ুপ্রবাহ বেশি থাকে।
ব্যাখ্যা
ভেজা কাপড় শুকানাে অর্থ কাপড়ের জলকণা বাষ্পায়নের মাধ্যমে উবে যাওয়া।
বর্ষাকালে বাতাসের তাপমাত্রা বেশি হলেও আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে। ফলে বাষ্পায়নের হার কমে যায়।
অন্য দিকে শীতকালে বাতাসের তাপমাত্রা কম হলেও আপেক্ষিক আর্দ্রতা কম থাকে অর্থাৎ বাতাস শুকনাে থাকে ফলে জলকণার দ্রুত বাষ্পায়ন হয় এবং ভেজা কাপড় দ্রুত শুকায়।

সূত্রঃ পদার্থ ১ম পত্র, এইচএসসি প্রােগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৪.
আইনস্টাইন কোন তত্ত্বের সাহায্যে সর্বপ্রথম ব্ল্যাকহোল অস্তিত্বের পূর্বাভাস দিয়েছিলেন?
  1. ক) বিশেষ আপেক্ষিক তত্ত্ব
  2. খ) সাধারণ আপেক্ষিক তত্ত্ব
  3. গ) বসু আইনস্টাইন পরিসংখ্যান
  4. ঘ) আলোর কোয়ান্টাম তত্ত্ব
ব্যাখ্যা
ব্ল্যাকহোল হলো মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় বস্তু। ব্ল্যাকহোলের মাঝে শক্তিশালী মহাকর্ষীয় আকর্ষণ বিরাজমান এমনকি আলো ব্ল্যাকহোলের হাত থেকে বেরিয়ে আসতে পারে না।
আলবার্ট আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিক তত্ত্ব দিয়ে 1916 সালে প্রথম ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের অস্তিত্বের পূর্বাভাস দিয়েছিলেন।
উৎস: www.space.com
৭৫.
বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমরি থেকে তথ্য চলে যায়?
  1. ক) RAM
  2. খ) ROM
  3. গ) Secondary Storage
  4. ঘ) Primary Storage
ব্যাখ্যা
RAM একটি অস্থায়ী মেমরি।
এটি volatile মেমরি।
বৈদ্যুতিক সংযোগ থাকলে RAM এ তথ্য থাকে।
বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে RAM এর তথ্য মুছে যায়।

উৎস - Quora.com
৭৬.
নিচের কোনটি সপ্তম প্রজন্মের প্রসেসর নয়?
  1. ক) i7-8650U
  2. খ) i7-7567U
  3. গ) i7-7920HQ
  4. ঘ) i7-7560U
ব্যাখ্যা


i7-8650U এটি সপ্তম প্রজন্মের প্রসেসর নয়। এটি ৮ম প্রজন্মের প্রসেসর। 
Source - Intel Website
৭৭.
অপটিক্যাল ইনপুট ডিভাইস নয় কোনটি?
  1. ক) barcode reader
  2. খ) RFID
  3. গ) light pen
  4. ঘ) image scanner
ব্যাখ্যা
Optical input devices that uses light as a source of input. They eliminate the need for manual entry of data, thus accuracy increases. Three examples of optical input devices are:
1. barcode reader
2. image scanner
3. light pen
Barcode readers convert a barcode (pattern of bars on products) to a code that computers can understand.
Image scanners are of two types, flat bed and hand-held.
Light pens use a light sensitive detector. 
RFID - Radio Frequency Identification) electronic signal ব্যবহার করে বস্তুর সাথে সংযুক্ত ট্যাগ গুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে ও ট্র্যাক করতে পারে।

source - Rama University, Quora and others report
৭৮.
অনলাইন মিটিং এর প্লাটফর্ম জুম অ্যাপটির প্রতিষ্ঠাতা কে?
  1. ক) Larry Pez
  2. খ) Michael Zoom
  3. গ) Andrew Yang
  4. ঘ) Eric Yuan
ব্যাখ্যা
অনলাইন মিটিং এর প্লাটফর্ম জুম অ্যাপটির প্রতিষ্ঠাতা Eric Yuan
Zoom's secure, reliable video platform powers all of your communication needs, including meetings, chat, phone, webinars, and online events. 
Eric Yuan is the founder of Zoom, a video communications tool that went public in April 2019; Zoom usage surged during the coronavirus pandemic.
He was previously a manager of WebEx at Cisco, which acquired the video conferencing company in 2007.
Born in China, Yuan move to Silicon Valley in 1997 after eight failed attempts to obtain a visa.
At the IPO, Yuan owned 22% of Zoom, which was valued at just over $9 billion before trading began.
An avid basketball fan, Yuan attends his children's games and counted Golden State Warriors player Andre Iguodala as an investor.

সূত্র - www.forbes.com
৭৯.
কত মেগাবাইটে ১ গিগাবাইট?
  1. ক) ১০২৪
  2. খ) ১০২৪ × ১০২৪
  3. গ) ১০২৪ × ১০২৪ × ১০২৪
  4. ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
৮ বিট = ১ বাইট
১০২৪ বাইট = ১ কিলোবাইট
১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট
১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট
১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট
১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট
১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট
[সূত্র: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২ (ভোকেশনাল)]
৮০.
নিচের কোনটি ওপেন সোর্স ওয়েব সার্ভার?
  1. ক) Bluehost
  2. খ) Apache
  3. গ) HostGator
  4. ঘ) AWS
ব্যাখ্যা
The Apache HTTP Server, colloquially called Apache, is a free and open-source cross-platform web server software, released under the terms of Apache License 2.0. Apache is developed and maintained by an open community of developers under the auspices of the Apache Software Foundation.

The Apache HTTP Server Project is an effort to develop and maintain an open-source HTTP server for modern operating systems including UNIX and Windows.

- Apache.org
৮১.
(B2F)16 = (?)8
  1. ক) 5457
  2. খ) 5543
  3. গ) 2654
  4. ঘ) 2654
ব্যাখ্যা
(B2F)16 = (5457)8

৮২.
নিচের চিত্রটি কোন লজিকেল গেইট নির্দেশ করে?
  1. ক) NAND
  2. খ) AND
  3. গ) NOR
  4. ঘ) NOT
ব্যাখ্যা
নিচের চিত্রটি NOR গেইটের সত্যক সারণি, প্রতীক ও লজিকেল রূপ।
৮৩.
মাইক্রোসফট কর্পোরেশনের জনপ্রিয় ইলেক্ট্রনিক ডাটাবেজ প্রোগ্রাম কোনটি?
  1. ক) Microsoft Access
  2. খ) Microsoft Word
  3. গ) Microsoft Excel
  4. ঘ) Microsoft PowerPoint
ব্যাখ্যা
মাইক্রোসফট এক্সিস হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের একটি জনপ্রিয় ইলেক্ট্রনিক ডাটাবেজ প্রোগ্রাম।
১৯৯৩ সলের গোড়ার দিকে মাইক্রোসফ্ট কর্পোরেশন এই সফটওয়্যারটি বাজারজাত করার অল্প দিনের মধ্যে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং এর ব্যবহারকারীর সংখ্যা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেতে থাকে।
এক্সিস উইন্ডোজ ভিত্তিক একটি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যার সাহায্যে ডাটাবেজের বিভিন্ন টেবিল তৈরি করে ডাটা এন্ট্রির জন্য সহজবোধ্য ও আকর্ষণীয় ফর্ম ডিজাইন করা যায়।

উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৮৪.
গুগল উদ্ভাবিত সামাজিক নেটওয়ার্কিং সাইট কোনটি?
  1. ক) Google Plus
  2. খ) Twitter
  3. গ) Facebook
  4. ঘ) Google Book
ব্যাখ্যা
Social networks and Google+
Google was late to recognize the popularity and advertising potential of social networks such as Facebook and Twitter. Its first attempt to create a social network, Google Buzz, started in 2010 and closed less than two years later. Among several problems, the network was limited to users who had Gmail accounts, and it created privacy issues by featuring a default setting that showed a user’s profile to anyone. Even before Google Buzz had shut down, the company launched Google+ in June 2011, at first to a limited audience and then to anyone. Within a year of its start, the social network service had attracted more than 170 million users. Facebook, by contrast, had taken five years to reach 150 million users.
Nevertheless, Google+ faced a formidable competitor in Facebook, which by mid-2012 had some 900 million users. Facebook users spent far more time on their site, clocking six to seven hours per month, while Google+ users averaged a little more than three minutes per month. Because Facebook did not permit Google’s Web indexing software to penetrate its servers, Google was unable to include the giant social network in its search results, thus losing potentially valuable data from one of the most-trafficked networks on the Internet. Still, the company appeared to be fully supportive of Google+. Seeing the value of games in retaining users on social networks, it quickly released a games area for the service. It also developed innovative features that were not available on Facebook. For example, with Hangouts, users could instantly create free video conferences for up to 10 people. The company also added Google+ pages for businesses to market their products and brands. However, Google+ never supplanted Facebook, and the service was discontinued in 2019.

source - Britannica website
৮৫.
নিচের কোনটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অন্তর্ভুক্ত?
  1. ক) ভিশন
  2. খ) এন এল পি
  3. গ) মেশিন লার্নিং
  4. ঘ) উপরের সবগুলো
৮৬.
যদি মাসের ৪র্থ দিন বুধবার হয়, তবে মাসের ১৫তম দিন কী বার হবে?
  1. ক) রবিবার
  2. খ) সোমবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) বুধবার
ব্যাখ্যা
এখানে, ১৫ - ৪ = ১১
১১ = ১ × ৭ + ৪
      = বুধবার + ৪র্থ দিন = রবিবার
      = বুধবার + বৃহস্পতিবার(১ম দিন) + শুক্রবার(২য় দিন) + শনিবার(৩য় দিন) + রবিবার(৪র্থ দিন)
৮৭.
কামাল দক্ষিণ দিকে ১২ কিমি হেঁটে বামদিকে ঘুরে ৭ কিমি হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ কিমি হাঁটেন। সবশেষে ডানদিকে ঘুরে ৩ কিমি হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?
  1. ক) দক্ষিণ দিকে
  2. খ) পশ্চিম দিকে
  3. গ) পূর্ব দিকে
  4. ঘ) উত্তর দিকে
৮৮.
নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
2/D, 7/I, 12/N, ?
  1. ক) 17/S
  2. খ) 16/S
  3. গ) 17/P
  4. ঘ) 16/P
ব্যাখ্যা
2/D, 7/I, 12/N, ?
D এর অবস্থান বর্ণ অনুসারে চতুর্থ যার দুই ঘর আগের সংখ্যা 2
I এর অবস্থান বর্ণ অনুসারে নবম যার দুই ঘর আগের সংখ্যা 7
N এর অবস্থান বর্ণ অনুসারে চতুর্দশ যার দুই ঘর আগের সংখ্যা 12
2, 7, 12 সংখ্যা গুলোতে 5 করে বৃদ্ধি পেয়েছে। অতএব, এর পরের সংখ্যা হবে = 12 + 5 = 17
S এর অবস্থান বর্ণ অনুসারে ঊনিশতম যার দুই ঘর আগের সংখ্যা 17
অতএব, প্রশ্নবোধক চিহ্নের স্থানে 17/S বসবে।    
৮৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Mendacious
  2. খ) Mendaceous
  3. গ) Mandecious
  4. ঘ) Mendacuous
ব্যাখ্যা
mendacious বানানটি শুদ্ধ।
যার অর্থ মিথ্যাবাদী (dishonest, lying, untruthful)
৯০.
শূন্যস্থানে কোনটি বসবে?
--- সকল অনর্থের মূল।
  1. ক) অর্থ
  2. খ) লোভ
  3. গ) কুসংস্কার
  4. ঘ) হিংসা
ব্যাখ্যা

অর্থ সকল অনর্থের মূল - এটি একটি প্রবাদ বাক্য। 

৯১.
সফলতা : পরিশ্রম :: উৎপাদন : ?
  1. ক) উন্নতি
  2. খ) শ্রম
  3. গ) দক্ষতা
  4. ঘ) বুদ্ধি
ব্যাখ্যা
পরিশ্রম করলে যেমন সফলতা আসে ঠিক তেমনি শ্রম দিলে উৎপাদন হয়। 
৯২.
অপ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) নির
  2. খ) জলদ
  3. গ) সরিৎ
  4. ঘ) তোয়
ব্যাখ্যা
পানি শব্দের সমার্থক শব্দ অপ, তোয়।
এর আরো কয়েকটি সমার্থক শব্দ - জীবন, জল, পানীয়, বারি, সলিল, পয়ঃ, উদক, অম্ভ।
অন্যদিকে, জলদ শব্দের সমার্থক মেঘ ;
সরিৎ শব্দের সমার্থক নদী।
‘নির’ বানানটি ভুল, নীর অর্থ পানি।
[সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]
৯৩.
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
১, ২৫, ৮১, ১৬৯, ?
  1. ক) ১৯৬
  2. খ) ২২৫
  3. গ) ২৫৬
  4. ঘ) ২৮৯
ব্যাখ্যা
= ১
= ২৫
= ৮১
১৩ = ১৬৯
১, ৫, ৯, ১৩, --- --- --- পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য ৪
পরের সংখ্যা হবে ১৭
১৭ = ২৮৯
প্রশ্নবোধক চিহ্নের স্থানে ২৮৯ বসবে।
৯৪.
?% of 13 = 65
  1. ক) 0.5
  2. খ) 50
  3. গ) 500
  4. ঘ) 0.05
ব্যাখ্যা
x% of 13 = 65
⇒ x/100 of 13 = 65
⇒ x = 65 × 100/13 = 500
৯৫.

উপরের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 5
  2. খ) 7
  3. গ) 9
  4. ঘ) 11
ব্যাখ্যা
93 - (63 + 27) = 93 - 90 = 3
79 - (37 + 38) = 79 - 75 = 4
67 - (42 + 16) = 67 - 58 = 9
প্রশ্নবোধক চিহ্নের স্থানে 9 বসবে।
৯৬.
ঘড়িতে ১২ : ০৫ বাজে। ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রী?
  1. ক) ২৭.৫°
  2. খ) ৩৩.৫°
  3. গ) ২৮.৫°
  4. ঘ) ২৫.৫°
ব্যাখ্যা
ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ
= । (১১ × ৫ - ৬০ × ১২) ÷ ২।°
= । (৫৫ - ৭২০) ÷ ২।°
= । - ৬৬৫ ÷ ২।°
= । - ৩৩২.৫।°
= ৩৩২.৫°
= ৩৬০° - ৩৩২.৫°
= ২৭.৫°
৯৭.
একটি ডিজিটাল ঘড়ির দর্পণ চিত্র নিম্নরূপ। ঘড়িতে কয়টা বাজে?
  1. ক) 10:12:54
  2. খ) 10:12:45
  3. গ) 01:21:42
  4. ঘ) 01:12:52
ব্যাখ্যা
ঘড়িতে 10:12:45 টা বাজে।
৯৮.
প্রশ্নবোধক চিহ্নের স্থানে অপশনের কোনটি বসবে?

