পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৩০ মার্চ, ২০২০সময়23 minutes
মোট প্রশ্ন৭০
সিলেবাস
ক্রীড়া পরিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ২০১৯ এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৩০ মার্চ, ২০২০ · ৭০ প্রশ্ন

.
আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন?
  1. ক) এম. এ. জি. ওসমানী
  2. খ) তাজউদ্দিন আহমদ
  3. গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  4. ঘ) এ.কে ফজলুুল হক
ব্যাখ্যা
আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ১৯৬৮ সালের ৩ জানুয়ারী। এতে বঙ্গবন্ধু সহ ৩৫ জনকে আসামী করা হয়। কিন্তু প্রবল গণ আন্দোলনের মুখে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারী এ মামলা প্রত্যাহার করা হয় এবং আসামীদের মুক্তি দিতে পাক সরকার বাধ্য হয়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী বোর্ড বই
.
বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কোথায়?
  1. ক) গোপালগঞ্জ
  2. খ) সোহরাওয়ার্দী উদ্যান (রেসকোর্স ময়দান)
  3. গ) গাজীপুর
  4. ঘ) কুষ্টিয়ার মেহেরপুর
ব্যাখ্যা
মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
উৎসঃ বাংলাপিডিয়া
.
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
  1. ক) পাবনা
  2. খ) দিনাজপুর
  3. গ) বরিশাল
  4. ঘ) সিলেট
ব্যাখ্যা
বাংলাদেশে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কার্যক্রম শুরু হয়েছে ২০১৭ সালে।
Source: bbc.com
.
মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
  1. ক) মাতামুহুরি
  2. খ) করতোয়া
  3. গ) যমুনা
  4. ঘ) সাঙ্গু
ব্যাখ্যা
মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন নগরী । প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। প্রাচীন নগরী পুন্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত ছিল।
উৎসঃ বাংলাপিডিয়া
.
মিয়ানমার হতে যে নদীগুলো বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কী?
  1. ক) পদ্মা, নাফ, মাতামুহুরি
  2. খ) সাঙ্গু, নাফ, মাতামুহুরি
  3. গ) সাঙ্গু, নাফ, যমুনা
  4. ঘ) মেঘনা, নাফ, সুরমা
ব্যাখ্যা
মিয়ানমার থেকে বাংলাদেশে আসা নদী তিনটি । নদীগুলো হলো নাফ, মাতামুহুরী ও সাঙ্গু।
Source: jugantor.com
.
আমেরিকা গৃহযুদ্ধকালীন প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. ক) জর্জ ওয়াশিংটন
  2. খ) আব্রাহাম লিংকন
  3. গ) থমাস জেফারসন
  4. ঘ) অ্যান্ড্রু জ্যাকসন
ব্যাখ্যা
১৮৬১ সাল থেকে ১৮৬৫ সালপর্যন্ত সংঘটিত আমেরিকান সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ চলাকালীন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন৷
Source: Britannica
.
২০২২ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) ব্রাজিল
  3. গ) কাতার
  4. ঘ) আর্জেন্টিনা
ব্যাখ্যা
২০২২ সালে অনুষ্ঠিত হওয়া ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল আসর কাতারে অনুষ্ঠিত হবে।
Source: Fifa
.
এবারের(২০১৯) ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ কারা?
  1. ক) ইংল্যান্ড ও স্কটল্যান্ড
  2. খ) ইংল্যান্ড ও ওয়েলস
  3. গ) ইংল্যান্ড ও আয়ারল্যান্ড
  4. ঘ) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
ব্যাখ্যা
The ICC Cricket World Cup 2019 was held in England and Wales, from 30 May to 14 July 2019.
Source: ICC
.
'আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি'-গানটির রচিয়তা কে?
