পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ৬ মে, ২০২৩সময়20 minutes৩৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৬ (বরিশাল বিভাগ) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ০১.১২.২০০৬
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ৬ মে, ২০২৩ · ৩৫ প্রশ্ন

.
‘বরফ গলা নদী’ উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) জহির রায়হান
  2. খ) শওকত ওসমান
  3. গ) আবু ইসহাক
  4. ঘ) হুমায়ূন আহমেদ
ব্যাখ্যা
‘বরফ গলা নদী’ উপন্যাসটির রচয়িতা - জহির রায়হান।

• জহির রায়হান ছিলেন চলচ্চিত্র নির্মাতা, লেখক। ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ কলকাতা আলীয়া মাদ্রাসার অধ্যাপক এবং ঢাকা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। জহির রায়হান কলকাতায় মিত্র ইনিস্টিউটে এবং পরে আলীয়া মাদ্রাসায় অধ্যয়ন করেন।

ছাত্রজীবনেই তিনি লেখালেখিতে আগ্রহ প্রকাশ করেন। ১৩৬২ বঙ্গাব্দে তাঁর প্রথম গল্পসংগ্রহ সূর্যগ্রহণ প্রকাশিত হয়।
তাঁর লিখিত অন্যান্য বইগুলি হচ্ছে:
- শেষ বিকেলের মেয়ে,
- হাজার বছর ধরে
- আরেক ফাল্গুন
- বরফ গলা নদী
- আর কত দিন

উৎস: বাংলাপিডিয়া।
.
কোনটি Ernest Hemingway রচিত নয়?
  1. ক) A Farewell to Arms
  2. খ) Oliver Twist
  3. গ) For whom the bell tolls
  4. ঘ) Old Man and the sea
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নে Oliver Twist - Ernest Hemingway রচিত নয়। 

• Oliver Twist হলো Charles Dickens রচিত একটি novel.

• Oliver Twist:
- এটি  Dickens রচিত একটি novel.
- তিন ভলিউম বিশিষ্ট বই হিসেবে এটি প্রথম প্রকাশিত হয় ১৮৩৮ সালে।
- এই বই এর প্রধান চরিত্র Oliver Twist.

• Charles Dickens: 
- তিনি একজন British novelist
- He is generally considered the greatest of the Victorian era.

• His Notable work:
- A Christmas Carol
- A Tale of Two Cities
- All the Year Round
- American Notes
- Barnaby Rudge
- Bleak House
- David Copperfield
- Dombey and Son
- Great Expectations
- Hard Times
- Little Dorrit
- Oliver Twist

• Ernest Hemingway:
- তিনি একজন American writer.
- তিনি একজন novelist এবং short-story writer.
- তিনি 1954 সালে সাহিত্যে Nobel Prize পান।

• Notable works:
- A Farewell to Arms
- A Moveable Feast
- Across the River and Into the Trees
- Death in the Afternoon
- For Whom the Bell Tolls
- Green Hills of Africa
- Hills like White Elephants
- In Our Time
- Islands in the Stream
- The Fifth Column
- The Old Man and the Sea

Source: Britannica.
.
'As you like it'- এর রচয়িতা কে?
  1. ক) Sinclair Lewis
  2. খ) William Shakespeare
  3. গ) George Bernard Shaw
  4. ঘ) Charles Dickens
ব্যাখ্যা
♦ 'As you like it'- এর রচয়িতা - William Shakespeare.

• As You Like It: 
- এটি Shakespeare লিখিত একটি বিখ্যাত comedy.
- এই drama টি 5-act বিশিষ্ট।
- এটি ১৫৯৮-১৬০০ সালে রচিত ও মঞ্চস্থ করা হয়।
- ১৬২৩ সালে comedy টি First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রথম প্রকাশিত হয়।

• Some important character:
- Rosalind
- Orlando
- Duke Senior
- Jaques
- Celia 

• Shakespeare:
-- তিনি জন্মগ্রহণ করেন Stratford, Warwickshire, England.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time. 

