পরীক্ষা আর্কাইভ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

পরীক্ষাখাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৭৫
সিলেবাস
পরীক্ষা – ১৮ ফুল মডেল টেস্ট - ৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৭৫ প্রশ্ন

.
কোনটি চলিত ভাষার শব্দ?
  1. চাঁদ
  2. হস্তী
  3. মৎস্য
  4. অগ্নি
সঠিক উত্তর:
চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
চাঁদ
ব্যাখ্যা

• বিশেষ্যপদের রূপের পার্থক্য:

সাধু-চলিত:
→ অগ্নি - আগুন,
→ কর্ণ - কান,
চন্দ্র - চাঁদ,
→ দন্ত - দাঁত,
→ পক্ষী - পাখি,
→ ব্যাঘ্র - বাঘ,
→ মৎস্য - মাছ,
→ হস্তী - হাতি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।

.
'বিদিত' এর বিপরীতার্থক শব্দ -
  1. অবগত
  2. খ্যাত
  3. অজ্ঞাত
  4. অনুরাগ
সঠিক উত্তর:
অজ্ঞাত
উত্তর
সঠিক উত্তর:
অজ্ঞাত
ব্যাখ্যা

• 'বিদিত' এর বিপরীতার্থক শব্দ - অজ্ঞাত

উল্লেখ্য,
'অজ্ঞাত' শব্দের অর্থ - অজানা, অবিদিত; অপ্রকাশিত।
'বিদিত' শব্দের অর্থ - জেনেছে, এমন, জ্ঞাত, অবগত, খ্যাত

অন্যদিকে,
অনুরাগ - বিরাগ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'উদ্বন্ধন' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. উত্‌ঃ + বন্ধন
  2. উদ্‌ + বন্ধন
  3. উধ্‌ + বন্ধন
  4. উৎ + বন্ধন
সঠিক উত্তর:
উৎ + বন্ধন
উত্তর
সঠিক উত্তর:
উৎ + বন্ধন
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, (য > জ), ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র) কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি (ব) থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণরূপে উচ্চারিত হয়।

যথা:
- উৎ + ঘাটন = উদঘাটন, 
- উৎ + যোগ = উদ্যোগ, 
- উৎ + বন্ধন = উদ্বন্ধন
- তৎ + রূপ = তদ্রুপ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
'উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।' - এটি কোন প্রকার বাক্যের উদাহরণ?
  1. যৌগিক 
  2. জটিল 
  3. সরল
  4. খণ্ড
সঠিক উত্তর:
যৌগিক 
উত্তর
সঠিক উত্তর:
যৌগিক 
ব্যাখ্যা

যৌগিক বাক্য:
- পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণবাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।

যেমন:
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু, কোনো পথ দেখাতে পারলেন না।
- বস্ত্ৰ মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ।
- উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
'হাতি' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. বারণ
  2. মাতঙ্গ
  3. কুঞ্জর
  4. ভুজগ
সঠিক উত্তর:
ভুজগ
উত্তর
সঠিক উত্তর:
ভুজগ
ব্যাখ্যা

'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী ইত্যাদি।

অন্যদিকে,
'সাপ' শব্দের সমার্থক:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

.
কোনটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়?
  1. ক্রিয়া বিশেষণ
  2. শব্দজোড়
  3. কারক বিশ্লেষণ
  4. যতিচিহ্ন
সঠিক উত্তর:
শব্দজোড়
উত্তর
সঠিক উত্তর:
শব্দজোড়
ব্যাখ্যা

অর্থতত্ত্ব:
- মূল আলোচ্য - ব্যকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সে অংশের নাম অর্থতত্ত্ব।
- বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি এর আলোচ্য বিষয়।
- এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এ অংশে আলোচনা করা হয়ে থাকে।

অন্যদিকে,
বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় -  যতিচিহ্ন, কারক বিশ্লেষণ।
রূপতত্ত্বের আলোচ্য বিষয় - ক্রিয়া বিশেষণ।

উৎস: বাংলা ভষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

.
'যারা-তারা' - কোন ধরনের সর্বনাম?
  1. সাপেক্ষ সর্বনাম
  2. আত্মবাচক সর্বনাম
  3. অনির্দিষ্ট সর্বনাম
  4. নির্দেশক সর্বনাম
সঠিক উত্তর:
সাপেক্ষ সর্বনাম
উত্তর
সঠিক উত্তর:
সাপেক্ষ সর্বনাম
ব্যাখ্যা

সাপেক্ষ সর্বনাম:
- পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে।

যেমন:
- যারা-তারা, যে-সে, যেমন- তেমন (যেমন কর্ম তেমন ফল) ইত্যাদি।

অন্যদিকে, 
আত্মবাচক সর্বনাম - নিজে (সে নিজে অঙ্কটা করছে), স্বয়ং ইত্যাদি।
অনির্দিষ্ট সর্বনাম - কেউ, কোথাও, কিছু, একজন (একজন এসে খবরটা দেয়) ইত্যাদি। 
নির্দেশক সর্বনাম - নিকট, নির্দেশক: এ, এই, এরা, ইনি; দূর নির্দেশক: ও, ওই, ওরা, উনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

.
'যা নিবারণ করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ -
  1. অবিনশ্বর
  2. দুর্দমনীয়
  3. দুর্নিবার
  4. অদম্য
সঠিক উত্তর:
দুর্নিবার
উত্তর
সঠিক উত্তর:
দুর্নিবার
ব্যাখ্যা

• 'যা নিবারণ করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ - দুর্নিবার

অন্যদিকে: 
যা দমন করা যায় না - অদম্য।
যা দমন করা কষ্টকর - দুর্দমনীয়।
নষ্ট হওয়াই স্বভাব নয় যার - অবিনশ্বর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
কোনটি অশুদ্ধ বানান?
  1. উপর্যুক্ত
  2. সর্বাঙ্গীণ
  3. স্বত্ত্ব
  4. চূর্ণবিচূর্ণ
সঠিক উত্তর:
স্বত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
স্বত্ত্ব
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - স্বত্ত্ব
- এর শুদ্ধ বানান - স্বত্ব।
- এটি একটি বিশেষণ পদ।

শব্দের অর্থ:
- বিষয়সম্পত্তি ব্যবসায় প্রভৃতিতে অধিকার বা মালিকানা (গ্রন্থস্বত্ব)।

অন্যদিকে,
- চূর্ণবিচূর্ণ, 
- সর্বাঙ্গীণ, 
- উপর্যুক্ত।
উপরিউক্ত শব্দের বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১০.
'চোরে না শুনে ধর্মের কাহিনি।' - বাক্যে 'চোরে' কোন কারক?
  1. কর্ম
  2. করণ
  3. কর্তৃ
  4. অধিকরণ
সঠিক উত্তর:
কর্তৃ
উত্তর
সঠিক উত্তর:
কর্তৃ
ব্যাখ্যা

কর্তৃকারক:
- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক।

কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার
প্রথমা শূন্য বা অ বিভক্তি: হামিদ বই পড়ে।
দ্বিতীয়া বা কে বিভক্তি: বশিরকে যেতে হবে।
তৃতীয়া বা দ্বারা বিভক্তি: ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে।
ষষ্ঠী বা র বিভক্তি: আমার যাওয়া হয়নি।
সপ্তমী বিভক্তি: চোরে না শুনে ধর্মের কাহিনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১১.
কোনটি পুরাঘটিত অতীত কালের উদাহরণ?
  1. খুব সকালে ঘুম থেকে উঠতাম।
  2. বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌছেছিলাম।
  3. আমরা তখন বই পড়ছিলাম।
  4. তারা সেখানে বেড়াতে গেল।
সঠিক উত্তর:
বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌছেছিলাম।
উত্তর
সঠিক উত্তর:
বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌছেছিলাম।
ব্যাখ্যা

পুরাঘটিত অতীত:
- অতীতের যে ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে এবং পরে আরো কিছু ঘটনা ঘটেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে।

যেমন:
- বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌছেছিলাম

অন্যদিকে,
সাধারণ অতীত - তারা সেখানে বেড়াতে গেল।
ঘটমান অতীত - আমরা তখন বই পড়ছিলাম।
নিত্য অতীত - খুব সকালে ঘুম থেকে উঠতাম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১২.
'হৃ' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
  1. হ্ + ন
  2. হ্ + ণ
  3. হ্ + র
  4. হ্ + ঋ
সঠিক উত্তর:
হ্ + ঋ
উত্তর
সঠিক উত্তর:
হ্ + ঋ
ব্যাখ্যা

• যুক্তবর্ণটি গঠিত হয়েছে - হ্ + ঋ = হৃ

গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ঞ্চ = ঞ্ + চ,
- হ্ + ম = হ্ম,
- হ্ + উ = হু,
- হ্ + ন = হ্ন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০২১)।

