পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
বিষয় - কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিক - তথ্য-প্রযুক্তি ১. আধুনিক প্রযুক্তির ডিভাইসসমূহ - স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ, ট্যাব ইত্যাদি। ২. মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ; মোবাইল নেটওয়ার্ক ও এর বৈশিষ্ট্য; সেলুলার ডাটা নেটওয়ার্ক: টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইম্যাক্স ইত্যাদি। ৩. তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্যসমূহ: গুগল, মাইক্রোসফট, আইবিএম ইত্যাদি। ৪. ক্লায়ন্ট-সার্ভার ম্যানেজমেন্ট ও ক্লাউড কম্পিউটিং সেবা। ৫. সোশ্যাল নেটওয়ার্কিং: ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি। ৬. আধুনিক প্রযুক্তির ব্যবহার, ৭. রোবটিক্স, ৮. ডিজাইন ও প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ধারণা ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় কোনটি?
  1. ALGOL
  2. Pascal
  3. Python
  4. Ada
সঠিক উত্তর:
Python
উত্তর
সঠিক উত্তর:
Python
ব্যাখ্যা
• স্ট্রাকচার্ড প্রোগ্রামিং:
- স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এমন এক ধরনের প্রোগ্রামিং যেখানে প্রোগ্রামের স্টেটমেন্টগুলো ভিন্ন ভিন্ন শ্রেণিতে বিভক্ত করে লেখা হয়।
- স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এ টপ-ডাউন-অ্যাপ্রোচের মাধ্যমে প্রোগ্রামকে কতকগুলো অংশ বা মডিউলে ভাগ করা হয়।
- C, Pascal, QBASIC, ALGOL, PL/I, Ada ইত্যাদি হলো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এর উদাহরণ।
- স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ের গঠন তিন ধরনের হয়ে থাকে। যথা-
১। পর্যায়ক্রমিক গঠন (Sequential Structure),
২। চক্র বা লুপ (Loop) ও
৩। ডিশিসন স্টেটমেন্ট (Desicion Statement)

• স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য:
- এটা সহজে অনুধাবনযোগ্য।
- ডিবাগিং করা সহজ।
- সহজে রক্ষণাবেক্ষণ করা যায়।
- সহজে রচনা করা যায়।

- Python অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Y2K কী?
  1. একটি সফ্টওয়্যার যা কম্পিউটারে নিরাপত্তা নিশ্চিত করে
  2. একটি কম্পিউটার ভাইরাস-এর নাম
  3. একটি কোডিং সমস্যা যা ২০০০ সালের তারিখ পরিবর্তনে সমস্যা তৈরি করে
  4. কম্পিউটার-এর একটি নতুন অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
একটি কোডিং সমস্যা যা ২০০০ সালের তারিখ পরিবর্তনে সমস্যা তৈরি করে
উত্তর
সঠিক উত্তর:
একটি কোডিং সমস্যা যা ২০০০ সালের তারিখ পরিবর্তনে সমস্যা তৈরি করে
ব্যাখ্যা
• Y2K বাগ:
- Y2K বাগ ছিল একটি কম্পিউটারাইজড সিস্টেমের কোডিং সমস্যা, যা 2000 সালের শুরুতে সারা বিশ্বে কম্পিউটার এবং নেটওয়ার্কে বিপর্যয় ঘটানোর আশঙ্কা তৈরি করেছিল।
- 1990-এর দশক পর্যন্ত অনেক কম্পিউটার প্রোগ্রাম মেমরি সংরক্ষণের জন্য চার-সংখ্যার বছরের পরিবর্তে দুই অঙ্ক ব্যবহার করত।
- উদাহরণ: "1998" কে "98" এবং "2000" কে "00" হিসাবে সংরক্ষণ করা। "00" কে 1900 হিসেবে ভুল ব্যাখ্যা করার ঝুঁকি ছিল।
- ভবিষ্যতের বাজেট বা ঋণের অনুমান করতে গিয়ে 1999 সালেই ত্রুটি ঘটার শঙ্কা ছিল।
- কিছু সফ্টওয়্যার 2000 সালকে লিপ ইয়ার হিসেবে বিবেচনা করেনি।
9 সেপ্টেম্বর, 1999 (9/9/99) তারিখেও ব্যর্থতার আশঙ্কা ছিল, কারণ অনেক প্রোগ্রামে 9-এর একটি ধারাবাহিক ব্যবহার করা হতো প্রোগ্রামের সমাপ্তি নির্দেশ করতে।
প্রতিরোধমূলক ব্যবস্থা:
- 1999 সালের 31 ডিসেম্বর থেকে 2000 সালের 1 জানুয়ারির মধ্যে পরিবর্তনগুলির জন্য বিশ্বব্যাপী ব্যাপক প্রস্তুতি ও প্রোগ্রামিং সংশোধন করা হয়েছিল।
- নির্ভুল প্রস্তুতির কারণে Y2K বাগের কারণে বড় কোনো ব্যর্থতা ঘটেনি।

