পরীক্ষা আর্কাইভ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

পরীক্ষাইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৫৮
সিলেবাস
পরীক্ষা - ৪৭ ফুল মডেল টেস্ট - ২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · ৫৮ প্রশ্ন

.
Pick the appropriate preposition and complete the sentence:
'She was completely absorbed ____ her book.'
  1. at
  2. in
  3. on
  4. with
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
Answer: খ) in.

• Complete sentence: 'She was completely absorbed in her book.'
অর্থ: সে সম্পূর্ণভাবে তার বইয়ে নিমগ্ন ছিল। / সে বই পড়ায় পুরোপুরি মগ্ন ছিল।

• Absorbed in something
Meaning: very interested in something and not paying attention to anything else.
- কোন কিছুতে নিমগ্ন বা নিবিষ্ট থাকা বোঝাতে absorbed এরপর in ব্যবহৃত হয়।

তাই, সঠিক উত্তর হবে in.
.
Which of the following words is in plural form?
  1. Index
  2. Mice
  3. Medium
  4. Scenery
সঠিক উত্তর:
Mice
উত্তর
সঠিক উত্তর:
Mice
ব্যাখ্যা
অপশন আলোচনা:

• Index (সূচিপত্র)
- এটি একটি singular noun (একবচন)।
- এর বহুবচন indices বা indexes হতে পারে।

• Mice (ইঁদুর)
- Mouse শব্দের বহুবচন হলো Mice.

• Medium (তথ্য বা যোগাযোগের মাধ্যম)
- এটি একবচন শব্দ।
- এর বহুবচন হতে পারে media অথবা mediums (যদি এটি আধ্যাত্মিক মাধ্যম বোঝায়)।

• Scenery (দৃশ্য)
- এটি uncountable noun (গণনাযোগ্য নয়), তাই এর সরাসরি বহুবচন হয় না।
- সুতরাং, এটি সঠিক উত্তর নয়।

- শুধুমাত্র "mice" শব্দটি ইতোমধ্যে বহুবচন রূপে রয়েছে।
- তাই সঠিক উত্তর হলো খ) mice.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain and Oxford Dictionary.
.
Choose correct spelling:
  1. Reconcilliation
  2. Reconceliation
  3. Reconciliation
  4. Reconcilleation
সঠিক উত্তর:
Reconciliation
উত্তর
সঠিক উত্তর:
Reconciliation
ব্যাখ্যা
• The Correct spelling is - গ) Reconciliation.

• Reconciliation (noun)
Maeaning: Reduction to congruence or consistency; removal of inconsistency; harmony.
Bangla Maeaning: সামঞ্জস্যবিধান; মিটমাট; পুনর্মিত্রতা; মীমাংসা।

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
Choose the correct option to complete the sentence:
They got their house ___ before moving in.
  1. clean
  2. to clean
  3. cleaned
  4. cleaning
সঠিক উত্তর:
cleaned
উত্তর
সঠিক উত্তর:
cleaned
ব্যাখ্যা
• Answer: গ) cleaned.

Correct structure: "They got their house cleaned before moving in."
অর্থ: তারা বাড়িতে উঠার আগে তাদের বাড়িটি পরিষ্কার করিয়ে নিয়েছিল।

Causative Verb এবং "Get" এর ব্যবহার
- কিছু সময় Subject (উক্তির কর্তা) নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেয়। এই অর্থ বোঝাতে Causative Verb ব্যবহার করা হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি হলো বহুল প্রচলিত Causative Verbs.

Causative Verb হিসাবে "Get" এর Structure-
- Subject + get + object + verb এর past participle (V3).
- এখানে, Subject হলো যে ব্যক্তি কাজ করিয়ে নিচ্ছে।
- Object হলো যে বস্তু বা ব্যক্তি কাজটি সম্পন্ন করছে।
- Verb এর past participle (V3) ব্যবহার করা হয় কাজটি করানোর অর্থ প্রকাশ করতে।

আরও কিছু উদাহরণ:
1. She got her phone repaired.
2. They got their car washed.
.
Transform the sentence into passive voice:
'He begged to stay a little longer.'
  1. He begged that a little longer may be stayed.
  2. He begged that a little longer is being stayed.
  3. He begged that a little longer should be stayed.
  4. He begged that a little longer to be stayed.
সঠিক উত্তর:
He begged that a little longer should be stayed.
উত্তর
সঠিক উত্তর:
He begged that a little longer should be stayed.
ব্যাখ্যা
• Active Voice: He begged to stay a little longer.
• Passive Voice: He begged that a little longer should be stayed. (গ)

• Agree/ beg/ arrange/ determine/ be determined/ decide/ demand + infinitive + object যুক্ত Active voice কে passive করার নিয়ম:

- প্রদত্ত Active voice এর subject ও verb বসবে।
- that বসবে।
- infinitive এর পরের Object (direct object) বসবে।
- should be বসবে।
- infinitive এর পরের verb এর past participle বসবে।

Active: Sompa decided to sell the house.
Passive: Sompa decided that the house should be sold.

Active: He refused to accept the offer.
Passive: He refused that the offer should be accepted.
.
What is the meaning of the idiom "heart and soul"?
  1. Slowly
  2. Completely
  3. Partially
  4. Carelessly
সঠিক উত্তর:
Completely
উত্তর
সঠিক উত্তর:
Completely
ব্যাখ্যা
Answer: খ) Completely.

• Heart and soul
English Meaning: The whole of one's energy and passion / completely.
Bangla Meaning: সর্বান্তঃকরণে / সম্পূর্ণরূপে / গভীরভাবে।

Example Sentences:
1. She loves those children heart and soul.
2. She put her heart and soul into the project, working tirelessly to ensure its success.

Source: Live MCQ Lecture.
.
We need five people to make a quorum. The word 'Quorum' is a/an-
  1. Verb
  2. Noun
  3. Adjective
  4. Adverb
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
Quorum: [Noun]
English Meaning: The smallest number of people who must be at a meeting before it can begin or decisions can be made.
Bangla Meaning: সভার বৈধতার জন্য কমপক্ষে যে কয়জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।

Synonyms: Attendance (উপস্থিতি), Plenum (পূর্ণাঙ্গ অধিবেশন), Assemblage (সমাবেশ), Gathering (জমায়েত), Meeting (সভা)।

Antonyms: Absence (অনুপস্থিতি), Non-attendance (অনুপস্থিতি), Lack of Presence (পর্যাপ্ত অনুপস্থিতির অভাব), Insufficient (অপর্যাপ্ত), Deficient (ঘাটতি)।

Example Sentence:
1. If a quorum is not present, the meeting must be adjourned.
2. Unfortunately, she called for a quorum count and the meeting was found to be inquorate.

Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
'One of my friends ____ in Canada.'
Choose the correct option to complete the sentence.
  1. live
  2. lives
  3. living
  4. are living
সঠিক উত্তর:
lives
উত্তর
সঠিক উত্তর:
lives
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - খ) lives.

• "One of" ব্যবহারের নিয়ম-
- "One of" দ্বারা সাধারণত অনেকের মধ্যে একজনকে বোঝানো হয়।
- "One of " এর পরে সর্বদা একটি plural noun (বহুবচন বিশেষ্য) থাকবে।
- এরপর ব্যবহৃত verb (ক্রিয়া) singular form-এ থাকবে।
- Possessive (অধিকারসূচক শব্দ) singular হবে।

• যে-কোনো বাক্যে "One of" থাকলে গঠন হবে:
⇒ One of + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).

সঠিক বাক্য: "One of my friends lives in Canada."

আরও কিছু উদাহরণ:
1. One of my students is very intelligent.
2. One of the players has scored a goal.
.
Fill in the blank with the correct option:
Milton _____ the book before he retired.
  1. written
  2. wrote
  3. has written
  4. had written
সঠিক উত্তর:
had written
উত্তর
সঠিক উত্তর:
had written
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) had written.

