পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
"পরীক্ষা - ২৮: রিভিশন পরীক্ষা [অভিজ্ঞদের জন্য বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৩টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা।]"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
The famous elegy 'Lycidas' was written on the death of the writers -
  1. Friend
  2. Father
  3. Sister
  4. Fellow poet
সঠিক উত্তর:
Friend
উত্তর
সঠিক উত্তর:
Friend
ব্যাখ্যা
• Lycidas (elegy):
- এটি John Milton রচিত একটি শোকগাঁথা; যা কবি তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু বা সহপাঠীর জাহাজ দূর্ঘটনায় মৃত্যুর প্রেক্ষিতে লিখেছিলেন
-  কবি তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু বা সহপাঠীর জাহাজ দূর্ঘটনায় মৃত্যুর প্রেক্ষিতে লিখেছিলেন। 
- মূলত এটি Edward King এর মৃত্যুকে কেন্দ্র করে লেখা, তিনিই ছিলেন কবির বন্ধু।
- কবিতাটি প্রকাশিত হয় ১৬৩৮ সালে এবং এটি একটি Pastoral elegy.
- The poem mourns the loss of a virtuous and promising young man about to embark upon a career as a clergyman.
- কবিতাটি কেবল দুঃখই নয়, মৃত্যুর প্রকৃতি, ১৭ শতাব্দীর খ্রিস্টান গির্জার দুর্নীতি, কাব্যিক খ্যাতির আকাঙ্ক্ষা এবং অমরত্বের আশাও অনুসন্ধান করে।

• John Milton:
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত হোন।
- Milton is best known for Paradise Lost and it is widely regarded as the greatest epic poem in English.

• Some notable works of him:
- Paradise Lost (Epic);
- Paradise Regained (Epic);
- Of Education (Prose);
- Lycidas (Elegy);
- Comus (masque/ a type of theatre entertaining poetry)
- On Shakespeare (First published poem).
- Samson Agonistes
- L'Allegro,
- Il Penseroso,
- Of Education
- Areopagitica

Source: Britannica, Sparksnotes, and Live MCQ Lecture.
.
'The more we study, the more we discover our ignorance' is quoted by -
  1. P. B Shelley
  2. Alexander Pope
  3. William Hazlitt
  4. Jonathan Swift
সঠিক উত্তর:
P. B Shelley
উত্তর
সঠিক উত্তর:
P. B Shelley
ব্যাখ্যা
• 'The more we study, the more we discover our ignorance' is quoted by - P. B Shelley.
- এটি তাঁর রচিত কবিতা 'The Revolt of Islam' হতে উধৃত হয়েছে।
- An epic political poem by P. B. Shelley, written in 1817 (under the title ‘Laon and Cythna: or The Revolution in the Golden City, A Vision of the Nineteenth Century’), published 1818.

• The Revolt of Islam (1818)
- This is a poem in twelve cantos composed by Percy Bysshe Shelley.
- এটি একটি epic political poem যা সর্বপ্রথম ১৮১৭ সালে ‘Laon and Cythna: or The Revolution in the Golden City, A Vision of the Nineteenth Century’ শিরোনামে প্রকাশিত হয়েছিলো।
- The poem, in twelve cantos of Spenserian stanzas, is Shelley's idealized and idiosyncratic version of the French Revolution, transposed to an Oriental setting

• Percy Bysshe Shelley
- English Romantic poet whose passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.

• His famous literary works are:
- Adonais,
- Prometheus Unbound,
- A Defense of Poetry,
- Ode to the West Wind,
- To a skylark,
- The Revolt of Islam,
- Alastor,
- Ozymandias,
- Queen Mab,
- The Cloud,
- Music,
- The Mask of Anarchy.

Source: Britannica.
.
Who wrote the novel 'Emma'?
  1. Oliver Goldsmith
  2. Samuel Richardson
  3. Henry Feilding
  4. Jane Austen
সঠিক উত্তর:
Jane Austen
উত্তর
সঠিক উত্তর:
Jane Austen
ব্যাখ্যা
• Emma:
- 'Jane Austen' is the writer of this novel.
- এটি Austen রচিত চতুর্থ novel, যা ১৮১৫ সালে তিনটি ভলিউমে প্রকাশিত হয়।
- Set in Highbury, England, in the early 19th century, the novel centers on Emma Woodhouse, a precocious young woman whose misplaced confidence in her matchmaking abilities occasions several romantic misadventures.
- Highbury শহরের বাসিন্দা Emma Woodhouse এর জীবনে বিয়ে করার ইচ্ছা ছিল না। কিন্তু, সে নিজেকে Naturally gifted matchmaking মনে করে।
- পরবর্তীতে সে Harriet Smith কে স্বামী হিসেবে পেতে চেয়েছে।
- একসময় Emma Woodhouse মনে করে, সে Mr. Knightley কে ভালোবাসে।
- উপন্যাসে, Emma-র বিভ্রান্তি ও অহংকার এবং সাথে তার সবার ভালো করতে গিয়ে দুর্দশার কারণ হওয়ার কথা সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে।

• Important Characters of Emma:
- Emma Woodhouse,
- Mr. Woodhouse,
- Mr. Knightley (George Knightley),
- Harriet Smith, etc.

• Jane Austen: 
- তিনি একজন English novelist.
- She first gave the novel its distinctly modern character through her treatment of ordinary people in everyday life.

• Some notable work:
- Emma,
- Lady Susan,
- Mansfield Park,
- Northanger Abbey,
- Persuasion,
- Pride and Prejudice,
- Sense and Sensibility.

Source: Britannica and Live MCQ Lecture.
.
'Lilliputians, Laputans' are characters from -
  1. The Way of the World
  2. Robinson Crusoe
  3. Gulliver’s Travels
  4. The Rime of the Ancient Mariner
সঠিক উত্তর:
Gulliver’s Travels
উত্তর
সঠিক উত্তর:
Gulliver’s Travels
ব্যাখ্যা
• 'Lilliputians, Laputans' are characters from - Gulliver’s Travels.