উৎস: ব্রিটানিকা।
.
গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৯৬
  2. ১৯৯৮
  3. ১৯৬৯
  4. ১৯৮৯
সঠিক উত্তর:
১৯৯৮
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৮
ব্যাখ্যা
• গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রকৃত নাম বা পুরাতন নাম ব্যাকরাব (BackRub)।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই।
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Contacts, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. অফিসিয়াল ওয়েবসাইট।
.
স্মার্ট হোমে বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত পদ্ধতির নাম কী?
  1. সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম
  2. কমিউনিকেশন কন্ট্রোল সিস্টেম
  3. হোম অটোমেশন সিস্টেম
  4. ডিজিটাল অ্যাসিস্ট্যান্স সিস্টেম
সঠিক উত্তর:
হোম অটোমেশন সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
হোম অটোমেশন সিস্টেম
ব্যাখ্যা
• স্মার্ট হোম প্রযুক্তি:
- স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান, যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়।
- স্মার্ট হোম প্রযুক্তিতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে হোম অটোমেশন চালু করা হয়।
- স্মার্ট হোমের পদ্ধতিকে হোম অটোমেশন সিস্টেম (Home Automation System) বলা হয়।
- একটি স্মার্ট হোমে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস যেমন- টেলিভিশন, এসি, লাইটিং, ফ্যান, সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি পরিচালনার জন্য আধুনিক প্রযুক্তির মোবাইল বা রিমোট কন্ট্রোলিং ডিভাইস ব্যবহার করে সেগুলোকে কোনো কেন্দ্রীয় অবস্থানে থেকে নিয়ন্ত্রণ করা যায়।
- বর্তমানে বিভিন্ন শিল্পোন্নত দেশ যেমন-চীন, সিঙ্গাপুর, কোরিয়া ইত্যাদি দেশে গ্লোবাল রেসিডেন্স বা বৈশ্বিক বাসস্থান তৈরি করা হচ্ছে।
- বাসস্থানের নিরাপত্তার জন্য ব্যবহার করা হচ্ছে আইপি ক্যামেরা।
- রিমোট কন্ট্রোল বা ভয়েস কমান্ডের সাহায্যে গাড়ির গ্যারেজ, ঘরের দরজা-জানালা খোলা বা বন্ধ করা, লাইট, ফ্যান, কম্পিউটার ও টেলিফোন চালু কিংবা বন্ধ করা যায়।
- বাইরে থাকাকালে কোনো মেহমান বাসায় আসলে সিকিউরিটি এলার্মের সাহায্যে মোবাইল ফোনে তা জানা যায় ।
- কম্পিউটার নিয়ন্ত্রিত রোবোটের সাহায্যে চা বানানো, কাপড় ধোয়া, ঘরবাড়ি পরিষ্কার ও ময়লা নিষ্কাশন করা সম্ভব হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান
.
LinkedIn-এর বর্তমান সিইও কে? (নভেম্বর ২০২৪)
  1. Reid Hoffman
  2. Ryan Roslansky
  3. Sundar Pichai
  4. Pavel Durov
সঠিক উত্তর:
Ryan Roslansky
উত্তর
সঠিক উত্তর:
Ryan Roslansky
ব্যাখ্যা
• LinkedIn:
- LinkedIn সবার কাছেই সুপরিচিত একটি নাম। পেশাদারদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কমিউনিটি হচ্ছে এই লিংকডইন।
- পেশাজীবীদের কাছে কাজের এক সামাজিক যোগাযোগের মাধ্যম হলো লিংকডইন।
- বর্তমানে করপোরেট জগতে নিয়োগকর্তারা চাকরিপ্রার্থীর যোগ্যতা যাচাইয়ে লিংকডইনের সহায়তা নেন।
- এটি ২০০২ সালে রেইড হফম্যান প্রতিষ্ঠা করেন।
- LinkedIn এর সদর দপ্তর সানিভেল, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- Parent organization: Microsoft Corporation.
- CEO: Ryan Roslansky (Jun 1, 2020 - present).

উৎস: ব্রিটানিকা।
.
ইউটিউব সম্পর্কিত কোন তথ্যটি ভুল?
  1. ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়।
  2. সানফ্রান্সিসকোতে সদরদপ্তর অবস্থিত।
  3. একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট।
  4. Parent organization: Google.
সঠিক উত্তর:
সানফ্রান্সিসকোতে সদরদপ্তর অবস্থিত।
উত্তর
সঠিক উত্তর:
সানফ্রান্সিসকোতে সদরদপ্তর অবস্থিত।
ব্যাখ্যা
• Youtube:
- ইউটিউব হলো একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট।
- ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- Parent organization: Google.
- Founders: Jawed Karim, Chad Hurley, Steve Chen.
- Headquarters: San Bruno, California, United States.
- CEO: Neal Mohan (Feb 16, 2023 - present).

