পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়44 minutes৩৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
"পরীক্ষা - ৩০: বিষয় - গাণিতিক যুক্তি টপিক - জ্যামিতি i) রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান; ii) ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান। এবং Subject - English Literature Topics: 1. Writers from Vicorian Period [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] Important Writers: Alfred Lord Tennyson, Robert Browning, Charles Dickens, Sir Walter Scott, Matthew Arnold, Oscar Wilde, Thomas Hardy. Other Writers: R.L Stevenson, Mark Twain, William Hazlitt, Edward Fitzgerald, George Eliot, John Stuart Mill, Charles Robert Darwin, Karl Marx, Cardinal Newman, Thomas Babington Macaulay, Emily Bronte, Gustave Flaubert, Henry James, George Robert Gissing. 2. Modern English, Irish and Scottish Writers [Edwardian Period, Georgian Period] [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] Important Writers: Bertrand Russell, David Herbert Lawrence, Edward Morgan Forster, George Bernard Shaw, George Orwell, James Joyce, Rudyard Kipling, Samuel Beckett, Thomas Stearns Eliot, Virginia Woolf, William Butler Yeats. Others Writers: William Gerald Golding, Winston Churchill, Dylan Thomas, John Masefield, Joseph Conrad, John Millington Synge, Aldous Huxley, Graham Greene, H.G. Wells, Harold Pinter, J. K. Rowling."
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২৬° বেশি হলে, কোণটির মান কত হবে?
  1. ৫২°
  2. ৫৫°
  3. ৫৮°
  4. ৬২°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২৬° বেশি হলে, কোণটির মান কত হবে?

সমাধান:
ধরি,
কোণটির মান = ক
তাহলে, এর পূরক কোণ = ৯০° - ক

প্রশ্নমতে,
ক - ২৬ = ৯০ - ক
⇒ ২ক = ৯০ + ২৬
⇒ ক = ১১৬/২
∴ ক = ৫৮°
.
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ৫২৮ বর্গমিটার এবং ভূমি ২৪ মিটার হলে, উচ্চতা কত?
  1. ৪০ মিটার
  2. ৪৪ মিটার
  3. ৪৮ মিটার
  4. ৩৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ৫২৮ বর্গমিটার এবং ভূমি ২৪ মিটার হলে, উচ্চতা কত?

সমাধান:
দেওয়া আছে,
ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল = ৫২৮ বর্গমিটার
ত্রিভুজাকৃতি জমির ভূমি = ২৪ মিটার

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
⇒ ৫২৮ = (১/২) × ২৪ × উচ্চতা
⇒ ১২ × উচ্চতা = ৫২৮
⇒ উচ্চতা = ৫২৮/১২
∴ উচ্চতা = ৪৪ মিটার
.
১৪ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৩৭৭ বর্গ সে.মি.
  2. ৩৮৪ বর্গ সে.মি.
  3. ৩৯২ বর্গ সে.মি.
  4. ৩৯৬ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:

দেওয়া আছে,
ব্যাসার্ধ = ১৪ সে.মি
∴ ব্যাস = (১৪ × ২) সে.মি
= ২৮ সে.মি ; যা বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য

∴ ক্ষেত্রফল = (১/২) × (কর্ণ)
= (১/২) × (২৮)
= (১/২) × ২৮ × ২৮
= ৩৯২ বর্গ সে.মি.
.
দুইটি সম্পূরক কোণের অনুপাত ২২ : ১৪ হলে, কোণ দুটির পার্থক্য কত?
  1. ৪০°
  2. ৪৫°
  3. ৫০°
  4. ৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সম্পূরক কোণের অনুপাত ২২ : ১৪ হলে, কোণ দুটির পার্থক্য কত?

সমাধান:
দেওয়া আছে,
সম্পূরক কোণ দুটির অনুপাত = ২২ : ১৪
∴ অনুপাত দুটির যোগফল = (২২ + ১৪) = ৩৬

আমরা জানি,
দুইটি সম্পূরক কোণের সমষ্টি = ১৮০°
∴ ক্ষুদ্রতম কোণের পরিমাপ = {১৮০ × (১৪/৩৬)}° = ৭০°
আবার,
বৃহত্তম কোণের পরিমাপ = {১৮০ × (২২/৩৬)}° = ১১০°

∴ কোণ দুটির পার্থক্য = (১১০ - ৭০)°
= ৪০°
.
কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ২৪° হলে, ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. ৩৩°
  2. ৪৫°
  3. ৫১°
  4. ৫৭°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ২৪° হলে, ক্ষুদ্রতম কোণটির মান কত?

