পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন৩১
সিলেবাস
"পরীক্ষা - ২৫ রিভিশন পরীক্ষা (২১ - ২৪)"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন

.
The word "Proclaim" means -
  1. Neutral
  2. Circulate
  3. Declare
  4. Disguise
ব্যাখ্যা
• 'Proclaim':
English meaning: announce officially or publicly.
Bangla Meaning:  ঘোষণা/উৎকীর্তন/অনুকীর্তন/প্রচার/বিঘোষিত করা।

Synonyms & Similar Words:
- announce, 
- declare,
- broadcast,
- publish.

• Declare:
- সুস্পষ্টভাবে বা আনুষ্ঠানিকভাবে জানানো; ঘোষণা/বিজ্ঞাত করা।

অন্যদিকে, 
- Neutral - নিরপেক্ষ দেশ সম্বন্ধীয়; নিরপেক্ষ।
- Circulate: বৃত্তাকারে ক্রমাগত ঘোরা; এক স্থান থেকে অন্য স্থানে মুক্তভাবে চলাচল করা
- Disguise: ছদ্মবেশ ধারণ করা।

সুতরাং,
সঠিক উত্তর হবে - Declare.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Oxford Learner's Dictionary.
.
The Passive form of this sentence "I shall help you." is -
  1. You would be helped by me.
  2. You will be helped by me.
  3. I should helped you.
  4. You will have helped by me.
ব্যাখ্যা
Voice এর ক্ষেত্রে,

• Future indefinite tense জাতীয় বাক্যের passive from হবে:
- প্রথমে Object এর subjective form বসে।
- auxiliary verb (shall/will) বসে।
- be বসে।
- verb এর Past participle form বসে।
- by/at/with বসে।
- Subject এর objective form বসে।

সেই অনুসারে সঠিক উত্তর - You will be helped by me.

More Example:
Active: I shall do the work.
Passive: The work will be done by me.
.
Kamal said, "I am ill." (Change the narration)
  1. Kamal said that he is ill.
  2. Kamal said that he was ill.
  3. Kamal said that I am ill.
  4. Kamal said he was ill.
ব্যাখ্যা
Narration এর ক্ষেত্রে,

• Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের বেলায়:
- Reporting verb এর subject বসে।
- Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
- Inverted comma উঠে that বসে।
- Reported speech এর subject number/person অনুযায়ী পরিবর্তন করতে হবে।
- Reporting verb (said) past tense এ থাকায় reported speech এ am এর পরিবর্তে was হবে।
- বাকি অংশ বসবে।

সেই অনুসারে সঠিক উত্তর, Kamal said that he was ill.

More Example: 
Direct: He said, “I am well.”
Indirect: He said that he was well.
.
What is the synonym of the word "Privileged"?
  1. native
  2. distant
  3. favored
  4. congenial
ব্যাখ্যা
The synonym of the word "Privileged" is - favored.
----------------- 
• "Privileged" (adjective):

English Meaning: Having or showing a special advantage.
Bangla Meaning: বিশেষাধিকারপ্রাপ্ত।

• Example:
- As an ambassador, she enjoys a very privileged status.
- I have been privileged to work with the pioneers of silicon technology.

• Favored:
English Meaning: endowed with special advantages or gifts.
Bangla Meaning: পক্ষপাতিত্ব প্রদর্শন করা, আনুকূল্য।
------------- 
• Some synonyms of "Privileged":
- gifted, 
- fortunate, 
- favored,
- lucky, 
- blessed, 
- happy, 
- blest.

• Other form:
Privileg (noun) - যে অধিকার বা সুবিধা কোনো বিশেষ ব্যক্তি; শ্রেণি পদমর্যাদা বা পদাধিকারীর পক্ষেই শুধু ভোগ্য; বিশেষাধিকার।

অন্যান্য অপশন, 
• native - উক্তরূপ জাতক; দেশীয়; দেশোদ্ভব; আদিবাসী।
• distant - দূরবর্তী।
• congenial - সদৃশ; সমপ্রকৃতি সম্পন্ন; সমমনোভাবাপন্ন।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Merriam-Webster Dictionary.
.
If he ___________ me, I will email the documents.
  1. asked
  2. asks
  3. will ask
  4. none of the above
ব্যাখ্যা
• If যুক্ত কোন sentence এর if যুক্ত বা প্রথম অংশটি present indefinite এ হলে পরের cluse টি future indefinite এ হবে।
- Structure: If + present indefinite + future indefinite.

