পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ৪ জানুয়ারি, ২০২৪সময়55 minutes৬৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পদের নাম: হিসাব সহকারী (গ্রেড-১৬) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৩.১২.২০২৩ Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ৪ জানুয়ারি, ২০২৪ · ৭০ প্রশ্ন

.
বঙ্গবন্ধু কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন?
  1. ১৯৭২
  2. ১৯৭৩
  3. ১৯৭৪
  4. ১৯৭৫
সঠিক উত্তর:
১৯৭৪
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন:

-  বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় প্রথম ভাষণ প্রদান করেন ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
- বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করে।
- বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- আনোয়ারুল করিম চৌধুরী ২০০১ সালে নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
.
স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু কোন তারিখে প্রত্যাবর্তন করেন?
  1. ৮ জুন
  2. ৯ জানুয়ারি
  3. ১০ জানুয়ারি
  4. ১১ জানুয়ারি
সঠিক উত্তর:
১০ জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
১০ জানুয়ারি
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন:

- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি দখলদারী থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবকে পাকিস্তানি কারাগার হতে মুক্তি দেওয়া হয়।
- ১৯৭২ সালের ১০ জানুয়ারি তিনি লন্ডন হয়ে বিজয়ীর বেশে স্বদেশ প্রর্ত্যাবর্তন করেন। সারা দেশে আনন্দ ও উচ্ছ্বাসের বন্যা বয়ে যায়।
- সমাজের সর্বস্তরের লাখো জনতা তেজগাঁ পুরাতন বিমানবন্দরে তাঁকে বীরোচিত অভ্যর্থনা জানায়। 
- লন্ডন থেকে প্রকাশিত দৈনিক গার্ডিয়ান পত্রিকার ১৯৭২ সালের ১০ জানুয়ারির সম্পাদকীয়তে বলা হয়েছিল : ‘শেখ মুজিব ঢাকা বিমানবন্দরে পর্দাপণ করা মাত্র নতুন প্রজাতন্ত্র এক সুদৃঢ় বাস্তবতা লাভ করে।’

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
UNESCO কর্তৃক ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কোন সালে?
  1. ১৯৯৭
  2. ১৯৯৮
  3. ১৯৯৯
  4. ২০০০
সঠিক উত্তর:
১৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯
ব্যাখ্যা
২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি:

- প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।
- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

তথ্যসূত্র - ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।
.
আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন আসামী ছিলেন?
  1. ৩০
  2. ৩২
  3. ৩৪
  4. ৩৫
সঠিক উত্তর:
৩৫
উত্তর
সঠিক উত্তর:
৩৫
ব্যাখ্যা
আগরতলা ষড়যন্ত্র মামলা:

- ১৯৬৮ সালের আইয়ুব খান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
- ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
- এই মামলায় বঙ্গবন্ধুকে প্রধান আসামী করা হয়।
- মোট ৩৫ জনকে এই মামলার আসামী করা হয়।
- মামলার নাম “রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য”। তবে এটি “আগরতলা ষড়যন্ত্র” মামলা হিসেবেই বেশি পরিচিত।
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
- এই মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
- গণঅভ্যুত্থানের মুখে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
.
বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি?
  1. ফৌজদারি কার্যবিধি
  2. দেওয়ানি কার্যবিধি
  3. স্থাবর সম্পত্তি হুকুম দখল আইন
  4. বাংলাদেশের সংবিধান
সঠিক উত্তর:
বাংলাদেশের সংবিধান
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশের সংবিধান
ব্যাখ্যা
সর্বোচ্চ আইন:

- বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো বাংলাদেশ সংবিধান।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৭(২) নং অনুচ্ছেদ অনুযায়ী, "জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে।"
- অর্থাৎ সংবিধানের আলোকেই প্রচলিত অন্যান্য আইন তৈরি হবে।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
.
কোনটি স্থানীয় সরকার নয়?
  1. ইউনিয়ন পরিষদ
  2. উপজেলা পরিষদ
  3. পৌরসভা
  4. জেলা প্রশাসন
সঠিক উত্তর:
জেলা প্রশাসন
উত্তর
সঠিক উত্তর:
জেলা প্রশাসন
ব্যাখ্যা
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা:
- বর্তমান বাংলাদেশে শহুরে ও গ্রামীণ দুই ধরনের স্থানীয় সরকার কার্যকর রয়েছে।
- বাংলাদেশে শহরের জন্য দুই স্তর বিশিষ্ট ও
- পল্লীর জন্য তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে।

⇨ শহর অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা-
- পৌরসভা এবং
- সিটি কর্পোরেশন।

⇨ গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা -
- ইউনিয়ন পরিষদ,
- উপজেলা পরিষদ এবং
- জেলা পরিষদ।

⇨ এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৩টি জেলা নিয়ে আঞ্চলিক স্থানীয় প্রশাসন রয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থানীয় সরকার ব্যবস্থা। 
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আঞ্চলিক পরিষদ-
১. বান্দরবান পাহাড়ী জেলা পরিষদ
২. রাঙ্গামাটি পাহাড়ী জেলা পরিষদ
৩. খাগড়াছড়ি পাহাড়ী জেলা পরিষদ

অপরদিকে,
- জেলা প্রশাসন স্থানীয় সরকার নয়।

তথ্যসূত্র - পৌরনীতি ও নাগরিকতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
DAP এর পূর্ণাঙ্গ রূপ কোনটি?
  1. Dhaka Area Plan
  2. Detailed Area Plan
  3. Development Area Plan
  4. Dhanmondi Area Plan
সঠিক উত্তর:
Detailed Area Plan
উত্তর
সঠিক উত্তর:
Detailed Area Plan
ব্যাখ্যা
ডিটেইল এরিয়া প্ল্যান:

- DAP এর পূর্ণাঙ্গ রূপ Detailed Area Plan.
- পরিকল্পনা শাখা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অন্যতম গুরূত্বপূর্ণ শাখা যা রাজউকের অন্যতম প্রধান একটি কার্যাবলী তথা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সাথে জড়িত।
- ১৫২৮ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ঢাকা মহানগরীর ভবিষ্যত উন্নয়নে পরিকল্পনা শাখা পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি নীতি নির্ধারণী কাজের সাথে জড়িত।
- ১৯৫৯ সালে প্রণীত ঢাকার প্রথম মাস্টার প্ল্যান থেকে শুরু করে বর্তমান খসড়া ডিটেইল্ড এরিয়া প্ল্যান (২০১৬-২০৩৫) সমূহ স্বাধীনতা উত্তর ঢাকার উপর চাপ মোকাবেলাসহ রাজধানীবাসীর জন্য উন্নত, বাসযোগ্য নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
- ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য নতুন করে ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
- যার মেয়াদ হবে ২০১৬-২০৩৫ সাল পর্যন্ত।

তথ্যসূত্র - রাজউক অফিসিয়াল ওয়েবসাইট।
.
শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি?
  1. ১৪ ডিসেম্বর
  2. ১৫ ডিসেম্বর
  3. ১০ ডিসেম্বর
  4. ১২ ডিসেম্বর
সঠিক উত্তর:
১৪ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১৪ ডিসেম্বর
ব্যাখ্যা
শহীদ বুদ্ধিজীবী দিবস:

- শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর পালন করা হয়।
- বুদ্ধিজীবী হত্যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে বাঙালি বুদ্ধিজীবী নিধন ইতিহাসের নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ।
- ১৪ ডিসেম্বর রাতে ঢাকায় দুই শতেরও বেশি বুদ্ধিজীবীকে তাঁদের বাড়ি থেকে তুলে নেয়া হয়।
- শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশে বাংলাদেশে শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোথায়?
  1. সেন্টমার্টিন
  2. সন্দ্বীপ
  3. মহেশখালী
  4. কুয়াকাটা
সঠিক উত্তর:
মহেশখালী
উত্তর
সঠিক উত্তর:
মহেশখালী
ব্যাখ্যা
মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র: 
- মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র হল বাংলাদেশের একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। 
- এই বিদ্যুৎ কেন্দ্রটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের ১,৪১৪ একর জমিতে এই বিদ্যুৎ প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে। 
- ৬০০ মেগাওয়াট এর মোট দুটি ইউনিট তৈরি হবে। 
- মোট উৎপাদন ক্ষমতা হবে ১২০০ ইউনিট। 
- জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে মাতারবাড়ির এই বিদ্যুৎকেন্দ্র। 
- বিদ্যুৎ নিয়ে সরকারের মহাপরিকল্পনায় মাতারবাড়িকে ‘বিদ্যুৎ হাব’ হিসেবে গড়ে তোলার ঘোষণা রয়েছে। 
- ২৯ জুলাই, ২০২৩ তারিখে পরীক্ষামূলকভাবে চালু হয় মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। 
- পরীক্ষামূলক উৎপাদনের শুরুতে ৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। 

উৎস: ২৯ জুলাই, ২০২৩, দৈনিক কালের কন্ঠ পত্রিকা। 
১০.
নিচের কোনটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয়?
  1. Chrome
  2. Yahoo
  3. Google
  4. Bing
সঠিক উত্তর:
Chrome
উত্তর
সঠিক উত্তর:
Chrome
ব্যাখ্যা
- ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয়- Chrome
- Google সার্চ ইঞ্জিন এবং Google Chrome হলো একটি ওয়েব ব্রাউজার। 

ইন্টারনেট: 

- ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়। 
- ইন্টারনেটের বিশাল সমুদ্র থেকে নির্দিষ্ট কোনো তথ্য দেখা বা খুঁজাকে ইন্টারনেট ব্রাউজিং বলা হয়। 
- ইন্টারনেটে ব্রাউজ করার জন্য প্রোগ্রাম ব্যবহার করা হয়। 
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। 
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। 
- এসব ওয়েব সার্ভার ইন্টারনেট ইউজারদের যেকোন ধরনের তথ্য সরবরাহ করতে সক্ষম। এ তথ্য হতে পারে প্রচলিত টেক্সট, ফাইল, ছবি, শব্দ বা অন্য কোন ফর্মেটের ডাটা। 
- সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেটের তথ্য দ্রুত সার্চিংয়ের জন্য বেশ কিছু স্পেশাল চিহ্ন ও ক্যারেক্টার ব্যবহার করলে স্বল্প সময়ে সর্বোৎকৃষ্ট সদ্ধান পাওয়া যায়। 
- ইন্টারনেটে সংযোগ স্থাপন করে সার্চ ইঞ্জিন ব্যবহার করে বিভিন্ন বিষয়ের ওয়েবপেজের তালিকা পাওয়া যায়। 
- ব্রাউজার উইন্ডোতে সার্চ ইঞ্জিনের ঠিকানা লিখে এন্টার কী চাপলে ঐ সার্চ ইঞ্জিনের ওয়েবপেজটি ওপেন হবে। বিভিন্ন প্রকার সার্চ ইঞ্জিন রয়েছে। 
যেমন: 
Yahoo
Google
• Alta Vista, 
• Mamma, 
• Hotbot, 
Bing
• Go ইত্যাদি। 
- পিপীলিকা (Pipilica) বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন। 

ওয়েব ব্রাউজার: 
- ওয়েব ব্রাউজার হলো একটি বিশেষ সফটওয়্যার, যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়। 
- ওয়েব  ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা যেতে পারে। 
- ক্রোম হলো প্রধান আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. দ্বারা প্রকাশিত একটি ইন্টারনেট ব্রাউজার। 
-জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হলো- 
Google Chrome
• Mozilla Firefox, 
• Safari, 
• Opera, 
• Microsoft Edge, 
• Maxthon, 
• Brave, 
• UC Browser. 

উৎস: মৌলিক কম্পিউটার দক্ষতা, মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ-বি এড এবং ব্রিটানিকা।
১১.
৩, ৬, ১২, ১৫ এর গ.সা.গু কোনটি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৬, ১২, ১৫ এর গ.সা.গু কোনটি?

সমাধান:
৩, ৬, ১২, ১৫ এর গ.সা.গু = ৩
১২.
৪, ৮, ১৬, ৩২ এর ল.সা.গু কোনটি?
  1. ২৮
  2. ৩২
  3. ১৬
সঠিক উত্তর:
৩২
উত্তর
সঠিক উত্তর:
৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৮, ১৬, ৩২ এর ল.সা.গু কোনটি?

