পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
"পরীক্ষা - ৮: রিভিশন পরীক্ষা [অভিজ্ঞদের জন্য বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৩টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা।]"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
ভাষা পরিবারে নাম নয় কোনটি?
  1. অস্ট্রো-এশীয়
  2. সেমীয়-হেমীয়
  3. আফ্রিকীয়
  4. পলি-তিব্বতীয়
ব্যাখ্যা
• ভাষাবংশের নাম নয়- পলি-তিব্বতীয়।

• বাংলা ভাষা:
- বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা।
- পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো-ইউরোপীয়, চীনা-তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় প্রভৃতি ভাষা-পরিবারে ভাগ করা হয়ে থাকে।
- বাংলা ভাষা 'ইন্দো-ইউরোপীয়' ভাষা-পরিবারের সদস্য।
- বাংলা ভাষার নিকটতম আত্মীয় 'অহমিয়া' ও 'ওড়িয়া'।
- ধ্রুপদি ভাষা 'সংস্কৃত' এবং 'পালির' সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘স্বপ্ন > স্বপন’ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. অসমীকরণ
  2. স্বরভক্তি
  3. সম্প্রকর্ষ
  4. অভিশ্রুতি
ব্যাখ্যা
• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি (Anaptyxis):
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে, একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন:
অ:
- রত্ন > রতন,
- ধর্ম > ধরম,
- স্বপ্ন > স্বপন,
- হর্ষ > হরষ ইত্যাদি।

ই:
- প্রীতি > পিরীতি,
- ক্লিপ > কিলিপ,
- ফিল্ম > ফিলিম ইত্যাদি।

উ:
- মুক্তা > মুকুতা,
- তুর্ক > তুরুক,
- ভ্রূ > ভুরু ইত্যাদি।

এ:
- গ্রাম > গেরাম,
- প্ৰেক > পেরেক,
- স্রেফ > সেরেফ ইত্যাদি।

ও:
- শ্লোক > শােলােক,
- মুরগ > মুরােগ > মােরগ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোন স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ সামনের দিকে উঁচু বা নিচু হয়?
ব্যাখ্যা
• জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন প্রকার।
যথা:
১. সম্মুখ স্বরধ্বনি,
২. মধ্য স্বরধ্বনি ও
৩. পশ্চাৎ স্বরধ্বনি।

• সম্মুখ স্বরধ্বনি: সম্মুখ স্বর‌ধ্বনির উচ্চারণের সময় জিভ সামনের দিকে উঁচু বা নিচু হয়।
- যেমন: [ই], [এ], [অ্যা] ইত্যাদি সম্মুখ স্বরধ্বনির উদাহরণ।

• মধ্য স্বরধ্বনি: মধ্য স্বরধ্বনি হচ্ছে [আ]।

• পশ্চাৎ স্বরধ্বনি: পশ্চাৎ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ পিছনের দিকে উঁচু বা নিচু হয়। [অ], [ও], [উ] ইত্যাদি পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘নেই’ শব্দের মধ্যে কোন দুটি স্বরধ্বনি আছে?
  1. ঐ + ই্
  2. অ + ই্
  3. এ + ই্
  4. ও + ই্
ব্যাখ্যা
• দ্বিস্বরধ্বনি:
পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়। যেমন 'লাউ' শব্দের [আ] পূর্ণ স্বরধ্বরি এবং [উ্] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [লাউ] তৈরি হয়েছে।

দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ:
[আই্]: তাই, নাই।
[এই্]: সেই, নেই।
[আও্]: যাও, দাও।
[আএ্]: খায়, যায়।
[উই্]: দুই, রুই।
[অএ্]: নয়, হয়।
[ওউ্]: মৌ, বউ।
[ওই্]: কৈ, দই।
[এউ্]: কেউ, ঘেউ।