সমাধান:
ধরি সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে,
ক্ষুদ্রতম কোণ = ক
এবং বৃহত্তম কোণ = (ক + ২৪°)

প্রশ্নমতে,
ক + ক + ২৪° + ৯০° = ১৮০°
⇒ ২ক = ১৮০° - ১১৪°
⇒ ক = ৬৬°/২
∴ ক = ৩৩°

∴ ক্ষুদ্রতম কোণ = ৩৩°
.
একটি বৃত্তের ক্ষেত্রফল 64π বর্গমিটার, পরিধি 16π মিটার। এর ব্যাসার্ধ কত?
  1. 6 মিটার
  2. 10 মিটার
  3. 8 মিটার
  4. 12 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 64π বর্গমিটার, পরিধি 16π মিটার। এর ব্যাসার্ধ কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ক্ষেত্রফল = πr2

শর্তমতে,
2πr = 16π মিটার
πr2 = 64π বর্গমিটার‌।

এখন,
⇒ πr2/2πr = 64π/16π
⇒ r/2 = 4
⇒ r = 8
.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪৮ মিটার। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে, দৈর্ঘ্য কত মিটার?
  1. ১২ মিটার
  2. ১৩ মিটার
  3. ১৫ মিটার
  4. ১৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪৮ মিটার। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে, দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি,
প্রস্থ = ক মিটার
দৈর্ঘ্য = (ক + ২) মিটার

আমরা জানি,
পরিসীমা = ২ (ক + ক + ২)
= ২ (২ক + ২)

প্রশ্নমতে,
২ (২ক + ২) = ৪৮
⇒ ২ক + ২ = ২৪
⇒ ২ক = ২২
⇒ ক = ১১

∴ দৈর্ঘ্য = (১১ + ২) মিটার = ১৩ মিটার
.
4 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত?
  1. (16π - 32) বর্গ সে.মি.
  2. (4π + 2) বর্গ সে.মি.
  3. (2π + 4) বর্গ সে.মি.
  4. কোনটিই নয়
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নটি হওয়া উচিত ছিল - 4 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে অন্তঃস্থ একটি বর্গক্ষেত্র রয়েছে। বর্গক্ষেত্র দ্বারা বৃত্তের অনধিকৃত অঞ্চলের ক্ষেত্রফল কত?
প্রশ্নে ভাষাগত ত্রুটি থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
=============== 

প্রশ্ন: 4 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত?

সমাধান:

মনেকরি,
বৃত্তের ব্যাসার্ধ,r = 4 সে.মি
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2 = (π × 42) বর্গ সে.মি
= 16π বর্গ সে.মি

আবার,
ABCD এ AC = 4 সে.মি.

আমরা জানি,
AC2 = AB2 + BC2
⇒ AB2 + AB2 = AC2
⇒ 2AB2 = 82
⇒ 2AB2 = 64
∴ AB2 = 32

∴ নির্ণেয় আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল = (16π - 32) বর্গ সে.মি.

.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩ হলে, ত্রিভুজটি হবে-
  1. সূক্ষ্মকোণী
  2. সমকোণী
  3. সমবাহু
  4. সমদ্বিবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩ হলে, ত্রিভুজটি হবে-

সমাধান:
ধরি,
ত্রিভুজের কোণ তিনটি যথাক্রমে = ক, ২ক এবং ৩ক

প্রশ্নমতে,
ক + ২ক + ৩ক = ১৮০°
⇒ ৬ক = ১৮০°
⇒ ক = ১৮০°/৬
⇒ ক = ৩০°

সুতরাং, ৩ক = (৩ × ৩০°) = ৯০°

∴ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।
১০.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5 : 6 হলে, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. 5 : 36
  2. 25 : 36
  3. 25 : 6
  4. 16 : 36
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5 : 6 হলে, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান:
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত = 5 : 6

ধরি,
বৃত্ত দুইটির ব্যসার্ধ যথাক্রমে 5r এবং 6r

∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(5r)2 : π(6r)2
= 25πr2 : 36πr2
= 25 : 36
১১.
একটি গাড়ীর চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরলে ৪ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?
  1. ১০৮০°
  2. ২১৬০°
  3. ২৮০০°
  4. ৩২০০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ীর চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরলে ৪ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?

সমাধান:
৬০ সেকেন্ডে ঘুরে = ৯০ বার
১ সেকেন্ডে ঘুরে = ৯০/৬০ = ৩/২ বার
৪ সেকেন্ডে ঘুরে = (৩/২) × ৪ = ৬ বার

এখন,
১ বার ঘুরলে ঘুরে = ৩৬০°
৬ বার ঘুরলে ঘুরে = (৩৬০° × ৬) = ২১৬০°
১২.
কোনো রম্বসের একটি কর্ণ ১০ মিটার এবং ক্ষেত্রফল ২৮০ বর্গমিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ৩৬ মিটার
  2. ৪৮ মিটার
  3. ৫৬ মিটার
  4. ৬৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো রম্বসের একটি কর্ণ ১০ মিটার এবং ক্ষেত্রফল ২৮০ বর্গমিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
⇒ ২৮০ = (১/২) × ১০ × অপর কর্ণ
⇒ ১০ × অপর কর্ণ = ২৮০ × ২
⇒ ১০ × অপর কর্ণ = ৫৬০
⇒ অপর কর্ণ = ৫৬০/১০
∴ অপর কর্ণ = ৫৬
১৩.
একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১২ সে.মি., ১৮ সে.মি. এবং ক্ষেত্রফল ৩০০ বর্গ সে.মি. হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ২০ সে.মি.
  2. ২৪ সে.মি.
  3. ৩০ সে.মি.
  4. ৩৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১২ সে.মি., ১৮ সে.মি. এবং ক্ষেত্রফল ৩০০ বর্গ সে.মি. হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
⇒ ৩০০ = (১/২) × (১২ + ১৮) × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
⇒ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = (৩০০ × ২)/৩০
⇒  সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = ২০

