পরীক্ষা আর্কাইভ

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

পরীক্ষানৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা – ৫ টপিক: i) মূল্যবোধ ও সংস্কৃতি, মূল্যবোধ সম্পর্কিত বই, মূল্যবোধ ও সুশাসন। ii) দূর্নীতি, জাতীয় শুদ্ধাচার, গণতন্ত্র, আমলাতন্ত্র, মানব উন্নয়ন সূচক। [Live Class – 7 & 8]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
‘নীতি ও ঔচিত্যবোধ’ কীসের অন্তর্ভুক্ত?
  1. মূল্যবোধের ভিত্তি
  2. নৈতিকতার বৈশিষ্ট্য
  3. রাজনৈতিক অধিকার
  4. আইনি বিধান
ব্যাখ্যা

‘নীতি ও ঔচিত্যবোধ’ মূল্যবোধের ভিত্তি বা উপাদানের অন্তর্ভুক্ত।

• মূল্যবোধের ভিত্তি বা উপাদান:
- মূল্যবোধ একটি অর্জিত বিষয়, যা কোন সমাজে দীর্ঘ সময় বসবাসের মধ্য দিয়ে একজন ব্যক্তির মাঝে গড়ে ওঠে।
- এক জন ব্যক্তির মূল্যবোধ কেমন হবে তা সমাজের পারিপার্শ্বিক অবস্থা বা সমাজের বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে। এই অবস্থাগুলোই হল মূল্যবোধের ভিত্তি বা উপাদান।

⇒ নিম্নে এরকম কয়েকটি উপাদান আলোচনা করা হল:
- নীতি ও ঔচিত্যবোধ,
- সামাজিক ন্যায়বিচার,
- শৃঙ্খলাবোধ,
- সহনশীলতা,
- সহমর্মিতা,
- শ্রমের মর্যাদা,
- আইনের শাসন,
- নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ,
- সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা এবং
- সরকার ও রাষ্ট্রের দায়দায়িত্ব ও জবাবদিহিতা ইত্যাদি।

উৎস: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

.
‘Culture’ শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
  1. ইংরেজি
  2. জার্মানী
  3. ফরাসী
  4. লাতিন 
ব্যাখ্যা

সংস্কৃতি 
- সংস্কৃতি প্রত্যয়টি অনিবার্যভাবে বিতর্কিত।
- সংস্কৃতিকে বোঝা হয় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে।
- সাধারণভাবে সংস্কৃতি বলতে আমরা বুঝি পরিশীলিত চিন্তা; বুচি এবংআচরণ। এর সঙ্গে যুক্ত ক্রমাগত অভ্যাস বা অনুশীলনের দ্বারা অর্জিত মনের উৎকর্ষতা।
- সমাজ ও নৃবিজ্ঞানীরাও একে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করে থাকেন।
- সামাজিক বিজ্ঞানে ব্যবহৃত প্রত্যয়সমূহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে সংস্কৃতি।
- সমাজ ও সংস্কৃতি একই সাথে যুক্ত বলে এরা অবিচ্ছেদ্য।
- ইংরেজি কালচার শব্দটির উৎপত্তি অতীত কাল সূচক লাতিন ক্রিয়াপদ Colere থেকে যার অর্থ চাষ করা।
- শব্দটির বর্তমান ব্যবহার মধ্যযুগের ফরাসী এবং মধ্য ইংরেজি (১১০০-১৪৫০) থেকে।
- মধ্য ইংরেজিতে Culture শব্দটির অর্থ ছিল কর্ষিত ভূমি খন্ড।
- আধুনিক অর্থে প্রত্যয়টির বিকাশ ঘটে অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ থেকে উনবিংশ শতাব্দীর শেষার্ধের মধ্যে। এই কালপর্বে সংস্কৃতি চারটি ভিন্ন অর্থে ব্যবহৃত হতে থাকে।
১. 'মানব হৃদয়ের সাধারণ অবস্থা অথবা অভ্যাস' ধারণাটি যুক্ত ছিল মানুষ সামাজিক পরিবর্তনের মাধ্যমে পরিপূর্ণতা অর্জনে সক্ষম এই বিশ্বাসের সাথে।
২. সামগ্রিক কোন সমাজের বৌদ্ধিক এবং নৈতিক উন্নয়নের সাধারণ রূপ।
৩. কোন সমাজের সমগ্র জীবনধারা- তার বড়াত, বৌদ্ধিক এবং অকি রূপ।
৪. সংস্কৃতি হচ্ছে মানব প্রকৃতির আদর্শরূপকে অর্জন করার সচেতন, কঠিন এবং দীর্ঘ প্রচেষ্টা।

