পরীক্ষা আর্কাইভ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

পরীক্ষাসহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes২১ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২২
সিলেবাস
[ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ১৭] বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি পরীক্ষা - ২ টপিক: জীব বিজ্ঞান (উদ্ভিদ ও প্রাণি) ও আধুনিক বিজ্ঞান বিষয়ক মৌলিক বিষয়াবলি। উৎস: ষষ্ঠ থেকে মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান বোর্ড বই, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির জীববিজ্ঞান বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO) · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
রোগ-প্রতিরোধ বিদ্যার জনক কাকে বলা হয়?
  1. এডওয়ার্ড জেনার
  2. রবার্ট হুক
  3. রবার্ট কচ
  4. লিউয়েন হুক
সঠিক উত্তর:
এডওয়ার্ড জেনার
উত্তর
সঠিক উত্তর:
এডওয়ার্ড জেনার
ব্যাখ্যা
- এডওয়ার্ড জেনার রোগ-প্রতিরোধ বিদ্যার জনক।

 - এডওয়ার্ড জেনার (Edward Jenner):
- অবদান: প্রথম সফল ভ্যাকসিন তৈরি করেন।
- বিখ্যাত কাজ: ১৭৯৬ সালে গরুর গুটি বসন্ত (Cowpox) থেকে গুটি বসন্ত (Smallpox) রোগের বিরুদ্ধে ভ্যাকসিন উদ্ভাবন।

অন্যদিকে,
- অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক: তিনি প্রথম জীবন্ত এককোষী জীব (Microorganisms) আবিষ্কার করেন।
- রবার্ট কচ: রোগজীবাণু তত্ত্ব (Germ Theory) প্রমাণ করেন এবং টিউবারকিউলোসিসের (TB) জীবাণু আবিষ্কার করেন।
- রবার্ট হুক : Micrographia" বইয়ে কোষ (Cell) সম্পর্কে প্রথম ধারণা দেন এবং "Cell" শব্দটি ব্যবহার করেন।

উৎস: National Library of Medicine ওয়েবসাইট।
.
নিচের কোনটি ভূ-গর্ভস্থ মূল?
  1. শালগম
  2. আলু
  3. পেঁয়াজ
  4. আদা
সঠিক উত্তর:
শালগম
উত্তর
সঠিক উত্তর:
শালগম
ব্যাখ্যা
• প্রধান মূলের রূপান্তর:
- মূল কখনো কখনো বিশেষ কাজ সম্পাদনের জন্য রূপান্তরিত হতে পারে।
- মুলা, গাজর ও শালগম আমরা সবাই দেখেছি এবং খাদ্য হিসেবে গ্রহণ করেছি।
-  শালগম, গাজর, মূলা রূপান্তারিত মূল এর উদাহরণ।

• ভূ-নিম্মস্থ রূপান্তরিত কান্ড: 
- প্রতিকূল পরিবেশে টিকে থাকা, খাদ্য সঞ্চয় এবং অঙ্গোজ উপায়ে বংশবিস্তার করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়।
- এ ধরনের কাণ্ডকে  ভূ-নিম্মস্থ রূপান্তরিত কান্ড বলে।
- আদা, হলুদ, পেঁয়াজ, থানকুনি, দুর্বাঘাস, আমরুল প্রভৃতি উদ্ভিদের রূপান্তরিত  কাণ্ড।

উৎস: সপ্তম শ্রেণি, বিজ্ঞান।
.
হেপাটাইটিস B হয় কোন ধরনের জীবাণু দ্বারা?
  1. DNA ভাইরাস
  2. RNA ভাইরাস
  3. ব্যাক্টেরিয়া
  4. ছত্রাক
সঠিক উত্তর:
DNA ভাইরাস
উত্তর
সঠিক উত্তর:
DNA ভাইরাস
ব্যাখ্যা
• হেপাটাইটিস B ভাইরাস মূলত DNA ভাইরাস।

• হেপাটাইটিস:
- হেপাটাইটিস লিভার বা যকৃৎ এর একটি প্রদাহ যা হেপাটাইটিসের ৫টি ভাইরাসের ( এ, বি, সি, ডি এবং ই) মাধ্যমে ঘটে।
- দূষিত পানি, রক্ত, যৌন ও খাবারের মাধ্যমে হেপাটাইটিসের বিভিন্ন ভাইরাস শরীরে প্রবেশ করে। 

উল্লেখ্য,
- Hepatities A, Hepatities C, Hepatities D ও Hepatities E - RNA ভাইরাস।

