পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
৪৬তম বি.সি.এস. প্রস্তুতি - সাবজেক্ট ফাইনাল ও রিভিশন [রাউন্ড – ২] বিষয়ের নাম: বাংলাদেশ বিষয়াবলি-২ [১০০ নাম্বার] (টপিকগুলোর বিস্তারিত সিলেবাস বাটনে বা পিএসসির সিলেবাসেই পাবেন।) ১) বাংলাদেশের সংবিধান। ২) বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা ও সরকার ব্যবস্থা। ৩) বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি। ৪) বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের কত তারিখ ড. কামাল হোসেনকে  আহবায়ক করে কমিটি গঠন করা হয়?
  1. ১০ এপ্রিল
  2. ১১ এপ্রিল
  3. ১৭ এপ্রিল
  4. ১৯ এপ্রিল
সঠিক উত্তর:
১১ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
১১ এপ্রিল
ব্যাখ্যা
• সংবিধান:
- ১১ এপ্রিল ১৯৭২ সালে গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন।
- এদিন পরিষদের সামনে সকল প্রস্তাব উত্থাপন করেন আইনমন্ত্রী ড. কামাল হোসেন।
- শুধু 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' সংক্রান্ত প্রস্তাবটি গণপরিষদে উত্থাপন করেন যোগাযোগ মন্ত্রী এম মনসুর আলী।
- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে  আহবায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
- ১৭ এপ্রিল খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- ১২ অক্টোবর, ১৯৭২ সালে খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে।
- ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয়।
- তবে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেননি।
- সবশেষে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।   

সূত্র: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
.
অর্থনৈতিক সমীক্ষা- ২০২৩ অনুসারে, বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
  1. ১.৩২ শতাংশ
  2. ১.২৭ শতাংশ
  3. ১.৩০ শতাংশ
  4. ১.৩৭ শতাংশ
সঠিক উত্তর:
১.৩০ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
১.৩০ শতাংশ
ব্যাখ্যা
• অর্থনৈতিক সমীক্ষা- ২০২৩:
- জনসংখ্যা বৃদ্ধির হার - ১.৩০%। 
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল - ৭২.৩ বছর। 
- সাক্ষরতার হার (৭ বছরের অধিক) - ৭৬.৪% ।  
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার ৬.০৩%। 
- অর্থনীতির মোট খাত - ১৯টি। 

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা- ২০২৩।
.
বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি 'লুই কান' কোন দেশের নাগরিক ছিলেন?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- বাংলাদেশের জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম বৃহত্তম আইনসভা কমপ্লেক্স।
- এটির স্থপতি এস্তোনীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক লুই আই কান।
- তিনি মূলত আমেরিকার ফিলাডেলফিয়া আর পেনসিলভানিয়ায় স্থাপত্য চর্চা করে খ্যাতি অর্জন করেন।
- বাংলাদেশের জাতীয় সংসদ ভবন তার একটি বিখ্যাত কীর্তি।
- কান ১৯০১ সালের ২০ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত রাশিয়ার এস্তোনিয়ায় জন্মগ্রহণ করেন।
- ১৯২৪ সালে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর পৃথিবী ঘুরে বেড়িয়েছেন।
- ১৯২৮ সালে তিনি আগ্রহী হয়ে ওঠেন স্থাপত্যবিদ্যায়।
-১৯২৯ সালে যুক্তরাষ্ট্রে ফেরার পর ১৯৩২ সালে আরেক স্থপতি ডোমিনিক বারনিনজারের সঙ্গে আর্কিটেকচারাল রিসার্চ গ্রুপ গড়ে তোলেন।
-কাজের স্বীকৃতি হিসেবে তিনি আমেরিকান ইন্সটিটিউট অব আর্কিটেক্টস-এর স্বর্ণপদক লাভ করেন।
- ১৯৭৪ সালের ১৭ মার্চ তিনি নিউইয়র্কে মৃত্যুবরণ করেন।
- সংসদের নির্মাণ কাজ শুরু হয় ১৯৬১ সালে এবং উদ্বোধন করা হয় ১৯৮২ সালের ২৮ জানুয়ারি। 

সূত্র: দৈনিক যুগান্তর ও প্রথম আলো। 
.
'জাতীয় স্মৃতি নিদর্শন' সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে?
  1. অনুচ্ছেদ ২৩
  2. অনুচ্ছেদ ২২
  3. অনুচ্ছেদ ২১
  4. অনুচ্ছেদ ২৪
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ২৪
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ২৪
ব্যাখ্যা
• সংবিধান:
- 'জাতীয় স্মৃতি নিদর্শন' সংবিধানের ২৪নং অনুচ্ছেদে বলা আছে। 

অন্যদিকে,
- ২৩নং অনুচ্ছেদ : জাতীয় সংস্কৃতি। 
- ২১নং অনুচ্ছেদ : নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য।
- ২২নং অনুচ্ছেদ : নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে।