⇒ নৃতাত্ত্বিক বা সমাজতাত্ত্বিক দৃষ্টিতে এ প্রত্যয়টির প্রথম ব্যবহার করেন ১৮৪৩ সালে জার্মানীর গুষ্টাভ খেলম Gustav Khelm। ১৮৭১ সালে নৃবিজ্ঞানী ই.বি টাইলর E.B. Tylor স্বীকৃত নৃতাত্ত্বিক সংজ্ঞাটি প্রদান করেন।

সংজ্ঞা
• নৃবিজ্ঞানী ই.বি. টাইলরের মতে, "Culture is that complex whole which includes knowledge, belief, art, morals, law, custom and other capabilities acquired by man as a member of society."

উৎস: সমাজবিজ্ঞান পরিচিতি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন (UNCAC) জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা গৃহীত হয় কত তারিখে?
  1. ১৪ ডিসেম্বর, ২০০৫
  2. ৩১ অক্টোবর, ২০০৩ 
  3. ১ জানুয়ারি, ২০০৪
  4. ৩১ ডিসেম্বর, ২০০৩
ব্যাখ্যা

⇒ জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন (UNCAC):
- UNCAC এর পূর্ণরূপ: United Nations Convention Against Corruption.
- জাতিসংঘের দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী বহুপাক্ষিক চুক্তি।
- জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা গৃহীত হয়: ৩১ অক্টোবর, ২০০৩।
- কার্যকর হয়: ১৪ ডিসেম্বর, ২০০৫।
- স্বাক্ষরস্থল: মেরিডা, মেক্সিকো।
- স্বাক্ষরকারী দেশ: ১৪০ | পক্ষ: ১৯২ (২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের হিসাব অনুযায়ী)
- বাংলাদেশ স্বাক্ষর করে: ২০০৭ সালে।

উৎস: UN ওয়েরবসাইট।

.
সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন কী ধরনের মূল্যবোধ?
  1. সামাজিক মূল্যবোধ
  2. রাজনৈতিক মূল্যবোধ
  3. গণতান্ত্রিক মূল্যবোধ
  4. আধুনিক মূল্যবোধ
ব্যাখ্যা

• রাজনৈতিক মূল্যবোধ (Political Values):
- যে চিন্তাভাবনা লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের রাজনৈতিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও প্রভাবিত করে তার সমষ্টিকে রাজনৈতিক মূল্যবোধ বলে ৷

রাজনৈতিক মূল্যবোধ হলো:
→ রাজনৈতিক সততা,
 শৃঙ্খলাবোধ, শিষ্টাচার ও সৌজন্যবোধ,
→ রাজনৈতিক সহনশীলতা,
→ রাজনৈতিক জবাবদিহিতার মানসিকতা,
→ দায়িত্বশীলতার নীতি কার্যকর করা,
→ পরমতসহিষ্ণুতা,
→ সংখ্যাগরিষ্ঠের মতের প্রতি সংখ্যালঘিষ্ঠের শ্রদ্ধাজ্ঞাপন এবং তা বাস্তবায়নে সহযোগিতা প্রদান,
→ সংখ্যালঘিষ্ঠের মতের প্রতি সংখ্যাগরিষ্ঠের সহিষ্ণু আচরণ।
→ বিরোধী মতকে প্রচার ও প্রসারের সুযোগ প্রদান।
→ বিরোধী দলকে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা প্রধান না করা।
→ নির্বাচনে জয়-পরাজয় মেনে নেওয়া।
→ আইনসভাকে কার্যকর হতে সাহায্য করা।

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
বাংলাদেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার পথে প্রধান বাধা কী?
  1. প্রাকৃতিক দুর্যোগ
  2. দুর্নীতি 
  3. শিক্ষার অভাব
  4. প্রযুক্তির ঘাটতি
ব্যাখ্যা