১৩.
'কথায় কথায়' - কোন দ্বিরুক্ত বাচক শব্দ?
  1. পুনরাবৃত্ত
  2. অনুকার
  3. ধ্বন্যাত্মক
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
পুনরাবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
পুনরাবৃত্ত
ব্যাখ্যা

পুনরাবৃত্ত দ্বিত্ব:
- পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে। পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে।

যেমন: 
- জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে ইত্যাদি।

বিভক্তিহীন পুনরাবৃত্ত:
ভালাে ভালাে (কথা), কত কত (লােক), হঠাৎ হঠাৎ (ব্যথা), ঘুম ঘুম (চোখ), উড় উড়ু (মন), গরম গরম (জিলাপি), হায় হায় (করা)।

বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত:
কথায় কথায় (বাড়া), মজার মজার (কথা), ঝাঁকে ঝাঁকে (চলা), চোখে চোখে (রাখা), মনে মনে (হাসা), সুরে সুরে (বলা), পথে পথে (হাঁটা)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

১৪.
’অঘাচণ্ডী’ শব্দের ’অঘা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. নিকৃষ্ট
  2. অশুভ
  3. বোকা
  4. পাপ
সঠিক উত্তর:
বোকা
উত্তর
সঠিক উত্তর:
বোকা
ব্যাখ্যা

’অঘা’ উপসর্গের ব্যবহার: 
’বোকা’ অর্থে - অঘারাম, অঘাচণ্ডী।

খাঁটি বাংলা উপসর্গ:
- খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি।
যথা:
→  অ, অনা, অজ, অঘা, আ, আড়, আন, আর, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-৯ম-১০ম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।

১৫.
'আলো ও ছায়া' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. কামিনী রায়
  2. কায়কোবাদ
  3. প্রেমেন্দ্র মিত্র
  4. বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
কামিনী রায়
উত্তর
সঠিক উত্তর:
কামিনী রায়
ব্যাখ্যা

• 'আলো ও ছায়া' - এটি কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৮৮৯ সালে। 

কামিনী রায়:
- ১৮৬৪ সালের ১২ অক্টোবর বাকেরগঞ্জের বাসন্ডা গ্রামে তাঁর জন্ম।
- তাঁর পিতা চণ্ডীচরণ সেন ছিলেন একজন ঐতিহাসিক উপন্যাস লেখক ও পেশায় বিচারক।
- কামিনী রায় মাত্র আট বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন।

কামিনী রায় রচিত কাব্যগ্রন্থ:
- আলো ও ছায়া,
- নির্মাল্য,
- পৌরাণিক,
- গুঞ্জন,
- মাল্য ও নির্মাল্য ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৬.
কোনটি জাতি  বিশেষ্য?
  1. পদ্মা
  2. ফুল
  3. হিমালয়
  4. গীতাঞ্জলি
সঠিক উত্তর:
ফুল
উত্তর
সঠিক উত্তর:
ফুল
ব্যাখ্যা

জাতি-বিশেষ্য: 
- জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়।

যেমন:
- মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।

অন্যদিকে,
নাম-বিশেষ্য - পদ্মা, হিমালয়, গীতাঞ্জলি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

১৭.
'অজমূর্খ' - শব্দটি কোন সমাস?
  1. তৎপুরুষ সমাস
  2. বহুব্রীহি সমাস
  3. কর্মধারয় সমাস
  4. অব্যয়ীভাব সমাস
সঠিক উত্তর:
কর্মধারয় সমাস
উত্তর
সঠিক উত্তর:
কর্মধারয় সমাস
ব্যাখ্যা

উপমান কর্মধারয় সমাস:
- যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। এগুলােকে উপমান কর্মধারয় বলে। এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়।

যেমন: 
- কাজলের মতাে কালাে = কাজলকালাে, 
- শশের মতাে ব্যস্ত = শশব্যস্ত, 
- অজের ন্যায় মূর্খ = অজমূর্খ ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৮.
'আসরে নামা' বাগ্‌ধারার অর্থ -
  1. বিপর্যস্ত অবস্থা
  2. আবির্ভূত হওয়া
  3. হতবুদ্ধি হওয়া
  4. সচেতন হওয়া
সঠিক উত্তর:
আবির্ভূত হওয়া
উত্তর
সঠিক উত্তর:
আবির্ভূত হওয়া
ব্যাখ্যা

• 'আসরে নামা' বাগ্‌ধারার অর্থ - আবির্ভূত হওয়া

অন্যদিকে,
আক্কেল গুড়ুম - হতবুদ্ধি হওয়া।
টনক নড়া - সচেতন হওয়া।
ঝড়ো কাক - বিপর্যস্ত অবস্থা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৯.
কোন দুটি মূর্ধন্য ব্যঞ্জনের উদাহরণ?
  1. ব, ভ
  2. ঢ়, ট
  3. থ, দ
  4. র, ল
সঠিক উত্তর:
ঢ়, ট
উত্তর
সঠিক উত্তর:
ঢ়, ট
ব্যাখ্যা

মূর্ধন্য ব্যঞ্জন:
- দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা।
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে মূর্ধন্য ব্যঞ্জন বলে।
- , ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

অন্যদিকে,
ওষ্ঠ্য ব্যঞ্জন - প, ফ, ব, ভ, ম ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
দন্ত্য ব্যঞ্জন - ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
দন্তমূলীয় ব্যঞ্জন - ন, র, ল, স দন্ত্যমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

২০.
'বঙ্গদর্শন' - পত্রিকার প্রথম সম্পাদক কে?
  1. অক্ষয়কুমার দত্ত
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. জোশুয়া মার্শম্যান
  4. দোম আন্তোনিও
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা

'বঙ্গদর্শন' পত্রিকা:
- এটি মাসিক সাহিত্যপত্রিকা। ১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক এটি প্রথম প্রকাশিত হয়।
- উনিশ শতকের বাংলা ভাষা ও সাহিত্য, বিশেষত বাংলা গদ্যের গঠনে এর অবদান অবিস্মরণীয়।
- পত্রিকাটি ১৮৭৬ পর্যন্ত মাত্র চার বছর প্রকাশিত হয়।
- বঙ্গদর্শনের ভাষা ছিল খুব উন্নত মানের সাধু বাংলা। সাহিত্য, সমাজ, বিজ্ঞান, রাজনীতি, ধর্মতত্ত্ব ও দর্শন সম্পর্কিত মূল্যবান প্রবন্ধ এবং উপন্যাস এতে প্রকাশিত হতো।
- প্রতিষ্ঠার পর থেকে ১৮৭৬ সালের এপ্রিল পর্যন্ত এর সম্পাদক ও প্রধান লেখক হিসেবে বঙ্কিমচন্দ্র এক গুরু দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য,
- অক্ষয়কুমার দত্ত সম্পাদিত পত্রিকা - তত্ত্ববোধিনী।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২১.
কোনটি দ্বিত্ব ব্যঞ্জনের উদাহরণ?
  1. জন্ম > জম্ম
  2. কাঁদনা > কান্না
  3. সকাল > সক্কাল
  4. ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
সকাল > সক্কাল
উত্তর
সঠিক উত্তর:
সকাল > সক্কাল
ব্যাখ্যা

দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বা:
- কখনো কখনো জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দিত্ব উচ্চারণ হয়, একে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বা বলে।

যেমন:
- পাকা > পাক্কা,
- সকাল > সক্কাল ইত্যাদি।

অন্যদিকে,
সমীভবন:
- শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন।

যেমন:
- জন্ম > জম্ম,
- কাঁদনা > কান্না

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২২.
Identify the part of speech of 'almost'. 
  1. Noun
  2. Pronoun
  3. Adverb
  4. Preposition
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
• The correct answer is - Adverb.

• Almost (adverb)
- English Meaning: very nearly but not exactly or entirely.
- Bangla Meaning: প্রায়।

• Example: The work is almost done.

আবার,
- বাক্যে ব্যবহার অনুযায়ী Almost (adjective) হিসেবে ব্যবহৃত হতে পারে।
- যেমন: an almost failure.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৩.
What is the synonym of the word 'Pertinent'?
  1. Pointless
  2. Gorgeous
  3. Immortal
  4. Relevant
সঠিক উত্তর:
Relevant
উত্তর
সঠিক উত্তর:
Relevant
ব্যাখ্যা
•  The synonym of the word 'Pertinent' is - Relevant.

• Pertinent (adjective):
- English Meaning: Relevant or applicable to a particular matter; apposite.
- Bangla Meaning: প্রত্যক্ষত সম্পর্কযুক্ত; প্রাসঙ্গিক ।

• Synonyms: Relevant, to the point, apposite, appropriate, suitable.
• Antonyms: Irrelevant, impertinent, inapplicable, inappropriate.

