পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১৫৮
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১৫৮ প্রশ্ন

.
বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা কাকে বলা হয়?
  1. ক) বিদ্যাপতি
  2. খ) গোবিন্দ দাস
  3. গ) জয়দেব
  4. ঘ) জ্ঞানদাস
সঠিক উত্তর:
গ) জয়দেব
উত্তর
সঠিক উত্তর:
গ) জয়দেব
ব্যাখ্যা

- বাঙ্গালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বলা হয়।
- রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত 'গীতগোবিন্দম্‌' কাব্যটি আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন।
- অন্যদিকে, বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদাবলি রচনা করেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাল নীল দীপাবলি

.
‘পদুমাবৎ’ কাব্যটি কে রচনা করেন?
  1. ক) মুহম্মদ কবীর
  2. খ) মনঝন
  3. গ) আলাওল
  4. ঘ) মালিক মুহম্মাদ জায়সি
সঠিক উত্তর:
ঘ) মালিক মুহম্মাদ জায়সি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মালিক মুহম্মাদ জায়সি
ব্যাখ্যা

হিন্দি কবি মালিক মুহম্মাদ জায়সি রচিত কাব্য - পদুমাবৎ (Padmavat)।
- মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলমান কবি আলাওল এই কাব্য অনুবাদ করে লিখেন - পদ্মাবতী কাব্য।
- এই কাব্যের চরিত্র - রত্নসেন, গন্ধর্ব সেন, চম্পাবতী, নাগমতী, হীরামণি পাখি।
আলাওল রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- সয়ফুলমুলক বদিউজ্জামাল,
- সপ্তপয়কর,
- সিকান্দারনামা,
- তোহফা বা তত্ত্বোপদেশ,
- রাগতালনামা এবং
- দৌলত কাজীর অসমাপ্ত গ্রন্থ সতীময়না-লোর-চন্দ্রানী।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
নিচের কোন লেখকের প্রকৃত নাম মইনুদ্দিন আহমেদ?
  1. ক) হায়াৎ মামুদ
  2. খ) সেলিম আল দীন
  3. গ) আসকার ইবনে শায়খ
  4. ঘ) এম. ওবায়দুল্লাহ
সঠিক উত্তর:
খ) সেলিম আল দীন
উত্তর
সঠিক উত্তর:
খ) সেলিম আল দীন
ব্যাখ্যা

সেলিম আল দীন এর প্রকৃত নাম মইনুদ্দিন আহমেদ।
হায়াৎ মামুদ - মনিরুজ্জামান
সৈয়দ মুজতবা আলী - প্রিয়দর্শী, ওমর খৈয়াম; মুসাফির;সত্য পীর।
এম.ওবায়দুল্লাহ - আসকার ইবনে শাইখ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
সাহিত্য বিষয়ক পত্রিকা ‘ক্রান্তি’ - এর সম্পাদক কে?
  1. ক) সুধীন্দ্রনাথ দত্ত
  2. খ) বুদ্ধদেব বসু
  3. গ) সঞ্জয় ভট্টাচার্য
  4. ঘ) রণেশ দাশগুপ্ত
সঠিক উত্তর:
ঘ) রণেশ দাশগুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রণেশ দাশগুপ্ত
ব্যাখ্যা

- ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক হলেন সঞ্জয় ভট্টাচার্য।
- সুধীন্দ্রনাথ দত্তের সম্পাদনায় প্রকাশিত পত্রিকা - পরিচয় (১৯৩১)
বুদ্ধদেব বসুর সম্পাদনায় প্রকাশিত পত্রিকা - কবিতা (১৯৩৫)
রণেশ দাশগুপ্তর সম্পাদনায় প্রকাশিত পত্রিকা - ক্রান্তি (১৯৪০)
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
মুনীর চৌধুরী রচিত "রক্তাক্ত প্রান্তর" কোন গ্রন্থ অবলম্বনে রচিত?
  1. ক) বিষাদসিন্ধু
  2. খ) মহাশ্মশান
  3. গ) কারবালার প্রান্তরে
  4. ঘ) পানিপথের যুদ্ধ
সঠিক উত্তর:
খ) মহাশ্মশান
উত্তর
সঠিক উত্তর:
খ) মহাশ্মশান
ব্যাখ্যা

রক্তাক্ত প্রান্তর মুনীর চৌধুরী রচিত প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক।
- পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে তিন অঙ্ক বিশিষ্ট নাটক।
- ইতিহাস থেকে তিনি কাহিনি গ্রহণ করেননি, গ্রহণ করেছেন কায়কোবাদের 'মহাশ্মশান' গ্রন্থ থেকে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনা নয়?
  1. ক) বেতালপঞ্চবিংশতি
  2. খ) শকুন্তলা
  3. গ) ভ্রান্তিবিলাস
  4. ঘ) ব্রজবিলাস
সঠিক উত্তর:
ঘ) ব্রজবিলাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্রজবিলাস
ব্যাখ্যা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থঃ
- জীবনচরিত (ইংরেজি বই অবলম্বনে)
- বেতালপঞ্চবিংশতি (হিন্দী থেকে)
- বাঙ্গলার ইতিহাস (মার্শম্যানের বই অনুসারে)
- শকুন্তলা (কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম অনুসারে),
- সীতার বনবাস (রামায়ণ অনুসারে)
- ভ্রান্তিবিলাস (শেক্সপিয়রের কমেডি অব এররস অনুসারে) ইত্যাদি।

মৌলিক রচনাঃ
- প্রভাবতী সম্ভাষণ,
- স্বরচিত জীবনচরিত,
- ব্রজবিলাস,
- অতি অল্প হইল,
- আবার অতি অল্প হইল ইত্যাদি।

উৎসঃ লাল নীল দীপাবলী, হুমায়ুন আজাদ।

.
মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ’ কত সালে প্রকাশিত হয়?
  1. ক) ১৮৫৯
  2. খ) ১৮৬০
  3. গ) ১৮৬১
  4. ঘ) ১৮৬৫
সঠিক উত্তর:
গ) ১৮৬১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৬১
ব্যাখ্যা

বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্য'।
- এটি প্রকাশিত হয় ১৮৬১ সালে।
- মেঘনাদবধ কাব্যে 'র বিরাট পটভূমির মধ্যে নানা ধরনের চরিত্র এবং কাব্যের নানা রসের সমাবেশ ঘটেছে।
- কবি কাব্যের প্রথমে বীররসের কথা বললেও শেষ পর্যন্ত করুনরসই প্রাধান্য পেয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
বাংলা নাটকের ইতিহাসের প্রাথমিক যুগের বিখ্যাত নাটক "ভানুমতি-চিত্তবিলাস" - এর রচয়িতা কে?
  1. ক) যোগেন্দ্রচন্দ্র গুপ্ত
  2. খ) তারাচরণ শিকদার
  3. গ) হরচন্দ্র ঘোষ
  4. ঘ) রামনারায়ণ তর্করত্ন
সঠিক উত্তর:
গ) হরচন্দ্র ঘোষ
উত্তর
সঠিক উত্তর:
গ) হরচন্দ্র ঘোষ
ব্যাখ্যা

হরচন্দ্র ঘোষ কয়েকটি অনুবাদমূলক নাটক লিখেছিলেন।
যেমন -
- ভানুমতি-চিত্তবিলাস - শেক্সপিয়রের "মার্চেন্ট অফ ভেনিস" অবলম্বনে।
- চারুমুখচিত্তহারা - রোমিও-জুলিয়েট এর গল্প অবলম্বনে।
তার আরো দুটি নাটক - কৌরব বিয়োগ ও রজতগিরিনন্দিনী।

উৎসঃ লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ।

.
নিচের কোনটি হাসান আজিজুল হক রচিত গল্পগ্রন্থ?
  1. ক) আগুনপাখি
  2. খ) সাবিত্রী উপাখ্যান
  3. গ) বৃত্তায়ন
  4. ঘ) নামহীন গোত্রহীন
সঠিক উত্তর:
ঘ) নামহীন গোত্রহীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নামহীন গোত্রহীন
ব্যাখ্যা

হাসান আজিজুল হক মূলত কথাসাহিত্যিক।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে
গল্পগ্রন্থঃ
- আমরা অপেক্ষা করেছি
- আত্মজা ও একটি করবী গাছ,
- নামহীন গোত্রহীন,
- পাতালে হাসপাতালে,
- সমুদ্রের স্বপ্ন,
- শীতের অরণ্য,
- জীবন ঘষে আগুন ইত্যাদি।

উপন্যাসঃ
- আগুনপাখি,
- সাবিত্রী উপাখ্যান,
- শিউলি,
- বৃত্তায়ন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১০.
"চঞ্চলকুমারী" বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র?
  1. ক) আনন্দমঠ
  2. খ) রাজসিংহ
  3. গ) কপালকুন্ডলা
  4. ঘ) বিষবৃক্ষ
সঠিক উত্তর:
খ) রাজসিংহ
উত্তর
সঠিক উত্তর:
খ) রাজসিংহ
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের রচয়িতা - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
রাজসিংহ বঙ্কিমের অন্যতম সেরা উপন্যাস। এটি প্রকাশিত হয় - ১৮৮২ সালে।
উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্রঃ
- রাজসিংহ, আওরঙ্গজেব, মানিকলাল, দরিয়াবিবি, চঞ্চলকুমারী, বিক্রম সোলাঙ্কী প্রমুখ।
উৎসঃ রাজসিংহ উপন্যাস ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
"পদ্মা নদীর দেশে" গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
  2. খ) জসীমউদ্দীন
  3. গ) আবু জাফর শামসুদ্দীন
  4. ঘ) শামসুদ্দীন আবুল কালাম
সঠিক উত্তর:
খ) জসীমউদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
খ) জসীমউদ্দীন
ব্যাখ্যা

জসীমউদ্দীন সাহিত্যের নানা শাখায় কাজ করেছেন। যেমন - গাঁথাকাব্য, খন্ডকাব্য, নাটক, স্মৃতিকথা, শিশুসাহিত্য, গল্প, উপন্যাস ইত্যাদি।
তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে।
তাঁর প্রধান গ্রন্থগুলি হলো:
- নকশী কাঁথার মাঠ (১৯২৯),
- সোজন বাদিয়ার ঘাট (১৯৩৩),
- রঙিলা নায়ের মাঝি (১৯৩৫),
- মাটির কান্না (১৯৫১),
- সুচয়নী (১৯৬১),
- পদ্মা নদীর দেশে (১৯৬৯),
- ভয়াবহ সেই দিনগুলিতে (১৯৭২),
- পদ্মাপার (১৯৫০),
- বেদের মেয়ে (১৯৫১),
- পল্লীবধূ (১৯৫৬),
- গ্রামের মায়া (১৯৫৯),
- ঠাকুর বাড়ির আঙিনায় (১৯৬১),
- জার্মানীর শহরে বন্দরে (১৯৭৫),
- স্মরণের সরণী বাহি (১৯৭৮),
- বাঙালীর হাসির গল্প,
- ডালিম কুমার ইত্যাদি।
তাঁর রচিত - বাঙ্গালীর হাসির গল্প (দুই খন্ড, ১৯৬০ ও ১৯৬৪) ও বোবা কাহিনী (১৯৬৪) উপন্যাসটি সুখপাঠ্য।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

১২.
‘জাদুকর’ কোন সমাসের উদাহরণ?
  1. ক) তৎপুরুষ
  2. খ) বহুব্রীহি
  3. গ) কর্মধারয়
  4. ঘ) দ্বিগু
সঠিক উত্তর:
ক) তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
ক) তৎপুরুষ
ব্যাখ্যা

জাদুকর = জাদু করে যে।
এটি একটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ।
আরো কিছু গুরুত্বপূর্ণ উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণঃ
প্রশ্নকর্তা = প্রশ্ন করে যে।
জলদ = জলে দেয় যা।
মাহারা = মা হারিয়েছেন যে।
ছাপোষা = ছা পোষে যে।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৩.
রত্ন > রতন - এটি কোন ধরণের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. ক) মধ্য স্বরসঙ্গতি
  2. খ) অপিনিহিতি
  3. গ) স্বরভক্তি
  4. ঘ) সম্প্রকর্ষ
সঠিক উত্তর:
গ) স্বরভক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বরভক্তি
ব্যাখ্যা

মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তিঃ
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন-ধ্বনির মাঝখানে স্বরধ্বনি এলে তাকে মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলে।
যেমনঃ রত্ন > রতন, গ্রাম > গেরাম ইত্যাদি।

সম্প্রকর্ষ বা স্বরলোপঃ
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, মধ্য বা অন্তে কোন স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ।
যেমনঃ বসতি > বস্‌তি।

অপিনিহিতিঃ
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন- আজি > আইজ, সাধু > সাউধ, মারি > মাইর ইত্যাদি।

মধ্যগত স্বরসঙ্গতিঃ
আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসঙ্গতি হয়।
যেমন- বিলাতি > বিলিতি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি।

১৪.
Bona fide এর পারিভাষিক শব্দ কি?
  1. ক) প্রকৃত
  2. খ) স্থানীয়
  3. গ) অববাহিকা
  4. ঘ) গাঁট
সঠিক উত্তর:
ক) প্রকৃত
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রকৃত
ব্যাখ্যা

Bona fide এর পারিভাষিক শব্দ - প্রকৃত।
Binder এর বাংলা পরিভাষা- দপ্তরি।
Basin এর বাংলা পারিভাষিক শব্দ - অববাহিকা।
Bale এর বাংলা পারিভাষিক শব্দ - গাঁট।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৫.
নিচের কোন বিপরীতার্থক শব্দযুগল সঠিক নয়?
  1. ক) বলিষ্ঠ - দুর্বল
  2. খ) বিতর্কিত - তর্কাতীত
  3. গ) বিকাশ - উচ্ছ্বাস
  4. ঘ) ব্যর্থ - সার্থক
সঠিক উত্তর:
গ) বিকাশ - উচ্ছ্বাস
উত্তর
সঠিক উত্তর:
গ) বিকাশ - উচ্ছ্বাস
ব্যাখ্যা

বিকাশ শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে বিলয় বা বিনাশ।
গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দঃ
ব্যর্থ - সার্থক
বলিষ্ঠ - দুর্বল
বিতর্কিত - তর্কাতীত।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৬.
অবজ্ঞা শব্দে ‘অব’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) হীনতা
  2. খ) অধোমুখিতা
  3. গ) অল্পতা
  4. ঘ) সম্যকভাবে
সঠিক উত্তর:
ক) হীনতা
উত্তর
সঠিক উত্তর:
ক) হীনতা
ব্যাখ্যা

উপসর্গঃ শব্দ বা ধাতুর পূর্বে কতিপয় সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থের পরিবর্তন,সম্প্রসারণ বা সংকোচন ঘটিয়ে থাকে। এগুলোকে বলা হয় উপসর্গ।
উপসর্গ ৩ প্রকার।
- সংস্কৃত
- বাংলা
- বিদেশী

সংস্কৃত উপসর্গঃ প্র, পরা, নির, দূর, উৎ, অব, নির এ রূপ বিশটি (২০) টি উপসর্গ রয়েছে।
বাংলা উপসর্গ বাংলা শব্দ বা ধাতুর পূর্বে বসে।

উৎ
অর্থদ্যোতকতা - হীনতা।
উদাহরণ - অবজ্ঞা, অবমাননা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী।

১৭.
ভাষার কোন রীতি সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত?
  1. ক) সাধুরীতি
  2. খ) চলিত রীতি
  3. গ) আঞ্চলিক কথ্য রীতি
  4. ঘ) ক + গ
সঠিক উত্তর:
ক) সাধুরীতি
উত্তর
সঠিক উত্তর:
ক) সাধুরীতি
ব্যাখ্যা

সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।

অপরদিকে
বাংলা ভাষার সর্বজনস্বীকৃত ভাষারূপ হচ্ছে -চলিতরীতি।
-চলিত রীতি পরিবর্তনশীল অর্থাৎ সময়ের প্রবাহের কারনের চলিত রীতি পরিবর্তিত রুপ লাভ করে।
- চলিত ভাষায় তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য রয়েছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী।

১৮.
নিচের কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ?
  1. ক) মরূ + উদ্যান = মরূদ্যান
  2. খ) বধু + উৎসব = বধূৎসব
  3. গ) ভূ + উর্ধ্ব = ভূর্ধ্ব
  4. ঘ) বহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব
সঠিক উত্তর:
ঘ) বহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব
ব্যাখ্যা

বহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব। এটি একটি সঠিক সন্ধিবিচ্ছেদ।
উ-কার কিংবা ঊ-কারের পর উ কার কিংবা ঊ কার থাকলে উভয়ে মিলে ঊ-কার হয়।
ঊ-কার পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়।
যেমনঃ
মরু + উদ্যান = মরূদ্যান।
বধূ + উৎসব = বধূৎসব।
ভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী।

১৯.
নিচের কোনটির পুরুষবাচক রূপ নেই?
  1. ক) বেয়াইন
  2. খ) সপত্নী
  3. গ) ননদ
  4. ঘ) কবিরাজ
সঠিক উত্তর:
খ) সপত্নী
উত্তর
সঠিক উত্তর:
খ) সপত্নী
ব্যাখ্যা

নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দঃ কুলটা, সতীন, অর্ধাঙ্গিনী, বিধবা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।

কতগুলো শব্দের শেষে পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ যোগ করে শব্দ গঠন করা হয়ঃ ঠাকুরপো - ঠাকুরঝি।
অনেক সময় আলাদা আলাদা শব্দে পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়ঃ বেয়াই - বেয়াইন।
স্বামী ও পত্নীবাচক অর্থেঃ নন্দাই - ননদ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণী)।

২০.
‘মধুর’ কোন ধরনের শব্দ?
  1. ক) মৌলিক
  2. খ) রূঢ়ি
  3. গ) যোগরূঢ়
  4. ঘ) যৌগিক
সঠিক উত্তর:
ঘ) যৌগিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যৌগিক
ব্যাখ্যা

যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ এক, সেসব শব্দকে বলা হয় যৌগিক শব্দ।
যেমনঃ কৃ + তব্য = কর্তব্য, অর্থ- যা করা উচিত; বাবু + আনা = বাবুয়ানা, অর্থ- যিনি বাবুর ভাব নিয়ে চলেন।
মধুর = মধু + র। অর্থঃ মধুর মত মিষ্টি গুণযুক্ত
সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

২১.
‘নিমেষের মাঝেই সব শেষ’ - বাক্যটিতে 'মাঝে'- অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) ক্ষণকাল
  2. খ) মধ্যে
  3. গ) কেন্দ্র
  4. ঘ) ঐকদেশিক
সঠিক উত্তর:
ক) ক্ষণকাল
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্ষণকাল
ব্যাখ্যা

'নিমেষ মাঝেই সব শেষ' বাক্যটিতে ক্ষণকাল অর্থে 'মাঝে' ব্যবহৃত হয়েছে।
'এ দেশের মাঝে একদিন সব ছিল।' বাক্যটিতে 'মাঝে' একদেশিক অর্থে ব্যবহৃত হয়েছে।
সীমার মাঝে অসীম তুমি' বাক্যটিতে 'মাঝে' মধ্যে অর্থে ব্যবহৃত হয়েছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২২.
নিচের কোন বাক্যে বাচ্যের অপপ্রয়োগজনিত ভুল রয়েছে?
  1. ক) ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।
  2. খ) গ্রীষ্মের তাপদাহে জীবন অতিষ্ঠ।
  3. গ) ইহার আবশ্যক নাই।
  4. ঘ) ঘটনা বর্ণনা হয়েছে।
সঠিক উত্তর:
ঘ) ঘটনা বর্ণনা হয়েছে।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঘটনা বর্ণনা হয়েছে।
ব্যাখ্যা
প্রশ্নে "বাচ্যের অপপ্রয়োগজনিত ভুল" চেয়েছে।

বহুবচনের অপপ্রয়োগজনিত ভুল রয়েছে - ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।
সঠিক রূপঃ ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।
গ্রীষ্মের তাপদাহে জীবন অতিষ্ঠ -গুরুচণ্ডালী বলতে বোঝায় তদ্ভব এবং তৎসম শব্দের মিশ্রণ।
সঠিক রূপঃ গ্রীষ্মের দাবদাহে জীবন অতিষ্ঠ।
সঠিক রূপঃ ইহার আবশ্যকতা নাই (বিশেষ্য - বিশেষণের প্রয়োগ জনিত ভুল)
সঠিক রূপঃ ঘটনা বর্ণিত হয়েছে (বাচ্যজনিত)।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৩.
'উড়নচন্ডী' বাগধারাটির অর্থ কী?
  1. ক) মিতব্যয়ী
  2. খ) অপদার্থ
  3. গ) অমিতব্যয়ী
  4. ঘ) হতভাগ্য
সঠিক উত্তর:
গ) অমিতব্যয়ী
উত্তর
সঠিক উত্তর:
গ) অমিতব্যয়ী
ব্যাখ্যা

উড়নচন্ডী বাগধারাটির অর্থ অমিতব্যয়ী
গুরুত্বপূর্ণ বাগধারাঃ অকাল্কুষ্মান্ড - অপদার্থ।
আট কপালে - হতভাগ্য।
আষাঢ়ে গল্প - আজগুবি কাহিনি।
উৎসঃ ভাষা - শিক্ষা,ড. হায়াৎ মামুদ।

২৪.
An implicit or indirect reference to another work of literature, a historical or mythical person or event is called _____.
  1. ক) Allegory
  2. খ) Anapest
  3. গ) Anaphora
  4. ঘ) Allusion
সঠিক উত্তর:
ঘ) Allusion
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Allusion
ব্যাখ্যা

Allusion:
An implicit or indirect reference to another work of literature, a historical or mythical person or event.
Example:
Not half so fixed the Trojan could remain,
While Anna begged and Dido raged in vain.
(Pope: The Rape of the Lock)
- Here is an allusion to the dilemma of Aeneas, the hero of Virgil's Aeneid.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

২৫.
"Samson Agonistes" by John Milton is a/an
  1. ক) Epic
  2. খ) Tragedy
  3. গ) Melodrama
  4. ঘ) Story
সঠিক উত্তর:
খ) Tragedy
উত্তর
সঠিক উত্তর:
খ) Tragedy
ব্যাখ্যা

Samson Agonistes, (Greek: “Samson the Athlete” or “Samson the Wrestler”) tragedy by John Milton, published in the same volume as his epic Paradise Regained in 1671.
It is considered the greatest English drama based on the Greek model and is known as a closet tragedy (one more suited for reading than performance).

John Milton is called Epic Poet. He is also called 'A great master of verse in the Puritan Period'.
His famous epics are Paradise Lost and Paradise Regained.

Source: Britannica.com

২৬.
_______ is a kind of tragedy that presents a quest for vengeance and results in bloodshed and mutilation.
  1. ক) Heroic Tragedy
  2. খ) Tragi-comedy
  3. গ) Revenge Tragedy
  4. ঘ) Senecan Tragedy
সঠিক উত্তর:
গ) Revenge Tragedy
উত্তর
সঠিক উত্তর:
গ) Revenge Tragedy
ব্যাখ্যা

Revenge Tragedy:
Revenge tragedy is a kind of tragedy that presents a quest for vengeance and results in bloodshed and mutilation.
Heroic Tragedy:
A kind of drama written in grand and lofty style to show a disastrous end of a conflict between love and honour or love and duty.
Tragi-comedy:
A kind of play in which tragic and comic scenes are mingled.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

২৭.
Which one is a character from 'Arms and the Man'?
  1. ক) Pecola Breedlove
  2. খ) Dr. Aziz
  3. গ) Andres
  4. ঘ) Captain Bluntschli
সঠিক উত্তর:
ঘ) Captain Bluntschli
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Captain Bluntschli
ব্যাখ্যা

Arms and the Man, romantic comedy in three acts by George Bernard Shaw, produced in 1894 and published in 1898. The play is set in the Petkoff household in Bulgaria and satirizes romantic ideas concerning war and heroism.
Some important characters of this play are- Captain Bluntschli, Raina petkoff, Catherine petkoff, Louka, Nicola.
Source: britannica and SparksNotes

২৮.
"The Cat and the Moon" is a poem written by -
  1. ক) Sir Walter Scott
  2. খ) Thomas Kyd
  3. গ) W. B Yeats
  4. ঘ) Ben Johnson
সঠিক উত্তর:
গ) W. B Yeats
উত্তর
সঠিক উত্তর:
গ) W. B Yeats
ব্যাখ্যা

William Butler Yeats (1865 – 1939):
- Irish dramatist, poet, and critic.
- He is famous for his use of “Symbolism and Mysticism”.
- He wrote the preamble of Tagore's “Gitanjali” in 1912, which later got Nobel prize in 1913.
- W.B Yeats got the Nobel prize in 1923.

Major Works:
Famous Books of Poems:
- The Wild Swans at Coole,
- The Tower,
- The Cat and the Moon.
Poems:
- The Winding Stair and Other poems,
- The Resurrection,
- The Second Coming,
- Byzantium,
- The Lake Isle of Innisfree,
- Among School Children,
- The Lord of Harts,
- A Prayer for My Daughter,
- When You Are Old.
Drama:
- The Countess Cathleen,
- Cathleen in Houlihan.
‘The Countess Cathleen’ verse drama by William Butler Yeats, published in 1892 and performed in 1899.

Source: Encyclopaedia Britannica.

২৯.
"Fairest of mortals, thou distinguish'd care." This line was written by -
  1. ক) John Dryden
  2. খ) John Donne
  3. গ) Alexander Pope
  4. ঘ) George Herbert
সঠিক উত্তর:
গ) Alexander Pope
উত্তর
সঠিক উত্তর:
গ) Alexander Pope
ব্যাখ্যা

 "Fairest of mortals, thou distinguish'd care
Of thousand bright inhabitants of air!
If e'er one vision touch'd thy infant thought,
Of all the nurse and all the priest have taught,
Of airy elves by moonlight shadows seen,
The silver token, and the circled green,
Or virgins visited by angel pow'rs,
With golden crowns and wreaths of heav'nly flow'rs,
Hear and believe! thy own importance know."

The Rape of the Lock: Canto 1
By Alexander Pope.

৩০.
The novel 'The Return of the Native' is set on -
  1. ক) England
  2. খ) France
  3. গ) Denmark
  4. ঘ) China
সঠিক উত্তর:
ক) England
উত্তর
সঠিক উত্তর:
ক) England
ব্যাখ্যা

The Return of the Native, novel by Thomas Hardy, published in 1878. The novel is set on Egdon Heath, a fictional barren moor in Wessex in southwestern England.
Some important characters of this novel are- Eustacia Vye, Clym Yeobright, Damon Wildeve, Captain Vye, Susan.
Source: britannica and SparksNotes

৩১.
The Modern Period began in-
  1. ক) 1900
  2. খ) 1901
  3. গ) 1938
  4. ঘ) 1939
সঠিক উত্তর:
খ) 1901
উত্তর
সঠিক উত্তর:
খ) 1901
ব্যাখ্যা

The Modern Period (1901-1939):
The period between 1901 and 1939 is generally accepted as the
Modern Age of English literature. Queen Victoria's death in 1901
marks the beginning of this new literary era and the beginning of the
Second World War in 1939 indicates its end. The Modern Period comprises two shorter ages:
(a) The Edwardian Period (1901-1910)
(b) The Georgian Period (1911-1936)
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

৩২.
Which one of the following literary works is written by George Eliot?
  1. ক) The Battle of the Books
  2. খ) Dunciad
  3. গ) Amelia
  4. ঘ) Middlemarch
সঠিক উত্তর:
ঘ) Middlemarch
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Middlemarch
ব্যাখ্যা

Taking place in the years leading up to the First Reform Bill of 1832, Middlemarch written by George Eliot explores nearly every subject of concern to modern life: art, religion, science, politics, self, society, human relationships.
Among her characters are some of the most remarkable portraits in English literature: Dorothea Brooke, Rosamond Vincy, Edward Casaubon, Tertius Lydgate, Will Ladislaw, Fred Vincey and Mary Garth.
Source: britannica and SparksNotes

৩৩.
The novel 'Amelia' is written by -
  1. ক) James Joyce
  2. খ) Henry Fielding
  3. গ) Samuel Johnson
  4. ঘ) D. H Lawrance
সঠিক উত্তর:
খ) Henry Fielding
উত্তর
সঠিক উত্তর:
খ) Henry Fielding
ব্যাখ্যা

Henry Fielding (1707-54):
Works:
- Joseph Andrews (1742), a novel
- Tom Jones (1749)
- Amelia (1751)
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

৩৪.
Which one of the following words is masculine?
  1. ক) Ewe
  2. খ) Tigress
  3. গ) Witch
  4. ঘ) Votary
সঠিক উত্তর:
ঘ) Votary
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Votary
ব্যাখ্যা

ব্যাখ্যা: Ram (ভেড়া)- Ewe (ভেড়ী)
Tiger (বাঘ) - Tigress (বাঘিনী)
Wizard (যাদুকর) - Witch (যাদুকরী)
Votary (পুরুষ ভক্ত) - Votaress (মহিলা ভক্ত)

৩৫.
Identify the word which is spelt correctly:
  1. ক) Quarintinne
  2. খ) Quarantine
  3. গ) Quarintine
  4. ঘ) Quarantaine
সঠিক উত্তর:
খ) Quarantine
উত্তর
সঠিক উত্তর:
খ) Quarantine
ব্যাখ্যা

Quarantine (Verb):
Meaning: To keep a person or animal away from others to prevent a disease fom spreading
Bengali Meaning: সঙ্গরোধ
Synonym: Confine, Insulate, Isolate, Seclude, Segregate etc.
Antonym: Assimilate, Associate, Connect, Join, Link, Unite
Source: Merriam-Webster Dictionary & Samsad Dictionary

৩৬.
An unmarried woman is known as-
  1. ক) widow
  2. খ) widower
  3. গ) spinster
  4. ঘ) bachelor
সঠিক উত্তর:
গ) spinster
উত্তর
সঠিক উত্তর:
গ) spinster
ব্যাখ্যা

ব্যাখ্যা: widow- বিধবা মহিলা
widower- বিপত্নীক
spinster- অবিবাহিত নারী
bachelor- অবিবাহিত পুরুষ

৩৭.
Which word is similar to 'culmination'?
  1. ক) commence
  2. খ) perfect
  3. গ) climax
  4. ঘ) start
সঠিক উত্তর:
গ) climax
উত্তর
সঠিক উত্তর:
গ) climax
ব্যাখ্যা

Culmination (noun)
Meaning: the highest part or point
Bengali Meaning: সর্বোচ্চ সীমা
Synonym: acme, apex, climax, peak, pinnacle, zenith
Antonym: Base, foot, bottom
Source: Merriam-Webster Dictionary & Samsad Dictionary

৩৮.
Which word means the opposite of 'Abundance' ?
  1. ক) Affluence
  2. খ) Scarcity
  3. গ) Wealth
  4. ঘ) Profusion
সঠিক উত্তর:
খ) Scarcity
উত্তর
সঠিক উত্তর:
খ) Scarcity
ব্যাখ্যা

Meaning: An overflowing fullness or ample sufficiency
Bengali Meaning: প্রাচুর্য
Synonym: Profusion, Affluence, wealth, riches, overflow, plenteousness
Antonym: scarceness, scarcity
Source: Synonyms.com

৩৯.
'He was the then chairman of the company'. The word 'then' in the above sentence is a/an-
  1. ক) adverb
  2. খ) adjective
  3. গ) preposition
  4. ঘ) conjunction
সঠিক উত্তর:
খ) adjective
উত্তর
সঠিক উত্তর:
খ) adjective
ব্যাখ্যা
then শব্দটি এখানে chairman-কে মডিফাই করছে। তাই, এটি adjective।
৪০.
Someone who is volatile is -
  1. ক) of great size
  2. খ) having or showing distrust of someone
  3. গ) exceedingly conceited and arrogant
  4. ঘ) liable to display rapid changes of emotion
সঠিক উত্তর:
ঘ) liable to display rapid changes of emotion
উত্তর
সঠিক উত্তর:
ঘ) liable to display rapid changes of emotion
ব্যাখ্যা

ব্যাখ্যা: Volatile (adjective)
Meaning: liable to change rapidly and unpredictably, especially for the worse
Bengali Meaning: অস্থির
Synonym: evaporative, vaporous, unstable, labile
Antonym: stable, calm

৪১.
Identify the determiner in the following sentence : 'If you have any doubt, check it twice.''
  1. ক) have
  2. খ) any
  3. গ) twice
  4. ঘ) If
সঠিক উত্তর:
খ) any
উত্তর
সঠিক উত্তর:
খ) any
ব্যাখ্যা

যেসব শব্দ দ্বারা কোন বিশেষ ব্যক্তি, বস্তু, স্থানকে নির্দেশ করা হয় তাদেরকে determiner বলে। নিম্নলিখিত Wordগুলো Determiner-এর অন্তর্ভূক্ত:
• Articles: a, an, the
• Demonstratives: this, that, these, those
• Possessives: my, your, our, his, her, their
• Numerals: One, two, three, four, five
• Quantifiers: all, any, both, some, no, every, either, neither, few, little, many, much ইত্যাদি।

৪২.
Having eaten rice, he went to bed. Here 'Having eaten' is a -
  1. ক) gerund
  2. খ) verbal noun
  3. গ) perfect participle
  4. ঘ) participle
সঠিক উত্তর:
গ) perfect participle
উত্তর
সঠিক উত্তর:
গ) perfect participle
ব্যাখ্যা

বাক্যের অর্থ: ভাত খেয়ে সে শুতে গেল।
উপরের বাক্যটির দুইটি কাজই অতীতে ঘটেছিল। অর্থাৎ ভাত খাওয়া হয়ে যাবার পরে সে শুতে গেল। এই ধরণের বাক্যকে perfect participle দ্বারা প্রকাশ করা হয়।
Having + Verb-এর past participle = Perfect Participle
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain

৪৩.
The saying 'make headway' is used when you want-
  1. ক) Very near
  2. খ) make progress
  3. গ) destroy at the very beginning
  4. ঘ) unwell
সঠিক উত্তর:
খ) make progress
উত্তর
সঠিক উত্তর:
খ) make progress
ব্যাখ্যা

ব্যাখ্যা: make headway (উন্নতি করা)
Meaning: Make progress
উদাহরণ: When will education make headway in our country?
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain

৪৪.
He is a man of a friendly nature. The underlined part of the sentence is a -
  1. ক) noun phrase
  2. খ) adverb phrase
  3. গ) adjective phrase
  4. ঘ) participle phrase
সঠিক উত্তর:
গ) adjective phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) adjective phrase
ব্যাখ্যা
adjective-এর কাজ হল noun-এর বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য দেওয়া।আন্ডারলাইনকৃত অংশটি man-টি কীরকম সেই তথ্য তুলে ধরছে। তাই, সঠিক উত্তর adjective phrase।
৪৫.
‘Move or you will die' This is a -
  1. ক) compound sentence
  2. খ) complex sentence
  3. গ) simple sentence
  4. ঘ) interrogative sentence
সঠিক উত্তর:
ক) compound sentence
উত্তর
সঠিক উত্তর:
ক) compound sentence
ব্যাখ্যা
বাক্যের অর্থ: সর নতুবা তুমি মরবে।
Compound Sentence-এ যে কয়টি Clause থাকে সেগুলো সবই Independent Clause। একটি Clause-এর সাহায্য ছাড়াই আর একটি Clause পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে।
এখানে, Move একটি Imperative অর্থ প্রকাশ করছে। Or-এর পরে You will do-ও একটি পূর্ণ স্বাধীন বাক্য হিসেবে অর্থ প্রকাশ করতে পারে।
৪৬.
Change the voice : 'He had eaten rice before I went there.''
  1. ক) He had been eaten rice before I went there
  2. খ) Rice had been eaten by him before I went there.
  3. গ) Rice had been eaten by him before I was gone by there.
  4. ঘ) Rice had been eaten by him before I had gone there.
সঠিক উত্তর:
খ) Rice had been eaten by him before I went there.
উত্তর
সঠিক উত্তর:
খ) Rice had been eaten by him before I went there.
ব্যাখ্যা