• সুশাসন ও দুর্নীতি:
- বাংলাদেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার পথে প্রধান বাধা হলো দুর্নীতি।
- দুর্নীতি প্রশাসনিক কাঠামো, অর্থনীতি, আইন-শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতাকে দুর্বল করে।
- উন্নত ভবিষ্যতের জন্য সুশাসন অপরিহার্য, কিন্তু দুর্নীতির কারণে সুশাসনের মূল উপাদান- জবাবদিহিতা, স্বচ্ছতা ও ন্যায়বিচার ব্যাহত হয়।

• দুর্নীতি যেভাবে উন্নয়ন ও সুশাসন ব্যাহত করে-
- অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি;
- সামাজিক বৈষম্য বৃদ্ধি;
- সুশাসনের অবক্ষয়;
- অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে নেতিবাচক প্রভাব;
- গণতন্ত্র ও মানবাধিকারের ক্ষতি।

• দুর্নীতি প্রতিরোধের উপায়-
- জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি করা;
- দুর্নীতি দমন কমিশন (দুদক) শক্তিশালী করা;
- আইনের শাসন নিশ্চিত করা;
- প্রযুক্তির ব্যবহার বাড়ানো;
- জনসচেতনতা বৃদ্ধি করা।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।

.
ব্যক্তির ক্ষেত্রে শুদ্ধাচার বলতে কী বোঝায়?
  1. সহনশীলতা
  2. কর্তব্যনিষ্ঠা ও সততা 
  3. ধর্মীয় অনুশীলন
  4. সামাজিক খ্যাতি
ব্যাখ্যা

শুদ্ধাচারের ধারণা
- শুদ্ধাচার বলতে সাধারণভাবে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ বোঝায়। 
- এর দ্বারা একটি সমাজের কালোত্তীর্ণ মানদণ্ড, নীতি ও প্রথার প্রতি আনুগত্যও বোঝানো হয়।
- ব্যক্তিপর্যায়ে এর অর্থ হল কর্তব্যনিষ্ঠা ও সততা, তথা চরিত্রনিষ্ঠা।
- এই দলিলটিতেও শুদ্ধাচারের এই অর্থকেই গ্রহণ করা হয়েছে।
- ব্যক্তির সমষ্টিতেই প্রতিষ্ঠান সৃষ্টি হয় এবং তাদের সম্মিলিত লক্ষ্যই প্রতিষ্ঠানের লক্ষ্যে প্রতিফলিত হয়। 

- প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার প্রতিষ্ঠায় ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচার অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ; সমন্বিত রূপ হিসাবে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার অনুশীলনও জরুরি।
- বাংলাদেশের সমাজ বিভিন্ন খাত, যথা রাষ্ট্র, ব্যবসা-প্রতিষ্ঠান এবং সুশীল সমাজে বিভিন্ন আইনকানুন, নিয়মনীতি, ঐতিহ্য ও সংস্কৃতি পালন ও লালন করে শুদ্ধাচার অনুশীলন করে চলেছে এবং সময়ের চাহিদা অনুযায়ী তাতে সংস্কার ও উন্নয়ন সাধন করছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

.
’Human Society in Ethics and Politics’ গ্রন্থের রচয়িতা কে?
  1. হেগেল
  2. এইচ. ডি. স্টেইন
  3. কার্ল মার্কস
  4. বার্ট্রান্ড রাসেল
ব্যাখ্যা

বার্ট্রান্ড রাসেল:
- রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক।
- তিনি ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী ব্যক্তিত্ব।
- ১৯৫০ সালে রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন।

⇒ Political Ideals গ্রন্থে তিনি বলেছেন:
- রাজনৈতিক আদর্শ ব্যক্তিজীবনের আদর্শের উপর ভিত্তি করে হতে হবে।
- বাট্রান্ড রাসেল রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো-
• The Elements of Ethics,
• Human Society in Ethics and Politics,
• Moral and others,
• Power: A New Social Analysis,
• Political Ideals,
• Introduction to Mathematical Philosophy etc.