• Notable work: 
- A Midsummer Night’s Dream
- All’s Well That Ends Well
- Antony and Cleopatra
- As You Like It
- Coriolanus
- Cymbeline 
- First Folio 
- Hamlet
- Julius Caesar
- King John
- King Lear
- Macbeth
- Measure for Measure

Source: Britannica.
.
‘সেখানে বাঘের ভয় নেই’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তৃকারকে ৬ষ্ঠী
  2. খ) কর্মে ৬ষ্ঠী
  3. গ) অপাদানে ৬ষ্ঠী
  4. ঘ) অধিকরণে ৬ষ্ঠী
ব্যাখ্যা
অপাদান কারক:
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বল
যেমন -
- গাছ থেকে পাতা পড়ে।
- দুধ থেকে দই হয়।
- পাপে বিরত হও।
• অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।
প্রথমা বা শূন্য বা অ বিভক্তি:
- বোটা-আলগা ফল গাছে থাকে না।

দ্বিতীয়া বা কে বিভক্তি:

- বাবাকে বড্ড ভয় পাই।

ষষ্ঠী বা এর বিভক্তি:

- সেখানে বাঘের ভয় নেই।

সপ্তমী বা এ বিভক্তি:

- বিপদে মোরে করিবে ত্রান, এ নহে মোর প্রার্থনা।
- তিলে তৈল হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) একান্নবর্তি
  2. খ) একান্নবর্ত্তি
  3. গ) একান্নবর্তী
  4. ঘ) একান্নবর্ত্তী
ব্যাখ্যা
'একান্নবর্তী' - বানানটি শুদ্ধ
- এর অর্থ - একসঙ্গে , যৌথ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Comentry
  2. খ) Commentry
  3. গ) Commentery
  4. ঘ) Commentary
ব্যাখ্যা
♦ শুদ্ধ বানানটি হলো - Commentary.

• Commentary: [noun]
- English meaning: A spoken description of an event on the radio or television that is broadcast as the event happens.
- Bangla meaning:  ভাষ্য, বিবরণী।
- Example: The commentary on the Olympic Games was much better on the other channel.

Source: Cambridge & Accessible Dictionary.
.
'He accused the man- stealing' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) of
  2. খ) for
  3. গ) to
  4. ঘ) with
ব্যাখ্যা
♦ উল্লেখিত বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে - of.

• Complete sentence: He accused the man of stealing.

- Accuse of:
- English meaning: To say that someone has done something morally wrong, illegal, or unkind.
- Bangla meaning: কাউকে কোন অপরাধে অভিযুক্ত করা। 
- Example: He has been accused of robbery.

• সে হিসেবে Accuse এর পর appropriate preposition হিসেবে of ব্যবহার হয়।
.
'I saw a flock of sheep'- বাক্যে 'flock' কোন প্রকারের Noun?
  1. ক) Proper noun
  2. খ) Common noun
  3. গ) Collective noun
  4. ঘ) Material noun
ব্যাখ্যা
♦ উল্লেখিত বাক্যে 'flock' শব্দটি হলো - Collective noun.

• যে সব noun দ্বারা সমজাতীয় কোন ব্যক্তি, বস্তু, বস্তুর সমষ্টিকে বুঝায় তাদেরকে Collective noun বলে। 
- অর্থাৎ কিছু Common noun এর সমষ্টিকে Collective noun বলে।

যেমন: Committee, Cattle, Army, Audience, Crowd, Class, Group, Family, Flock, Fleet, Jury etc.

• Flock: [noun]
- English meaning: a group of sheep, goats, or birds.
- Bangla meaning:  ঝাঁক, পাল। 
- Example: The shepherd is bringing his flock down from the hills.
.
একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ৮ হলে প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ক) ৪৫°
  2. খ) ১২৫°
  3. গ) ১৩৫°
  4. ঘ) ১৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ৮ হলে প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত? 