সমাধান:
৪ = ২ × ২
৮ = ২ × ২ × ২
১৬ = ২ × ২ × ২ × ২
৩২ = ২ × ২ × ২ × ২ × ২

৪, ৮, ১৬, ৩২ এর ল.সা.গু = ২ × ২ × ২ × ২ × ২ =  ৩২
১৩.
একটি ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে ৬০° ও ৭০° হলে অপর কোণটি কত ডিগ্রি?
  1. ৪০°
  2. ২০°
  3. ৫০°
  4. ৭০°
সঠিক উত্তর:
৫০°
উত্তর
সঠিক উত্তর:
৫০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে ৬০° ও ৭০° হলে অপর কোণটি কত ডিগ্রি?

সমাধান: 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি  ১৮০°
ত্রিভুজটির অপর কোণ ১৮০° - (৬০° + ৭০°) = ৯০°
= ৫০°
১৪.
ত্রিভুজের অঙ্গ কয়টি?
  1. ৪টি
  2. ৭টি
  3. ৬টি
  4. ৩টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের অঙ্গ কয়টি?

সমাধান:
- তিনটি বাহু ও তিনটি কোণ এই ছয়টি হল ত্রিভুজের অঙ্গ। 
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ। 
- সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্যে সমান এবং প্রতিটি কোণ পরস্পর সমান।
- সমদ্বিবাহু ত্রিভুজের যে কোন দুইটি বাহুর দৈর্ঘ্য সমান।
- সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ।
১৫.
একটি স্থূলকোণী ত্রিভুজের-
  1. ১টি কোণ স্থূলকোণ
  2. ২টি কোণ স্থূলকোণ
  3. কোনটিই নয়
  4. ৩টি কোণ স্থূলকোণ
সঠিক উত্তর:
১টি কোণ স্থূলকোণ
উত্তর
সঠিক উত্তর:
১টি কোণ স্থূলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্থূলকোণী ত্রিভুজের-

সমাধান: 
যে ত্রিভুজের একটি কোণ স্থুল কোণ সেই ত্রিভুজকে স্থুলকোণী ত্রিভুজ বলা হয়।
একটি স্থুলকোণী ত্রিভুজের বাকি দুইটি কোণ অবশ্যই সূক্ষকোণ।
১৬.
বিষমবাহু ত্রিভুজের-
  1. তিনটি বাহু অসমান
  2. তিনটি বাহু সমান
  3. দুইটি বাহু সমান
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
তিনটি বাহু অসমান
উত্তর
সঠিক উত্তর:
তিনটি বাহু অসমান
ব্যাখ্যা
প্রশ্ন: বিষমবাহু ত্রিভুজের-

সমাধান:
বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহু অসমান ।
ত্রিভুজ হওয়ার শর্ত:
• ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। 
• ত্রিভুজের • ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। যেকোনো দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর।  
• ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান। 
• ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। 
১৭.
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল কত?
  1. ১০৬০
  2. ২৯৫০
  3. ৪৯৫০
  4. ৫০৫০
সঠিক উত্তর:
৪৯৫০
উত্তর
সঠিক উত্তর:
৪৯৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল কত?

সমাধান: 
আমরা জানি,
1 থেকে n  পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2

১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {৯৯ × (৯৯ + ১)}/২
= (৯৯ × ১০০)/২
= ৯৯ × ৫০
= ৪৯৫০
১৮.
১ ডজন কলার দাম ৩০ টাকা হলে, দুই হালি তিনটি কলার দাম কত টাকা?
  1. ৮০ টাকা
  2. ২৭.৫০ টাকা
  3. ৩৭.৫০ টাকা
  4. ২০ টাকা
সঠিক উত্তর:
২৭.৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৭.৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ডজন কলার দাম ৩০ টাকা হলে, দুই হালি তিনটি কলার দাম কত টাকা?

সমাধান:
দুই হালি তিনটি কলা = (২ × ৪ + ৩)টি = ১১টি 

১২টি কলার দাম = ৩০ টাকা 
১টি কলার দাম = ৩০/১২ টাকা 
১১ টি কলার দাম = (৩০ × ১১)/১২ টাকা
=  ২৭.৫ টাকা
১৯.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘোরে। চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে?
  1. ৩৬০°
  2. ৩০০°
  3. ১৮০°
  4. ৩০°
সঠিক উত্তর:
৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘোরে। চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে?

সমাধান: 
চাকাটি ৬০ সেকেন্ডে ঘোরে = ১২ বার 
∴ চাকাটি ১ সেকেন্ডে ঘোরে = ১২/৬০ বার  
∴ চাকাটি ৫ সেকেন্ডে ঘোরে = (১২ × ৫)/৬০ বার 
= ১ বার 
অর্থাৎ চাকা বৃত্তের ব্যাস। 
তাই চাকার পরিধির সমান ঘোরবে ১ বারে যা হবে ৩৬০° 

∴ চাকাটি  ৩৬০° ঘোরবে।
২০.
১ মিটার =
  1. ৩৬.৩৭ ইঞ্চি
  2. ৩৭.৩৬ ইঞ্চি
  3. ৩৯.৩৭ ইঞ্চি
  4. ৩৮.৩৭ ইঞ্চি
সঠিক উত্তর:
৩৯.৩৭ ইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
৩৯.৩৭ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিটার =

সমাধান: 
১ মিটার = ১০০ সেন্টিমিটার 
১ মিটার = ১০০০ মিলিমিটার
১ কিলোমিটার = ১০০০ মিটার
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
২১.
একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২০ কেজি হলে পাত্রটির ওজন কত?
  1. ৮ কেজি
  2. ১০ কেজি
  3. ১২ কেজি
  4. ৬ কেজি
সঠিক উত্তর:
৮ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৮ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২০ কেজি হলে পাত্রটির ওজন কত?

সমাধান:
পাত্রের ওজন + ১ অংশ বা (সম্পূর্ণ) তেলের ওজন = ৩২ কেজি 
পাত্রের ওজন + ১/২ অংশ তেলের ওজন = ২০ কেজি 

১/২ অংশ তেলের ওজন = (৩২ - ২০)কেজি 
= ১২ কেজি 

পাত্রের ওজন = (২০ - ১২) কেজি 
= ৮ কেজি
২২.
০.০০১ × ০.০০০১ = ?
  1. ০.০০০০১
  2. ০.০০০০০১
  3. ০.০০১
  4. ০.০০১০
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০১ × ০.০০০১ = ?

