পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি: টপিকসমূহ: কম্পিউটার: ১. কম্পিউটারের পারঙ্গমতা ও দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহার: কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি। ২. কম্পিউটারের সংখ্যা পদ্ধতি ও কোড, ডিজিটাল লজিক ইত্যাদি। উৎস: অষ্টম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. ক) বিপুল পরিমাণ তথ্য স্মৃতিতে সংরক্ষণ করে রাখা
  2. খ) নির্ভুলভাবে কাজ করা
  3. গ) অতি দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা
  4. ঘ) কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে না
ব্যাখ্যা
কম্পিউটারের প্রধান তিনটি বৈশিষ্ট্য হল
- বিপুল পরিমাণ তথ্য স্মৃতিতে সংরক্ষণ করে রাখা,
- নির্ভূলভাবে কাজ করা এবং
- অতি দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা।

--------------------------
- কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে না।

সূত্র- কম্পিউটার শিক্ষা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কম্পিউটারের কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়?
  1. ক) ঘণ্টা
  2. খ) সেকেন্ড
  3. গ) ন্যানোসেকেন্ড
  4. ঘ) মিনিট
ব্যাখ্যা
- কম্পিউটার অবিশ্বাস্য দ্রুতগতিতে কাজ করে।
- কম্পিউটারের এই দ্রুতগতিসম্পন্ন হিসাবের কাজকে মিলিসেকেন্ড, মাইক্রোসেকেন্ড, ন্যানোসেকেন্ড এবং পিকোসেকেন্ড ইত্যাদি সময়ের একক হিসেবে ভাগ করা যায়।

উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম
.
চিকিৎসাক্ষেত্রে কম্পিউটার ও প্রযুক্তি ব্যবহারের উদাহরণ নয় কোনটি?
  1. ক) Diagnostics
  2. খ) EHR
  3. গ) Telemedicine
  4. ঘ) VR
ব্যাখ্যা
চিকিৎসাক্ষেত্রে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহারের কিছু উদাহরণ নিম্নরুপ:

রোগ নির্ণয় (Diagnostics): সঠিক চিকিৎসার পূর্ব শর্ত হল যথাযথভাবে রোগীর রোগ নির্ণয়। রোগীর রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত বিভিন্ন মেশিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত। প্রতিনিয়ত গবেষণা ও সৃজনশীলতার মাধ্যমে রোগ নির্ণয়ের এই সকল যন্ত্রপাতির উন্নয়ন সাধন করা হয়েছে। ফলে এই সকল যন্ত্রপাতি নির্ভুলভাবে সুক্ষ্ণ ফলাফল দিতে সক্ষম।

ইলেকট্রনিক হেলথ রেকর্ড (Electronic Health Records-EHR): ইলেকট্রনিক হেলথ রেকর্ড বা EHR হল কোন রোগী বা জনগোষ্ঠীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নিয়মমাফিক সংগ্রহের মাধ্যমে বিভিন্ন তথ্যের সমাবেশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কোন রোগীর বিভিন্ন সময়ে প্রাপ্ত তার স্বাস্থ্য সংক্রান্ত তথ্যাবলী ডেটাবেজে সংরক্ষণ করা যায়। ডেটাবেজে সংরক্ষিত রোগীর তথ্যাবলী বিশ্লেষণ করে রোগীর রোগ নির্ণয় সহজতর হয়। আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণত তাদের রোগীদের তথ্য সংরক্ষণ করে থাকে। যেমন অ্যাপোলো হসপিটাল ও স্কয়ার হসপিটাল কর্তৃপক্ষ রোগীদের একটি আইডি কার্ড রেজিস্ট্রেশন করে থাকে। রোগীদের আইডি নম্বরের বিপরীতে তার সকল তথ্য ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করে। ইন্টারনেটে মাধ্যমে রোগী যে কোন জায়গা থেকে তার তথ্যাদির সত্যতা ও বৈধতা যাচাইপূর্বক আপডেট ও ব্যবহার করতে পারেন।

টেলিমেডিসিন (Telemedicine): তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কোন ভৌগলিক ভিন্ন দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেওয়াকে টেলিমেডিসিন বলা হয়।

