পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৩ জুন, ২০২১সময়50 minutes৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক-০৫.০৪.২০১৩ (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৩ জুন, ২০২১ · ১০০ প্রশ্ন

.
''চর্যাপদ'' এর পুঁথি আবিস্কৃত হয়-
  1. ক) ১৯০৭ সালে
  2. খ) ১৯১৬ সালে
  3. গ) ১৯২১ সালে
  4. ঘ) ১৯২৩ সালে
ব্যাখ্যা

- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
''মনসামঙ্গল'' কাব্যের চরিত্র-
  1. ক) ফুল্লরা
  2. খ) কালকেতু
  3. গ) বেহুলা লখিন্দর
  4. ঘ) রাজা হরিশ্চন্দ্র
ব্যাখ্যা

- সাপের দেবী মনসার স্তব, স্তুতি, কাহিনি ইত্যাদি নিয়ে রচিত কাব্য 'মনসামঙ্গল'৷
- মনসামঙ্গলের আদি কবি কানা হরিদত্ত।
- মনসামঙ্গল কাব্যের অপর নাম পদ্মাপুরাণ।
• মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র গুলো হলোঃ
- সাপের দেবী মনসা,
- চাঁদ সওদাগর,
- বেহুলা,
- লখিন্দর,
- সনকা।

• চন্ডীমঙ্গলও মধ্যযুগের মঙ্গল কাব্যের সাহিত্য ধারা।
চন্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রসমূহঃ
- কালকেতু,
- ফুল্লরা,
- ভাড়ুদত্ত,
- মুরারি শীল।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি-
  1. ক) শাহ মুহম্মদ সগীর
  2. খ) দৌলত কাজী
  3. গ) আলাওল
  4. ঘ) সাবিরিদ খাঁ
ব্যাখ্যা

- বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর।
- তিনি পনের শতকের কবি ছিলেন।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তিনি এ কাব্য রচনা করেন।
- অনুবাদ সাহিত্যে বা রোমাণ্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি - শাহ্‌ মুহম্মদ সগীর।
- তিনি পারস্যের জামী রচিত 'ইউসুফ জুলেখা' কাব্যের বাংলা অনুবাদ করেন যা এই ধারার আদি গ্রন্থ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
''ব্রজবুলি'' কোন স্থানের ভাষা?
  1. ক) আসাম
  2. খ) মিথিলা
  3. গ) গৌড়
  4. ঘ) পশ্চিমবঙ্গ
ব্যাখ্যা

-ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা।
-মিথিলার কবি বিদ্যাপতি (আনু. ১৩৭৪-১৪৬০) এর উদ্ভাবক। তিনি মৈথিলী ভাষার সঙ্গে বাংলা ভাষার মিশ্রণে এই কৃত্রিম সাহিত্যিক ভাষা উদ্ভাবন করেন। এ ভাষায় তিনি রাধাকৃষ্ণের লীলাবিষয়ক বহু পদ রচনা করেন।
-পদগুলিতে রাধাকৃষ্ণের ব্রজলীলা বর্ণিত হওয়ায় এর নাম হয়েছে ব্রজবুলি।

উৎসঃ বাংলাপিডিয়া।

.
কাশীরাম দাস কোন গ্রন্থের অনুবাদক?
  1. ক) মহাভারত
  2. খ) বেদ
  3. গ) রামায়ণ
  4. ঘ) গীতা
ব্যাখ্যা

-কাশীরাম দাস (১৬শ-১৭শ শতক) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি।
-তাঁর রচিত বাংলা মহাভারত সর্বাধিক জনপ্রিয়।
-মহাভারত ছাড়াও কাশীরামের নামে ভারতপাঁচালী, সত্যনারায়ণের পুথি, স্বপ্নপর্ব, জলপর্ব ও নলোপাখ্যান নামক গ্রন্থগুলি প্রচলিত।

উৎসঃ বাংলাপিডিয়া।

.
''শ্রীকৃষ্ণকীর্তন'' আবিষ্কার করেন-
  1. ক) হরপ্রসাদ শাস্ত্রী
  2. খ) রামমোহন রায়
  3. গ) বসন্তরঞ্জন রায়
  4. ঘ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা

-মধ্যযুগের শুরুতেই রচিত হয় একটি সুদীর্ঘ অসাধারণ কাব্য যার নাম ‘শ্রীকৃষ্ণকীর্তন’।
-গ্রন্থটি ১৯০৯ সালে বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে শ্রীবসন্তরঞ্জন বিদ্বদ্বল্লভ এটি আবিষ্কার করেন।
-গ্রন্থটির রচয়িতা বড়ু চণ্ডীদাস। তিনিই বাংলা ভাষার প্রথম মহাকবি।

উৎসঃ লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ

.
বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি?
  1. ক) লাইলী মজনু
  2. খ) ইউসুফ জোলেখা
  3. গ) চন্দ্রাবতী
  4. ঘ) পদ্মাবতী
ব্যাখ্যা

- বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর
- তার হাতে রচিত হয় রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য ‘ইউসুফ-জুলেখা’
- তিনি পনের শতকের কবি ছিলেন।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তিনি এ কাব্য রচনা করেন।
- অনুবাদ সাহিত্যে বা রোমাণ্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি - শাহ্‌ মুহম্মদ সগীর।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
ফোর্ট উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম জড়িত?
  1. ক) হরপ্রসাদ শাস্ত্রী
  2. খ) রামমোহন রায়
  3. গ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
  4. ঘ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা

- ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮০০ খ্রিস্টাব্দের মে মাসের ৪ তারিখ।
- ফোর্ট উইলিয়াম কলেজ থেকে যার লেখা সবচেয়ে বেশি গ্রন্থ প্রকাশিত হয় তিনি - মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার।
তার রচিত গ্রন্থগুলো হলো -
- বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি, প্রবোধচন্দ্রিকা, বেদান্তচন্দ্রিকা।

উৎসঃ লাল নীল দীপাবলি।

.
বাংলা সাহিত্যে গদ্যের জনক-
  1. ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) বড়ু চন্ডীদাস
  4. ঘ) ড. দীনেশচন্দ্র সেন
ব্যাখ্যা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) :
সংস্কৃত পন্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তিনি বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত৷
- তিনিই প্রথম বাংলা গদ্যে যতি চিহ্ন বা বিরামচিহ্ন স্থাপন করেন৷ বাংলা গদ্যপ্রবাহ সমৃদ্ধির জন্য তিনি তার গদ্যে 'উচ্চবচন ধ্বনিতরঙ্গ' ও 'অনতিলক্ষ্য ছন্দঃস্রোত' সৃষ্টি করেন৷

উৎসঃ বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১০.
বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর-
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা

সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত।
তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- কুহু ও কেকা,
- তুলির লিখন,
- হোমশিখা,
- অভ্র-আবীর,
- হসন্তিকা,
- বেলা শেষের গান,
- বিদায় আরতি।‌

অনুবাদকাব্যঃ
- তীর্থ সলীল,
- তীর্থ রেণু,
- ফুলের ফসল,
- মণি মঞ্জুষা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম-
  1. ক) বিশ্বকবি
  2. খ) বীরবল
  3. গ) টেকচাঁদ ঠাকুর
  4. ঘ) ভানুসিংহ ঠাকুর
ব্যাখ্যা

রবীন্দ্রনাথের ছদ্মনাম - ভানুসিংহ ঠাকুর৷
প্রমথ চৌধুরীর ছদ্মনাম - বীরবল।
প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম - টেকচাঁদ ঠাকুর।
Source: LiveMCQ Lecture

১২.
আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা- এ তিনটি কিসের গুণ?
  1. ক) শব্দের
  2. খ) কারকের
  3. গ) বাক্যের
  4. ঘ) সমাসের
ব্যাখ্যা