উৎস:- বাংলাদেশের সংবিধান।
.
বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়?
  1. অষ্টম
  2. ষষ্ঠ
  3. নবম
  4. সপ্তম
সঠিক উত্তর:
সপ্তম
উত্তর
সঠিক উত্তর:
সপ্তম
ব্যাখ্যা
• জাতীয় সংসদ:
- ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে।
- এ সপ্তম জাতীয় সংসদে সর্বপ্রথম প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু করা হয়।
- সংসদের অধিবেশন চলাকালে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে সংসদ সদস্যগণ প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং তিনি তার জবাব দেন।

উৎস: জাতীয় সংসদের ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
.
দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কোনটি?
  1. চতুর্থ আদমশুমারি
  2. পঞ্চম আদমশুমারি
  3. ষষ্ঠ আদমশুমারি
  4. সপ্তম আদমশুমারি
সঠিক উত্তর:
ষষ্ঠ আদমশুমারি
উত্তর
সঠিক উত্তর:
ষষ্ঠ আদমশুমারি
ব্যাখ্যা
• আদমশুমারি:
- ১৫-২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা।
- এটি দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা।
- ষষ্ঠ আদমশুমারি নাম- 'জনশুমারি ও গৃহগণনা'।
- ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনার প্রতিপাদ্য ছিল: “জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন”।
- পরিসংখ্যান আইন, ২০১৩ অনুযায়ী, আদমশুমারি ও গৃহগণনাকে ‘জনশুমারি ও গৃহগণনা' নামে নামকরণ করা হয়।
- বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।

পরবর্তীতে-
- দ্বিতীয় আদমশুমারি ১৯৮১ সালে।
- তৃতীয় আদমশুমারি ১৯৯১ সালে।
- চতুর্থ আদমশুমারি ২০০১ সালে।
- পঞ্চম আদমশুমারি ২০১১ সালে।
- ষষ্ঠ আদমশুমারি ২০২২ সালে।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২ ও পরিকল্পনা মন্ত্রণালয় ওয়েবসাইট।
.
সংবিধান সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়?
  1. ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয়।
  2. ১২ অক্টোবর, ১৯৭২ সালে খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে।
  3. সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেন।
  4. ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।   
সঠিক উত্তর:
সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেন।
উত্তর
সঠিক উত্তর:
সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেন।
ব্যাখ্যা
- সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেন। - এটি বিবৃতিটি সঠিক নয়। 

• সংবিধান:

- ১১ এপ্রিল ১৯৭২ সালে গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন।
- এদিন পরিষদের সামনে সকল প্রস্তাব উত্থাপন করেন আইনমন্ত্রী ড. কামাল হোসেন।
- শুধু 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' সংক্রান্ত প্রস্তাবটি গণপরিষদে উত্থাপন করেন যোগাযোগ মন্ত্রী এম মনসুর আলী।
- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে  আহবায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
- ১৭ এপ্রিল খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- ১২ অক্টোবর, ১৯৭২ সালে খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে।
- ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয়।
- তবে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেননি।
- সবশেষে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।   

সূত্র: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
.
ঢাকা কত সালে সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়?
  1. ১৮৬৪ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৯০ সালে
  4. ১৯৭৭ সালে
সঠিক উত্তর:
১৯৯০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯০ সালে
ব্যাখ্যা
- ১৮৬৪ খ্রিস্টাব্দে ঢাকা মিউনিসিপ্যালিটি (পৌরসভা) গঠিত হয় এবং ১৯৬০ সালে এটিকে টাউন কমিটিতে রূপান্তর করা হয়।
- ১৯৭২ সালে টাউন কমিটি বিলুপ্ত করে পৌরসভায় রূপান্তর করা হয় এবং ১৯৮৩ সালে একে মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত করা হয়।
- ১৯৯০ সালে ঢাকা শহরকে সিটি কর্পোরেশন রূপান্তর করা হয়।
- ১৯৯৪ সালে জনগণের প্রত্যক্ষ ভোটে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এই নির্বাচনে মোহাম্মদ হানিফ মেয়র নির্বাচিত হন। তিনি ২০০২ সালের ৪ এপ্রিল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন।
- ২০১২ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি কর্পোরেশনকে ভেঙে ২টি পৃথক সিটিকর্পোরেশন করা হয়।

সেগুলো হচ্ছে -
১. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও
২. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

সূত্র:- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ওয়েবসাইট।
.
নিচের কোন দফাটি বাঙালি জাতির ‘মুক্তির সনদ’ এর অন্তর্ভুক্ত নয়?
  1. রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা
  2. প্রাদেশিক রাষ্ট্রভাষা সম্বন্ধীয় ক্ষমতা
  3. আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা
  4. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
সঠিক উত্তর:
প্রাদেশিক রাষ্ট্রভাষা সম্বন্ধীয় ক্ষমতা
উত্তর
সঠিক উত্তর:
প্রাদেশিক রাষ্ট্রভাষা সম্বন্ধীয় ক্ষমতা
ব্যাখ্যা
• 'ছয় দফা':
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন।
- ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবি বাঙালি জাতির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ হিসাবে পরিচিত।
- ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ এর ভিত্তিতে রচিত।
- ছয় দফা আন্দোলনের প্রথম শহিদ - মনু মিয়া।