ব্যাখ্যা: Past Perfect Tense-কে Active থেকে Passive করতে হলে
i) Active form-এর object-কে subject করতে হবে
ii) had been বসাতে হবে।
iii) Verb-এর past participle form বসাতে হবে।
iv) by+ Active form বাক্যটির Subjectকে object করতে হবে। এবং
v) clauseটিকে উভয় Form-এ একইরকম রাখতে হবে।

৪৭.
The signature or name of a writer must come _____ the subscription.
  1. ক) on
  2. খ) above
  3. গ) below
  4. ঘ) over
সঠিক উত্তর:
গ) below
উত্তর
সঠিক উত্তর:
গ) below
ব্যাখ্যা

The signature or name of a writer:- This must come below the subscription.
Thus:

Yours sincerely,
Ahmed Mustafa

Source: High School English Grammar and Composition by Wren and Martin

৪৮.
'There are barely ten boys in the class.' The word 'barely' in this sentence is a/an -
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) pronoun
  4. ঘ) adverb
সঠিক উত্তর:
ঘ) adverb
উত্তর
সঠিক উত্তর:
ঘ) adverb
ব্যাখ্যা
বাক্যের অর্থ: এই ক্লাসে বড়জোর/কোনরকম দশ জন ছাত্র-ছাত্রী আছে।
hardly, scarcely, barely-এই তিনটি adverb সবসময় নাবোধক অর্থ দেয়।
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain
৪৯.
In which sentence is the word 'late' used as an adverb?
  1. ক) We are too much late. .
  2. খ) She came late.
  3. গ) I met him in late February.
  4. ঘ) We had some late visitors.
সঠিক উত্তর:
খ) She came late.
উত্তর
সঠিক উত্তর:
খ) She came late.
ব্যাখ্যা

ব্যাখ্যা: শুধুমাত্র ২য় অপশনটি ছাড়া আর সব কয়টিতে late শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
২য় অপশনটির অর্থ হল- সে দেরিতে এল।
অর্থাৎ, ‘come’ verbটিকে মডিফাই করছে।

৫০.
The word 'detain' means-
  1. ক) To keep in custody
  2. খ) To discover
  3. গ) To unfasten
  4. ঘ) To worsen
সঠিক উত্তর:
ক) To keep in custody
উত্তর
সঠিক উত্তর:
ক) To keep in custody
ব্যাখ্যা

ব্যাখ্যা: Detain(verb)
Bengali Meaning: আটকে রাখা
Meaning: To keep in custody
Synonym: confine, lock up, imprison, seize, hold, take (in)
Antonym: release, liberate, unchain, disentangle, emancipate

৫১.
Fill in the blank: I need to brush ____ my English.
  1. ক) off
  2. খ) in
  3. গ) down
  4. ঘ) up
সঠিক উত্তর:
ঘ) up
উত্তর
সঠিক উত্তর:
ঘ) up
ব্যাখ্যা
ব্যাখ্যা: brush up একটি phrasal verb যার অর্থ পুনরায় পাকা করা।
বাক্যের অর্থ: আমার ইংরেজিটা ঝালিয়ে নেওয়া দরকার।
৫২.
Fill in the blank : ____ all her riches, she is unhappy.
  1. ক) Of
  2. খ) Till
  3. গ) With
  4. ঘ) Since
সঠিক উত্তর:
গ) With
উত্তর
সঠিক উত্তর:
গ) With
ব্যাখ্যা

বাক্যের অর্থ: তার যাবতীয় ধন-দৌলত থাকা সত্ত্বেও সে অসুখী।
With শব্দটি এখানে in spite of অর্থে ব্যবহৃত হয়েছে।
Source: A Passage to English by S. M. Zakir Hussain

৫৩.
√{২৪৮ + √(৫২ + √১৪৪)} = কত?
  1. ক) ১৬
  2. খ) ৪
  3. গ) ২৫৬
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ১৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬
ব্যাখ্যা
√{২৪৮ + √(৫২ + √১৪৪)}
= √{২৪৮ + √(৫২ + ১২)}
= √(২৪৮ + √৬৪)
= √(২৪৮ + √৮)
= √২৫৬
= ১৬
৫৪.
তিনটি ঘন্টা একত্রে বেজে তারপর যথাক্রমে ৫, ৭ ও ১২ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
  1. ক) ৪ মিনিট
  2. খ) ৫ মিনিট
  3. গ) ৭ মিনিট
  4. ঘ) ১২ মিনিট
সঠিক উত্তর:
গ) ৭ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭ মিনিট
ব্যাখ্যা
৫, ৭, ১২ এর ল.সা.গু. = ৫ × ৭ × ১২
= ৪২০
ঘন্টাগুলো ৪২০ সেকেন্ড বা ৪২০/৬০ = ৭ মিনিট পর পুনরায় একত্রে বাজবে।
৫৫.
শতকরা বার্ষিক কত হার সুদে ১৫০০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা হবে?
  1. ক) ১৪%
  2. খ) ৭%
  3. গ) ১০%
  4. ঘ) ১৫%
সঠিক উত্তর:
খ) ৭%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭%
ব্যাখ্যা
১৫০০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা।
১০০ টাকার ১ বছরের সুদ = (২১০ × ১০০)/(১৫০০ × ২) = ৭ টাকা
সুদের হার ৭%
৫৬.
x2 - y2 + 2x + 1 এর উৎপাদক কোনটি?
  1. ক) x + y - 1
  2. খ) 1 - x - y
  3. গ) x - y - 1
  4. ঘ) x + y + 1
সঠিক উত্তর:
ঘ) x + y + 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x + y + 1
ব্যাখ্যা
x2 - y2 + 2x + 1 = x2 + 2.x.1 + 12 - y2
= (x + 1)2 - y2
= (x + 1 + y)(x + 1 - y)
= (x + y + 1)(x - y + 1)
৫৭.
একটি বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর মধ্যে ২/৩ অংশের বাড়ি ঢাকায় এবং ১/৬ অংশের বাড়ি চট্টগ্রামে। ঢাকার শিক্ষার্থীর সংখ্যা চট্টগ্রামের শিক্ষার্থীর সংখ্যার থেকে ১২০ জন বেশি হলে অন্যান্য অঞ্চলের শিক্ষার্থী কতজন?
  1. ক) ৪০
  2. খ) ২০০
  3. গ) ১৬০
  4. ঘ) ২৪০
সঠিক উত্তর:
ক) ৪০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪০
ব্যাখ্যা

ধরি,
মোট শিক্ষার্থী = ক জন
ঢাকার শিক্ষার্থী = ২ক/৩
চট্টগ্রামের শিক্ষার্থী = ক/৬

শর্তমতে,
২ক/৩ - ক/৬ = ১২০
বা, ক/২ = ১২০
বা, ক = ২৪০

ঢাকার শিক্ষার্থী = ২ক/৩ =(২×২৪০)/৩ =১৬০
চট্টগ্রামের শিক্ষার্থী = ক/৬ = ২৪০/৬ = ৪০

অন্যান্য অঞ্চলের শিক্ষার্থী = ২৪০ - (১৬০+৪০) = ৪০

৫৮.
x > 2 এবং y > -1 হলে কোনটি সঠিক?
  1. ক) xy > -2
  2. খ) x > y
  3. গ) x > -2y
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) x > -2y
উত্তর
সঠিক উত্তর:
গ) x > -2y
ব্যাখ্যা

x = 6, y = -0.5 হলে, xy = -3, < -2
x = 3, y = 5 হলে, x < y
x = 2.1, y = -0.9 হলে, x > -2y.

খেয়াল করুন, যেকোনো সমীকরণ আংশিকভাবে সত্যি হলে সেটা উত্তর হবে না। যে সমীকরণ সকল মানের জন্য সত্য হবে সেটাই উত্তর হবে।
৫৯.
ax = by হলে, কোনটি সঠিক?
  1. ক) log(a/b) = x/y
  2. খ) loga/logb = x/y
  3. গ) loga/logb = y/x
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) loga/logb = y/x
উত্তর
সঠিক উত্তর:
গ) loga/logb = y/x
ব্যাখ্যা
ax = by 
বা, logax = logby
বা, xloga = ylogb
বা, loga/logb = y/x
৬০.
2 + 4 + 8 + 16 + ...... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 7
সঠিক উত্তর:
ঘ) 7
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 7
ব্যাখ্যা

১ম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = 4/2 = 8/4 = 2 . এখানে, r > 1

∴ n পদের সমষ্টি = a.(rn-1)/(r-1)
= 2.(2n-1) / (2-1)
= 2.(2n-1)

শর্তমতে,
2.(2n-1) = 254
বা, (2n-1) = 127
বা, 2n = 128
বা, 2n = 27
∴ n = 7

৬১.
১, ৪, ১০, ২২,...... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ৪৬
  2. খ) ৪০
  3. গ) ৪২
  4. ঘ) ৩৪
সঠিক উত্তর:
ক) ৪৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৬
ব্যাখ্যা
৪-১ = ৩
১০-৪ = ৬ = (৩ × ২)
২২-১০ = ১২ = (৬ × ২)
∴ পরবর্তী সংখ্যা = ২২ + (১২ × ২) = ৪৬ হবে
৬২.
চিত্রে, ∠ACD = 105° এবং ∠ABC = 49° হলে, ∠A = কত?
  1. ক) 75°
  2. খ) 105°
  3. গ) 56°
  4. ঘ) 41°
সঠিক উত্তর:
গ) 56°
উত্তর
সঠিক উত্তর:
গ) 56°
ব্যাখ্যা

∠ACD = 105°
∴∠ACB = 180° - 105° = 75°
এবং ∠ABC + ∠ACB + ∠A = 180° 

∴ ∠A = 180° - (∠ABC + ∠ACB)
=180° - (75° + 49°)
= 56°

৬৩.
একটি সমবাহু ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য ২√৩ একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৩√৩ বর্গ একক
  2. খ) ৩√৩/৪ বর্গ একক
  3. গ) ৯ বর্গ একক
  4. ঘ) ৩ বর্গ একক
সঠিক উত্তর:
ক) ৩√৩ বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩√৩ বর্গ একক
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √৩/৪ × a2
= √৩/৪ × (2 √ ৩)2
= ৩√৩
৬৪.
একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৫ সে.মি., ৪ সে.মি. ও ৩ সে.মি. হলে, এর কর্ণের সমান ধার বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) √৫০ বর্গ সে.মি.
  2. খ) ৫০ বর্গ সে.মি.
  3. গ) ৫√২ বর্গ সে.মি.
  4. ঘ) ২৫ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
খ) ৫০ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য = √(৫ + ৪ + ৩) = √৫০ সে.মি.
শর্তমতে, বর্গক্ষেত্রের এক ধারের দৈর্ঘ্য = √৫০ সে.মি.
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (√৫০) = ৫০ বর্গ সে.মি.
৬৫.
একটি বাক্সে ৪টি লাল, ৫টি নীল, এবং ৩টি সবুজ বল আছে। নিরপেক্ষভাবে তিনটি বল উঠানো হলে কমপক্ষে একটি নীল বল হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৭/১২
  2. খ) ৫/১২
  3. গ) ৩৭/৪৪
  4. ঘ) ৭/৪৪
সঠিক উত্তর:
গ) ৩৭/৪৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৭/৪৪
ব্যাখ্যা
মোট বল = ৪+৫+৩ = ১২
লাল+সবুজ বল = ৪+৩ = ৭
নিরপেক্ষভাবে তিনটি বল উঠানো হলে তিনটি বলই লাল বা সবুজ হওয়ার সম্ভাবনা = (৭/১২ × ৬/১১ × ৫/১০) = ৭/৪৪
∴ নিরপেক্ষভাবে তিনটি বল উঠানো হলে কমপক্ষে একটি নীল বল হওয়ার সভাবনা = ১ - ৭/৪৪ = ৩৭/৪৪
৬৬.
পৃথিবীর উপরে বায়ুমন্ডলের বিস্তৃতি কত?
  1. ক) 1000 km
  2. খ) 190 km
  3. গ) 190 m
  4. ঘ) 105 km
সঠিক উত্তর:
খ) 190 km
উত্তর
সঠিক উত্তর:
খ) 190 km
ব্যাখ্যা

আমাদের পৃথিবী বাতাসের চাদর দিয়ে মোড়া। আমরা বলি পৃথিবী বায়ুমন্ডল দ্বারা পরিবেষ্টিত। বায়ুমন্ডলের গড় বিস্তৃতি পৃথিবী পৃষ্ঠ থেকে উর্ধে প্রায় ১৯০ কিলোমিটার।
পৃথিবী পৃষ্ঠের সমতলের উপর ১ মিটার দৈর্ঘ্য ও ১ মিটার প্রস্থের একটি বর্গাকৃতি স্থান চিহ্নিত করুন। এই স্থানের উপর ১৯০ কিলোমিটার লম্বা একটি বায়ু স্তম্ভ কল্পনা করুন। তাহলে আপনি ১৯০ ঘন মিটার বাতাসের কথা ভাবছেন। এই বাতাসটুকুর অবশ্যই কিছু ওজন আছে। ভেবে দেখুন তার পরিমাণ কত হবে? সমুদ্র সমতলে এক বর্গমিটার স্থানের ওপর এই বায়ুস্তম্ভের পরিমাণ 1.003 × 105 কেজি। যার ওজন 1.003 × 10নিউটন বা সংক্ষেপে 105 নিউটন।

সুত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৭.
১ ফেমটোমিটার সমান কত মিটার?
  1. ক) 10-9 m
  2. খ) 10-12 m
  3. গ) 10-14 m
  4. ঘ) 10-15 m
সঠিক উত্তর:
ঘ) 10-15 m
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 10-15 m
৬৮.
আলোকরশ্মি গমন পথে বাধা প্রাপ্ত হলে পূর্বের মাধ্যমে ফিরে আসার প্রক্রিয়াকে কি বলে?
  1. ক) প্রতিসরণ
  2. খ) প্রতিফলন
  3. গ) ব্যতিচার
  4. ঘ) অপসরণ
সঠিক উত্তর:
খ) প্রতিফলন
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রতিফলন
ব্যাখ্যা

প্রতিফলনঃ
কোনো আলোক রশ্মি কোন স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যম দ্বারা বাধা প্রাপ্ত হলে দুই মাধ্যমের বিভেদতল থেকে প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই ফিরে আসার প্রক্রিয়াকে আলোর প্রতিফলন বলে।

আলোর প্রতিফলনের সূত্রঃ
১. আপতিত রশ্মি, আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অংকিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে।
২. আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। অর্থাৎ, আপতন কোণ i এবং প্রতিফলন কোণ r হলে,
∠ i = ∠ r
প্রতিবিম্বঃ
কোন বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোন বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তা হলে ঐ দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বা সংক্ষেপে বিম্ব বলে।

৬৯.
কয়লা হচ্ছে-
  1. ক) বিশুদ্ধ কার্বন
  2. খ) অবিশুদ্ধ কার্বন
  3. গ) বায়োগ্যাস
  4. ঘ) কার্বন-ডাই-অক্সাইড
সঠিক উত্তর:
খ) অবিশুদ্ধ কার্বন
উত্তর
সঠিক উত্তর:
খ) অবিশুদ্ধ কার্বন
ব্যাখ্যা

কয়লার সৃষ্টিঃ
কোটি কোটি বছর পূর্বে ভ‚পৃষ্ঠে যে গাছপালা জন্মেছিল সেগুলো মরে গিয়ে ক্ষয়প্রাপ্ত হয়েছে। এদের দেহাবশেষ কাদা, পলি ইত্যাদির সাথে মিশে স্তরে স্তরে জমা হয়েছে।
অতঃপর ভূমিকম্প বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভ‚পৃষ্ঠের পরিবর্তন হেতু এদের উপর প্রচন্ড চাপ পড়ে। ভূ-অভ্যন্তরে প্রচন্ড তাপ ও চাপের প্রভাবে উদ্ভিদের ধ্বংসাবশেষ ক্রমশ কয়লায় পরিবর্তিত হয়। এভাবে অবিশুদ্ধ কার্বন তৈরি হয়েছে।

সুত্রঃ সাধারণ বিজ্ঞান, রসায়ন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭০.
ETT এর পূর্ণরূপ কি?
  1. ক) Exercise Tolerance Test
  2. খ) Exercise Tolerance Tech
  3. গ) Echo Tolerance Technology
  4. ঘ) ExtremeTolerance Test
সঠিক উত্তর:
ক) Exercise Tolerance Test
উত্তর
সঠিক উত্তর:
ক) Exercise Tolerance Test
ব্যাখ্যা

ইটিটি (ETT)
ইটিটির সম্প্রসারিত অর্থ হচ্ছে এক্সেরসাইজ টলারেসন্স টেস্ট (Exercise Tolerance Test)।
উদ্দীপিত হৃৎযন্ত্রের একটি পরীক্ষা হলো ইটিটি। ব্যায়াম বা অনুশীলন চলাকালীন হৃৎপিন্ডের বৈদ্যুতিক সক্রিয়তা বা কার্যকলাপ (স্পন্দনের হার, ছন্দময়তা) ইটিটি পরীক্ষার মাধ্যমে রেকর্ড করা হয়। এটি আসলে অনুশীলনরত অবস্থায় রোগীর ইসিজি পরীক্ষা।
করোনারী আর্টারী রোগের রোগ নিরুপণের জন্য এ পরীক্ষাটি খুবই উপযোগী। এই পরীক্ষার সময় হৃদযন্ত্রের উপর অনুশীলনের অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়। পরীক্ষাটির মাধ্যমে হৃৎপিন্ডের করোনারী ধমনীতে সৃষ্ট আংশিক অবরুদ্ধ অবস্থা ((Partial Blockage)) সনাক্ত করা হয়ে থাকে। সাধারণত বিশ্রামে থাকা অবস্থায় রোগীর দেহে এ ধরনের অস্বাভাবিক অবস্থা সনাক্ত করা সম্ভব হয়ে ওঠে না।