উৎস: জীববিজ্ঞান, প্রথম পত্র- গাজী আজমল, একাদশ-দ্বাদশ শ্রেণি।
.
প্রাণীদেহের বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে কী বলে?
  1. পিনোসাইট
  2. পলিসাইট
  3. লিওকোসাইট
  4. সিনোসাইট
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নটি হওয়া উচিত ছিল- বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে কী বলে?
তখন উত্তর হতো- সিনোসাইট। 
প্রশ্নে ভুল থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
----------------------------- 

• সিনোসাইট:
- সিনোসাইট একটি বহুনিউক্লিয়সিয় গঠন (multinucleate structure) যেখানে কোষ বিভাজন ঘটে, কিন্তু কোষের মধ্যে বিভাজনকারী প্রাচীর গঠিত হয় না।
- এটি সাধারণত- Vaucheria, Botrydium, Sphaeroplea প্রভৃতি শৈবাল এবং Penicillium-সহ কতিপয় ছত্রাকে বহুসংখ্যক নিউক্লিয়াস দেখা যায়।  

• নিউক্লিয়াস: 
- প্রকৃত কোষের সাইটোপ্লাজমে অবস্থিত সবচেয়ে গাঢ়, অস্বচ্ছ, ঝিল্লিবেষ্টিত গোলাকার অথবা উপবৃত্তাকার সজীব অংশটি্র নাম নিউক্লিয়াস।
- ইংরেজ বিজ্ঞানী রবার্ট ব্রাউন (Robert Brown) ১৮৩১ সালে রাস্নার (একপ্রকার অর্কিড) পাতার কোষ পরীক্ষা করার সময় নিউক্লিয়াস আবিষ্কার করেন।
- নিউক্লিয়াসের রাসায়নিক উপাদান প্রধানত প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি (গাজী আজমল) ও ব্রিটানিকা।

.
নিউক্লিক এসিড গঠিত হয়-
  1. সুগার + ফসফেট দিয়ে
  2. সুগার + নাইট্রোজেন বেইজ + ফসফেট দিয়ে
  3. সুগার + নাইট্রোজেন বেইজ + সালফেট দিয়ে
  4. প্রোটিন + নাইট্রোজেন বেইজ + সালফেট দিয়ে
সঠিক উত্তর:
সুগার + নাইট্রোজেন বেইজ + ফসফেট দিয়ে
উত্তর
সঠিক উত্তর:
সুগার + নাইট্রোজেন বেইজ + ফসফেট দিয়ে
ব্যাখ্যা
• নিউক্লিক এসিড:
- নিউক্লক এসিড গঠিত হয় মূলত শর্করা, অজৈব ফসফেট, নাইট্রোজেনঘটিত ক্ষারক দিয়ে।
- নিউক্লক এসিড মূলত দুই প্রকার:

• DNA :
- DNA এর পুরো নাম Deoxyribo Nucleic Acid.
- এতে পাঁচ কার্বনবিশিষ্ট পেন্টোজ শর্করা, অজৈব ফসফেট, নাইট্রোজেনঘটিত ক্ষারক (অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন ও সাইটোসিন) থাকে।

• RNA :
- RNA এর পুরো নাম Ribo Nucleic Acid।
- এটি পাঁচ কার্বনবিশিষ্ট রাইবোজ শর্করা, অজৈব ফসফেট, নাইট্রোজেনঘটিত ক্ষারক (অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল ও সাইটোসিন) দ্বারা গঠিত।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
.
নিচের কোন প্রক্রিয়ার মাধ্যমে জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করা যায়?
  1. পরিকল্পিত সেচ
  2. রাসায়নিক সার প্রয়োগ
  3. ভালোভাবে জমি কর্ষণ
  4. আগাছা পরিষ্কারকরণ
সঠিক উত্তর:
পরিকল্পিত সেচ
উত্তর
সঠিক উত্তর:
পরিকল্পিত সেচ
ব্যাখ্যা
• লবণাক্ত অঞ্চলে ফসল উৎপাদন কৌশল:
• সেচ ও পানি নিষ্কাশন:
- জমির চারপাশে আইল দিয়ে ভারী সেচ দিলে মাটির দ্রবণীয় লবণ চুঁইয়ে ফসলের মূলাঞ্চলের নিচে চলে যায়।
- আবার মূলাঞ্চলের নিচ বরাবর গভীরতায় যদি নিষ্কাশন নালা তৈরি করে জমির পানি বের করে দেওয়া যায় তাহলে মূলাঞ্চলের নিচের লবণও ধুয়ে জমির বাইরে চলে যায়।
- এ অবস্থায় মাটিতে জো আসার সাথে সাথে জমি চাষ দিয়ে ফসল বুনতে হবে। হালকা বুনটের মাটিতে এ পদ্ধতি বেশি কার্যকর।

