পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৩ জুলাই, ২০২০সময়50 minutes৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
শিক্ষা | সড়ক পরিবহন ও সেতু | গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) | ডাক ও টেলিযোগাযোগ | স্বাস্থ্য ও পরিবার কল্যাণ | অর্থ | জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা | শ্রম ও কর্মসংস্থান | বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন | রেলপথ | জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা - ১৮.১২.২০১৫ (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৩ জুলাই, ২০২০ · ১০০ প্রশ্ন

.
বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস কোনটি?
  1. ক) নববাবু বিলাস
  2. খ) ফুলমনি ও করুনার বিবরণ
  3. গ) দুর্গেশনন্দিনী
  4. ঘ) অঙ্গুরীয় বিনিময়
সঠিক উত্তর:
গ) দুর্গেশনন্দিনী
উত্তর
সঠিক উত্তর:
গ) দুর্গেশনন্দিনী
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী (১৮৬৫) এবং প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা (১৮৬৬)। উপন্যাস দুটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশনন্দিনী শব্দের অর্থ দুর্গ প্রধানের কন্যা। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'একেই কি বলে সভ্যতা' কোন ধরনের নাটক?
  1. ক) প্রহসন
  2. খ) কমেডি
  3. গ) ট্র্যাজিডি
  4. ঘ) মেলোড্রামা
সঠিক উত্তর:
ক) প্রহসন
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রহসন
ব্যাখ্যা
দেশীয় নব্যশিক্ষিতদের ইংরেজদের অনুকরণ ও সুরাপানে আসক্তের প্রতি ব্যঙ্গ করে মাইকেল মধুসূদন দত্ত 'একেই কি বলে সভ্যতা' প্রহসন রচনা করেন। তার অপর প্রহসন 'বুড়ো সালিকের ঘাড়ে রোঁ' নিরীহ প্রজাদের দ্বারা অত্যাচারী জমিদারের উচিত শিক্ষা প্রদান বিষয়ে রচিত। সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'লিপিমালা' রচনা করেছেন-
  1. ক) কাশীরাম দাস
  2. খ) দ্বিজরাম দেব
  3. গ) রামরাম বসু
  4. ঘ) মুক্তরাম সেন
সঠিক উত্তর:
গ) রামরাম বসু
উত্তর
সঠিক উত্তর:
গ) রামরাম বসু
ব্যাখ্যা

কেরী সাহেবের মুনশি হিসাবে খ্যাত ছিলেন রামরাম বসু।
ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ - রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থের রচয়িতা তিনি।
তার আরেকটি বিখ্যাত গ্রন্থ - লিপিমালা।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

.
রবীন্দ্রনাথ ঠাকু্রের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে?
  1. ক) ক্ষণিকা
  2. খ) বলাকা
  3. গ) মানসী
  4. ঘ) পূরবী
সঠিক উত্তর:
খ) বলাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) বলাকা
ব্যাখ্যা
বলাকা ১৯১৬ সালে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের গতিচেতনা বিষয়ক কাব্য। কাব্যটি রবীন্দ্র কবি মানসের বিবর্তন ধারাপথে আত্মপ্রকাশ করেছে। এ কাব্যের ভাষা তীক্ষ্ণ, দীপ্ত, শাণিত ও উজ্জ্বল। এ কাব্যের ছন্দের গতিময়তা ও ভাষার সংহতি এবং নবতর বক্তব্যকে রূপ দেওয়ার কারণে এর আঙ্গিক একটি বিশিষ্টরূপ লাভ করেছে। উৎসঃ বাংলাপিডিয়া।
.
কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি?
  1. ক) ফণিমনসা
  2. খ) বনগীতি
  3. গ) দোলনচাঁপা
  4. ঘ) গানের মালা
সঠিক উত্তর:
গ) দোলনচাঁপা
উত্তর
সঠিক উত্তর:
গ) দোলনচাঁপা
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামেই সর্বাধিক পরিচিত, কিন্তু বিদ্রোহই শুধু তাঁর কবিতার কেন্দ্র জুড়ে অবস্থান করেনি, প্রেমও তাঁর লেখায় ধরা পড়েছে। ছায়ানট বা দোলনচাঁপা কাব্যের বিষয় প্রেম ও প্রকৃতি। দোলনচাঁপা কাব্যের অভিশাপ কবিতায় প্রিয়তমাকে উদ্দেশ্য করে কবি বলছেন, ‘যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,/ অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে/ বুঝবে সেদিন বুঝবে।’ আবার ছায়ানট কাব্যের বিজয়িনী, পলাতকা, চিরশিশু, বিদায়বেলা, দূরের বন্ধু ইত্যাদি কবিতায় প্রেমের সঙ্গে প্রকৃতিকে মিলিয়েছেন।
.
মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?
  1. ক) হোতেম প্যাঁচার নকসা
  2. খ) আলালের ঘরের দুলাল
  3. গ) কমলাকান্তের দপ্তর
  4. ঘ) উদাসীন পথিকের মনের কথা
সঠিক উত্তর:
ঘ) উদাসীন পথিকের মনের কথা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উদাসীন পথিকের মনের কথা
ব্যাখ্যা
মীর মশাররফ হোসেনের উল্লেখযোগ্য রচনা হলোঃ গোরাই-ব্রিজ অথবা গৌরী-সেতু (১৮৭৩), বসন্তকুমারী নাটক (১৮৭৩), জমিদার দর্পণ (১৮৭৩), এর উপায় কি (১৮৭৫), বিষাদ-সিন্ধু (১৮৮৫-১৮৯১), সঙ্গীত লহরী (১৮৮৭), গো-জীবন (১৮৮৯), বেহুলা গীতাভিনয় (১৮৯৮), উদাসীন পথিকের মনের কথা (১৮৯০), তহমিনা (১৮৯৭), টালা অভিনয় (১৮৯৭), নিয়তি কি অবনতি (১৮৮৯), গাজী মিয়াঁর বস্তানী (১৮৯৯), মৌলুদ শরীফ (১৯০৩), মুসলমানদের বাঙ্গালা শিক্ষা (দুই ভাগ ১৯০৩, ১৯০৮), বিবি খোদেজার বিবাহ (১৯০৫), হযরত ওমরের ধর্মজীবন লাভ (১৯০৫), মদিনার গৌরব (১৯০৬), বাজীমাৎ (১৯০৮), আমার জীবনী (১৯০৮-১৯১০), আমার জীবনীর জীবনী বিবি কুলসুম (১৯১০) ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
.
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস-
  1. ক) পদ্মরাগ
  2. খ) পদ্মাবতী
  3. গ) মতিচূর
  4. ঘ) মতিমহল
সঠিক উত্তর:
ক) পদ্মরাগ
উত্তর
সঠিক উত্তর:
ক) পদ্মরাগ
ব্যাখ্যা
বেগম রোকেয়ার উলে­খযোগ্য রচনার মধ্যে রয়েছে: মতিচূর (প্রবন্ধ, ২ খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২), Sultana’s Dream (নকশাধর্মী রচনা, ১৯০৮), পদ্মরাগ (উপন্যাস, ১৯২৪), অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ, ১৯৩১) প্রভৃতি।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
.
ভাষা আন্দোলন নির্ভর উপন্যাস কোনটি?
  1. ক) নেকড়ে অরণ্য
  2. খ) জীবন ক্ষুদা
  3. গ) আরেক ফালগুণ
  4. ঘ) আনন্দের মৃত্যু
সঠিক উত্তর:
গ) আরেক ফালগুণ
উত্তর
সঠিক উত্তর:
গ) আরেক ফালগুণ
ব্যাখ্যা
ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস - আরেক ফাল্গুন। প্রকাশকাল - ১৯৬৮ সাল। এটি ১৯৫৫ সালের ভাষা দিবস ২১ ফেব্রুয়ারি পালন নিয়ে লেখা। পুলিশ ভাষা দিবস পালনকারী অনেককে গ্রেপ্তার করলে একজন বলে - ‘আসছে ফাল্গুনে আমরা দ্বিগুন হবো’ যা প্রণিধানযোগ্য। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
হাসান আজিজুল হক রচিত ছোট গল্পগ্রন্থ কোনটি?
  1. ক) তাস
  2. খ) তৃষ্ণা
  3. গ) এলোমেলো
  4. ঘ) ধান কন্যা
অনির্ধারিত
ব্যাখ্যা

হাসান আজিজুল হক রচিত একটি গল্পের নাম ''তৃষ্ণা'' কিন্তু তা গল্পগ্রন্থ নয়। তাই প্রশ্নটি বাতিল করা হল।
হাসান আজিজুল হক রচিত প্রথম গল্পগ্রন্থ ''সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য''। এই গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত প্রথম গল্পটি- শকুন, দ্বিতীয় গল্পটি- তৃষ্ণা। এই গল্পগ্রন্থের অন্যান্য গল্প গুলো হলো- মন তাঁর শঙ্খিনী, একটি আত্মরক্ষার কাহিনী, গুনিন, একজন চরিত্রহীনের স্বপক্ষে, উত্তরবসন্তে, বিমর্ষরাত্রি : প্রথম প্রহর, সীমানা এবং আবর্তের সম্মুখে।
উল্লেখ্য, জহির রায়হান রচিত একটি উপন্যাস- ''তৃষ্ণা''।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।

১০.
কোনটি মুনীর চৌধুরীর অনূদিত নাটক?
  1. ক) রুপার কৌটা
  2. খ) রুপান্তর
  3. গ) বাগদাদের কবি
  4. ঘ) মাইল পোস্ট
সঠিক উত্তর:
ক) রুপার কৌটা
উত্তর
সঠিক উত্তর:
ক) রুপার কৌটা
ব্যাখ্যা
মুনীর চৌধুরীর বিখ্যাত অনুবাদ নাটক হলো রূপার কৌটা (মূল: জর্জ গলজওয়ার্দি রচিত The Silver Box), কেউ কিছু বলতে পারে না (মূল: জর্জ বার্নার্ড শ রচিত You Never Can Tell) এবং মুখরা রমণী বশীকরণ (মূল: উইলিয়াম শেকসপিয়ার রচিত Taming of the Shrew)।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
১১.
'যা কখনো নষ্ট হয় না' - বাক্যটির সংকুচিত রুপ-
  1. ক) অনষ্টভাব
  2. খ) অবিনশ্বর
  3. গ) অবিনষ্ট
  4. ঘ) অনাহত
সঠিক উত্তর:
খ) অবিনশ্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) অবিনশ্বর
ব্যাখ্যা

