পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes১৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৬
সিলেবাস
বিসিএস প্রিলি সিলেবাসের গুরুত্বপূর্ণ টপিকসমূহের উপর বিশেষ পরীক্ষা - ০৬ টপিক-১: বাংলা সাহিত্য - প্রাচীন ও মধ্যযুগ। টপিক-২: UNHCR, WHO, EU, NATO, WFP. টপিক-৩: English Grammar - Names of parts of paragraphs/letters/applications. দ্রষ্টব্য: ৭ নভেম্বর, ২০২১ তারিখ থেকে ৪৪তম বিসিএস প্রস্তুতির নতুন রুটিন শুরু হবে। ডেইলি কুইজ ও নতুনদের বিসিএস বাটনে একযোগে পরীক্ষা চলবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
'কালিকামঙ্গল' কাব্যটি কোন মঙ্গল কাব্যের অন্তর্গত?
  1. ক) চন্ডীমঙ্গল
  2. খ) অন্নদামঙ্গল
  3. গ) ধর্মমঙ্গল
  4. ঘ) মনসামঙ্গল
সঠিক উত্তর:
খ) অন্নদামঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
খ) অন্নদামঙ্গল
ব্যাখ্যা
অন্নদামঙ্গল কাব্যের প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকর।
অন্নদামঙ্গল কাব্য ৩ খণ্ডে বিভক্ত।
যথা :
- শিবনারায়ণ
- কালিকামঙ্গল
- মানসিংহ-ভবানন্দ খণ্ড

- কালিকামঙ্গল নামে অভিহিত কাব্যধারাকে 'বিদ্যাসুন্দর' বা 'বিদ্যাসুন্দরকাহিনি' বলা হয়।
- দেবী কালীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই মঙ্গল কাব্যে।
- কালিকামঙ্গল কাব্যের আদি কবি - কবি কঙ্ক। এছাড়া, সাবিরিদ খান ও রমাপদ সেন - কালিকা মঙ্গল রচনা করেছেন।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'পদ্মাপুরাণ' কাব্যের রচয়িতা কে?
  1. ক) বিজয় গুপ্ত
  2. খ) নারায়ণ দেব
  3. গ) বিপ্রদাস পিপিলাই
  4. ঘ) দ্বিজ বংশীদাস
অনির্ধারিত
ব্যাখ্যা
মনসামঙ্গল কাব্যের অপর নাম - পদ্মাপুরাণ
প্রশ্নে উল্লিখিত ৪ জন কবিই পদ্মাপুরাণ বা মনসামঙ্গল কাব্য ধারার কবি।

- মনসামঙ্গলের অন্যতম কবি নারায়ণ দেব।
- নারায়ণ দেব 'সুকবি বল্লভ' নামে পরিচিত।
- তাঁর রচিত কাব্যের নাম পদ্মাপুরাণ।

- মনসামঙ্গল কাব্যের আরেক কবি বিপ্রদাস বিপিলাই রচিত মনসামঙ্গল ধারার কাব্যের নাম - মনসাবিজয়
- মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় - দ্বিজ বংশীদাসকে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং লাইভ এমসিকিউ বাংলা লেকচার।

- মনসামঙ্গল কাব্যধারার অন্যতম কবি বিজয়গুপ্তও - পদ্মাপুরাণ নামক মনসামঙ্গল কাব্য রচনা করে তিনি মঙ্গলকাব্যের ইতিহাসে অমর হয়ে আছেন।
- তিনি মনসামঙ্গলকাব্যের যে পুঁথি পাওয়া গেছে, প্রাপ্ত এই পুঁথিভিত্তিক প্রাচীনতম কবি।

উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

সুতরাং, দেখা যাচ্ছে - প্রশ্নে উল্লেখিত দুই জন কবি - ক) বিজয়গুপ্ত ও গ) নারায়ণ দেব 'পদ্মাপুরাণ' কাব্য রচনা করেছেন।
ডাবল উত্তর থাকায় বাতিল করা হয়েছে।
.
নিচের কোনটি বৈষ্ণব সাহিত্যের প্রকার নয়?
  1. ক) জীবনীকাব্য
  2. খ) বৈষ্ণবশাস্ত্র
  3. গ) প্রণয়োপাখ্যান
  4. ঘ) পদাবলি
সঠিক উত্তর:
গ) প্রণয়োপাখ্যান
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রণয়োপাখ্যান
ব্যাখ্যা
বৈষ্ণব সাহিত্য ৩ প্রকার।
- জীবনীকাব্য,
- বৈষ্ণবশাস্ত্র,
- পদাবলি।
অন্যদিকে প্রণয়োপাখ্যান হলো মুসলিম সাহিত্যিকদের দ্বারা অনূদিত রোমান্টিক কাব্য।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
'কঙ্ক ও লীলা' নিচের কোনটির অন্তর্গত?
  1. ক) পূর্ববঙ্গ গীতিকা
  2. খ) মৈমনসিংহ গীতিকা
  3. গ) মধ্যযুগের গীতিকবিতা
  4. ঘ) নাথ গীতিকা
সঠিক উত্তর:
খ) মৈমনসিংহ গীতিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) মৈমনসিংহ গীতিকা
ব্যাখ্যা
উল্লেখযোগ্য ময়মনসিংহ গীতিকাগুলো হলো:
- চন্দ্রাবতী (নয়ানচাঁদ ঘোষ),
- দেওয়ানা মদিনা (মনসুর বয়াতি),
- মহুয়া (দ্বিজ কানাই),
- মলুয়া (চন্দ্রাবতী),
- কমলা (দ্বিজ ঈশান),
- দেওয়ান ভাবনা,
- দস্যু কেনারামের পালা (চন্দ্রাবতী),
- রূপবতী,
- কাজল রেখা,
- কঙ্ক ও লীলা উল্লেখযোগ্য।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
UNHCR এর পূর্ণরূপ -
  1. ক) United Nations Commission on Human Rights
  2. খ) United Nations High Commission for Refugees
  3. গ) United Nations High Commissioner for Refugees
  4. ঘ) United Nations Human Rights Council
সঠিক উত্তর:
গ) United Nations High Commissioner for Refugees
উত্তর
সঠিক উত্তর:
গ) United Nations High Commissioner for Refugees
ব্যাখ্যা
• জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR- United Nations High Commissioner for Refugees) ২ বার নোবেল পুরস্কার লাভ করে।
• প্রথমবার ১৯৫৪ সালে এবং দ্বিতীয় বার ১৯৮১ সালে।
• UNHCR ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।
• এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
• UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।

উৎসঃ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার ওয়েবসাইট।
.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক কে?
  1. ক) এনগোজি ওকোনজো-ইওয়েলা
  2. খ) গীতা গোপীনাথ
  3. গ) রেবেকা গ্রিনস্প্যান
  4. ঘ) টেড্রস আধানম গেব্রেইসাস
সঠিক উত্তর:
ঘ) টেড্রস আধানম গেব্রেইসাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টেড্রস আধানম গেব্রেইসাস
ব্যাখ্যা
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।
- তিনি ইথিওপিয়ার নাগরিক।
- ২০১৭ সালের ১ জুলাই তিনি পাঁচ বছরের জন্যে মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার ছিলেন কে?
  1. ক) জন ভন হুভান
  2. খ) ফিলিপ্পে গ্রান্ডি
  3. গ) ইয়াকুব মালিক
  4. ঘ) সদরউদ্দিন আগা খান
সঠিক উত্তর:
ঘ) সদরউদ্দিন আগা খান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সদরউদ্দিন আগা খান
ব্যাখ্যা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) ছিলেন সদরুদ্দিন আগা খান (১৯৬৫-৭৭)।
- UNHCR এর বর্তমান ১১তম হাইকমিশনার হলেন ইতালির নাগরিক ফিলিপ্পে গ্রান্ডি।
- প্রথম হাইকমিশনার ছিলেন নেদারল্যান্ডের গেরিথ জন ভন হুভান (১৯৫১-৫৬)।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হওয়ার পূর্বে ২০০৫-২০১৫ খ্রি. সময়ে UNHCR এর হাইকমিশনার ছিলেন।
- UNHCR (United Nations High Commissioner for Refugees) হলো জাতিসংঘের শরনার্থী বিষয়ক এজেন্সি।
- এটি ১৯৫০ সালের ১৪ অক্টোবর গঠিত হয়।
- এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- UNHCR বর্তমানে বিশ্বের ১৩২টি দেশে কাজ করছে।
- UNHCR ১৯৫৪ এবং ১৯৮১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
(তথ্যসূত্রঃ UNHCR ওয়েবসাইট)
.
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি?
  1. ক) ৩০টি
  2. খ) ২৭টি
  3. গ) ২৯টি
  4. ঘ) ২৮টি
সঠিক উত্তর:
খ) ২৭টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭টি
ব্যাখ্যা
- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি (EEC) তথা বর্তমান ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে এর সদস্য দেশ ২৭টি।
- ব্রিটেন ১৯৭৩ সালের ১ জানুয়ারি এতে যোগ দেয়।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে। 
- এর ফলে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮টি থেকে ২৭টিতে দাঁড়িয়ে।
উৎসঃ ইইউর ওয়েবসাইট।
.
কোন চুক্তিটি ইউরোপীয় ইউনিয়নের 'সংশোধিত গঠনতন্ত্র' বলা হয়?
  1. ক) ম্যাস্ট্রিচট চুক্তি
  2. খ) প্যারিস চুক্তি
  3. গ) লিসবন চুক্তি
  4. ঘ) জেনেভা চুক্তি
সঠিক উত্তর:
গ) লিসবন চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) লিসবন চুক্তি
ব্যাখ্যা
লিসবন চুক্তি:
পর্তুগালের লিসবনে ২০০৭ সালের ১৩ ডিসেম্বর চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং ২০০৯ সালের ১ ডিসেম্বর কার্যকর হয়।
এতে আর্টিকেল-৫০ তে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে।
এই চুক্তিটিকে ইইউ-এর “সংশোধিত গঠনতন্ত্র” নামেও অভিহিত করা হয়।
উৎসঃ EU ওয়েবসাইট
১০.
ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত রাষ্ট্র কোনটি?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) সুইডেন
  4. ঘ) নরওয়ে
সঠিক উত্তর:
গ) সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
গ) সুইডেন
ব্যাখ্যা
- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর প্রতিষ্ঠাতাকালীন সদস্য দেশ ছিলো ৬টি।
- বর্তমান সদস্য দেশ ২৭টি।
- ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ে  ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত রাষ্ট্র নয়। 
উৎসঃ ইইউ ওয়েবসাইট।
১১.
ম্যাসট্রিক্ট চুক্তি কবে কার্যকর হয়?
  1. ক) ৭ ফেব্রুয়ারি, ১৯৯২
  2. খ) ১ নভেম্বর, ১৯৯৩
  3. গ) ১ জানুয়ারি ১৯৯২
  4. ঘ) ১ জুলাই, ১৯৯৩
সঠিক উত্তর:
খ) ১ নভেম্বর, ১৯৯৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ১ নভেম্বর, ১৯৯৩
ব্যাখ্যা
- ম্যাসট্রিক্ট চুক্তি ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের ম্যাসট্রিক্ট শহরে স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় ১৯৯৩ সালের ১ নভেম্বর থেকে।
- ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয় এবং ইউরো মুদ্রা চালুর পথ সুগম হয়।
- ম্যাসট্রিক্ট চুক্তির প্রাথমিক স্বাক্ষরকারী দেশ ১২টি।
(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
১২.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ইস্যুতে বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে -
  1. ক) ১১ ফেব্রুয়ারি, ২০২০
  2. খ) ৩০ জানুয়ারি, ২০২০
  3. গ) ১১ মার্চ, ২০২০
  4. ঘ) ৩১ ডিসেম্বর ২০১৯
সঠিক উত্তর:
খ) ৩০ জানুয়ারি, ২০২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০ জানুয়ারি, ২০২০
ব্যাখ্যা
৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে চীনা সরকার প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করে।
- ৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ইস্যুতে বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে।
- ১১ ফেব্রুয়ারি ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের নামকরণ করে COVID-19।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ মার্চ COVID-19 কে মহামারি হিসেবে চিহ্নিত করে।
১৩.
ইউরোপীয় ইউনিয়নের কতটি দেশ ভিসামুক্ত অবাধ চলাচল খ্যাত শেনজেন চুক্তির অন্তর্ভুক্ত?
  1. ক) ২৬
  2. খ) ২২
  3. গ) ২৭
  4. ঘ) ২১
সঠিক উত্তর:
খ) ২২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২
ব্যাখ্যা
শেনজেন চুক্তি
অবাধ চলাচলের (ভিসামুক্ত ইউরোপ) জন্য ১৪ জুন, ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে চুক্তিটি স্বাক্ষরিত হয় The Treaty of Schengen)।
১৯৯৫ সালের ১৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
বর্তমানে ২৬টি দেশ শেনজেন এলাকাভুক্ত।  এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত ৪টি দেশ।