এছাড়াও,
লবণাক্ততা সহিষ্ণু ফসলের চাষ, পানির বাষ্পীভবন হ্রাসকরণ, বপন পদ্ধতির পরিবর্তনের মাধ্যমে লবণাক্ততা কমানো সম্ভব।

উৎস: কৃষি শিক্ষা, অষ্টম শ্রেণি।
.
সালোকসংশ্লেষণের ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. লাল আলোতে সালোক সংশ্লেষণ কম হয়।
  2. কেলভিন চক্রের অপরনাম C4 চক্র।
  3. জলজ উদ্ভিদে স্থলজ উদ্ভিদের তুলনায় বেশি হয়।
  4. C3 উদ্ভিদে C4 উদ্ভিদের তুলনায় বেশি হয়।
সঠিক উত্তর:
জলজ উদ্ভিদে স্থলজ উদ্ভিদের তুলনায় বেশি হয়।
উত্তর
সঠিক উত্তর:
জলজ উদ্ভিদে স্থলজ উদ্ভিদের তুলনায় বেশি হয়।
ব্যাখ্যা
• জলজ উদ্ভিদে স্থলজ উদ্ভিদের তুলনায় বেশি সালোকসংশ্লেষণ হয়।

• কারণ:
- পাতার মেসোফিল টিস্যু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান।
- স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টের পৌছায় এবং স্ট্রোমা বা পত্ররন্ধের মাধ্যমে বায়ু থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে, যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছে।
- জলজ উদ্ভিদ পানিতে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে।
- বায়ুমন্ডলে ০.০৩% এবং পানিতে ০.৩% কার্বন ডাই অক্সাইড আছে, তাই জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি।
 
অন্যদিকে,
- একক আলো হিসেবে লাল আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয়।
- কেল্ভিন চক্রের অপরনাম C3 চক্র।
- C4 উদ্ভিদে C3 উদ্ভিদের তুলনায় বেশি সালোকসংশ্লেষণ  হয়।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি ও জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
মিউকর (Mucor) কী?
  1. এক ধরনের শৈবাল
  2. এক ধরনের ছত্রাক
  3. এক ধরনের ভাইরাস
  4. এক ধরনের ব্যাক্টেরিয়া
সঠিক উত্তর:
এক ধরনের ছত্রাক
উত্তর
সঠিক উত্তর:
এক ধরনের ছত্রাক
ব্যাখ্যা
ছত্রাক:
- প্রচলিত শ্রেণিবিন্যাস পদ্ধতিতে ছত্রাক থ্যালোফাইটা বিভাগের অন্তর্গত কিন্তু পঞ্চরাজ্য (five kingdom) শ্রেণিবিন্যাসে ছত্রাক প্রজাতিসমূহ পৃথক fungi রাজ্যের অন্তর্গত।
- Fungi (একবচনে fungus)-এর বাংলা প্রতিশব্দ করা হয়েছে ছত্রাক।
- সত্যিকার ছত্রাক হলো ক্লোরোফিলবিহীন, নিউক্লিয়াসযুক্ত বহুকোষী, অভাস্কুলার, হাইফিসমৃদ্ধ মাইসেলিয়াম দ্বারা গঠিত হেটেরোট্রফিক সুকেন্দ্রিক জীব যারা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে।
- ছত্রাক সম্বন্ধে স্টাডি করাকে বলা হয় মাইকোলজি (Mycology) বা ছত্রাকতত্ত্ব।
- এ পর্যন্ত পৃথিবীতে প্রায় ৯০,০০০ প্রজাতির ছত্রাক পাওয়া গিয়েছে।
- যেমন- মিউকর, ইস্ট, ব্যাঙের ছাতা, পেনিসিলিয়াম ইত্যাদি।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি ও জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
ভয় পেলে শরীরের লোম খাড়া হয় কোন হরমোনের কারণে?
  1. অ্যাড্রেনালিন
  2. অক্সিটোসিন
  3. ডোপামিন
  4. ইনসুলিন
সঠিক উত্তর:
অ্যাড্রেনালিন
উত্তর
সঠিক উত্তর:
অ্যাড্রেনালিন
ব্যাখ্যা
• ভয় পেলে গায়ের লোম খাড়া হয়  অ্যাড্রেনালিন হরমোনের জন্য।

