পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয়: English Literature Topics: Important Writers of the Different Ages (Only Important Writers) [The Neo-Classical Period - Victorian Period (Except Charles Dickens)]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
Who is the composer of the poem 'In Memoriam'?
  1. Thomas Hardy
  2. Alfred Tennyson
  3. Robert Browning
  4. Mathew Arnold
ব্যাখ্যা
• The composer of the poem 'In Memoriam' is - Alfred Tennyson.

• In Memoriam
- Alfred Tennyson -এর লেখা একটি বিখ্যাত কবিতা যেটি ১৮৩৩ থেকে ১৮৫০ সালের মধ্যে লেখা হয়েছিল এবং ১৮৫০ সালে নামহীনভাবে প্রকাশিত হয়েছিল।
- এই কবিতাটিতে ১৩১ টি sections, একটি prologue এবং একটি epilogue রয়েছে।
- এটি একটি শোকগাঁথা (Elegy).
- তিনি এই কবিতাটি তাঁর বন্ধু Arthur Henry Hallam -এর মৃত্যু শোকে লিখেছিলেন।
- কবিতাটি Tennyson -কে রানী ভিক্টোরিয়ার বন্ধুত্ব অর্জন করতে সহায়তা করেছিল এবং এর প্রকাশনার বছরেই তাকে 'Poet Laureat' হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল অর্থাৎ, Poet Laureat হিসেবে নিযুক্ত হবার পেছনে এই কবিতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
- কবিতাটি শোক, বিশ্বাস, মৃত্যু ও অমরত্বের মতো বিষয়বস্তু নিয়ে লেখা হয়েছে।

• Alfred, Lord Tennyson (1809-1892)
- তিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজ কবি এবং ভিক্টোরিয়ান যুগের অন্যতম প্রধান সাহিত্যিক ব্যক্তিত্ব।
- He was a represented/ Lyric poet of the Victorian Age.
- তাকে ভিক্টোরিয়ান যুগের Chife representative বলা হয়ে থাকে।
- তিনি 1850 সালে যুক্তরাজ্যের Poet Laureate (রাজকবি) হিসেবে নিযুক্ত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই পদে ছিলেন।
- Tennyson তার গভীর জীবনদর্শন, অতুলনীয় ভাষার সৌন্দর্য এবং আবেগময় কাব্যিক ধারা দিয়ে ইংরেজি সাহিত্যে এক বিশেষ স্থান অধিকার করে আছেন।

• Notable Works:
- Ulysses,
- In Memoriam (Elegy),
- Lotus Eaters,
- Tithonus,
- The Two Voices,
- The Lady of Shalott,
- Morte D'Arthur,
- The Falcon,
- Queen Mary (Comedy),
- Harold, etc.

Source: Britannica.com
.
The famous novel 'Wuthering Heights' is written by-
  1. Virginia Woolf
  2. Charlotte Bronte
  3. Christina Rossetti
  4. Emily Bronte
ব্যাখ্যা
• The famous novel 'Wuthering Heights' is written by- Emily Bronte.

• Wuthering Heights
- Emily Bronte রচিত এই উপন্যাসটি ১৮৪৭ সালে Ellis Bell ছদ্মনামে প্রকাশিত হয়।
- 'Heathcliff' এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র একজন এতিম বালক।
- অন্যের আশ্রয়ে থাকে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw -এর সাথে তার মনের মিলন ঘটে, দুইজন দুইজনকে ভালোবেসে ফেলে।
- কিন্তু Catherine প্রতিশ্রুতি ভঙ্গ করে অন্যত্র বিয়ে করলে Heathcliff নিরুদ্দেশ হয়ে যায়।
- যখন ফিরে আসে তখন সে অঢেল অর্থ বিত্তের মালিক।
- কাহিনীর এ পর্যায়ে তাকে তার মালিকের বাড়ি Wuthering Heights কিনে নেয়ার পাশাপাশি প্রাক্তন প্রেমিকা Catherine -এর ননদের সাথে প্রেমের অভিনয় করে সম্পত্তির লোভে তাকে বিয়ে করতে দেখা যায়।
- পরবর্তীতে এই বিয়েটা ভেঙে যায় এবং এরপর Catherine মারা যায়। তার ভাই Hindley ও মারা যায়। কিন্তু তাদের সন্তানরা ধীরে ধীরে বড় হতে থাকে।
- Heathcliff -এর সন্তানও এদের সাথে যোগ দেয়। এভাবে কাহিনী এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের মাঝে এগিয়ে চলে।
- এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক ট্র্যাজেডি এবং Gothic Novel -এর একটি অন্যতম উদাহরণ।

• Main characters of this novel:
- Catherine Earnshaw,
- Cathy Linton,
- Edgar Linton,
- Heathcliff (The central character)
- Lockwood, etc.