• 'Gulliver's Travels' is a famous satirical novel of the 18th century by Jonathan Swift.

- এটি ৪ খন্ডের একটি রম্য রচনা।
- এর full title হচ্ছে - Travels into Several Remote Places in the World.
- এই novel টি ১৭২৬ সালে প্রকাশিত হয়।
- Gulliver’s Travels combines adventure with savage satire, mocking English customs and the politics of the day.

• ‘Gulliver’s Travels’ এর চারটি খন্ডের নাম -
- A Voyage to Lilliput,
- A Voyage to Brobdingnag,
- A Voyage to Balnibarbi,
- A Voyage to the country of Houyhnhnms.

• Its important characters are:
- Gulliver,
- Blefuscudian,
- Yahoos,
- Houyhnhnms,
- Lilliputians,
- Laputans, etc.

• Jonathan Swift:
- তিনি একজন Anglo-Irish author এবং clergyman ছিলেন।
- Jonathon Swift, an Anglo-Irish author, who was the foremost prose satirist in the English language
- অর্থাৎ, ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গরচয়িতা বা satirist হলেন Jonathan Swift.
- তাঁর ছদ্মনাম Isaac Bickerstaff.

• Famous works:
- Gulliver's Travels,
- A Tale of a Tub,
- A Modest Proposal,
- The Battle of Books, etc.

Source: Britannica and Live MCQ Lecture.
.
অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন-
  1. প্রধানমন্ত্রী
  2. প্রধান বিচারপতি
  3. রাষ্ট্রপতি
  4. সুপ্রিম কোর্ট
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
ব্যাখ্যা
অ্যাটর্নি জেনারেল : অনুচ্ছেদ ৬৪
• রাষ্ট্রের প্রধান আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল বলা হয়।
• বাংলাদেশের সংবিধানের ৬৪ নং অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ আছে।
- ৬৪(১) সুপ্রিম কোর্টের বিচারক হইবার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করিবেন।
- ৬৪(২) অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করিবেন।
- ৬৪(৩) অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করিবার অধিকার থাকিবে।
- ৬৪(৪) রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি-জেনারেল স্বীয় পদে বহাল থাকিবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন।

উৎসঃ বাংলাদেশের সংবিধান।
.
বাংলাদেশের সংবিধান সংশোধন বিষয়ে বর্ণনা করা হয়েছে -
  1. ১৪১ নং অনুচ্ছেদে
  2. ১৪১ক নং অনুচ্ছেদে
  3. ১৫২ নং অনুচ্ছেদে
  4. ১৪২ নং অনুচ্ছেদে
সঠিক উত্তর:
১৪২ নং অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
১৪২ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
সংবিধান সংশোধন:

- সংবিধানের দশম ভাগে ১৪২ নং অনুচ্ছেদে সংবিধান সংশোধন বিষয়ে বর্ণনা করা হয়েছে।
- এই অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংবিধান সংশোধনের জন্যে জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যার দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতির প্রয়োজন হয়।
- সংবিধান সংশোধনী বিলে রাষ্টপতিকে সাত দিনের মধ্যে স্বাক্ষর করতে হয়।

- সংবিধান সংশোধন হয়েছে ১৭ বার।
- এর মধ্যে চারটি সংশোধনী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বাতিল করেছে।

তথ্যসূত্র - বাংলাদেশ সংবিধান।
.
পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অধ্যায়ে বর্ণিত আছে?
  1. রাষ্ট্র পরিচালনার মূলনীতি
  2. মৌলিক অধিকার
  3. আইনসভা
  4. নির্বাহী বিভাগ
সঠিক উত্তর:
রাষ্ট্র পরিচালনার মূলনীতি
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্র পরিচালনার মূলনীতি
ব্যাখ্যা

পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ে সংবিধানের দ্বিতীয় অধ্যায়ের ( রাষ্ট্র পরিচালনার মূলনীতি ) ১৮ক অনুচ্ছেদে বর্ণিত আছে ।

অনুচ্ছেদ ১৮ক : পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন
রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীব-বৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণির সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন।

সংবিধান আইন ২০১১ (পঞ্চদশ সংশোধনী) এর মাধ্যমে ১৮ক অনুচ্ছেদ সংবিধানে স্ননিবেশিত হয় ।

বাংলাদেশ সংবিধানের
তৃতীয় ভাগে ( অনুচ্ছেদ ২৬ থেকে ৪৭ক ) মৌলিক অধিকার,
চতুর্থ ভাগে ( অনুচ্ছেদ ২৬ থেকে ৪৭ক ) নির্বাহী বিভাগ ( অনুচ্ছেদ ৪৮ থেকে ৬৪ ) এবং
পঞ্চম ভাগে ( অনুচ্ছেদ ৬৫ থেকে ৯৩ ) আইনসভা সম্পর্কে বলা হয়েছে ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন , যা ১৬ ডিসেম্বর, ১৯৭২ কার্যকর হয় । বাংলাদেশ সংবিধানে,
১ টি প্রস্তাবনা
৪ টি মূলনীতি
১১ টি ভাগ বা অধ্যায়
৭ টি তফসিল এবং
১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে ।

তথ্যসূত্র – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান ।
.
বাংলাদেশ সংবিধানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিধান বর্ণিত আছে–
  1. ১১৮ অনুচ্ছেদে
  2. ১২০ অনুচ্ছেদে
  3. ১২২ অনুচ্ছেদে
  4. ১২১ অনুচ্ছেদে
সঠিক উত্তর:
১২২ অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
১২২ অনুচ্ছেদে
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ৭ম অধ্যায় ( নির্বাচন ) এর ১২২ অনুচ্ছেদে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিধান বর্ণিত আছে।