ভাষার বিচারে একটি আদর্শ সার্থক বাক্যে ৩টি গুণ থাকা আবশ্যক।
যথা-
১. আকাঙ্ক্ষা,
২. আসত্তি এবং
৩. যোগ্যতা।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৩.
‘তামার বিষ’ বাগধারার অর্থ-
  1. ক) অর্থের কুপ্রভাব
  2. খ) অস্থির চিত্ত
  3. গ) ঘুষ গ্রহণ
  4. ঘ) অপ্রত্যাশিত প্রভাব
ব্যাখ্যা
‘তামার বিষ’ বাগধারার অর্থ অর্থের কুপ্রভাব।
সোর্সঃ উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১৪.
কোনটি মুক্তিযুদ্ধবিষয়ক নাটক?
  1. ক) কোকিলারা
  2. খ) পায়ের আওয়াজ পাওয়া যায়
  3. গ) সুবচন নির্বাসনে
  4. ঘ) ওরা কদম আলী
ব্যাখ্যা

সৈয়দ শামসুল হক রচিত সাহিত্যকর্মঃ
কাব্যনাট্যঃ
-পায়ের আওয়াজ পাওয়া যায় (মুক্তিযুদ্ধ বিষয়ক),
-নুরুলদীনের সারাজীবন (ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের কাহিনী নিয়ে রচিত), -এখানে এখন।

প্রধান উপন্যাসঃ
-দেয়ালের দেশ (১৯৫৯),
-এক মহিলার ছবি (১৯৫৯),
-অনুপম দিন (১৯৬২) ও
-সীমানা ছাড়িয়ে (১৯৬৪)।

প্রধান গল্পগ্রন্থঃ
-শীত বিকেল (১৯৫৯),
-রক্তগোলাপ (১৯৬৪),
-আনন্দের মৃত্যু (১৯৬৭)।

সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার।

১৫.
বাক্যে সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে?
  1. ক) শেষে
  2. খ) প্রথমে
  3. গ) কর্মের আগে
  4. ঘ) অব্যয় পদের পরে
ব্যাখ্যা

সমাপিকা ক্রিয়া:
-যে-ক্রিয়াতে বক্তব্য বা বাক্য শেষ হয়ে যায়, আর কিছু বলার বাকি থাকে না, বাক্যের অর্থগত পূর্ণতা সৃষ্টি হয়, তাকে ‘সমাপিকা ক্রিয়া' বলে।
যেমন-
-ছাত্রেরা বই পড়ছে।
-খোকা ভাত খেয়েছে।
-সূর্য পূর্বদিকে ওঠে।


তাই বলা যায়, বাক্যে সমাপিকা ক্রিয়াপদ মূলত শেষে বসে।


উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৬.
'দুঃসময়ের মুখোমুখি’ কার লেখা?
  1. ক) সানাউল হক
  2. খ) শামসুর রাহমান
  3. গ) আহসান হাবিব
  4. ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা

- শামসুর রাহমান (১৯২৯-২০০৬) আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ও একজন নাগরিক কবি।

তাঁর রচিত কাব্যগ্রন্থ-
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে (প্রথম প্রকাশিত),
- বন্দী শিবির থেকে (স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা দুটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত)
- রৌদ্র করোটিতে,
- আমি অনাহারী,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- দুঃসময়ের মুখোমুখি,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- এক ধরনের অহংকার,
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- এক ফোঁটা কেমন অনল,
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,
- হরিণের হাড়

 

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১৭.
'পদ্মরাগ’ লিখেছেন-
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) সেলিনা হোসেন
  3. গ) রোকেয়া সাখাওয়াত হোসেন
  4. ঘ) রাবেয়া খাতুন
ব্যাখ্যা

বেগম রোকেয়া (৯ ই ডিসেম্বর, ১৮৮০-৯ই ডিসেম্বর, ১৯৩২) : মুসলিম নারীজাগরণের অগ্রদূত৷
গ্রন্থ:
-মতিচুর
-অবরোধবাসিনী
-Sultana's Dream

উপন্যাস:
-পদ্মরাগ

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১৮.
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয়-
  1. ক) পদ্মাবতী নাটকে
  2. খ) মেঘনাদবধ মহাকাব্যে
  3. গ) ব্রজাঙ্গনা কাব্যে
  4. ঘ) বীরাঙ্গনা কাব্যে
ব্যাখ্যা

-বাংলা কাব্যসাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা - মাইকেল মধুসূদন দত্ত।
-বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো 'তিলোত্তমাসম্ভব' কাব্য।
-তবে অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ ঘটান তার রচিত 'পদ্মাবতী' নাটকে৷
-তাছাড়া বাংলা ভাষায় প্রথম চতুর্দশপদী কবিতা রচনা করেন তিনি।
-তাকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয়ে থাকে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১৯.
জসীমউদ্‌দীন রচিত শিশুতোষ কাব্য-
  1. ক) রাখালী
  2. খ) এক পয়সার বাঁশী
  3. গ) সোজন বাদিয়ার ঘাট
  4. ঘ) নকশী কাঁথার মাঠ
ব্যাখ্যা

জসীমউদ্‌দীন রচিত শিশুতোষ কাব্য-
-এক পয়সার বাঁশি
-হাসু
-ডালিমকুমার

'রাখালী' তার রচিত খন্ড কবিতার সংকলন।
'সোজন বাদিয়ার ঘাট' ও 'নকশী কাঁথার মাঠ' তার রচিত গাথাকাব্য৷

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২০.
কাজী নজরুল ইসলামের জীবনকাল-
  1. ক) ১৮৯৯-১৯৭৬
  2. খ) ১৯০১-১৯৭৬
  3. গ) ১৯০৭-১৯৭৭
  4. ঘ) ১৯১০-১৯৮০
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ (১৮৯৯ সালের ২৪ মে) জন্মগ্রহণ করেন এবং ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র (১৯৭৬ সালের ২৯ আগস্ট) মৃত্যুবরণ করেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

২১.
সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) মুরুচন্ডাল
  2. খ) গুরুগম্ভীর
  3. গ) অবোধ্য
  4. ঘ) দুর্বোধ্য
ব্যাখ্যা


সোর্সঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
২২.
'রিকশা’ কোন ভাষার শব্দ?
  1. ক) জাপানি
  2. খ) ইংরেজী
  3. গ) হিন্দি
  4. ঘ) গ্রিক
ব্যাখ্যা
রিক্সা, হারিকিরি – জাপানি শব্দ।
বাংলা ভাষায় গ্রিক ভাষার শব্দগুলো হলো দাম, ইউনানি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমি অভিধান।
২৩.
অনুবাদের ক্ষেত্রে পরিবর্তন করা যাবে না?
  1. ক) ক্রিয়ার কাল
  2. খ) ভাষার অলংকার
  3. গ) বাক্যের দৈর্ঘ্য
  4. ঘ) পদক্রম
ব্যাখ্যা
অনুবাদ প্রাঞ্জল করার জন্য ভাবানুবাদ জরুরি৷ এ উদ্দেশ্যে ভাষার অলংকারের পরিবর্তন, বাক্যের দৈর্ঘ্যের সংকোচন প্রসারণ এবং পদক্রমের পরিবর্তন করা যায়৷ কিন্তু ক্রিয়ার কাল পরিবর্তন করলে অনুবাদ সঠিক হয় না৷
যেমনঃ I went to the market.
এটা অতীত কালে আছে, কিন্তু অনুবাদে বর্তমান বা ভবিষ্যতকালের ব্যবহার দূষণীয়।
উপরিউক্ত বাক্যের ভুল অনুবাদ- আমি বাজারে যাবো/যাই৷
২৪.
আপ্যায়নের উদ্দেশ্য যে দাওয়াত পত্র তাকে বলে-
  1. ক) আমন্ত্রণপত্র
  2. খ) নিমন্ত্রণপত্র
  3. গ) মানপত্র
  4. ঘ) অভিনন্দন পত্র
ব্যাখ্যা
নিমন্ত্রণ, নেমন্তন্ন (বিশেষ্য) - দাওয়াত; ভোজনে আহ্বান,।
আমন্ত্রণ - আহ্বান ,অভ্যাগত, আহূত।

