পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৫২
সিলেবাস
পরীক্ষা – ১৭: ফুল মডেল টেস্ট-২ (সম্পূর্ণ সিলেবাস)।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ৫২ প্রশ্ন

.
নিচের কোন সময়টি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকে নির্দেশ করে?
  1. ক) জুন, ২০২০ - জুন, ২০২৫
  2. খ) জুলাই, ২০২০ - জুলাই, ২০২৫
  3. গ) জুলাই, ২০২০ - জুন, ২০২৫
  4. ঘ) জুলাই, ২০২১ - জুন, ২০২৫
ব্যাখ্যা
• বাংলাদেশ সরকারের “পরিকল্পনা কমিশন” এর ‘সাধারণ অর্থনীতি বিভাগ (General Economic Division)’ পঞ্চবার্ষিকী পরিকল্পনা (Fiveyear Plan) প্রণয়ন করে থাকে।
• সাম্প্রতিক করোনা পরিস্থিতির জন্য সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ আগেই শেষ হলেও অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যকর হতে দেরি হয়। 
- এর মেয়াদকাল জুলাই, ২০২০ - জুন, ২০২৫। 
• অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হবে :-
১। কর্মসংস্থান তৈরিতে জিডিপির প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।
২। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা করা।
৩। সবার সমান সুযোগ নিশ্চিত করতে সাম্য ও সমতা নিশ্চিত করা।

তথ্যসূত্র:- অর্থনৈতিক সমীক্ষা ২০২২।
.
'International Finance Corporation' এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা, সুইজারল্যান্ড
  2. খ) গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
  3. গ) লন্ডন, যুক্তরাজ্য
  4. ঘ) ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
▪ IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
▪ এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
▪ IFC ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
▪ এর সদস্য সংখ্যা ১৮৫টি।
▪ IFC এর সদরদপ্তর - ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। 
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪৫টি।
▪ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিউপ/Makhtar Diop (সেনেগাল)। ১ মার্চ, ২০২১ সালে তিনি দায়িত্ব গ্রহন করেন।
▪ বাংলাদেশ ১৮ জুন, ১৯৭৬ সালে IFC - এর সদস্যপদ লাভ করে।    

তথ্যসূত্র:- IFC ওয়েবসাইট।
.
হাজং জনগোষ্ঠীর বসবাস কোন জেলায়?
  1. ক) নেত্রকোনা
  2. খ) শেরপুর
  3. গ) সিলেট
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
• হাজং জনগোষ্ঠীর অধিকাংশের বসবাস ময়মনসিংহ জেলায়।
• এছাড়া নেত্রকোনা, শেরপুরসিলেট জেলাতেও হাজংদের বসবাস রয়েছে।
• হাজংদের আদি নিবাস উত্তর বার্মায়।
• এদের সমাজ কাঠামো পিতৃতান্ত্রিক।
• হাজং শব্দের অর্থ ‘মাটির পোকা’।
• হাজংরা ধর্মীয় বিশ্বাসে হিন্দু ধর্মাবলম্বী।
• তবে তাদের কিছু নিজস্ব আদি বিশ্বাস আছে। উপাসানাভেদে হাজংদের কেউ কেউ শক্তির উপাসক। আবার কেউ কেউ বৈষ্ণবপন্থি।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
.
'বঙ্গবন্ধু টানেল' কোন দুটি অংশগকে যুক্ত করবে?
  1. ক) পতেঙ্গা - আনোয়ারা
  2. খ) কতোয়ালি - আনোয়ারা
  3. গ) দোহাজারি - কক্সবাজার
  4. ঘ) পটিয়া - চকোরিয়া
ব্যাখ্যা
বঙ্গবন্ধু টানেল
• দেশের ফাস্ট ট্র্যাক মেগাপ্রকল্পের একটি বঙ্গবন্ধু টানেল নির্মাণ।
• চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হচ্ছে দেশের প্রথম টানেল।
• জাপানি সংস্থা জাইকা প্রথম কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের সুপারিশ করে।
• ১৪ অক্টোবর ২০১৭ বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং চীন সরকারের পক্ষ থেকে দ্য এক্সিম ব্যাংক অব চায়না এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং ঐ দিনই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
• মূল টানেলের দৈর্ঘ্য ৩.৪ কিমি এবং উভয় পাশের সংযোগ সড়ক ৫.৩৫ কিমি।
• চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মিত হচ্ছে। এটি চট্টগ্রাম শহরের পতেঙ্গা ও আনোয়ারা ‍উপজেলাকে সংযুক্ত করবে।
• টানেলের নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (CCCC)।
• এর নির্মাণ কাজ শুরু হয় ২৪ ফেব্রুয়ারি ২০১৯ এবং এটি ২০২২ সালে উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তথ্যসূত্র:- বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
.
একটি ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৪২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ৩০ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?
  1. ক) ১৪ জন
  2. খ) ১৬ জন
  3. গ) ৫৬ জন
  4. ঘ) ৫৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৪২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ৩০ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?

সমাধান: 
 ৪২ দিনে খাবার খেতে পারে ৪০ জন ছাত্র
১ দিনে খাবার খেতে পারে ৪০ × ৪২ জন ছাত্র
১ দিনে খাবার খেতে পারে (৪০ × ৪২)/৩০ জন ছাত্র
                                      = ৫৬ জন 
∴ নতুন ছাত্রের সংখ্যা = ৫৬ - ৪০ = ১৬ জন
.
একটি বই প্রকৃত মূল্যের শতকরা ৮৫ ভাগ মূল্যে ২০৪ টাকায় বিক্রয় হলো। বইয়ের প্রকৃত মূল্য কত? 
  1. ক) ২১০ টাকা
  2. খ) ২১৫ টাকা
  3. গ) ২৩৫ টাকা
  4. ঘ) ২৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই প্রকৃত মূল্যের শতকরা ৮৫ ভাগ মূল্যে ২০৪ টাকায় বিক্রয় হলো। বইয়ের প্রকৃত মূল্য কত? 