• Emily Bronte (1818-1848)
- Emily Bronte ছিলেন একজন ইংরেজ লেখিকা ও কবি।
- তার পুরো নাম Emily Jane Bronte, তার ছদ্মনাম Ellis Bel.
- তিনি Charlotte Bronte -এর ছোট বোন।
- “Wuthering Heights” উপন্যাসকে ঘিরেই মূলত তার পরিচতি।
- মাত্র ত্রিশ বছর বয়সেই এই উপন্যাসিক মৃত্যু বরণ করেন।

• Her Notable Works:
- Poems by Currer, Ellis and Acton Bell,
- Wuthering Heights, etc.

Source: Britannica.
.
'Vanity Fair' is a/an _____ .
  1. Elizabethan drama
  2. Modern novel
  3. Victorian novel
  4. Romantic poem
ব্যাখ্যা
• 'Vanity Fair' is a/an Victorian novel.

• Vanity Fair
- এটি William Makepeace Thackeray রচিত উপন্যাস।
- এটি ১৮৪৭ সাল থেকে ১৮৪৮ সাল পর্যন্ত ধারাবাহিক ভাবে monthly installments এ প্রকাশিত হয়।
- এবং বই আকারে প্রকাশিত হয় ১৯৪৮ সালে।
- Thackeray এর পূর্বের সকল সাহিত্য তাঁর ছদ্ম নাম অথবা unsinged নামে প্রকাশিত হয়েছিল কিন্তু Vanity Fair তাঁর নিজ নামে প্রকাশিত প্রথম লেখা।

• William Makepeace Thackeray (1811-1863)
- তিনি একজন Indian-born British novelist.
- Victorian Period এর একজন ঔপন্যাসিক।
- তিনি 'The Cornhill Magazine' এর founder.

• Best works:
- Vanity Fair,
- The Rose and the Ring,
- The Virginians: A Tale of the Last Century,
- Catherine: A Story,
- The Newcomers, etc.

Source: Britannica.
.
Which one is not written by Alexander Pope?
  1. The Rape of the Lock
  2. Rape Upon Rape
  3. The Dunciad
  4. An Essay on Man
ব্যাখ্যা
• 'Rape Upon Rape' is not written by Alexander Pope.
- এটি Henry Fielding -এর একটি নাটক (Play).

• Alexander Pope (1688-1744)
- তিনি Neo-Classical Period- এর Augustan Age -এর একজন কবি ও satirist.
- যিনি 'Mock Heroic Poet' নামে পরিচিত।
- তার নাম অনুসারে Augustan Age -এর নামকরণ করা হয় 'Age of Pope'.
- তিনি মূলত তাঁর ব্যঙ্গাত্মক কবিতা, Heroic Couplet -এর ব্যবহার এবং ক্লাসিক্যাল রচনাগুলোর অনুবাদের জন্য পরিচিত।
- তিনি ইংরেজি সাহিত্যের বুদ্ধিদীপ্ত সাহিত্যিকদের মধ্যে অন্যতম।
- Pope গ্রিক কবি Homer -এর কালজয়ী সৃষ্টি 'The Iliad' & 'The Odysse' কাব্যগ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন।
- তিনি The Rape of the Lock, The Dunciad এবং হোমারের ইলিয়াড ও ওডিসি -এর অনুবাদের জন্য খ্যাতি অর্জন করেছিলেন।

• Famous poems:
- The Rape of the Lock,
- An Essay on Criticism,
- The Dunciad,
- The Imitation of Horace,
- An Essay on Man,
- Windsor-Forest, etc.