• দফা গুলো হলো:-
- প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন‌।
- দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা

সূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসন থেকে বিজয়ী হয়েছিলেন?
  1. ঢাকা - ১০
  2. ঢাকা - ১২
  3. গোপালগঞ্জ - ৩
  4. গোপালগঞ্জ - ১
সঠিক উত্তর:
ঢাকা - ১২
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা - ১২
ব্যাখ্যা
• জাতীয় সংসদ:
- স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
- সে সময় ৩০০ আসনে সরাসরি নির্বাচন হয়।
- সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ছিল ১৫টি।
- নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টিতে জয়লাভ করে।
- বঙ্গবন্ধু সে সময় ঢাকা-১২ আসন থেকে বিজয়ী হয়েছিলেন।
- প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন মুহম্মদুল্লাহ
- ডেপুটি স্পিকার নির্বাচিত হন বায়তুল্লাহ।

উৎস: লাইভ এম সি কিউ লেকচার ও বাংলাপিডিয়া।
১১.
আইন প্রণয়নের সর্বোচ্চ সংস্থার নাম কি?
  1. রাজনৈতিক দল
  2. আইন বিভাগ
  3. শাসন বিভাগ
  4. সুপ্রীম কোর্ট
সঠিক উত্তর:
আইন বিভাগ
উত্তর
সঠিক উত্তর:
আইন বিভাগ
ব্যাখ্যা
• আইনসভার গঠন:
→ আইন প্রণয়নের সর্বোচ্চ সংস্থা হচ্ছে আইনসভা বা আইন বিভাগ।
→ আইন সভা কর্তৃক প্রণীত আইন দ্বারা দেশ শাসিত হয়।
→ সরকারের যে তিনটি বিভাগ রয়েছে তার মধ্যে অন্যতম বিভাগ হচ্ছে আইন বিভাগ বা আইনসভা।
→ সাংগঠনিক দিক থেকে আইনসভাকে দু’টি ভাগে ভাগ করা যায়।

যথা: 
- এক কক্ষ বিশিষ্ট আইনসভা ও
- দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা। 

সূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
বাংলাদেশের কোন নৃগোষ্ঠী বিবাদ মেটানো ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য 'পাঞ্চেস’ গঠন করে?
  1. ত্রিপুরা
  2. সাঁওতাল
  3. ওরাঁও
  4. রাখাইন
সঠিক উত্তর:
ওরাঁও
উত্তর
সঠিক উত্তর:
ওরাঁও
ব্যাখ্যা
• ওরাওঁ:
- বাংলাদেশের একটি প্রাচীন নৃগোষ্ঠী হলো ওরাওঁরা।
- এরা মূলত বরেন্দ্র অঞ্চলে বসবাস করে।
- বর্তমানে তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে যেমন কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজারে।
- নৃবিজ্ঞানীদের মতে, ওরাওঁরা দ্রাবিড় বংশোদ্ভূত।
- তারা কুঁড়ুখ ভাষায় কথা বলে যা দ্রাবিড় ভাষা পরিবারভুক্ত একটি আদি ও কথ্য ভাষা।
- এই ভাষার নিজস্ব বর্ণমালা নেই।
- ওরাওঁদের মধ্যে কুঁড়ুখ ছাড়াও সাদরি ভাষাও প্রচলিত রয়েছে।
- ওরাওঁ সমাজে বিবাদ নিষ্পত্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য গ্রাম সংগঠন রয়েছে যাকে 'পাঞ্চেস' বলা হয়।
- প্রতিটি গ্রামে একজন হেডম্যান বা মহাতোষ এবং একজন পুরোহিত বা নাইগাস থাকেন।
- পাঞ্চেসটি গ্রামের সাত-আটজন বয়স্ক ব্যক্তি দ্বারা গঠিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
১৩.
বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
  1. মতিঝিল
  2. মিরপুর
  3. সাভার
  4. গাজীপুর
সঠিক উত্তর:
সাভার
উত্তর
সঠিক উত্তর:
সাভার
ব্যাখ্যা
• বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান:
- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যেখানে খেলাধুলার সাথে সাধারণ শিক্ষার সমন্বিত কার্যক্রম রয়েছে।
ক্রীড়াকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং আধুনিক ও যথোপযোগী প্রশিক্ষণ দানের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার ১৯৭৪ সালে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে প্রকল্প আকারে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস (বিআইএস) প্রতিষ্ঠার পরিকল্পনা করে।
- ১৯৮৬ সাল থেকে এ প্রতিষ্ঠানে নিয়মিত প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম চালু হয়।
- রাজধানী ঢাকা থেকে ৫০ কিলোমিটার উত্তর- পশ্চিমে সাভারের জিরানীতে ১১৯ একর জমির উপর প্রতিষ্ঠানটি অবস্থিত।

