পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১৫ অক্টোবর, ২০২২সময়50 minutes৭৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (কপোতাক্ষ) (গ্রেড-১০) পরীক্ষার তারিখ: ০৮.০১.২০১০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১৫ অক্টোবর, ২০২২ · ৮০ প্রশ্ন

.
'জমীদার দর্পণ' নাটকটির রচয়িতা কে?
  1. ক) মীর মশাররফ হোসেন
  2. খ) অমৃতলাল বসু
  3. গ) মনোমোহন বসু
  4. ঘ) কালীপ্রসন্ন সিং
ব্যাখ্যা
• 'জমিদার দর্পণ' নাটকটির রচয়িতা মীর মোশাররফ হোসেন।
- নাটকটি ১৮৭২-৭৩ সালে সিরাজগঞ্জে সংঘটিত কৃষক-বিদ্রোহের পটভূমিকায় রচিত।

• মীর মোশাররফ হোসেনের জন্ম ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায়।
- গ্রামবার্তার সম্পাদক  কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু। 
- প্রথম উপন্যাস রত্নবতী (১৮৬৯)
- তাঁর অমর কীর্তি বিষাদ-সিন্ধু উপন্যাসে কারবালার বিষাদময় ঐতিহাসিক কাহিনী বিবৃত হয়েছে। তবে অনেক ঘটনা ও চরিত্র সৃষ্টিতে উপন্যাসসুলভ কল্পনার আশ্রয়ও নেওয়া হয়েছে।

• তাঁর অন্যান্য নাটক: 
- বসন্তকুমারী  (১৮৭৩)
- এর উপায় কি (১৮৭৫)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'দেনা পাওনা' উপন্যাসটি রচনা করেছেন -
  1. ক) কাজী এমদাদুল হক
  2. খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) বেগম রোকেয়া
ব্যাখ্যা
'দেনা পাওনা' উপন্যাসটি রচনা করেছেন - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯১৭ খ্রিষ্টাব্দে। 
- তাঁর অন্যান্য উপন্যাসের মতোইনারী পুরুষের সম্পর্ক, নারীত্ব ও সতীত্বের ধারণার বিচার এই আখ্যানের মূলসূত্র। 
- কাহিনির নায়ক, জীবনানন্দ।এই নাটক 'ষোড়শী' নামে নাট্যায়িত হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'দোলন-চাঁপা' কাব্যগ্রন্থটি রচনা করেছেন -
  1. ক) যতীন্দ্র মোহন বাগচী
  2. খ) কালিদাস রায়
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) গোলাম মোস্তফা
ব্যাখ্যা
• 'দোলন-চাঁপা' কাব্যগ্রন্থটি রচনা করেছেন - কাজী নজরুল ইসলাম। 
- ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিনে(অক্টোবর ১৯২৩) এটি প্রকাশিত হয়। 
- দোলন-চাঁপা কাব্য গ্রন্থের প্রথম কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে। 
- দোলন-চাঁপা কাব্য গ্রন্থটি ২১টি কবিতার সংকলন।
- দোলন-চাঁপা কাব্য গ্রন্থটি মূলত প্রেম - প্রধান কবিতার বই। 
-এই কাব্যের কিছু উল্লেখযোগ্য কবিতা হলো ;
-বেলা শেষে ,
- পুবের চাতক 
- পূজারিণী 
- কবি-রানী 
- অবেলার ডাক 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'কালের যাত্রা' নাটকটির রচয়িতা -
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) অমৃতলাল বসু
  3. গ) নবীনচন্দ্র সেন
  4. ঘ) মনোমোহন বসু
ব্যাখ্যা
'কালের যাত্রা' নাটকটির রচয়িতা - রবীন্দ্রনাথ ঠাকুর। 
- শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ৫৭ বছরের জন্মোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে নাটকটি উৎসর্গ করেন। 

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যান্য নাটক -
- রাজা ও রাণী,
- বিসর্জন,
- ডাকঘর, রাজা,
-  অচলায়তন,
- তাসের দেশ,
- বসন্ত,
- নটীর পূজা,
- চণ্ডালিকা, শ্যামা ইত্যাদি।

