১.
দুই বা ততোধিক ক্লাউডকে একত্রে কী বলে?
সঠিক উত্তর: ক
Hybrid Cloud
উত্তর
সঠিক উত্তর: ক
Hybrid Cloud
ব্যাখ্যা
• Hybrid Cloud হলো এমন একটি ক্লাউড অবকাঠামো যেখানে দুই বা ততোধিক ধরণের ক্লাউড (যেমন Public Cloud ও Private Cloud) একসাথে সংযুক্ত থাকে এবং এরা একে অপরের সাথে ডেটা ও অ্যাপ্লিকেশন শেয়ার করতে পারে।
উদাহরণ:
একটি প্রতিষ্ঠান তাদের সংবেদনশীল ডেটা Private Cloud-এ রাখে, এবং সাধারণ অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট Public Cloud-এ হোস্ট করে। এই দুই ক্লাউড যদি একত্রে কাজ করে, তখন সেটি Hybrid Cloud হয়।
• অপশন আলোচনা:
খ) Community Cloud: কয়েকটি নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সম্প্রদায়ের জন্য ভাগ করা ক্লাউড।
গ) Public Cloud: সবার জন্য উন্মুক্ত ক্লাউড, যেমন Google Cloud, AWS ইত্যাদি।
ঘ) Private Cloud: কেবল একটি প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত ক্লাউড।
• বিস্তারিত আলোচনা:
• ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ:
- ক্লাউড ব্যবহারকারী কারা, তার ওপরে ভিত্তি করে ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ:
• হাইব্রিড ক্লাউড (Hybrid Cloud):
- হাইব্রিড ক্লাউড হলো পাবলিক আর প্রাইভেটের সংমিশ্রণ।
- এখানে প্রাইভেট ক্লাউড দিয়ে প্রাথমিক চাহিদা মেটানো হয়, আর প্রাইভেট ক্লাউডের ধারণক্ষমতা অতিক্রান্ত হয়ে গেলে পাবলিক ক্লাউডের সাহায্য নেয়া হয়।
- পাবলিক ক্লাউডের চেয়ে হাইব্রিড ক্লাউডের খরচ বেশি।
• পাবলিক ক্লাউড (Public Cloud):
- পাবলিক ক্লাউড হলো এমন ক্লাউড যা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। যে টাকা দেবে, সেই সার্ভিস পাবে, এমন ক্লাউডকে বলা হয় পাবলিক ক্লাউড।
- যেমন: আমাজনের EC2.
- এসব ক্লাউডের সুবিধা হলো যে কেউ এর সেবা নিতে পারে।
• প্রাইভেট ক্লাউড (Private Cloud):
- যখন বড় কোনো সংস্থা নিজেদের অভ্যন্তরীণ বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য ক্লাউড সিস্টেম ডেভোলাপ করে তখন তাকে প্রাইভেট ক্লাউড বলে।
- এটি সাধারণত একটি সংস্থায় অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়।
- এতে খরচ অনেক বেশি হয়, নিজস্ব ডেটা সেন্টার বসাতে হয় এবং রক্ষণাবেক্ষণের জন্য নিজস্ব জনবল রাখার প্রয়োজন হয়।
• কমিউনিটি ক্লাউড (Community Cloud):
- সাধারণত কোনো বিশেষ কমিউনিটির জন্য যে ক্লাউড ডেভেলোপ করা হয় সেটি হলো কমিউনিটি ক্লাউড।
- কমিউনিটি ক্লাউডের সুবিধা হলো কমিউনিটির মধ্যে ইউজার সীমাবদ্ধ থাকে বলে এখানে সিকিউরিটির কোনো সমস্যা নেই।
- আর অসুবিধা হলো এখানে ক্লায়েন্টের সংখ্যা সীমিত বলে খরচ বেশি হয়।
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।