পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ২ আগস্ট, ২০২৩সময়50 minutes৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
কারিগরী শিক্ষা অধিদপ্তর পদের নাম: হিসাব রক্ষক (গ্রেড-১২) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৫.০৩.২০২১ ---------------------------[For iPad Mania] Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ২ আগস্ট, ২০২৩ · ১০০ প্রশ্ন

.
‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান’ - এ চরণটি কোন ছন্দে লেখা?
  1. ক) স্বরবৃত্ত
  2. খ) সত্তাবৃত্ত
  3. গ) অক্ষরবৃত্ত
  4. ঘ) অমিত্রাক্ষর
সঠিক উত্তর:
গ) অক্ষরবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) অক্ষরবৃত্ত
ব্যাখ্যা
- ‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান’ লাইনটি কাজী নজরুল ইসলামের 'দারিদ্র্য' কবিতার অন্তর্গত।
- এটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা।
- 'দারিদ্র' কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত সিন্ধু হিন্দোল কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত।
- ১৯২৭ খৃষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। ১৯টি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ।

• এই কাব্যের কয়েকটি লাইন-
"হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্।
তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান
কন্টক-মুকুট শোভা।-দিয়াছ, তাপস,
অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস;
উদ্ধত উলঙ্গ দৃষ্টি, বাণী ক্ষুরধার,
বীণা মোর শাপে তব হ’ল তরবার!"

উৎস: 'দারিদ্র্য' কবিতা এবং বাংলাপিডিয়া।
.
অণুতে গঠিত হিমাচল’ কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) করণে সপ্তমী
  2. খ) অধিকরণে সপ্তমী
  3. গ) অপাদানে শূণ্য
  4. ঘ) কর্তায় সপ্তমী
সঠিক উত্তর:
ক) করণে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
ক) করণে সপ্তমী
ব্যাখ্যা
• করণ কারক:
- "করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। সুতরাং করণ কারক অর্থ কার্য সম্পাদনের যন্ত্র বা উপায়।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে।
যেমন:
'অণুতে গঠিত হিমাচল'- (কী উপায়ে/ কিসের দ্বারা? অণুতে): এটি করণ কারকে সপ্তমী বিভক্তি।
 
• করণ কারকে বিভক্তির প্রয়োগ:
- দস্যুদল গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে। (কী দিয়ে মেরেছে? লাঠি): করণ কারকে শূণ্য বিভক্তি।
- পিয়াল কলম দিয়ে লিখছে। (কী দিয়ে লিখছে? কলম দিয়ে): করণ কারকে তৃতীয়া বিভক্তি।
- কীর্তিমান হয় কর্মে। (কী উপায়ে হয়? কর্মে): করণ কারকে সপ্তমী বিভক্তি।
- ধনে ধনে ঘর ভরেছে। (কী দিয়ে ভরেছে? ধনে ধনে): করণ কারকে সপ্তমী বিভক্তি।
- এ কাগজে ভালো লেখা হবে না। (কী দিয়ে ভালো লেখা হবে না? কাগজে): করণ কারকে সপ্তমী বিভক্তি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামদু ও ড. মোহাম্মদ আমীন।
.
ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি সিআরপিসি’র কোন ধারায়?
  1. ক) ৬৪
  2. খ) ১৬৪
  3. গ) ৫৪
  4. ঘ) ১৫৪
সঠিক উত্তর:
খ) ১৬৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬৪
ব্যাখ্যা
বিভিন্ন ধারা:

- ৫৪ ধারা বিনা ওয়ারেন্টে পুলিশ কর্তৃক গ্রেফতার করার ক্ষমতা।
- ১৪৪ ধারা মানুষের চলাচল, আচরণ অর্থাৎ মৌলিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা।
- ১৫৪ ধারা ফৌজদারি কার্যবিধি ধারা।
- ১৬৪ ধারা এই ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়।
- ১৭৩ ধারা এই ধারায় চার্জশিট দাখিল করা হয়।
- ৪২০ ধারা বাংলাদেশ পেনাল কোডের একটি ধারা যেখানে প্রতারণার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
.
বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারী বাসভবনের নাম কি?
  1. ক) গণভবন
  2. খ) রাষ্ট্রপতির ভবন
  3. গ) বঙ্গভবন
  4. ঘ) ইডেন ভবন
সঠিক উত্তর:
গ) বঙ্গভবন
উত্তর
সঠিক উত্তর:
গ) বঙ্গভবন
ব্যাখ্যা
সরকারি বাসভবন:

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন।
- রাষ্ট্রপতির সরকারি বাসভবন ঢাকার দিলকুশা এলাকায় অবস্থিত।
- গোড়ার দিকে এটি ছিল ভারতের ব্রিটিশ ভাইসরয়ের অস্থায়ী সরকারি বাসভবন এবং পরে পূর্ববাংলার গভর্নরের সরকারি বাসস্থান।
- তখন এই ভবন গভর্নর হাউজ নামে পরিচিত ছিল।
- বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন জেলার সঙ্গে বিদেশের সীমনা নেই?
  1. ক) ফরিদপুর
  2. খ) ময়মনসিংহ
  3. গ) বান্দরবান
  4. ঘ) যশোর
সঠিক উত্তর:
ক) ফরিদপুর
উত্তর
সঠিক উত্তর:
ক) ফরিদপুর
ব্যাখ্যা
সীমান্তবর্তী জেলা:

- ফরিদপুর জেলার সঙ্গে বিদেশের সীমনা নেই।
- বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট ৩২টি।
- ভারতের সাথে সীমান্ত আছে ৩০টি জেলার।
- মিয়ানমারের সাথে ৩টি (কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান) জেলার সীমান্ত রয়েছে।
- রাঙ্গামাটি একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার ২টি দেশের সাথেই সীমান্ত রয়েছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া, ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
.
Change the voice: 'Who is calling me?'
  1. ক) By whom am I called?
  2. খ) By whom I am called?
  3. গ) By whom am I being called?
  4. ঘ) Whom am I called by?
সঠিক উত্তর:
গ) By whom am I being called?
উত্তর
সঠিক উত্তর:
গ) By whom am I being called?
ব্যাখ্যা
• Who যুক্ত Interrogative Sentence এর Active Voice কে Passive Voice এ পরিণত করার নিয়ম:
- Who এর পরিবর্তে প্রথমে By whom বসে।
- এরপর Tense ও Person অনুযায়ী modal auxiliary Verb বসাতে হয়। 
- Object টি Subject হয় 
- Tense অনুযায়ী কর্তার পরে  be/being/been বসাতে হয়। 
- মূল Verb এর Past Participle বসে।
- সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। 

Active: Who is calling me?
Passive: By whom am I being called?
.
Identify the correct passive form: 'Do you know them?'
  1. ক) Are they known by you?
  2. খ) Would they be know by you?
  3. গ) Are they known with you?
  4. ঘ) Are they known to you?
সঠিক উত্তর:
ঘ) Are they known to you?
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Are they known to you?
ব্যাখ্যা
Auxiliary verb যুক্ত Interrogative sentence  কে passive করতে গেলে দুই ধাপে করতে হয়।
- প্রথমেই  বাক্যটিকে Assertive এ রূপান্তরিত করে নিতে হয়। এরপর passive voice এর 
- Assertive sentence টি কে Interrogative sentence এ পরিণত করতে হয়। 
যেমন- Do you know them? এর Assertive  হচ্ছে You know them. 

Assertive sentence এর active voice কে passive করার নিয়ম - 
- Active voice object Passive voice এর  Subject হবে  + Tense অনুযায়ী Auxiliary Verb  বসবে + মূল  verb এর  past participle form + Active voice এর  subject টি passive এ object হিসাবে বসে এবং  তার পূর্বে  preposition by বসে
- কিন্তু know এর সাথে by বসে না 'to'  হয়। 

Active: Do you know them?
Passive: Are they known to you?
.
বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. ক) চামার
  2. খ) ধারালো
  3. গ) মোড়ক
  4. ঘ) পোষ্টার
সঠিক উত্তর:
গ) মোড়ক
উত্তর
সঠিক উত্তর:
গ) মোড়ক
ব্যাখ্যা
• অক প্রত্যয়:
- √মুড় + অক = মোড়ক,
- √ঝল্‌ + অক = ঝলক,

• শব্দগুলো বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।

এছাড়া, 
'চামার' তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি (২০১৯)।
.
সন্ধি বিচ্ছেদ করুন: ‘সূর্যোদয়’
  1. ক) সূর্য + দয়
  2. খ) সূর্য + উদয়
  3. গ) সূর্যো + দয়
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) সূর্য + উদয়
উত্তর
সঠিক উত্তর:
খ) সূর্য + উদয়
ব্যাখ্যা
• 'সূর্যোদয়' শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ হচ্ছে সূর্য + উদয়।

• সন্ধি:
- পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দগঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে ।

• সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি ৷
- 'সূর্যোদয়' শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ হচ্ছে সূর্য + উদয়। 'সূর্যোদয়' শব্দটি স্বরসন্ধি এর উদাহরণ।

• স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।
যেমন-
শুভ+ইচ্ছা = শুভেচ্ছা।
সূর্য+উদয় = সূর্যোদয়।
মহা+ঋষি = মহর্ষি।
শীত+ঋত = শীতার্ত।
জন+এক = জনৈক।
বন+ওষধি = বনৌষধি।
প্রতি+এক = প্ৰত্যেক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১০.
x + y = 17 এবং xy = 60 হলে x - y = কত?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
সঠিক উত্তর:
ক) 7
উত্তর
সঠিক উত্তর:
ক) 7
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 17 এবং xy = 60 হলে x - y = কত?

সমাধান:
x + y = 17
 xy = 60

আমরা জানি
(x - y)2 = (x + y )2 - 4xy
(x - y)2 = 172 - 4 × 60
(x - y)2 =  289 - 240
(x - y)2 = 49
(x - y)2 = 7
(x - y) = 7
১১.
বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
  1. ক) 16
  2. খ) 12
  3. গ) 9
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 9
উত্তর
সঠিক উত্তর:
গ) 9
ব্যাখ্যা
প্রশ্নটিতে ভাষাগত ইস্যু থাকতে পারে। চারগুণ বৃদ্ধি বলতে যা আছে তার সাথে চারগুণ পরিমাণ যোগ করা বুঝাতে পারে। নিচের দুটি প্রশ্ন ভালোভাবে লক্ষ করুন।]

প্রশ্ন: বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস 3গুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস =  (2r + 6r) = 8r
∴ ব্যাসার্ধ =8r/2 = 4r  

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(4r)2 =16πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 16πr2 - πr2 = 15πr2

∴ 15 গুণ বৃদ্ধি পাবে।

=======================

প্রশ্ন: বৃত্তের ব্যাস 3গুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?

সমাধান: 
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস 3গুণ বৃদ্ধি পেলে হবে 6r
∴ ব্যাসার্ধ = 6r/2 = 3r 

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2
 
∴ বৃত্তের ক্ষেত্রফল 9 গুণ  হবে।

যেহেতু অপশনে 15 নাই তাই সঠিক উত্তর 9 গ্রহণ করা হয়েছে ।
১২.
দুটি রাশির অনুপাত ৫ : ১১। উত্তর রাশি ৯৯ হলে পূর্ব রাশি কত?
  1. ক) ৪২
  2. খ) ৪৫
  3. গ) ৪৮
  4. ঘ) ৫৬
সঠিক উত্তর:
খ) ৪৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি রাশির অনুপাত ৫ : ১১। উত্তর রাশি ৯৯ হলে পূর্ব রাশি কত?