  1. ক) হুমায়ূন আহমদ
  2. খ) আবদুল গাফ্ফার চৌধুরী
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) ইমদাদুল হক মিলন
ব্যাখ্যা
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' মহান এ ভাষাসঙ্গীতের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী। তিনি একাধারে কথাশিল্পী, গীতিকার, প্রাবন্ধিক, কলামিস্ট হিসেবে সুপরিচিত।
Source: jugantor.com
১০.
কোন বছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৮২১
  2. খ) ১৯১১
  3. গ) ১৯২১
  4. ঘ) ১৯৩১
ব্যাখ্যা
১৯২০ সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইনবলে ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। ঢাকার রমনা এলাকার প্রায় ৬০০ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
উৎসঃ বাংলাপিডিয়া
১১.
দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে?
  1. ক) লর্ড কার্জন
  2. খ) লুই আই কান
  3. গ) লর্ড ক্লাইভ
  4. ঘ) জর্জ হ্যারিসন
ব্যাখ্যা
১৭৬৫ খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করার পর কোম্পানির পক্ষে লর্ড ক্লাইভ বাংলার নবাব নজম-উদ্-দৌলাকে কাঙ্ক্ষিত ৫৩ লক্ষ টাকা দেবার বিনিময়ে রাজস্ব আদায় এবং দেওয়ানি মামলার ভার গ্রহণ করলেন ।
উৎসঃ বাংলাপিডিয়া
১২.
ইতালির রাজধানীর নাম কি?
  1. ক) রোম
  2. খ) রিয়াদ
  3. গ) কুয়ালালামপুর
  4. ঘ) কলম্বো
ব্যাখ্যা
ইতালির রাজধানী রোম, সৌদি আরবের রাজধানী রিয়াদ, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অবস্থিত ।
Source: Britannica
১৩.
OIC- এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ইসলামাবাদ
  2. খ) জেদ্দা
  3. গ) মক্কা
  4. ঘ) দোহা
ব্যাখ্যা
The Organisation of Islamic Cooperation (OIC) is the second largest inter-governmental organization after the United Nations with a membership of 57 states spread over four continents. The Organization is the collective voice of the Muslim world. Its Headquarters is in Jeddah, Kingdom of Saudi Arabia.
Source: OIC website
১৪.
চীনের মুদ্রার নাম কী?
  1. ক) রিংগিত
  2. খ) দিনার
  3. গ) লিরা
  4. ঘ) আরএমবি
ব্যাখ্যা
Renminbi(RMB or CNY) is the official name of the currency introduced by the Communist People's Republic of China at the time of its foundation in 1949. This translates as 'the people's money'. The basic unit is the Yuan.
Source: BBC
১৫.
মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কত সালে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৮২
  3. গ) ১৯৯২
  4. ঘ) ২০১৮
ব্যাখ্যা
Rohingya Muslims are not considered one of the country's 135 official ethnic groups and have been denied citizenship in Myanmar since 1982.
Source: aljazeera.com
১৬.
বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
  1. ক) হুমায়ূন আহমেদ
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) ইমদাদুল হক মিলন
ব্যাখ্যা
১৯০৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ‘আমার সোনার বাংলা’ শীর্ষক সঙ্গীতটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। এই সঙ্গীত বিশ শতকের প্রথম দুই দশকে স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয় ছিল। বঙ্গভঙ্গ (১৯০৫) বিরোধী রাজনীতিক, স্বদেশী কর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মাধ্যম হিসেবে এ গান প্রচার করেন।
উৎসঃ বাংলাপিডিয়া
১৭.
কোন কম্পিউটার সফটওয়্যার কোম্পানি স্প্রেডশিট, ওয়ার্ড, এবং পাওয়ার পয়েন্টের মতো প্রোগ্রামগুলোকে তৈরি করেছে?
  1. ক) IBM
  2. খ) Apple
  3. গ) Dell
  4. ঘ) Microsoft
ব্যাখ্যা
A service of Microsoft Corporation, Microsoft office Includes Word, Excel(Spreadsheet), PowerPoint, Outlook, and OneNote.
Source: Microsoft
১৮.
