পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
পার্ট-১) ধ্বনি, বর্ণ, শব্দ ও প্রত্যয়। পার্ট-২) বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ। পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
'তোশক' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) আরবি
  2. খ) পর্তুগিজ
  3. গ) তৎসম
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা

তোশক, তোষক (বিশেষ্য): বিছানায় পাতার জন্য তুলার গদিবিশেষ।
{(ফারসি) তোশক্‌}

ফারসি ভাষা থেকে বাংলায় আগত আরো কিছু শব্দ:
- তোশক
- আমদানি,
- রফতানি,
- হাঙ্গামা,
- জানোয়ার,
- নমুনা,
- কারখানা,
- চশমা,
- দফতর,
- নালিশ,
- বাদশা,
- বেগম,
- নামাজ,
- রোজা,
- দোকান ইত্যাদি
উৎস: বাংলা একাডেমি অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

.
'ক্ম' যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি?
  1. ক) ক্ + ত
  2. খ) ক্ + হ
  3. গ) ক্ + ম
  4. ঘ) ক্ + র
ব্যাখ্যা

• একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। যেমনঃ
- ক্ + ত = ক্ত,
- ক্ + ম = ক্ম,
- ক্ + র = ক্র,
- ক্ + হ = ক্হ,
- ক্ + ষ = ক্ষ,
- ক্ + স = ক্স,
- ঙ্ + ক = ঙ্ক ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

.
'আঁতেল' শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) পর্তুগিজ
  2. খ) ফরাসি
  3. গ) ওলন্দাজ
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা

• ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দঃ
- কুপন,
- ডিপো,
- রেস্তোরাঁ,
- আঁতেল,
- ওলন্দাজ,
- দিনেমার,
- কাফে,
- আঁতাত,
- বুর্জোয়া,
- রেনেসাঁস ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'জয়' শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয়-
  1. ক) √জী + অল
  2. খ) √জৃ + অয়
  3. গ) √জি + অল
  4. ঘ) √জ + অয়
ব্যাখ্যা

• 'জয়' শব্দটি সংস্কৃত অল-প্রত্যয় (ল ইৎ, অ থাকে) যোগে গঠিত শব্দ।
• এর সঠিক প্রকৃতি ও প্রত্যয়ঃ √জি + অল = জয়।
• এরূপ কিছু প্রকৃতি ও প্রত্যয়ঃ
- √ক্ষি + অল = ক্ষয়,
- √ভি + অল = ভয় ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
  1. ক) খেলনা
  2. খ) শোনা
  3. গ) পঠিত
  4. ঘ) চাষি
ব্যাখ্যা

• কয়েকটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণঃ
- চাষ + ই = চাষি,
- দিন + ইক = দৈনিক,
- গ্রাম + ঈন = গ্রামীণ,
• কয়েকটি কৃৎ পত্যয়ের উদাহরণঃ
- খেল্ + অনা = খেলনা,
- দুল + অনা = দোলনা,
- পড়ু + আ = পড়া,
- শুন্ + আ = শোনা,
- পঠ্ + ইত = পঠিত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

.
ভাষার মৌলিক অংশ নয়-
  1. ক) ধ্বনি
  2. খ) শব্দ
  3. গ) বচন
  4. ঘ) বাক্য
ব্যাখ্যা

• প্রত্যেক ভাষারই ৪টি মৌলিক অংশ থাকে।
• এগুলো হলোঃ
- ধ্বনি,
- শব্দ,
- বাক্য ও
- অর্থ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়?
  1. ক) দারোয়ান
  2. খ) কারিগর
  3. গ) ধোঁকাবাজ
  4. ঘ) টিপসই
ব্যাখ্যা

• সই (মতো অর্থে) প্রত্যয়যোগে গঠিত শব্দঃ
- জুতসই,
- মানানসই,
- চলনসই,
- টেকসই ইত্যাদি।
• কিন্তু 'টিপসই' ও 'নামসই' শব্দ দুটোর 'সই' প্রত্যয় নয়।
• এটি 'সহি' (অর্থ- স্বাক্ষর) শব্দ থেকে উৎপন্ন।
• ওয়ান > আন (হিন্দি) প্রত্যয়যোগে গঠিত শব্দঃ
- গাড়োয়ান,
- দারোয়ান ইত্যাদি।
• গর > কর (ফারসি) প্রত্যয়যোগে গঠিত শব্দঃ
- কারিগর,
- বাজিকর ও
- সওদাগর।
• বাজ (ফারসি) প্রত্যয়যোগে গঠিত শব্দঃ
- কলমবাজ,
- ধড়িবাজ,
- ধোঁকাবাজি,
- গলাবাজি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ?
  1. ক) পেটুক
  2. খ) ঢালু
  3. গ) মাছুয়া
  4. ঘ) কার্য
ব্যাখ্যা