সমাধান:
দেওয়া আছে,
 সুষম বহুভুজের বাহুর সংখ্যা, n = ৮ 
∴ অন্তঃস্থ কোণের পরিমাণ θ হলে, 
 θ = {১৮০° × (n - ২)}/n 
= {১৮০° × (৮ - ২)}/৮
= (১৮০° × ৬)/৮ 
= (১৮০° × ৬)/৮
= ১০৮০°/৮ 
= ১৩৫°

∴ অন্তঃস্থ কোণের পরিমাণ =  ১৩৫°। 
১০.
ক : খ = ৩ : ৫ এবং খ : গ = ৪ : ৭ হলে ক : গ = কত?
  1. ক) ৬ : ১৪
  2. খ) ১০ : ৮
  3. গ) ১২ : ৩৫
  4. ঘ) ১২ : ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ক : খ = ৩ : ৫ এবং খ : গ = ৪ : ৭ হলে ক : গ = কত? 

সমাধান:
দেওয়া আছে, 
ক : খ = ৩ : ৫ = ৩ × ৪ : ৫ × ৪ = ১২ : ২০ 
খ : গ =  ৪ : ৭ = ৪ × ৫ : ৭ × ৫ = ২০ : ৩৫
ক : খ : গ = ১২ : ২০ : ৩৫

∴ ক : গ = ১২ : ৩৫ 
১১.
একটি কাজ ‘ক’ একা ১৫ দিনে এবং খ একা ১০ দিনে শেষ করতে পারলে ক ও খ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
  1. ক) ৫ দিন
  2. খ) ৬ দিন
  3. গ) ৮ দিন
  4. ঘ) ১০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ ‘ক’ একা ১৫ দিনে এবং খ- একা ১০ দিনে শেষ করতে পারলে ক ও খ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?

সমাধান
ক একা ১৫ দিনে করে = ১টি কাজ 
∴ ক একা ১ দিনে করে = ১/১৫ অংশ

আবার
খ একা ১০ দিনে করে = ১টি কাজ 
∴ খ একা ১ দিনে করে = ১/১০ অংশ  

ক ও খ একত্রে ১ দিনে করে = {(১/১৫) + )১/১০)} অংশ
= (২ + ৩)/৩০ অংশ
= ৫/৩০ অংশ
= ১/৬  অংশ

এখন, 
ক ও খ একত্রে ১/৬  অংশ কাজ করে = ১ দিনে 
∴ ক ও খ একত্রে ১ বা (সম্পূর্ণ) অংশ কাজ করে = (১ × ৬)/১ দিনে
= ৬ দিনে

∴ ক ও খ একত্রে ঐ কাজ ৬ দিনে শেষ করতে পারবে।
১২.
15.6 এর 8% কত?
  1. ক) 0.1248
  2. খ) 1.248
  3. গ) 12.48
  4. ঘ) 124.8
ব্যাখ্যা
প্রশ্ন: 15.6 এর 8% কত?

সমাধান:
15.6 এর 8%  
= (156/10) × (8/100)
= 1248/1000
= 1.248
১৩.
সূর্যে শক্তি উৎপন্ন হয়-
  1. ক) পরমাণুর ফিশন পদ্ধতিতে
  2. খ) পরমাণুর ফিউশন পদ্ধতিতে
  3. গ) তেজস্ক্রিয়তার ফলে
  4. ঘ) রাসায়নিক বিক্রিয়ার ফলে
ব্যাখ্যা
• সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতি তে।

- সূর্য থেকে যে শক্তি পাওয়ার যায় তাকে বলা হয় সৌরশক্তি
- সূর্য সকল শক্তির উৎস।
- পৃথিবীতে যত শক্তি আছে তার সবই কোনো না কোনোভাবে সূর্যের কিরণ থেকে তৈরি হয়েছে।
- প্রকৃতপক্ষে সূর্যের শক্তির উৎস পারমাণবিক শক্তি, কারণ সূর্যে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়।
- এ শক্তি পৃথিবীতে বিকিরিত হয়।