সুতরাং যে সকল দাওয়াত বা আহ্বানে আহ্বানকারীর পক্ষ থেকে ভুরি-ভোজের ব্যবস্থা থাকে তাকে নিমন্ত্রণ এবং যেখানে আহ্বানকারীর পক্ষ থেকে সাধারণত ভোজের ব্যবস্থা থাকে না বা মাঝে মাঝে থাকলে তা ভুরিভোজ নয় তাকে আমন্ত্রণ বলে।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
২৫.
পত্র লেখার সময় কোনটির গুরুত্ব সর্বাধিক?
  1. ক) পত্রের বক্তব্য ও বিষয়
  2. খ) পত্রের ভাষা
  3. গ) পত্রের আঙ্গিক
  4. ঘ) স্থান ও তারিখ
ব্যাখ্যা
কোন ব্যক্তির কাছে মনের ভাব প্রকাশ করে কোনো বিষয় নিয়ে লেখাকেই পত্রলিখন বলে।
পত্র লেখার সময় চিঠির গুরুত্ব ও বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে মূল বক্তব্য লিখতে হবে৷ এটাই চিঠির গুরুত্বপূর্ণ অংশ৷

অতএব, পত্র লেখার সময় 'পত্রের বক্তব্য ও বিষয়'-এর গুরুত্ব সর্বাধিক।
২৬.
Had I been in your position, _____ the offer.
  1. ক) I would not accept
  2. খ) I would accept
  3. গ) I had accepted
  4. ঘ) I would have accepted
ব্যাখ্যা

Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।
If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
অতএব, নিয়মানুযায়ী I would have accepted উত্তর হবে।

২৭.
Where there is a will there's a way. Here ''will'' is -
  1. ক) a noun
  2. খ) a verb
  3. গ) an adjective
  4. ঘ) an adverb
ব্যাখ্যা

Articles (a, an, the) এর পর একটি মাত্র word থাকলে তা নিশ্চিত Noun হবে৷
প্রদত্ত বাক্যে Where there is a will-অংশে article 'a' এর পর will বসাতে এটি একটি Noun.

২৮.
মানবজাতি এখন সংকটাপন্ন। Choose the correct translation.
  1. ক) Mankind are at dangers now
  2. খ) Men are at stake now
  3. গ) Mankind are at a stake now
  4. ঘ) Mankind is at stake now
ব্যাখ্যা

At stake - If something is at stake, it is being risked and might be lost or damaged; সংকটাপন্ন, ঝুকির সম্মুখীন৷
আর Mankind uncountable হওয়ায় এর সাথে singular verb বসে৷
যেমনঃ Since earliest times, mankind has been fascinated by fire.

অতএব, সঠিক উত্তর : Mankind is at stake now.

২৯.
I am looking forward to ____ soon.
  1. ক) see you
  2. খ) seeing you
  3. গ) be seeing you
  4. ঘ) have seen you
ব্যাখ্যা

Looking forward to -এর পর Verb-টি সবসময় ing যুক্ত হয়৷
তাই, I'm looking forward to seeing you soon ই হবে সঠিক৷

৩০.
She is ____ to reach the shelf.
  1. ক) so tall
  2. খ) tall as
  3. গ) tall enough
  4. ঘ) too tall
ব্যাখ্যা

'Enough' এর আগে adjective বসে৷
সঠিক বাক্য: She is tall enough to reach the shelf.
যার অর্থ: শেলফে পৌছানোর জন্য সে যথেষ্ট লম্বা৷

 
৩১.
Divine Comedy is written by -
  1. ক) Anton Chekhov
  2. খ) Alberto Moravia
  3. গ) Dante
  4. ঘ) Milton
ব্যাখ্যা

-The Divine Comedy, Italian La divina commedia, original name La commedia, long narrative poem written in Italian circa 1308–21 by Dante.
-It is usually held to be one of the world’s great works of literature.
-Divided into three major sections—Inferno, Purgatorio, and Paradiso—the narrative traces the journey of Dante from darkness and error to the revelation of the divine light, culminating in the Beatific Vision of God.

Source: britannica

৩২.
Which is the correct spelling?
  1. ক) Pneumonia
  2. খ) Penumonya
  3. গ) Numonia
  4. ঘ) Neumonia
ব্যাখ্যা
Pneumonia - lung inflammation caused by bacterial or viral infection, in which the air sacs fill with pus and may become solid. Inflammation may affect both lungs ( double pneumonia ) or only one ( single pneumonia ).
৩৩.
What is the time ______ your watch?
  1. ক) at
  2. খ) in
  3. গ) by
  4. ঘ) with
ব্যাখ্যা

The correct phrase/usage is “by your watch”.
Time is an abstract concept; it does not have a body. So, it can not be contained “in” a watch or anything else.
Therefore, the correct version is, “What is the time by your watch?”.

৩৪.
Learn English and get a good job. It is a/an -
  1. ক) Complex sentence
  2. খ) Simple sentence
  3. গ) Compound sentence
  4. ঘ) Exclamatory sentence
ব্যাখ্যা

Compound Sentence: যদি কোন Sentence এ একাধিক Principal clause and, but, or, yet, and so, therefore ইত্যাদি Co-ordinating Conjunction দ্বারা যুক্ত হয় তাকে Compound Sentence বলে।
যেমন-
- Learn English and get a good job.
- He is rich but he is honest.

৩৫.
The word 'hardly' means -
  1. ক) very often
  2. খ) scarcely
  3. গ) positively
  4. ঘ) frequently
ব্যাখ্যা

‘Hardly’ means scarcely.
Synonym: barely, faintly, narrowly, slightly.
Example: ''The little house in which he lived was hardly bigger than a hut''.

৩৬.
What does tertiary mean?
  1. ক) About territory
  2. খ) Primary level
  3. গ) University level
  4. ঘ) Preliminary level
ব্যাখ্যা

Tertiary - relating to or denoting education at a level beyond that provided by schools, especially that provided by a college or university.
Synonyms:
-University
-Medicine
-Science
-Chemistry
অতএব, সঠিক উত্তর হবে “University level

৩৭.
Wuthering Heights is -
  1. ক) a novel by Charlotte Bronte
  2. খ) a novel by Emily Bronte
  3. গ) a novel by Anne Bronte
  4. ঘ) a novel by Jane Austen
ব্যাখ্যা

Emily Brontë (in full Emily Jane Brontë, pseudonym Ellis Bell) - English novelist and poet who produced but one novel, Wuthering Heights (1847), a highly imaginative work of passion and hate set on the Yorkshire moors.

৩৮.
I have no pen to write ____.
  1. ক) on
  2. খ) in
  3. গ) with
  4. ঘ) upon
ব্যাখ্যা

কোন উপকরণ/ যন্ত্র দ্বারা কাজ সম্পাদনের ক্ষেত্রে with ব্যবহৃত হয়৷
যেমন:
-They opened the package with a knife.
- I have no pen to write with.

৩৯.
Milk is preferable _____ tea.
  1. ক) than
  2. খ) to
  3. গ) from
  4. ঘ) against
ব্যাখ্যা

Preferable - more desirable or suitable; better; best.
অর্থাৎ, কোনকিছু অধিকতর পছন্দ বোঝাতে preferable to ব্যাবহৃত হয়৷
-Milk is preferable to tea.

৪০.
The old man parted _____ his son in tears.
  1. ক) with
  2. খ) from
  3. গ) against
  4. ঘ) up
ব্যাখ্যা

Part from - move away from each other; ছেড়ে যাওয়া; বিচ্ছিন্ন হওয়া৷
বাক্যটি হবে- The old man parted from his son in tears.
যার অর্থ- বৃদ্ধ লোকটি তার ছেলেকে কান্নারত অবস্থায় ছেড়ে গেলেন / বিচ্ছিন্ন হলেন৷

৪১.
I ____ starve than beg - said the boy.
  1. ক) would rather
  2. খ) better
  3. গ) rather
  4. ঘ) would better
ব্যাখ্যা

Would rather …… than অনুসারে সঠিক উত্তর হবে (ক)।
Structure: Sub + would rather + verb এর present form + than + verb/noun.