উৎস: শিক্ষার দার্শনিক ও মনোবৈজ্ঞানিক ভিত্তি, এমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও Britannica.com

.
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নিচের কোনটি অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়?
  1. জাতীয় সংসদ
  2. গণমাধ্যম
  3. অ্যাটর্নি জেনারেল
  4. দুর্নীতি দমন কমিশন
ব্যাখ্যা

• জাতীয় শুদ্ধাচার কৌশল
- স্লোগান : সোনার বাংলা গড়ার প্রত্যয়।
- গ্রহণ : ২০১২।
- গ্রহণকারী: মন্ত্রীপরিষদ বিভাগ (প্রধানমন্ত্রী)।
- রূপকল্প (Vision): সুখী সমৃদ্ধ সোনার বাংলা।
- অভিলক্ষ (Mission): রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা।

⇒ শুদ্ধাচার প্রতিষ্ঠার কৌশল বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানসমূহ:
(ক) রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও (খ) অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান

(অ) রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
১. নির্বাহী বিভাগ ও জনপ্রশাসন;
২. জাতীয় সংসদ;
৩. বিচার বিভাগ;
৪. নির্বাচন কমিশন;
৫. অ্যাটর্নি জেনারেল;
৬. সরকারি কর্ম কমিশন;
৭. মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়;
৮. ন্যায়পাল;
৯. দুর্নীতি দমন কমিশন;
১০. স্থানীয় সরকার;

(আ) অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান
১. রাজনৈতিক দল;
২. বেসরকারি খাতের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান;
৩. এনজিও ও সুশীলসমাজ;
৪. পরিবার;
৫. শিক্ষাপ্রতিষ্ঠান;
৬. গণমাধ্যম;

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

.
’Demos’ শব্দের বাংলা প্রতিশব্দ কী?
  1. ক্ষমতা
  2. আইন
  3. জনগণ 
  4. শাসক
ব্যাখ্যা

গণতন্ত্র (Democracy):
- গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হল (democracy)।
- এই শব্দটি Demos ও Kratos শব্দদ্বয় থেকে উদ্ভুত হয়েছে।
- Demos শব্দের অর্থ জনগণ এবং Kratos শব্দের অর্থ ক্ষমতা।
- গণতন্ত্রের সংজ্ঞা দিয়ে আব্রাহাম লিংকন বলেন, “গণতন্ত্র হল জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্য সরকার"। অর্থাৎ গণতন্ত্র হল জনগণের কল্যাণের জন্য জনগণের দ্বারা গঠিত সরকার।
- গণতান্ত্রিক সরকার দু'ধরনের- (ক) প্রজাতন্ত্র এবং (খ) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র।

⇒ প্রজাতন্ত্র (Republic):
- প্রজাতন্ত্র বলতে গণতান্ত্রিক সরকারকে বুঝায়।
- এটি এমন এক ধরনের সরকার যেখানে রাষ্ট্রপ্রধান জনগণ কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হয়।
- রাষ্ট্রপ্রধানের পদটি উত্তরাধিকার সূত্রে লাভ করা যায় না। যেমন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জনগণ কর্তৃক নির্বাচিত। কাজেই এটি প্রজাতন্ত্র। কিন্তু বৃটেন প্রজাতন্ত্র নয়। কেননা সেখানে রাষ্ট্রপ্রধানের পদটি উত্তরাধিকারসূত্রে লাভ করা যায়।
- বাংলাদেশ একটি প্রজাতন্ত্র।

উৎস: পৌরনীতি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০.
মূল্যবোধের অভাবে কোনটি সম্ভব নয়?
  1. রাষ্ট্রীয় উন্নয়ন
  2. সামাজিক ঐক্য ও শৃঙ্খলা
  3. শিক্ষার প্রসার
  4. সামাজিক ভ্রাতৃত্ববোধ
ব্যাখ্যা

• মূল্যবোধের অভাবে কোনটি সম্ভব নয়- সামাজিক ঐক্য ও শৃঙ্খলা।

• মূল্যবোধ শিক্ষা ও সুশাসন:
- মূল্যবোধ ও সুশাসনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।
- সমাজজীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকান্ড যে সব নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে মূল্যবোধ বলে।
- মূল্যবোধ না থাকলে সুশাসনের উপাদানগুলো প্রতিষ্ঠা ও বিকশিত করা সম্ভব নয়।
- মূল্যবোধ অনুপস্থিত থাকলে সামাজিক ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়।
- সুতরাং দেখা যাচ্ছে, মূল্যবোধের উপস্থিতি ব্যতীত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।