বাংলা বর্ণমালায় দুটি দ্বিস্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে, যথা: ঐ এবং ঔ। ঐ-এর মধ্যে দুটি ধ্বনি আছে, একটি পূর্ণ স্বরধ্বনি [ও] এবং একটি অর্ধস্বরধ্বনি [ই্]। একইভাবে ঔ-এর মধ্যে রয়েছে একটি পৃ স্বরধ্বনি [ও] এবং একটি অর্ধস্বরধ্বনি [উ্]।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
In which novel does Lieutenant Frederic Henry appear as the protagonist?
  1. "The Catcher in the Rye" by J.D. Salinger
  2. "To Kill a Mockingbird" by Harper Lee
  3. "Catch-22" by Joseph Heller
  4. "A Farewell to Arms" by Ernest Hemingway
ব্যাখ্যা
• In "A Farewell to Arms" by Ernest Hemingway - Lieutenant Frederic Henry appears as the protagonist.

• A Farewell to Arms:
- Ernest Hemingway - এর প্রথম বিশ্বযুদ্ধে অর্জিত অভিজ্ঞতার আলোকে ১৯২৯ সালে রচিত এই উপন্যাসটি তাঁর প্রকাশিত তৃতীয় উপন্যাস যা মূলত ইতালি এবং সুইজারল্যান্ডের বিভিন্ন স্থানে ঘটা ঘটনাকে চিত্রায়িত করেছে।
- ১৬ শতকের বিখ্যাত university wit ‘George Peele’ এর একটি কবিতা ‘A Farewell to Arms’ থেকে এই উপন্যাসটির নাম নেয়া হয়েছে। 
- এই উপন্যাসের শিরোনাম টিতে Literary device ‘Pun’ এর ব্যবহার লক্ষ্য করা যায়। pun হচ্ছে শব্দের এক মজার ব্যবহার যেখানে একটি শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যহৃত হয়। 'A Farewell to Arms' এ  Arms দ্বারা যুদ্ধ বা অস্ত্রের পাশাপাশি প্রেমিকার হাতকেও বোঝানো হয়েছে।

-  উপন্যাসের মূল Theme বা বিষয়বস্তু হচ্ছে - The Brutality and grim reality of War, Love and Relationships, Nature - যাতে আত্মজীবনীমূলক বিভিন্ন উপাদান বিদ্যমান।
- ‘A Farewell to Arms’ এর শেষ অধ্যায়টিকে Modern Literature এর অন্যতম বিখ্যাত এবং হৃদয়বিদারক উপসংহারগুলির মধ্যে একটি বলে বিবেচিত করা হয়। এত সংঘাত এবং প্রতিকূলতার মধ্যে গড়ে উঠেছিল যে ভালোবাসা - শেষ দৃশ্যে ক্যাথরিন এবং তার সন্তানের মৃত্যুর মাধ্যমে সে ভালোবাসার ইতি ঘটে। আর পাঠকদের সামনে তুলে ধরা হয় ভগ্ন হৃদয়ের হেনরি ফ্রেডেরিককে যে কিনা তার প্রেমিকা এবং অনাগত বাচ্চার অপ্রত্যাশিত বিদায়ের কাছে হার মেনে ফিরে যাচ্ছে হোটেলে। এভাবেই ইতি ঘটে এই উপন্যাসটির।

• A Farewell to Arms এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ - 
- Lieutenant Frederic Henry (Protagonist),
- Henry Catherine Barkley,
- Helen Ferguson,
- Lieutenant Rinaldi, etc.

• উপন্যাসের বিখ্যাত উক্তি -
- "All men are living atheists."
- “The world breaks everyone and afterward many are strong at the broken places.”

• Ernest Hemingway is an American novelist.
- He was awarded the Nobel Prize in 1954 for literature.

• His famous novels:
- A Farewell to Arms,
- For Whom The Bell Tolls,
- The Sun Also Rises,
- Death in the Afternoon,
- To Have and Have not.

Source: Britannica.
.
What is the standard number of lines in a limerick?
  1. 2
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা
• Limerick:
- It is a funny short poem.
- মূলত এটি হচ্ছে পাঁচ লাইনের মজার ছড়া।
- A popular form of short, funny verse that is often nonsensical and rude. Rhyming like aabba. 
- The first collections of limericks in English date from about 1820.