--------------------------------
ভার্চুয়াল রিয়েলিটি (VR)
ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ। অর্থাৎ প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
.
যারা ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিংয়ের কাজ করে তাদেরকে বলা হয় -
  1. ক) ই-ল্যান্সার
  2. খ) ফ্রি-ল্যান্সার
  3. গ) ই-কমার্স
  4. ঘ) এফ-কমার্স
ব্যাখ্যা
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বিশ্বব্যাপি কর্মসংস্থানের বাজার হয়েছে উন্মুক্ত।
- ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীব্যাপি এ ধরনের কাজ করে অর্থ অর্জন করার প্রক্রিয়াই হল আউটসোর্সিং।
- ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন-ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যোগ করা, সফ্টওয়্যার তৈরি, বিভিন্ন কাজের জন্য ডিজাইন তৈরি, লোগো ডিজাইন, আর্টিকেল লেখা, অনুবাদ, ডাটা এন্ট্রি ইত্যাদি কাজ আউটসোর্সিং এর মাধ্যমে করা যায়।
- আউটসোর্সিংয়ের মাধ্যমে এখন অনেকেই ঘরে বসে তার মেধা দক্ষতাকে কাজে লাগিয়ে নিজে অর্থ উপার্জন করছে এবং অন্যদের জন্য কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। 
- যারা ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিংয়ের কাজ করে তাদেরকে বলা হয় ফ্রি-ল্যান্সার। 
- কয়েকটি জনপ্রিয় সাইট - আপওয়ার্ক (www.upwork.com), ফ্রিল্যান্সার (www.freelancer.com), ইল্যান্স (www.elance.com) ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
.
মানুষকে অদ্বিতীয়ভাবে (ইউনিকভাবে) শনাক্ত করার পদ্ধতিকে কী বলে?
  1. ক) জেনেটিক্স
  2. খ) বায়োইনফরমেটিক্স
  3. গ) রোবটিক্স
  4. ঘ) বায়োমেট্রিক্স
ব্যাখ্যা
- মানুষকে অদ্বিতীয়ভাবে (ইউনিকভাবে) শনাক্ত করার পদ্ধতিকে বায়োমেট্রিক্স বলে।
- বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার-আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায়।
- বায়োমেট্রিক্স সিস্টেমে ব্যক্তি সনাক্তকরণে যেসব বায়োলজিক্যাল ডেটা ব্যবহৃত হয় তা হলো- মুখমন্ডল, হাতের আঙ্গুল, হাতের রেখা, রেটিনা ও আইরিস, স্বাক্ষর, শিরা এবং কণ্ঠস্বর।

বায়োমেট্রিক্সের ব্যবহার
১. কম্পিউটার ব্যবহার নিয়ন্ত্রণে
২. অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণে
৩. পাসপোর্ট তৈরিতে
৪. মোবাইল সিম ক্রয়ে গ্রাহককে সহায়তা করে
৫. পরিচয়পত্র তৈরিতে
৬. বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট ইত্যাদিতে ব্যবহার হয়।

- টেকনোলজির যে শাখায় রোবটের নকশা গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলে।
- বায়োইনফরমেটিক্স বিজ্ঞানের এমন একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র, যেখানে কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এবং ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে ব্যবহার করে বিভিন্ন বায়োলজিক্যাল (জৈবিক) ডেটাসমূহ বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা হয়।
- জীবের বংশগতি নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় জেনেটিক্স (Genetics) বা বংশগতিবিদ্যা।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
.
কৃত্তিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা
  2. খ) সমস্যা সমাধানের ক্ষমতা
  3. গ) জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়। মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়। কম্পিউটার কীভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছবে, কিভাবে সমস্যা সমাধান করবে, কিভাবে পরিকল্পনা প্রণয়ন করবে ইত্যাদি বিষয়গুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উপর আরো গবেষণা করা হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় যেসব স্বতন্ত্র্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিম্নরূপ:

১। কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ।
২। সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।
৩। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা।
৪। সমস্যা সমাধানের ক্ষমতা।
৫। নতুন নতুন জ্ঞান অর্জন ।
৬। ভাষা বুঝার ক্ষমতা।
৭। অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত সক্ষমতা।
৮। মানুষের মত অভিজ্ঞতা কাজে লাগানো।
৯। পরস্পর সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুধাবন এবং সাড়া দেয়ার ক্ষমতা।
১০। ভুল, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ তথ্য-উপাত্ত পরিচালনা।
১১। জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা।
১২। নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা; ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
.
(1100)2 থেকে (101)2 বিয়োগ করুন -
  1. ক) 1010
  2. খ) 0111
  3. গ) 1001
  4. ঘ) 0101
ব্যাখ্যা
1100 - 101 = 0111
.
'100' এর ১ এর পরিপূরক (1’s complement) কত?
  1. ক) 001
  2. খ) 011
  3. গ) 101
  4. ঘ) 100
ব্যাখ্যা
100 এর ১ এর পরিপূরক হচ্ছে  011

সূত্র- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
.
বাইনারি যোগ করুন: 1 + 1 + 1 = ?
  1. ক) 111
  2. খ) 11
  3. গ) 3
  4. ঘ) 10
ব্যাখ্যা
বাইনারি যোগ:

1 + 0 = 1
1 + 1 = 10
1 + 1 + 1 = 11
১০.
নর (NOR) গেইটের আউটপুট ১ পেতে হলে ইনপুট কত দিতে হবে?
  1. ক) ০, ০
  2. খ) ১, ০
  3. গ) ০, ১
  4. ঘ) ১, ১
ব্যাখ্যা
নর গেইট
- নর (NOR) গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি।
- অর গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেইট তৈরি হয়।
- অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে।
- নিচে ২ ইনপুট বিশিষ্ট নর গেইটের সত্যক সারণি দেখানো হলো -