সমাধান:
৮৫ টাকা বিক্রয়মূল্য হলে প্রকৃতমূল্য ১০০ টাকা 
১ টাকা বিক্রয়মূল্য হলে প্রকৃতমূল্য ১০০/৮৫ টাকা 
২০৪ টাকা বিক্রয়মূল্য হলে প্রকৃতমূল্য (১০০ × ২০৪)/৮৫ টাকা 
                                                      = ২৪০ টাকা
.
1/5 + 1/52 + 1/53 + ................ অনন্ত ধারার অসীমতক সমষ্টি কত?
  1. ক) 1/2
  2. খ) 1/3
  3. গ) 1/4
  4. ঘ) 1/5
ব্যাখ্যা
প্রশ্ন: 1/5 + 1/52 + 1/53 + ................ অনন্ত ধারার অসীমতক সমষ্টি কত?

সমাধান:
এখানে 
১ম পদ a = 1/5
সাধারণ অনুপাত r  = (1/52) ÷ (1/5)
                              = (1/25) × (5/1)
                              = 1/5
অসীমতক সমষ্টি = a/(1 - r)
                           = (1/5)/{1 - (1/5)}
                           = (1/5)/{(5 - 1)/5}
                           = (1/5)/(4/5)
                            = (1/5) × (5/4)
                             = 1/4
.
একটি ত্রিভুজের পরিসীমা 75 সে.মি.। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3 : 5 : 7 হলে, সবচেয়ে বৃহত্তম বাহুর দৈর্ঘ্যে কত?
  1. ক) 15 সে.মি.
  2. খ) 20 সে.মি.
  3. গ) 25 সে.মি.
  4. ঘ) 35 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের পরিসীমা 75 সে.মি.। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3 : 5 : 7 হলে, সবচেয়ে বৃহত্তম বাহুর দৈর্ঘ্যে কত?

সমাধান:
ধরি,
বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3x সে.মি.; 5x সে.মি. এবং 7x সে.মি.

শর্তমতে,
3x + 5x + 7x = 75
বা, 15x = 75
∴ x = 5
সবচেয়ে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য = 7 × 5 সে.মি.
                                            = 35 সে.মি.
.
A = {2, 3, 5, a} এবং B ={2, 4, a} হলে, P(A ∩ B) এর উপাদান সংখ্যা কত? 
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: A = {2, 3, 5, a} এবং B ={2, 4, a} হলে P(A ∩ B) এর উপাদান সংখ্যা কত? 

সমাধান:
দেয়া আছে, 
A = {2, 3, 5, a}
B ={2, 4, a}

 A ∩ B = {2, 3, 5, a} ∩ {2, 4, a}
         = {2, a}

(A ∩ B) এর উপাদান সংখ্যা = 2
P(A ∩ B) এর উপাদান সংখ্যা = 22 = 4
১০.
৫, ৭, ৯, ১০, ১৫, ৯, ৭, ১১, ৬, ১৬ সংখ্যাগুলোর মধ্যক কোনটি? 
  1. ক) ৮
  2. খ) ৯
  3. গ) ১০
  4. ঘ) ১১
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ৭, ৯, ১০, ১৫, ৯, ৭, ১১, ৬, ১৬ সংখ্যাগুলোর মধ্যক কোনটি? 

সমাধান: 
প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধক্রমানুসারে সাজিয়ে পাই,
৫, ৬, ৭, ৭, ৯, ৯, ১০, ১১, ১৫, ১৬
এখানে,
n  = ১০ 

মধ্যক = {(১০/২) তম পদ ও (১০/২) + ১ তম পদের যোগফল}/২
          = { ৫তম পদ ও ৬ তম পদের যোগফল}/২  
         =(৯ + ৯)/২
         = ১৮/২
         = ৯
১১.
চক্রবৃদ্ধি মুনাফায় ৪০০ টাকার ৩ বছরের সুদে-আসলে কত টাকা হবে যখন মুনাফার হার ১০%?
  1. ক) ৪৩৬.৪০ টাকা 
  2. খ) ৪৮৬.৪০ টাকা 
  3. গ) ৫৩২.৪০ টাকা 
  4. ঘ) ৫৮৬.৪০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: চক্রবৃদ্ধি মুনাফায় ৪০০ টাকার ৩ বছরের সুদে-আসলে কত টাকা হবে যখন মুনাফার হার ১০%?

সমাধান:
এখানে,
আসল p = ৪০০ টাকা,
সময় n = ৩ বছর,
সুদের হার r = ১০%

∴ চক্রবৃদ্ধি সুদাসল = P(১ + r)n
= ৪০০ × (১ + ১০/১০০)
= ৪০০ × (১১০ × ১১০ × ১১০)/(১০০ × ১০০ × ১০০)
=  ৫৩২.৪০ টাকা
১২.
F(x) = x3 + 9x2 - 3x - 4 হয়, তবে F( - 1) এর মান কত?
  1. ক) 7
  2. খ) 6
  3. গ) 5
  4. ঘ) - 1
ব্যাখ্যা
প্রশ্ন: F(x) = x3 + 9x2 - 3x - 4 হয়, তবে F( - 1) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে,
 F(x) = x3 + 9x2 - 3x - 4
F( - 1) = ( - 1)3 + 9 ( - 1)2 - 3( - 1) - 4
          = - 1 + 9 × 1 + 3 - 4
          = - 1 + 9 + 3 - 4
         = 12 - 5 
         = 7
১৩.
২৪ নিচের কোন সংখ্যার ১৬% এর সমান? 
  1. ক) ১৫০
  2. খ) ১৯০
  3. গ) ১৬০
  4. ঘ) ২২০
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪ নিচের কোন সংখ্যার ১৬% এর সমান? 