• Before যুক্ত বাক্যের গঠন:

- দুইটি clause যদি before দ্বারা যুক্ত থাকে তাহলে  before এর পূর্বের  clause টিতে verb এর past perfect এবং পরের clause টিতে past indefinite tense হয়।

Before দ্বারা দুটি Past tense যুক্ত থাকলে সাধারণত,
Before-এর আগের অংশ: Past Perfect Tense ব্যবহার করে, কারণ এটি বোঝায় যে এই কাজটি আগে সম্পন্ন হয়েছে।
Before-এর পরের অংশ: Past Indefinite Tense ব্যবহার করে, কারণ এটি বোঝায় যে পরবর্তী কাজটি অতীতে ঘটেছে।

গঠন: [Past Perfect Tense] + before + [Past Indefinite Tense]

বাক্য: "Milton _____ the book before he retired."
- বাক্যটিতে "before he retired" অংশটি অতীতের একটি ঘটনা বোঝাচ্ছে।
- এর মানে, Milton বইটি লেখা শেষ করেছিলেন, তারপরে তিনি অবসর নেন।
- দুটি অতীত ঘটনার মধ্যে, যেটি আগে ঘটেছে তা Past Perfect Tense-এ থাকবে।

• Correct sentence: Milton had written the book before he retired.
১০.
The correct English translation of the proverb 'Make hay while the sun shines' is-
  1. দশের লাঠি একের বোঝা।
  2. বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়।
  3. ঝোপ বুঝে কোপ মারো।
  4. বজ্র আটুনি ফস্কা গেরো।
সঠিক উত্তর:
ঝোপ বুঝে কোপ মারো।
উত্তর
সঠিক উত্তর:
ঝোপ বুঝে কোপ মারো।
ব্যাখ্যা
প্রবাদ বাক্য: Make hay while the sun shines.
বাংলা অর্থ: ঝোপ বুঝে কোপ মারো।

Options:
• Many drops make a shower- বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়।
• Many a little makes a mickle- দশের লাঠি একের বোঝা।
• Penny-wise, pound-foolish- বজ্র আঁটুনি ফস্কা গেরো।

Source: Live MCQ Lecture.
১১.
Fill in the blank with the correct article:
Mily found ____ one-eyed kitten in the garden.
  1. a
  2. an
  3. the
  4. no article
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
• Full Sentence: Mily found a one-eyed kitten in the garden.

Article 'A' এবং 'An' এর ব্যবহার:
শব্দের শুরুতে থাকা 'O' এর উচ্চারণ যদি 'ওয়া' এর মতো হয়, তাহলে Article 'a' বসে। 'a one-eyed kitten', যেখানে 'one' শব্দটি স্বরবর্ণ দিয়ে শুরু হলেও, উচ্চারণ 'ওয়ান' হওয়ার কারণে 'a' বসবে।

Examples:
- He bought a one-way ticket to New York.
- They scheduled a one-hour meeting to discuss the project.
- Poly rented a one-room studio apartment.

অন্যদিকে, যদি 'O' এর উচ্চারণ স্বরবর্ণের মতো হয়, যেমন 'an orange', তখন Article 'an' বসে।
Examples:
- I met an old friend from high school at the reunion.
- She added an onion to the soup for extra flavor.

Source: Advanced Learner's HSC Grammer & Composition by Chowdhury & Hossain.
১২.
Choose the correct option to complete the sentence:
'He behaves as if ____ everything.'
  1. he knows
  2. he knew
  3. he will know
  4. he had known
সঠিক উত্তর:
he knew
উত্তর
সঠিক উত্তর:
he knew
ব্যাখ্যা
Answer: (b) he knew.

• Complete sentence: He behaves as if he knew everything.

• Completing sentence এর ক্ষেত্রে as if/as though থাকলে সেই বাক্যটি Complete করার নিয়ম:
- Present + as if/as though + Past Indefinite
-  As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite.
- Example: She behaves as though he owned the house.

• As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে, as if / as though এর পরে past perfect হয়।
- Example: He told the matter as if he had known it.

• আর as if/as though + Past Indefinite এ ‘be’ verb আসলে তা সব সময় were হবে। 
- Example: Akash behaves as though he were mad.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১৩.
I started screaming at my parents for trying to send me to camp. The underlined word is a/an-
  1. Gerund
  2. Participle
  3. Infinitive
  4. Adjective
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা

Answer: (খ) Gerund.

• Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.

Gerund মূলত noun এবং বাক্যে একটি সাধারণ noun এর মত ব্যবহৃত হয়। কারণ Gerund সর্বদাই noun এর স্থানে ব্যবহৃত হয়। যেমন-
- I like dancing.
- Reading books is my hobby.
- Working in the morning is good for health.
- Reading is an excellent habit. ইত্যাদি।

- "I started screaming at my parents for trying to send me to camp."
প্রশ্নের বাক্যে,
- scream + ing "start" verb এর অবজেক্ট হিসাবে কাজ করছে। অর্থাৎ এটি Noun. তাই screaming একটি Gerund.

Other Options-
- Participle: A participle acts as an adjective (e.g., "The screaming child").
- Infinitive: An infinitive is "to + verb" (e.g., "to scream").
- Adjective: "Screaming" is not modifying a noun here, so it’s not an adjective.

১৪.
Identify the part of speech of the underlined word:
'The teacher will explain any doubts regarding the upcoming exam.'
  1. Verb
  2. Pronoun
  3. Preposition
  4. Conjunction
সঠিক উত্তর:
Preposition
উত্তর
সঠিক উত্তর:
Preposition
ব্যাখ্যা
• Regarding (preposition):
English Meaning - In relation to; about.
Bangla Meaning - সম্পর্কে; বিষয়ে।

• বাক্য: "The teacher will explain any doubts regarding the upcoming exam."
- এখানে "regarding" শব্দটি preposition।
- "Regarding" এমন একটি preposition, যা "সম্পর্কিত" বা "সম্পর্কে" বোঝাতে ব্যবহৃত হয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৫.
The past participle form of the word ’Read’ is-
  1. Read
  2. Rode
  3. Readed
  4. Reading
সঠিক উত্তর:
Read
উত্তর
সঠিক উত্তর:
Read
ব্যাখ্যা
• Read:
- বাংলা অর্থ: পড়া; পাঠ করা।
- The English verb "Read" remains unchanged in its past and past participle forms.
- অর্থাৎ, 'Read' এর Past form এবং Past participle form হচ্ছে - 'Read.'

• এছাড়া, আরো কিছু verb আছে যাদের past form এবং past participle এর কোনো রূপ পরিবর্তিত হয় না। অর্থাৎ, past form এবং past participle একই।
যেমন: Cast, Cost, Cut, Let, Read, Spread, Beset ইত্যাদি।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৬.
Choose the right form of verb: 'I _______ (see) her recently.'
  1. see
  2. saw
  3. had seen
  4. have seen
সঠিক উত্তর:
have seen
উত্তর
সঠিক উত্তর:
have seen
ব্যাখ্যা
• Answer: ঘ) have seen.

• Just, just now, already, yet, ever, lately, recently ইত্যাদি থাকলে present perfect tense হয়।
- Present perfect tense -এ have/has+ past participle হয়।

• Present perfect tense এর  structure:
- Subject+ has/have +Verb এর past participle + object.

সঠিক বাক্য:
- "I have seen her recently."
অর্থ: আমি সম্প্রতি তাকে দেখেছি।
১৭.
She said to her friend, "Let us watch a movie tonight." (Make into Indirect Speech)
  1. She told her friend to watch a movie tonight.
  2. She asked her friend that they should watch a movie tonight.
  3. She suggested to her friend to watch a movie tonight.
  4. She proposed to her friend that they should watch a movie that night.
সঠিক উত্তর:
She proposed to her friend that they should watch a movie that night.
উত্তর
সঠিক উত্তর:
She proposed to her friend that they should watch a movie that night.
ব্যাখ্যা
• Direct: She said to her friend, "Let us watch a movie tonight."
• Indirect: She proposed to her friend that they should watch a movie that night.

