পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
পরীক্ষা – ৩৪ পার্ট – ১: বাংলাদেশ বিষয়াবলি টপিকসমূহ: ১. বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি। ২. জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। ৩. স্বাধীনতা ও অন্যান্য আন্দোলন সংগ্রাম সংশ্লিষ্ট সাহিত্য ও চলচ্চিত্র। পার্ট – ২: মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. স্থানাঙ্ক সমস্যা (Space Relation): ২. সংখ্যাগত দক্ষতা (Numerical Ability)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
একুশে পদক পুরস্কার চালু করা হয় কবে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৪ সালে
  3. ১৯৭৬ সালে
  4. ১৯৭৮ সালে
ব্যাখ্যা
একুশে পদক:
- ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সরকার কর্তৃক প্রবর্তিত অন্যতম সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
- ১৯৭৬ সালে প্রথম এ পুরস্কার চালু করা হয়।
জাতীয় জীবনে নিজ নিজ ক্ষেত্রে বিশিষ্ট অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার একুশে পদক প্রদান করে থাকে।
- প্রতিটি পুরস্কারে অন্তর্ভুক্ত রয়েছে নগদ ১৮ ক্যারেট মানের তিন ভরি ওজনের স্বর্ণপদক, সম্মাননাপত্র ও নগদ অর্থ।
- শুরুতে পুরস্কারের অর্থের পরিমাণ ছিল পঁচিশ হাজার টাকা।
- সরকার ভাষা আন্দোলনে আত্মদানকারী আবুল বরকত রফিক উদ্দিন আহমদ, আবদুস সালাম ও আবদুল জববার এ চারজন শহীদকে ২০০০ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে।
- সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ (একুশ) জন বিশিষ্ট নাগরিক-কে একুশে পদক ২০২৪ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
- একুশে পদক হিসাবে ১৮(আঠার) ক্যারেট স্বর্ণ নির্মিত ৩৫ (পঁয়ত্রিশ) গ্রাম ওজনের একটি পদক, ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, একটি সম্মাননা পত্র ও একটি রেপ্লিকা প্রদান করা হবে। ["একুশে পদক" নীতিমালা ২০১৭]

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
বাংলাপিডিয়া।
.
মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা নিয়ে নির্মিত কাব্যনাটক কোনটি?
  1. নিষিদ্ধ লোবান
  2. পায়ের আওয়াজ পাওয়া যায়
  3. রাইফেল রোটি আওরাত
  4. বিধ্বস্ত রোদের ঢেউ
ব্যাখ্যা
- বাংলাদেশের সাহিত্যাঙ্গনে মেধাবী কবি, নাট্যকার ও কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক (১৯৩৫- ২০১৬)।
- স্বাধীনতা-উত্তর বাংলা নাটকের ধারায় তাঁর স্বতন্ত্র সংযোজন কাব্যনাট্য।
- মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা নিয়ে নির্মিত মঞ্চনাটকগুলোর মধ্যে তাঁর রচিত পায়ের আওয়াজ পাওয়া যায় (১৯৭৬) কাব্যনাটকটি শিল্পসিদ্ধিতে অনন্য।
- নাট্যকার পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকে গ্রাম্য মোড়লের স্বাধীনতাবিরোধী অবস্থান ও তার বহুরূপী ভূমিকা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন।
- পাকিস্তানি শাসকগোষ্ঠীর দীর্ঘদিনের শোষণ বঞ্চনার নাগপাশ ছিন্ন করে এদেশের মানুষ একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে।
- বাংলার মানুষের একটাই স্বপ্ন ছিল সোনার বাংলা হানাদার মুক্ত করা।
- বাঙালিরা তখন কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল শত্রুর বিরুদ্ধে।
- তবে এক শ্রেণির মানুষ বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধাচরণ করেছিল।
- নাটকে সেই শ্রেণিচরিত্রকে মুখ্য করে নাট্যকার নির্মাণ করেন রাজাকার চরিত্র।
- এ ছাড়া নাট্যকার সুকৌশলে যুদ্ধকালীন পরিস্থিতিতে ধর্মের ব্যবহার, নারী- নির্যাতন, সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন, মুক্তিযোদ্ধাদের নির্যাতন এবং সর্বোপরি স্বাধীনতাবিরোধী ঘাতক-দালাল মাতবরের নির্মম পরিণতি উপস্থাপন করেছেন।

উৎস: জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব আর্টস।
.
তিনটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার কে?
  1. তামিম
  2. সাকিব
  3. মাহমুদুল্লাহ
  4. মুশফিকুর রহিম
ব্যাখ্যা
- মুশফিকুর রহিম তিনটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। 
- ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিম একটি ডাবল সেঞ্চুরি করেছিলেন, যা বাংলাদেশ দলের ৬৩৮ রানের সর্বোচ্চ ইনিংসের অংশ ছিল। 
- ২০১৮ এবং ২০২০ সালে মিরপুরে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে পরপর দুটি টেস্টে ১৫ মাসের ব্যবধানে ডাবল সেঞ্চুরি করেন। 
- এর মধ্যে প্রথমটি তাকে প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে দুটি টেস্ট ডাবল সেঞ্চুরি করার গৌরব এনে দেয়।
- ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানের ইনিংস এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের টেস্টে সর্বোচ্চ ইনিংস। 

