পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes১২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৩
সিলেবাস
আন্তর্জাতিক বিষয়াবলি: টপিকসমূহ: আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান: i) জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহ (বিশ্বব্যাংক ও IMF বাদে) [FAO, UNESCO, ICAO, IFAD, ILO, IMO, UNIDO, ITU, UNWTO, UPU, WHO, WIPO, WMO] ii) জাতিসংঘের তহবিল ও প্রোগ্রাম [UNDP, UNEP, UNFPA, UNICEF, WFP, UN-HABITAT] iii) জাতিসংঘ সম্পর্কিত অন্যান্য সংস্থা [IAEA, IOM, CTBTO, UNAIDS, UNHCR, UNRWA, UNIDIR, UNITAR, UN WOMEN, UNSSC, UNU, UNOPS, OPCW, ITC] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এর সদস্য দেশ কয়টি?
  1. ক) ১৯৩ টি
  2. খ) ১৯৫ টি
  3. গ) ১৭৭ টি
  4. ঘ) ১৯৮ টি
ব্যাখ্যা
-- জাতিসংঘের বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)
পূণর্রুপ– International Civil Aviation Organization (ICAO)
– এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। 
– বতর্মানে পরিচিত–  'শিকাগো কনভেনশন' নামে 
– প্রতিষ্ঠাকাল– ৭ ডিসেম্বর, ১৯৪৪
– প্রতিষ্ঠার স্থান– শিকাগো, যুক্তরাষ্ট্র।
সদস্য দেশ– ১৯৩ টি।
– সদর দপ্তর– মন্ট্রিল, কানাডা।
– International Civil Aviation Day– ৭ ডিসেম্বর।

তথ্যসূত্র: Official website (ICAO)
.
আর্ন্তজাতিক শ্রম সংস্থা (ILO) জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা পায়-
  1. ক) ১৯১৭ সালে
  2. খ) ১৯১৮ সালে
  3. গ) ১৯১৯ সালে
  4. ঘ) ১৯২০ সালে
অনির্ধারিত
ব্যাখ্যা
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO):
– (ILO) এর পূণর্রুপ– International Labour Organization বা আর্ন্তজাতিক শ্রম সংস্থা।
– প্রথম বিশ্বযুদ্ধের পর “ভার্সাই চুক্তির“ এর ফলে আর্ন্তজাতিক শ্রম সংস্থা  গড়ে উঠে ১৯১৯সালে।
– আর্ন্তজাতিক শ্রম সংস্থা ২০১৯ সালে তাদের শতবার্ষিকী পালন করে।
– প্রতিষ্ঠাকাল–১৯ এপ্রিল, ১৯১৯ 
– প্রতিষ্ঠার স্থান–প্যারিস, ফ্রান্স।
– সদর দপ্তর– জেনেভা।
– সদস্য সংখ্যা– ১৮৭টি দেশ।
– আন্তর্জাতিক শ্রম সংস্থা জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সদস্য লাভ করে– ১৯৪৬ সালে।
– বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে –২২ জুন, ১৯৭২ সালে।

অপশনে সঠিক উত্তর না থাকার কারণে উত্তর তুলে দেয়া হয়েছে।

তথ্যসূত্র: Official website (ILO)
.
বাংলাদেশ বিশ্ব ডাক ইউনিয়ন বা (UPU)-এর সদস্যপদ লাভ করে কত সালে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৪ সালে
  4. ঘ) ১৯৭৫ সালে
ব্যাখ্যা
--  বিশ্ব ডাক ইউনিয়ন (UPU)
-- পূর্ণরুপ- Universal Postal Union 
-- (UPU) হল ডাক সেক্টরের খেলোয়াড়দের মধ্যে সহযোগিতার প্রাথমিক ফোরাম। 
-- প্রতিষ্ঠা লাভ করে– ১৮৭৪ সালে।
-- এটি বিশ্বব্যাপী দ্বিতীয় প্রাচীনতম আন্তর্জাতিক সংস্থা।
-- সদর দপ্তর– বার্ন, সুইজার‌ল্যান্ড।
-- সদস্য দেশ– ১৯২ টি।
-- বাংলাদেশ সদস্যপদ লাভ করে-- ১৯৭৩ সালে।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UPU)
.
আর্ন্তজাতিক শ্রম সংস্থা (ILO) শান্তিতে নোবেল পুরস্কার পায়-
  1. ক) ১৯৬৯ সালে
  2. খ) ১৯৬৬ সালে
  3. গ) ১৯৭৭ সালে
  4. ঘ) ১৯৭৫ সালে
ব্যাখ্যা
– আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)
– (ILO) এর পূণর্রুপ– International Labour Organization বা আন্তর্জাতিক শ্রম সংস্থা।
– প্রথম বিশ্বযুদ্ধের পর “ভার্সাই চুক্তির“ ফলে আন্তর্জাতিক শ্রম সংস্থা  গড়ে উঠে।
– প্রতিষ্ঠাকাল–১৯ এপ্রিল, ১৯১৯ 
– প্রতিষ্ঠার স্থান–প্যারিস, ফ্রান্স।
– সদর দপ্তর– জেনেভা।
– সদস্য সংখ্যা– ১৮৭টি দেশ।
- (ILO) শান্তিতে নোবেল পুরস্কার পায়- ১৯৬৯ সালে।
-- (ILO) বর্তমান মহাপরিচালক- গাই রাইডার (১ অক্টোবর ২০১২ তারিখে দায়িত্ব গ্রহণ করেন)।
-- (ILO) ২০১৯ সালে তার ১০০ তম বার্ষিকী উদযাপন করে।