উৎস: কালের যাত্রা, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'শেষের কবিতা' একটি -
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) উপন্যাস
  3. গ) ছোটগল্প
  4. ঘ) নাটক
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা' তাঁর একটি রোমান্টিক উপন্যাস।
- এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে।
- এটিকে কাব্যোপন্যাসও বলা হয়।
- শেষের কবিতা উপন্যাস বিংশ শতকের বাংলার নবশিক্ষিত অভিজাত সমাজের জীবনকথা।
• এই উপন্যাসের অন্যতম চরিত্রঃ
- অমিত,
- কেতকী ও
- লাবণ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'শিবমন্দির' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) গোবিন্দচন্দ্র দাস
  2. খ) কায়কোবাদ
  3. গ) অক্ষয় কুমার সরকার
  4. ঘ) নবীনচন্দ্র সেন
ব্যাখ্যা
• 'শিবমন্দির' কাব্যগ্রন্থের রচয়িতা কায়কোবাদ। 
- এটি প্রকাশিত হয় ১৯২১ খ্রিষ্টাব্দে। 

• আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ।
- তাঁর প্রকৃত নাম কাজেম আল কোরেশী।
- কায়কোবাদ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ- বিরহ বিলাপ (১৮৭০)।
- মাত্র তের বছর বয়সে তাঁর এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- মহাশ্মশান (মহাকাব্য),
- কুসুম কানন,
- অশ্রুমালা,
- শিবমন্দির,
- অমিয়ধারা,
- শ্মশানভষ্ম,
- মহররম শরীফ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'মনীষা'-এর সন্ধি-বিচ্ছেদ-
  1. ক) মন + ইষা
  2. খ) মন + ঈষা
  3. গ) মনস + ইষা
  4. ঘ) মনস + ঈষা
ব্যাখ্যা
'মনীষা'-এর সঠিক সন্ধি-বিচ্ছেদ- মনস্‌ + ঈষা।
নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ। 

অনুরূপভাবে
পতৎ + অঞ্জলি = পতঞ্জলি,
ষট্+দশ = ষোড়শ
তৎ + কর = তস্কর
গো + পদ = গোষ্পদ
আ + চর্য = আশ্চর্য
বন্‌ + পতি = বনস্পতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'লবণ'-এর সন্ধি বিচ্ছেদ-
  1. ক) লো + অন
  2. খ) লব + অন
  3. গ) লোব + অন
  4. ঘ) লু + বন
ব্যাখ্যা
• 'লবণ'-এর সন্ধি বিচ্ছেদ- লো + অন। 

• এ, ঐ, ও, ঔ এর পর এ, ঐ এর স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ এর স্থানে যথাক্রমে অব্‌ ও আব্‌ হয়। 
অনুরূপভাবে- 
নে + অন = নয়ন
নৈ + অক = নায়ক
পো + অন = পবন
পৌ + অক = পাবক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
সমাস কত প্রকার?
  1. ক) ৪ প্রকার
  2. খ) ৮ প্রকার
  3. গ) ৬ প্রকার
  4. ঘ) ১০ প্রকার
ব্যাখ্যা
•সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস। 
সমাস মূলত চার প্রকার। যথা:
- দ্বন্দ্ব,
- কর্মধারয়,
- তৎপুরুষ ও
- বহুব্রীহি।


উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১০.
'হজ্জযাত্রা' কোন সমাসের উদাহরণ?
  1. ক) ৩য়া তৎপুরুষ
  2. খ) ৪র্থী তৎপুরুষ
  3. গ) ৫মী তৎপুরুষ
  4. ঘ) ৭মী তৎপরুষ
ব্যাখ্যা
হজের জন্য যাত্রা = হজ্জযাত্রা, ৪র্থী তৎপুরুষ এর উদাহরণ।

