পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৮৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮৮
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ৬ মান বণ্টন: ১. বাংলা - ২৫ ২. ইংরেজি - ২৫ ৩. গণিত ও বিজ্ঞান - ২৫ ৪. সাধারণ জ্ঞান - ২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৮৮ প্রশ্ন

.
"ধাইমা > দাইমা" - এটি কোন প্রকার ধ্বনি পরিবর্তন?
  1. অন্তর্হতি
  2. ব্যঞ্জনবিকৃতি
  3. অভিশ্রুতি
  4. বিষমীভবন
সঠিক উত্তর:
ব্যঞ্জনবিকৃতি
উত্তর
সঠিক উত্তর:
ব্যঞ্জনবিকৃতি
ব্যাখ্যা

ব্যঞ্জনবিকৃতি:
- শব্দ-মধ্যে কোনাে কোনাে সময় কোনাে ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি।

যেমন:
- কবাট > কপাট,
- ধােবা > ধােপা,
- ধাইমা > দাইমা,
- শাক > শাগ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
কোনটি অনুকার দ্বিত্ব?
  1. হাতে হাতে
  2. কবি কবি
  3. ঠুকঠুক
  4. বুঝে-সুঝে
সঠিক উত্তর:
বুঝে-সুঝে
উত্তর
সঠিক উত্তর:
বুঝে-সুঝে
ব্যাখ্যা

• অনুকার দ্বিত্ব:
- পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, শ প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়।

যেমন:
- বুঝে-সুঝে,
- অল্পস্বল্প,
- বুদ্ধিশুদ্ধি,
- গুটিশুটি,
- অঙ্ক-টঙ্ক,
- আম-টাম।

অন্যদিকে:
পুনরাবৃত্ত দ্বিত্ব - হাতে হাতে; কবি কবি।
ধ্বন্যাত্মক দ্বিত্ব - ঠুকঠুক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১সংস্করণ)।

.
'মজুরি' - কোন ভাষা হতে আগত?
  1. তৎসম
  2. আরবি
  3. ফারসি
  4. দেশি
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা

• 'মজুরি' - 'ফারসি' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- পারিশ্রমিক।

ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ:
গ্রেফতার, দারোগা, সাদা, আসমান, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
"চিনিপাতা" - কোন সমাস সাধিত শব্দ?
  1. কর্মধার‍য় সমাস 
  2. তৎপুরুষ সমাস
  3. দ্বন্দ্ব সমাস 
  4. বহুব্রীহি সমাস 
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
ব্যাখ্যা

• তৎপুরুষ সমাস:
সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লােপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।

⇒ বিভক্তি লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
- দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত।
- ছেলেকে ভুলানাে = ছেলে-ভুলানাে।

⇒ সন্নিহিত অনুসর্গ লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
- মধু দিয়ে মাখা = মধুমাখা।
- চিনি দিয়ে পাতা = চিনিপাতা।

⇒ কিছু ক্ষেত্রে বিভক্তি লােপ পায় না, এসব তৎপুরুষ সমাসের নাম অলুক তৎপুরুষ। যেমন-
- গরুর গাড়ি = গরুরগাড়ি।
- তেলে ভাজা = তেলেভাজা।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

.
'খবর' এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. সমাচার
  2. তথ্য
  3. বৃত্তান্ত
  4. সুবাদ
সঠিক উত্তর:
সুবাদ
উত্তর
সঠিক উত্তর:
সুবাদ
ব্যাখ্যা

• 'খবর' এর প্রতিশব্দ:
- সংবাদ,
- বার্তা,
- তথ্য,
- সমাচার,
- বিবরণ,
- বৃত্তান্ত,
- খোঁজখবর।

অন্যদিকে,
• 'খ্যাতি' এর প্রতিশব্দ: সুবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'জন্মই আমার আজন্ম পাপ' কোন ধরনের রচনা?
  1. প্রবন্ধ 
  2. কবিতা 
  3. উপন্যাস 
  4. নাটক
সঠিক উত্তর:
কবিতা 
উত্তর
সঠিক উত্তর:
কবিতা 
ব্যাখ্যা

• 'জন্মই আমার আজন্ম পাপ':
- এটি দাউদ হায়দার রচিত কবিতা।
- এটি তাঁর 'জন্মই আমার আজন্ম পাপ' কাব্যগ্রন্থের কবিতা।

জন্মই আমার আজন্ম পাপ,
--- দাউদ হায়দার

জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি
সন্ত্রাসের ঝাঁঝালো দিনে বিবর্ণ পত্রের মত হঠাৎ ফুৎকারে উড়ে যাই
পালাই পালাই সুদূরে
চৌদিকে রৌদ্রের ঝলক
বাসের দোতলায় ফুটপাতে রুটির দোকানে দ্রুতগামী
নতুন মডেলের
চকচকে বনেটে রাত্রির জমকালো আলো
ভাংগাচোরা চেহারার হদিস
ক্লান্ত নিঃশব্দে আমি হেঁটে যাই
পিছনে ঝাঁকড়া চুলওয়ালা যুবক।

• দাউদ হায়দার:
- ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, পাবনার দোহার নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। 
- তিনি মূলত লেখক। 

• তাঁর প্রকাশিত গ্রন্থ:
- জন্মই আমার আজন্ম পাপ,
- এই শাওনে এই পরবাসে,
- আমি ভাল আছি তুমি,
- পাথরের পুঁথি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; 'জন্মই আমার আজন্ম পাপ', দাউদ হায়দার।

.
'জমিলা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
  1. পল্লীসমাজ
  2. পদ্মানদীর মাঝি
  3. লালসালু
  4. সূর্য দীঘল বাড়ী
সঠিক উত্তর:
লালসালু
উত্তর
সঠিক উত্তর:
লালসালু
ব্যাখ্যা

‘লালসালু’ উপন্যাস:
• ‘লালসালু’ সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত উপন্যাস। ১৯৪৮ সালে কলকাতা থেকে গ্রন্থাকারে প্রকাশিত।
• এই উপন্যাসে একদিকে যেমন বাংলার গ্রামজীবনের বাস্তব প্রকৃতি ধরা পড়েছে তার সৌন্দর্য, মাধুর্য ও কঠোরতা নিয়ে; তেমনই রূপায়িত হয়েছে অসংখ্য গ্রামীণ মানুষের জীবন।
• ধর্ম ব্যবসায়ী মজিদ অর্থ ও প্রভাব বৃদ্ধির সঙ্গে অল্পবয়সী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে। সে গ্রামের মোড়লদেরও প্রভাবিত করে। পাশের গ্রামে অন্য পিরের আগমন হলে, নিজের দাপট খর্ব হবে বিবেচনায়, তাকে মারধর দিয়ে উচ্ছেদ করে। 
• তবে স্বল্পবয়সী স্ত্রী জমিলা কর্তৃক মজিদ লাঞ্ছিত হয়। উপন্যাসে জমিলা বিদ্রোহিণী, প্রতিবাদের প্রতীক।
• 'লালসালু'র একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস।
• ঔপন্যাসিক ধর্মব্যবসায়ীদের উপলক্ষ করে লিখেছেন: 'খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে।'
• উপন্যাসটি 'Tree Without Roots' নামে ইংরেজিতে অনূদিত হয়ে (১৯৬৭) খ্যাতি অর্জন করে।
• ওয়ালীউল্লাহর পত্নী অ্যান মেরির ‘লালসালু'র ফরাসি অনুবাদের নাম- ল্য অরবরে সামস মায়েমে (১৯৬১)।

• উল্লেখযোগ্য চরিত্র:
- মজিদ, খালেক ব্যাপারি, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা প্রমুখ।
 
------------------------- 
⇒ সৈয়দ ওয়ালীউল্লাহ:
- সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন। 
- পিতা সৈয়দ আহমদউল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা।
- তাঁর প্রকাশিত প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’। এটি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়।
- তারঁ রচিত প্রথম উপন্যাস ‘লালসালু’ (১৯৪৮)।
- মিসেস মেরি ওয়ালীউল্লা‘র প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন।
- পরবর্তীতে এটি Tree Without Roots নামে ইংরেজিতেও অনুদিত হয়।

• তাঁর রচিত উপন্যাস:
- লালসালু,
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।

• তাঁর রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- উজান মৃত্যু।
---------------
অন্যদিকে, 
• পদ্মানদীর মাঝি উপন্যাসের চরিত্র:
- কুবের, কপিলা, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিয়া ইত্যাদি।

- ‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাসের চরিত্র:
- জয়গুণ, হাস্য, মায়মুন, শফি, ডা. রমেশ চক্রবর্তী, মোড়ল গদু।

• ‘পল্লীসমাজ’ উপন্যাসের প্রধান চরিত্র:
- রমা, রমেশ, বেণী, বলরাম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।

.
মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি কোনগুলো?
  1. ব, ত
  2. থ, ধ
  3. স, ট
  4. জ, শ
সঠিক উত্তর:
থ, ধ
উত্তর
সঠিক উত্তর:
থ, ধ
ব্যাখ্যা

• মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি- থ, ধ।

• ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী বিভাজন:
ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়: অল্পপ্রাণ ও মহাপ্রাণ।

• অল্পপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলােকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন- প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

• মহাপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলােকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন- ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

.
"সুন্দরবনে বাঘের ভয় আছে।" - নিম্নরেখ শব্দটি কোন কারকের উদাহরণ?
  1. কর্মকারক
  2. করণ কারক
  3. অধিকরণ কারক
  4. অপাদান কারক
সঠিক উত্তর:
অধিকরণ কারক
উত্তর
সঠিক উত্তর:
অধিকরণ কারক
ব্যাখ্যা

• অধিকরণ কারক:
- ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
- অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।
----------------------------------------
• "সুন্দরবনে বাঘের ভয় আছে।" - বাক্যের ক্রিয়াকে 'কোথায়' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'সুন্দরবনে'।
তাই,
'সুন্দরবনে' - শব্দটি অধিকরণ কারকের উদাহরণ।  
 
উৎস:
- মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১০.
অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে কোন ক্রিয়া গঠন করে?
  1. সংযোগ ক্রিয়া
  2. নাম ক্রিয়া
  3. যৌগিক ক্রিয়া
  4. প্রযোজক ক্রিয়া
সঠিক উত্তর:
যৌগিক ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
যৌগিক ক্রিয়া
ব্যাখ্যা

• যৌগিক ক্রিয়া:
অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলে।

যেমন:
মরে যাওয়া, কমে আসা, এগিয়ে চলা, হেসে ওঠা, উঠে পড়া, পেয়ে বসা, সরে দাঁড়ানাে, বেঁধে দেওয়া, বুঝে নেওয়া, বলে ফেলা, করে তােলা, চেপে রাখা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১১.
বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে?
  1. পালি 
  2. কেন্তুম
  3. সংস্কৃত
  4. পূর্ব ভারতীয় প্রাকৃত
সঠিক উত্তর:
পূর্ব ভারতীয় প্রাকৃত
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব ভারতীয় প্রাকৃত
ব্যাখ্যা

• বাংলা ভাষার জন্ম পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে।

• বাংলা ভাষা:
- বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা।
- পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো-ইউরোপীয়, চীনা-তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় প্রভৃতি ভাষা-পরিবারে ভাগ করা হয়ে থাকে।
- বাংলা ভাষা 'ইন্দো-ইউরোপীয়' ভাষা-পরিবারের সদস্য।
- ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে।
- এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে, সেগুলো হলো: ইন্দো-ইউরোপীয় → ইন্দো-ইরানীয় → ভারতীয় আর্য → প্রাকৃত → বাংলা।
- আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।
- বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন 'চর্যাপদ'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১২.
কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না?
  1. অর্থভেদে
  2. বচনভেদে
  3. বর্ণনাভেদে
  4. কালভেদে
সঠিক উত্তর:
বচনভেদে
উত্তর
সঠিক উত্তর:
বচনভেদে
ব্যাখ্যা

ক্রিয়াপদ:
ক্রিয়ামূল অর্থাৎ ধাতুর সঙ্গে কাল সময় ও পুরুষ জ্ঞাপক (ক্রিয়া) বিভক্তিযোগে ক্রিয়াপদ গঠিত হয়।

ক. পুরুষভেদে ক্রিয়ার রূপের পার্থক্য দেখা যায়।
যেমন:
- আমি যাই।
- তুমি যাও।
- আপনি যান।
- সে যায়। তিনি যান। (সাধারণ ভবিষ্যৎ কালে নাম পুরুষ ও মধ্যম পুরুষের রূপ অভিন্ন।)

খ. বচনভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয় না।
যেমন:
- আমি (বা আমরা) যাই।
- তুমি (বা তোমরা) যাও।
- সে (বা তারা) যায়।