সমাধান: 
০.০০১ × ০.০০০১ =০.০০০০০০১
২৩.
১টি বর্গাকার মাঠের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার হলে তার পরিসীমা কত?
  1. ১০০ মি.
  2. ৬০ মি.
  3. ৮০ বর্গমি.
  4. ৮০ মি.
সঠিক উত্তর:
৮০ মি.
উত্তর
সঠিক উত্তর:
৮০ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১টি বর্গাকার মাঠের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার হলে তার পরিসীমা কত?

সমাধান:
বর্গাকার মাঠের ক্ষেত্রফল = ৪০০ বর্গমিটার
∴ বর্গক্ষেত্রের প্রতিবাহু = √৪০০ মিটার
= ২০ মিটার

∴ মাঠের পরিসীমা = ৪ × বাহুর দৈর্ঘ্য
= (৪ × ২০) মিটার
= ৮০ মিটার
২৪.
কোনটি চতুর্ভুজ নয়?
  1. আয়তক্ষেত্র
  2. রম্বস
  3. বর্গক্ষেত্র
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি চতুর্ভুজ নয়?

সমাধান:
আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র ও সামান্তরিক হলো চতুর্ভুজ।
আয়তক্ষেত্র : যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।
রম্বস: যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও বিপরীত কোণদ্বয় সমান, কিন্তু কোন কোণই সমকোন নয়, তাকে রম্বস বলে।
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
২৫.
১০৫০ টাকার ৪% কত?
  1. ৪০
  2. ৪২
  3. ৪৬
  4. ৪৮
সঠিক উত্তর:
৪২
উত্তর
সঠিক উত্তর:
৪২
ব্যাখ্যা
 প্রশ্ন: ১০৫০ টাকার ৪% কত?

সমাধান:
১০৫০ টাকার ৪% 
= ১০৫০ টাকার ৪/১০০
= ৪২ 
২৬.
x + y = 8, x - y = 2 হলে y এর মান কত?
  1. 5
  2. 3
  3. 2
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 8, x - y = 2 হলে y এর মান কত?

সমাধান:
x + y = 8...............(1)
x - y = 2...............(2)

(1) - (2) ⇒
x + y - x + y = 8 - 2
2y = 6
y = 3

২৭.
১ টাকায় ৫টি দ্রব্য ক্রয় করে ১ টাকায় ৪টি বিক্রয় করলে দ্রব্যটির কত লাভ বা ক্ষতি হয়?
  1. ২৫% লাভ
  2. ২৫% ক্ষতি
  3. ২০% লাভ
  4. ২০% ক্ষতি
সঠিক উত্তর:
২৫% লাভ
উত্তর
সঠিক উত্তর:
২৫% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: ১ টাকায় ৫টি দ্রব্য ক্রয় করে ১ টাকায় ৪টি বিক্রয় করলে দ্রব্যটির কত লাভ বা ক্ষতি হয়?

সমাধান:
৫টির ক্রয়মূল্য ১ টাকা 
∴ ১টির ক্রয়মূল্য ১/৫ টাকা 

আবার,
৪টির বিক্রয়মূল্য ১ টাকা
∴ ১টির বিক্রয়মূল্য ১/৪ টাকা 

লাভ হয় = (১/৪) - (১/৫) = ১/২০ টাকা 

১/৫ টাকায় লাভ হয় ১/২০ টাকা
১ টাকায় লাভ হয় ৫/২০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৫ × ১০০)/২০ টাকা = ২৫ টাকা 

∴ লাভ হয় = ২৫% 
২৮.
১৪৪ কোন সংখ্যার ৪০%?
  1. ৩৫০
  2. ২৬০
  3. ৩৬০
  4. ৩৭০
সঠিক উত্তর:
৩৬০
উত্তর
সঠিক উত্তর:
৩৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪৪ কোন সংখ্যার ৪০% ?

সমাধান : 
মনেকরি 
সংখ্যাটি = ক 
এখন 
ক এর ৪০% = ১৪৪
৪০ক/১০০ = ১৪৪
৪০ক = ১৪৪ × ১০০
ক = (১৪৪ × ১০০)/৪০
ক = ৩৬০
২৯.
কোনটি মৌলিক সংখ্যা?
  1. ১৫
  2. ২১
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।

৭ সংখ্যাটি মৌলিক সংখ্যা।
৩০.
৮০ টাকার ২.৫% কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ টাকার ২.৫% কত?

সমাধান:
৮০ টাকার ২.৫%
= ৮০ টাকার ২.৫/১০০
= (৮০ × ২.৫)/১০০
= ২
৩১.
Article কত প্রকার?
  1. তিন প্রকার
  2. চার প্রকার
  3. দুই প্রকার
  4. পাঁচ প্রকার
সঠিক উত্তর:
দুই প্রকার
উত্তর
সঠিক উত্তর:
দুই প্রকার
ব্যাখ্যা
♦ Article এ,
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article.
• Definite Articles: The হল Definite Article
৩২.
কোন Article এর ব্যবহারটি অশুদ্ধ?
  1. The Padma
  2. The Tajmahal
  3. The Punjab
  4. The Everest
সঠিক উত্তর:
The Everest
উত্তর
সঠিক উত্তর:
The Everest
ব্যাখ্যা
• একটি পর্বতের নামের আগে কোন Article বসে না, কিন্তু পর্বতমালার নামের আগে The বসে।
- এখানে একটি পর্বত বোঝানো হয়েছে, তাই কোন Article বসবে না।

• তাই সঠিক উত্তর The Everest, এর আগে Article বসবে না।

Options,
• নদীর নামের আগে Article The হয়।
- তাই The Padma সঠিক।

• ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ স্থান এর নামের পূর্বে The বসে। 
- তাই, The Punjab ও The Tajmahal সঠিক।
৩৩.
কোনটি Verb এর Past Form?
  1. Seen
  2. Grow
  3. Throw
  4. Held
সঠিক উত্তর:
Held
উত্তর
সঠিক উত্তর:
Held
ব্যাখ্যা
• Options,

- Seen: see এর past participle: দেখা; দেখতে পাওয়া; দর্শন করা।
- Grow: Present form: জন্মানো; বড় হওয়া; বৃদ্ধি পাওয়া
- Throw: ছোড়া; ছুড়ে মারা; নিক্ষেপ/ক্ষেপণ করা।: (past tense threw [থ্রু], past participle thrown 
- Held: hold -এর past tense, past participle
৩৪.
কোনটি বহুবচন (Plural)?
  1. Cow
  2. Brother
  3. Oxen
  4. Knife
সঠিক উত্তর:
Oxen
উত্তর
সঠিক উত্তর:
Oxen
ব্যাখ্যা
• Oxen is plural of Ox.