সুতরাং, 
নিয়মানুযায়ী সম্পূর্ণ বাক্যটি হবে - 
If he asks me, I will email the documents.

Example Sentence: 
- If he helps me, I will do the work.

Source: Advanced Learner’s Grammar & Composition by Chowdhury & Hossain.
.
What is the term used to define "A doctor who specializes in the physiology of the skin"?
  1. Cardiologist
  2. Neurologist
  3. Dermatologist
  4. Orthopedist
ব্যাখ্যা
• Definitions of 'Dermatologist' (ত্বক বিশেষজ্ঞ):
- a doctor who specializes in the physiology of the skin.
---------------------
অন্য অপশনে,
• Definitions of 'cardiologist' (হৃদরোগ বিশেষজ্ঞ):
- a specialist in cardiology; a specialist in the structure and function and disorders of the heart.

• Definitions of 'neurologist' (স্নায়ুবিদ):
- a medical specialist in the nervous system and the disorders affecting it.

• Definitions of 'orthopedist' (অস্থিরোগ বিশেষজ্ঞ):
- a specialist in correcting deformities of the skeletal system (especially in children).

Source:
- Oxford Dictionary,
- Accessible Dictionary by Bangla Academy.
- Merriam-Webster' dictionary.
.
The antonym of the word "Monotonous" is -
  1. Humble
  2. Humorous
  3. Boring
  4. Interesting
ব্যাখ্যা
• Monotonous:
English Meaning: restlessness, or lack of interest.
বাংলা অর্থ: একঘেয়ে; একটানা; বৈচিত্র্যহীন।

Example Sentence:
His job had become joyless and monotonous.

Synonyms & Similar Words:
- boring, 
- tiring, 
- slow, 
- dull, 
- stupid, 
- dusty.

Antonyms of "Monotonous":
- interesting, 
- intriguing, 
- involving, 
- engaging, 
- engrossing, 
- wonderful, 
- exciting.

অন্যদিকে,
Humble - বিনয়ী,
Humorous - হাস্যরসাত্মক, 
Boring - বিষন্ন।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - "Monotonous" শব্দটি "Interesting" এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy, Oxford Learner's Dictionary, and Meriam Webster Dictionary.
.
ভাষা আন্দোলনের সময় নুরুল আমিন কোন দায়িত্বে ছিলেন?
  1. গভর্নর
  2. পাকিস্তানের প্রধানমন্ত্রী
  3. পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী
  4. পাকিস্তানের রাষ্ট্রপতি
ব্যাখ্যা
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন।
- তিনি ১৯৪৮-১৯৫৩ সময়ে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
- পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন।
- গভর্নর ছিলেন গোলাম মুহাম্মদ।

 উৎস: বাংলাপিডিয়া।
.
যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার কয়টি ছিলো?
  1. ৭টি
  2. ২১টি
  3. ৬টি
  4. ১৪টি
ব্যাখ্যা
যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ছিলো ২১ টি

যুক্তফ্রন্ট:

- যুক্তফ্রন্ট চারটি দল নিয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর গঠিত হয়।
- এ চারটি দল হলো আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল।
- যুক্তফ্রণ্ট ১৯৫৪ সালের ৮-১২ মার্চ তারিখে অনুষ্ঠিত পূর্ব বাংলার আইনসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গঠিত বিরোধী রাজনৈতিক দল সমুহের নির্বাচনী মোর্চা।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
- নির্বাচনী ইশতেহার ছিল ২১ দফা।
- এ নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ বিজয় অর্জন করে।
- নির্বাচনে ৩০৯টি আসনের ২২৩টি আসনে জয় লাভ করে যুক্তফ্রন্ট মন্ত্রীসভা গঠন করে।
- ৩ এপ্রিল, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয় এবং ৩০ মে, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙ্গে কেন্দ্রীয় শাসন জারি করেন পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ।
- মাত্র ৫৬ দিন যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল।