• Let দ্বারা শুরু imperative sentence -এর narration পরিবর্তন করার নিয়ম:
- Let us দিয়ে শুরু হয়ে যখন কোনো proposal/suggestion (প্রস্তাব) বোঝায় তখন reporting verb টি পরিবর্তিত হয়ে propose/suggest হয়।
- Inverted comma উঠে গিয়ে linker হিসেবে that বসে।
- পুনরায় subject হিসেবে they/we বসে।
- তারপর বাক্যে finite verb -এর আগে Modal auxiliary 'should' ব্যবহৃত হয়।
- তারপর reported speech -এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।

• Note: প্রস্তাবের ক্ষেত্রে Reporting verb -এর subject বা object টি first person হলে we এবং অন্যান্য ক্ষেত্রে they বসে।
- তবে suggest -এর ক্ষেত্রে suggest +gerund ব্যব্যহার করা যায়।

• More Example:
- Direct: He said to me, "Let us go home."
- Indirect: He proposed to me that we should go home.

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
১৮.
শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে-
  1. বাক্যতত্ত্ব
  2. অর্থতত্ত্ব
  3. ধ্বনিতত্ত্ব
  4. রূপতত্ত্ব
সঠিক উত্তর:
অর্থতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
অর্থতত্ত্ব
ব্যাখ্যা
• অর্থতত্ত্ব:
- শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে।
- অর্থতত্ত্ব আলোচ্য বিষয়- শব্দ, বর্গ ও বাক্যের অর্থ, বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি।

অন্যদিকে,
• ধ্বনিতত্ত্ব:
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়-  ধ্বনি, বাগ্যন্ত্র, বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

• রূপতত্ত্ব:
- এই আলোচনায় বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।

• বাক্যতত্ত্ব:
- বাক্যের নির্মান ও গঠন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- তাছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি, কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি ( ২০২৪ সংস্করণ)।
১৯.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. একটি গোপনীয় কথা বলি।
  2. তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন।
  3. আমি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
  4. আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত।
সঠিক উত্তর:
একটি গোপনীয় কথা বলি।
উত্তর
সঠিক উত্তর:
একটি গোপনীয় কথা বলি।
ব্যাখ্যা
• 'একটি গোপনীয় কথা বলি।' বাক্যটি শুদ্ধ।

অন্যদিকে,
- অশুদ্ধ বাক্য:তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন।  
- শুদ্ধ বাক্য: তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন।  

- অশুদ্ধ বাক্য:আমি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। 
- শুদ্ধ বাক্য: আমি প্রত্যক্ষ করেছি। 

- অশুদ্ধ বাক্য: আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত।
- শুদ্ধ বাক্য: আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
নিচের কোনটি তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ?
  1. নির্জীব
  2. অঘারাম
  3. সঠিক
  4. কুঅভ্যাস
সঠিক উত্তর:
নির্জীব
উত্তর
সঠিক উত্তর:
নির্জীব
ব্যাখ্যা
• 'নির্জীব' তৎসম উপসর্গ 'নির' যোগে গঠিত।

অন্যদিকে,
- অঘারাম, সঠিক, কুঅভ্যাস, বাংলা উপসর্গে অঘা, স,ও কু উপসর্গযোগে গঠিত হয়েছে।

• তৎসম (সংস্কৃত) উপসর্গ:
- বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে।
- সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে।
- তৎসম উপসর্গ বিশ(২০)টি
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

• বাংলা উপসর্গ:
বাংলা উপসর্গ মোট একুশ (২১)টি অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২১.
'তদবধি' এর সন্ধিবিচ্ছেদ -
  1. তদ্‌ + অবধি
  2. তৎ + অবধি
  3. তদ্‌ + বধি
  4. তৎ + বধি
সঠিক উত্তর:
তৎ + অবধি
উত্তর
সঠিক উত্তর:
তৎ + অবধি
ব্যাখ্যা
• ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি:
- ক, চ, ট, ত্, প্-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্‌, জ্‌, ড্ (ড়), দ্‌, ব্‌ হয়।
- পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- ক্ + অ = গ; দিক্ + অন্ত = দিগন্ত।
- চ্ + অ = জ; ণিচ্ + অন্ত = ণিজন্ত।
- ট্ + আ = ড়; ষট্ + আনন = ষড়ানন।
- ত্ + অ = দ; তৎ + অবধি = তদবধি।
- প্ + অ= ব; সুপ্ + অন্ত = সুবন্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২২.
মহিলাদের সম্বোধনের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়?
  1. কল্যাণীয়াষু
  2. কল্যাণীয়েষু
  3. কল্যাণীয়াসু
  4. কল্যাণীয়েসু
সঠিক উত্তর:
কল্যাণীয়াসু
উত্তর
সঠিক উত্তর:
কল্যাণীয়াসু
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'কল্যাণীয়াসু' বানানটি শুদ্ধ।
- অর্থ: স্নেহভাজন নারীকে লিখিত পত্রের সম্বোদনসূচক পাঠ।
- এর পুরুষবাচক শব্দ কল্যাণীয়েষু।

উল্লেখ্য,
- শ্রদ্ধাভাজনাসু নারীদের সম্বোদনসূচক পাঠ। 
- শ্রদ্ধাভাজনেষু  পুরুষদের সম্বোদনসূচক পাঠ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৩.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন-
  1. অমৃতবাজার পত্রিকা
  2. তত্ত্ববোধনী পত্রিকা
  3. ভারতী পত্রিকা
  4. বঙ্গদর্শন পত্রিকা
সঠিক উত্তর:
বঙ্গদর্শন পত্রিকা
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গদর্শন পত্রিকা
ব্যাখ্যা
• 'বঙ্গদর্শন' পত্রিকা:
- এটি মাসিক সাহিত্য পত্রিকা।
- ১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক এটি প্রথম প্রকাশিত হয়।
- উনিশ শতকের বাংলা ভাষা ও সাহিত্য, বিশেষত বাংলা গদ্যের গঠনে এর অবদান অবিস্মরণীয়।

অন্যদিকে,
- 'তত্ত্ববোধনী' পত্রিকার সম্পাদক অক্ষয়কুমার দত্ত।
- অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশিরকুমার ঘোষ।
- 'ভারতী' পত্রিকার সম্পাদক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- তিনি ১৮৩৮ সালে চবিবশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
- তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫)।
- আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।
- তিনি ১৮৯৪ সালে মৃত্যুবরণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২৪.
'মায়াবী' কী ধরনের শব্দ?
  1. স্ত্রীবাচক
  2. পুরুষবাচক
  3. উভয়লিঙ্গ
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
পুরুষবাচক
উত্তর
সঠিক উত্তর:
পুরুষবাচক
ব্যাখ্যা
• তৎসম পুরুষবাচক শব্দের পরে আ, ঈ, আনী, নী, ইকা প্রভৃতি প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়।

• 'ঈনী, নী' যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
- মায়াবী - মায়াবিনী,
- কুহক - কুহকিনী,
- যোগী - যোগিনী,
- মেধাবী - মেধাবিনী,
- দুঃখী - দুঃখিনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২৫.
'বিয়েপাগলা' কোন সমাস?
  1. ৪র্থী তৎপুরুষ সমাস
  2. ষষ্ঠী তৎপুরুষ সমাস
  3. অলুক তৎপুরুষ সমাস
  4. উপপদ তৎপুরুষ সমাস
সঠিক উত্তর:
৪র্থী তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
৪র্থী তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
• তৎপুরুষ সমাস:
- পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
- তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে।