• কয়েকটি গুরত্বপূর্ণ হরমোন: 
- অক্সিটোসিন জরায়ুর পেশি সংকোচন ঘটিয়ে শিশুর জন্মের প্রক্রিয়ায় সাহায্য করে।
- ডোপামিন মস্তিষ্কে সুখ এবং সন্তুষ্টির অনুভূতি সৃষ্টি করে।

- থাইরক্সিন হরমোন মানুষের বৃদ্ধি এবং বিকাশে ভূমিকা রাখে। 
- ইনসুলিন এবং গ্লুকাগন গ্লুকোজ নিয়ন্ত্রণ এবং অন্যান্য শারীরবৃত্তীয় কাজে এ হরমোন দুটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
- ক্যালসিটোনিন হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে।
- জীবন রক্ষাকারী হরমোন অ্যালডোস্টেরন।
- শুক্রাশয় হতে টেসটোস্টেরন হরমোন নিঃসৃত হয়। 
- দাড়ি গোঁফ গজায় টেসটোস্টেরন  হরমোনের জন্য। 
- মহিলাদের রজঃচক্র নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন।

উৎস: Harvard Medical School ওয়েবসাইট।
১০.
নিচের কোনটি রক্তের গুরুত্বপূর্ণ কাজ?
  1. খাদ্যসার দেহের বিভিন্ন অংশে পরিবহন করা
  2. জারক রস বিতরণ করা
  3. হরমোন নিঃসরণ করা
  4. কোষ বিভাজন নিয়ন্ত্রণ করা
সঠিক উত্তর:
খাদ্যসার দেহের বিভিন্ন অংশে পরিবহন করা
উত্তর
সঠিক উত্তর:
খাদ্যসার দেহের বিভিন্ন অংশে পরিবহন করা
ব্যাখ্যা
• রক্তরসের কাজ:
-
অক্সিজেন পরিবহন করে।
- রক্ত কণিকাসহ রক্তরসে দ্রবীভূত খাদ্যসার দেহের বিভিন্ন অংশে পরিবহন করে।
- বর্জ্য পদার্থ নির্গত করে রেচনের জন্য বৃক্কে পরিবহন করে।
- শ্বসনের ফলে কোষে সৃষ্ট CO₂ কে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করে।
- রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে। 
- হরমোন পরিবহন করা।

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
BMI( Body Mass Index) এর আদর্শমান কত?
  1. ২০.৫ - ২৫
  2. ২০ - ২৪.৯
  3. ১৮ - ২৬
  4. ১৮.৫ - ২৪.৯
সঠিক উত্তর:
১৮.৫ - ২৪.৯
উত্তর
সঠিক উত্তর:
১৮.৫ - ২৪.৯
ব্যাখ্যা
• বিএমআই (BMI): 
- বডি মাস ইনডেক্স (BMI- Body Mass Index) মানবদেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে ।
- অর্থাৎ কোন নির্দিষ্ট বয়সে সুস্থ জীবন যাপনের জন্য শরীরের দৈর্ঘ্যের সাথে চর্বির পরিমাণগত সম্পর্ক নির্দেশ করে।

• বিএমআই (BMI) মান নির্ণয় :
বিএমআই = দেহের ওজন (Kg)/দেহের উচ্চতা (মিটার)২

• মান নির্দেশিকা:
- কম ওজন = <18.5;
- স্বাভাবিক ওজন = 18.5-24.9;
- অতিরিক্ত ওজন = 25-29.9;
- স্থূলতা = BMI 30 বা তার বেশি।