সূত্র: বিকেএসপি ওয়েব সাইট।
১৪.
সাংস্কৃতিক সংগঠন 'উদীচী' এর প্রতিষ্ঠাতা কে?
  1. বদিউল আলম
  2. সত্যেন সেন
  3. ড. রাশেদুল ইসলাম
  4. সিরাজুল ইসলাম
সঠিক উত্তর:
সত্যেন সেন
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন সেন
ব্যাখ্যা
• সত্যেন সেন: 
- তিনি ছিলেন সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক।
- ১৯০৭ সালের ২৮ মে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারঙ গ্রামে তাঁর জন্ম।
- তিনি প্রগতি লেখক ও শিল্পী সংঘের সংগঠক এবং উদীচী (১৯৬৯) সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা। 
-  তাঁর রচিত গ্রন্থ সংখ্যা প্রায় চল্লিশ।
- উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ: উপন্যাস-  ভোরের বিহঙ্গী, অভিশপ্ত নগরী, পদচিহ্ন, পাপের সন্তান, কুমারজীব, বিদ্রোহী কৈবর্ত, পুরুষমেধ, আলবেরুনী, মা, অপরাজেয় ইত্যাদি।

সূত্র: বাংলাপিডিয়া।
১৫.
'সওগাত' পত্রিকাটি সম্পাদনা করেন কে?
  1. মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী
  2. মোহাম্মদ আকরাম খাঁ
  3. মোহাম্মদ নাসির উদ্দিন
  4. মোহাম্মদ মোজাম্মেল হক
সঠিক উত্তর:
মোহাম্মদ নাসির উদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ নাসির উদ্দিন
ব্যাখ্যা
• 'সওগাত' পত্রিকা: 
- ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) অগ্রহায়ণ মাসে মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায়  কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।
- কাজী নজরুল ইসলাম ছিলেন সওগাতের প্রধান লেখকদের অন্যতম।
- তিনি যখন করাচিতে বেঙ্গল রেজিমেন্টে কর্মরত, তখন ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ নামে একটি ছোট গল্প পাঠান।
- এটিই ছিল তাঁর সওগাতে প্রকাশিত প্রথম লেখা।
- সওগাতের অন্যান্য প্রধান লেখক ছিলেন বেগম রোকেয়া, কাজী আবদুল ওদুদ, আবুল কালাম শামসুদ্দীন, আবুল মনসুর আহমদ এবং আবুল ফজল।
- রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যেন্দ্রনাথ ঠাকুরও এতে লিখেছেন।

• তাছাড়া, 
 - মোহাম্মদ মোজাম্মেল হক সম্পাদিত পত্রিকা- 'মোসলেম ভারত'।
- 'মোহাম্মদ আকরাম খাঁ' সম্পাদিত পত্রিকা- সাপ্তাহিক মোহাম্মদী।  
- মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী সম্পাদিত পত্রিকা- 'কোহিনূর'।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১৬.
বাংলাদেশ জাতিসংঘের কোন শান্তিরক্ষা মিশনে প্রথম অংশ নেয়?
  1. UNTSO
  2. UNAMIR
  3. UNIIMOG
  4. UNTAC
সঠিক উত্তর:
UNIIMOG
উত্তর
সঠিক উত্তর:
UNIIMOG
ব্যাখ্যা
• বাংলাদেশ সর্বপ্রথম ১৯৮৮ সালে United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) মিশনে অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হয়।
- তারপর থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ৪০টি দেশে জাতিসংঘের মোট ৫৪টি মিশনে অংশ নিয়েছে।
- জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী প্রেরণে বর্তমানে বাংলাদেশের অবস্থান প্রথম।

অন্যদিকে,
- UNTSO হলো ফিলিস্তিনে নিয়োজিত জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন।
- UNTAC (United Nations Transitional Authority in Cambodia) হলো কম্বোডিয়ায় প্রেরিত মিশন।