উৎস: ইতিহাস, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
কোন ঘটনার মাধ্যমে পাকিস্তান পূর্ব ও পশ্চিম দুই ভাগে বিভক্ত হয়?
  1. ১৯৫৬ এর শাসনতন্ত্র
  2. ১৯৫২ এর ভাষা আন্দোলন
  3. ১৯৬২ এর শাসনতন্ত্র
  4. ১৯৫৮ এর সামরিক শাসন
ব্যাখ্যা
১৯৫৬ সালের শাসনতন্ত্রের মাধ্যমে পাকিস্তান পূর্ব ও পশ্চিম দুই ভাগে ভাগ হয়।

পাকিস্তানের প্রথম শাসনতন্ত্ৰ:

- ১৯৫৬ সালের ২৩ মার্চে এ শাসনতন্ত্র গৃহীত ও প্রবর্তিত হয়।
- ১৯৫৬ সালের ২৯শে ফেব্রুয়ারি গণপরিষদ পাকিস্তানে ইসলামি প্রজাতন্ত্র ধরনের শাসনতন্ত্র গ্রহণ করে।
- জেনারেল ইস্কান্দার মির্জা ১৯৫৬ সালের ২রা মার্চ গভর্নর  শাসনতন্ত্র বিলে সম্মতি দেন। 
- পাকিস্তান সৃষ্টির দীর্ঘ ৯ বছর পর শাসনতন্ত্র বিশেষজ্ঞগণ এ শাসনতন্ত্রটি প্রণয়ন করেছিলেন।
- পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোকে একত্রিত করে পশ্চিম পাকিস্তান এবং পূর্বাঞ্চল নিয়ে গঠিত হয় পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা।
- ১৯৫৬ সালের ২৩ মার্চ জেনারেল ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট মনোনীত হন।


উৎস: বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
ঐতিহাসিক ছয় দফার 'প্যারামিলিটারি বাহিনী' গঠনের কথা উল্লেখ আছে-
  1. ৩নং
  2. ৪নং
  3. ৫নং
  4. ৬নং
ব্যাখ্যা
ছয় দফার ৬নং দাবি ছিলো প্যারামিলিটারি বাহিনী গঠনের ক্ষমতা।

ছয়দফা:

- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- দফা গুলো হলো:
প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন‌।
দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
ষষ্ঠ দফা: প্যারামিলিটারি বাহিনী গঠনের ক্ষমতা।

- ৬ দফা দাবি বাঙালি জাতির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ হিসাবে পরিচিত।
- ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ এর ভিত্তিতে রচিত।
- ছয় দফা আন্দোলনের প্রথম শহিদ - মনু মিয়া।


উৎস: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
নিচের কোন ব্যক্তি ঊনসত্তরের গণ-অভ্যুত্থান আন্দোলনের শহীদ নন?
  1. জহুরুল হক
  2. বরকত
  3. মতিউর
  4. আসাদ
ব্যাখ্যা
বরকত ছিলেন ভাষা আন্দোলনের শহীদ।

ঊনসত্তরের গণ-অভ্যুত্থান:    