অনুচ্ছেদ ১২২ –ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা

(১) প্রাপ্তবয়স্কের ভোটাধিকার-ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হইবে।
(২) কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার-তালিকাভু্ক্ত হইবার অধিকারী হইবেন, যদি
(ক) তিনি বাংলাদেশের নাগরিক হন;
(খ) তাঁহার বয়স আঠার বৎসরের কম না হয়;
(গ) কোন যোগ্য আদালত কর্তৃক তাঁহার সম্পর্কে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা বহাল না থাকিয়া থাকে;
ঘ) তিনি ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বিবেচিত হন; এবং
(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত না হইয়া থাকেন।]

১১৮ অনুচ্ছেদ – নির্বাচন কমিশন প্রতিষ্ঠা।
১২০ অনুচ্ছেদ – নির্বাচন কমিশনের কর্মচারীগণ।
১২১ অনুচ্ছেদ – প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা।
বাংলাদেশ সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন , যা ৪ নভেম্বর, ১৯৭২ গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর, ১৯৭২ কার্যকর হয়। বাংলাদেশ সংবিধানে,

১ টি প্রস্তাবনা
৪ টি মূলনীতি
১১ টি ভাগ বা অধ্যায়
৭ টি তফসিল এবং
১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে ।

তথ্যসূত্র – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান, বাংলাদেশের সংবিধান : আরিফ খান।
.
‘যতই করিবে দান, ততই যাবে বেড়ে’ - এটি কোন ধরনের বাক্য?
  1. জটিল
  2. সরল
  3. যৌগিক
  4. খণ্ডবাক্য
সঠিক উত্তর:
জটিল
উত্তর
সঠিক উত্তর:
জটিল
ব্যাখ্যা
মিশ্র বা জটিল বাক্য:
- যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।

আশ্রিত খণ্ডবাক্য তিন প্রকার:
১) বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য,
২) বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য,
৩) ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য।

ক্রিয়া-বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য (Adverbial clause ):
- যে আশ্রিত খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল ও কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয় তাকে ক্রিয়া-বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে। যেমন:
- যতই করিবে দান, তত যাবে বেড়ে।
- তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি।
- যেখানে আকাশ আর সমুদ্র একাকার হয়ে গেছে, সেখানেই দিকচক্রবাল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
"জ্ঞানে বিমল আনন্দ হয়।" - বাক্যটিতে 'জ্ঞানে' কোন কারকে কোন বিভক্তি?
  1. অপাদানে দ্বিতীয়া
  2. সম্প্রদানে চতুর্থী
  3. করণে সপ্তমী
  4. কর্মে দ্বিতীয়া
সঠিক উত্তর:
করণে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
করণে সপ্তমী
ব্যাখ্যা
করণ কারক:
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা–ই করণ কারক৷
- করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:

• প্রথমা বা শূন্য বিভক্তি:
- ছাত্ররা বল খেলে।

• তৃতীয়া বা দ্বারা বিভক্তি:
- লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।

• দিয়া বিভক্তি:
- মন দিয়া কর সবে বিদ্যা অর্জন।

• সপ্তমী বা এ বিভক্তি:
- ফুলে ফুলে ঘর ভরেছে।
- জ্ঞানে বিমল আনন্দ হয়।
- তে বিভক্তি: লোকটা জাতিতে বৈষ্ণব।
- য় বিভক্তি: চেষ্টায় সব হয়।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১১.
'শশব্যস্ত' - শব্দটি কোন সমাস?
  1. কর্মধারয়
  2. বহুব্রীহি
  3. দ্বন্দ্ব
  4. তৎপুরুষ
সঠিক উত্তর:
কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
কর্মধারয়
ব্যাখ্যা
উপমান কর্মধারয় সমাস:
- যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান।
- কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়।
- এগুলােকে উপমান কর্মধারয় বলে।
- এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়।

যেমন:
- কাজলের মতাে কালাে = কাজলকালাে।
- শশের মতাে ব্যস্ত = শশব্যস্ত।
- অজের ন্যায় মূর্খ = অজমূর্খ ইত্যাদি।

অন্যদিকে,
বহুব্রীহি সমাস:
- যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত,
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি।

দ্বন্দ্ব সমাস:
- যে সমাসে সমস্যমান পদ্গুলোর প্রতিটিতেই অর্থ প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।
যেমন:
- ভাইবোন,
- তালমাতাল ইত্যাদি।

তৎপুরুষ সমাস:
- সমাস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস।
- এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
'ছি ছি! এরকম কথা তার মুখে মানায় না।'- বাক্যে কোন ধরনের আবেগ এর ব্যবহার ঘটেছে?
  1. করুণা আবেগ
  2. বিরক্তি আবেগ
  3. আতঙ্ক আবেগ
  4. বিস্ময় আবেগ
সঠিক উত্তর:
বিরক্তি আবেগ
উত্তর
সঠিক উত্তর:
বিরক্তি আবেগ
ব্যাখ্যা
বিরক্তি আবেগ:
- এ ধরনের শব্দ অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন:
- ছি ছি! এরকম কথা তার মুখে মানায় না।
- জ্বালা! তোমাকে নিয়ে আর পারি না!

অন্যদিকে,
বিস্ময় আবেগ:
- এ ধরনের শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন:
- আরে! তুমি আবার কখন এলে?

আতঙ্ক আবেগ:
- এ ধরনের শব্দ আতঙ্ক, যন্ত্রনা, কাতরতা ইত্যাদি প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন:
- উহ! কি বিপদে পরা গেল।

করুণা আবেগ:
- এ ধরনের শব্দ করুণা, মায়া, সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন:
- আহা! বেচারার কত কষ্ট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
১৩.
তুমি কখন এলে? - এর ভাববাচ্য রূপ কোনটি?
  1. কখন এসেছ তুমি?
  2. তুমি এসেছ কখন?
  3. কখন আসা হলো?
  4. তুমি কখন এসেছিলে?
সঠিক উত্তর:
কখন আসা হলো?
উত্তর
সঠিক উত্তর:
কখন আসা হলো?
ব্যাখ্যা
কর্তাবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তর করার নিয়ম:
- কর্তাবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে একটি ক্রিয়াবিশেষ্যকে নিয়ন্ত্রকের ভূমিকায় আসতে হয়।
যেমন:
কর্তাবাচ্য: তুমি কখন এলে?
ভাববাচ্য: কখন আসা হলো?