গ. সাধারণ, সম্ভ্রমাত্মক, তুচ্ছার্থকভেদে মধ্যম ও নাম পুরুষের ক্রিয়ার রূপের পার্থক্য হয় হয়ে থাকে (উত্তম পুরুষের হয় না)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।

১৩.
বিদেশি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ- 
  1. ঘরামি
  2. থালা
  3. ডাক্তারখানা
  4. বাঘা
সঠিক উত্তর:
ডাক্তারখানা
উত্তর
সঠিক উত্তর:
ডাক্তারখানা
ব্যাখ্যা

• "ডাক্তার + খানা = ডাক্তারখানা" - বিদেশি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ।

---------------------------
• বাংলা ভাষায় তিন প্রকার তদ্ধিত প্রত্যয় রয়েছে ।
যথা:
• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
সংস্কৃত শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেসব প্রত্যয় কে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন: অণু + ইক = আণবিক; পুষ্প + ইত = পুষ্পিত।

• বাংলা তদ্ধিত প্রত্যয়:
সংস্কৃত ও বিদেশি প্রত্যয় বাদে বাংলা ভাষার সকল তদ্ধিত প্রত্যয় বাংলা তদ্ধিত প্রত্যয়।
যেমন: থাল + আ = থালা; চোর + আই = চোরাই; বাঘ + আ = বাঘা; ঘর + আমি = ঘরামি ।

• বিদেশি তদ্ধিত প্রত্যয়:
শব্দের পরে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন: মুসাফির + খানা = মুসাফিরখানা; বিবি + আনা = বিবিয়ানা; ডাক্তার + খানা = ডাক্তারখানা।

উৎস : প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

১৪.
'আশ্চর্য' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. আ + চর্য
  2. আশ + চর্য
  3. আশঃ + অর্য
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
আ + চর্য
উত্তর
সঠিক উত্তর:
আ + চর্য
ব্যাখ্যা

• 'আশ্চর্য' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = আ + চর্য।
- এটি নিপাতনে সন্ধি বিচ্ছেদের উদাহরণ।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ:
- বন্‌ + পতি = বনস্পতি,
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- পর্‌ + পর = পরস্পর,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক্‌ + দশ = একাদশ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৫.
কোন সাহিত্যিক কখনো উপন্যাস রচনা করেননি?
  1. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
  2. বলাইচাঁদ মুখোপাধ্যায় 
  3. বিষ্ণু দে
  4. বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
বিষ্ণু দে
উত্তর
সঠিক উত্তর:
বিষ্ণু দে
ব্যাখ্যা

• কখনো উপন্যাস রচনা করেননি বিষ্ণু দে।

• বিষ্ণু দে:
- বিষ্ণু দে ছিলেন কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী।
- ১৯০৯ সালের ১৮ জুলাই  কলকাতার পটলডাঙ্গায় তাঁর জন্ম।
- বিষ্ণু দে ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম ছিলেন।
- তিনি মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ ছিলেন।
- তাঁর কবিতায় টি.এস এলিয়টের কবিতার প্রভাব রয়েছে।
- বিষ্ণু দে ‘পরিচয়’ পত্রিকায় (১৯৩১ থেকে ১৯৪৭ পর্যন্ত) সম্পাদকের দায়িত্ব পালন করেন। এবং তাঁর প্রকাশিত অপর পত্রিকা হচ্ছে ‘সাহিত্যপত্র’।
 
• তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো হল:
- উর্বশী ও আর্টেমিস,
- চোরাবালি,
- সাত ভাই চম্পা,
- নাম রেখেছি কোমল গান্ধার,
- তুমি শুধু পঁচিশে বৈশাখ ইত্যাদি।
 
• তাঁর রচিত প্রবন্ধ:
- রুচি ও প্রগতি,
- সাহিত্যের ভবিষ্যৎ,
- রবীন্দ্রনাথ ও শিল্প সাহিত্যে আধুনিকতার সমস্যা।
 
• অনুবাদ সাহিত্য:
- এলিয়টের কবিতা।

অন্যদিকে,
• বুদ্ধদেব বসু রচিত কয়েকটি উপন্যাস:
- তিথিডোর,
- সাড়া,
- সানন্দা।

• বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত উল্লেখযোগ্য উপন্যাস-
- তৃণখণ্ড,
- জঙ্গম,
- অগ্নি,
- স্থাবর,
- পঞ্চপর্ব,
- নবদিগন্ত।

•  সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাসগ্রন্থ:
- কণ্ঠমালা, 
- মাধবীলতা, 
- জলপ্রতাপ চাঁদ ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

১৬.
'ব্যয়কুণ্ঠ' বলতে বোঝায়- 
  1. ব্যয় করেন না যিনি 
  2. বহু ব্যয় করেন যিনি 
  3. ঋণশোধে অসমর্থ
  4. অধিক ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি
সঠিক উত্তর:
অধিক ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি
উত্তর
সঠিক উত্তর:
অধিক ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি
ব্যাখ্যা

• 'অধিক ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি' এর বাক্য সংকোচন - ব্যয়কুণ্ঠ।

অর্থ্যাৎ, 
'ব্যয়কুণ্ঠ' বলতে বোঝায় — অধিক ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি।

উল্লেখ্য,
• ঋণশোধে অসমর্থ - দেউলিয়া।

এমন কিছু বাক্য সংকোচন:
• ঋষির ন্যায় - ঋষিকল্প, 
• ঋণ নেয় যে - অধমর্ণ, 
• ঋণ দেয় যে' এর এক কথায় প্রকাশ- 'উত্তমর্ণ'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৭.
'ইদানীন্তন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. চিরন্তন
  2. আকুঞ্চন
  3. তদানীন্তন
  4. অবচেতন
সঠিক উত্তর:
তদানীন্তন
উত্তর
সঠিক উত্তর:
তদানীন্তন
ব্যাখ্যা

• 'ইদানীন্তন' এর বিপরীত শব্দ - তদানীন্তন।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• 'আকস্মিক' - চিরন্তন।
• 'উৎকর্ষ' - অপকর্ষ।
• 'আকুঞ্চন' - প্রসারণ।
• 'চেতন' - 'অবচেতন'। 
• 'গৃহী' - সন্ন্যাসী।
• 'বর্জন' - গ্রহণ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৮.
শুদ্ধ বানান -
  1. আরাম্ভ
  2. অপরাহ্ণ
  3. জাজ্জ্বল্যমান
  4. আশ্বস্থ
সঠিক উত্তর:
অপরাহ্ণ
উত্তর
সঠিক উত্তর:
অপরাহ্ণ
ব্যাখ্যা

• শুদ্ধ বানান: অপরাহ্ণ।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, বিকেল।

অন্যদিকে,
• অশুদ্ধ বানান - আরাম্ভ।
শুদ্ধ বানান: আরম্ভ।
অর্থ: শুরু।

• অশুদ্ধ বানান - 'জাজ্জ্বল্যমান'।
- এর শুদ্ধ বানান - 'জাজ্বল্যমান'।
এর অর্থ:
- অতিশয় উজ্জ্বল।

• অশুদ্ধ বানান - আশ্বস্থ।
- এর শুদ্ধ বানান - আশ্বস্ত।
শব্দের অর্থ:
- ভরসাপ্রাপ্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৯.
'বিশ শতকের বাঙালী' গ্রন্থের লেখক কে?
  1. আহমদ ছফা
  2. নীলিমা ইব্রাহিম
  3. আহমদ শরীফ
  4. বদরুদ্দীন ওমর
সঠিক উত্তর:
আহমদ শরীফ
উত্তর
সঠিক উত্তর:
আহমদ শরীফ
ব্যাখ্যা

• 'বিশ শতকের বাঙালী' গ্রন্থের রচয়িতা আহমদ শরীফ। 
- এটি একটি প্রবন্ধগ্রন্থ।  

• আহমদ শরীফ রচিত অন্যান্য প্রবন্ধগ্রন্থ:
- বিশ শতকের বাঙালি,
- বিচিত চিন্তা,
- স্বদেশ অন্বেষা,
- স্বদেশ চিন্তা,
- সাহিত্য সংস্কৃতি চিন্তা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২০.
"অগ্রনায়ক; দুর্নাম" - শব্দে মূর্ধন্য 'ণ' হয়নি কেন?
  1. ট-বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য 'ণ' হয় না।
  2. ঋ, র, ষ – এর পরে মূর্ধন্য 'ণ' হয় না।
  3. সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য 'ণ' হয় না।
  4.  ত-বর্গীয় বর্ণের সঙ্গে মূর্ধন্য 'ণ' হয় না।
সঠিক উত্তর:
সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য 'ণ' হয় না।
উত্তর
সঠিক উত্তর:
সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য 'ণ' হয় না।
ব্যাখ্যা

• ণ ব্যবহারের নিয়ম:
১. ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় মূর্ধন্য 'ণ' যুক্ত হয়।
যেমন - ঘণ্টা, লুণ্ঠন, কাণ্ড ইত্যাদি।

২. ঋ, র, ষ – এর পরে মূর্ধন্য 'ণ' হয়।
যেমন - ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।

৩. ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, য, য়, ব, হ, ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়।
যেমন - কৃপণ (ঋ-কারের পরে প্, তার পরে ণ), হরিণ (র-এর পরে ই, তার পরে ণ, অর্পণ (র্ + প + অ+ণ্‌), লক্ষণ (ক্+ ষ্‌ + অ + ণ্‌)।
এরূপ - রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি।

৪. কতকগুলো শব্দে স্বভাবতই 'ণ' হয়।
- চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থাণু ,গুণ, পুণ্য, বেণী, ফণী, অণু , বিপণি, গণিকা, আপণ, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পাণি, গৌণ, কোণ, ভাণ, পণ, শাণ, চিক্কণ, নিক্কণ, তূণ, কফণি (কনুই), বণিক, গুণ, গণনা, পিণাক, পণ্য, বাণ।

৫. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে 'ন' হয়।
যেমন - ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক

৬. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত 'ন' কখনো 'ণ' হয় না, 'ন' হয়।
যেমন - অন্ত, গ্রন্থ, ক্রন্দন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২১.
'সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা নয় কোনটি?
  1. সিন্দবাদ
  2. হাবেদা মরুরকাহিনী
  3. পাঞ্জেরি
  4. দরিয়ার শেষ রাত্রি
সঠিক উত্তর:
হাবেদা মরুরকাহিনী
উত্তর
সঠিক উত্তর:
হাবেদা মরুরকাহিনী
ব্যাখ্যা

ফররুখ আহমদ:
- ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
- ‘সাত সাগরের মাঝি’ ফররুখ আহমদ রচিত শ্রেষ্ঠ এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।
- ফররুখ আহমদ তাঁর বিখ্যাত কাহিনী কাব্য 'হাতেমতায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৬ সালেই 'পাখির বাসা' শিশুতোষের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
- ‘মুহূর্তের কবিতা’ ফররুখ আহমদ রচিত একটি সনেট সংকলন।

‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থ:
- ফররুখ আহমদ রচিত 'পাঞ্জেরি' কবিতাটি ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
- মুসলিম জাগরণের কবি ফররুখ আহমদ রচিত প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’ ১৯৪৪ সালে প্রকাশিত হয়।
- ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থে মোট ১৯ টি কবিতা আছে। সাত সাগরের মাঝি নামে একটি কবিতা আছে গ্রন্থের সর্বশেষে।

এই কাব্যগ্রন্থের অন্যান্য উল্লেখযোগ্য কবিতা: 
- সিন্দবাদ, পাঞ্জেরি, তুফান, লাশ, আউলাদ, দরিয়ার শেষরাত্রি ইত্যাদি।

অন্যদিকে, 
হাবেদা মরুরকাহিনী- ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ। এটি ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা নয়।

ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থসমূহ হলো:
- সাত সাগরের মাঝি,
- সিরাজাম মুনীরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- সিন্দাবাদ,
- হাতেমতায়ী,
- নতুন লেখা,
- হাবেদা মরুরকাহিনী

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২২.
'পট্ট' শব্দের অর্থ কী?
  1. শীর্ষদেশ
  2. পটভূমি
  3. উপঢৌকন
  4. সিংহাসন
সঠিক উত্তর:
সিংহাসন
উত্তর
সঠিক উত্তর:
সিংহাসন
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'পট্ট' শব্দের অর্থ-
- পীঠ; পিঁড়ি; সিংহাসন; ফলক। 
- রাজকীয় সনদ। 
- পাট; রেশমাদি।
----------------
• আরো কিছু গুরুত্বপুর্ণ শব্দার্থ: 
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর। 
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।
- পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী।
- 'সলিল' শব্দের অর্থ - 'জল'।
- 'খগ' শব্দের অর্থ - পাখি।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৩.
‘পঙ্কজ’ - কোন ধরনের শব্দ?
  1. মৌলিক
  2. রূঢ়ি
  3. যৌগিক
  4. যোগরূঢ়
সঠিক উত্তর:
যোগরূঢ়
উত্তর
সঠিক উত্তর:
যোগরূঢ়
ব্যাখ্যা

