পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ জেনারেল পার্ট [Archived]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ জেনারেল পার্ট [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা – ২৫ Subject: English Language and Literature - 5 টপিক: i) Name of writers of literary pieces from Romantic Period to Post-Modern Period (Important drama, poetry & prose) উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ইংরেজি সাহিত্যের উপর যেকোনো স্কলারের লেখা বই (যেমন - ইংরাজি সাহিত্যের ইতিহাস: শীতল ঘোষ), যেকোনো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ জেনারেল পার্ট [Archived]

৪৯তম বিসিএস ⎯ জেনারেল পার্ট [Archived] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
Coleridge’s unfinished gothic ballad is —
  1. Christabel
  2. Hyperion
  3. The Prelude
  4. Endymion
ব্যাখ্যা

Coleridge’s unfinished gothic ballad is — Christabel.

• Christabel:

- It is an unfinished Gothic ballad by Samuel Taylor Coleridge.
- অর্থাৎ, একটি রহস্যময় ও অতিপ্রাকৃত কাব্য। যা ১৭৯৭-১৮০০ সালের মধ্যে লেখা হয়, তবে সম্পূর্ণ হয়নি।
- Christabel নামের এক তরুণী এক রাতে বনে গিয়ে Geraldine নামের এক রহস্যময় মহিলাকে দেখতে পায়, যে বলে সে বিপদে পড়েছে।
- Christabel তাকে নিজের প্রাসাদে নিয়ে আসে, কিন্তু ধীরে ধীরে Geraldine -এর অদ্ভুত আচরণ প্রকাশ পায়।
- কবিতাটি Geraldine-এর প্রকৃত পরিচয় এবং Christabel-এর উপর তার প্রভাব ঘিরে রহস্যময় আবহ তৈরি করে।
- এই কবিতায় একই সাথে Sin versus Religiosity, Evil versus Devoutness, and Sexuality versus Purity কে উপস্থাপন করা হয়েছে।
- Christabel হচ্ছে religiosity -এর প্রতীক, অপরদিকে Geraldine হচ্ছে sin -এর প্রতীক।

• Samuel Taylor Coleridge (1772-1834):
- তিনি একজন English lyrical poet, critic, and philosopher.
- Samuel Taylor Coleridge ছিলেন ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত রোমান্টিক কবি, সমালোচক এবং দার্শনিক।
- তার কবিতা, বিশেষ করে "The Rime of the Ancient Mariner" ও "Kubla Khan", আজও সাহিত্যে বিশাল প্রভাব বিস্তার করে।

• Notable Works:
- Biographia Literaria (Critical Autobiography),
- Christabel (Poem),
- Dejection: An Ode (Poem),
- Frost at Midnight (Poem),
- Kubla Khan (poem),
- Lyrical Ballads (Book),
- The Rime of the Ancient Mariner (Poem).

অন্যান্য অপশনগুলো:

খ) Hyperion → John Keats.
গ) The Prelude → William Wordsworth.
ঘ) Endymion → John Keats.

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.

.
Who made the earliest English translation of The Rubaiyat of Omar Khayyam?
  1. Edward Fitzgerald
  2. Matthew Arnold
  3. George Eliot
  4. Mark Twain
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) Edward Fitzgerald.

• The Rubaiyat of Omar Khayyam:

- Victorian period এর সাহিত্যিক Edward Fitzgerald, ১৮৫৯ সালে ‘The Rubaiyat of Omar Khayyam’ কাব্য গ্রন্থটি কে Persian থেকে English এ অনুবাদ করেন।
- যুগ শ্রেষ্ঠ জ্যেতির্বিজ্ঞানী ওমার খৈয়ামের রচনা থেকে অনুপ্রাণিত।
- এটি মূলত: অনুবাদ নয় বরং মূল গ্রন্থকে সামনে রেখে মৌলিক রচনা।
- এটি ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটি Classic হিসেবে বিবেচিত।
- It is one of the most frequently quoted lyric poems and many of its phrases are passed into common currency.
- প্রথম প্রকাশিত হয় ১৮৫৯ সালে।
- ইংরেজি সংস্করণে এই নামের সাথে যুক্ত হয়- "the Astronomer-Poet of Persia" বাক্যটি।

• Edward Fitzgerald:
- He translated the Persian masterpiece, “ The Rubáiyát of Omar Khayyám” in English.
- He was born on March 31, 1809 in England.
- FitzGerald was educated at Trinity College, Cambridge, where he formed a lifelong friendship with William Makepeace Thackeray.