উৎস: National Heart, Lung, and Blood Institute,USA.
১২.
কোন প্রাণী স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম দেয়?
  1. বাদুড়
  2. প্লাটিপাস
  3. গণ্ডার
  4. হাঙ্গর
সঠিক উত্তর:
প্লাটিপাস
উত্তর
সঠিক উত্তর:
প্লাটিপাস
ব্যাখ্যা
• সংযোগকারী জীব:
- জীবজগতে এমন কিছু জীবের অস্তিত্ব দেখা যায়, যাদের মধ্যে দুটি জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে।
- এ ধরনের জীবকে সংযোগকারী জীব বা কানেকটিং লিংক (Connecting link) বলে.
- উদাহরণ: প্লাটিপাস।
- প্লাটিপাসের মধ্যে সরীসৃপ এবং স্তন্যপায়ী উভয় ধরনের প্রাণীরই বৈশিষ্ট্য রয়েছে।
- প্লাটিপাস সরীসৃপের মতো ডিম পাড়ে।
- অন্যদিকে স্তন্যপায়ী প্রাণীদের মতো এদের বুকে রয়েছে দুগ্ধগ্রন্থি।
- এদের ডিম ফুটে শাবক জন্মালে এরা শাবককে স্তন্য পান করায়।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৩.
আরশোলার হৃদপিন্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট?
  1. ৪ প্রকোষ্ঠ
  2. ৮ প্রকোষ্ঠ
  3. ১১ প্রকোষ্ঠ
  4. ১৩ প্রকোষ্ঠ
সঠিক উত্তর:
১৩ প্রকোষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
১৩ প্রকোষ্ঠ
ব্যাখ্যা
- আরশোলার (cockroach) হৃদপিণ্ড ১৩ টি প্রকোষ্ঠ বিশিষ্ট।
- এটি টিউবুলার আকৃতির এবং পৃষ্ঠদেশে অবস্থিত।

উল্লেখ্য,
- মানুষের হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট (দুটি আলিন্দ এবং দুটি নিলয়) ।
- বেশিরভাগ মাছের হৃদপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট (একটি আলিন্দ এবং একটি নিলয়)।
- ব্যাঙের হৃদপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট (দুটি আলিন্দ এবং একটি নিলয়)।

উৎস: প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৪.
কৃষ্ণবিবর সম্পর্কে কোনটি সঠিক নয়?
  1. এখানে মহাকর্ষজনিত আকর্ষণ প্রবল
  2. আবিষ্কার করেন জন হুইলার
  3. এর ভর তিন সৌর ভরের সমান বা বেশি
  4. এটি সম্পূর্ণ কার্বন দিয়ে তৈরি
সঠিক উত্তর:
এটি সম্পূর্ণ কার্বন দিয়ে তৈরি
উত্তর
সঠিক উত্তর:
এটি সম্পূর্ণ কার্বন দিয়ে তৈরি
ব্যাখ্যা
• কৃষ্ণবিবর (Black hole):
- তিন সৌর ভরের সমান বা বেশি ভরের নক্ষত্রের সুপার নোভা বিস্ফোরণের পর এর অন্তর্বস্তু অনির্দিষ্টভাবে সংকুচিত হতে থাকে।
- নক্ষত্রের এই অবস্থাকে বলা হয় কৃষ্ণবিবর (Black hole)।
- কৃষ্ণবিবিরের ঘনত্ব থাকে অত্যন্ত বেশি।এবং পৃষ্ঠে g এর মান অত্যন্ত বেশি থাকে।
-  g-এর মান এত বেশি হয় যে, এমনটি ফোটন কণাও এর পৃষ্ঠ থেকে মুক্ত হতে বা বেরিয়ে আসতে পারে না।
- ১৯৬৯ সালে  মার্কিন বিজ্ঞানী জন হুইলার কৃষ্ণবিবর আবিষ্কার করেন।

উৎস: পদার্থ বিজ্ঞান ২য় পত্র, একাদশ- দ্বাদশ শ্রেণি।
১৫.
নিচের কোনটি ব্যবহার করে রেক্টিফিক্যাশন করা হয়?
  1. ডায়োড
  2. রেজিস্টর
  3. ক্যাপাসিটার
  4. ট্রান্সফরমার
সঠিক উত্তর:
ডায়োড
উত্তর
সঠিক উত্তর:
ডায়োড
ব্যাখ্যা
• Rectification (রেক্টিফিক্যাশন ):
-  শব্দটি মূলত ইলেকট্রনিক্সে ব্যবহৃত হয় এবং এর অর্থ হলো AC (Alternating Current) কে DC (Direct Current) এ রূপান্তর করা।
-  এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য ডায়োড ব্যবহার করা হয়।

• ডায়োড:
- ডায়োড একটি সেমিকন্ডাক্টর ডিভাইস, যা কেবলমাত্র এক দিক থেকে কারেন্ট প্রবাহিত করতে দেয়।
- যখন AC কারেন্ট ডায়োডের মধ্য দিয়ে যায়, এটি কারেন্টের ঋণাত্মক অংশকে ব্লক করে, ফলে DC পাওয়া যায়।

অন্যদিকে,
- ক্যাপাসিটার: এটি চার্জ সঞ্চয় করার জন্য ব্যবহৃত হয়।
- রেজিস্টর: এটি কারেন্ট প্রবাহকে সীমিত করার জন্য ব্যবহৃত হয়।
- ট্রান্সফরমার: এটি ভোল্টেজের মাত্রা পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়।