• Given options:
ক) Pointless - লাক্ষণিক) নিরর্থক; উদ্দেশ্যহীন; অর্থহীন।

খ) Gorgeous - জমকালো; চমৎকার।

গ) Immortal - অমর; অমর্ত্য; অজর; অক্ষয়; অবিনশ্বর; অবিনাশী; শাশ্বত; নিত্য।

ঘ) Relevant -  সম্পৃক্ত; প্রাসঙ্গিক; ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত; সম্পর্কীয়।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৪.
She cannot comply ______ his request.
  1. with
  2. to
  3. for
  4. of
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
• Complete sentence: She cannot comply with his request.
- Bangla meaning: সে তার অনুরোধ মেনে চলতে পারে না।

• Comply with (sth)
- English Meaning: to obey an order, rule, or request; to act according to an order, set of rules, or request.
- Bangla Meaning: পরের ইচ্ছা পূরণে সম্মত হওয়া; মেনে নেওয়া; মত দেওয়া।

• More examples:
- We are unable to comply with your request.
- We cannot comply with your request.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
২৫.
Choose the feminine gender:
  1. Earl
  2. Doe
  3. Stag
  4. Boar
সঠিক উত্তর:
Doe
উত্তর
সঠিক উত্তর:
Doe
ব্যাখ্যা
• The feminine gender is - Doe.
 
• Doe: (Feminine gender)
- English meaning: A female deer.
- Bangla meaning: হরিণী।
 
- Doe এর Masculine gender হলো: Buck বা Stag (পুরুষ হরিণ).

অন্যদিকে,
• Earl (noun)
- English Meaning: (the title of) a British man of high social rank, between a marquis and a viscount
- Bangla Meaning: উচ্চ মর্যাদাসম্পন্ন সম্ভ্রান্ত ইংরেজ ব্যাক্তির পদবি।

- এর feminine form: Countess - (আর্লের স্ত্রী); আর্লের দায়িত্বপ্রাপ্ত নারী।

• Boar (masculine)
- English meaning: an uncastrated male swine.
- Bangla meaning: শূকর।

- এর feminine form: Sow.

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain
২৬.
I wish I _____ you ten years earlier.
  1. have met
  2. would have met
  3. met
  4. meet
সঠিক উত্তর:
met
উত্তর
সঠিক উত্তর:
met
ব্যাখ্যা
• Complete sentence: I wish I met you ten years earlier.

• Wish/fancy -এর ব্যবহার:
- I wish দিয়ে Sentence শুরু হলে পরের Clause-টিতে Verb-এর past form হয় অথবা could + verb এর base form হয়।
- ইচ্ছা বা কল্পনা প্রকাশ করতে wish -এরপর to be verb হিসেবে were ব্যবহৃত হয়।

• More examples:
- I wish I sang a sweet song.
- I wish I were back home in Sylhet.
- I wish I were a king.
২৭.
The Past participle form of 'Rise'.
  1. Rising
  2. Risen
  3. Rosen
  4. Rose
সঠিক উত্তর:
Risen
উত্তর
সঠিক উত্তর:
Risen
ব্যাখ্যা
• The Past participle form of 'Rise' is - খ) Risen.

• Rise (verb)
- English Meaning: move from a lower position to a higher one; come or go up; get up from lying, sitting, or kneeling.
- Bangla Meaning: উপরে ওঠা বা যাওয়া; (সূর্য, চাঁদ, তারার) ওঠা।

• Present form: Rise,
- Past form: Rose,
- Past participle form: Risen,
- Present participle form: Rising.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৮.
Choose the correct passive form of:
They rely on honesty in their business.
  1. Honesty relied on in their business.
  2. Honesty be relied in their business.
  3. Honesty should be relied in their business.
  4. Honesty is relied on in their business.
সঠিক উত্তর:
Honesty is relied on in their business.
উত্তর
সঠিক উত্তর:
Honesty is relied on in their business.
ব্যাখ্যা
- Active: They rely on honesty in their business.
- Passive: Honesty is relied on in their business.

• Assertaive sentence -এর Active voice থেকে Passive করার নিয়ম:
- প্রথমে Active voice -এর object Passive voice -এর Subject হিসেবে বসে।
- Tense অনুযায়ী auxiliary verb বসে।
- তারপর মূল verb এর past participle হয় (verb -এর সাথে যুক্ত preposition টি বসে)।
- Active voice এর subject টি passive voice এর object হয়।
- তার পূর্বে preposition হিসেবে সাধারণত by বসে।
- তবে context অনুযায়ী by + objective form (by+them) উহ্যও রাখা যায়।
- বাকি অংশ বসে।

• More examples:
- Active: They insist on honesty in the workplace.
- Passive: Honesty is insisted on in the workplace.
২৯.
The plural form of 'sheep' is-
  1. sheeps
  2. shepes
  3. sheep
  4. sheepes
সঠিক উত্তর:
sheep
উত্তর
সঠিক উত্তর:
sheep
ব্যাখ্যা
• The plural form of 'sheep' is-- sheep.

• Sheep (noun) 
- English meaning: A farm animal with thick wool that eats grass and is kept for its wool, skin, and meat.
- Bangla meaning: ভেড়া; মেষ; গড্ডল।

- এর Plural form হলো Sheep.

• কতগুলো noun আছে যাদের singular এবং plural form একই রকম থাকে।
- যেমন: Sheep, Deer, Swine, Corps, Offspring, salmon, Pice, Series, Dozen, Species, Aircraft, Spacecraft, Public, Gross, etc.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩০.
An antonym of 'Cynical'.
  1. Trustful
  2. Skeptical
  3. Castigate
  4. Awful
সঠিক উত্তর:
Trustful
উত্তর
সঠিক উত্তর:
Trustful
ব্যাখ্যা
• An antonym of 'Cynical' is - ক) Trustful.

• Cynical (adjective)
- English Meaning: believing that people are only interested in themselves and are not sincere.
- Bangla Meaning: নৈরাশ্যবাদীর আচরণসম্পন্ন।

• Given options:
ক) Trustful - অন্যের উপর আস্থা স্থাপন করতে প্রস্তুত; আস্থাবান।

খ) Skeptical - সন্দেহপ্রবণ; অবিশ্বাসী।

গ) Castigate - প্রহার বা তীব্র নিন্দা জানিয়ে কঠোর শান্তি দেওয়া।

ঘ) Awful - ভয়ানক; ভীষণ; ভয়াবহ; ভয়ঙ্কর।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩১.
Change the narration: He said, "Would that I had studied harder!"
  1. He said if he studied harder.
  2. He said would that he had studied harder.
  3. He wished that he had studied harder.
  4. He hoped he studies harder.
সঠিক উত্তর:
He wished that he had studied harder.
উত্তর
সঠিক উত্তর:
He wished that he had studied harder.
ব্যাখ্যা
- Direct: He said, "Would that I had studied harder!"
- Indirect: He wished that he had studied harder.

• Exclamatory sentence দ্বারা যদি আকাঙ্ক্ষা করা বুঝায় এবং এর শুরুতে If, O that, Oh that, Would that থাকে তাহলে indirect করার সময় Wish বসাতে হয়।
- Direct speech এ যেহেতু reporting verb - past form (said) এ আছে তাই indirect করার সময় Wished বসাতে হবে এবং 
- reported speech টি past perfect form এ বসাতে হবে।
- that এর পর past perfect হবে।

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - He wished that he had been rich.
৩২.
What is the abstract noun of 'Please'?
  1. Please
  2. Pleasure
  3. Pleasant
  4. Pleasantly 
সঠিক উত্তর:
Pleasure
উত্তর
সঠিক উত্তর:
Pleasure
ব্যাখ্যা
• The abstract noun of 'Please' is - খ) Pleasure.

• Please (verb, adverb)
- English Meaning: cause to feel happy and satisfied.
- Bangla Meaning: দয়া/মেহেরবানি/অনুগ্রহ করে।

Pleasure (noun)  
- English Meaning: a feeling of happy satisfaction and enjoyment.
- Bangla Meaning: সুখ; সৌখ্য; প্রীতি; আনন্দ; তুষ্ট; পরিতোষ; আমোদ; আহ্লাদ।

• Other forms:
- Pleasurable [প্লেজারাব্‌ল্] (adjective)- সুখাবহ; প্রীতিপদ।
- Pleasurably [প্লেজারাব্‌লি] (adverb) - সুখাবহরূপে।

অন্যদিকে,
- Pleasant (adjective) - সুখাবহ; মনোরম; মনোজ্ঞ; সুখদ; সুখকর; সুপ্রিয়।
- Pleasantly (adverb)  - সুখাবহরূপে।
 
Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
৩৩.
Which sentence is correct?
  1. Many a man have done so.
  2. Paper is made of wood.
  3. I got two bread.
  4. We write in ink.
সঠিক উত্তর:
We write in ink.
উত্তর
সঠিক উত্তর:
We write in ink.
ব্যাখ্যা
• The correct sentence is: ঘ) We write in ink.

- কালিতে লেখা অর্থে "Write in ink" ব্যবহার করা হয়।

অন্যদিকে,
ক) Many a man have done so.
- "Many a man" is singular and requires a singular verb ("has", not "have").
- Correct: Many a man has done so.