উৎস: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ওয়েবসাইট।
১৭.
বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর সংগীত পরিচালক কে ছিলেন?
  1. হীরালাল সেন
  2. সমর দাস
  3. আবদুল জব্বার খান
  4. সঞ্জয় দাস
সঠিক উত্তর:
সমর দাস
উত্তর
সঠিক উত্তর:
সমর দাস
ব্যাখ্যা
প্রথম সবাক চলচ্চিত্র:
 -  পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ ভূখণ্ডের প্রথম সবাক চলচ্চিত্র হলো ‘মুখ ও মুখোশ’।
-  ছবিটি পরিচালনা করেন আবদুল জব্বার খান।
-  বাংলাদেশের প্রথম এই সবাক চলচ্চিত্র 'মুখ ও মুখোশ' এর সংগীত পরিচালক ছিলেন সমর দাস।
-  ১৯৫৫ সালের ৩০ অক্টোবর শেষ হয় 'মুখ ও মুখোশ 'চলচ্চিত্রের শুটিং শুরু হয় । 
-  মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট।
-  হীরালাল সেন পরিচালিত ‘আলী বাবা ও চল্লিশ চোর’ হলো উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।
১৮.
রাজবংশী আদিবাসী জনগোষ্ঠী নিচের কোন জেলায় বসবাস করে?
  1. রংপুর
  2. দিনাজপুর
  3. রাজশাহী
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
রাজবংশী:
- রাজবংশী বাংলাদেশে বসবাসরত একটি আদিবাসী জনগোষ্ঠী।
- হিমালয় অঞ্চল বা ব্রহ্মপুত্র উপত্যকা থেকে আগত রাজবংশীরা খর্বকায়, চ্যাপ্টা নাক, উঁচু চোয়ালবিশিষ্ট এক মিশ্র জনগোষ্ঠীর মানুষ।
- এরা বৈষ্ণব ধর্মাবলম্বী। বর্তমানে এদের কেউ কেউ মুসলমান, কেউবা খ্রিস্টান।
- বাংলাদেশে এদের বসবাস প্রধানত রংপুর, দিনাজপুর ও রাজশাহী এবং অতি অল্পসংখ্যায় বগুড়া ও ময়মনসিংহ জেলায়।
- রাজবংশীরা মূলত কৃষিজীবী, তবে মাছধরা এবং মাছ বিক্রয় এদের অন্যতম পেশা। মেয়েরা কুটির শিল্পের কাজে দক্ষ।
- পিতাই পরিবারের প্রধান।
- রাজবংশীদের কোন লেখ্য ভাষা বা বর্ণমালা নেই।
- এদের ভাষা স্থানিক তথা আঞ্চলিক ভাষার এক মিশ্ররূপ।

সূত্র - বাংলাপিডিয়া।
১৯.
পাহাড়পুর বৌদ্ধবিহার আবিষ্কার করেন -
  1. রেনেল
  2. রাখালদাস
  3. কানিংহাম
  4. জর্জ মার্শাল
সঠিক উত্তর:
কানিংহাম
উত্তর
সঠিক উত্তর:
কানিংহাম
ব্যাখ্যা
সোমপুর বিহার:
- পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
- পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।
- ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন।
- ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
২০.
বাংলাদেশের পর্যটন ব্র্যান্ডিংয়ের স্লোগান কোনটি?
  1. Natural Beauty of Bangladesh
  2. Beautiful Bangladesh
  3. Incredible Bangladesh
  4. Truly Bangladesh
সঠিক উত্তর:
Beautiful Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
Beautiful Bangladesh
ব্যাখ্যা
বাংলাদেশের পর্যটন ব্র্যান্ডিংয়ের স্লোগান: 
- বাংলাদেশের পর্যটন ব্র্যান্ডিংয়ের স্লোগান ‘বিউটিফুল বাংলাদেশ’ বা ‘রূপময় বাংলাদেশ’। 
- ২০১০ সাল থেকে এটি বাংলাদেশের পর্যটন ব্র্যান্ডিংয়ের স্লোগান হিসেবে ব্যবহার হয়ে আসছে। 
- মালয়েশিয়া তাদের পর্যটন শিল্পকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে ‘ট্রুলি মালয়েশিয়া’ স্লোগান ব্যবহার করছে।
- ভারত ব্যবহার করছে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’। 

সূত্র: বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, প্রথম আলো ও বাংলানিউজ২৪।
২১.
জাতিসংঘের কোন সংস্থার সদর দপ্তরে 'বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ' প্রতিষ্ঠা করা হয়?
  1. UNWTO
  2. FAO
  3. WHO
  4. UNDP
সঠিক উত্তর:
FAO
উত্তর
সঠিক উত্তর:
FAO
ব্যাখ্যা
বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ:
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধন করেন।
- বাংলাদেশ এবং এফএওর মধ্যে পঞ্চাশ বছরের সম্পর্কের প্রতীক এই কক্ষ।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালে এফএওর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশের জনগণকে নিপীড়ন, দারিদ্র্য ও ক্ষুধা থেকে মুক্ত করাই বঙ্গবন্ধুর সারা জীবনের লক্ষ্য ছিল।
- মুজিব বর্ষ’ ২০২০-২১ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সময় এ শৈল্পিক কাজটি করা হয়েছিল।
- এটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে।
- এটি আমাদের সাধারণ মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর স্থানের সাক্ষ্য বহন করে। 