উৎস: ESPNcricinfo. 
.
নরগোষ্ঠী সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক?
  1. দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে মানবগোষ্ঠীর বিভাজন
  2. আর্থিক সক্ষমতার ভিত্তিতে মানবগোষ্ঠীর বিভাজন
  3. ভৌগোলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে মানবগোষ্ঠীর বিভাজন
  4. ধর্মীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে মানবগোষ্ঠীর বিভাজন
ব্যাখ্যা
নরগোষ্ঠীর সংজ্ঞা: 
- নরগোষ্ঠীকে এমন একটি মানবসমষ্টি হিসেবে সংজ্ঞায়িত করা যায়, যার সদস্যদের জন্মগতভাবে প্রাপ্ত অভিন্ন কিছু দৈহিক বৈশিষ্ট থাকে যা তাদেরকে অন্যান্য মানবগোষ্ঠী থেকে পৃথক করে।
- সামাজিক নৃবিজ্ঞানী E. B. Tylor-এর মতে, নরগোষ্ঠী হল স্বাতন্ত্র্যসূচক এবং জন্মসূত্রে বর্তায় এমন দৈহিক বৈশিষ্ট্যসমূহের সমন্বয়ে গঠিত মানবজাতির একটি প্রধান বিভাগ।
- সাধারণ সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে এমন জনগোষ্ঠীকেও তিনি নৃগোষ্ঠী বলে অভিহিত করেছেন (Ethnic community is a group distinguished by common cultural characteristics)।
- সুতরাং নরগোষ্ঠী হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অভিন্ন দৈহিক বৈশিষ্ট্যে অধিকারী মানগোষ্ঠী, যারা বিশ্বের নির্দিষ্ট একটি ভৌগোলিক অঞ্চলে অভিন্ন সংস্কৃতির অনুসারী হয়ে বসবাস করে।
- একটি নরগোষ্ঠীর সদস্যগণ সাধারণত অন্য নরগোষ্ঠীর সদস্যদের থেকে সাংস্কৃতিক ও দৈহিক বৈশিষ্ট্যে ভিন্নতর হয়ে থাকে।

নরগোষ্ঠীর বৈশিষ্ট্য: 
(ক) নরগোষ্ঠী হচ্ছে মানবজাতির অন্যতম প্রধান উপবিভাগ;
(খ) নরগোষ্ঠীর মূলে রয়েছে স্বতন্ত্র ও সাধারণ কিছু দৈহিক বৈশিষ্ট্য, যা সহজেই দৃষ্টিগোচর হয়;
(গ) সাধারণত মাথার গড়ন, মুখের চোয়াল, চুলের রং ও ধরন, গায়ের রং, নাক, চোখ, শারীরিক গঠন ও উচ্চতার মাধ্যমে নরগোষ্ঠী নির্ধারিত হয়;
(ঘ) বংশগতভাবে প্রাপ্ত শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতেই নরগোষ্ঠীকে পৃথক করা হয়;
(ঙ) নরগোষ্ঠী মানুষের স্থায়ী বৈশিষ্ট্য যা বংশ পরম্পরায় অব্যাহত থাকে;
(চ) নির্দিষ্ট নরগোষ্ঠী প্রায়শ একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিমণ্ডলে বসবাস করে;
(ছ) প্রত্যেক নরগোষ্ঠীর নিজস্ব স্বতন্ত্র সংস্কৃতি রয়েছে।

উৎস: সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা সবাক চলচ্চিত্র কোনটি?
  1. মুখ ও মুখোশ
  2. জাগো হুয়া সাভেরা
  3. আকাশ আর মাটি
  4. মাটির পাহাড়
ব্যাখ্যা
- বাংলাদেশে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তির নিরবচ্ছিন্ন ধারার সূচনা হয়েছিল ১৯৫৯ সাল থেকে।
- প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পেয়েছিল ১৯৫৬ সালের ৩ আগস্ট।
- তবে এর পরবর্তী দু-বছর কোনো ছবি মুক্তি পায়নি।
- কিন্তু তার মানে এই নয় যে, এ-সময়ে কোনো ছবি নির্মাণের কাজ চলেনি।
- প্রকৃতপক্ষে ছবি নির্মাণের কাজ চলেছিল বলেই ১৯৫৯ সালে চারটি ছবি মুক্তি পেয়েছিল। 
• ছবিগুলো ছিল –
- এ জে কারদারের জাগো হুয়া সাভেরা,
- ফতেহ লোহানীর আকাশ আর মাটি,
- মহীউদ্দীনের মাটির পাহাড় ও
- এহতেশামের এদেশ তোমার আমার।

- ১৯৫৯ সালে মুক্তিপ্রাপ্ত চারটি ছবির মধ্যে জাগো হুয়া সাভেরা অসাধারণ সাফল্য পেয়েছিল।
- এ-সাফল্য বাণিজ্যিক বিবেচনায় নয়, বরং তা ছিল নির্মাতাদের মননশীলতা প্রকাশের ক্ষেত্রে সাফল্য।
- নানা কারণে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এই ছবির অশেষ গুরুত্ব রয়েছে।
- এটি ছিল সত্যিকার অর্থে বাংলাদেশের প্রথম উপন্যাসনির্ভর চলচ্চিত্র।
- ‘সত্যিকার অর্থে’ কথাটা বলার কারণ হলো, এর কাহিনি একটি বিখ্যাত উপন্যাস থেকে নেওয়া হয়েছিল, বলা চলে সেই উপন্যাসেরই একটি চলচ্চিত্রায়ণ।
- এর আগে আর কোনো উপন্যাস নিয়ে কেউ ছবি বানাননি।
- উপন্যাসটির রচয়িতা ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় এবং উপন্যাসের নাম ছিল পদ্মা নদীর মাঝি।
- বাংলাদেশের মানুষের জীবন লেপ্টে ছিল এই ছবির পরতে পরতে।
- কিন্তু ছবিটির কোথাও মানিক বন্দ্যোপাধ্যায় বা পদ্মা নদীর মাঝির কোনো স্বীকৃতি ছিল না।
- বরং এর কাহিনিকার হিসেবে পাকিস্তানের প্রগতিশীল ধারার উর্দু কবি ফয়েজ আহমদ ফয়েজের নামের উল্লেখ রয়েছে।
- তাই প্রকাশ্য উপন্যাসনির্ভর ছবি হিসেবে এর কোনো স্বীকৃতি নেই।