• যোগরূঢ় শব্দ:
- সমাসবদ্ধ অথবা একাধিক শব্দ বা ধাতুর দ্বারা নিষ্পন্ন শব্দ যখন কোনো আপেক্ষিক অর্থ না বুঝিয়ে অন্য বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন:
- ‘পঙ্কজ’ শব্দের আপেক্ষিক অর্থ হলো যা পঙ্কে জন্মে তা, অর্থাৎ শৈবাল, পদ্মফুল, কেঁচো প্রভৃতি।
- কিন্তু,
'পঙ্কজ' বললে শুধু পদ্মফুলকেই বোঝায়। কাজেই ‘পঙ্কজ’ যোগরূঢ় শব্দ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)। 

২৪.
নিত্য স্ত্রীবাচক শব্দ-
  1. ঠাকুরন
  2. কাঙালিনী
  3. সধবা
  4. ব্যঙ্গমী
সঠিক উত্তর:
সধবা
উত্তর
সঠিক উত্তর:
সধবা
ব্যাখ্যা

• নিত্য স্ত্রীবাচক শব্দ- সধবা।

• নিত্য পুরুষবাচক শব্দ: কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচক শব্দ বলে।
যেমন,
- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

• নিত্য স্ত্রীবাচক শব্দ: কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে।
যেমন,
- এয়ো, সতীন, সৎমা, সধবা ইত্যাদি। 

অন্যদিকে,
- কাঙাল-কাঙালিনী।
- ঠাকুর - ঠাকুরন বা ঠাকুরানী।
- ব্যঙ্গমা - ব্যঙ্গমী।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।

২৫.
The doctor said to the patient, "Take plenty of water everyday."(change the narration)
  1. The doctor advised the patient to take plenty of water everyday.
  2. The doctor ordered the patient to take plenty of water everyday.
  3. The doctor said the patient to take plenty of water everyday.
  4. The doctor told the patient to take plenty of water everyday.
সঠিক উত্তর:
The doctor advised the patient to take plenty of water everyday.
উত্তর
সঠিক উত্তর:
The doctor advised the patient to take plenty of water everyday.
ব্যাখ্যা

Correct answer: The doctor advised the patient to take plenty of water everyday.
- এটি একটি Imperative sentence হওয়ায় এবং বাক্যটি উপদেশ সূচক হওয়ার কারণে এখানে "said to" এর পরিবর্তে advised বসিয়ে Indirect speech করা হয়েছে।

• Imperative Sentence- এর Direct speech কে Indirect speech এ রূপান্তর করার নিয়ম:
- Reporting verb টি আদেশ বুঝালে order/command, উপদেশ বুঝালে advise বসে,
- Inverted comma উঠে গিয়ে to বসে,
- reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত পরবর্তী অংশ অপরিবর্তিত থাকে।
- Structure: Subject + request/order/ advise/ told/ instructed + object (যদি থাকে) + to + reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।

Other Options:
খ) The doctor ordered the patient to take plenty of water everyday.
- একজন ডাক্তার রুগীকে উপদেশ দেন। তাই এখানে said to এর পরিবর্তে ordered এর ব্যবহার সঠিক নয়।

গ) The doctor said the patient to take plenty of water everyday.
 - বাক্যটি উপদেশ সূচক হওয়ার কারণে এখানে "said to" এর পরিবর্তে advised বসিয়ে Indirect speech করতে হবে। তাই এটি সঠিক নয়।

ঘ) The doctor told the patient to take plenty of water everyday.
→ এটি একটি Imperative sentence. এখানে একজন ডাক্তার রুগীকে উপদেশ দেওয়া বোঝাচ্ছে। তাই said to এর পরিবর্তে told এর ব্যবহার ভুল।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

২৬.
They accused themselves.(make it passive)
  1. They were accused by themselves.
  2. They were accused themselves.
  3. They themselves were accused.
  4. They were being accused themselves.
সঠিক উত্তর:
They were accused by themselves.
উত্তর
সঠিক উত্তর:
They were accused by themselves.
ব্যাখ্যা

Correct Answer: ক) They were accused by themselves.
- এটি একটি Reflexive object যুক্ত Active voice এর উদাহরণ।

Reflexive object যুক্ত Active voice কে Passive voice এ রূপান্তর করার নিয়ম:
- প্রদত্ত Active voice এর Subject টি অপরিবর্তিত অবস্থায় Passive voice এর Subject হিসাবে প্রথমে বসে,
- tense ও person অনুযায়ী auxiliary verb বসে,
- তারপর  মূল verb এর past participle form বসে,
- by বসে + Reflexive object টি বসে।
- They were accused by themselves.

Other Options:
খ) They were accused themselves.
→  এখানে "by" অনুপস্থিত, তাই অর্থ অসম্পূর্ণ এবং ব্যাকরণগত ভুল।

গ) They themselves were accused.
→ Reflexive object যুক্ত Active voice কে Passive voice এ রূপান্তর করার সময় মূল verb এর past participle +by বসে + Reflexive object টি বসে।

ঘ) They were being accused themselves.
→ এটি continuous tense বোঝায়, কিন্তু মূল বাক্যটি simple past, তাই ভুল।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

২৭.
The word "subterfuge" means-
  1. subtlety
  2. trickery
  3. simplicity
  4. naive
সঠিক উত্তর:
trickery
উত্তর
সঠিক উত্তর:
trickery
ব্যাখ্যা

Correct answer: trickery.

Subterfuge (noun) 
- Bangla meaning: ছল; ব্যপদেশ; চাতুরী।
- English meaning: deception by artifice or stratagem in order to conceal, escape, or evade.

Trickery (noun) 
- Bangla meaning: কপট; প্রতারণা; চাতুরি।
- English meaning: the practice of crafty underhanded ingenuity to deceive or cheat.

Other options:
ক) Subtlety
- Bangla meaning: সূক্ষ্মতা।
- English meaning: the quality or state of being subtle.

গ) Simplicity
- Bangla meaning: the state of being simple, uncomplicated, or uncompounded.
- English meaning: সহজতা; সারল্য।

ঘ) Naive
- Bangla meaning: কৌতুকজনকভাবে সরল; কাঁচা।
- English meaning: as in innocent. 

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

২৮.
Choose the correct tag question: She could scarcely understand ___________?
  1. Couldn't she
  2. Could she
  3. did she 
  4. didn't she
সঠিক উত্তর:
Could she
উত্তর
সঠিক উত্তর:
Could she
ব্যাখ্যা

Correct Answer: ক) could she
- Complete sentence: She could scarcely understand, could she?

• Tag question এর নিয়ম:
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লিখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।
- যদি কোনো auxiliary verb থাকে (যেমন: is, are, was, were, have, has, had, can, could, will, would), তবে Tag Question এ সেটিই ব্যবহার করতে হবে।
- positive বাক্যের tag করার সময় auxiliary verb এর সাথে 'not' যোগ করা হয় এবং এর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। 
- auxiliary verb না থাকলে Subject ও Tense অনুসারে do/did/does ব্যবহার করতে হয়।
- She could scarcely understand, could she? 
- Statement negative তাই, tag question টি positive হবে।

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

২৯.
"Mother does not seek her own happiness". What kind of sentence is this?
  1. Exclamatory sentence
  2. Imperative sentence
  3. Optative sentence
  4. Assertive sentence
সঠিক উত্তর:
Assertive sentence
উত্তর
সঠিক উত্তর:
Assertive sentence
ব্যাখ্যা

Correct answer: Assertive sentence.
-
কারণ এ বাক্যটি দ্বারা একটি সাধারণ বর্ননা বা বিবৃতি প্রকাশ পেয়েছে।

Assertive Sentence:
- যে Sentence দ্বারা কোন কিছুর বর্ননা বা বিবৃতি প্রকাশ করা হয়, তাকে Assertive sentence বলে।
- An assertive sentence is a simple statement or assertion, and it may be affirmative or negative.
- An assertive sentence states a fact, opinion, or wish in a straightforward manner.
-
Assertive sentence ইতিবাচক বা নেতিবাচক উভয়ই হতে পারে।

 Other options:
ক) Exclamatory Sentence:
- যে sentence-এ বক্তার মনের আকস্মিক আবেগ-দুঃখ, রাগ, বিস্ময়, সুখ ইত্যাদি- সক্রিয়ভাবে প্রকাশ পায় তাকে বলে Exclamatory Sentence. 
- যেমন: How beautiful the view is! 

খ) Imperative Sentence:
- যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে
- যেমন: Always follow the path of honesty.

গ) Optative Sentence:
- যে sentence দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে Optative Sentence বলে।
- যেমন: May you live long.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৩০.
The synonym of the word 'Blandishment' is-
  1. honeyed words
  2. abusive verse
  3. declamatory
  4. modest reply
সঠিক উত্তর:
honeyed words
উত্তর
সঠিক উত্তর:
honeyed words
ব্যাখ্যা

correct answer: honeyed words.

• Blandishment (noun)
- English meaning: a nice thing that someone says or does to persuade another to do something.
- Bangla meaning: মিষ্টি কথায় তুষ্ট করা; তোষামোদ করে ভোলানো।

• Honeyed words:
- English meaning: Sweet words, flattery. 
- Bangla meaning: মিথ্যা প্রশংসা, তোষামোদপূর্ণ কথা।

Other Options:
খ) Abusive verse- গালিগালাজপূর্ণ বা অপমানজনক ভাষা।
গ) Declamatory- বাগাড়ম্বরপূর্ণ বা ঘোষণামূলক।
ঘ) Modest reply- শালীন বা বিনয়ী প্রতিক্রিয়া।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৩১.
The antonym of the word "panegyric" is-
  1. eulogy
  2. reprimand
  3. abridge
  4. absurd
সঠিক উত্তর:
reprimand
উত্তর
সঠিক উত্তর:
reprimand
ব্যাখ্যা

Correct answer: reprimand.

• Panegyric: (noun)
- English meaning: a eulogistic oration or writing
- Bangla meaning: স্তুতি; প্রশস্তিগাথা।

• Reprimand: (noun)
- English meaning: a severe or formal reproof. 
- Bangla meaning: কঠোর তিরস্কার করা।

Other options:
ক) Eulogy
- English meaning: a commendatory oration or writing especially in honor of one deceased.
- Bangla meaning: কথায় অথবা লিখিতভাবে উচ্চপ্রশংসা করা।

গ) Abridge
- English meaning: to shorten by omission of words without sacrifice of sense: condense.
- Bangla meaning: সংক্ষিপ্ত করা।

ঘ) Absurd
- English meaning: extremely silly or ridiculous.
- Bangla meaning: অযৌক্তিক; উদ্ভট; অদ্ভুত।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৩২.
Choose the correct spelling-
  1. Mesmerizing
  2. Messmerizing
  3. Mesmmerizing
  4. Masmerizing
সঠিক উত্তর:
Mesmerizing
উত্তর
সঠিক উত্তর:
Mesmerizing
ব্যাখ্যা

Correct answer: Mesmerizing.

Mesmerizing: (adjective)
- English meaning: completely engrossing; captivating or fascinating.
- Bangla meaning: সম্মোহিত করা; মোহিত করা।

Example sentence:
1. He had the most mesmerizing blue eyes.
2. Her performance was mesmerizing.

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৩৩.
What is the one-word substitution for "One who believes in many Gods"-
  1. Theist
  2. Agnostic
  3. Monotheist
  4. Polytheist
সঠিক উত্তর:
Polytheist
উত্তর
সঠিক উত্তর:
Polytheist
ব্যাখ্যা

"One who believes in many Gods" is- polytheist.

Polytheist
- English meaning: One who believes in many Gods and Goddesses.
- Bangla meaning: বহু ঈশ্বরবাদী।

Other Options:
ক) Theist
- English meaning: a person who believes in the existence of a god.
- Bangla meaning: যিনি ঈশ্বরে বিশ্বাস করেন।

খ) Agnostic
- English meaning: One who is not sure of god.
- Bangla meaning: অজ্ঞেয়বাদী।

গ) Monotheist
- English meaning: a person who believes in one God.
- Bangla meaning: একেশ্বরবাদী।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৩৪.
The phrase "fit as a fiddle" means-
  1. difficult person
  2. in good condition
  3. to gain weight
  4. unemployed
সঠিক উত্তর:
in good condition
উত্তর
সঠিক উত্তর:
in good condition
ব্যাখ্যা

The phrase "fit as a fiddle" means- in good condition.

Fit as a fiddle
- English meaning: in good physical condition: very healthy and strong.
- Bangla meaning: শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সবল।

Example sentence:
1. Though he has grown old, he is fit as a fiddle.
2. My grandfather is 90 years old, but he is as fit as a fiddle

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৩৫.
What is the feminine gender of the word "comedian"?
  1. Comedienne
  2. Comedic
  3. Comedy
  4. Commodious
সঠিক উত্তর:
Comedienne
উত্তর
সঠিক উত্তর:
Comedienne
ব্যাখ্যা

Correct answer: Comedienne.