∴ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = ২০ সে.মি.
১৪.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৮ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ৭২√৩ বর্গমিটার
  2. ৮১√৩ বর্গমিটার
  3. ৬৪√৩ বর্গমিটার
  4. ৯৬√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৮ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল = (√৩/৪)a2

দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য a = ১৮ মিটার।

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = (√৩/৪) × (১৮)
= (√৩/৪) × ১৮ × ১৮
= (√৩/৪) × ৩২৪
= ৮১√৩ বর্গমিটার
১৫.
নিচের কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়?
  1. ৪, ৬, ৮
  2. ২, ৪, ৭
  3. ৩, ৫, ৬
  4. ৬, ৭, ৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে।

এখানে,
৪ + ৬ = ১০ > ৮ ; ত্রিভুজ গঠন সম্ভব।
২ + ৪ = ৬ < ৭ ; ত্রিভুজ গঠন সম্ভব নয়।
৩ + ৫ = ৮ > ৬ ; ত্রিভুজ গঠন সম্ভব।
৬ + ৭ = ১৩ > ৯ ; ত্রিভুজ গঠন সম্ভব।
১৬.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BAC = 42° হলে, ∠BOC কোণের মান কত?
  1. 84°
  2. 86°
  3. 96°
  4. 120°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BAC = 42° হলে, ∠BOC কোণের মান কত?

সমাধান:

আমরা জানি,
বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
এখানে, ∠BOC হলো কেন্দ্রস্থ কোণ।

∴ ∠BAC = (1/2) × ∠BOC
⇒ 42° = (1/2) × ∠BOC
∴ ∠BOC = 84°
১৭.
৯০ মিটার পরিসীমা বিশিষ্ট ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৫ : ৬ : ৭ হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর সমষ্টি কত?
  1. ৪৫ মিটার
  2. ৬০ মিটার
  3. ৬৬ মিটার
  4. ৭৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ মিটার পরিসীমা বিশিষ্ট ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৫ : ৬ : ৭ হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর সমষ্টি কত?

সমাধান:
মনে করি,
ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৫ক, ৬ক ও ৭ক
∴ পরিসীমা = (৫ক + ৬ক + ৭ক) = ১৮ক

প্রশ্নমতে,
১৮ক = ৯০
⇒ ক = ৯০/১৮
⇒ ক = ৫

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি = ৫ক + ৭ক
= (৫ × ৫) + (৭ × ৫)
= ২৫ + ৩৫
= ৬০ মিটার
১৮.
একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৯০° হলে চতুর্থ কোণটি কত?
  1. ৬০°
  2. ৬২°
  3. ৭০°
  4. ৭৮°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৯০° হলে চতুর্থ কোণটি কত?

সমাধান:
দেওয়া আছে,
চতুর্ভুজের তিন কোণের সমষ্টি = ২৯০°

আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°

∴ চতুর্থ কোণটি= (৩৬০ - ২৯০)° 
= ৭০°
১৯.
একটি সামন্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। সামন্তরিকের ক্ষেত্রফল ৯৮ বর্গমিটার হলে, এর ভূমির মান কত?
  1. ১০ মিটার
  2. ১২ মিটার
  3. ১৪ মিটার
  4. ৭ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামন্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। সামন্তরিকের ক্ষেত্রফল ৯৮ বর্গমিটার হলে, এর ভূমির মান কত?

সমাধান:
ধরি, সামন্তরিকের উচ্চতা = ক মিটার
ভূমি = ২ক মিটার
তাহলে, সামন্তরিকের ক্ষেত্রফল = ক × ২ক = ২ক বর্গমিটার

প্রশ্নমতে,
২ক = ৯৮
⇒ ক = ৪৯
∴ ক = ৭ মিটার

সামন্তরিকের উচ্চতা = ৭ মিটার
ভূমি = ২ক
= (২ × ৭) মিটার
= ১৪ মিটার
২০.
একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব 8 সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?
  1. 10 সে.মি.
  2. 12 সে.মি.
  3. 14 সে.মি.
  4. 16 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব 8 সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?

সমাধান:

আমরা জানি,
ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় থাকে ঐ ত্রিভুজের ভরকেন্দ্র বলে।
∴ XE : EF = 2 : 1
⇒ 8 : EF = 2 : 1
⇒ 8/EF = 2/1
⇒ 2EF = 8
⇒ EF = 4

∴ ত্রিভুজটির মধ্যমা XF = XE + EF
= (8 + 4)
= 12 সে.মি.
২১.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৬২৭২ বর্গমিটার হলে, তার কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
  1. ১১২ মিটার
  2. ১১৪ মিটার
  3. ১২৪ মিটার
  4. ১৩০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৬২৭২ বর্গমিটার হলে, তার কর্ণের দৈর্ঘ্য কত মিটার?

সমাধান: 
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৬২৭২ বর্গমিটার

আমরা জানি,
ক্ষেত্রফল = (১/২) × (কর্ণের দৈর্ঘ্য)
⇒ ৬২৭২ = (১/২) × (কর্ণের দৈর্ঘ্য)
⇒ (কর্ণের দৈর্ঘ্য) = ৬২৭২ × ২
⇒ (কর্ণের দৈর্ঘ্য) = ১২৫৪৪
⇒ কর্ণের দৈর্ঘ্য = ১১২ মিটার
২২.
একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ২৪০০ বর্গমিটার। দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত ৩ : ২ হলে ঐ জমির পরিসীমার পরিমাপ কত?
  1. ১৮০ মিটার
  2. ১৯৬ মিটার
  3. ২০০ মিটার
  4. ২১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ২৪০০ বর্গমিটার। দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত ৩ : ২ হলে ঐ জমির পরিসীমার পরিমাপ কত?