সমাধান:
ধরি,
x এর ১৬% = ২৪
বা, x = (২৪ × ১০০)/১৬
∴ x = ১৫০
১৪.
A = 45° হলে, 2tanA/(1 + tan2A) এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) - 1
  4. ঘ) - 2
ব্যাখ্যা
প্রশ্ন: A = 45° হলে, 2tanA/(1 + tan2A) এর মান কত? 

সমাধান:
দেয়া আছে,
A = 45°

2tanA/(1 + tan2A) = 2tan45°/(1 + tan245°)
                              = 2.1/(1 + 12)
                               = 2/(1 + 1)
                                = 2/2
                                = 1
১৫.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 32 মিটার। ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে, এর ভূমির দৈর্ঘ্য কত?
  1. ক) 6 মিটার 
  2. খ) 8 মিটার 
  3. গ) 12 মিটার 
  4. ঘ) 16 মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 32 মিটার। ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে, এর ভূমির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনেকরি
ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য =x  মিটার 
সমান সমান বাহুর দৈর্ঘ্য = x এর 5/6 মিটার 
                                       = 5x /6
প্রশ্নমতে,
x + (5x/6) + (5x/6) = 32
(6x + 5x + 5x)/6 = 32
16x/6 = 32
x = (32 × 6)/16
x = 12 মিটার
১৬.
x + 5, x2 + 5x এবং x2 + 8x + 15 এর গ. সা. গু কত?
  1. ক) 1
  2. খ) (x + 5)
  3. গ) x(x + 3)(x + 5)
  4. ঘ) (x + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x + 5, x2 + 5x এবং x2 + 8x + 15 এর গ. সা. গু কত?

সমাধান:
১ম রাশি = x + 5
২য় রাশি = x2 + 5x = x(x + 5)
৩য় রাশি = x2 + 8x + 15 
             = x2 + 3x + 5x + 15
              = x(x + 3) + 5(x + 3)
             = (x + 3)(x + 5)

নির্ণেয় গ.সা.গু =(x + 5)
১৭.
∠a ও ∠bপরস্পর পূরক কোণ। ∠a = 35° হলে, ∠b = কত?
  1. ক) 145°
  2. খ) 55°
  3. গ) 35°
  4. ঘ) 65°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠a ও ∠bপরস্পর পূরক কোণ। ∠a = 35° হলে, ∠b = কত?

সমাধান:
দুইটি কোনের সমষ্টি 90° হলে,  কোণ দুইটি একটিকে অপরটির পূরক কোণ বলে।
∠a ও ∠b পরস্পর পূরক কোণ
∠a+ ∠b = 90°
65° + ∠b = 90°
 ∠b =90° - 35°
 ∠b = 55°
১৮.
।5 - 2x। < 9 অসমতাটির সমাধান হবে-
  1. ক) - 7 < x < 2
  2. খ) - 1 < x < 5
  3. গ) - 2 < x < 7
  4. ঘ) - 3 < x < 5
ব্যাখ্যা
প্রশ্ন: ।5 - 2x। < 9 অসমতাটির সমাধান হবে-

সমাধান: 
 ।5 - 2x। < 9 
বা, - 9 < 5 - 2x < 9
বা, - 9 - 5 < 5 - 2x - 5 < 9 - 5
বা, - 14 < - 2x < 4
বা, - 14/2 < - 2x/2 < 4/2
বা, - 7 < - x < 2
বা, - 7(- 1) > (- x)(- 1) > 2(- 1)
বা, 7 > x > - 2
     - 2 < x < 7
১৯.
log2√6 + log2√(2/3) = কত?
  1. ক) 1/2
  2. খ) 1
  3. গ) 1/6
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: log2√6 + log2√(2/3) = কত? 

সমাধান: 
log2√(2 × 3) + log2√(2/3)
log2(2 × 3)1/2 + log2(2/3)1/2
(1/2)log22 + (1/2)log23 + (1/2)log22 - (1/2)log23
= (1/2) .1 + (1/2) .1 
= (1/2) + (1/2)
= (1 + 1)/2
= 2/2
 = 1
২০.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অংকের তিনগুণ। দশক স্থানীয় অঙ্কটি 2 হলে বিনিময়কৃত সংখ্যাটি কত? 
  1. ক) 31
  2. খ) 62
  3. গ) 93
  4. ঘ) 13
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অংকের তিনগুণ। দশক স্থানীয় অঙ্কটি 2 হলে বিনিময়কৃত সংখ্যাটি কত? 

সমাধান:
মনেকরি
দশক স্থানীয় অঙ্ক = x
একক স্থানীয় অঙ্ক = 3x
সংখ্যাটি = 10 × x + 3x
             = 10x + 3x 
              = 13x 

দেয়া আছে 
দশক স্থানীয় অঙ্ক = 2
সংখ্যাটি =13 × 2 = 26
বিনিময়কৃত সংখ্যাটি = 62
২১.
তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রূপার অনুপাত ৩ : ৫। ৫৭ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে?
  1. ক) ১২ গ্রাম
  2. খ) ১৮ গ্রাম
  3. গ) ৩০ গ্রাম
  4. ঘ) ৩২ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রূপার অনুপাত ৩ : ৫। ৫৭ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে?