খ) Paper is made of wood.
- Paper is made from wood (raw material transformation).
- অর্থাৎ, কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে বা উপাদান পরিবর্তিত হলে made from বসে।
- Correct: Paper is made from wood.
- আবার কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে।
- যেমন: The table is made of wood.

গ) I got two bread.
- "Bread" is uncountable; it should be "two loaves/slices of bread."
- অর্থাৎ, uncountable noun -কে plural করতে হলে এদের পূর্বে a piece/loave/slice ইত্যাদি যোগ করে plural করতে হয়।
- Correct: I got two loaves/slices of bread.
৩৪.
Scientists are working to find a cure for _____ cancer.
  1. a
  2. an
  3. the
  4. No article
সঠিক উত্তর:
No article
উত্তর
সঠিক উত্তর:
No article
ব্যাখ্যা
• Scientists are working to find a cure for cancer. (No article)

• Article -এর নিয়মানুযায়ী,
- সাধারণত রোগের নামে পূর্বে Article (বিশেষ করে the) বসে না।
- যেমন:
- AIDS virus infection is incurable.
- Diabetes affects millions of people worldwide.

ব্যতিক্রম,
- The gout, the mumps, the measles, the flu, etc.
৩৫.
In the word 'Booklet', the suffix 'let' means -
  1. Half
  2. Small
  3. Introduction
  4. Important
সঠিক উত্তর:
Small
উত্তর
সঠিক উত্তর:
Small
ব্যাখ্যা
• In the word 'Booklet', the suffix 'let' means - খ) Small.

• Booklet (noun) 
 -English meaning: a small, thin book with paper covers, typically giving information on a particular subject.
- Bangla meaning: ক্ষুদ্রপুস্তক; পুস্তিকা।

- সুতরাং বোঝা যাচ্ছে, let suffix টি small বা ছোট অর্থে ব্যবহৃত হয়েছে।
৩৬.
The novel "A Tale of Two Cities" was written by-
  1. Charles Dickens
  2. Thomas Hardy
  3. G. B. Shaw
  4. George Orwell
সঠিক উত্তর:
Charles Dickens
উত্তর
সঠিক উত্তর:
Charles Dickens
ব্যাখ্যা
• The novel "A Tale of Two Cities" was written by Charles Dickens.

• A Tale of Two Cities:
- এটি Charles Dickens লিখিত একটি novel.
- এই Novel টিতে London and Paris city দুইটিকে ঘিরে কাহিনি গড়ে উঠেছে।
- ফরাসী বিপ্লবের সাথে সংশ্লিষ্ট এই উপন্যাসটি।
- কাহিনির সূত্রপাতে দেখা যায় Lucie Manette একজন তরুণী যে বিস্ময়ে ফেটে পড়ে তাঁর বাবা Doctor Alexandre Manette এর জীবিত থাকার কথা শুনে।
- অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে পড়ে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
- জেলে থাকা অবস্থায়ই তিনি মুচির কাজ শিখেন।
- তার মেয়ে Lucie বড় হবার পর বাবার কথা জানতে পেরে বাবাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
- পথিমধ্যে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay এর সাথে। যে ফরাসী রাজপরিবারের সদস্য হলেও তার পরিবারের পাপের জন্য অনুতপ্ত ছিল এবং প্রায়শ্চিত্ব করতে চেয়েছিল।
- এছাড়া পরবর্তীতে Sydney Carton নামক একজন পারিবারিক বন্ধু প্রেমে পড়ে Lucie Manette এর।

• Main characters:
- Sydne Carton,
- Lucie Manette,
- Charles Darnay,
- Dr. Alexandre Manette,
- Madame Defarge.

• উপন্যাসের বিখ্যাত উক্তি সমূহ:
- "It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of light, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair." (First Line)
- "It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest I go to than I have ever known." (last Line)

• Charles Dickens:
- তিনি একজন British novelist.
- He is generally considered the greatest of the Victorian era. Charles Dickens.
- তিনি একজন British novelist.
- He is generally considered the greatest of the Victorian era.

• Best Works: (Novels)
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations,
- Our Mutual Friend,
- Hard Times,
- The Pickwick Papers, etc.

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
৩৭.
There was ______ food in the fridge.
  1. few
  2. many
  3. a little
  4. a few
সঠিক উত্তর:
a little
উত্তর
সঠিক উত্তর:
a little
ব্যাখ্যা
• Complete sentence: There was a little food in the fridge.

• Determiner (little, a little, a few, few) -এর ব্যবহার:

- এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমাণ, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।
- অল্প কয়েকটি অর্থে countable noun -এর পূর্বে A few বসে।
- অল্প পরিমাণ অর্থে uncountable noun -এর পূর্বে A little বসে।
- Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে। 

- প্রশ্নে প্রদত্ত food হলো uncountable noun তাই -এর পূর্বে A little বসবে।

• Determiner (Much/Many) -এর ব্যবহার:
- Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable এর ক্ষেত্রে much ব্যবহৃত হয়।
৩৮.
The assertive form of the given sentence is:
What an incredible story!
  1. The story was very incredible.
  2. It is a very incredible story.
  3. It is very incredible story.
  4. It is such a incredible story.
সঠিক উত্তর:
It is a very incredible story.
উত্তর
সঠিক উত্তর:
It is a very incredible story.
ব্যাখ্যা
- Exclamatory Sentence: What an incredible story!
- Assertive Sentence: It is a very incredible story.

• Exclamatory Sentence কে Assertive Sentence -এ রূপান্তর করার নিয়ম:
- Exclamatory word (যেমন: What, How) সরিয়ে Assertive Sentence গঠন করা হয়।
- "What" বা "How" -এর পরিবর্তে adjective -এর পূর্বে very/most এবং noun -এর পূর্বে great বসে।
- Structure: Subject + verb + a/an + very/great + adjective + বাকী অংশ। 
 
• More Examples:
- Exclamatory Sentence: What a beautiful painting!
- Assertive Sentence: It is a very beautiful painting.

- Exclamatory Sentence: What an excellent idea!
- Assertive Sentence: It is a very excellent idea.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৩৯.
Identify the correct sentence:
  1. Let him, I, and you solve the problem together.
  2. Let I, he, and you solve the problem together.
  3. Let you, him, and me solve the problem together.
  4. Let you, he, and me solve the problem together.
সঠিক উত্তর:
Let you, him, and me solve the problem together.
উত্তর
সঠিক উত্তর:
Let you, him, and me solve the problem together.
ব্যাখ্যা
• Correct sentence: Let you, him, and me solve the problem together.

• To be verb ছাড়া সব verb -এর পরে pronoun-এর objective form বসে।
- Let একটি verb বিধায় এর পর সবসময় objective pronoun (যেমন me, him, her, us) বসে। 
- একাধিক pronoun থাকলে, সাধারণত '231' (যেখানে প্রথমে second person, পরে third person, এবং শেষে first person) নিয়মে বসে।
- তবে দোষ স্বীকারের ক্ষেত্রে '123' নিয়মে বসে।

• তাই নিয়মানুসারে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে Let -এর পরে you, him, and me আছে।
- তাই সঠিক বাক্যটি হবে- গ) Let you, him, and me solve the problem together.
৪০.
Reading history makes one wise.
Here, 'Reading' is-
  1. Main verb
  2. Gerund
  3. Participle
  4. None of these
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• Reading history makes one wise.
- Here, 'Reading' is- Gerund.

- It is a verb form (-ing) acting as a noun (subject of the sentence).

• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

• বাক্যে Gerund বিভিন্ন রূপে ব্যবহৃত হয়। যথা:
- Subject/Object রূপে।
- Preposition এর Object রূপে।
- Nominative Absolute রূপে।
- Compound Noun এর অংশ হিসেবে।

• More Examples:
- Swimming keeps me healthy.
- Painting calms my mind.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৪১.
Translate it: আদনান কি গতকাল গিয়েছিল?
  1. Did Adnan went yesterday?
  2. Had Adnan gone yesterday?
  3. Did Adnan go yesterday?
  4. Has Adnan go yesterday?
সঠিক উত্তর:
Did Adnan go yesterday?
উত্তর
সঠিক উত্তর:
Did Adnan go yesterday?
ব্যাখ্যা
• The correct translation: গ) Did Adnan go yesterday?

• প্রদত্ত বাক্যে "গতকাল" শব্দটি Past Indefinite tense কে নির্দেশ করে।
- Past indefinite tense যুক্ত Interrogative sentence এর structure হচ্ছে: Did + Subject + verb এর Present form + Ext. + Question mark (?).

• অর্থাৎ, "আদনান কি গতকাল গিয়েছিল?" এর English translation হলো - Did Adnan go yesterday?