পরীক্ষার সময় রোগীকে একটি স্থির বাইসাইকেল চালাতে বলা হয় বা একটি ট্রেডমিল যন্ত্রে অনবরত হাঁটার নির্দেশনা দেওয়া হয়। অনুশীলন চলা অবস্থায় চিকিৎসক রোগীর ইসিজি রেকর্ড করেন। পরীক্ষার সময় চাকার ঘূর্ণন দ্রুতি এবং তলের ঢাল উপযোজনের মাধ্যমে যান্ত্রিক পীড়নের মাত্রা ক্রমশ বৃদ্ধি করা হয়। ইটিটি পরীক্ষার মাধ্যমে অনুশীলনের সময় রোগীর হৃৎযন্ত্রে যে সকল পরিবর্তন সংঘটিত হয় চিকিৎসক সেগুলো সনাক্ত করতে সক্ষম হন।

সুত্রঃঃ সাধারণ বিজ্ঞান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭১.
মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি-
  1. ক) প্যানক্রিয়াস
  2. খ) তলপেট
  3. গ) লিভার
  4. ঘ) কিডনি
সঠিক উত্তর:
গ) লিভার
উত্তর
সঠিক উত্তর:
গ) লিভার
ব্যাখ্যা

যকৃত (Liver):
মানুষের মধ্যচ্ছদার ঠিক নিচে পাকস্থলির ডানদিকে বিস্তৃত গাঢ় লালচে বর্ণের ত্রিকোণাকার ও পিত্তরস নিঃসরণকারী গ্রন্থিকে যকৃত বলা হয়। যকৃতের বেশির ভাগ অংশ দেহের ডানদিকে অবস্থিত।
যকৃত মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি। একজন পূর্ণ বয়স্ক মানুষের যকৃতের ওজন প্রায় ১.৫-২.০ কেজি। এটি চারটি অসম্পূর্ণ খণ্ড নিয়ে বিভক্ত। ডান খণ্ডটি অপেক্ষাকৃত বড় এবং এই খণ্ডের নিচে পেয়ালার মতো পিত্তরস ধারণকারী একটি থলে থাকে, একে পিত্তথলি বলে। পিত্তথলি ৭-৮ সে.মি. লম্বা। পিত্তথলি থেকে পিত্ত ডিওডেনামে উন্মুক্ত হয়। পিত্তরস হলদে সবুজ বর্ণের একটি ক্ষার জাতীয় তরল পদার্থ। এতে শতকরা ৮০% পানি ও ২০% অন্যান্য রাসায়নিক উপাদান থাকে।
কাজ: যকৃত থেকে ক্ষরণকৃত পিত্তরসে, খাদ্য পরিপাকে সাহায্যকারী কোন এনজাইম না থাকায় খাদ্য পরিপাকে এদের প্রত্যক্ষ কোন ভূমিকা নেই। তবে এরা শর্করা, প্রোটিন, ভিটামিন প্রভৃতি খাদ্যকে পরিপাকের পর রক্তস্রোতে পরিবাহিতকরণে সাহায্য করে।

সুত্রঃ প্রাণিবিদ্যা, এইচএসসি।

৭২.
নিচের কোন এনজাইমটি আন্ত্রিক রসে নেই?
  1. ক) মলটেজ
  2. খ) টায়ালিন
  3. গ) সুক্রেজ
  4. ঘ) ল্যাকটেজ
সঠিক উত্তর:
খ) টায়ালিন
উত্তর
সঠিক উত্তর:
খ) টায়ালিন
ব্যাখ্যা

খাদ্য পরিপাকে বিভিন্ন তন্ত্রের গ্রন্থির ভূমিকাঃ
মানুষের মুখবিবরে কেবলমাত্র শর্করার পরিপাক ঘটে। মুখবিবরে লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালারস খাদ্য পরিপাকের রাসায়নিক কার্যক্রমে মূল ভূমিকা পালন করে।
মূলতঃ তিন ধরনের লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালারসের সাথে খাদ্যবস্তু মিশ্রিত হয়। লালারসে মিউসিন এবং দু’প্রকারের পরিপাকীয় এনজাইম; যথাঃ টায়ালিন ও মলটেজ থাকে।

যে সকল এনজাইম পরিপাকে অংশ নেয় সেগুলো হচ্ছে:
১. লালা রসে:টায়ালিন ও মলটেজ।
২. পাকস্থলি রসে: শর্করা পরিপাককারী কোন এনজাইম নেই।
৩. অগ্ন্যাশয় রসে: অ্যামাইলেজ ও মলটেজ।
৪. আন্ত্রিক রসে: অ্যামাইলেজ, মলটেজ, সুক্রেজ, ল্যাকটেজ, আইসোমলটেজ।

- মিউসিন: মিউসিন খাদ্য বস্তুর সাথে মিশ্রিত হয়ে খাদ্য বস্তুকে নরম ও পিচ্ছিল করে।
- টায়ালিন: টায়ালিন এনজাইম প্রধানত সিদ্ধ বা রন্ধণকৃত স্টার্চ, গ্লাইকোজেন ও ডেক্সট্রিন অণুকে হাইড্রোলাইসিস করে ক্ষুদ্রতর ডেক্সট্রিন, মলটোজ ও আইসোমলটোজে পরিণত করে।

সুত্রঃ প্রাণিবিদ্যা, এইচএসসি।

৭৩.
যেসব ভাইরাস জীবদেহে অবস্থিত রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে সাধারণত কি বলা হয়?
  1. ক) Phage
  2. খ) Fuzz
  3. গ) Fudge
  4. ঘ) Bacteriofaz
সঠিক উত্তর:
ক) Phage
উত্তর
সঠিক উত্তর:
ক) Phage
ব্যাখ্যা

ফায (Phage) একটি গ্রিক শব্দ যার অর্থ ভক্ষণ করা। প্রকৃত অর্থে ফায হলো ঐসব ভাইরাস যারা জীবদেহে অবস্থিত রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে।
ফায এর জেনেটিক বস্তু ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে এবং এক সময় ব্যাকটেরিয়া কোষটি ধ্বংস হয়। তাই, যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ধ্বংস করে তাদেরকে ব্যাকটেরিওফায (Bacteriophage) বলা হয়।
যেমন- T2 ব্যাকটেরিওফায।

সুত্রঃ উদ্ভিদবিজ্ঞান, এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৪.
নিউমোনিয়ার জন্য দায়ী কোনটি?
  1. ক) ফ্ল্যাভি
  2. খ) ভেরিওলা
  3. গ) র‌্যাবিস
  4. ঘ) অ্যাডিনো
সঠিক উত্তর:
ঘ) অ্যাডিনো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অ্যাডিনো
৭৫.
মহাবিশ্বের সম্প্রসারণ নিয়ে প্রথম তত্ত্ব প্রদান করেন-
  1. ক) ভিক্টর ফ্রান্সিস হেস
  2. খ) এডউইন হাবল
  3. গ) পিটার হিগস
  4. ঘ) সত্যেন্দ্রনাথ বসু
সঠিক উত্তর:
খ) এডউইন হাবল
উত্তর
সঠিক উত্তর:
খ) এডউইন হাবল
ব্যাখ্যা

মহাবিশ্বের সম্প্রসারণ
১৯২০ সালে বিখ্যাত মার্কিন জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল (Edwin Hubble) তার 2.5 m টেলিস্কোপের সাহায্যে গ্যালাক্সিগুলো পর্যবেক্ষণের সময় লক্ষ্য করলেন যে, গ্যালাক্সিগুলো পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। দূরবর্তী গ্যালাক্সি এর নক্ষত্র থেকে আসা আলো পর্যবেক্ষণ করে দেখা যায় যে, নক্ষত্রের বর্ণালীর ফ্রনহকার কালো রেখাগুলো ধীরে ধীরে লাল বর্ণের দিকে সরে যাচ্ছে। ডপলার ক্রিয়ার মাধ্যমে এ থেকে সিদ্ধান্ত আসা যায় যে, দূরবর্তী গ্যালাক্সি বা গ্যালাক্সিগুচ্ছ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে।
১৯২৯ সালে হাবল তাঁর দীর্ঘ নয় বছরের পর্যবেক্ষণের ফলাফল পর্যালোচনা করে সিদ্ধান্তে উপনীত হন যে, মহাবিশ্ব অত্যন্ত দ্রুতগতিতে সম্প্রসারিত হচ্ছে। তাঁর এই সিদ্ধান্তকে তিনি একটি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন যা হাবলের সূত্র নামে পরিচিত।

৭৬.
নিচের কোনটি রোগের নাম?
  1. ক) COVID-19
  2. খ) 2019 Novel Coronavirus
  3. গ) SARS-CoV-2
  4. ঘ) HIV
সঠিক উত্তর:
ক) COVID-19
উত্তর
সঠিক উত্তর:
ক) COVID-19
ব্যাখ্যা

২০১৯ সালের শেষদিকে চীন থেকে একটি প্রাণঘাতী ভাইরাস সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে যার নাম - করোনা ভাইরাস।
করোনা ভাইরাসের আনুষ্ঠানিক নাম নির্ধারণ করা হয় - SARS-CoV-2 বা severe acute respiratory syndrome coronavirus 2
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি এই নামটি নির্ধারণ করে। ভাইরাসটির পূর্ব নাম ছিল - 2019 novel coronavirus
এই ভাইরাসে আক্রান্ত হলে যে রোগটি হয় তার আনুষ্ঠানিক নাম - COVID-19
উৎসঃ WHO Website.

৭৭.
কোন পদার্থটি সেমিকন্ডাক্টর?
  1. ক) Silicon
  2. খ) Gallium
  3. গ) Germanium
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

অর্ধপরিবাহীঃ
যে সকল পদার্থের তড়িৎ পরিবাহিতা অপরিবাহী ও পরিবাহীর মাঝামাঝি সেসব পদার্থকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে।
যেমন, জার্মেনিয়াম, সিলিকন, গেলিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী পদার্থ।

অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ পরিবাহী এবং অন্তরকের আপেক্ষিক রোধের মাঝামাঝি। এদের আপেক্ষিক রোধ ১০-৪ Ωm থেকে ১০-২ Ωm ক্রমের।
কিন্তু কেবল আপেক্ষিক রোধ দিয়েই অর্ধপরিবাহী চিহ্নিত করা যায় না। কেননা এমন কিছু সংকর ধাতু ও আছে যাদের আপেক্ষিক রোধ জার্মেনিয়াম, সিলিকন প্রভৃতির সমক্রমের কিন্তু এগুলো অর্ধপরিবাহী নয়। অর্ধপরিবাহীর কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হলো।

অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য
১। পরম শূন্য তাপমাত্রায় (o K) এরা অন্তরকের ন্যায় কাজ করে।
২। কক্ষ তাপমাত্রায় সাধারণত আপেক্ষিক রোধ ১০-৪ Ωm থেকে ১০-২ Ωm এর মধ্যে থাকে।
৩। অর্ধপরিবাহীর সাথে কোনো অপদ্রব্য যোগ করলে এর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়।
৪। একটি নির্দিষ্ট তাপমাত্রার পাল­া পর্যন্ত এর রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে হ্রাস পায়।
৫। এদের পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য ১.১ V বা এর চেয়ে কম।
৬। কক্ষ তাপমাত্রায় অর্ধপরিবাহীর পরিবহন ব্যান্ড আংশিক পূর্ণ ও যোজন ব্যান্ড আংশিক খালি থাকে।

৭৮.
মানুষের কিডনি বিকল হলে রক্ত থেকে বিষাক্ত দ্রব্য অপসারণের জন্য কোন পদ্ধতি অনুসরণ করা হয়?
  1. ক) ওসমোসিস
  2. খ) কিডনি ট্রান্সপ্ল্যান্ট
  3. গ) ডায়ালাইসিস
  4. ঘ) রেডিয়েশন থেরাপি
সঠিক উত্তর:
গ) ডায়ালাইসিস
উত্তর
সঠিক উত্তর:
গ) ডায়ালাইসিস
ব্যাখ্যা

রক্ত থেকে বিষাক্ত দ্রব্য অপসারণের জন্য ডায়ালাইসিস করা হয়। একটি বৈষম্যভেদ্য পর্দার মধ্য দিয়ে নির্বাচনমূলক প্রক্রিয়ায় কোষের দ্রবণের কলয়ডাল পদার্থ থেকে দ্রবীভূত অপদ্রব্য পৃথকীকরণকে ডায়ালাইসিস (Dialysis) বলে।
তাৎক্ষণিক বৃক্ক বিকল চিকিৎসায় ডায়ালাইসিস প্রক্রিয়া কাজে লাগিয়ে কৃত্রিম বৃক্কের পরিবেশ সৃষ্টি করে রক্ত থেকে তরল বর্জ্য ও অতিরিক্ত পানি অপসারণ করা হয়।

সুত্রঃ মানব শারীরতত্ত্বঃ রেচন অধ্যায়, প্রাণিবিদ্যা।

৭৯.
Alibaba কোন দেশ ভিত্তিক কোম্পানি?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) তাইওয়ান
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা
আলিবাবা একটি বহুজাতিক ই-কমার্স, পাইকারি, ইন্টারনেট, প্রযুক্তি বিক্রয়কারী কোম্পানি যেটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা জ্যাক মা। সদর দপ্তরঃ হাঞ্জো, যেজিয়াং, চীন
৮০.
কে সত্য এবং মিথ্যা যুক্তির উপর ভিত্তি করে বুলিয়ান বীজগণিত রচনা করেন?
  1. ক) ভারতীয় গণিতবিদ পিংগালা (Pingala)
  2. খ) জার্মান দার্শনিক গটফ্রেইড লিবনিজ (Gottfried Leibiz)
  3. গ) ইংরেজ গণিতবিদ জর্জ বুল (George Boole)
  4. ঘ) গ্রিক দার্শনিক এরিস্টটল
সঠিক উত্তর:
গ) ইংরেজ গণিতবিদ জর্জ বুল (George Boole)
উত্তর
সঠিক উত্তর:
গ) ইংরেজ গণিতবিদ জর্জ বুল (George Boole)
ব্যাখ্যা
প্রাচীন ভারতীয় গণিতবিদ পিংগালা (Pingala)শূন্য (“০”) আবিষ্কারের মাধ্যমে খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা দেন। সতের শতাব্দীতে জার্মান দার্শনিক গটফ্রেইড লিবনিজ (Gottfried Leibiz) একটি আর্টিকেলে আধুনিক বাইনারি সংখ্যা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। তিনি বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ এবং ১ ব্যবহার করেন। প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল (George Boole) ১৮৫৪ সালে সত্য এবং মিথ্যা এ দুই যুক্তি বা লজিকের উপর ভিত্তি করে বুলিয়ান বীজগণিত রচনা করেন। বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পর সত্য এবং মিথ্যাকে যথাক্রমে বাইনারি ১ ও ০ দিয়ে পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটারে সমস্ত গাণিতিক সমস্যা সমাধান করা সম্ভব হয়। ডিজিটাল ইলেক্ট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এ সংখ্যা পদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। তাছাড়া সকল আধুনিক কম্পিউটারে বইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। দার্শনিক এরিস্টটল সর্বপ্রথম অসীম (α) এর সংকেত প্রচলন করেন।
৮১.
দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের সময় ভাগশেষগুলোকে সাজাতে হয়-
  1. ক) ধারাবাহিকভাবে শেষ থেকে প্রথম দিকে
  2. খ) ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ দিকে
  3. গ) যেকোনোভাবে সাজালেই হবে
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ক) ধারাবাহিকভাবে শেষ থেকে প্রথম দিকে
উত্তর
সঠিক উত্তর:
ক) ধারাবাহিকভাবে শেষ থেকে প্রথম দিকে
ব্যাখ্যা

দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য সংখ্যাটিকে ২ দ্বারা (যেহেতু বাইনারি সংখ্যার ভিত্তি ২) উপর্যুপরি ভাগ করতে হয় যতক্ষণ পর্যন্ত না ভাগফল ০ (শূন্য) হয়।
অত:পর ভাগশেষগুলোকে সর্বোচ্চ গুরুত্বের অংক (Most Significant Bit - MSB) থেকে সর্বনিম্ন গুরুত্বের অংক (Least Significant Bit - LSB) পর্যন্ত ধারাবাহিকভাবে সাজিয়ে সংখ্যাটির সমতুল্য বাইনারি মান নির্ণয় করা যায়।
সবক্ষেত্রেই Most Significant Bit - MSB থাকে সর্ববামে এবং Least Significant Bit - LSB থাকে সর্বডানে।
দশমিক র্পূণ সংখ্যার ক্ষেত্রে,
সর্বনিম্ন গুরুত্বের অংক Least Significant Bit - LSB হয় প্রথম ভাগশেষটি।
আর ভগ্নাংশের অংশের ক্ষেত্রে,
সর্বনিম্ন গুরুত্বের অংক Least Significant Bit - LSB হয় সর্বশেষ ভাগশেষ। (উল্টে যায়)