• চতুর্থী তৎপুরুষ সমাস:
- পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে।
যথা-
- গুরুকে ভক্তি = গুরুভক্তি,
- আরামের জন্য কেদারা = আরামকেদারা,
- বসতের নিমিত্ত বাড়ি = বসতবাড়ি,
- বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা ইত্যাদি।
- এরূপ-ছাত্রাবাস, ডাকমাশুল, চোষকাগজ, শিশুমঙ্গল, মুসাফিরখানা, হজ্বযাত্রা, মালগুদাম, রান্নাঘর, মাপকাঠি, বালিকা-বিদ্যালয়, পাগলাগারদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২৬.
'গুনাহ' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. তুর্কি
  4. গুজরাটি
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
•  ফারসি শব্দ:

(১) ধর্মসংক্রান্ত শব্দ:
খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি।
(২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ:
কারখানা, চশমা, জবানবন্দি,  তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, নালিশ, বাদশাহ, বান্দা,ত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৭.
'পূণ্যে মতি হোক।' বাক্যে 'পূণ্যে' কোন পদ?
  1. বিশেষ্য
  2. বিশেষণ
  3. অব্যয়
  4. ক্রিয়া
সঠিক উত্তর:
বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
বিশেষ্য
ব্যাখ্যা
• 'পূণ্যে মতি হোক।' বাক্যে 'পূণ্যে' বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয়েছে।

- সাধারণত 'পূণ্য' শব্দটি বিশেষ্য ও বিশেষণ উভয় হিসেবে ব্যবহৃত হয়।
- এই বাক্যে 'পূণ্যে' গুণবাচক বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে।

• গুণ-বিশেষ্য:
- গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ-বিশেষ্য বলে।
- যেমন- সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৮.
'যা সহজে অতিক্রম করা যায় না।' এর বাক্যসংকোচন কী?
  1. দুরতিক্রম্য
  2. অনতিক্রম্য
  3. দুর্গম
  4. নতিক্রম্য
সঠিক উত্তর:
দুরতিক্রম্য
উত্তর
সঠিক উত্তর:
দুরতিক্রম্য
ব্যাখ্যা
• 'যা সহজে অতিক্রম করা যায় না।'এর বাক্যসংকোচন 'দুরতিক্রম্য'।

- যা কষ্টে নিবারণ করা যায়- দুর্নিবার,
- যা দমন করা কষ্টকর- দুর্দমনীয়,
- যা সহজে পাওয়া যায় না- দুষ্প্রাপ্য, 
- যা সহ্য করা যায় না- দুর্বিষহ,
- যা সহজে দমন কর যায় না- দুর্দম,
- যা হাতে সহজে গমন করা যায় না- দুর্গম,
- যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না- দুস্তর,
- যা মুছে ফেলা যায় না - দুর্মোচ্য,
- যা কষ্টে জয় করা যায়- দুর্জয়,
- যা সহজে মরে না- দুর্মর,
- যা কষ্টে অর্জন করা যায়- কষ্টার্জিত,
- যা কষ্টে লাভ করা যায়- দুর্লভ,
- যা সহজে অতিক্রম করা যায় না- দুরতিক্রম্য,
- কষ্টে অতিক্রম করা যায় না যা- দুরতিক্রম্য।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯.
'বৈকুণ্ঠের খাতা' প্রহসনের রচয়িতা কে?
  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. দীনবন্ধু মিত্র
  4. মাইকেল মধুসূধন দত্ত
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• 'বৈকুণ্ঠের খাতা' প্রহসন:
- এটি রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় প্রহসন।
- এক আত্মভোলা সরল প্রকৃতির বৃদ্ধ এই কাহিনির কেন্দ্র।
- তাকে ঘিরে গড়ে উঠেছে নানা ধরনের কৌতুকময় ঘটনা।
- সংলাপের দ্যুতি এবং আচরণের নাটকীয়তা নাটকটির জনপ্রিয়তার মূলে।

• তাঁর রচিত উল্লেখযোগ্য প্রহসন:
- চিরকুমার সভা,
- হাস্যকৌতুক,
- শেষ রক্ষা,
- গোড়ায় গলদ।

• রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনিই ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

• তাঁর রচিত বিখ্যাত কয়েকটি নাটক:
- বিসর্জন,
- রাজা,
- অচলায়তন,
- চিরকুমার সভা,
- তাসের দেশ,
- শারদোৎসব,
- প্রায়শ্চিত্ত,
- ডাকঘর,
- বসন্ত,
- চণ্ডালিকা,
- নটীর পূজা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩০.
'শান্তি' শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি?
  1. শম্+ক্তি
  2. শান্‌ + ক্তি
  3. শন্‌ + ক্তি
  4. শু + ক্তি
সঠিক উত্তর:
শম্+ক্তি
উত্তর
সঠিক উত্তর:
শম্+ক্তি
ব্যাখ্যা
• 'শান্তি' শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয় শম্+ক্তি।

• সূত্র:
• কোনো কোনো ধাতুর উপধা অ-কারের বৃদ্ধি হয়, অর্থাৎ আ-কার হয়।
যেমন- √শ্রম্+ক্তি = শ্রান্তি (সন্ধিসূত্রে ম>ন), শম্+ক্তি = শান্তি।

• উপধা:
- ধাতু বা শব্দের অন্ত্যবর্ণের পূর্ব বর্ণকে উপধা বলে।
- অন্ত্য বর্ণ মানে শেষ বর্ণ।
- অর্থাৎ ধাতু বা শব্দের (এক কথায় বললে প্রকৃতি) শেষ বর্ণটির আগে যে বর্ণ থাকে, তাকে উপধা বলে।

• বৃদ্ধি:
- অ-স্থলে আ,
- ই ও ঈ-স্থলে ঐ,
- উ ও ঊ স্থলে ঔ এবং
- ঋ-স্থলে আর্ হয়।
যেমন পচ্ + অ (ণক) = পাচক (পচ্‌-এর'অ' স্থলে 'আ')

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)
৩১.
অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?
  1. ২ভাগে
  2. ৩ ভাগে
  3. ৪ ভাগে
  4. ৫ ভাগে
সঠিক উত্তর:
২ভাগে
উত্তর
সঠিক উত্তর:
২ভাগে
ব্যাখ্যা
• অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়।
১. সাধারণ অনুসর্গ ও
২. ক্রিয়াজাত অনুসর্গ।

• সাধারণ অনুসর্গ:
- যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলোকে সাধারণ অনুসর্গ বলে। যেমন
- উপরে: মাথার উপরে নীল আকাশ।

• ক্রিয়াজাত অনুসর্গ:
- যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। যেমন-
- করে: ভালো করে খেয়ে নাও।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি ( ২০২৪ সংস্করণ)।
৩২.
নিচের কোন বানানটি ণ-ত্ব বিধান অনুযায়ী সঠিক?
  1. গ্রহণ
  2. অপনয়ণ
  3. অনুশীলণ
  4. ত্রিনয়ণ
সঠিক উত্তর:
গ্রহণ
উত্তর
সঠিক উত্তর:
গ্রহণ
ব্যাখ্যা
• ণ-ত্ব বিধান অনুযায়ী গ্রহণ বানান সঠিক।
• সুত্র:
- ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, ষ, য়. ব, হ, ৎ এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়।
- যেমন: কৃপণ (ঋ-কারের পরে প্, তার পরে ণ), গ্রহণ (র-এর পরে 'হ' তার পরে 'ণ'), অর্পণ (র্ + প + অ +ণ), লক্ষণ (ক্+ষ্‌ + অ+ণ)।
- এরূপ রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি।