• Comedian(noun)
- English meaning: a comical individual
- Bangla meaning: হাস্যরসাত্মক নাটকাদির চরিত্রাভিনেতা বা লেখক।

- বিদেশী ভাষা হতে আগত Masculine এর শেষে a, trix, ine যুক্ত করে Feminine Gender গঠন করতে হয়।
-যেমন:
• Hero→  Heroine,
• Sultan→ Sultana,
• Administrator→ Administratrix,
• Executor→ Executrix,
• Testator→ Testatrix,
• Czar→ Czarina.

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

৩৬.
Choose the correct sentence:
  1. Only when he needed some help he did call me.
  2. Only when he needed some help did he call me.
  3. Only when he needed some help did he called me.
  4. Only when he needed some help he did called me.
সঠিক উত্তর:
Only when he needed some help did he call me.
উত্তর
সঠিক উত্তর:
Only when he needed some help did he call me.
ব্যাখ্যা

Correct sentence: Only when he needed some help did he call me.
- এটি Inversion of verb এর উদাহরণ। Inversion of verb এর ক্ষেত্রে auxiliary verb টি subject-এর পূর্বে বসবে এবং verb টি base form-এ হবে।

Inversion of verb এর নিয়ম:
- বাক্যে কোনো কিছুতে জোর প্রদান করতে বা প্রশ্ন করতে subject-এর পূর্বে verb ব্যবহৃত হলে, তাকে Inversion of verb বলে।
- Negative adverb, যেমন: Hardly, Rarely, Scarcely, Seldom, Never, Never again, No sooner, Nowhere, neither, nor ইত্যাদি   বাক্যের শুরুতে বসে Verb এর উপর জোর প্রদান করে।
- আবার, Only + সময়বাচক adverb/adverbial phrase বা word বাক্যের শুরুতে বসে Verb-এর উপর গুরুত্ব আরোপ করলে Inversion  of verb হয়।
- Structure: Only + সময়বাচক adverb + Auxiliary verb + Sub + Principal verb(base form) + Ext.

Other options:
ক) Only when he needed some help he did call me.
- Inversion of verb এর ক্ষেত্রে auxiliary verb টি subject-এর পূর্বে বসবে।এখানে পরে বসেছে ,তাই এটি সঠিক নয়।

গ) Only when he needed some help did he called me.
- Only যুক্ত Inversion of verb এর ক্ষেত্রে auxiliary verb টি subject-এর পূর্বে বসবে এবং verb টি base form-এ হবে।এখানে মূল verb   টি past form এ রয়েছে ,তাই এটি সঠিক নয়।

ঘ) Only when he needed some help he did called me.
- Only যুক্ত Inversion of verb এর ক্ষেত্রে subject-এর পরে বসা মূল verb টির base form হবে। এখানে মূল verb টি past form এ রয়েছে ,তাই এটি সঠিক নয়।

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

৩৭.
I _________  in this house for 40 years.
  1. am living
  2. have been living
  3. shall live
  4. live
সঠিক উত্তর:
have been living
উত্তর
সঠিক উত্তর:
have been living
ব্যাখ্যা

 Correct Answer: খ) have been living.
- I have been living in this house for 40 years.
- আমি ৪০ বছর ধরে এই বাড়িতে বাস করছি।
- Structure: Subiect + have been/has been + verb(ing) + time
- বাক্যটি Present Perfect Continuous Tense এর হবার কারণে have been + মূল verb + ing যুক্ত হয়েছে।

Present Perfect Continuous Tense:
- যে Tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝায় তাকে Present Perfect Continuous Tense বলে।
- Structure: Subject + have been/has been মূল verb + ing + Extension.
- Present Perfect Continuous Tense এর ক্ষেত্রে ব্যাপক সময় (Period of time) এর পূর্বে for এবং নির্দিষ্ট সময় (Point of time) এর পূর্বে since বসে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৩৮.
What is the collective noun for a group of insects?
  1. Swarm
  2. Pack
  3. Shoal
  4. Pride
সঠিক উত্তর:
Swarm
উত্তর
সঠিক উত্তর:
Swarm
ব্যাখ্যা

Correct Answer: ক) Swarm.

Swarm
- English Meaning: A group of insects (like bees, locusts).
- Bangla Meaning: কীটপতঙ্গের ঝাঁক।

Other options:
খ) Pack
- English Meaning: a group of often predatory animals of the same kind.
- Bangla Meaning: প্রাণীদের দল (যেমন: নেকড়ে, বন্য কুকুর)।

গ) Shoal
- English Meaning: A group of fishes.
- Bangla Meaning: মাছের ঝাঁক।

ঘ) Pride
- English Meaning: A group of lions.
- Bangla Meaning: সিংহের দল।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৩৯.
Which of the following does not have any plural form?
  1. Mouse
  2. Basis
  3. Advice
  4. Datum
সঠিক উত্তর:
Advice
উত্তর
সঠিক উত্তর:
Advice
ব্যাখ্যা

Correct answer: advice.
- Advice is an uncountable noun.
- এটি গণনা করা যায় না।
- Advice' বা 'উপদেশ' হলো একটি বিমূর্ত ধারণা।
- এটি বস্তুগত কোনো জিনিস নয়, তাই এর সংখ্যাগত হিসাব করা যায় না। 
- তাই এই শব্দের কোন plural form নেই।

Other options:
Singular Number→ Plural Number
ক) Mouse → Mice,
খ) Basis → Bases,
গ) Datum → Data.

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.

৪০.
Choose the appropriate preposition: I can recommend you ______ my employer.
  1. for
  2. to 
  3. by 
  4. over
সঠিক উত্তর:
to 
উত্তর
সঠিক উত্তর:
to 
ব্যাখ্যা

Complete sentence: I can recommend you to my employer. 

Recommend to:
- English meaning: to present (something) as worthy of acceptance or trial.
- Bangla meaning: সুপারিশ করা।
- কারো নিকট সুপারিশ করা অর্থে 'Recommend' এর পর 'to' preposition টি appropriately বসে।

অন্যদিকে
- Recommend এর সাথে 'for' preposition ও ব্যবহার করা হয়।
- কারো জন্য সুপারিশ করা অর্থে 'Recommend for' preposition ব্যবহার করা হয়।
- Recommend এর পর preposition হিসেবে by/over এর ব্যবহার প্রচলিত নয়।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪১.
Choose the correct conjunction: Some people like goat meat, ________ others hate it.
  1. and
  2. since
  3. because
  4. whereas
সঠিক উত্তর:
whereas
উত্তর
সঠিক উত্তর:
whereas
ব্যাখ্যা

Correct answer: whereas.
- Complete sentence: Some people like goat meat, whereas others hate it.
-
conjunction, 'whereas' is used to indicate a contrast between two facts or ideas.
- দুটি ভিন্ন ধারণা, তথ্য বা পরিস্থিতির তুলনা বা বৈসাদৃশ্য করার জন্য ব্যবহৃত হয়।

অন্যদিকে,
And: 
- It is a coordinating conjunction. We use 'and' to connect two words, phrases or clauses.
- এটি দুই বা ততোধিক সমশ্রেণীর clause কে যুক্ত করতে ব্যবহৃত হয়।

Since:
- Since as a conjunction is used to introduce a reason.
- কোন ঘটনার কারণ হিসেবে দুটি Clause এর মাঝে Since, conjunction হিসেবে ব্যবহৃত হয়।

Because
- কোন ঘটনা ঘটার কারণ হিসেবে একটি Independent clause এর সাথে আর একটি Dependent Clause কে যুক্ত করতে conjunction হিসেবে ব্যবহৃত হয়।

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

৪২.
The character "Portia" can be found in William Shakespeare's-
  1. The Tempest
  2. The Merchant of Venice
  3. Julius Caesar
  4. king Lear
অনির্ধারিত
ব্যাখ্যা

William Shakespeare-এর দুটি ভিন্ন নাটকে "Portia" নামে দুটি আলাদা চরিত্র আছে—
Portia in Julius Caesar (Brutus-এর স্ত্রী)
Portia in The Merchant of Venice (female protagonist)

দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

৪৩.
Shakespeare was associated with -
  1. The Royal National Theatre
  2. Grand Theatre
  3. National Theatre
  4. Globe Theatre
সঠিক উত্তর:
Globe Theatre
উত্তর
সঠিক উত্তর:
Globe Theatre
ব্যাখ্যা

Correct answer: Globe Theatre.

Globe Theatre.
- ১৫৯৯ সালে William Shakespeare এবং অন্যরা মিলে লন্ডনে প্রতিষ্ঠা করেন "Globe Theatre".
- থিয়েটারটি এতটাই বড় ছিল যে, প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ একসঙ্গে নাটক দেখতে পারতেন।
- ১৬১৩ সালের এক অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেলেও পরের বছরই পুনরায় নির্মিত হয়েছিল।

William Shakespeare:
- তিনি জন্মগ্রহণ করেন ২৩ এপ্রিল, ১৫৬৪।
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- He was called 'Bard of Avon' or 'Swan of Avon'.
- He is considered by many to be the greatest dramatist of all time.
- তিনি ১৫৪ টি সনেট, ৩৭ টি play লিখেন।

Source:
1. An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.  
2. Britannica.

৪৪.
They fought a good fight. Here 'fought' is -
  1. Transitive verb
  2. Intransitive verb
  3. Non-finite verb
  4. Cognate verb
সঠিক উত্তর:
Cognate verb
উত্তর
সঠিক উত্তর:
Cognate verb
ব্যাখ্যা

Correct answer: Cognate verb.
- এ বাক্যের ক্রিয়াপদ এবং কর্ম একই verb (Fight) থেকে উৎপন্ন, তাই এটি cognate verb.

Cognate verb.

- বাক্যের verb বা ক্রিয়াপদ এবং কর্ম (object) যখন একই Intransitive verb থেকে উৎপন্ন হয় তখন সেই verb কে cognate verb বলা    হয় এবং এর object কে বলা হয় cognate object.
- Example: She slept a sound sleep.

অন্যদিকে,
Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে।
- Transitive verbs এর সাধারণ Structure হচ্ছে: subject + verb + object
- Example: I bought a new phone.

Intransitive verb:
- যে সকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- Example: The train arrived on time.

Non-finite verb
- যে সকল verb বাক্যের subject /tense/person পরিবর্তিত হয় না তাদের Non-finite verb বলা হয়।
- Example: She wants to go to the school.

Source: Advanced Learner's Grammar & Composition by Chowdhury & Hossain

৪৫.
Don't try to catch a running bus. Here 'running' is-
  1. Gerund 
  2. Participle
  3. Intransitive verb
  4. Cognate verb
সঠিক উত্তর:
Participle
উত্তর
সঠিক উত্তর:
Participle
ব্যাখ্যা

Don't try to catch a running bus. Here running is- participle.
- বাক্যে running শব্দটি bus কে বর্ণনা করছে, অর্থাৎ এটি adjective এর মত কাজ করে।
- Participle হলো এমন একটি verb form যা adjective হিসেবে কাজ করে।
- Verb এর সাথে ing যোগ হয়ে adjective এর কাজ করে তখন তাকে Participle বলে।
- তাই এখানে running হলো Participle.

Participle মূলত: তিন প্রকার:
1. Present Participle:
- She saw a sleeping cat yesterday.
2. Past Participle:
- We ate a lot of roasted meat. 
3. Perfect Participle:
- Having studied all night, he is exhausted.

অন্যদিকে,
Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে noun এর কাজ করে অর্থাৎ verb ও noun এর কাজ করে, তাকে Gerund বলে।
- Gerund= Verb + ing 
- এটা verb এর সাথে ing যুক্ত হয়ে তৈরি হলেও কাজ করে Noun এর মত।
- Example: Swimming is beneficial to health.

Intransitive verb:
- যে সকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- Example: The train arrived on time.

Cognate verb.
- বাক্যের verb বা ক্রিয়াপদ এবং কর্ম (object) যখন একই Intransitive verb থেকে উৎপন্ন হয় তখন সেই verb কে cognate verb বলা    হয় এবং এর object কে বলা হয় cognate object.
- Example: She slept a sound sleep.

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

৪৬.
The gorgeous lady is coming towards us. Here the underlined word is a/an-
  1. Pronoun
  2. Adverb
  3. Adjective
  4. Verb
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা

Correct answer: Adjective.
- কারণ Adjective এর কাজ হলো Noun বা Pronoun আগে বসে এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়া।
- এখানে 'Lady' শব্দটি 'Noun' হিসেবে ব্যবহার হয়েছে। 
- বাক্যে 'Lady' কে modify করেছে 'gorgeous' শব্দটি। 
- তাই এই বাক্যে 'gorgeous' শব্দটি Adjective.