চতুর্থী তৎপুরুষ সমাস: পূর্বপদে চতুর্থ বিভক্তি (কে, রে, জন্য, তরে, নিমিত্ত) লােপের মাধ্যমে যে সমাস হয়, তাকে বলা হয় চতুর্থী তৎপুরুষ সমাস।
যেমন-
- গুরুকে ভক্তি = গুরুভক্তি,
- আরামের জন্য কেদারা = আরামকেদারা,
- বসতের জন্য বাড়ি = বসতবাড়ি,
- বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা,
- হজের জন্য যাত্রা = হজ্বযাত্রা,
- পাগলের নিমিত্তে গারদ = পাগলাগারদ,
- মরণের নিমিত্তে কাঠি = মরণকাঠি,
- শিশুর জন্য সাহিত্য = শিশুসাহিত্য,
- শয়নের নিমিত্তে কক্ষ = শয়নকক্ষ প্রভৃতি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
'বুলবুলিতে ধান খেয়েছে' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় ষষ্ঠী
  2. খ) কর্মে ৭মী
  3. গ) অধিকরণে ২য়া
  4. ঘ) কর্তায় শূন্য
অনির্ধারিত
ব্যাখ্যা
• 'বুলবুলিতে ধান খেয়েছে' বাক্যে নিম্নরেখ শব্দটি কতৃকারকে সপ্তমী বিভক্তি। 

অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

• বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
(কর্মবাচ্য ও ভাববাচ্যের বাক্যে এই নিয়ম খাটবে না। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।)

• উদাহরণ-
- গরু ঘাস খায়। (কে খায়) : কর্তৃকারকে শূণ্য বিভক্তি
- বুলবুলিতে ধান খেয়েছে (কে খেয়েছে) : কতৃকারকে সপ্তমী বিভক্তি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১২.
'হাতের কাজ দেখাও' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অপাদানে ষষ্ঠী
  2. খ) কর্মে ৭মী
  3. গ) করণে ষষ্ঠী
  4. ঘ) অধিকরণে ষষ্ঠী
ব্যাখ্যা
করণ কারক
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
- ‘করণ' শব্দের অর্থ উপায় বা সহায়।
- বাক্যের ক্রিয়াপদকে ‘কার দ্বারা' বা 'কী উপায়ে' জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।
- করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি তৃতীয়া বিভক্তির (অনুসর্গের) ব্যবহার হয়।
- আবার, এ, য়, তে বা সপ্তমী বিভক্তির প্রয়োগ ঘটে। 

 'হাতের কাজ দেখাও' বাক্যে নিম্নরেখ শব্দটি করণে ষষ্ঠী বিভক্তি।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) নুন্যাধিক
  2. খ) ন্যূনাধিক
  3. গ) নুনাধিক
  4. ঘ) ন্যূনধিক
ব্যাখ্যা
শুদ্ধ বানান ন্যূনাধিক। 

ন্যূনাধিক (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ন্যূন+অধিক
অর্থ: কমবেশি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৪.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) গৃহিনী
  2. খ) গৃহিনি
  3. গ) গৃহিনী
  4. ঘ) গৃহিণী
ব্যাখ্যা
শুদ্ধ বানান 'গৃহিণী'

গৃহিণী (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = গৃহ+ইন্‌+ঈ 
অর্থ: গৃহকর্ত্রী; পত্নী। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৫.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) ভবিষ্যৎবাণী
  2. খ) ভবিষ্যদ্বানী
  3. গ) ভবিষ্যতবানী
  4. ঘ) ভবিষ্যতবাণী
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

শুদ্ধ বানান = ভবিষ্যদ্বাণী বা  ভবিষ্যদ্‌বাণী

ভবিষ্যদ্বাণী (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় 
অর্থ: ভবিষ্যতে কী ঘটবে সে বিষয়ে উক্তি। 




উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৬.
'পৃথিবী' এর সমার্থক শব্দ নয়-
  1. ক) বসুন্ধরা
  2. খ) ধরণী
  3. গ) অবনী
  4. ঘ) যামিনী
ব্যাখ্যা
'পৃথিবী' এর সমার্থক শব্দ- বসুন্ধরা, ক্ষিতি, অখিল, ভুবন, অবনী, ধরা, ধরণী, ভূ, মেদিনী ইত্যাদি।