• অন্যদিকে,
• Rape Upon Rape
- "Rape Upon Rape" হলো হেনরি ফিল্ডিং রচিত একটি কমেডি নাটক।
- It was first performed in 1730.
- এই নাটকটি আইনি ব্যবস্থার দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি ব্যঙ্গাত্মক আক্রমণ।
- বিশেষ করে এটি যৌন নির্যাতন ও বিচার ব্যবস্থার ত্রুটিগুলোকে তুলে ধরে।
- নাটকটি রাজনৈতিক ও বিচারিক ব্যক্তিত্বদের সমালোচনা করে, এবং হাস্যরস ও অতিরঞ্জিত চরিত্রের মাধ্যমে আইন ব্যবস্থার ত্রুটিগুলো ফুটিয়ে তোলে।

• Henry Fielding (1707-1754)
- Henry Fielding was an English novelist, playwright, and magistrate.
- His pen name is Captain Hercules Vinegar.
- Samuel Richardson -এর সাথে তাকেও English novel -এর founder হিসেবে বিবেচনা করা হয়।
- তাকে 'Father of Modern English Novel' হিসেবে বিবেচিত।
- যিনি মূলত তাঁর ব্যঙ্গাত্মক বুদ্ধি ও আধুনিক উপন্যাসের বিকাশে অবদানের জন্য পরিচিত।
- তিনি অগাস্টান যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যিক ব্যক্তিত্ব ছিলেন এবং বিশেষভাবে তাঁর উপন্যাস টম জোন্স (১৭৪৯) -এর জন্য খ্যাতি অর্জন করেন।

• His famous plays:
- Rape Upon Rape,
- The Temple Beau,
- The Miser,
- The Mock Doctor,
- The Tragedy of Tragedies,
- The Modern Husband, etc.

• His famous Novels:
- Tom Jones,
- Amelia,
- Joseph Andrews, etc.

Source: Britannica and British Library.
.
"Man is born free but everywhere he is in chains." Who phrased this line?
  1. Rousseau
  2. Voltaire
  3. John Dryden
  4. Edmund Burke
ব্যাখ্যা
• "Man is born free but everywhere he is in chains." - This is phrased by - Rousseau.
- মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত। এই বিখ্যাত উক্তিটি করেছিলেন ফরাসি বিপ্লবের অন্যতম কারিগর জ্যাঁ জ্যাক রুশো।

• Jean-Jacques Rousseau (1712-1778)
- তিনি সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন।
- জ্যাঁ-জ্যাক রুশো ছিলেন একজন সুইস-জন্মগ্রহণকারী ফরাসি দার্শনিক, লেখক এবং রাজনৈতিক চিন্তাবিদ।
- যিনি আলোকিত যুগ (Enlightenment) এবং ফরাসি বিপ্লবের উপর গভীর প্রভাব ফেলেছিলেন।
- তিনি সমাজ, শিক্ষা ও মানব প্রকৃতি নিয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব উপস্থাপন করেছেন।
- রুশোর দর্শন আধুনিক রাজনৈতিক চিন্তা, গণতন্ত্র, ব্যক্তিস্বাধীনতা এবং সামাজিক ন্যায়বিচারের ধারণাকে গভীরভাবে প্রভাবিত করেছে।
- His first major work is: "The Discourse on the Arts and Sciences (1750)."
- তিনি তার The Social Contract – (সামাজিক চুক্তি) বইতে এই উক্তিটি করেছিলেন।
- এই গ্রন্থে তিনি জনসাধারণের সার্বভৌমত্ব ও প্রকৃত রাজনৈতিক বৈধতার উৎস জনগণের ইচ্ছা হওয়া উচিত বলে মত প্রকাশ করেন।

• Notable Works:
- A Discourse on the Origins of Inequality (1755),
- The Social Contract (1762),
- The New Eloise (1761),
- Émile; or On Education (1762),
- The autobiographical Confessions (1782–1789), etc.

• Some other quotes from Rousseau:
- “People who know little are usually great talkers, while men who know much say little.”
- “I prefer liberty with danger than peace with slavery.”
- “Man is born free, and everywhere he is in chains.”
- 'Patience is bitter, but its fruit is sweet."
- “The world of reality has its limits; the world of imagination is boundless.”
- "Nature never deceives us; it is always we who deceive ourselves."
- “I would rather be a man of paradoxes than a man of prejudices.”
- “To be sane in a world of madman is in itself madness.”
- “What wisdom can you find greater than kindness.”