Options,
- Cow: a large female farm animal kept to produce meat and milk: Plura: cows.
- Brother: Singular: a man or boy with the same parents as another person.
- Knife: Singular: a tool, usually with a metal blade and a handle, used for cutting and spreading food or other substances, or as a weapon.
৩৫.
কোনটি স্ত্রীলিঙ্গ (Feminine Gender)?
  1. Bride Groom
  2. Boar
  3. Horse
  4. Lass
সঠিক উত্তর:
Lass
উত্তর
সঠিক উত্তর:
Lass
ব্যাখ্যা
• Lass - বালিকা; প্রেমিকা।
এটি Feminine gender.
এর Masculine form হচ্ছে - Lad (বালক; কিশোর) 

Options,
• Bridegroom (masculine) (বর; নববিবাহিত পুরুষ)।
- এর feminine gender হলো Bride (বিয়ের কনে; নববধূ)।

• 'Boar' এর feminine gender হচ্ছে sow.
- Boar শব্দের অর্থ- শূকর ও Sow অর্থ- শূকরী।

• Horse এর feminine gender হচ্ছে mare.
৩৬.
May Bangladesh Prosper ____.
  1. day to day
  2. day with day
  3. day by day
  4. day on day
সঠিক উত্তর:
day by day
উত্তর
সঠিক উত্তর:
day by day
ব্যাখ্যা
• Day by day (phrase): 
English Meaning - Every day, or more and more as each day passes. 
Bangla Meaning - দিন দিন; প্রত্যহ। 

Complete sentence: May Bangladesh prosper day by day. 
Bangla Meaning: দিনদিন বাংলাদেশের উন্নতি হোক। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৭.
কোনটি পুরুলিঙ্গ?
  1. Niece
  2. Nun
  3. Ewe
  4. Drake
সঠিক উত্তর:
Drake
উত্তর
সঠিক উত্তর:
Drake
ব্যাখ্যা
• ‘Drake’ is masculine gender.
- এর feminine gender is ‘duck’

Options,
• Ewe = ভেড়ী, যার Masculine Form হচ্ছে ram.
• The feminine gender of Monk is Nun.
Monk শব্দের অর্থ সন্ন্যাসী এর feminine gender হলো Nun সন্ন্যাসিনী।
• Nephew (ভ্রাতুষ্পুত্র বা ভাইপো)-এর feminine gender হলো niece অর্থাৎ ভ্রাতুষ্পুত্রী বা ভাইঝি৷
৩৮.
He made me ____ the car.
  1. to drive
  2. driven
  3. drove
  4. drive
সঠিক উত্তর:
drive
উত্তর
সঠিক উত্তর:
drive
ব্যাখ্যা
• He made me drive the car.
- এখানে 'made' হচ্ছে Causative Verb. 

• Causative Verb:
- যে verb দ্বারা অপর কারো কোনো কাজ করার কারণ ঘটানো বুঝায় তাকে বলে Causative Verb. 
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়। 
- Sentence এ 'make' থাকলে তার পরের verb এর সবসময় base form বসে। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain. 
৩৯.
নিচের কোনটি Adjective?
  1. Religion
  2. Pious
  3. Bravery
  4. Wisdom
সঠিক উত্তর:
Pious
উত্তর
সঠিক উত্তর:
Pious
ব্যাখ্যা
• Options,

- Religion: ধর্ম: Noun
- Pious: ধার্মিক; সাধু; সৎ: adjective
- Bravery: সাহস; সাহসিকতা; নির্ভীকতা।: noun
- Wisdom: জ্ঞানসম্পন্নতা; গভীর ও বিস্তৃত জ্ঞান; প্রাজ্ঞতা; বিজ্ঞতা; বিচক্ষণতা: noun

Source: Cambridge Dictionary.
৪০.
‘বাতিটি নিভাও’ এর ইংরেজি Translation কি?
  1. Put on the lamp
  2. Put out the lamp
  3. Put off the lamp
  4. Put up the lamp
সঠিক উত্তর:
Put out the lamp
উত্তর
সঠিক উত্তর:
Put out the lamp
ব্যাখ্যা
• Put something out: (ক) নিভিয়ে ফেলা: He put out the candle in front of us.
(খ) হাড় স্থানচ্যুত হওয়া/করা: He fell from his bicycle and put his shoulder out.
(গ) সুদে টাকা ধার দেওয়া: The money was put out at  (10)% interest.
(ঘ) উৎপাদন করা: The new factory puts out  (10) thousand tonnes of sugar a year.
(ঙ) গণমাধ্যমে প্রচার করা: The TV is put ting out special programs on Eid day.

বাতিটি নিভাও - Put out the lamp. 

এছাড়াও, 
Put off-  (নৌকা ইত্যাদি) যাত্রা শুরু করা।
Put up- (for something) নির্বাচনে দাঁড়ানো।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪১.
Man has no escape ____ death.
  1. before
  2. from
  3. by
  4. in
সঠিক উত্তর:
from
উত্তর
সঠিক উত্তর:
from
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - from. 
- Escape from - অর্থ মুক্তি পাওয়া, পালিয়ে যাওয়া, বাষ্প ইত্যাদি বেরিয়ে যাওয়া।
- Complete sentence: Man has no escape from death.
৪২.
নিচের কোনটি Comparative Degree?
  1. Finest
  2. Heavy
  3. Fat
  4. More
সঠিক উত্তর:
More
উত্তর
সঠিক উত্তর:
More
ব্যাখ্যা
• অপশন গুলোর মধ্যে Comparative Degree হলো More.

• More হলো 'Much' এর Comparative Degree, superlative হলো Most.