⇒ মূল্যবোধ শিক্ষা ব্যক্তির মানসিক বিকাশকে ত্বরান্বিত করে।
- আর এভাবে ব্যক্তিসত্তার বিকাশ সাধন করে এটি সুশাসনের পথকে প্রশস্ত করে এবং সামাজিক অবক্ষয়ের অবসান ঘটায়।
- তাই মূল্যবোধ শিক্ষা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাজ ব্যবস্থায় সব ধরণের অবক্ষয় থেকে মানবজাতিকে রক্ষা করতে পারে।

উৎস: i) ndicia24.com
ii) পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১১.
গণতন্ত্রের সফলতার জন্যে জনগণের মাঝে কী প্রয়োজন?
  1. একনায়কতন্ত্রের প্রতি আনুগত্য
  2. ভ্রাতৃত্ববোধ
  3. সজাগ দৃষ্টি
  4. মানবিকতা
ব্যাখ্যা

• ভ্রাতৃত্ববোধ:
- ‘ভ্রাতৃত্ববোধ’ গণতন্ত্রের সফলতার অন্যতম একটি শর্ত।
- গণতন্ত্রের সফলতার জন্যে জনগণের মাঝে প্রয়োজন ভ্রাতৃত্ববোধ।
- জনগণের মধ্যেকার ভ্রাতৃত্ববোধ থাকলে তারা এক অপরের দুঃখ্য কষ্ট বুঝতে পারবে।

এছাড়া ও ,
• গণতন্ত্রের সফলতার অন্যতম আরো কয়েকটি শর্ত হলো:
- অর্থনৈতিক সাম্য।
- সামাজিক সাম্য।
- সহনশীলতা।
- গণতান্ত্রিক ঐতিহ্য।
- যথার্থ আইনের শাসন।
- বিচার বিভাগের স্বাধীনতা।
- দক্ষ ও সৎ নেতৃত্ব।
- সুষ্ঠ জনমত।
- সুসংগঠিত রাজনৈতিক দল।

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১২.
গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি পেলে জনগণের মাঝে কীসের প্রতিফলন ঘটবে?
  1. অধিকার সচেতন
  2. কর্তব্য সচেতন 
  3. অর্থনৈতিক সচেতন
  4. ক ও খ
ব্যাখ্যা

গণতান্ত্রিক মূল্যবোধ (Democratic Values):
- একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে।
- গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। 

• গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব:
- সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম।
- যে সমাজ ও রাষ্ট্রে গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা যত বেশি উন্নত, সে সমাজ ও রাষ্ট্র তত বেশি উন্নত ও প্রগতিশীল।
- গণতান্ত্রিক মূল্যবোধ জাতীয় উন্নতির চাবিকাঠি। 
- গণতান্ত্রিক মূল্যবোধ  প্রভাবে জনগণের দেশাত্মবোধ জাগ্রত হয়।
- গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি পেলে জনগণ অধিকার ও কর্তব্য সচেতন হবে।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১৩.
আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
  1. Administration
  2. Bureaucracy 
  3. Governance
  4. Secretariat
ব্যাখ্যা

আমলাতন্ত্র:
- আমলাতন্ত্র হলো স্থায়ী, বেতনভুক্ত, দক্ষ ও পেশাদার কর্মচারিদের সংগঠন।
- আমলাতন্ত্র সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে।
- আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো Bureaucracy।
- তাই Bureaucracy এর উৎপত্তিগত অর্থ হলো Desk Government বা 'দাপ্তরিক সরকার'।
- আমলাতন্ত্র বলতে বুঝায় আমলা বা প্রশাসনিক কর্মকর্তাদের শাসন।
- বাস্তবে আমলারা পরস্পর সুশৃঙ্খলভাবে সংযুক্ত এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেন।
- জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম 'Legal and rational Model' এর মাধ্যমে আমলাতন্ত্রকে উপস্থাপন করেন।
- ম্যাক্স ওয়েবারকে বলা হয় আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক।