সমাধান:
পূর্ব রাশি : উত্তর রাশি = ৫ : ১১
পূর্ব রাশি : ৯৯ = ৫ : ১১
পূর্বরাশি = (৫ × ৯৯)/১১ = ৪৫
পূর্বরাশি = ৪৫
১৩.
বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি?
  1. ক) চর্যাপদ
  2. খ) বৈষ্ণব পদাবলি
  3. গ) ঐতলেয় আরণ্যক
  4. ঘ) দোহাকোষ
সঠিক উত্তর:
ক) চর্যাপদ
উত্তর
সঠিক উত্তর:
ক) চর্যাপদ
ব্যাখ্যা
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা
  1. ক) মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) মুহম্মদ আব্দুল হাই
  3. গ) মোফাজ্জল হোসেন চৌধুরী
  4. ঘ) মুনীর চৌধুরী
সঠিক উত্তর:
ক) মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ক) মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা
- ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ।
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
- ১৯৫৯ সালে প্রকাশিত 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' রচনা করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ।

• তাঁর ভাষা ও সাহিত্যবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ:,
- ভাষা ও সাহিত্য,
- বাঙ্গালা ব্যাকরণ,
- বাংলা সাহিত্যের কথা,
- বাংলা সাহিত্যের ইতিহাস ইত্যাদি।
এছাড়া তিনি বাংলা একাডেমির 'আঞ্চলিক ভাষার অভিধান' সম্পাদনা করেন।

দ্র: প্রশ্নে 'বাঙ্গালা' এর পরিবর্তে 'বাংলা' দেওয়া আছে। তাই 'বাঙ্গালা' এর কাছাকাছি 'বাংলা' কে উত্তর হিসেবে 'বাংলা ভাষার ইতিবৃত্ত' সঠিক ধরে নেওয়া হল।

উৎস: বাংলাপিডিয়া।
১৫.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. ক) একটি কালো মেয়ের কথা
  2. খ) তেইশ নম্বর তৈলচিত্র
  3. গ) আয়নামতির পালা
  4. ঘ) ইছামতী
সঠিক উত্তর:
ক) একটি কালো মেয়ের কথা
উত্তর
সঠিক উত্তর:
ক) একটি কালো মেয়ের কথা
ব্যাখ্যা
• একটি কালো মেয়ের কথা:
- প্রকাশকালের বিবেচনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো একটি অপরিহার্য বিষয় নিয়ে লেখা প্রথম উপন্যাস হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘একটি কালো মেয়ের কথা'।
- প্রকাশকাল: ১৯৭১ সালের  ১৩৭৮ বঙ্গাব্দ, উল্টোরথের পুজো সংখ্যা, নবকল্লোল।
- ডেভিড আর্মস্ট্রং ওরফে মনসুর আলীর জবানীতে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের নৃশংসতা বর্ণনা অনুষঙ্গে উপন্যাসটির মূল প্রেক্ষাপটের সূচনা ঘটেছে।
- জীবনের সায়াহ্নে লেখকের দায়বোধ থেকে রোগশয্যাতে জর্জরিত অশান্ত ও উদ্বিগ্ন তারাশঙ্কর নাজমা নামক এক কালো মেয়েকে হাজারো নির্যাতিতা নারীর প্রতীকরূপে উপস্থাপন করে মুক্তিযুদ্ধের শুরুর পর্বের পাক হানাদারদের নৃশংসতা বিচিত্র করেছেন।
- এই উপন্যাসের নাম-চরিত্র/প্রধান চরিত্র নাজমা নামের একটি কালো মেয়ে।

---------------
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়:
- তিনি বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক ছিলেন।
- তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- চৈতালী ঘূর্ণি,
- ধাত্রীদেবতা,
- কালিন্দী,
- গণদেবতা,
- পঞ্চগ্রাম,
- কবি,
- হাঁসুলি বাঁকের উপকথা,
- একটি কালো মেয়ের কথা।

অন্যদিকে,
- ‘তেইশ নম্বর তৈলচিত্র’ আলাউদ্দিন আল আজাদ রচনা করেন।
-  বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত শেষ উপন্যাস ‘ইছামতী।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার ও বাংলাপিডিয়া।
১৬.
‘যা বলা হবে’ এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ক) উক্ত
  2. খ) বক্তব্য
  3. গ) ভবিতব্য
  4. ঘ) অনুমিত
সঠিক উত্তর:
খ) বক্তব্য
উত্তর
সঠিক উত্তর:
খ) বক্তব্য
ব্যাখ্যা
• যা বলা হবে' - বক্তব্য'।

• আরও কিছু এক কথায় প্রকাশ- 
বলা অনুচিত এমন - অবাচ্য' 
'যা বলার যোগ্য নয়' - 'অকথ্য'  
'যা বলা হয়নি' - 'অনুক্ত' 

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান। 
১৭.
The word 'sibling' means
  1. ক) a brother
  2. খ) a sister
  3. গ) a brother or sister
  4. ঘ) an infant
সঠিক উত্তর:
গ) a brother or sister
উত্তর
সঠিক উত্তর:
গ) a brother or sister
ব্যাখ্যা
Sibling (noun): 
English Meaning - A brother or sister. 
Bangla Meaning - একই মাতাপিতার সন্তান; ভাই বা কোন।
Example Sentence - I have four siblings.

Source: Cambridge Dictionary. 
১৮.
What is the plural form of the word 'louse'?
  1. ক) louses
  2. খ) lice
  3. গ) lices
  4. ঘ) licesa
সঠিক উত্তর:
খ) lice
উত্তর
সঠিক উত্তর:
খ) lice
ব্যাখ্যা
Louse (উকুন) এর plural form হচ্ছে  Lice.
- কিছু কিছু noun এর plural করার সময় শব্দের ভেতরের vowel এবং consonant পরিবর্তন করে plural করতে হয়। 

এই রকম আর কিছু উদাহরণ হচ্ছে:
Ox - Oxen.
Brother - Brethren.
Child - Children.
১৯.
Fill in the blank: I still have ____ money.
  1. ক) a few
  2. খ) quite a few
  3. গ) many
  4. ঘ) a little
সঠিক উত্তর:
ঘ) a little
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a little
ব্যাখ্যা
Money শব্দটি Uncountable Noun.
- Uncountable Noun এর পূর্বে a little ছাড়া বাকিগুলোর ব্যবহার অশুদ্ধ। 
- little, a little, a few, few এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।

Complete Sentence: I still have a little money.

• Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
• Little এবং few, নেতিবাচক অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বলেই চলে।
• A little, a few, ইতিবাচক অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।

উল্লেখ্য, money uncountable noun হলেও Taka, Rupee, Pound ইত্যাদি Countable noun.
২০.
'অরণ্যে রোদন’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) অবিরাম কান্না
  2. খ) বারংবার চেষ্টা করা
  3. গ) বৃথা চেষ্টা
  4. ঘ) ছিচাকাঁদুনে
সঠিক উত্তর:
গ) বৃথা চেষ্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) বৃথা চেষ্টা
ব্যাখ্যা
• অরণ্য রোদন - বাগধারাটির অর্থ নিষ্ফল আবেদন।

এছাড়াও আরোকিছু গুরুত্বপূর্ণ বাগধারা হলো-
- অন্ধের ষষ্ঠি ও অন্ধের নড়ি বাগধারা দুইটির অর্থ একমাত্র সম্বল।
- অকাল কুষ্মান্ড বাগধারার অর্থ - অপদার্থ, অকেজো।
- তাল পাতার সেপাই - অতিশয় দুর্বল।
• 'কৈ মাছের প্রাণ' বাগধারার অর্থ - যা সহজে মরে না।
• 'পুটি মাছের প্রাণ' বাগধারার অর্থ - ছোটো মন।
• 'তানকানা' বাগধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
• 'তিলকে তাল করা' বাগধারার অর্থ - ছোটকে বড় করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
২১.
Vivid- শব্দের বঙ্গানুবাদ কোনটি?
  1. ক) বিবিধ
  2. খ) প্রাণবন্ত
  3. গ) বিস্তৃত
  4. ঘ) ব্য্যাপ্ত
সঠিক উত্তর:
খ) প্রাণবন্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রাণবন্ত
ব্যাখ্যা
• Vivid শব্দের অর্থ- প্রাণবন্ত

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দঃ
Plebiscite - গণভোট।
Ombudsman - ন্যায়পাল।
Plaintiff - বাদি, ফরিয়াদি।
Nomads - যাযাবর।
Posthumous - মরনোত্তর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২.
‘ঔদার্য’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) ম্লান
  2. খ) পতন
  3. গ) বিনয়
  4. ঘ) সাগরেদ
অনির্ধারিত
ব্যাখ্যা
• 'ঔদার্য' শব্দের বিপরীত শব্দ  - কার্পণ্য।

- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয়।
- 'উত্থান' এর বিপরীত শব্দ পতন।
- 'সাগরেদ' শব্দের বিপরীত শব্দ ওস্তাদ।

দ্র: প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর অপশনে না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২৩.
‘গৃহ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) নিবাস
  2. খ) ঘরোয়া
  3. গ) ভবন
  4. ঘ) ঘর
সঠিক উত্তর:
খ) ঘরোয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ঘরোয়া
ব্যাখ্যা
• 'গৃহ' এর সমার্থক শব্দ নয় - ঘরোয়া।

• 'গৃহ/ঘর' এর সমার্থক শব্দ:
- নিলয়, আলয়, ভবন, নিবাস, নিকেতন, আগার, বাড়ি, আবাস, বাটি, গেহ, নিকেত ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৪.
‘মুক্তিযুদ্ধ’ কোন ধরণের কর্মধারয় সমাস?
  1. ক) মধ্যপদলোপী
  2. খ) উপমেয়-উপমান
  3. গ) উপমান
  4. ঘ) উপমিত
অনির্ধারিত
ব্যাখ্যা
• ‘মুক্তিযুদ্ধ' (মুক্তির জন্য যুদ্ধ) হলো- চতুর্থী তৎপুরুষ সমাস

• চতুর্থী তৎপুরুষ সমাস:
- পূর্বপদের চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে।
যেমন: 
বিয়েপাগলা= বিয়ের জন্য পাগলা।
গুরুকে ভক্তি= গুরুভক্তি।
বসতের নিমিত্ত বাড়ি= বসতবাড়ি।
মুক্তির নিমিত্তে বা জন্য যুদ্ধ - মুক্তিযুদ্ধ।

দ্র: দ্র: প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর অপশনে না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম- দশম শ্রেণি। (২০১৯ সংস্করণ)। 
২৫.
‘সপ্তাহ’ কোন প্রকারের শব্দ?
  1. ক) অংকবাচক
  2. খ) গুণবাচক
  3. গ) ক্রমবাচক
  4. ঘ) গণনাবাচক
সঠিক উত্তর:
ঘ) গণনাবাচক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গণনাবাচক
ব্যাখ্যা
• সংখ্যাবাচক শব্দ:
- সংখ্যা বলতে গণনার ধারণা বোঝায়।
- যে সব শব্দ কোন বিশেষ্য পদ, অর্থাৎ কোন ব্যাক্তি বা বস্তু বা কোন কিছুর সংখ্যার ধারণা প্রকাশ করে, তাকে সংখ্যাবাচক শব্দ বলে। যেমন- এক টাকা।

বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯) অনুসারে, সংখ্যাবাচক শব্দ ৪ প্রকার:
১। অঙ্কবাচক সংখ্যা।
২। পরিমাণ বা গণনাবাচক সংখ্যা।
৩। ক্রম বা পূরণবাচক সংখ্যা।
৪। তারিখবাচক সংখ্যা।

• পরিমাণ বা গণনাবাচক সংখ্যা:
- একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায়, তা-ই  পরিমাণ বা গণনাবাচক সংখ্যা।
যেমন: সপ্তাহ বলতে আমরা সাতদিনের সমষ্টি বুঝিয়ে থাকি। সপ্ত (সাত) অহ (দিনক্ষণ) = সপ্তাহ। এখানে দিন একক। এরূপ- সাতটি দিন আব সাতটি একক মিলে হয়েছে সপ্তাহ।