বাক্যটির অর্থ: আমি ভিক্ষা না করে বরং ক্ষুধায় মরব/অনাহারে থাকব।

৪২.
Adeta is a character in a novel written by-
  1. ক) Joseph Conrad
  2. খ) James Joyce
  3. গ) E.M. Forster
  4. ঘ) Rudyard Kipling
ব্যাখ্যা
No explanation added.
৪৩.
Huckleberry Finn is a novel written by -
  1. ক) Alberto Moravia
  2. খ) Tolstoy
  3. গ) Hemingway
  4. ঘ) Mark Twain
ব্যাখ্যা

- Adventures of Huckleberry Finn, also called The Adventures of Huckleberry Finn, novel by Mark Twain, published in the United Kingdom in 1884 and in the United States in 1885.
- The book’s narrator is Huckleberry Finn, a youngster whose artless vernacular speech is admirably adapted to detailed and poetic descriptions of scenes, vivid representations of characters, and narrative renditions that are both broadly comic and subtly ironic.

৪৪.
If I ____ the answer, I would tell you.
  1. ক) know
  2. খ) knew
  3. গ) has known
  4. ঘ) have known
ব্যাখ্যা
If + subject + simple past tense + would/could/might + verb in simple form অনুযায়ী 'Knew' সঠিক উত্তর৷
৪৫.
I remembered him after he _____.
  1. ক) left
  2. খ) had left
  3. গ) has been leaving
  4. ঘ) has left
ব্যাখ্যা

After এর পূর্বে past indefinite tense এবং পরে past perfect tense হয়।
উদাহরণ: -I remembered him after he had left.
- The patient died after the Doctor had come.

৪৬.
Would you like to have ____ tea?
  1. ক) a little
  2. খ) any
  3. গ) some
  4. ঘ) a cup of
অনির্ধারিত
ব্যাখ্যা

countable এবং uncountable উভয় ধরনের noun এর আগে determiner হিসেবে some বসে।
যেমনঃ
- My mother has inherited some land.

- There's some butter in the fridge.
- Do you want some tea?
এবং tea এর পূর্বে some ব্যবহার করে যখন জিজ্ঞাসা করা হয়, সে ক্ষেত্রে প্রশ্নকর্তা হ্যা বোধক উত্তরের আশায় করেন।

Tea একটি uncountable noun হওয়ায় এর পূর্বে any ব্যবহার করা যাবে না। আর কাউকে চা খাওয়ার কথা বললে আমরা a little চা খেতে বলি না।

uncountable noun কে যখন পরিমাপ করতে হয়, তখন এটা যে আধারে রাখা হয়, সেটার সামনে a ব্যবহার করা যায়।সুতরাং a cup of - ও সঠিক। যেমন- Would you like a cup of tea?

অতএব, দুটো উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

৪৭.
Choose the correct sentence-
  1. ক) I had left my college yesterday
  2. খ) I left my college yesterday
  3. গ) I was left my college yesterday
  4. ঘ) I was leaving my college yesterday
ব্যাখ্যা
Yesterday থাকলে Past Indefinite Tense হয়৷ তাই সঠিক বাক্য হবে অপশন (খ)৷
৪৮.
My aunt (to be) ill for nearly a week. (Rewrite)
  1. ক) is
  2. খ) was being
  3. গ) has been
  4. ঘ) was
ব্যাখ্যা
For/Since থাকলে sentence -টি Perfect Tense অথবা Perfect Continuous Tense হয়।
প্রদত্ত বাক্যে সময়ের উল্লেখ (a week) থাকাতে বাক্যটি Perfect Continuous Tense হবে।
৪৯.
It looks ____ she will start crying.
  1. ক) as if
  2. খ) because
  3. গ) until
  4. ঘ) when
ব্যাখ্যা
As if অর্থ যেন / মনে হয়৷
বাক্যের অর্থ: মনে হচ্ছে সে কান্না শুরু করে দিবে৷
তাই সঠিক উত্তর as if.
৫০.
What type of sentence is it? 'I wish you success in life'.
  1. ক) Assertive
  2. খ) Negative
  3. গ) Optative
  4. ঘ) Exclamatory
ব্যাখ্যা

Assertive Sentence structure:
subject + verb + object + remaining
Reference: Applied English Grammar and Composition by P C Das.

Here,
I + wish + you + success in life.
অর্থ্যাৎ এটি structure অনুসারে একটি Assertive sentence.

আবার, এই বাক্যটিকে Optative মনে করে কনফিউশন সৃষ্টি হতে পারে।
- গঠন অনুসারে Optative sentence এর শুরুতে সাধারণত May থাকে।
- May অনেক সময় উহ্য থাকতে পারে, তবে Subject দিয়ে Optative sentence শুরু হবে না।

প্রশ্নে উল্লেখিত বাক্যটির Optative রূপ হবে -
- May you have success in life/ Wish you success in life.

৫১.
২ + ২ + ৩ + .............. + ২০ = কত?
  1. ক) ১৫৪০
  2. খ) ২৮৭০
  3. গ) ৪৪১০০
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

ধারাটির সমষ্টি = 1/6.n(n + 1)(2n + 1)
= 1/6{20(20 + 1)(40 + 1)}
= 2870

৫২.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৭৯ হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ৪০
  2. খ) ৩৫
  3. গ) ৪৫
  4. ঘ) ১০০
ব্যাখ্যা

বড় সংখ্যাটি, (৭৯ + ১) / ২ = ৪০

৫৩.
একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) ৫২
  2. খ) ৮৪
  3. গ) ১০২
  4. ঘ) ২০৪
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে, x/2 - x/3 = 17
বা, (3x - 2x)/6 = 17
সুতরাং, x = 102

৫৪.
১৯, ৩৩, ৫১, ৭৩, _____ শেষ সংখ্যাটি কত?
  1. ক) ৮৫
  2. খ) ১২১
  3. গ) ৯৯
  4. ঘ) ৯৮
ব্যাখ্যা

৩৩ - ১৯ = ১৪,
৫১ - ৩৩ = ১৮,
৭৩ - ৫১ = ২২,
৯৯ - ৭৩ = ২৬

∴ ১৯, ৩৩, ৫১, ৭৩ এই ধারাটির পরবর্তী সংখ্যা হবে ৯৯

৫৫.
৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ৩০ লিটার
  2. খ) ৪০ লিটার
  3. গ) ৫০ লিটার
  4. ঘ) ১০০ লিটার
ব্যাখ্যা

দেওয়া আছে,
এসিডঃপানি = ৭ : ৩
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ৭ + ৩ = ১০
এসিডের পরিমাণ = ( ৩০ × ৭/১০ ) = ২১ লিটার
পানির পরিমাণ = ( ৩০ × ৩/১০ ) = ৯ লিটার
নতুন মিশ্রণে এসিডের পরিমাণ ঠিক থাকবে আর পানির পরিমাণ বৃদ্ধি পাবে।
ধরি, ক পরিমাণ পানি মিশ্রিত করতে হবে।
∴ ২১ : ক = ৩ : ৭
⇒ ক = ( ২১ × ৭ )/৩ = ৪৯
∴ পানি মিশ্রিত করতে হবে = ( ৪৯ - ৯ ) = ৪০ লিটার।

৫৬.
2, 3 এবং 4 দ্বারা তিন অংকের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায়?
  1. ক) ২টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৭টি
ব্যাখ্যা