কর্তাবাচ্য: ওখানে কেন গেলে?
ভাববাচ্য: ওখানে কেন যাওয়া হলো?

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৪.
বাংলা উপসর্গ কোনটি?
  1. প্রতি
  2. পাতি
  3. অপি
  4. অতি
সঠিক উত্তর:
পাতি
উত্তর
সঠিক উত্তর:
পাতি
ব্যাখ্যা
• বাংলা উপসর্গ - পাতি

• বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ আছে। যথা:
১. বাংলা,
২. তৎসম (সংস্কৃত) এবং
৩. বিদেশি উপসর্গ।

• বাংলা উপসর্গ:
বাংলা উপসর্গ মোট একুশটি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

• তৎসম (সংস্কৃত) উপসর্গ:
- বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে।
- সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে।
- তৎসম উপসর্গ বিশটি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৫.
কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. গরুরগাড়ি
  2. মুখচন্দ্র
  3. অসীম
  4. ঘর-বাড়ি
সঠিক উত্তর:
গরুরগাড়ি
উত্তর
সঠিক উত্তর:
গরুরগাড়ি
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস:
- সমাস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস।
- এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।

অলুক তৎপুরুষ:
কিছু ক্ষেত্রে বিভক্তি লােপ পায় না, এসব তৎপুরুষ সমাসের নাম অলুক তৎপুরুষ।
যেমন:
- তেলে ভাজা = তেলেভাজা।
- গরুর গাড়ি = গরুরগাড়ি।
- খেলার মাঠ = খেলারমাঠ ইত্যাদি।

অন্যদিকে, 
- 'মুখচন্দ্র' উপমিত কর্মধারয় সমাস।
- 'ঘর-বাড়ি' সমার্থক দ্বন্দ্ব সমাস।
- 'অসীম' নঞ্‌ বহুব্রীহি সমাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
গায়ে পড়া : অযাচিত :: কেবলা হাকিম : ?
  1. অপব্যয়ী
  2. অনভিজ্ঞ
  3. দুর্বল ছেলে
  4. সম্পূর্ণ মূর্খ
সঠিক উত্তর:
অনভিজ্ঞ
উত্তর
সঠিক উত্তর:
অনভিজ্ঞ
ব্যাখ্যা
প্রশ্ন:গায়ে পড়া : অযাচিত :: কেবলা হাকিম : ?

সমাধান:
‘গায়ে পড়া’ বাগধারাটির অর্থ - অযাচিত।
- ‘কেবলা হাকিম’ বাগধারাটির অর্থ = অনভিজ্ঞ।
- ‘আটাশে ছেলে’ বাগধারাটির অর্থ = দুর্বল ছেলে।
- ‘উড়নপেকে’ বাগধারাটির অর্থ = অপব্যয়ী।
- ‘ক-অক্ষর গোমাংশ’ বাগধারাটির অর্থ = সম্পূর্ণ মূর্খ।
১৭.
'TRPARO' অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. একটি সংখ্যা
  2. একটি পাখি
  3. একটি পশু
  4. একটি দেশ
সঠিক উত্তর:
একটি পাখি
উত্তর
সঠিক উত্তর:
একটি পাখি
ব্যাখ্যা
প্রশ্ন: 'TRPARO' অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

সমাধান:
TRPARO কে সাজালে হয় PARROT.
PARROT অর্থ হলো টিয়া পাখি। যা একটি পাখি।
১৮.
He died ____ his country.
  1. of
  2. for
  3. over
  4. off
সঠিক উত্তর:
for
উত্তর
সঠিক উত্তর:
for
ব্যাখ্যা
প্রশ্ন: He died ____ his country.

সমাধান:
• Die for = দেশের জন্যে আত্মত্যাগ করা।
Example of Sentence: He died for his country.

• Die of অর্থ হচ্ছে রোগে মারা যাওয়া।
Example of Sentence: The man died of cholera.

• Die from (Effect) -কোনো ফলাফল; পরিণতি; প্রভাব এ মারা গেলে Die from ব্যবহার হয়।
Example of Sentence: The man died from over eating.

• Die off = তাড়াতাড়ি মরা বা অধিক পরিমাণে মরা।
Example of Sentence: The cattle were dying off because of the drought.
১৯.
শ্রাব্যতা মাপার যন্ত্র-
  1. অ্যাটমোমিটার
  2. অডিওমিটার
  3. স্ফিগোমোম্যানোমিটার
  4. ফ্যাদোমিটার
সঠিক উত্তর:
অডিওমিটার
উত্তর
সঠিক উত্তর:
অডিওমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: শ্রাব্যতা মাপার যন্ত্র-

সমাধান:
- সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র - ফ্যাদোমিটার।
- বাষ্পীভবনের হার মাপার যন্ত্র - অ্যাটমোমিটার।
- শ্রাব্যতা মাপার যন্ত্র - অডিওমিটার।
- রক্ত চাপ মাপার যন্ত্র - স্ফিগোমোম্যানোমিটার।

উৎস: ব্রিটানিকা।
২০.
'কিরণ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. প্রভা
  2. শিখা
  3. সমীর
  4. অংশু
সঠিক উত্তর:
সমীর
উত্তর
সঠিক উত্তর:
সমীর
ব্যাখ্যা
প্রশ্ন: 'কিরণ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

সমাধান:
• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
- রশ্মি,
- শিখা,
- আলোকচ্ছটা,
- কর,
- প্রভা,
- দীপ্তি,
- জ্যোতি,
- অংশু।

• 'সমীর' শব্দের সমার্থক শব্দ- বাতাস। 
২১.
আপনি যদি চান আপনার গাড়িটি রৌদ্রোজ্জ্বল দিনে দ্রুত গরম না হয়ে যাক, তাহলে কোন গাড়িটি এড়িয়ে চলা উচিত?
  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
D
উত্তর
সঠিক উত্তর:
D
ব্যাখ্যা
প্রশ্ন:  আপনি যদি চান আপনার গাড়িটি রৌদ্রোজ্জ্বল দিনে দ্রুত গরম না হয়ে যাক, তাহলে কোন গাড়িটি এড়িয়ে চলা উচিত?


