পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা – ১৩ টপিক - ১: বাংলাদেশ বিষয়াবলি - আদমশুমারি, অর্থনৈতিক সমীক্ষা, জাতীয় বাজেট, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, উন্নত ফসলের জাত। [২০ নম্বর] টপিক - ২: সেট, সম্ভাব্যতা, বিন্যাস ও সমাবেশ, পিথাগোরাস ও বৃত্ত সংক্রান্ত, পরিমিতি। [২০ নম্বর]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
তেলাপিয়া উৎপাদনে এশিয়ায় বাংলাদেশের অবস্থান -
  1. ক) ২য়
  2. খ) ৩য়
  3. গ) ৪র্থ
  4. ঘ) ৫ম
ব্যাখ্যা
তেলাপিয়া উৎপাদনে এশিয়ায় বাংলাদেশের অবস্থান - ৩য়।

- এছাড়া তেলাপিয়া উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান - ৪র্থ,
- বিশ্বে ইলিশ উৎপাদনকারী ১১ টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম,
- বাংলাদেশের মোট উৎপাদিত মাছের ১২.২২ শতাংশ আসে শুধু ইলিশ থেকে।
- পৃথিবীর প্রায় দুই-তৃতীয়াংশের অধিক ইলিশ উৎপাদনকারী বাংলাদেশ 'ইলিশের দেশ' হিসেবে পরিচিত।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২২।
.
আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) রংপুর
  2. খ) রাজশাহী
  3. গ) চাঁপাইনবাবগঞ্জ
  4. ঘ) লালমনিরহাট
ব্যাখ্যা
আম উৎপাদনে দেশের শীর্ষ জেলা - রাজশাহী।
- আম উৎপাদনে জেলা হিসেবে দ্বিতীয় - চাঁপাইনবাবগঞ্জ জেলা।

- আম উৎপাদনে বিভাগ হিসেবে প্রথম -  রাজশাহী বিভাগ।
- আম উৎপাদনে বিভাগ হিসে দ্বিতীয় - রংপুর বিভাগ।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২১।
.
ভিশন - ২০৪১ বাস্তবায়নে কয়টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
ব্যাখ্যা
ভিশন ২০৪১ বাস্তবায়ন কালীন মোট ৫টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হবে।
• অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা - জুলাই ২০২০ - জুন ২০২৫,
নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা - জুলাই ২০২৫ - জুন ২০৩০,
দশম পঞ্চবার্ষিক পরিকল্পনা - জুলাই ২০৩০ - জুন ২০৩৫,
এগারতম পঞ্চবার্ষিক পরিকল্পনা - জুলাই ২০৩৫ - জুন ২০৪০
বারোতম পঞ্চবার্ষিক পরিকল্পনা - জুলাই ২০৪০ - জুন ২০৪৫।
----------
এই সময়ে পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন হবে - মোট ৪টি।
অষ্টম থেকে ১১তম পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো এই সময়ে বাস্তবায়িত হবে।
ভিশন - ২০৪১ এর প্রাক কথায় পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. শামসুল আলম বলেন - “ভিশন - ২০৪১ একটি দিক নির্দেশনামূলক দলিল যার উপর ভিত্তি করে ৪টি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হবে।”
পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি মূলত সেই সময় গৃহীত হলেও এক পঞ্চমাংশের মতো বাস্তবায়ন হবে।

উৎস: রূপকল্প ২০৪১ বাস্তবে রূপায়ণ: বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১।
মূল পিডিএফ লিঙ্ক: [লিঙ্ক]
.
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদান্তে উচ্চমাত্রায় দারিদ্রের হার হবে -
  1. ক) ২০.৫%
  2. খ) ১০.৫%
  3. গ) ১৫.৬%
  4. ঘ) ৭.৪%
ব্যাখ্যা
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদান্তে উচ্চমাত্রায় দারিদ্রের হার হবে - ১৫.৬%।

- অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদান্তে নিম্নমাত্রায় দারিদ্রের হার হবে - ৭.৪%।
- বর্তমানে  উচ্চমাত্রায় দারিদ্রের হার - ২০.৫%।
- বর্তমানে নিম্নমাত্রায় দারিদ্রের হার - ১০.৫%।