উদাহরণঃ

৮২.
কম্পাইলেশন, তথ্যাবলি সংরক্ষণ, কার্যক্রম, তথ্য ব্যবস্থাপনা এবং আনুষঙ্গিক কাজসমূহ করে থাকে তাকে বলে-
  1. ক) অপারেটিং সিস্টেম
  2. খ) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  3. গ) ডেটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ক) অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
ক) অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
American National Standard Institute-ANSI এর মতে, যে সফটওয়্যার কম্পিউটার প্রোগ্রামের এক্সিকিউশন নিয়ন্ত্রণ করে এবং শিডিউলিং, ডিবাগিং, ইনপুট/আউটপুট নিয়ন্ত্রণ, অ্যাকাউন্টিং, কম্পাইলেশন, তথ্যাবলি সংরক্ষণ, কার্যক্রম, তথ্য ব্যবস্থাপনা এবং আনুষঙ্গিক কাজসমূহ করে থাকে তাকে অপারেটিং সিস্টেম বলে।
৮৩.
যে সকল প্রোগ্রামের মাধ্যমে ডেটাবেজ তৈরি, রেকর্ড অন্তর্ভুক্তকরণ, সর্টিং বা ইন্ডেক্সিং, একাধিক টেবিলের মধ্যে লিংক স্থাপন, রেকর্ডের পরিবর্তন, পরিবর্ধন, নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও পরিচালনার কাজ করা হয় তাকে বলে-
  1. ক) ডেটাবেইস সিস্টেম
  2. খ) ডাটা এনক্রিপশন
  3. গ) কর্পোরেট ডাটাবেজ
  4. ঘ) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
সঠিক উত্তর:
ঘ) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
ব্যাখ্যা
ডেটাবেজ হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর বিপুল পরিমাণ উপাত্ত ও তথ্য মজুদ রাখার ব্যবস্থা। অন্যভাবে বলা যায়, পরস্পর সম্পর্কযুক্ত এক একাধিক ডেটা ফাইল বা টেবিলের সমষ্টিই হচ্ছে ডেটাবেজ। অপরদিকে, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এমন এক বা একাধিক প্রোগ্রাম বা সফটওয়্যারের সমষ্টি যার মাধ্যমে অতিসহজে ডেটাবেজ তৈরি, নতুন রেকর্ড অন্তর্ভুক্তকরণ, রেকর্ডগুলোকে ইচ্ছামতো সর্টিং বা ইন্ডেক্সিং, একাধিক টেবিলের মধ্যে লিংক স্থাপন, রেকর্ডের পরিবর্তন, পরিবর্ধন, নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও পরিচালনার কাজ করা যায়। মাইক্রোসফট অ্যাকসেস (Microsoft Access), ওরাকল (Oracle), ডিবেজ (Dbase), মাইক্রোসফট ভিজুয়্যাল বেসিক (Microsoft Visual Basic), মাইক্রোসফট ভিজুয়্যাল ফক্সপ্রো (Microsoft Visual Foxpro), পাওয়ার বিল্ডার (Power Builder), ডেলফি (Delphi), ইনফরমিক্স (Informix) ইত্যাদি রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS) এর উদাহরণ।
৮৪.
যে কম্পিউটার কোনো একটি বৃহত্তর সিস্টেমে নির্দিষ্ট ফাংশন সম্পাদনের জন্য সংযুক্ত থাকে এবং এটি নিজস্ব মাইক্রোকন্ট্রোলার বা মাইক্রোপ্রসেসর ভিত্তিক ডিজাইনকৃত তাকে বলে-
  1. ক) এম্বেডেড কম্পিউটার
  2. খ) সাধারণ ডেস্কটপ
  3. গ) সাধারণ ল্যাপটপ
  4. ঘ) মাইক্রোকম্পিটার
সঠিক উত্তর:
ক) এম্বেডেড কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
ক) এম্বেডেড কম্পিউটার
ব্যাখ্যা
এম্বেডেড কম্পিউটার হলো কোনো নির্দিষ্ট ফাংশন সম্পাদনের জন্য ডিজাইনকৃত একটি মাইক্রোকন্ট্রোলার বা মাইক্রোপ্রসেসর ভিত্তিক সিস্টেম যা একটি বৃহত্তর সিস্টেমের সাথে সম্পর্কিত থাকে। অন্যভাবে বলা যায়, An Embedded Computer is a microcontroller or microprocessor based system devised for specific function. এ কম্পিউটার বড় সিস্টেমের অংশ হতে পারে তবে এটি তার নিজস্ব প্রসেসরের উপর নির্ভর করে। সেল ফোন, ক্যামেরা, অটোমোটিভ সিস্টেম ইত্যাদি এম্বেড করা কম্পিউটার।
৮৫.
নিচের কোন ধরনের কম্পিউটার সাধারণত ওয়ার্কস্টেশন নামে পরিচিত?
  1. ক) ডেক্সটপ
  2. খ) ল্যাপটপ
  3. গ) সুপার মাইক্রো
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
গ) সুপার মাইক্রো
উত্তর
সঠিক উত্তর:
গ) সুপার মাইক্রো
ব্যাখ্যা
মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। যেমনঃ সুপার মাইক্রো, ডেক্সটপ, ল্যাপটপ, নোটবুক ইত্যাদি।
সুপার মাইক্রোকম্পিউটার সবচেয়ে শক্তিশালী মাইক্রোকম্পিউটার। এটি ওয়ার্কস্টেশন নামে পরিচিত। ওয়ার্কস্টেশন মূলত মাইক্রোকম্পিউটার ও মিনি কম্পিউটারের মাঝে একটি সেতু বন্ধন স্বরূপ। এটি দ্বারা মিনি কম্পিউটারের প্রায় সমস্ত কাজই করা যায় কিন্তু দামের দিক থেকে অত্যন্ত সস্তা।
৮৬.
ডেটাবেজ সিস্টেমে ব্যবহৃত ল্যাংগুয়েজ নিচের কোনটি?
  1. ক) ইনডেক্স
  2. খ) কোয়েরি
  3. গ) এক্সেস
  4. ঘ) সর্টিং
সঠিক উত্তর:
খ) কোয়েরি
উত্তর
সঠিক উত্তর:
খ) কোয়েরি
ব্যাখ্যা
ডাটাবেজে ব্যাপক তথ্যের মধ্য থেকে প্রয়োজনীয় রেকর্ড বা রেকর্ডসমূহ কোন শর্ত বা বৈশিষ্ট্যের ভিত্তিতে খুঁজে বের করাকে কুয়েরি বলা হয়। কুয়েরিতে Expression, Operator, Filter ইত্যাদি ব্যবহার করা হয়। কোন ডাটা কুয়েরি করার জন্য যুক্তিমূলক এক্সপ্রেশন (Logical Expression) দিয়ে শর্ত নির্ধারণ করে দিতে হয়। যে সকল রেকর্ড শর্ত পূরণ করে সে রেকর্ডগুলোই কুয়েরির ফলাফল হিসেবে পাওয়া যাবে।
৮৭.
উৎপাদনকারী প্রতিষ্ঠান নিচের কোন প্রোগ্রামটি ব্যবহার করে বিভিন্ন পণ্যের ডিজাইন তৈরি ও তা প্রদর্শণ করতে পারে?
  1. ক) Musical Instrument Digital Interface (MIDI)
  2. খ) Computer Aided Drafting (CAD)
  3. গ) Adove Photoshop
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
খ) Computer Aided Drafting (CAD)
উত্তর
সঠিক উত্তর:
খ) Computer Aided Drafting (CAD)
ব্যাখ্যা
একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান Computer Aided Drafting (CAD) প্রোগ্রাম ব্যবহার করে বিভিন্ন পণ্যের ডিজাইন তৈরি ও তা প্রদর্শন করার জন্য। সিএডি (CAD) প্রোগ্রামের ইমেজের বা ছবির মাধ্যমে ডিজাইনার একটি পণ্যের বিভিন্ন অংশের তালিকা তৈরি করে তা ক্রয় বিভাগে পাঠিয়ে দেয়। ক্রয় বিভাগ এ সমস্ত তথ্য শুধুমাত্র ছবির মাধ্যমে দেখতেই পায় না বরং এটা আরও বস্তুনিষ্ঠ হয়ে তাদের সামনে হাজির হয়।
অর্থাৎ ঐ পণ্য উৎপাদনের জন্য কী ধরনের কাঁচামাল এবং তা কী পরিমাণের প্রয়োজন তার একটি তালিকা ও ক্রয় বিভাগ দেখতে পায়।
৮৮.
কম্পিউটার সিস্টেমে ভাইরাসের আক্রমণ সাধারণত কিভাবে হয়ে থাকে?
  1. ক) Disks with Pirated Software
  2. খ) Email messages
  3. গ) Pendrive
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করতে পারে। এই ভাইরাস কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে অর্থাৎ ব্যবহারকারীকে বিভিন্ন ধরণের বিড়ম্বনায় ফেলা। ১৯৫০ খ্রিস্টাব্দে কম্পিউটারজনিত ভাইরাসের আগমন ঘটে। সাধারণত অভিজ্ঞ প্রোগ্রামাররাই কম্পিউটার ভাইরাস তৈরি করে থাকে।
কম্পিউটার সিস্টেমে ভাইরাসের আক্রমণ disks with pirated software, email messages, Pendrive ইত্যাদির বিভিন্ন মাধ্যমে হয়ে থাকে।
৮৯.
কোনটি দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য নয়?
  1. ক) ভয়েস ও ডাটা প্রেরণ
  2. খ) SMS ও MMS
  3. গ) ইন্টারনেট সার্ভিস
  4. ঘ) ভিডিও কল সার্ভিস
সঠিক উত্তর:
ঘ) ভিডিও কল সার্ভিস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভিডিও কল সার্ভিস
ব্যাখ্যা
মোবাইল ফোনের তৃতীয় প্রজন্ম থেকে ভিডিও কলের ব্যবহার শুরু হয়।

দ্বিতীয় প্রজন্ম (১৯৯০-২০০০)
১৯৯০ সালে ইউরোপে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সর্বপ্রথম ব্যবহৃত হয়। ট্রান্সমিশন কোয়ালিটি, সিস্টেম ক্যাপাসিটি এবং বিশাল এলাকা জুড়ে নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম চালু করা হয়।
দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো -
১। দ্বিতীয় প্রজন্মে ডিজিটাল মোবাইল নেটওয়ার্ক সিস্টেম চালু হয়।
২। GSM প্রযুক্তিতে ভয়েস ও ডাটা প্রেরণ করা সম্ভব।
৩। সিগনাল উন্নয়নের জন্য ডিজিটাল সিস্টেম ব্যবহার করা হয়।
৪। পেজিং সিস্টেম ব্যবহার করা হয়।
৫। SMS (Short Message Service) ও MMS (Multimedia Message Service) সার্ভিস শুরু হয়।
৬। মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস চালু হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - 

৯০.
কম্পিউটার ও ডাটা স্টোরেজ সহজে, ক্রেতার সুবিধামত ও চাহিবামাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমকে হলো-
  1. ক) ক্লাউড কম্পিউটিং
  2. খ) ক্লাউড সর্ভিসেস
  3. গ) সফ্টওয়্যার কম্পিউটিং
  4. ঘ) কোনটিই না
সঠিক উত্তর:
ক) ক্লাউড কম্পিউটিং
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্লাউড কম্পিউটিং
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে প্রয়োজনীয় সার্ভিস বা হার্ডওয়্যার ভাড়া নেওয়া। যেমন- কোন প্রতিষ্ঠানের একটি ওয়েব সাইট রয়েছে এবং এই ওয়েব সাইটে অন্য একজন ব্যবহারকারী ভাড়ার বিনিময়ে একটি ব্লগ চালাতে চাইলে এ সেবাটি ক্লাউড কম্পিউটিং হিসেবে বিবেচিত হবে। সংক্ষেপে বলা যায়, কম্পিউটার ও ডাটা স্টোরেজ সহজে, ক্রেতার সুবিধামত ও চাহিবামাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমই হলো ক্লাউড কম্পিউটিং।
ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশকে। ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত অ্যামাজোন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে। ২০১০ সালে The Rackspace Cloud এবং NASA মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস শুরু করে।
৯১.
কোনটি বৃহত্তম?
  1. ক) ৯/৩১
  2. খ) ৩/১৭
  3. গ) ৬/২৩
  4. ঘ) ৪/১১
সঠিক উত্তর:
ঘ) ৪/১১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪/১১
ব্যাখ্যা
৯/৩১ = ০.২৯
৩/১৭ = ০.১৭৬
৬/২৩ = ০.২৬
৪/১১ = ০.৩৬
∴ ৪/১১ বৃহত্তম।
৯২.
  1. ক) ১০
  2. খ) ৯
  3. গ) ১৩
  4. ঘ) ১১
সঠিক উত্তর:
গ) ১৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩
ব্যাখ্যা
(৩×৭) - (৪×৫) = ১
(৫×৭) - (৪×৭) = ৭
(৩×৯) - (৭×২) = ১৩
৯৩.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
সরলরেখাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৪৫ ডিগ্রী কোণে ঘুরছে এবং সাদা ও কালো বৃত্তদুটি প্রত্যেকবার তাদের জায়গা পরিবর্তন করছে। সবগুলোর প্যাটার্ন একই আছে।
৯৪.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Beligarent
  2. খ) Beligerent
  3. গ) Belligerent
  4. ঘ) Belijarent
সঠিক উত্তর:
গ) Belligerent
উত্তর
সঠিক উত্তর:
গ) Belligerent
ব্যাখ্যা
Belligerent শব্দের অর্থ যুদ্ধবাজ, মারমুখো।
৯৫.
কোনটি সূর্যের সমার্থক শব্দ?
  1. ক) অবনী
  2. খ) সুধাকর
  3. গ) সবিতা
  4. ঘ) কলানিধি
সঠিক উত্তর:
গ) সবিতা
উত্তর
সঠিক উত্তর:
গ) সবিতা
ব্যাখ্যা
সূর্যের সমার্থক শব্দঃ রবি, তপন, আদিত্য, দিবাকর, প্রভাকর, ভাস্কর, অর্ক, সবিতা ইত্যাদি।
৯৬.
স্কুলের এসেম্বলিতে প্রতি সারিতে ২৫ জন করে দাড়ালে ২০টি সারি হয়। প্রতি সারিতে ৩৫ জন করে দাড়ালে কয়টি সারি হবে?
  1. ক) ১৪
  2. খ) ১৫
  3. গ) ১৩
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
খ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫
ব্যাখ্যা

মোট শিক্ষার্থী = ২৫ × ২০ = ৫০০
প্রতি সারিতে ৩৫জন করে দাড়ালে মোট সারি = ৫০০/৩৫ = ১৪.২৮
অর্থাৎ ১৪টি সারি পূর্ণ হবার পর আরও একটি সারি অপূর্ণ থাকবে এবং মোট ১৫টি সারি হবে।

৯৭.
Horse : Jockey :: Car : ?
  1. ক) Chauffeur
  2. খ) Steering
  3. গ) Mechanic
  4. ঘ) Brake
সঠিক উত্তর:
ক) Chauffeur
উত্তর
সঠিক উত্তর:
ক) Chauffeur
ব্যাখ্যা
Jockey হচ্ছে ঘোড়সওয়ার আর Chauffeur হচ্ছে গাড়ির চালক।
৯৮.
১৭, ৩১, ৪৯, ৭১,...... ধারটির পরবর্তী সংখ্যা কত ?
  1. ক) ৮৫
  2. খ) ৯৯
  3. গ) ৯৭
  4. ঘ) ৯৮
সঠিক উত্তর:
গ) ৯৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৭
ব্যাখ্যা
৩১-১৭ = ১৪
৪৯-৩১ = ১৮
৭১-৪৯ = ২২
∴ পরবর্তী সংখ্যায় ২২+৪ বা, ২৬ যোগ হবে
পরবর্তী সংখ্যা = ৭১+২৬ = ৯৭
৯৯.
‘TESTIMONY’ শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি ?
  1. ক) YNOMITSET
  2. খ) YИOMITƧƎT
  3. গ) YNOWIꓕSƎꓕ
  4. ঘ) ꓕEƧꓕIWOИY
সঠিক উত্তর:
খ) YИOMITƧƎT
উত্তর
সঠিক উত্তর:
খ) YИOMITƧƎT
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
১০০.
ইংরেজি বর্ণমালার ৪র্থ ব্যঞ্জনবর্ণের পরবর্তী ৩য় স্বরবর্ণের পূর্ববর্তী অক্ষরটি কি হবে?
  1. ক) H
  2. খ) P
  3. গ) Q
  4. ঘ) T
সঠিক উত্তর:
ঘ) T
উত্তর
সঠিক উত্তর:
ঘ) T
ব্যাখ্যা
ইংরেজি বর্ণমালার ৪র্থ ব্যঞ্জনবর্ণ হচ্ছে F
এর পরবর্তী ৩য় স্বরবর্ণ হচ্ছে U
U এর পূর্ববর্তী অক্ষর হচ্ছে T.
১০১.
একজন লোক তার অফিস থেকে দক্ষিণ-পূর্ব দিকে ৬ কি.মি. গিয়ে পশ্চিম দিকে ফিরে আরও ১৫ কি.মি. গেল। এরপর সে উত্তর-পশ্চিম দিকে ফিরে ৬কি.মি. যাওয়ার পর পূর্বদিকে ফিরে আরও ১১ কি.মি. গেল। সে তার অফিস থেকে কত দূরত্বে আছে?
  1. ক) ১০ কি.মি.
  2. খ) ১১ কি.মি.
  3. গ) ৪ কি.মি.
  4. ঘ) ৬ কি.মি.
সঠিক উত্তর:
গ) ৪ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ কি.মি.
ব্যাখ্যা