যে ভবিষ্যত না ভেবেই কাজ করে = অবিমৃশ্যকারী;
যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না = অপরিনামদর্শী;
যা কখনো নষ্ট হয় না = অবিনশ্বর;
যা চিন্তা করা যায় না = অচিন্ত্য।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।

১২.
কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয়?
  1. ক) পদে পদে মিলকে
  2. খ) শব্দে শব্দে মিলকে
  3. গ) ধ্বনিতে ধ্বনিতে মিলকে
  4. ঘ) উপসর্গে শব্দে মিলকে
সঠিক উত্তর:
গ) ধ্বনিতে ধ্বনিতে মিলকে
উত্তর
সঠিক উত্তর:
গ) ধ্বনিতে ধ্বনিতে মিলকে
ব্যাখ্যা
সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। যেমন- আশা + অতীত = আশাতীত, এখানে অ + আ = আ হয়েছে। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৩.
'পৃথিবী' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. ক) অভিধা
  2. খ) বণিতা
  3. গ) সমতা
  4. ঘ) বসুধা
সঠিক উত্তর:
ঘ) বসুধা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বসুধা
ব্যাখ্যা

পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ - বসুধা। এর আরো কয়েকটি প্রতিশব্দ - ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১৪.
জসীমউদ্দীন রচিত 'নিমন্ত্রণ' কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. ক) বালুচর
  2. খ) রাখালী
  3. গ) ধানক্ষেত
  4. ঘ) মাটির কান্না
সঠিক উত্তর:
গ) ধানক্ষেত
উত্তর
সঠিক উত্তর:
গ) ধানক্ষেত
ব্যাখ্যা
পল্লীকবি জসীমউদ্দীন রচিত 'নিমন্ত্রণ' কবিতাটি ‘ধানক্ষেত’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’।
১৫.
অর্থবাচকতা নাই-
  1. ক) কারকের
  2. খ) উপসর্গের
  3. গ) অনুসর্গের
  4. ঘ) ধাতুর
সঠিক উত্তর:
খ) উপসর্গের
উত্তর
সঠিক উত্তর:
খ) উপসর্গের
ব্যাখ্যা
যেসব অব্যয়সূচক শব্দ ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে বাক্যের অর্থের সম্প্রসারণ, সংকোচন বা অন্য কোনাে পরিবর্তন ঘটায় সেগুলােকে উপসর্গ বলে। উপসর্গের নিজস্ব কোনাে অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১৬.
ভাষার ক্ষুদ্রতম ভাষিক একক কী?
  1. ক) বর্ণ
  2. খ) অক্ষর
  3. গ) ধ্বনি
  4. ঘ) শব্দ
সঠিক উত্তর:
গ) ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
গ) ধ্বনি
ব্যাখ্যা

ভাষার মূল উপকরণ/প্রাণ- বাক্য,
- ভাষার মূল উপাদান/ক্ষুদ্রতম একক- ধ্বনি,
- বাক্যের মৌলিক উপাদান/ক্ষুদ্রতম একক- শব্দ (পদ),
- শব্দের একক - ধ্বনি
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

১৭.
'উপক্রম' শব্দের যথার্থ সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সূত্রপাত
  2. খ) চেষ্টা
  3. গ) প্রয়াস
  4. ঘ) আরম্ভ
সঠিক উত্তর:
ক) সূত্রপাত
উত্তর
সঠিক উত্তর:
ক) সূত্রপাত
ব্যাখ্যা
প্রশ্নটি রিয়েল জবের  পরীক্ষায় এসেছিলো।
উপক্রম শব্দের অর্থ - সূত্রপাত; আরম্ভ; চেষ্টা; সূচনা। আমরা কাছাকাছি উত্তর হিসেবে 'সূত্রপাত' নিয়েছি।

উপক্রম শব্দের যথার্থ সমার্থক হলো সূত্রপাত, কারণ উভয়ই কোনো কাজ বা ঘটনার প্রাথমিক সূচনা বোঝায়। আরম্ভও কাছাকাছি অর্থ বহন করে, তবে সূত্রপাত উপক্রম-এর প্রেক্ষিতে আরও সঠিক।

উৎস: বাংলা একাডেমী অভিধান।
১৮.
উৎসগত দিক থেকে শব্দ-
  1. ক) তিন প্রকার
  2. খ) চার প্রকার
  3. গ) পাঁচ প্রকার
  4. ঘ) ছয় প্রকার
সঠিক উত্তর:
খ) চার প্রকার
উত্তর
সঠিক উত্তর:
খ) চার প্রকার
ব্যাখ্যা

প্রত্যেকটি ভাষার শব্দ ভান্ডারে ঐতিহ্যসূত্রে বা উত্তরাধিকারসূত্রে পরিবর্তিত বা অপরিবর্তিতভাবে কিছু প্রাচীন শব্দ থেকেই যায়।
এর সঙ্গে থাকে প্রাচীন বা চলমান সময়ের ধার করা শব্দ। পাশাপাশি ধর্মপ্রচার, রাজ্যজয়, সাংস্কৃতিক বা ব্যবহারিক সূত্রে বিভিন্ন ভাষার শব্দের আদান-প্রদানও চলতে থাকে।

উৎসগত দিক থেকে বাংলা ভাষার শব্দকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে।
যথাঃ
১. সংস্কৃত বা তৎসম শব্দ
২. প্রাকৃত বা তৎভব শব্দ
৩. বাংলা বা দেশি শব্দ ও
৪. বিদেশি বা বিভিন্ন ভাষার শব্দ।

উৎসঃ বাংলা একাডেমী প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খন্ড)।

মাধ্যমিক ব্যাকরণ বইয়ের নতুন সংস্করনেও (২০২১) ৪ শ্রেণীর কথা বলা হয়েছে। উল্লেখ্য, এখানে "অর্ধ-তৎসম" শ্রেণিটিকে রাখা হয় নি।

অন্যদিকে,
মাধ্যমিক ব্যাকরণ পুরাতন সংস্করণ ও হায়াৎ মামুদের ভাষা শিক্ষা বই অনুসারে,
উৎসগত দিক থেকে শব্দ ৫ প্রকার।
যথা-
১. তৎসম শব্দ,
২. অর্ধতৎসম শব্দ,
৩. তদ্ভব শব্দ,
৪. দেশি শব্দ ও
৫. বিদেশি শব্দ।

উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমাদের সিদ্ধান্তঃ
১. যেহেতু ভাষা ও ব্যাকরণের জন্য বাংলা একাডেমীর তথ্য সবচেয়ে বেশি গ্রহনযোগ্য, তার উপর মাধ্যমিক বাংলা ব্যাকরণের নতুন সংস্করনে একই ধরণের তথ্য দেওয়া আছে, তাই আমরা ৪ প্রকারকে সঠিক উত্তর হিসাবে ধরা হচ্ছে। এখন থেকে ৪ প্রকারকেই সঠিক উত্তর হিসাবে ধরা হবে।
২. যদি প্রশ্নের অপশনে ৪ প্রকার না থাকে, সেক্ষেত্রে ৫ প্রকারকে সঠিক উত্তর হিসাবে ধরা হবে

১৯.
বিদেশী উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি?
  1. ক) বেকার
  2. খ) বিকার
  3. গ) নিদাঘ
  4. ঘ) নিবার
সঠিক উত্তর:
ক) বেকার
উত্তর
সঠিক উত্তর:
ক) বেকার
ব্যাখ্যা

ফারসি উপসর্গের প্রয়োগ-
১) কার (কাজ)- কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি।
২) দর (মধ্যস্থ, অধীন)- দরপত্তনী, দরপাট্টা, দরদালান।
৩) না- নাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক।
৪) নিম (আধা) নিমরাজি, নিমখুন।
৫) ফি (প্রতি)- ফি-রোজ, ফি-হপ্তা, ফি-বছর, ফি-সন, ফি-মাস।
৬) বদ (মন্দ)- বদমেজাজ, বদরাগী, বদমাশ, বদহজম, বদনাম।
৭) বে (না)- বেআদব, বেআক্কেল, বেকসুর, বেকায়দা, বেগতিক, বেতার, বেকার
৮) বর (বাইরে, মধ্যে)- বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ।
৯) ব (সহিত)- বমাল, বনাম, বকলম।
১০) কম (স্বল্প)- কমজোর, কমবখত।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।

২০.
কোনটি সন্ধির নিপাতনে সিদ্ধ হয়েছে?
  1. ক) যদ্যপি
  2. খ) লবণ
  3. গ) গবাক্ষ
  4. ঘ) সংসার
সঠিক উত্তর:
গ) গবাক্ষ
উত্তর
সঠিক উত্তর:
গ) গবাক্ষ
ব্যাখ্যা

গো+ অক্ষ = গবাক্ষ
এরকম আরো কিছু নিপাতনে সিদ্ধ সন্ধি হলোঃ
আ+চর্য = আশ্চর্য
বৃহৎ+পতি = বৃহস্পতি
তৎ+কর = তস্কর
বন+পতি= বনস্পতি
পর+পর = পরস্পর
ষট্ + দশ = ষোড়শ
অন্য+ অন্য = অন্যান্য
আ+ চর্য = আশ্চর্য
পতৎ + অঞ্জলি = পতঞ্জলি
কুল+অটা = কুলটা
মার্ত + অণ্ড = মার্তণ্ড
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।