উৎস: ব্রিটানিকা।
.
জাভার কোন বৈশিষ্ট্যের কারণে প্রোগ্রাম লেখা ও ত্রুটিমুক্ত করা সহজ?
  1. সিমেন্টিক কোডিং
  2. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
  3. প্ল্যাটফর্ম নির্ভরতা
  4. কনসোল বেসড অ্যাপ্লিকেশন
সঠিক উত্তর:
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
উত্তর
সঠিক উত্তর:
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
ব্যাখ্যা
• জাভা (Java):
- জাভা একটি প্রোগ্রামিং ভাষা।
- সান মাইক্রোসিস্টেম ৯০ এর দশকের গোড়ার দিকে জাভা ডিজাইন করার পর এটি অতি দ্রুত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষার একটিতে পরিণত হয়।
- জাভা'র এই জনপ্রিয়তার মূল কারণ এর বহনযোগ্যতা (portability), নিরাপত্তা এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও ওয়েব প্রোগ্রামিং এর প্রতি পরিপূর্ণ সাপোর্ট।
- জাভায় লেখা প্রোগ্রাম যে কোনো অপারেটিং সিস্টেমে চালানো যায় শুধু যদি সেই অপারেটিং সিস্টেমের জন্য একটি জাভা রান্টাইম এনভায়রনমেন্ট (জাভা ভার্চুয়াল মেশিন) থেকে থাকে।
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কারণে জাভার অতিদীর্ঘ প্রোগ্রাম লেখা এবং ত্রুটিমুক্ত (debug) করা অনেক সহজ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
.
রোবট নির্মাতা প্রতিষ্ঠান নয় কোনটি?
  1. FANUC
  2. iRobot
  3. Yaskawa
  4. Roboray
সঠিক উত্তর:
Roboray
উত্তর
সঠিক উত্তর:
Roboray
ব্যাখ্যা
• উল্লেখযোগ্য কয়েকটি রোবট নির্মাতাকারী প্রতিষ্ঠান হলো -
- FANUC (ফানুক),
- Yaskawa (ইয়াসকাওয়া),
- iRobot (আইরোবট),
- Boston Dynamics (বোস্টন ডাইনামিকস)।

• মানব-সদৃশ রোবট বা হিউমেনওয়েড (Humanoid) প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো–
- জাপানের মুরাতা কোম্পানির 'মুরাতা বয় (Murata)'।
- সনি কর্পোরেশনের কিউরিও (QRIO) এবং আইবো।
- হোন্ডা কোম্পানির আসিমো (ASIMO)।
- স্যামসাংয়ের রোবোরে (Roboray)।
- হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্সের সোফিয়া।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমানত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
.
কোন ফোনের মাধ্যমে স্মার্টফোন যাত্রা শুরু করে?
  1. এরিকসন
  2. ব্লাকবেরি
  3. নোকিয়া
  4. সাইমন
সঠিক উত্তর:
সাইমন
উত্তর
সঠিক উত্তর:
সাইমন
ব্যাখ্যা
- প্রযুক্তি কোম্পানী IBM বিশ্বের প্রথম স্মার্টফোন তৈরি করে যার নাম ছিল সাইমন।
- 16 আগস্ট, 1994-এ জনসাধারণের কাছে বিক্রি হয়েছিল।
- এতে একটি টাচস্ক্রিন, ইমেইল ক্ষমতা, একটি ক্যালকুলেটর এবং একটি স্কেচ প্যাড সহ কয়েকটি অন্তর্নির্মিত অ্যাপ রয়েছে৷
- এটির কোড-নাম ছিল "অ্যাঙ্গলার" এবং ভেগাসের ফল কমডেক্স কনভেনশনে উন্মোচন করা হয়েছিল।
- ব্যাটারি একবার চার্জ করলে ১ ঘণ্টা চালানো যেত।
- বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ডিভাইসটি কেবলমাত্র 50,000 ইউনিট স্থানান্তরিত করতে ছয় মাস ব্যয় করেছে।

উৎস:
১. Time megazine.
২. World Economic Forum.
১০.
ইন্টেল কর্পোরেশন কোন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান?
  1. যুক্ররাজ্য
  2. তাইওয়ান
  3. চীন
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[ইন্টেল কর্পোরেশন একটি আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর চিপ নির্মাতা। এটি মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড চিপসেট, নেটওয়ার্ক কন্ট্রোলার, ফ্ল্যাশ মেমোরিসহ বিভিন্ন কম্পিউটার ও যোগাযোগ পণ্য তৈরি করে।]

• ইন্টেল কর্পোরেশন:
- ইন্টেল কর্পোরেশন একটি মার্কিন বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি।
- এটি বিশ্বের অন্যতম সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
- এটি মাইক্রোপ্রসেসর এক্স ৮৬ সিরিজের প্রস্তুতকারক।
- যা বেশিরভাগ ব্যক্তিগত কম্পিউটারে (PC) ব্যবহৃত হয়।
- ১৮ জুলাই, ১৯৬৮ খ্রি. ইন্টেল প্রতিষ্ঠিত হয়।
- এই কোম্পানি শুরু করেন সেমিকন্ডাক্টরের অগ্রগামী রবার্ট নয়েস, গর্ডন মুর এবং এন্ড্রু গুভ।
- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা তে এর সদর দপ্তর অবস্থিত।