উৎস: পদার্থ বিজ্ঞান ২য় পত্র, একাদশ- দ্বাদশ শ্রেণি।
১৬.
মানুষের দেহের শ্বেত ও লোহিত রক্তকণিকার অনুপাত কত?
  1. ১ : ৭০০
  2. ৭০০ : ১
  3. ১ : ৮০০
  4. ৮০০ : ১
সঠিক উত্তর:
১ : ৭০০
উত্তর
সঠিক উত্তর:
১ : ৭০০
ব্যাখ্যা
• শ্বেত রক্তকণিকা ও লোহিত কণিকা অনুপাত ১ : ৭০০।
- পূর্ণ বয়স্ক পুরুষের মানবদেহে অবস্থিত লোহিত রক্তকনিকার পরিমান প্রায় ৪৫ - ৫০ লাখ (প্রতি ঘন মিলিলিটারে)।
- অন্যদিকে, শ্বেত রক্তকনিকার পরিমান প্রায় ৪-১০ হাজার (প্রতি ঘন মিলিলিটারে)। 

• শ্বেতকণিকা:
- রক্তে বর্ণহীন, নিউক্লিয়াসযুক্ত এবং তুলনামূলকভাবে স্বল্পসংখ্যক ও বৃহদাকার যে কোষ দেখা যায় এবং যারা দেহকে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে তাকে শ্বেতকণিকা বলে।
- শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে।
- শ্বেত রক্তকণিকার গড় আয়ু ১- ১৫ দিন।

• লোহিত রক্তকণিকা:
- মানুষের পরিণত লোহিত রক্তকণিকা গোল, দ্বিঅবতল, নিউক্লিয়াসবিহীন চাকতির মতো ও লাল বর্ণের।
- লোহিত রক্তকণিকার কাজ হিমোগ্লোবিন ফুস্ফুস থেকে দেহ কোষে O₂ এবং সামান্য CO₂ পরিবহন করে।
- এতে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে লাল বর্ণের হয়। এজন্য এদের Red Blood Cell বা RBC বলে।

উৎস: জীববিজ্ঞান- ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৭.
ধ্রুবতারা সাধারণত দেখা যায়-
  1. পূর্ব গোলার্ধ
  2. পশ্চিম গোলার্ধ
  3. উত্তর গোলার্ধ
  4. দক্ষিণ গোলার্ধ
সঠিক উত্তর:
উত্তর গোলার্ধ
উত্তর
সঠিক উত্তর:
উত্তর গোলার্ধ
ব্যাখ্যা
• ধ্রুবতারা (Polaris):
- Ursa Minor (Little Bear) নক্ষত্রমণ্ডলে অবস্থিত।
- এটি উত্তর গোলার্ধে দেখা যায়।
- এটি পৃথিবীর উত্তর মেরুর ঠিক উপরে অবস্থান করার কারণে স্থির মনে হয় এবং এটি উত্তর দিক নির্দেশ করতে ব্যবহৃত হয়।
- ধ্রুবতারা প্রাচীনকাল থেকে নাবিক এবং অভিযাত্রীদের দিক নির্ধারণে সাহায্য করে আসছে।
- এর দিকে তাকিয়ে থাকা মানে আপনার ডানে পূর্ব, বাঁয়ে পশ্চিম আর পেছনে দক্ষিণ।
- এটি সারা বছর উত্তর গোলার্ধে দেখা যায় এবং বিশেষভাবে গ্রীষ্মকালে এটি সবচেয়ে ভালোভাবে দৃশ্যমান হয়​।

উৎস: ব্রিটানিকা।
১৮.
ত্বকের রোগ সংক্রান্ত বিজ্ঞানকে কী বলে?
  1. Dermitology
  2. Dermatology
  3. Dermatiology
  4. Darmitology
সঠিক উত্তর:
Dermatology
উত্তর
সঠিক উত্তর:
Dermatology
ব্যাখ্যা
• Dermatology:
- ডারমাটোলজি হলো ত্বক, চুল, নখ এবং শরীরের অন্যান্য ত্বক সংক্রান্ত রোগ ও চিকিৎসার বিজ্ঞান।
- এটি ত্বকের নানা ধরনের রোগ যেমন: একজিমা, সোরিয়াসিস, অ্যাকনি, ত্বক ক্যান্সার ইত্যাদির চিকিৎসা ও গবেষণার জন্য বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত হয়।