কোনটি স্প্রেডশিট সফটওয়্যার?
  1. ক) Excel
  2. খ) SQL
  3. গ) Power Point
  4. ঘ) Visual Studio
ব্যাখ্যা
Microsoft Excel is the industry leading spreadsheet program, a powerful data visualization and analysis tool.
Source: Microsoft
১৯.
LAN - এর পূর্ণরুপ কী?
  1. ক) Local Area Network
  2. খ) Local Action Network
  3. গ) Local Active Network
  4. ঘ) Local Auction Network
ব্যাখ্যা
LAN এর পূর্ণরূপ হলো Local Area Network। লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা-ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী
২০.
Ctrl + L কী -বোর্ড কমান্ড দিয়ে কী করা হয়?
  1. ক) Font সাইজ ছোট করা হয়
  2. খ) Centering করা হয়
  3. গ) Font সাইজ বড় করা হয়
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট এর এলাইনমেন্ট লেফট এবং জাস্টিফাইড করা যায়।
২১.
Ctrl +B কী বোর্ড কমান্ড দিয়ে কী করা হয়?
  1. ক) Font সাইজ ছোট করা হয়
  2. খ) Font সাইজ বড় করা হয়
  3. গ) Bold করা হয়
  4. ঘ) Copy করা হয়
ব্যাখ্যা
Ctrl +B কী বোর্ড কমান্ড দিয়ে গুগল ডক এবং মাইক্রোসফট ওয়ার্ডে অক্ষর বোল্ড করা হয়।
২২.
Ctrl +C কী বোর্ড কমান্ড দিয়ে কী করা হয়?
  1. ক) Font সাইজ ছোট করা হয়
  2. খ) Font সাইজ বড় করা হয়
  3. গ) Ctrl + C করা হয়
  4. ঘ) Copy করা হয়
ব্যাখ্যা
Ctrl +B কী বোর্ড কমান্ড দিয়ে গুগল ডক এবং মাইক্রোসফট ওয়ার্ডে কপি করা হয়।সৌর্স কি দিবো বুঝতেছি না। ব্যাবহার করেই শেখা হয়েছে এগুলো।
২৩.
একটি কম্পিউটারের ব্যবহৃত দ্রুততম মেমোরি কী?
  1. ক) ডিস্ক ড্রাইভ
  2. খ) কী -বোর্ড
  3. গ) মনিটর
  4. ঘ) রেজিস্টার
ব্যাখ্যা
নিচের ছবিতে দেখুন - (University Book)
২৪.
কম্পিউটারের কোন অংশ তথ্য সংরক্ষণ করতে সাহায্য করে?
  1. ক) ডিস্ক ড্রাইভ
  2. খ) কী -বোর্ড
  3. গ) মনিটর
  4. ঘ) প্রিন্টার
ব্যাখ্যা
ডিস্ক ড্রাইভ হলো কম্পিউটারের একধরনের স্মৃতি সংরক্ষণ হার্ডওয়্যার। কি বোর্ড ইনপুট ডিভাইস, মনিটর এবং প্রিন্টার আউটপুট ডিভাইস।
২৫.
মাউস কী রকম ডিভাইস?
  1. ক) ইনপুট ডিভাইস
  2. খ) আউটপুট ডিভাইস
  3. গ) অভ্যন্তরীণ ডিভাইস
  4. ঘ) বহিরাগত ডিভাইস
ব্যাখ্যা
যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। যেমন- কি-বোর্ড, মাউস ইত্যাদি। আর যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস। যেমন- প্রিন্টার। আবার এমনও কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে। যেমন- পেনড্রাইভ।
২৬.
১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
  1. ক) ৭ টি
  2. খ) ৮টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১০ টি
ব্যাখ্যা
১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা আটটি । এগুলো হলোঃ ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯ ।
২৭.
৬ টি পরপর সংখ্যা দেওয়া আছে। যদি প্রথম ৩ টি সংখ্যার যোগফল ১৮৩ হয় ,তবে শেষ ৩টি সংখ্যার যোগফল কত?