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
১৪.
আমরা যে চক দিয়ে লিখি তা হলো-
  1. ক) ক্যালসিয়াম ক্লোরাইড
  2. খ) ক্যালসিয়াম কার্বনেট
  3. গ) ক্যালসিয়াম সালফেট
  4. ঘ) ক্যালসিয়াম ফসফেট
ব্যাখ্যা
• আমরা যে চক দিয়ে লিখি তা হলো- ক্যালসিয়াম কার্বনেট। 

- চক CaCO3 ক্যালসিয়ামের একটি আকরিক। প্রাকৃতিক চর্ক তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট (CaCO3) থেকে।
- পানির নীচে বছরের পর বছর জমে থাকার ফলে এই ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক গঠন পরিবর্তন হয়ে কালক্রমে চকে রূপান্তরিত হয়।
১৫.
‘কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে’?
  1. ক) হামিদুর রহমান
  2. খ) হামিদুজ্জামান
  3. গ) তানভীর কবির
  4. ঘ) রফিকুন্নবী
ব্যাখ্যা
• ‘কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। 

• শেরেবাংলা এ.কে. ফজলুল হক এবং আওয়ামী লীগের উদ্যোগে যুক্তফ্রন্ট সরকার কর্তৃক ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের সর্বত্র স্বতঃস্ফূর্তভাবে একুশে ফেব্রুয়ারি পালিত হয়।
- এরফলেই শহীদ মিনারের নতুন স্থাপনা নির্মাণ করা সহজতর হয়ে ওঠে।
- বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসেবে চিহ্নিত হয়ে আছেন।
- তাঁরই রূপকল্পনা অনুসারে নভেম্বর, ১৯৫৭ সালে তিনি ও নভেরা আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংশোধিত আকারে শহীদ মিনারের নির্মাণ কাজ কাজ শুরু হয়।
- এ নকশায় ঢাকা মেডিক্যাল কলেজ হোস্টেলের সম্মুখভাগের বিস্তৃত এলাকা এর অন্তর্ভূক্ত ছিল।
- ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

সূত্র: ঢাকা জেলা ওয়েব সাইট। 
১৬.
দুটি স্থানের দ্রাঘিমা পার্থক্য কত হলে স্থান দুটির মধ্যকার সময়ের পার্থক্য ১ ঘণ্টা হবে?
  1. ক) ১০°
  2. খ) ১৫°
  3. গ) ২০°
  4. ঘ) ২৫°
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের উত্তর ১৫

• পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে। তাহলে ১ ঘন্টা বা ৬০ মিনিটের জন্য দ্রাঘিমা পার্থক্য হবে (৬০/৪)= ১৫ ডিগ্রি।

• সেজন্যেই বাংলাদেশ মূল মধ্যরেখা থেকে ৯০ ডিগ্রি পূর্বে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ × ৪ ৩৬০ = মিনিট বা ৬ ঘন্টা ।

উৎস: ভূগোল নবম-দশম শ্রেণি।
১৭.
অলিম্পিক ম্যারাথনে কত দূরত্ব অতিক্রম করতে হয়?
  1. ক) ২৫ মাইল ৩৮৫ গজ
  2. খ) ২৬ মাইল ৩৮৫ গজ
  3. গ) ২৭ মাইল ৩৮৫ গজ
  4. ঘ) ২৮ মাইল ৩৮৫ গজ
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের উত্তর: ২৬ মাইল ৩৮৫ গজ। 