• Structure: Limericks consist of five lines.

• Rhyme Scheme: The rhyme scheme is usually AABBA, where the first, second, and fifth lines rhyme with each other, and the third and fourth lines rhyme with each other.

• Meter: Limericks are written in an apestic trimeter, which means each line typically has three metrical feet with two unstressed syllables followed by a stressed syllable (da-da-DUM).

• Example of Limerick:
- "There was an Old Man with a beard,
Who said, "It is just as I feared!
Two Owls and a Hen,
Four Larks and a Wren,
Have all built their nests in my beard!"

- "There was a young lady of Wight,
Who travelled much faster than light.
She set out one day,
In a relative way,
And came back the previous night!"

Source: Live MCQ Lecture.
.
Which literary period's poem contains the line "Heard melodies are sweet, but those unheard are sweeter" belong to?
  1. Victorian
  2. Modernist
  3. Romantic
  4. Elizabethan
ব্যাখ্যা
• The poem containing the line "Heard melodies are sweet, but those unheard are sweeter" belongs to - Romantic period.

• "Heard melodies are sweet, but those unheard are sweeter" is quoted by - John Keats.
- উল্লিখিত পঙ্‌ক্তিটি তাঁর বিখ্যাত কবিতা 'Ode on a Grecian Urn' হতে নেওয়া হয়েছে।
- এটি একটি 5 stanza বিশিষ্ট কবিতা যেটি ১৮২০ সালে প্রকাশিত হয়।
- একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের কথা উঠে এসেছে এই কবিতায়।
- যার মাধ্যমে কবি, শিল্প, সৌন্দর্য আর সত্যের সম্পর্ক খুঁজে পেয়েছেন।

• এই কবিতার শেষ দুই লাইন হচ্ছে -
‘Beauty is truth, truth beauty, —that is all
Ye know on earth, and all ye need to know."

• John Keats:
- John Keats, an English Romantic lyric poet who devoted his short life to the perfection of poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
- He is also called the ‘Poet of Beauty’.

• John Keats এর Title গুলো হলো:
- Poet of Beauty,
- Poet of sensuousness,
- A Death Hunted Poet,
- The Youngest Poet of English Literature.
- এছাড়া তিনি ছিলেন- Physician, surgeon, এবং Doctor.
- John Keats তার Sense of Beauty এর জন্য বিখ্যাত।
- তার সাহিত্যকর্মের মধ্যে আছে, sonnets, odes, and epics ইত্যাদি।

• John Keats's famous poems are:
- Ode to Psyche,
- Ode on Melancholy,
- To Autumn,
- Bright Star,
- On First Looking into Chapman's Homer,
- Lamia,
- Hyperion,
- Endymion,
- The Eve of St,
- La Belle Dame Sans Merci.

Source: Britannica and Poetry Foundation.
.
Identify the genre of poetry specifically lamenting the death of someone.
  1. Epic
  2. Villanelle
  3. Elegy
  4. Haiku
ব্যাখ্যা
• The genre of poetry specifically lamenting the death of someone - Elegy (শোকগাথা).

Elegy এর কিছু বৈশিষ্ট্য রয়েছে - 
- A lyric poem mourning for the death of an individual or lamenting over a tragic event is called an elegy.
- It opens with lamentation for the death of the speaker's dear one.
- It's meditative in nature.

Examples of Elegies:
- "Elegy Written in a Country Churchyard" by Thomas Gray.
- "In Memoriam A.H.H." by Alfred, Lord Tennyson.
- "O Captain! My Captain!" by Walt Whitman.


অপশন আলোচনা:
• Epic - A long poem, typically one derived from ancient oral tradition, narrating the deeds and adventures of heroic or legendary figures or the history of a nation.

• Villanelle - A nineteen-line poem with two rhymes throughout, consisting of five tercets and a quatrain, with the first and third lines of the opening tercet recurring alternately at the end of the other tercets and with both repeated at the close of the concluding quatrain.