তথ্যসূত্র: Official website (ILO)
.
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) প্রতিষ্ঠা লাভ করে-
  1. ক) ১৯৪৯ সালে
  2. খ) ১৯৫০ সালে
  3. গ) ১৯৫১ সালে
  4. ঘ) ১৯৫২ সালে
ব্যাখ্যা
–  বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)
– WMO এর পূর্ণরুপ World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
– প্রতিষ্ঠা লাভ করে– ২৩ মার্চ, ১৯৫০ সালে।
প্রতিষ্ঠা লাভ করে– ২৩ মার্চ, ১৯৫০ সালে।
– সদর দপ্তর– জেনেভা।
– সদস্য – ১৯৩ টি।
–  বর্তমান মহাসচিব– ফেসর পেটেরি তালাস (জানুয়ারি ২০২০-ডিসেম্বর ২০২৩) দায়িত্ব পালন করবেন।
– বাংলাদেশ (WMO) এর সদস্যপদ লাভ করে– ২৪ আগস্ট, ১৯৭৩ সাল।

তথ্যসূত্র: Official Website (WMO)
.
WHO পোলিও টিকা কর্মসূচী গ্রহণ করে-
  1. ক) ১৯৭৮
  2. খ) ১৯৮৮
  3. গ) ১৯৯৮
  4. ঘ) ২০০২
ব্যাখ্যা
পোলিওমাইলাইটিস (পোলিও) একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস রোগ যা মূলত ৫ বছরের কম বয়সী শিশুদের প্রভাবিত করে। 
– বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
WHO পোলিও টিকা কর্মসূচী গ্রহণ-১৯৮৮ সালে।
– পূর্ণরুপ- World Health Organization
– প্রতিষ্ঠা লাভ করে– ৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
– সদর দপ্তর– জেনেভা, সুইজারল্যান্ড।
– বর্তমান সদস্য– ১৯৪ টি।
– বর্তমান মহাপরিচালক– টেদ্রস আদানন গেব্রেয়েসুস (ইথিওপিয়ার নাগরিক)। 

তথ্যসূত্র:  Official website (WHO)
.
ইউনেস্কোর প্রথম নারী মহাপরিচালক-
  1. ক) সাজারো ফাতেহি
  2. খ) আনতে মারামাত
  3. গ) ইসমাত জাহান
  4. ঘ) ইরিনা বোকোভা
ব্যাখ্যা
– জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO)
– UNESCO- এর পূর্ণরুপ-United Nations Educational Scientific and Cultural Organization বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা। 
– এর প্রধান কাজ হলো– বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– প্রতিষ্ঠাকাল– ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।
– প্রতিষ্ঠার স্থান- লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর– প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা– ১৯৩ টি  এবং সহযোগী সদস্য ১১ টি।
– UNESCO- এর বর্তমান বিশ্ব ঐতিহ্যের সংখ্যা– ১১৫৪ টি।
-- বর্তমান মহাপরিচালক--  আঁদ্রে আজুলে।
-- প্রথম নারী মহাপরিচালক- ইরিনা বোকোভা।