  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
ব্যাখ্যা
প্রশ্নবোধক চিহ্নের স্থানে অপশনের D বসবে। 
৯৯.
চিত্রে, মোট কয়টি ত্রিভুজ আছে?
  1. ক) 8
  2. খ) 13
  3. গ) 15
  4. ঘ) 18
ব্যাখ্যা
চিত্রে, মোট ত্রিভুজ আছে = 1 + 4 + (2 × 4) = 13 টি 
১০০.
বাংলাদেশ নিচের কোন দেশে রপ্তানি ক্ষেত্রে জিএসপি সুবিধা পায়?
  1. ক) দক্ষিণ কোরিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) সিঙ্গাপুর
ব্যাখ্যা
বাংলাদেশ বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৭টি দেশসহ বিশ্বের মোট ৩৮টি দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে জিএসপি (Generalized System of Preferences-GSP) সুবিধা পাচ্ছে।
দেশগুলো হলো:
- ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৭টি দেশ
- অস্ট্রেলিয়া
- যুক্তরাজ্য
- বেলারুশ
- কানাডা
- লিচেনস্টাইন
- জাপান
- নিউজিল্যান্ড
- নরওয়ে
- রাশিয়া
- সুইজারল্যান্ড এবং
- তুরস্ক।

(তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট)
১০১.
বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকা কোনটি?
  1. ক) ধানশালিকের দেশ
  2. খ) উত্তরাধিকার
  3. গ) বার্তা
  4. ঘ) বাংলা একাডেমী পত্রিকা
ব্যাখ্যা
বাংলা একাডেমী থেকে বর্তমানে ছয়টি পত্রিকা প্রকাশিত হচ্ছে।
এগুলো হলো:
- বাংলা একাডেমি পত্রিকা (গবেষণামূলক ত্রৈমাসিক)
- উত্তরাধিকার (মাসিক সাহিত্য পত্রিকা)
- ধানশালিকের দেশ (ত্রৈমাসিক কিশোর পত্রিকা)
- বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা (বিজ্ঞান বিষয়ক ষাণ্মাসিক)
- বাংলা একাডেমি জার্নাল (ইংরেজি ষাণ্মাসিক পত্রিকা)
- বার্তা (অনিয়মিত পত্রিকা)।

(তথ্যসূত্র: বাংলা একাডেমী ওয়েবসাইট)
১০২.
উয়ারি-বটেশ্বর কোন সভ্যতার অন্তর্গত?
  1. ক) চৈনিক সভ্যতা
  2. খ) সিন্ধু সভ্যতা
  3. গ) দ্বিতীয় ভারতীয় সভ্যতা
  4. ঘ) আরাকান সভ্যতা
ব্যাখ্যা
উয়ারি বটেশ্বর বাংলাদেশের অন্যতম প্রাচীন নগরকেন্দ্র। এটি ছিলো একটি নদীবন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র।
আনুমানিক প্রায় আড়াইহাজার বছর আগে নরসিংদী জেলার উয়ারি-বটেশ্বরে নগর সভ্যতার বিকাশ ঘটে
উয়ারি বটেশ্বর দ্বিতীয় ভারতীয় সভ্যতার অন্তর্গত। বগুড়ার পুন্ড্রনগরও দ্বিতীয় ভারতীয় সভ্যতার অন্তর্গত।
সিন্ধু সভ্যতা পতনের প্রায় একহাজার বছর পর গাঙ্গেয় অববাহিকায় দ্বিতীয় ভারতীয় সভ্যতা বিকাশ লাভ করেছিলো।
(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় : ষষ্ঠ শ্রেণী)
১০৩.
মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় মোট সদস্য ছিলো কতজন?
  1. ক) চারজন
  2. খ) পাঁচজন
  3. গ) ছয়জন
  4. ঘ) সাতজন
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী প্রবাসী/মুজিবনগর সরকার গঠিত হয়। এই সরকার ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে শপথ গ্রহণ করে।
মুজিবনগর সরকার ছিলো রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা। এই সরকারের প্রধান ছিলেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
মুজিবনগর মন্ত্রিসভার মোট সদস্য ছিলো ছয়জন।
মুজিবনগর সরকারের মন্ত্রিসভা:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমেদ
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী : এম মনসুর আলী
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী : এএইচএম কামরুজ্জামান
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মোশতাক আহমেদ।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র : তৃতীয় খণ্ড : পৃষ্ঠা-১৩, ১৯)
১০৪.
প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কার সুপারিশ গ্রহণ করে থাকেন?
  1. ক) জাতীয় সংসদ
  2. খ) মন্ত্রিসভা
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ৯৫(১) নং অনুচ্ছেদ অনুয়ায়ী মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়ে থাকেন। এক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর সুপারিশ অনুসরণ করেন না।
সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশ অনুসারে কর্মসম্পাদন করেন না। অন্যান্য সকল ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে কর্ম সম্পাদন করতে হয়।
বাংলাদেশের বর্তমান ২৩তম প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী।

(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১০৫.
বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
  1. ক) চতুর্থ তফসিল
  2. খ) পঞ্চম তফসিল
  3. গ) ষষ্ঠ তফসিল
  4. ঘ) সপ্তম তফসিল
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানে বর্তমানে মোট সাতটি তফসিল রয়েছে।
এগুলো হলো:
- প্রথম তফসিল : অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন
- দ্বিতীয় তফসিল : রাষ্ট্রপতি নির্বাচন (বিলুপ্ত)
- তৃতীয় তফসিল : শপথ ও ঘোষণা
- চতুর্থ তফসিল : ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী
- পঞ্চম তফসিল : বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ
- ষষ্ঠ তফসিল : বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা
- সপ্তম তফসিল : মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।

২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনী দ্বারা সংবিধানে নতুন করে ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তফসিল যুক্ত করা হয়। ১৯৭২ সালের মূল সংবিধানে চারটি তফসিল ছিলো।

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
১০৬.
নিচের কোনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক?
  1. ক) পূবালী ব্যাংক লিমিটেড
  2. খ) প্রবাসী কল্যাণ ব্যাংক
  3. গ) বেসিক ব্যাংক লিমিটেড
  4. ঘ) বাংলাদেশ কৃষি ব্যাংক
ব্যাখ্যা
বাংলাদেশে তফসিলভুক্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা ৯টি। এর মধ্যে ৬টি বাণিজ্যিক ব্যাংক এবং ৩টি বিশেষায়িত ব্যাংক।
বাণিজ্যিক ব্যাংকসমূহ:
- সোনালী ব্যাংক লিমিটেড
- জনতা্ ব্যাংক লিমিটেড
- অগ্রণী ব্যাংক লিমিটেড
- রূপালি ব্যাংক লিমিটেড
- বেসিক ব্যাংক লিমিটেড
- বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড।
বিশেষায়িত ব্যাংকসমূহ:
- বাংলাদেশ কৃষি ব্যাংক
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
- প্রবাসী কল্যাণ ব্যাংক।
অন্যদিকে,
পূবালী ব্যাংক লিমিটেড হলো বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।

(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
১০৭.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে 'বাঙালী' হিসেবে পরিচিত?
  1. ক) ৪(২) নং অনুচ্ছেদ
  2. খ) ৬(১) নং অনুচ্ছেদ
  3. গ) ৬(২) নং অনুচ্ছেদ
  4. ঘ) ৭ক নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ৬ নং অনুচ্ছেদে নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে।
- ৬(১) নং অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হবে।
- ৬(২) নং অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী হিসেবে পরিচিত হবে।
অন্যদিকে,
- ৪(২) নং অনুচ্ছেদ : জাতীয় পতাকা
- ৭ক নং অনুচ্ছেদ : সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ।