• Haiku - A Japanese poem of seventeen syllables, in three lines of five, seven, and five, traditionally evoking images of the natural world.

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman.
.
Which term describes a situation or statement that seems to contradict itself but may contain a hidden truth?
  1. Foreshadowing
  2. Simile
  3. Paradox
  4. Euphemism
ব্যাখ্যা
• The term that describes a situation or statement that seems to contradict itself but may contain a hidden truth is - Paradox.

• A self-contradictory statement that hides a rational meaning is called Paradox.
- Paradox হচ্ছে আপাত বিরোধী কিন্তু সত্য।
- Example: I must be cruel to be kind. (Hamlet, Shakespeare).
- যেখানে surface meaning কিংবা আপাত দৃষ্টিতে লাইনটির অর্থ contradictory.

• এর আরেকটি চমৎকার উদাহরণ হচ্ছে -'Sweet are the uses of adversity' যেখানে surface meaning কিংবা আপাত দৃষ্টিতে লাইনটির অর্থ contradictory মনে হয় যে adversity is bitter।
- কিন্তু এর depper meaning এ বোঝা যায় যে adversity carries within itself the sweetness of achievement.

• More Examples of paradox:
- The world will be saved by failure.
- Cowards die many times before their deaths.
- There is no one so poor as a wealthy miser.
- The world will be saved by failure.
- Ignorance is strength.

অপশন আলোচনা:
- Foreshadowing: Be a warning or indication of (a future event).

- Simile: A figure of speech involving the comparison of one thing with another thing of a different kind, used to make a description more emphatic or vivid (e.g., as brave as a lion, crazy like a fox ).

- Euphemism: A mild or indirect word or expression substituted for one considered to be too harsh or blunt when referring to something unpleasant or embarrassing.

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman.
১০.
একনেক কত সালে গঠিত হয়?
  1. ১৯৮০ সালে
  2. ১৯৮১ সালে
  3. ১৯৮২ সালে
  4. ১৯৮৩ সালে
ব্যাখ্যা
ECNEC:
- ECNEC এর পূর্ণ অভিব্যাক্তি - Executive Committee of the National Economic Council.
- একনেক ১৯৮২ সালে গঠিত হয়।
- এর চেয়ারম্যান বা প্রধান হলেন প্রধানমন্ত্রী।
- বিকল্প সভাপতি হলেন- অর্থমন্ত্রী।
- সদস্য হচ্ছেন- পরিকল্পনা মন্ত্রী।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া।
১১.
রূপকল্প-২০৪১ এর প্রত্যাশিত গড় আয়ু কত বছর?
  1. ৭৭ বছর
  2. ৮০ বছর
  3. ৮২ বছর
  4. ৮৫ বছর
ব্যাখ্যা
রূপকল্প-২০৪১:
- ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশের কাতারে সামিল করার লক্ষ্য সামনে রেখে রূপকল্প ২০৪১।
- রূপকল্প ২০৪১ এর খসড়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেন কমিটির চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ২০৪১ সালের বাংলাদেশ হবে মধ্যম আয়ের পর্যায় পেরিয়ে এক শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী এবং উন্নত জনপদ।
- সুশাসন, জনগণের সক্ষমতা ও ক্ষমতায়ন হবে এই অগ্রযাত্রার মূলমন্ত্র।

রূপকল্প-২০৪১ এর উদ্দেশ্য:
- সম্ভাব্য জনসংখ্যা ২১ কোটি ৩ লাখ।
- মাথাপিছু আয়: ১২,৫০০ ডলার (২০৪১ সালের মূল্যমানে ১৬,০০০ ডলারের বেশি)।
- দারিদ্র্য দূরীকরণ।
- ২০৪১ সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৯.৯%।
- প্রত্যাশিত গড় আয়ু ৮০ বছর।
- ২০৪১ সালের মধ্যে প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার ১০০% এ বৃদ্ধি করা।
- জনসংখ্যা বৃদ্ধি ১% এরও নিচে নামিয়ে আনা।