২১.
'চন্ডীমঙ্গল' কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে?
  1. ক) দ্বিজরাম দাস
  2. খ) রুপরাম চক্রবর্তী
  3. গ) দ্বিজমাধব
  4. ঘ) মুকুন্দ চক্রবর্তী
সঠিক উত্তর:
ঘ) মুকুন্দ চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুকুন্দ চক্রবর্তী
ব্যাখ্যা
চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি - মানিকদত্ত ও শ্রেষ্ঠকবি - মুকুন্দরাম চক্রবর্তী। কালকেতু, ফুল্লরা, ভাড়ুদত্ত - ইত্যাদি চরিত্রগুলো চন্ডীমঙ্গল কাব্যে পাওয়া যায়। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
২২.
'ইউসুফ-জোলেখা' পুঁথির রচয়িতা-
  1. ক) আলাওল
  2. খ) মাগন ঠাকুর
  3. গ) শাহ মুহম্মদ সগীর
  4. ঘ) বাহরাম খান
সঠিক উত্তর:
গ) শাহ মুহম্মদ সগীর
উত্তর
সঠিক উত্তর:
গ) শাহ মুহম্মদ সগীর
ব্যাখ্যা
পনের শতকের উল্লেখযোগ্য কবি শাহ মুহম্মদ সগীর ছিলেন - রোমান্টিক প্রণয়োপাখ্যানের আদিকবি। তার রচিত বিখ্যাত কাব্য 'ইউসুফ জোলেখা'। এটি তিনি পারস্যের ফারসি ভাষার কবি জামী রচিত ''ইউসুফ ওয়া জুলায়খা'' থেকে অনুবাদ করেন। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।
২৩.
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' পংক্তিটির রচয়িতা-
  1. ক) চন্ডিদাস
  2. খ) জ্ঞানদাস
  3. গ) মুকুন্দরাম
  4. ঘ) গোবিন্দ দাস
সঠিক উত্তর:
ক) চন্ডিদাস
উত্তর
সঠিক উত্তর:
ক) চন্ডিদাস
ব্যাখ্যা
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’- পঙ্‌ক্তিটির রচয়িতা বৈষ্ণব পদাবলীর আদিকবি চণ্ডীদাস। এ পঙ্‌ক্তিটি বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী বাণী। ‘নগর পুড়িলে দেবালয় কি এড়ায়’, ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ ও ‘বড়র পিরীতি বালির বাঁধ’- এই গুলো ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের পঙ্‌ক্তি। সূত্রঃ ড. সৌমিত্র শেখর।
২৪.
সংস্কৃত রামায়ণ বাংলায় অনুবাদ করেন-
  1. ক) নলিনীকান্ত ভট্টশালী
  2. খ) কাশীরাম দাস
  3. গ) মালাধর বসু
  4. ঘ) কৃত্তিবাস ওঝা
সঠিক উত্তর:
ঘ) কৃত্তিবাস ওঝা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কৃত্তিবাস ওঝা
ব্যাখ্যা
বাল্মীকির 'রামায়ণ' প্রথম বাংলায় অনুবাদ করেন পনের শতকের কবি কৃত্তিবাস ওঝা। তিনিই রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক। তাঁর রচিত রামায়ণের অন্যনাম 'শ্রীরাম পাঞ্চালী'। এর মাধ্যমে মধ্যযুগের অনুবাদ সাহিত্যের সূচনা করেন। অপরদিকে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশীরাম দাস। মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৫.
চর্যাপদে কতজন কবির পদ রয়েছে?
  1. ক) ২৭ জন
  2. খ) ২৬ জন
  3. গ) ২৪ জন
  4. ঘ) ২৫ জন
সঠিক উত্তর:
গ) ২৪ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪ জন
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। এটি বাংলা সাহিত্যের আদিযুগের একমাত্র লিখিত নিদর্শন। এর রচনাকাল ৬৫০-১২০০ খ্রিস্টাব্দ মতান্তরে ৯৫০-১২০০ খ্রিস্টাব্দ। এর পদকর্তা ২৩ জন মতান্তরে ২৪ জন। মোট পদসংখ্যা ৫০ টি মতান্তরে ৫১ টি। এর মধ্যে সাড়ে ৪৬টি পদ পাওয়া গেছে। সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার।
২৬.
বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি?
  1. ক) ভুটান
  2. খ) সাইপ্রাস
  3. গ) গ্রীস
  4. ঘ) রুমানিয়া
সঠিক উত্তর:
ক) ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ক) ভুটান
ব্যাখ্যা
বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ ভুটান। বিশ্বের প্রথম ও একমাত্র কার্বন প্রভাবমুক্ত দেশ ভুটান। বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ ভুটান।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
২৭.
ফ্রাংকফুর্ট শহরটি কি জন্য বিখ্যাত?
  1. ক) আইস হকি
  2. খ) বইমেলা
  3. গ) ঔষধশিল্প
  4. ঘ) কৃষিপণ্য
সঠিক উত্তর:
খ) বইমেলা
উত্তর
সঠিক উত্তর:
খ) বইমেলা
ব্যাখ্যা
Frankfurt Book Fair is the world's largest fair for books. Source: indiatimes.com
২৮.
দুই জার্মানি একত্রিত হয় কত সালে?
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৯১ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ১৯৯৫ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৯০ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৯০ সালে
ব্যাখ্যা
১৯৪৫ সালের ৮ মে জার্মানি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করলে মিত্রশক্তি জার্মানিকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়।
- এতে পশ্চিম জার্মানি মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদীদের নিয়ন্ত্রণে এবং পূর্ব জার্মানি সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে আসে।
- এই বিভাজনের অংশ হিসেবে ১৯৬১ সালের ১৩ আগস্ট বার্লিন দেয়াল নির্মিত হয়।
- তবে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় ১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন দেয়ালের পতন ঘটে।
- এতে করে ৩ অক্টোবর ১৯৯০ আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি পুনরায় একত্র হয়।