• কয়েকটি কৃৎ প্রত্যয়ের উদাহরণঃ
- √কৃ + য = কার্য,
- অম্ + ল = অম্ল,
- কাদ্ + না = কান্না,
• কয়েকটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণঃ
- পেট + উক = পেটুক,
- ঢাল + উ = ঢালু,
- মাছ + উয়া = মাছুয়া,
- মানান + সই = মানানসই ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

.
একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে-
  1. ক) বিষমীভবন
  2. খ) অসমীকরণ
  3. গ) সমীভবন
  4. ঘ) অপিনিহিতি
ব্যাখ্যা

• একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ। যেমনঃ
- ধপ + ধপ = ধপাধপ,
- টপ + টপ = টপাটপ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১০.
'কালি-কলম' কোন কোন ভাষার শব্দের মিশ্রণ?
  1. ক) আরবি + সংস্কৃত
  2. খ) ফারসি + আরবী
  3. গ) ইংরেজি + ফারসি
  4. ঘ) সংস্কৃত + আরবি
ব্যাখ্যা

• কতিপয় মিশ্র শব্দের উদাহরণঃ
- ডাক্তার-বাবু = ইংরেজি + তৎসম,
- খ্রিস্টাব্দ = ইংরেজি + তৎসম,
- চৌ-হদ্দি = ফারসি + আরবী,
- হাট-বাজার = বাংলা + ফারসি,
- কালি-কলম = সংস্কৃত + আরবি,
- পকেট-মার = ইংরেজি + বাংলা,
- ডাক্তার-খানা = ইংরেজি + ফারসি,
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী ও বাংলা একাডেমি অভিধান।

১১.
বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শিখে?
  1. ক) ক
  2. খ) ট
  3. গ) ত
  4. ঘ) প
ব্যাখ্যা

- বাঙালি শিশুরা সাধারণত 'প' বর্গের অর্থাৎ ওষ্ঠ্য ধ্বনিগুলো আগে শেখে।‌
- বাংলা বর্ণমালায় প, ফ, ব, ভ, ম- ওষ্ঠ্য বর্ণ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১২.
কোনটি তৎসম শব্দের উদাহরণ?
  1. ক) কুমির
  2. খ) হাতি
  3. গ) উকিল
  4. ঘ) ভবন
ব্যাখ্যা

• যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ।
• তৎসম একটি পারিভাষিক শব্দ।
• কিছু তৎসম শব্দের উদাহরণঃ
- চন্দ্র,
- সূর্য,
- নক্ষত্র,
- ভবন,
- ধর্ম,
- পাত্র,
মনুষ্য ইত্যাদি।
• কুমির ও হাতি তদ্ভব শব্দ।
• উকিল আরবি শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

১৩.
বিদেশি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
  1. ক) মায়াবী
  2. খ) নীলিমা
  3. গ) মেধাবী
  4. ঘ) কারিগর
ব্যাখ্যা

• কারিগর শব্দের গর (গর > কর) ফারসি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।
• এরূপ কিছু শব্দ- বাজিকর, সওদাগর ইত্যাদি।
• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে গঠিত কিছু প্রকৃতি ও প্রত্যয়ঃ
- তেজঃ + বিন = তেজস্বী,
- মেধা + বিন = মেধাবী
- মায়া + বিন = মায়াবী
- যশঃ + বিন = যশস্বী ইত্যাদি।
- নীলিমা = নীল + ইমন ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

১৪.
x4 + 2x2 + 1 = 5x2 হলে x + (1/x) = কত?
  1. ক) √3
  2. খ) 3
  3. গ) √5
  4. ঘ) 5
ব্যাখ্যা

দেওয়া আছে,
x4 + 2x2 + 1 = 5x2
বা, x4 +1 = 5x2 - 2x2
বা, , x4 + 1 = 3x2
বা, x2 +1/x2 = 3
বা, (x + 1/x)2 - 2 × x × 1/x = 3
বা, (x + 1/x)2 = 3 + 2
বা, (x + 1/x)2 = 5
সুতরাং, x + 1/x = √5

১৫.
2x2 + x এবং 4x2 - 1 রাশিদ্বয়ের গ.সা.গু কত?
  1. ক) x(2x - 1)
  2. খ) 2x - 1
  3. গ) x(2x + 1)
  4. ঘ) 2x + 1
ব্যাখ্যা

এখানে, প্রথম রাশি = 2x2 + x
= x(2x + 1)