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
১০৮.
বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে?
  1. ক) ২২-২৩ মার্চ ১৯৭২
  2. খ) ১০-১১ এপ্রিল ১৯৭২
  3. গ) ১৭-১৮ এপ্রিল ১৯৭২
  4. ঘ) ১০-১২ জুন ১৯৭২
ব্যাখ্যা
১৯৭২ সালের ২২শে মার্চ তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সায়িদ চৌধুরী সংবিধান রচনার উদ্দেশ্যে ‘বাংলাদেশ গণপরিষদ আদেশ’ জারি করেন। ৭ এপ্রিল এটির সংশোধনী আদেশ জারি করা হয়।
১৯৭২ সালের ১০ এপ্রিল ৪১৪ জন সদস্যের উপস্থিতিতে বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ।
১০ ও ১১ই এপ্রিল প্রথম অধিবেশনের মোট দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে গণপরিষদের কার্যপ্রণালি বিধি প্রণীত হয়।

(তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
১০৯.
কোন প্রেক্ষাপটে ডেমোক্র্যাটিক অ্যাকশন কমিটি গঠিত হয়?
  1. ক) বায়ান্নর ভাষা আন্দোলন
  2. খ) পয়ষট্টির প্রেসিডেন্ট নির্বাচন
  3. গ) উনসত্তরের গণঅভ্যুত্থান
  4. ঘ) পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি
ব্যাখ্যা
উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ১৯৬৯ সালের ৮ জানুয়ারি পূর্ব পাকিস্তানের বিরোধীদলগুলোর সমন্বয়ে ‘ডেমোক্র্যাটিক অ্যাকশন কমিটি (ডাক)’ গঠিত হয়।
এই জোটে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, মোজাফফর ন্যাপসহ আটটি রাজনৈতিক দল যুক্ত ছিলো।
পাকিস্তানে ফেডারেল পার্লামেন্টারি পদ্ধতির সরকার প্রবর্তন, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন, জরুরি অবস্থা প্রত্যাহার এবং শেখ মুজিবুর রহমান, খান আবদুল ওয়ালী খান ও জুলফিকার আলী ভুট্টোসহ সকল রাজনৈতিক বন্দির মুক্তি দাবিতে এই জোট গণআন্দোলনের ডাক দিয়েছিলো।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
১১০.
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কোনটি?
  1. ক) জুলাই ২০১৬- জুন ২০২০ খ্রি.
  2. খ) জুলাই ২০১৮- জুন ২০২২ খ্রি.
  3. গ) জুলাই ২০২০- জুন ২০২৫ খ্রি.
  4. ঘ) জুলাই ২০২১- জুন ২০২৬ খ্রি.
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমান পর্যন্ত মোট আটটি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়েছে।
বর্তমান অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ জুলাই ২০২০ থেকে জুন ২০২৫ সাল পর্যন্ত।
এই পঞ্চবার্ষিক পরিকল্পনায় মোট ৬৪.৯৫৯ লক্ষ কোটি টাকা ব্যয় হবে।
পরিকল্পনার শেষ অর্থবছরে ২০২৪-২০২৫ সময়ে জিডিপির প্রবৃদ্ধি হবে ৮.৫১ শতাংশ। মোট কর্মসংস্থান হবে ১ কোটি ১৩ লাখ ৩০ হাজার লোকের।
উচ্চ দারিদ্র্য হার হবে ১৫.৬ শতাংশ এবং অতি দারিদ্র্য হার হবে ৭.৪ শতাংশ।
দেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ছিলো ১৯৭৩-১৯৭৮ খ্রি.। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে থাকে।

(তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন ওয়েবসাইট এবং বাংলা ট্রিবিউন)
১১১.
বঙ্গবন্ধু টানেল কোন নদীর তলদেশে নির্মিত হচ্ছে?
  1. ক) শীতলক্ষ্যা নদী
  2. খ) সাঙ্গু নদী
  3. গ) কর্ণফুলী নদী
  4. ঘ) বুড়িগঙ্গা নদী
ব্যাখ্যা
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মিত হচ্ছে। এটি চট্টগ্রাম শহরের পতেঙ্গা ও আনোয়ারা ‍উপজেলাকে সংযুক্ত করবে।
চার লেন বিশিষ্ট টানেলটির দৈর্ঘ্য ৩.৪ কিলোমিটার।
প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনের কমিউনিকেশন্স এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। প্রকল্পে মোট ব্যয় হবে ১০,৩৭৪ কোটি টাকা।
২০১৬ সালের ১৪ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে টানেলটির নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার কথা।

(তথ্যসূত্র: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ওয়েবসাইট)
১১২.
রাখাইন সম্প্রদায় কোন ধর্মাবলম্বী?
  1. ক) জৈন
  2. খ) হিন্দু
  3. গ) বৌদ্ধ
  4. ঘ) খ্রিস্টান
ব্যাখ্যা
বাংলাদেশের পটুয়াখালী, কক্সবাজার এবং বরগুনা জেলায় বসবাসকারী রাখাইন সম্প্রদায় বৌদ্ধ ধর্মাবলম্বী।
গৌতম বুদ্ধের জন্মদিন, বৈশাখী পূর্ণিমা, বসন্ত উৎসব ইত্যাদি রাখাইনদের প্রধান ধর্মীয় উৎসব।
রাখাইনদের আদি নিবাস ছিলো মিয়ানমারের আরাকান প্রদেশে।

(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
১১৩.
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
  1. ক) হামিদুর রহমান
  2. খ) তানভীর কবির
  3. গ) সৈয়দ মইনুল হোসেন
  4. ঘ) হামিদুজ্জামান খান
ব্যাখ্যা
বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাকার/স্থপতি হলেন হামিদুর রহমান।
১৯৫৬ সালের একুশে ফেব্রুয়ারিতে ঢাকা মেডিকেল কলেজের পাশে হামিদুর রহমানের নকশায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
১৯৬৩ সালের একুশে ফেব্রুয়ারিতে শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম এই শহীদ মিনার উদ্বোধন করেন।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
১১৪.
কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় 'বিসমিল্লাহির-রহমানির রহিম' সংযুক্ত করা হয়?
  1. ক) চতুর্থ সংশোধনী
  2. খ) পঞ্চম সংশোধনী
  3. গ) সপ্তম সংশোধনী
  4. ঘ) অষ্টম সংশোধনী
ব্যাখ্যা
১৯৭৯ সালের ৫ এপ্রিল জাতীয় সংসদে সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয়। এই সংশোধনীর মাধ্যমে মাধ্যমে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার শীর্ষে ''বিসমিল্লাহির-রাহমানির রহিম'' (দয়াময়, পরম দয়ালু, আল্লাহর নামে/পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে) বাক্য সংযুক্ত হয়।
২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলা তর্জমায় (পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে) সংযোজন করা হয়।
১৯৮৮ সালে অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানের ২ক নং অনুচ্ছেদে রাষ্ট্র হিসেবে ইসলাম সংযোজিত হয়।

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
১১৫.
দেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?
  1. ক) ঠাকুরগাঁও
  2. খ) ফরিদপুর
  3. গ) পাবনা
  4. ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা
২০১৯-২০২০ অর্থবছরে দেশে মোট পাট উৎপাদন হয় ৮০.৪৫ লক্ষ মেট্রিক টন।
পাট উৎপাদনে শীর্ষ তিন জেলা:
- প্রথম : ফরিদপুর
- দ্বিতীয় : পাবনা
- তৃতীয় : কুষ্টিয়া।
(তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২০)
১১৬.
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ কীসের অধীন?
  1. ক) অর্থ মন্ত্রণালয়
  2. খ) প্রধানমন্ত্রীর কার্যালয়
  3. গ) শিল্প মন্ত্রণালয়
  4. ঘ) বাণিজ্য মন্ত্রণালয়
ব্যাখ্যা
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (BEPZA-Bangladesh Export Processing Zones Authority) ১৯৮০ সালে গঠিত হয়।
এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
বেপজার কাজ হলো দেশের সম্ভাবনাময় স্থানে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠা, ব্যবস্থাপনা ও বিনিয়োগ আকৃষ্ট করা।
বেপজার অধীনে বর্তমানে দেশে ৮টি চালু সরকারি ইপিজেড রয়েছে। ১৯৮৩ সালে চট্টগ্রামে দেশের প্রথম ইপিজেড স্থাপিতি হয়। চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল নির্মিত হচ্ছে।