2, 3 এবং 4 দ্বারা তিন অংকের কতটি বিজোড় সংখ্যার শেষ অংকটি হবে 3
তাহলে প্রথম দুইটি অংক হয় 2, 4 অথবা 4, 2 দিয়ে পূরণ করতে হবে
অর্থাৎ, 2, 3 এবং 4 দিয়ে তিন অংকের দুইটি বিজোড় সংখ্যা তৈরী করা যাবে

৫৭.
কোনো ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকের ছেদবন্দিুকে কি বলে?
  1. ক) ভরকেন্দ্র
  2. খ) পরিকেন্দ্র
  3. গ) বহিঃকেন্দ্র
  4. ঘ) অন্তঃকেন্দ্র
ব্যাখ্যা

- ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে অন্তঃকেন্দ্র বলে।
- ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
- ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে পরিকেন্দ্র বলে।

৫৮.
একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৫ ফুট হলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) 40 বর্গফুট
  2. খ) 50 বর্গফুট
  3. গ) 100 বর্গফুট
  4. ঘ) 80 বর্গফুট
ব্যাখ্যা

বর্গের কর্ণের দৈর্ঘ্য = √2a = √2.5
∴ কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (√2.5)বর্গফুট
= 2 × 25 বর্গফুট 
= 50 বর্গফুট

৫৯.
loga√2 = 1/6 হলে, a = কত?
  1. ক) 8
  2. খ) 6
  3. গ) 0
  4. ঘ) √2
ব্যাখ্যা

loga√2 = 1/6
⇒ a1/6 = √2
⇒ a1/6 = 21/2
⇒ a1/6 = 2(3/3)(1/2) = 81/6
∴ a = 8

৬০.
A = {x : x জোড় মৌলিক সংখ্যা}, তালিকা পদ্ধতিতে কি হবে?
  1. ক) {2}
  2. খ) (2)
  3. গ) 2−1
  4. ঘ) [2]
ব্যাখ্যা

মৌলিক সংখ্যাগুলোর মাঝে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হল 2।
তাহলে তালিকা সেট {2}

৬১.
y = mx সমীকরণে যদি, y = মোট খরচ, x = উৎপাদিত পণ্যের পরিমাণ হয়, তবে m = কত?
  1. ক) ধ্রুবক ব্যয়
  2. খ) ঢাল
  3. গ) ভর
  4. ঘ) প্রতি একক উৎপাদন ব্যয়
ব্যাখ্যা

দেওয়া আছে, y = mx
⇒ m = y/x
তাই m হবে প্রতি একক পণ্যের উৎপাদন ব্যয়।

৬২.
ax2 + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় সমান হওয়ার শর্ত কি?
  1. ক) b2 − 4ac = 0
  2. খ) b2 - 4ac < 0
  3. গ) b2 - 4ac > 0
  4. ঘ) b2 − 4ac ≠ 0
ব্যাখ্যা

1.  b2 - 4ac = 0 হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান। a, b, c মূলদ হলে মূলদ্বয় মূলদ হবে‌।
2. b2 - 4ac > 0 হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান।
3. b2 - 4ac < 0 হলে সমীকরণের মূলদ্বয় জটিল ও অসমান।

৬৩.
x+ 4x3 − 1 এর একটি উৎপাদক -
  1. ক) x2 − x + 1
  2. খ) x2 + x - 1
  3. গ) x3 - 1
  4. ঘ) x2 - x - 1
ব্যাখ্যা

x+ 4x3 − 1
= (x2)3 + x3 + (-1)3 - 3x2.x(-1)
= (x2 + x - 1){(x2)2 + x2 + (-1)2 - x2x - x(-1) - (-1)x2} [As, x3 + y3 + z3 – 3xyz = (x + y + z) (x2 + y2 + z2 – xy – yz – zx)]
= (x2 + x - 1)(x4 - x3 + 2x2 +x + 1)

৬৪.
ABCD সামান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বর্ধিত করা হল। ∠BAD = 100° হলে ∠BCE= কত?
  1. ক) 60°
  2. খ) 80°
  3. গ) 90°
  4. ঘ) 100°
ব্যাখ্যা

 ABCD একটি সামন্তরিকের ∠BAD = ∠BCD = 100°
DC ভূমিকে E পর্যন্ত বর্ধিত করা হলে,
∠BCE + ∠BCD = 180
∴ ∠BCE = 180 – 100 = 80°

৬৫.
একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১০ সে.মি. হলে তার ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
  1. ক) ২৫√৩ বর্গ সে. মি.
  2. খ) ২৫√২ বর্গ সে. মি.
  3. গ) ১০০ বর্গ সে. মি.
  4. ঘ) ৫০ বর্গ সে. মি.
ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)(বাহু)2
= (√3/4)(10)2
= 25√3 বর্গ সে.মি.

৬৬.
পরবর্তী অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) টোকিও
  2. খ) মেক্সিকো সিটি
  3. গ) রিও ডি জেনিরো
  4. ঘ) জাকার্তা
ব্যাখ্যা

২০১৬ সালের অলিম্পিক গেমসের আসর ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছিলো।
অলিম্পিকের পরবর্তী আসর ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত হবে।

উৎসঃ বিবিসি

N.B: We've updated the info based on the main question.

৬৭.
মঙ্গোলিয়ার রাজধানী কোথায়?
  1. ক) লাসা
  2. খ) বেইজিং
  3. গ) উলানবাটর
  4. ঘ) কুয়ালালামপুর
ব্যাখ্যা

- মঙ্গোলিয়া উত্তর-মধ্য এশিয়ার দেশ।
- এর অফিশিয়াল ভাষা খালকা
- মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটার।
Source: Britannica

৬৮.
ফুটবল বিশ্বকাপ ২০২২ কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. ক) কাতার
  2. খ) স্পেন
  3. গ) নাইজেরিয়া
  4. ঘ) ব্রাজিল
ব্যাখ্যা

- ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ ব্রাজিলে অনুষ্ঠিত হয়।
- ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ রাশিয়ায় অনুষ্ঠিত হয়।
- ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হবে।

উৎসঃ ফিফা

N.B: We've updated the info based on the main question.

৬৯.
ক্রিকেটে টেস্ট মর্যাদা লাভের পর বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক কে ছিলেন?
  1. ক) আকরাম খান
  2. খ) আমিনুল ইসলাম বুলবুল
  3. গ) নাঈমুর রহমান
  4. ঘ) হাবিবুল বাশার
ব্যাখ্যা

১৯৯৭ সালেই বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস ২৬ জুন ২০০০ তারিখে আইসিসির দশম পূর্ণাঙ্গ সদস্য হিসেবে টেস্ট খেলার মর্যাদা অর্জন করে। এরপর থেকে বাংলাদেশ নিয়মিত বিশ্বকাপে অংশগ্রহণসহ বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে।
- বাংলাদেশের অভিষেক টেস্টে ক্যাপ্টেন ছিলেন নাঈমুর রহমান। বর্তমান টেস্ট ক্যাপ্টেন মমিনুল হক।
- ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামা বাংলাদেশ ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায়।
- অভিষেক টেস্টেই ভারতের বিপক্ষে বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি (১৪৫) করেন।
- একই টেস্টে নাঈমুর রহমান দুর্জয় বোলিংয়ে প্রথম ৫ উইকেট (৬ উইকেট আসলে) লাভ করেন।

সূত্রঃ ক্রিকিনফো, বাংলাপিডিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট

৭০.
পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়?
  1. ক) ১৭৫৭
  2. খ) ১৭৯৯
  3. গ) ১৮৩৮
  4. ঘ) ১৮৫৭
ব্যাখ্যা

- ১৭৫৭ সালের ২৩শে জুন ইংরেজদের সাথে সংঘটিত পলাশীর যুদ্ধে ফরাসি সেনানায়ক সিন ফ্রে নবাব সিরাজদ্দৌলার পক্ষে প্রাণপণ যুদ্ধ করেন।
- অন্যদিকে, নবাবের প্রধান সেনাপতি মীর জাফর সহ আরো কয়েকজন নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করাই নবাব যুদ্ধে পরাজিত হন।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : এসএসসি - উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