সূত্রঃ হিস্টোরি ডটকম।
২৯.
জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন?
  1. ক) ট্রিগেভলি
  2. খ) কুর্ট ওয়াল্ডহেইম
  3. গ) দ্যাগ হ্যামারশেল্ড
  4. ঘ) উথান্ট
সঠিক উত্তর:
গ) দ্যাগ হ্যামারশেল্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্যাগ হ্যামারশেল্ড
ব্যাখ্যা
জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিইগভে লাই। তিনি ফেব্রুয়ারি ১৯৪৬ থেকে নভেম্বর ১৯৫২ মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড। তিনি সুইডেনের অধিবাসী ছিলেন। ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর আফ্রিকার জাম্বিয়ায় বিমান দুর্ঘটনায় মারা যান। ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তৃতীয় মহাসচিব মিয়ানমারের উ থান্ট (প্রথম এশীয় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন)। চতুর্থ মহাসচিব অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ডহেইম (তার সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে)। পঞ্চম মহাসচিব পেরুর জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (প্রথম আমেরিকান)। ষষ্ঠ মহাসচিব মিশরের ড. বুট্রোস ঘালি (প্রথম আফ্রিকান)। সপ্তম মহাসচিব ঘানা'র কফি আনান (২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী)। অষ্টম মহাসচিব দক্ষিণ কোরিয়ার বান কি মুন। নবম ও বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস। আর্কিভাল্ড ম্যাক্লিশ জাতিসংঘ সনদের রচয়িতা। (সূত্রঃ ইউএনও ওয়েবসাইট)
৩০.
ব্লাকক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী?
  1. ক) ইসরাইল
  2. খ) দক্ষিন আফ্রিকা
  3. গ) ভারত
  4. ঘ) পাকিস্তান
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
'ব্লাক ক্যাট' হলো ভারতের কমান্ডো বাহিনী। এর মূল নাম National Security Guard (NSG)। এটি ভারতের কেন্দ্রীয় সরকারের এমন একটি বিশেষ বাহিনী যা সন্ত্রাসীদের মোকাবেলায় সর্বদা প্রস্তুত এবং প্রতি আক্রমণ পারদর্শী। উৎসঃ ভারতীয় সরকারি ওয়েবসাইট।
৩১.
'সুনামি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) বাংলা
  2. খ) জাপানি
  3. গ) ইন্দোনেশিয়ান
  4. ঘ) চাইনিজ
সঠিক উত্তর:
খ) জাপানি
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপানি
ব্যাখ্যা
সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি মূলত জাপানি শব্দ, এর অর্থ পোতাশ্রয় ঢেউ। সমুদ্র তলদেশে প্রচণ্ড মাত্রার ভূকম্পন বা অগ্ন্যুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূ-আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকাজুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। ভূকম্পনে সৃষ্ট এ সমুদ্র ঢেউ সুনামি নামে পরিচিত। উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩২.
ইয়াসির আরাফাত কত সালে PLO- এর চেয়ারম্যান হন?
  1. ক) ১৯৬৪ সালে
  2. খ) ১৯৬৫ সালে
  3. গ) ১৯৬৭ সালে
  4. ঘ) ১৯৬৯ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৯ সালে
ব্যাখ্যা
ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ১৯৬৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত PLO- এর চেয়ারম্যান ছিলেন। অসলো চুক্তি স্বাক্ষরের জন্যে ১৯৯৪ সালে তিনি এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার এবং নোবেল প্রাইজ ওয়েবসাইট।
৩৩.
সাত পাহাড়ের দেশ বলা হয়-
  1. ক) মিসিসিপি
  2. খ) কাঠমান্ডু
  3. গ) রোম
  4. ঘ) দার্জিলিং
সঠিক উত্তর:
গ) রোম
উত্তর
সঠিক উত্তর:
গ) রোম
ব্যাখ্যা
সাত পাহাড়ের দেশ বলা হয় ইতালির রাজধানী রোমকে। এই শহরটি সাতটি পাহাড়চূড়ার সমন্বয়ে গঠিত। এছাড়া রোমকে চির শান্তির শহর ও নীরব শহর নামেও অভিহিত করা হয়। উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৩৪.
যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি?
  1. ক) হাউস অব কমনস
  2. খ) হাউজ অব লর্ডস
  3. গ) সিনেট
  4. ঘ) হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
সঠিক উত্তর:
ঘ) হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস নামে পরিচিত যা ওয়াশিংটন ডিসি'র ক্যাপিটাল হিলে অবস্থিত। দুইকক্ষ বিশিষ্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ নামে পরিচিত। সূত্রঃ মার্কিন কংগ্রেস ওয়েবসাইট।
৩৫.
থাইল্যান্ডের মুদ্রার নাম কি?
  1. ক) রিংগিত
  2. খ) ডলার
  3. গ) বাথ
  4. ঘ) পাউন্ড
সঠিক উত্তর:
গ) বাথ
উত্তর
সঠিক উত্তর:
গ) বাথ
ব্যাখ্যা
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ। রিঙ্গিত মালয়েশিয়ার মুদ্রার নাম।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৩৬.
কিয়োটো চুক্তির মুল বিষয় কি?
  1. ক) জনসংখ্যা হ্রাস
  2. খ) দরিদ্রতা হ্রাস
  3. গ) উষ্ণতা হ্রাস
  4. ঘ) নিরস্ত্রীকরণ
সঠিক উত্তর:
গ) উষ্ণতা হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
গ) উষ্ণতা হ্রাস
ব্যাখ্যা
বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে কিয়োটো প্রটোকল গৃহিত হয়। এতে মোট ১৯২ টি দেশ ও সংস্থা অংশ নেয়। ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়। ২০১২ সালে এর মেয়াদ শেষ হলে দোহা এমেন্ডমেন্টের মাধ্যমে এর মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ভারত কিয়োটো চুক্তি কার্যকর করেনি। (সূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
৩৭.
বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) ওয়াশিংটন ডিসি
  3. গ) ডেট্রয়েট
  4. ঘ) ডালাস
সঠিক উত্তর:
খ) ওয়াশিংটন ডিসি
উত্তর
সঠিক উত্তর:
খ) ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা
বিশ্বব্যাংক ও IMF - এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সবসময় আমেরিকার নাগরিক হতে হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৩৮.
বাংলাদেশের প্রথম ইকোপার্কটি কোথায় অবস্থিত?
  1. ক) সিলেট
  2. খ) রাঙ্গামাটি
  3. গ) সীতাকুন্ড
  4. ঘ) খাগড়াছড়ি
সঠিক উত্তর:
গ) সীতাকুন্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) সীতাকুন্ড
ব্যাখ্যা
সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার ঐতিহাসিক চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টের প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত চিরসবুজ বনাঞ্চলে ১৯৯৯ সালে ৮০৮ হেক্টর জায়গা নিয়ে ইকোপার্কটি প্রতিষ্ঠা করা হয়। এটি বাংলাদেশের প্রথম ইকোপার্ক। ইকোপার্কের প্রধান গেট হতে ৫ কিমি ভিতরে চন্দ্রনাথ শিবমন্দির অবস্থিত। উৎসঃ বাংলাপিডিয়া।
৩৯.
বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে?
  1. ক) স্পীকার
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) আইন মন্ত্রনালয়
  4. ঘ) সুপ্রিম কোর্ট
সঠিক উত্তর:
ঘ) সুপ্রিম কোর্ট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুপ্রিম কোর্ট
ব্যাখ্যা
'সুপ্রিম কোর্ট' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অভিভাবক। এর দুটি ডিভিশন রয়েছে- আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। সূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৪০.
মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীন ছিল?
  1. ক) ৯ নং সেক্টর
  2. খ) ৪ নং সেক্টর
  3. গ) ১০ নং সেক্টর
  4. ঘ) ১১ নং সেক্টর
সঠিক উত্তর:
গ) ১০ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ নং সেক্টর
ব্যাখ্যা
১০ নং সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না। ১০ নং সেক্টরের অধীনে ছিল অভ্যন্তরিন নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল। এ সেক্টরের দায়িত্বে ছিলেন নৌবাহিনীর ৮ জন বাঙ্গালি কর্মকর্তা।
৪১.
গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৭৬ সালে
  2. খ) ১৯৭৯ সালে
  3. গ) ১৯৮৩ সালে
  4. ঘ) ১৯৮৫ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৮৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮৩ সালে
ব্যাখ্যা
গ্রামীণ ব্যাংক দেশের পল্লী অঞ্চলের ভূমিহীন দরিদ্র নারী-পুরুষদের জন্য ঋণ সুবিধা প্রদানের উদ্দেশ্যে ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩-এর অধীনে একটি কর্পোরেট সংস্থা হিসেবে ঐ বছরের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত একটি বিশেষ ধরনের ব্যাংক। ব্যাংকটি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে বিশ্ব জুড়ে খ্যাতিলাভ করেছে। উৎসঃ বাংলাপিডিয়া।
৪২.
মণিপুরী উপজাতি কোন জেলায় বাস করে?
  1. ক) কুমিল্লা
  2. খ) সিলেট
  3. গ) রাঙ্গামাটি
  4. ঘ) ময়মনসিংহ
সঠিক উত্তর:
খ) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
খ) সিলেট
ব্যাখ্যা
বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চল মণিপুরী নাচের জন্যে বিখ্যাত। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় বসবাসকারী মণিপুরী সম্প্রদায় সংস্কৃতির দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী। তাদের সংস্কৃতির সবচেয়ে উজ্জ্বলতম দিক হলো মণিপুরী নৃত্য যা বিশ্বব্যাপী সমাদৃত। আঠারো শতকের শেষের দিকে মণিপুরীরা ভারতের মণিপুর রাজ্য থেকে বাংলাদেশের পূর্বাঞ্চলে এসে বসতি স্থাপন করে। (সূত্র: মৌলভীবাজার জেলা সরকারি ওয়েবসাইট)
৪৩.
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কি ধরনের সংস্থা?
  1. ক) স্বায়ত্তশাসিত সংস্থা
  2. খ) কর্পোরেট সংস্থা
  3. গ) সাংবিধানিক সংস্থা
  4. ঘ) পূর্ণ সরকারি সংস্থা
সঠিক উত্তর:
গ) সাংবিধানিক সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
গ) সাংবিধানিক সংস্থা
ব্যাখ্যা
সাংবিধানিক সংস্থাগুলো হলো - নির্বাহী বিভাগ, আইনসভা, বিচারবিভাগ, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৪৪.
কোন প্রতিষ্ঠান হতে বাংলাপিডিয়া প্রকাশিত হয়?
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. খ) বাংলা একাডেমি
  3. গ) শিল্পকলা একাডমি
  4. ঘ) এশিয়াটিক সোসাইটি
সঠিক উত্তর:
ঘ) এশিয়াটিক সোসাইটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এশিয়াটিক সোসাইটি
ব্যাখ্যা
বাংলাপিডিয়া বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ। এটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি'র উদ্যোগে ২০০৩ সালে প্রথম প্রকাশ করা হয়। এরপর ২০১২ সালে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। ১৪৫০ জন পণ্ডিত বাংলাদেশের প্রাচীন থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ঘটনাবলি এতে সংযোজন করেছেন। এর প্রধান সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। (সূত্রঃ বাংলাপিডিয়া)
৪৫.
কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?
  1. ক) সুলতানী আমলে
  2. খ) মুঘল আমলে
  3. গ) ব্রিটিশ আমলে
  4. ঘ) পাকিস্থান আমলে
সঠিক উত্তর:
ক) সুলতানী আমলে
উত্তর
সঠিক উত্তর:
ক) সুলতানী আমলে
ব্যাখ্যা

সোনারগাঁও - বাংলার প্রাচীন রাজধানী
ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে হিন্দু আমলের রাজধানী এখানেই অবস্থিত ছিল বলে ধারণা করা হয়। পরবর্তীকালে মুসলিম শাসকদের পুর্ববঙ্গের প্রাদেশিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। প্রাচীন সুবর্ণগ্রাম থেকে সোনারগাঁও নামের উদ্ভব বলে কারো কারো ধারণা রয়েছে। অন্য ধারণামতে বারো ভূঁইয়া প্রধান ঈশা খাঁ’র স্ত্রী সোনাবিবি’র নামানুসারে সোনারগাঁও নামকরণ করা হয়।
আনুমানিক ১২৮১ খ্রিস্টাব্দে এ অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয়। মধ্যযুগে এটি মুসলিম সুলতানদের রাজধানী ছিল।
১৬১০ খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের আমলে ঢাকা সুবে বাংলার রাজধানী হিসেবে ঘোষিত হবার পূর্ব পর্য়ন্ত সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী। ঈশা খাঁ ও তাঁর বংশধরদের শাসনামলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী।
সূত্রঃ বাংলাদেশ সরকারের ওয়েবসাইট (parjatan.gov.bd)।

৪৬.
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে?
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) সেনাবাহিনী প্রধান
  3. গ) রাষ্ট্রপতি
  4. ঘ) নৌবাহিনী প্রধান
সঠিক উত্তর:
গ) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
গ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
বাংলাদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। তবে প্রতিরক্ষা বাহিনী বা সশ্বস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। বিজিবি ও কোষ্টগার্ড স্বাভাবিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হলেও যুদ্ধকালীন সময়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন হয়। (সূত্রঃ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট)
৪৭.
কুমিল্লা বার্ড (BARD)- এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) আইউব খান
  2. খ) ইহাহিয়া খান
  3. গ) আখতার হামিদ খান
  4. ঘ) এ. কে. ফজলুল হক
সঠিক উত্তর:
গ) আখতার হামিদ খান
উত্তর
সঠিক উত্তর:
গ) আখতার হামিদ খান
ব্যাখ্যা
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পল্লী উন্নয়ন বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ ও প্রায়োগিক কর্মকান্ডে নিয়োজিত একটি স্বায়ত্তশাসিত জাতীয় প্রতিষ্ঠান। এটি ১৯৫৯ সালে কুমিল্লা জেলার কোর্টবাড়িতে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন আখতার হামিদ খান। উৎসঃ বাংলাপিডিয়া।
৪৮.
ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন-
  1. ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  2. খ) মাওলানা ভাসানী
  3. গ) শেখ মুজিবুর রহমান
  4. ঘ) সৈয়দ নজ্রুল ইসলাম
সঠিক উত্তর:
গ) শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা

- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের সম্মেলেনে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন সংবলিত ছয় দফা দাবি উত্থাপন করেন।
- পরবর্তীতে ১৮-২০ মার্চ ১৯৬৬ আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় ৬ দফা গৃহিত হয়। পরবর্তীতে, বঙ্গবন্ধু ছয়দফা উত্থাপনের জের ধরে গ্রেপ্তার হন।
- ৭ জুন ছয় দফা দাবী এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবীতে হরতাল চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে অনেকে নিহত হয়। এর ফলশ্রুতিতে ৭ জুনকে ছয় দফা দিবস হিসেবে পালন করা হয়।
- ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।
সূত্রঃ অসমাপ্ত আত্মজীবনী এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।

৪৯.
জাতীয় সংসদের ১নং আসন টি বাংলাদেশের কোন জেলায়?
  1. ক) কক্সবাজার
  2. খ) পঞ্চগড়
  3. গ) সিলেট
  4. ঘ) বরগুনা
সঠিক উত্তর:
খ) পঞ্চগড়
উত্তর
সঠিক উত্তর:
খ) পঞ্চগড়
ব্যাখ্যা
জাতীয় সংসদের ১নং আসনটি হলো- পঞ্চগড় জেলার সদর আটোয়ারি। সংসদের মোট আসন সংখ্যা ৩৫০ টি, এর মধ্যে ৫০ টি সংরক্ষিত মহিলা আসন।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৫০.
রাষ্ট্রভাষা বাংলাভাষার বিষয়ে সংসদে প্রথম দাবি উথাপন করেন-
  1. ক) মাওলানা ভাসানী
  2. খ) শেখ মুজিবুর রহমান
  3. গ) ধীরেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) এ. কে. ফজলুল হক
সঠিক উত্তর:
গ) ধীরেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) ধীরেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

১৯৪৮সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান প্রথমগণপরিষদ অধিবেশনে কংগ্রেস দলীয় সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপন করেন। কিন্তু মুসলিম লীগের সদস্যদের ভোটে তা অগ্রাহ্য হয়।
উর্দুকে একমাত্র রাষ্ট্র ভাষা করার প্রতিবাদ হিসাবে ২৬ ফেব্রুয়ারি, ১৯৪৮ সালে ঢাকায় ছাত্র ধর্মঘট ও ১১ মার্চ পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট পালন করা হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই (উন্মুক্ত)।

৫১.
Choose the direct speech of the sentence: She told us to hurry up.
  1. ক) She said, ''Do hurry up.''
  2. খ) She said to us, ''Hurry up.''
  3. গ) She told, ''Hurry up.''
  4. ঘ) She said us, ''Hurry up.''
সঠিক উত্তর:
খ) She said to us, ''Hurry up.''
উত্তর
সঠিক উত্তর:
খ) She said to us, ''Hurry up.''
ব্যাখ্যা
Indirect Narration এর Tell, Direct Narration এর reporting verb “say” তে রূপান্তরিত হয়।
Reporting verb + to + object, “Reported Speech”.
৫২.
The singular form of 'phenomena' is-
  1. ক) phenomenna
  2. খ) phenomenon
  3. গ) phenomenone
  4. ঘ) phenom
সঠিক উত্তর:
খ) phenomenon
উত্তর
সঠিক উত্তর:
খ) phenomenon
ব্যাখ্যা
যেসব শব্দের শেষে on যুক্ত আছে তাদের plural করতে on বাদ দিয়ে a যুক্ত করতে হয়। যেমন: phenomenon – phenomena; criterion – criteria.
৫৩.
'Heart of Darkness' is a novel written by-
  1. ক) D. H. Lawrence
  2. খ) E. M. Forster
  3. গ) Conrad
  4. ঘ) virgina Woolf
সঠিক উত্তর:
গ) Conrad
উত্তর
সঠিক উত্তর:
গ) Conrad
ব্যাখ্যা
হার্ট অফ ডার্কনেস, ১৯০২ সালে প্রকাশিত, পলিশ-ব্রিটিশ উপন্যাসিক জোসেফ কনরাড কর্তৃক লিখিত একটি ইংরেজি ছোট উপন্যাস। এর গল্পটি মানুষের মনোভাবের একটি জটিল অনুসন্ধান যা মানুষ ধারণ করে অসভ্য বনাম সভ্য সমাজ গঠন করে। ঔপনিবেশবাদ ও বর্ণবাদী মনোভাবের অনুসন্ধানও হয় যা তৎকালীন ইউরোপীয় সাম্রাজ্যবাদের অবিচ্ছেদ্য অংশ ছিলো।
৫৪.
Which of the following are semi-modals?
  1. ক) Can, could
  2. খ) Need, dare
  3. গ) Will, would
  4. ঘ) Must, should
সঠিক উত্তর:
খ) Need, dare
উত্তর
সঠিক উত্তর:
খ) Need, dare
ব্যাখ্যা
Need and dare মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এরা semi-modals.
৫৫.
The antonym of the word 'awesome'-
  1. ক) grand
  2. খ) daunting
  3. গ) majestic
  4. ঘ) disgusting
সঠিক উত্তর:
ঘ) disgusting
উত্তর
সঠিক উত্তর:
ঘ) disgusting
ব্যাখ্যা

Awesome [ওসাম্] (adjective) ভীষণ; দারুণ; ভয়ঙ্কর; ত্রাসোদ্দীপক।
Disgusting (adjective) অতিশয় বিরক্তিকর: He has a disgusting way of scolding juniors.
Daunt (verb transitive) নিরুৎসাহ/দমন করা: nothing daunted অদম্য নিঃশঙ্ক।

৫৬.
The phrase 'pass the buck' means-
  1. ক) to suffer
  2. খ) to succeed
  3. গ) to complete a task
  4. ঘ) to pass the blame to someone else
সঠিক উত্তর:
ঘ) to pass the blame to someone else
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to pass the blame to someone else
ব্যাখ্যা
Pass the buck অর্থ একের দোষ অন্যের উপর চাপানো।
৫৭.
Which of the following sentences expresses a request?
  1. ক) Would you mind opening the window
  2. খ) Would that he were here
  3. গ) Never do this
  4. ঘ) Liza and Shuvo are in love
সঠিক উত্তর:
ক) Would you mind opening the window
উত্তর
সঠিক উত্তর:
ক) Would you mind opening the window
ব্যাখ্যা

Would you mind? and Do you mind?
We use the phrases would you mind + -ing form, and do you mind + -ing form to ask people politely to do things. Would you mind is more polite and more common:
Would you mind opening the window, please?
Do you mind turning down the volume a little, please?
Do you mind me turning on the light? (I want to turn on the light)

৫৮.
Fill in the blank: The man died ______ overeating.
  1. ক) from
  2. খ) for
  3. গ) on
  4. ঘ) of
সঠিক উত্তর:
ক) from
উত্তর
সঠিক উত্তর:
ক) from
ব্যাখ্যা

Die from - প্রতিক্রিয়ার জন্য মারা যাওয়া, কোন কিছুর জন্য মারা যাওয়া, অতিরিক্ত কম/অতিরিক্ত বেশি এমন কিছুর প্রভাবে মারা যাওয়া। যেমন-
He died from hunger.
He died from overeating.
He unfortunately died from overtaking.

৫৯.
Choose the correct sentence-
  1. ক) He discussed about the matter
  2. খ) He knows the swim
  3. গ) He says me a fool
  4. ঘ) He shook hands with me
সঠিক উত্তর:
ঘ) He shook hands with me
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He shook hands with me
ব্যাখ্যা

অপশন গুলোর মধ্যে 'ঘ' সঠিক।
ভুল বাক্য গুলোর সঠিক বাক্যে রূপান্তরঃ
He discussed the matter. (discuss এর পড়ে about বসবে না।)
He knows how to the swim. (know এরপর how + to + verb বসে)
He calls me a fool. (says হবে না)

৬০.
After death the doctor is-
  1. ক) a proverb
  2. খ) a phrase
  3. গ) an idiom
  4. ঘ) a simile
সঠিক উত্তর:
খ) a phrase
উত্তর
সঠিক উত্তর:
খ) a phrase
ব্যাখ্যা
‘After death the doctor’ হচ্ছে একটি phrase। কারণ phrase হচ্ছে কোনো finite verb ছাড়া a group of words যারা কোন বাক্যের অংশবিশেষ।
৬১.
One who is the hater of women is a-
  1. ক) imposter
  2. খ) somnambulist
  3. গ) misogynist
  4. ঘ) pilgrim
সঠিক উত্তর:
গ) misogynist
উত্তর
সঠিক উত্তর:
গ) misogynist
ব্যাখ্যা

Misogynist - a man who hates women or believes that men are much better than women.
Misandrist - a woman who hates men or believes that women are better than men.
Source: Cambridge Dictionary.