উৎস: লাইভ এমসিকিউ ডায়নামিক প্যানেল।
.
বর্তমান পরিচালন ও উন্নয়ন বাজেটে সবচেয়ে বড় বরাদ্দপ্রাপ্ত খাত কোনটি?
  1. ক) জনপ্রশাসন
  2. খ) শিক্ষা ও প্রযুক্তি
  3. গ) পরিবহন ও যোগাযোগ
  4. ঘ) সেবা
ব্যাখ্যা
বাজেট - ২০২২-২৩:

পরিচালন ও উন্নয়ন বাজেটে সবচেয়ে বড় বরাদ্দপ্রাপ্ত খাত - জনপ্রশাসন।
- ১৩৪,৬৭০ কোটি টাকা। ( মোট বাজেটের ১৯.৯৯%)।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত - পরিবহন ও যোগাযোগ।
- ৭০,১৬১ কোটি টাকা। ( উন্নয়ন বাজেটের ২৭%)
- উন্নয়ন বাজেটের বরাদ্দের পরিমাণ - ২,৫,৬১৭ কোটি টাকা।
-  সামাজিক অবকাঠামো খাতে বরাদ্দ - ১,৮৩,৪২৫ কোটি টাকা ( মোট বাজেটের ২৭.০৫%)।

উৎস: জাতীয় বাজেট ২০২২-২৩ অর্থবছর।
.
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদান্তে প্রত্যাশিত গড় আয়ু হবে-
  1. ক) ৭৫ বছর
  2. খ) ৭৪.২ বছর
  3. গ) ৭২.৬ বছর
  4. ঘ) ৭৪ বছর
ব্যাখ্যা
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদান্তে প্রত্যাশিত গড় আয়ু হবে- ৭৪ বছর।
- বর্তমান গড় আয়ু - ৭২.৬ বছর।
- মেয়াদান্তে জনসংখ্যা বৃদ্ধির হার হবে - ১.১৮%।
- বর্তমান হার - ১.৩৭%।
- মেয়াদান্তে মাথাপিছু আয় হবে - ৩০৫৯ মার্কিন ডলার।
- বর্তমান মাথাপিছু আয় - ২০৬৪ মার্কিন ডলার।

উৎস: অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২০-২০২৫)
.
নিচের কোনটি মাঝারি আকার বিশিষ্ট কলার জাত নয়?
  1. ক) চাঁপা
  2. খ) মর্তমান
  3. গ) অনুপম
  4. ঘ) কাবুলী
ব্যাখ্যা
কাবুলী - মাঝারি আকার বিশিষ্ট কলার জাত নয়।
- এটি খাটো জাতের কলা।
- খাটো জাতের কলা সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর (জয়েন্ট গর্ভারনার), এগুলো খাটো জাত দলভুক্ত কলা।
- এ সব জাতের গাছ লম্বায় কম হয় এবং কিছুটা ছায়া বা আধা ছায়ায় কলা ফলানো যায়।
- বসতবাড়ির আশ পাশে এ জাতের কলার তুলনামূলক আবাদ  বেশি।
- কেবল মেহের সাগর, রঙিন মেহের সাগর নামক অপর খাটো জাতগুলো বাণিজ্যিকভাবে চাষ করা হয়।
- এ জাতের কলার আকার ও প্রকৃতি অনেকটা সাগর কলার মতো।
- প্রতি কাঁদিতে সাগর কলার চেয়ে  ফলের সংখ্যা ২-৩ গুণ বেশি হয়।
- প্রতি কাঁদিতে ১৭০-২২০টা কলা ধরতে দেখা যায়।

উৎস: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট।
.
'হাড়িভাংগা' আম এর উৎপত্তি কোথায়?
  1. ক) রাজশাহী
  2. খ) চাঁপাইনবাবগঞ্জ
  3. গ) সাতক্ষীরা
  4. ঘ) রংপুর
ব্যাখ্যা
'হাড়িভাংগা' আম এর উৎপত্তি - রংপুর জেলায়।

এর গাছের বৈশিষ্ট্য উল্লেখ করার মতো। গাছের ডালপালা ঊর্ধ্বমুখী হওয়ার চেয়ে পাশে বেশি বিস্তৃত হয়। ফলে ঝড়ো বাতাসে গাছ উপড়ে পড়ে না এবং আমও তুলনামূলকভাবে কম ঝরে।