৭১.
কোন সময় মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?
  1. ক) ৭ মার্চ ১৯৭১
  2. খ) ২৬ মার্চ ১৯৭১
  3. গ) ১০ এপ্রিল ১৯৭১
  4. ঘ) ১৭ জুন ১৯৭১
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়। ১৭ এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে।
- এই সরকারের সদস্যবৃন্দ:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমেদ
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী : এম মনসুর আলী
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী : এএইচএম কামরুজ্জামান
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মোশতাক আহমেদ।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

৭২.
বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে?
  1. ক) মিজানুর রহমান শেলী
  2. খ) প্রফেসর মিজানুর রহমান
  3. গ) নাসিমা বেগম
  4. ঘ) কাজী রিয়াজুল হক
ব্যাখ্যা

জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান - নাসিমা বেগম।
তাঁর পূর্বে চেয়েরম্যান ছিলেন অধ্যাপক মিজানুর রহমান।

উৎসঃ জাতীয় মানবাধিকার কমিশনের ওয়েবসাইট।

N.B: We've updated the info based on the main question.

৭৩.
জাতিসংঘের Secretary General কে?
  1. ক) Jose Manual Barroso
  2. খ) António Guterres
  3. গ) Ban ki-Moon
  4. ঘ) James Bond
ব্যাখ্যা

- জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি পর্তুগালের নাগরিক।
- ১ জানুয়ারি ২০১৭ তিনি ৯ম মহাসচিব হিসেবে ৮ম মহাসচিব বান কি মুন এর স্থলাভিষিক্ত হন।
- জাতিসংঘের প্রথম মহাসচিব নরওয়ের ট্রাইগভে লাই।

(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)

N.B: We've updated the info based on the main question.

৭৪.
বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়?
  1. ক) New York
  2. খ) Washington
  3. গ) Paris
  4. ঘ) Brussels
ব্যাখ্যা

বিশ্বব্যাংক গ্রুপের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে অবস্থিত।
বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
- IBRD
- IDA
- IFC
- ICSID
- MIGA.
১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাংকের আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়।
বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। সদস্য সংখ্যা (IBRD) ১৮৯টি।
বিশ্বব্যাংক থেকে প্রথম ঋণ গ্রহণ করে ফ্রান্স।
(সূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট)

৭৫.
International Atomic Energy Agency- এর সদর দপ্তর কোথায়?
  1. ক) জেনেভা
  2. খ) বার্লিন
  3. গ) প্যারিস
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা

• আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA- International Atomic Energy Agency) প্রতিষ্ঠিত ১৯৫৭ সালে।
• সংস্থাটির সদরদপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
• সংস্থাটি ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
• বর্তমান সদস্য ১৭৩ টি দেশ।
• বর্তমান মহাপরিচালক রাফায়েল ম্যারিনো গ্রোসি।

উৎসঃ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ওয়েবসাইট।

৭৬.
আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) বাগদাদ
  2. খ) জেদ্দা
  3. গ) তেহরান
  4. ঘ) কায়রো
ব্যাখ্যা

Al-Azhar University, Arabic Jāmiʿat al-Azhar, chief centre of Islamic and Arabic learning in the world, centred on the mosque of that name in the medieval quarter of Cairo, Egypt.
It was founded by the Shīʿite (specifically, the Ismāʿīlī sect) Fāṭimids in 970 CE and was formally organized by 988.
Source: Britannica

৭৭.
ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রধান বা President- এর নাম কি?
  1. ক) Nabi-el-Arabi
  2. খ) Dr. Bandar M. H. Hajjar
  3. গ) Lakhdar Brahimi
  4. ঘ) Amar Musa
ব্যাখ্যা

- Islamic Development Bank (IDB) এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৭৪ সালের ১২ আগস্ট IDB জেদ্দায় ওআইসি অর্থমন্ত্রীদের দ্বিতীয় সম্মেলনে IDB এর আর্টিকেল অব অ্যাগ্রিমেন্টস গৃহিত হয়।
- ১৯৭৫ সালের জুলাই মাসে IDB এর বোর্ড অব গভর্নরস এর প্রথম সভা অনুষ্ঠিত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর IDB আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট IDB তে যোগ দেয়।
- IDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।
- IDB এর কার্যক্রম হিজরি সন অনুসারে চলে।
- IDB থেকে ‍ঋণ গ্রহিতাদের মধ্যে বাংলাদেশ প্রথম (২২.২৯ বিলিয়ন ডলার)।
- IDB এর বর্তমান প্রেসিডেন্ট সৌদি আরবের ড. বন্দর হাজ্জাজ।
- IDB এর প্রেসিডেন্ট অঘোষিতভাবে সৌদি আরব থেকে নির্বাচিত হয়ে থাকে।
- IDB এর বর্তমান সদস্য ৫৭টি।

(তথ্যসূত্রঃ IDB ওয়েবসাইট)

N.B: We've updated the info based on the main question.

৭৮.
আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত ?
  1. ক) আফ্রিকা
  2. খ) ইউরোপ
  3. গ) দক্ষিণ আমেরিকা
  4. ঘ) এশিয়া
ব্যাখ্যা

- দক্ষিণ আমেরিকার ৯টি দেশ জুড়ে বিস্তৃত আমাজন বনভূমি বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট। আমাজন বনাঞ্চলের আয়তন প্রায় ২১ লক্ষ বর্গ মাইল।
- পৃথিবীতে মোট অক্সিজেনের শতকরা ২০ ভাগ আমাজন বনভূমি একা সরবরাহ করে। যার কারণে এটিকে পৃথিবীর ফুসফুস বলা হয়।
- আফ্রিকার কঙ্গো বেসিন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেইনফরেস্ট।
(সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস এবং আল জাজিরা)

11
৭৯.
পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করে?
  1. ক) ভারত ও প্রশান্ত মহাসাগর
  2. খ) আটলান্টিক ও ভারত মহাসাগর
  3. গ) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
  4. ঘ) আটলান্টিক ও ভূমধ্যসাগর
ব্যাখ্যা

 -আটালান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল।
- পানামা খালটির নির্মাণ ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়েছিল এবং ১৯১৪ সালে শেষ হয়েছিল।
১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে।
৩১ শে ডিসেম্বর, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।
সূত্রঃ ব্রিটানিকা এনসাইক্লপিডিয়া।

৮০.
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
  1. ক) অধ্যাপক ইউসুফ আলী
  2. খ) শহীদ কামারুজ্জামান
  3. গ) তাজউদ্দীন আহমদ
  4. ঘ) খন্দকার মোশতাক
ব্যাখ্যা

- বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।
১০ এপ্রিল ১৯৭১সালে গঠিত মুজিবনগর সরকার বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদ শপথ গ্রহণ করেন ১৭ এপ্রিল ১৯৭১ সালে।
সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৮১.
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. ক) চেম্বারলেন
  2. খ) রুজভেল্ট
  3. গ) চার্চিল
  4. ঘ) স্ট্যালিন
ব্যাখ্যা

- দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্টালিন। 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এবং যুদ্ধের শেষ পর্যায়ে হ্যারি এস ট্রুম্যান মার্কিন প্রেসিডেন্ট ছিলেন।

উৎসঃ ব্রিটানিকা

৮২.
কুতুব মিনার কোথায় অবস্থিত?
  1. ক) ইরান
  2. খ) পাকিস্তান
  3. গ) ভারত
  4. ঘ) ভুটান
ব্যাখ্যা