উৎস: ব্রিটানিকা।
১১.
প্রথম প্রজন্মের মোবাইলে চ্যানেল এক্সেস পদ্ধতি কী ছিল?
  1. CDMA
  2. TDMA
  3. FDMA
  4. EDGE
সঠিক উত্তর:
FDMA
উত্তর
সঠিক উত্তর:
FDMA
ব্যাখ্যা
• প্রথম প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য:
- এই প্রজন্মে এনালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হয়।
- সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো এফডিএমএ(Frequency Division Multiple Acces - FDMA)।
- সমসাময়িক কালের সাধারণ টেলিফোনের তুলনায় মোবাইল ফোনসমূহ আকারে ছোট এবং ওজনে হালকা।
- সিগন্যাল ফ্রিকোয়েন্সি তুলনামূলকভাবে কম।
- কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যায়।
- এতে মাইক্রোপ্রসেসর এবং সেমি কন্ডাক্টর প্রযুক্তি ব্যবহৃত হয়।
- একই এলাকায় অন্য মোবাইল ট্রান্সমিটারের দ্বারা সৃষ্ট রেডিও ইন্টারফারেন্স নেই।
- উদাহরণ: এডভান্সড মোবাইল ফোন সিস্টেম (Advanced Mobile Phone System-AMPS), নর্ডিক মোবাইল টেলিফোন (Nordic Mobile Telephone), টোটাল একসেস কমিউনিকেশন সিস্টেম (Total Access Communication System-TACS) ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১২.
অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করার প্রক্রিয়াকে কী বলে?
  1. ক্রায়োসার্জারি
  2. হোমোসার্জারি
  3. ক্রোমোসার্জারি
  4. বায়োসার্জারি
সঠিক উত্তর:
ক্রায়োসার্জারি
উত্তর
সঠিক উত্তর:
ক্রায়োসার্জারি
ব্যাখ্যা
• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়।
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- গ্রিক শব্দ 'ক্রায়ো' (বরফের মতো ঠান্ডা) এবং 'সার্জারি' (হাতের কাজ) শব্দ দু'টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে।
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, চর্মরোগ, ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়।
- প্রায় বিগত ৪০ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে
- জেমস আরনট কর্তৃক মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে ১৮৪৫ সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়।
- ১৯২০ সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়।
- ১৯৫০ সালে ড. রে এলিংটন সর্বপ্রথম ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন।
- ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন, তরল অবস্থায় প্রয়োগ করা হয়।
- মাইনাস ৪১ ডিগ্রী তাপমাত্রায় ক্রায়োসার্জারি সেলগুলোকে ধ্বংস করার কাজ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
অ্যাপল ইনকর্পোরেটেড প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন কে?
  1. Elon Musk
  2. Andy Jassy
  3. Ronald Wayne
  4. All above
সঠিক উত্তর:
Ronald Wayne
উত্তর
সঠিক উত্তর:
Ronald Wayne
ব্যাখ্যা
• অ্যাপল ইনকর্পোরেটেড:
- অ্যাপল ইনকর্পোরেটেড একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যেটি কনজুমার ইলেকট্রিক, কম্পিউটার সফটওয়্যার, এবং অনলাইন সেবা ডিজাইন, ডেভলপ ও বিক্রি করে।
- সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে অবস্থিত।
- ১৯৭৬ সালের ১ এপ্রিল অ্যাপেল প্রতিষ্ঠিত হয়।
- Founders: Steve Jobs, Steve Wozniak, Ronald Wayne.
- Headquarters: Cupertino, California, United States.
- CEO: Tim Cook.

উৎস: ব্রিটানিকা
১৪.
ফেসবুকের রাশিয়ান সংস্করণ হিসেবে পরিচিত কোনটি?
  1. VK
  2. Viber
  3. Meta
  4. X
সঠিক উত্তর:
VK
উত্তর
সঠিক উত্তর:
VK
ব্যাখ্যা
• টেলিগ্রাম:
- টেলিগ্রাম হলো রাশিয়ান উদ্যোক্তা পাভেল এবং নিকোলাই দুরভের মালিকানাধীন ক্লাউড-ভিত্তিক মেসেজিং অ্যাপ।
- টেলিগ্রাম ব্যবহারকারীরা টেক্সট আদান-প্রদান, ভয়েস কল, ফাইল শেয়ার ইত্যাদি কাজ সম্পাদন করতে পারে সর্বোচ্চ 200,000 সদস্যদের মধ্যে, তাছাড়াও বিভিন্ন পাবলিক ব্রডকাস্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিবিন্ন সেবা গ্রহন করতে পারে।
- সদরদপ্তর: Dubai, United Arab Emirates.
- 2006 সালে Pavel Durov, VKontakte বা VK নামে একটি সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট প্রতিষ্ঠা করেন, একে প্রায়ই Facebook এর রাশিয়ান সংস্করণ হিসাবে বর্ণনা করা হয়।
- 2010-এর দিকে VK-এর ব্যবহারকারীর 100 মিলিয়নেরও বেশি হয়ে যায়।
- 2011 সালে তৎকালীন রাশিয়ার নির্বাচনকে কেন্দ্র করে পাভেল দুরভকে দেয়া প্রস্তাব (Censor সম্পর্কিত) নাকোচ করে দেয়ায় রাজনৈতিক চাপে পরে তাকে এটি বিক্রি করে দিতে হয়।
- 2013 সালে তিনি তৈরি করেন টেলিগ্রাম।
- টেলিগ্রাম হলো জনপ্রিয় মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপের একটি প্রতিযোগী, যেটি( হোয়াটসঅ্যাপ) তার মূল কোম্পানি ফেসবুকের সাথে ব্যবহারকারীর ডেটা শেয়ার করার জন্য বিতর্কের সম্মুখীন হয়েছে।