সমাধান:

- গাঢ় রঙের গাড়ি, বিশেষ করে কালো রঙের গাড়ি এড়িয়ে চলা উচিত।
- গাঢ় রং সূর্যের তাপ বেশি শোষণ করে, যার ফলে গাড়ি দ্রুত গরম হয়ে যায়।
- অর্থাৎ, অপশন-D, কালো রঙের গাড়িটি এড়িয়ে চলা উচিত।
২২.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Bureacracy
  2. Mileninium
  3. Reverberation
  4. Sacriligious
সঠিক উত্তর:
Reverberation
উত্তর
সঠিক উত্তর:
Reverberation
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
Reverberation বানানটি সঠিক।
Reverberation = ধ্বনির অনুরণন; প্রতিধ্বনি।

অন্যান্য অপশনের সঠিক বানান:
Bureacracy ⇒ Bureaucracy
Milennium ⇒ Millennium
Sacriligious ⇒ Sacrilegious
২৩.
একটি স্প্রিং-এ 10 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.5 ইঞ্চি প্রসারিত হয়। যদি স্প্রিং-এ 20 পাউন্ড ওজন ঝুলানো হয় তাহলে স্প্রিং-টি কত ইঞ্চি প্রসারিত হবে?
  1. 0.5 ইঞ্চি
  2. 1 ইঞ্চি
  3. 1.5 ইঞ্চি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
1 ইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
1 ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্প্রিং-এ 10 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.5 ইঞ্চি প্রসারিত হয়। যদি স্প্রিং-এ 20 পাউন্ড ওজন ঝুলানো হয় তাহলে স্প্রিং-টি কত ইঞ্চি প্রসারিত হবে?

সমাধান:
আমরা জানি,
হুকের সুত্র অনুসারে,
F = Kx

10 পাউন্ড ওজনের ক্ষেত্রে,
10 = K × 0.5
⇒ K = 10/0.5
∴ K = 20

এখন, 20 পাউন্ড ওজনের ক্ষেত্রে,
20 = K × x
⇒ x = 20/K
⇒ x = 20/20
∴ x = 1

∴ সুতরাং, 20 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 1 ইঞ্চি প্রসারিত হবে।
২৪.
স্বাধীন সঞ্চারণ বা ডাইহাইব্রিড ক্রস সূত্র হিসেবে পরিচিত কোনটি?
  1. মেন্ডেলের প্রথম সূত্র
  2. জৈব বিবর্তনবাদের সূত্র
  3. মেন্ডেলের দ্বিতীয় সূত্র
  4. জনন কোষ শুদ্ধতার সূত্র
সঠিক উত্তর:
মেন্ডেলের দ্বিতীয় সূত্র
উত্তর
সঠিক উত্তর:
মেন্ডেলের দ্বিতীয় সূত্র
ব্যাখ্যা
মেন্ডেলের সূত্র: 

• গ্রেগর জোহান মেন্ডেল বংশগতির দুটি সূত্র প্রদান করেন ।
• জীনতত্ত্বের জনক বলে পরিচিত মেন্ডেল মূলত পেশায় অস্ট্রিয়ার একজন ধর্মযাজক ছিলেন।
• গ্রেগর জোহান মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ৩:১।
• মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত ৯:৩:৩:১।
• মেন্ডেলের প্রথম সূত্রের অপর নাম - মনোহাইব্রিড ক্রস সূত্র/ জনন কোষ শুদ্ধতার সূত্র/ পৃথকীকরণ সূত্র।
• মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অপর নাম - স্বাধীন সঞ্চারণ বা ডাইহাইব্রিড ক্রস সূত্র।

মেন্ডেলের বংশগতির প্রথম সূত্র: 
‘জীবের প্রতিটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য একটি একক দায়ী থাকে যাকে ফ্যাক্টর (জিন) বলা হয় এবং ফ্যাক্টর বা জিনগুলো জোড়ায় জোড়ায় থাকে। সঙ্কর (hybrid) জীবে ফ্যাক্টর বা জিনগুলো মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামিট উৎপাদনের সময় অপরিবর্তিত অবস্থায় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামিটে গমন করে'। 

মেন্ডেল এর বংশগতির দ্বিতীয় সূত্র: 
‘দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে সঙ্করায়ন ঘটালে গ্যামিট সৃষ্টিকালে প্রতিটি বৈশিষ্ট্যের ফ্যাক্টর বা জিন যুগলের স্বাধীন সঞ্চারণ বা বিন্যাস ঘটে এবং কোন একটি ফ্যাক্টর যুগলের সঞ্চারণ অন্য ফ্যাক্টর যুগলের উপর নির্ভরশীল নয়' । 

উৎস: জীববিজ্ঞান, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২৫.
হাঁটুতে কান থাকে-
  1. ফড়িং এর
  2. মাছির
  3. কেঁচোর
  4. হাঙরের
সঠিক উত্তর:
ফড়িং এর
উত্তর
সঠিক উত্তর:
ফড়িং এর
ব্যাখ্যা
বিভিন্ন উল্লেখযোগ্য প্রাণী: 

• হাঁটুতে কান থাকে-  ফড়িং এর।
- ফড়িং ওডোনাটা বর্গভুক্ত ও এপিপ্রোকটা উপবর্গের এক ধরনের বড় যৌগিক চোখবিশিষ্ট পতঙ্গ।
- এদের দুই জোড়া শক্তিশালী ও স্বচ্ছ পাখা আছে। এ পাখার সাহায্যে ফড়িং উড়ে বেড়ায়। ব
- সে থাকার সময় পাখা অনুভূমিক এবং শরীরের সঙ্গে সমকোণে থাকে।

Source - Link

অপরদিকে, 
- তিনটি হৃৎপিণ্ড আছে: হাঙর, ক্যাটল ফিশ।
- খন্ডায়ন প্রাণী বলা হয়: কেঁচো, জোঁক।