উল্লেখ্য,
- পেডিয়াট্রিক্স(paediatrics):  শিশুদের স্বাস্থ্য সম্পর্কিত চিকিৎসার শাখা।
- কার্ডিওলজি(Cardiology): হৃদযন্ত্র ও রক্তনালী সম্পর্কিত রোগের চিকিৎসা বিজ্ঞান।
- নিউরোলজি (Neurology): মস্তিষ্ক, মজ্জা, স্নায়ু এবং স্নায়ুতন্ত্রের রোগ এবং চিকিৎসার বিজ্ঞান।
- গাইনোকোলজি (Gynecology): মহিলাদের প্রজনন স্বাস্থ্য এবং অসুখ সম্পর্কিত চিকিৎসার বিজ্ঞান।
- পালমোনোলজি (Pulmonology): ফুসফুস ও শ্বাসযন্ত্রের রোগের বিজ্ঞান।
- অর্থোপেডিক্স (Orthopedics): হাড়, জয়েন্ট এবং পেশীর রোগ এবং তাদের চিকিৎসার শাখা।

উৎস: ব্রিটানিকা।
১৯.
পিসি কালচার হলো-
  1. মৎস্য চাষ
  2. রেশম চাষ
  3. মৌমাছি চাষ
  4. পাখি পালন বিদ্যা
সঠিক উত্তর:
মৎস্য চাষ
উত্তর
সঠিক উত্তর:
মৎস্য চাষ
ব্যাখ্যা
• পিসিকালচার (Pisciculture):
- এটি মাছ, শামুক, ঝিনুক, কাঁকড়া ইত্যাদি অর্থনৈতিক মূল্য সম্পন্ন জলজ প্রাণী চাষের বিজ্ঞানভিত্তিক পদ্ধতি।
- মাছের চাষে ব্যবহৃত আধুনিক পদ্ধতিগুলির মধ্যে পরিবেশগত দিক বজায় রাখার প্রতি জোর দেওয়া হয়।

• সেরিকালচার (Sericulture):
- রেশম পোকার চাষের বিজ্ঞানসম্মত পদ্ধতি, যেখানে তুঁতজাত রেশম মথের পালন করা হয় এবং এর গুটির থেকে রেশম সংগ্রহ করা হয়।
- এই প্রক্রিয়া বিভিন্ন পর্যায়ে রেশম পরিশোধন ও প্রস্তুতির কাজে ব্যবহৃত হয়।

• এপিকালচার (Apiculture):
- মৌমাছি পালন এবং তাদের মধু সংগ্রহ করার পদ্ধতি, যা অত্যন্ত লাভজনক একটি কৃষি ব্যবস্থা।
- এতে মৌমাছি বিভিন্ন গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে এবং তা পরবর্তীতে মানুষের ব্যবহার জন্য প্রক্রিয়া করা হয়।

• এভিকালচার (Aviculture):
- পাখি পালনের বিদ্যা।
- এটি পাখির বিভিন্ন প্রজাতির পালন, তাদের জীবনের মানোন্নয়ন, পাখিদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি এবং গবেষণা করা ইত্যাদির উপর আলোচনা করে।

উৎস: ব্রিটানিকা।
২০.
নিচের কোনটি গ্রিনহাউজ গ্যাস নয়?
  1. কার্বন ডাই-অক্সাইড
  2. নাইট্রাস অক্সাইড
  3. হাইড্রোফ্লুরোকার্বন
  4. আর্গন
সঠিক উত্তর:
আর্গন
উত্তর
সঠিক উত্তর:
আর্গন
ব্যাখ্যা
গ্রিনহাউস গ্যাস (Greenhouse Gases):
সাধারণভাবে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ কার্বন ডাইঅক্সাইড (CO₂), যা অনেক ক্লাইমেট চেঞ্জ উদ্যোগের কেন্দ্রে রয়েছে। মিথেন (CH₄) এবং নাইট্রাস অক্সাইড (N₂O) কিছুটা কম পরিমাণে, সাধারণত <20% অবদান রাখে।