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১১.
নিচের কোনটি সার্বজনীন গেইট?
  1. ক) অর গেইট
  2. খ) নট গেইট
  3. গ) নর গেইট
  4. ঘ) বাফার গেইট
ব্যাখ্যা
সার্বজনীন গেইট
- যে সকল গেইটের মাধ্যমে অ্যান্ড, অর ও নট গেইটের ফাংশনকে প্রতিস্থাপন করা যায় তাদেরকে সার্বজনীন গেইট বলা হয়।
- ন্যান্ড গেইট এবং নর গেইটকে বলা হয় সার্বজনীন গেইট।

ন্যান্ড গেইট
- ন্যান্ড (NAND) গেইট হচ্ছে অ্যান্ড গেইট ও নট গেইটের সমন্বিত রূপ।
- অ্যান্ড গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে তখন তাকে বলা হয় ন্যান্ড গেইট।
- অ্যান্ড গেইট যে কাজ করে ন্যান্ড গেইট তার বিপরীত কাজ করে।

নর গেইট
- নর (NOR) গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি। 
- অর গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেইট তৈরি হয়। 
- অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১২.
কোন সংখ্যা পদ্ধতিতে বর্ণের ব্যবহার রয়েছে?
  1. ক) বাইনারি
  2. খ) ডেসিমেল
  3. গ) অক্টাল
  4. ঘ) হেক্সাডেসিমেল
ব্যাখ্যা
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি
- এই পদ্ধতির ভিত্তি হচ্ছে 16।
- অর্থাৎ এই পদ্ধতিতে 16 টি মৌলিক অংক রয়েছে।
- সংখ্যাসমূহ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং অতঃপর A, B, C, D, E ও F।
- বর্ণ (Alphabet) এবং সংখ্যা (Number) উভয়ের ব্যবহার থাকার কারণে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির আরেক নাম আলফানিউমেরিক সংখ্যা পদ্ধতি।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির A, B, C, D, E এবং F-এর সমতুল্য দশমিক হচ্ছে যথাক্রম 10, 11, 12, 13, 14 এবং 15।
- (151)16 , (1B7)16 ইত্যাদি হলো হেক্সাডেসিমেল সংখ্যার উদাহরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১৩.
নিচের কোন বুলিয়ান উপপাদ্যটি সঠিক নয়?
  1. ক) A + 0 = A
  2. খ) A + 1 = 1
  3. গ) A + A = 1
  4. ঘ) A.1 = A
ব্যাখ্যা
বুলিয়ান অ্যালজেবরা উপপাদ্য সমূহ:




উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৪.
নিচের কোনটি অক্ট্যাল সংখ্যা?
  1. ক) 10110
  2. খ) 24813
  3. গ) 4010A
  4. ঘ) 39012
ব্যাখ্যা
অক্ট্যাল সংখ্যা
- যে সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্ট্যাল সংখ্যা পদ্ধতি বলে। 
- এ পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক গুলো হলো- ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। 
- অক্ট্যাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ৮। যেমন- ৭১৪, ৭৬৫, ৫৬৭ কিন্তু ৪৮৫ অকটাল সংখ্যা নয়, কারণ ৮ অক্ট্যাল সংখ্যার অঙ্ক বা চিহ্ন না।

সূত্র- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
১৫.
ডি মরগ্যানের উপপাদ্য, = ?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ) A + B
ব্যাখ্যা
- ডি মরগ্যানের উপপাদ্য:


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১৬.
কোন গেইট যৌক্তিক গুণন পদ্ধতিতে কাজ করে?
  1. ক) অর গেইট
  2. খ) অ্যান্ড গেইট
  3. গ) নট গেইট
  4. ঘ) নর গেইট
ব্যাখ্যা
অর গেইট
- এই গেইট যৌক্তিক যোগ পদ্ধতিতে কাজ করে।
- যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটসমূহের যৌক্তিক যোগফলের সমান তাকে অর গেইট বলে।
- কমপক্ষে একটি ইনপুট 1 হলে অর গেইটের আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে। 

অ্যান্ড গেইট
- এই গেইট যৌক্তিক গুণন পদ্ধতিতে কাজ করে।
- যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান হয় তাকে অ্যান্ড গেইট বলে।
- সবগুলো ইনপুট 1 হলে অ্যান্ড গেইটের আউটপুট 1 হবে; অন্যথায় আউটপুট 0 হবে।

নট গেইট
- এই গেইট যৌক্তিক উল্টানো পদ্ধতিতে কাজ করে।
- যে গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে তাকে নট গেইট বলে।
- এই গেইটের ইনপুট 1 হলে আউটপুট হবে 0 এবং ইনপুট 0 হলে আউটপুট 1 হবে।

নর গেইট
- নর (NOR) গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি। 
- অর গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেইট তৈরি হয়। 
- অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)