• Notable Work:
-The Rubáiyát of Omar Khayyám

Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

.
The poem Kubla Khan was composed by Coleridge after —
  1. Reading Shakespeare’s plays
  2. A dream influenced by opium
  3. A journey to Italy
  4. A conversation with a friend
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) A dream influenced by opium.

Samuel Taylor Coleridge তাঁর বিখ্যাত কবিতা Kubla Khan রচনা করেন এক স্বপ্নের পর, যা আফিম (opium) সেবনের কারণে হয়েছিল।

• Kubla Khan:

- এটি Samuel Taylor Coleridge রচিত ৫০ লাইনের একটি অসমাপ্ত কবিতা।
- কবিতাটির পুরো নাম: Kubla Khan; or, a Vision in a Dream.
- এটির সাব টাইটেল হিসাবে 'A Vision in a Dream' and ''A Fragment.'' নামসমূহ ও ব্যবহৃত হয়।
- ধারণা করা হয় এই কবিতাটি 'under the influence of a dream' লেখা হয়েছিল।
- কবির নিজের ভাষ্য অনুযায়ী, এই কবিতাটি রচনার সময় তিনি নেশাগ্রস্থ ছিলেন; পাশাপাশি এই কবিতার অনেক লাইন তিনি স্বপ্নাদিষ্ট ভাবে পেয়েছেন।
- কোন কোন সাহিত্য গবেষকের মতে এই কবিতার মূল বিষয়বস্তু হলো Nature of human genius.
- Kublai Khan ছিলেন Emperor Shizu of Yuan এবং fifth khagan-emperor, তিনি ১২৬০ থেকে ১২৯৪ পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

• Samuel Taylor Coleridge: 
- তিনি একজন British English lyrical poet, critic এবং philosopher.
- His Lyrical Ballads, written with William Wordsworth, heralded the English Romantic movement, and his Biographia Literaria (1817) is the most significant work of general literary criticism produced in the English Romantic period.

• Notable Works of Samuel Taylor Coleridge:
- Biographia Literaria (Critical Autobiography),
- Christabel (Poem),
- Dejection: An Ode (Poem),
- Frost at Midnight (Poem),
- Kubla Khan (poem),
- Lyrical Ballads (Book),
- The Rime of the Ancient Mariner (Poem).
 
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman, Live MCQ Lecture and Britannica.

.
Who introduced the character Becky Sharp in literature?
  1. Charles Dickens
  2. Thomas Hardy
  3. William Makepeace Thackeray
  4. G.B. Shaw
ব্যাখ্যা

Becky Sharp হলো ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত নারী চরিত্র। এই চরিত্রটি সৃষ্টি করেছেন William Makepeace Thackeray তাঁর উপন্যাস "Vanity Fair"-এ।

• Vanity Fair:
- এটি William Makepeace Thackeray রচিত উপন্যাস।
- তিনি Victorian Period এর একজন ঔপন্যাসিক।
- এটি ১৮৪৭ সাল থেকে ১৮৪৮ সাল পর্যন্ত ধারাবাহিক ভাবে monthly installments এ প্রকাশিত হয়।
- এটি বই আকারে প্রকাশিত হয় ১৯৪৮ সালে।
- Thackeray এর পূর্বের সকল সাহিত্য তাঁর ছদ্ম নাম অথবা unsinged নামে প্রকাশিত হয়েছিল কিন্তু Vanity Fair তাঁর নিজ নামে প্রকাশিত প্রথম লেখা।
- এই উপন্যাসের অন্যতম চরিত্র Becky Sharp নামের একজন মেয়ে।

• William Makepeace Thackeray (1811-1863):
- তিনি একজন Indian-born British novelist.
- Victorian Period এর একজন ঔপন্যাসিক।
- তিনি 'The Cornhill Magazine' এর founder.