উৎস: কালি ও কলম। (Click to Read)
.
ওরা ১১ জন চলচ্চিত্রটি কত সালে মুক্তি পায়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
ব্যাখ্যা
ওরা ১১ জন: 
- ওরা ১১ জন ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র ।
- ১৯৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত, স্বাধীনতাউত্তর প্রথম চলচ্চিত্র।
- বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার (১৯৭২)
- মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম এই চলচ্চিত্রটি।
- মুক্তিযুদ্ধের সরাসরি পটভূমি ও অ্যাকশন নিয়ে নির্মিত এই চলচ্চিত্র বাঙালির মরণপণ মুক্তি সংগ্রামের প্রতীক হয়ে ওঠে।
- এতে ১১ জন মুক্তিযোদ্ধার ১৯৭২ সালের ১৩ আগস্ট মুক্তি পায় ‘ওরা ১১ জন’।
- চাষী নজরুল ইসলাম নির্মাণ করেন চরিত্রে অভিনয় করেন ১১ মুক্তিযোদ্ধা, যারা পেশাদার শিল্পী ছিলেন না।
- এরা হলেন_ খসরু, মঞ্জু, হেলাল, ওলীন, আবু, আতা, নান্টু, বেবী, আলতাফ, মুরাদ ও ফিরোজ।
- ১১ দফার ছাত্র আন্দোলন ও মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরকে মাথায় রেখে প্রতীকী অর্থে এ চলচ্চিত্রের নামকরণ করা হয় ‘ওরা ১১ জন’।
- চলচ্চিত্রের শুরুতে টাইটেলে ছয়টি কামানের গোলার শব্দ শোনা যায়।
- নির্মাতার মতে, এ ছয়টি শব্দ হচ্ছে ছয়দফা দাবির প্রতীকী শব্দ।
- এই চলচ্চিত্রে যে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ব্যবহার হয়েছিল সবই ছিল সত্যিকারের।
- ‘ওরা ১১ জন’ মস্কো, ইংল্যান্ড, জামশেদপুর, রাচী, কলকাতা ও বোম্বেতে প্রদর্শিত হয়েছিল।
- বলিউডের প্রখ্যাত নির্মাতা রাজকাপুর চলচ্চিত্রটি দেখে এ চলচ্চিত্রের নির্মাতাকে প্রশ্ন করেছিলেন ‘হাউ- ইট পসিবল’, সদ্য স্বাধীন দেশে মুক্তিযুদ্ধ নিয়ে এমন জীবন্ত চলচ্চিত্র নির্মাণ কীভাবে সম্ভব।
- তিনি বলেন, বলিউডে আমরা এ ধরনের বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মাণে সাহস পাইনি’।
- এ চলচ্চিত্রের প্রযোজক মাসুদ পারভেজ (অভিনেতা সোহেল রানা) বলেন, ‘এটি আসলে শুধু একটি চলচ্চিত্র নয়, মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিলও বটে।

উৎস: চ্যনেল আই অনলাইন (১৯ জানুয়ারি, ২০১৬)
.
'ক্যাং' হচ্ছে চাকমাদের-
  1. বৌদ্ধমন্দির
  2. পাড়ার নাম
  3. উৎসবের নাম
  4. ধর্মের নাম
ব্যাখ্যা
চাকমাদের ধর্ম:
- চাকমারা প্রধানত বৌদ্ধধর্মের অনুসারী।
- তাদের বৌদ্ধমন্দির বা বৌদ্ধবিহারের নাম ক্যাং।
- চাকমা অধ্যুষিত বিভিন্ন গ্রামে ক্যাং প্রতিষ্ঠিত রয়েছে।
- প্রতিটি ক্যাং-এ একজন বৌদ্ধ ভিক্ষু থাকেন যিনি ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে থাকেন।
- প্রদীপ জ্বেলে ফুল, ফল, মিষ্টি ও অন্যান্য উপাচার সহযোগে তারা বুদ্ধের উপাসনা করে।
- চাকমাদের ধর্মীয় অনুষ্ঠানাদিতে হিন্দুধর্মের প্রভাব পরিলক্ষিত হয়।
- ঘরে ঘরে চাকমাদের মধ্যে গঙ্গাপূজা এবং লক্ষ্মীপূজার প্রচলন রয়েছে।
- গোজেন নামের ঈশ্বরকে তারা খুব ভক্তি করে।
- তারা রোগ-ব্যাধি থেকে মুক্তি ও ফসল রক্ষার জন্য মোরগ ও শূকর বলিদান করে পূজা- অর্চনা করে।
- চাকমাদের কঠিন চীবর দান অনুষ্ঠানে পার্বত্য অঞ্চলের অন্যান্য নৃগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করে।
- এছাড়া তাদের প্রধান ধর্মীয় উৎসব মাঘীপূর্ণিমা আড়ম্বরের সাথে পালন করা হয়।