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়  ব্রিটানিকা।
২৬.
বিভাজন ক্ষমতা অনুসারে উদ্ভিদ টিস্যু প্রধানত কত প্রকার?
  1. ৩ প্রকার
  2. ৪ প্রকার
  3. ২ প্রকার
  4. ৪ এর অধিক
সঠিক উত্তর:
২ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
২ প্রকার
ব্যাখ্যা
উদ্ভিদ টিস্যু:

বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু প্রধানত দুই প্রকার-
১. ভাজক টিস্যু ও
২. স্থায়ী টিস্যু।

১. ভাজক টিস্যু (Meristematic tissue):
- যে টিস্যুর কোষগুলি বিভাজনে সক্ষম অর্থাৎ যে টিস্যুর নতুন কোষ উৎপন্ন করার ক্ষমতা থাকে তাকে ভাজক টিস্যু বলে।
- ভাজক টিস্যু যে সমস্ত কোষ দ্বারা গঠিত তাদেরকে ভাজক কোষ বলে।
- গঠন ভাজক টিস্যু সাধারণত অত্যন্ত ক্ষুদ্র, আয়তাকার, ডিম্বাকার বা বহুভূজাকার।
- এদের কোষে অধিক পরিমান সাইটোপ্লাজম থাকে এবং এতে কোন গহ্বর থাকে না অথবা থাকলেও অত্যন্ত ক্ষুদ্র।
- এদের নিউক্লিয়াস বেশ বড়, কোষ প্রাচীর অত্যন্ত পাতলা এবং দুটি কোষের মধ্যে আন্তকোষীয় ফাঁক থাকেনা। 

২. স্থায়ী টিস্যু (Permanent Tissue):
- যে টিস্যুর কোষগুলি বিভাজনে অক্ষম এবং আকার, আকৃতি ও বিকাশে স্থায়িত্ব লাভ করেছে তাকে স্থায়ী টিস্যু বলা হয়।
- ভাজক টিস্যুর কোষ বিভাজনের ফলে স্থায়ী টিস্যু তৈরী হয় বিশেষ অবস্থা ছাড়া এইসব স্থায়ী টিস্যু আর বিভাজিত হতে পারেনা।
- প্রাথমিক শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে সৃষ্ট স্থায়ী টিস্যুকে প্রাথমিক স্থায়ী টিস্যু (primary permanent tissue) এবং সেকেন্ডারী পার্শ্বীয় ভাজক টিস্যু থেকে সৃষ্ট স্থায়ী টিস্যুকে সেকেন্ডারী স্থায়ী টিস্যু (secondary permanent tissue) বলা হয়।


উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২৭.
প্রতিসাম্যতার ভিত্তিতে 'যকৃত কৃমি' কী ধরনের প্রাণী?
  1. দ্বি-পার্শ্বীয় প্রতিসাম্য
  2. অপ্রতিসাম্য
  3. অরীয় প্রতিসাম্য
  4. গোলীয় প্রতিসাম্য
সঠিক উত্তর:
দ্বি-পার্শ্বীয় প্রতিসাম্য
উত্তর
সঠিক উত্তর:
দ্বি-পার্শ্বীয় প্রতিসাম্য
ব্যাখ্যা
অ্যানিমেল ডাইভারসিটি বা প্রাণি বৈচিত্র্য: 

প্রকৃতির বিভিন্ন অঞ্চলে সাফল্যমণ্ডিতভাবে বংশবিস্তার করে টিকে থাকার উদ্দেশ্যে প্রাণি প্রজাতিগুলোর বহিঃঅঙ্গসংস্থান ও অন্তঃঅঙ্গসংস্থান, আকার, আকৃতি, প্রকৃতি ইত্যাদি প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে অভিযোজিত হওয়ার ফলে প্রাণীদের মধ্যে যে বৈচিত্র্যময়তার উদ্ভব ঘটে, তাকে প্রাণিবৈচিত্র্য বলে।

প্রতিসাম্য:
- যে সকল প্রাণীর দেহকে কোনো না কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায় তাদেরকে প্রতিসাম্য প্রাণী বলে।
- প্রতিসাম্যতার উপর ভিত্তি করে প্রাণিজগতকে পাঁচ ভাগে ভাগ করা যায়। যথা-
ক. গোলীয় প্রতিসাম্য- যখন কোনো প্রাণী দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলোর বিন্যাস এমন হয় যে প্রাণিটিকে এর কেন্দ্র বিন্দু দিয়ে অতিক্রান্ত যেকোনো তলেই সমদ্বিখণ্ডিত করা যায় তখন তাকে গোলীয় প্রতিসাম্য বলে। যেমন- ভলভক্স (Volvox aureus)।
খ. অরীয় প্রতিসাম্য- যখন কোন প্রাণীর দেহকে অণুদৈর্ঘ্য অক্ষ বরাবর দুয়ের অধিক তলে সমদ্বিখণ্ডিত করা যায় তখন সে খ ধরনের প্রতিসাম্যকে অরীয় প্রতিসাম্য বলে। যেমন- সমুদ্র তারা (Astropecten auranciacus)।
গ. দ্বি-অরীয় প্রতিসাম্য- কোনো প্রাণিদেহে যখন কোনো অঙ্গের সংখ্যা একটি বা এক জোড়া হওয়ায় অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর শুধু দুটি তল পরস্পরের সমকোণে অতিক্রম করতে পারে, ফলে ঐ প্রাণিদেহে চারটি সদৃশ অংশে বিভক্ত হতে পারে। এ ধরনের প্রতিসাম্যকে অরীয় প্রতিসাম্য বলে। যেমন- অ্যান্থোজোয়া (Anthozoa)।
ঘ. দ্বি-পার্শ্বীয় প্রতিসাম্য- জীবদেহকে কেন্দ্রের মধ্যরেখা বরাবর উলম্বভাবে দ্বিবিভক্ত করার ফলে যদি দুটি সমান ও সাদৃশ্যপূর্ণ অংশে বিভক্ত হয় তবে এ প্রতিসাম্যকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলে। যেমন- যকৃত কৃমি (Fasciola hepatica)।
ঙ. অপ্রতিসাম্য- যখন জীবদেহকে উলম্বভাবে কেন্দ্রের মধ্যরেখা বরাবর ছেদ করলে তা দুটি অসমান ও সাদৃশ্যবিহীন অংশে বিভক্ত হয় তখন তাকে অপ্রতিসাম্য বলে। যেমন- অ্যামিবা (Amoeba proteus)।