‘রাত্রি’ এর সমার্থক শব্দ- নিশি, রাত, যামিনী, নিশা, শর্বরী, ক্ষণদা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
'অন্ধকার'-এর সমার্থক শব্দ নয়-
  1. ক) তিমির
  2. খ) কাজল
  3. গ) আঁধার
  4. ঘ) অমানিশা
ব্যাখ্যা
'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ = আঁধার, আধারি, তমসা, তিমির, তমিস্র, শর্বর, তমঃ, তমিস্রা, আঁধিয়ার, তিমির ইত্যাদি। 

'অমানিশা' শব্দের অর্থ = অমাবস্যার রাত, অমাবস্যা।
কিন্তু সাহিত্যে এটি অন্ধকার অর্থেই ব্যবহৃত হয়।
যেমন:
‘দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে’: রবীন্দ্রনাথ ঠাকুর
চারিদিকে দুর্দিনের অমানিশা-মাওলানা মুস্তাফিজুর রহমান 

অন্যদিকে, 
'কাজল' শব্দের অর্থ = কজ্জল, কাজল, অঞ্জন। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
'পর্বত'-এর সমার্থক শব্দ নয় -
  1. ক) পাহাড়
  2. খ) গিরি
  3. গ) শিলা
  4. ঘ) শৈল
ব্যাখ্যা
পর্বত এর সমার্থক শব্দগুলো হলো: গিরি, নগ, শৈল, পাহাড়, অদ্রি, ভূধর, মহীধর, নগ, অচল, মৃঙ্গধর।
অন্যদিকে, 
'শিলা' শব্দের অর্থ = পাথর। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
'তিমির'-এর বিপরীতার্থক শব্দ-
  1. ক) আলো
  2. খ) তিরস্কার
  3. গ) কালো
  4. ঘ) অন্ধকার
ব্যাখ্যা
'তিমির' শব্দের অর্থ = অন্ধকার। 
সুতরাং 'তিমির'-এর বিপরীতার্থক শব্দ- আলো

'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ = আঁধার, আধারি, তমসা, তিমির, তমিস্র, শর্বর, তমঃ, তমিস্রা, আঁধিয়ার, তিমির ইত্যাদি। 

'তিরস্কার' এর বিপরীতার্থক শব্দ- 'পুরস্কার/প্রশংসা'

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
'মুক্ত'-এর বিপরীতার্থক শব্দ -
  1. ক) স্বাধীন
  2. খ) বদ্ধ
  3. গ) মুক্তি
  4. ঘ) বাহির
ব্যাখ্যা
'মুক্ত'-এর বিপরীতার্থক শব্দ -'বদ্ধ/যুক্ত/বন্দি/রুদ্ধ'

অন্যদিকে, 
ভেতর -বাহির
স্বাধীন - পরাধীন 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Banquete
  2. খ) Bouquet
  3. গ) Boquet
  4. ঘ) Bouquette
ব্যাখ্যা
শুদ্ধ বানান - Bouquet
এর অর্থ - ফুলের তোড়া; কুসুমস্তবক।

Source: Accessible Dictionary
২২.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Foreigner
  2. খ) Forienor
  3. গ) Foriegnor
  4. ঘ) Foreiner
ব্যাখ্যা
শুদ্ধ বানান - Foreigner.
Meaning - a person who comes from another country. (বিদেশি) 

Source: Accessible Dictionrary
২৩.
'Laugh' শব্দটির Noun হচ্ছে -
  1. ক) Laugh
  2. খ) Laughing
  3. গ) Laughable
  4. ঘ) Laughter
ব্যাখ্যা
Laugh (verb) - শব্দ করে হাসা।
Laughing (adjective) - হাস্যময়, হাস্যোদ্রেককর ইত্যাদি
laughable (adjective) - হাস্যকর; কৌতুকজনক।
Laughter (noun) - হাস্য; সশব্দ হাসি।