Direct Greenhouse Gases:
প্যারিস চুক্তির অধীনে সাতটি ডাইরেক্ট গ্রিনহাউস গ্যাস রিপোর্ট করা হয়:
- কার্বন ডাইঅক্সাইড (CO₂), 
- মিথেন (CH₄), 
- নাইট্রাস অক্সাইড (N₂O), 
- হাইড্রোফ্লুরোকার্বন (HFCs), 
- পেরফ্লুরোকার্বন (PFCs), 
- সালফার হেক্সাফ্লুরাইড (SF₆), 
- নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড (NF₃), 
এই গ্যাসগুলি তাপমাত্রা বৃদ্ধি বা রেডিয়েটিভ ফরসিং প্রভাবের মাধ্যমে সরাসরি ক্লাইমেট চেঞ্জে অবদান রাখে।
- HFCs, PFCs, SF₆ এবং NF₃ collectively "এফ-গ্যাস" নামে পরিচিত।

Indirect Greenhouse Gases:
এছাড়া আরও চারটি ইন্ডাইরেক্ট গ্রিনহাউস গ্যাস রয়েছে:
- নাইট্রোজেন অক্সাইড (NOx)
- কার্বন মনোক্সাইড (CO)
- নন-মিথেন ভলাটাইল অর্গানিক কম্পাউন্ড (NMVOC)
- সালফার ডাইঅক্সাইড (SO₂)
এই গ্যাসগুলি সরাসরি তাপমাত্রা বৃদ্ধিতে অবদান না রাখলেও, তারা অন্যান্য গ্যাসের সঙ্গে প্রতিক্রিয়া করে গ্রিনহাউস গ্যাসের উৎপাদন ঘটাতে পারে এবং পরিবেশে অবদান রাখতে পারে।

উৎস:National Atmospheric Emissions Inventory,UK Website.
২১.
RNA তে কোন নাইট্রোজেন বেইজ টি অনুপস্থিত?
  1. অ্যাডেনিন
  2. গোয়ানিন
  3. থায়মিন
  4. ইউরাসিল
সঠিক উত্তর:
থায়মিন
উত্তর
সঠিক উত্তর:
থায়মিন
ব্যাখ্যা
• RNA :
- RNA এর পুরো নাম Ribo Nucleic Acid।
- এটি পাঁচ কার্বনবিশিষ্ট রাইবোজ শর্করা, অজৈব ফসফেট, নাইট্রোজেনঘটিত ক্ষারক নিয়ে গঠিত।

• নাইট্রোজেন বেইজগুলো হলো:
- অ্যাডিনিন(A),
- গুয়ানিন(G),
- ইউরাসিল(U) ও
- সাইটোসিন(C).

অন্যদিকে,
• DNA এর  নাইট্রোজেনঘটিত বেইজ:
- অ্যাডিনিন(A),
- গুয়ানিন(G),
- থাইমিন(T).
- সাইটোসিন(C).
অতএব, থাইমিন RNA এর নাইট্রোজেনঘটিত বেইজ নয়।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২২.
রক্তে Platelet এর কাজ কী?
  1. অক্সিজেন পরিবহন করা
  2. রক্তের ঘনত্ব ও সান্দ্রতা রক্ষা করা
  3. রক্তের PH ঠিক রাখা
  4. রক্ত জমাট বাধতে সাহায্য করা
সঠিক উত্তর:
রক্ত জমাট বাধতে সাহায্য করা
উত্তর
সঠিক উত্তর:
রক্ত জমাট বাধতে সাহায্য করা
ব্যাখ্যা
• অণুচক্রিকার কাজ:
(i) অস্থায়ী প্লেটলেট প্লাগ (platelet plug) সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করে।
(ii) রক্তজমাট ত্বরান্বিত করতে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর (clotting factor) ক্ষরণ করে।
(iii) প্রয়োজন শেষে রক্তজমাট বিগলনে সাহায্য করে।
(iv) ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে।
(v) দেহের কোথাও ব্যথার সৃষ্টি হলে নিউট্রোফিল ও মনোসাইটকে আকৃষ্ট করতে রাসায়নিক পদার্থ ক্ষরণ করে।
(vi) রক্তবাহিকার এন্ডোথেলিয়ামের অন্তঃপ্রাচীর সুরক্ষার জন্য গ্রোথ-ফ্যাক্টর ক্ষরণ করে।
(vii) সেরোটনিন (serotonin) নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশে রক্তবাহিকাকে দ্রুত সঙ্কোচনে উদ্বুদ্ধ করে।
(viii) স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অণুচক্রিকা থাকলে রক্তনালির ভিতরে অদরকারী রক্তজমাট সৃষ্টি, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়।

অন্যদিকে,
- লোহিত রক্তকনিকার কাজ:
- অক্সিজেন পরিবহন করা।
- ঘনত্ব ও সান্দ্রতা রক্ষা করা
- রক্তের PH ঠিক রাখা

উৎস: প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।