(তথ্যসূত্র: বেপজা ওয়েবসাইট)
১১৭.
দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মধ্যে সবচেয়ে কার্যকর প্রতিষ্ঠান বিবেচনা করা হয় কোনটিকে?
  1. ক) উপজেলা পরিষদ
  2. খ) পৌরসভা
  3. গ) ইউনিয়ন পরিষদ
  4. ঘ) জেলা পরিষদ
ব্যাখ্যা
স্থানীয় সরকার হলো এমন সরকার ব্যবস্থা যা ছোট ছোট এলাকার স্থানীয় প্রয়োজন মেটাবার জন্যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত ও আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত।
বাংলাদেশে বর্তমানে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে।
স্থানীয় সরকারের স্তরসমূহ:
- ইউনিয়ন পরিষদ
- উপজেলা প্রশাসন
- জেলা পরিষদ।
এছাড়া, শহরাঞ্চলে পৌরসভা ও ১২টি শহরে সিটি কর্পোরেশন এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলায় তিনটি স্থানীয় পার্বত্য জেলা পরিষদ রয়েছে।
- স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদকে দেশের সবচেয়ে কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠান বিবেচনা করা হয়।
মোট ১৩ জন নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে ইউনিয়ন পরিষদ গঠিত।
ইউনিয়ন পরিষদের মেয়াদকাল ৫ বছর।
স্থানীয় সরকার ব্যবস্থায় সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ।

(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১১৮.
জাতীয় রাজস্ব বোর্ডের আয়ের দ্বিতীয় প্রধান খাত কোনটি?
  1. ক) আয়কর
  2. খ) সম্পূরক শুল্ক
  3. গ) আমদানি শুল্ক
  4. ঘ) ভ্যাট
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারের আয়ের প্রধান খাত হলো মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট)।
জাতীয় রাজস্ব বোর্ডের আয়ের উৎস সমূহ:
- প্রথম : মূ্ল্য সংযোজন কর (৩৮.৭ শতাংশ)
- দ্বিতীয় : আয়কর (৩১.৮ শতাংশ)
- তৃতীয় : সম্পূরক শুল্ক (১৬.৫ শতাংশ)
- চতুর্থ : আমদানি শুল্ক (১১.৫ শতাংশ)
- অন্যান্য : ১.৫ শতাংশ।

(তথ্যসূত্র: অর্থবিভাগ ওয়েবসাইট)
১১৯.
আওয়ামী মুসলিম লীগ কোথায় গঠিত হয়?
  1. ক) রূপমহল সিনেমা হল
  2. খ) রোজ গার্ডেন
  3. গ) বেঙ্গল অফিসার্স হল
  4. ঘ) মধুমতি সিনেমা হলা
ব্যাখ্যা
১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকার রোজ গার্ডেনে সম্মেলনের মাধ্যমে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন কমিটি:
- সভাপতি : মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
- সাধারণ সম্পাদক : শামসুল হক
- যুগ্ম সম্পাদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ১৯৫৩ সালের ৩-৫ জুলাই আওয়ামী মুসলিম লীগের দ্বিতীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি টানা চারবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সালের মার্চে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
১৯৫৫ সালের আওয়ামী মুসলিম লীগের তৃতীয় সম্মেলনে দলটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইট)
১২০.
কোন জেলায় একটি মাত্র সংসদীয় আসন রয়েছে?
  1. ক) মেহেরপুর
  2. খ) রাঙামাটি
  3. গ) হবিগঞ্জ
  4. ঘ) চাপাই নবাবগঞ্জ
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি। এর মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন সংখ্যা ৩০০টি।
বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে।
সর্বোচ্চ ২০টি আসন রয়েছে ঢাকা জেলায়।

(তথ্যসূত্র: নির্বাচন কমিশন ওয়েবসাইট)
১২১.
দেশের ষষ্ঠ নগর উন্নয়ন কর্তৃপক্ষ কোনটি?
  1. ক) নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ
  2. খ) বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ
  3. গ) গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ
  4. ঘ) কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ
ব্যাখ্যা
দেশের ষষ্ঠ নগর উন্নয়ন কর্তৃপক্ষ হলো গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের গেজেট প্রকাশিত হয়।
দেশের অন্য নগর উন্নয়ন কর্তৃপক্ষসমূহ হলো:
- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) : ১৯৫৬
- চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) : ১৯৫৯
- খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) : ১৯৬১
- রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) : ১৯৭৬
- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ : ২০১৬।

(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ওয়েবসাইট)
১২২.
ওলমেক সভ্যতা কোথায় বিকশিত হয়েছিলো?
  1. ক) কলম্বিয়া
  2. খ) কানাডা
  3. গ) বলিভিয়া
  4. ঘ) মেক্সিকো
ব্যাখ্যা
ওলমেক সভ্যতা হলো মেসোআমেরিকা অঞ্চলে বিকশিত প্রথম সভ্যতা। বর্তমান মেক্সিকোর দক্ষিণাঞ্চলে খ্রিস্টপূর্ব ১৪০০ অব্দ থেকে ৫০০ খ্রিস্টাব্দ সময়ে ওলমেক সভ্যতা বিরাজমান ছিলো বলে ধারণা করা হয়।
সান লরেঞ্জো এবং লা ভেনটা ওলমেক সভ্যতার দুটো প্রসিদ্ধ শহর।
পশ্চিমা সভ্যতাগুলোর মধ্যে ওলমেনকরাই প্রথম লিখন পদ্ধতি উদ্ভাবন করেছিলো।
ওলমেকদের আদি নিবাস আফ্রিকা বলে ধারণা করা হয়। ওলমেক সভ্যতার নির্দশনসমূহের মধ্যে পাথরেরর তৈরি বিশাকৃতির মাথার ভাস্কর্য অন্যতম।

(তথ্যসূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক ও হিস্টোরি ওয়েবসাইট)
১২৩.
বাংলাদেশ নিচের কোনটির সদস্য?
  1. ক) এশিয়া-প্যাসেফিক ইকোনমিক কোঅপারেশন
  2. খ) আসিয়ান রিজিওনাল ফোরাম
  3. গ) সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন
  4. ঘ) অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশন্স
ব্যাখ্যা
উল্লিখিত অপনশনসমূহের মধ্যে বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ক সংলাপের লক্ষ্যে ১৯৯৪ সালে আসিয়ান রিজিওনাল ফোরাম গঠিত হয়।
বাংলাদেশসহ আসিয়ান রিজিওনাল ফোরামের মোট সদস্য ২৭টি। আসিয়ান রিজিওনাল ফোরামের বর্তমান চেয়ারপার্সন কম্বোডিয়া।
অন্যদিকে,
বাংলাদেশ এশিয়া-প্যাসেফিক ইকোনমিক কোঅপারেশন (APEC), সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) এবং অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশন্স (ASEAN) এর সদস্য নয়।

(তথ্যসূত্র: আসিয়ান রিজিওনাল ফোরাম ওয়েবসাইট)
১২৪.
নিচের কোন দেশটি পারমাণবিক সাবমেরিনের অধিকারী?
  1. ক) ইসরাইল
  2. খ) ভারত
  3. গ) জাপান
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
পারমাণবিক সাবমেরিন হলো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। পারমাণবিক শক্তিকে জ্বালানি হিসেবে ব্যবহারের কারণে এসব সাবমেরিন একটানা দীর্ঘ সময় ধরে সমুদ্র তলদেশে অবস্থান করতে পারে।
বর্তমান বিশ্বের ছয়টি দেশ পারমাণবিক সাবমেরিনের অধিকারী।
দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
যুক্তরাজ্য
- ফ্রান্স ও
- ভারত।
সম্প্রতি অকাস চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি প্রদানে সম্মত হয়েছে। ফলে অস্ট্রলিয়া হতে যাচ্ছে বিশ্বের সপ্তম পারমাণবিক সাবমেরিন অধিকারী দেশ।