তথ্যসূত্র - পরিকল্পনা বিভাগ ওয়েবসাইট।
১২.
জনপ্রতি মাসিক বিধবা ভাতার পরিমাণ কত? [জুন, ২০২৫]
  1. ৫৫০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৬৫০ টাকা
  4. ৭০০ টাকা
ব্যাখ্যা

বিধবা ভাতা:
- ১৯৯৮-৯৯ অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা কর্মসূচি প্রবর্তন করা হয়।
- ঐ অর্থ বছরে ৪ লক্ষ ৩ হাজার ১১০ জনকে এককালীন মাসিক ১০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়।
- বর্তমান সরকারের উদ্যোগে প্রবর্তিত এ কর্মসূচির সকল উপকারভোগীকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার নগদ ও বিকাশ এবং এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে (গভর্নমেন্ট টু পারসন) সফলভাবে ভাতা প্রদান করা হচ্ছে।
- জনপ্রতি মাসিক ভাতার হার ৫৫০ টাকা।

কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য:
১. বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান।
২. পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি।
৩. আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের মনোবল জোরদার করা।
৪. চিকিৎসা সহায়তা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে আর্থিক সহায়তা প্রদান।

তথ্যসূত্র - সমাজসেবা অধিদফতর ওয়েবসাইট।

১৩.
বৈদ্যুতিক ক্ষমতার একক কোনটি?
  1. ওয়াট
  2. ভোল্ট
  3. ওহম
  4. অ্যাম্পিয়ার
ব্যাখ্যা
ক্ষমতা: 
- বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। 
- ক্ষমতা কাজ ও সময়ের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে। 
- একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ কাজ সম্পন্ন হয় তা দ্বারা ক্ষমতার পরিমাপ করা হয়। 
- ক্ষমতাকে P দ্বারা প্রকাশ করা হয়। 
- ক্ষমতা = বল × বেগ। 

অন্যদিকে, 
- রোধের একক ওহম। 
- তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। 
- বৈদ্যুতিক বিভবের একক ভোল্ট। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
ট্রান্সফরমার তৈরিতে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়? 
  1. কঠিন চুম্বক
  2. স্থায়ী চুম্বক
  3. অস্থায়ী চুম্বক
  4. সংকর চুম্বক
ব্যাখ্যা
চুম্বক: 
- চুম্বক হচ্ছে সেই সকল পদার্থ যাদের আকর্ষণ ও দিকদর্শী ধর্ম আছে। 
- এ সকল পদার্থ দিয়ে উপযুক্ত পদার্থকে চুম্বক ধর্ম প্রদান করা যায়। 

কৃত্রিম চুম্বক: 
কৃত্রিম চুম্বক দুই ধরনের হয়। 
যথা- 
১. অস্থায়ী বা কোমল চুম্বক এবং 
২. স্থায়ী বা কঠিন চুম্বক। 

অস্থায়ী চুম্বক: 
- চৌম্বক পদার্থকে কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে আনলে সেটি চুম্বকে পরিণত হয়। 
- চৌম্বক ক্ষেত্র অপসারিত হবার সাথে সাথে যে কৃত্রিম চুম্বকের মত চুম্বকত্ব বিলুপ্ত হয় তাকে অস্থায়ী চুম্বক বলে। 
- মোটর, জেনারেটর, ট্রান্সফরমার ইত্যাদি তৈরিতে অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। 