Options,
- Finest হলো fine এর superlative gorm.
- Fat: Fat হলো Positive form, এর Comparative ও superlative যথাক্রমে fatter, fattest.
- Heavy: Heavy হলো Positive form, এর Comparative ও superlative যথাক্রমে havvier, haviest.
৪৩.
নিচের কোনটি Positive Degree?
  1. Deeper
  2. Richest
  3. Bold
  4. Happier
সঠিক উত্তর:
Bold
উত্তর
সঠিক উত্তর:
Bold
ব্যাখ্যা
♦ অপশন গুলোর মধ্যে Bold শব্দটি Positive Degree তে রয়েছে।

• bold (adjective) (bolder, boldest) ১ সাহসী; দুর্দান্ত; দুর্দমনীয়; প্রবল; দুঃসাহসিক; সপ্রতিভ; উচ্চাভিলাষী

Options,
- Deeper: Deeper হলো Deep এর comparative form, deepest হলো superlative.
- Richest: Rich এর superlative form 'Richest', Comparative form 'Richer'.
- Happier: happy এর comparative form Happier, superlative form 'happiest'.
৪৪.
নিচের কোনটি Superlative Degree?
  1. Bitter
  2. Good
  3. Worse
  4. Best
সঠিক উত্তর:
Best
উত্তর
সঠিক উত্তর:
Best
ব্যাখ্যা
♦ Options,

- Bitter: Someone who is bitter is angry and unhappy because they cannot forget bad things that happened in the past: তিক্ত; কটু; তিতা: 
- Good:  ভালো; তুষ্টিকর: Positive degree
- Worse:  (bad শব্দের comparative; superlative -worst) অধিকতর মন্দ; দ্বিতীয় আর একটি বস্তু বা বিষয়ে অপেক্ষা অপেক্ষাকৃত খারাপ বা নিকৃষ্ট।
- Best: (good ও better-এর superlative) সর্বোত্তম; সর্বোৎকৃষ্ট; সবচেয়ে ভালো; সবার সেরা

Source: Cambridge & Accessible Dictionary.
৪৫.
Dream শব্দটি-
  1. Noun
  2. Verb
  3. Adjective
  4. ক ও খ
অনির্ধারিত
ব্যাখ্যা
♦ Dream শব্দটি Noun, Verb ও Adjective তিনটিই হয়, একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

Dream

English meaning:
Noun: a series of events or images that happen in your mind when you are sleeping
Adjective: dream house, job, etc./ the perfect house, job, etc., that you want more than any other
Verb: to experience events and images in your mind while you are sleeping.

Source: Cambridge Dictionary.
৪৬.
'Cock and Bull Story' means-
  1. a table
  2. a tragedy
  3. a false story
  4. a wonderful story
সঠিক উত্তর:
a false story
উত্তর
সঠিক উত্তর:
a false story
ব্যাখ্যা
• Cock and bull story
English Meaning: an implausible story used as an explanation or excuse. অর্থাৎ, a false story.
Bangla Meaning: আষাঢ়ে গল্প / আজগুবি গল্প।

Ex. Sentence: Nobody believes this cock and bull story about the sacking incident
Bangla Meaning: কেউই বরখাস্তের ঘটনা নিয়ে আষাঢ়ে গল্প বিশ্বাস করে না

Source: Live MCQ Lecture
৪৭.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. an hour
  2. an honest
  3. an M.A.
  4. an university
সঠিক উত্তর:
an university
উত্তর
সঠিক উত্তর:
an university
ব্যাখ্যা
• অপশন গুলোর মধ্যে অশুদ্ধ - an university.

• Article এর নিয়মানুযায়ী,
• noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
- university শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।

• কিন্তু  noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
- যেমন - He is an MA. 

• প্রথম বর্ণ consonant দ্বারা শুরু হওয়া স্বত্বেও vowel sound প্রকাশ করলে তার পূর্বে an বসে। যেমনঃ an hour, an honest man, an heir etc.
৪৮.
‘আমি গতকাল পরীক্ষা দিয়েছি’ এর ইংরেজি অনুবাদ কোনটি?
  1. I hae appeared in the examination yesterday.
  2. I appeared in the examination yesterday.
  3. I had to appear in the examination yesterday.
  4. I appeared the examination yesterday.
সঠিক উত্তর:
I appeared in the examination yesterday.
উত্তর
সঠিক উত্তর:
I appeared in the examination yesterday.
ব্যাখ্যা
♦ পরীক্ষা দেয়া’ ইংরেজি হচ্ছে – appear in বসে।
- পরীক্ষা দেওয়ার অর্থে appear in/take/sit for বসে।

• ‘আমি গতকাল পরীক্ষা দিয়েছি’ এর ইংরেজি অনুবাদ হতো I appeared in the examination yesterday.
- অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• সেই হিসেবে উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।
৪৯.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. Restaurant
  2. Resturant
  3. Rasturent
  4. Restrurent
সঠিক উত্তর:
Restaurant
উত্তর
সঠিক উত্তর:
Restaurant
ব্যাখ্যা
♦ Restaurant
English meaning: a place where meals are prepared and served to customers.
Bangla meaning: রেস্টুরেন্ট; রেস্তোরাঁ।

Source: Cambridge & Accessible Dictionary.
৫০.
'Hamlet' কার লেখা-
  1. John Milton
  2. Shakespeare
  3. W. Wordsworth
  4. Byron
সঠিক উত্তর:
Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
Shakespeare
ব্যাখ্যা
♦ Hamlet: 
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- The ghost of the King of Denmark tells his son Hamlet to avenge his murder by killing the new king, Hamlet's uncle.
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি  জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ  করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।

• Shakespeare:
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time. 

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream etc.