(তথ্যসূত্র: আল জাজিরা)
১২৫.
ন্যাটো কবে গঠিত হয়?
  1. ক) ৪ জানুয়ারি ১৯৪৯
  2. খ) ৪ এপ্রিল ১৯৪৯
  3. গ) ৪ জুলাই ১৯৪৯
  4. ঘ) ৪ ডিসেম্বর ১৯৪৯
ব্যাখ্যা
১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১২টি দেশের সমন্বয়ে North Atlantic Treaty Organizations (NATO) সামরিক জোট গঠিত হয়।
শুরুতে ন্যাটো জোটের সদরদপ্তর ছিলো লন্ডনে। সেখান থেকে ১৯৫২ সালে প্যারিসে এবং ১৯৬৭ সালে ব্রাসেলসে স্থানান্তর করা হয়।
ন্যাটোর বর্তমান মহাসচিব নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী জেনস স্টলেনবার্গ।
ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি। প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি।
সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া। তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।

(তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট)
১২৬.
জি-২০ জোটের বর্তমান চেয়ারপার্সন কে?
  1. ক) বরিস জনসন
  2. খ) নরেন্দ্র মোদী
  3. গ) জোকো উইদোদো
  4. ঘ) সালমান বিন আব্দুল আজিজ
ব্যাখ্যা
G-20 (Group of Twenty) জোটের বর্তমান চেয়ারপার্সন হলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। ১৭তম জি-২০ সম্মেলন ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ২০২২ সালের অক্টোবরে অনুষ্ঠিত হবে।
১৬তম জি-২০ সম্মেলন গত ৩০-৩১ অক্টোবর ২০২১ ইতালির রোম শহরে অনুষ্ঠিত হয়।
১৮তম জি-২০ সম্মেলন ২০২৩ সালে ভারতে এবং ১৯তম সম্মেলন ২০২৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
প্রথম G-20 সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ১৪-১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে।

(তথ্যসূত্র: G-20 ওয়েবসাইট)
১২৭.
নিচের কোনটি বিশ্বব্যাংক গ্রুপের সংস্থা নয়?
  1. ক) IDA
  2. খ) IMF
  3. গ) IFC
  4. ঘ) IBRD
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
এগুলো হলো:
- IBRD
- IDA
- IFC
- ICSID
- MIGA.
অন্যদিকে,
IMF (International Monetary Fund) ব্রেটন উডস ইনস্টিটিউট হলেও বিশ্বব্যাংক গ্রুপের সংস্থা নয়।

(তথ্যসূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট)
১২৮.
'আব্রাহাম চুক্তি' সম্পাদনে মধ্যস্থতা করেন কে?
  1. ক) বারাক ওবামা
  2. খ) ডোনাল্ড ট্রাম্প
  3. গ) বিল ক্লিনটন
  4. ঘ) জো বাইডেন
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে মধ্যপ্রাচ্যে ইসরাইলের সাথে আবর দেশগুলো শান্তি স্থাপনের অংশ হিসেবে আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয়।
- ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও যুক্তরাষ্ট্র আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে।
- আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলকে স্বীকৃতি ও দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়।

(তথ্যসূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়বসাইট)
১২৯.
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি?
  1. ক) পারমাণবিক শক্তি
  2. খ) খনিজ তেল
  3. গ) জিও থার্মাল
  4. ঘ) জলবিদ্যুৎ
ব্যাখ্যা
জীবাশ্ম জ্বালানি হল এক প্রকার জ্বালানি যা বায়ুর অনুপস্থিতিতে অবাত পচন প্রক্রিয়ায় তৈরি হয়। মৃত গাছের পাতা, মৃতদেহ ইত্যাদি জীবনের উপাদান হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে এ জ্বালানি তৈরি হয়।
বিভিন্ন জীবাশ্ম জ্বালানির মধ্যে রয়েছে:
- খনিজ তেল
- কয়লা
- প্রাকৃতিক গ্যাস প্রভৃতি।
জীবাশ্ম জ্বালানিসমূহ অনবায়নযোগ্য। অর্থাৎ এসব জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় না এবং এদের মজুদ সীমিত।
অন্যদিকে,
- পারমাণবিক শক্তি, জিও থার্মাল বা ভূ-তাপ শক্তি, জলবিদ্যুৎ হলো নবায়নযোগ্য জ্বালানি।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ও ন্যাশনাল জিওগ্রাফিক)
১৩০.
জাম্বিয়ার রাজধানীর নাম কী?
  1. ক) মোগাদিসু
  2. খ) লুসাকা
  3. গ) কিনসাসা
  4. ঘ) উইন্ডহুক
ব্যাখ্যা
লুসাকা : জাম্বিয়ার রাজধানী
অন্যদিকে,
- মোগাদিসু : সোমালিয়ার রাজধানী
- কিনসাসা : গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর রাজধানী
- উইন্ডহুক : নামিবিয়ার রাজধানী।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
১৩১.
নিচের কোনটি স্থলবেষ্টিত রাষ্ট্র?
  1. ক) আর্মেনিয়া
  2. খ) ইউক্রেন
  3. গ) পাপুয়া নিউগিনি
  4. ঘ) নাইজেরিয়া
ব্যাখ্যা
উল্লিখিত অপশনসমূহের মধ্যে আর্মেনিয়া স্থলবেষ্টিত রাষ্ট্র। ককেশাস অঞ্চলে অবস্থিত দেশটি তুরস্ক, জর্জিয়া, আজারবাইজান ও ইরান দ্বারা বেষ্টিত।
অন্যদিকে,
নাইজেরিয়া, ইউক্রেন ও পাপুয়া নিউগিনির সমুদ্রতটরেখা রয়েছে।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
১৩২.
পরমাণু বিস্তার রোধ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ক) ১৯৬৮ সালে
  2. খ) ১৯৮০ সালে
  3. গ) ১৯৯৬ সালে
  4. ঘ) ১৯৯৯ সালে
ব্যাখ্যা
Non-Proliferation of Nuclear Weapons (NPT) বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি ১৯৬৮ সালের ১ জুলাই স্বাক্ষরিত হয়। চুক্তিটি কার্যকর হয় ১৯৭০ সালের ৫ মার্চ থেকে।
চুক্তিটির মোট অংশীদার ১৯১টি দেশ।
বাংলাদেশ ৩১ আগস্ট ১৯৭৯ চুক্তিটি অনুমোদন করে।
ভারত, পাকিস্তান, ইসরাইল ও উত্তর কোরিয়া NPT চুক্তিতে স্বাক্ষর বা অনুমোদন করেনি।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১৩৩.
GAVI কোন বিষয় নিয়ে কাজ করে?
  1. ক) জলবায়ু পরিবর্তন
  2. খ) মুক্ত বাণিজ্য
  3. গ) ভ্যাকসিন বণ্টন
  4. ঘ) সাবমেরিন ক্যাবেল
ব্যাখ্যা
GAVI (Gavi, the Vaccine Alliance) স্বাস্থ্য বিয়য়ক একটি বৈশ্বিক সরকারি-বেসরকারি অংশীদারিত্ব।
এটি ২০০০ সালে জানুয়ারিতে যাত্রা শুরু করে। এটির উদ্দেশ্য হলো অনুন্নত দেশগুলোতে বিভিন্ন ভ্যাকসিনের সরবরাহ বৃদ্ধি করা।
GAVI ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ২০২০ সালের এপ্রিলে কোভিড-১৯ এর ভ্যাকসিন বন্টন বিষয়ক COVAX জোট গঠিত হয়।
GAVI ২০১৯ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত করে।