উৎস: ব্রিটানিকা।
১৫.
কোন কোম্পানি সর্বপ্রথম ফিল্মলেস ইলেকট্রনিক ক্যামেরা উদ্ভাবন করে?
  1. ইস্টম্যান কোডাক কোম্পানি
  2. টেক্সাস ইন্সট্রুমেন্টস ইনকর্পোরেটেড
  3. সনি কর্পোরেশন
  4. ইন্টেল ইনকর্পোরেটেড
সঠিক উত্তর:
টেক্সাস ইন্সট্রুমেন্টস ইনকর্পোরেটেড
উত্তর
সঠিক উত্তর:
টেক্সাস ইন্সট্রুমেন্টস ইনকর্পোরেটেড
ব্যাখ্যা
• ডিজিটাল ক্যামেরা:
- সনাতনী ফিল্ম এর পরিবর্তে মেমরী চিপের মধ্যে ছবি ধারণ করে রাখার ব্যবস্থা।
- ডিজিটাল ক্যামেরার মান হিসাব করা হয় মেগা পিক্সেল দিয়ে।
- টেক্সাস ইন্সট্রুমেন্টস ইনকর্পোরেটেড (Texas Instruments Incorporated) 1972 সালে প্রথম ফিল্মলেস ইলেকট্রনিক ক্যামেরা প্রকাশ্যে আনে।
- 1981 সালে সনি কর্পোরেশন একটি বাণিজ্যিক ইলেকট্রনিক মডেল বের করে, যা একটি ভিডিও ক্যামেরা থেকে ধারণ করা তথ্য সংরক্ষণ করতে একটি "মিনি" কম্পিউটার ডিস্ক ড্রাইভ ব্যবহার করে।
- ইস্টম্যান কোডাক কোম্পানি (Eastman Kodak Company) 1991 সালে পেশাদার ডিজিটাল ক্যামেরা বিক্রি শুরু করে।

উৎস: ব্রিটানিকা।
১৬.
সি প্রোগ্রামিং ভাষায় কী-বোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহার করা হয়?
  1. printf()
  2. abs()
  3. scanf()
  4. get input()
সঠিক উত্তর:
scanf()
উত্তর
সঠিক উত্তর:
scanf()
ব্যাখ্যা
• সি প্রোগ্রামিং ভাষার প্রয়োজনীয় লাইব্রেরি ফাংশন:
- প্রোগ্রামের শুরুতে #include স্টেটমেন্টের সাহায্যে কোন হেডার ফাইল সংযুক্ত করা হলে তা ঐ ফাইলে বর্ণিত সকল ফাংশনের জন্য কাজ করে।
- কোন লাইব্রেরি ফাংশনের হেডার ফাইল এবং ব্যবহারবিধি কি তা জানার জন্য ঐ লাইব্রেরি ফাংশনের উপর কার্সর রেখে বা সিলেক্ট করে Ctrl+F1 চাপলে হেল্প ফাইল থেকে তা জানা যায়।
- সি প্রোগ্রামিং এর কয়েকটি লাইব্রেরি ফাংশনের নাম ও ব্যবহার নিচে দেওয়া হলো:


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৭.
স্মার্ট ওয়াচের ব্যবহার পরিলক্ষিত হয় কোন ক্ষেত্রে?
  1. ওয়ালেট অ্যাপ্লিকেশন সুবিধা
  2. মেসেজিং এবং কলিং ফিচার
  3. রক্তচাপ এবং তাপমাত্রা পর্যবেক্ষণে
  4. উল্লিখিত সকল ক্ষেত্রে
সঠিক উত্তর:
উল্লিখিত সকল ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সকল ক্ষেত্রে
ব্যাখ্যা
• স্মার্ট ওয়াচ:
- স্মার্ট ওয়াচ হলো সাধারণ হাত ঘড়ির মত হাতে পরিধান করার উপযোগী এক ধরণের কম্পিউটিং ডিভাইস।
- বর্তমানের স্মার্ট ওয়াচগুলো ব্লুটুথ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে।
- প্রতিটি স্মার্ট ওয়াচ ব্লুটুথ অ্যাডাপ্টার হিসেবে কাজ করে যার মাধ্যমে ইউজার তাঁর স্মার্টফোনের বিভিন্ন কার্য সম্পাদন বা নিয়ন্ত্রণ পারে।
- যেমন ব্যবহারকারী স্মার্ট ওয়াচ ব্যবহার করে ফোনের কল রিসিভ করতে পারে এবং কল দিতে পারে।
- তাছাড়াও, ইমেইল পড়তে, আবহাওয়ার প্রতিবেদন পেতে, সঙ্গীত শুনতে, ডিজিটাল এসিস্ট্যান্টকে প্রশ্ন জিজ্ঞাসা করতে ঘড়ির ইন্টারফেস ব্যবহার করতে পারেন।
- স্মার্ট ওয়াচগুলি ১৯৭০ এর দশকের গোড়ার দিকে আবিষ্কৃত হতে থাকে।
- 'হ্যামিল্টন পালসার' ছিল প্রথম ডিজিটাল ঘড়িগুলির মধ্যে একটি, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়েছিল।

- স্মার্ট ওয়াচের ব্যবহার:
- বিভিন্ন স্বাস্থ্য তথ্য যেমন হৃদস্পন্দন, রক্তের অক্সিজেনের মাত্রা, রক্তচাপ এবং তাপমাত্রা পর্যবেক্ষণ করতে পারে।
- ডিজিটাল ওয়ালেট অ্যাপ্লিকেশন সুবিধা প্রদান করেন।
- স্মার্টফোনের মতোই মেসেজিং এবং কলিং ফিচার।
- ব্যবহারকারী কোন বিপদে পড়লে জরুরি বার্তা প্রদান করতে পারে।
- মানচিত্র, কম্পাস, altimeter এবং জিপিএস ট্র্যাকিং এর সুবিধা প্রদান করার মাধ্যমে অবস্থান শনাক্তকরনে ব্যবহৃত হয়।

উৎস: Techtarget website.
১৮.
আইবিএম-এর প্রতিষ্ঠাকালীন নাম কী?
  1. বিগ ব্লু
  2. সিটিআর
  3. ইউনিভ্যাক
  4. এডসাক
সঠিক উত্তর:
সিটিআর
উত্তর
সঠিক উত্তর:
সিটিআর
ব্যাখ্যা
• আইবিএম:
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পূর্ণরূপ হচ্ছে International Business Machines Corporation.
- IBM এর প্রতিষ্ঠাতা হলেন চার্লস র‍্যানলেট ফ্লিন্ট।
- এটি ১৯১১ সালের ১৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- এটি শুরুতে কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং (CTR) কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে।
- পরে ১৯২৪ সালে নাম দেওয়া হয় 'ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস'।
- এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর বর্তমান লোগোটি ১৯৭২ সাল থেকে ব্যবহার করা হচ্ছে।
- আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম মেইনফ্রেম কম্পিউটার।
- আইবিএম কোম্পানিকে বিগ ব্লু নামে ডাকা হয়।

উৎস: আইবিএম অফিসিয়াল ওয়েবসাইট।
১৯.
সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট 'X'-এর বর্তমান মালিক কে?
  1. স্টিভ জবস
  2. লিন্ডা ইয়াকারিনো
  3. জযাক ডরসি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
• X/Twitter:
- Twitter এর বর্তমান নাম X
- X হচ্ছে সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
- X-এর বর্তমান মালিক ইলন মাস্ক।
- CEO: Linda Yaccarino (Jun 5, 2023 – present)
- Founders: Jack Dorsey, Evan Williams, Biz Stone, Noah Glass
- X চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)।
- সদর দপ্তর: San Francisco, California, United States
- X-এ ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়।
- X-এ ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।

উৎস: অফিসিয়াল ওয়েবসাইট।
২০.
ক্লায়েন্ট-সার্ভার কম্পিউটিং-এর কোন উপাদানটি রিসোর্স শেয়ার করে?
  1. ক্লায়েন্ট
  2. সার্ভার
  3. নেটওয়ার্ক
  4. রাউটার
সঠিক উত্তর:
সার্ভার
উত্তর
সঠিক উত্তর:
সার্ভার
ব্যাখ্যা
• ক্লায়েন্ট-সার্ভার কম্পিউটিং:
- ক্লায়েন্ট-সার্ভার কম্পিউটিং-এ তিনটি উপাদান বা কম্পোনেন্ট থাকে। যথা-
১। ক্লায়েন্ট,
২। সার্ভার এবং
৩। নেটওয়ার্ক।

- কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন এ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই উপযোগী।
- এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে।
- যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটিকে সার্ভার বলে আর যেসব কম্পিউটার রিসোর্স ব্যবহার করে তাদেরকে ক্লায়েন্ট বলে।
- নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় রিসোস ম্যানেজম্যান্ট অনেক সহজ হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
মেশিন লার্নিং অ্যালগরিদমে কোন প্রোগ্রামিং ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
  1. C #
  2. Python
  3. ALGOL
  4. XML
সঠিক উত্তর:
Python
উত্তর
সঠিক উত্তর:
Python
ব্যাখ্যা
• পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়‍্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।
• মেশিন লার্নিং (ML) অ্যালগরিদমে পাইথন প্রোগ্রামিং ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।
২২.
VR টেকনোলোজিতে ব্যবহৃত সফটওয়্যার কোনটি?
  1. Vtool
  2. Maya
  3. Adobe
  4. Both A and C
সঠিক উত্তর:
Maya
উত্তর
সঠিক উত্তর:
Maya
ব্যাখ্যা
• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো- Vizard, VRToolKit, 3D Studio Max, Maya ইত্যাদি।
- ভার্চুয়াল রিয়েলিটিতে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও সম্ভবপর হয়।
- ভার্চুয়াল জগতে প্রবেশের সময় একজন ব্যবহারকারীকে মাথাইয় হেড মাউন্টেড ডিসপ্লে, হাতে একটি ডাটা গ্লোভ বা একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট পড়তে হয় এবং ভার্চুয়াল রিয়েলিটি তাকে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা প্রদান করে।
- ভার্চুয়াল রিয়েলিটির উদ্ভাবক হলেন জ্যারন ল্যানিয়ার। [Jaron Lanier; পূর্ণ নাম Jaron Zepel Lanier]

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩.
ওরাকল কর্পোরেশনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা কে? (নভেম্বর ২০২৪)
  1. সত্য নাদেলা
  2. ল্যারি এলিসন
  3. সাফরা এ. ক্যাটজ
  4. জ্যাক ডর্সি
সঠিক উত্তর:
সাফরা এ. ক্যাটজ
উত্তর
সঠিক উত্তর:
সাফরা এ. ক্যাটজ
ব্যাখ্যা
• ওরাকল কর্পোরেশন (Oracle Corporation):
- ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন।
- Headquarters: Austin, Texas, United States.
- Founders: Larry Ellison, Bob Miner, Ed Oates.
- ওরাকল কর্পোরেশনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন সাফরা এ. ক্যাটজ। (নভেম্বর ২০২৪)
- কোম্পানিটি কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেম এবং এন্টারপ্রাইজ সফটওয়্যার পণ্যে পারদর্শী-বিশেষভাবে নিজস্ব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্রান্ডে।
- ১৯৭৭ সালের ১৬ জুন ওরাকল যাত্রা শুরু করে।

উৎস: ব্রিটানিকা এবং অফিশিয়াল ওয়েবসাইট। [Link]
২৪.
টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেয়া হয়, এই প্রযুক্তিটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
  1. ন্যানোটেকনোলজি
  2. রোবটিক্স
  3. বায়োসেন্সর
  4. বায়োইনফরমেট্রিক্স
সঠিক উত্তর:
ন্যানোটেকনোলজি
উত্তর
সঠিক উত্তর:
ন্যানোটেকনোলজি
ব্যাখ্যা
• ন্যানোটেকনোলজি:
- Merriam Webster অনলাইন ডিকশনারী অনুসারে ন্যানোটেকনোলজি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।
- এক ন্যানোমিটার হচ্ছে এক মিটারের একশত কোটি ভাগের এক ভাগ অর্থাৎ ১ ন্যানোমিটার (1nm) = 10-9 মিটার (m)।
- ন্যানোটেকনোলজির ক্ষেত্রে দুটি প্রক্রিয়া আছে। যথা-
১. ক্ষুদ্র থেকে বৃহৎ (Bottom Up):
- এ পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছোট জিনিস দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা হয়।
- ন্যানো প্রযুক্তির সাহায্যে ন্যানোমিটার স্কেলে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর উপাদান দিয়ে কাঙ্ক্ষিত কোনো বস্তু তৈরি করা যায়।

২. বৃহৎ থেকে ক্ষুদ্র (Top down):
- টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে কেটে ছোট করে, তাকে নির্দিষ্ট আকার দেয়া হয়।
- এক্ষেত্রে সাধারণত Etching প্রক্রিয়াটি সম্পর্কিত। আমাদের বর্তমান ইলেকট্রনিক্স হলো টপ ডাউন প্রযুক্তি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২৫.
প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে-
  1. Compaq
  2. IBM
  3. Epson
  4. DOEL
সঠিক উত্তর:
Epson
উত্তর
সঠিক উত্তর:
Epson
ব্যাখ্যা
• ল্যাপটপ কম্পিউটার:
- ল্যাপটপ কম্পিউটার ওজনে হালকা, আকারে ছোট এবং সহজে বহনযোগ্য।
- ল্যাপটপ কম্পিউটার এসি বিদ্যুৎ এবং ব্যাটারি উভয়ের সাহায্যেই ব্যবহার করা যায়।
- ১৯৮১ সালে এপসন (Epson) কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।
- ডেক্সটপের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।
- মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়।
- ল্যাপটপ কম্পিউটারের সাথে আলাদাভাবে মিনিটর, মাউস, কি-বোর্ড ইত্যাদি ডিভাইস যুক্ত করা যায়।
- বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL)।
- দোয়েল ল্যাপটপ তৈরি করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।