অন্যদিকে,
- 'অপনয়ণ' এর সঠিক বানান 'অপনয়ন'।
- 'অনুশীলণ' এর সঠিক বানান 'অনুশীলন'।
- 'ত্রিনয়ণ' এর সঠিক বানান 'ত্রিনয়ন'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৩৩.
নিচের কোনটি উষ্মধ্বনি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• উষ্মধ্বনি:
- শ, ষ, স, হ এ চারটি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি।
- এগুলোকে বলা হয় উষ্মধ্বনি বা শিশধ্বনি।
- এ বর্ণগুলোকে বলা হয় উষ্মবর্ণ।
- শ, ষ, স- এ তিনটি বর্ণে দ্যোতিত ধ্বনি অঘোষ অল্পপ্রাণ, আর 'হ' ঘোষ মহাপ্রাণ ধ্বনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৩৪.
x2 + 13x + 36 উৎপাদক কত?
  1. (x + 9)(x - 3)
  2. (x + 9)(x + 4)
  3. (x - 9)(x - 4)
  4. (x + 6)(x + 4)
সঠিক উত্তর:
(x + 9)(x + 4)
উত্তর
সঠিক উত্তর:
(x + 9)(x + 4)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 13x + 36 উৎপাদক কত?

সমাধান:
= x2 + 13x + 36
= x2 + 9x + 4x + 36
=x(x + 9) + 4(x + 9)
=(x + 9)(x + 4)
৩৫.
১৫ থেকে ৪৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ১০ টি
  2. ৮ টি
  3. ৬ টি
  4. ১২ টি
সঠিক উত্তর:
৮ টি
উত্তর
সঠিক উত্তর:
৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ থেকে ৪৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান:
১৫ থেকে ৪৫ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো,
১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩

∴ মৌলিক সংখ্যার সংখ্যা, ৮ টি
৩৬.
২ ইঞ্চি সমান কত সেন্টিমিটার?
  1. ৮.৫০ সে. মি.
  2. ৬.২৫ সে. মি.
  3. ৪.০৮ সে. মি.
  4. ৫.০৮ সে. মি.
সঠিক উত্তর:
৫.০৮ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
৫.০৮ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ২ ইঞ্চি সমান কত সেন্টিমিটার?

সমাধান: 
১ ইঞ্চি = ২.৫৪ সে. মি.
২ ইঞ্চি = (২.৫৪ × ২) = ৫.০৮ সে. মি.
৩৭.
পিতা ও মাতা বয়সের গড় ২৮ বছর । পিতা, মাতা ও ছেলের বয়সের গড় ১৯ বছর হলে, ছেলের বয়স কত?
  1. ৫ বছর
  2. ৮ বছর
  3. ৪ বছর
  4. ১ বছর
সঠিক উত্তর:
১ বছর
উত্তর
সঠিক উত্তর:
১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতা বয়সের গড় ২৮ বছর । পিতা, মাতা ও ছেলের বয়সের গড় ১৯ বছর হলে, ছেলের বয়স কত?

সমাধান:
পিতা ও মাতার মোট বয়স = ২ × ২৮ = ৫৬ বছর
এবং
পিতা, মাতা ও ছেলের মোট বয়স = ৩ × ১৯ = ৫৭ বছর

∴ ছেলের বয়স = ৫৭ - ৫৬ = ১ বছর
৩৮.
দুইটি টেলিভিশনের দামের অনুপাত ৪ : ৩ এবং দ্বিতীয়টির দাম ২১০০০ টাকা । প্রথমটির দাম যদি ১০০০০ টাকা বেশি হতো, তবে এদের দামের অনুপাত কত হতো?
  1. ১৪ : ৯
  2. ২৮ : ২১
  3. ৩৮ : ২১
  4. ৩৫ : ২৭
সঠিক উত্তর:
৩৮ : ২১
উত্তর
সঠিক উত্তর:
৩৮ : ২১
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি টেলিভিশনের দামের অনুপাত ৪ : ৩ এবং দ্বিতীয়টির দাম ২১০০০ টাকা । প্রথমটির দাম যদি ১০০০০ টাকা বেশি হতো, তবে এদের দামের অনুপাত কত হতো?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি টেলিভিশনের দামের অনুপাত ৪ : ৩
এবং দ্বিতীয়টির দাম ২১০০০ টাকা 

∴ ১ম টির দাম = {(৪/৩) × ২১০০০} = ২৮০০০ টাকা

∴ প্রথমটির দাম যদি ১০০০০ টাকা বেশি হলে এর দাম = ২৮০০০ + ১০০০০ = ৩৮০০০ টাকা

∴ এদের দামের অনুপাত = ৩৮০০০ : ২১০০০ = ৩৮ : ২১
৩৯.
দুইটি সংখ্যার যোগফল 22 এবং তাদের অন্তর 6 হলে, সংখ্যা দুইটি হবে-
  1. 12, 10
  2. 14, 8
  3. 16, 6
  4. 14,12
সঠিক উত্তর:
14, 8
উত্তর
সঠিক উত্তর:
14, 8
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল 22 এবং তাদের অন্তর 6 হলে, সংখ্যা দুইটি হবে-

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি হলো x এবং y
প্রশ্নমতে,
x + y = 22.......... (১)
x - y = 6.........(২)

এখন, (১) + (২) করে পাই,
⇒ (x + y) + (x - y) = 22 + 6
⇒ 2x = 28
⇒ x = 28/2 =14
∴ x = 14

(১) নং এ x এর মান বসিয়ে পাই,
14 + y = 22
y = 22 -14
y = 8

∴ সংখ্যা দুটি 14 এবং 8 ।

৪০.
যদি a + b = √7 এবং a - b = √3 হলে, ab এর মান কত?
  1. 1
  2. 5
  3. 6
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b = √7 এবং a - b = √3 হলে, ab এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b = √7 এবং a - b = √3

আমরা জানি,
ab = {(a + b)/2}2 - {(a - b)/2}2
= (√7/2)2 - (√3/2)2
= (7/4) - (3/4)
= (7 - 3)/4
= 4/4
= 1

∴ ab = 1
৪১.
১ + ২ + ৩ + ৪ +............. + ৫৯ = কত?
  1. ২০২৫
  2. ১৮৩০
  3. ১৭৭০
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৭৭০
উত্তর
সঠিক উত্তর:
১৭৭০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ২ + ৩ + ৪ +............. + ৫৯ = কত?

সমাধান:
আমরা জানি,
স্বাভাবিক সংখ্যার সমষ্টি= {(শেষ পদ + ১ম পদ)/২} × পদ সংখ্যা
= {(৫৯ + ১)/২} × ৫৯
= ৩০ × ৫৯
= ১৭৭০
৪২.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ৮ মিটার । ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ১৬√৩ বর্গ মিটার
  2. ১৮√২ বর্গ মিটার
  3. ১৪√২ বর্গ মিটার
  4. ২৫√৫ বর্গ মিটার
সঠিক উত্তর:
১৬√৩ বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৬√৩ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ৮ মিটার । ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a
= (√৩/৪) × ৮    ; যেখানে, a = ৮ মিটার
= (√৩/৪) ×৬৪
= ১৬√৩ বর্গ মিটার
৪৩.
বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪০০ টাকা সুদ-আসলে ৫২০ টাকা হবে?
  1. ৪ বছর
  2. ৭ বছর
  3. ৮ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪০০ টাকা সুদ-আসলে ৫২০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল = ৪০০ টাকা
মুনাফা = ৫২০ - ৪০০ = ১২০ টাকা
মুনাফার হার = ৬ টাকা

আমরা জানি,
সময় = (মুনাফা × ১০০)/(আসল × মুনাফার হার)
= (১২০ × ১০০)/(৪০০ × ৬)
= ১২০/২৪
= ৫ বছর