• Notable works:
- Vanity Fair,
- Barry Lyndon,
- The Rose and the Ring,
- The Virginians: A Tale of the Last Century,
- Catherine: A Story,
- The Newcomers,
- The Virginians, etc.

Source: Britannica.

.
My Last Duchess was written during -
  1. Romantic period
  2. Victorian period
  3. Modern period
  4. Post-modern period
ব্যাখ্যা

My Last Duchess was written during - Victorian period.

• My Last Duchess:

- এটি একটি নাটকীয় মনোলগ (dramatic monologue), যা 56 লাইনে রচিত।
- কবিতার বক্তা ফেরারার ডিউক, যে তার প্রয়াত স্ত্রীর ছবির সম্পর্কে মন্তব্য করছে।
- ডিউক তার স্ত্রীর নিষ্পাপতা ও চরিত্র সম্পর্কে কথা বলে, তবে তার অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং তার শাসনের প্রতি শ্রদ্ধা না দেখানোর জন্য স্ত্রীর প্রতি বিরক্তি প্রকাশ করে।
- কবিতার মধ্যে শেষের দিকে এটি স্পষ্ট হয়ে ওঠে যে, ডিউক নিজেই তার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী।

• Robert Browning (1812-1889):
- Robert Browning ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন প্রধান ইংরেজি কবি।
- তিনি নাটকীয় একক বক্তৃতা এবং মানসিক চিত্রকল্পের জন্য পরিচিত।
- তার সবচেয়ে বিখ্যাত কাজ ছিল The Ring and the Book , যা একটি রোমান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার গল্প।

• Notable Works:
Poems:
- My Last Duchess,
- The Pied Piper of Hamelin,
- Fra Lippo Lippi,
- The Pied Piper of Hamelin,
- Rabbi Ben Ezra,
- Men and Women,
- Christmas-Eve and Easter-Day,
- Bishop Blougram’s Apology (long poem).

Drama:
- Pippa Passes.

Source: Britannica.

.
Who wrote Nineteen Eighty-four?
  1. George Orwell 
  2. H.G. Wells
  3. Samuel Beckett
  4. Harold Pinter
ব্যাখ্যা

Nineteen Eighty-four (1984)
- এটি George Orwell রচিত বিখ্যাত উপন্যাস
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৯ সালে।
- কাহিনী গড়ে উঠেছে Oceania নামক রাষ্ট্রে যেটি একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র।
- সরকার জনগণের ব্রেইনওয়াশ করে এবং বিন্দুমাত্র সমালোচনাও না করতে উৎসাহ দেয়।
- মুক্তচিন্তা এবং বাক স্বাধীনতা বলে কিছু ছিলো না সেই রাষ্ট্রে।
- সরকার দলের স্লোগান ছিল: “War is peace,” “Freedom is slavery,” and “Ignorance is strength.”
- কেন্দ্রীয় চরিত্রের নাম: Winston Smith যাকে সরকারের পক্ষ থেকে ইতিহাস কিংবা বিকৃত ইতিহাস লেখার দায়িত্ব দেয়া হয়।
- পরবর্তীতে সে প্রকৃত সত্য উদঘাটনে - ব্রত হয় এবং এক পর্যায়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে।
- এর আগে, সে Julia নামের এক মেয়ের প্রেমে পড়ে। পাশাপাশি তারা গোপনে সরকার বিরোধী বিভিন্ন দলের সাথে যোগাযোগ রাখতে শুরু করে।
- যদিও তাদের অগোচরে তাদেরকে সরকারী নজরদারির মধ্যে রাখা হয়।
- এরপর Thought Criminal হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয় এবং সংশোধনাগারে পাঠানো হয়।