অন্যদিকে,
Pronoun: Noun এর পরিবর্তে যে সকল word ব্যবহার করা হয় তাদের pronoun বলে। নামের পরিবর্তে যে সকল শব্দ বসে বা ব্যাবহৃত হয় তাদের pronoun বলে। যেমনঃHe,She,They, etc.

Adverb: যে সকল word কোন verb ,adjective বা নিজেই নিজেকে modify করে তাদের adverb বলে।যেমন: better, slowly, very, just, quickly etc. 

Verb: যে সকল ওয়ার্ড দ্বারা করা ,খাওয়া ,যাওয়া, প্রভৃতি কাজ করা বুঝায় তাকে verb বলে । যেমন: Eat,see,catch ,play etc.

Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.

৪৭.
Literary term "Antithesis" means-
  1. A type of narrative structure.
  2. A literary device that contrasts opposing ideas.
  3. A form of irony.
  4. A type of metaphor.
সঠিক উত্তর:
A literary device that contrasts opposing ideas.
উত্তর
সঠিক উত্তর:
A literary device that contrasts opposing ideas.
ব্যাখ্যা

Correct answer: A literary device that contrasts opposing ideas.
- Antithesis is a figure of speech in which irreconcilable opposites or strongly contrasting ideas are placed in sharp juxtaposition and sustained tension.

Antithesis:
English meaning: the direct opposite.
Bangla meaning: বিরোধ; বিরোধাভাস; পরস্পরবিরোধী শব্দাবলী ব্যবহার।

• Antithesis (পরস্পরবিরোধী ভাবধারার সন্নিবেশ; বিরোধালংকার)
- “Antithesis” literally means “opposite” – it is usually the opposite of a statement, concept, or idea.
- এমন একটি অলংকার, যেখানে পরস্পর বিপরীত অর্থবোধক শব্দ বা ভাব একসঙ্গে ব্যবহৃত হয়, যা একটি নাটকীয় বৈপরীত্য সৃষ্টি করে।
- যেমন: "It was the best of times, it was the worst of times."
- এখানে "best times" এবং "worst times" -এর মাধ্যমে পরস্পর বিরোধী ভাব প্রকাশ করা হয়েছে, যা Antithesis-এর প্রধান বৈশিষ্ট্য।

Source: Britannica.

৪৮.
I know that you are right. The underlined part is-
  1. Noun clause 
  2. Adjective clause 
  3. Adverbial clause 
  4. none of the above
সঠিক উত্তর:
Noun clause 
উত্তর
সঠিক উত্তর:
Noun clause 
ব্যাখ্যা

Correct Answer: ক) Noun clause.
- Sentence এ কোন clause যদি Noun এর মত কাজ করে তাকে Noun Clause বলে।
- Noun Clause সাধারণত sentence এর subject, object অথবা complement হিসেবে কাজ করে।
- এই বাক্যে verb হলো know.
- that you are right , clause টি verb এর object হিসেবে কাজ করেছে।

অন্যদিকে,
খ) Adjective Clause:
- যে clause sentence এর noun বা pronoun-কে বর্ণনা করে, তাকে Adjective Clause বলে।
- Example: This is the boy who did it.

গ) Adverbial clause: যে clause, sentence এর verb, adjective বা adverb কে modify করে তাকে
 Adverbial clause বলে।
- Example: I shall go where he lives.

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

৪৯.
What does the idiom "olive branch" mean?
  1. Ingredient of cooking oil
  2. Symbol of peace
  3. Symbol of ceasefire
  4. Symbol of flattery
সঠিক উত্তর:
Symbol of peace
উত্তর
সঠিক উত্তর:
Symbol of peace
ব্যাখ্যা

The idiom "olive branch" means - Symbol of peace.

Olive branch:
- English Meaning: A symbol of peace: an offer or gesture of conciliation or goodwill.
- Bangla Meaning: শান্তির প্রতীক।

Example Sentence:
1. The winner extended an olive branch to his opponent by calling him a great player.
2. Clarke also offered an olive branch to critics in his party.

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary
3. Cambridge Dictionary.

৫০.
যদি R = {x : x স্বাভাবিক সংখ্যা যা 4 ও 6 দ্বারা বিভাজ্য এবং x ≤ 72} হয়, তবে P(R) এর সদস্য সংখ্যা কত?
  1. 32 টি
  2. 64 টি
  3. 128 টি
  4. 256 টি
সঠিক উত্তর:
64 টি
উত্তর
সঠিক উত্তর:
64 টি
ব্যাখ্যা

প্রশ্ন: যদি R = {x : x স্বাভাবিক সংখ্যা যা 4 ও 6 দ্বারা বিভাজ্য এবং x ≤ 72} হয়, তবে P(R) এর সদস্য সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
R = {x : x স্বাভাবিক সংখ্যা যা 4 ও 6 দ্বারা বিভাজ্য এবং x ≤ 72}

4 ও 6 এর ল.সা.গু নির্ণয় করি:
4 = 22
6 = 2 × 3
∴ ল.সা.গু = 22 × 3 = 12

72 অপেক্ষা ছোট বা সমান, 4 ও 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো:
12, 24, 36, 48, 60, 72 = 6 টি

∴ R সেটের সদস্য সংখ্যা = 6

আমরা জানি,
n(R) = 6 হলে, P(R) এর সদস্য সংখ্যা = 2n = 26
∴ P(R) এর সদস্য সংখ্যা = 26 = 64 টি

অতএব, P(R) এর সদস্য সংখ্যা = 64 টি

৫১.
একটি নৌকায় নদীর স্রোতের অনুকূলে ৪৮ কি.মি. পথ যেতে ৪ ঘণ্টা সময় লেগেছে। নৌকার প্রকৃত গতি ঘণ্টায় ৯ কি.মি. হলে ফিরে আসার সময় নৌকাটির কত ঘণ্টা সময় লাগবে?
  1. ৬ ঘণ্টা
  2. ৮ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ৭.৫ ঘণ্টা
সঠিক উত্তর:
৮ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৮ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নৌকায় নদীর স্রোতের অনুকূলে ৪৮ কি.মি. পথ যেতে ৪ ঘণ্টা সময় লেগেছে। নৌকার প্রকৃত গতি ঘণ্টায় ৯ কি.মি. হলে ফিরে আসার সময় নৌকাটির কত ঘণ্টা সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
স্রোতের অনুকূলে দূরত্ব = ৪৮ কি.মি.
স্রোতের অনুকূলে সময় = ৪ ঘণ্টা
নৌকার প্রকৃত গতি = ৯ কি.মি./ঘণ্টা

∴ স্রোতের অনুকূলে গতিবেগ = দূরত্ব/সময়
= ৪৮/৪
= ১২ কি.মি./ঘণ্টা

আমরা জানি,
স্রোতের অনুকূলে গতিবেগ = নৌকার প্রকৃত গতি + স্রোতের গতি
⇒ ১২ = ৯ + স্রোতের গতি
⇒ স্রোতের গতি = ১২ - ৯ = ৩ কি.মি./ঘণ্টা

∴ স্রোতের প্রতিকূলে গতিবেগ = নৌকার প্রকৃত গতি - স্রোতের গতি
= ৯ - ৩
= ৬ কি.মি./ঘণ্টা

∴ ফিরে আসার সময় = দূরত্ব/স্রোতের প্রতিকূলে গতিবেগ
= ৪৮/৬
= ৮ ঘণ্টা

অতএব, ফিরে আসার সময় নৌকাটির ৮ ঘণ্টা সময় লাগবে।

৫২.
তিনটি নল দ্বারা একটি পানির ট্যাংক ২০ মিনিটে পূর্ণ হয়। নল তিনটি খুলে দেওয়ার ১২ মিনিট পর প্রথম এবং দ্বিতীয় নলটি বন্ধ করে দিলে ট্যাংকটি পূর্ণ হতে আরো ৩০ মিনিট সময় লাগলে শুধু তৃতীয় নলটি দ্বারা সম্পূর্ণ ট্যাংকটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ১ ঘণ্টা
  2. ১ ঘণ্টা ১৫ মিনিট
  3. ১ ঘণ্টা ৩০ মিনিট
  4. ১ ঘণ্টা ১০ মিনিট
সঠিক উত্তর:
১ ঘণ্টা ১৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
১ ঘণ্টা ১৫ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি নল দ্বারা একটি পানির ট্যাংক ২০ মিনিটে পূর্ণ হয়। নল তিনটি খুলে দেওয়ার ১২ মিনিট পর প্রথম এবং দ্বিতীয় নলটি বন্ধ করে দিলে ট্যাংকটি পূর্ণ হতে আরো ৩০ মিনিট সময় লাগলে শুধু তৃতীয় নলটি দ্বারা সম্পূর্ণ ট্যাংকটি পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
তিনটি নল দ্বারা,
২০ মিনিটে ট্যাংক পূর্ণ হয় = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় = ১/২০ অংশ
∴ ১২ মিনিটে পূর্ণ হয় = ১২/২০ অংশ = ৩/৫ অংশ

১২ মিনিট পর অবশিষ্ট থাকে = ১ - (৩/৫) অংশ
= ২/৫ অংশ

তৃতীয় নলটি,
২/৫ অংশ পূর্ণ করতে সময় লাগে = ৩০ মিনিট
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ করতে সময় লাগে = ৩০ × (৫/২) মিনিট
= ৭৫ মিনিট
= ১ ঘণ্টা ১৫ মিনিট [৬০ মিনিট = ১ ঘণ্টা]

∴ শুধু তৃতীয় নলটি দ্বারা সম্পূর্ণ ট্যাংকটি পূর্ণ করতে সময় লাগবে = ১ ঘণ্টা ১৫ মিনিট

৫৩.
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 8√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. 5.5 মিটার
  2. 7 মিটার
  3. 8 মিটার
  4. 10√3 মিটার
সঠিক উত্তর:
7 মিটার
উত্তর
সঠিক উত্তর:
7 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 8√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য = a মিটার
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × a2

প্রত্যেক বাহু 2 মিটার বাড়ালে নতুন বাহু = (a + 2) মিটার
নতুন ক্ষেত্রফল = (√3/4) × (a + 2)2

প্রশ্নমতে,
(√3/4) × (a + 2)2 − (√3/4) × a2 = 8√3
⇒ (√3/4) × {(a + 2)2 - a2} = 8√3
⇒ (√3/4) × (a2 + 4a + 4 - a2) = 8√3
⇒ (√3/4) × (4a + 4) = 8√3
⇒ (√3/4) × 4(a + 1) = 8√3
⇒ √3 × (a + 1) = 8√3
⇒ a + 1 = 8
⇒ a = 7

∴ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য = 7 মিটার

৫৪.
একটি পণ্যের মূল্য ২৫% কমে যাওয়ায় ১২,০০০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কুইন্টাল বেশি পাওয়া যায়। ৪০ কেজি পণ্যের বর্তমান মূল্য কত?
  1. ১৫০ টাকা
  2. ২১০ টাকা
  3. ২৪০ টাকা
  4. ২৮০ টাকা
সঠিক উত্তর:
২৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৪০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পণ্যের মূল্য ২৫% কমে যাওয়ায় ১২,০০০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কুইন্টাল বেশি পাওয়া যায়। ৪০ কেজি পণ্যের বর্তমান মূল্য কত?