উৎস: প্রাণিবিজ্ঞান, এইসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২৮.
What type of clause is "because he was late" in the sentence: "Akash missed the bus because he was late"?
  1. Principal clause
  2. Adjective clause
  3. Noun clause
  4. Subordinate clause
সঠিক উত্তর:
Subordinate clause
উত্তর
সঠিক উত্তর:
Subordinate clause
ব্যাখ্যা
• because he was late in the sentence: "Akash missed the bus because he was late." is a subordinate clause.
- এই clause টি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। অর্থ প্রকাশের জন্য Principal clause Akash missed the bus এর উপর নির্ভরশীল। 
- তাই এটি একটি Subordinate Clause.
- আবার, এই clause টি late verb কে modify করে, subject এর কেনো দেরি হয়েছে তা নির্দেশ করছে বিধায় এটি adverb clause of reason/cause হয়েছে।

• Subordinate clause:  

- যে Clause এ একটি subject & একটি Finite verb থাকার পরেও পূর্ণ অর্থ প্রকাশের জন্যে  principal clause এর উপর নির্ভরশীল তাকে Subordinate clause বলে। 

• Subordinate clause সাধারণত who, when how, that, so that, in order to etc. দিয়ে আরম্ভ হয়।
- Subordinate clause তিন প্রকার।
যথা-
1. Noun clause
2. Adjective clause 
3. Adverbial Clause

• Noun clause: 
- যে clause কোন sentence এ noun এর মতো কাজ করে তাকে Noun clause বলে।

• Adjective clause:
- যে dependent clause টি adjective এর মতো ব্যবহৃত হয় তাকে adjective clause বলে।
- অর্থাৎ noun এর পর যদি কোন clause বসে সেটি ওই noun কে modify করে তাহলে সেটি adjective clause হয়।

• Adverb clause:
- যে subordinate clause কোনো averb এর মতো কাজ করে তাকে Adverb clause বলে।
- Adverb এর মতো এরা time, place, cause, effect, purpose এসব বুঝায়।
২৯.
Identify the sentence with an adjective clause:
  1. You can travel however you wish.
  2. He doesn't remember when the meeting is.
  3. They will leave when the event ends.
  4. She enjoys the book that you lent her.
সঠিক উত্তর:
She enjoys the book that you lent her.
উত্তর
সঠিক উত্তর:
She enjoys the book that you lent her.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - She enjoys the book that you lent her. - এই বাক্যে that you lent her হচ্ছে adjective clause.
- প্রশ্নে উল্লিখিত বাক্যে noun এর post modifier হিসেবে এটি adjective clause.

• Adjective clause:
- যে sub-ordinate clause কোনো noun/pronoun এর পরে বসে ঐ noun/pronoun কে modify করে তাকে Adjective Clause বলে। 
- অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে - 
- Noun এর post modifier - (subject + verb + noun + adjective clause) 
- Subject এর post modifier - (Subject + adjective clause + verb + object)

• অন্য অপশনগুলোর মধ্যে - 
• You can travel however you wish.
- however you wish. clause টি হচ্ছে  Adverb clause of manner যা কোন কাজ কিভাবে ঘটলো তা নির্দেশ করে।
- Sub-ordinate clause টি যদি how, as, as if, like দিয়ে শুরু হয় তবে এটি adverb clause of manner অথবা Verb কে How দিয়ে প্রশ্ন করলে Adverb Clause of Manner পাওয়া যায়।

• He doesn't remember when the meeting is.
- বাক্যে when the meeting is হচ্ছে remember verb এর object হিসেবে noun clause.

• They will leave when the event ends.
- এই বাক্যে when the even ends হচ্ছে adverb clause of time যা তার পূর্ববর্তী verb leave কে modify করছে এবং সময় নির্দেশ করছে।
৩০.
What is the synonym of 'Complement'?
  1. Complete
  2. Praise
  3. Criticize
  4. Break
সঠিক উত্তর:
Complete
উত্তর
সঠিক উত্তর:
Complete
ব্যাখ্যা
• Complement (noun) (verb)
English Meaning: to make something else seem better or more attractive when combining with it:
Bangla Meaning: যা কোনো কিছুকে পূর্ণ করে; প্রয়োজনীয় পূর্ণ সংখ্যা যা পরিমাণ; পূরক।

• অপশন গুলোর মধ্যে -
) Complete (verb transitive) (adjective) 
- সম্পন্ন করা; শেষ করা; পূর্ণাঙ্গ করা; সমাপ্ত; যা শেষ করা হয়েছে।

খ) Praise (verb transitive)
- প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা; (ঈশ্বরের) স্তব/স্তুতি/মহিমাকীর্তন/গুণগান/বন্দনা করা।

গ) Criticize (verb transitive), (verb intransitive)
- সমালোচনা করা; ত্রুটিনির্দেশ করা।

ঘ) Break (verb transitive), (verb intransitive)
- ভেঙে ফেলা; ভেঙে যাওয়া।

• সুতরাং, বুঝা যাচ্ছে, অপশনগুলোর মধ্যে -Complete শব্দটি Complement এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
৩১.
She met the person who helped her yesterday. Here 'She met the person' and 'who helped her yesterday' are respectively
  1. Principal clause & Adjective clause
  2. Principal clause & Adverb clause
  3. Principal clause & Noun clause
  4. Noun clause & Principal clause
সঠিক উত্তর:
Principal clause & Adjective clause
উত্তর
সঠিক উত্তর:
Principal clause & Adjective clause
ব্যাখ্যা
• She met the person who helped her yesterday. Here 'She met the person' and 'who helped her yesterday' are respectively - Principal clause & Adjective clause.