সমাধান:
ধরি,
আয়তাকার জমির দৈর্ঘ্য = ৩ক মিটার
এবং আয়তাকার জমির প্রস্থ = ২ক মিটার
∴ ক্ষেত্রফল = (৩ক × ২ক) = ৬ক২ বর্গমিটার

প্রশ্নমতে,
৬ক = ২৪০০
⇒ ক = ৪০০
⇒ ক = ২০

∴ পরিসীমা = ২(৩ক + ২ক) মিটার
= (২ × ৫ক) মিটার
= (২ × ৫ × ২০) মিটার
= ২০০ মিটার
২৩.
দুইটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়?
  1. একটি
  2. দুইটি
  3. তিনটি
  4. অসংখ্য
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়?

সমাধান:
ইউক্লিড প্রদত্ত পাঁচটি স্বীকার্য হলো:
স্বীকার্য-১: দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়।
স্বীকার্য-২: যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
স্বীকার্য-৩: যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়।
স্বীকার্য-৪: সকল সমকোণ পরস্পর সমান।
স্বীকার্য-৫: একটি সরলরেখা দুইটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের থেকে কম হলে, রেখা দুইটিকে যথেচ্ছভাবে বর্ধিত করলে যেদিকে কোণের সমষ্টি দুই সমকোণের থেকে কম, সেদিকে মিলিত হয়।
২৪.
Who wrote the poem 'Fern Hill'?
  1. Mathew Arnold
  2. Robert Browning
  3. Dylan Thomas
  4. Robert Frost
ব্যাখ্যা
• 'Fern Hill' is a famous poem written by - Dylan Thomas.
- কবিতাটি সর্বপ্রথম ১৯৪৬ সালে তাঁর কাব্য সংকলন Deaths and Entrances এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল।
- This poem evokes the joy and the inevitable loss of the world of childhood.
- এক স্মৃতিমূলক রচনা, যেখানে তিনি তাঁর শৈশবের আনন্দময় দিনগুলির কথা তুলে ধরেছেন। কবিতায় প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য, শৈশবের আনন্দ এবং অবাধ জীবনযাপনকে তুলে ধরা হয়েছে। তিনি প্রকৃতির সান্নিধ্যে নিজের শিশুসুলভ স্বাধীনতা ও সুখের অভিজ্ঞতা বর্ণনা করেছেন, যা সময়ের প্রবাহে শেষ পর্যন্ত হারিয়ে যায় এবং কবি মৃত্যুর সত্ত্বার উপলব্ধিতে পৌঁছান। এইভাবে, কবিতাটি জীবন, মৃত্যু এবং শৈশবের সুন্দর স্মৃতির গভীর প্রতিফলন।

• এই কবিতার বিখ্যাত লাইন - 
 “Time held me green and dying
Though I sang in my chains like the sea”.

• Dylan Thomas:
- In full Dylan Marlais Thomas.
- He is a British author.
- Also known as, Welsh poet and prose writer. 
- His work is known for its comic exuberance, rhapsodic lilt, and pathos.

• Best Works: 
- 18 Poems,
- 25 Poems,
- A Child’s Christmas in Wales,
- Deaths and Entrances,
- Fern Hill,
- Under Milk Wood, etc.

Source: Britannica
২৫.
Who quoted the lines:
'Tis better to have loved and lost
Than never to have loved at all'?
  1. Alfred Tennyson
  2. W. B Yeats
  3. T. S Eliot
  4. Robert Browning
ব্যাখ্যা
• 'Tis better to have loved and lost
Than never to have loved at all.'
- Alfred Tennyson quoted the lines in his most famous elegy - In Memoriam.

• In Memoriam:
- কবিতাটি হচ্ছে একটি 'elegy', যেটি ১৮৩৩ থেকে ১৮৫০ সালের মধ্যে লেখা হয়েছিল এবং ১৮৫০ সালে anonymously প্রকাশিত হয়।
- এই কবিতাটিতে ১৩১ টি sections, একটি prologue এবং একটি epilogue রয়েছে।
- তিনি এই কবিতাটি তাঁর বন্ধু Arthur Henry Hallam এর মৃত্যু শোকে লিখেছিলেন।
- This chiefly elegiac work examines the different stages of Tennyson’s period of mourning over the death of Arthur Henry Hallam.
- In Memoriam reflects the Victorian struggle to reconcile traditional religious faith with the emerging theories of evolution and modern geology.

- এই কবিতার আরেকটি বিখ্যাত উক্তি হচ্ছে -
- If I had a flower for every time I thought of you... I could walk through my garden forever.