তবে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২১) অনুসারে, সংখ্যাবাচক শব্দ দুই রকমের:
১। ক্রমবাচক সংখ্যাশব্দ।
২। পূরণবাচক সংখ্যাশব্দ।

আবার, পূরণবাচক সংখ্যাশব্দ তিন ধরনের।
১। সাধারণ পুরণবাচক।
২। তারিখ পূরণবাচক।
৩। ভগ্নাংশ পূরণবাচক।

দ্র: প্রশ্নটি পুরাতন বই থেকে করা হয়েছিল। নতুন বই অনুসারে, পরিমাণ বা গণনাবাচক সংখ্যাশব্দ বলে কিছু পাওয়া যায়নি। তাই সঠিক উত্তর ধরে নিয়ে আমরা পুরাতন বই অনুসারে ব্যাখ্যা উপস্থাপন করেছি।

উৎস:
১। বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২২)।
২। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।
২৬.
বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?
  1. ক) ঊনিশ
  2. খ) কুড়ি
  3. গ) একুশ
  4. ঘ) বাইশ
সঠিক উত্তর:
গ) একুশ
উত্তর
সঠিক উত্তর:
গ) একুশ
ব্যাখ্যা
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
- খাটি বাংলা উপসর্গ,
- সংস্কৃত বা তৎসম,
- বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ: বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও মোহাম্মদ আমীন।
২৭.
বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কতটি?
  1. ক) ৩৯
  2. খ) ৪১
  3. গ) ৪২
  4. ঘ) ৪৩
সঠিক উত্তর:
খ) ৪১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪১
ব্যাখ্যা
প্রথমত,
- বাংলা ধ্বনির ক্ষেত্রে একটা বড় সমস্যা হল ব্যাঞ্জনধ্বনিগুলোর সংখ্যা নিরূপণ।
- এই বিষয়ে ধ্বনিতাত্ত্বিকদের মধ্যেও মতভিন্নতা রয়েছে।
- এই মতবিরোধ মূলত ব্যাঞ্জনের ৩টি এবং অর্ধস্বরের চারটি ধ্বনি নিয়ে।

• বাংলা একাডেমির প্রমিত বাংলা ব্যাকরণ অনুসারে,
বাংলা স্বরধ্বনির সংখ্যা: ৭টি।
বাংলা অর্ধস্বরধ্বনির সংখ্যা: ৪টি।
বাংলা ব্যাঞ্জনধ্বনির সংখ্যা: ৩০টি।
মোট ধ্বনি সংখ্যা: ৪১টি।

আবার, ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই অনুসারে,
বাংলা স্বরধ্বনির সংখ্যা: ৭টি
বাংলা ব্যাঞ্জনধ্বনির সংখ্যা: ৩২টি
মোট ধ্বনি সংখ্যা: ৩৯টি।
এছাড়াও, স্বরধ্বনিগুলোর অনুনাসিক হিসেবে আরও ৭টি ধ্বনি আছে।

উল্লেখ্য, সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলায় মোট ৩১টি ব্যাঞ্জনধ্বনি দেখিয়েছেন, সুহাস ও কৃষ্ণা দেখিয়েছেন ২৭টি এবং পবিত্র সরকার ৩০টি ব্যাঞ্জনধ্বনি দেখিয়েছে।
ডঃ হায়াত মামুদের মতে, ব্যাঞ্জনধ্বনি ২৮টি।

সুতরাং, বোর্ড বইয়ের চেয়ে বাংলা একাডেমি বেশি গ্রহণযোগ্য হওয়াতে আমরা ৪১টিকে সঠিক উত্তর হিসেবে ধরে নিচ্ছি।
২৮.
'Dialect' এর পরিভাষা কোনটি?
  1. ক) দোভাষা
  2. খ) স্থানীয় ভাষা
  3. গ) গ্রাম্য ভাষা
  4. ঘ) উপভাষা
সঠিক উত্তর:
ঘ) উপভাষা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপভাষা
ব্যাখ্যা
• Dialect' শব্দের বাংলা পরিভাষা - উপভাষা।

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
Constitution শব্দের বাংলা পারিভাষা- সংবিধান, 
Armour শব্দের বাংলা পরিভাষা- বর্ম, 
Manifesto শব্দের বাংলা পারিভাষা- ইশতেহার, 
Manuscript শব্দের বাংলা পারিভাষা- পাণ্ডুলিপি, 
Edition শব্দের বাংলা পারিভাষা- সংস্করণ, 
Memorandum শব্দের বাংলা পরিভাষা– স্মারকলিপি, 
Gazette শব্দের বাংলা পারিভাষা- ঘোষণাপত্ৰ, 
Apprentice শব্দের বাংলা পারিভাষা- শিক্ষানবিশ। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২৯.
কোন পত্রিকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি প্রকাশিত হয়?
  1. ক) লাঙল
  2. খ) নবযুগ
  3. গ) ধূমকেতু
  4. ঘ) বিজলী
সঠিক উত্তর:
ঘ) বিজলী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিজলী
ব্যাখ্যা
- কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি প্রথম- 'সাপ্তাহিক বিজলী' পত্রিকায় প্রকাশিত হয়।  

• 'বিদ্রোহী' কবিতা:
- বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।
-  ‘বিদ্রোহী' কবিতা ২২ পৌষ,১৩২৮ (১৯২২ সালের ৬ জানুয়ারি) সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় কবিতাটি প্রকাশিত হয়।
- নজরুল দ্রোহ-ভাবাপন্ন আরোও কবিতা লিখলেও শুধু এক 'বিদ্রোহী' কবিতার জন্যই তিনি বাঙালির চিরকালের বিদ্রোহী কবি।
- এর মূলে রয়েছে - বিদ্রোহ ও বিপ্লবের আবেগ।

- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'।
- এই কাব্যগ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
- এতে মোট ১২টি কবিতা রয়েছে।

• 'অগ্নিবীণা' কাব্যের কবিতা গুলো হলো:
- প্রলয়োল্লাস (প্রথম কবিতা), 
- বিদ্রোহী,
- রক্তাম্বরধারিণী মা,
- আগমনী,
- ধুমকেতু,
- কামালপাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী এবং
- মোহররম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বিদ্রোহী কবিতা, বাংলাপিডিয়া।
৩০.
রবীন্দ্রনাথের উপন্যাস কোনটি?
  1. ক) শেষের কবিতা
  2. খ) বলাকা
  3. গ) ডাকঘর
  4. ঘ) কালান্তর
সঠিক উত্তর:
ক) শেষের কবিতা
উত্তর
সঠিক উত্তর:
ক) শেষের কবিতা
ব্যাখ্যা
• শেষের কবিতা:
- শেষের কবিতা (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
- প্রবাসী পত্রিকায় ছাপা হয় ১৯২৮ সালে।
- ভাষার অসমান্য ঔজ্জ্বল্য,দৃপ্তিশক্তি ও কবিত্বের দীপ্তি এই গ্রন্থটিকে এমন স্বাতন্ত্র্য দিয়েছে, যার জন্য এই গ্রন্থটি রবীন্দ্রনাথের বিস্ময়কর সৃষ্টির অন্যতম।
- অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ এই উপন্যাসের চরিত্র।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস:
- বৌ ঠাকুরাণীর হাট,
- প্রজাপতির নির্বন্ধ, 
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চতুরঙ্গ, 
- চার অধ্যায় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১.
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী?
  1. ক) কাজী মোতাহের হোসেন
  2. খ) ইসমাইল হোসেন সিরাজী
  3. গ) মীর মশাররফ হোসেন
  4. ঘ) ফররুখ আহমদ
সঠিক উত্তর:
গ) মীর মশাররফ হোসেন
উত্তর
সঠিক উত্তর:
গ) মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
• মীর মশাররফ হোসেন: 
- তিনি একজন ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্যরচয়িতা৷
- তাকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক বলা হয়।
- তার রচিত প্রথম গ্রন্থ হলো 'রত্নাবতী'।
- তার রচিত প্রহসন : 'এর উপায় কি?' 

• তাঁর রচিত নাটক:
- বসন্তকুমারী নাটক,
- জমীদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়।

• তাঁর রচিত উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।

• তাঁর রচিত গ্রন্থ:
- উদাসীন পথিকের মনের কথা,
- গাজী মিয়াঁর বস্তানী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২.
পদাবলির প্রথম কবি কে?
  1. শ্রীচৈতন্য
  2. জয়দেব
  3. চণ্ডীদাস
  4. জ্ঞানদাস
সঠিক উত্তর:
জয়দেব
উত্তর
সঠিক উত্তর:
জয়দেব
ব্যাখ্যা
- মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল - বৈষ্ণব পদাবলি।
- পদাবলির আদিকবি বাঙালি কবি - জয়দেব, তিনি পদাবলি রচনা করেছেন সংস্কৃত ভাষায়।
- অবাঙালি কবি বিদ্যাপতিকে বৈষ্ণব পদাবলির আদি কবি বলা হয়।
- বিদ্যাপতি পদাবলি রচনা করেছেন ব্রজবুলি ভাষায়।
- উনি অভিনব জয়দেব নামেও পরিচিত।
- বাংলা ভাষায় রচিত বৈষ্ণব পদাবলীর আদিকবি চণ্ডীদাস।

উৎস: লাল নীল দীপাবলি হুমায়ুন আজাদ,  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
৩৩.
‘ইউসুফ জুলেখা’ কী জাতীয় রচনা?
  1. ক) নাটক
  2. খ) উপন্যাস
  3. গ) রোমান্টিক প্রণয়কাব্য
  4. ঘ) রম্যরচনা
সঠিক উত্তর:
গ) রোমান্টিক প্রণয়কাব্য
উত্তর
সঠিক উত্তর:
গ) রোমান্টিক প্রণয়কাব্য
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর।
- তাঁর রচিত একটি রোমান্টিক প্রণয়োপাখ্যান 'ইউসুফ জুলেখা'।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে এ কাব্য রচনা করেন।
- পরবর্তীতে মধ্যযুগের আরো অনেক কবি ইউসুফ জুলেখা নাম দিয়ে কাব্য রচনা করেছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪.
‘ট’ বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) ন
  2. খ) প্প
  3. গ) ণ্য
  4. ঘ) ণ
সঠিক উত্তর:
ঘ) ণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ণ
ব্যাখ্যা
• ণ-ত্ব বিধান:
- তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।

• ণ-ত্ব বিধানের নিয়ম:
- বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে 'ণ' লেখার প্রয়োজন হয় না।
- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়।
- ঋ, র, ষ - এর পরে 'ণ' বসে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৩৫.
'প্রৌঢ়' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) প্র + উঢ়
  2. খ) প্র + ঊঢ়
  3. গ) প্রঃ + উঢ়
  4. ঘ) প্রো + উঢ়
সঠিক উত্তর:
খ) প্র + ঊঢ়
উত্তর
সঠিক উত্তর:
খ) প্র + ঊঢ়
ব্যাখ্যা
• 'প্রৌঢ়' শব্দের সন্ধি বিচ্ছেদ  = প্র +ঊঢ়।
- এটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ। 
- যেসব সন্ধির নিদিষ্ট কোন নিয়ম নেই তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

• কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ:
• বন + পতি = বনস্পতি,
• আ + চর্য = আশ্চর্য,
• গো + পদ = গোস্পদ,
• পর + পর = পরস্পর,
• ষট্ + দশ = ষোড়শ,
• এক + দশ = একাদশ,
• পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস:  বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।
৩৬.
উপসর্গ কোন জাতীয় শব্দাংশ?
  1. ক) বিশেষ্য
  2. খ) সর্বনাম
  3. গ) বিশেষণ
  4. ঘ) অব্যয়
সঠিক উত্তর:
ঘ) অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অব্যয়
ব্যাখ্যা
- ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশের নাম হচ্ছে উপসর্গ।

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

•  সংস্কৃত বা তৎসম উপসর্গ: বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