∴ সময় = ৫ বছর
৪৪.
2x - 7 = 4x - 2 হলে, x এর মান কত?
  1. 2
  2. - 3
  3. 1
  4. - 2
সঠিক উত্তর:
- 3
উত্তর
সঠিক উত্তর:
- 3
ব্যাখ্যা
প্রশ্ন: 2x - 7 = 4x - 2 হলে, x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
⇒ 2x - 7 = 4x - 2
⇒ 2x - 7 = (22)x - 2
⇒ 2x - 7 = 22x - 4
⇒ x - 7 = 2x - 4
⇒ x - 2x = - 4 + 7
⇒ - x = 3
∴ x = - 3
৪৫.
বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন বা সোয়াম্প ফরেস্ট অবস্থিত -
  1. সিলেট
  2. বাগেরহাট
  3. রাঙামাটি
  4. খুলনা
সঠিক উত্তর:
সিলেট
উত্তর
সঠিক উত্তর:
সিলেট
ব্যাখ্যা
রাতারগুল সোয়াম্প ফরেস্ট:
- বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন বা সোয়াম্প ফরেস্ট এবং বন্যপ্রাণী অভয়ারণ্য হলো রাতারগুল জলাবন।
- এটি সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত।
- বনের আয়তন ৩,৩২৫.৬১ একর।
- বনের ৫০৪ একরকে ১৯৭৩ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়।

উল্লেখ্য,
- ভারতীয় উপমহাদেশে স্বাদুপানির জলাবন আছে দুটি।
- একটি শ্রীলংকায়, আরেকটি বাংলাদেশের রাতারগুল।
- বিশাল এ বনের তুলনা চলে একমাত্র আমাজনের সঙ্গে।
- আমাজনের মতো এখানকার গাছ বছরে ৪ থেকে ৭ মাস পানির নিচে থাকে।
- এই বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তিতে বাংলাদেশ বন বিভাগ, বেত, কদম, হিজল, মুর্তাসহ নানা জাতের জলসহিষ্ণু গাছ লাগিয়েছে।
- এছাড়া জলমগ্ন এই বনে রয়েছে হিজল, করচ আর বরুণ গাছ, আছে পিঠালি, অর্জুন, ছাতিম, গুটি জাম, আছে বট গাছও।
- এছাড়া রয়েছে বানর, গুঁইসাপ, সাদা বক, কানা বক, মাছরাঙ্গা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, ঢুপি, ঘুঘু, চিল এবং বাজপাখি।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৪৬.
হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি?
  1. মিশরীয়
  2. সুমেরীয়
  3. ব্যাবলনীয়
  4. রোমান
সঠিক উত্তর:
মিশরীয়
উত্তর
সঠিক উত্তর:
মিশরীয়
ব্যাখ্যা
হায়ারােগ্লিফিক:
- মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার।
- নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখনপদ্ধতির উদ্ভব ঘটে।
- পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে।
- প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত।
- এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি।
- মিশরীয় সভ্যতার এই চিত্রলিপিকে বলা হয় ‘হায়ারােগ্লিফিক' বা পবিত্র অক্ষর।

উল্লেখ্য,
- লেখার কাজে কালি প্রথম ব্যবহার শুরু করে মিশরীয়রা।
- খ্রিষ্টপূর্ব ৩০০০ শতকে মিশরীয়রা লেখার জন্য কালির ব্যবহার শুরু করলে এটি লেখালেখির আদর্শ অনুষঙ্গে পরিণত হয়।
- লেখার জন্য মিশরীয়রা প্যাপিরাস নামের একধরনের কাগজ ব্যবহার করত।
- এরপর ওই প্যাপিরাসের উপযোগী করে কালিও তৈরি করত তারা।
- এই কালি তৈরি হতো হাড়ের গুঁড়ো থেকে।
- পুরোপুরি কালো রঙের অমোচনীয় কালির উদ্ভাবন ঘটে চীনের হার্ন রাজবংশের শাসনামলে।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
ii) প্রথম আলো।
৪৭.
'বাউলার চর' নিম্নের কোনটির পূর্ব নাম?
  1. মনপুরা দ্বীপ
  2. নিঝুম দ্বীপ
  3. নির্মল চর
  4. ছেড়া দ্বীপ
সঠিক উত্তর:
নিঝুম দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
নিঝুম দ্বীপ
ব্যাখ্যা
নিঝুম দ্বীপ:
- নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ।
- এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত।
- এর আয়তন ৯১ বর্গ কিলোমিটার।
- নিঝুম দ্বীপ হাতিয়ার মেঘনা নদীর মোহনায় অবস্থিত।
- বঙ্গোপসাগরের কোল ঘেঁষে নিঝুম দ্বীপের অবস্থান।
- দ্বীপের তিন দিকে সাগর অন্যদিকে মেঘনার মোহনা।
- নিঝুম দ্বীপ এখন হরিণের অভয়ারণ্য।
- দ্বীপের বিশেষ আকর্ষণ উভচর প্রজাতির মাছ।

উল্লেখ্য,
- প্রায় ১৪ হাজার ৫০ একরের দ্বীপটি ১৯৪০ সালের দিকে জেগে ওঠে।
- ওসমান নামের একজন বাথানিয়া তাঁর মহিষের বাথান নিয়ে প্রথম নিঝুম দ্বীপে বসত গড়েন। তখন তাঁর নামেই এই চরের নাম হয় ওসমান চর।
- এই দ্বীপে প্রচুর বালুর ঢিবি বা টিলা ছিল বলে স্থানীয় লোকজন এই দ্বীপকে বাইল্যার ডেইল বা বাউল্লার চরও বলে ডাকত।
- আবার এ চরে প্রচুর ইচা মাছ (চিংড়ির স্থানীয় নাম) পাওয়া যেত বলে একে ইছামতীর চরও বলা হতো।
- বর্তমানে নিঝুম দ্বীপ হিসেবে পরিচিত হলেও স্থানীয় লোকজন এখনো এই দ্বীপকে বাইল্যার ডেইল বা বাউল্লার চর বলেই সম্বোধন করে।
- বাংলাদেশের বন বিভাগ সত্তরের দশকে এই দ্বীপে কার্যক্রম শুরু করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪৮.
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন কপ-২৯–এর সভাপতিত্ব করেন কে?
  1. মুখতার বাবায়েভ
  2. কিয়ার স্টারমার
  3. সাইমন স্টিয়েল
  4. জাভিয়ের মিলেই
সঠিক উত্তর:
মুখতার বাবায়েভ
উত্তর
সঠিক উত্তর:
মুখতার বাবায়েভ
ব্যাখ্যা
২৯তম জলবায়ু সম্মেলন (COP-29):
- ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয়েছে।
- এ জলবায়ু সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্যান্স কপ’ বা ‘জলবায়ুর আর্থিক সম্মেলন’।
- জলবায়ু সম্মেলন কপ-২৯–এর সভাপতিত্ব করেন মুখতার বাবায়েভ (Mukhtar Babayev)।
- এই সম্মেলনে রাষ্ট্রপ্রধান, বিজ্ঞানী, নীতিনির্ধারক, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা অংশ নেন।
- যদিও যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের মতো বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা অনুপস্থিত ছিলেন।