⇒ জন ফিফনার ও রবার্ট প্রেসথাস বলেন, "আমলাতন্ত্র হচ্ছে বিভিন্ন ব্যক্তি ও তাদের কর্মকান্ডকে এমন এক পদ্ধতিতে সংগঠিত করা যা সুসংহতভাবে গোষ্ঠীর উদ্দেশ্য অর্জনে সক্ষম হয়।"
- অধ্যাপক এস ই ফাইনার বলেন, "আমলাতন্ত্র একটি স্থায়ী, বেতনভুক্ত এবং দক্ষ চাকরিজীবী শ্রেণি।"
- গ্যাব্রিয়েল অ্যালমন্ড ও জি পাওয়েল এর মতে, "আমলাতন্ত্র বলতে একটি ব্যাপক সংগঠনকে বুঝায়, যার মাধ্যমে শাসকবর্গ নিজেদের সিদ্ধান্তকে কার্যকর করার চেষ্টা করেন।"  

অন্যদিকে,
- Administration মানে প্রশাসন বা কোনো সংস্থা/সরকারের কাজ পরিচালনা।
- Governance মানে শাসন বা পরিচালনা।
- Secretariat মানে সচিবালয় বা প্রশাসনিক দপ্তর।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।

১৪.
মানব উন্নয়ন রিপোর্ট ২০২৫ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১২০ তম
  2. ১৩০ তম
  3. ১৩২ তম
  4. ১৩৬ তম
ব্যাখ্যা

মানব উন্নয়ন সূচক (HDI):
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ৬ মে ২০২৫ "Human Development Report 2025: A matter of choice: People and possibilities in the age of A I^ prime prime শিরোনামে "মানব উন্নয়ন প্রতিবেদন" প্রকাশ করে।
- মানব উন্নয়ন সূচক হলো বিশ্বের সকল দেশ-সমূহের জীবন মান, শিক্ষা, নিরক্ষরতা প্রভৃতির একটি তুলনামূলক সূচক।
- একে সংক্ষেপে HDI (Human Development Index) বলা হয়।
- মানব উন্নয়ন মাপকাঠি সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে সংশ্লিষ্ট দেশগুলোকে সাজানো হয়।
- প্রতি বছর UNDP মানব উন্নয়ন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে থাকে।
- শীর্ষ দেশ- আইসল্যান্ড।

⇒ মানব উন্নয়ন রিপোর্ট ২০২৫ অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৩০তম।

উৎস: UNDP ওয়েবসাইট।

১৫.
আধুনিক বিশ্ব সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কোন মূল্যবোধের ওপর?
  1. সামাজিক মূল্যবোধ
  2. ধর্মীয় মূল্যবোধ
  3. পেশাগত মূল্যবোধ
  4. ব্যক্তিগত মূল্যবোধ
ব্যাখ্যা

ব্যক্তিগত মূল্যবোধ:
- আধুনিক বিশ্ব সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ব্যক্তিগত মূল্যবোধের ওপর।
- এটি ব্যক্তির স্বাধীনতাকে লালন করে।
- ব্যক্তিগত মূল্যবোধ হচ্ছে ব্যক্তির আচার-আচরণ নিয়ন্ত্রণে তার নিজস্ব কিছু মূল্যবোধ, যা ব্যক্তির রুচি, বিশ্বাস, মনোভাব, ধারণা ও নীতি-নৈতিকতা থেকে সৃষ্টি হয়।
- প্রতিটি শিশুই ব্যক্তিগত মূল্যবোধ নিয়ে জন্মায় এবং পরিবার থেকেই সে তার মূল্যবোধের শিক্ষা পায়।
- ব্যক্তির ব্যক্তিজীবন তার মূল্যবোধ দ্বারাই প্রভাবিত হয়।

উৎস: শিক্ষার দার্শনিক ও মনোবৈজ্ঞানিক ভিত্তি, এমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও Britannica.com

১৬.
’গণতন্ত্রে হচ্ছে এমন এক ধরনের সরকার যেখানে সকলেরই অংশগ্রহণের সুযোগ আছে’ উক্তিটি কে করেছেন?
  1. স্যার জন সীলি
  2. অধ্যাপক ডাইসি
  3. সি এফ স্ট্রং
  4. অধ্যাপক ম্যাকাইভার
ব্যাখ্যা