•  খাঁটি বাংলা উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গঃ আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গঃ কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গঃ হর।
- ইংরেজি উপসর্গঃ হেড, সাব, ফুল, হাফ।

উৎস:
১। প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।
৩৭.
Select the right compound structure of the sentence: 'Though he is poor, he is honest.'
  1. ক) He is poor and honest.
  2. খ) As he is poor, he is honest.
  3. গ) He is poor but honest.
  4. ঘ) Since he is poor, he is honest.
সঠিক উত্তর:
গ) He is poor but honest.
উত্তর
সঠিক উত্তর:
গ) He is poor but honest.
ব্যাখ্যা
- Though/Although যুক্ত complex sentence কে compound sentence- এ পরিবর্তন করতে but/yet coordinate marker ব্যবহার করতে হয়।
- অর্থাৎ দুইটা sentence- এর অর্থ যদি পরস্পর বিপরীত হয় তাহলে but/yet দ্বারা compound sentence করতে হয়।

উদাহরণ:
• Complex: Though he is poor, he is honest.
• Compound: He is poor but honest.
• Complex: Though he was a rich man, he led a simple life.
• Compound: He was a rich man yet he led a simple life.
৩৮.
'Mutton' is
  1. ক) Common noun
  2. খ) Abstract noun
  3. গ) Material noun
  4. ঘ) Proper noun
সঠিক উত্তর:
গ) Material noun
উত্তর
সঠিক উত্তর:
গ) Material noun
ব্যাখ্যা
যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়। একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- Mutton (ভেড়া/খাসির মাংস) হলো Material noun, কারণ এটি পদার্থ বা বস্তু বাচক।
- আরো উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Sugar, Oil etc.
৩৯.
Reading is an excellent habit. Here, the underlined word is a
  1. ক) Verbal noun
  2. খ) Participle
  3. গ) Verb
  4. ঘ) Gerund
সঠিক উত্তর:
ঘ) Gerund
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Gerund
ব্যাখ্যা
Gerund
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- Gerund মূলত noun এবং বাক্যে একটি সাধারণ noun এর মত ব্যবহৃত হয়। কারণ Gerund সর্বদাই noun এর স্থানে ব্যবহৃত হয়।
- বাক্যে 'Reading' (Gerund) subject তথা noun হিসেবে কাজ করেছে।

যেমন:
- I like dancing.
- Reading books is my hobby.
- Working in the morning is good for your health.
- Reading is an excellent habit. ইত্যাদি।
৪০.
Select the correctly spelt word:
  1. ক) heterogeneous
  2. খ) hetarogeneous
  3. গ) hetrogeneous
  4. ঘ) hetroganeous
সঠিক উত্তর:
ক) heterogeneous
উত্তর
সঠিক উত্তর:
ক) heterogeneous
ব্যাখ্যা
Heterogeneous (adjective): 
English Meaning - Consisting of parts or things that are very different from each other.
Bangla Meaning - বিভিন্ন উপাদানে গঠিত; অসমসত্ত; বিষমসত্ত; বিষমজাতীয়। 

Example Sentence - Switzerland is a heterogeneous confederation of 26 self-governing cantons.
Other forms: 
Heterogeneity [হেটারাজীনেইটি] (noun) - অসমসত্বতা; বিষমজাতীয়তা।

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
৪১.
'Among' is a preposition that is used when, people are involved with
  1. ক) two
  2. খ) more than two
  3. গ) two or more than two
  4. ঘ) four only
সঠিক উত্তর:
খ) more than two
উত্তর
সঠিক উত্তর:
খ) more than two
ব্যাখ্যা
Among (preposition): 
English Meaning - Happening or being included as part of a group of people or things/ to each one in a group of three or more people or things. 
Bangla Meaning - পরিবেষ্টিত; মাঝখানে/ দুইয়ের অধিক ব্যক্তিসংশ্লিষ্ট বিভাজন, বিতরণ, অধিকারিতা বা কর্মকাণ্ড নির্দেশ করে। 

• দুইটি জিনিসর মধ্যে তুলনা বুঝাতে between, দুইয়ের অধিক বোঝাতে / তুলনা করতে among বসে। যেমন: 
- Distribute these mangoes between Arif and Babu.
- Bangladesh will win among 30 countries.
৪২.
Select the correct sentence:
  1. ক) All of it depend on you.
  2. খ) All of it are depending on you.
  3. গ) All of it depends on you.
  4. ঘ) All of it are depended on you.
সঠিক উত্তর:
গ) All of it depends on you.
উত্তর
সঠিক উত্তর:
গ) All of it depends on you.
ব্যাখ্যা
'All of it' হচ্ছে singular subject.
- তাই verb- ও হবে singular. এবং Noun টি Third person singular হওয়ায় verb এর সাথে s/es যুক্ত হবে।

সঠিক বাক্যটি হবে: All of it depends on you.
৪৩.
Use the appropriate article- I saw _____ one-eyed man when I was walking on the road.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no
সঠিক উত্তর:
ক) a
উত্তর
সঠিক উত্তর:
ক) a
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Vowel sound (a, e, i, o, u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, An honest man, etc. 
- তবে 'U' এর উচ্চারণ ‘ইউ’-এর মত অথবা 'O' এর উচ্চারণ 'ওয়া' এর মত হলে তার পূর্বে 'a' বসে। যেমন: A united group, a university, a one-year-old child, a unique story, a one-eyed man. 

Complete Sentence: I saw a one-eyed man when I was walking on the road.

Source: Applied English Grammar & Composition by P.C. Das.
৪৪.
Teacher said, "The earth ______ round the sun."
  1. ক) moves
  2. খ) will be moving
  3. গ) has moved
  4. ঘ) moved
সঠিক উত্তর:
ক) moves
উত্তর
সঠিক উত্তর:
ক) moves
ব্যাখ্যা
• General truth/ universal truth/ scientific truth সবসময় Present Indefinite Tense দ্বারা প্রকাশ করা হয়।
- Present Indefinite Tense এর structure হলো: Subject + verb এর Present Form.
- Subject টি third person - singular number হলে verb এর সাথে 's' বা 'es' যুক্ত হয়।
- সুতরাং, এখানে সঠিক verb-টি হবে 'moves'.

Complete Sentence: Teacher said, "The earth moves round the sun."
৪৫.
Fill in the gap: He insisted ____ there.
  1. ক) on my going
  2. খ) is to go
  3. গ) over going
  4. ঘ) to go
সঠিক উত্তর:
ক) on my going
উত্তর
সঠিক উত্তর:
ক) on my going
ব্যাখ্যা
Insist on/upon: 
- Insist on/upon অর্থ কোনো কিছুতে জোর দেয়া।
- Insist on/upon এর সাথে verb এর ing form বসে।
Example:
- He insisted on my going there.
- She insists on doing everything her own way.
৪৬.
The idiom 'A stitch in time saves nine' refers to the importance of
  1. ক) saving lives
  2. খ) timely action
  3. গ) time tailoring
  4. ঘ) saving time
সঠিক উত্তর:
খ) timely action
উত্তর
সঠিক উত্তর:
খ) timely action
ব্যাখ্যা
A Stitch in time saves nine: 
English Meaning: used to say that it is better to fix a problem when it is small than to wait and let it become a bigger problem. 
বাংলা অর্থ- সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ ফোঁড়। 
- অর্থাৎ সময়মতো কাজ করাকে নির্দেশ করে যা timely action এর সাথে সামঞ্জস্যপূর্ণ।

Example Sentence: It seems that something is wrong with my car, It’s better to get its check-up as a stitch in time saves nine.
৪৭.
Identify the correct sentences?
  1. ক) Yesterday, he has gone home.
  2. খ) Yesterday, he did gone home.
  3. গ) Yesterday, he had gone home.
  4. ঘ) Yesterday, he went home.
সঠিক উত্তর:
ঘ) Yesterday, he went home.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Yesterday, he went home.
ব্যাখ্যা
• অতীত নির্দেশক কোন শব্দ বা phrase যেমন (yesterday, ago, long since, last night ইত্যাদি) থাকলে verb এর past form হয়।
যেমন: I came home last night.

তাই সঠিক উত্তরটি হচ্ছে - Yesterday, he went home.

Source: Advanced Learner’s English Grammar & Composition by Chowdhury & Hossain.
৪৮.
Fill in the blank: Credit Tk. 5,000 ______ my account.
  1. ক) in
  2. খ) with
  3. গ) against
  4. ঘ) to
সঠিক উত্তর:
ঘ) to
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to
ব্যাখ্যা
Credit-এর পর amount এবং তারপর account-এর আগে to বসে।
যেমন- Credit tk 5,000 to my account.

Credit-এর পর account এবং তারপর amount-এর আগে with বসে।
যেমন- They credited my account with $20 after I pointed out the mistake.

Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
৪৯.
Which one is a correct sentence?
  1. ক) paper is made from
  2. খ) paper is made by wood
  3. গ) paper is made from wood
  4. ঘ) paper is made on wood
সঠিক উত্তর:
গ) paper is made from wood
উত্তর
সঠিক উত্তর:
গ) paper is made from wood
ব্যাখ্যা
• কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে।
- The table is made of wood. 
- The ring is made of gold.
এখানে table বা ring তৈরি করার পরও এগুলোর উপাদান wood/gold অপরিবর্তিত অবস্থায় রয়েছে। 

• আর কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে বা উপাদান পরিবর্তিত হলে made from বসে। 
- The paper is made from wood.
- Glass is made from sand.
এখানে paper বা Glass তৈরি করার পর এগুলোর উপাদান wood/sand আর দেখা যাচ্ছে না বা উপাদান পরিবর্তন হয়েছে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৫০.
The expression 'take into account' means
  1. ক) count numbers
  2. খ) consider
  3. গ) think seriously
  4. ঘ) asses
সঠিক উত্তর:
খ) consider
উত্তর
সঠিক উত্তর:
খ) consider
ব্যাখ্যা
• Take something into account:
English Meaning: Consider something along with other factors before reaching a decision.
Bangla Meaning: সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া

Ex. Sentence: A good architect takes into account the building's surroundings.
Bangla Meaning: একজন ভালো স্থপতি একটি ভবনের আশপাশও বিবেচনায় রাখেন।

Source: Live MCQ Lecture.
৫১.
Which is the correct sentence?
  1. ক) He insisted on seeing her
  2. খ) He insisted for seeing her
  3. গ) He insisted in seeing her
  4. ঘ) He insisted to be seeing her
সঠিক উত্তর:
ক) He insisted on seeing her
উত্তর
সঠিক উত্তর:
ক) He insisted on seeing her
ব্যাখ্যা
Insist on/upon: 
- Insist on/upon অর্থ কোনো কিছুতে জোর দেয়া।
- Insist on/upon এর সাথে verb এর ing form বসে।
Example:
- He insisted on seeing her.
- She insists on doing everything her own way.
৫২.
Choose the best translation of ‘কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো’।
  1. ক) The authoritie criticized him.
  2. খ) The authorities took him to book.
  3. গ) The authorities gave reins to him.
  4. ঘ) The authorities took him to task.
সঠিক উত্তর:
ঘ) The authorities took him to task.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The authorities took him to task.
ব্যাখ্যা
• Take someone to task for something:
- English meaning: To criticize someone.
- Bangla meaning: কাউকে তিরস্কার করা।

সুতরাং, "কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো" এর ইংরেজি অনুবাদ হবে - The authorities took him to task.
৫৩.
Choose the best expression of the meaning: "We were no more surprised than Rahman."
  1. ক) We were less surprised than Rahman.
  2. খ) We were as surprised as Rahman.
  3. গ) Rahman was less surprised than us.
  4. ঘ) We were all surprised.
সঠিক উত্তর:
খ) We were as surprised as Rahman.
উত্তর
সঠিক উত্তর:
খ) We were as surprised as Rahman.
ব্যাখ্যা
• no more/no less ------- than যুক্ত Comparative degree কে Positive degree তে রূপান্তরের নিয়ম: 
- no more/no less এর পরিবর্তে উক্ত জায়গায় 'as' বসে; 
- than এর পরিবর্তে  উক্ত জায়গায় 'as' বসে; 
- এছাড়া আর কোন পরিবর্তন হয় না।  