George Orwell (1903-1950)
- তার আসল নাম হলো Eric Arthur Blair.
- তিনি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রদেশের মতিহারি -তে জন্মগ্রহণ করেন এবং মাত্র ৪৬ বছর বয়সে ইংল্যান্ডের লন্ডনে মৃত্যুবরণ করেন।
- তিনি ছিলেন একজন ইংরেজ উপন্যাসক, প্রবন্ধকার, এবং সমালোচক।
- তিনি দুটি বিখ্যাত উপন্যাস Animal Farm (১৯৪৫) এবং Nineteen Eighty-Four (১৯৪৯) -এর জন্য পরিচিত।
- এই দুটি উপন্যাসই  বিশ্ব সাহিত্যে অমর হয়ে আছে এবং সামাজিক ও রাজনৈতিক ধারণার প্রতি গভীর সমালোচনা প্রদর্শন করেছে।

Famous Works:
Novels:
- Animal Farm (1945 – a fairy story)
- Nineteen Eighty-Four / '1984'
- Burmese Days
- Coming up for Air.

Story/Essay:
- Shooting an Elephant
- A Hanging.

Source: Britannica.

.
Toni Morrison is a/an -
  1. American author
  2. Irish author
  3. French author
  4. Russian author
ব্যাখ্যা

• Toni Morrison ছিলেন একজন আমেরিকান Novelist, essayist এবং Editor.
- তাছাড়া তিনি Princeton University এর প্রফেসর ছিলেন।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম গুলো - 
- Beloved (got pulitzar price in 1988)
- Song of Solomon
- The Bluest Eye
- Sula
- Home
- A Mercy 
- Jazz,
- The Bluest Eye (got Nobel prize in 1993),

Source:  Britannica

.
Which kind of literary creation is Things Fall Apart?
  1. Play
  2. Novel
  3. Short story
  4. Poem
ব্যাখ্যা

• Things Fall Apart:
 - এটি Chinua Achebe লিখিত প্রথম novel.
- এটি 1958 সালে প্রকাশিত হয়।
- এই novel টি হলো Okonkwo এর জীবন সম্পর্কে যে ছিলেন Igbo community এর Leader.
- এই novel এর protagonist হলো Okonkwo.
- ঘটনা শুরু হয় যখন তাকে   community থেকে বিতাড়িত করা হয় কারণ তিনি ভুলবশত একজন clansman কে হত্যা করে ফেলেন।

• Chinua Achebe:
- তিনি একজন Nigerian author.
- His particular concern was with emergent Africa at its moments of crisis.

• Notable work:
- A Man of the People,
- Anthills of the Savannah,
- Arrow of God,
- Home and Exile,
- Hopes and Impediments,
- No Longer at Ease,
- The Education of a British-Protected Child,
- Things Fall Apart.

Source: Britannica

.
Jean-Paul Sartre, celebrated for his literary work, is from ______. 
  1. Germany
  2. France
  3. Russia
  4. Italy
ব্যাখ্যা

• Jean-Paul Sartre is a renowned author from France.
- তিনি একজন ফরাসি দার্শনিক, ঔপন্যাসিক এবং নাট্যকার ছিলেন।
- 'The Words' আত্মজীবনীটি তার ঊনপঞ্চাশ বছর বয়সে লেখা।
- এটি আত্ম-বিশ্লেষণের (self-analysis) একটি মাস্টারপিস।
- ১৯৬৪ সালের অক্টোবরে তাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়।
- কিন্তু তিনি পুরষ্কার প্রত্যাখ্যান করেছিলেন।
- Jean-Paul Sartre wrote the autobiography 'The Words.'

Notable works: 
Novel:
• Nausea,
• Being and Nothingness.

Source: Britannica.

