পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা – ৫৯: GK – আন্তর্জাতিক বিষয়াবলি সাম্প্রতিক আন্তর্জাতিক ইস্যু ও ঘটনাবলি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
মিশরে 'Conference of the Parties (cop)' এর কততম সম্মেলন অনুষ্ঠিত হয়?
  1. ক) ২৬ তম
  2. খ) ২৭ তম
  3. গ) ২৮ তম
  4. ঘ) ২৯ তম
সঠিক উত্তর:
খ) ২৭ তম
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭ তম
ব্যাখ্যা
COP - Conferences of the Parties.
- জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের রূপরেখা।
- COP সম্মেলনে অংশগ্রহন করেন UNFCC এর দেশগুলো।
- প্রথম COP সম্মেলন হয় ২৮ মার্চ - ৭ এপ্রিল, ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে।
- সর্বশেষ COP-27 অনুষ্ঠিত হয় নভেম্বর, ২০২২ সালে মিশরের শারম আল শেখ এ।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট, Live MCQ লেকচার।
.
এভিন কারাগার কোন দেশে অবস্থিত?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) আজারবাইজান
  4. ঘ) মরক্কো
সঠিক উত্তর:
খ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
খ) ইরান
ব্যাখ্যা
- কুখ্যাত ‘এভিন কারাগার' ইরানে অবস্থিত। 
- রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে তেহরানে এই কারাগারের বিশেষ পরিচিতি রয়েছে।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার নভেম্বর ২০২২।
.
কোন বাংলাদেশি ২০২২ সালে জার্মানির 'কার্ল কুবল' পুরস্কার পেয়েছেন?
  1. ক) ড. জাফরুল্লাহ
  2. খ) ড. মুহাম্মদ ইউনূস
  3. গ) শেখ হাসিনা
  4. ঘ) আব্দুল হামিদ
সঠিক উত্তর:
খ) ড. মুহাম্মদ ইউনূস
উত্তর
সঠিক উত্তর:
খ) ড. মুহাম্মদ ইউনূস
ব্যাখ্যা
- জার্মানির মর্যাদাপূর্ণ ‘কার্ল কুবল পুরস্কার’ পেয়েছেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস

- গত ৩০ সেপ্টেম্বর জার্মানির ‘কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি’ ড. ইউনূসকে এই পুরস্কারে ভূষিত করে। এ পুরস্কারের মাধ্যমে ফাউন্ডেশন বিশ্বব্যাপী পরিবারের উন্নয়নে ড. ইউনূসের অসামান্য ও বহুমুখী অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করল।

- কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা উদ্যোক্তা কার্ল কুবল। জার্মানির দক্ষিণ হেসের বেনশাইমে ফাউন্ডেশনের সদর দপ্তর অবস্থিত।
- ফাউন্ডেশন সম্প্রতি ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে, যার স্লোগান ছিল - ‘পরিবার গুরুত্বপূর্ণ’।

উৎস: প্রথম আলো, Live MCQ লেকচার।
.
টুইটারের বর্তমান প্রধান নির্বাহী কে?
  1. ক) পরাগ আগারওয়াল
  2. খ) ইলন মাক্স
  3. গ) লিন্ডা ইয়াকারিনো
  4. ঘ) স্টিভ ইভান
সঠিক উত্তর:
গ) লিন্ডা ইয়াকারিনো
উত্তর
সঠিক উত্তর:
গ) লিন্ডা ইয়াকারিনো
ব্যাখ্যা
- ২০২২ এর এপ্রিলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ক্রয় করেন ইলন মাস্ক।
- তখন টুইটারের প্রধান নির্বাহী ছিলো পরাগ আগারওয়াল।
- ক্রয়ের পর পুরনো নির্বাহীকে ছাটাই করে নিজেই হলেন টুইটারের প্রধান নির্বাহী।
- সম্প্রতি লিন্ডা ইয়াকারিনোকে নতুন করে সি ই ইউ পদে নিয়োগ দেন ইলন মাস্ক।