Comparative: We were no more surprised than Rahman.
Positive: We were as surprised as Rahman.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain. 
৫৪.
Choose the word opposite in meaning of REPEAL
  1. ক) Abolish
  2. খ) Enact
  3. গ) Annul
  4. ঘ) Nullify
সঠিক উত্তর:
খ) Enact
উত্তর
সঠিক উত্তর:
খ) Enact
ব্যাখ্যা
Repeal (verb): 
English Meaning - The act of removing the legal force of law. 
Bangla meaning - বাতিল করা; প্রত্যাহার করা।

• Synonyms - Cancel (বাতিল/রদ করা), Abolish (লোপ করা), Abandon (পরিত্যাগ করা), Revoke (বাতিল করা), Annul (আইন, চুক্তি প্রভৃতি রদ করা), Nullify (অকার্যকর করা)।
• Antonyms - Enact (আইনে পরিণত করা), Legislate (আইন প্রণয়ন করা), Establish ( প্রতিষ্ঠা করা)।

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
৫৫.
The following idiom is followed by some alternatives. Choose the one that best expresses its meaning. 'To end in smoke' -
  1. ক) To create fire
  2. খ) To go through suffering
  3. গ) To come to nothing
  4. ঘ) To see fire
সঠিক উত্তর:
গ) To come to nothing
উত্তর
সঠিক উত্তর:
গ) To come to nothing
ব্যাখ্যা
• Go up in smoke/end in smoke:   
English Meaning: to be wasted/come to nothing.
Bangla Meaning: নিষ্ফল হওয়া / ব্যর্থতায় পর্যবসিত হওয়া    

Ex. Sentence: When the business went bankrupt, twenty years of hard work went up in smoke.
Bangla Meaning: বিশ বছরের কঠোর পরিশ্রম ব্যর্থতায় পর্যবসিত হলো যখন এই ব্যবসা দেউলিয়া হয়ে গেলো।

Source: Live MCQ lecture. 
৫৬.
Choose the best expressions of the meaning: IMPROVEMENT
  1. ক) Promotion
  2. খ) Advancement
  3. গ) Betterment
  4. ঘ) Preference
সঠিক উত্তর:
গ) Betterment
উত্তর
সঠিক উত্তর:
গ) Betterment
ব্যাখ্যা
Improvement (noun): 
English Meaning - An occasion when something gets better or when you make it better. 
Bangla Meaning - উন্নতিসাধন; উন্নতিবিধান; উন্নতি; উৎকর্ষ; উৎকর্ষসাধন; শ্রীবৃদ্ধি। 

অপশনসমূহ, 
Promotion - পদোন্নতিদান বা পদোন্নতি লাভ; পদোন্নতি; পদবৃদ্ধি; পদবর্ধন। 
Advancement - পদোন্নতি; উন্নতি। 
Betterment - অধিকতর ভালো করা; অপেক্ষাকৃত উৎকর্ষসাধন করা। 
Preference - আনুকূল্য; অগ্রাধিকার; অধিক বরণীয়তা। 

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হচ্ছে - Betterment. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
৫৭.
Choose the best expressions of the meaning: AMICABLE
  1. ক) Interesting
  2. খ) Loving
  3. গ) Affectionate
  4. ঘ) Friendly
সঠিক উত্তর:
ঘ) Friendly
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Friendly
ব্যাখ্যা
Amicable (adjective): 
English Meaning - Relating to an agreement or decision that is achieved without people arguing or being unpleasant. 
Bangla Meaning - শান্তিপ্রবণ; শান্তিপূর্ণ; বন্ধুত্বপূর্ণ বা শান্তিপূর্ণভাবে সাধিত। 

অপশনসমূহ, 
ক) Interesting - চিত্তাকর্ষক। 
খ) Loving - প্রীতিপূর্ণ; স্নেহশীল। 
গ) Affectionate - স্নেহময়; মমতাময়; স্নেহশীল; প্রেমময়; প্রেমপূর্ণ; স্নেহমাখা; সাদর। 
ঘ) Friendly - বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ। 

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হচ্ছে - Friendly. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
৫৮.
কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ২১ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ক) ১৮
  2. খ) ২০
  3. গ) ২২
  4. ঘ) ২৭
সঠিক উত্তর:
ক) ১৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮
ব্যাখ্যা

প্রশ্ন: কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ২১ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
(ক/২) + ৬ = ২ক - ২১
বা, ৬ + ২১ = ২ক - (ক/২)
বা, ২৭ = (৪ক - ক)/২
বা, ২৭ = ৩ক/২
বা, ৩ক = ২৭ × ২
বা, ক = (২৭ × ২)/৩
ক = ১৮ 

৫৯.
একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৬৪ টাকায় বিক্রয় হলো। বইটির প্রকৃত মূল্য কত?
  1. ক) ৭২
  2. খ) ৯৬
  3. গ) ৮০
  4. ঘ) ৯০
সঠিক উত্তর:
গ) ৮০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৬৪ টাকায় বিক্রয় হলো। বইটির প্রকৃত মূল্য কত?

সমাধান:
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে প্রকৃতমূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে প্রকৃতমূল্য ১০০/৮০ টাকা 
বিক্রয়মূল্য ৬৪ টাকা হলে প্রকৃতমূল্য (১০০ × ৬৪)/৮০ টাকা 
= ৮০ টাকা 
৬০.
x - 1/x = √5 হলে x3 - 1/x3 = কত?
  1. ক) 8√5
  2. খ) 10√5
  3. গ) 5
  4. ঘ) 8
সঠিক উত্তর:
ক) 8√5
উত্তর
সঠিক উত্তর:
ক) 8√5
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = √5 হলে x3 - 1/x3 = কত?

সমাধান:
দেওয়া আছে
x - 1/x = √5

প্রদত্ত রাশি = x3 - 1/x3
= (x - 1/x)3 + 3x.(1/x)(x - 1/x)
= (√5)3 + 3√5
= 5√5 + 3√5
= 8√5
৬১.
কোন ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি
  1. ক) 180°
  2. খ) 270°
  3. গ) 360°
  4. ঘ) 540°
সঠিক উত্তর:
গ) 360°
উত্তর
সঠিক উত্তর:
গ) 360°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি

সমাধান:


আমরা জানি,
যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
চিত্র হতে, x + y + z = 180° = এক সরলকোণ

প্রাপ্ত বহি:স্থ কোণগুলো যথাক্রমে (180° - x), (180° - y), (180° - z)
∴ বহি:স্থ কোণ তিনটির যোগফল = (180° - x) + (180° - y) + (180° - z)
= 540° - (x + y +z)
= 540° - 180°
= 360°
৬২.
একজন দোকানদার কিছু ডাল ২,৩৭৫ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হত?
  1. ক) ২,৫০০ টাকায়
  2. খ) ২,৫৫০ টাকায়
  3. গ) ২,৬০০ টাকায়
  4. ঘ) ২,৬৫০ টাকায়
সঠিক উত্তর:
ঘ) ২,৬৫০ টাকায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২,৬৫০ টাকায়
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার কিছু ডাল ২,৩৭৫ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হত?

সমাধান: 
৫% ক্ষতিতে 
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯৫ টাকা
বিক্রয়মূল্য ২৩৭৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ২৩৭৫)/৯৫ টাকা
=২৫০০ টাকা 

৬% লাভে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০৬ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১০৬/১০০ টাকা 
ক্রয়মূল্য ২৫০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০৬ ×২৫০০)/১০০ টাকা 
= ২৬৫০ টাকা 

৬৩.
একটি জিনিস ২৫ টাকায় বিক্রি করায় ২৫% লাভ হল, জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ক) ১৫ টাকা
  2. খ) ২০ টাকা
  3. গ) ১৭.৫০ টাকা
  4. ঘ) ১৮ টাকা
সঠিক উত্তর:
খ) ২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি জিনিস ২৫ টাকায় বিক্রি করায় ২৫% লাভ হল, জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধান:
২৫% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ২৫ টাকা = ১২৫ টাকা 

বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২৫ টাকা 
বিক্রয়মূল্য ২৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ২৫)/১২৫ টাকা 
= ২০ টাকা 

৬৪.
কোন কর্মকর্তার বেতন এক মাসে ১০% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন ১০% কমে গেল। এতে ওই কর্মকর্তার মূল বেতনের কি পরিবর্তন হলো?
  1. ক) ১% কমলো
  2. খ) কোন পরিবর্তন হলো না
  3. গ) ১০% বাড়লো
  4. ঘ) ১% বাড়লো
সঠিক উত্তর:
ক) ১% কমলো
উত্তর
সঠিক উত্তর:
ক) ১% কমলো
ব্যাখ্যা
প্রশ্ন: কোন কর্মকর্তার বেতন এক মাসে ১০% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন ১০% কমে গেল। এতে ওই কর্মকর্তার মূল বেতনের কি পরিবর্তন হলো?

সমাধান:
ধরি,
মূলবেতন ১০০ টাকা
১০% বৃদ্ধি পেয়ে বেতন হয় = ১০০ + ১০০ এর ১০%
= ১০০ + ১০০ এর ১০/১০০ টাকা
= ১০০ + ১০ টাকা
= ১১০ টাকা 

১০% হ্রাস পেয়ে  নতুন বেতন হয় = ১১০ - ১১০ এর ১০%
= ১১০ - ১১০ এর ১০/১০০
= ১১০ - ১১
= ৯৯ 

∴ বেতন কমেছে (১০০ - ৯৯) = ১%
৬৫.
একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত?
  1. ক) ৩/৪
  2. খ) ৪/৩
  3. গ) ২/৩
  4. ঘ) ৫/৯
সঠিক উত্তর:
ক) ৩/৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত?

সমাধান: 
ধরি, ভগ্নাংশটির লব x এবং হর ৭ - x 

প্রশ্নমতে 
x  + ১ = ৭ - x 
x + x = ৭ - ১
২x = ৬
x  = ৩

ভগ্নাংশটি = ৩/৪
৬৬.
a ও b দুইটি বিজোড় সংখ্যা। নিচের কোন সংখ্যাটি জোড়?
  1. ক) ab
  2. খ) b + 2a +2
  3. গ) a + b + 1
  4. ঘ) 2a + 4b
সঠিক উত্তর:
ঘ) 2a + 4b
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2a + 4b
ব্যাখ্যা
প্রশ্ন: a ও b দুইটি বিজোড় সংখ্যা। নিচের কোন সংখ্যাটি জোড়?

সমাধান:
a ও b দুইটি বিজোড় সংখ্যা

ধরি
a = 1, b = 3

অপশন ক) ab = 1 × 3 = 3 [বিজোড় সংখ্যা]
অপশন খ) b + 2a +2 = 3 + 2 × 1  + 2 = 7 [বিজোড় সংখ্যা]
অপশন গ) a + b + 1 =  1 + 3 + 1 = 5 [বিজোড় সংখ্যা]
অপশন ঘ) 2a + 4b = 2 × 1 + 4 × 3 = 2 + 12 = 14 [জোড় সংখ্যা]
৬৭.
একটি রেফ্রিজারেটরের বরফ রাখার বাক্সের গভীরতা ১০ ইঞ্চি, উচ্চতা ৮ ইঞ্চি ও প্রস্থ ৪ ইঞ্চি। ২ ইঞ্চি প্রতি পাড়ের মোট কতটি বরফখণ্ড এতে ধরবে।
  1. ক) ২০
  2. খ) ৩০
  3. গ) ৪০
  4. ঘ) ৪৫
সঠিক উত্তর:
গ) ৪০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রেফ্রিজারেটরের বরফ রাখার বাক্সের গভীরতা ১০ ইঞ্চি, উচ্চতা ৮ ইঞ্চি ও প্রস্থ ৪ ইঞ্চি। ২ ইঞ্চি প্রতি পাড়ের মোট কতটি বরফখণ্ড এতে ধরবে।

সমাধান:
রেফ্রিজারেটরের বরফ রাখার বাক্সের আয়তন = (গভীরতা × উচ্চতা × প্রস্থ)
= (১০ × ৮ × ৪) ঘনইঞ্চি
= ৩২০ ঘনইঞ্চি

১ টি বরফখণ্ডের আয়তন = (২ × ২ × ২) ঘনইঞ্চি = ৮ ঘনইঞ্চি 

 বরফখণ্ড ধরবে = ৩২০/৮ টি
= ৪০ টি

৬৮.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কী কী?
  1. ক) ৭, ১১
  2. খ) ১২, ১৮
  3. গ) ১০, ২৪
  4. ঘ) ১০, ১৬
সঠিক উত্তর:
ঘ) ১০, ১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০, ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কী কী?