এবং দ্বিতীয় রাশি = 4x2 - 1
= (2x)2 - 11
= (2x + 1) (2x - 1)
সুতরাং নির্ণেয় গ.সা.গু = 2x + 1

১৬.
a2 + a + 1 এর একটি উৎপাদক-
  1. ক) a + √a + 2
  2. খ) a + √a - 1
  3. গ) a + √a + 1
  4. ঘ) a - √a - 1
ব্যাখ্যা

a2 + a + 1
= a2 + 2. a. 1 + 11 - a
= (a + 1)2 - (√a)2
= (a + 1 + √a) (a + 1 - √a)
= (a + √a + 1) (a - √a + 1)

১৭.
ax2 + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় সমান হওয়ার শর্ত কী?
  1. ক) b2 - 4ac > 0
  2. খ) b2 - 4ac < 0
  3. গ) b2 - 4ac = 0
  4. ঘ) b2 - 4ac ≥ 0
ব্যাখ্যা

• ax2 + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়,
1. b2 - 4ac = 0 হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান। a, b, c মূলদ হলে মূলদ্বয় মূলদ হবে‌।
2. b2 - 4ac > 0 হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান।
3. b2 - 4ac < 0 হলে সমীকরণের মূলদ্বয় জটিল ও অসমান।

১৮.
a3 - 7a - 6 এর উৎপাদক নয় কোনটি?
  1. ক) a + 1
  2. খ) a - 1
  3. গ) a + 2
  4. ঘ) a - 3
ব্যাখ্যা

a3 - 7a - 6
= a3 + a2 - a2 - a - 6a - 6
= a2(a + 1) - a(a + 1) - 6(a + 1)
= (a + 1) (a2 - a - 6)
= (a + 1) (a2 - 3a + 2a - 6)
= (a + 1) {a(a - 3) + 2(a - 3)}
= (a + 1) (a + 2) (a - 3)

১৯.
(√6 × √3 × √2)3 এর মান কত?
  1. ক) 225
  2. খ) 216
  3. গ) 256
  4. ঘ) 289
ব্যাখ্যা

(√6 × √3 × √2)3
= 6√6 × 3√3 × 2√2
= 36√36
= 36 × 6
= 216

২০.
100 টি দুই টাকার মুদ্রা ও পাঁচ টাকার মুদ্রায় মোট 440 টাকা হলে পাঁচ টাকার মুদ্রার সংখ্যা কয়টি?
  1. ক) ৬০ টি
  2. খ) ৮০ টি
  3. গ) ৯০ টি
  4. ঘ) ৫০ টি
ব্যাখ্যা

মনে করি, দুই টাকার মুদ্রা সংখ্যা 'ক' টি।
তাহলে পাঁচ টাকার মুদ্রার সংখ্যা (100 - ক) টি।
প্রশ্নমতে, ক × 2 + (100 - ক) × 5 = 440
বা, 2ক + 500 - 5ক = 440
বা, - 3ক = 440 - 500
বা, - 3ক = - 60
সুতরাং ক = 20
সুতরাং দুই টাকার মুদ্রা সংখ্যা 20টি এবং পাঁচ টাকার মুদ্রার সংখ্যা (100 - 20) বা, 80 টি।

২১.
যদি x2 + y2 = 2 এবং x2 - y2 = 2 হয় তাহলে x4 + y4 এর মান কত হবে?
  1. ক) 4
  2. খ) 8
  3. গ) 6
  4. ঘ) 2
ব্যাখ্যা

দেওয়া আছে, x2 + y2 = 2 এবং x2 - y2 = 2
এখন, আমরা x2 + y2 কে (x2)2 + (y2)2 লিখতে পারি।
আমরা জানি, 2{(x2)2 + (y2)2} = (x2 + y2)2 + (x2 - y2)2
                                             = 22 + 22
                                             = 4 + 4
                                             = 8
এখন, 2{(x2)2 + (y2)2} = 8
বা, (x2)2 + (y2)2 = 8/2
সুতরাং, x4 + y4 = 4

২২.
x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক-
  1. ক) x + y + 1
  2. খ) x - y - 1
  3. গ) - x - y + 1
  4. ঘ) x + y - 1
ব্যাখ্যা

x2 - y2 + 2y - 1
= x2 - (y2 - 2y + 1)
= x2 - (y - 1)2
= (x + y - 1) (x - y + 1)

২৩.
16x2 - 8x + 9 = 0 সমীকরণটির মূলদ্বয়ের যোগফল কত?
  1. ক) 3/4
  2. খ) 1/2
  3. গ) 2/3
  4. ঘ) 4/5
ব্যাখ্যা