উৎস: the daily star(13 may, 2023)
.
আরব বিশ্বের প্রথম দেশ হিসাবে চন্দ্রযান পাঠিয়েছে -
  1. ক) কুয়েত
  2. খ) কাতার
  3. গ) মিশর
  4. ঘ) আরব আমিরাত
সঠিক উত্তর:
ঘ) আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আরব আমিরাত
ব্যাখ্যা
- আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) মহাকাশে চন্দ্রযান পাঠিয়েছে।
- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালের মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান ‘রশিদ’ উৎক্ষেপণ করা হয়।
- মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হয়।
- এ যানটি জাপানের তৈরি মুন ল্যান্ডার হাকুতু-আর মিশনের-১-এর দিকে যাচ্ছে। জাপানের মুন ল্যান্ডারটির মাধ্যমে আরব আমিরাতের চন্দ্রযানটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে।

উৎস: somoynews24, Live MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর ২০২২।
.
বিশ্বের প্রথম 'গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়বেটিস' কে?
  1. ক) নরেন্দ্র মোদী
  2. খ) জোকো উইদোদো
  3. গ) শেখ হাসিনা
  4. ঘ) জো বাইডেন
সঠিক উত্তর:
গ) শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
গ) শেখ হাসিনা
ব্যাখ্যা
- আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ হিসেবে ঘোষণা করেছে।
- পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত বিশ্ব ডায়াবেটিস সম্মেলন-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের সদ্য নির্বাচিত সভাপতি অধ্যাপক আকতার হোসেনের কাছ থেকে এ সম্মাননাপত্র গ্রহণ করেন।

উৎস: প্রথম আলো, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
.
সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে ডাবল সেঞ্চুরি করেন -
  1. ক) শচীন টেন্ডুলকার
  2. খ) শুভমান গিল
  3. গ) বীরেন্দ্র শেভাগ
  4. ঘ) ইশান কিশান
সঠিক উত্তর:
খ) শুভমান গিল
উত্তর
সঠিক উত্তর:
খ) শুভমান গিল
ব্যাখ্যা
- সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ওপেনার শুভমান গিল
- হায়দারবাদে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল শতকের দেখা পেলেন গিল।

- ওয়ানডেতে গিলের আগে ডাবল সেঞ্চুরি করেছেন আরো চার ভারতীয় ব্যাটার। তাঁরা হলেন - শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেভাগ, রোহিত শর্মা ও ইশান কিশান।
- রোহিতের রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি।

উৎস: কালের কন্ঠ (১৮ জানুয়ারি, ২০২৩)।
.
প্রথম মুসলিম দেশ হিসেবে ফিফা ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালে খেলার সুযোগ করে নেয় -
  1. ক) কাতার
  2. খ) মরক্কো
  3. গ) সেনেগাল
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
খ) মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
খ) মরক্কো
ব্যাখ্যা
- প্রথম মুসলিম দেশ হিসেবে ফিফা ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালে খেলার সুযোগ করে নেয় আফ্রিকান দেশ মরক্কো
- বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে স্থান করে নেন মুসলিম বিশ্বের দেশ মরক্কো।

উৎস: বিবিসি বাংলা।
.
ফোর্বসের তালিকায় বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী কে?
  1. ক) শেখ হাসিনা
  2. খ) কমলা হ্যারিস
  3. গ) ক্রিস্টিনা লাগার্দ
  4. ঘ) উরসুলা ভন ডার লেন
সঠিক উত্তর:
ঘ) উরসুলা ভন ডার লেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উরসুলা ভন ডার লেন
ব্যাখ্যা
- ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
- দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দ।
- তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

উৎস: The Daily Star( ডিসেম্বর ১১, ২০২২)।
১০.
IMF এর তথ্য অনুযায়ী বর্তমানে GDP তে শীর্ষ দেশ -
  1. ক) চীন
  2. খ) জাপান
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) পরিসংখ্যানের ভিত্তিতে, গত ২৯শে ডিসেম্বর ২০২২ ইং তারিখ Top Heavy : Countries by share of the Global Economy নামে প্রকাশক Visual Capitalist-এ ১৯১টি দেশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। নিম্নে সেই প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ও সর্ব নিম্নে অবস্থান করা অর্থনীতির দেশ সমূহকে (বিলিয়ন) ছক আকারে তোলে ধরা হলো।