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Source: britannica.com
৫১.
‘পদ্ধতি’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. পদ্+হতি
  2. পদ+হতি
  3. পদ+ঋতি
  4. পদ্ধ+তি
সঠিক উত্তর:
পদ্+হতি
উত্তর
সঠিক উত্তর:
পদ্+হতি
ব্যাখ্যা
• ত ও দ এর পর হ থাকলে ত ও দ এর স্থলে দ এবং হ এর স্থলে ধ হয়।
যেমন-
- উৎ + হার = উদ্ধার,
- পদ্ + হতি = পদ্ধতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫২.
‘দিগ্বিজয়’ এ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. দিগ+বিজয়
  2. দিক্+বিজয়
  3. দিগ্বি+জয়
  4. দিক+বিজয়
সঠিক উত্তর:
দিক্+বিজয়
উত্তর
সঠিক উত্তর:
দিক্+বিজয়
ব্যাখ্যা
• ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোন বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, (য > জ) ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র), কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি (ব) থাকলে, প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি অল্পপ্রাণরূপে উচ্চারিত হয়।
যেমন:
- বাক্‌ + দান = বাগদান,
- দিক্‌ + বিজয় = দিগ্বিজয়,
- ষট্‌ + যন্ত্র = ষড়যন্ত্র,
- উৎ + ঘাটন = উদ্‌ঘাটন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫৩.
‘দুষ্পাচ্য’ এর সিন্ধ বিচ্ছেদ কোনটি?
  1. দু+পাচ্য
  2. দুঃ+পাচ্য
  3. দুস+পাচ্য
  4. দু+প্রাচ্য
সঠিক উত্তর:
দুঃ+পাচ্য
উত্তর
সঠিক উত্তর:
দুঃ+পাচ্য
ব্যাখ্যা
• অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন (ক, খ, প, ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স্) হয় এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশ্‌ ধ্বনি (ষ) হয়।
 যেমন: 
- নমঃ + কার = নমস্কার,
- পদঃ + খলন = পদস্থলন,
- নিঃ + কর = নিষ্কর,
- দুঃ + পাচ্য = দুষ্পাচ্য,
- দুঃ + কর = দুষ্কর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫৪.
‘ষড়যন্ত্র’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ষড়+যন্ত্র
  2. ষট্+যন্ত্র
  3. ষট+যন্ত্র
  4. সর+যন্ত্র
সঠিক উত্তর:
ষট্+যন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ষট্+যন্ত্র
ব্যাখ্যা
• ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোন বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, (য > জ) ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র), কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি (ব) থাকলে, প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি অল্পপ্রাণরূপে উচ্চারিত হয়।
যেমন:
- বাক্‌ + দান = বাগদান,
- দিক্‌ + বিজয় = দিগ্বিজয়,
- ষট্‌ + যন্ত্র = ষড়যন্ত্র,
- উৎ + ঘাটন = উদ্‌ঘাটন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫৫.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. কুল
  2. কূল
  3. উচিৎ
  4. ভবিষ্যৎ
সঠিক উত্তর:
উচিৎ
উত্তর
সঠিক উত্তর:
উচিৎ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'উচিত'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
- প্রকৃতি প্রত্যয়: √উচ্‌ + ত।
অর্থ:
- যোগ্য,
- যথার্থ।

অন্যদিকে,
- 'ভবিষ্যৎ, কূল ও কুল' শব্দ গুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৬.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. প্রতিযোগী
  2. প্রতিযোগীতা
  3. ভীরু
  4. সুশীল
সঠিক উত্তর:
প্রতিযোগীতা
উত্তর
সঠিক উত্তর:
প্রতিযোগীতা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'প্রতিযোগিতা'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ:
বিপক্ষতা।

অন্যদিকে,
- 'সুশীল, ভীরু ও প্রতিযোগী' শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৭.
নিচের কোন বানানটি সঠিক?
  1. পুরষ্কার
  2. পরিস্কার
  3. সুষ্ঠ
  4. সুষ্ঠু
সঠিক উত্তর:
সুষ্ঠু
উত্তর
সঠিক উত্তর:
সুষ্ঠু
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'সুষ্ঠু'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
অর্থ:
- নিখুঁত,
- অনবদ্য।

• শুদ্ধ বানান 'পুরস্কার'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ:
- পারিতোষিক।

• শুদ্ধ বানান 'পরিষ্কার'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
অর্থ:
- স্পষ্ট,
- সহজবোধ্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৮.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. প্রতিষ্ঠা
  2. ভুমিষ্ঠ
  3. অষ্টম
  4. আশ্চর্য
সঠিক উত্তর:
ভুমিষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
ভুমিষ্ঠ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'ভূমিষ্ঠ'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
অর্থ:
- ভূপতিত।

অন্যদিকে,
- 'আশ্চর্য, অষ্টম ও প্রতিষ্ঠা' শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৯.
যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে?
  1. প্রোষিতকর্তৃকা
  2. প্রোষিতভার্যা
  3. প্রবাসিনী
  4. বিদেশিনী
সঠিক উত্তর:
প্রোষিতভার্যা
উত্তর
সঠিক উত্তর:
প্রোষিতভার্যা
ব্যাখ্যা
• 'যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে' এর এককথায় প্রকাশ - প্রোষিতভার্য।

গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ: 
- 'যা পূর্বে ছিল এখন নেই' এক কথায় প্রকাশ - ভূতপূর্ব।
- 'যা পূর্বে দেখা যায় নি এমন 'এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব।
- 'যা অধ্যয়ন করা হয়েছে' এক কথায় প্রকাশ - অধীত।
- 'যা বলা হয় নি' এক কথায় প্রকাশ - অনুক্ত।
- 'যা বলার যোগ্য নয়' এক কথায় প্রকাশ - অকথ্য।
- 'যা পূর্বে শোনা যায় নি' এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
- 'যা কখনো নষ্ট হয় না' এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস:
১) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬০.
উপকারীর অপকার করে যে-
  1. কৃতজ্ঞ
  2. অকৃতজ্ঞ
  3. কৃতঘ্ন
  4. অপকারী
সঠিক উত্তর:
কৃতঘ্ন
উত্তর
সঠিক উত্তর:
কৃতঘ্ন
ব্যাখ্যা
• 'উপকারীর অপকার করে যে' এর এককথায় প্রকাশ - কৃতঘ্ন

অন্যদিকে,
'উপকারীর উপকার স্বীকার করে যে' এর এককথায় প্রকাশ - কৃতজ্ঞ।
'উপকারীর উপকার যে স্বীকার করে না' এর এককথায় প্রকাশ - অকৃতজ্ঞ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৬১.
ভাষার চরিত রূপ কোনটি?
  1. এই
  2. উহা
  3. তাহাদের
  4. ওদের
সঠিক উত্তর:
ওদের
উত্তর
সঠিক উত্তর:
ওদের
ব্যাখ্যা
• 'উহাদের' চলিত রূপ হচ্ছে - ওদের

