পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০
সিলেবাস
পদার্থের জীববিজ্ঞান-বিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিকস, জীববৈচিত্র্য, এনিম্যাল ডাইভারসিটি, প্লান্ট ডাইভারসিটি, এনিম্যাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোক সংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জুলোজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণিজগৎ, উদ্ভিদ, ফুল, ফল, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃদ্পিণ্ড এবং হৃদরোগ, স্নায়ু এবং স্নায়ুরোগ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি, প্লান্ট নিউট্রেশন, পরাগায়ন ইত্যাদি
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
ক্রোমোজোমে কোনটি থাকে না?
  1. ক) ডিএনএ
  2. খ) আরএনএ
  3. গ) প্রোটিন
  4. ঘ) ম্যাঙ্গানিজ
সঠিক উত্তর:
ঘ) ম্যাঙ্গানিজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ম্যাঙ্গানিজ
ব্যাখ্যা
ক্রোমোজম নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে অবস্থিত একপ্রকার ক্রোমাটিন ফাইবার বা তন্তু। ক্রোমোজম নিউক্লিক এসিড তথা ডিএনএ ও আরএনএ, প্রোটিন এবং অল্প পরিমাণ লিপিড, ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম আয়ন দ্বারা গঠিত।
উৎসঃ বিজ্ঞানঃ নবম-দশম শ্রেণী
.
মানবদেহে প্রতি ঘনমিলিলিটার রক্তে কতগুলো শ্বেত রক্তকণিকা থাকে?
  1. ক) ৪-১০ হাজার
  2. খ) ১৫-৩০ হাজার
  3. গ) ১ লাখ থেকে ১.১০ লাখ
  4. ঘ) ১ মিলিয়ন+
সঠিক উত্তর:
ক) ৪-১০ হাজার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪-১০ হাজার
ব্যাখ্যা
রক্তের তিনটি কনিকার মধ্যে শ্বেত কনিকা অন্যতম। এদের গড় আয়ু ১-১৫ দিন। এতে হিমোগ্লোবিন থাকে না। নিউক্লিয়াস এবং ডিএনএ থাকে। এটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। মানবদেহে প্রতি ঘনমিলিলিটার রক্তে ৪-১০ হাজার শ্বেত রক্তকনিকা থাকে। কিন্তু এই সংখ্যা বেড়ে ৫০,০০০-১,০০০,০০০ হলে লিউকোমিয়া বা ব্লাডক্যান্সার দেখা দেয়।
উৎসঃ বিজ্ঞান নবম-দশম শ্রেণী
.
এনজিনা মানুষের শরীরের কোন অঙ্গে হয়?
  1. ক) মস্তিষ্ক
  2. খ) নাক
  3. গ) হৃৎপিন্ড
  4. ঘ) চোখ
সঠিক উত্তর:
গ) হৃৎপিন্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) হৃৎপিন্ড
ব্যাখ্যা
হৃৎপিণ্ডের করোনারি ধমনি গাত্রে চর্বি জমা হলে রক্তের সাহায্যে হৃৎপিণ্ডে অক্সিজেন ও খাদ্যসার পরিবহন ব্যাহত হওয়ায় বুকে ব্যাথা অনুভূত হয়। এ অবস্থাকে এনজিনা বলে।
উৎসঃজীব বিজ্ঞানঃনবম-দশম শ্রেণী
.
কোন পেশি রক্ত চলাচল বজায় রাখতে সহায়তা করে?
  1. ক) ডেলটয়েড
  2. খ) ট্রাইসেপ
  3. গ) নিউরন
  4. ঘ) কার্ডিয়াক
সঠিক উত্তর:
ঘ) কার্ডিয়াক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কার্ডিয়াক
ব্যাখ্যা
মানব ভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত হৃৎপিণ্ডের কার্ডিয়াক পেশি একটা নির্দিষ্ট গতিতে সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের মধ্যে রক্ত চলাচলের প্রক্রিয়া সচল রাখে।
উৎসঃজীব বিজ্ঞানঃনবম-দশম শ্রেণী
.