সমাধান:
তামা : দস্তা = ১ : ২ = ৩ : ৬
দস্তা : রূপা = ৩ : ৫ =৬ : ১০
তামা : দস্তা : রূপা = ৩ : ৬ : ১০ 

অনুপাতের রাশির যোগফল = ৩ + ৬ + ১০ = ১৯ 

গহনায় রূপা আছে = ৫৭ এর (১০/১৯) গ্রাম = ৩০ গ্রাম
২২.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার ৩/৪ অংশ এবং ক্ষেত্রফল ৩৬৩ বর্গমিটার হলে, ক্ষেত্রটির ভূমি কত? 
  1. ক) 18.5 মিটার
  2. খ) 17.5 মিটার
  3. গ) 16.5 মিটার
  4. ঘ) 15.5 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি উচ্চতার ৩/৪ অংশ এবং ক্ষেত্রফল ৩৬৩ বর্গমিটার হলে, ক্ষেত্রটির ভূমি কত? 

সমাধান:
মনেকরি, 
সামান্তরিকের উচ্চতা = x মিটার
 সামান্তরিকের ভূমি = 3x/4 মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
প্রশ্নমতে,
(3x/4)× x = 363
বা,3x2 = 363 × 4
বা, x2 = (363 × 4)/3
বা, x2 = 484
   ∴ x = 22 

 সামান্তরিকের ভূমি = (3 × 22)/4 = 16.5 মিটার
২৩.
একটি সংখ্যা ৫৫০ থেকে যত বড় ৭২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত? 
  1. ক) ৭৩৫
  2. খ) ৬৩৫
  3. গ) ৫৩৫
  4. ঘ) ৪৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫৫০ থেকে যত বড় ৭২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত? 

সমাধান: 
মনেকরি 
সংখ্যাটি ক 
প্রশ্নমতে 
ক - ৫৫০ = ৭২০ - ক 
ক + ক = ৭২০ + ৫৫০ 
২ক = ১২৭০
ক = ১২৭০/২
ক = ৬৩৫
২৪.
a + b = √9 এবং a - b = √7 হলে, (a2 + b2)/4 এর মান কত?
  1. ক) 8
  2. খ) 4
  3. গ) 16
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = √9 এবং a - b = √7 হলে, (a2 + b2)/4 এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
a + b = √9
a - b = √7
আমরা জানি 
2(a2 + b2) = (a + b)2 + (a - b)2
2(a2 + b2) = (√9)2 + (√7)2
2(a2 + b2) = 9 + 7 
2(a2 + b2) = 16
(a2 + b2) = 8

এখন 
(a2 + b2)/4 = 8/4 = 2
২৫.
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কোনটি?
  1. ক) স্বল্প
  2. খ) ষোড়শ
  3. গ) ষড়ানন
  4. ঘ) অহর্নিশ
ব্যাখ্যা
• কিছু ব্যঞ্জনসন্ধি নিয়ম ছাড়া হয়, সেগুলােকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি বলে।
যেমন – ষট্‌+দশ = ষোড়শ 
আরও কিছু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি- 

গাে+পদ = গােষ্পদ,
এক+দশ = একাদশ,
বৃহৎ+পতি = বৃহস্পতি
পতট+অঞ্জলি = পতঞ্জলি 
বন্‌+পতি = বনস্পতি 
পর্‌+পর = পরষ্পর
আ+চর্য = আশ্চর্য
তৎ+কর = তস্কর ইত্যাদি।

অহঃ+নিশ= অহর্নিশ - বিসর্গসন্ধি 
ষট্‌+আনন = ষড়ানন - ব্যঞ্জনসন্ধি 
সু + অল্প = স্বল্প - স্বরসন্ধি 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
তাড়িত ব্যঞ্জনধনির প্রয়োগ ঘটেছে কোন শব্দে?
  1. ক) পতাকার
  2. খ) রং
  3. গ) গাড়
  4. ঘ) লাল
ব্যাখ্যা
'গাড়' শব্দের 'ড়' তাড়িত ব্যঞ্জনধনি।

• যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মুর্ধায় টোকা দেওয়ার মতো করে একবার ছুঁয়ে যায়, তাকে তাড়িত ব্যঞ্জন বলে।
- বাড়ি, মূঢ় প্রভৃতি শব্দের ড়, ঢ় তাড়িত ব্যঞ্জনধনির উদাহরণ।

• যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভ একাধিক বার অতি দ্রুত দন্তমূল্কে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করে, তাকে কম্পিত ব্যঞ্জন বলে।
- 'রং' শব্দের 'র' কম্পিত ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

• যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা দন্তমূল স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতাস জিভের দুই পাশ দিয়ে বেরিয়ে যায়, তাকে পার্শ্বিক ব্যঞ্জন বলে।
যেমন: 'লাল' শব্দের 'ল' পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি।
 
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
২৭.
'ইন্দ্রিয়গ্রাহ্য' কোন প্রকার তৎপুরুষ সমাস?
  1. ক) দ্বিতীয়া তৎপুরুষ সমাস
  2. খ) তৃতীয়া তৎপুরুষ সমাস
  3. গ) অলুক তৎপুরুষ সমাস
  4. ঘ) উপপদ তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
• ইন্দ্রিয়গ্রাহ্য = ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য; তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ। 