Source: Accessible Dictionary by Bangla Academy
২৪.
Full শব্দটির Synonym হচ্ছে -
  1. ক) Filled
  2. খ) Fulfilment
  3. গ) Fill
  4. ঘ) Full
ব্যাখ্যা
Full (adjective) - ভরতি; ভরা; পূর্ণ; পরিপূর্ণ; ভরপুর; সংকুল; আকীর্ণ; সমাকীর্ণ; টইটম্বুর।
Filled (adjective) - ভরা।
Fulfilment (noun) - সিদ্ধি; সংসিদ্ধি; পূরণ; পরিতৃপ্তি।
Fill (noun, verb) - পরিপূর্ণ সরবরাহ; পূর্ণ পরিমাণ। পূরণ করা; পূর্ণ হওয়া।

ঘ) অপশনে দেয়া 'Full' আর প্রশ্নে দেয়া শব্দ একই শব্দ। তাই এটিকে synonym শব্দ হিসেবে গ্রহণ করা হচ্ছে না।
২৫.
'Abolish' শব্দটির Synonym হচ্ছে -
  1. ক) Cancel
  2. খ) Perform
  3. গ) Create
  4. ঘ) Generate
ব্যাখ্যা
Abolish -  লোপ করা; উচ্ছেদ করা।
Cancel - বাতিল/রদ করা।
Perform - কোনো কর্ম সম্পাদন করা; কাজে পরিণত করা; নির্দেশিত বা প্রতিশ্রুত হয়ে কোনো কাজ করা।
Create - সৃষ্টি করা।
Generate - ঘটানো; উৎপাদন করা।

অর্থাৎ, কাছাকাছি অর্থ হিসেবে Abolish এর synonym হবে - Cancel.

Source: Accessible Dictionary
২৬.
'Effort' শব্দটির Synonym হচ্ছে -
  1. ক) Assurance
  2. খ) Attempt
  3. গ) Erect
  4. ঘ) Exclude
ব্যাখ্যা
Effort - প্রচেষ্টা; শক্তিপ্রয়োগ।
Assurance - আত্মপ্রত্যয়; আত্মবিশ্বাস
Attempt - চেষ্টা/উপক্রম/যত্ন/উদযোগ করা; প্রবৃত্ত হওয়া।
Erect - খাড়া; সিধা।
Exclude - বাদ দেওয়া।

অর্থাৎ, Effort শব্দটির Synonym হচ্ছে - Attempt.

Source: Accessible Dictionary by Bangla Academy
২৭.
Socrates was accused ______ misleading the young section of Athens. বাক্যের শুন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) of
  2. খ) on
  3. গ) into
  4. ঘ) to
ব্যাখ্যা
Accuse of - কাউকে কোনো অপরাধে অভিযুক্ত করা।
সে হিসেবে accused এর পর appropriate preposition হিসেবে of ব্যবহৃত হবে৷

বাক্যের অর্থ - এথেন্সের তরুণদের বিভ্রান্ত করার জন্য সক্রেটিসকে অভিযুক্ত করা হয়েছিল।
২৮.
'He is accessible all'. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -
  1. ক) of
  2. খ) on
  3. গ) into
  4. ঘ) to
ব্যাখ্যা
প্রশ্নতে শূন্যস্থান দেয়া ছিল না। প্রশ্নটি এরূপ হবে - 'He is accessible ____ all.'
Accessible এর পর appropriate preposition হিসেবে to বসে।
Accessible to - প্রবেশযোগ্য।

সঠিক উত্তর জানা থাকলে বাক্যটি দেখলেই বুঝা যাবে accessible এর পর to হবে। তাই প্রশ্নটি বাতিল করা হচ্ছে না।
২৯.
'Accept' শব্দটির Noun হচ্ছে -
  1. ক) Acceptance
  2. খ) Accepted
  3. গ) Acception
  4. ঘ) Acceptable
ব্যাখ্যা
Accept (verb) - নেওয়া; গ্রহণ করতে সম্মত হওয়া; একমত হওয়া; রাজি হওয়া; স্বীকার করা; মেনে নেওয়া
Acceptance (noun) - গ্রহণ; স্বীকার।
Accepted (adjective) - গৃহিত।
Acceptable (adjective) - গ্রহণযোগ্য; সন্তোষজনক।
Acception - বানানটি শুদ্ধ নয়।