উৎস: সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
‘স্বাধীনতা পুরস্কার-২০২৪’ কতজন লাভ করে?
  1. ৫ জন
  2. ১০ জন
  3. ১৬ জন
  4. ২১ জন
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার-২০২৪: 
- দেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার। 
- ‘স্বাধীনতা পুরস্কার-২০২৪’ কতজন লাভ করে ১০ জন। 
- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন কাজী আবদুস সাত্তার বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নঈম মো. নজিব উদ্দীন খান (খুররম) (মরণোত্তর)।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে পুরস্কার পেয়েছেন ড. মোবারক আহমদ খান, চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ। সংস্কৃতিতে মোহাম্মদ রফিকুজ্জামান ও ক্রীড়াক্ষেত্রে ফিরোজা খাতুন।
- সমাজসেবা/জনসেবা ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন অরণ্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এস এম আব্রাহাম লিংকন।
 - পুরস্কার হিসেবে প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, সম্মানীর অর্থের চেক ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা।
মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট। 
.
‘মাই বাইসাইকেল-মর থেংগারি’ কোন ভাষায় নির্মিত সিনেমা?
  1. চাকমা
  2. মারমা
  3. রাখাইন
  4. সাঁওতাল
ব্যাখ্যা
- চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমা ‘মাই বাইসাইকেল-মর থেংগারি’।
- সিনেমাটি সেন্সর বোর্ডে ৯ বছর ধরে আটকে আছে। 
- অং রাখাইন পরিচালিত সিনেমাটি নানা কারণে সেন্সর পায়নি।
- এই সিনেমাটি মুক্তিযুদ্ধ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া চলচ্চিত্র প্রদর্শনীতে (৩০ ডিসেম্বর, ২০২৪) দেখানো হয়। 
- এছাড়া ‘সাউথ এশিয়ান ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভাল ২০১৫’ তেও চলচ্চিত্রটির প্রদর্শনী হয়। (১০ জানুয়ারি ২০১৫)
- চাকমা ভাষায় থেংগারি শব্দের অর্থ বাইসাইকেল।
- সিনেমার ইংরেজি নাম মাই বাইসাইকেল।
- সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে পাহাড়ঘেড়া এক গ্রামের কমল নামের চাকমা যুবককে ঘিরে। শহরে জীবিকা অর্জনে বিফল হয়ে একটি বাইসাইকেল নিয়ে গ্রামে ফেরত আসেন তিনি। বাইসাইকেলে মানুষ ও মালামাল পরিবহন করে জীবিকার সন্ধান করতে থাকেন তিনি।

উৎস: প্রথম আলো (২৯ ডিসেম্বর ২০২৪) ।
১০.
দেশের প্রথম তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে কোন প্রতিষ্ঠান?
  1. রিউমার স্ক্যানার বাংলাদেশ
  2. ফ্যাক্টওয়াচ
  3. হিউম্যান ওয়াচ
  4. ফ্যাক্ট চেকিং বাংলাদেশ
ব্যাখ্যা
ফ্যাক্টওয়াচ: 
- দেশের প্রথম তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ফ্যাক্টওয়াচ। (TBS, ৯ মার্চ ২০২১)
- পয়েন্টার ইনস্টিটিউট অফ জার্নালিজমের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) এই স্বীকৃতি দিয়েছে তাদের।
- ফ্যাক্টওয়াচ প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে, ঢাকাস্থ আমেরিকান সেন্টারের প্রাথমিক অর্থায়নে।
- বর্তমানে এটি ইউল্যাবের গবেষণাকারী প্রতিষ্ঠান সেন্টার ফর ক্রিটিকাল এন্ড কোয়ালিটেটিভ স্টাডিজ থেকে পরিচালিত হচ্ছে।
- এর নেতৃত্বে আছেন ইউল্যাবের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কবি ও লেখক সুমন রহমান।

রিউমার স্ক্যানার বাংলাদেশ: 
- ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে রিউমার স্ক্যানার বাংলাদেশ।
- দেশের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে তারা এ স্বীকৃতি পেয়েছে।
- পয়েন্টার ইনস্টিটিউট অব জার্নালিজমের অঙ্গসংগঠন ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) ২০২১ সালের ২৮ জুলাই তাদের এ স্বীকৃতি প্রদান করেছে।

আইএফসিএন এর স্বীকৃতি: 
- বিশ্বব্যাপী স্বাধীন ও মানসম্মত তথ্য যাচাই কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে পয়েন্টার ইনস্টিটিউটের অঙ্গসংগঠন আইএফসিএন পাঁচটি মূলনীতির ভিত্তিতে কোনো তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিয়ে থাকে।
- এগুলো হচ্ছে নিরপেক্ষতা ও ন্যায্যতা, তথ্যের উৎসের গুণগতমান ও স্বচ্ছতা, অর্থায়ন ও সংস্থার স্বচ্ছতা, যাচাইপদ্ধতির মান ও স্বচ্ছতা এবং উন্মুক্ত ও সৎ সংশোধন নীতি।
- এই ৫টি মূলনীতি ও ৩১টি মানদণ্ড মেনে চললে আইএফসিএন স্বীকৃতি দেয়।