গণতন্ত্র:
- গণতন্ত্র হলো জনগণের শাসন।
- বর্তমান বিশ্বে এটি একটি জনপ্রিয় শাসনব্যবস্থা।
- যে শাসনব্যবস্থায় জনগণের হাতে ক্ষমতা থাকে তাকেই গণতন্ত্র বলে। 
- প্রাচীন গ্রীক দার্শনিক হেরোডোটাস বলেছেন, 'গণতন্ত্র এক প্রকার শাসনব্যবস্থা, যেখানে শাসনক্ষমতা কোনো শ্রেণি বা শ্রেণিসমূহের উপর ন্যস্ত থাকে না; বরং সমাজের সদস্যগণের উপর ন্যস্ত হয় ব্যাপকভাবে।'
- মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, 'Democracy is a government of the people, by the people, and for the people.' অর্থাৎ, 'গণতন্ত্র হচ্ছে জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণের জন্য পরিচালিত সরকারব্যবস্থা।'
- গণতন্ত্রের মূলমন্ত্র হলো সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব।

উল্লেখ্য,
- স্যার জন সীলির মতে, ’গণতন্ত্রে হচ্ছে এমন এক ধরনের সরকার যেখানে সকলেরই অংশগ্রহণের সুযোগ আছে’।

উৎস: i) পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
ii) পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি।

১৭.
নৈতিক মূল্যবোধের প্রাথমিক কেন্দ্রস্থল কোনটি?
  1. সমাজ
  2. পরিবার
  3. বিদ্যালয়
  4. মসজিদ
ব্যাখ্যা

 নৈতিক মূল্যবোধ:
- নীতি ও উচিত-অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস।
- নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচরণ যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে।
- নৈতিক মূল্যবোধের প্রাথমিক উৎস হলো পরিবার।
- শিশু প্রথম নৈতিক মূল্যবোধের শিক্ষা পায় পরিবার থেকে।

• নৈতিক মূল্যবোধ হলো:
→ সত্যকে সত্য বলা,
→ মিথ্যাকে মিথ্যা বলা, 
→ অন্যায়কে অন্যায় বলা, 
→ অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকে বিরত রাখতে পরামর্শ প্রদান করা, 
→ দুঃস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ও বিপদ থেকে উদ্ধারে তাকে সাহায্য করা,
→ অসহায় ও ঋণগ্রস্ত মানুষকে ঋণমুক্ত হতে সাহায্য করা।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।

১৮.
ম্যাক্স ওয়েবারকে কোন বিষয়ের জনক বলা হয়?
  1. গণতন্ত্র
  2. আমলাতন্ত্র
  3. সমাজতন্ত্র
  4. ক্ষমতা স্বতন্ত্রীকরণ
ব্যাখ্যা

আমলাতন্ত্র:
- আমলাতন্ত্র হলো স্থায়ী, বেতনভুক্ত, দক্ষ ও পেশাদার কর্মচারিদের সংগঠন।
- আমলাতন্ত্র সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে।
- আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো Bureaucracy।
- তাই Bureaucracy এর উৎপত্তিগত অর্থ হলো Desk Government বা 'দাপ্তরিক সরকার'।
- আমলাতন্ত্র বলতে বুঝায় আমলা বা প্রশাসনিক কর্মকর্তাদের শাসন।
- বাস্তবে আমলারা পরস্পর সুশৃঙ্খলভাবে সংযুক্ত এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেন।
- জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম 'Legal and rational Model' এর মাধ্যমে আমলাতন্ত্রকে উপস্থাপন করেন।
- ম্যাক্স ওয়েবারকে বলা হয় আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক বা জনক।