16x2 - 8x + 9 = 0 সমীকরণটির মূলদ্বয়ের যোগফল = - (x এর সহগ)/(x2 এর সহগ)
= - (-8/16)
= 1/2

২৪.
a + b = √3 এবং a - b = √2 হলে 2(a2 + b2) এর মান কত?
  1. ক) 8
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 3
ব্যাখ্যা

দেওয়া আছে, a + b = √3 এবং a - b = √2
আমরা জানি, 2(a2 + b2) = (a + b)2 + (a - b)2
= (√3)2 + (√2)2
= 3 + 2
= 5

২৫.
যদি x + 1/x = 2 হয়, তাহলে x/(x2 - x + 1) = কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা

দেওয়া আছে, x + 1/x = 2
বা, (x2 +1)/x = 2
বা, x2 +1 = 2x
এখন, x/(x2 - x +1)
= x/(x2 + 1 - x)
= x/(2x - x)
= x/x
= 1

২৬.
x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে?
  1. ক) (x2 - y2)/xy
  2. খ) (2x2 - y2)/xy
  3. গ) (y2 - x2)/xy
  4. ঘ) (x2 - 2y2)/xy
ব্যাখ্যা
y/x - x/y = (y2 - x2)/xy
২৭.
যদি a ও b ধনাত্মক পূর্ণসংখ্যা এবং (a - b)/3.5 = 4/7 হয় তাহলে-
  1. ক) b > a
  2. খ) b < a
  3. গ) b ≥ a
  4. ঘ) b &let; a
ব্যাখ্যা

দেওয়া আছে, (a - b)/3.5 = 4/7
বা, a - b = (4 × 3.5)/7
বা, a - b = 2
বা, a = 2 + b
সুতরাং, b < a

২৮.
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?
  1. ক) 61
  2. খ) 94
  3. গ) 72
  4. ঘ) 83
ব্যাখ্যা

মনে করি,
একক স্থানীয় অঙ্ক খ এবং দশক স্থানীয় অঙ্ক ক। সুতরাং সংখ্যাটি = 10ক + খ
প্রথম শর্তমর্তে,
ক - খ = 5
বা, ক = খ + 5
এবং দ্বিতীয় শর্তমর্তে, 10ক + খ - 5(ক+খ) = 10খ + ক
বা, 9ক - 9খ - 5ক - 5খ = 0
বা, 4ক - 14খ = 0
বা, 2ক - 7খ = 0
বা, 2(খ + 5) - 7খ = 0
বা, 2খ + 10 - 7খ = 0
বা, খ = 2
সুতরাং ক = খ + 5
= 2 + 5
= 7
সংখ্যাটি = 10ক + খ
=10 × 7 + 2
= 72

২৯.
যদি x2 + y2 = 9 এবং xy = 7 হয়, তাহলে (x + y)2 এর মান কত?
  1. ক) 17
  2. খ) 20
  3. গ) 23
  4. ঘ) 28
ব্যাখ্যা

দেওয়া আছে,
x2 + y2 = 9 এবং xy = 7
আমরা জানি,
(x + y)2 = x2 + y2 + 2xy
= 9 + 2 × 7
= 9 + 14
= 23

৩০.
9y2 - a2 - 4a - 4 এর একটি উৎপাদক-
  1. ক) a - 3 + 4y
  2. খ) 3y + a - 3
  3. গ) 3y - a + 3
  4. ঘ) 3y - a - 2
ব্যাখ্যা

9y2 - a2 - 4a - 4
= 9y2 - (a2 + 4a + 4)
= (3y)2 - (a + 2)2
= (3y + a + 2)(3y - a - 2)

৩১.
a2 - 8a - 2ab + 16 + b2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. ক) -8b
  2. খ) 4b
  3. গ) 8b
  4. ঘ) -4b
ব্যাখ্যা

এখানে, a2 - 8a - 2ab + 16 + b2
= a2 + 16 + b2 - 8a - 2ab
= (-a)2 + 42 + b2 + 2.(-a).4 + 2.(-a).b + 2.4.b
= (-a + 5 + b)2
সুতরাং 2.4.b বা 8b যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে।

৩২.
যদি x2 + px + 9 = 0 এর মূল দুটি সমান হয়, তবে p এর মান কত?
  1. ক) √6
  2. খ) 6
  3. গ) √8
  4. ঘ) 4
ব্যাখ্যা

প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের মান সমান হলে রাশিটি পূর্ণবর্গ হবে এবং নিশ্চায়কের মান শূন্য হবে।
অর্থাৎ p2 - 4.1.9 = 0
বা, p2 - 36 = 0
বা, p2 = 36
বা, p = √36
বা, p = 6