সমাধান:
১০০ টাকায় কমে = ২৫ টাকা
∴ ১ টাকায় কমে = ২৫/১০০ টাকা
∴ ১২,০০০ টাকায় কমে = (২৫ × ১২,০০০)/১০০ টাকা
= ৩০০০ টাকা

আমরা জানি,
১ কুইন্টাল = ১০০ কেজি
∴ ৫ কুইন্টাল = ৫০০ কেজি

৫০০ কেজি পণ্যের দাম = ৩০০০ টাকা
∴ ১ কেজি পণ্যের দাম = ৩০০০/৫০০ টাকা = ৬ টাকা
∴ ৪০ কেজি পণ্যের দাম = (৬ × ৪০) টাকা
= ২৪০ টাকা

সুতরাং, ৪০ কেজি পণ্যের বর্তমান মূল্য ২৪০ টাকা।

৫৫.
ভেসেল (Vessel) কোন শ্রেণির উদ্ভিদের জাইলেম টিস্যুর প্রধান উপাদান?
  1. জিমনোস্পার্ম
  2. শৈবাল
  3. অ্যানজিওস্পার্ম
  4. টেরিডোফাইট
সঠিক উত্তর:
অ্যানজিওস্পার্ম
উত্তর
সঠিক উত্তর:
অ্যানজিওস্পার্ম
ব্যাখ্যা

• ট্রাকিয়া বা ভেসেল: 
- ট্রাকিয়া বা ভেসেল অ্যানজিওস্পার্ম (আবৃতবীজী) উদ্ভিদের জাইলেম টিস্যুর প্রধান উপাদান। 
- এর কোষগুলো সাধারণত মোটা ও খাটো। 
- এরা একে অপরের সাথে যুক্ত থাকে এবং এদের প্রস্থ প্রাচীর বিলুপ্তির ফলে লম্বা ফাঁপা নলের ন্যায় গঠন তৈরি করে। 
- ভেসেল কোষের পরিপূর্ণতার সময় প্রোটোপ্লাজম বিনষ্ট হয়। তাই পরিণত অবস্থায় এরা মৃত কোষ। 
- এদের কোষ প্রাচীর লিগনিনযুক্ত এবং ট্রাকিডের ন্যায়। 
- এরাও বলয়াকার, সর্পিলাকার, জালিকাকার, মই আকার ও কৃপাকার হতে পারে। 
- নলাকার ট্রাকিয়ার গহ্বরের আকারের ভিত্তিতে ট্রাকিয়া দু'রকম। 
যথা- প্রোটোজাইলেম ও মেটাজাইলেম। 
- সরু ব্যাসবিশিষ্ট ট্রাকিয়াকে (এরা প্রথমে সৃষ্টি হয়) প্রোটোজাইলেম এবং মোটা ব্যাসবিশিষ্ট ট্রাকিয়াকে (এরা পরে সৃষ্টি হয়) মেটাজাইলেম বলা হয়। 
- প্রধানত অ্যানজিওস্পার্মে ট্রাকিয়া থাকে। 
- এরা মূল থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ পাতা ও অন্যান্য সবুজ অংশে পরিবহন করে এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৬.
9x2 - 30x + 25 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কী?
  1. বাস্তব, অসমান ও মূলদ
  2. বাস্তব ও সমান
  3. বাস্তব মূল নেই
  4. বাস্তব, অসমান ও অমূলদ
সঠিক উত্তর:
বাস্তব ও সমান
উত্তর
সঠিক উত্তর:
বাস্তব ও সমান
ব্যাখ্যা

প্রশ্ন: 9x2 - 30x + 25 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কী?

সমাধান:
9x2 - 30x + 25 = 0
এখানে,
a = x2 এর সহগ = 9
b = x এর সহগ = - 30
c = ধ্রুবক = 25
নিশ্চায়ক = b2 - 4ac
= (- 30)2 - 4 × 9 × 25
= 900 - 900
= 0
নিশ্চায়ক = 0 হলে, মূল দুইটি বাস্তব ও পরস্পর সমান হবে।
∴ মূলদ্বয় বাস্তব ও সমান।

উল্লেখ্য:
• b2 - 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ।
• b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ নয় মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ।
• b2 - 4ac = 0 হলে মূলদ্বয় বাস্তব ও সমান।
• b2 - 4ac < 0 হলে বাস্তব মূল নেই (কাল্পনিক মূল)।

সঠিক উত্তর: খ) বাস্তব ও সমান

৫৭.
যদি g(x) = 7 - 3x এবং g(2m) = g(m + 2) হয়, তবে g(m) = ?
  1. 1
  2. - 2
  3. 4
  4. - 5
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

প্রশ্ন: যদি g(x) = 7 - 3x এবং g(2m) = g(m + 2) হয়, তবে g(m) = ?

সমাধান:
দেওয়া আছে,
g(2m) = g(m + 2)
এবং g(x) = 7 - 3x

∴ g(2m) = 7 - 3(2m)
= 7 - 6m

∴ g(m + 2) = 7 - 3(m + 2)
= 7 - 3m - 6
= 1 - 3m

প্রশ্নমতে,
7 - 6m = 1 - 3m
⇒ 6m - 3m = 7 - 1
⇒ 3m = 6
⇒ m = 6/3
⇒ m = 2

∴ g(m) = 7 - 3(2)
= 7 - 6
= 1

৫৮.
একটি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলে জমাকৃত টাকা সরল মুনাফায় ৪ বছরে ৩/২ অংশ হয়। ব্যাংকের মুনাফার হার কত?
  1. ১০%
  2. ১২.৫%
  3. ১৫%
  4. ১৬.৩৩%
সঠিক উত্তর:
১২.৫%
উত্তর
সঠিক উত্তর:
১২.৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলে জমাকৃত টাকা সরল মুনাফায় ৪ বছরে ৩/২ অংশ হয়। ব্যাংকের মুনাফার হার কত?

সমাধান:
ধরি, মূলধন = P
মুনাফা = I

আমরা জানি,
মুনাফা-আসল = I + P
⇒ মূলধনের ৩/২ অংশ = I + P
⇒ P × (৩/২) = I + P
⇒ I = (৩P/২) - P
⇒ I = (৩P - ২P)/২
⇒ I = P/২

∴ মুনাফা, I = Pnr/১০০
⇒ P/২ = (P × ৪ × r)/১০০
⇒ r = (১০০ × P)/(P × ৪ × ২)
⇒ r = ১০০/৮ = ১২.৫

অর্থাৎ মুনাফার হার = ১২.৫%

৫৯.
একটি পাত্রে ৭২ লিটার দুধ ও পানির মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৫ : ৪। পাত্রে কত লিটার পানি মিশ্রিত করলে দুধ ও পানির অনুপাত ১ : ২ হবে?
  1. ৩২ লিটার
  2. ৪০ লিটার
  3. ৪৮ লিটার
  4. ৫৪ লিটার
সঠিক উত্তর:
৪৮ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৪৮ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পাত্রে ৭২ লিটার দুধ ও পানির মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৫ : ৪। পাত্রে কত লিটার পানি মিশ্রিত করলে দুধ ও পানির অনুপাত ১ : ২ হবে?

সমাধান:
মিশ্রণের পরিমাণ = ৭২ লিটার
মোট অংশ = ৫ + ৪ = ৯ অংশ
∴ দুধের পরিমাণ = ৭২ × (৫/৯) = ৪০ লিটার
পানির পরিমাণ = ৭২ × (৪/৯) = ৩২ লিটার

মনে করি,
পানি যোগ করতে হবে = ক লিটার

প্রশ্নমতে,
৪০/(৩২ + ক) = ১/২
⇒ ২ × ৪০ = ১ × (৩২ + ক)
⇒ ৮০ = ৩২ + ক
⇒ ক = ৮০ - ৩২
⇒ ক = ৪৮

সুতরাং ৪৮ লিটার পানি মিশ্রিত করলে দুধ ও পানির অনুপাত ১ : ২ হবে।

৬০.
  1. 105
  2. 96
  3. 140
  4. 110
সঠিক উত্তর:
110
উত্তর
সঠিক উত্তর:
110
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:


৬১.
(- 1, - 4) এবং (4, 8) বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. 10 একক
  2. 13 একক
  3. 15 একক
  4. 7 একক
সঠিক উত্তর:
13 একক
উত্তর
সঠিক উত্তর:
13 একক
ব্যাখ্যা

প্রশ্ন: (- 1, - 4) এবং (4, 8) বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:

৬২.
  1. 1/5
  2. 2/7
  3. 3/5
  4. 1/2
সঠিক উত্তর:
1/5
উত্তর
সঠিক উত্তর:
1/5
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৬৩.
  1. 7/10
  2. 5/6
  3. 12/13
  4. 7/12
সঠিক উত্তর:
7/12
উত্তর
সঠিক উত্তর:
7/12
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৬৪.
মেইল সার্ভার থেকে ক্লায়েন্ট ডিভাইসে ইমেইল ডাউনলোড করার জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হয়?
  1. SMTP
  2. HTTP
  3. FTP
  4. POP
সঠিক উত্তর:
POP
উত্তর
সঠিক উত্তর:
POP
ব্যাখ্যা

• POP (Post Office Protocol) সরাসরি মেইল সার্ভার থেকে ইমেইল বার্তা ডাউনলোড করে ক্লায়েন্ট ডিভাইসে সংরক্ষণ করে।
- POP3 সংস্করণটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

• ই-মেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@gmail.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

• POP:
- POP এর পূর্ণরূপ হলো Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- ব্যবহারকারীর মেইল ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে সংযোগ স্থাপন করে।
- ইনবক্সে থাকা ইমেইল ক্লায়েন্ট ডিভাইসে ডাউনলোড করে।
 - মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

• SMTP:
- SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol.
- মেল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্ট মেল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করে।

• HTTP:
- HTTP এর পূর্ণরূপ হলো HyperText Transfer Protocol.
- HTTP হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ডেটা যোগাযোগের জন্য ব্যবহৃত প্রোটোকল। 
- এটি ওয়েবসাইট ব্রাউজিংয়ের জন্য ব্যবহৃত হয়।

• FTP:
- FTP এর পূর্ণরূপ হলো File Transfer Protocol.
- ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. ব্রিটানিকা।

৬৫.
একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 6 সে.মি. এবং উচ্চতা 14 সে.মি. হলে, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কত?
  1. 168π বর্গ সে.মি.
  2. 240π বর্গ সে.মি.
  3. 210π বর্গ সে.মি.
  4. 180π বর্গ সে.মি.
সঠিক উত্তর:
240π বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
240π বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 6 সে.মি. এবং উচ্চতা 14 সে.মি. হলে, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = 6 সে.মি.
উচ্চতা, h = 14 সে.মি.

আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= 2π × 6(6 + 14)
= 2π × 6 × 20
= 12π × 20
= 240π বর্গ সে.মি.
সুতরাং, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল 240π বর্গ সে.মি.

৬৬.
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:


৬৭.
চারটি ঘণ্টা যথাক্রমে ৮, ১২, ১৮ ও ২৪ মিনিট পরপর বাজে। যদি সকাল ১১ : ০০ টায় ঘণ্টাগুলো একবার একত্রে বাজে, তাহলে ঘণ্টাগুলো পুনরায় কখন একত্রে বাজবে?
  1. ১২ : ১২ টা
  2. ১২ : ৩৬ টা
  3. ১২ : ৪৮ টা
  4. ১ : ১০ টা
সঠিক উত্তর:
১২ : ১২ টা
উত্তর
সঠিক উত্তর:
১২ : ১২ টা
ব্যাখ্যা

প্রশ্ন: চারটি ঘণ্টা যথাক্রমে ৮, ১২, ১৮ ও ২৪ মিনিট পরপর বাজে। যদি সকাল ১১ : ০০ টায় ঘণ্টাগুলো একবার একত্রে বাজে, তাহলে ঘণ্টাগুলো পুনরায় কখন একত্রে বাজবে?

সমাধান:
ঘণ্টাগুলো একবার একত্রে বাজার পর ৮, ১২, ১৮ ও ২৪ এর ল.সা.গু সমান সময়ের পর আবার একত্রে বাজবে।

সংখ্যাগুলোর মৌলিক উৎপাদক:
৮ = ২ × ২ × ২
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩

∴ ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৩
= ৭২ মিনিট

৭২ মিনিট = ১ ঘণ্টা ১২ মিনিট

সুতরাং, পরবর্তীতে একত্রে বাজবে:
১১ : ০০ + ১ ঘণ্টা ১২ মিনিট = ১২ : ১২ টায়

৬৮.
5 - 2x ≥ 3x + 1 অসমতাটির সমাধান কত?
  1. x ≥ 4
  2. x ≤ - 8/3
  3. x ≥ - 4/3
  4. x ≤ 4/5
সঠিক উত্তর:
x ≤ 4/5
উত্তর
সঠিক উত্তর:
x ≤ 4/5
ব্যাখ্যা

প্রশ্ন: 5 - 2x ≥ 3x + 1 অসমতাটির সমাধান কত?

সমাধান:
দেওয়া আছে,
5 - 2x ≥ 3x + 1
⇒ - 2x - 3x ≥ - 5 + 1
⇒ - 5x ≥ - 4
⇒ 5x ≤ 4 [অসমতার উভয়পক্ষে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তিত হয় ]
∴ x ≤ 4/5

৬৯.
দক্ষিণ আমেরিকার সার্বভৌম দেশ কয়টি?
  1. ২৭
  2. ১২
  3. ১৯
  4. ২৪
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা

• দক্ষিণ আমেরিকা:
- দক্ষিণ আমেরিকা ভূমির দিক থেকে বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাদেশ
- এবং বিশ্বের তৃতীয় সর্বাধিক জনবহুল মহাদেশ। 
- দক্ষিণ আমেরিকার জনসংখ্যা ৪২,০৪,৫৮,০৪৪ জনেরও বেশি এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ২১ জন ।
- দক্ষিণ আমেরিকার সবচেয়ে জনবহুল দেশ হল ব্রাজিল।
- ব্রাজিল দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ, যার আয়তন ৮,৫১৫,৭৯৯ বর্গকিলোমিটার। 

• দক্ষিণ আমেরিকার সার্বভৌম দেশ- ১২টি।
আর্জেন্টিনা
বলিভিয়া
ব্রাজিল
চিলি
কলম্বিয়া
ইকুয়েডর
গায়ানা
পেরু
প্যারাগুয়ে
সুরিনাম
উরুগুয়ে
ভেনেজুয়েলা

উৎস: world atlas.