• ম্যারাথন হচ্ছে দূরপাল্লালার দৌড়বিশেষ।
- দাপ্তরিকভাবে এ দৌড়ের দূরত্ব নির্ধারণ করা হয়েছে ২৬ মাইল ৩৮৫ গজ
- সচরাচর খেলা পরিচালনায় রাস্তা ব্যবহার করা হয় বিধায় এটি রোড রেস বা রাস্তায় দৌড় খেলা নামে পরিচিত।
- প্রাচীন গ্রিক সৈনিক ফেইডিপ্পিডেস কর্তৃক ম্যারাখনের যুদ্ধ  জয়ের সংবাদ বহন করে দৌড়ে এথেন্স নগরে নিয়ে এসেছিলেন।
- ম্যারাথনের যুদ্ধকে স্মরণীয় করে রাখতেই এ দৌড়ের নামকরণ করা হয় ম্যারাথন দৌড়। 

সূত্র: ব্রিটানিকা। 
১৮.
‘নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্বে, ত্রাশে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে।’ -কবিতাংশটি কোন কবির লেখা?
  1. ক) ফররুখ আহমদ
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) বন্দে আলী মিয়া
  4. ঘ) গোলাম মোস্তফা
ব্যাখ্যা
কবিতাংশটি কাজী নজরুল ইসলাম এর 'খেয়া পারের তরুনী' কবিতার অন্তর্গত।

খেয়া পারের তরণী 
- কাজী নজরুল ইসলাম।

"যাত্রীরা রাত্তিরে হতে এল খেয়া পার,
বজ্রেরি তূর্যে এ গর্জেছে কে আবার?
প্রলয়েরি আহ্বান ধ্বনিল কে বিষাণে!
ঝন্‌ঝা ও ঘন দেয়া স্বনিল রে ঈশানে!

নাচে পাপ-সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ!
মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ!
নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে,
ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে।"

উৎস: 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ।
১৯.
‘বিসর্জন’ নাটকটি কে রচনা করেন?
  1. ক) দীনবন্ধু মিত্র
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) গিরিশচন্দ্র ঘোষ
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
‘বিসর্জন’ নাটকটি কে রচনা করেন- রবীন্দ্রনাথ ঠাকুর।

কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক। মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত। ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।

তাঁর উল্লেখযোগ্য নাটক:
- বিসর্জন
- রাজা
- ডাকঘর
- অচলায়তন
- চিরকুমার সভা
- রক্তকরবী
- তাসের দেশ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর.
২০.
'Good Earth' উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) Pearl S. Buck
  2. খ) Charles Dickens
  3. গ) Mark Twain
  4. ঘ) H.G. Wells
ব্যাখ্যা
♦ 'Good Earth' উপন্যাসটির রচয়িতা হলো - Pearl S. Buck.

• The Good Earth:
- এটি Pearl S. Buck লিখিত একটি novel.
- তিনি এই novel টির জন্যে Nobel prize পান। 
- এটি 1931 সালে প্রকাশিত হয়।
- The novel is about peasant life in China in the 1920s.

• Pearl S. Buck:
- তিনি একজন American author.
- She is noted for her novels about life in China.
- তিনি 1938 সালে সাহিত্যে nobel prize পান।

• Notable works:
- Dragon Seed
- East Wind, West Wind
- The Eternal Wonder
- The Good Earth

Source: Britannica.
২১.
'সব ঝিনুকে মুক্ত মিলে না’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারণে কোন বিভক্তি?
  1. ক) কর্তকারকে ২য়া
  2. খ) কর্মে ৪র্থী
  3. গ) করণে ৭মী
  4. ঘ) অপাদানে ৪র্থী
অনির্ধারিত
ব্যাখ্যা

অপাদান কারক:
যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।

প্রশ্নোক্ত বাক্যে ঝিনুক থেকে মুক্তা উৎপন্ন হওয়ার কথা বলা হয়েছে। তাই তা অপাদান কারক।

এতে 'এ' বিভক্তি যুক্ত আছে, তাই এটি অপাদানে সপ্তমী বিভক্তি।

উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২.
‘অমাবস্যার চাঁদ’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) সহজলভ্য
  2. খ) দুলর্ভ বস্তু
  3. গ) লুকিয়ে থাকা
  4. ঘ) আমাবস্যার রাতে চাঁদ
ব্যাখ্যা
‘অমাবস্যার চাঁদ’ বাগধারাটির অর্থ - দুর্লভ বস্তু।