• তৃতীয়া তৎপুরুষ সমাস:
- যে সমাসে পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক, তে ইত্যাদি) লােপ পায়, তাকে বলা হয় তৃতীয়া তৎপুরুষ সমাস।
যেমন-
- মধু দিয়ে মাখা = মধুমাখা,
- শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ,
- বস্ত্র দ্বারা আচ্ছাদিত = বস্ত্রাচ্ছাদিত,
- লাঠি দ্বারা খেলা = লাঠিখেলা,
- ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য = ইন্দ্রিয়গ্রাহ্য,
- দৃষ্টি দ্বারা হীন = দৃষ্টিহীন,
- বিনয় দ্বারা অবনত = বিনয়াবনত,
- বাগ দ্বারা দত্তা = বাগদত্তা,
- মন দ্বারা গড়া = মনগড়া,
- শােক দ্বারা আর্ত = শােকার্ত, প্রভৃতি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮.
Penal Code এর সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) দণ্ড
  2. খ) দণ্ডমূলক
  3. গ) দণ্ড আইন
  4. ঘ) দন্ডবিধি
ব্যাখ্যা
Penal Code এর সঠিক পারিভাষিক শব্দ = দন্ডবিধি 
অন্যদিকে, 
Penalty = দণ্ড, শাস্তি
Penal = দণ্ডমূলক, দণ্ড-
Penal law = দণ্ড আইন। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
২৯.
'দ্বীপ' এর ব্যাসবাক্য কোনটি?
  1. ক) দুই হাত সামনে যার
  2. খ) দুই দিকে অপ যার
  3. গ) দুই বার ফল ধরে যে গাছে
  4. ঘ) অন্তর্গত অপ যার
ব্যাখ্যা
'দ্বীপ' এর ব্যাসবাক্য = দুই দিকে অপ(জল) যার। 

নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস:
যে বহুব্রীহি সমাস কোনাে নিয়মের সাহায্যে ব্যাখ্যা করা যায় না, তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস।
যেমন-
দুই দিকে অপ(জল) যার = দ্বীপ,
অন্তর্গত অপ(জল) যার = অন্তরীপ,
নরাকারের পশু যে = নরপশু,
জীবিত থেকেও যে মৃত = জীবন্মৃত,
পণ্ডিত হয়েও যে মূর্খ = পণ্ডিতমূৰ্থ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০.
'গেঁয়ো' এর বিশেষ্য রূপ কোনটি?
  1. ক) গাঁ
  2. খ) গেছো
  3. গ) গ্রাম্য
  4. ঘ) গ্রামীণ
ব্যাখ্যা
• গাঁ (বিশেষ্য) 
অর্থ: গ্রাম। 

• গেঁয়ো (বিশেষণ) 
অর্থ: 
- গ্রামবাসী
- গ্রামসম্বন্ধীয় 
- গ্রাম্য

• গ্রাম্য (বিশেষণ) 
অর্থ: গ্রামসংক্রান্ত 

• গ্রামীণ (বিশেষণ) 
অর্থ: গ্রামজাত 

• গেছো (বিশেষণ) 
অর্থ: গাছসংক্রান্ত।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩১.
নিম্নের কোনটি অশুদ্ধ শব্দ?
  1. ক) প্রত্যাহিক
  2. খ) প্রাতঃকৃত্য
  3. গ) প্রাতরাশ
  4. ঘ) প্রাতর্ভ্রমণ
ব্যাখ্যা
অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ- 

প্রাত্যহিক (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = প্রাত্যহ+ইক
অর্থ: 
- প্রতিদিনের।
- প্রত্যহ সংঘটিত হয় এমন; প্রত্যহ পালনীয় 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩২.
একুশের প্রথম সংকলনের সম্পাদক কে?
  1. ক) মাহবুবর রহমান
  2. খ) হাসান হাফিজুর রহমান
  3. গ) আ ন ম গাজীউল হক
  4. ঘ) আলতাফ মাহমুদ
ব্যাখ্যা
• একুশের প্রথম সংকলনের নাম ‘একুশে ফেব্রুয়ারি’।
- এটি সম্পাদনা করেছেন কবি হাসান হাফিজুর রহমান
- ১৯৫৩ সালে পুঁথিপত্র প্রকাশনী থেকে সংকলনটি প্রকাশিত হয়।
- প্রকাশক ছিলেন বিশিষ্ট রাজনৈতিক কর্মী মোহাম্মদ সুলতান ।
- এই সংকলনের অসাধারণ স্কেচগুলো করেন মুর্তজা বশীর।
- হাসান হাফিজুর রহমানের অনুরোধে নিজ হাতে উৎসর্গপত্রটি লিখে দেন আনিসুজ্জামান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৩.
[ও] উচ্চারণ-
  1. ক) সংবৃত
  2. খ) বিবৃত
  3. গ) অর্ধ-সংবৃত
  4. ঘ) অর্ধ-বিবৃত
ব্যাখ্যা
স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খােলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত:
- সংবৃত: [ই], [উ];
- অর্ধ-সংবৃত: [এ], [ও];
- অর্ধ-বিবৃত: [অ্যা] [অ];
- বিবৃত: [আ]।

সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোট কম খেলে;
বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোট বেশি খােলে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩৪.
"ওরা নিজেরা নিজেরা সমস্যার সমাধান করে ফেললো।"- বাক্যে 'নিজেরা নিজেরা'---
  1. ক) পারস্পরিক সর্বনাম
  2. খ) অনির্দিষ্ট সর্বনাম
  3. গ) নির্দেশক সর্বনাম
  4. ঘ) আত্মবাচক সর্বনাম
ব্যাখ্যা
• বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকেই সর্বনাম পদ বলে।
- সর্বনাম পদগুলোকে মূলত ৯ ভাগে ভাগ করা যায়।
যথাঃ
১. ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম: আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা।
২. আত্মবাচক সর্বনাম: স্বয়ং, নিজ, খোদ, আপনি।
৩. নির্দেশক সর্বনামঃ
নিকট নির্দেশক - এ, এই, এরা, ইহারা, ইনি।
দূর নির্দেশক - ও, ওই, ওরা, উনি।
৪. অনির্দষ্ট সর্বনাম: কেউ, কোথাও, কিছু, একজন।
৫. প্রশ্নবাচক সর্বনাম: কে, কারা, কাকে, কার, কী ইত্যাদি।
৬. সাপেক্ষ সর্বনাম: যারা-তারা, যে-সে, যেমন-তেমন ইত্যাদি।
৭. পারস্পরিক সর্বনাম: পরস্পর, নিজেরা নিজেরা ইত্যাদি।
৮. সকল/সাকুল্যবাচক সর্বনাম: সব, সকল, সমুদয়, তাবৎ, সমস্ত ইত্যাদি।
৯. অন্যবাচক সর্বনাম: অন্য, অপর, পর, অমুক ইত্যাদি।