৬২.
'Ringgit' is the currency of-
  1. ক) Thailand
  2. খ) Malaysia
  3. গ) Singapore
  4. ঘ) Myanmar
সঠিক উত্তর:
খ) Malaysia
উত্তর
সঠিক উত্তর:
খ) Malaysia
ব্যাখ্যা
The Malaysian ringgit is the currency of Malaysia. It is divided into 100 sen. The ringgit is issued by Bank Negara Malaysia, the central bank of Malaysia. (Source: bnm.gov.my)
৬৩.
Which one of the following is not a collective noun?
  1. ক) class
  2. খ) audience
  3. গ) peer
  4. ঘ) public
সঠিক উত্তর:
গ) peer
উত্তর
সঠিক উত্তর:
গ) peer
ব্যাখ্যা
Collective noun: a count noun that denotes a group of individuals (e.g. class, audience, public, assembly, family, crew, cattle).
pir [পীর্‌] (অপিচ peer [পীর্‌]) (noun) মুসলিম সাধক ও আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তি; পির।
৬৪.
He is not himself means-
  1. ক) He doesn't feel well.
  2. খ) He is a different person.
  3. গ) He is not what he seems to be.
  4. ঘ) He is not a well-known person.
সঠিক উত্তর:
ক) He doesn't feel well.
উত্তর
সঠিক উত্তর:
ক) He doesn't feel well.
ব্যাখ্যা
‘Be himself’ অর্থ স্বাস্থ্যের স্বাভাবিক অবস্থা থাকা। তাই He is not himself অর্থ তার স্বাস্থ্য ভালো নেই বা সে ভালো বোধ করছে না।
৬৫.
'The Daffodils' is a poem written by-
  1. ক) Wordsworth Longfellow
  2. খ) William Wordworth
  3. গ) Alfred Tennyson
  4. ঘ) Robert Browning
সঠিক উত্তর:
খ) William Wordworth
উত্তর
সঠিক উত্তর:
খ) William Wordworth
ব্যাখ্যা
William Wordsworth এর রচিত কয়েকটি বিখ্যাত কবিতা হলো - The Solitary Reaper, Tintern Abbey, Rainbow, Lucy Poems, The Daffodils, Ode on immortality, The Excursion, etc.
৬৬.
Fill in the blank : I have ____ my lunch.
  1. ক) have
  2. খ) will
  3. গ) had taken
  4. ঘ) had
সঠিক উত্তর:
ঘ) had
উত্তর
সঠিক উত্তর:
ঘ) had
ব্যাখ্যা
Have এর একটি অর্থ হল খাওয়া। বাক্যটি present prefect tense এ থাকায় have এর past participle হবে।
৬৭.
Which one of the following is an incorrect sentence?
  1. ক) I have a bad headache.
  2. খ) He has just come here.
  3. গ) Keep to the left.
  4. ঘ) I took your leave.
সঠিক উত্তর:
ঘ) I took your leave.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) I took your leave.
ব্যাখ্যা
অপশন গুলোর মধ্যে ভুল বাক্যটি হলো ‘ঘ’। এর সঠিক রূপ- I took leave of you.
৬৮.
Which of the following words is not related to laughing?
  1. ক) stinking
  2. খ) smiling
  3. গ) giggle
  4. ঘ) chuckle
সঠিক উত্তর:
ক) stinking
উত্তর
সঠিক উত্তর:
ক) stinking
ব্যাখ্যা

Stinking- দুর্গন্ধযুক্ত, দুর্গন্ধময়।
Smiling- হাস্যরত, স্মিত।
Chuckle- মৃদু হাসি।
Giggle- চাপা হাসি।

৬৯.
Much Ado About Nothing is written by-
  1. ক) Jane Austene
  2. খ) Charles Dickens
  3. গ) William Shakespeare
  4. ঘ) Virgina Woolf
সঠিক উত্তর:
গ) William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
গ) William Shakespeare
ব্যাখ্যা
Much Ado About Nothing is a comedy by William Shakespeare thought to have been written in 1598 and 1599, as Shakespeare was approaching the middle of his career. The play was included in the First Folio, published in 1623.
৭০.
She was a 'beauty' in her youth. Here the underlined word is a/an-
  1. ক) adjective
  2. খ) noun
  3. গ) verb
  4. ঘ) adverb
সঠিক উত্তর:
খ) noun
উত্তর
সঠিক উত্তর:
খ) noun
ব্যাখ্যা

Beauty (noun)
(১) [Uncountable noun] যেসব গুণের সমন্বয়ে ইন্দ্রিয় (বিশেষত চোখ, কান) বা নৈতিকতা বা বুদ্ধিবৃত্তির কাছে আনন্দময় বলে প্রতিভাত হয়; সৌন্দর্য; শ্রী; রূপ; লাবণ্য; ছটা: the countryside of Bangladesh is full of natural beauty.
Beauty is only skin-deep (প্রবাদ) বাইরের চাকচিক্য দেখেই সব কিছু বিচার করা চলে না।
(২) [Countable noun] (plural beauties) কোনো ব্যক্তি, বস্তু, দৃষ্টান্ত, বৈশিষ্ট্য বা সুন্দর বা উত্তম: Isn’t she a beauty? The dimple on her right cheek is one of her beauties.
beauty parlour (noun) প্রসাধন ও অঙ্গসজ্জার দোকান।
beauty queen (noun) সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ি শ্রেষ্ঠ সুন্দরী।
beauty salon (noun) প্রসাধন ও অঙ্গসজ্জার দোকান।
beauty sleep (noun) মধ্যরাত্রির পূর্বে নিদ্রা।
beauty spot (noun) (১) সুন্দর দৃশ্য আছে এমন স্থান। (২) মুখমণ্ডলের শোভাবর্ধনকারী স্বাভাবিক (জন্মসূত্রে) বা কৃত্রিম দাগ, টোল ইত্যাদি।

৭১.
'Run into debt' is-
  1. ক) phrase
  2. খ) idiom
  3. গ) verbal noun
  4. ঘ) adverb clause
সঠিক উত্তর:
খ) idiom
উত্তর
সঠিক উত্তর:
খ) idiom
ব্যাখ্যা
Run into debt (ঋণি হওয়া) একটি ইংরেজি বাগধারা (idiom)।
৭২.
Choose the correct tag: ''Let me do the work, ________?''
  1. ক) shall we
  2. খ) is n't it
  3. গ) will you
  4. ঘ) shon't it
সঠিক উত্তর:
গ) will you
উত্তর
সঠিক উত্তর:
গ) will you
ব্যাখ্যা

Tag question এর ব্যাসিক রুলসঃ
Rule 1: Let’s বা Let us থাকলে Tag –এ shall we বসাতে হয়। যেমনঃ Let’s play football, shall we?
Rule 2 : Imperative Sentence হলে Tag- এ will you বসে। যেমনঃ Open the door, will you?
Rule 3 : নিম্নের Be Verb, Have Verb ও Modal Verb গুলো থাকলে সেগুলোর Negative form বসাতে হয়, আবার Negative form থাকলে Affirmative form বসাতে হয়। She has been there before, hasn't she?
Rule 4 : Present indefinite Tense হলে Tag Question-এ don’t / doesn’t বসে। যদি Verb এর শেষে s/es থাকে তাহলে doesn’t বসে। যেমনঃ They play football, don’t they? Borna reads the book carefully, doesn’t she?
Rule 5 : Past indefinite Tense হলে Tag Question-এ didn’t বসে। যেমনঃ Sojib worked hard, didn’t he?
Rule 6: Nobody, None ইত্যাদি Subject হিসেবে ব্যবহৃত Tag-এ they এবং nothing Subject হিসেবে ব্যবহৃত হলে it বসে এবং Tag Question –এ সেই বাক্যের Negative করতে হয় না। যেমনঃ Nobody called me, did they?
Rule 7 : বাক্যের মধ্যে Hardly, Scarely, Seldom, little থাকলে সেই বাক্যের Tag Question –এ Negative করতে হয় না। যেমনঃ He hardly comes here, does he?
Rule 8 : যত প্রকার body এবং one আছে তাদের জন্য Tag Question – এ they বসে। যেমনঃ Someone helps me, don’t they?
Special Note: Tag Question –এ Pronoun Form বসাতে হয়। যেমন- একজন মেয়ে কে বোঝালে she এবং ছেলেকে বোঝালে he বসে। একের অধিক ছেলে/মেয়ে কে বোঝালে they বসে। এছাড়া মানুষ বাদে অন্য একটি কোন প্রাণী বা বস্তুকে বোঝালে it বসে। আবার একের অধিক প্রাণি বা বস্তুকে বোঝালে they বসে।

৭৩.
Fill in the blank- The thief broke ________ the house.
  1. ক) at
  2. খ) up
  3. গ) on
  4. ঘ) into
সঠিক উত্তর:
ঘ) into
উত্তর
সঠিক উত্তর:
ঘ) into
ব্যাখ্যা
Break into (ক) বলপূর্বক প্রবেশ করা। (খ) উচ্চহাসি বা কান্নায় ভেঙে পড়া; গান জুড়ে দেওয়া।
৭৪.
Choose the word correctly spelt-
  1. ক) soverinty
  2. খ) soverignty
  3. গ) sovereignty
  4. ঘ) sovereiginity
সঠিক উত্তর:
গ) sovereignty
উত্তর
সঠিক উত্তর:
গ) sovereignty
ব্যাখ্যা

Sovereign
(adjective)
(১) (ক্ষমতা) সর্বোচ্চ; সার্বভৌম; অসীম; (জাতি, রাষ্ট্র, শাসক) সার্বভৌম ক্ষমতার অধিকারী: a sovereign state.
(২) উৎকৃষ্ট; কার্যকর; There is (yet to be a) sovereign remedy for cancer.
(noun)
(১) সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসক, যেমন রাজা, রানি বা সম্রাট।
(২) (১ পাউন্ডের সমমানের) অধুনা অপ্রচলিত ব্রিটিশ স্বর্ণমুদ্রা।
Sovereignty [সভ্‌রান্‌টি] (noun) [uncountable noun] সার্বভৌম ক্ষমতা।

৭৫.
I had a talk with him. Here 'talk' is a-
  1. ক) verb
  2. খ) noun
  3. গ) pronoun
  4. ঘ) adverb
সঠিক উত্তর:
খ) noun
উত্তর
সঠিক উত্তর:
খ) noun
ব্যাখ্যা
‘Talk’ শব্দটি সাধারণত verb কিন্তু এই বাক্যে এটি noun হিসাবে ব্যবহৃত হয়েছে। সাধারণত verb এর পূর্বে article বা modifier বসিয়ে সেটিকে noun করা যায়। এছাড়া বাক্যের subject এবং object সবসময় noun বা pronoun হয়। বাক্যে ‘talk’ শব্দটি object হিসাবে ব্যবহৃত হয়েছে, তাই এটি noun.
৭৬.
নিচের কোন সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা হতে ১ কম?
  1. ক) ৪৪৯৪১
  2. খ) ৯৮৫৯৪
  3. গ) ১৬৮৯৯
  4. ঘ) ৭৫৪৩২
সঠিক উত্তর:
গ) ১৬৮৯৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬৮৯৯
ব্যাখ্যা