অন্যদিকে,
- 'উহা' চলিত রূপ হচ্ছে - ও।
- 'তাহাদের' চলিত রূপ হচ্ছে - তাদের।
- 'এই' চলিত রূপ হচ্ছে - এ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬২.
ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি?
  1. অক্ষর
  2. শব্দ
  3. ধ্বনি
  4. বাক্য
সঠিক উত্তর:
ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনি
ব্যাখ্যা
• বাক্যের মৌলিক উপাদান/ক্ষুদ্রতম - শব্দ।
• ভাষার মূল উপকরণ/প্রাণ - বাক্য।
• ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো - ধ্বনি। 
• বর্ণ - হচ্ছে শব্দের গঠনগত একক।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ সংস্করণ)।
৬৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ইতিপূর্বে
  2. ইতোপূর্বে
  3. ইতিমধ্যে
  4. ইতোমধ্যে
সঠিক উত্তর:
ইতোমধ্যে
উত্তর
সঠিক উত্তর:
ইতোমধ্যে
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'ইতোমধ্যে'
- ক্রিয়াবিশেষণ পদ।
অর্থ:
- এর মধ্যে।

অশুদ্ধ বানানের শুদ্ধরূপ-
• শুদ্ধ বানান 'ইতঃপূর্বে'
- সংস্কৃত শব্দ।
- ক্রিয়াবিশেষণ পদ।
অর্থ:
- এর আগে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৪.
‘শশব্যস্ত’ শব্দটি কোন সমাস?
  1. তৎপুরুষ
  2. দ্বিগু
  3. কর্মধারয়
  4. বহুব্রীহি
সঠিক উত্তর:
কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
কর্মধারয়
ব্যাখ্যা
উপমান কর্মধারয় সমাস:
- যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান।
- কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়।
- এগুলােকে উপমান কর্মধারয় বলে।
- এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়।
যেমন: 
- কাজলের মতাে কালাে = কাজলকালাে।
- শশের মতাে ব্যস্ত = শশব্যস্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ সংস্করণ)।
৬৫.
‘বহুব্রীহি’ শব্দটি কোন সমাস?
  1. তৎপুরুষ
  2. কর্মধারয়
  3. দ্বিগু
  4. বহুব্রীহি
সঠিক উত্তর:
বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
বহুব্রীহি
ব্যাখ্যা
বহুব্রীহি সমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যথা:
- বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি।
- এখানে 'বহু' কিংবা 'ব্রীহি' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬৬.
নিচের কোনটি ক্লীব লিঙ্গ?
  1. মাতা
  2. ছেলে
  3. টেবিল
  4. গাভী
সঠিক উত্তর:
টেবিল
উত্তর
সঠিক উত্তর:
টেবিল
ব্যাখ্যা
ক্লীবলিঙ্গ:
- যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনােটিই বােঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ।
এসব শব্দের উদাহরণ হলাে-
- গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি-
  1. ইতিহাসবেত্তা
  2. ইতিহাসবিজ্ঞ
  3. ঐতিহাসিক
  4. ইতিহাসবিদ
সঠিক উত্তর:
ইতিহাসবেত্তা
উত্তর
সঠিক উত্তর:
ইতিহাসবেত্তা
ব্যাখ্যা
• 'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এর এককথায় প্রকাশ - ইতিহাসবেত্তা।

অন্যদিকে,
- 'ইতিহাস রচনা করেন যিনি' এর এককথায় প্রকাশ - ঐতিহাসিক।

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- ‘লাভ করার ইচ্ছা’ এর এককথায় প্রকাশ - লিপ্সা।
- ‘নিন্দা করার ইচ্ছা’ এর এককথায় প্রকাশ - জুগুপ্সা।
- ‘ত্রাণ লাভ করার ইচ্ছা’ এর এককথায় প্রকাশ - তিতীর্ষা।
- ‘মুক্তি পেতে ইচ্ছা’ এর এককথায় প্রকাশ - মুমুক্ষা।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৮.
হনন করার ইচ্ছা-
  1. লিপ্সা
  2. জিঘাংসা
  3. কতঘ্ন
  4. জিতেন্দ্রীয়
সঠিক উত্তর:
জিঘাংসা
উত্তর
সঠিক উত্তর:
জিঘাংসা
ব্যাখ্যা
• 'হনন করার ইচ্ছা' এর এককথায় প্রকাশ - জিঘাংসা

অন্যদিকে,
- 'লাভ করার ইচ্ছা' এর এককথায় প্রকাশ - লিপ্সা।
- 'উপকারীর অপকার করে যে' এর এককথায় প্রকাশ - কৃতঘ্ন।
- 'ইন্দ্রিয়কে জয় করেন যিনি' এক কথায় প্রকাশ - জিতেন্দ্রিয়।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা শিক্ষা-হায়াৎ মামুদ।
৬৯.
পান করিবার যোগ্য-
  1. পিপাসা
  2. পেয়
  3. পানীয়
  4. খ এবং গ
সঠিক উত্তর:
পেয়
উত্তর
সঠিক উত্তর:
পেয়
ব্যাখ্যা
• 'পান করার যোগ্য' এর এককথায় প্রকাশ হবে - পেয়।

• কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- 'বাদ্যযন্ত্রের ধ্বনি’ এর এককথায় প্রকাশ - ঝংকার।
- ‘নূপুরের ধ্বনি’ এর এককথায় প্রকাশ - নিক্বণ।
- ‘ধনুকের ধ্বনি’ এর এককথায় প্রকাশ - টঙ্কার।
- ‘অলঙ্কারের ধ্বনি’ এর এককথায় প্রকাশ - শিঞ্জন।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা শিক্ষা-হায়াৎ মামুদ।
৭০.
নিচের কোনটি বিশেষণ পদ?
  1. মহত্ত্ব
  2. সতীত্ব
  3. সৎ
  4. সৌন্দর্য
সঠিক উত্তর:
সৎ
উত্তর
সঠিক উত্তর:
সৎ
ব্যাখ্যা
• 'সৎ'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- সতিনের সূত্রে সম্পর্কিত।

অন্যদিকে,
• 'মহত্ত্ব'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- মহতের ভাব,
- উদারতা।

• 'সতীত্ব'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- সতী স্ত্রীর ধর্ম।

• 'সৌন্দর্য'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- শোভা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।