  1. ক) ১৯০
  2. খ) ১৯৯
  3. গ) ১৯২
  4. ঘ) ২০২
ব্যাখ্যা

ধরি, প্রথম সংখ্যাটি ক
তাহলে, পরবর্তি পাঁচটি ক্রমিক সংখ্যা হবে ক+১, ক+২, ক+৩, ক+৪, ক+৫
শর্তমতে, প্রথম তিনটি সংখ্যার যোগফল = ক+ক+১+ক+২ = ১৮৩
বা, ৩ক = ১৮০
বা, ক = ৬০
সুতরাং শেষ তিনটি ক্রমিক ধারাবাহিক সংখ্যার যোগফল হবে,
ক+৩+ক+৪+ক+৫ = ৩ক+১২ = ৩X৬০+১২ = ১৯২

২৮.
কোন সম্পত্তির ৮/৫ অংশের মূল্য ১,২০,০০০ টাকা হলে সমুদয় সম্পত্তির মূল কত?
  1. ক) ২,২৭,০০০ টাকা
  2. খ) ১,৯২,০০০ টাকা
  3. গ) ৭৫,০০০ টাকা
  4. ঘ) ৫৭,০০০ টাকা
ব্যাখ্যা
সম্পত্তির ৮/৫ অংশের মূল্য ১,২০,০০০ টাকা
১ বা সমুদয় সম্পত্তির মূল্য (১২০০০০X৫)/৮ = ৭৫০০০ টাকা ।
২৯.
এক ব্যক্তি মাসিক বেতনের ১/৪০ অংশ মহার্ঘ্য ভাতা পান। তাঁর মাসিক বেতন ১৬০০ টাকা হলে, তাঁর মহার্ঘ্য ভাতা কত?
  1. ক) ৩০ টাকা
  2. খ) ৪ টাকা
  3. গ) ৪০ টাকা
  4. ঘ) ৮০ টাকা
ব্যাখ্যা
দেওয়া আছে, মাসিক বেতন ১৬০০ টাকা
মহার্ঘ্য ভাতা ১৬০০ এর ১/৪০ = ৪০ টাকা।
৩০.
২ টি সংখ্যার যোগফল ১৩০ এবং বিয়োগফল ১০ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৭০
  3. ৮০
  4. ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: ২টি সংখ্যার যোগফল ১৩০ এবং বিয়োগফল ১০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি
দুটি সংখ্যা ক ও খ 

শর্তমতে,
ক + খ = ১৩০…...............(১)
ক - খ = ১০ …....................(২)

(১) + (২) ⇒
ক + খ + ক - খ = ১৩০ + ১০
২ক = ১৪০
বা, ক = ৭০

 ক এর মান (১) নং এ বসিয়ে পাই,
৭০ + খ = ১৩০
খ = ১৩০ - ৭০
খ  = ৬০

সুতরাং, বৃহত্তম সংখ্যাটি ৭০
৩১.
√(0.000009) = কত?
  1. ক) 0.03
  2. খ) 0.3
  3. গ) 0.003
  4. ঘ) 0.0003
ব্যাখ্যা

√(0.000009)
=0.0000091/2
=0.003

৩২.
১ টি মোবাইল ৭২০০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হয়। মোবাইলটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৭০০০ টাকা
  2. খ) ৬০০০ টাকা
  3. গ) ৫৫০০ টাকা
  4. ঘ) ৫০০০ টাকা
ব্যাখ্যা
২০% লাভে বিক্রয় হলে বিক্রয় মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
সুতরাং বিক্রয়মূল্য ৭২০০ টাকা হলে ক্রয়মূল্য = (৭২০০X১০০)/১২০ টাকা
অর্থাৎ, মোবাইলটির ক্রয়মূল্য ৬০০০ টাকা
৩৩.
If, P = 5+√2, then P2=?