(তথ্যসূত্র: GAVI ওয়েবসাইট)
১৩৪.
হিজবুল্লাহ কোন দেশের মিলিশিয়া সংগঠন?
  1. ক) ইয়েমেন
  2. খ) লেবানন
  3. গ) ফিলিস্তিন
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
হিজবুল্লাহ লেবাননের শিয়া মতাবলম্বী একটি রাজনৈতিক ও সশ্বস্ত্র গোষ্ঠী। ১৯৮২ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসন ও গৃহযুদ্ধের সময় হিজবুল্লাহ জন্ম লাভ করে।
১৯৯২ সাল থেকে হাসান নসরুল্লাহ হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট।
আল মানার হিজবুল্লাহ পরিচালিত একটি টিভি চ্যানেল৷

(তথ্যসূত্র: আল জাজিরা, আল মানার এবং ব্রিটানিকা)
১৩৫.
ইতার তাস কোন দেশের বার্তা সংস্থা?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) রাশিয়া
  3. গ) ভারত
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
ইতার তাস রাশিয়ার সরকারি বার্তা সংস্থা।
ইন্টারফ্যাক্স রাশিয়ার বেসরকারি বার্তা সংস্থা।
আল জাজিরা কাতারের ইংরেজি ভাষার টিভি চ্যানেল।
অ্যাসোসিয়েট প্রেস (এপি) যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা।
পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) ভারতের বার্তা সংস্থা।

(তথ্যসূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
১৩৬.
কোন প্রণালি উত্তর সাগর ও ইংলিশ চ্যানেলকে সংযুক্ত করেছে?
  1. ক) পক প্রণালি
  2. খ) বস প্রণালি
  3. গ) কার্চ প্রণালি
  4. ঘ) ডোভার প্রণালি
ব্যাখ্যা
ডোভার প্রণালি ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরকে যুক্ত করেছে এবং ফ্রান্স ও যুক্তরাজ্যকে পৃথক রেছে।
অন্যদিকে,
পক প্রণালি বঙ্গোপসাগরকে পক উপসাগরের সাথে যুক্ত করেছে এবং ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে।
কার্চ প্রণালি অ্যাজব সাগর ও কৃষ্ণসাগরকে যুক্ত করেছে এবং রাশিয়া থেকে ক্রিমিয়া উপদ্বীপকে পৃথক করেছে।
বস প্রণালি ভারত মহাসাগরের সাথে তাসমান সাগরকে যুক্ত করেছে এবং অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে তাসমানিয়া দ্বীপকে পৃথক করেছে।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
১৩৭.
বেনাপোল স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
  1. ক) চুয়াডাঙ্গা
  2. খ) দিনাজপুর
  3. গ) সাতক্ষীরা
  4. ঘ) যশোর
ব্যাখ্যা
বেনাপোল স্থলবন্দর : যশোর
ভোমরা স্থলবন্দর : সাতক্ষীরা
দর্শনা স্থলবন্দর : চুয়াডাঙ্গা
বিরল ও হিলি স্থলবন্দর : দিনাজপুর
সোনা মসজিদ স্থলবন্দর : চাপাই নবাবগঞ্জ
আখাউড়া স্থলবন্দর : ব্রাহ্মণবাড়িয়া।

(তথ্যসূত্র: স্থলবন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট)
১৩৮.
নিরক্ষীয় অঞ্চলে কোন প্রক্রিয়ায় সারাবছর বৃষ্টিপাত হয়?
  1. ক) পরিবহন
  2. খ) সাইক্লোনিক
  3. গ) পরিচলন
  4. ঘ) শৈলোৎক্ষেপ
ব্যাখ্যা
নিরক্ষীয় অঞ্চলে পরিচলন প্রক্রিয়ায় সারাবছর বৃষ্টিপাত হয়।
পরিচলন প্রক্রিয়ায় দিনের বেলায় সূ্র্যকিরণের জন্যে পানি বাষ্পে পরিণত হয়ে সরাসরি উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে বৃষ্টিপাত ঘটায়।
নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগ অপেক্ষা জলভাগের বিস্তৃতি অধিক এবং এখানে সূর্য সর্বদা লম্বভাবে কিরণ দেওয়ায় এখানকার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সব সময় বেশি থাকে।
ফলে এই হালকা জলীয়বাষ্প উপরে উঠে শীতল বায়ু সংস্পর্শে এসে নিরক্ষীয় অঞ্চলে সারাবছর বিকেল অথবা সন্ধ্যায় পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টি ঘটায়।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৩৯.
নিচের কোন দুর্যোগটি স্থলভাগে বায়ুর নিম্নচাপজনিত কারণে সংঘটিত হয়?
  1. ক) ভূমিকম্প
  2. খ) ঘূর্ণিঝড়
  3. গ) টর্নেডো
  4. ঘ) সুনামি
ব্যাখ্যা
টর্নেডো সৃষ্টির মুখ্য কারণ স্থলভাগে বায়ুর নিম্নচাপ উৎপন্ন হওয়া। স্থলভাগে নিম্নচাপ সৃষ্টির ফলে উচ্চচাপ অঞ্চল থেকে শীতল ও ভারী বায়ু প্রবল বেগে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে টর্নেডোতে রূপ নেয়।
টর্নেডোর স্থায়ীত্ব স্বল্প সময়ের জন্যে হলেও এর তাণ্ডবের মাত্রা থাকে অত্যধিক।
অন্যদিকে,
গভীর সমুদ্রে নিম্নচাপ সৃষ্টির ফলে ঘূর্ণিঝড় বা সাইক্লোন সৃষ্টি হয়।
সাগরের তলদেশে ভূমিকম্পের ফলে সুনামি সংঘটিত হয়।
ভূঅভ্যন্তরের প্লেটের সংঘর্ষের ফলে প্রধানত ভূমিকম্প সংঘটিত হয়।

(তথ্যসূত্র: সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
১৪০.
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কীসের অধীন?
  1. ক) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
  2. খ) পানি উন্নয়ন বোর্ড
  3. গ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
  4. ঘ) প্রতিরক্ষা মন্ত্রণালয়
ব্যাখ্যা
বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পানি উন্নয়ন বোর্ডের অধীন। এটি রাজধানী ঢাকায় অবস্থিত যা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
এটির প্রধান কাজ হলো বন্যা বিষয়ে আগাম সতর্কতা প্রদান করা।

(তথ্যসূত্র: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ওয়েবসাইট)
১৪১.
ভারতের সাথে বাংলাদেশের কোন বিভাগের স্থলসীমান্ত নেই?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) ঢাকা
  3. গ) সিলেট
  4. ঘ) খুলনা
ব্যাখ্যা
ভারতের সাথে বাংলাদেশের ৬টি বিভাগের ৩০টি জেলার স্থলসীমান্ত রয়েছে।
বিভাগগুলো হলো:
- খুলনা
- রাজশাহী
- রংপুর
- ময়মনসিংহ
- সিলেট এবং
- চট্টগ্রাম।
বর্তমানে ঢাকা ও বরিশাল বিভাগের সাথে ভারতের কোন স্থলসীমান্ত নেই।
চট্টগ্রাম বিভাগ ও রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের স্থলসীমান্ত রয়েছে।