• Principal Clause:
- যে সকল clause তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause এর উপর নির্ভরশীল নয় তাদের principal clause বলে।
- আধুনিক English Grammar এ Simple sentence কেও clause বলা হয় কারণ Simple sentence গুলাে সর্বদাই principal clause হয়ে থাকে।
- Principal clause কে আবার Main clause বা Independent clause-ও বলা হয়। 

• Adjective clause:
- যে dependent clause টি adjective এর মতো ব্যবহৃত হয় তাকে adjective clause বলে।
- অর্থাৎ noun এর পর যদি কোন clause বসে সেটি ওই noun কে modify করে তাহলে সেটি adjective clause হয়।

• She met the person who helped her yesterday.
- এখানে 'She met the person' একটি Simple sentence এবং নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। 
- তাই এটি একটি Principal clause.

• who helped her yesterday - এই clause টি সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য এর পূর্ববর্তী clause এর উপর নির্ভরশীল এবং এর পূর্বে অবস্থিত noun word perso লে modify করছে বিধায় এটি হচ্ছে একটি adjective clause.
৩২.
'Of a person or a group, strongly expressing your beliefs as if they were facts.' is called -
  1. Gullible
  2. Guileless
  3. Ascetic
  4. Dogmatic
সঠিক উত্তর:
Dogmatic
উত্তর
সঠিক উত্তর:
Dogmatic
ব্যাখ্যা
• Dogmatic (adjective)
English Meaning:  (Of a person or a group) strongly expressing your beliefs as if they were facts.
Bangla Meaning: 
(১) (ব্যক্তি) মূল্যহীন বা গোঁড়া মতবাদ প্রকাশ করে এমন। 
(২) (উক্তি) যুক্তি বা তথ্যনির্ভর নয় এমন মতবাদ বা বিশ্বাস

• অন্য অপশনগুলোর মধ্যে - 
Gullible (adjective)
English Meaning: Easily deceived or tricked, and too willing to believe everything that other people say.
Bangla Meaning: সহজে প্রতারণাযোগ্য।

Guileless (adjective)
English Meaning: Honest and direct.
Bangla Meaning: প্রতারণাহীন।

• Ascetic (Adjective)
English Meaning: Avoiding physical comforts and living a simple life.
Bangla Meaning: কৃচ্ছ্রব্রতী; আত্মনিরোধী; কঠোর; কঠোর তপশ্চর্যাপূর্ণ।

Source: Live MCQ Lecture.
৩৩.
The lights went out when the storm hit. The underlined part is an example of -
  1. Noun clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. Principal clause
সঠিক উত্তর:
Adverb clause
উত্তর
সঠিক উত্তর:
Adverb clause
ব্যাখ্যা
• The lights went out when the storm hit. The underlined part is an example of - Adverb clause.
- এই বাক্যে - when the storm hit. - হচ্ছে adverb clause of time, যা 'went out'  phrasal verb টি সংঘটিত হবার সময়কে নির্দেশ করছে।
- কখন আলো চলে গিয়েছিলো এমন প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে - when the storm hit.

• Adverbial clause
- যে dependent clause টি adverb-এর মত কাজ করে অর্থাৎ verb এর স্থান, কাল, কারণ, উদ্দেশ্য, ধরণ, ফলাফল ইত্যাদি প্রকাশ করে তাকে adverbial clause বলে। 
-  Principal Clause এর verb কে How, Where, When, Why ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে adverbial clause পাওয়া যায়৷
- আর Principal Clause এর Verb কে When দ্বারা প্রশ্ন করলে Adverb Clause of Time পাওয়া যায়।
 - Before, whenever since, while, till, until দ্বারা adverbial clause of time শুরু হয়।
৩৪.
What is the antonym of 'Bombastic'?
  1. Square
  2. Turgid
  3. Verbose
  4. Blathering
সঠিক উত্তর:
Square
উত্তর
সঠিক উত্তর:
Square
ব্যাখ্যা
• Bombastic (adjective)
English Meaning: Using long and difficult words, usually to make people think you know more than you do.
Bangla Meaning: আড়ম্বরপূর্ণ।

Synonyms: Blathering (আবোল-তাবোল বলা), Verbose (বাগাড়ম্বরপূর্ণ; শব্দাড়ম্বরপূর্ণ), Wordy (অনেক শব্দে বা কথায় প্রকাশিত), Tumid (বর্ধিত, বাড়িয়ে বলা), Turgid (শব্দাড়ম্বরপূর্ণ)। 
Antonyms: Straightforward (সহজবোধ্য; সহজসাধ্য), Square (মার্জিত), Humble (ভদ্র, বিনয়ী), Quiet (নম্র), Reserved (সংরক্ষিত)। 

Other Forms: 
- Bombast [Uncountable noun] আড়ম্বরপূর্ণ ভাষা; ফাঁকা বুলি।

Example Sentence: 
1. He knows his stuff but he's extraordinarily bombastic,’ cautioned one art critic.
2. All of a sudden, a man stood up and delivered to bombastic talk.

Source: Live MCQ Lecture.
৩৫.
He is worried about whether he passed the exam. The underlined part is an example of -
  1. Principal clause
  2. Noun clause
  3. Adverb clause
  4. Adjective clause
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
• He is worried about whether he passed the exam. The underlined part is an example of - Noun clause.
- প্রদত্ত বাক্যে "whether he passed the exam" clause টি about preposition এর object হিসাবে বসেছে, তাই এটি Noun clause.

• Noun clause
- A noun clause is a group of words that band together and act like a noun.
- Noun clauses are used when a single word isn't enough. They're always dependent clauses.

• বাক্যের চারটি স্থানে Noun clause বসতে পারে -
1. subject হিসাবে।
2. transitive verb এর object হিসেবে।
3. Linking verb এরপরে complement হিসাবে।
4. Preposition এরপরে।