  1. ক) 25 +10√2
  2. খ) 20 + 5√2
  3. গ) 27 +10√2
  4. ঘ) 27
ব্যাখ্যা

Given, P = 5+√2
P2 = (5+√2)2
= 52 + 2X5X√2 + (√2)2
= 27 + 10√2

৩৪.
১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ২৩
  2. খ) ২৫
  3. গ) ২৭
  4. ঘ) ৩৩
ব্যাখ্যা
পদ সংখ্যা = শেষ সংখ্যা - ১ম সংখ্যা / সাধারণ অন্তর + ১
= (49−1/1)+1=49
সমষ্টি = ১ম সংখ্যা+শেষ সংখ্যা / 2 × পদসংখ্যা
= (1+49)/2×49=25×49
গড় = (25×49)/49=25
৩৫.
বার্ষিক ৬.৫% হারে সাধারণ সুদে ৭৫০ টাকায় ৪ বছরের সুদ কত?
  1. ক) ১৯৮ টাকা
  2. খ) ১৯৭ টাকা
  3. গ) ১৯৫ টাকা
  4. ঘ) ১৯৯ টাকা
ব্যাখ্যা
১০০ টাকায় ১ বছরের সুদ ৬.৫ টাকা
৭৫০ টাকায় ৪ বছরের সুদ = (৭৫০X৬.৫x৪)/ ১০০ = ১৯৫
বার্ষিক ৬.৫% হারে সাধারণ সুদে ৭৫০ টাকায় ৪ বছরের সুদ ১৯৫ টাকা
৩৬.
a +b = 6, এবং a-b=4 হলে, ab এর মান কত?
  1. ক) 2
  2. খ) 5
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
a +b = 6…(i) & a-b=4….(ii)
(i)+(ii), 2a = 10
So, a = 5 & b = 1
∴ab = 5X1 = 5
৩৭.
৭, ১৪, ২৮, ৫৬ ...... ক্রমধারার পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ৫৮
  2. খ) ৮৪
  3. গ) ১১২
  4. ঘ) ১২০
ব্যাখ্যা
ধারাটিতে দেখা যায় প্রতিটি পদ আগের পদের দ্বিগুণ। সুতরাং, পরবর্তি পদটি হবে ৫৬X২=১১২ ।
৩৮.
একটি পণ্য ২০% ক্ষতিতে ৫৫২ টাকায় বিক্রয় করা হয়। পণ্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৬৪২
  2. খ) ৬৯০
  3. গ) ৬০০
  4. ঘ) ৫৮০
ব্যাখ্যা
২০% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয়মূল্য হয় ৮০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৫৫২ টাকা হলে ক্রয়মূল্য (৫৫২X১০০)/৮০ = ৬৯০ টাকা
৩৯.
১৫ টি গরুর মূল্য ৫ টি ঘোড়ার মূল্যের সমান । ২ টি ঘোড়ার মূল্য ৩,০০০ টাকা হলে ১ টি গুরুর মূল্য কত?
  1. ক) ৬০০ টাকা
  2. খ) ৬৫০ টাকা
  3. গ) ৫০০ টাকা
  4. ঘ) ৭০০ টাকা
ব্যাখ্যা

২ টি ঘোড়ার মূল্য ৩০০০ টাকা হলে ১ টি ঘোড়ার মূল্য ১৫০০ টাকা
শর্তমতে, ৫ টি ঘোড়ার মূল্য ৫X১৫০০ = ৭৫০০ টাকা হলে ১৫ টি গরুর মুল্যও ৭৫০০ টাকা
∴ ১ টি গরুর মূল্য ৭৫০০/১৫ = ৫০০ টাকা

৪০.
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
  1. ক) ২০ বছর
  2. খ) ১৪ বছর
  3. গ) ১৮ বছর
  4. ঘ) ১৬ বছর
ব্যাখ্যা
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর হলে উভয়ের বয়সের সমষ্টি ৪৫x২ = ৯০ বছর
এবং পিতা, মাতা ও পুত্র তিনজনের বয়সের সমষ্টি ৩৬X৩ = ১০৮ বছর
∴ পুত্রের বয়স ১০৮-৯০ = ১৮ বছর।
৪১.