উৎস: যুগান্তর।
২২.
নিচের কোন সাহিত্যিক সার্ক সাহিত্য পুরস্কার অর্জন করেননি?
  1. সেলিনা হোসেন
  2. ফখরুল আলম
  3. আনিসুজ্জামান
  4. হুমায়ূন আহমেদ
সঠিক উত্তর:
হুমায়ূন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
হুমায়ূন আহমেদ
ব্যাখ্যা
- হুমায়ূন আহমেদ সার্ক সাহিত্য পুরস্কার অর্জন করেননি। 

• সার্ক সাহিত্য পুরস্কার:

- সার্ক সাহিত্য পুরস্কার সার্ক লেখক ও সাহিত্য প্রতিষ্ঠান (ফসওয়াল) কর্তৃক প্রবর্তিত বার্ষিক পুরস্কারবিশেষ।
- ২০০১ সাল থেকে অনিয়মিতভাবে এ পুরস্কার প্রদান করা হচ্ছে।
- বাংলা একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান সার্ক সাহিত্য পুরস্কার-২০১৯ অর্জন করেন।
- ২০১৫ সালে সেলিনা হোসেন।
- ২০১২ সালে ফখরুল আলম।
- ২০০১ সালে শামসুর রাহমান এই পুরস্কার অর্জন করেন।

উৎস: প্রথম আলো।
২৩.
বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম -
  1. হুদি
  2. হুনজা
  3. মাহাতো
  4. বানাই
সঠিক উত্তর:
হুনজা
উত্তর
সঠিক উত্তর:
হুনজা
ব্যাখ্যা
- হুনজা পাকিস্তানের একটি উপজাতি 
- বাংলাদেশে মোট ৫০ টি উপজাতি রয়ছে।

- ২৩ শে র্মাচ ২০১৯ বাংলাদেশ সরকার ৫০ টি উপজাতির নাম উল্লখে করে গেজেট প্রকাশ করে।
- উপজাতিসমূহ হল: 
ওরাওঁ, কোচ, কোল, কন্দ, কড়া, খারিয়া/খাড়িয়া, খারওয়ার/খাড়োয়ার, খাসিয়া, খিয়াং, খুমি, গারো, গঞ্জু, গড়াইত,
গুর্খা, চাক, চাকমা, ডালু, তঞ্চঙ্গা, ত্রিপুরা, তেলী, তুরী, মালপাহাড়ি, পাংখোয়া, পাত্র, বাগদি, বানাই, বাড়াইক, বেদিয়া,
বম, বর্মণ, ভিল, ভূমিজ, ভূঁইমালি, মণিপুরী, মারমা, মুন্ডা, ম্রৌ, মাহাতো, মালো, মাহালী, মুসহর, রাখাইন, রাজোয়ার,
লোহার, লুসাই, শবর, সাঁওতাল, হুদি, হো এবং হাজং।

সূত্র: বাংলাদেশ সরকারি গেজেট, ২৩ মার্চ ২০১৯),  ব্রিটানিকা।
২৪.
'জননী ও গর্বিত বর্ণমালা' ভাস্কর্য এর স্থপতি কে?
  1. মর্তুজা বশীর
  2. অখিল পাল
  3. এস. এম. সুলতান
  4. মৃণাল হক
সঠিক উত্তর:
মৃণাল হক
উত্তর
সঠিক উত্তর:
মৃণাল হক
ব্যাখ্যা
• ভাস্কর্য:
 - জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটি ভাষা আন্দোলন ভিত্তিক।
- এটি অবস্থিত শাহবাগের পরীবাগে।
- জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর মৃণাল হক।

উৎস: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়েবসাইট।
২৫.
১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল?
  1. নৌকা
  2. বাইসাইকেল
  3. লাঙল
  4. হারিকেন
সঠিক উত্তর:
নৌকা
উত্তর
সঠিক উত্তর:
নৌকা
ব্যাখ্যা
যুক্তফ্রন্টের নির্বাচন:
- যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিলো নৌকা।
- নির্বাচনে ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে।
- যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন এ কে ফজলুল হক।
- মুসলিম লীগের নির্বাচনি প্রতীক ছিলো হারিকেন। নির্বাচনে মুসলিম লীগ মাত্র ৯টি আসন লাভ করে।
- ১৯৫৪ সালের ৮-১২ মার্চ পূর্ব পাকিস্তানে প্রথম প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এই নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তানের চারটি বিরোধীদলের সমন্বয়ে ‘যুক্তফ্রন্ট’ নামের রাজনৈতিক জোট গঠিত হয়।