৭০.
‘গুয়ানতানামো বে কারাগার’ কোন দেশে অবস্থিত?
  1. আইভরিকোস্ট
  2. কিউবা
  3. গুয়েতেমালা
  4. নিকারাগুয়া
সঠিক উত্তর:
কিউবা
উত্তর
সঠিক উত্তর:
কিউবা
ব্যাখ্যা

• গুয়ানতানামো বে কারাগার: 
- গুয়ানতানামো বে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার।
- ১৯০৩ সালে হাভানা চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র কিউবার কাছ থেকে গুয়ানতানামো বে ইজারা নেয়।
- গুয়ানতানামো বে কারাগারটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি কিউবার দক্ষিণ-পূর্বে ক্যারিবীয় সাগরে অবস্থিত।
- এটি বন্দীদের উপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত।
- ক্যাম্প সেভেন ছিল সিআইএর গোপন শিবির, যেখানে ২০০১ সালের ৯/১১ হামলার সঙ্গে জড়িত অপরাধীরা আটক ছিলেন।
- এখানে বিভিন্ন মুসলিম দেশ থেকে ধরে আনা বন্দীদের আটক করা হয়।
- যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ এই ক্যাম্পটি বন্ধের ঘোষণা দেয়।
- কারাগারটি মানবাধিকার লঙ্ঘনের প্রতীক হিসেবে পরিচিত।

উৎস: ব্রিটানিকা, এবং প্রথম আলো।

৭১.
‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্রটির পরিচালক ছিলেন কে?
  1. হীরালাল সেন
  2. ঋত্বিক ঘটক
  3. সত্যজিৎ রায়
  4. অভিজিৎ রায়
সঠিক উত্তর:
ঋত্বিক ঘটক
উত্তর
সঠিক উত্তর:
ঋত্বিক ঘটক
ব্যাখ্যা

• তিতাস একটি নদীর নাম:
- তিতাস একটি নদীর নাম 'ঋত্বিক ঘটক' পরিচালিত ১৯৭৩ সালের বাংলাদেশী নাট্যধর্মী চলচ্চিত্র।
- বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক অদ্বৈত মল্লবর্মণ রচিত উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। 
- ছবিটি প্রযোজনা করেছেন হাবিবুর রহমান খান।
- ছবিটিতে অভিনয় করেছেন প্রবীর মিত্র, রোজী সামাদ, কবরী ও গোলাম মুস্তাফা।
- চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭৩ সালের ২৭ জুলাই।

উৎস: Bengal Film Archive.

৭২.
বাংলাদেশের কোন এলাকাকে Marine Protected Area (MPA) ঘোষণা করা হয়েছে?
  1. সেন্টমার্টিন দ্বীপ 
  2. ভোলা দ্বীপ
  3.  চর আলেকজান্ডার
  4. পারকি সমুদ্র সৈকত
সঠিক উত্তর:
সেন্টমার্টিন দ্বীপ 
উত্তর
সঠিক উত্তর:
সেন্টমার্টিন দ্বীপ 
ব্যাখ্যা

• 'Marine Protected Area (MPA):
- সেন্টমার্টিন দ্বীপ ও এর আশেপাশের ১ হাজার ৭৪৩ বর্গ কিলোমিটার এলাকাকে মেরিন প্রটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে।
- এর আগে ১৯৯৯ সালে ৫৯০ হেক্টর প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় ‘সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।
- নতুন ঘোষণায় সেন্টমার্টিন দ্বীপ ও এর আশেপাশের ১ হাজার ৭৪৩ বর্গ কিলোমিটার এলাকার পাশাপাশি বঙ্গোপসাগরের ৭০ মিটার গভীর সমুদ্র যোগ হয়েছে।
- অনিয়ন্ত্রিত জাহাজ ও ইঞ্জিনচালিত নৌকার চলাচল, মাত্রাতিরিক্ত মৎস্য সম্পদ আহরণ, সমুদ্রে বর্জ্য ও ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নিক্ষেপ, প্রবাল উপনিবেশ ধ্বংস, জীববৈচিত্র্য হ্রাস ও জলবায়ু পরিবর্তন রোধে এই উদ্যোগ নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।

• অন্যসব 'Marine Protected Area (MPA):
- চর কুকরি-মুকরি বন্যপ্রাণী অভয়ারণ্য 
- হিমছড়ি জাতীয় উদ্যান;
- কুয়াকাটা জাতীয় উদ্যান ;
- সামুদ্রিক সংরক্ষণাগার সামুদ্রিক সংরক্ষণাগার;
- নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান ;
- সোনারচর বন্যপ্রাণী অভয়ারণ্য ;
- সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্য ;
- সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্য ;
- সুন্দরবন পশ্চিম বন্যপ্রাণী অভয়ারণ্য ;
- সোয়াচ অফ নো গ্রাউন্ড মেরিন সুরক্ষিত এলাকা;
- সোয়াচ অফ নো গ্রাউন্ড মেরিন সুরক্ষিত এলাকা মেরিন পার্ক;
- টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য;


উৎস: বাংলা ট্রিবিউন এবং Marine Conservation Institute।

৭৩.
বাংলাদেশের সর্বাধিক বনাঞ্চল সম্পন্ন জেলা কোনটি? (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ- ২০২৪)
  1. বাগেরহাট 
  2. বান্দরবান 
  3. রাঙ্গামাটি 
  4. খাগড়াছড়ি 
সঠিক উত্তর:
রাঙ্গামাটি 
উত্তর
সঠিক উত্তর:
রাঙ্গামাটি 
ব্যাখ্যা

• মোট বনাঞ্চল - ৬৩,৬৩,৩০৯.৩৩ একর বা ২৫,৭৫,১৯৬.০১ হেক্টর।

সর্বাধিক বনাঞ্চল সম্পন্ন জেলা (৫টি)
- রাঙ্গামাটি = ১৩,৭৮,৫৬৪.১৩ একর;
- বান্দরবান =  ৭,৯৭,৫৪১.৪৯ একর;
- বাগেরহাট = ৫,৬৬,৫১২.৯৫ একর;
- খাগড়াছড়ি = ৫৫৪,১১৬.২১ একর;
- খুলনা =  ৫,৬৪,০৮১.৬১ একর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ- ২০২৪।

৭৪.
ঐতিহাসিক ‘নাচোল বিদ্রোহ’ সংঘটিত হয় কত সালে?
  1. ১৯৪৭
  2. ১৯৫০
  3. ১৯৪৮
  4. ১৯৫২
সঠিক উত্তর:
১৯৫০
উত্তর
সঠিক উত্তর:
১৯৫০
ব্যাখ্যা

• নাচোল বিদ্রোহ :
- নাচোল বিদ্রোহ  ১৯৪৯-৫০ সালে বৃহত্তর রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ মহকুমার অন্তর্গত নাচোল উপজেলার  সাঁওতাল কৃষকদের বিদ্রোহ।

- সে সময়কার তেভাগা, নানকার এবং টঙ্ক আন্দোলনের মতোই নাচোল বিদ্রোহটিও সংগঠিত করেন কম্যুনিস্ট পার্টির কর্মীরা।
- তাঁরা বাংলায় সমাজ বিপ্লব সাধনের লক্ষ্যে নাচোলের সাঁওতাল কৃষকদের বৈপ্লবিক সংঘটনার একটি জনগোষ্ঠি হিসেবে চিহ্নিত করেন। - একই জমি বংশপরম্পরায় চাষাবাদ করা সত্ত্বেও অধিকাংশ সাঁওতালের ঐ জমির ওপর কখনও কোন স্বত্বাধিকার স্বীকৃত হয় নি।
- জোতদারগণ ফসলের মাধ্যমে খাজনা আদায় করত। 
- স্থানীয় প্রথা অনুযায়ী ফসল কাটার সময় ক্ষেতে কর্মরত প্রতিটি সাঁওতাল কৃষক প্রতি কুড়ি আড়ি ফসল কাটার বিনিময়ে তার ভাগ  অনুযায়ী তিন আড়ি ধান পেত, যা তাদের নিজেদের অথবা কামলাদের মাধ্যমে পরে মাড়াই করতে হতো।

- আধিয়ার (ভাগ চাষি) উপজাতসহ তাদের উৎপাদিত ফসলের অর্ধেক জোতদারদের দিতে হতো। কম্যুনিস্ট কর্মীরা এই শোষণ ও চাষিদের অধিকার সম্পর্কে তাদের সচেতন করে তোলেন।

উৎস: বাংলাপিডিয়া।

৭৫.
বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ‍কে?
  1. স্পীকার
  2. প্রধান বিচারপতি
  3. প্রধানমন্ত্রী
  4. নিজে পাঠ করেন
সঠিক উত্তর:
স্পীকার
উত্তর
সঠিক উত্তর:
স্পীকার
ব্যাখ্যা

• সংবিধানের তৃতীয় তফসিল অনুসারে:

• রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান:
- প্রধানমন্ত্রী।
- প্রধান বিচারপতি।
- মন্ত্রিসভার সদস্যবৃন্দ।
- স্পিকার।
- ডেপুটি স্পিকার।

প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান:
- আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ।
- পিএসসির চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
- মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
- প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারবৃন্দ।

• স্পিকার শপথবাক্য পাঠ করান:
- রাষ্ট্রপতি।
- সংসদ সদস্যবৃন্দ।

উৎস: বাংলাদেশ সংবিধান।

৭৬.
পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে?
  1. প্রশান্ত ও ভারত মহাসাগর
  2. আটলান্টিক ও উত্তর মহাসাগর
  3. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
  4. উত্তর ও প্রশান্ত মহাসাগর
সঠিক উত্তর:
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা

• পানামা খাল:
- পানামা খালটির নির্মাণ কাজ ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়ে ১৯১৪ সালে শেষ হয়েছিল।

- ১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
- ১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে।
-  ১৯৯৯ সালের ৩১ শে ডিসেম্বর যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।
- খালটি উত্তর আমেরিকার দেশ পানামাতে অবস্থিত।
- আটালান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল।
- উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে।

উৎস: ব্রিটানিকা।

৭৭.
Orange Revolution কোন দেশের সাথে সম্পৃক্ত?
  1. তিউনিসিয়া
  2. ইউক্রেন
  3. আলজেরিয়া
  4. মিশর
সঠিক উত্তর:
ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
ইউক্রেন
ব্যাখ্যা

• অরেঞ্জ বিপ্লব (Orange Revolution):
- 'অরেঞ্জ রেভুলেশন' ইউক্রেনের সাথে সম্পৃক্ত।

⇒ অরেঞ্জ বিপ্লব ছিল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলন।
- এটি সংঘটিত হয়েছিল ২০০৪ সালের শেষের দিকে এবং ২০০৫ সালের শুরুতে।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ ছিল নাগরিক প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রবিন্দু।
- ২০০৪ সালে ইউক্রেনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ব্যাপক দুর্নীতির অভিযােগ তুলে এ আন্দোলনের সূত্রপাত।
- মূল দাবি: ভোট পুনঃগণনা, নতুন নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও স্বচ্ছতার প্রতি সম্মান প্রদর্শন।
- এই আন্দোলনের ফলে ভিক্টর ইউশ্চেঙ্কো (Yushchenko) প্রেসিডেন্ট নির্বাচিত হন।

উৎস: Britannica.