নিচের কোন বাগধারাটির অর্থ ভিন্ন?
  1. ক) অহিনুকুল সমন্ধ
  2. খ) আদায় কাঁচকলায়
  3. গ) তাসের ঘর
  4. ঘ) সাপে নেউলে
ব্যাখ্যা
অহিনুকুল সমন্ধ, আদায় কাঁচকলায় এবং সাপে নেউলে বাগধারা তিনটির অর্থ শত্রুতা করা বা শত্রুতাভাবাপন্ন। তাসের ঘর বাগধারাটির অর্থ ক্ষণস্থায়ী।
উৎসঃভাষা-শিক্ষা--ড.হায়াৎ মামুদ
৪২.
''অনুকরণ করার ইচ্ছা'-কে এককথায় কী বলে?
  1. ক) অপচিকীর্ষা
  2. খ) জিঘাংসা
  3. গ) অনুচিকীর্ষা
  4. ঘ) অনুচিন্তা
ব্যাখ্যা
অনুকরণ করার ইচ্ছা - অনুচিকীর্ষা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৪৩.
'চাপে পড়ে কাবু হওয়া' এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
  1. ক) অকাল কুষ্মাণ্ড
  2. খ) চোরে না শোনে ধর্মের কাহিনি
  3. গ) ঠেলার নাম বাবাজি
  4. ঘ) রাবণের চিতা
ব্যাখ্যা
অকালকুষ্মাণ্ড বা আমরা কাঠের ঢেঁকি বাগধারার অর্থ অপদার্থ। রাবণের চিতা - চির অশান্তি। সুত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৪.
'দিতে হবে' - কে এক কথায় কী বলে?
  1. ক) ভূতপূর্ব
  2. খ) দেয়
  3. গ) জিতনিদ্র
  4. ঘ) অনাদ্যন্ত
ব্যাখ্যা
দেয় (বিশেষ্য) - দানের যোগ্য; দিতে হবে এমন; দাবত্য।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৪৫.
'সংযম ' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
  1. ক) সং + যম
  2. খ) সম + যম
  3. গ) সম্ + যম
  4. ঘ) সৎ + যম
ব্যাখ্যা
'সংযম ' শব্দের সন্ধি বিচ্ছেদ: সম্ + যম । অনুরূপ নিয়মের সন্ধিবিচ্ছেদের আরেকটি উদাহরণ হলোঃ সম + যোগ = সংযোগ ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৪৬.
'মালা' শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
  1. ক) মালিকা
  2. খ) মালী
  3. গ) মালীনী
  4. ঘ) মালিনী
ব্যাখ্যা
মালা শব্দের স্ত্রীলিঙ্গ গঠিত হয় ইকা প্রত্যয়যোগে। অর্থাৎ, মালা এর লিঙ্গান্তরঃ মালা + ইকা = মালিকা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৪৭.
নিচের কোনটির বানান সঠিক?
  1. ক) পনঃরুজ্জীবন
  2. খ) পুনরুজ্জীবণ
  3. গ) পুনরুজ্জীবন
  4. ঘ) পূনরুজ্জীবন
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে “পুনরুজ্জীবন” বানানটি সঠিক ।
৪৮.
নিচের কোনটি সঠিক বানান?
  1. ক) বাষ্পীয়
  2. খ) বাস্পীয়
  3. গ) বাষ্পিয়
  4. ঘ) বাস্পিয়
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে “বাষ্পীয়” বানানটি সঠিক ।
৪৯.
'অবনত' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. ক) সংশয়
  2. খ) ঊষা
  3. গ) ছায়ালোক
  4. ঘ) উন্নত
ব্যাখ্যা
“ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা” অনুসারে অবনত শব্দের বিপরীত শব্দ- উন্নত।
৫০.