১০.
The novel Amerika was written by —
  1. Franz Kafka
  2. Albert Camus
  3. James Joyce
  4. Thomas Mann
ব্যাখ্যা

• Amerika:
- It is a novel written by - Franz Kafka.
- এটি ১৯১২ সাল থেকে ১৯১৪ সালের মধ্যে লেখা এবং লেখকের মৃত্যুর ৩ বছর পর প্রকাশিত হয়।
- এটি একটি অসমাপ্ত উপন্যাস।
- The manuscript was entitled Der Verschollene (“The Lost One”).

• Franz Kafka was a novelist, short story writer and an existentialist.

• তাঁর উল্লেখ্যযোগ্য সাহিত্য কর্ম - 
- The Metamorphosis,
- The Trial,
- The Castle,
- Amerika.

Source: Britannica.

১১.
To which literary movement does Ezra Pound belong?
  1. Futurism
  2. Realism
  3. Imagism
  4. Naturalism
ব্যাখ্যা

Ezra Pound is associated with - Imagism.

• Ezra Pound:
- তার পুরো নাম Ezra Loomis Pound.
- তিনি একজন American poet and critic. 
- তিনি একজন discerning and energetic entrepreneur of the arts who did more than any other single figure to advance a “modern” movement in English and American literature.
- Ezra Pound, English Literature এ exponents of Imagism বা  'Imagism' এর প্রবক্তা হিসাবে সুপরিচিত।
- Imagist Poetry এর উদাহরণ হিসাবে তিনি দুই লাইনের একটি কবিতা লিখেছিলেন, যার নাম In a Station of the Metro.

• কবিতাটি - 
'The apparition of these faces in the crowd.
Petals on a wet, black though.'

১২.
The play Murder in the Cathedral is based on the murder of—
  1. Sir Thomas More
  2. Thomas Becket
  3. Archbishop Cranmer
  4. King Charles I
ব্যাখ্যা

The play Murder in the Cathedral is based on the murder of— Thomas Becket.

• Murder in the Cathedral:

- "Murder in the Cathedral" হলো Thomas Stearns Eliot রচিত একটি কাব্যনাট্য (poetic drama), যা দুটি অংশে বিভক্ত এবং যার মধ্যে একটি গদ্যধর্মী ধর্মোপদেশ (sermon interlude) রয়েছে।
- এটি এলিয়টের সবচেয়ে সফল নাটক এবং প্রথমবার ১৯৩৫ সালে Canterbury Cathedral -এ মঞ্চস্থ হয় ও একই বছরে প্রকাশিত হয়।
- St. Thomas Becket -কে Canterbury Cathedral বা গীর্জাতে রাজা হেনরি কর্তৃক অন্যায় ভাবে নিহত করার ঘটনাটি এখানে তুলে ধরা হয়েছে।
- এজন্য এই নাটকটিকে Miracle Play বা Saint’s Play ও বলা হয়ে থাকে।
- এটি রাজনীতি ও ধর্মের মধ্যে দ্বন্দ্ব এবং আত্মোৎসর্গের মহিমা নিয়ে লেখা এক গভীর দার্শনিক নাট্যকর্ম।
- নাটকটির বিশেষ বৈশিষ্ট্য হল প্রাচীন গ্রিক নাটকের ধরনে কোরাসের (Chorus) ব্যবহার।

• T. S. Eliot (1888-1965):
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- T.S. Eliot ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান কবি, নাট্যকার, এবং সাহিত্য সমালোচক, যিনি আধুনিক ইংরেজি সাহিত্যে তাঁর অভিনব রচনা এবং গুরত্বপূর্ণ চিন্তাধারার জন্য পরিচিত।
- Eliot -কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়।
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি নোবেল পুরস্কার অর্জনকারী একজন কবি, যিনি আধুনিক কবিতার ধারায় নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

• His famous plays:
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
- The Family Reunion,
- The Elder Statesman,
- The Trail of a Judge, etc.