উৎস: প্রথম আলো (২ আগস্ট ২০২১)
The Business Standard ( ৯ মার্চ ২০২১) ।
১১.
'মারাংবুরো' কী?
  1. সাঁওতালদের বর্ষবরণ
  2. সাঁওতালদের প্রধান গ্রামদেবতা
  3. সাঁওতালদের মন্দিরের নাম
  4. সাঁওতালদের বিবাহপ্রথা
ব্যাখ্যা
সাঁওতালদের ভাষা, ধর্ম, পরিবার ও বিবাহ:
- সাঁওতালদের নিজস্ব ভাষা রয়েছে। 
- ভাষাবিজ্ঞানীদের মতে, সাঁওতাল ভাষা মুন্ডারী ভাষার উপভাষা।
- নৃবিজ্ঞানী হডসন মনে করেন, কোল ভাষার উপভাষা হচ্ছে সাঁওতাল ভাষা।
- বাঙালিদের প্রভাবে তারা মাতৃভাষার সাথে বাংলাভাষাও গ্রহণ করেছে।
- সময়ের পরম্পরায় সাঁওতাল ভাষার সাথে হিন্দি, মারাঠী, তেলুগু তামিল ইত্যাদি ভাষার সংমিশ্রণ ঘটেছে।
- সাঁওতাল সম্প্রদায়ের মানুষ প্রধানত হিন্দু ও খ্রিস্টান ধর্মের অনুসারী।
- সনাতন ধর্মে বিশ্বাসীরা হিন্দুধর্মের রীতিনীতি ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে।
- অন্যরা খ্রিস্টান ধর্মের আচার-অনুষ্ঠান পালন করে থাকে।
- সাঁওতালদের প্রধান গ্রামদেবতার নাম 'মারাংবুরো'।
- এই দেবতাকে সন্তুষ্ট রাখার জন্য তাঁর উদ্দেশ্যে সাদা মোরগ ও সাদা ছাগল উৎসর্গ করা হয়।

উৎস: সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
বাংলাদেশে মণিপুরীদের মূল বাসস্থান কোথায়?
  1. পটুয়াখালী
  2. পার্বত্য চট্টগ্রাম
  3. সিলেট
  4. রাজশাহী
ব্যাখ্যা
মণিপুরী:
- মণিপুরী (The Manipuris) বাংলাদেশের অন্যতম আদিবাসী সম্প্রদায়।
- প্রাচীনকালের সার্বভৌম রাষ্ট্র এবং এখনকার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর এদের আদি বাসস্থান।
- প্রাচীনকালে মণিপুরী সম্প্রদায় ক্যাংলেইপাক, ক্যাংলেইপাং, ক্যাংলেই, মেইত্রাবাক, মেখালি প্রভৃতি নামে পরিচিত ছিল।
- মণিপুরীদের মেইতেই নামেও অভিহিত করা হতো।
- বর্তমানে মণিপুরীরা বৃহত্তর সিলেটে বসবাস করছে।
- সিলেট শহর ও শহরতলি, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জে এদের বসবাস লক্ষ্য করা যায়।

উৎস: বাংলাপিডিয়া।
১৩.
যদি n কে 8 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 5 হয়, তবে নিচের কোনটি জোড় সংখ্যা নয়?
  1. n + 3
  2. n - 3
  3. 3n + 1
  4. 5n + 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি n কে 8 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 5 হয়, তবে নিচের কোনটি জোড় সংখ্যা নয়?

সমাধান:
8 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 5 হয় তাই, 8 + 5 = 13

ধরি,
n = 13
অপশন ক হতে, n + 3 = 13 + 3 = 16
অপশন খ হতে, n - 3 = 13 - 3 = 10
অপশন গ হতে, 3n + 1 = (3 × 13) + 1 = 40
অপশন ঘ হতে, 5n + 2 = (5 × 13) + 2 = 67

∴ 5n + 2 জোড় সংখ্যা নয়।
১৪.
একটি সারিতে, A বাম দিক থেকে ১০তম অবস্থানে এবং B ডানদিক থেকে ৯ম অবস্থানে রয়েছে। তারা যদি নিজেদের মাঝে অবস্থানের পরিবর্তন করে তাহলে A এর অবস্থান বামদিক থেকে ১৫তম হয়। সারিতে কতজন লোক আছে?
  1. ২৩ জন
  2. ২৭ জন
  3. ২৮ জন
  4. ৩১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সারিতে, A বাম দিক থেকে ১০তম অবস্থানে এবং B ডানদিক থেকে ৯ম অবস্থানে রয়েছে। তারা যদি নিজেদের মাঝে অবস্থানের পরিবর্তন করে তাহলে A এর অবস্থান বামদিক থেকে ১৫তম হয়। সারিতে কতজন লোক আছে?

সমাধান:

সারিতে মোট লোক আছে = ১৫ + ৯ - ১ = ২৪ - ১ = ২৩ জন
১৫.
125, 80, 45, 20, ......... ধারার পরের সংখ্যাটি কত?
  1. 0
  2. 5
  3. 10
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: 125, 80, 45, 20, ......... ধারার পরের সংখ্যাটি কত?