সমাধান:
মনেকরি 
সংখ্যা দুইটি ৫ক ও ৮ক

প্রশ্নমতে
(৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
১৬ক + ৪ = ১৫ক + ৬
১৬ক - ১৫ক = ৬ - ৪ 
ক = ২ 

অতএব
সংখ্যা দুইটি ৫ ×২ = ১০  ও ৮ × ২ = ১৬ 
৬৯.
2(3x + 5) = - (x - 31) কে সমাধান করলে x এর মান হবে-
  1. ক) 5
  2. খ) 3
  3. গ) - 2
  4. ঘ) - 3
সঠিক উত্তর:
খ) 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: 2(3x + 5) = - (x - 31) কে সমাধান করলে x এর মান হবে-

সমাধান:
2(3x + 5) = - (x - 31)
বা, 6x + 10 = - x + 31 
বা, 6x  + x = 31 - 10
বা, 7x = 21
x = 3
৭০.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি.। ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ১৫.২ সে.মি.
  2. খ) ১০.৭ সে.মি.
  3. গ) ১০.২ সে.মি.
  4. ঘ) ১.৭১ সে.মি.
সঠিক উত্তর:
খ) ১০.৭ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০.৭ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি.। ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪)(বাহু)
বা, বাহু = (৪ × ৫০)/√৩ 
বা, বাহু = ২০০/√৩ 
বা, বাহু = ১১৫.৪৭
বা, বাহু = √১১৫.৪৭
∴ বাহু = ১০.৭৪৫সেমি
৭১.
পাঁচ ফুট দীর্ঘ একটি তারকে এমনভাবে দুই ভাগে ভাগ করা হয় যেন এক অংশ অন্য অংশের 2/3 হয়। ছোট অংশটি কত ইঞ্চি লম্বা?
  1. ক) 8
  2. খ) 12
  3. গ) 24
  4. ঘ) 36
সঠিক উত্তর:
গ) 24
উত্তর
সঠিক উত্তর:
গ) 24
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ ফুট দীর্ঘ একটি তারকে এমনভাবে দুই ভাগে ভাগ করা হয় যেন এক অংশ অন্য অংশের 2/3 হয়। ছোট অংশটি কত ইঞ্চি লম্বা?

সমাধান:
 ১ ফুট = ১২ ইঞ্চি 
৫ ফুট = ১২ × ৫ = ৬০ ইঞ্চি 

ধরি 
বড় অংশের দৈর্ঘ্য = ক
ছোট অংশের দৈর্ঘ্য = ২ক/৩

প্রশ্নমতে
ক + (২ক/৩) = ৬০
(৩ক + ২ক)/৩ = ৬০
৫ক/৩ = ৬০ 
৫ক = ৬০ × ৩
ক = (৬০  ×৩)/৫
ক = ৩৬ 

ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ৩৬)/৩
= ২৪ ইঞ্চি 
৭২.
করিম ২ টাকা ও ৩ টাকা মানের সমান সংখ্যক স্ট্যাম্প কিনেছে। যদি স্ট্যাম্প ক্রয়ের মোট খরচ ১০০ টাকা হয় তবে সে কতটি স্ট্যাম্প কিনেছে?
  1. ক) ২৫
  2. খ) ৩৪
  3. গ) ৪০
  4. ঘ) ৪৬
সঠিক উত্তর:
গ) ৪০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: করিম ২ টাকা ও ৩ টাকা মানের সমান সংখ্যক স্ট্যাম্প কিনেছে। যদি স্ট্যাম্প ক্রয়ের মোট খরচ ১০০ টাকা হয় তবে সে কতটি স্ট্যাম্প কিনেছে?

সমাধান:
 স্ট্যাম্প কিনেছে ক টি

প্রশ্নমতে
(ক/২) × ২ + (ক/২) × ৩ = ১০০ টাকা 
ক + ৩ক/২ = ১০০ 
(২ক + ৩ক)/২ = ১০০ 
৫ক/২ = ১০০ 
ক = (১০০ × ২)/৫
ক = ৪০  টি
৭৩.
অলিম্পিক পতাকার কতটি রং থাকে?
  1. ক) ৫টি
  2. খ) ২টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৭টি
সঠিক উত্তর:
ক) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫টি
ব্যাখ্যা
অলিম্পিক:

- অলিম্পিক গেমসের প্রতীকে ৫টি রং ব্যবহার করা হয়।
- রঙগুলো হল - নীল, কালো, লাল, হলুদ এবং সবুজ।
- প্রতীকটির নকশা করেছিলেন, আধুনিক অলিম্পিকের অন্যতম উদ্যোক্তা পিয়েরে দে কোবানি।
- তিনি ১৯১২ সালে একটি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর এই পাঁচটা রঙের রিং এঁকেছিলেন। ওই পাঁচটা রিং দিয়ে তিনি পাঁচটি মহাদেশ বোঝাতে চেয়েছিলেন।
- আর নীল, কালো, লাল, হলুদ এবং সবুজ এবং সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে তাঁর ব্যাখ্যাটা দুর্দান্ত ছিল।
- তাঁর বক্তব্য অনুযায়ী, গোটা পৃথিবীতে এমন কোনও দেশ নেই, যাদের জাতীয় পতাকায় এই ছটি রঙের কোনও একটি রঙ অন্তত নেই।

তথ্যসূত্র - অলিম্পিক অফিসিয়াল ওয়েবসাইট।
৭৪.
ম্যাগসেসে পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ভারত
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) মায়ানমার
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

ম্যাগসেসে পুরস্কার:


- ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের নামে এ পুরস্কার দেওয়া হয়।
- র‍্যামন ম্যাগসাইসাই ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান।
- ১৯৫৮ সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হয়।
- ২০০৮ সাল পর্যন্ত প্রতিবছর এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হতো মোট ছয় শ্রেণিতে।
- সেগুলো হলো সরকারি সেবা, জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য এবং সৃজনশীল যোগাযোগকলা, শান্তি ও আন্তর্জাতিক সমন্বয় এবং নতুন নেতৃত্ব।
- ২০০০ সাল থেকে নতুন নেতৃত্ব শ্রেণিতে পুরস্কার দেওয়া শুরু হয়।
- ফোর্ড ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এ পুরস্কার প্রবর্তিত হয়।
- ২০০৯ সাল থেকে শুধু এই ‘নতুন নেতৃত্ব’ ছাড়া আর কোনো সুনির্দিষ্ট শ্রেণির মধ্যে আবদ্ধ নেই পুরস্কারটি।
- ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় প্রতিবছর ৩১ আগস্ট এ পুরস্কার দেওয়া হয়।
- ৩১ আগস্ট র‌্যামন ম্যাগসাইসাইয়ের জন্মদিন।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ৩১ আগস্ট ২০২১।
৭৫.
সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
  1. ক) দিল্লী
  2. খ) ইসলামাবাদ
  3. গ) কাঠমুণ্ডু
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
গ) কাঠমুণ্ডু
উত্তর
সঠিক উত্তর:
গ) কাঠমুণ্ডু
ব্যাখ্যা
সার্ক:

- সার্কের প্রথম শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়।
- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা হল সার্ক।
- ১৯৮৫ সালে সার্ক গঠিত হয়।
- সার্কের সদস্য সংখ্যা ৮।
- সার্কের সদর দপ্তর কাঠমুন্ডুতে অবস্থিত।
- সার্কের প্রথম মহাসচিব হিসেবে সাবেক পররাষ্ট্রসচিব আবুল আহসান।

তথ্যসূত্র - সার্ক অফিসিয়াল ওয়েবসাইট।
৭৬.
দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যানের নাম কী?
  1. ক) মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ
  2. খ) জহরুল হক
  3. গ) আনোয়ারুল ইসলাম
  4. ঘ) ইকবাল মাহমুদ
সঠিক উত্তর:
ক) মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ক) মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ
ব্যাখ্যা
দুর্নীতি দমন কমিশন:

- দুর্নীতি দমন কমিশন একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনারের সমন্বয়ে গঠিত।
- দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যানের নাম মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ।
- মহামান্য রাষ্ট্রপতি তিনজন কমিশনারের মধ্যে হতে একজনকে চেয়ারম্যান পদে নিয়োগ করে থাকেন।
- দুদক আইন ২০০৪ এর ৭ ধারা অনুযায়ী গঠিত বাছাই কমিটির সুপারিশক্রমে রাষ্ট্রপতি কর্তৃক ৫ (পাঁচ) বছর মেয়াদের জন্য নিয়োগ প্রাপ্ত হন।
- দুদকের চেয়ারম্যান ও কমিশনার যথাক্রমে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকের সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করেন।

তথ্যসূত্র - দুর্নীতি দমন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট।
৭৭.
মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
  1. ক) পদ্মা
  2. খ) মেঘনা
  3. গ) ভৈরব
  4. ঘ) পশুর
সঠিক উত্তর:
ঘ) পশুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পশুর
ব্যাখ্যা
মোংলা বন্দর:

- পশুর নদীর তীরে মোংলা বন্দর অবস্থিত।
- মোংলা বন্দর খুলনার অন্যতম শেষ্ঠ আকর্ষন এবং বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর তাই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ বন্দর ব্যাপক ভূমিকা রেখে চলেছে।
- ১৯৫০ সালে ১১ ডিসেম্বর বৃটিশ বাণিজ্যিক জাহাজ The City of Lyons" সুন্দরবনের মধ্যে পশুর নদীর জয়মনিগোল নামক স্থানে নোঙ্গর করে ।
- এটাই ছিল মোংলা বন্দর প্রতিষ্ঠার শুভ সুচনা।
- মে ১৯৭৬ সালে চালনা বন্দর কর্তৃপক্ষ নামক একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে।
- পুনঃরায় ১৯৮৭ সালের মার্চ মাসে এটি নাম পরিবর্তনপূর্বক "মোংলা বন্দর কর্তৃপক্ষ” হিসেবে যাত্রা শুরু করে।

তথ্যসূত্র - মোংলা বন্দর কর্তৃপক্ষ।
৭৮.
বাংলাদেশ নদী গবেষণা ইন্সটিটিউট কোথায়?
  1. ক) ফরিদপুর
  2. খ) চাঁদপুর
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) নারায়নগঞ্জ
সঠিক উত্তর:
ক) ফরিদপুর
উত্তর
সঠিক উত্তর:
ক) ফরিদপুর
ব্যাখ্যা
নদী গবেষণা ইনস্টিটিউট:

- অসংখ্য বিনুনি শাখা প্রশাখা সহ গঙ্গা-পদ্মা, ব্রহ্মপুত্র-যমুনা ও মেঘনা এ ৩টি অন্যতম প্রধান ও সুবৃহৎ আন্তর্জাতিক নদীমালা কর্তৃক বাহিত পলিতে গঠিত এ বাংলাদেশ।
- এই বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তৎকালীন সরকার ১৯৪৮ সালে ঢাকার গ্রীণরোডে প্রায় ১২ একর জমির উপর “হাইড্রলিক রিসার্চ ল্যাবরেটরী” নামে একটি গবেষণাগার স্থাপন করে।
- স্বাধীনতা উত্তরকালে ব্যাপক বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার প্রয়োজনীয়তা অনুভব করে বাংলাদেশ সরকার ১৯৭৮ সালে নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে এবং “হাইড্রলিক রিসার্চ ল্যাবরেটরী” প্রতিষ্ঠানটি ইহার সহিত একীভূত করে।
- ১৯৮৯ সালে ফরিদপুর শহরের উপকণ্ঠে ৮৬ একর জমির উপর এক মনোরম পরিবেশে নদী গবেষণা ইনষ্টিটিউট প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে পানি সম্পদ সেক্টরে বহুমুখী গবেষণা কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৯০ সনের ৫৩নং আইন বলে নদী গবেষণা ইনস্টিটিউট কেএকটি সংবিধিবদ্ধ স্বায়ত্ব-শাসিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করে।
- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন হতে আলাদা করে সরাসরি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে।

তথ্যসূত্র - বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ও ফরিদপুর জেলা ওয়েবসাইট।
৭৯.
পদ্মা নদীর উৎপত্তি
  1. ক) হিমালয় পর্বত
  2. খ) লুসাই পাহাড়
  3. গ) হিমালয়ের মানস সরোবরে
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) হিমালয় পর্বত
উত্তর
সঠিক উত্তর:
ক) হিমালয় পর্বত
ব্যাখ্যা
নদীসমূহের উৎপত্তিস্থল:

- পদ্মা নদীর উৎপত্তি স্থল গঙ্গা নামে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ।
- ব্রহ্মপুত্র তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি লাভ করে।
- মেঘনা আসামের 'বরাক' নদী নাগা-মনিপুর পাহাড়ের দক্ষিণ থেকে উৎপত্তি লাভ করে।
- কর্ণফুলী নদী আসামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে।
- করতোয়া নদীর মূলধারা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর জলাভূমিতে উৎপন্ন হয়েছে।
- খাগড়াছড়ি বাদনাতলী পর্বতশৃঙ্গ হালদা নদীর উৎপত্তিস্থল

তথ্যসূত্র - ভূগোল ১ম পত্র, এইচ.এস.সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০.
বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনারের নাম কী?
  1. ক) সেলেনিয়া
  2. খ) জেরেমি করবিন
  3. গ) জেরেমি ব্রুয়ার
  4. ঘ) অলগা কেটরিন
সঠিক উত্তর:
গ) জেরেমি ব্রুয়ার
উত্তর
সঠিক উত্তর:
গ) জেরেমি ব্রুয়ার
ব্যাখ্যা
অস্ট্রেলিয়ান হাই কমিশনার:

- বাংলাদেশে নবনিযুক্ত  অস্ট্রেলিয়ান হাই কমিশনারের নাম জেরেমি ব্রুয়ার।
- ব্রুর ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড বিভাগের একজন সিনিয়র ক্যারিয়ার অফিসার ছিলেন।
- তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া মেরিটাইম শাখার সহকারী সচিব ছিলেন।
- তিনি এর আগে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে বিদেশে দায়িত্ব পালন করেছেন।
- ব্রুয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর এবং অ্যাডিলেড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ আর্টস করেছেন।

তথ্যসূত্র - দ্যা ডেইলী স্টার, ১৭ ডিসেম্বর ২০১৯।
৮১.
মঙ্গলগ্রহের কয়টি উপগ্রহ?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
ক) ২টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২টি
ব্যাখ্যা
মঙ্গল গ্রহ:

- মঙ্গল গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি।
- এ গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি (শতকরা ১৯ ভাগ) যে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়।
- মঙ্গল গ্রহে দুটি উপগ্রহ রয়েছে।
• ফোবস।
• ডিমোস।

তথ্যসূত্র - ভূগোল, নবম-দশম শ্রেণি।
৮২.
ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কী?
  1. ক) বিজয় উল্ল্যাস
  2. খ) বিজয় ৭১
  3. গ) বিজয় কেতন
  4. ঘ) ঐতিহ্য ৭১
সঠিক উত্তর:
গ) বিজয় কেতন
উত্তর
সঠিক উত্তর:
গ) বিজয় কেতন
ব্যাখ্যা
বিজয় কেতন:

- ঢাকা ক্যান্টনমেণ্টে অবস্থিত বিজয় কেতন মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং বীরত্বসূচক খেতাবপ্রাপ্তদের স্মরণে নির্মিত জাদুঘর।
- বিজয়  কেতন জাদুঘরের মূলমন্ত্র 'অতীতকে শ্রদ্ধা কর, ভবিষ্যতকে আলোকিত কর'।
- এই জাদুঘরটির মূল প্রদর্শনীয় সামগ্রীর মধ্যে রয়েছে বাংলাদেশের ঐতিহাসিক পটভূমি, আগরতলা ষড়যন্ত্র মামলায় আটক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্দিশালা।
- তাছাড়া দর্শকরা এখানে দেখতে পাবেন বাংলাদেশের সংবিধানের মূলকপি, জাতীয় পতাকা, বাংলাদেশের মানচিত্র এবং ধাতুপাতে ক্ষোদিত জাতীয় সঙ্গীত।
- যাদুঘরের মূল ফটকে স্থাপিত হয়েছে একটি ভাস্কর্য।
- এতে আছে সাত জন মুক্তিযোদ্ধার মূর্তি। এদের একজন হলেন বাংলাদেশের পতাকাবাহী এক নারী।
- এই বিশেষ ভাস্কর্যটিকেও বিজয় কেতন বলা হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৮৩.
১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন ঢাকার
  1. ক) রেসকোর্স ময়দানে
  2. খ) প্রেসিডেন্সি ভবনে
  3. গ) পার্লামেন্ট ভবনে
  4. ঘ) রমনা পার্কে
সঠিক উত্তর:
ক) রেসকোর্স ময়দানে
উত্তর
সঠিক উত্তর:
ক) রেসকোর্স ময়দানে
ব্যাখ্যা
৭ই মার্চের ভাষণ:

- ১৯৭১ সালের ৭ই মার্চ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদান করেন।
- ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু চারটি দাবি উত্থাপন করেন। এগুলো হলো:
• চলমান সামরিক আইন প্রত্যাহার করা।
• সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া।
• গণহত্যার তদন্ত করা।
• নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।
- ৭ই মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইনআরন্যাশনাল রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করে।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৮৪.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজের শিক্ষার্থী ছিলেন?
  1. ক) প্রেসিডেন্সি কলেজ
  2. খ) ইসলামিয়া কলেজ
  3. গ) ফোর্ট উইলিয়াম কলেজ
  4. ঘ) রিপন কলেজ
সঠিক উত্তর:
খ) ইসলামিয়া কলেজ
উত্তর
সঠিক উত্তর:
খ) ইসলামিয়া কলেজ
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:

- বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমান।
- ১৯৪২ সালে তিনি গোপালগঞ্জ মিশনারী স্কুল থেকে ম্যাট্রিক, ১৯৪৪ সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আই.এ এবং একই কলেজ থেকে ১৯৪৭ সালে বি.এ পাশ করেন।
- বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সাথে তাদের দাবি আদায়ের পক্ষে আন্দোলন করার জন্যে ১৯৪৯ সালে বঙ্গবন্ধুকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়।
- ১৯৫৩ সালে শেখ মুজিব পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৬৬ সাল পর্যন্ত এ পদে বহাল ছিলেন।
- ১৯৬৬ সালে তিনি দলের সভাপতি নির্বাচিত হন।
- ১৯৬৬ সালে তিনি তাঁর বিখ্যাত ছয়দফা কর্মসূচী ঘোষণা করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৮৫.
বাংলা ভাষার প্রথম সংবাদ পত্র কোনটি?
  1. ক) আজাদ
  2. খ) সমাচার দর্পন
  3. গ) বঙ্গদর্শন
  4. ঘ) বেঙ্গল গেজেট
সঠিক উত্তর:
খ) সমাচার দর্পন
উত্তর
সঠিক উত্তর:
খ) সমাচার দর্পন
ব্যাখ্যা
- বাংলা ভাষার প্রথম সংবাদপত্র- 'সমাচার দর্পণ'। 

• 'সমাচার দর্পণ' পত্রিকা: 
- ১৮১৮ সালে হুগলির শ্রীরামপুর থেকে খ্রিষ্টান মিশনারিরা 'সমাচার দর্পণ' পত্রিকা প্রকাশ করে।
- সমাচার দর্পণ পত্রিকা সম্পাদনা করেন জন ক্লার্ক মার্শম্যান।
- এটি জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। 
- সমাচার দর্পণে প্রথমাবস্থায় সম্পাদকীয়-বিভাগে পন্ডিত ছিলেন 'জয়গোপাল তর্কালঙ্কার'।
- প্রথম পর্যায়ে, ১৮১৮ সালের ২৩ মে (শনিবার) সমাচার দর্পণের প্রথম সংখ্যা বের হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া। 
৮৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) প্রণিপাত
  2. খ) নির্মান
  3. গ) কৃপান
  4. ঘ) রূপায়ন
সঠিক উত্তর:
ক) প্রণিপাত
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রণিপাত
ব্যাখ্যা

- 'প্রণিপাত' বানানটি শুদ্ধ।

• 'প্রণিপাত' শব্দের অর্থ : 
- নত হয়ে গুরুজনের পদধূলি গ্রহন,
- অভিবাদন।

অন্যদিকে,
- রূপায়ন, নির্মান, কৃপান শব্দের বানান ভুল। এর সঠিক বানান হবে রূপায়ণ, নির্মাণ, কৃপাণ।

• ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়মাবলী:
১. ঋ, র, ষ—এই তিনটি বর্ণের পর তৎসম শব্দের দন্ত্য ‘ন’ মূধন্য ‘ণ’ হয়। যেমন: ঋণ, ঘৃণা, রণ, বর্ণ, ভূষণ ইত্যাদি।
২. ঋ, র, ষ-এর পর স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, ষ, হ থাকলে তার পরবর্তী দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: লক্ষণ, ভক্ষণ, রেণু, পাষাণ, নির্বাণ, দর্পণ, গ্রহণ ইত্যাদি।
৩. ট বর্গের পূর্বে দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: বণ্টন, লুণ্ঠন, খণ্ড ইত্যাদি।
৪. প্র, পরা, পরি, নির—এই চারটি উপসর্গের পরবর্তী দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হবে। যেমন: প্রণাম, প্রমাণ, পরায়ণ, পরিণতি, নির্ণয় ইত্যাদি।
৫. ত, থ, দ, ধ-এর পূর্বে সংযুক্ত বর্ণে দন্ত্য ‘ন’ হয়, ‘ণ’ হয় না। যেমন: দৃষ্টান্ত, বৃন্ত, গ্রন্থ, ক্রন্দন, বন্ধন ইত্যাদি। 

• যেসকল ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযােজ্য নয়:
ক. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ‘ন হয়। যেমন-ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক।
খ. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনাে (ণ) হয় না, ন হয়। যেমন- অন্ত, গ্রন্থ, ক্রন্দন।।
গ. বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়ােজন হয় না।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।  

৮৭.
'Biography'- শব্দটির অর্থ কী?
  1. ক) গ্রন্থনির্দেশিকা
  2. খ) কড়চা
  3. গ) বিবরণ
  4. ঘ) আলোচনা
সঠিক উত্তর:
খ) কড়চা
উত্তর
সঠিক উত্তর:
খ) কড়চা
ব্যাখ্যা
'Biography' শব্দটির অর্থ - জীবনী, জীবনচরিত। 

অপশনগুলোর মধ্যে কড়চা শব্দটি কাছাকাছি অর্থ প্রদান করে, তাই এটিই সঠিক উত্তর হিসেবে নেয়া হয়েছে।

অপশনগুলোর মধ্যে -
কড়চা - 
১. পদ্যে লিখিত বিবরণী (কড়চা করিয়া কিছু লাগিলা লিখিতে-বৃন্দাবন দাস)।
২. খাজনা সম্পর্কিত হিসাব খাতা।
৩. খণ্ড খণ্ড পদ্য রচনা।
৪. সংক্ষিপ্ত দিনপঞ্জি (গোবিন্দদাসের কড়চা)।

• বিবরণ -
১ ব্যাখ্যান।
২ বৃত্তান্ত।

সূত্র: প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান।
৮৮.
Fill in the gap: When water ______ it turns into ice.
  1. ক) will freeze
  2. খ) freezes
  3. গ) would freeze
  4. ঘ) froze
সঠিক উত্তর:
খ) freezes
উত্তর
সঠিক উত্তর:
খ) freezes
ব্যাখ্যা
• যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause এর result এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।
Example: When water freezes it turns into ice. 