• Lord Alfred Tennyson (1809-1892):
- তিনি হলেন Victorian Period এর অন্যতম কবি যাকে এই যুগের Chief representative হিসাবে ধরা হয়।
- তাঁর melodious language এর জন্য তিনি অনেক প্রসিদ্ধ এবং তাঁকে Lyric Poet বলা হয়ে থাকে।
- তিনি ১৮৫০ সালে ইংল্যান্ডের Poet Laureate নিযুক্ত হোন।

• Famous Poems:
- The Charge of the Light Brigade,
- The Lady of Shalott,
- Crossing the Bar,
- In Memoriam A.H.H.,
- The Lotos-Eaters,
- Tithonus,
- Ulysses,
- Break, Break, Break,
- Mariana,
- The Kraken,
- Tears, Idle Tears,
- The Eagle,
- Oenone,
- Poems, Chiefly Lyrical,
- Locksley Hall,
- Idylls of the King
- The Two Voices
- Enoch Arden
- Sir Galahad
- The Higher Pantheism
- A Dream of Fair Women
- Mariana in the South
- St. Simeon Stylites
- Godiva
- The Princess
- Lady Clara Vere de Vere, etc.

• Famous Comedies:
- Queen Marry
- The Falcon

Source: Britannica and bbc. com
২৬.
Who wrote the novel 'Lord of the Flies'?
  1. Rudyard Kipling
  2. William Golding
  3. J. K Rowling
  4. H. G Wells
ব্যাখ্যা
• Lord of the Flies: 
- William Golding রচিত একটি novel.
- এটি লেখকের প্রকাশিত প্রথম উপন্যাস। ১৯৫৪ সালে প্রকাশিত হয়।
- The book explores the dark side of human nature and stresses the importance of reason and intelligence as tools for dealing with the chaos of existence.
- কাহিনিতে দেখানো হয়, পারমানবিক যুদ্ধের আশঙ্কা থেকে ব্রিটিশ শিশু কিশোরদের একটি প্লেনে করে সূদুরে কোন অখ্যাত একটি দ্বীপে রেখে আসা হয়।
- তাদের সাথে প্রাপ্তবয়স্ক কিছু মানুষও ছিলো তবে প্লেন দূর্ঘটনার সূত্রে তারা নিহত হয়। এরপর সেই শিশু কিশোররা এক পর্যায়ে ভয়ংকর হয়ে ওঠে । নীতি নৈতিকতা বিবর্জিত নিষ্ঠুর মানুষে পরিণত হয়।
- ভাল এবং মন্দের মধ্যে যুদ্ধ এবং মানবতার লুকানো বর্বরতা সম্পর্কিত বিষয়গুলি নিয়ে উপন্যাসটি লেখা।
- 'Lord of the Flies' উপন্যাসটি ১৯৮৩ সালে লেখক এর সাহিত্যে নোবেল পুরস্কার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে।

• The major characters of the novel are:
-Jack,
-Ralph,
-Piggy,
-Simon,
-Roger.

• William Gerald Golding:
- He was awarded the Nobel Prize.
- It was published in 1954.
- A British novelist, dramatist, and poet.

• His other Notable works - 
- Darkness Visible,
- The Pyramid,
- Pincher Martin,
- Free Fall,
- The Inheritors,
- The Spire etc.

Source: Britannica.
২৭.
The play 'The Birthday Party' is written by a/an -
  1. British writer
  2. American writer
  3. Scottish writer
  4. Irish writer
ব্যাখ্যা
• The play 'The Birthday Party' is written by a British writer named Harold Pinter.
- এই  play টি comedy of menace নামে পরিচিত।
- The Birthday Party হচ্ছে Harold Pinter এর প্রথম full-length play যা তাঁর trademark 'comedy of menace,' সাহিত্য জগতে প্রতিষ্ঠা করে।

• এই নাটকটির কেন্দ্রীয় চরিত্র Stanley যে একটি সস্তা, অপরিচ্ছন্ন পরিবেশে একটি  বাড়িতে ভাড়া থাকে।
- সে সারাক্ষণ দুশ্চিন্তা করে এবং ভাবে যে Goldberg and McCann নামের দুইজন মানুষ অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে অনুসরণ করছে এবং তার ক্ষতি করতে চায়।
- তার বাড়ীওয়ালা মহিলা একটি জন্মদিনের পার্টি আয়োজন করে।
- পুরো সময় জুড়ে Stanley এর আতঙ্ক, এবং তার মানসিক অবস্থার বিবরণ দিয়ে নাটকের কাহিনি এগিয়ে চলে।

• Harold Pinter is an English playwright, who achieved international renown as one of the most complex and challenging post-World War II dramatists.

• Some of his notable works - 
- Moonlight,
- The Birthday Party,
- The Caretaker,
- The Dumb Waiter,
- The Homecoming,
- The Room, etc.

• উল্লেখ্য যে,
- T.S. Eliot has written The Cocktail Party.
- K. Mansfield wrote The Garden Party.

Source: Britannica and Live MCQ Lecture.
২৮.
'The Mayor of Casterbridge' is a/an -
  1. Victiorian novel
  2. Victorian poem
  3. Modern novel
  4. Modern drama
ব্যাখ্যা
• 'The Mayor of Casterbridge' is a Novel by Victorian novelist Thomas Hardy.
- So, It is a Victorian novel.