- কুতুব মিনার ভারতের দিল্লিতে অবস্থিত।
- শাহী দিল্লির আইকনিক স্থাপত্য কুতুব মিনারের নির্মাণ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, যিনি ছিলেন মুহম্মদ ঘোরীর একজন সেনাপতি।
১১৯২ সালে মুহম্মদ ঘোরীর কাছে পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের পরই দিল্লিতে হিন্দু শাসনের অবসান হয়, আর তার কয়েক বছর পরেই শুরু হয় এই মিনারের নির্মাণকাজ।

উৎসঃ বিবিসি

৮৩.
সুয়েজ খাল কোন কোন সাগরকে সংযুক্ত করে?
  1. ক) জাপান সাগর ও কৃষ্ণ সাগর
  2. খ) ওমান সাগর ও পারস্য সাগর
  3. গ) ভূ-মধ্যসাগর ও লোহিত সাগর
  4. ঘ) লোহিত সাগর ও আরব সাগর
ব্যাখ্যা

- সুয়েজ খাল একটি কৃত্রিম সামুদ্রিক খাল যা লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছে।
- ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দ্য লেসেপ্সের উদ্যোগে ১৮৫৯ সালে সুয়েজ খালের খননকার্য শুরু হয়। ১৮৬৯ সালের ১৭ নভেম্বর খালটি নৌ চলাচলের জন্যে উন্মুক্ত‍ করে দেওয়া হয়।
- শুরুতে খালটি ফ্রান্স ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানির মাধ্যমে পরিচালিত হতো। পরবর্তীতে মিশর তার ৪৪ ভাগ শেয়ার ব্রিটেনের নিকট বিক্রি করে দেয়।
- ১৯৫৬ সালের ২৬ জুলাই মিশরের গামাল আবদেল নাসের সরকার সুয়েজ খালকে জাতীয়করণ করেন।
- এর ফলে ইসরাইল, ফ্রান্স ও ব্রিটেনের সাথে মিশরের যুদ্ধ বেধে যায় যা ‘দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ’ বা ‘সুয়েজ যুদ্ধ’ নামে পরিচিত।
- বর্তমানে সুয়েজ খাল মিশর সরকারের অধীন ‘সুয়েজ খাল কর্তৃপক্ষ’ নামে একটি কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছে।
- আন্তর্জাতিক চুক্তি অনুসারে সুয়েজ খাল সবদেশের জন্যে সকল ধরনের বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলের চন্যে উন্মুক্ত থাকবে।
(সূত্র: সুয়েজ খাল কর্তৃপক্ষ ওয়েবসাইট)

৮৪.
স্বাধীনতাকালীন ভারতবর্ষে ভাইসরয় কে ছিলেন?
  1. ক) লর্ড কার্জন
  2. খ) লর্ড ওয়েলিংটন
  3. গ) লর্ড মাউন্টব্যাটেন
  4. ঘ) লর্ড লিনলিথগো
ব্যাখ্যা

লর্ড মাউন্টব্যাটেন (১৯০০-১৯৭৯) ১৯৪৭ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ভারতের ভাইসরয় ও গভর্নর জেনারেল।
১৯৪৭ সালের মার্চ মাসে তিনি ভারতের ভাইসরয় নিযুক্ত হন এবং একই বছরের মধ্যআগস্ট পর্যন্ত এই পদে আসীন থাকেন। ভাইসরয় হিসেবে তাঁর কার্যকাল সংক্ষিপ্ত হলেও এই সময়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন।
 - সেসব সিদ্ধান্তের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হচ্ছে উপমহাদেশের বিভক্তি এবং ভারত ও পাকিস্তানের কাছে ক্ষমতা হস্তান্তর।

• লর্ড মাউন্টব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন। এই পদে আসীন থাকাকালে (১৯৪৭-এর আগস্ট থেকে ১৯৪৮-এর জুন পর্যন্ত) তিনি ভারতীয় রাজন্যবর্গকে হয় ভারতীয় ইউনিয়ন, না হয় পাকিস্তানের সঙ্গে একীভূত হতে উদ্বুদ্ধ করেন।


তাঁর সময়ে কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে যখন সংঘর্ষ বাঁধে তখন তিনি ভারত সরকারকে বিরোধটির শান্তিপূর্ণ মীমাংসার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপনের পরামর্শ দেন। তখন থেকে কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে বিরোধ চলে আসছে।


উৎসঃ বাংলাপিডিয়া 

৮৫.
''ইন্ডিয়া উইনস ফ্রিডম'' বইটির লেখক কে?
  1. ক) জওহরলাল নেহেরু
  2. খ) মহাত্মা গান্ধী
  3. গ) সি আর দাস
  4. ঘ) মাওলানা আবুল কালাম আজাদ
ব্যাখ্যা

- India Wins Freedom বইটি ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা মাওলানা আবুল কালাম আজাদ রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ।
এটি ১৯৮৮ সালে প্রকাশিত হয়।
আবুল কালাম আজাদ কংগ্রেসের সাবেক সভাপতি এবং ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন।

উৎসঃ বাংলাপিডিয়া

৮৬.
''ফেয়ারওয়েল টু আর্মস'' -এর লেখক কে?
  1. ক) চার্লস ডিকেন্স
  2. খ) শেক্সপীয়র
  3. গ) আরনেস্ট হেমিংওয়ে
  4. ঘ) টলস্টয়
ব্যাখ্যা

• Ernest Hemingway is a famous American Novelist.
• He got the Nobel prize in 1954 for his famous novel 'The Old Man and the Sea'.
• His other famous novels:
- A Farewell to Arms (First written),
- The Old Man and the Sea,
- For Whom the Bell Tolls,
- The Sun also Rises,
- The Dangerous Summer,
- True at First Light,
- The Torrents of Spring etc.
Source: Encyclopedia of Britannica.

৮৭.
''অগ্নিবীণা'' কে রচনা করেছেন?
  1. ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) মোহিতলাল মজুমদার
ব্যাখ্যা

• বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
• ১৯৭২ সালে তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়।
• তাঁর বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থঃ
- অগ্নিবীণা,
- মরুভাস্কর,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- দোলনচাঁপা,
- সন্ধ্যা,
- চক্রবাক,
- চন্দ্রবিন্দু,
- ছায়ানট,
- বিষের বাঁশি,
- সর্বহারা,
- পুবের হাওয়া,
- সাম্যবাদী,
- ঝিঙ্গে-ফুল,
- ফনিমনসা,
- প্রলয়-শিখা,
- নতুন চাঁদ (শেষ কাব্য) ইত্যাদি।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

৮৮.
কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
  1. ক) ঘোড়া
  2. খ) বলগা হরিণ
  3. গ) উট
  4. ঘ) খচ্চর
ব্যাখ্যা

Camel is known as “ship of the desert” because only camel is the means of transport in desert and they are usually used to move from one place to another.
source: dw.com

৮৯.
সর্বাপেক্ষা বেশি চা উৎপাদনকারী দেশ কোনটি?
  1. ক) জাপান
  2. খ) ভারত
  3. গ) চীন
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা

পৃথিবীতে সবচেয়ে বেশি চা উৎপাদন করে চীন।
দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদনকারী দেশ ভারত। 

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস

৯০.
আর্ন্তজাতিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক কে?
  1. ক) Pascal Laury
  2. খ) Ngozi Okonjo-Iweala
  3. গ) Yakiyn Armano
  4. ঘ) John Carry
ব্যাখ্যা

Ngozi Okonjo-Iweala
- Director-General of the World Trade Organization
- (Elect) since 1 March 2021
- She the first woman and the first African to be chosen as Director-General.

Source: WTO

N.B: We've updated the info based on the main question.