Source: Accessible Dictionary by Bnagla Academy
৩০.
Envy শব্দটির Adjective হচ্ছে -
  1. ক) Envity
  2. খ) Envious
  3. গ) Jealous
  4. ঘ) Enviably
ব্যাখ্যা
Envy (noun, verb) -  ঈর্ষা; পরশ্রীকাতরতা। হিংসা করা।
Envious (adjective) - হিংসুক; পরশ্রীকাতর।
Jealous (adjective) ঈর্ষাকাতর, ঈর্ষাপরায়ণ। (কিন্তু এটি Envy এর adjective form নয়)।
Enviably - adverb
Envity - বানানটি শুদ্ধ নয়।

Source: Accessible Dictionary & Cambridge Dictionary.
৩১.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Achievment
  2. খ) Achievement
  3. গ) Acheivment
  4. ঘ) Achevement
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি - Achievement
এর অর্থ - অর্জন; সিদ্ধি; সিদ্ধিলাভ।

Source: Accessible Dictionary by Bangal Academy
৩২.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Jewelery
  2. খ) Jewellry
  3. গ) Jewellery
  4. ঘ) Jewellery
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক বানান -Jewellery
এর অর্থ - রত্নপাথর; রত্নখচিত অলংকারাদির সমগ্র।

গ) ও ঘ) উভয়টি সঠিক হওয়ায় উত্তর বাতিল করা হয়েছে।
৩৩.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) I feel hungry
  2. খ) I feel myself hungry
  3. গ) I am a man of words
  4. ঘ) The sheeps are quite healthy
ব্যাখ্যা
ক) I feel hungry.
এখানে feel হচ্ছে linking verb.
যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
এ অনুসারে ক) অপশনটি সঠিক।

খ) I feel myself hungry.
অপশনে feel এর পরে myself থাকায় এটি ভুল।

গ) I am a man of words.
man of word - এককথার মানুষ।
word এর পরিবর্তে words থাকায় এটি ভুল।

ঘ) The sheeps are quite healthy.
Sheep এর singular ও plural form একই।
এখানে sheeps ব্যবহার করায় এটি ভুল।
৩৪.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. She is a person whom I know is sincere.
  2. She is a person who I know is sincere.
  3. Tuhin is my lovely friend.
  4. There is no place in my class.
ব্যাখ্যা
• অপশন ক) তে relative clause হচ্ছে ‘whom I know’.
- Relative clause ছাড়া যদি বাক্যটি চিন্তা করি তাহলে সেটি হচ্ছে She is a person is sincere.
- এখা‌নে a person যে‌হেতু is  verb এর Subjective Complement তাই এটা পরবর্তী is এর Subject হ‌তে পার‌বে না।
- আবার She একটি subject এর দুইটি verb ও হ‌তে পার‌বে না।
- তাই এ বাক্যটি ভুল।
একই কারণে খ) অপশনের বাক্যটিও ভুল।

গ) তে lovely শব্দ‌টি Adjective যার অর্থ kind, pleasing, generous, beautiful ইত্যাদি।
তাই friend - noun এর আগে adjective হিসেবে lovely এর ব্যবহার সঠিক।
সে অনুসারে সঠিক উত্তর গ) Tuhin is my lovely friend.

ঘ) তে place এর প‌রিব‌র্তে room ব্যবহার নিয়ম‌সিদ্ধ।
৩৫.
I know him' বাক্যটির সঠিক Passive form -
  1. ক) He was known to me
  2. খ) He is being known to me
  3. গ) He is known to me
  4. ঘ) He is known by me
ব্যাখ্যা
Present indefinite tense এর Active voice থেকে Passive voice করার নিয়ম:
Object টির subjective form + am/is/are + মূল verb এর past participle + by/to/with/in etc + subject এর objective form.
আর known এর পর সবসময় to বসে by/in/with নয়।

যেমন-
Active voice: I know him.
Passive Voice: He is known to me.
৩৬.
"He is heating the thief" - বাক্যটির সঠিক Passive form-
  1. ক) The thief was being beaten by him.
  2. খ) The thief is being beat by him.
  3. গ) The thief is beaten by him.
  4. ঘ) The thief is being beaten by him.
ব্যাখ্যা
Present continuous Tense এর Active voice থেকে Passive voice করার নিয়ম:
Object টির subjective form + am being/ is being/ are being + মূল verb এর past participle + by + subject এর objective form.