- 'হিমসাগর' পশ্চিমবঙ্গের বিখ্যাত আম হলেও আঁশহীন, মিষ্টি স্বাদ ও গন্ধের জন্য সারা পৃথিবীতে এ আম বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে।
- জুন মাসের শেষে এ আম বাজারে আসে।
- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা জেলায় এ আমের বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে।

- 'আম্রপালি' জাতটি সত্তরের দশকে ‘দশেরি’ ও ’নিলম’ জাতের সংকরায়নে ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত হয়।
- এজাত প্রতি বছরই ফল দিতে সক্ষম বলে সফলতার সাথে বাণিজ্যিকভাবে এর উৎপাদন শুরু হয়েছে।
- বর্তমানে উৎপাদিত আমের ৩০ভাগই আম্রপালি।
- গাছের গঠন ছোট, এর মিষ্টতা ল্যাংড়া বা হিমসাগর হতে বেশি।
- এ ফল পাকলে গাঢ় কমলা-লাল ধারণ করে, ভিটামিন ’এ’ এর পরিমাণ বেশি।

উৎস: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট।
.
5 জন গণিত ও 3 জন কলা বিভাগের ছাত্রের মধ্য থেকে চার জনের একটি কমিটি গঠন করতে হবে। যদি প্রত্যেক কমিটিতে অন্তত একজন গণিতের ছাত্র থাকে তাহলে কতভাবে কমিটি গঠন করা যেতে পারে?
  1. ক) 65
  2. খ) 70
  3. গ) 75
  4. ঘ) 68
ব্যাখ্যা
প্রশ্ন: 5 জন গণিত ও 3 জন কলা বিভাগের ছাত্রের মধ্য থেকে চার জনের একটি কমিটি গঠন করতে হবে। যদি প্রত্যেক কমিটিতে অন্তত একজন গণিতের ছাত্র থাকে তাহলে কতভাবে কমিটি গঠন করা যেতে পারে?

সমাধান:
   গণিত (5)     -    কলা (3)
1)    1               -         3
2)    2               -         2
3)    3               -         1
4)    4               -         0

∴ কমিটি গঠন করা যাবে = (5C1 × 3C3) + (5C2 × 3C2) + (5C3 × 3C1) + (5C4 × 3C0)
= (5 × 1) + (10 × 3) + (10 × 3) + (5 × 1)
= 5 + 30 + 30 + 5
= 70
১০.
কোন বৃত্তের পরিসীমার অর্ধেক 3π সে.মি. হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. ক) 9π বর্গসে.মি.
  2. খ) 9π2 বর্গসে.মি.
  3. গ) 3π2 বর্গসে.মি.
  4. ঘ) 3π বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের পরিসীমার অর্ধেক 3π হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের পরিসীমার অর্ধেক = 3π সে.মি.
∴ বৃত্তের পরিসীমা = (2 × 3π)
বা, 2πr = 6π
বা, r = 6π/2π
∴ r = 3 সে.মি.

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2
= π(3)2
= 9π বর্গসে.মি.।
১১.
২০ থেকে ৪০ পর্যন্ত (২০ সহ) সংখ্যার যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৫/২১
  2. খ) ১/৩
  3. গ) ৩/৭
  4. ঘ) ৮/২১
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যার যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
২০ থেকে ৪০ পর্যন্ত মোট সংখ্যা = ২১ টি
২০ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯, ৩১, ৩৭ = ৪ টি
২০ থেকে ৪০ পর্যন্ত ৫ এর গুণিতক = ২০, ২৫, ৩০, ৩৫, ৪০ = ৫ টি

মৌলিক সংখ্যা অথবা ৫ এর গুণিতক = ৪ + ৫ = ৯ টি
∴ নির্ণেয় সম্ভাবনা = ৯/২১
= ৩/৭
১২.
একটি রম্বসের ক্ষেত্রফল 96 বর্গসে.মি. এবং রম্বসটির একটি কর্ণ অপর কর্ণের তিনগুণ হলে, বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ক) 18 সে.মি.
  2. খ) 15 সে.মি.
  3. গ) 24 সে.মি.
  4. ঘ) 36 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল 96 বর্গসে.মি. এবং রম্বসটির একটি কর্ণ অপর কর্ণের তিনগুণ হলে, বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
ধরি,
একটি কর্ণ = x
অপর কর্ণ = 3x