উল্লেখ্য,
- এ জলবায়ু চুক্তিতে ঐকমত্যে আসে প্রায় ২০০টি সদস্য দেশ।
- চূড়ান্ত চুক্তি অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতিবছর ৩০০ বিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার করেছে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৪৯.
২০২৪ সালে সাহিত্যে নোবেলজয়ী হান কাং কোন দেশের নাগরিক?
  1. ডেনমার্ক
  2. উত্তর কোরিয়া
  3. দক্ষিণ কোরিয়া
  4. জাপান
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
২০২৪ সালে সাহিত্যে নোবেলজয়ী:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেলজয়ী একমাত্র নারী হান কাং।
- তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক।
- প্রথম দক্ষিণ কোরিয়ান হিসেবেও সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি।
- নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- ‘দ্য ভেজেটারিয়ান’ হান কাং-এর সবচেয়ে উল্লেখযোগ্য বইয়ের একটি।
- ২০০৭ সালে প্রকাশিত এই উপন্যাসের জন্য ২০১৬ সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন হান কাং।
- এ উপন্যাসে হান কাং মানুষের নিষ্ঠুরতায় আতঙ্কিত এক তরুণীর ‘বৃক্ষের মতো’ বেঁচে থাকার লড়াইয়ের কথা তুলে ধরেন।
- তাঁর অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে 'দ্য হোয়াইট বুক', 'হিউম্যান অ্যাক্টস' ও 'গ্রিক লেসনস'।
- হান কাংয়ের উল্লেখযোগ্য আরেকটি উপন্যাস ‘ইউর কোল্ড হ্যান্ডস’।

উৎস: i) Nobel Prize ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৫০.
২০২৫ সালের 'প্রোডাক্ট অব দ্য ইয়ার' ঘোষণা করা হয় কোনটিকে?
  1. চা
  2. চামড়াজাত পণ্য
  3. ফার্নিচার
  4. ইলিশ
সঠিক উত্তর:
ফার্নিচার
উত্তর
সঠিক উত্তর:
ফার্নিচার
ব্যাখ্যা
২০২৫ সালের 'প্রোডাক্ট অব দ্য ইয়ার':
- ২০২৫ সালের 'প্রোডাক্ট অব দ্য ইয়ার' ঘোষণা করা হয় ফার্নিচারকে।
- ফার্নিচার বা আসবাবপত্রকে বর্ষপণ্য ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য,
- দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি এসব পণ্যের ব্যাপারে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে ১৯৯৫ সাল থেকে ডিআইটিএফ আয়োজন করে আসছে বাংলাদেশ।
- মেলার যৌথ আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
- ১ জানুয়ারি, ২০২৫ নতুন বছরের প্রথম দিন পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আসবাবপত্রকে ২০২৫ সালের বর্ষপণ্য ঘোষণা করেন তিনি।
- ভারত, নেপাল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের ফার্নিচার রফতানি হয়ে থাকে।
- পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা।

উৎস: প্রথম আলো।
৫১.
কোন চুক্তির ফলে ইউরোপে ত্রিশ বছরব্যাপী যুদ্ধের পরিসমাপ্তি ঘটে?
  1. মিনস্ক চুক্তি
  2. আলজিয়ার্স চুক্তি
  3. ডেটন চুক্তি
  4. ওয়েস্টফালিয়া চুক্তি
সঠিক উত্তর:
ওয়েস্টফালিয়া চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ওয়েস্টফালিয়া চুক্তি
ব্যাখ্যা
ওয়েস্টফেলিয়া চুক্তি:
- ত্রিশ বছরব্যাপী অবিরামভাবে যুদ্ধ করার পর বিপর্যস্ত ইউরোপের সকল দেশের প্রতিনিধিরা ১৬৪৮ সালে ওয়েস্টফেলিয়াতে মিলিত হয়ে দুটি ভিন্ন শান্তিচুক্তি পাস করে।
- ১৬৪৮ সালের ২৪শে অক্টোবর ওয়েস্টাফেলিয়া চুক্তি সম্পাদনের মাধ্যমে দীর্ঘ ত্রিশ বছরব্যাপী ধর্মজনিত এই যুদ্ধের অবসান ঘটায়।
- এটি ইউরোপকে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে আসতে সক্ষম হয়।

উল্লেখ্য,
ত্রিশ বছরব্যাপী যুদ্ধ:
- ইউরোপে ধর্মকেন্দ্রিক যুদ্ধের সর্বশেষ উদাহরণ ছিলো ত্রিশবছরব্যাপী যুদ্ধ।
- প্রোটেস্টান্ট জার্মানির উপর অস্ট্রিয়ান হ্যাপসবার্গের-এর প্রভাব অক্ষুন্ন রাখা, ডেনমার্কের রাজার উচ্চভিলাষ, বাল্টিক অঞ্চলে সুইডেনের একচ্ছত্র প্রভাব বিস্তার এবং হ্যাপসবার্গকে পরাজিত করে ফ্রান্সকে ইউরোপের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করা এসব নিয়েই যুদ্ধ প্রলম্বিত হতে থাকে।
- ধর্মান্ধতা, স্বার্থপরতা, নিজেদের উচ্চাকাংক্ষা এবং প্রাধান্য বিস্তারের প্রতিযোগিতায় ইউরোপের সকল দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ে।
- দীর্ঘ ত্রিশবছর ধরে যুদ্ধে সমগ্র জার্মানি ধ্বংসস্তুপে পরিণত হয়।

উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
বাংলাদেশ সর্বপ্রথম NAM-এর কোন সম্মেলনে অংশগ্রহণ করেছিল?
  1. বান্দুং সম্মেলন
  2. বেলগ্রেড সম্মেলন
  3. আলজিয়ার্স সম্মেলন
  4. কারাকাস সম্মেলন
সঠিক উত্তর:
আলজিয়ার্স সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
আলজিয়ার্স সম্মেলন
ব্যাখ্যা
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM):
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement.
- NAM একটি আন্তর্জাতিক সংগঠন, যা মূলত শীতল যুদ্ধের সময়ে বিশ্ব রাজনীতির দুটি প্রধান শক্তির ব্লক- পূর্ব ব্লক (সোভিয়েত ইউনিয়ন) এবং পশ্চিম ব্লক (যুক্তরাষ্ট্র)-এর বাইরে থাকার উদ্দেশ্যে গঠন করা হয়েছিল।
- এর প্রতিষ্ঠার লক্ষ্য ছিল বিভিন্ন দেশকে নিরপেক্ষভাবে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে সহায়তা করা, যাতে তারা কোনো একটি শক্তির পক্ষও নিতে বাধ্য না হয়।
- প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয় ১৯৬১ সালে তৎকালীন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে।

উল্লেখ্য,
- স্বাধীনতার পর ১৯৭৩ সালে বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলন সংগঠনের সদস্য হয়।
- ১৯৭৩ সালে বাংলাদেশ প্রতিনিধি দল সর্বপ্রথম আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যাম-এর ৪র্থ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে।

উৎস: NAM ওয়েবসাইট।
৫৩.
AIDS সর্বপ্রথম কোন দেশে চিহ্নিত হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. ফ্রান্স
  4. ভারত
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
AIDS:
- ‘AIDS (Acquired Immunodeficiency Syndrome) রোগের জন্য দায়ী ভাইরাসটি হল HIV (Human Immunodeficiency Virus)।
- HIV দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়।
- HIV ভাইরাস সংক্রমণের পর প্রথম ৫ বছর পর্যন্ত মানুষের দেহে কোনো রোগের লক্ষণ প্রকাশ পায় না।
- এসব মানুষ তখন এই রোগের বাহক হিসেবে কাজ করে এবং তখন তারা অন্যকে সংক্রমিত করতে পারে।

HIV সংক্রমণের কারণ:
- প্রধানত যৌন ক্রিয়ার মাধ্যমেই আক্রান্ত ব্যক্তির দেহ থেকে HIV সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয়।
- মায়ের বুকের দুধের মাধ্যমে সদ্যোজাত শিশুর দেহে এ রোগ সংক্রমিত হতে পারে।
- রক্ত সঞ্চালন কিংবা ড্রাগ ব্যবহারকারীদের সিরিঞ্জের মাধ্যমে এ রোগ সঞ্চারিত হতে পারে।