সমাধান:
125 - 80 = 45
80 - 45 = 35
45 - 20 = 25
প্রতিক্ষেত্রে পার্থক্য আগের পার্থক্যের চেয়ে 10 কমে।

20 এর পরের সংখ্যার সাথে তার পার্থক্য হবে 25 - 10 = 15

20 এর পরের সংখ্যা হবে,
20 - 15 = 5
১৬.
যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে √P একটি -
  1. একটি স্বাভাবিক সংখ্যা
  2. একটি পূর্ণ সংখ্যা
  3. একটি মূলদ সংখ্যা
  4. একটি অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে √P একটি -

সমাধান:
 - যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
- কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
- p একটি মৌলিক সংখ্যা হয় তবে √p অমূলদ সংখ্যা।
১৭.
সেজান উত্তর দিকে ২০ মিটার হাঁটার পর ডান দিকে মোড় নিয়ে ১০ মিটার হাঁটালো তারপর সে বাম দিকে ঘুরে ১৫ মিটার হাঁটে এবং ডান দিকে ঘুরে ১০ মিটার হাঁটে । এখন সে কোন দিকে মুখ করে আছে?
  1. উত্তর দিকে
  2. দক্ষিণ দিকে
  3. পূর্ব দিকে
  4. পশ্চিম দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: সেজান উত্তর দিকে ২০ মিটার হাঁটার পর ডান দিকে মোড় নিয়ে ১০ মিটার হাঁটালো তারপর সে বাম দিকে ঘুরে ১৫ মিটার হাঁটে এবং ডান দিকে ঘুরে ১০ মিটার হাঁটে । এখন সে কোন দিকে মুখ করে আছে?

সমাধান:

প্রদত্ত চিত্র অনুসারে সেজান এখন পূর্বদিকে মুখ করে আছে।
১৮.
SWINDLER শব্দটিকে পানিতে কেমন দেখাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: SWINDLER শব্দটিকে পানিতে কেমন দেখাবে?


সমাধান:
১৯.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
81 : 10 :: 25 : ?
  1. 5
  2. 7
  3. 6
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
81 : 10 :: 25 : ?

সমাধান: 
এখানে 
সম্পর্কটি হলো x2 : x + 1
92 = 81 ,  9 + 1 = 10
52 = 25 , 5 + 1 = 6
২০.
A, B এর পূর্ব দিকে এবং B, C এর দক্ষিণ দিকে, D, A এর উত্তর দিকে অবস্থান করলে C, D এর কোন দিকে অবস্থান করছে?
  1. পূর্ব দিকে
  2. উত্তর দিকে
  3. দক্ষিণ দিকে
  4. পশ্চিম দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এর পূর্ব দিকে এবং B, C এর দক্ষিণ দিকে, D, A এর উত্তর দিকে অবস্থান করলে C, D এর কোন দিকে অবস্থান করছে?

সমাধান:
C, D এর পশ্চিম দিকে অবস্থান করবে।
২১.
যদি যোগ দিয়ে ÷, ভাগ দিয়ে -,  বিয়োগ দিয়ে ×, গুণ দিয়ে  + বোঝায়, তাহলে
18 + 6 ÷ 3 - 2 × 8 = কত?
  1. 10
  2. 5
  3. 4
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: যদি যোগ দিয়ে ÷, ভাগ দিয়ে -,  বিয়োগ দিয়ে ×, গুণ দিয়ে  + বোঝায়, তাহলে
18 + 6 ÷ 3 - 2 × 8 = কত?

সমাধান:
যোগ দিয়ে ÷, ভাগ দিয়ে -,  বিয়োগ দিয়ে ×, গুণ দিয়ে  + বোঝায়
প্রশ্নে নির্দেশিত তথ্য অনুসারে চিহ্ন পরিবর্ত্ন করে পাই

18 + 6 ÷ 3 - 2 × 8 এর পরিবর্তিত রূপ
18 ÷ 6 - 3 × 2 + 8
= 3 - 3 × 2 + 8
= 3 - 6 + 8
= 11 - 6
= 5

২২.
দুই জন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে ৪ মিটার হেঁটে গেল। তারপর তারা তাদের বাম দিকে ঘুরে আরও ৩ মিটার হেঁটে গেল। তাদের দুই জনের মধ্যে সরাসরি দূরত্ব কত?
  1. 5 মিটার
  2. 7 মিটার
  3. 8 মিটার
  4. 10 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: দুই জন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে ৪ মিটার হেঁটে গেল। তারপর তারা তাদের বাম দিকে ঘুরে আরও ৩ মিটার হেঁটে গেল। তাদের দুই জনের মধ্যে সরাসরি দূরত্ব কত?

সমাধান:
 
ধরি,
দুই জন লোক O বিন্দু হতে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে OA = OB = ৪ মিটার হেঁটে গেল।
পরবর্তীতে তারা পরস্পর বাম দিকে ঘুরে AD = BC = ৩ মিটার হেঁটে গেল।

এখন,
OD2 = OA2 + AD2
বা, OD2 = 42 + 32
বা, OD2 = 25
∴ OD = 5

আবার,
OC2 = OB2 + BC2
বা, OC2 = 42 + 32
বা, OC2 = 25
∴ OC = 5

∴ তাদের দুই জনের মধ্যে দূরত্ব, CD = OD + OC
= (5 + 5) মিটার
= 10 মিটার
২৩.
যদি, ৬ + ৩ = ৩৯, ৮ + ৪ = ৪১২, ৩ + ২ = ১৫ হয় তবে, ৮ + ৭ = ?
  1. ১৬৫
  2. ৫৬
  3. ১৫১
  4. ১১৫
ব্যাখ্যা
প্রশ্ন: যদি, ৬ + ৩ = ৩৯, ৮ + ৪ = ৪১২, ৩ + ২ = ১৫ হয় তবে, ৮ + ৭ = ?