গুরত্বপূর্ণ বাগ্‌ধারাসমূহ:
আমড়া কাঠের ঢেঁকি - অপদার্থ।
কানকাটা - নির্লজ্জ।
খয়ের খাঁ - চাটুকার।
গোল্লায় যাওয়া - নষ্ট হওয়া।
কলুর বলদ - একটানা খাটুনি।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি(২০২২ সংস্করণ)।
২৩.
‘অনাদর’ কোন সমাস?
  1. ক) কর্মধারয়
  2. খ) নঞ তৎপুরুষ
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) দ্বিগু
ব্যাখ্যা
‘অনাদর’ নঞ তৎপুরুষ সমাস।
এর ব্যসাবাক্য = ন আদর।

নঞ তৎপুরুষ সমাস :
- পূর্বপদে নঞর্থক বা না-বাচক অব্যয় অর্থাৎ না, নেই, নাই, নয় প্রভৃতি ব্যবহৃত হয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে নঞ তৎপুরুষ সমাস বলা হয়।
- বাংলায় ব্যবহৃত নঞর্থক অব্যয়গুলোর মধ্যে 'নয়, না, নেই, অ, অন, অনা, আ, গর, ন, নি, বি, বে' প্রভৃতি উল্লেখযোগ্য।
- নঞ স্বরবর্ণের পূর্বে বসলে 'অন' এবং ব্যঞ্জনবর্ণের পূর্বে বসলে 'অ' হয়। যেমন- নয় কাতর = অকাতর, ন অশন = অনশন, নয় বুঝ নামঞ্জুর, নীরব, বেআইনি, নির্জন, নাস্তিক প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর ও প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২৪.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) She is always fond to talk
  2. খ) Is today's film worth seeing?
  3. গ) I asked him if he is going
  4. ঘ) It has much hot in the summer
২৫.
'I saw the boy crying' বাক্যটির Passive form হবে-
  1. ক) The boy was seen crying by me
  2. খ) The boy is seen crying by me
  3. গ) The boy cry was seen by me
  4. ঘ) The boy crying was seen by me
ব্যাখ্যা
♦ 'I saw the boy crying' বাক্যটির Passive form হবে - The boy was seen crying by me.

• Voice change এর নিয়ম অনুযায়ী, 
- Subject + verb + object present participle যুক্ত active sentence কে passive করার সময় subject, verb, object স্বাভাবিক নিয়মে পরিবর্তিত হবে
- কিন্তু present participle এর কোন পরিবর্তন হবে না।

Active voice এর: 
- Object টির subject form বসে। 
- tense অনুযায়ী auxiliary verb am/is/are বসে।
- মূল verb এর past participle form বসে।
- present participle word বসে।
- by বসে।
- Subject এর object form বসবে।

• Structure:
Object টি subject form + auxiliary verb + verb এর past participle + present participle word + by + subject এর object form.
২৬.
'ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান'- কোন ক্ষেত্রে সত্য?
  1. ক) শুধু সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে
  2. খ) শুধু স্থুলকোণী ত্রিভুজের ক্ষেত্রে
  3. গ) শুধু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে
  4. ঘ) সকল ত্রিভুজের ক্ষেত্রে
ব্যাখ্যা
আমরা জানি,
- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। 
- সকল ত্রিভুজের ক্ষেত্রে 'ত্রিভুজের তিন  কোণের সমষ্টি দুই সমকোণের সমান'
- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বলে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুই কোণের সমষ্টি = ৯০°
২৭.
a + 1/a = 4 হলে a2 + 1/a2 এর মান কত?
  1. ক) 14
  2. খ) 12
  3. গ) 16
  4. ঘ) 18
ব্যাখ্যা
প্রশ্ন: a + 1/a = 4 হলে (a2 + 1)/a2 এর মান কত?