উৎস: dw.com এবং Live MCQ লেকচার শীট।
২৬.
কোনটি প্রাইভেট ক্লাউডের অন্তর্ভুক্ত নয়?
  1. Dell
  2. AWS
  3. VMware
  4. HPE
সঠিক উত্তর:
AWS
উত্তর
সঠিক উত্তর:
AWS
ব্যাখ্যা
• Amazon Web Services বা, AWS পাবলিক ক্লাউডের অন্তর্ভুক্ত। অপরদিকে, Vmare, HPE, Dell হচ্ছে প্রাইভেট ক্লাউড।

- পাবলিক ক্লাউডের সেবা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে।
- পাবলিক ক্লাউডে পাবলিক অ্যাপ্লিকেশন, স্টোরেজ, ও অন্যান্য রিসোর্সসমূহ বিনাখরচে ব্যবহারের জন্য উন্মুক্ত থাকে।

• ক্লাউড কম্পিউটিং এর সুবিধাসমূহ-
১। যেকোনো স্থান থেকে যেকোন সময় ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড সেবা গ্রহণ করা যায়।
২। বিভিন্ন ধরণের রিসোর্স (হার্ডওয়্যার ও সফটওয়্যার ইত্যাদি) শেয়ার করে কোন ব্যক্তি বা কোম্পানির খরচ কমানো যায়।
৩। কোম্পানির অপারেটিং খরচ তুলনামুলক কম।
৪। ক্লাউডে সংরক্ষিত তথ্য যেকোনো স্থান থেকে যেকোন সময় এক্সেস করা যায় এবং তথ্য কীভাবে প্রসেস বা সংরক্ষিত হয় তা জানার প্রয়োজন হয় না।
৫। সহজে কাজকর্ম মনিটরিং এর কাজ করা যায় ফলে বাজেট ও সময়ের সাথে তাল মিলিয়ে কর্মকান্ড পরিচালনা করা যায়।
৬। অধিক নির্ভরযোগ্য ও নিরাপদ সিস্টেম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২৭.
নিচের কোনটি সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্কিং সাইট নয়?
  1. Facebook
  2. Linkedin
  3. Bing
  4. Instagram
সঠিক উত্তর:
Bing
উত্তর
সঠিক উত্তর:
Bing
ব্যাখ্যা
• কিছু বিখ্যাত সোশাল নেটওয়ার্কিং এর সাইট:
1. Facebook
2. Whatsapp
3. Twitter/X
4. Linkedin
5. Instagram
6. Telegram

• কিছু সার্চ ইঞ্জিন:
1. Google
2. DuckDuckgo
3. Bing
4. Yahoo
5. Baidu

উৎস: ব্রিটানিকা।
২৮.
ক্লাউড কম্পিউটিংয়ে 'Pay as you go' এর মানে কী?
  1. ক্রেতাকে আগে থেকে পরিষেবা রিজার্ভ করতে হবে
  2. ক্রেতা যা ব্যবহার করবে, শুধুমাত্র তার জন্য মূল্য দিতে হবে
  3. পরিষেবা ব্যবহার করলেও কোনো মূল্য দিতে হবে না
  4. ক্রেতা সমস্ত সেবার জন্য একসাথে মূল্য দিতে হবে
সঠিক উত্তর:
ক্রেতা যা ব্যবহার করবে, শুধুমাত্র তার জন্য মূল্য দিতে হবে
উত্তর
সঠিক উত্তর:
ক্রেতা যা ব্যবহার করবে, শুধুমাত্র তার জন্য মূল্য দিতে হবে
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং এমন একটি কম্পিউটিং প্রযুক্তি, যা ইন্টারনেট ও কেন্দ্রীয় রিমোট সার্ভার ব্যবহারের মাধ্যমে ডেটা এবং অ্যাপ্লিকেশনসমূহ নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করতে সক্ষম।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং (NIST) অনুসারে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কোনো সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল, যাতে ৩টি বৈশিষ্ট্য থাকবে-
১. Resource Flexibility/Scalability (যত চাহিদা তত সার্ভিস)
- ক্রেতা যত চাইবে, সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. On Demand (যখন চাহিদা তখন সার্ভিস)
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে।
- ক্রেতা তার ইচ্ছায় যখন খুশি তার চাহিদা বাড়াতে কমাতে পারবে।

৩. Pay as you go (যখন ব্যবহার তখন মূল্যশোধ)
- ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না।
- ক্রেতা যা ব্যবহার করবে, শুধুমাত্র তার জন্যি পেমেন্ট করতে হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২৯.
'Encapsulation' কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রতিনিধিত্ব করে?
  1. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
  2. ভিজ্যুয়াল প্রোগ্রামিং
  3. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
  4. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
সঠিক উত্তর:
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
উত্তর
সঠিক উত্তর:
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
ব্যাখ্যা
• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।

• মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়। যেমন:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।