- তবে পুরাতন বই অনুযায়ী সর্বনাম ১০ প্রকার। ১০ নম্বরটি হলোঃ ব্যতিহারিক সর্বনাম।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩৫.
সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) আবাস - প্রবাস
  2. খ) সমষ্টি - ব্যষ্টি
  3. গ) সুকৃত - নিষ্কৃত
  4. ঘ) সুবহ - দুবহ
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দ = সমষ্টি - ব্যষ্টি 
অন্যদিকে, 
সুকৃত - দুষ্কৃত 
সুবহ - দুর্বহ 
স্ববাস - প্রবাস 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৬.
'সংসারের প্রতি বিরাগ যার' তাকে এক কথায় কী বলে?
  1. ক) নির্মোক
  2. খ) নির্বোধ
  3. গ) নির্বেদ
  4. ঘ) অনির্বচনীয়
ব্যাখ্যা
'সংসারের প্রতি বিরাগ যার' তাকে এক কথায় বলে = নির্বেদ। 

অন্যদিকে, 
নির্মোক = সাপের খোলস 
নির্বোধ = বোধ নেই যার 
অনির্বচনীয় = কথায় যা প্রকাশ করা যায় না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৭.
'লোকটি চলন্ত ট্রেনে লাফিয়ে উঠল' বাক্যে 'চলন্ত' শব্দটি কোন ধরনের বিশেষণ?
  1. ক) ভাববাচক
  2. খ) অবস্থাবাচক
  3. গ) উপাদানবাচক
  4. ঘ) বিধেয় বিশেষণ
ব্যাখ্যা
বাক্যে 'চলন্ত' শব্দটি অবস্থাবাচক বিশেষণ। 

বিশেষণের শ্রেণিবিভাগ
কোন কোন শ্রেণির শব্দকে বিশেষিত করে, সেই অনুযায়ী বিশেষণকে আলাদা করা যায়। বিশেষণ শব্দটি কীভাবে গঠিত হয়েছে, সেই বিবেচনায়ও বিশেষণকে ভাগ করা সম্ভব। এছাড়া বাক্যের মধ্যে বিশেষণটির অবস্থান কোথায় তা দিয়েও বিশেষণকে চিহ্নিত করা যায়। এসব বিবেচনায় বিশেষণকে নানা নামে উপস্থাপন করা যেতে পারে।

- অবস্থাবাচক:
যে বিশেষণ দিয়ে অবস্থা বােঝায়, তাকে অবস্থাবাচক বিশেষণ বলে।
যেমন – চলন্ত ট্রেন, তরল পদার্থ – এখানে চলন্ত ও তরল অবস্থাবাচক বিশেষণ। 

- ভাববাচক বিশেষণ:
যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে, সেসব বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে।
যেমন – “খুব ভালাে খবর’ ও ‘গাড়িটা বেশ জোরে চলছে’ – এসব বাক্যে খুব এবং বেশ ভাববাচক বিশেষণ।

- উপাদানবাচক: 
যে বিশেষণ দিয়ে উপাদান নির্দেশ করে তাকে উপাদানবাচক বিশেষণ বলে। 
যেমন, 'বেলে মাটি' 'পাথুরে মুর্তি' তে 'বেলে' ও 'পাথুরে' উপাদানবাচক বিশেষণ।

- বিধেয় বিশেষণ:
বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে, সেসব বিশেষণকে বিধেয় বিশেষণ বলে।
যেমন – ‘লােকটা পাগল’ বা ‘এই পুকুরের পানি ঘােলা’ – বাক্য দুটির ‘পাগল’ ও ‘ঘােলা’ বিধেয় বিশেষণ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩৮.
'খোশগল্প' মিশ্র শব্দটি কোন দুটি ভাষা উৎস থেকে আগত?
  1. ক) ফারসি + বাংলা
  2. খ) বাংলা + আরবি
  3. গ) বাংলা + ফারসি
  4. ঘ) আরবি + বাংলা
ব্যাখ্যা
'খোশগল্প' মিশ্র শব্দটি ফারসি+বাংলা ভাষা উৎস থেকে আগত।

খোশগল্প (বিশেষ্য) 
- ফারসি শব্দ খোশ + বাংলা শব্দ গল্প। 
অর্থ: আমোদপূর্ণ গল্পগুজব। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩৯.
'সন্দেশ' পত্রিকার সম্পাদক কে?
  1. ক) সুকুমার রায়
  2. খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর
  3. গ) সত্যজিৎ রায়
  4. ঘ) ক ও খ
ব্যাখ্যা
উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সম্পাদনায় ১৯১৩ সালে বিখ্যাত শিশুতোষ মাসিক পত্রিকা 'সন্দেশ' প্রথম প্রকাশিত হয় যা আজও  কলকাতা থেকে প্রকাশিত একটি জনপ্রিয় শিশুকিশোর সাহিত্য পত্রিকা।
- দেশবিদেশের গল্প, হাস্যকৌতুক, জ্ঞান বিজ্ঞানের কথা ইত্যাদি লেখার পাশাপাশি নিজের আঁকা নানা বুদ্ধিদীপ্ত ছবি সংযোজনের মাধ্যমে সন্দেশকে তিনি তরুণ হূদয়ের যোগ্য একটি পত্রিকা হিসেবে গড়ে তুলেছিলেন।
- তাঁর মৃত্যুর পর পুত্র সুকুমার রায় 'সন্দেশ' পত্রিকা পরিচালনা ও সম্পাদনার দায়িত্ব পালন করেন।