যুক্তফ্রন্টের শরীক দলসমূহ হলো:
- আওয়ামী মুসলিম লীগ -নেতৃত্বাধীন ব্যক্তি মওলানা ভাসানী।
- কৃষক শ্রমিক পার্টি -নেতৃত্বাধীন ব্যক্তি শেরে বাংলা এ কে ফজলুল হক।
- নেজামে ইসলাম পার্টি -নেতৃত্বাধীন ব্যক্তি মওলানা আতাহার আলী।
- গণতন্ত্রী দল -নেতৃত্বাধীন ব্যক্তি হাজী দানেশ।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।
২৬.
পাঙন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোন ধর্মাবলম্বী?
  1. বৌদ্ধ
  2. খ্রিষ্টান
  3. মুসলিম
  4. হিন্দু
সঠিক উত্তর:
মুসলিম
উত্তর
সঠিক উত্তর:
মুসলিম
ব্যাখ্যা
পাঙন উপজাতি:
- পাঙন সম্প্রদায় সিলেট অঞ্চলে বসবাস করে।
- তবে এদের অধিকাংশের বসবাস মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ।
- পাঙনরা মণিপুরী নৃ-গোষ্ঠীর অন্তর্গত একটি শাখা।
- এরা বাংলাদেশে বসবাসকারী একমাত্র ইসলাম ধর্মাবলম্বী উপজাতি।
- ধর্মীয় দিক থেকে এরা সুন্নি মুসলিম।

সূত্র - ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি, ষষ্ঠ শ্রেণি।
২৭.
দেশে প্রথমবার ‘রোবটিক এনজিওপ্লাস্টি’ হয় কোথায়?
  1. বিএসএমএমইউ
  2. জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল
  3. বারডেম জেনারেল হাসপাতাল
  4. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল
সঠিক উত্তর:
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল
উত্তর
সঠিক উত্তর:
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল
ব্যাখ্যা
- দেশে প্রথমবার ‘রোবটিক এনজিওপ্লাস্টি’ হয় - জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে।
- হৃদরোগীর প্রধান ধমনিতে বিনা মূল্যে রোবটের মাধ্যমে রিং পরানো হয়।
- রোবোটিক সার্জারির এই অস্ত্রোপচার করেন হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার কর্মকার ও তার বিশেষায়িত টিম।
- এই চিকিৎসা পদ্ধতির উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন ও কার্ডিলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সালাউদ্দিন। 

উৎস- LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
২৮.
সংবিধানের কত নং অনুচ্ছেদে 'চলাফেরার স্বাধীনতা'র কথা বলা হয়েছে?
  1. ৩৬ নং অনুচ্ছেদে
  2. ৩৮ নং অনুচ্ছেদে
  3. ৩৯ নং অনুচ্ছেদে
  4. ৩৭ নং অনুচ্ছেদে
সঠিক উত্তর:
৩৬ নং অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
৩৬ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে চলাফেরার স্বাধীনতা।

• সংবিধানের অনুচ্ছেদ - ৩৬: চলাফেরার স্বাধীনতা: 
জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ- সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যে কোন স্থানে বসবাস ও বসতিস্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।

• অন্যদিকে: 
- ৩৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে সমাবেশে স্বাধীনতা।
- ৩৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে- সংগঠনের স্বাধীনতা।
- ৩৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা।

সূত্র - বাংলাদেশের সংবিধান।
২৯.
মারমা সম্প্রদায়ের লোকেরা গ্রামকে কী নামে ডাকে?
  1. গেরাম
  2. রোয়া
  3. নম
  4. বিনায়রা
সঠিক উত্তর:
রোয়া
উত্তর
সঠিক উত্তর:
রোয়া
ব্যাখ্যা
মারমা:
- বাংলাদেশের পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে জনসংখ্যার দিক থেকে মারমাদের অবস্থান দ্বিতীয়।
- মারমা নৃগোষ্ঠীর অধিকাংশই রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বাস করে।
- ‘মারমা' শব্দটি 'ম্রাইমা' শব্দ থেকে উদ্ভূত। পাবর্ত্য অঞ্চলে বোমাং সার্কেলের অন্তর্ভূক্ত মারমা সমাজের প্রধান হলেন বোমাং চিফ বা বোমাং রাজা।
- প্রত্যেক মৌজায় কতগুলো গ্রাম রয়েছে। গ্রামবাসী গ্রামের প্রধান মনোনীত করে।
- মারমারা গ্রামকে তাদের ভাষায় ‘রোয়া’ এবং গ্রামের প্রধানকে 'রোয়াজা' বলে।
- মারমা পরিবারে পিতার স্থান সর্বোচ্চ হলেও পারিবারিক কাজকর্মে মাতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি।
৩০.
২০২৪ সালের ‘বর্ষপণ্য’ কোনটি?
  1. চামড়া শিল্প
  2. তৈরি পোশাক
  3. চা-শিল্প
  4. হস্তশিল্প
সঠিক উত্তর:
হস্তশিল্প
উত্তর
সঠিক উত্তর:
হস্তশিল্প
ব্যাখ্যা
২০২৪ সালের বর্ষপণ্য: 
- হস্তশিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখায় এ খাতে বিশেষ নজর দিতে ‘হস্তশিল্প’কে ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করেছেন। 
- ঢাকায় অনুষ্ঠিত ২৮তম আন্তর্জাতিক বানিজ্যমেলার উদ্বোধনের সময় তিনি এই ঘোষণা দেন। 