চিত্রে A যাত্রা শুরুর স্থান আর E হচ্ছে শেষ অবস্থান। AE = AD-DE = 15-11 = 4 km
১০২.
চিত্রের ট্রাক এবং গাড়িটি যদি আলাদাভাবে একই দিক হতে একই গতিতে একটি দেয়ালকে আঘাত করে তবে দেয়ালটিকে বেশি ক্ষতিগ্রস্ত করবে কোনটি?
  1. ক) ট্রাক
  2. খ) গাড়ি
  3. গ) দুটোই সমান ক্ষতিগ্রস্ত করবে
  4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
সঠিক উত্তর:
ক) ট্রাক
উত্তর
সঠিক উত্তর:
ক) ট্রাক
ব্যাখ্যা
স্বাভাবিকভাবেই একটি ট্রাকের ওজন একটি প্রাইভেট কার থেকে অনেক বেশি হবে। তাই, বেশি ভরবেগের কারনে এটি দেয়ালটিকে বেশি ক্ষতিগ্রস্থ করবে।
১০৩.
নিচের কোনটি অন্যগুলো থেকে আলাদা?
  1. ক) তামা
  2. খ) দস্তা
  3. গ) পারদ
  4. ঘ) আলুমিনিয়াম
সঠিক উত্তর:
গ) পারদ
উত্তর
সঠিক উত্তর:
গ) পারদ
ব্যাখ্যা
সবগুলোই ধাতু। তবে, পারদ ব্যতীত সবগুলোই কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে।
১০৪.
আয়নায় একটি দেয়াল ঘড়ির সময় ৬ঃ১৫ দেখাচ্ছে। প্রকৃতপক্ষে কয়টা বাজে?
  1. ক) ৩ঃ২৫
  2. খ) ৫ঃ৪৫
  3. গ) ৫ঃ৩৫
  4. ঘ) ৪ঃ৩৫
সঠিক উত্তর:
খ) ৫ঃ৪৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ঃ৪৫
ব্যাখ্যা
প্রকৃত সময় = ১১:৬০ - ৬ঃ১৫
= ৫ঃ৪৫
১০৫.
নিচের কোনটি ছাড়া শব্দ সঞ্চালন সম্ভব নয়?
  1. ক) বায়ু
  2. খ) পানি
  3. গ) মাধ্যম
  4. ঘ) লোহা
সঠিক উত্তর:
গ) মাধ্যম
উত্তর
সঠিক উত্তর:
গ) মাধ্যম
ব্যাখ্যা
শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন।
১০৬.
চলতি বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দের পরিমাণ কত?
  1. ক) ৭৭,৮৯০ কোটি টাকা
  2. খ) ৯৫,৫৭৪ কোটি টাকা
  3. গ) ১,০৩,৪২০ কোটি টাকা
  4. ঘ) ১,২০,৫৫৩ কোটি টাকা
সঠিক উত্তর:
খ) ৯৫,৫৭৪ কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯৫,৫৭৪ কোটি টাকা
ব্যাখ্যা
- চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দের পরিমাণ ৯৫,৫৭৪ কোটি টাকা।
- এটি মোট বাজেটের ১৬.৮৩ শতাংশ
- জিডিপির ৩.০১ শতাংশ।
(সূত্র: অর্থবিভাগ ওয়েবসাইট)
১০৭.
বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের অভিবাসী কর্মীরা কর্মরত রয়েছে?
  1. ক) ১৫৫টি
  2. খ) ১৬৩টি
  3. গ) ১৭১টি
  4. ঘ) ১৭৪টি
সঠিক উত্তর:
ঘ) ১৭৪টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭৪টি
ব্যাখ্যা
- বর্তমানে বিশ্বের ১৭৪টি দেশে ১ কোটি ২০ লাখের অধিক বাংলাদেশের অভিবাসী কর্মী কর্মরত আছেন।
- ২০১৯-২০ অর্থবছরে অভিবাসীদের প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ ১৮.২০ বিলিয়ন মার্কিন ডলার।
- বাংলাদেশ থেকে ১৯৭৬ সালে প্রথম বহির্বিশ্বে অভিবাসী প্রেরণ করা শুরু হয়।
(সূত্র: বাজেট বক্তৃতা : পৃষ্ঠা-৩৭, অর্থবিভাগ)
১০৮.
বৈশ্বিক ক্ষুধা সূচক-২০২০ এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ৬৫তম
  2. খ) ৭১তম
  3. গ) ৭৫তম
  4. ঘ) ৮২তম
সঠিক উত্তর:
গ) ৭৫তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৫তম
ব্যাখ্যা
- বৈশ্বিক ক্ষুধা সূচক-২০২০:
- মোট অন্তর্ভুক্ত দেশ : ১০৭টি
- বাংলাদেশের অবস্থান : ৭৫তম
- বাংলাদশের স্কোর ২০.৪ (১০০ এর মধ্যে)
- দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান : ৩য়
- বিশ্বে শীর্ষদেশ : বেলারুশ, চীনসহ যৌথভাবে ১৭টি দেশ
- সর্বনিম্ন দেশ : চাঁদ।
(সূত্র: গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ওয়েবসাইট)
১০৯.
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
  1. ক) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়
  2. খ) প্রতিরক্ষা মন্ত্রণালয়
  3. গ) নৌপরিবহণ মন্ত্রণলায়
  4. ঘ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
সঠিক উত্তর:
খ) প্রতিরক্ষা মন্ত্রণালয়
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রতিরক্ষা মন্ত্রণালয়
ব্যাখ্যা
- বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক অধীন একটি বৈজ্ঞানিক ও কারিগরি প্রতিষ্ঠান।
- এটি সর্বপ্রথম ১৮৬৭ সালে ‘পর্যবেক্ষণ সার্ভিস’ নামে যাত্রা শুরু করে। ১৯৮২ সালে ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর’ নামে পুনর্গঠিত হয়।
- এটির প্রধান কার্যালয় আগারগাঁওয়ে অবস্থিত।
- আবহাওয়া পর্যবেক্ষণ ও আবহাওয়া সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা বিষয়ে এটি দেশের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান।
(সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইট)
১১০.
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালে জিডিপির প্রবৃদ্ধি হবে কত শতাংশ?
  1. ক) ৮.২৫ শতাংশ
  2. খ) ৮.৩৬ শতাংশ
  3. গ) ৮.৫১ শতাংশ
  4. ঘ) ৮.৯৪ শতাংশ
সঠিক উত্তর:
গ) ৮.৫১ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮.৫১ শতাংশ
ব্যাখ্যা
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা:
- জাতীয় অর্থনৈতিক পরিষদে অনুমোদন পায় : ২৯ ডিসেম্বর ২০২০
- সময়কাল : জুলাই ২০২০ – জুন ২০২৫
- মোট ব্যয় : ৬৪ লক্ষ ৯৫ হাজার ৯৮০ কোটি টাকা
- ২০২৫ সালে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা : ৮.৫১ শতাংশ
- উচ্চ দারিদ্র্য হার : ১৫.৬ শতাংশ
- চরম দারিদ্র্য হার : ৭.৪ শতাংশ
- মোট বিনিয়োগ : জিডিপির ৩৬.৫৯ শতাংশ
- কর্মসংস্থান সৃষ্টি হবে : ১ কোটি ১৩ লক্ষ ৩০ হাজার।
(সূত্র: পরিকল্পনা কমিশন ওয়েবসাইট এবং বাংলা ট্রিবিউন)
১১১.
নিচের কোন দেশটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) কানাডা
  3. গ) জার্মানি
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
গ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
গ) জার্মানি
ব্যাখ্যা
- ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় ছিলো ৩৩.৬৭৪ বিলিয়ন মা. ডলার।
- দেশ অনুযায়ী রপ্তানি গন্তব্য:
- প্রথম : যুক্তরাষ্ট্র : ১৭.৩২ শতাংশ
- দ্বিতীয় : জার্মানি : ১৫.১৪ শতাংশ
- তৃতীয় : যুক্তরাজ্য : ১০.২৬ শতাংশ।
(সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
১১২.
ভাসান চর থানা কোন জেলার অন্তর্গত?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) কক্সবাজার
  3. গ) ভোলা
  4. ঘ) নোয়াখালী
সঠিক উত্তর:
ঘ) নোয়াখালী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নোয়াখালী
ব্যাখ্যা
- ভাসান চর থানা নোয়াখালী জেলার দশম থানা। গত ১৯ জানুয়ারি ২০২১ এটি উদ্বোধন করা হয়।
- এর আয়তন প্রায় ৬৫ বর্গ কিলোমিটার।
- ভাসান চর হলো বঙ্গোসাগরের বুকে ২০০৬ সালে জেগে উঠা একটি দ্বীপ।
- সরকার ভাসান চরে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে রোহিঙ্গাদের জন্যে এক আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করেছ যেখানে প্রায় ১ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী থাকতে পারবে।
- কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোর উপর থেকে চাপ কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
- গত ৪ ডিসেম্বর ২০২০ ভাসান চরে রোহিঙ্গাদের প্রথম প্রত্যাবাসন করা হয়।
(সূত্র: ডয়েচভেলে এবং বাংলা ট্রিবিউন)
১১৩.
কততম সংশোধনীর মাধ্যমে সংবিধানে স্বাধীনতার ঘোষণাপত্র সংযোজন করা হয়?
  1. ক) ত্রয়োদশ সংশোধনী
  2. খ) চতুর্দশ সংশোধনী
  3. গ) পঞ্চদশ সংশোধনী
  4. ঘ) ষোড়শ সংশোধনী
সঠিক উত্তর:
গ) পঞ্চদশ সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
গ) পঞ্চদশ সংশোধনী
ব্যাখ্যা
- ২০১১ সালের ৩রা জুলাই সংবিধানের পঞ্চদশ সংশোধনী দ্বারা সংবিধানের সপ্তম তফসিলে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র সংযোজন করা হয়।
- পঞ্চদশ সংশোধনী দ্বারা গৃহিত অন্যান্য বিধানাবলির মধ্যে রয়েছে:
- পঞ্চম তফসিলে বঙ্গবন্ধু প্রদত্ত ৭ই মার্চের ভাষণ সংযোজন
- ষষ্ঠ তফসিলে বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা সংযোজন
- বাহাত্তরের মূল সংবিধানের মূলনীতিসমূহ পুনঃস্থাপন
৪ক অনুচ্ছেদ (জাতির পিতার প্রতিকৃতি) সংযোজন
- ২ক অনুচ্ছেদে (রাষ্ট্রধর্ম) সংশোধন প্রভৃতি।
(সূত্র: জাতীয় সংসদ সচিবালয় ওয়েবসাইট)
১১৪.
সংবিধানের কোথায় সংবিধানের মূলনীতি হিসেবে ‘জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ এর উল্লেখ করা হয়েছে?
  1. ক) প্রস্তাবনায়
  2. খ) ৭ নং অনুচ্ছেদ
  3. গ) ২৫ নং অনুচ্ছেদ
  4. ঘ) ১৪৬ নং অনুচ্ছেদ
সঠিক উত্তর:
ক) প্রস্তাবনায়
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রস্তাবনায়
ব্যাখ্যা
- বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার দ্বিতীয় প্যারায় উল্লেখ করা হয়েছে,
“আমরা অঙ্গিকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় ‍মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল-জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে;”
- ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী দ্বারা এটি সংবিধানে সংযোজন করা হয়।
অন্যদিকে,
- ৭ নং অনুচ্ছেদ : সংবিধানের প্রাধান্য
- ২৫ নং অনুচ্ছেদ : আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন
- ১৪৬ নং অনুচ্ছেদ : বাংলাদেশের নামে মামলা
- এছাড়া, ৮ নং অনুচ্ছেদে ‘জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ কে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
(সূত্র: বাংলাদেশ সংবিধান)
১১৫.
বাংলাদেশে প্রতি লাখে জীবিত শিশুর জন্মের ক্ষেত্রে মাতৃমৃত্যু হার কত?
  1. ক) ১৬২ জন
  2. খ) ১৬৫ জন
  3. গ) ১৬৯ জন
  4. ঘ) ১৭৩ জন
সঠিক উত্তর:
খ) ১৬৫ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬৫ জন
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 অনুসারে প্রতি এক লক্ষ জীবিত শিশুর জন্মের ক্ষেত্রে মাতৃমৃত্যু হার:
- জাতীয় পর্যায়ে : ১৬৫ জন
- গ্রামাঞ্চলে : ১৯১ জন
- শহরাঞ্চলে ১২৩ জন।
(সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2019)
১১৬.
‘ওরাঁও’ নৃ-গোষ্ঠী কোন ভাষায় কথা বলে?
  1. ক) ককবোরক
  2. খ) মুন্ডারি
  3. গ) কুঁড়ুখ
  4. ঘ) আচিক খুসিক
সঠিক উত্তর:
গ) কুঁড়ুখ
উত্তর
সঠিক উত্তর:
গ) কুঁড়ুখ
ব্যাখ্যা
- কুঁড়ুখ ও সাদরি ভাষা : ওঁরাও নৃ-গোষ্ঠী
- ককবোরক ভাষা : ত্রিপুরা নৃ-গোষ্ঠী
- মুন্ডারি ভাষা : মুন্ডা নৃ-গোষ্ঠী
- আচিক খুসিক : গারো নৃ-গোষ্ঠী।
(সূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী)
১১৭.
মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে?
  1. ক) ১০ এপ্রিল ১৯৭১
  2. খ) ১১ এপ্রিল ১৯৭১
  3. গ) ১৭ এপ্রিল ১৯৭১
  4. ঘ) ১৮ এপ্রিল ১৯৭১
সঠিক উত্তর:
ক) ১০ এপ্রিল ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী/মুজিবনগর সরকার গঠিত হয়। ১৭ এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে।
- মুজিবনগর সরকারের গঠন:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমদ
- স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী : এএইচএম কামরুজ্জামান
- অর্থ ও বাণিজ্য মন্ত্রী : ক্যাপ্টেন এম. মনসুর আলী
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মোশতাক আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১১৮.
বাংলাদেশ ভূখণ্ডে প্রথম রেলব্যবস্থা প্রবর্তিত হয় কার সময়ে?
  1. ক) লর্ড ক্যানিং
  2. খ) লর্ড ডালহৌসি
  3. গ) লর্ড ওয়েলেসলি
  4. ঘ) লর্ড এলগিন
সঠিক উত্তর:
ঘ) লর্ড এলগিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লর্ড এলগিন
ব্যাখ্যা
- ভারতীয় উপমহাদেশে ১৮৫৩ সালের ১৬ এপ্রিল লর্ড ডালহৌসির সময়ে মুম্বাইয়ে প্রথম রেললাইন স্থাপিত হয়। ১৮৫৪ সালের হাওরা থেকে হুগলি পর্যন্ত বাংলায় প্রথম রেললাইন স্থাপিত হয়।
- লর্ড এলগিনের সময়ে ১৮৬২ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ ভূখণ্ডে প্রথম দর্শনা থেকে জগতী পর্যন্ত ৫৩ কি.মি. রেললাইন উদ্বোধন করা হয়।
- জর্জ স্টিফেনসনের যুগান্তকারী প্রচেষ্টায় ১৮২৫ সালের ২৭ সেপ্টেম্বর বিশ্বে প্রথম ইংল্যান্ডে রেললাইন উদ্বোধন হয়।
(সূত্র: বাংলাপিডিয়া)
১১৯.
কোন কোন এলাকা নিয়ে প্রাচীন বাংলার হরিকেল জনপদ গঠিত ছিলো?
  1. ক) রাজশাহী ও রংপুর
  2. খ) ফরিদপুর ও ঢাকা
  3. গ) সিলেট ও চট্টগ্রাম
  4. ঘ) কুমিল্লা ও নোয়াখালী
সঠিক উত্তর:
গ) সিলেট ও চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) সিলেট ও চট্টগ্রাম
ব্যাখ্যা
- বাংলার প্রাচীন জনপদসমূহ:
- হরিকেল : সিলেট ও চট্টগ্রাম
- সমতট : কুমিল্লা ও নোয়াখালী
- বঙ্গ : ফরিদপুর ও ঢাকা
- বরেন্দ্র : রাজশাহী, রংপুর ও দিনাজপুর।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১২০.
মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্যে প্রদত্ত তৃতীয় সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব কোনটি?
  1. ক) বীরউত্তম
  2. খ) বীরবিক্রম
  3. গ) বীরশ্রেষ্ঠ
  4. ঘ) বীরপ্রতীক
সঠিক উত্তর:
খ) বীরবিক্রম
উত্তর
সঠিক উত্তর:
খ) বীরবিক্রম
ব্যাখ্যা
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি ক্যাটাগরিতে বীরত্বসূচক খেতাব প্রদান করে।
এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব : বীরশ্রেষ্ঠ : ৭জন
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব : বীরউত্তম : ৬৮ জন
- তৃতীয় সর্বোচ্চ খেতাব : বীরবিক্রম : ১৭৫ জন
- চতুর্থ সর্বোচ্চ খেতাব : বীরপ্রতীক : ৪২৬ জন।
(সূত্র: বাংলাপিডিয়া)
১২১.
দেশের একমাত্র সরকারি কুমির প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) ভালুকা
  2. খ) টিলাগর
  3. গ) দত্তনগর
  4. ঘ) করমজল
সঠিক উত্তর:
ঘ) করমজল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) করমজল
ব্যাখ্যা
- সরকারিভাবে পরিচালিত দেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র খুলনা জেলার করমজলে অবস্থিত।
- এটি একটি লোনা পানির কুমির প্রজনন কেন্দ্র।
- বন বিভাগের অধীনে ২০০৫ সালে এখানে কুমির প্রজনন কার্যক্রম শুরু হয়।
- তবে বাণিজ্যিকভাবে প্রথম কুমির খামার গড়ে উঠে ময়মনসিংহে।
(সূত্র: খুলনা ও ময়মনসিংহ জেলা ওয়েবসাইট এবং বিডিনিউজ)
১২২.
নিচের কোন দুটি গমের জাত?
  1. ক) বর্ণালী ও উত্তরণ
  2. খ) আকবর ও কাঞ্চন
  3. গ) কাজলা ও নয়নতারা
  4. ঘ) সোনালী ও দৌলত
সঠিক উত্তর:
খ) আকবর ও কাঞ্চন
উত্তর
সঠিক উত্তর:
খ) আকবর ও কাঞ্চন
ব্যাখ্যা
- আকরব ও কাঞ্চন হলো গমের দুটি জাত।
- গমের অন্যান্য জাতসমূহের মধ্যে রয়েছে:
- দোয়েল
- বলাকা
- সোনালিকা
- সৌরভ
- গৌরব
- অঘ্রাণী প্রভৃতি।
অন্যদিকে,
- বর্ণালী ও উত্তরণ : ভুট্টার জাত
- কাজলা ও নয়নতারা : বেগুনের জাত
- সোনালী ও দৌলত : সরিষার জাত।
(সূত্রঃ কৃষিশিক্ষা বোর্ড বই এবং কৃষি তথ্য সার্ভিস)
১২৩.
নিচের কোনটি বিদেশি ব্যাংক?
  1. ক) স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড
  2. খ) সিটি ব্যাংক লিমিটেড
  3. গ) ব্যাংক আল ফালাহ
  4. ঘ) আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড
সঠিক উত্তর:
গ) ব্যাংক আল ফালাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্যাংক আল ফালাহ
ব্যাখ্যা
- বাংলাদেশে বর্তমানে ৯টি বিদেশি ব্যাংক রয়েছে।
এগুলো হলো:
- ব্যাংক আল ফালাহ
- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
- সিটি ব্যাংক এনএ
- কমার্শিয়াল ব্যাংক অব সিলন
- হাবিব ব্যাংক লিমিটেড
- এইচএসবিসি
- ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান
- স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
- উরি ব্যাংক লিমিটেড।
অন্যদিকে, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড হলো দেশীয় তফসিলি বাণিজ্যিক ব্যাংক।
(সূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
১২৪.
‘ফ্লাউড কমিশন’ কোনটির সাথে সংশ্লিষ্ট?
  1. ক) বাংলা ও পাঞ্জাব বিভক্তি
  2. খ) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
  3. গ) জমিদারী প্রথা উচ্ছেদ
  4. ঘ) সিপাহী বিদ্রোহ নিরসন
সঠিক উত্তর:
গ) জমিদারী প্রথা উচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) জমিদারী প্রথা উচ্ছেদ
ব্যাখ্যা
- ১৯৩৮ সালে তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক সরকার কর্তৃক ভূমি রাজস্ব সংস্কারের জন্যে স্যার ফ্রান্সিস ফ্লাউডের নেতৃত্ব একটি কমিশন গঠন করে যা ‘ফ্লাউড কমিশন’ নামে পরিচিত।
- ফ্লাউড কমিশন ১৯৪০ সালের ২ মার্চ তার রিপোর্ট পেশ করে।
- ফ্লাউড কমিশন প্রদত্ত রিপোর্টের সুপারিশের আলোকেই ১৯৫০ সালে ‘পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন’ পাশ হয় যার মাধ্যমে ১৯৫১ সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা উচ্ছেদ হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
১২৫.
কার নেতৃত্বে ‘ন্যাশনাল আওয়ামী পার্টি’ গঠিত হয়?
  1. ক) শেরে বাংলা এ কে ফজলুল হক
  2. খ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  3. গ) আবুল হাশিম
  4. ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
সঠিক উত্তর:
খ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
উত্তর
সঠিক উত্তর:
খ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
ব্যাখ্যা
- ১৯৫৭ সালের ২৪-২৫ জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে আয়োজিত গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে মাওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত হয়।
- ন্যাপের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওলানা ভাসানী ও সাধারণ সম্পাদক ছিলেন পশ্চিম পাকিস্তানের মাহমুদুল হক ওসমানী।
- এর আগে ১৯৫৭ সালের ৬-১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলে অনুষ্ঠিত আওয়ামী লীগের ‘কাগমারি সম্মেলনে’ পাকিস্তানের পররাষ্ট্রনীতি প্রশ্নে বিরোধের জেরে ১৮ই মার্চ মাওলানা ভাসানী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন।
(সূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১২৬.
নিচের কোন জেলায় একটি মাত্র সংসদীয় আসন রয়েছে?
  1. ক) ঠাকুরগাঁও
  2. খ) রাঙামাটি
  3. গ) চাপাইনবাবগঞ্জ
  4. ঘ) মেহেরপুর
সঠিক উত্তর:
খ) রাঙামাটি
উত্তর
সঠিক উত্তর:
খ) রাঙামাটি
ব্যাখ্যা
- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি। এর মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন সংখ্যা ৩০০টি।
- বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় একটি করে সংসদীয় আসন রয়েছে।
- সর্বোচ্চ ২০টি আসন রয়েছে ঢাকা জেলায়।
(সূত্র: নির্বাচন কমিশন ওয়েবসাইট)
১২৭.
আওয়ামী মুসলিম লীগের কততম কাউন্সিলে বঙ্গবন্ধু প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন?
  1. ক) দ্বিতীয় কাউন্সিল
  2. খ) তৃতীয় কাউন্সিল
  3. গ) চতুর্থ কাউন্সিল
  4. ঘ) পঞ্চম কাউন্সিল
সঠিক উত্তর:
ক) দ্বিতীয় কাউন্সিল
উত্তর
সঠিক উত্তর:
ক) দ্বিতীয় কাউন্সিল
ব্যাখ্যা
- ১৯৪৯ সালের ২৩শে জুন আওয়ামী মুসলীম লীগ গঠিত হয়।
প্রথম কমিটি:
- সভাপতি : মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
- সাধারণ সম্পাদক : শামসুল হক
- যুগ্ম সাধারণ সম্পাদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ১৯৫৩ সালের ৩-৫ জুলাই আওয়ামী মুসলিম লীগের ‘দ্বিতীয় কাউন্সিলে’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তথন থেকে তিনি টানা চারবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
- ১৯৬৬ সালের মার্চে তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং কারাগারের রোজনামচা)
১২৮.
বাংলাদেশে প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপিত হয় কবে?
  1. ক) ১৯৭৬ সালে
  2. খ) ১৯৮০ সালে
  3. গ) ১৯৮৩ সালে
  4. ঘ) ১৯৯৩ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৮৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮৩ সালে
ব্যাখ্যা
- ১৯৮০ সালে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) গঠিত হয়।
- বেপজার অধীনে ১৯৮৩ সালে চট্টগ্রামে প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপিত হয়।
- ১৯৯৩ সালে ঢাকার সাভারে দেশের দ্বিতীয় ইপিজেড স্থাপিত হয়।
- বর্তমানে দেশে মোট ৮টি সরকারি ইপিজেড চালু রয়েছে।
(সূত্র: বেপজা ওয়েবসাইট)
১২৯.
পঞ্চম জাতিসংঘ এলডিসি কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) জেনেভা
  2. খ) দোহা
  3. গ) লাগোস
  4. ঘ) মন্টিভিডিও
সঠিক উত্তর:
খ) দোহা
উত্তর
সঠিক উত্তর:
খ) দোহা
ব্যাখ্যা
- ২০২২ সালের ২৩-২৭ জানুয়ারি পঞ্চম জাতিসংঘ এলডিসি কনফারেন্স কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে।
- জাতিসংঘের উদ্যোগে ১৯৮১ সাল থেকে প্রতি দশবছর পরপর এলডিসি কনফারেন্স অনুষ্ঠিত হয়ে আসছে। এলডিসি সম্মেলনে এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে নতুন কর্মসূচিগ্রহণ, অগ্রগতি পর্যালোচনা প্রভৃতি বিষয় গুরুত্ব পায়।
- পূর্বে অনুষ্ঠিত চারটি এলডিসি সম্মেলন:
- প্রথম : প্যারিস (১৯৮১)
- দ্বিতীয় : প্যারিস (১৯৯০)
- তৃতীয় : ব্রাসেলস (২০০১)
- চতুর্থ : ইস্তাম্বুল (২০১১)।
- এলডিসি হলো জাতিসংঘের সবচেয়ে অনুন্নত দেশগুলোর তালিকা।
- ১৯৭১ সালে এই তালিকা প্রণয়ন করা হয়।
- বর্তমানে ৪৬টি দেশ এলডিসি তালিকায় অন্তর্ভু্ক্ত রয়েছে।
- বাংলাদেশ ১৯৭৫ সালে এলডিসি তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং ২০২৪ সালে এলডিসি থেকে উত্তরণ করবে।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১৩০.
মালদ্বীপের অধিকাংশ মানুষ কোন ভাষায় কথা বলে?
  1. ক) দোজংখা
  2. খ) মালয়
  3. গ) দিভেহী
  4. ঘ) তামিল
সঠিক উত্তর:
গ) দিভেহী
উত্তর
সঠিক উত্তর:
গ) দিভেহী
ব্যাখ্যা
- দিভেহী : মালদ্বীপের ভাষা
- দোজংখা : ভুটানের ভাষা
- মালয় : মালয়েশিয়ার ভাষা
- তামিল : ভারতের তামিল জনগোষ্ঠীর ভাষা।
(সূত্র: ব্রিটানিকা)
১৩১.
‘মন্ট্রিয়াল প্রটোকল’ কার্যকর হয় কবে?
  1. ক) ১ ডিসেম্বর ১৯৮৮
  2. খ) ১ জানুয়ারি ১৯৮৯
  3. গ) ১ এপ্রিল ১৯৮৯
  4. ঘ) ২ ফেব্রুয়ারি ১৯৯২
সঠিক উত্তর:
খ) ১ জানুয়ারি ১৯৮৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ১ জানুয়ারি ১৯৮৯
ব্যাখ্যা
- মন্ট্রিয়াল প্রটোকল হলো ওজোনস্তরের ক্ষয়সাধনকারী পদার্থের নিঃসরণ হ্রাসের মাধ্যমে ওজোনস্তর সংরক্ষণ সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি।
- ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহিত হয় এবং ১৯৮৯ সালের ১ জানুয়ারি এটি কার্যকর হয়।
- বাংলাদেশ ১৯৯০ সালের ২ আগস্ট মন্ট্রিয়াল প্রটোকল অনুমোদন করে।
- ১৯৮টি দেশ ও অঞ্চল চুক্তিটি অনুমোদন/গ্রহণ করেছে।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১৩২.
যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট দক্ষিন-পূর্ব এশিয়ায় “ডমিনো তত্ব” প্রয়োগ করেছিলেন?
  1. ক) হ্যারি এস. ট্রুম্যান
  2. খ) লিন্ডল বি জনসন
  3. গ) জন এফ. কেনেডি
  4. ঘ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
সঠিক উত্তর:
ঘ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
ব্যাখ্যা