উৎস: বাংলাপিডিয়া।
৪০.
Choose the most appropriate statement:
  1. ক) The tourist spots aren't goodly enough for attracting foreign visitors.
  2. খ) The tourist spots aren't good as enough for attracting foreign visitors.
  3. গ) The tourist spots aren't enough good for attracting foreign visitors.
  4. ঘ) The tourist spots aren't good enough for attracting foreign visitors.
ব্যাখ্যা
- সাধারণত : Adjective/Adverb + enough হয় ।
- এই নিয়ম অনুসারে good enough সঠিক।
- Enough এরপরে Adjective বসে না তাই enough good ভুল।
- আবার enough এর সাথে কখনো as, the, ly ব্যবহার হয় না,এজন্য goodly enough, good as enough ভুল।

কিন্তু Plural countable/uncountable noun এর আগে বা পরে যেকোনো জায়গায় enough বসতে পারে।
ex: I have enough time or I have time enough.

অতএব, সঠিক উত্তর: The tourist spots aren't good enough for attracting foreign visitors. 

Source: Cliffs TOEFL
৪১.
A sermon on a moral or religious topic is called_____.
  1. ক) Homily
  2. খ) Homely
  3. গ) Homly
  4. ঘ) Homeley
ব্যাখ্যা
According to Cambridge Dictionary: 
"Homily a piece of spoken or written advice about how someone should behave."
Example: He launched into a homily on family relationships.

- A sermon or religious speech offering encouragement or moral correction is called, Homily. 
৪২.
Bricks are made_________ a mixture of clay, sand, and straw.
  1. ক) from
  2. খ) in
  3. গ) of
  4. ঘ) with
ব্যাখ্যা
The past participle of make: made can be followed by the prepositions from, of and with etc. 

- Made of - We use made of when we talk about the basic material or qualities of something. Example:  She wore a beautiful necklace made of silver.
- Make for - অগ্রসর হওয়া
- Make out - বুঝতে পারা
-  Made with: We use made with most often to talk about the ingredients of food and drink. Example: This dish is made with beef, red peppers and herbs.

On the other hand, 
Made from= It is used to refer to how something is manufactured.

So, the correct answer will be, Bricks are made from a mixture of clay, sand, and straw.

Source
: Cambridge Dictionary grammar reference.
৪৩.
If you get GPA 5, I ___________ you a smart phone.
  1. ক) have bought
  2. খ) had bought
  3. গ) buy
  4. ঘ) will buy
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত Sentenceটি  একটি 1st Conditionals sentence এর উদাহরণ।

একটি Conditional sentence  এ দুটি অংশ থাকে।
1. Condition বা শর্ত  2. Consequence বা ফলাফল। 

এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)

এটি 1st Conditional হওয়ায় পরের অংশ Future tense এ হবে।
অর্থাৎ, শূন্যস্থানে will buy হবে।
৪৪.
The opposite word of "Grandiloquent" is:
  1. ক) Bombastic
  2. খ) Magniloquent
  3. গ) Unpretentious
  4. ঘ) Pretentious
ব্যাখ্যা

Grandiloquent
[গ্র্যান্‌ডিলাকোআন্‌ট্‌]
(adjective)
 
- Synonyms: Bombastic (আড়ম্বরপূর্ণ), Magniloquent (শব্দ, বক্তৃতার ক্ষেত্রে বাগাড়ম্বরপূর্ণ), Pretentious (আত্মাভিমানী; আত্মশ্লাঘা), Brag (দম্ভোক্তি) Rand (গলাবাজি)। 

- Antonyms: Unpretentious (নিরহঙ্কার), Concise (সংক্ষিপ্ত), Short (সার), Pragmatic (প্রায়োগিক), Simple (সাধারণ)।

- English Meaning: A grandiloquent style or way of using language is complicated in order to attract admiration and attention, especially in order to make someone or something seem important.

- Bangla Meaning: বাগাড়ম্বরপূর্ণ: a grandiloquent style.

- Other Forms: Grandiloquence [গ্র্যান্‌ডিলাকোআন্‌স্‌] (noun).

Example Sentence: 
1. Her speech was full of grandiloquent language, but it contained no new ideas.
2. A heavyweight champion who was famous for his entertaining grandiloquence prior to every match.

So, the correct answer is Unpretentious.

Source: LiveMCQ Vocabulary booster. 

৪৫.
The information_______ quite helpful.
  1. ক) are
  2. খ) were
  3. গ) is
  4. ঘ) should
ব্যাখ্যা
- Uncountable Noun সব সময় singular verb গ্রহন করে থাকে। 

নিম্নে উল্লেখিত  শব্দগুলো Uncountable Noun এবং সবসময় singular verb গ্রহন করে থাকে। 
- Scenery
- Machinery
- Advice
- Information 
- Furniture
- News
- Luggage

অতএব,
- প্রদত্ত শূন্যস্থানে is বসবে। 
- পুরো বাক্যটি হবে: The information is quite helpful.
৪৬.
If you had informed me earlier , I __________ gone.
  1. ক) would
  2. খ) will have
  3. গ) would have
  4. ঘ) would had
ব্যাখ্যা
- If clause এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause এ would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
- এটাকে Third conditional বলা হয়।

- আবার, Conditional sentence- এ Had + Sub + V3 + Extension. এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়।- If you had come earlier, you would have found a good seat.