(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন)
১৪২.
বায়ুমন্ডলের কোন স্তরটি ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটবর্তী?
  1. ক) স্ট্র্যাটোমণ্ডল
  2. খ) ট্রপোমণ্ডল
  3. গ) মেসোমণ্ডল
  4. ঘ) তাপমণ্ডল
ব্যাখ্যা
পৃথিবীর চতুর্দিকে যে গ্যাসীয় আবরণ বেষ্টন করে আছে তা বায়ুমণ্ডল নামে পরিচিত। বায়ুমণ্ডলের বিস্তার উপরের দিকে ১০,০০০ কিলোমিটার পর্যন্ত।
উপাদানের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে পাঁচটি স্তরে ভাগ করা হয়।
এগুলো হলো:
- ট্রপোমণ্ডল
- স্ট্রাটোমণ্ডল
- মেসোমণ্ডল
- তাপমণ্ডল এবং
- এক্সোমণ্ডল।
এদের মধ্যে ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটবর্তী হলো ট্রপোমণ্ডল। এই মণ্ডলের বিস্তৃতি নিরক্ষীয় অঞ্চলে ১৬-১৯ কিমি এবং মেরু অঞ্চলে ৮ কিমি।
বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা ইত্যাদি সকল কিছুই এ স্তরে সংঘটিত হয়৷ ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৪৩.
করতোয়া কোন নদীর উপনদী?
  1. ক) ব্রহ্মপুত্র
  2. খ) যমুনা
  3. গ) পদ্মা
  4. ঘ) মহানন্দা
ব্যাখ্যা
করতোয়া ও আত্রাই নদী হলো যমুনার উপনদী।
অন্যদিকে,
যমুনার শাখা নদী হলো ধলেশ্বরী।
- মহানন্দা হলো গঙ্গা/পদ্মার উপনদী।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী ও বাংলাপিডিয়া)
১৪৪.
কীসের মাধ্যমে মানবীয় উত্তম গুণাবলী স্পষ্টতা লাভ করে?
  1. ক) ধর্ম
  2. খ) সংস্কৃতি
  3. গ) আইন
  4. ঘ) মূল্যবোধ
ব্যাখ্যা
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
এটি মানবীয় আচরণের ভালো-মন্দ বা ন্যায়-অন্যায়ের মধ্যে পার্থক্য নিরূপনের মাধ্যমে আচরণের উৎকর্ষতাকে নির্দেশ করে। মূল্যবোধের মাধ্যমে মানবীয় উত্তম গুণাবলি স্পষ্টতা লাভ করে।

(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
১৪৫.
“আইনানুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি-স্বাধীনতা হইতে কোন ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না।” –এটি সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে?
  1. ক) ২৭ নং অনুচ্ছেদ
  2. খ) ৩১ নং অনুচ্ছেদ
  3. গ) ৩২ নং অনুচ্ছেদ
  4. ঘ) ৩৩ নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ৩২ নং অনুচ্ছেদে বলা হয়েছে,
“আইনানুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি-স্বাধীনতা হইতে কোন ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না।”

অন্যদিকে,
- ২৭ নং অনুচ্ছেদ : আইনের দৃষ্টিতে সমতা
- ৩১ নং অনুচ্ছেদ : আইনের আশ্রয় লাভের অধিকার
- ৩৩ নং অনুচ্ছেদ : গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষাকবচ।

(তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান)
১৪৬.
নিচের কোনটি সামাজিক সমস্যা?
  1. ক) বিদেশী সংস্কৃতি
  2. খ) কিশোর অপরাধ
  3. গ) ছাত্র রাজনীতি
  4. ঘ) সামাজিক মাধ্যম
ব্যাখ্যা
অপ্রাপ্তবয়স্ক (৭-১৬ বছর) ছেলেমেয়েদের দ্বারা সংগঠিত অপরাধই হলো কিশোর অপরাধ। এটি আমাদের দেশের একটি অন্যতম সামাজিক সমস্যা।
এর প্রধান কারণ হলো দারিদ্র্য। এছাড়া, খেলাধূলা ও চিত্তবিনোদনের অভাব, আদর-যত্নের অভাব, সামাজিকীরণের অনুকূল পরিবেশের অনুপস্থিতি প্রভৃতি কিশোর অপরাধ সংঘটনের জন্যে দায়ী।
সামাজিক যোগাযোগ মাধ্যম, বিদেশী সংস্কৃতি কিংবা ছাত্ররাজনীতি কোন সমস্যা নয়। তবে অপসংস্কৃতি এবং অসুস্থ ছাত্ররাজনীতি রাষ্ট্রের জন্যে সমস্যা হিসেবে বিবেচিত।

(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
১৪৭.
নিচের কোনটি সরকারের অংশ নয়?
  1. ক) আইনসভা
  2. খ) সুপ্রিমকোর্ট
  3. গ) সুশীল সমাজ
  4. ঘ) আমলাতন্ত্র
ব্যাখ্যা
সিভিল সোসাইটি বা সুশীল সমাজ আধুনিক রাষ্ট্রব্যবস্থার একটি অন্যতম অনুষঙ্গ। এরা সরকারের অংশ নয় কিন্তু সরকারি কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করে থাকে।
সিভিল সোসাইটি সরকারি কাঠামোর বাহিরে থেকে সরকারি নীতি গ্রহণ, পরিচালনা ও নির্ধারণে প্রভাব বিস্তার করে।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
১৪৮.
ভিক্ষুককে ভিক্ষা দেওয়া কোন ধরনের আইনের সাথে সম্পৃক্ত?
  1. ক) প্রথাভিত্তিক আইন
  2. খ) নৈতিক আইন
  3. গ) ধর্মীয় আইন
  4. ঘ) সামাজিক আইন
ব্যাখ্যা
ভিক্ষুককে ভিক্ষা দেওয়া নৈতিক আইনের সাথে সম্পৃক্ত। নৈতিক আইন ভঙ্গের জন্যে কাউকে শাস্তি দেওয়া হয় না।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
১৪৯.
স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ কোনটি?
  1. ক) আইনের অনুশাসন
  2. খ) জনগণের সজাগ দৃষ্টি
  3. গ) সংবিধানে মৌলিক অধিকারের সমাবেশ
  4. ঘ) দায়িত্বশীল শাসনব্যবস্থা
ব্যাখ্যা
স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার হলেও এটি অর্জন ও সংরক্ষণ অত্যন্ত দুরূহ কাজ।
স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ হলো জনগণের সর্তক দৃষ্টি বা সদা জাগ্রত জনমত। হ্যারল্ড লাস্কির মতে, “চিরন্তন সতর্কতার মধ্যেই স্বাধীনতার মূল্য নিহিত।”
স্বাধীনতার অন্যান্য রক্ষাকবচের মধ্যে রয়েছে:
- আইন
- আইনের অনুশাসন
- সংবিধানে মৌলিক অধিকারের সমাবেশ
- দায়িত্বশীল শাসনব্যবস্থা
- প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রভৃতি।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
১৫০.
নিচের কোনটি রাষ্ট্রের আবশ্যিক কাজ?
  1. ক) আইন প্রণয়ন
  2. খ) শিক্ষার ব্যবস্থা করা
  3. গ) স্বাস্থ্যসেবা নিশ্চিত করা
  4. ঘ) অবকাঠামোগত উন্নয়ন
ব্যাখ্যা
রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও জনগণের অধিকার সংরক্ষণের জন্যে রাষ্ট্র যেসব কার্যাবলি সম্পন্ন করে থাকে সেগুলো হলো তার অপরিহার্য বা আবশ্যিক কার্যাবলি।
এগুলোর মধ্যে রয়েছে:
- আইন প্রণয়ন করা
- দেশ রক্ষা করা
- নিরাপত্তা বিধান করা
- রাজস্ব আদায় করা প্রভৃতি।
অন্যদিকে,
- রাষ্ট্রের যাবতীয় জনকল্যাণমূলক কাজ হলো ঐচ্ছিক কাজ। যেমনঃ স্বাস্থ্য সেবা প্রদান, শিক্ষার ব্যবস্থা, নিরক্ষরতা দূরীকরণ, যোগাযোগ অবকাঠামো নির্মাণ ইত্যাদি।

(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)