স্থায়ী চুম্বক: 
- চৌম্বক ক্ষেত্র অপসারিত করলেও যে কৃত্রিম চুম্বকের চুম্বকত্ব সহজে বিলুপ্ত হয় না তাকে স্থায়ী চুম্বক বলে। 
- স্থায়ী চুম্বক দুই ধরনের হয়। 
যথা- সংকর চুম্বক ও সিরামিক চুম্বক। 
- টেপরেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক বহুল ব্যবহৃত হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৫.
(৪৩.৩৭৫)১০ সংখ্যাটির সমকক্ষ বাইনারি মান কত?
  1. 110100.101
  2. 101011.011
  3. 111000.100
  4. 1010010.11
ব্যাখ্যা
• ভগ্নাংশ বা দশমিক পয়েন্টযুক্ত (.) ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর:3
- ভগ্নাংশকে উপর্যুপরি বাইনারি সংখ্যার বেজ ২ দিয়ে গুণ করতে হবে। গুণফলের ভগ্নাংশ ও পূর্ণ অংশটি আলাদা করতে হবে এবং পূর্ণ অংশটি সংরক্ষণ করতে হবে।
- এভাবে গুণফলের ভগ্নাংশকে পুনরায় ২ দিয়ে গুণ করে পূর্ণ অংশ ও ভগ্নাংশ পৃথক করতে হবে এবং যতক্ষণ না ভগ্নাংশ ০ হয় ততক্ষণ পর্যায়ক্রমে ২ দিয়ে গুণ করে পূর্ণ অংশ ও ভগ্নাংশ পৃথক করতে হবে এবং পূর্ণ অংশটি সংরক্ষণ করতে হবে। কমপক্ষে পাঁচবার গুণ করার পর ভগ্নাংশ ০ না হলে কার্যক্রম এই অবস্থায় শেষ করতে হবে।
- অতঃপর পূর্ণ অংশের মানগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত (MSB থেকে LSB) পর্যায়ক্রমে সাজালেই কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যাটি পাওয়া যাবে।
১৬.
নিচের কোনটি কম্পিউটারের প্রধান স্মৃতি?
  1. হার্ডডিস্ক
  2. র‍্যাম
  3. ফ্লপি ডিস্ক
  4. ক ও গ উভয়ই
ব্যাখ্যা
• মেমরি বা স্মৃতি অংশ (Memory Unit):
- কোনো সমস্যা সমাধান করার জন্য কম্পিউটারে যে সমস্ত উপাত্ত বা নির্দেশাবলি ইনপুট ডিভাইসের সাহায্যে দেওয়া হয় তা কম্পিউটারের স্মৃতি অংশে জমা হয়।
- কম্পিউটারে সাধারণত প্রধান ও সহায়ক স্মৃতি অংশ বিদ্যমান।
- প্রধান স্মৃতি একটি পঠন/লিখন অর্ধপরিবাহী স্মৃতি।
- প্রক্রিয়াকরণের জন্য প্রোগ্রাম ও উপাত্তকে এ অংশে সংরক্ষণ করা হয়।
- এছাড়া প্রোগ্রাম নির্বাহের সময় অন্তর্বতীকালীন ফলাফলকে এ ধরনের স্মৃতি অংশে সংরক্ষণ করা হয়।
- তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সহায়ক স্মৃতির প্রয়োজন হয়।
- র‍্যাম হচ্ছে প্রধান স্মৃতি, হার্ডডিস্ক ও ফ্লপি ডিস্ক হচ্ছে সহায়ক স্মৃতি।