প্রশ্নমতে,
(1/2) . x . 3x = 96
বা, 3x2 = 192
বা, x2 = 192/3
বা, x2 = 64
∴ x = 8

বৃহত্তম কর্ণ = 3 × 8 সে.মি.
= 24 সে.মি.
১৩.
একজন ব্যক্তির 14 জন বন্ধু আছে যাদের মধ্যে 10 জন আত্নীয়। তিনি কত প্রকারে 7 জন বন্ধুকে দাওয়াত দিতে পারেন যাদের মধ্যে 6 জন আত্নীয় থাকবেন?
  1. ক) 1260
  2. খ) 840
  3. গ) 480
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তির 14 জন বন্ধু আছে যাদের মধ্যে 10 জন আত্নীয়। তিনি কত প্রকারে 7 জন বন্ধুকে দাওয়াত দিতে পারেন যাদের মধ্যে 6 জন আত্নীয় থাকবেন?

সমাধান:
10 জন আত্নীয় হতে 6 জনকে দাওয়াত দেওয়া যায় = 10C6 = 210
4 জন আত্নীয় হতে (7 - 6) = 1 জনকে নিয়ে দাওয়াত দেওয়া যায় = 4C1 = 4

∴ মোট দাওয়াত দেওয়া যায় = 210 × 4 = 840
১৪.
একটি সাবানের দৈর্ঘ্য ৫ সে.মি. প্রস্থ ৪ সে.মি. এবং উচ্চতা ১.৫ সে.মি. হলে ৫৫ সে.মি. দৈর্ঘ্য, ৪৮ সে.মি. প্রস্থ এবং ৩০ সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?
  1. ক) ১৩২০ ঘন সে.মি.
  2. খ) ৫২৪০ ঘন সে.মি.
  3. গ) ২৬৪০ ঘন সে.মি.
  4. ঘ) ৩৬০০ ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাবানের দৈর্ঘ্য ৫ সে.মি. প্রস্থ ৪ সে.মি. এবং উচ্চতা ১.৫ সে.মি. হলে ৫৫ সে.মি. দৈর্ঘ্য, ৪৮ সে.মি. প্রস্থ এবং ৩০ সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?

সমাধান:
একটি সাবানের আয়তন = (৫ × ৪ × ১.৫) ঘন সে.মি.
= ৩০ ঘন সে.মি.

একটি বাক্সের আয়তন = (৫৫ × ৪৮ × ৩০) ঘন সে.মি.
= ৭৯২০০ ঘন সে.মি.

∴ একটি বাক্সে সর্বমোট সাবান ধরবে = বাক্সের আয়তন/সাবানের আয়তন
= ৭৯২০০/৩০ ঘন সে.মি.
= ২৬৪০ ঘন সে.মি.
১৫.
1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলি হতে একটি সংখ্যা খুশিমত তুললে সংখ্যাটি 3 অথবা 6 এর গুণিতক হবার সম্ভাবনা কত?
  1. ক) 3/20
  2. খ) 9/20
  3. গ) 3/10
  4. ঘ) 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলি হতে একটি সংখ্যা খুশিমত তুললে সংখ্যাটি 3 অথবা 6 এর গুণিতক হবার সম্ভাবনা কত?

সমাধান:
মনে করি,
3 অথবা 6 এর গুণিতক সংখ্যার ঘটনা যথাক্রমে A ও B
∴ A = {3, 6, 9, 12, 15, 18}
n(A) = 6
P(A) = 6/20

B = {6, 12, 18}
n(B) = 3
P(B) = 3/20

এবং (A ∩ B) = {6, 12, 18}
n(A ∩ B) = 3
P(A ∩ B) = 3/20

আমরা জানি,
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B)
= 6/20 + 3/20 - 3/20
= 6/20
= 3/10
১৬.
একটি থলিতে 9 টি কালো বল, 4 টি বেগুনী বল এবং 7 টি সবুজ বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি বেগুনী না হবার সম্ভবনা কত?
  1. ক) 1/5
  2. খ) 1/20
  3. গ) 4/5
  4. ঘ) 3/5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলিতে 9 টি কালো বল, 4 টি বেগুনী বল এবং 7 টি সবুজ বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি বেগুনী না হবার সম্ভবনা কত?