সুতরাং, সঠিক বাক্যটি হবে এমন:  If you had informed me earlier, I would not have missed the train.
৪৭.
The Juice is so cold that I cannot drink it. (Simple)
  1. ক) The Juice is so cold because I drink it.
  2. খ) The Juice is so cold to drink.
  3. গ) The Juice is too cold for me to drink.
  4. ঘ) The juice is too cold to drink it.
ব্যাখ্যা
- সাধারণত,  So +adjective+ that যুক্ত বাক্যের দুইটি clause এ ভিন্ন ভিন্ন subject থাকলে, simple করার সময় নিম্নোক্ত structure প্রযোজ্য হয়: 

Subject+ ‘to be’verb+ too +adjective + for +object( that এর পরের wordটির objectরূপ) + infinitive (এর পরে আর object হবেনা)


এছাড়া, 
এখানে কে খাবে, তা উল্লেখ আছে, সেহেতু Simple sentence এ transform করার সময়   for me কথাটির উল্লেখ করতে হবে।

সুতরাং, সঠিক উত্তর হবে: The Juice is too cold for me to drink. 
৪৮.
Karim knows______ sing.
  1. ক) how too
  2. খ) how to
  3. গ) to well
  4. ঘ) too well
ব্যাখ্যা
know-how
-  know how থাকলে verb in the infinitive (to + verb) হয়
- Sentence টি Present Indefinite Tense হওয়ায় Subject ‘He’ (3rd person singular number) এর সাথে does বসবে।
যেমন:` Sazid knows how to swim. 

অতএব,  সঠিক বাক্যটি হবে ক) - Karim knows how to sing. অর্থাৎ করিম গান গাইতে জানে। 

Source:
Cliff’s Toefl
৪৯.
Which word below cannot be used as both a noun and a verb?
  1. ক) Address
  2. খ) Delay
  3. গ) Determine
  4. ঘ) Garden
ব্যাখ্যা

Address: 
- As noun: place where a person or organization can be found or communicated with. 
 example: "He listened to an address on minor Roman poets"
- As verb: Speak to.
 example: "He addressed the crowd outside the window"

Delay 
As noun: The act of delaying.
example: Instant replay caused too long a delay.
- As verb: Cause to be slowed down or delayed.
example: Traffic was delayed by the bad weather.

Garden
As noun: A plot of ground where plants are cultivated. 
example: I have a beautiful garden at the rooftop. 
- As verb: (gardening) work in the garden.
example: My hobby is gardening. 

দেখা যাচ্ছে,  অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে উপরোক্ত তিনটিই noun  কিংবা verb দুই ভাবেই ব্যবহৃত হতে পারে। 
কিন্তু, 

Determine 
As verb: Establish after a calculation, investigation, experiment, survey, or study. 
example: Please determine the product of two numbers. 

'Determine' শব্দটি হিসেবেই verb কেবল ব্যবহৃত হতে পারে, হিসেবে নয়। এর noun form  হলো: Determinant, Determination & Determiner. 

অতএব, প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হলো: Determine.

৫০.
"Cock and bull story" বলতে কি বুঝায়?
  1. ক) A tragedy.
  2. খ) A tricky story
  3. গ) A soothing story.
  4. ঘ) A false story.
ব্যাখ্যা
Cock and Bull story
- A story that is obviously not true, especially one given as an excuse.
- গাঁজাখুরি গল্প। 

- Synonym: Absurd story.
- Example: 
1. He gave me some cock-and-bull story about having to be at his cousin's engagement party.
2. Nobody will believe your cock and bull story

সুতরাং, অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে সর্বাধিক উপযুক্ত উত্তর: A false story.
৫১.
Choose the best synonym for the word, "Plethora" from the options below:
  1. ক) Lack
  2. খ) Deficiency
  3. গ) Paucity
  4. ঘ) Profusion
ব্যাখ্যা

Plethora
[প্লেটারা]
(noun)
 
- Synonyms: Excess (অতিরিক্ত), Surfeit (অতিরিক্ত পরিমাণে কিছু), Overabundance (অতিপ্রাচুর্য), Profusion (প্রাচুর্য), Richness (সমৃদ্ধি)। 
- Antonyms: Dearth (অভাব, অনটন,  আকাল), Lack (অভাব ঘটা). Deficiency (ঘাটতি), Paucity (অনটন), Shortage (স্বল্পতা)। 
- English Meaning: A very large amount of something, especially a larger amount than you need, want, or can deal with.
Bangla Meaning:
(আনুষ্ঠানিক) (১) অতিপ্রাচুর্য; আতিশয্য।
(২) (চিকিৎসাশাস্ত্র) রক্তে লালকণিকার আধিক্যজনিত রোগ; রক্তসিক্ত।
Other Forms: Plethoric (adjective).

Example Sentence: 
1. The plethora of regulations is both contradictory and confusing.
2. The Plethora of details about anything does not bring any good. 

So, the correct answer is: Profusion.

Source: Live MCQ Vocubluary content. 

৫২.
’গরু ঘাস খেয়ে বাঁচে’ বাক্যটির ইংরেজি হবে______
  1. ক) Cow lives by eating grass.
  2. খ) The cow lives on grass.
  3. গ) Cows eat grass only.
  4. ঘ) The cow eats grass.
ব্যাখ্যা
Live on
- It's a phrasal verb. 
- যার অর্থ: to continue to live or exist. বাংলায় বেঁচে থাকা। 
- to eat a particular type of food to live. বা নির্দিষ্ট কোন খাবার খেয়ে বা অবলম্বন করে বেঁচে থাকা। যেমন:  Small birds live mainly on insects.

প্রশ্নে বলা হচ্ছে, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে,
-সুতরাং, সঠিক উত্তর হবে- The cow lives on grass. 

Source: Oxford Learners Dictionary, Grammar reference.