উৎস:মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে কোনটির কাজ আগে করতে হয়?
  1. পূরক অপারেশন
  2. অর অপারেশন
  3. অ্যান্ড অপারেশন
  4. ন্যান্ড অপারেশন
ব্যাখ্যা
• লজিক ফাংশন সরলীকরণের নিয়ম:
- বুলিয়ান রাশিমালাকে সরলীকরণের ফলে লজিক গেটের সংখ্যা কমে বলে সময় ও খরচ দুটোই কমে যায়।
- মূলত বুলিয়ান রাশিমালাকে সরল করার জন্য বিভিন্ন ধরনের বুলিয়ান উপপাদ্যসমূহ ব্যবহৃত হয়।
- তবে সরলীকরণের ক্ষেত্রে কতকগুলো নিয়ম মেনে সরল করতে হয়। যেমন-
• লজিক ফাংশন বাম হতে ডান দিকে সরল করতে হয়।
• প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়।
• পূরক অপারেশনের কাজ শুরুতে করতে হয়।
• এরপর সকল অ্যান্ড (.) অপারেশনের কাজ করতে হয়।
• এরপর সকল অর (+) অপারেশনের কাজ করতে হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
EMTS এর পূর্ণরূপ কী?
  1. Electronic Money Transfer Service
  2. Emergency Money Transfer Service
  3. Electronic Money Transaction System
  4. Emergency Money Transfer System
ব্যাখ্যা
• ইএমটিএস: 
- EMTS এর পূর্ণরূপ Electronic Money Transfer Service.
- ইএমটিএস বাংলাদেশ ডাক বিভাগের অন্তর্ভুক্ত একটি সেবা।
- ২৬ মার্চ ২০১০ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ইলেকট্রনিক মানি ট্রন্সফার সার্ভিস (ইএমটিএস) এর উদ্বোধন করেন
- বর্তমানে এ সার্ভিসের মাধ্যমে খুবই স্বল্প কমিশনের (০.৫০%) বিনিময়ে লেনদেন করা যায়।
-বাংলাদেশ ডাক বিভাগে ২৮১১ টি পোস্ট অফিসে এ সার্ভিস চালু রয়েছে।
- ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ইএমটিএস) National Digital Innovation Award ২০১১ তে অংশগ্রহণ করে বাংলাদেশ ডাক বিভাগের ইএমটিএস e-Finance ক্যাটাগরীতে Champion হয়।
- দেশের অভ্যন্তরে কম খরচে ও দ্রুত সময়ে টাকা পাঠানোর একটি মাধ্যম হলো ইএমটিএস।
- এই ই-সেবটির মাধ্যমে ১ মিনিটে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যায়।
- এক হাজার টাকা পাঠানোর খরচ ১০ টাকা। পরবর্তী ৫০ হাজার টাকা পর্যন্ত প্রতি হাজারে খরচ ৫ টাকা।