সমাধান
দেওয়া আছে, 
a + 1/a = 4

এখন, 
(a2 + 1)/a2
= a2 + (1/a)2 
= (a + 1/a)2 - 2 . a. 1/a
= (4)2 - 2 
= 16 - 2
= 14 
২৮.
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২২ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ হলে পিতার বর্তমান বয়স কত?
  1. ক) ৪০ বছর
  2. খ) ৪২ বছর
  3. গ) ৪৪ বছর
  4. ঘ) ৪৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২২ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ হলে পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
পিতা ও দুই পুত্রের গড় বয়স = ২২ বছর।
∴ পিতা ও দুই পুত্রের মোট বয়স = (২২ × ৩) বছর = ৬৬ বছর

আবার, 
৩ বছর পর দুই পুত্রের গড় বয়স = ১৩ বছর 
∴ ৩ বছর পর দুই পুত্রের মোট বয়স = ১৩ × ২ বছর = ২৬ বছর 

বর্তমানে দুই পুত্রের মোট বয়স = (২৬ - ৩ - ৩) বছর
= ২০ বছর

∴ পিতার বর্তমান বয়স = ৬৬ - ২০
= ৪৬ বছর। 
২৯.
স্কুলের কোন ক্লাসের ৪৫ জন ছাত্রের মধ্যে ২৫ জন ফুটবল খেলে, ২২ জন ক্রিকেট খেলে এবং ৮ জন দুটিই খেলে। কতজন ছাত্র দুটির কোনটিই খেলে না?
  1. ক) ৫ জন
  2. খ) ৬ জন
  3. গ) ৮ জন
  4. ঘ) ১০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: স্কুলের কোন ক্লাসের ৪৫ জন ছাত্রের মধ্যে ২৫ জন ফুটবল খেলে, ২২ জন ক্রিকেট খেলে এবং ৮ জন দুটিই খেলে। কতজন ছাত্র দুটির কোনটিই খেলে না?

সমাধান:
শুধু ফুটবল খেলে = (৪৫ - ২৫) জন 
= ২০ জন

আবার, 
শুধু ক্রিকেট খেলে = (৪৫ - ২২) জন 
= ২৩ জন
∴ শুধু ফুটবল, ক্রিকেট ও উভয় খেলায় খেলে = (২০ + ২৩ + ৮) জন
= ৫১ জন 

∴ দুটির কোনটিই খেলে না = (৫১ - ৪৫) জন 
= ৬ জন। 
৩০.
কাজ করার সামর্থ্যকে বলে-
  1. ক) ক্ষমতা
  2. খ) শক্তি
  3. গ) কাজ
  4. ঘ) বল
ব্যাখ্যা
• কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।

- অপরদিকে:
• যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।
• কোন বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির সরণ ঘটে, তাহলে বল এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে।
• একক সময়ে ব্যক্তি বা উৎসটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণই হচ্ছে ক্ষমতা। 

সূত্র: ৯ম-১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান বই। 
৩১.
সিএনজি (CNG) এর অর্থ কী?
  1. ক) নতুন ধরণের ট্যাক্সি ক্যাব
  2. খ) সীসাযুক্ত পেট্রোল
  3. গ) কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
  4. ঘ) এর কোনটিই নয়
ব্যাখ্যা
• সিএনজি (CNG) এর অর্থ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস। 

• প্রাকৃতিক গ্যাসকে অতি উচ্চ চাপে সংকুচিত করা হলে প্রাপ্ত নমুনাকে CNG বলে।
- এটি পরিবেশ বান্ধব জ্বালানি।
- বাংলাদেশ সরকার পরিবেশ দূষণ রোধকল্পে যাবাহনসমূহকে সিএনজিতে রূপান্তরের প্রক্রিয়াকে উৎসাহিত করতে ২০০১ সালে সিএনজি থ্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করে। 