উদ্ভিদের সাধারণ দৈহিক বৃদ্ধিতে অবদান সবচেয়ে বেশি রাখে-
  1. ক) পটাশিয়াম
  2. খ) সালফার
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) ফসফেট
সঠিক উত্তর:
গ) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
গ) নাইট্রোজেন
ব্যাখ্যা
বিতর্ক হতে পারে। তবে, সাধারণ বৃদ্ধির জন্য বেস্ট এন্সার হিসেবে নাইট্রজেন নেয়া হল।
নিউক্লিক এসিড, প্রোটিন ও ক্লোরোফিলের অত্যাবশ্যকীয় উপাদান হলো নাইট্রোজেন। উদ্ভিদের সাধারণ দৈহিক বৃদ্ধিতে নাইট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কোষ কলায় পানির পরিমাণ বৃদ্ধি করে। নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয়, আর ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হলে খাদ্যপ্রস্তুত ব্যাহত হয়। ফলে উদ্ভিদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়।
অন্যদিকে, পটাশিয়াম উদ্ভিদের পানি শোষণে সাহায্য করে। কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এটি মূল, ফুল ও ফল উৎপাদন এবং বর্ধনেও সাহায্য করে।
উৎসঃ জীব বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।
.
ডোপামিন তৈরীর কোষ নষ্ট হয় কোন রোগের ফলে?
  1. ক) গ্রেগরি ডিজিজ
  2. খ) পারকিনসন ডিজিজ
  3. গ) আলঝেইমার
  4. ঘ) কোনোটিই না
সঠিক উত্তর:
খ) পারকিনসন ডিজিজ
উত্তর
সঠিক উত্তর:
খ) পারকিনসন ডিজিজ
ব্যাখ্যা
স্নায়ু কোষ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করে থাকে যার একটি হল ডোপামিন। ডোপামিন শরীরের পেশির নড়াচড়ায় সাহায্য করে। পারকিনসন রোগে আক্রান্ত রোগীর মস্তিষ্কে ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।
উৎসঃজীব বিজ্ঞানঃনবম-দশম শ্রেণী
.
নিষেকের ফলে কিসের সৃষ্টি হয়?
  1. ক) ফুল
  2. খ) ফল
  3. গ) বীজ
  4. ঘ) পরাগায়ন
অনির্ধারিত
ব্যাখ্যা
নিষেকের ফলে ফুলের গর্ভাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বকগুলো বীজে পরিণত হয়। তাই প্রশ্নটি যথার্থ নয়। সঠিক প্রশ্নটি হবে- নিষেকের ফলে গর্ভাশয় কিসে পরিণত হয়?
তবে, নগ্নবীজীর ক্ষেত্রে চিন্তা করলে উত্তর কি বীজ ধরা যায়? এটা আলোচনার দাবী রাখে। আপাতত বাতিল করে দেয়া হল।
.
ক্যারোলাস লিনিয়াস রচিত বইয়ের নাম কী?
  1. ক) Species Plantaram
  2. খ) Sapiens
  3. গ) Philosophia Botanica
  4. ঘ) Historia Plantarum
সঠিক উত্তর:
গ) Philosophia Botanica
উত্তর
সঠিক উত্তর:
গ) Philosophia Botanica
ব্যাখ্যা
ভুলে অপশন দুইটা দেয়া। তবে, Plantarum বানানটি ভুলের কারনে গ) Philosophia Botanica কে সঠিক ধরা হল।
১৭৫৩ সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 'Species Plantarum' বইটি রচনা করেন। এই বইটি উদ্ভিদবিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে, কারণ এর প্রকাশনার মাধ্যমে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন এবং গণ ও প্রজাতির সংজ্ঞা দেন। উৎসঃ জীব বিজ্ঞানঃনবম-দশম শ্রেণী
তাঁর রচিত আরেকটি বিখ্যাত বই হলো ‘Philosophia Botanica’।
.
আমিষ পরিপাকে সহায়তা করে কোন এনজাইম?
  1. ক) ট্রিপসিন
  2. খ) রেনিন
  3. গ) টাইরোসিন
  4. ঘ) এমাইলেজ
সঠিক উত্তর:
ক) ট্রিপসিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ট্রিপসিন
ব্যাখ্যা
নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট কাজ করে। যেমনঃ আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে ট্রিপসিন এনজাইম। ট্রিপসিন এনজাইম শুধু আমিষের উপর কাজ করে৷
উৎসঃ বিজ্ঞানঃসপ্তম শ্রেণী
১০.
নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে কোন ধরনের প্রাণীদের?
  1. ক) এনেলিডা
  2. খ) নেমাটোডা
  3. গ) কর্ডাটা
  4. ঘ) মলাস্কা
সঠিক উত্তর:
ক) এনেলিডা
উত্তর
সঠিক উত্তর:
ক) এনেলিডা
ব্যাখ্যা
নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে এনেলিডা পর্বের প্রাণীদের। এদের দেহ নলাকার, খন্ডকায়িত। যেমন কেঁচো, জোঁক।
উৎসঃবিজ্ঞানঃঅষ্টম শ্রেণী