উৎস:
১. ডাক অধিদপ্তর।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
চিকিৎসার কোন ক্ষেত্র বা পদ্ধতিটিতে কম্পিউটারের ব্যবহার পরিলক্ষিত হয়?
  1. ECG
  2. EHR
  3. CT Scan
  4. All above
ব্যাখ্যা
• চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার:
- বর্তমানে প্রায় সকল দেশে রোগ নির্ণয়ের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটার প্রযুক্তি যথাযথ প্রয়োগ দ্বারা সূক্ষ্মভাবে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে।
- EHR (Electronic Health Record) এর মাধ্যমে ডেটাবেজে রোগীর সকল তথ্য সংরক্ষিত থাকে এবং রোগী তার EHR ব্যবহার করে যে কোন স্থান হতে তার রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট, চিকিৎসা ব্যবস্থাপত্র ইত্যাদি যেকোন স্থানে বসে পেতে পারেন।
- সিটিস্ক্যান এর অর্থ (Computed Tomography Scan), চিকিৎসা বিজ্ঞানে এটি প্রতিবিম্ব তৈরির একটি প্রক্রিয়া।
- আলোর প্রতিসরণের সাথে জ্যামিতিক হিসেবের মাধ্যমে দ্বিমাত্রিক ছবিগুলোকে ত্রিমাত্রিক করা হয়, এতে কোনো বস্তুর অবস্থান নিঁখুতভাবে নির্ণয় করা যায়।
- রোগীর অস্বাভাবিক লক্ষণগুলো পরীক্ষা এবং পর্যবেক্ষণ করার জন্য কম্পিউটার (যেমন: ইসিজি, ইকোকার্ডিওগ্রাম) ব্যবহার করা হয়।
- চিকিৎসাক্ষেত্রে তথ্য সংরক্ষণ, ইমেজ বিশ্লেষণ এবং রোগী পর্যবেক্ষণ প্রভৃতি সকল ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্ত, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২০.
(1101101)2 এর সমতুল্য অক্ট্যাল সংখ্যা কত?
  1. 126
  2. 155
  3. 120
  4. 86
ব্যাখ্যা
• পূর্ণ বাইনারি থেকে অক্ট্যাল রূপান্তর:
- কোন বাইনারি পূর্ণ সংখ্যাকে অক্ট্যাল সংখ্যায় রূপান্তরের জন্য সংখ্যাটির অংকগুলোকে ডান দিক থেকে ৩ বিট বিশিষ্ট এক একটি গ্রুপে ভাগ করা হয়।
- তবে কখনো এমন হতে পারে যে, সর্ব বামের গ্রুপ তৈরির জন্য ৩ বিট নেই।
- সেক্ষেত্রে প্রয়োজন অনুসারে বাম দিকে একটি বা দু'টি, শূন্য (০) বসিয়ে ৩ বিটের গ্রুপ সম্পন্ন করতে হবে।
- এভাবে গ্রুপ সম্পন্ন হওয়ার পরে প্রতিটি গ্রুপকে এর সমতুল্য অক্ট্যাল সংখ্যার মান বসালে বাইনারি সংখ্যাটি সমতুল্য অক্ট্যাল মান পাওয়া যাবে।
২১.
'সুবর্ণ চর' কোন জেলায় অবস্থিত?
  1. লক্ষ্মীপুর
  2. ভোলা
  3. নোয়াখালী
  4. রাজশাহী
ব্যাখ্যা
বাংলাদেশের চরসমূহ:
- নদীর মাঝে বা মোহনায় পলি সঞ্চিত হয়ে জেগে উঠা ভূখণ্ড চর নামে পরিচিত।
- লক্ষ্মীপুর জেলা : চর গজারিয়া ও চর আলেকজান্ডার।
- ভোলা জেলা : চরফ্যাশন, চর মানিক, চর কুকড়ি মুকড়ি, চর নিউটন, চর নিজাম প্রভৃতি।
- নোয়াখালী জেলা : ভাসান চর, সুবর্ণ চর, চর শ্রীজনী, চর শাহাবানী প্রভৃতি।
- ফেনী জেলা : মুহুরীর চর।
- রাজশাহী জেলা : নির্মল চর।
- সুন্দরবন : দুবলার চর, পাটনি চর।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
২২.
পূর্ব থেকে পশ্চিমে বাংলাদেশের বিস্তৃতি কত কিলোমিটার?
  1. ৪৪০ কিলোমিটার
  2. ৪৮০ কিলোমিটার
  3. ৫৬০ কিলোমিটার
  4. ৭৮০ কিলোমিটার
ব্যাখ্যা
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান:
- কোন দেশের ভৌগলিক অবস্থান বলতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাভিত্তিক অবস্থানকে বোঝায়।
- বাংলাদেশ ৮৮° ০১′ থেকে ৯২° ৪১′ পূর্ব দ্রাঘিমা রেখা এবং ২০°৩৪′, থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষ রেখার মধ্যে অবস্থিত।
- বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার বা ৫৬,৯৭৭ বর্গমাইল।
- পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃতি ৪৪০ কিলোমিটার।
- উত্তর ও উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে বিস্তৃতি প্রায় ৭৬০ কিলোমিটার।
- দেশের প্রায় মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
- বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত।
- বাংলাদেশের তিনদিকের স্থলভাগ ভারত ও মিয়ানমার দ্বারা বেষ্টিত।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩.
ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
  1. ৩০টি
  2. ৩১টি
  3. ৩২টি
  4. ৩৩টি
ব্যাখ্যা
বাংলাদেশের সীমান্ত:
- বাংলাদেশের সাথে ভারতের ৫টি রাজ্যের সীমান্ত আছে।
- বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা- ৩২টি।
- বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত সংযোগ রয়েছে- ভারত ও মিয়ানমার।
- ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।
- বাংলাদেশ-ভারত ও মায়ানমার এই তিনটি দেশের যৌথ সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলার।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।