সূত্র: উচ্চ মাধ্যমিক রসায়ন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।  
৩২.
কোন প্রাণীর তিনটি হৃদপিণ্ড?
  1. ক) ক্যাটল ফিস
  2. খ) সিল মাছ
  3. গ) কচ্ছপ
  4. ঘ) হাঙ্গর
ব্যাখ্যা
• ক্যাটল ফিসের তিনটি হৃদপিণ্ড আছে। 

- মানুষের হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট।
- উপরের দিকে দুটি অলিন্দ এবং নিচের দিকে দুটি নিলয়।
- তেলাপোকার হৃৎপিণ্ড ১৩ প্রকোষ্ঠ বিশিষ্ট।
- ব্যাঙের হৃৎপিণ্ড ৩ প্রকোষ্ঠ বিশিষ্ট।
- ক্যাটল ফিস এবং অক্টোপাসের হৃৎপিণ্ড আছে ৩টি করে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩৩.
বাংলাদেশের নির্বাচনে ভোটারের নূন্যতম বয়স সীমা কত?
  1. ক) ১৬ বছর
  2. খ) ১৮ বছর
  3. গ) ২০ বছর
  4. ঘ) ২১ বছর
ব্যাখ্যা
• বাংলাদেশের নির্বাচনে ভোটারের নূন্যতম বয়স সীমা ১৮ বছর। 

• বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স ২৫ বছর।
- বাংলাদেশ সংবিধানের ১২২(২) খ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির নূন্যতম বয়স ১৮ বছর।
- সংবিধানের ১২২(১) অনুচ্ছেদে বলা আছে 'প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার- এই নীতির ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়।'
- তাই ভোটার হওয়ার নূন্যতম বয়স ১৮ বছর।
- রাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স ৩৫ বছর।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৩৪.
বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কী?
  1. ক) গারো
  2. খ) কিওক্রাডং
  3. গ) তাজিংডং
  4. ঘ) জয়ন্তিয়া
ব্যাখ্যা
• বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়চূড়া বা পর্বত শৃঙ্গের নাম - তাজিংডং বা বিজয়।

• তাজিংডং এর উচ্চতা:
- ১২৩১ মি. বা ৪০৩৯ ফুট [সূত্র: মাধ্যমিক ভূগোল] ৷
- ১৩৭২ মি. বা ৪৫০০ ফুট [সূত্র: বাংলাদেশ পর্যটন কর্পোরেশন] ৷
- ১০০৩ মিটার [সূত্র: জেলা প্রশাসক কার্যালয়, বান্দরবান]।
- বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং (রুমা, বান্দরবান)।
- বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড় হচ্ছে গারো পাহাড়।

উৎস: ভূগোল ও পরিবেশ নবম দশম শ্রেণি।
৩৫.
কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতে কবে?
  1. ক) ১৯৯৭ সালে
  2. খ) ১৯৯৮ সালে
  3. গ) ১৯৯৯ সালে
  4. ঘ) ২০০০ সালে
ব্যাখ্যা
- কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আর্ন্তজাতিক ম্যাচ জেতে ১৯৯৮ সালে। 

- ১৯৯৭ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ আই সি সি ট্রফি। পুরো প্রতিযোগিতা কৃত্রিম টার্ফ বসানো পীচে অনুষ্ঠিত হয়।
- এই প্রতিযোগিতার সেমিফাইনালে তৎকালীন অধিনায়ক আকরাম খানের অসামান্য ব্যাটিং দৃঢ়তায় হল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করে ( সেরা ৩টি দল এই সুযোগ পায় ) । বৃষ্টি বিঘ্নিত ফাইনালে কেনিয়াকে ১ উইকেটে পরাজিত করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। একই বছরে (১৯৯৭ সালে) বাংলাদেশকে আই সি সি ওয়ানডে স্ট্যাটাস প্রদান করে ।

- ১৯৯৮ সালে ভারতে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় প্রতিযোগিতায় কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাদের প্রথম জয় লাভ করে।

সূত্র: দৈনিক প্রথম আলো।