• poems:
- The Waste Land,
- Ash Wednesday,
- Four Quartets,
- The Sacred Wood (Collection of Essays), etc.

Source:
1. Britannica.
2. SparkNotes.

১৩.
Who wrote the play Arms and the Man?
  1. Charles Dickens
  2. Thomas Hardy
  3. George Bernard Shaw
  4. Ernest Hemingway
ব্যাখ্যা

• Arms and the Man
- George Bernard Shaw -এর বিখ্যাত Anti-romantic comedy হচ্ছে Arms and the Man.
- নাটকটিতে ১৮৮৫ সালের সার্বো-বুলগেরিয়ার যুদ্ধের সময়ের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

• Important Characters of Arms and the Man:
- Captain Bluntschli: He is a Swiss mercenary fighting for the Serbian army.
- Raina Petkoff: Raina is a young Bulgarian woman engaged to Sergius.
- Major Sergius Saranoff: Raina's fiancé, Sergius is a heroic and dashing officer in the Bulgarian army.
-------------------------
• G. B. Shaw (1856-1950):
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
- G.B. Shaw ছিলেন Fabian Society এর একজন সদস্য।

• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.

• Note:
- 'A Farewell to Arms' is written by - Ernest Hemingway.
- এই novel টিতে arms বলতে একই সাথে অস্ত্র এবং প্রেমিকার হাত বোঝানো হয়েছে।

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman; Encyclopedia Britannica and Live MCQ Lecture.

১৪.
Riders to the Sea is a -
  1. one-act play
  2. three-act play
  3. four-act play
  4. five-act play
ব্যাখ্যা

Riders to the Sea is a - one-act play.                 

• Riders to the Sea:

- It is written by John Millington Synge.
- ১৯০৩ সালে এই play টি প্রকাশিত হয়।
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland and is based on a tale Synge heard there.
- It won critical acclaim as one of the dramatic literature’s greatest one-act plays.
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland.
- Synge মুলত আরান দ্বীপপুঞ্জে শোনা একটি গল্পের উপর ভিত্তি করে তার এই play টি রচনা করেছিলেন।

• Maurya নামক একজন বৃদ্ধ মহিলার জীবনের কঠিন দুঃখ -দুর্দশা এবং বেদনার চিত্র বর্ণিত হয়েছে এই নাটকে , যিনি তার ছোট ছেলে Bartley ছাড়া, পরিবারের সকল পুরুষ সদস্যদের কে সাগরের ঝড়ের মাঝে বিভিন্ন সময়ে হারিয়ে ফেলেছেন.
- কিন্তু শেষ সময়ে দেখা যায় তার ছোট ছেলেটিও সাগরে ডুবেই মারা যায়।
- এই Maurya চরিত্রটিকে সাহিত্য জগতের অন্যতম most ill- fated character হিসেবে বিবেচনা করা হয়।

• J. M. Synge:
- তার পুরো নাম John Millington Synge.
- তিনি একজন Irish author.
- তিনি ছিলেন আইরিশ সাহিত্যের নবজাগরণের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, মহান একজন কাব্যিক নাট্যকার যিনি আরান দ্বীপপুঞ্জ এবং পশ্চিম আইরিশ সমুদ্র তীরের কঠোর গ্রামীণ অবস্থাকে পরিশীলিত কারুকার্যের সাথে চিত্রিত করেছেন।
- প্রথমে তিনি একজন 'musician' হবার ইচ্ছা করলেও 1894 সালে তিনি একজন সঙ্গীতজ্ঞ হওয়ার পরিকল্পনা ত্যাগ করেন এবং এর পরিবর্তে English Literature এ মনোনিবেশ করেন।

• Notable works:
- In the Shadow of the Glen (1903)
- Riders to the Sea (1904),
- The Well of the Saints (1905),
- The Tinker's Wedding (1907),
- The Playboy of the Western World (1907),
- Deirdre of the Sorrows (1910).