সমাধান:
এখানে যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল। যথা-
৬ + ৩ = (৬ - ৩) এবং (৬ + ৩) = ৩৯
৮ + ৪  = (৮ - ৪) এবং (৮ + ৪) = ৪১২,
৩ + ২ = (৩ - ২) এবং (৩ + ২) = ১৫
এবং 
৮ + ৭ = (৮ - ৭) এবং (৮ + ৭) = ১১৫
২৪.
যদি দক্ষিণ-পূর্ব দিক উত্তরে, উত্তর-পূর্ব দিক পশ্চিমে এভাবে সকল দিক পরিবর্তিত হয়, তাহলে পশ্চিম দিকটি কোন দিকে পরিবর্তিত হবে?
  1. উত্তর-পূর্ব
  2. উত্তর-পশ্চিম
  3. দক্ষিণ-পূর্ব
  4. দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা
প্রশ্ন: যদি দক্ষিণ-পূর্ব দিক উত্তরে, উত্তর-পূর্ব দিক পশ্চিমে এভাবে সকল দিক পরিবর্তিত হয়, তাহলে পশ্চিম দিকটি কোন দিকে পরিবর্তিত হবে?

সমাধান:

∴ পশ্চিম দিকটি দক্ষিণ-পূর্ব দিকে পরিণত হবে।
২৫.
কোন সংখ্যা যুগল সহ-মৌলিক?
  1. ৮, ৯
  2. ১২, ১৫
  3. ১৪, ২১
  4. ১৮, ২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যা যুগল সহ-মৌলিক?

সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গ.সা.গু ১ হলে‌ অর্থাৎ ১ ভিন্ন কোন সাধারণ গুণনীয়ক না থাকলে তাদেরকে একত্রে সহ-মৌলিক সংখ্যা বলে।
যেমন- (৩, ৪), (৮, ৯), (৬, ১৩) (৯, ১৬), (১৬, ২৫) ইত্যাদি।

এখানে,
৯ = ১ × ৩ × ৩
৮ = ১ × ২ × ২ × ২

যেহেতু ১ ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই সুতরাং (৯, ৮) পরস্পর সহ-মৌলিক।
২৬.
৭৮ জন ছাত্রছাত্রীর মধ্যে রাকিবের অবস্থান শুরুর দিক থেকে ১৭ তম। শেষের দিক থেকে তার অবস্থান কত?
  1. ৬১ তম
  2. ৬২ তম
  3. ৬৭ তম
  4. ৬৯ তম
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৮ জন ছাত্রছাত্রীর মধ্যে রাকিবের অবস্থান শুরুর দিক থেকে ১৭ তম। শেষের দিক থেকে তার অবস্থান কত?

সমাধান:
ক্লাসে রাকিবের অবস্থানের পিছনে আছে ( ৭৮ - ১৭ ) = ৬১ জন 
অতএব রাকিবের অবস্থান শেষের দিক থেকে ( ৬১ + ১ ) = ৬২ তম
২৭.
যদি BANK এর কোড gfsp হয়, তাহলে GOVT এর কোড কী হবে?
  1. upst
  2. ltay
  3. dgkr
  4. edck
ব্যাখ্যা
প্রশ্ন: যদি BANK এর কোড gfsp হয়, তাহলে GOVT এর কোড কী হবে?

সমাধান:

BANK এর ক্ষেত্রে,
B + 5 = g
A + 5 = f
N + 5 = s
K + 5 = p

GOVT এর ক্ষেত্রে,
G + 5 = l
O + 5 = t
V + 5 = a
T + 5 = y
২৮.
প্রদত্ত সিরিজে কোন সংখ্যাটি ভুল?
1, 8, 27, 64, 126, 216
  1. 8
  2. 126
  3. 216
  4. 27
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত সিরিজে কোন সংখ্যাটি ভুল?
1, 8, 27, 64, 126, 216

সমাধান:
এখানে
প্রতিটি সংখ্যা ক্রমিক সংখ্যার ঘন।
তাই 126 প্রদত্ত সিরিজে ভুল
1 = 13
8 = 23
27 = 33
64 = 43
125= 53
216= 63

২৯.
সাংকেতিক কোড 234 মানে যদি হয় Play nice game, সাংকেতিক কোড 459 মানে যদি হয় Game with friends এবং সাংকেতিক কোড 279 মানে যদি হয় Play with me তাহলে nice শব্দটির সাংকেতিক কোড কী?
  1. 2
  2. 3
  3. 4
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: সাংকেতিক কোড 234 মানে যদি হয় Play nice game, সাংকেতিক কোড 459 মানে যদি হয় Game with friends এবং সাংকেতিক কোড 279 মানে যদি হয় Play with me তাহলে nice শব্দটির সাংকেতিক কোড কী?

সমাধান:
234 ⇒ play nice game
459 ⇒ game with friends
বামপাশে 4 কমন এবং ডান পাশে game কমন

234 ⇒ play nice game
279 ⇒ play with me
বামপাশে 2 কমন এবং ডান পাশে play কমন

459 ⇒ game with friends
279 ⇒ play with me
বামপাশে 9 কমন এবং ডান পাশে with কমন

234 ⇒ Play nice game এ 4 = game, 2 = play এবং বাকি 3 = nice
∴ nice শব্দটির সাংকেতিক কোড 3.
৩০.
সকালবেলা সাইফ একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। খুঁটিটির ছায়া সাইফের বাম দিক পড়লো। সাইফ যেদিকে তাকিয়ে আছে তার ঠিক বিপরীত দিক থেকে সাইফের দিকে সাজিদ হেঁটে আসছে। সাজিদ কোন দিকে হাঁটছে?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম
ব্যাখ্যা
প্রশ্ন: সকালবেলা সাইফ একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। খুঁটিটির ছায়া সাইফের বাম দিক পড়লো। সাইফ যেদিকে তাকিয়ে আছে তার ঠিক বিপরীত দিক থেকে সাইফের দিকে সাজিদ হেঁটে আসছে। সাজিদ কোন দিকে হাঁটছে?