- ডাকসুর আহ্বানে ১৯৬৯ সালের ১৪ই জানুয়ারি সমগ্র পাকিস্তানে হরতাল পালিত হয়। 
- ২০শে জানুয়ারি নির্যাতনের প্রতিবাদে ছাত্ররা পূর্ব পাকিস্তানে হরতাল পালন করেন।
- হরতাল  পালনকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে নিহত হন। 
- আসাদের হত্যার প্রতিবাদে ২২, ২৩ ও ২৪ তারিখে ব্যাপক কর্মসূচী ঘোষিত হয়। 
- আবারও পুলিশের গুলিতে ২৪শে জানুয়ারি নবম শ্রেণির ছাত্র কিশোর মতিউর নিহত হয় এবং অসংখ্য মানুষ আহত হয়।
- আউয়ুব গেইটের নাম করা হয় আসাদ গেইট এবং বঙ্গভবনের সামনের উদ্যানের নাম করা হয় মতিউর রহমান শিশু উদ্যান।
- ২৪শে জানুয়ারির পর থেকে লাগাতার আন্দোলন ও হরতালে বহু মানুষ পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে নিহত ও আহত হয় ।
- ১৫ই ফেব্রুয়ারি ঢাকা ক্যান্টনমেন্টে ঐতিহাসিক আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হককে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়।
- ১৮ই ফেব্রুয়ারি সেনাবাহিনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহাকে বেয়োনেট চার্জ করে হত্যা করে।
- ২২ ফেব্রুয়ারি আগরতলা ষড়যিন্ত্র মামলা প্রত্যাহার করা হয় এবং এর মাধ্যমেই গণঅভ্যুত্থানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য,
- ৬৯ এর গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস এর রচিত উপন্যাস চিলেকোঠার সেপাই (১৯৮৭)।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১৩.
নিম্নের কোন ব্যক্তি ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ গঠন করেন?
  1. সিরাজুল আলম খান
  2. কাজী আরেফ আহমেদ
  3. আবদুর রাজ্জাক
  4. বর্ণিত সবাই
ব্যাখ্যা
স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ:
- পাকিস্তানের কাঠামোয় বাঙালি জাতিসত্তার বিকাশ ঘটা অসম্ভব বিবেচনা করে তৎকালীন ছাত্র সমাজের নেতৃস্থানীয় কয়েকজন ১৯৬২ সালে গোপনে ছাত্রদের সংগঠিত করার প্রচেষ্টা গ্রহণ করে- বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ এই ছাত্র সংগঠনের নেতৃত্ব দেন জনাব সিরাজুল আলম খান, জনাব আবদুর রাজ্জাক এবং কাজী আরেফ আহমেদ।এই সংগঠন 'স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ' নামে পরিচিত ছিল।

উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
১৪.
ঐতিহ্যবাহী কাগমারী সম্মেলন কোন জেলায় অনুষ্ঠিত হয়?
  1. টাঙ্গাইল
  2. সিরাজগঞ্জ
  3. পাবনা
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা
কাগমারি সম্মেলন:
- কাগমারি সম্মেলন টাঙ্গাইল জেলার কাগমারিতে ১৯৫৭ সালের ৬-১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন ও সাংস্কৃতিক সম্মেলন।
- সম্মেলনের সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 
- ৭ ফেব্রুয়ারি কাউন্সিল অধিবেশনে মূল আলোচ্যসূচি ছিল পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্তশাসন এবং জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতি।
- কিন্তু সিয়াটো ও সেন্টোর সামরিক চুক্তির প্রতি  আওয়ামী লীগ নেতা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী  হোসেন শহীদ সোহরাওয়ার্দী দৃঢ় সমর্থন ব্যক্ত করলে সম্মেলনে মতবিরোধের সৃষ্টি হয়।

উৎস: বাংলাপিডিয়া।
১৫.
বাংলাদেশের বাইরে প্রথম শহিদ মিনার স্থাপিত হয় কোন দেশে?
  1. ইংল্যান্ড
  2. জাপান
  3. রাশিয়া
  4. কোরিয়া
ব্যাখ্যা
শহীদ মিনার:
- বাংলাদেশের বাইরে প্রথম শহিদ মিনার স্থাপিত হয় ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। 
- গ্রেট মেনচেস্টারের ওল্ডহ্যামের ওয়েস্টহুড নেবারহুডে তৈরি হয়েছে এ মিনার।
-  ১৯৯৭ সালের ৫ অক্টোবর সেখানকার ‘বাংলাদেশি কালচারাল অ্যান্ড হিস্ট্রি ইন ওল্ডহ্যাম’ সে দেশে শহীদ মিনার নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। 
- তাছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০০৫ সালে জাপানের টোকিওতে শহীদ মিনার নির্মিত হয়। 
- জাপান বাংলাদেশ সোসাইটির যৌথ উদ্যোগে প্রতিবছর বৈশাখি মেলা অনুষ্ঠিত হওয়ার সূত্র ধরে বাংলাদেশ সরকার এই শহীদ মিনারটি নির্মাণ করে।
 