Source: Britannica.
.
Who wrote the famous epic poem "Sohrab and Rustum"?
  1. P. B. Shelley
  2. Robert Browning
  3. Matthew Arnold
  4. Lord Byron
ব্যাখ্যা
• The famous epic poem "Sohrab and Rustum" was written by Matthew Arnold.

• Sohrab and Rustum
- এই epic poem টি রচনা করেছেন Melancholic poet Matthew Arnold.
- এটি Poems collection -এ ১৮৫৩ সালে প্রকাশিত হয়।
- Matthew Arnold -এর এই কবিতাটি blank verse -এ রচিত।
- এটি মহাকবি ফেরদৌসী রচিত ফারসি মহাকাব্য 'শাহনামাহ' থেকে নেওয়া একটি গল্পের ওপর ভিত্তি করে লেখা হয়েছে।
- কয়েক বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া বাবার সন্ধানরত Sohrab -এর কাহিনী নিয়ে এই কবিতাটি রচিত।
- পারস্যের সেনাপতি Rustum -ই যে তার পিতা তা বুঝতে না পেরে Sohrab তাকে যুদ্ধে চ্যালেঞ্জ করে।
- কবিতাটি রুস্তমের একটি হৃদয়বিদারক কাহিনী বর্ণনা করে, যিনি একজন মহান পার্সিয়ান যোদ্ধা এবং তাঁর পুত্র সোহরাব, যাকে তিনি যুদ্ধে অজান্তেই হত্যা করেন।

• Matthew Arnold (1822-88)
- Matthew Arnold ছিলেন Victorian যুগের একজন ইংরেজ কবি, সমালোচক এবং সাংস্কৃতিক বিশ্লেষক।
- যিনি ভিক্টোরিয়ান সাহিত্যে তাঁর প্রভাবশালী ভূমিকার জন্য পরিচিত এবং সমাজ, সংস্কৃতি ও শিক্ষার সমালোচনা করেছেন।
- তিনি শুরুতে inspector of schools হিসেবে কাজ করেন। পরে তিনি professor of poetry হিসেবে যোগ দান করেন Oxford -এ।
- তিনি প্রায়ই রোমান্টিক কবিদের "Second Generation" সাহিত্য আন্দোলনের সাথে যুক্ত হন, যেখানে Tennyson এবং Robert Browning -এর মতো ব্যক্তিত্বও ছিল।

• Notable Works:
- Culture and Anarchy,
- Dover Beach,
- Empedocles on Etna,
- God and the Bible,
- On Translating Homer,
- Sohrab and Rustum,
- The Forsaken Merman,
- The Scholar Gipsy,
- The Strayed Reveller and Other Poems,
- The Study of Poetry,
- Thyrsis, etc.

Source: Britannica.
.
Which poem is not written by P. B. Shelley?
  1. Ode to a Nightingale
  2. Queen Mab
  3. Ozymandias
  4. Ode to the West Wind
ব্যাখ্যা
• "Ode to a Nightingale" is not written by P. B. Shelley.
- এটি John Keats -এর লেখা poem.

• P. B. Shelley (1792-1822)
- তার পুরো নাম Percy Bysshe Shelley.
- তিনি  ছিলেন একজন ইংরেজ রোমান্টিক কবি, যিনি তাঁর বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত সঙ্গীতশৈলী এবং সামাজিক পরিবর্তনের জন্য প্রবল সমর্থনের জন্য পরিচিত।
- তিনি রোমান্টিক আন্দোলনের একজন অগ্রগণ্য ব্যক্তি হিসেবে বিবেচিত হন এবং তাঁর ভাষা এবং বিষয়ের উদ্ভাবনী ব্যবহারের জন্য প্রশংসিত।
- তিনি বিশ্বাস করতেন সমাজের পরিবর্তনের জন্য একটি গুনগত বিপ্লবের প্রয়োজন।
- এজন্য তাকে ইংরেজি সাহিত্যের অন্যতম একজন Revolutionary poet হিসেবে গণ্য করা হয়।
- তাঁর নিরন্তর লক্ষ্য ছিল ভবিষ্যতের জন্য একটি গৌরবময় স্বর্ণযুগ নিয়ে আসা।শ
- তাছাড়া Percy Bysshe Shelley বিশ্বাস করতেন যে, সামাজিক পরিবর্তন শুধুমাত্র Revolution (বিপ্লব) দ্বারাই সম্ভব।

• Notable works of Shelley:
• Poem:
- Queen Mab, his first major poem,
- Alastor; or The Spirit of Solitude,
- Ode to the West Wind,
- Adonais,
- The Cloud,
- Ozymandias,
- To a Skylark,
- Rosalind and Helen, etc.