• 'The Mayor of Casterbridge':
- এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Michael Henchard এর জীবনের উত্থান পতন এর কাহিনীই হচ্ছে এই উপন্যাসের মূল বিষয়।
- উপন্যাসের Casterbridge হচ্ছে একটি কাল্পনিক শহর।
- The fictional city of Casterbridge provides a picture of Dorchester in the 19th century.
- The novel tells of the rise and fall of Michael Henchard, who, starting from nothing after abandoning his wife and daughter, gains prosperity and respect and is reunited with his family only to lose everything through his own wrong-headedness, his vengeful nature, and a spate of bad luck.
-মাইকেল হেনচার্ড, মদ্যপ অবস্থায় নিজের স্ত্রী ও কন্যাকে নিলামে বিক্রি করে দেন। পরে তিনি তার ভুল বুঝতে পেরে মদ ত্যাগ করে ক্যাস্টারব্রিজ শহরের মেয়র হন। কিন্তু অতীতের ভুল তাকে তাড়া করতে থাকে, এবং ধীরে ধীরে তার জীবনে দুর্ভাগ্য নেমে আসে। উপন্যাসটি ক্ষমা, অনুশোচনা, এবং ভাগ্যের পরিবর্তনশীলতার একটি গভীর চিত্র তুলে ধরে।

• এই উপন্যাসের অন্যান্য চরিত্র সমূহ হচ্ছে -
- Susan Henchard,
- Donald Farfrae,
- Elizabeth-Jane Newson,
- Lucetta Templeman, etc.

• Thomas Hardy is known as a Pessimistic Novelist.
- He was also a regional novelist and a poet কারণ একটি মাত্র নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করেই তার সকল সাহিত্যকর্ম রচিত হওয়ার কারণে তাকে এই উপাধি দেয়া হয়।
- তিনি Victorian age এর শ্রেষ্ঠ উপন্যাসিক এবং ছোট গল্পকার।

• Thomas Hardy-এর লেখা কয়েকটি উপন্যাস হলো -
- Tess of the d'Urbervilles,
- Far from the Madding Crowd,
- The Return of the Native
- The Poor Man and the Lady,
- The Mayor of Casterbridge
- Jude the Obscure,
- A Pair of Blue Eyes.

Source: Britannica.
২৯.
'Hindu myth or allusion of philosophy' can be found in -
  1. A Grammarian Funeral
  2. Second Coming
  3. The Waste Land
  4. Waiting for Godot
ব্যাখ্যা
• 'The Waste Land' কবিতায় Hindu myth or allusion of philosophy পাওয়া যায়।

• 'The Waste Land' is a poetic creation of T. S Eliot

- এই কবিতাটি তিনি তার সমসাময়িক কবি Ezra Pound কে উৎসর্গ করেছিলেন, যিনি মূল পাণ্ডুলিপিটিকে প্রায় অর্ধেক আকারে সংস্করণ করতে Eliot কে সাহায্য করেছিলেন।
- The Waste Land expresses with great power the disillusionment and disgust of the period after World War I.
- T.S. Eliot রচিত বিখ্যাত কবিতা The Waste Land বলতে তিনি বর্তমান পৃথিবীকে বুঝিয়েছেন।
- এই কবিতাটিকে বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী এবং শ্রেষ্ঠ কবিতা হিসেবে বিবেচনা করা হয়।
- তিনি ১৯৪৮ সালে কবিতাটির জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

• The poem famously begins with the two lines: 
"April is the cruellest month, breeding
Lilacs out of the dead land, mixing"

'The Waste Land' is a 433-lined, Five parted Poem.
The Five Parts are -
1) 'The Burial of the Dead'
2) 'A Game of Chess'
3) 'The Fire Sermon'
4) 'Death by Water' and
5) 'What the Thunder Said'

• T. S. Eliot (Thomas Stearns Eliot)
- He was born on September 26, 1888, in St. Louis, Missouri, U.S.
- ১৯৬৫ সালের ৪ জানুয়ারি তিনি লন্ডনে মারা যান।
- Eliot কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়।
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

• Best works:
- The Waste Land (1922),
- Four Quartets,
- The Hollow Men,
- Ash Wednesday etc.

• His well known plays:
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
- The Trail of a Judge etc.

Source:
1. An ABC of English Literature Dr M Mofizar Rahman
2. Live MCQ Lecture
3. Britannica.
৩০.
'Dorian Gray' is a famous literary character created by -
  1. Rudyard Kipling
  2. William Gerald Golding
  3. Charles Dickens
  4. Oscar Wilde
ব্যাখ্যা
• 'Dorian Gray' is a famous literary character created by - Oscar Wilde.
- লেখক রচিত একমাত্র উপন্যাস "The Picture of Dorian Gray" এর কেন্দ্রীয় চরিত্র এটি এবং তাকে নিয়েই উপন্যাসটির নামকরণ করা হয়েছে।
- এটি একটি philosophical/moral fantasy/gothic novel.
- ১৮৯০ সালে এই উপন্যাসটি Novella রূপে American periodical Lippincott's Monthly Magazine এ প্রকাশিত হয়েছিল।
- পরবর্তীতে ১৮৯১ সালে অতিরিক্ত ৬টি চ্যাপ্টার যুক্ত হয়ে উপন্যাস রূপে প্রকাশিত হয়।
- Dorian Gray হচ্ছে একজন তরুণ যুবক, যে তাঁর আত্না বিক্রয়ের মাধ্যমে অনন্ত যৌবন ক্রয় করে এবং ফলাফল স্বরূপ শেষ পর্যন্ত যাকে চরম মূল্য দিতে হয়।
- কাহিনীর শুরু হয় Basil Hallward নামক এক স্টুডিও থেকে যেখানে Dorian কে তাঁ বন্ধু Lord Henry Wotton সাথে একটি বর্তমান চিত্রকর্ম নিয়ে আলোচনা করতে দেখা যায়।
- Knowing that his beauty will eventually fade, he wishes that only his portrait should age, allowing him to maintain his youth.
- Dorian কে কুমন্ত্রনা দেয় এবং অপকর্মের প্রতি প্রভাবিত এবং উৎসাহিত করে এই Henry Wotton.
- শেষ পর্যন্ত যিখ তিনি নিজের আত্না বিক্রয়ের ভয়াবহতা উপলব্ধি করেন এবং বুঝতে পারেন তিনি শয়তানের কাছে আত্না বিক্রি করে ভুল করেছেন তখন তিনি তার portrait টি ছিঁড়ে ফেলেন এবং এর ফলেই তাঁর মৃত্যু হয়।