'ঝুনা' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. ক) কচি
  2. খ) নাগ
  3. গ) করী
  4. ঘ) শশধর
ব্যাখ্যা
“ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা” অনুসারে “ঝুনা” শব্দের বিপরীত শব্দ- কাচা।
৫১.
কোনটি “সাপ” এর সমার্থক নয়?
  1. ক) সর্প
  2. খ) ফণী
  3. গ) অলক
  4. ঘ) নাগ
ব্যাখ্যা
সাপ এর সমার্থক শব্দগুলো হচ্ছে - সাপ , ফণী, ভুজঙ্গ, নাগ, আশীবিষ, বিষধর, বায়ুভুক,ফণাধর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
এবং অলক মানে চুল বা তরঙ্গিত মেঘবিশেষ। - বাংলা একাডেমী অনুসারে।
৫২.
Like priest , Like pupil এর বাংলা প্রবচন কোনটি?
  1. ক) যেমন কর্ম, তেমন ফল
  2. খ) যেমন গাওয়া, তেমন পাওয়া
  3. গ) যেমন গুরু, তেমন চেলা
  4. ঘ) যেমন কুকুর, তেমন মুগুর
৫৩.
'চায়ের বাগান' কোন সমাস?
  1. ক) কর্মধারয় সমাস
  2. খ) সংখ্যাবাচক সমাস
  3. গ) ষষ্ঠী তৎপুরুষ সমাস
  4. ঘ) দ্বিগু সমাস
ব্যাখ্যা
পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যেমন: চায়ের বাগান= চাবাগান, রাজার পুত্র= রাজপুত্র।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৫৪.
'ওখানে যাস না' - কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
  1. ক) প্রার্থনা
  2. খ) উপদেশ
  3. গ) অভিশাপ
  4. ঘ) আদেশ
ব্যাখ্যা
অনুজ্ঞাবাচক বাক্য:--যে বাক্যে আদেশ,অনুরোধ,উপদেশ,প্রার্থনা ইত্যাদি বুঝায় সেই বাক্যকে অনুজ্ঞা বাচিক বাক্য বলে। প্রশ্নে “ওখানে যাস না” বাক্যটি উপদেশ নির্দেশ করে।
৫৫.
নিচের কোন শব্দটির কোনো পুরুষবাচক শব্দ নেই?
  1. ক) কামারনী
  2. খ) সতীন
  3. গ) ননদ
  4. ঘ) অভিসারিণী
ব্যাখ্যা
'সতীন' এর কোনো পুরুষবাচক শব্দ নেই। নিত্য স্ত্রীবাচক শব্দ : সতীন, অর্ধাঙ্গিনী, কুলটা, বিধবা, সপত্নী।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৫৬.
নিচের কোনটি সঠিক বানানযুক্ত শব্দ?
  1. ক) Comission
  2. খ) Comeasion
  3. গ) Commission
  4. ঘ) Commision
ব্যাখ্যা
According to the Oxford Dictionary “Commission” is a correctly spelled word.
৫৭.
নিচের কোনটি সঠিক বানানযুক্ত শব্দ?
  1. ক) Hipopotamous
  2. খ) Hippopotanous
  3. গ) Hippopotamus
  4. ঘ) Hipopotamus
ব্যাখ্যা
According to the Oxford Dictionary “Hippopotamus” is a correctly spelled word.
৫৮.
Himel stared ___ me.
  1. ক) at
  2. খ) of
  3. গ) to
  4. ঘ) About
ব্যাখ্যা
Stare at (someone) : to look steadily at (someone).Example: We just sat and stared at each other.Himel stared at me.
Source: Merriam-Webster
৫৯.
Her speech is void ____ any meaning .
  1. ক) at
  2. খ) to
  3. গ) of
  4. ঘ) with
ব্যাখ্যা
Void of - বিহীন, অকার্যকর, শুণ্য । “Her speech is void of any meaning” বাক্যটির অর্থ -তার বক্তব্য অর্থহীন অথবা তার বক্তব্যের কোনো মানে নেই।
৬০.