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে যুক্তরাষ্ট্র ''ডমিনো তত্ত্ব'' প্রয়োগ করেছিল।
- ১৯৪৬ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত সময়ে ‘প্রথম ইন্দোচীন যুদ্ধ’ (First Indochina War) - এ হো চি মিনের নেতৃত্বে Viet Minh বাহিনী ফ্রান্স বাহিনীর সাথে জয়লাভ করে।
- পরবর্তীতে, ভিয়েতনামকে ১৭ ডিগ্রী অক্ষরেখা বরাবর ‘উত্তর ভিয়েতনাম’ ও ‘দক্ষিণ ভিয়েতনাম’ দুটি রাষ্ট্রে বিভক্ত করে স্বাধীনতা প্রদান করা হয়।
- উত্তর ভিয়েতনামে হো চি মিনের নেতৃত্ব কমিউনিস্ট সরকার ও যুক্তরাষ্ট্রের মদদে দক্ষিণ ভিয়েতনামে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। ১৯৫৫ সালে দুই ভিয়েতনাম স্বাধীন হওয়ার পর থেকেই যুদ্ধাবস্থা বিরাজমান থাকে।
⤇ যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ভিয়েতনাম যুদ্ধে “ডমিনো তত্ত্ব” প্রয়োগ করেন। তিনি এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সহায়তা করেন।