• Oscar Wilde (1856-1900):
- He was a poet, novelist, and dramatist/Playwright.
- This Irish-born poet became London’s most popular playwright in the early 1890s.
- His full name was Oscar Fingal O’Flahertie Wills Wilde.

• Notable Works:
- The Picture of Dorian Gray (1891),
- Lady Windermere’s Fan (1892),
- The Importance of Being Earnest (1895).

Source: Britannica.com
৩১.
'Heathcliff and Catherine' are characters from -
  1. Adam Bede
  2. Wuthering Heights
  3. To the Light House
  4. David Copperfield
ব্যাখ্যা
• 'Heathcliff and Catherin' are characters from - 'Wuthering Heights' by Emily Bronte.

• Wuthering Heights:
- এই উপন্যাসটি ১৮৪৭ সালে Emily Bronte ছদ্মনাম Ellis Bell এর অন্তর্গত হয়ে প্রকাশিত হয়।
- This intense, solidly imagined novel is distinguished from other novels of the period by its dramatic and poetic presentation, its abstention from authorial intrusion, and its unusual structure.
- Wuthering Heights by Emily Bronte হচ্ছে Gothic Novel এর একটি অন্যতম উদাহরণ।

• Heathcliff এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র একজন এতিম বালক।
- অন্যের আশ্রয়ে থাকে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw এর সাথে তার মনের মিলন ঘটে, দুইজন দুইজনকে ভালোবেসে ফেলে।
- কিন্তু Catherine প্রতিশ্রুতি ভঙ্গ করে অন্যত্র বিয়ে করলে Heathcliff নিরুদ্দেশ হয়ে যায়।
- যখন ফিরে আসে তখন সে অঢেল অর্থ বিত্তের মালিক।
- কাহিনীর এ পর্যায়ে তাকে তার মালিকের বাড়ী Wuthering Heights কিনে নেয়ার পাশাপাশি প্রাক্তন প্রেমিকা Catherine এর ননদের সাথে প্রেমের অভিনয় করে সম্পত্তির লোভে তাকে বিয়ে করতে দেখা যায়।
- পরবর্তীতে এই বিয়েটা ভেঙে যায় এবং এরপর Catherine মারা যায়। তার ভাই Hindley ও মারা যায়। কিন্তু তাদের সন্তানরা ধীরে ধীরে বড় হতে থাকে।
- Heathcliff এর সন্তানও এদের সাথে যোগ দেয়। এভাবে কাহিনী এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের মাঝে এগিয়ে চলে।

• Important characters of this novel -
- Catherine Earnshaw,
- Cathy Linton,
- Edgar Linton,
- Heathcliff (The central character)
- Lockwood etc.

• Emily Bronte:
- ভিক্টরিয়ান যুগের একজন স্বনামধন্য সাহিত্যিক।
- Charlotte Bronte এর ছোট বোন।
- “Wuthering Heights” উপন্যাসকে ঘিরেই মূলত: তার পরিচতি।
- ত্রিশ বছর বয়সেই মৃত্যু বরণ করেন।

• Notable Works:
- Poems by Currer, Ellis and Acton Bell,
- Wuthering Heights, etc.

Source: Britannica and Live MCQ Lecture.
৩২.
The novel 'Ulysses' is written by a/an -
  1. Scottish writer
  2. Irish writer
  3. American writer
  4. British writer
ব্যাখ্যা
• Ulysses
- এটি Irish writer James Joyce রচিত একটি উপন্যাস, যেটিকে বিংশ শতাব্দীর অন্যতম উপন্যাস হিসেবে বিবেচনা করা হয়।
- ১৯২২ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- Stylistically dense and exhilarating, এটি সাধারণত English Literature এ একটি masterpiece হিসাবে বিবেচিত হয় এবং it has been the subject of numerous volumes of commentary and analysis.
- The novel is constructed as a modern parallel to Homer’s Odyssey.
- একটি single day এর মধ্যে Dubline এর আশেপাশে ঘটা কাহিনি নিয়ে এই উপন্যাসটি লেখা।
- The three central characters - Stephen Dedalus Leopold Bloom, a Jewish advertising canvasser; and his wife, Molly—are intended to be modern counterparts of Telemachus, Ulysses (Odysseus), and Penelope, respectively, and the events of the novel loosely parallel the major events in Odysseus’s journey home after the Trojan War.