I don't care ____ your opinion.
  1. ক) at
  2. খ) of
  3. গ) to
  4. ঘ) about
ব্যাখ্যা
Care Of মানে যত্ন নেয়া, Care for মানে যত্ন করা বা পছন্দ করা এবং Care About মানে পাত্তা দেয়া। বাক্যের Context অনুযায়ী শূন্যস্থানটিতে about হবে।
৬১.
Optimistic শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. ক) Hopeful
  2. খ) Positive
  3. গ) Pessimistic
  4. ঘ) Confident
ব্যাখ্যা
Optimistic: expecting good things to happen; Pessimistic:tending to see the worst aspect of things or believe that the worst will happen.
Source: Oxford
৬২.
'Prohibit ' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. ক) Forbid
  2. খ) Permit
  3. গ) Bar
  4. ঘ) Prevent
ব্যাখ্যা
Prohibit: formally forbid (something) by law, rule, or other authority. Permit: officially allow (someone) to do something.
Source: Oxford
৬৩.
Quiet - এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) God
  2. খ) Noisy
  3. গ) Silent
  4. ঘ) Attractive
ব্যাখ্যা
Quiet - এর সমার্থক শব্দ: Tacit, Wordless, Noiseless, Silent.
Source: Oxford
৬৪.
Notorious - এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) Praiseworthy
  2. খ) Infamous
  3. গ) Notable
  4. ঘ) Popular
ব্যাখ্যা
Notorious - famous or well known, typically for some bad quality or deed; Ill-famed, Scandalous, Infamous.
Source: Oxford
৬৫.
আন্ডারলাইনযুক্ত শব্দের অর্থের প্রকাশ করে কোনটি? Karim really takes after his grandmother.
  1. ক) Takes care
  2. খ) Looks after
  3. গ) Resembles
  4. ঘ) Loves
ব্যাখ্যা
Takes after-resemble (a parent or ancestor).
Source: Oxford
৬৬.
আন্ডারলাইনযুক্ত শব্দের অর্থের প্রকাশ করে কোনটি? Please look into the matter -
  1. ক) Take care of
  2. খ) Investigate
  3. গ) Praise
  4. ঘ) Observe
ব্যাখ্যা
Look into- to inquire into; investigate; examine.
Source: Cambridge
৬৭.
কোনটি সঠিক বাগধারা।
  1. ক) In accordance of
  2. খ) With accordance to
  3. গ) In accordance with
  4. ঘ) On accordance of
ব্যাখ্যা
In accordance with: in a way that agrees with or follows (something, such as a rule or request). Example: In accordance with your request, I am sending a copy of my book.
Source: Cambridge
৬৮.
কোনটি 'In view of the fact that' বাগধারার অর্থ প্রকাশ করে।
  1. ক) Frequently
  2. খ) Because
  3. গ) Seldom
  4. ঘ) Even though
ব্যাখ্যা
In view of the fact that: because of a particular thing, or considering a particular fact.
Source: Cambridge
৬৯.
কোনটি 'In a very few class' বাগধারার অর্থ প্রকাশ করে।
  1. ক) Frequently
  2. খ) Even though
  3. গ) Seldom
  4. ঘ) If seldom ever
ব্যাখ্যা
In a few cases - a few times, hardly, occasionally, rarely, seldom.
৭০.
কোনটি সঠিক বাক্য?
  1. ক) He looks excellently
  2. খ) He looks good
  3. গ) He looks well
  4. ঘ) He looks goodly.
ব্যাখ্যা
Verb - কে Modify করতে হলে adverb ব্যবহৃত হয়। এখানে Well হলো adverb , যার ফলে He looks এর সাথে well হবে। এখানে good শব্দটি adjective, এবং বাক্যের context এর সাথে excellently, goodly যায় না। He looks well. বাক্যটির অর্থ - তাকে ভাল দেখাচ্ছে।