অন্যদিকে,
ক) Did Adnan went yesterday?
- ভুল, কারণ 'did' এর পরে base form (go) বসে, past form (went) নয়।

খ) Had Adnan gone yesterday?
- yesterday থাকায়, past perfect tense না হয়ে past indefinite tense হবে।

ঘ) Has Adnan go yesterday?
 - ভুল, Present Perfect এর সাথে 'yesterday' ব্যবহার করা যায় না।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
৪২.
If we knew where to go, it _______ .
  1. would better
  2. would have better
  3. will be better
  4. would be better
সঠিক উত্তর:
would be better
উত্তর
সঠিক উত্তর:
would be better
ব্যাখ্যা
• Complete sentence: If we knew where to go, it would be better.
- Bangla meaning: যদি আমরা জানতাম কোথায় যেতে হবে, তাহলে আরও ভালো হতো।

• প্রশ্নটি মূলত Second conditional-এর উপর ভিত্তি করে করা হয়েছে। 
- একটি conditional sentence-এ দুটি অংশ থাকে। 
1. Condition বা শর্ত, 
2. Consequence বা ফলাফল। 

• Second Conditional-এর নিয়মানুযায়ী:
- শর্তযুক্ত অংশে If + past indefinite যুক্ত clause থাকলে, পরবর্তী clause টিতে subject-এর পরে would/could/might + verb-এর base form বসে। 
• Structure: If + past indefinite + subject + would/could/might + verb -এর base form + extension.

• More examples:
-  If we knew the answer, it would be easier.
- I would tell you the answer if I knew what it was.
৪৩.
One whose attitude is 'eat, drink, and be merry' is-
  1. Materialistic
  2. Numb
  3. Grump
  4. Epicurean
সঠিক উত্তর:
Epicurean
উত্তর
সঠিক উত্তর:
Epicurean
ব্যাখ্যা
• One whose attitude is 'eat, drink, and be merry' is- ঘ) Epicurean.

• Epicurean (Noun, adjective)
- English Meaning: A person devoted to sensual enjoyment, especially that derived from fine food and drink.
- Bangla Meaning: (ব্যক্তি) ইন্দ্রিয়বিলাসী; ভোগবাদী তত্ত্ব বা মত (গ্রিক দার্শনিক এপিকিউরাস প্রবর্তিত)।
 
- Epicureanism মতবাদের প্রবর্তক হলেন Epicurus.
- তাদের মতে, আনন্দলাভের মধ্যে দিয়ে দুঃখ যন্ত্রণার উপশম করতে হবে, জীবনকে উপভোগ করতে হবে।
- তাই, তাদের একটি বিখ্যাত motto ছিল- Eat, drink and be merry.

• অন্যদিকে,
ক) Materialistic (বস্তুবাদী সম্পর্কিত; বস্তুবাদী): excessively concerned with material possessions; money-oriented. 
খ) Numb (অসাড়; অনুভূতিশূন্য): deprive of feeling or responsiveness.
গ) Grump (বদমেজাজী; রুষ্ট): act in a sulkygrumbling manner.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
3. Oxford Dictionary.
৪৪.
প্রাচীন বাংলার জনপদ ’সমতট’ বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত?
  1. ঢাকা
  2. বগুড়া
  3. কুমিল্লা
  4. সিলেট
সঠিক উত্তর:
কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
কুমিল্লা
ব্যাখ্যা

সমতট:
পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের পাশাপাশি সমতটের অবস্থান। 
সমতটের রাজধানী বড় কামতা এবং দেবপর্বত কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত।
গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী এলাকা এবং বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশই সমতট।
কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। শালবন বিহার এদের অন্যতম।
বর্তমানে কুমিল্লা ও নোয়াখালি প্রাচীন সমতট জনপদের অন্তর্গত।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।

৪৫.
মধুপুর ও ভাওয়ালের বনাঞ্চল কী ধরনের বনভূমি?
  1. ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বন
  2. ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি
  3. স্রোতজ বনভূমি
  4. ক্রান্তীয় পাতাঝরা বনভূমি
সঠিক উত্তর:
ক্রান্তীয় পাতাঝরা বনভূমি
উত্তর
সঠিক উত্তর:
ক্রান্তীয় পাতাঝরা বনভূমি
ব্যাখ্যা

• বাংলাদেশের বনভূমি:

• ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি:
- বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের প্রায় সব অংশে এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কিছু অংশে এ বনাঞ্চাল বিস্তৃত ।
- পাহাড়ের অধিক বৃষ্টিপ্রবণ অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ এবং কম বৃষ্টিপ্রবণ অঞ্চলে পাতাঝরা গাছের বনভূমি দেখা যায় ।

• ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি :
- বাংলাদেশের প্লাইস্টোসিনকালের সোপানসমূহে এ বনভূমি রয়েছে।
- এ বনভূমিকে দুই অংশে ভাগ করা হয়েছে-
১. ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার মধুপুর ও ভাওয়ালের বনভূমি;
২. দিনাজপুর ও রংপুর জেলায় বরেন্দ্র বনভূমি অবস্থিত।
- শীতকালে এ বনভূমির বৃক্ষের পাতা ঝরে যায়।
- গ্রীষ্মকালে আবার নতুন পাতা গজায় ।

• স্রোতজ বনভূমি বা সুন্দরবন: 
উত্তরে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলা; দক্ষিণে বঙ্গোপসাগর; পূর্বে হরিণঘাটা নদী, পিরোজপুর ও বরিশাল জেলা এবং পশ্চিমে রাইমঙ্গল, হাড়িয়াভাঙ্গা নদী ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আংশিক প্রান্ত সীমা পর্যন্ত এ বনভূমি বিস্তৃত। 
এটি খুলনা বিভাগের ৬,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। 
সমুদ্রের জোয়ার-ভাটা ও লোনা পানি এবং প্রচুর বৃষ্টিপাতের জন্য এ অঞ্চল বৃক্ষ সমৃদ্ধ।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ।

৪৬.
 COP-29 কোথায় অনুষ্ঠিত হয়েছিলো?
  1. ব্রাজিল
  2. আজারবাইজান
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. মিশর
সঠিক উত্তর:
আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আজারবাইজান
ব্যাখ্যা

COP-29:
- COP এর পূর্ণরূপ Conference of the Parties.
- জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের রূপরেখা।
- জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (বা COPs) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এটি জলবায়ু পরিবর্তনের উপর বিশ্বের একমাত্র বহুপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম যা পৃথিবীর প্রায় প্রতিটি দেশকে একত্রিত করে।
- COP সম্মেলনে অংশগ্রহণ করেন UNFCCC এর দেশগুলো।
- COP-28 অনুষ্ঠিত হয় ৩০ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর, ২০২৩ সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ ।
- COP-29 অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকু তে ১১ নভেম্বর - ২২ নভেম্বর, ২০২৪ ।
- পরবর্তী COP-30 অনুষ্ঠিত হবে বেলেম, ব্রাজিল(১০-২১ নভেম্বর, ২০২৫ সাল) ।

উৎস: UNFCCC website.

৪৭.
ব্রাসেলস চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৪৬ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৪৭ সালে
  4. ১৯৪৩ সালে
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
ব্যাখ্যা

 ব্রাসেলস চুক্তি:
- ব্রাসেলস চুক্তি (১৯৪৮) ছিল পশ্চিম ইউরোপীয় দেশগুলো—ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ—দ্বারা স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তি।
- এই চুক্তির মাধ্যমে তারা একটি সম্মিলিত প্রতিরক্ষা জোট গঠন করেছিল যা পরবর্তীতে পশ্চিম ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর (NATO) জন্মের ভিত্তি তৈরি করে।
- স্বাক্ষরিত হয়: ১৭ মার্চ, ১৯৪৮ সালে বেলজিয়ামের ব্রাসেলস।
- কার্যকর হয়: ২৫ আগস্ট, ১৯৪৮ সালে।
- এ চুক্তির আওতায় দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানো হয়।

উৎস: Britannica.