• Drama:
- Prometheus Unbound,
- The Cenci.

• অন্যদিকে,
- "Ode to a Nightingale" হলো - John Keats -রচিত একটি বিখ্যাত কবিতা।

Source: Britannica.
.
"Kubla Khan" is a romantic poem written by-
  1. Lord Byron
  2. Samuel Richardson
  3. William Wordsworth
  4. S. T. Coleridge
ব্যাখ্যা
• A romantic poem "Kubla Khan" is written by S. T. Coleridge.

• Kubla Khan
- "Kubla Khan" হলো S. T. Coleridge -এর একটি রহস্যময় ও স্বপ্নময় কবিতা, যা ১৭৯৭ সালে রচিত হলেও ১৮১৬ সালে প্রকাশিত হয়। 
- কবিতাটির পুরো নাম: Kubla Khan; or, a Vision in a Dream.
- এটির সাব টাইটেল হিসাবে 'A Vision in a Dream' and ''A Fragment.'' নামসমূহ ও ব্যবহৃত হয়।
- ধারণা করা হয় এই কবিতাটি 'under the influence of a dream' লেখা হয়েছিল।
- এটি রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবিতা হিসেবে বিবেচিত হয় এবং S. T. Coleridge নিজেই এটিকে "একটি স্বপ্ন-দর্শন" (a vision in a dream) বলে বর্ণনা করেছেন।
- কোনো কোনো সাহিত্য গবেষকের মতে এই কবিতার মূল বিষয়বস্তু হলো Nature of human genius.
- Kublai Khan ছিলেন Emperor Shizu of Yuan এবং fifth khagan-emperor, তিনি ১২৬০ থেকে ১২৯৪ পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

• S. T. Coleridge (1772-1834)
- তিনি একজন British English lyrical poet, critic এবং philosopher.
- Samuel Taylor Coleridge ছিলেন একজন ইংরেজ রোমান্টিক কবি, সমালোচক এবং দার্শনিক।
- তিনি William Wordsworth -এর সঙ্গে ইংরেজি রোমান্টিক আন্দোলনের পথপ্রদর্শক ছিলেন এবং তাঁদের যৌথ কাব্যসংকলন "Lyrical Ballads" (1798) রোমান্টিক কবিতার সূচনা হিসেবে বিবেচিত হয়।
- Coleridge কেবল একজন মহান কবিই ছিলেন না, তিনি সাহিত্য সমালোচনায়ও বিশেষ অবদান রেখেছেন।
- তাঁর কবিতা ও তত্ত্ব পরবর্তী অনেক কবি ও দার্শনিককে অনুপ্রাণিত করেছে।

• Notable Works:
- Biographia Literaria (Critical Autobiography),
- Lyrical Ballads (Book),
- Christabel (Poem),
- Kubla Khan (poem),
- The Rime of the Ancient Mariner (Poem).
- Dejection: An Ode (Poem),
- Frost at Midnight (Poem), etc.

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
.
The existence of the 'Neo-Classical Period' in English Literature was-
  1. 1745 - 1798
  2. 1660 - 1798
  3. 1600 - 1785
  4. 1625 - 1700
ব্যাখ্যা
• The existence of the 'Neo-Classical Period' in English Literature was- 1660 - 1798.

• The Neo-Classical Period
- The duration of the 'Neo-Classical period' is 1660 to 1798. It is divided into 3 short periods.
1. Restoration Age (1660-1700).
2. Augustan/The Age of Pope (1700-1745).
3. Age of Sensibility (1745-1785/98).