১১.
D-8 এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
  1. ক) বাংলাদেশ
  2. খ) মিসর
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) নাইজেরিয়া
সঠিক উত্তর:
ঘ) নাইজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নাইজেরিয়া
ব্যাখ্যা
- ১৯৯৭ সালে উন্নয়নশীন ৮ টি দেশ নিয়ে গঠিত হয় ডি-৮।
- সদর দপ্তর তুর্কির ইস্তাম্বুলে।
- ডি-৮ সদস্য দেশগুলো হলো
- বাংলাদেশ,
- মিসর,
- ইন্দোনেশিয়া,
- ইরান,
- মালয়েশিয়া,
- নাইজেরিয়া,
- পাকিস্তান ও তুরস্ক।
- নাইজেরিয়ার রাষ্ট্রদূত ইসিয়াকা আবদুল কাদির ইমাম ১ জানুয়ারি ডি-৮ এর মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন।
- ডি-৮ এর সভাপতি শেখ হাসিনা।

উৎস: সময় নিউজ, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার নভেম্বর ২০২২।
১২.
'ম্যাগডালেনা অ্যান্ডারসন' কোন দেশের প্রধানমন্ত্রী?
  1. ক) সুইডেন
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) বৃটেন
  4. ঘ) ডেনমার্ক
সঠিক উত্তর:
ক) সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
ক) সুইডেন
ব্যাখ্যা
- ম্যাগডালেনা অ্যান্ডারসন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী। 
- ৩০ নভেম্বর ২০২২ সুইডেনের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

- সানা মারিন - সর্বকনিষ্ঠ নারী প্রধানমন্ত্রী।
- আন্নোলি টুয়োলিক্কি জাতেনমিয়াকি- ফিনল্যান্ড এর প্রথম মহিলা প্রধানমন্ত্রী।
- মার্গারেট থ্যাচার বৃটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, পত্রিকা রিপোর্ট।
১৩.
দ্বীপ রাষ্ট্র বারবাডোসে রাজতন্ত্রের অবসান ঘটে -
  1. ক) ৩০ নভেম্বর ২০২২
  2. খ) ৩০ অক্টোবর ২০২২
  3. গ) ২৫ নভেম্বর ২০২২
  4. ঘ) ৩০ ডিসেম্বর ২০২২
সঠিক উত্তর:
ক) ৩০ নভেম্বর ২০২২
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০ নভেম্বর ২০২২
ব্যাখ্যা
৩০ নভেম্বর ২০২২ দ্বীপ রাষ্ট্র বার্বাডোস প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
- যার মধ্য দিয়ে অবসান ঘটল ৪০০ বছরের রাজতন্ত্রের।
- বার্বাডোজের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হন ম্যাসন।
- এর আগে ব্রিটিশ রাজা/রাণী বার্বাডোসের রাষ্ট্রপ্রধান হিসাবে স্বীকৃত ছিলো।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার ও যুগান্তর পত্রিকার রিপোর্ট।
১৪.
কততম দেশ হিসেবে ফিনল্যান্ড ন্যাটোর সদস্যপদ লাভ করে?
  1. ক) ২৯ তম
  2. খ) ৩০ তম
  3. গ) ৩১ তম
  4. ঘ) ৩২ তম
সঠিক উত্তর:
গ) ৩১ তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩১ তম
ব্যাখ্যা
NATO: 
- পূর্ণরূপ North Atlantic Treaty Organization.
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ ২ টি, আলবেনিয়া ও তুরস্ক।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর লন্ডন, ব্রিটেন।
- সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে স্থানান্তর করা হয় ১৬ এপ্রিল, ১৯৫২ সালে।
- বর্তমান সদর দপ্তর ব্রাসেলাস, বেলজিয়াম।
- বর্তমান সদস্য দেশ ৩১টি।
- সর্বশেষ সদস্য দেশ ফিনল্যান্ড।
- বর্তমান মহাসচিব জেনস স্টেলটেনবার্গ, নরওয়ে।