উৎসঃ Live MCQ content (Upcoming) ও ব্রিটানিকা.কম

১৩৩.
আল জাজিরা চ্যানেল প্রথম সম্প্রচার শুরু করে কত সালে?
  1. ক) ১৯৮০ সালে
  2. খ) ১৯৯০ সালে
  3. গ) ১৯৯৪ সালে
  4. ঘ) ১৯৯৬ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৯৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৯৬ সালে
ব্যাখ্যা
- আল জাজিরা হলো কাতারভিত্তিক একটি আন্তর্জাতিক টিভি চ্যানেল। এটি ১৯৯৬ সালের ১ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করে।
- আল জাজিরা আরবি ও ইংরেজি ভাষায় সম্প্রচার করে থাকে। এটি আরববিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যম হিসেবে বিবেচিত।
- সৌদি নেতৃত্বাধীন জোট দীর্ঘদিন ধরে আল জাজিরার সম্প্রচার বন্ধের জন্যে কাতার সরকারের উপর চাপ প্রয়োগ করে আসছে।
(সূত্র: আল জাজিরা ওয়েবসাইট)
১৩৪.
‘অপারেশন ডেজার্ট ফক্স’ পরিচালিত হয় কোন দেশে?
  1. ক) সিরিয়া
  2. খ) আফগানিস্তান
  3. গ) লিবিয়া
  4. ঘ) ইরাক
সঠিক উত্তর:
ঘ) ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইরাক
ব্যাখ্যা
- ১৯৯৮ সালের ১৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান বাহিনী ইরাকে পরিচালিত বিমান হামলা ‘অপারেশন ডেজার্ট ফক্স’ নামে পরিচিত।
- ইরাকের সাদ্দাম হোসেন সরকার কর্তৃক জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের সহযোগিতা প্রদানে অস্বীকৃতির বিষয়কে কেন্দ্র করে এই অপারেশন পরিচালিত হয়।
- এই অপারেশনে ইরাকের শতাধিক সামরিক ও সামরিক শিল্প স্থাপনায় হামলা চালানো হয়।
(সূত্র: মার্কিন বিমান বাহিনী ওয়েবসাইট)
১৩৫.
‘বিশ্ব সমুদ্র দিবস’ পালিত হয় কত তারিখে?
  1. ক) ৩ মার্চ
  2. খ) ৭ এপ্রিল
  3. গ) ৮ জুন
  4. ঘ) ৯ আগস্ট
সঠিক উত্তর:
গ) ৮ জুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮ জুন
ব্যাখ্যা
- ৮ জুন : বিশ্ব সমুদ্র দিবস
- ৩ মার্চ : বিশ্ব বন্যপ্রাণী দিবস
- ৭ এপ্রিল : বিশ্ব স্বাস্থ্য দিবস
- ৯ আগস্ট : আন্তর্জাতিক আদিবাসী দিবস।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১৩৬.
তৃতীয় আরব দেশ হিসেবে কোন দেশটি ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে?
  1. ক) জর্ডান
  2. খ) বাহরাইন
  3. গ) সুদান
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
ঘ) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
- তৃতীয় আরব দেশ হিসেবে গত ১৫ সেপ্টেম্বর ২০২০ সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এই লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তি ‘আব্রাহাম চুক্তি’ নামে পরিচিত।
- ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী অন্যান্য দেশগুলো:
- প্রথম আরব দেশ : মিশর (১৯৭৯ সালে)
- দ্বিতীয় দেশ : জর্ডান (১৯৯৪ সালে)
- চতুর্থ দেশ : বাহরাইন (২০২০ সালে)
- প্রথম মুসলিম দেশ : তুরস্ক (১৯৪৯ সালে)।
(সূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়বসাইট)
১৩৭.
নিচের কোনটি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর সরকার/রাষ্ট্র প্রধানদের ফোরাম?
  1. ক) ইউরোপিয়ান কমিশন
  2. খ) ইউরোপিয়ান কাউন্সিল
  3. গ) কাউন্সিল অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন
  4. ঘ) ইউরোপিয়ান কংগ্রেস
সঠিক উত্তর:
খ) ইউরোপিয়ান কাউন্সিল
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউরোপিয়ান কাউন্সিল
ব্যাখ্যা
- ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর সরকার/রাষ্ট্র প্রধানদের সমন্বয়ে গঠিত ফোরাম হলো ইউরোপিয়ান কাউন্সিল।
- এটি ইউরোপিয়ান ইউনিয়নের সর্বোচ্চ রাজনৈতিক নীতি-নির্ধারণী ফোরাম।
- ইউরোপিয়ান কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট বেলজিয়ামের চার্লস মিশেল।
- ইইউভুক্ত দেশগুলোর সরকার/রাষ্ট্র প্রধান, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সমন্বয়ে এটি গঠিত।
(সূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
১৩৮.
কোন সম্মেলন থেকে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ ধারণার সূত্রপাত হয়?
  1. ক) UN Conference on Environment and Development
  2. খ) UN Conference on Sustainable Development
  3. গ) UN Sustainable Development Summit
  4. ঘ) UN Millennium Development Goals Summit
সঠিক উত্তর:
খ) UN Conference on Sustainable Development
উত্তর
সঠিক উত্তর:
খ) UN Conference on Sustainable Development
ব্যাখ্যা
- ২০১২ সালের ২০-২২ জুন ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে অনুষ্ঠিত হয় United Nations Conference on Sustainable Development বা জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন। এই সম্মেলন ‘রিও+২০ সম্মেলন’ নামেও পরিচিত।
- এই সম্মেলন থেকে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ ধারণার সূত্রপাত হয়।
- পরবর্তীতে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বরে অনুষ্ঠিত United Nations Sustainable Development Summit এ ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ গৃহিত হয়।
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে প্রণীত ১৭টি লক্ষ্য সম্বলিত টেকসই উন্নয়ন অভীষ্ট ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের সময়সীমা স্থির করা হয়েছে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১৩৯.
রকেট কোম্পানি ‘স্পেসএক্স’ এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) জেফ বেজোস
  2. খ) এলন মাস্ক
  3. গ) ইউয়ান টিলি
  4. ঘ) উইলিয়াম রজার্স
সঠিক উত্তর:
খ) এলন মাস্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) এলন মাস্ক
ব্যাখ্যা
- মার্কিন রকেট কোম্পানি ‘স্পেসএক্স’ এর প্রতিষ্ঠাতা হলেন এলন মাস্ক।
- এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর ক্যালিফোর্নিয়ার হাথর্নে অবস্থিত।
- ২০০৮ সালে স্পেসএক্স সর্বপ্রথম ফ্যালকন-১ রকেটের মাধ্যমে মহাশূন্যে বাণিজ্যিক স্পেস ফ্লাইটের দিগন্ত উন্মোচন করে।
- গত ৩১ মে ২০২০ স্পেসএক্স প্রথমবারের মতো নভোচারীসহ স্পেস ফ্লাইট পরিচালনা করে।
- বাংলাদেশের বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটও স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়।
(সূত্র: বিবিসি বাংলা, ব্রিটানিকা এবং স্পেসএক্স ওয়েবসাইট)
১৪০.
‘গ্রিনভেল্ট মুভমেন্ট’ পরিবেশ আন্দোলনের সূচনা করেন কে?
  1. ক) গ্রেটা থুনবার্গ
  2. খ) কৈলাস সিদ্ধার্থ
  3. গ) ওয়াঙ্গিরি মাথাই
  4. ঘ) নরম্যান বোরলগ
সঠিক উত্তর:
গ) ওয়াঙ্গিরি মাথাই
উত্তর
সঠিক উত্তর:
গ) ওয়াঙ্গিরি মাথাই
ব্যাখ্যা
- ‘গ্রিনভেল্ট মুভমেন্ট’ হলো একটি পরিবেশবাদী আন্দোলন যার সূচনা করেন কেনিয়ার পরিবেশ আন্দোলনকর্মী ওয়াঙ্গিরি মাথাই।
- ১৯৭৭ সালে ‘গ্রিনভেল্ট মুভমেন্ট’ যাত্রা শুরু করে।
- পরিবেশ রক্ষায় অবদানের জন্যে ওয়াঙ্গিরি মাথাই ২০০৪ সালে প্রথম আফ্রিকান নারী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
(সূত্র: গ্রিনবেল্ট মুভমেন্ট ওয়েবসাইট)
১৪১.
নিচের কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়?
  1. ক) IBRD
  2. খ) WTO
  3. গ) WHO
  4. ঘ) IFAD
সঠিক উত্তর:
খ) WTO
উত্তর
সঠিক উত্তর:
খ) WTO
ব্যাখ্যা
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি।
এগুলো হলো:
- ILO
- FAO
- UNIDO
- ICAO
- UNWTO
- IFAD
- UPU
- WHO
- WIPO
- IMO
- WMO
- ITU
- UNESCO
- IMF
- WB
- WTO (World Trade Organization) জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১৪২.
কোনটিকে ‘ভিনগ্রহের দ্বীপ’ বলা হয়?
  1. ক) ফারো আইল্যান্ড
  2. খ) চ্যাগোস দ্বীপপুঞ্জ
  3. গ) সকোত্রা দ্বীপ
  4. ঘ) হাওয়াই দ্বীপপুঞ্জ
সঠিক উত্তর:
গ) সকোত্রা দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
গ) সকোত্রা দ্বীপ
ব্যাখ্যা
- আরব সাগরে অবস্থিত সকোত্রা দ্বীপকে ‘ভিনগ্রহের দ্বীপ বা এলিয়েন দ্বীপ’ হিসেবে অভিহিত করা হয়।
- দ্বীপটি ইয়েমেনের মালিকানাধীন। বিচিত্র ও দুর্লভ জীববৈচিত্র্যের কারণে এটিকে ‘এলিয়েন দ্বীপ’ নামে অভিহিত করা হয়।
- এই দ্বীপে প্রাপ্ত ৯০০ উদ্ভদ প্রজাতির মধ্যে ৩০০টির অধিক পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না।
- ইউনেস্কো ২০০৩ সালে সকোত্রা দ্বীপকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে।
- ইয়েমেনে চলমান গৃহযুদ্ধের সুযোগে সংযুক্ত আরব আমিরাত দ্বীপটিতে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেখানে ইসরাইলের সাথে যৌথভাবে গোয়েন্দা ঘাটি নির্মাণ করছে।
(সূত্র: ইউনেস্কো এবং আল জাজিরা)
১৪৩.
নিচের কোনটি পাদদেশীয় মালভূমি?
  1. ক) তিব্বত মালভূমি
  2. খ) পাতাগোনিয়া মালভূমি
  3. গ) তারিম মালভূমি
  4. ঘ) ভারতীয় উপদ্বীপ
সঠিক উত্তর:
খ) পাতাগোনিয়া মালভূমি
উত্তর
সঠিক উত্তর:
খ) পাতাগোনিয়া মালভূমি
ব্যাখ্যা
- পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তৃর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে।
- অবস্থানের ভিত্তিতে মালভূমি তিন প্রকার। যথাঃ
- পর্বতমধ্যবর্তী মালভূমি
- পাদদেশীয় মালভূমি
- মহাদেশীয় মালভূমি।
- উচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে এর পাদদেশে তলানি জমে যে মালভূমি সৃষ্টি হয় তা ‘পাদদেশীয় মালভূমি’ নামে পরিচিত। পাদদেশীয় মালভূমির মধ্যে রয়েছে:
- দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া
- উত্তর আমেরিকার কলোরাডো।
অন্যদিকে,
- তিব্বত মালভূমি, তারিম মালভূমি, মঙ্গোলিয়া, বলিভিয়া ও মেক্সিকো হলো পর্বতমধ্যবর্তী মালভূমি।
- ভারতীয় উপদ্বীপ, স্পেন, অস্ট্রেলিয়া, গ্রিনল্যান্ড, সৌদি আরব, এন্টার্কটিকা প্রভৃতি হলো মহাদেশীয় মালভূমি।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৪৪.
কোন জেলায় প্লাইস্টোসিনকালের চত্বরভূমি রয়েছে?
  1. ক) ফরিদপুর
  2. খ) বান্দরবান
  3. গ) টাঙ্গাইল
  4. ঘ) মৌলভীবাজার
সঠিক উত্তর:
গ) টাঙ্গাইল
উত্তর
সঠিক উত্তর:
গ) টাঙ্গাইল
ব্যাখ্যা
- প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে ‘প্লাইস্টোসিনকাল‘ বলা হয়। ঐ সময়ে গঠিত ভূমিরূপ ‘প্লাইস্টোসিনকালের ভূমি‘ নামে পরিচিত।
- বাংলাদেশে অবস্থিত প্লাইস্টোসিন কালের ভূমিরূপগুলো হলো:
- রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর ও জয়পুরহাট জেলার বরেন্দ্রভূমি
- ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলায় অবস্থিত মধুপুর ও ভাওয়াল গড়
- কুমিল্লা জেলার লালমাই পাহাড়।
- দেশের মোট ভূখণ্ডের প্রায় ৮ শতাংশ হলো প্লাইস্টোসিনকালে গঠিত ভূমিরূপ।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা-৬০)
১৪৫.
নিচের কোনটি আগ্নেয় শিলা?
  1. ক) কেওলিন
  2. খ) গ্রানাইট
  3. গ) কোয়ার্টজাইট
  4. ঘ) গ্রাফাইট
সঠিক উত্তর:
খ) গ্রানাইট
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রানাইট
ব্যাখ্যা
- পৃথিবীর প্রাথমিক উত্তপ্ত ও গলিত অবস্থা হতে শীতল ও ঘনীভূত হয়ে যে শিলা গঠিত হয়েছে তা ‘আগ্নেয় শিলা’ নামে পরিচিত।‌
- আগ্নেয় শিলার বৈশিষ্ট্যসমূহ হলো:‌
- অস্তরীভূত‌
- জীবাশ্মবিহীন‌
- প্রাচীনতম বা প্রাথমিক শিলা‌
- কেলাসিত প্রভৃতি।‌
আগ্নেয় শিলার মধ্যে রয়েছে:‌
- গ্রানাইট‌
- ব্যাসল্ট‌
- রায়োলাইট‌
- ডলোরাইট‌
- অ্যান্ডিসাইট‌
- ল্যাকোলিথ‌
- ব্যাথোলিথ‌
- ডাইক‌
- সিল‌
- গ্যাব্রো প্রভৃতি।‌
অন্যদিকে,‌
- কেওলিন : পাললিক শিলা‌
- কোয়ার্টজাইট ও গ্রাফাইট : রূপান্তরিত শিলা।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৪৬.
কোন বায়ুতে জলীয়বাষ্প থাকে না?
  1. ক) পরিপৃক্ত বায়ু
  2. খ) আর্দ্র বায়ু
  3. গ) শুষ্ক বায়ু
  4. ঘ) সম্পৃক্ত বায়ু
সঠিক উত্তর:
গ) শুষ্ক বায়ু
উত্তর
সঠিক উত্তর:
গ) শুষ্ক বায়ু
ব্যাখ্যা
- শুষ্ক বায়ু হলো জলীয়বাষ্পহীন বায়ু
- আর্দ্র বায়ু হলো জলীয়বাষ্পপূর্ণ বায়ু
- নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ পরিমাণ জলীয়বাষ্পপূর্ণ বায়ু হলো সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৪৭.
বছরের কোন সময়ে সাধারণত কালবৈশাখী ঝড় সংঘটিত হয়?
  1. ক) ফেব্রুয়ারি- মার্চ
  2. খ) এপ্রিল-মে
  3. গ) জুলাই-আগস্ট
  4. ঘ) অক্টোবর-নভেম্বর
সঠিক উত্তর:
খ) এপ্রিল-মে
উত্তর
সঠিক উত্তর:
খ) এপ্রিল-মে
ব্যাখ্যা
- বাংলাদেশে সাধারণত এপ্রিল-মে মাসে গ্রীষ্মঋতুর সময়ে ‘কালবৈশাখী ঝড়’ সংঘটিত হয়।
- এই সময়ে দেশের দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা উষ্ণ ও আর্দ্র বায়ু এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল ও শুষ্ক বায়ুর সংঘর্ষে ‘কালবৈশাখী ঝড়’ সংঘটিত হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
১৪৮.
বাংলাদেশে কী ধরনের জলবায়ু পরিলক্ষিত হয়?
  1. ক) মহাদেশীয় জলবায়ু
  2. খ) উপক্রান্তীয় জলবায়ু
  3. গ) মৌসুমি জলবায়ু
  4. ঘ) ক্রান্তীয় মৌসুমি জলবায়ু
সঠিক উত্তর:
ঘ) ক্রান্তীয় মৌসুমি জলবায়ু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্রান্তীয় মৌসুমি জলবায়ু
ব্যাখ্যা
- বাংলাদেশের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব অত্যধিক। আবার আমাদের দেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। ফলে বাংলাদেশের জলবায়ু ‘ক্রান্তীয় মৌসুমি জলবায়ু’ নামে পরিচিত।
- এ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক ও শীতল শীতকাল।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৪৯.
পৃথিবী থেকে মঙ্গলগ্রহের দূরত্ব কিলোমিটার?
  1. ক) ৫.৭ কোটি কি.মি.
  2. খ) ৬.৪ কোটি কি.মি.
  3. গ) ৭.৮ কোটি কি.মি.
  4. ঘ) ৯.২ কোটি কি.মি.
সঠিক উত্তর:
গ) ৭.৮ কোটি কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭.৮ কোটি কি.মি.
ব্যাখ্যা
- পৃথিবী থেকে মঙ্গলগ্রহের দূরত্ব ৭.৮ কোটি কিলোমিটার।
- সূর্য থেকে মঙ্গলের দূরত্ব ২২.৮ কোটি কি.মি.।
- সূর্যকে একবার প্রদক্ষিণ করতে মঙ্গলগ্রহের সময় লাগে ৬৮৭ দিন এবং নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে ২৪ ঘন্টা ৩৭ মিনিট।
- ডিমোস ও ফোবোস মঙ্গলগ্রহের দুটো উপগ্রহ।
(সূত্র: বাংলাদেশের ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
১৫০.
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র চালু হয় কবে?
  1. ক) ১৯৫৬ সালে
  2. খ) ১৯৫৯ সালে
  3. গ) ১৯৬২ সালে
  4. ঘ) ১৯৬৩ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৬২ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৬২ সালে
ব্যাখ্যা
- রাঙামাটি জেলার কাপ্তাইয়ে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। এটি ১৯৬২ সালে চালু হয়।
- ১৯৫৬ থেকে ১৯৬১ সালে কাপ্তাই খালে বাঁধ নির্মাণের মাধ্যমে তৈরি জলাধারের পানি প্রবাহের মাধ্যমে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত হয়।
- এই কেন্দ্রের বর্তমান উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
১৫১.
‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র’ গৃহীত হয় কবে?
  1. ক) ১০ জানুয়ারি ১৯৪৮
  2. খ) ২০ জুলাই ১৯৪৮
  3. গ) ১০ ডিসেম্বর ১৯৪৮
  4. ঘ) ১২ জানুয়ারি ১৯৪৯
সঠিক উত্তর:
গ) ১০ ডিসেম্বর ১৯৪৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ ডিসেম্বর ১৯৪৮
ব্যাখ্যা
- জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে।
- এই ঘোষণাপত্রে মোট ৩০টি ধারা রয়েছে।
- এই ঘোষণাপত্রে জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ প্রভৃতি নির্বিশেষে সকলের জন্যে কতগুলো অধিকার স্বীকৃত হয়েছে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১৫২.
‘আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভ’ কী ধরনের অধিকার?
  1. ক) সামাজিক অধিকার
  2. খ) রাজনৈতিক অধিকার
  3. গ) অর্থনৈতিক অধিকার
  4. ঘ) নৈতিক অধিকার
সঠিক উত্তর:
ক) সামাজিক অধিকার
উত্তর
সঠিক উত্তর:
ক) সামাজিক অধিকার
ব্যাখ্যা
- অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো মৌলিক সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যেমে নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
- অধিকারের বিভিন্ন ধরন রয়েছে। এর মধ্যে যেসব অধিকার আমরা সমাজে সুখে-শান্তিতে বসবাসের জন্যে ভোগ করে থাকি সেগুলো হলো সামাজিক অধিকার।
সামাজিক অধিকারের মধ্যে রয়েছে:
- আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভ
- জীবন রক্ষার অধিকার
- মত প্রকাশের অধিকার
- পরিবার গঠনের অধিকার
- ধর্ম চর্চার অধিকার
- সম্পত্তি লাভের অধিকার প্রভৃতি।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১৫৩.
সংস্কৃতি বলতে কী বুঝায়?
  1. ক) মার্জিত ও উন্নত জীবনযাপন
  2. খ) মানুষের অভ্যন্তরীণ আচরণের সমষ্টি
  3. গ) আধ্যাত্মিক ধ্যান-ধারণা
  4. ঘ) মানুষের জীবন প্রণালি
সঠিক উত্তর:
ঘ) মানুষের জীবন প্রণালি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মানুষের জীবন প্রণালি
ব্যাখ্যা
- সংস্কৃতি বলতে মানুষের যাবতীয় কর্মকাণ্ড তথা জীবন প্রণালিকে বুঝায়।
- মানুষের ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে চিন্তা-ভাবনা, ধ্যান ধারণা, বিশ্বাস, ধর্ম, নীতিবোধ প্রভৃতি সংস্কৃতির উপাদান হিসেবে চিহ্নিত।
- সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়।
(সূত্র: উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান : প্রথমপত্র)
১৫৪.
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সুশাসনের কতটি উপাদানের উল্লেখ করেছে?
  1. ক) তিনটি
  2. খ) চারটি
  3. গ) ছয়টি
  4. ঘ) আটটি
সঠিক উত্তর:
খ) চারটি
উত্তর
সঠিক উত্তর:
খ) চারটি
ব্যাখ্যা
- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) মতে গভর্ন্যান্স হলো উন্নয়নের জন্যে অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনায় ক্ষমতা চর্চার প্রক্রিয়া বা ধরন।
এডিবির মতে সুশাসনের মূল উপাদান চারটি। এগুলো হলো:
- জবাবদিহিতা
- স্বচ্ছতা
- অংশগ্রহণ এবং
- ভবিষ্যৎবাণী।
(সূত্র: ADB ওয়েবসাইট)
১৫৫.
কোনটি মূল্যবোধ শিক্ষার প্রধান উদ্দেশ্য?
  1. ক) সামাজিক অগ্রগতি রোধ
  2. খ) সামাজিক অবক্ষয় রোধ
  3. গ) জাতিগত আত্মভরিতা সৃষ্টি
  4. ঘ) সামাজিক সংহতি বিনষ্ট করা
সঠিক উত্তর:
খ) সামাজিক অবক্ষয় রোধ
উত্তর
সঠিক উত্তর:
খ) সামাজিক অবক্ষয় রোধ
ব্যাখ্যা
- মূল্যবোধের অনুপস্থিতি হলো সামাজিক অবক্ষয় বা মূল্যবোধের অবক্ষয়। তাই মূল্যবোধ শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো সামাজিক অবক্ষয় রোধ করা।
- মূল্যবোধ শিক্ষা শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলাবোধ প্রভৃতির মাধ্যমে সামাজিক অবক্ষয় তথা ব্যভিচার, রাহাজানি, মাদকাসক্ততা, ইভটিজিং প্রভৃতি রোধ করে থাকে।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১৫৬.
'সৎ প্রতিবেশী নীতির' প্রবক্তা কে?
  1. ক) লর্ড ব্রাইস
  2. খ) কিম দায়ে জং
  3. গ) গ্ল্যাডস্টোন
  4. ঘ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
সঠিক উত্তর:
ঘ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
ব্যাখ্যা
- মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ‘সৎ প্রতিবেশি নীতি’র প্রবক্তা।
- ১৯৩০-৪০ এর সময়ে লাতিন আমেরিকান দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নির্ধারণে রুজভেল্ট পূর্বেকার হস্তক্ষেপ নীতির পরিবর্তে সদ্ভাবমূলক নীতি প্রবর্তন করেন।
- ১৯৩৩ সালে প্রথম এ বিষয়ে ধারণা দেওয়া হয়।
- কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের এন্টি-কমিউনিজম নীতির ফলে ‘সৎ প্রতিবেশি নীতি’ গুরুত্ব হারায়।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১৫৭.
নিচের কোনটি সুশাসনের উপাদান নয়?
  1. ক) অংশগ্রহণ
  2. খ) দায়িত্বশীলতা
  3. গ) স্বজনপ্রীতি
  4. ঘ) জবাবদিহিতা
সঠিক উত্তর:
গ) স্বজনপ্রীতি
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বজনপ্রীতি
ব্যাখ্যা
- সুশাসন হলো উত্তমরূপে শাসন।
- দায়িত্বশীলতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণ ইত্যাদি সুশাসনের উপাদান হিসেবে বিবেচিত।
- অন্যদিকে, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, দুর্নীতি প্রভৃতি সুশাসনকে বাধাগ্রস্ত করে।
(সূত্রঃ পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
১৫৮.
"The Principles of Morals and Legislation" বইটির লেখক কে?
  1. ক) কার্ল মার্ক্স
  2. খ) বার্টান্ড রাসেল
  3. গ) জেরেমি বেন্থাম
  4. ঘ) মন্টেস্কু
সঠিক উত্তর:
গ) জেরেমি বেন্থাম
উত্তর
সঠিক উত্তর:
গ) জেরেমি বেন্থাম
ব্যাখ্যা
- জেরেমি বেন্থাম একজন ব্রিটিশ দার্শনিক ও তাত্বিক।
- তিনি ১৭৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন এবং ১৮৩২ সালের ৬ জুন মারা যান।
- জেরেমি বেন্থাম Greatest Happiness Principle নীতির (১৭৮৯) প্রবক্তা। এই নীতির অর্থ হলো কোন কিছু বা কোন কাজকে উদ্দেশ্য নয়, বরং ফলাফল দ্বারা মূল্যায়ন করতে হবে।
- তার বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে The Principles of Morals and Legislation.
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)