১৬৮৯৯ + ১ = ১৬৯০০ এর বর্গমূল ১৩০।
∴ ১৬৮৯৯ সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হতে ১ কম।

৭৭.
12 মিটার উঁচু একটি গাছ h উচ্চতায় এমনভাবে ভেঙে গেল যে, ভাঙ্গা অংশুটি মাটির সাথে 30 ডিগ্রি কোণে মিলিত হলো। গাছটি কত উঁচুতে ভেঙেছিল?
  1. ক) 4 মিটার
  2. খ) 6 মিটার
  3. গ) 8 মিটার
  4. ঘ) 3 মিটার
সঠিক উত্তর:
ক) 4 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 4 মিটার
ব্যাখ্যা

sin30° = AB/BC
⇒ 1/2 = h/12-h
⇒ 2h = 12-h
⇒ 3h = 12
∴ h = 4
∴ গাছটি 4 মিটার উঁচুতে ভেঙেছিল।
৭৮.
x+2y = 7এবং 2x-3y = 0 হলে x এবং y মান হবে-
  1. ক) 2 ও 3
  2. খ) 3 ও 2
  3. গ) 4 ও 2
  4. ঘ) 3 ও 3
সঠিক উত্তর:
খ) 3 ও 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 3 ও 2
ব্যাখ্যা
Back Solving Method: অপশন ‘গ’ অনুসারে, x = 3 & y = 2 বসালে সমীকরণদ্বয় সিদ্ধ হয়।
যেমন, ১ম সমীকরণ, 2 + 2 X 3 = 7; এবং দ্বিতীয় সমীকরণ, 2 X 3 - 3 X 2 = 0.
৭৯.
একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) ৫২
  2. খ) ৮৪
  3. গ) ১০২
  4. ঘ) ২০৪
সঠিক উত্তর:
গ) ১০২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০২
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি ক
প্রশ্নমতে, ক/২ = ক/৩ + ১৭
⇒ ক/২ - ক/৩ = ১৭
⇒ (৩ক - ২ক)/৬ = ১৭
⇒ ক = ১৭X৬
∴ক = ১০২

৮০.
টাকায় ৩টি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৫০%
  2. খ) ৩৩%
  3. গ) ৩০%
  4. ঘ) ৩১%
সঠিক উত্তর:
ক) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০%
ব্যাখ্যা

৩টি আমের ক্রয়মূল্য ১ টাকা
১টি আমের ক্রয়মূল্য ১/৩ টাকা
আবার, ২টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ লাভ = (১/২)-(১/৩) = ১/৬ টাকা
এখন ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১×৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১×৩×১০০)/৬ টাকা
= ৫০ টাকা
∴ নির্ণেয় লাভ ৫০%

৮১.
কতজন বালককে ১২৫ টি কমলালেবু ও ১৪৫ টি কলা সমান ভাগে ভাগ করে দেয়া যায়?
  1. ক) ৫ জন
  2. খ) ২৫ জন
  3. গ) ১৫ জন
  4. ঘ) ১০ জন
সঠিক উত্তর:
ক) ৫ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ জন
ব্যাখ্যা
১২৫ এবং ১৪৫ এর গসাগু হলো ৫। তাই ৫ জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে।
৮২.
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
  1. ক) ৯
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
ঘ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫
ব্যাখ্যা

সংখাগুলো হতে পারেঃ
১,২ ও ৩;
২,৩ ও ৪;
৩,৪ ও ৫;
৪, ৫ ও ৬;
৫, ৬ ও ৭ প্রভৃতি।
কিন্তু ৪×৫×৬ = ১২০
এবং ৪+৫+৬ = ১৫
∴ নির্ণেয় যোগফল ১৫

৮৩.
একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৩৪০
  2. খ) ৩৪১
  3. গ) ৩৪২
  4. ঘ) ৩৪৪
সঠিক উত্তর:
খ) ৩৪১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৪১
ব্যাখ্যা

If the number is x then ৩৮১ - x = x - ৩০১
or, ২x = ৩৮১ + ৩০১
or, x = ৩৪১

৮৪.
মাসুদের আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ?
  1. ক) ২০%
  2. খ) ১৫%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
গ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫%
ব্যাখ্যা

ধরি, মাসুদের আয় ২০ টাকা ও ব্যয় ১৫ টাকা, তাহলে সঞ্চয় (২০-১৫) = ৫ টাকা
২০ টাকায় সঞ্চয় করে ৫ টাকা
১০০ 〃 〃 〃(১০০×৫)/২০ টাকা
= ২৫ টাকা

৮৫.
নিচের কোন সংখ্যাটি মৌলিক?
  1. ক) ১০৫
  2. খ) ৫৩
  3. গ) ২১
  4. ঘ) ১২৪
সঠিক উত্তর:
খ) ৫৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৩
ব্যাখ্যা

মৌলিক সংখ্যা বের করার সহজ নিয়মঃ
1) সংজ্ঞাঃ যে সকল সংখ্যাকে কেবল ঐ সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাদেরকে মৌলক সংখ্যা বলে।
2) সূত্রঃ 6n ± 1 = মৌলিক সংখ্যা (ব্যতিক্রম- 01 এবং 02 দেখুন)।
6X1 ± 1 = 5, 7
6X2 ± 1 = 11, 13
6X3 ± 1 = 17, 19
6X4 ± 1 = 23
6X5 ± 1 = 29, 31
6X6 ± 1 = 37
6X7 ± 1 = 41, 43
6X8 ± 1 = 47
6X9 ± 1 = 53
6X10 ± 1 = 59, 61
6X11 ± 1 = 67
6X12 ± 1 = 71, 73
6X13 ± 1 = 79
6X14 ± 1 = 83
6X15 ± 1 = 89
6X16 ± 1 = 97
ব্যতিক্রম-01: সূত্রের সাথে কোন ধরণের সামঞ্জস্যা না থাকলেও 2 এবং 3 মৌলিক সংখ্যা। এই দুইটি মৌলিক সংখ্যা সহ 1-100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা 25 টি।
ব্যতিক্রম-02: 25, 35, 49, 55, 65, 77, 85, 91 এবং 95 প্রভৃতি সূত্রটির আওতাভুক্ত হলেও এরা মৌলিক সংখ্যা নয় অর্থাৎ এরা যৌগিক সংখ্যা।

৮৬.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) 64√3 বর্গ মি.
  2. খ) 192 বর্গ মি.
  3. গ) 64 বর্গ মি.
  4. ঘ) 32√3 বর্গ মি.
সঠিক উত্তর:
ক) 64√3 বর্গ মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) 64√3 বর্গ মি.
ব্যাখ্যা

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল (√3/4)a²
এখন, প্রশ্নোক্ত সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য a = 16 মিটার।
সুতরাং, ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4) X (16)2
= (√3/4) X 16 X 16
= 64√3

৮৭.
১৮২° কোণ একটি-
  1. ক) সূক্ষ্মকোণ
  2. খ) স্থুলকোণ
  3. গ) সম্পূরক কোন
  4. ঘ) প্রবৃদ্ধ কোণ
সঠিক উত্তর:
ঘ) প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
১৮০ ডিগ্রি এর চেয়ে বড় এবং ৩৬০ ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। সংজ্ঞা অনুসারে, ১৮২° কোণ একটি প্রবৃদ্ধ কোণ।
৮৮.
p + (1/p) = 4 হলে p4 + (1/p4) = কত?
  1. ক) 194
  2. খ) 119
  3. গ) 147
  4. ঘ) 149
সঠিক উত্তর:
ক) 194
উত্তর
সঠিক উত্তর:
ক) 194
ব্যাখ্যা

দেওয়া আছে,
p + 1/p = 4
এখন,
p4 + (1/p4)
= (p2 + 1/p2)2 - 2.p2.1/p2
= [(p + 1/p)2 - 2.p.1/p]2 - 2
= [42 - 2]2 - 2
= [16 - 2]2 - 2
= 142 - 2
= 196 - 2
= 194
∴ p4 + (1/p4) = 194

৮৯.
 ১+৩+৫+ ………. +৩১ = কত?
  1. ক) ২৫৬
  2. খ) ২৫৫
  3. গ) ২৫৪
  4. ঘ) ২৫২
অনির্ধারিত
ব্যাখ্যা

স্বাভাবিক সংখ্যার বর্গের ধারাঃ ১ + ২ + ৩ + ৪ + ৫ + ............ + n
ধারাটির সমষ্টি = [n(n+১)(২n+১)]/৬
এখন, প্রশ্নোক্ত ধারাটি,
+৩+৫+ ………. +৩১
= (১ + ২ + ৩ + ৪ + ৫ + ......... + ৩১) - (২ + ৪ + ৬ + ...... + ৩০)
= (১ + ২ + ৩ + ৪ + ৫ + ......... + ৩১) - ২ (১ + ২ + ৩ + ......... + ১৫)
= [৩১(৩১ + ১)(২ X ৩১ + ১)]/৬ - ৪ X [১৫(১৫+১)(২X১৫ + ১)]/৬
= ১০৪১৬ - ৪৯৬০
= ৫৪৫৬
অর্থাৎ অপশন গুলোতে সঠিক উত্তর নেই। তাই প্রশ্নটি বাতিল করা হলো।
ধারাটিতে বর্গ না থাকলে ধারাটির সমষ্টি হবে ২৫৬।
অর্থাৎ ধারাটি এমন হলে- ১+৩+৫+৭ ......... + ৩১
সমষ্টি = [(প্রথম পদ + শেষ পদ)/২] X পদসংখ্যা
= [(১+৩১)/২] X ১৬
= ২৫৬
বুঝাই যাচ্ছে প্রশ্নকর্তা বর্গ ছাড়াই প্রশ্নটি করতে চেয়েছিলেন, কিংবা ইচ্ছাকৃত ভাবেই ভুলটি করেছিলেন পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। প্রশ্নটি প্রথম এসেছিল ২৪ তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায়। আর বিসিএসের প্রতিটি পরীক্ষায় এরকম কিছু প্রশ্নে বিভ্রান্তি থাকে। তাই এসব প্রশ্নে সময় নষ্ট না করে, দ্রুত স্কিপ করে পরের প্রশ্নে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এই সব বিভ্রান্তিকর প্রশ্নে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। :) ভুল প্রশ্ন তো সবার জন্যই ভুল। তাই না?