তথ্যসূত্র:  Official website (UNESCO)
.
কোন চুক্তিতে পারমাণবিক পরিক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে?
  1. ক) UNDP
  2. খ) UNEP
  3. গ) CTBTO
  4. ঘ) IAEA
ব্যাখ্যা
পারমাণবিক অস্ত্রের পরিক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা (CTBTO)
-- CTBTO এর পূর্ণরুপ-Nuclear-Test-Ban Treaty Organization 
-- পারমাণবিক পরীক্ষা-নিষেধাজ্ঞা চুক্তি, আনুষ্ঠানিকভাবে বায়ুমণ্ডলে, মহাকাশে এবং পানির নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করার চুক্তি।
-- মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্যের দ্বারা ৫ আগস্ট, ১৯৬৩ সালে মস্কোতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 
-- সদর দপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া।
--  বাংলাদেশ CTBTO স্বাক্ষর করে- ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে ( এশিয়ার ১ম)।
-- অনুমোদন করে- ৮ মার্চ, ২০০০ সালে।
-- বাংলাদেশ CTBTO স্বাক্ষরকারী- ৫৪ তম দেশ।
-- বর্তমান নির্বাহী প্রধান- রবার্ট ফ্লয়েড।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (CTBTO)
.
বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) কবে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে?
  1. ২০০০ সালে
  2. ২০০২ সালে
  3. ২০০৩ সালে
  4. ২০০৬ সালে
ব্যাখ্যা
-- জাতিসংঘের পর্যটন সংস্থা (UNWTO)
-- UNWTO এর পূর্ণরুপ-United Nations World Tourism Organization
-- উদ্দেশ্য- পর্যটনের ভূমিকা সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধি করা। 
-- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
-- বিশ্ব পর্যটন দিবস পালন করে (UNWTO)
-- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে-  ২ জানুয়ারি ১৯৭৫ সালে।
-- সদর দপ্তর- মাদ্রিদ, স্পেন।
-- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৩ সালে
-- বর্তমান সদস্য- ১৫৯ টি।
-- সহযোগী সদস্য-৬ টি।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNWTO)
১০.
UN-HABITAT এর বর্তমান নিবাহী প্রধান-
  1. ক) সালমা ইসলাম
  2. খ) মাইমনা মোহাম্মদ শরীফ
  3. গ) ইসমাত জাহান
  4. ঘ) করিম আর মাহাদী
ব্যাখ্যা
UN-HABITAT এর বর্তমান নিবাহী প্রধান- মাইমনা মোহাম্মদ শরীফ (মালেশিয়ার নাগরিক)।
-- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT
-- প্রতিষ্ঠাকাল- ১৯৭৫ সালে।
-- সদর দপ্তর- কেনিয়ার নাইরোবী।
-- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ ‍দিবস (World Habitat Day )পালন করা হয়।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UN-HABITAT)
১১.
আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর সদর দপ্তর কোথায়?
  1. ক) প্যারিস
  2. খ) টোকিও
  3. গ) রোম
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা
আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) 
-- পূর্ণরুপ- International Atomic Energy Agency 
-- পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার আন্তর্জাতিক সংস্থা যা সদস্য রাষ্ট্র ও বিশ্বব্যাপী পারমাণবিক প্রযুক্তির সুরক্ষা এবং শান্তিপূর্ণ ব্যবহার প্রচারের জন্য কাজ করে।
-- প্রতিষ্ঠাকাল-২৯ জুলাই, ১৯৫৭ 
-- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ-৫৬ টি।
-- বর্তমান সদস্য- ১৭৫ টি।
-- সদর দপ্তর - ভিয়েনা- অস্ট্রিয়া।
-- বর্তমান মহাপরিচালক- Rafael Mariano Grossi

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (IAEA)
১২.
UNHCR তাদের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে-
  1. ক) ২০১৯ সালে
  2. খ) ২০২০ সালে
  3. গ) ২০২১ সালে
  4. ঘ) ২০২২ সালে
ব্যাখ্যা
-- জাতিসংঘের শরর্ণাথী বিষয়ক হাইকমিশন (UNHCR)
-- UNHCR হচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা যা বিশ্বব্যাপী মানুষের জীবন বাঁচাতে, অধিকার রক্ষা করতে এবং শরণার্থী, জোরপূর্বক বাস্তুচ্যুত সম্প্রদায় এবং রাষ্ট্রহীন লোকদের জন্য একটি উন্নত ভবিষ্যত গড়ে তুলতে সাহায্য করে।
-- প্রতিষ্ঠা লাভ করে-১৪ ডিসেম্বর, ১৯৫০ সালে।
-- কার্যক্রম চালু আছে- ১৩৭ টি দেশে।
-- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
-- নোবেল শান্তি পুরস্কার পায়- ১৯৫৪ সালে।
-- শরণার্থীদের জন্য বিশ্বব্যাপী সহায়তার জন্য দ্বিতীয় নোবেল শান্তি পুরস্কার পেয়েছে- ১৯৮১ সালে। 
-- UNHCR তাদের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে- ২০২০ সালে।
-- UNHCR হাঙ্গেরিয়ানদের 'প্রাথমিক' শরণার্থী হিসাবে স্বীকৃতি দেয়- ১৯৫৬ সালে।
-- জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার- ফিলিপ্পো গ্র্যান্ডি (১১ তম)।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNHCR)
১৩.
বাংলাদেশ CTBTO স্বাক্ষর করে কবে?
  1. ক) ১৯৯৬ সালে
  2. খ) ১৯৯৭ সালে
  3. গ) ১৯৯৮ সালে
  4. ঘ) ১৯৯৯ সালে
ব্যাখ্যা
পারমাণবিক অস্ত্রের পরিক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা (CTBTO)
-- CTBTO এর পূর্ণরুপ-Nuclear-Test-Ban Treaty Organization 
-- পারমাণবিক পরীক্ষা-নিষেধাজ্ঞা চুক্তি, আনুষ্ঠানিকভাবে বায়ুমণ্ডলে, মহাকাশে এবং পানির নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করার চুক্তি।
-- মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্যের দ্বারা ৫ আগস্ট, ১৯৬৩ সালে মস্কোতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 
-- সদর দপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া।
--  বাংলাদেশ CTBTO স্বাক্ষর করে- ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে ( এশিয়ায় ১ম)
-- অনুমোদন করে- ৮ মার্চ, ২০০০ সালে।
-- বাংলাদেশ CTBTO স্বাক্ষরকারী- ৫৪ তম দেশ।
-- বর্তমান নির্বাহী প্রধান- রবার্ট ফ্লয়েড।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (CTBTO)