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

১৫.
Pride and Prejudice was written during -
  1. Romantic period
  2. Victorian period
  3. Modern period
  4. Postmodern period
ব্যাখ্যা

Pride and Prejudice was written during - Romantic period.

• Pride and Prejudice:

- Jane Austen লিখিত romantic novel.
- এটি একটি classic English literature.
- Jane Austen, Romantic period এর একজন author তাই এটি Romantic যুগের novel.
- Fitzwilliam Darcy, was Elizabeth's love interest in "Pride and Prejudice".
- এটি একটি Romantic novel, যেখানে Darcy এবং Elizabeth একে অপরের প্রেমে পরে তাদের মাঝে অনেক differences থাকার পরেও।

• কাহিনির সূত্রপাত ১৯ শতকের গ্রামীণ ইংল্যান্ডে।
- Bennet পরিবারের সাথে Fitzwilliam Darcy নামক একজন জমিদারের সম্পর্কে নিয়ে।
- Bennet পরিবারের মোট পাঁচজন কন্যা।
- এই পাঁচ কন্যার মা তার কন্যার বিয়ে দেয়ার জন্য বিভিন্ন Eligible Bachelor এর খোঁজ করেন।
- পাঁচ কন্যার এক কন্যা, Elizabeth Bennet এবং Fitzwilliam Darcy একে অপরের প্রেমে পড়তে চায়, কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় যুক্তিহীন কিছু পূর্ব ধারণার কারণে।

• Jane Austen: 
- তিনি একজন English novelist.
- She first gave the novel its distinctly modern character through her treatment of ordinary people in everyday life.

• Some notable work:
- Emma,
- Lady Susan,
- Mansfield Park,
- Northanger Abbey,
- Persuasion,
- Pride and Prejudice,
- Sense and Sensibility.

Source: Britannica.

১৬.
The famous novel The Return of the Native was written by -
  1. Charles Dickens
  2. Thomas Hardy
  3. James Joyce
  4. G.B. Shaw
ব্যাখ্যা

• The Return of the Native:
- Victorian যুগের ঔপন্যাসিক Thomas Hardy রচিত বহুল পঠিত একটি উপন্যাস।
- কেন্দ্রীয় চরিত্র Clym Yeobright যে প্যারীসে স্বর্ণকারের পেশা ছেড়ে নিজ ভূমি Wessex এ ফিরে আসে এবং স্কুলে শিক্ষকতা শুরু করে।
- তার কাজিন Thomasin ও তার স্বামীকে নিয়ে গ্রামেই বসবাস করতে চায় ।
- কিন্তু Clym Yeobright এর স্ত্রী এবং Thomasin এর স্বামী শহুরে জীবনের উত্তেজনা ভোগ করতে চায়।
- অত:পর তারা দুইজনে পরকীয়ায় লিপ্ত হয়।

• Thomas Hardy:
- তিনি একজন English novelist and poet.
- তাকে বলা হয়, Regional Novelist and a poet বা আঞ্চলিক ঔপন্যাসিক বা কবি।
- একটি মাত্র নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করেই তার সকল সাহিত্যকর্ম রচিত হওয়ার কারণে তাকে এই উপাধি দেয়া হয়।
- এছাড়াও, তাকে Pessimistic Novelist হিসেবেও আখ্যায়িত করেন অনেকে।
- তার রচিত উপন্যাসগুলোর সময়কাল ভিক্টোরিয়া যুগ, কিন্তু তিনি অনেক ছোটগল্প লিখেছেন যেগুলো আধুনিক যুগে রচিত। এছাড়া তিনি কবিতাও লিখেছেন।

• Thomas Hardy-এর লেখা কয়েকটি উপন্যাস হলো -
- Tess of the d'Urbervilles,
- Far from the Madding Crowd,
- The Return of the Native
- The Poor Man and the Lady,
- The Mayor of Casterbridge
- Jude the Obscure,
- A Pair of Blue Eyes.

Source: Britannica.