উৎসঃ EU ওয়েবসাইট 
১৪.
ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
  1. ক) মন্টিনিগ্রো
  2. খ) উত্তর আয়ারল্যান্ড
  3. গ) উত্তর মেসিডোনিয়া
  4. ঘ) ক্রোয়েশিয়া
সঠিক উত্তর:
গ) উত্তর মেসিডোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর মেসিডোনিয়া
ব্যাখ্যা
উত্তর মেসিডোনিয়া সর্বশেষ সদস্য রাষ্ট্র হিসেবে ২০২০ সালে ন্যাটোতে যোগদান করে।
এর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২ টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৩০ টি।
উৎস: NATO Website
১৫.
A direct, written message that is usually sent some distance from one person to another is called -
  1. ক) Application
  2. খ) Letter
  3. গ) Paragraph
  4. ঘ) Story
সঠিক উত্তর:
খ) Letter
উত্তর
সঠিক উত্তর:
খ) Letter
ব্যাখ্যা
A direct, written message that is usually sent some distance from one person to another, or even to a group of persons or an organization, is called a letter. An old term for letter is “epistle,” from the Greek word epistolē, meaning “message.” 
Source: Britannica
১৬.
If you don't know the recipient's name how would you address the person and close the letter?
  1. ক) My dear; with love
  2. খ) Hello; affectionately yours
  3. গ) Dear Mr/Mrs; Yours lovingly
  4. ঘ) Dear Sir or Dear Madam; With regards
সঠিক উত্তর:
ঘ) Dear Sir or Dear Madam; With regards
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Dear Sir or Dear Madam; With regards
ব্যাখ্যা
The correct answer is '​Dear Sir or Dear Madam; Yours faithfully'.
In case of a formal letter, the opening greeting is always formal - Dear Mr./Ms.
Last Name or Dear Sir/Madam.
For closing a formal letter, the lines that are used include - 'Yours sincerely/ Yours faithfully/With regards' followed by a signature or the sender's name. This explanation shows that only option 1 can be selected as the correct answer.