• The Neo-Classical Period -এর কিছু গুরুত্বপূর্ণ লেখক:
- Alexander Pope,
- Samuel Butler,
- John Dryden,
- Jonathan Swift,
- Henry Fielding,
- Dr. Samuel Johnson,
- Thomas Gray, etc.

• Main English Literature Periods:
• The Old English Period: (450 - 1066).
• The Middle English Period: (1066 - 1500).
• The Renaissance Period: (1500 - 1660).
• The Neoclassical Period: (1660 - 1785).
• Romantic Period: (1798 -1832).
• Victorian Period: (1832 - 1901).
• The Modern Period: (1901 - 1939).
• The Post-Modern Period: (1939 - Present).

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
১০.
Who is not a Victorian poet?
  1. William Blake
  2. Alfred Tennyson
  3. Matthew Arnold
  4. Robert Browning
ব্যাখ্যা
• William Blake is not a Victorian poet.

• William Blake (1757-1827)
- William Blake ছিলেন romantic যুগের কবি।
- তিনি ছিলেন একজন ইংরেজ কবি, চিত্রশিল্পী ও দার্শনিক, যিনি তাঁর স্বতন্ত্র রোমান্টিক কবিতা এবং রহস্যময় চিত্রকলার জন্য পরিচিত।
- Among the romantic poets, William Blake was both a poet and painter.
- তিনি খোদাই করে ছবি তৈরী করতেন।
- ছবি ব্যাখ্যা করতে গিয়েই তিনি কবিতা লিখতেন।  
- তাঁর কাজ সমসাময়িক সমাজে খুব বেশি স্বীকৃতি না পেলেও, পরবর্তীকালে তিনি ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ রোমান্টিক কবি হিসেবে বিবেচিত হন।

• Notable Works:
• Poetry:
- Songs of Innocence,
- Songs of Experience,
- The Schoolboy,
- A Vision of the Last Judgment,
- The Marriage of Heaven and Hell,
- The Divine image,
- Jerusalem,
- London,
- The Tyger,
- The Everlasting Gospel,
- The French Revolution, etc.

• অন্যদিকে,
- Alfred Tennyson, Matthew Arnold, Robert Browning এই তিনজনই ছিলেন Victorian period -এর কবি।

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
১১.
Which of the following is written by Sir Arthur Conan Doyle?
  1. An Ideal Husband
  2. Sherlock Holmes
  3. Jane Eyre
  4. The Way of the World
ব্যাখ্যা
• "Sherlock Holmes"  is written by Sir Arthur Conan Doyle.

• Sherlock Holmes
- The Adventures of Sherlock Holmes (১৮৯২) – সংকলনে Sherlock Holmes নামের ১২টি ছোটগল্প অন্তর্ভুক্ত হয়েছে।
- ১৮৯২ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- Sherlock Holmes হলো স্কটিশ লেখক Sir Arthur Conan Doyle সৃষ্ট একটি কাল্পনিক চরিত্র (fictional character).
- আধুনিক গোয়েন্দা কাহিনির অন্যতম প্রতীকী চরিত্র হিসেবে এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

• Arthur Conan Doyle
- তার পুরো নাম হলো - Sir Arthur Ignatius Conan Doyle.
- তিনি ১৮৫৯ সালে Scotland -এ জন্মগ্রহণ করেন এবং ১৯৩০ সালে Sussex, England -এ মৃত্যুবরণ করেন।
- তিনি একজন স্কটিশ লেখক ছিলেন, যিনি বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমস সৃষ্টি করার জন্য সর্বাধিক পরিচিত।
- শার্লক হোমস ইংরেজি সাহিত্যের অন্যতম স্মরণীয় ও দীর্ঘস্থায়ী চরিত্রগুলোর মধ্যে একটি।

• Notable Works:
- “Round the Red Lamp”
- “The Adventures of Sherlock Holmes”
- “The British Campaign in France and Flanders”
- “The Crime of the Congo”
- “The Final Problem”
- “The Firm of Girdlestone”
- “The Stark Munro Letters”
- “The White Company”, etc.

• অন্যদিকে,
ক) An Ideal Husband হলো Oscar Wilde -এর play.

গ) Jane Eyre হলো Charlotte Bronte -এর novel.

ঘ) The Way of the World হলো  William Congreve -এর পাচঁ act বিশিষ্ট Comedy.

Source: Britannica.