সমাধান: 
কালো বল আছে = 9 টি
বেগুনী বল আছে = 4 টি 
সবুজ বল আছে = 7 টি

থলিতে মোট বল আছে = (9 + 4 + 7) = 20 টি
বেগুনী হওয়ার সম্ভাবনা = 4/20 = 1/5
বেগুনী না হওয়ার সম্ভাবনা = 1 - (1/5) = 4/5
১৭.
একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 120 বর্গমি. এবং পরিসীমা 46 মি. হলে বাগানটির কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) 18 মিটার
  2. খ) 19 মিটার
  3. গ) 13 মিটার
  4. ঘ) 17 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 120 বর্গমি. এবং পরিসীমা 46 মি. হলে বাগানটির কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = a ও প্রস্থ b মি.

প্রশ্নমতে,
ab = 120 বর্গমি.

আবার,
2(a + b) = 46
বা, a + b = 23
বা, (a + b)2 = (23)2 [বর্গ করে]
বা, a2 + 2ab + b2 = 529
বা, a2 + (2 × 120) + b2 = 529
বা, a2 + b2 = 529 - 240
বা, a2 + b2 = 289

আমরা জানি,
কর্ণের দৈর্ঘ্য =√(a2 + b2)
= √289
= 17 মিটার
১৮.
A = Ø, B = {1, 2} এবং C = {a, b, c} সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যার সমষ্টি কত?
  1. ক) 12
  2. খ) 14
  3. গ) 11
  4. ঘ) 13
ব্যাখ্যা
প্রশ্ন: A = Ø, B = {1, 2} এবং C = {a, b, c} সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যার সমষ্টি কত?

সমাধান:
এখানে,
P(A) = {0}
A সেটের উপাদান সংখ্যা শূন্য এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা = 20 = 1

আবার,
P(B) = {{1, 2}, {1}, {2}, Ø}
∴ B সেটের উপাদান সংখ্যা 2 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা  = 22 = 4

এবং P(C) = {{a, b,c}, {a, b}, {a, c}, {b, c}, {a}, {b}, Ø}
∴ C সেটের উপাদান সংখ্যা 3 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা = 23 = 8

∴ সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যার সমষ্টি = 1 + 4 + 8 = 13
১৯.
একটি বৃত্ত ও একটি বর্গের ক্ষেত্রফল সমান হলে বর্গের পরিসীমা ও বৃত্তের পরিধির অনুপাত কত? 
  1. ক) √π : 2
  2. খ) 1 : √π
  3. গ) 2 : √π
  4. ঘ) 4 : √π
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্ত ও একটি বর্গের ক্ষেত্রফল সমান হলে বর্গের পরিসীমা ও বৃত্তের পরিধির অনুপাত কত? 

সমাধান: 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r 
বৃত্তের ক্ষেত্রফল = πr2 
বৃত্তের পরিধি = 2πr

বর্গের এক বাহুর দৈর্ঘ্য = a মিটার 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a2
বর্গের পরিসীমা = 4a

প্রশ্নমতে,
πr2 =  a2 
বা, r2/a2 = 1/π
বা, r/a = 1/√π
বা, r = a/√π

বর্গের পরিসীমা ও বৃত্তের পরিধির অনুপাত = 4a : 2πr 
= 4a/2πr 
= 2a/πr
= 2a/π(a/√π)
= 2a/a√π
= 2/√π
= 2 : √π
২০.
A = {x : x2 - 5x + 6 = 0} এবং B = {x : x2 - 11x + 24 = 0} হয় তবে (A - B) এর মান কত?
  1. ক) {2, 3}
  2. খ) {2}
  3. গ) {8}
  4. ঘ) {3, 8}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x2 - 5x + 6 = 0} এবং B = {x : x2 - 11x + 24 = 0} হয় তবে (A - B) এর মান কত?

সমাধান:
এখানে,
x2 - 5x + 6 = 0
বা, x2 - 2x - 3x + 6 = 0
বা, x(x - 2) - 3(x - 2) = 0
বা, (x - 2)(x - 3) = 0

হয় x - 2 = 0
বা, x = 2
অথবা,
x - 3 = 0
বা, x = 3

∴ A = {2, 3}

আবার,
x2 - 11x + 24 = 0
বা, x2 - 3x - 8x + 24 = 0
বা, x(x - 3) - 8(x - 3) = 0
বা, (x - 3)(x - 8) = 0

হয়
x - 3 = 0
বা, x = 3
অথবা,
x - 8 = 0
বা, x = 8

∴ B = {3, 8}

এখন,
A - B = {2, 3} - {3, 8}
= {2}