উল্লেখ্য,
- ১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলস-এ সর্বপ্রথম এইডস শনাক্ত করা হয়। 
- এশিয়ার মধ্যে থাইল্যান্ডে ১৯৮৪ সালে প্রথম এইডস লক্ষ করা যায় এবং মিয়ানমার ও ভারতীয় উপমহাদেশে ১৯৮৬ সালের মধ্যেই এর প্রাদুর্ভাব ঘটে।
- বাংলাদেশে সর্বপ্রথম এইডস শনাক্ত হয় ১৯৮৯ সালে। 

উৎস: i) দৈনিক ইত্তেফাক।
ii) Apollo Hospitals.
৫৪.
বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের নাম -
  1. প্রগতি
  2. আশা
  3. জীবন তরী
  4. আলো
সঠিক উত্তর:
জীবন তরী
উত্তর
সঠিক উত্তর:
জীবন তরী
ব্যাখ্যা
জীবন তরী:
- বাংলাদেশের প্রথম মোবাইল বা ভাসমান হাসপাতালের নাম জীবন তরী।
- নামটি নেওয়া হয়েছে নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা থেকে।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশে জীবন তরী চালু করে।
- সংস্থাটি ১৯৯৩ সালের ২৫ জুলাই ট্রাস্ট হিসেবে নিবন্ধিত হয়েছে।
- এই আন্তর্জাতিক দাতব্য সংস্থাটি প্রতিবন্ধী ও দরিদ্রদের সাহায্য করে।
- যেসব এলাকায় চিকিৎসা সুবিধা অত্যন্ত অপ্রতুল এবং কেবল নদীপথে যাতায়াত করা যায়, সেখানে অস্ত্রোপচারের চিকিৎসা দেয় জীবন তরী।

উৎস: i) The Business Standard.
ii) বাংলাপিডিয়া।
৫৫.
হ্যারি পটার (Harry Potter) সিরিজের লেখক কে?
  1. আগাথা ক্রিস্টি
  2. জে কে রাউলিং
  3. জুল ভার্ন
  4. এনিড ব্লাইটন
সঠিক উত্তর:
জে কে রাউলিং
উত্তর
সঠিক উত্তর:
জে কে রাউলিং
ব্যাখ্যা
হ্যারি পটার (Harry Potter):
- হ্যারি পটার (Harry Potter) সিরিজের লেখক জে কে রাউলিং।

⇒ হ্যারি পটার হলো সাত খন্ডের কাল্পনিক উপন্যাসের একটি সিরিজ।
- সাতটি উপন্যাস ১৯৯৭ সাল থেকে ২০০৭ সালেরে মধ্যে প্রকাশিত হয়।
- এই সিরিজের প্রথম উপন্যাস ‘হ্যারি পটার অ্যান্ড দ্যা ফিলসফরাস স্টোন’।
- ‘হ্যারি পটার অ্যান্ড দ্যা ডেডলি হ্যালোস’ হলো এই সিরিজের সপ্তম উপন্যাস।

⇒ ২০০১ সালের ১৬ নভেম্বর মুক্তি পায় হ্যারি পটার সিরিজের প্রথম সিনেমা ‘হ্যারি পটার অ্যান্ড দ্যা ফিলসফরাস স্টোন’।
- এই সিরিজের প্রতিটি সিনেমায় হ্যারি পটার, রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের ভূমিকায় অভিনয় করের যথাক্রমে ড্যানিয়েল র‍্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট ও এমা ওয়াটসন।
- জে কে রাউলিং মূল চরিত্রে অভিনয় করার জন্য নিজেই ড্যানিয়েল র‍্যাডক্লিফকে বেছে নিয়েছিলেন।

উৎস: Britannica.
৫৬.
মেঘনা নদীর উপনদী কোনটি?
  1. মহানন্দা
  2. তিস্তা
  3. ধরলা
  4. ডাকাতিয়া
সঠিক উত্তর:
ডাকাতিয়া
উত্তর
সঠিক উত্তর:
ডাকাতিয়া
ব্যাখ্যা
মেঘনা নদী:
- মেঘনা বাংলাদেশের সবচেয়ে প্রশস্ততম নদী।
- মেঘনার উৎপত্তি: আসামের লুসাই পাহাড় হতে বরাক নদী নামে।
- বাংলাদেশে প্রবেশ: সুরমা ও কুশিয়ারা নামে সিলেট জেলা দিয়ে ।
- সুরমা ও কুশিয়ারা মিলিত হয়েছে আজমিরীগঞ্জে এবং নামধারণ করেছে কালনী।
- কালনী ও পুরাতন ব্রহ্মপুত্রের মিলিত স্রোতের নাম: মেঘনা (ভৈরববাজার)।
- উপনদী: ব্রহ্মপুত্র, গোমতী, শীতলক্ষা, ধলেশ্বরী, ডাকাতিয়া, বাউলাই।

অন্যদিকে,
- ব্রহ্মপুত্র (Brahmaputra) নদের প্রধান উপনদী: ধরলা ও তিস্তা।
- পদ্মা নদীর উপনদী: মহানন্দা, ট্যাঙ্গন, পুনর্ভবা, নগর, কুলিক।

উৎস: i) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
ii) জাতীয় তথ্য বাতায়ন।
৫৭.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 'ভেটো' প্রয়োগের ক্ষমতা রাখে কতটি সদস্য?
  1. ৫টি
  2. ৪টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (United Nations Security Council) হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত।
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (পাঁচটি স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য)।

উল্লেখ্য,
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।

⇒ নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে।
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- স্থায়ী সদস্যদের ভেটো (Veto) পাওয়ার থাকে, অর্থাৎ তারা একটি সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে সেই সিদ্ধান্ত গৃহীত হবে না।

এছাড়াও,
- অস্থায়ী সদস্যরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন এবং তাদের মেয়াদকাল সাধারণত দুই বছর। এই সদস্যদের কোনো ভেটো ক্ষমতা নেই, তবে তারা আলোচনায় অংশগ্রহণ করতে পারে এবং ভোট দিতে পারে।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
৫৮.
অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে?
  1. স্টিভ জবস
  2. স্টিভ জজনায়িক
  3. মার্ক জুকারবার্গ
  4. ক ও খ
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা
অ্যাপল কম্পিউটার (Apple Computer Inc.):
- মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার।
- প্রতিষ্ঠাতা: স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন।
- প্রতিষ্ঠার সময়: ১ এপ্রিল, ১৯৭৬।
- সদর দপ্তর: কুপারটিনো, সিলিকন ভ্যালি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।

⇒ ১৯৭৬ সালে অ্যাপল কম্পিউটার কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল স্টিভ ওজনিয়াকের অ্যাপল–১ পারসোনাল কম্পিউটার তৈরি ও বিপণন করার জন্য।
- ১৯৭৭ সালে স্টিভ ওজনিয়াক ও স্টিভ জবস মিলে অ্যাপল কম্পিউটার কোম্পানিকে ইনকরপোরেটেড করেন।

উল্লেখ্য,
- অ্যাপল ইলেকট্রনিকস পণ্য, কম্পিউটার সফটওয়্যার ও বিভিন্ন অনলাইন সেবার নকশা, উন্নয়ন ও বিক্রয় করে। অ্যাপলের তৈরি যন্ত্রগুলোর মধ্য আছে আইফোন, আইপ্যাড, ম্যাক কম্পিউটার, অ্যাপল ওয়াচ, ভিশন প্রো ও অ্যাপল টিভি। এ ছাড়া আইওএস, আইপ্যাডওএস ও ম্যাকওএস অপারেটিং সিস্টেম তৈরি করেছে প্রতিষ্ঠানটি। আইটিউনস, আইক্লাউড, অ্যাপল মিউজিক ও অ্যাপল টিভি প্লাস সেবাও দেয় অ্যাপল।

উৎস: i) Britannica.
ii) প্রথম আলো।