৯০.
ab = কত?
  1. ক) {(a+b)2}/2 - {(a-b)2/2}
  2. খ) {(a+b)/2}2 - {(a-b)/2}2
  3. গ) (a2+b2)/2 - (a2 - b2)/2
  4. ঘ) {(a+b)/2}2 + {(a-b)/2}2
সঠিক উত্তর:
খ) {(a+b)/2}2 - {(a-b)/2}2
উত্তর
সঠিক উত্তর:
খ) {(a+b)/2}2 - {(a-b)/2}2
ব্যাখ্যা
4ab = (a+b)2 - (a-b)2
ab = {(a+b)/2}2 - {(a-b)/2}2
৯১.
কোনো ত্রিভুজের দুইটি কোণ ২০° ও ৭০° হলে ত্রিভুজটি কোন ধরনের?
  1. ক) সমবাহু
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) সমকোণী
  4. ঘ) স্থুলকোণী
সঠিক উত্তর:
গ) সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
গ) সমকোণী
ব্যাখ্যা

ত্রিভুজটির অপর কোণ ১৮০° - (২০° + ৭০°) = ৯০°
∴ ত্রিভুজটি সমকোণী।

৯২.
x2−11x+3 এবং x3−4x2−2x−15 বীজগাণিতিক রাশি দুইটির গ.সা. গু কত?
  1. ক) x - 6
  2. খ) x - 5
  3. গ) x2+x+3
  4. ঘ) x2−x+3
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নে ভুল আছে। প্রথম রাশির 3 এর স্থলে 30 হলে সঠিক উত্তর x - 5 হতো।
১ম রাশি = x2−11x+30 = (x-5) (x-6)
এবং ২য় রাশি = x3−4x2−2x−15 = (x-5) (x2+x+3)
∴ গ.সা.গু = (x - 5)

৯৩.
গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম শতকরা কতভাগ বাড়ল বা কমল?
  1. ক) ৬(১/৪)% বেড়েছে
  2. খ) ৪(১/২)% কমেছে
  3. গ) ৬(১/৪)% কমেছে
  4. ঘ) ৪(১/৪)% বেড়েছে
সঠিক উত্তর:
গ) ৬(১/৪)% কমেছে
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬(১/৪)% কমেছে
ব্যাখ্যা

২৫% - ২৫% + [(২৫%)(-২৫%)]/১০০
= -৬২৫%/১০০
= - ৬(১/৪)%
∴ ৬(১/৪)% কমেছে।

৯৪.
দুধে যে শর্করা থাকে তাকে কি বলে?
  1. ক) ফ্রুকটোজ
  2. খ) ল্যাকটোজ
  3. গ) এমাইলেজ
  4. ঘ) গ্যালাকটোজ
সঠিক উত্তর:
খ) ল্যাকটোজ
উত্তর
সঠিক উত্তর:
খ) ল্যাকটোজ
ব্যাখ্যা

শর্করার শ্রেণীবিভাগঃ
১. এক অণু বিশিষ্ট শর্করা -- গ্লুকোজ
উৎসঃ ফলের রস, মধু ইত্যাদি
২. দুই অণু বিশিষ্ট শর্করা -- সুক্রোজ, ল্যাকটোজ
উৎসঃ চিনি ও দুধ
৩. বহু অণু বিশিষ্ট শর্করা -- শ্বেতসার, গ্লাইকোজেন
উৎসঃ চাল, আটা, আলু, সবুজ পাতা, শাকসবজি
উৎসঃ নবম-দশম শ্রেণীঃ জীব বিজ্ঞান বই (উন্মুক্ত)

৯৫.
উচ্চ রক্তচাপের জন্যে দায়ী কোনটি?
  1. ক) থাইরয়েড গ্রন্থি
  2. খ) পিটুইটারী গ্রন্থি
  3. গ) অ্যাড্রিনালিন গ্রন্থি
  4. ঘ) অগ্ন্যাশয়
সঠিক উত্তর:
গ) অ্যাড্রিনালিন গ্রন্থি
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যাড্রিনালিন গ্রন্থি
ব্যাখ্যা

বর্তমান যুগে প্রতিটি মানুষই মানসিক চাপে দিন পার করছেন। মানসিক চাপের কারণে ‘অ্যাড্রেনাল’ গ্রন্থি থেকে নিঃসৃত হয় এমন হরমোন (এড্রেনালিন হরমোন) যা রক্তচাপ বাড়িয়ে দেয়।
কিছু কিছু রোগের কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া গেলে একে বলা হয় সেকেন্ডারি হাইপারটেনশন। এই কারণগুলোর মধ্যে কয়েকটি হলো:
১) কিডনির রোগ।
২) অ্যাড্রেনাল গ্রন্থি ও পিটুটারি গ্রন্থির টিউমার।
৩) ধমনীর বংশগত রোগ।
৪) গর্ভধারণ অবস্থায় অ্যাকলাম্পসিয়া ও প্রিঅ্যাকলাম্পসিয়া হলে।
৫) অনেক দিন ধরে জন্মনিয়ন্ত্রণের বড়ির ব্যবহার। স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ এবং ব্যথা নিরামক কিছু কিছু ওষুধ খেলে।
লেখক: অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, ডিন, মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

পাঠ্য বই, বিভিন্ন পত্র-পত্রিকা, আন্তর্জাতিক বিভিন্ন নির্ভরযোগ্য রেফারেন্স অনুযায়ী উচ্চ রক্ত চাপ সৃষ্টিতে অ্যাড্রেনাল গ্রন্থি ও পিটুটারি গ্রন্থি উভয়েরই প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভূমিকা আছে। তবে 'অ্যাড্রেনাল গ্রন্থি' থেকে নিঃসৃত 'অ্যাড্রেনালিন হরমোন' প্রত্যক্ষ ভাবে উচ্চ রক্ত চাপ সৃষ্টির জন্য দায়ী। তাই বেস্ট অলটারনেটিভ হিসেবে 'অ্যাড্রেনাল গ্রন্থি' বা, 'এড্রেনালিন হরমোন' -ই সঠিক উত্তর।

সূত্রঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৯৬.
ব্যাকটেরিয়া বসবাস করে-
  1. ক) স্থলে
  2. খ) জলে
  3. গ) বাতাসে
  4. ঘ) সর্বত্র
সঠিক উত্তর:
ঘ) সর্বত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সর্বত্র
ব্যাখ্যা
ব্যাকটেরিয়া মাটিতে, পানিতে, বাতাসে, জীবদেহের বাইরে এবং ভেতরে বাস করে। এমনকি মানুষের অন্ত্রেও ব্যাকটেরিয়া বাস করে। যেমন- Escherichia coli। এরা আমাদেরকে ভিটামিন বি-কমপ্লেক্স সরবরাহ করে। মাটি বা পানি যেখানে জৈব পদার্থ বেশি, ব্যাকটেরিয়ার সংখ্যাও সেখানে বেশি। জৈবসমৃদ্ধ আবাদি মাটিতে ব্যাকটেরিয়ার সংখ্যা সবচেয়ে বেশি। তবে বায়ুস্তরের সবচেয়ে উঁচুতে ব্যাকটেরিয়া থাকে না।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৯৭.
শব্দ উৎপত্তির কারণ কি?
  1. ক) বস্তুর কম্পন
  2. খ) বস্তুর তাপমাত্রা
  3. গ) প্রতিধ্বনি
  4. ঘ) শব্দ তরঙ্গ
সঠিক উত্তর:
ক) বস্তুর কম্পন
উত্তর
সঠিক উত্তর:
ক) বস্তুর কম্পন
ব্যাখ্যা
শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ কারন বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয় এবং সেটি সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের দরকার হয়। এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ কারন এই তরঙ্গের প্রবাহের দিক ও কম্পনের দিক একই। উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।
৯৮.
আকাশে রংধনু সৃষ্টির কারণ-
  1. ক) বায়ুস্তর
  2. খ) বৃষ্টির কণা
  3. গ) তুষার কণা
  4. ঘ) ধুলিকণা
সঠিক উত্তর:
খ) বৃষ্টির কণা
উত্তর
সঠিক উত্তর:
খ) বৃষ্টির কণা
ব্যাখ্যা
রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করার মাধ্যমে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সৃষ্টি করে বলে আমরা রংধনু দেখতে পাই। উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই।
৯৯.
রক্তের লোহিত কণিকার কাজ হলো-
  1. ক) অক্সিজেন বহন করা
  2. খ) নাইট্রোজেন বহন করা
  3. গ) কার্বন ডাই-অক্সাইড বহন করা
  4. ঘ) রোগ প্রতিরোধ করা
সঠিক উত্তর:
ক) অক্সিজেন বহন করা
উত্তর
সঠিক উত্তর:
ক) অক্সিজেন বহন করা
ব্যাখ্যা
রক্ত কণিকার মধ্যে লোহিত রক্ত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি। এটি শ্বাসকার্যে অক্সিজেন (O2) পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না, দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল। এর গড় আয়ু ১২০ দিন। লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়। সূত্রঃ জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি।
১০০.
কোন বর্ণের বস্তুর তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি?
  1. ক) সাদা
  2. খ) নীল
  3. গ) লাল
  4. ঘ) কালো
সঠিক উত্তর:
ঘ) কালো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কালো
ব্যাখ্যা
গ্রীষ্মকালে সাদা রঙের জামা অধিক আরামদায়ক কারণ সাদা রঙের জামার তাপ শোষণ ক্ষমতা কম। অন্যদিকে, কালো রঙের জামার তাপ শোষণ ক্ষমতা বেশি, তা গ্রীষ্মকালে ততটা আরামদায়ক হয় না। সূত্রঃ পদার্থবিজ্ঞান (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।