উৎস: বাংলাপিডিয়া।
১৬.
a3bc, ab3c এবং abc3 এর ল.সা.গু কত?
  1. 1
  2. abc
  3. a2b2c2
  4. a3b3c3
ব্যাখ্যা
প্রশ্ন: a3bc, ab3c এবং abc3 এর ল.সা.গু কত? 

সমাধান: 
a3bc, ab3c এবং abc3 রাশি তিনিটিতে,
a, b এবং c গুণনীয়ক সমূহের সর্বোচ্চ ঘাত যথাক্রমে a3, b3 এবং c3
∴ ল.সা.গু = a3b3c3.
১৭.
x3 - 1, x3 + 1, x4 + x2 + 1 এর গ.সা.গু-
  1. x6 - 1
  2. x3 - 1
  3. x + y
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 1, x3 + 1, x4 + x2 + 1 এর গ.সা.গু-

সমাধান:
x3 - 1 = (x - 1)(x2 + x + 1)

x+ 1 = (x + 1)(x2 - x + 1)

x4 + x2 + 1 = (x2 + x + 1)(x2 - x + 1)

∴ গ.সা.গু = 1
১৮.
যদি a3 - b3 = 513 এবং a - b = 3 হয়, তবে ab এর মান কত?
  1. 54
  2. 45
  3. 55
  4. 35
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a3 - b3 = 513 এবং a - b = 3 হয়, তবে ab এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
a3 - b3 = 513 
বা, (a -b)3 + 3ab (a - b) = 513 
বা, (3)3 + 3ab × 3 = 513 
বা, 27 + 9ab = 513 
বা, 9ab = 513 - 27 
বা, 9ab = 486 
বা, ab = 486/9 
∴ ab = 54
১৯.
9a2 + 30a এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?
  1. 4
  2. 9
  3. 16
  4. 25
ব্যাখ্যা
প্রশ্ন: 9a2 + 30a এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে? 

সমাধান: 
9a2 + 30a
= (3a)2 + 2 ⋅ 3a ⋅ 5 + 52 - 52
= (3a + 5)2 - 52
= (3a + 5)2 - 25

∴ 25 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে।
২০.
a + (2/a) = 3 হলে, a3 + (8/a3) এর মান কত?
  1. 5
  2. 9
  3. 10
  4. 27
ব্যাখ্যা
প্রশ্ন: a + (2/a) = 3 হলে, a3 + (8/a3) এর মান কত?

সমাধান:
a3 + (8/a3) = {a + (2/a)}3 - 3 ⋅ a ⋅ (2/a){a + (2/a)}
= 33 - 3 ⋅ 2 ⋅ 3
= 27 - 18
= 9
২১.
a2 - 3a, a2 - 9, a2 - 4a + 3 -এর গ.সা.গু কোনটি?
  1. (a - 3)
  2. a(a -3)(a -1)
  3. (a - 3)(a +3)
  4. a(a -1)(a -3)(a +3)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - 3a, a2 - 9, a2 - 4a + 3 -এর গ.সা.গু কোনটি? 

সমাধান: 
১ম রাশি = a2 - 3a
= a (a - 3)

২য় রাশি = a2 - 9
= (a)2 - (3)2
= (a + 3) (a - 3)

এবং ৩য় রাশি = a2 - 4a +3 
= a2 - 3a - a + 3 
= a (a - 3) - 1 (a - 3) 
= (a - 3) (a - 1) 

∴ নির্ণেয় গ.সা.গু. = (a - 3) ।
২২.
p + q + r = 0 হলে, p3 + q3 + r3 -এর মান কত?
  1. pqr
  2. 3pqr
  3. 6pqr
  4. 9pqr
ব্যাখ্যা
প্রশ্ন: p + q + r = 0 হলে, p3 + q3 + r3 -এর মান কত? 