উৎস: ন্যাটোর অফিসিয়াল সাইট।
১৫.
AUKUS এর সদস্যদেশ কয়টি?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
সঠিক উত্তর:
খ) ৩ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ টি
ব্যাখ্যা
AUKUS:
- অকাস হলো অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিমুখী প্রতিরক্ষার কৌশলগত জোট।
- প্রতিষ্ঠিত হয় ১৫ সেপ্টেম্বর ২০২১ সালে।
- সদস্য দেশ ৩ টি।
- উদ্দেশ্য ইন্দো প্যাসিফিক অঞ্চলে সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করা।
- অকাস চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য - অস্ট্রেলিয়াকে পরমাণু চালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে।

উৎস: বিবিসি নিউজ।
১৬.
অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ -
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ভারত
  3. গ) রাশিয়া
  4. ঘ) ইউক্রেন
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা


উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার এপ্রিল ২০২৩।
১৭.
২০২২ সালে সাহিত্যে নোবেল পায় কোন সাহিত্যিক?
  1. ক) অ্যালেস বিয়ালিৎসি
  2. খ) এলাইন এসপেক্ট
  3. গ) জন. এফ. ক্লজার
  4. ঘ) অ্যানি এরনোক্স
সঠিক উত্তর:
ঘ) অ্যানি এরনোক্স
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অ্যানি এরনোক্স
ব্যাখ্যা
২০২২ সালে শান্তিতে নোবেল বিজয়ী:
(১) অ্যালেস বিয়ালিৎসি ( বেলারুশের মানবাধিকার কর্মী)
(২) মেমোরিয়াল (রাশিয়ার একটি প্রতিষ্ঠান)
(৩) সেন্টার ফর সিভিল লিবার্টিস( ইউক্রেনের একটি প্রতিষ্ঠান)।

সাহিত্যে নোবেল বিজয়ী - ফরাসি নারী সাহিত্যিক অ্যানি এরনোক্স। তিনি সাহিত্যে নোবেল পাওয়া প্রথম ফরাসি সাহিত্যিক।

উৎস: nobelprize.org .
১৮.
বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা -
  1. ক) ইংরেজি
  2. খ) চীনা
  3. গ) মান্দারিন
  4. ঘ) স্পেনিশ
সঠিক উত্তর:
গ) মান্দারিন
উত্তর
সঠিক উত্তর:
গ) মান্দারিন
ব্যাখ্যা
মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা - মান্দারিন।

- মান্দারিন ভাষা প্রায় ১৩০ কোটি মানুষের মাতৃভাষা।
- অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার ৯% এর বেশি মানুষ মান্দারিন ভাষায় কথা বলেন।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১৯.
মেটার তথ্যানুযায়ী সবচেয়ে বেশি সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর দেশ -
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ভারত
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
খ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত
ব্যাখ্যা
মেটার প্রতিবেদন অনুযায়ী:
- ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে - ভারতের মানুষ।
- দ্বিতীয় -- ফিলিপাইন,
- তৃতীয় -- বাংলাদেশ।

উৎস: প্রথম আলো পত্রিকার প্রতিবেদন।
২০.
রানি এলিজাবেথ কত সালে ব্রিটেনের সিংহাসনে বসেন?
  1. ক) ১৯৫০ সালে
  2. খ) ১৯৫২ সালে
  3. গ) ১৯৫৪ সালে
  4. ঘ) ১৯৬০ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৫২ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৫২ সালে
ব্যাখ্যা
- রানি এলিজাবেথের জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে জন্মগ্রহন করেন।
- পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়।
- ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
- ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান - ৮ সেপ্টেম্বর ২০২২। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, দ্য ডেইলি স্টার।