৭৮.
বিশ্বব্যাপী জলাভূমি সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিটি কী নামে পরিচিত?
  1. রামসার কনভেনশন
  2. ভিয়েনা কনভেনশন
  3. বার্লিন কনভেনশন
  4. প্যারিস কনভেনশন
সঠিক উত্তর:
রামসার কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
রামসার কনভেনশন
ব্যাখ্যা

- রামসার কনভেনশনের পূর্ণনাম - The Ramsar Convention on Wetlands।
- এটি জলাভূমি ও এর জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি।
- চুক্তিটি ইরানের রামসারে স্বাক্ষরিত ও অনুমোদিত হয়।
- চুক্তি অনুমোদন: ২ ফেব্রুয়ারি, ১৯৭১ সাল।
- চুক্তির পক্ষ (অনুমোদন ও কার্যকর) - ১৭১টি দেশ। (সর্বশেষ দেশ - ভানুয়াতু)
- চুক্তি কার্যকর - ডিসেম্বর, ১৯৭৫ সাল।
- বাংলাদেশ রামসার সনদ অনুমোদন ও কার্যকর করে - ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর।
- বাংলাদেশের দুটি স্থান রামসার চুক্তির অন্তর্ভূক্ত হয়েছে। যথা -
- সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট: ২১ মে, ১৯৯২ সাল ও টাঙ্গুয়ার হাওর: ১০ জুলাই, ২০০০ সাল

উৎসঃ রামসার ওয়েবসাইট ।

৭৯.
সিপাহী মোস্তফা কামালের কর্মস্থল ছিল কোথায়?
  1. নৌবাহিনী
  2. সেনাবাহিনী 
  3. বিমান বাহিনী
  4. আনসার
সঠিক উত্তর:
সেনাবাহিনী 
উত্তর
সঠিক উত্তর:
সেনাবাহিনী 
ব্যাখ্যা

• বীরশ্রেষ্ঠ ও তাদের কর্মস্থল:
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : সেনাবাহিনী।
- সিপাহী মোস্তফা কামাল : সেনাবাহিনী।
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : বিমান বাহিনী।
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ : সাবেক ই. পি. আর.।
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : সাবেক ই. পি. আর.।
- সিপাহী হামিদুর রহমান : সেনাবাহিনী।
- ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন : নৌবাহিনী।

• বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল:
- তাঁর জন্ম ১৯৪৯ সালে ভোলা জেলার দৌলতখান থানার পশ্চিম হাজীপাড়া গ্রামে।
- ১৯৬৮ সালে তিনি পাকিস্তানের চতুর্থ ইস্ট-বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন।
- মুক্তিযুদ্ধ শুরুর কয়েকদিন পূর্বে বক্সার হিসাবে সিপাহি মোহাম্মদ মোস্তফা অবৈতনিক ল্যান্স নায়েক হিসাবে পদোন্নতি পান।
- ১৯৭১ সালে পাকিস্তানি কর্তৃপক্ষ ৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টকে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় মোতায়েন করে।
- বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল ২নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
- তিনি মেজর খালেদ মোশারফের নেতৃত্বে আশুগঞ্জ, উজানিস্বর ও ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধে অংশ নেন।
- ১৮ এপ্রিল অসীম সাহসের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হন।
- ব্রাহ্মণবাড়িয়ার দরুইন গ্রামের জনগণ মোস্তফা কামালকে তাঁর শাহাদাতের স্থানের পাশেই সমাহিত করে।
- মুক্তিযুদ্ধে সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত করে।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।

৮০.
UNCTAD-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. প্যারিস
  2. জেনেভা
  3. লন্ডন
  4. বার্সেলোনা
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা

 • UNCTAD:
- UNCTAD হচ্ছে জাতিসংঘের উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।
- UNCTAD এর পূর্ণরূপ- United Nations Conference on Trade and Development.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
- UNCTAD শীর্ষ সম্মেলন প্রতি (৪) চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- UNCTAD এর প্রথম কনফারেন্স ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন জেনেভায় অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭২ সালে UNCTAD এর সদস্য পায়। 
- মহাসচিব -রেবেকা গ্রিন্সপান (কোস্টারিকা) [১৩ সেপ্টেঃ ২০২১ - ৪ বছর মেয়াদে]

উৎস: UNCTAD এর ওয়েবসাইট।

৮১.
দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন - (ডিসেম্বর-২০২৫)
  1. ময়মনসিংহ সিটি করপোরেশন
  2. কুমিল্লা সিটি কর্পোরেশন
  3. গাজীপুর সিটি কর্পোরেশন
  4. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
সঠিক উত্তর:
ময়মনসিংহ সিটি করপোরেশন
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ সিটি করপোরেশন
ব্যাখ্যা

• সিটি কর্পোরেশন:
- বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা ১২টি।
- দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন - ময়মনসিংহ সিটি করপোরেশন। (এপ্রিল-২০১৮)

•অন্য সিটি গুলো হলো:
- ঢাকায় দুটি (ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ),
- চট্টগ্রাম সিটি কর্পোরেশন
- রাজশাহী সিটি কর্পোরেশন,
- খুলনা সিটি কর্পোরেশন,
- সিলেট সিটি কর্পোরেশন,
- বরিশাল সিটি কর্পোরেশন,
- রংপুর সিটি কর্পোরেশন,
- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন,
- কুমিল্লা সিটি কর্পোরেশন,
- গাজীপুর সিটি কর্পোরেশন
 - ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি।

৮২.
Irrawaddy কোন দেশের নদী?
  1. মিয়ানমার
  2. শ্রীলঙ্কা
  3. নেপাল
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা

- Irrawaddy River ইরাবদী নদী মিয়ানমারের (বার্মা) প্রধান নদী এবং দেশের দীর্ঘতম নদী।
- ইরাবতী নদীটি নমাই এবং মালি নদীর সঙ্গমস্থল দ্বারা গঠিত, যা উত্তর মায়ানমারের উঁচু এবং প্রত্যন্ত পাহাড়ের হিমবাহে উৎপন্ন হয়। 
- এ নদীর দৈর্ঘ্য প্রায়  ১,৩৫০ মাইল (২,১৭০ কিমি)।
- নদীটি সম্পূর্ণরূপে মায়ানমারের মধ্যে প্রবাহিত হয়।
- এটি উত্তর মিয়ানমারের কাচিন রাজ্যে হিমালয়ের কাছে মালি ও ন’মাই নদীর সঙ্গম থেকে উৎপন্ন হয়।
- এই নদী মিয়ানমারের কেন্দ্রীয় অংশ দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে অ্যান্ডামান সাগরে মিলিত হয়, যেখানে এটি একটি বিস্তৃত ডেল্টা গঠন করে।
- এটি মায়ানমারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ।

উৎস: ব্রিটানিকা।

৮৩.
সম্প্রতি জোহরান মামদানি নিউইয়র্ক সিটির কোন পদে নির্বাচিত হয়েছেন?
  1. সিনেটর
  2. মেয়র
  3. কাউন্সিলর
  4. গভর্নর
সঠিক উত্তর:
মেয়র
উত্তর
সঠিক উত্তর:
মেয়র
ব্যাখ্যা

- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। 
- তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে হারিয়ে জয়ী হয়েছেন।

উল্লেখ্য,
- জোহরান মামদানি নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার তিনবারের নির্বাচিত সদস্য। 
- তাঁর জন্ম উগান্ডায়।
- শিশু মামদানি বড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে।
- সাত বছর বয়সে মা–বাবার হাত ধরে তিনি নিউইয়র্কে চলে আসেন।
- নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য হওয়ার আগে জোহরান একজন কাউন্সিলর ছিলেন। এ ছাড়া তিনি একজন ‘র‍্যাপার’ও।

উৎস: প্রথম আলো।

৮৪.
'ডেটন চুক্তি' চূড়ান্ত ভাবে স্বাক্ষরিত হয় কোন শহরে?
  1. ক্রিমিয়া
  2. আলাস্কা
  3. প্যারিস
  4. জেনেভা
সঠিক উত্তর:
প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস
ব্যাখ্যা

 ডেটন চুক্তি (Dayton Agreement):
- এই চুক্তির পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina.
- এটি একটি শান্তিচুক্তি।
- প্রক্রিয়াটির নেতৃত্বে ছিলেন প্রধান মার্কিন শান্তি আলোচনাকারী রিচার্ড হলব্রুক।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৯৫।
- চুক্তি স্বাক্ষরের স্থান (চূড়ান্ত ভাবে): প্যারিস, ফ্রান্স।
- পক্ষসমূহ: বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
- স্বাক্ষরকারী: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান, সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাঁকে পরে হেগে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল) এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ।
- মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সমস্যার সমাধান।

উৎস: Britannica.

৮৫.
কে বাংলার স্বাধীন সুলতানি যুগের অবসান ঘটান?
  1. মুহাম্মদ বিন তুঘলক
  2. সুলতান মাহমুদ
  3. বখতিয়ার খিলজি
  4. শেরশাহ 
সঠিক উত্তর:
শেরশাহ 
উত্তর
সঠিক উত্তর:
শেরশাহ 
ব্যাখ্যা

• স্বাধীন সুলতানি যুগের পতন:
- নুসরত শাহের সময়কাল থেকেই শুরু হয় বাংলার স্বাধীন সুলতানি যুগের পতন পর্ব।
- নুসরত শাহের উত্তরাধিকারীগণ ছিলেন দুর্বল।
- তাঁর ছোট ভাই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ১৫৩৩ খ্রিষ্টাব্দে ফিরোজ শাহকে হত্যা করে সিংহাসনে বসেন।
- কিন্তু তাতে অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
- বরং নুসরত শাহের শাসনকালে রাজ্যে যে ভাঙনের সূচনা হয়েছিল, মাহমুদ শাহের শাসনকালে তা সম্পূর্ণ হয়।
- তাঁর পাঁচ বছরের রাজত্বকালের উল্লেখযোগ্য ঘটনা আফগান যোদ্ধা শেরশাহ শূরের সাথে সংঘর্ষ।
- অবশেষে ১৫৩৮ সালে শেরশাহ গৌড় দখল করলে কেবল হুসেন শাহী বংশের নয়, বরং বাংলার দুই'শ বছরের স্বাধীন সুলতানি যুগের অবসান ঘটে।


 উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

৮৬.
সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগদানের কথা বলা হয়েছে?
  1. ৬০(২)
  2. ৬৫(১)
  3. ৬৪ (১)
  4. ৬৫(৩)
সঠিক উত্তর:
৬৪ (১)
উত্তর
সঠিক উত্তর:
৬৪ (১)
ব্যাখ্যা

• সংবিধানের ৬৪নং অনুচ্ছেদ- অ্যাটর্নি-জেনারেল সম্পর্কিত।
৬৪ (১) সুপ্রীম কোর্টের বিচারক হইবার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগদান করিবেন।
৬৪ (২) অ্যাটর্নি-জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করিবেন।
৬৪ (৩) অ্যাটর্নি-জেনারেলের দায়িত্বপালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তাঁহার বক্তব্য পেশ করিবার অধিকার থাকিবে।
৬৪ (৪) রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি-জেনারেল স্বীয় পদে বহাল থাকিবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করিবেন।

• অ্যাটর্নি জেনাররেল:
-  তিনি হলেন বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী।
-  অ্যাটর্নি জেনারেল সাধারণত সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত বিজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবীগণের মধ্য থেকে সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন।
- বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আসাদুজ্জামান।( নভেম্বর-২০২৫)

উল্লেখ্য,
• সহকারী অ্যাটর্নি জেনারেলবৃন্দ
- জনাব মোঃ সোলায়মান হোসেন।
- জনাব শাহীন সুলতানা।
- জনাব আরিফ খান।

উৎস: এটর্নি জেনারেলের কার্যালয়।

৮৭.
বাংলাদেশ ও ভারতে মধ্যকার গঙ্গার পানিবণ্টন চুক্তি কত সালে শেষ হবে?
  1. ২০২৭ সালে 
  2. ২০২৬ সালে 
  3. ২০২৯ সালে 
  4. ২০২৮ সালে 
সঠিক উত্তর:
২০২৬ সালে 
উত্তর
সঠিক উত্তর:
২০২৬ সালে 
ব্যাখ্যা

• গঙ্গার পানিবণ্টন চুক্তি:
- ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়।
- সই করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- চুক্তির মেয়াদ ৩০ বছর হওয়ায় এটি ২০২৬ সালে শেষ হবে। 
- চুক্তিতে নির্ধারিত হয় যে, উভয় পক্ষের সম্মতিক্রমে গৃহীত ফর্মুলা মোতাবেক ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সময়ে দু’দেশের মধ্যে গঙ্গার পানি ভাগাভাগি হবে, এবং ভারত নদীটির জলপ্রবাহের মাত্রা গত ৪০ বছরের গড় মাত্রায় বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবে।
 - যেকোন সঙ্কটময় পরিস্থিতিতে বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানির নিশ্চয়তা পাবে।

উৎস: বাংলাপিডিয়া।

৮৮.
”বেথলেহেম” শহরটি কোথায় অবস্থিত?
  1. ইস্তাম্বুল
  2. জেরুজালেম
  3. দোহা
  4. জেদ্দা
সঠিক উত্তর:
জেরুজালেম
উত্তর
সঠিক উত্তর:
জেরুজালেম
ব্যাখ্যা

- বেথলেহেম হল জেরুজালেম থেকে প্রায় ৫ মাইল (৮ কিমি) দক্ষিণে পশ্চিম তীরে অবস্থিত একটি শহর, 
- কৃষি বাজার এবং বাণিজ্য কেন্দ্র হিসেবে শহরটি নিকটবর্তী জেরুজালেমের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত।
- যীশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে বেথলেহেম খ্রিস্টানদের কাছে গুরুত্বপূর্ণ। 
- যীশুর জন্মস্থান বলে মনে করা হয় এমন গুহার উপরে নির্মিত গির্জা অফ দ্য নেটিভিটি, এখনও টিকে থাকা প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির মধ্যে একটি। 
- আধুনিক সময়ে, ১৯৯৫ সালে ইসরায়েল বেথলেহেমের নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
- শহরের জনসংখ্যার একটি বড় অংশ খ্রিস্টান।

উৎস: ব্রিটানিকা।