⇒ জন ফিফনার ও রবার্ট প্রেসথাস বলেন, "আমলাতন্ত্র হচ্ছে বিভিন্ন ব্যক্তি ও তাদের কর্মকান্ডকে এমন এক পদ্ধতিতে সংগঠিত করা যা সুসংহতভাবে গোষ্ঠীর উদ্দেশ্য অর্জনে সক্ষম হয়।"
- অধ্যাপক এস ই ফাইনার বলেন, "আমলাতন্ত্র একটি স্থায়ী, বেতনভুক্ত এবং দক্ষ চাকরিজীবী শ্রেণি।"
- গ্যাব্রিয়েল অ্যালমন্ড ও জি পাওয়েল এর মতে, "আমলাতন্ত্র বলতে একটি ব্যাপক সংগঠনকে বুঝায়, যার মাধ্যমে শাসকবর্গ নিজেদের সিদ্ধান্তকে কার্যকর করার চেষ্টা করেন।"  

অন্যদিকে,
- ’গণতন্ত্র’-এর জনক- জনলক।
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু ।
- রবার্ট আওয়েনকে ব্রিটিশ সমাজতন্ত্রের জনক বলা হয় তবে কার্ল মার্কসকে আধুনিক সমাজতন্ত্রের জনক বলা হয়। 

উৎস: i) পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
ii) ব্রিটানিকা।

১৯.
বস্তুগত সংস্কৃতি বলতে কী বোঝায়?
  1. চিন্তাভাবনা
  2. তৈজসপত্র
  3. নীতিবোধ
  4. বিশ্বাস
ব্যাখ্যা

• বস্তুগত সংস্কৃতি বলতে বোঝায়- তৈজসপত্র।

সংস্কৃতির ধরন:

সমাজে সাধারণত দুই ধরনের সংস্কৃতি বিদ্যামান।যথা-
১. বস্তুগত সংস্কৃতি এবং
২. অবস্তুগত সংস্কৃতি।

১. বস্তুগত সংস্কৃতি:
- সকল বস্তুগত জিনিসপত্র যা মানুষ দৈনন্দিন জীবন যাপনের জন্য ব্যবহার করে তাকে বস্তুগত সংস্কৃতি বলে।
- এসব বস্তুগত জিনিসের মধ্যে ঘরবাড়ি, আসবাবপত্র, যন্ত্রপাতি, পোষাক, বাসন বা তৈজসপত্র, হাতিয়ার অন্যতম আর এগুলোই বস্তুগত সংস্কৃতি।

২. অবস্তুগত সংস্কৃতি:
- যেসব বিষয়ের বস্তুগুণ নেই অথচ আমাদের সংস্কৃতির অংশ তাকে অবস্তুগত সংস্কৃতি বলে।
- যেমন- চিন্তাভাবনা, ধ্যান-ধারণা, রীতিনীতি, সাহিত্য, দর্শন, ধর্ম, নীতিবোধ ইত্যাদি।
- এক কথায় ভাবগত সংস্কৃতিকে অবস্তুগত সংস্কৃতি বলে।
- এছাড়াও মানুষের ভাষা, জ্ঞান-বিজ্ঞান, আইন, আদর্শ, মূল্যবোধ, প্রথা, শিল্পকলা, অভ্যাস, বিশ্বাস, সামর্থ্য ইত্যাদি উপাদানও অবস্তুগত সংস্কৃতির অংশ। 

উৎস: সমাজবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২০.
নিম্নের কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত?
  1. আপেক্ষিকতা
  2. আইনের শাসন
  3. নাগরিক সচেতনতা
  4. সামাজিক ন্যায়বিচার
ব্যাখ্যা

মূল্যবোধের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত-  আপেক্ষিকতা।

• মূল্যবোধের বৈশিষ্ট্যসমূহের মধ্যে রয়েছে:

- সামাজিক মাপকাঠি
- যোগসূত্র ও সেতুবন্ধন
- বিভিন্নতা
- নৈতিক প্রাধান্য
- আপেক্ষিকতা, ইত্যাদি।

⇒ মূল্যবোধের উপাদান :
- নীতি ও ঔচিত্যবোধ,
- সামাজিক ন্যায়বিচার,
- শৃঙ্খলাবোধ,
- সহনশীলতা,
- সহমর্মিতা,
- শ্রমের মর্যাদা,
- আইনের শাসন,
- নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ,
- সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা এবং
- সরকার ও রাষ্ট্রের দায়দায়িত্ব ও জবাবদিহিতা ইত্যাদি।

উৎস: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।