৪৮.
বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর কে ছিলেন?
  1. লর্ড ডালহৌসি
  2. লর্ড কার্জন
  3. রবার্ট ক্লাইভ
  4. লর্ড রিপন
সঠিক উত্তর:
লর্ড কার্জন
উত্তর
সঠিক উত্তর:
লর্ড কার্জন
ব্যাখ্যা

• বঙ্গভঙ্গ:
- ভারতের বড় লাট লর্ড কার্জন ১৯০৫ সালের ১৬ই অক্টোবর বাংলা ভাগ করেন।
- এই বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
-ভাগ হবার পূর্বে বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মেঘালয়, ত্রিপুরা ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত ছিল বাংলা প্রদেশ বা বাংলা প্রেসিডেন্সি।
- বাংলা প্রেসিডেন্সির আয়তন অনেক বড় হওয়ার কারণে ১৮৫৩ থেকে ১৯০৩ সাল পর্যন্ত এর সীমানা পুনর্বিন্যাসের অনেক প্রস্তাব ব্রিটিশ সরকারি মহলে উপস্থাপন করা হয়।
- প্রকৃতপক্ষে ১৯০৩ সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হয়।
- ১৯০৪ সালে ভারত সচিব এটি অনুমোদন করেন।
- এবং ১৯০৫ সালের জুলাই মাসে বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশিত হয়।
- এই পরিকল্পনায় বর্তমান বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী এবং ভারতের আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ যার রাজধানী হয় ঢাকা।
- অপরপক্ষে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ, যার রাজধানী হয় কোলকাতা।
- হিন্দুদের তীব্র আন্দোলনের মুখে, রাজা পঞ্চম জর্জ ১৯১১ সালে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ শ্রেণি।

৪৯.
’কুরিল দ্বীপপুঞ্জ’ কোন মহাসাগরে অবস্থিত?
  1. আটলান্টিক মহাসাগরে
  2. দক্ষিণ মহাসাগরে
  3. প্রশান্ত মহাসাগরে
  4. ভারতীয় মহাসাগরে
সঠিক উত্তর:
প্রশান্ত মহাসাগরে
উত্তর
সঠিক উত্তর:
প্রশান্ত মহাসাগরে
ব্যাখ্যা

কুরিল দ্বীপপুঞ্জ (Kuril Islands):
- কুরিল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিম অংশে, রাশিয়ার কামচাটকা উপদ্বীপ ও জাপানের হোক্কাইডো দ্বীপের মধ্যে অবস্থিত।
- ১৮৫৫ সালের শিমোডা চুক্তির মাধ্যমে জাপান ও রাশিয়ার মধ্যে সীমা নির্ধারণ হয়, তবে ১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন পুরো কুরিল দ্বীপপুঞ্জ দখল করে।
- জাপান দক্ষিণ কুরিলের চারটি দ্বীপের ওপর সার্বভৌমত্ব দাবি করে, যা রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের বিরোধের কেন্দ্রবিন্দু।
- কূটনৈতিক গুরুত্ব: এই দ্বীপগুলো রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের প্রধান অন্তরায়।

উৎস: ব্রিটানিকা।

৫০.
নিচের কোনটি ইনপুট-আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়?
  1. স্ক্যানার
  2. প্রজেক্টর
  3. OMR
  4. টাচ স্ক্রিন
সঠিক উত্তর:
টাচ স্ক্রিন
উত্তর
সঠিক উত্তর:
টাচ স্ক্রিন
ব্যাখ্যা

• ইনপুট ডিভাইস (Input Device):
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলে।
যেমন: কীবোর্ড, মাউস, স্ক্যানার, OMR, OCR ইত্যাদি।

• আউটপুট ডিভাইস (Output Device): 
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোকে আউটপুট ডিভাইস বলে।
যেমন: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি।

• ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Device): 
- এছাড়াও আরও কিছু পেরিফেরাল রয়েছে যা ইনপুট-আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে।
যেমন: হেডফোন, ডিজিটাল ক্যামেরা, মডেম, টাচ স্ক্রিন ইত্যাদি।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
 

৫১.
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি?  (আগস্ট-২০২৫)
  1. চামড়া-চামড়াজাত পণ্য
  2. হস্তশিল্প
  3. নীট পোষাক
  4. প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর:
নীট পোষাক
উত্তর
সঠিক উত্তর:
নীট পোষাক
ব্যাখ্যা

• নীট পোষাক :
- বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য নীট পোষাক (আগস্ট-২০২৫)
- এখাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ২১,১৫৯.০৮ মিলিয়ন মার্কিন ডলার।
- উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান ৪৩.৮২%।

• ওভেন পোষাক:
ওভেন পোষাক খাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ১৮,১৮৭.৮৯মিলিয়ন মার্কিন ডলার।
উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান ৩৭.৬৭%।

• হোম টেক্সটাইল : 
হোম টেক্সটাইল খাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ৮৭১.৫৭ মিলিয়ন মার্কিন ডলার।
উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান ১.১৮%।

• চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা:
চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা খাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ১,১৪৫.০৭ মিলিয়ন মার্কিন ডলার।
উক্ত সময়ের মোট রপ্তানিতে এ খাতের অবদান ২.৩৭%।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো।

৫২.
গুপ্ত সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন-
  1. সমুদ্রগুপ্ত
  2. প্রথম চন্দ্রগুপ্ত
  3. বিজয়গুপ্ত
  4. চন্দ্রগুপ্ত মৌর্য
সঠিক উত্তর:
প্রথম চন্দ্রগুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
প্রথম চন্দ্রগুপ্ত
ব্যাখ্যা

 • গুপ্ত সম্রাজ্য:
- ভারতে সাম্রাজ্যবাদী গুপ্তদের শাসন প্রতিষ্ঠিত হয় ৩২০ খ্রিষ্টাব্দে।
- তখন বাংলায় কিছু স্বাধীন রাজ্যের উত্থান ঘটে। 
- এই সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত ।
- তার পুত্র, বিখ্যাত সমুদ্র গুপ্ত , বিজয়ের মাধ্যমে সাম্রাজ্যের প্রসার ঘটান।
- এগুলোর মধ্যে দক্ষিণ-পূর্ব বাংলার সমতট রাজ্য ও পশ্চিম বাংলার পুষ্করণ রাজ্য উল্লেখযোগ্য।
- গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকালেই বাংলার উত্তরাংশের কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে।
- সমুদ্রগুপ্তের রাজত্বকালে সমগ্র বাংলা অধিকৃত হলেও সমতট একটি করদ রাজ্য ছিল।
-  সমুদ্রগুপ্তের রাজত্বকাল থেকে ছয় শতকের মাঝামাঝি পর্যন্ত বাংলার উত্তরাংশ গুপ্ত সাম্রাজ্যের অধীনস্থ একটি 'প্রদেশ' বা 'ভুক্তি' হিসেবে পরিগণিত হতো। 
- মৌর্যদের মতো গুপ্তদের রাজধানী ছিল মহাস্থানগড়ের পুঞ্জনগর।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।

৫৩.
সংবিধানের ৩নং অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
  1. প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা নির্ধারণ 
  2. বাংলাদেশের রাজধানী হবে ঢাকা
  3. বাংলাদেশের রাষ্ট্র ভাষা বাংলা
  4. প্রজাতন্ত্রের সকল মালিক জনগণ
সঠিক উত্তর:
বাংলাদেশের রাষ্ট্র ভাষা বাংলা
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশের রাষ্ট্র ভাষা বাংলা
ব্যাখ্যা

• সংবিধানের ৩ নং অনুচ্ছেদ অনুসারে - বাংলাদেশের রাষ্ট্র ভাষা বাংলা ।

অন্যদিকে,
• সংবিধানের ২ নং অনুচ্ছেদ অনুসারে - প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা নির্ধারণ হয়।
• সংবিধানের ৫ নং অনুচ্ছেদ অনুসারে - বাংলাদেশের রাজধানী হবে ঢাকা।
• সংবিধানের ৭(১) অনুচ্ছেদ অনুসারে - প্রজাতন্ত্রের সকল মালিক জনগণ।

উৎস: বাংলাদেশ সংবিধান।

৫৪.
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. রোমে
  2. প্যারিসে
  3. মিলানে
  4. জুরিখে
সঠিক উত্তর:
রোমে
উত্তর
সঠিক উত্তর:
রোমে
ব্যাখ্যা

IFAD-
- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) ,
- পূর্ণরূপ - International Fund for Agricultural Development.
- ১৯৭৪ সালের বিশ্ব খাদ্য সম্মেলন একটি প্রস্তাব গ্রহণ করা হয়।
- ১৯৭৭ সালের নভেম্বরে IFAD প্রতিষ্ঠা করে।
- সংস্থাটির সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত।

উৎস: IFAD website.