সূত্র: বাসস প্রত্রিকা রিপোর্ট। 
৩১.
অ্যালমন্ড ও পাওয়েল কত ধরনের চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উল্লেখ করেছেন?
  1. আট ধরনের
  2. পাঁচ ধরনের
  3. চার ধরনের
  4. তিন ধরনের
সঠিক উত্তর:
চার ধরনের
উত্তর
সঠিক উত্তর:
চার ধরনের
ব্যাখ্যা
• চাপসৃষ্টিকারী গোষ্ঠী:
- অধ্যাপক অ্যালমন্ড ও পাওয়েল চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে এক ধরনের স্বার্থকামী গোষ্ঠী হিসেবে অভিহিত করেন।
- তাদের মতে চাপসৃষ্টিকারী গোষ্ঠী চার ভাগে বিভক্ত।

এরা হলো:
- স্বতঃস্ফুর্ত স্বার্থকামী গোষ্ঠী,
- সংগঠন ভিত্তিক স্বার্থকামী গোষ্ঠী,
- অসংগঠিত স্বার্থকামী গোষ্ঠী,
- প্রাতিষ্ঠানিক স্বার্থকামী গোষ্ঠী,

সূত্র: রাষ্ট্রবিজ্ঞান-৩ : স্নাতক শ্রেণী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২.
প্রথম বাংলাদেশি হিসেবে কে 'দ্য হেগ অ্যাওয়ার্ড' লাভ করেছেন?
  1. শেখ হাসিনা
  2. নাসরিন সুলতানা
  3. সৈয়দা সুলতানা রাজিয়া
  4. ফেরদৌসী কাদরী
সঠিক উত্তর:
সৈয়দা সুলতানা রাজিয়া
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দা সুলতানা রাজিয়া
ব্যাখ্যা
দ্য হেগ অ্যাওয়ার্ড:
- ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর থেকে OPCW কনভেনশনের উদ্দেশ্যগুলোর সাথে সম্পর্কিত বিশ্বজুড়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাঁদের স্বতন্ত্র কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দিয়ে আসছে।
- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া ‘OPCW-The Hague Award’ এ ভূষিত হয়েছেন।
- প্রথম বাংলাদেশি হিসেবে ড. সৈয়দা সুলতানা রাজিয়া  এ পুরস্কার অর্জন করেন।
- রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (OPCW) মহাপরিচালক, রাষ্ট্রদূত ফার্নান্দো আরিয়াস এবং ডাচ সরকারের পক্ষে রাষ্ট্রদূত হেঙ্ক ভ্যান ডার কোয়াস্ট, OPCW-এর ২৮তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যৌথভাবে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।
- এবছর OPCW-The Hague Award এর সহ-প্রাপক ছিলেন আফ্রিকান সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির পরিচালক হুবার্ট কে ফয় এবং সুইজারল্যান্ডের স্পিজ ল্যাবরেটরি।
- ড. রাজিয়াকে বাংলাদেশে রাসায়ানিক সুরক্ষা এবং সুরক্ষার উন্নয়নে অবদান এবং এর বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে তাঁর ভূমিকার জন্য এ স্বীকৃতি দেয়া হয়েছে।
- তিনি OPCW-এর বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সদস্য হিসেবে কাজ করেছেন এবং ‘রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্ব সুরক্ষিত’ করার জন্য নতুন জ্ঞান সৃজনে অবদান রেখেছেন।

উল্লেখ্য,
- ২০২৩ সালে ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড লাভ করে – প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উৎস: তথ্য অধিদফতর (পিআইডি) ওয়েবসাইট।
৩৩.
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) কোথায় অবস্থিত?
  1. আজিমপুর, ঢাকা
  2. সেগুনবাগিচা, ঢাকা
  3. শাহবাগ, ঢাকা
  4. আগারগাঁও , ঢাকা
সঠিক উত্তর:
আজিমপুর, ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
আজিমপুর, ঢাকা
ব্যাখ্যা
• জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ:
- জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) ঢাকার আজিমপুরে অবস্থিত।
- ১৯৭৭ সালে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)-এর আত্মপ্রকাশ ঘটে।
- নিপোর্ট স্বস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং মনোভাবের পরিবর্তনের জন্য বিভিন্ন ধরণের প্রশিক্ষণ প্রদান করে আসছে।
- নিপোর্টের একটি গুরুত্বপূর্ণ কাজ হল প্রজনন স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, পুষ্টি এবং পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদার করার জন্য কর্মসূচিভিত্তিক মূল্যায়ন, গবেষণা এবং সার্ভে পরিচালনা করা এবং গবেষণার ফলাফলকে বিভিন্ন পর্যায়ে উপস্থাপন করে কর্মসূচি উন্নয়নে কাজে লাগানো।

উৎস: জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)।