• When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে।
Example: When you called, I was in a meeting.

আবার,
• When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite এবং এরপরের clause টি future indefinite tense ব্যবহৃত হয়। 
Example: I will phone you when I get the news.
৮৯.
The word 'omnivorous' means
  1. ক) eating all types of food
  2. খ) eating only fruits
  3. গ) eating only meat
  4. ঘ) eating grass and plants only
সঠিক উত্তর:
ক) eating all types of food
উত্তর
সঠিক উত্তর:
ক) eating all types of food
ব্যাখ্যা
Omnivorous (adjective): 
English Meaning - Naturally able to eat both plants and meat
Bangla Meaning - সর্বভূক। 

Source: Canbridge Dictionary. 
৯০.
The idiom 'put up with' means
  1. ক) Stay together
  2. খ) tolerate
  3. গ) keep trust
  4. ঘ) protect
সঠিক উত্তর:
খ) tolerate
উত্তর
সঠিক উত্তর:
খ) tolerate
ব্যাখ্যা
• Put up with (idiom):
- English Meaning: Tolerate or endure something.
- Bangla Meaning: সহ্য করা।

Examples
- She could not put up with her new roommate.
- I don't know how he puts up with their constant complaining.
- I can't put up with a leaky freezer.
- I put up with her tantrums for 30 years.
৯১.
একজন ব্যক্তি ভ্রমণে ৪ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে, তারপর আবার ১২ মাইল উত্তরে যায়। সে শুরু স্থান থেকে কত মাইল দূরে?
  1. ক) ১৭
  2. খ) ২৮
  3. গ) ২১
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
ঘ) ২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি ভ্রমণে ৪ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে, তারপর আবার ১২ মাইল উত্তরে যায়। সে শুরু স্থান থেকে কত মাইল দূরে?

সমাধান:



উত্তরে মোট দূরত্ব = ১৬ মাইল এবং পূর্বে দূরত্ব = ৪ মাইল
দূরত্ব = √(১৬+১২) মাইল
= √(২৫৬ + ১৪৪) মাইল
= ২০ মাইল
৯২.
সুদের হার ৬% থেকে কমে ৪% হওয়ায় এক ব্যক্তির বাৎসরিক আয় ২০ টাকা কমে গেল। আসলের পরিমাণ কত?
  1. ক) ১০০ টাকা
  2. খ) ২০০ টাকা
  3. গ) ১,০০০ টাকা
  4. ঘ) ২,০০০ টাকা
সঠিক উত্তর:
গ) ১,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার ৬% থেকে কমে ৪% হওয়ায় এক ব্যক্তির বাৎসরিক আয় ২০ টাকা কমে গেল। আসলের পরিমাণ কত?

সমাধান:
আসল P = ?
মুনাফার কমে r = (৬ - ৪)%
= ২%
= ২/১০০
= ১/৫০ 

বাৎসরিক আয় কমে বা 
মুনাফা কমে I = ২০ টাকা 

সময় n = ১ বছর 

আমরা জানি 
I = Pnr
P = I/nr
 = ২০/{১ × (১/৫০)}
=১০০০ টাকা 
৯৩.
শতকরা বার্ষিক কত হার সুদে ২৭৫ টাকার ৪ বছরে সুদ-আসলে ৪০৭ টাকা হবে?
  1. ক) ৯%
  2. খ) ১০%
  3. গ) ১১%
  4. ঘ) ১২%
সঠিক উত্তর:
ঘ) ১২%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে ২৭৫ টাকার ৪ বছরে সুদ-আসলে ৪০৭ টাকা হবে?

সমাধান:
আসল P = ২৭৫ টাকা 
সুদ- আসল = ৪০৭ - ২৭৫ = ১৩২ টাকা
সময় n = ৪ বছর
মুনাফার হার = r

আমরা জানি 
I = Pnr
r = I/Pn
r = (১৩২ × ১০০)/(২৭৫ × ৪)
= ১২% 
৯৪.
'WHO' এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) প্যারিস
  2. খ) নিউইয়র্ক
  3. গ) জেনেভা
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
গ) জেনেভা
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:

- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।
- তিনি ইথিওপিয়ার নাগরিক।
- মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা - ১৯৪টি।
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
৯৫.
স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিবের নাম কী?
  1. ক) তৌফিক ইলাহী
  2. খ) মির্জা আব্দুল জলিল
  3. গ) ফজলুর রহমান
  4. ঘ) এইচ টি ইমাম
সঠিক উত্তর:
ঘ) এইচ টি ইমাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এইচ টি ইমাম
ব্যাখ্যা
মন্ত্রী পরিষদের সচিব:

- দেশের বর্তমান এবং ২৪ তম মন্ত্রী পরিষদ সচিব হলেন মোঃ মাহবুব হোসেন (০৩-০১-২০২৩ থেকে বর্তমান)।
- তার পূর্বে ২৩ তম সচিব ছিলেন কবির বিন আনোয়ার (১৫-১২-২০২২ থেকে ০৩-০১-২০২৩)।
- মন্ত্রী পরিষদের প্রথম সচিব ছিলেন এইচ টি ইমাম (১৬-০৭-১৯৭১ থেকে ২৭-০৮-১৯৭৫)।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৯৬.
'সিরাজাম মুনীরা'- কোন ভাষায় রচিত গ্রন্থ?
  1. ক) বাংলা
  2. খ) ফারসি
  3. গ) আরবি
  4. ঘ) উর্দু
সঠিক উত্তর:
ক) বাংলা
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলা
ব্যাখ্যা
- 'সিরাজাম মুনীরা'- বাংলা ভাষায় রচিত।

• ফররুখ আহমদ:

- তিনি ১৯১৮ সাল মাগুরা জেলার শ্রীপুর থানায় জন্মগ্রহণ করেন। 
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন। 
- তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
- তাঁর কাব্যের মৌলিক প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।
- পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য তাঁর কবিতায় উজ্জ্বলভাবে ফুটে উঠেছে।
- বাংলা ভাষায় আরবি-ফারসি শব্দের প্রয়োগনৈপুণ্য এবং বিষয়বস্ত্ত ও আঙ্গিকের অভিনবত্বে তাঁর কবিতা এক বিশেষ মর্যাদা লাভ করেছে।

• তাঁর উল্লেখযোগ্য কাব্য:
- সাত সাগরের মাঝি 
- সিরাজাম মুনিরা
- নৌফেল ও হাতেম 
- মুহূর্তের কবিতা
- হাতেমতায়ী 
- হাবেদা মরুর কাহিনী  ইত্যাদি।

• তাঁর শিশুতোষ রচনা:
- পাখির বাসা 
- হরফের ছড়া 
- ছড়ার আসর  ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৯৭.
পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়?
  1. ক) ক্যারিবিয়ান সাগর
  2. খ) ভারত মহাসাগর
  3. গ) ভূমধ্য সাগর
  4. ঘ) আরব সাগর
সঠিক উত্তর:
ক) ক্যারিবিয়ান সাগর
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্যারিবিয়ান সাগর
ব্যাখ্যা
ক্যারিবিয়ান সাগর:

- পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান ক্যারিবিয়ান সাগরে।
- ক্যারিবিয়ান সাগর হল আটলান্টিক মহাসাগরের ২য় বৃহত্তম প্রান্তিক সমুদ্র যা পশ্চিম গোলার্ধে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে ভৌগলিকভাবে অবস্থিত।
- ক্রিস্টোফার কলম্বাস ছিলেন প্রথম ইউরোপীয় যিনি ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করেন এবং ১৪৯২ সালে বাহামা দ্বীপে অবতরণ করেন।
- কলম্বাসের এই অঞ্চল আবিষ্কারের পর, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ স্পেন, ডাচ প্রজাতন্ত্র, ফ্রান্স, ইংল্যান্ড, ডেনমার্ক, সহ বেশ কয়েকটি দেশ দ্বারা উপনিবেশিত হতে শুরু করে।
- ক্যারিবিয়ান সাগরকে পাঁচটি অববাহিকায় বিভক্ত করা হয়েছে যেগুলি নিমজ্জিত রেঞ্জ এবং পর্বতমালা দ্বারা একে অপরের থেকে বিচ্ছিন্ন।
- ক্যারিবিয়ান সাগরে ১২টি দেশ এবং ২২টি দ্বীপ অঞ্চল সহ ৭০০০ টিরও বেশি দ্বীপ রয়েছে।

তথ্যসূত্র - Worldatlas.com
৯৮.
ইউরোপের দ্বার বলা হয়
  1. ক) ভিয়েনা
  2. খ) বন
  3. গ) লন্ডন
  4. ঘ) রোম
সঠিক উত্তর:
ক) ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
ক) ভিয়েনা
ব্যাখ্যা
ভিয়েনা:

- ইউরোপের দ্বার বলা হয় ভিয়েনাকে।
- ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী।
- এটি অস্ট্রিয়ার সবচেয়ে জনবহুল শহর।
- শহরের কেন্দ্রস্থলটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে সুপরিচিত।
- আধুনিক প্রচলিত শহর হয়ে ওঠার আগে এটি ছিল অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের রাজধানী।

তথ্যসূত্র - Worldatlas.com
৯৯.
নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
  1. ক) যুক্তরাষ্ট্র-কানাডা
  2. খ) যুক্তরাষ্ট্র-মেক্সিকো
  3. গ) কানাডা-অষ্ট্রেলিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র-ব্রাজিল
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র-কানাডা
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র-কানাডা
ব্যাখ্যা
নায়াগ্রা জলপ্রপাত:

- নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র-কানাডায় অবস্থিত।
- উত্তর-পূর্ব - নায়াগ্রা জলপ্রপাত, উত্তর আমেরিকা মহাদেশের পাশের সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থান।
- মার্কিন যুক্তরাষ্ট্রের অন্টারিও, কানাডা এবং নিউইয়র্ক রাজ্যের সীমান্তে এই জলপ্রপাতটি অবস্থিত।

তথ্যসূত্র - Britannica.com
১০০.
জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে?
  1. ক) ২৪ অক্টোবর
  2. খ) ২৪ আগষ্ট
  3. গ) ২৪ ডিসেম্বর
  4. ঘ) ২৪ নভেম্বর
সঠিক উত্তর:
ক) ২৪ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪ অক্টোবর
ব্যাখ্যা
জাতিসংঘ:

- প্রতি বছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়।
- ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র কর্তৃক জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘ মূলত একটি রাজনৈতিক আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) টেকসই উন্নয়নের তিনটি মাত্রাকে এগিয়ে নিতে জাতিসংঘের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
- ১৯৫৬ সালে প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়।
- সেপ্টেম্বর ১৯৮৭ সালে মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়। এটির উদ্দেশ্য ছিল ওজোন-ক্ষয়কারী পদার্থের উৎপাদন ও ব্যবহার কমানো।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।