৯১.
ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
  1. ক) যকৃত
  2. খ) থাইরয়েড
  3. গ) অগ্ন্যাশয়
  4. ঘ) হৃৎপিন্ড
ব্যাখ্যা

বহুমূত্র রোগ, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস এক ধরনের বিপাকজনিত রোগ।
- প্যানক্রিয়াস(অগ্ন্যাশয়) থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমায়।
কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নির্গত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না। যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।

উৎসঃ নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই।

৯২.
মানুষের লালায় কোন এনজাইম থাকে?
  1. ক) পেপসিন
  2. খ) ট্রিপসিন
  3. গ) নিয়লিন
  4. ঘ) টায়ালিন
ব্যাখ্যা

খাদ্য পরিপাকে বিভিন্ন তন্ত্রের গ্রন্থির ভূমিকাঃ
মানুষের মুখবিবরে কেবলমাত্র শর্করার পরিপাক ঘটে। মুখবিবরে লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালারস খাদ্য পরিপাকের রাসায়নিক কার্যক্রমে মূল ভূমিকা পালন করে।
মূলতঃ তিন ধরনের লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালারসের সাথে খাদ্যবস্তু মিশ্রিত হয়। লালারসে মিউসিন এবং দু’প্রকারের পরিপাকীয় এনজাইম; যথাঃ টায়ালিন ও মলটেজ থাকে।

যে সকল এনজাইম পরিপাকে অংশ নেয় সেগুলো হচ্ছে:
১. লালা রসে:টায়ালিন ও মলটেজ।
২. পাকস্থলি রসে: শর্করা পরিপাককারী কোন এনজাইম নেই।
৩. অগ্ন্যাশয় রসে: অ্যামাইলেজ ও মলটেজ।
৪. আন্ত্রিক রসে: অ্যামাইলেজ, মলটেজ, সুক্রেজ, ল্যাকটেজ, আইসোমলটেজ।

- মিউসিন: মিউসিন খাদ্য বস্তুর সাথে মিশ্রিত হয়ে খাদ্য বস্তুকে নরম ও পিচ্ছিল করে।
- টায়ালিন: টায়ালিন এনজাইম প্রধানত সিদ্ধ বা রন্ধণকৃত স্টার্চ, গ্লাইকোজেন ও ডেক্সট্রিন অণুকে হাইড্রোলাইসিস করে ক্ষুদ্রতর ডেক্সট্রিন, মলটোজ ও আইসোমলটোজে পরিণত করে।

সুত্রঃ প্রাণিবিদ্যা, এইচএসসি।

- পেপসিন পাওয়া যায় পাকস্থলিতে
- ট্রিপসিন পাওয়া যায় অগ্ন্যাশয় রসে।

উৎসঃ ব্রিটানিকা

৯৩.
স্বর্ণের খাদ বের করতে ব্যবহৃত হয়-
  1. ক) সালফিউরিক এসিড
  2. খ) নাইট্রিক এসিড
  3. গ) সাইট্রিক এসিড
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

১ মোল HNO3 ও ৩ মোল HCL এর মিশ্রণকে রাজঅম্ল বা অ্যাকোয়া রেজিয়া বলে।
স্বর্ণের খাঁদ বের করতে এই অম্ল ব্যবহৃত হয়। 

Aqua regia dissolves gold, though neither constituent acid will do so alone, because, in combination, each acid performs a different task.
Nitric acid is a powerful oxidizer, which will actually dissolve a virtually undetectable amount of gold, forming gold ions (Au3+). The hydrochloric acid provides a ready supply of chloride ions (Cl-), which react with the gold ions to produce chloroaurate anions, also in solution.

Source: MIT

৯৪.
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়-
  1. ক) এক কিলোওয়াট-ঘন্টা
  2. খ) এক ওয়াট-ঘন্টা
  3. গ) এক কিলোওয়াট
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

সাধারণত বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক হিসাবের জন্য কিলোওয়াট-ঘন্টা একক ব্যবহৃত হয়।
- এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র এক ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে এক কিলোওয়াট ঘন্টা বলে।
কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করা হয় ভোল্ট একক দ্বারা।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান (১ম পত্র) বোর্ড বই।

৯৫.
বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না?
  1. ক) ৩%
  2. খ) ১০%
  3. গ) ১২%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
US National Library of Medicine National Institutes of Health এর মতে,
- বাতাসে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব ৫% এর বেশি হলে শ্বাসযন্ত্রে এসিডোসিস হয়,
- ১০% এর বেশি হলে খিচুনি দেখা দেয় এবং
- ৩০% এর বেশি হলে কয়েক সেকেন্ডের মধ্যে সংজ্ঞা হারাতে হবে এবং ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে।
ব্যাখ্যার তথ্য থেকে বিবেচনায় নিয়ে আমরা উত্তর হিসেবে ২৫%-কে বিবেচনা করছি।
৯৬.
কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয়?
  1. ক) লৌহ
  2. খ) ফসফরাস
  3. গ) ক্যালসিয়াম
  4. ঘ) আয়োডিন
ব্যাখ্যা

Goiter বা গলগন্ড থাইরয়েড গ্রন্থির একটি রোগ।
- খাবারে আয়োডিনের অভাব থাকলে থাইরয়েডের গ্রন্থির আয়তন অস্বাভাবিকভাবে বেড়ে গলগন্ডের সৃষ্টি করে।
আয়োডিনের অভাবে বা অতিরিক্ত থাইরক্সিন নিঃসরণের কারণে গলগণ্ড হয়।

সুত্রঃ NIH

৯৭.
সমুদ্রের গভীরতা নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
  1. ক) ন্যানোমিটার
  2. খ) ফ্যাদোমিটার
  3. গ) হাইড্রোমিটার
  4. ঘ) থার্মোমিটার
ব্যাখ্যা

সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র - ফ্যাদোমিটার৷
আর্দ্রতা পরিমাপক যন্ত্র - হাইড্রোমিটার।
ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম সিসমোগ্রাফ।
ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম রিখটার স্কেল।
বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্র - ব্যারোমিটার।

৯৮.
কোন রোগটি মশার কামড়ে হয় না?
  1. ক) ডেঙ্গু
  2. খ) ম্যালেরিয়া
  3. গ) কলেরা
  4. ঘ) এনসেফালাইটিস
ব্যাখ্যা

ডেঙ্গু, ম্যালেরিয়া এবং এনসেফালাইটিস হয় মশার কামড়ের ফলে।
পানিবাহিত রোগ কলেরা হয় ভিব্রিও কলেরা নামক ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে।

উৎসঃ সিডিসি

৯৯.
গাছ খাদ্য উৎপাদনের সময় বায়ুমন্ডল থেকে কোন পদার্থ গ্রহণ করে?
  1. ক) অক্সিজেন
  2. খ) হাইড্রোজেন
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) কার্বন ডাই-অক্সাইড
ব্যাখ্যা

সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান ৪ টি।
পানি, কার্বন ডাই অক্সাইড (এই দুটি প্রধান), সূর্যালোক ও ক্লোরোফিল।
- তার মধ্যে পানি ও ক্লোরোফিল আসে উদ্ভিদের কোষ থেকে, কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডল থেকে এবং সূর্যালোক গ্রহন করে সূর্য থেকে।

উৎসঃ নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই।

১০০.
সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য কে দায়ী?
  1. ক) বাবা
  2. খ) মা
  3. গ) বাবা-মা উভয়ই
  4. ঘ) কেউই নয়
ব্যাখ্যা

পুরুষদের দেহে থাকে xy ক্রোমোজোম এবং নারীদের দেহে থাকে xx ক্রোমোজোম। 
সন্তান জন্মের সময় মায়েরা শুধু x ক্রোমোজোমই যোগান দেয়, সন্তানের লিঙ্গ কি হবে তা নির্ধারণ হয় পিতা কি x ক্রোমোজোম নাকি y ক্রোমোজোম যোগান দিলো। 
সুতরাং সন্তান ছেলে বা মেয়ে হওয়ার জন্য মাতা কোনোভাবেই দায়ী নয়। 
যদিও এই প্রক্রিয়ায় কারো হাত নেই, কিন্তু তবুও যদি এর জন্য কাউকে দায়ী বলতেই হয় তবে বলা যায় সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য পিতা দায়ী। 

উৎসঃ জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়