সমাধান: 
আমরা জানি, 
p3 + q3 + r3 - 3pqr = (p + q + r) (p2 + q2 + r2 - pq - qr -rp) 
বা, p3 + q3 + r3 - 3pqr = 0 × (p2 + q2 + r2 - pq - qr -rp)
বা, p3 + q3 + r3 - 3pqr = 0
বা, p3 + q3 + r3 = 3pqr 
∴ p3 + q3 + r3 = 3pqr
২৩.
x - y = 3, xy = 4 হলে, x + y =? 
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: x - y = 3, xy = 4 হলে, x + y =? 

সমাধান: 
আমরা জানি, 
(x + y)2 = (x - y)2 + 4xy
বা, (x + y)2 = (3)2 + (4 × 4) 
বা, (x + y)2 = 9 + 16
বা, (x + y)2 = 25
∴ x + y = 5
২৪.
a + b = √7 এবং a - b = √5 হলে, 8ab (a2 + b2) = কত?
  1. 24
  2. 12
  3. 30
  4. 36
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = √7 এবং a - b = √5 হলে, 8ab (a2 + b2) = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
a + b = √7 
এবং a - b = √5 

এখন,
8ab(a2 + b2)
= 4ab × 2(a2 + b2)
= {(a + b)2 - (a - b)2} × {(a + b)2 + (a - b)2}
= {(√7)2 - (√5)2} × {(√7)2 + (√5)2}
= (7 - 5) × (7 + 5)
= 2 × 12
= 24
২৫.
(a3b3)/(c2d) কে (a3b2)/(cd3) দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
  1. (ab2)/cd
  2. (bd2)/c
  3. (ab2)/(ca)
  4. a/(bd2)
ব্যাখ্যা
প্রশ্ন: (a3b3)/(c2d) কে (a3b2)/(cd3) দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 

সমাধান: 
(a3b3/c2d)/(a3b2/cd3)
= a3b3/c2d)×(cd3/a3b2)
= bd2/c
২৬.
বাক্যে ব্যবহৃত কোন যতিচিহ্নের ক্ষেত্রে 'এক সেকেন্ড’ বিরতির প্রয়োজন হয়?
  1. কমা
  2. সেমিকোলন
  3. হাইফেন
  4. ড্যাস
ব্যাখ্যা
• যতিচিহ্ন:
মুখের কথা লিখিত রূপ দেওয়ার সময় কম-বেশি থামা বোঝাতে যতিচিহ্ন ব্যবহৃত হয়। বক্তব্যকে স্পষ্ট করতেও যতিচিহ্ন ব্যবহৃত হয়। যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতি চিহ্নও বলা হয়।

বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণ-
• কমা বা পাদচ্ছেদ থাকলে -
- 'এক' বলতে যে সময় লাগে সেই পরিমাণ সময় থামতে হয়।

• সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে -
- 'এক' বলার দ্বিগুণ সময় থামতে হয়।

• হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন ও ব্র্যাকেট থাকলে -
- থামার প্রয়োজন হয় না।

• দাঁড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাস, ড্যাস ইত্যাদি চিহ্ন থাকলে -
- 'এক' সেকেন্ড থামতে হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৭.
‘হাতির গর্জন’ এর এক কথায় প্রকাশ কী?
  1. হ্রেষা
  2. বৃংহিত
  3. কূজন
  4. হুংকার
ব্যাখ্যা
• ‘হাতির গর্জন’ এর এক কথায় প্রকাশ - বৃংহিত।