১৭.
G. B. Shaw was a/an -
  1. American writer
  2. Irish writer
  3. French writer
  4. Russian writer
ব্যাখ্যা

• G. B. Shaw (1856-1950):
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
- G.B. Shaw ছিলেন Fabian Society এর একজন সদস্য।

• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman; Encyclopedia Britannica and Live MCQ Lecture.

১৮.
Ulysses, which was written by James Joyce, was -
  1. play
  2. poem
  3. novel
  4. short story
ব্যাখ্যা

Ulysses, which was written by James Joyce, was - novel.

• Ulysses:
- "Ulysses" একটি আধুনিক ক্লাসিক উপন্যাস যা Ireland -এর বিখ্যাত ঔপন্যাসিক James Joyce রচিত একটি novel.
- ১৯২২ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- এটি আধুনিক সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
- এটি সাধারণত ইংরেজি সাহিত্যে একটি 'master piece' হিসেবে বিবেচিত।
- একটি Single day -এর মধ্যে Ireland -এর Dublin -এর আশেপাশে ঘটা ঘটনা নিয়ে এটি লিখা।
- The novel is constructed as a modern parallel to Homer's Odyssey.

• James Joyce:
- তার পুরো নাম James Augustine Aloysius Joyce.
- He was an Irish novelist noted for his experimental use of language and exploration of new literary methods.
- বিংশ শতাব্দী অর্থাৎ Modern Period -এর বিখ্যাত novelist দের মধ্যে James Joyce অন্যতম।
- James Joyce's Ulysses (1922), a complex evocation of the inner states of the characters Leopold and Molly Bloom and Stephen Dedalus.
- Ulysses হলো James Joyce রচিত বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
- James Joyce তার 'Stream of Consciousness' (চেতনার অন্তঃশীল প্রবাহ) টেকনিকের জন্যে বিখ্যাত।

• Notable works:
• Short Stories:
- After the Race,
- A Little Cloud,
- A Mother,
- An Encounter,
- A Painful Case, etc.

• Plays:
- Exiles.

• Poems:
- Chamber Music,
- I Hear an Army,
- Penyeach.

- উল্লেখ্য যে, Ulyssess নামে Victorian poet Alfred Tennyson এর একটি poem রয়েছে।

Source: Britannica.

১৯.
Who created the characters "Santiago and Manolin"?
  1. William Faulkner
  2. G.B. Shaw
  3. Charles Dickens
  4. Ernest Hemingway
ব্যাখ্যা

Santiago এবং Manolin চরিত্র দুটি এসেছে Ernest Hemingway-এর বিশ্ববিখ্যাত ছোট উপন্যাস "The Old Man and the Sea" থেকে।

The Old Man and the Sea:

- The Old Man and the Sea হল Ernest Hemingway এর রচিত একটি short heroic novel. 
- উপন্যাসটি ১৯৫২ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসটির প্রধাণ চরিত্রের নাম হলো Santiago এবং Manolin হলো Santiago -র শিক্ষানবিশ।
- Manolin এর যখন মাত্র পাঁচ বছর বয়স তখন Santiago তাকে প্রথম নৌকায় তুলে নিয়ে যান।
- পারিবরিক বাধা থাকা সত্ত্বেও Manolin সব সময় Santiago এর সাথে সমুদ্রে যায়।
- "The Old Man and the Sea” এবং Contemporary style এ তিনি যে প্রভাব ফেলেছেন তার জন্য Ernest Hemingway কে ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়।
- তাছাড়া ১৯৫২ সালে "The Old Man and the Sea” এর জন্য তিনি Pulitzer Prize পেয়েছিলেন।

⇒ Ernest Hemingway এর পুরো নাম Ernest Miller Hemingway.
⇒ তিনি একজন আমেরিকান ঔপন্যাসিক এবং ছোটগল্পকার ছিলেন।

Notable works:
Novels:
- The Sun Also Rises,
- A Farewell to Arms,
- The Old Man and the Sea.

Source: Britannica.com