৫৫.
কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি?
  1. নীল
  2. হলুদ
  3. লাল
  4. কালো
সঠিক উত্তর:
লাল
উত্তর
সঠিক উত্তর:
লাল
ব্যাখ্যা

দৃশ্যমান আলোক তরঙ্গ: 
- তাড়িতচৌম্বকীয় বর্ণালির অতিবেগুনি রশ্মির পরের একটি অতি ক্ষুদ্র অংশ আমাদের চোখে দৃশ্যমান হয় একে বলা হয় দৃশ্যমান বিকিরণ বা দৃশ্যমান আলোক তরঙ্গ।
- এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যরে পরিসর 4×10-7 m থেকে 7×10-7 m মাত্র। 
- এই পরিসরের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যরে জন্য আলোর বিভিন্ন বর্ণ দেখা যায়। 
- এদের বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল এই সাতটি ভাগে ভাগ করা হয়। 
- এদের মধ্যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৬.
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ- আবু সাঈদ এর পৈতৃক নিবাস কোথায়?
  1. মিঠাপুকুর
  2. পীরগঞ্জ
  3. তারাগঞ্জ
  4. পীরগাছা
সঠিক উত্তর:
পীরগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
পীরগঞ্জ
ব্যাখ্যা

আবু সাঈদ:
- আবু সাঈদ ২০০১ সালে রংপুরের জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন।
- তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২ ব্যাচের  শিক্ষার্থী ছিলেন।
- তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বায়ক ছিলেন।
- ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ।
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ- আবু সাঈদ।

উৎস: প্রথম আলো

৫৭.
RAM- এর পূর্ণরূপ কী?
  1. Random Access Memory.
  2. Read Available Memory.
  3. Read Access Memory.
  4. Random Available Memory.
সঠিক উত্তর:
Random Access Memory.
উত্তর
সঠিক উত্তর:
Random Access Memory.
ব্যাখ্যা

কম্পিউটার মেমরি:
- কম্পিউতার মেমরি প্রধানত ২ প্রকার। 
যথা:
১) প্রাথমিক/ প্রধান মেমরি (Main Memory)
২) গৌণ/ সহায়ক মেমরি (Secondary Memory)

• প্রাথমিক/ প্রধান মেমরি (Main Memory):
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যে সকল মেমোরিতে সংরক্ষিত ডাটা মুছে যায় তাদেরকে Volatile Memory বলে।
- RAM( Random Access Memory) এবং ROM(Read Only Memory) কে প্রাথমিক মেমরি বলা হয়।
- RAM কে Volatile Memory বলে।
- RAM কে Main Storage এবং Read Write Memory ও বলা হয়।
- ROM কে Non Volatile Memory বলে।

• গৌণ/ সহায়ক মেমরি (Secondary Memory):
- প্রধান মেমরি ব্যতিত সকল ধরনের মেমরিকে সহায়ক মেমরি বলে।
যেমন: Hard Disk, Pem Drive.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেনী এবং ব্রিটানিকা।

৫৮.
বাংলাদেশ কত সালে  জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭৫ সালের ১৭ অক্টোবর
  2. ১৯৭৩ সালের ১৭ সেপ্টেম্বর
  3. ১৯৭৪ সালের ২৭ সেপ্টেম্বর
  4. ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
ব্যাখ্যা

• জাতিসংঘের ও বাংলাদেশ:
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়
- জাতিসংঘ চার্টার বা সনদের নিয়মকানুন মেনে চলতে আগ্রহী বিশ্বের যে কোনো শান্তিকামী স্বাধীন দেশ জাতিসংঘের সদস্য হতে পারে।
- বর্তমানে বিশ্বের ১৯৩টি দেশ জাতিসংঘের সদস্য।
- দক্ষিণ সুদান জাতিসংঘের ১৯৩তম সদস্যরাষ্ট্র।
- বাংলাদেশ জাতিসংঘের সর্বোচ্চ শান্তি সেনা প্রেরণকারী দেশ।
- ১৯৮৮ সালে ইরাক ও নামিবিয়া শান্তি মিশনে যোগদানের মাধ্যমে বাংলাদেশ জাতিসংঘের শান্তি মিশন শুরু করে।
- ছাড়া জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর থেকে বাংলাদেশ এই বিশ্ব সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
- ১৯৭৫ সালে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়।
- ১৯৭৯-৮০ এ সময়ের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে বাংলাদেশের নির্বাচন তার এ ভূমিকার স্বীকৃতি এবং বিশ্ব সম্প্রদায়ের আস্থার স্বাক্ষরবাহী।
- ১৯৮৪ সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালিতে বাংলা ভাষার ব্যবহার আমাদের জন্য খুবই গৌরবের।
- ১৯৮৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- তাঁর এই সভাপতি নির্বাচিত হওয়া বিশ্ব দরবারে বাংলাদেশের বিশেষ ভূমিকার কথাইস্মরণ করিয়ে দেয়।
-
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি বোর্ড বই এবং জাতিসংঘ ওয়েব সাইট।

৫৯.
একটি সংখ্যা ১১৫ থেকে যত বড়, ২০৫ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ১৬৫
  2. ১৫৫
  3. ১৬০
  4. ১৮০
সঠিক উত্তর:
১৬০
উত্তর
সঠিক উত্তর:
১৬০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ১১৫ থেকে যত বড়, ২০৫ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি, সংখ্যাটি ক।

প্রশ্নমতে,
ক - ১১৫ = ২০৫ - ক
বা, ক + ক = ২০৫ + ১১৫
বা, ২ক = ৩২০
বা, ক = ৩২০ / ২
∴ ক = ১৬০

অতএব, সংখ্যাটি হলো ১৬০।

৬০.
শতকরা ৬ টাকা হার সরল সুদে ৫ বছরে সুদে আসলে ১৫৬০০ টাকা হলে, মূলধন কত?
  1. ১২০০০ টাকা
  2. ১২৫০০ টাকা
  3. ১৩০০০ টাকা
  4. ১৪০০০ টাকা
সঠিক উত্তর:
১২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা ৬ টাকা হার সরল সুদে ৫ বছরে সুদে আসলে ১৫৬০০ টাকা হলে, মূলধন কত?

সমাধান:
১০০ টাকায় ১ বছরের সুদ = ৬ টাকা
∴ ১০০ টাকায় ৫ বছরের সুদ = (৬ × ৫) টাকা = ৩০ টাকা

∴ ১০০ টাকায় ৫ বছরের সুদাসল হবে (১০০ + ৩০) টাকা = ১৩০ টাকা

সুদাসল ১৩০ টাকা হলে, আসল ১০০ টাকা
সুদাসল ১ টাকা হলে, আসল ১০০/১৩০ টাকা
∴ সুদাসল ১৫৬০০ টাকা হলে, আসল (১০০ × ১৫৬০০)/১৩০ টাকা
= (১০০ × ১২০) টাকা = ১২০০০ টাকা

৬১.
কোনো বৃত্তের ব্যাসার্ধ ৮ সে.মি. হলে ঐ বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত?
  1. ১২ সে.মি.
  2. ১৬ সে.মি.
  3. ২৪ সে.মি.
  4. ৮ সে.মি.
সঠিক উত্তর:
১৬ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৬ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ ৮ সে.মি. হলে ঐ বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের বৃহত্তম জ্যা = বৃত্তের ব্যাস 
= ২ × ব্যাসার্ধ 
= (২ × ৮) সে.মি.
= ১৬ সে.মি.

• বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রমকারী জ্যা-কে ব্যাস বলে।
• কোনো বৃত্তের ব্যাস হলো তার বৃহত্তম জ্যা।
• ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। অর্থাৎ, ব্যাস = ২ × ব্যাসার্ধ।

৬২.
একটি চেয়ার ৭২০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হবে?
  1. ৫৪০ টাকা
  2. ৪৮০ টাকা
  3. ৬৬০ টাকা
  4. ৬০০ টাকা
সঠিক উত্তর:
৫৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৪০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চেয়ার ৭২০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হবে?

সমাধান:
​২০% লাভে,
​বিক্রয়মূল্য ১২০ টাকায় ক্রয়মূল্য = ১০০ টাকা
​বিক্রয়মূল্য ১ টাকায় ক্রয়মূল্য = ১০০/১২০ টাকা
​বিক্রয়মূল্য ৭২০ টাকায় ক্রয়মূল্য = (১০০ × ৭২০)/১২০ টাকা
​= ৬০০ টাকা

আবার,
​১০% ক্ষতিতে,
​ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৯০ টাকা
​ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৯০/১০০ টাকা
​ক্রয়মূল্য ৬০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৯০ × ৬০০)/১০০ টাকা
​ = ৫৪০ টাকা

৬৩.
কোন ব্যবসায় 'ক', 'খ', 'গ' এর মূলধন যথাক্রমে ৩০০, ৪০০ এবং ৫০০ টাকা। ব্যবসায় ১২০০ টাকা লাভ হলে 'ক' অপেক্ষা 'গ' কত টাকা বেশি পাবে?
  1. ২০০ টাকা
  2. ২৫০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৪০০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ব্যবসায় 'ক', 'খ', 'গ' এর মূলধন যথাক্রমে ৩০০, ৪০০ এবং ৫০০ টাকা। ব্যবসায় ১২০০ টাকা লাভ হলে 'ক' অপেক্ষা 'গ' কত টাকা বেশি পাবে?

সমাধান:
ক, খ, গ এর মূলধনের অনুপাত = ৩০০ : ৪০০ : ৫০০
= ৩ : ৪ : ৫

অনুপাতগুলোর যোগফল = ৩ + ৪ + ৫ = ১২

ক পায় = ১২০০ এর ৩/১২ = ৩০০ টাকা
গ পায় = ১২০০ এর ৫/১২ = ৫০০ টাকা

∴  'ক' অপেক্ষা 'গ' বেশি পাবে = (৫০০ - ৩০০) টাকা = ২০০ টাকা

৬৪.
১২০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কত?
  1. ১২ টি
  2. ১৬ টি
  3. ২০ টি
  4. ৮ টি
সঠিক উত্তর:
১৬ টি
উত্তর
সঠিক উত্তর:
১৬ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ১২০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কত?