অন্যদিকে,
- ‘ঘোড়ার ডাক’ এর এক কথায় প্রকাশ - হ্রেষা।
- ‘পাখির কলতান’ এর এক কথায় প্রকাশ - কূজন।
- ‘বাঘের ডাক’ এর এক কথায় প্রকাশ - হুংকার।

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- ময়ূরের ডাক - কেকা।
- গম্ভীর ধ্বনি - মন্দ্র।
- ধনুকের ধ্বনি - টঙ্কার।
- বাদ্যযন্ত্রের ধ্বনি - ঝংকার।
- অলঙ্কারের ধ্বনি - শিঞ্জন।
- নূপুরের ধ্বনি - নিক্বণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৮.
নিচের কোনটি সম্প্রকর্ষ ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. চারি > চার
  2. সত্য > সইত্য
  3. বাক্য > বাইক্য
  4. আজি > আইজ
ব্যাখ্যা
• স্বরলোপ বা সম্প্রকর্ষ:
দ্রুত উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে বা মাঝে বা শেষে স্বরধ্বনি লোপ ঘটলে তাকে স্বরলোপ বা সম্প্রকর্ষ বলে।
স্বরলোপ তিন প্রকার। যথা :
ক. আদি স্বরলোপ: অলাবু > লাবু > লাউ।
খ. মধ্যস্বর লোপ: অগুরু > অগ্রু; সুবর্ণ > স্বর্ণ।
গ. অন্ত্যস্বলোপ: আজি > আজ; চারি > চার ইত্যাদি।

অন্যদিকে,
• অপিনিহিতি:
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জধব্বনির আগে ই -কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন:
- চারি > চাইর,
- আজি > আইজ,
- সত্য > সইত্য,
- রাখিয়া > রাইখ্যা,
- বাক্য > বাইক্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৯.
‘Two heads are better than one’ এর বাংলা অনুবাদ কোনটি?
  1. দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ।
  2. দুই জনে বন্ধুত্ব হয়, তিনজনে কলহ হয়।
  3. দশের লাঠি একের বোঝা।
  4. নাই মামার চেয়ে কানা মামা ভালো।
ব্যাখ্যা
• ‘Two heads are better than one’ এর যথার্থ অনুবাদ - দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ।

অন্যদিকে,
• ‘Two is company, three is none’ - দুই জনে বন্ধুত্ব হয়, তিনজনে কলহ হয়।
• ‘Many a little makes a mickle’ - দশের লাঠি একের বোঝা।
• ‘Something is better than nothing’ - নাই মামার চেয়ে কানা মামা ভালো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩০.
কথ্য ভাষা রীতি কয় ভাগে বিভক্ত?
  1. দুই
  2. তিন
  3. চার
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে:
১. কথ্য ভাষা রীতি ও
২. লেখ্য ভাষা রীতি।

• বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে।
যেমন কথ্য ভাষা রীতির মধ্যে রয়েছে -
১. আদর্শ কথ্য রীতি ও
২. আঞ্চলিক কথ্য রীতি।

• আবার লেখ্য ভাষা রীতির হচ্ছে ৩টি -
১. প্রমিত রীতি,
২. সাধু রীতি ও
৩. কাব্য রীতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২২ সংস্করণ )
৩১.
‘When the cat is away the mice will play’ বাক্যটির শুদ্ধ অনুবাদ কোনটি?
  1. চোর না শুনে ধর্মের কাহিনি।
  2. চোর পালালে বুদ্ধি বাড়ে।
  3. চোরে চোরে মাসতুত ভাই।
  4. তেল মাথায় তেল দেয়া।
ব্যাখ্যা
• ‘After death comes the doctor / When the cat is away the mice will play’ অর্থ - চোর পালালে বুদ্ধি বাড়ে।

অন্যদিকে,
• ‘Birds of a feather flock together’ অর্থ - চোরে চোরে মাসতুত ভাই।
• ‘The devil would not listen to the script’ অর্থ - চোর না শুনে ধর্মের কাহিনি।
• ‘Carry coals to newcastle’ অর্থ - তেল মাথায় তেল দেয়া। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।