সমাধান:
- সকালবেলা সাইফ একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে।
- খুঁটিটির ছায়া সাইফের বাম দিকে পড়লো। অর্থাৎ সাইফের বাম দিক পশ্চিম দিক আর ডান দিক পূর্বদিক।
- যেহেতু সাইফের ডান দিক পূর্ব এবং বাম দিক পশ্চিম সুতরাং সে উত্তর দিকে তাকিয়ে আছে।
- অতএব, সাজিদ, দক্ষিন দিক থেকে (সাইফের তাকানোর বিপরীত দিক) উত্তর দিকে হাঁটছে।
৩১.
রাকিব ও হিমেল একটি টেবিলের দুই প্রান্তে বসেছে। তানভীরের ডানে রাকিব এবং সোহরাবের বামে হিমেল বসেছে। তানভীরের যে পাশে রাকিব বসেছে তার বিপরীত পাশে ইকবাল বসেছে। টেবিলের মাঝ বরাবর কে বসেছে?
  1. সোহরাব
  2. ইকবাল
  3. তানভীর
  4. রাকিব
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব ও হিমেল একটি টেবিলের দুই প্রান্তে বসেছে। তানভীরের ডানে রাকিব এবং সোহরাবের বামে হিমেল বসেছে। তানভীরের যে পাশে রাকিব বসেছে তার বিপরীত পাশে ইকবাল বসেছে। টেবিলের মাঝ বরাবর কে বসেছে?

সমাধান:
প্রদত্ত তথ্যের আলোকে আমরা পাই,

হিমেল ⇒ সোহরাব ⇒ ইকবাল ⇒ তানভীর ⇒ রাকিব 

∴ ইকবাল মাঝ বরাবর বসেছে।
৩২.
SILVER এর কোড যদি 123456 হয় এবং PEARL এর কোড যদি 75863 হয় তাহলে, PRAISE এর কোড কী হবে?
  1. 621578
  2. 768215
  3. 576218
  4. 215768
ব্যাখ্যা
প্রশ্ন: SILVER এর কোড যদি 123456 হয় এবং PEARL এর কোড যদি 75863 হয় তাহলে, PRAISE এর কোড কী হবে?

সমাধান:
SILVER → 123456
S → 1, I → 2, L → 3, V → 4, E → 5, R → 6
PEARL → 75863
P → 7, E → 5, A → 8, R → 6, L → 3

এখন PRAISE এর জন্য আমরা আগের কোড থেকে অক্ষরগুলি ব্যবহার করব:
P → 7
R → 6
A → 8
I → 2
S → 1
E → 5
সুতরাং PRAISE → 768215
৩৩.
পরিমল ও সালমান একটি বিন্দু থেকে যাত্রা শুরু করল। পরিমল যাত্রাস্থান থেকে ৪০০ মিটার পশ্চিম দিকে গেল। সালমান দক্ষিণ দিকে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করল। এখন তাদের মাঝে সরাসরি দূরত্ব ৬০০ মিটার হলে, যাত্রাস্থান থেকে সালমান কত দূরত্ব অতিক্রম করে?
  1. ২০০ মিটার
  2. ৪৪৭ মিটার
  3. ৭২১ মিটার
  4. ১০০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: পরিমল ও সালমান একটি বিন্দু থেকে যাত্রা শুরু করল। পরিমল যাত্রাস্থান থেকে ৪০০ মিটার পশ্চিম দিকে গেল। সালমান দক্ষিণ দিকে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করল। এখন তাদের মাঝে সরাসরি দূরত্ব ৬০০ মিটার হলে, যাত্রাস্থান থেকে সালমান কত দূরত্ব অতিক্রম করে?

সমাধান:

সালমানের অতিক্রান্ত দূরত্ব = √(6002 - 4002)  মিটার
= √(360000 - 160000) মিটার
= √20000 মিটার
= 447 মিটার (প্রায়)।
৩৪.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ৫৮
  2. ৬০
  3. ৬২
  4. ৬৬
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?


সমাধান: 
১ম চিত্রে,
(৯ × ৫) - ৩
= ৪৫ - ৩
= ৪২

২য় চিত্রে,
(৮ × ৭) - ৪
= ৫৬ - ৪
= ৫২

৩য় চিত্রে,
(৭ × ৯) - ৫
= ৬৩ - ৫
= ৫৮

∴ প্রশ্নবোধক স্থানে ৫৮ বসবে। 
৩৫.
8, 10, 14, 18, ?, 34, 50, 66
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 20
  2. 26
  3. 28
  4. 30
ব্যাখ্যা
প্রশ্ন: 8, 10, 14, 18, ?, 34, 50, 66
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
এখানে দুটি সিরিজ বিধ্যমান।
১ম সিরিজ: 8, 14, ?, 50
২য় সিরিজ: 10, 18, 34, 66

১ম সিরিজে,
8
8 + 6 = 14
14 + 12 = 26
26 + 24 = 50

২য় সিরিজে,
10
10 + 8 = 18
18 + 16 = 34
34 + 32 = 66