সমাধান:
প্রথমে সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলো বের করতে হবে।
১২০  = ২ × ২ × ২ × ৩ × ৫
= ২ × ৩ × ৫

আমরা জানি, 
কোনো সংখ্যার মোট ভাজক সংখ্যা বের করতে হলে এর মৌলিক উৎপাদকগুলোর সূচকের সাথে ১ যোগ করে গুণ করতে হয়।

∴ ১২০-এর মোট ভাজক সংখ্যা = (৩ + ১) × (১ + ১) × (১ + ১)
= ৪ × ২ × ২
= ১৬

৬৫.
নিচের কোন সংখ্যা যুগল সহমৌলিক?
  1. (৮, ১২)
  2. (১০, ১৫)
  3. (১৪, ২৫)
  4. (২১, ২৮)
সঠিক উত্তর:
(১৪, ২৫)
উত্তর
সঠিক উত্তর:
(১৪, ২৫)
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যা যুগল সহমৌলিক?

সমাধান:
• দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু ১ হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।

১৪ এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৭, ১৪।
২৫ এর গুণনীয়কগুলো হলো ১, ৫, ২৫।

এখানে ১৪ এবং ২৫ এর মধ্যে ১ ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাই, ১৪ এবং ২৫ হলো সহ-মৌলিক।

৬৬.
যদি 8Pr = 336 হয়, তাহলে r এর মান কত?
  1. 3
  2. 4
  3. 7
  4. 5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 8Pr = 336 হয়, তাহলে r এর মান কত?

সমাধান:
8Pr = 336
⇒ 8!/(8 - r)! = 336 [আমরা জানি, nPr = n!/(n - r)!]
⇒ 40320/(8 - r)! = 336
⇒ (8 - r)! = 40320/336 
⇒ (8 - r)! = 120
⇒ (8 - r)! = 5!  [5! = 5 × 4 × 3 × 2 × 1 = 120]
⇒ 8 - r = 5
⇒ r = 8 - 5 
∴ r = 3

৬৭.
25x + 25x + 25x + 25x + 25x এর মান কোনটি?
  1. 625
  2. 5(2x + 1)
  3. 125x
  4. 5(x + 5)
সঠিক উত্তর:
5(2x + 1)
উত্তর
সঠিক উত্তর:
5(2x + 1)
ব্যাখ্যা

প্রশ্ন: 25x + 25x + 25x + 25x + 25x এর মান কোনটি?

সমাধান:
25x + 25x + 25x + 25x + 25x
= 25x(1 + 1 + 1 + 1 + 1)
= 25x × 5
= (52)x × 51
= 52x × 51
= 5(2x + 1)

৬৮.
অসমতাটির সমাধান কত?
  1. - 2 < x < 3
  2. x < -1 অথবা x > 4
  3. x > 4
  4. - 3 < x < 2
সঠিক উত্তর:
- 2 < x < 3
উত্তর
সঠিক উত্তর:
- 2 < x < 3
ব্যাখ্যা

প্রশ্ন: অসমতাটির সমাধান কত?

সমাধান:

৬৯.
3√3 এর 3 ভিত্তিক লগ কত?
  1. 3/2
  2. 1
  3. 2√3
  4. 9
সঠিক উত্তর:
3/2
উত্তর
সঠিক উত্তর:
3/2
ব্যাখ্যা

প্রশ্ন: 3√3 এর 3 ভিত্তিক লগ কত?

সমাধান:
3√3 এর 3 ভিত্তিক লগ
= log33√3
= log33 + log3√3
= 1 + log3 31/2
= 1 + (1/2)log3 3
= 1 + (1/2)
= (2 + 1)/2
= 3/2

৭০.
একটি ঝুড়িতে ৫টি আপেল, ৪টি কলা এবং ৩টি কমলা আছে। দৈবভাবে একটি ফল বাছাই করলে সেটি আপেল না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৫/১২
  2. ১/৪
  3. ১/৩
  4. ৭/১২
সঠিক উত্তর:
৭/১২
উত্তর
সঠিক উত্তর:
৭/১২
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঝুড়িতে ৫টি আপেল, ৪টি কলা এবং ৩টি কমলা আছে। দৈবভাবে একটি ফল বাছাই করলে সেটি আপেল না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
দেওয়া আছে,
আপেল = ৫টি
কলা = ৪টি
কমলা = ৩টি

∴ মোট ফল = ৫ + ৪ + ৩ = ১২টি

ফলটি আপেল হওয়ার সম্ভাবনা
= (আপেলের সংখ্যা)/(মোট ফলের সংখ্যা)
= ৫/১২

∴ ফলটি আপেল না হওয়ার সম্ভাবনা
= ১ - (ফলটি আপেল হওয়ার সম্ভাবনা)
= ১ - (৫/১২)
= (১২ - ৫)/১২
= ৭/১২

৭১.
3x + (3/x) = 15 হলে, x2 + (1/x2) এর মান কত?
  1. 18
  2. 23
  3. 34
  4. 30
সঠিক উত্তর:
23
উত্তর
সঠিক উত্তর:
23
ব্যাখ্যা

প্রশ্ন: 3x + (3/x) = 15 হলে, x2 + (1/x2) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
3x + (3/x) = 15
⇒ 3(x + 1/x) = 15
∴ x + 1/x = 5

প্রদত্ত রাশি: x2 + (1/x2)
= {x + (1/x)}2 - 2 . x . 1/x
= 52 - 2
= 25 - 2 
= 23

৭২.
একটি বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি 1080° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. 16
  2. 8
  3. 12
  4. 10
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি 1080° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?

সমাধান:
ধরি, বহুভুজের বাহুর সংখ্যা = n

আমরা জানি, 
n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (n - 2) × 180°

প্রশ্নমতে,
(n - 2) × 180° = 1080°
⇒ n - 2 = 1080°/180°
⇒ n - 2 = 6
⇒ n = 6 + 2
∴ n = 8

৭৩.
2x + 3y − 7 = 0 এবং x + 2y − 4 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
  1. (2, 3)
  2. (3, 4)
  3. (1, 5)
  4. (2, 1)
সঠিক উত্তর:
(2, 1)
উত্তর
সঠিক উত্তর:
(2, 1)
ব্যাখ্যা

প্রশ্ন: 2x + 3y − 7 = 0 এবং x + 2y − 4 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?

সমাধান:
2x + 3y = 7 ...... (1)
x + 2y = 4 ...... (2)

সমীকরণ (2)-কে 2 দ্বারা গুণ করি:
2(x + 2y) = 2 × 4
⇒ 2x + 4y = 8 ...... (3)

সমীকরণ (3) থেকে (1) বিয়োগ করি,
(2x + 4y) - (2x + 3y) = 8 - 7
⇒ 2x + 4y - 2x - 3y = 1
⇒ y = 1

y = 1 সমীকরণ (2)-এ বসাই,
x + 2(1) = 4
⇒ x + 2 = 4
⇒ x = 2

∴ সরলরেখা দুটি (2, 1) বিন্দুতে ছেদ করে।

৭৪.
একটি 20 মিটার লম্বা মই দেয়ালের সাথে খাড়া করে রাখা আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে এর উপরের অংশ 4 মিটার নিচে নেমে আসবে?
  1. 12 মিটার
  2. 13 মিটার
  3. 10 মিটার
  4. 16 মিটার
সঠিক উত্তর:
12 মিটার
উত্তর
সঠিক উত্তর:
12 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি 20 মিটার লম্বা মই দেয়ালের সাথে খাড়া করে রাখা আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে এর উপরের অংশ 4 মিটার নিচে নেমে আসবে?

সমাধান:


এখানে, AC মইয়ের গোড়া C থেকে D বিন্দুতে সরালে উপরের প্রান্ত A বিন্দু থেকে B বিন্দুতে 4 মিটার নামবে। মইয়ের দৈর্ঘ্য, AC = BD = 20 মিটার 
এবং AB = 4 মিটার, BC = 20 - 4 = 16 মিটার 

এখন, পীথাগোরাসের সূত্র অনুযায়ী,
BC2 + CD2 = BD2
⇒ CD2 = BD2 - BC2
⇒ CD2 = 202 - 162
⇒ CD2 = 400 - 256
⇒ CD2 = 144
⇒ CD = √144
∴ CD = 12

∴ মইটির গোড়া দেয়াল থেকে 12 মিটার দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে।

৭৫.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৫ সে.মি. এবং ১২ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?
  1. ৩০ বর্গ সে.মি.
  2. ৬০ বর্গ সে.মি.
  3. ১২০ বর্গ সে.মি.
  4. ৭০ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৩০ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩০ বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৫ সে.মি. এবং ১২ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
একটি রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
∴ ক্ষেত্রফল = (১/২) × ৫ × ১২
= (১/২) × ৬০
= ৩০ বর্গ সে.মি.