• James Joyce:
- বিংশ শতাব্দী অর্থাৎ Modern Period এর বিখ্যাত novelist দের মধ্যে James Joyce অন্যতম।
- He was an Irish novelist noted for his experimental use of language and exploration of new literary methods.
- James Joyce’s Ulysses (1922), a complex evocation of the inner states of the characters Leopold and Molly Bloom and Stephen Dedalus.
- Ulysses হলো James Joyce রচিত বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
- James Joyce তার `Stream of Consciousness’ (চেতনার অন্তঃশীল প্রবাহ) টেকনিকের জন্যে বিখ্যাত।

• Joyce's notable Works:
- A Portrait of the Artist as a Young Man,
- After the Race,
- Chamber Music,
- Dubliners” “Eveline,
- Exiles,
- Finnegans Wake,
- Pomes Penyeach,
- Stephen Hero,
- The Day of the Rabblement,
- The Dead,
- The Sisters,
- Ulysses, etc.

• উল্লেখ্য যে, Ulyssess নামে Victorian poet Alfred Tennyson এর একটি poem রয়েছে।

Source: Live MCQ Lecture and Britannica.
৩৩.
“I have measured out my life with coffee spoons." is a quotation by -
  1. W. B. Yeats
  2. T. S. Eliot
  3. G. B. Shaw
  4. H. G. Wells
ব্যাখ্যা
• “I have measured out my life with coffee spoons." is a quotation by - T.S Eliot.
- উক্তিটি তার বিখ্যাত কবিতা The Love Song of J. Alfred Prufrock হতে উদ্ধৃত।

• The Love Song of J. Alfred Prufrock: 
- আধুনিক যুগের অন্যতম সেরা কবিতা এটি।
- এটা মূলত একটি Dramatic Monologue. এটি প্রথম প্রকাশিত হয়েছিল Poetry ম্যাগাজিনে, ১৯১৫ সালে।
- এখানে দেখায়, J. Alfred Prufrock যে কিনা একজন মধ্যবয়সী মানুষ, তার ফেলে আসা অতীতের স্মরণ করছে। চাপা দীর্ঘশ্বাস ফেলে সে তার ভগ্ন শরীর ও হৃদয়ের অবস্থা পর্যবেক্ষণ করে।
- সে বুঝতে পারে, সে তার যৌবন এবং সুখ দুটোই হারিয়েছে।

• T.S. Eliot:
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- He is a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land and Four Quartets.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।

• Best works:
• Poems
- The Waste Land (1922),
- Four Quartets,
- The Hollow Men,
- The Love Song of J. Alfred Prufrock,
- Ash Wednesday (Poem).

• His well known plays:
- The Confidential Clerk,
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
- The Elder Statesman,
- The Trail of a Judge etc.

Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman and Britannica.
৩৪.
__________________ is the story of the romantic entanglement between church musician, Dick Dewey, and the attractive new school mistress, Fancy Day.
  1. Arms and the Man
  2. Under the Greenwood Tree
  3. A Christmas Carole
  4. Ullysess
ব্যাখ্যা
• Under the Greenwood Tree is the story of the romantic entanglement between church musician, Dick Dewey, and the attractive new school mistress, Fancy Day.
- It is a novel written by Thomas Hardy.
- Hardy এর জনপ্রিয় উপন্যাসের মধ্যে এটি উল্লেখযোগ্য এবং হার্ডির প্রথম প্রকাশিত উপন্যাস হওয়ার জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ।
- বিয়ে, সামাজিক বিভিন্ন পরিবর্তন হচ্ছে এই উপন্যাসের মূল বিষয়বস্তু।
- এই কাহিনীর মাধ্যমে হার্ডি গ্রামীণ সমাজের চিত্র, প্রেমের জটিলতা এবং মানুষের সম্পর্কের দ্বন্দ্বকে তুলে ধরেছেন। উপন্যাসের বিভিন্ন চরিত্রের মাধ্যমে তিনি সমাজের রীতিনীতি, শ্রেণীসংগ্রাম এবং প্রাকৃতিক পরিবেশের প্রতি মানুষের সংবেদনশীলতা প্রদর্শন করেছেন।
- এই Novel টিকে Hardy's most gentle and pastoral novel হিসেবে বিবেচনা করা হয়।
- এই উপন্যাসটি গ্রামীণ জীবন এবং প্রেমের শক্তিশালী চিত্রায়ন, যা হার্ডির বিশেষ স্টাইলের পরিচয় দেয়।

• Characters:
- Dick Dewy
- Fancy Day
- Mr. Shiner
- Reuben Dewy

• Thomas Hardy is known as a Pessimistic Novelist.
- তিনি Victorian age এর শ্রেষ্ঠ উপন্যাসিক এবং ছোট গল্পকার।
- He was also a regional novelist and a poet কারণ একটি মাত্র নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করেই তার সকল সাহিত্যকর্ম রচিত হওয়ার কারণে তাকে এই উপাধি দেয়া হয়।

• Thomas Hardy-এর লেখা কয়েকটি উপন্যাস হলো -
- Tess of the d'Urbervilles,
- Far from the Madding Crowd,
- The Return of the Native,
- The Poor Man and the Lady,
- The Mayor of Casterbridge,
- Jude the Obscure,
- A Pair of Blue Eyes,
- Under the Greenwood Tree, etc.

• উল্লেখ্য যে, 'Under the Greenwood Tree' শিরোনামে William Shakespeare এর একটি গান রয়েছে, যেটি তাঁর কমেডি As You Like It এর অন্তর্ভুক্ত।

Source: Britannica and Goodreads.