সে অনুসারে সঠিক passive form - The thief is being beaten by him.
৩৭.
He said, "tell me, boy, is the miller within?" বাক্যের সঠিক Indirect speech-
  1. ক) Addressing the boy, he asked him (boy) to tell him if the miller was within.
  2. খ) Addressing the boy, he said to him (boy) to tell him if the miller was within.
  3. গ) Addressing the boy, he asked him (boy) to tell him that the miller was within.
  4. ঘ) Addressing the boy, he said him (boy) to tell him if the miller was within.
ব্যাখ্যা
Direct speech এ boy দ্বারা সম্বোধন করা বোঝানোর কারণে Addressing the boy ব্যবহৃত হবে।
Interrogative sentence এ passive করার জন্য Ask/Inquire of/Enquire of ব্যবহৃত হয়।
'কি না' অর্থ বুঝাতে if ব্যবহৃত হয়।

তাই সঠিক indirect speech: Addressing the boy, he asked him (boy) to tell him if the miller was within.
৩৮.
"I said to him. Will you follow me?" বাক্যের সঠিক Indirect speech-
  1. ক) I said to him if he would follow me.
  2. খ) I asked him if he would follow me.
  3. গ) I asked to him if he would follow me.
  4. ঘ) I said to him if he will follow me.
ব্যাখ্যা
- যদি Direct speech Interrogative sentence হয়, তাহলে indirect speech এ if বসে এবং Reported speech কে Indirect করার সময় sentence কে assertive করে নিতে হয়।
- Reporting verb টি past tense এ হওয়ায়, Reported speech - ও past tense এ হবে।
- reported speech এর will এর পরিবর্তিত হয়ে would হবে।
 
সুতরাং, বাক্যটি হবে - I asked him if he would follow me.
৩৯.
The idiom 'Tooth and nail' এর অর্থ -
  1. ক) Beautiful
  2. খ) Precise
  3. গ) Completely
  4. ঘ) Incompletely
ব্যাখ্যা
Tooth and nail (Phrase)
English Meaning: 
- to try very hard to get something you want
- Fight very fiercely
Bangla Meaning: দাঁতমুখ খিঁচে চেষ্টা করা; যথাসাধ্য প্রবলভাবে।

Synonyms: all out, full blast, full tilt.

কাছাকাছি অর্থ হিসেবে Completely সঠিক উত্তর হবে।

Source: Cambridge Dictionary, Oxford Dictionary, Merriam-webster Dictionary & Bangla Academy Dictionary.
৪০.
The idiom 'Nip in the bud' এর অর্থ-
  1. ক) Bed of roses
  2. খ) Beginning
  3. গ) Rear-up
  4. ঘ) Destroy at the very beginning
ব্যাখ্যা
Nip in the bud
English Meaning: to stop something before it has an opportunity to become established.
Bangla Meaning: অংকুরে বিনষ্ট করা
Ex. Sentence: It's important to nip this kind of bullying in the bud in our area.
Bangla Meaning: আমাদের এলাকায় এসকল হুমকি ধামকি অংকুরেই বিনষ্ট করে দেওয়াটা জরুরী।

অর্থাৎ, সঠিক উত্তর হবে Destroy at the very beginning.

Source: Live MCQ Lecture
৪১.
একটি পুকুর খনন করতে ৩০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ১ দিনে খনন করতে কত জন লোকের দরকার হবে?
  1. ক) ৭০০০ জন
  2. খ) ৭২৫০ জন
  3. গ) ৭৫০০ জন
  4. ঘ) ৮০০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পুকুর খনন করতে ৩০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ১ দিনে খনন করতে কত জন লোকের দরকার হবে?

সমাধান:
২৫ দিনে পুকুর খনন করতে লোকের প্রয়োজন ৩০০ জন 
১ দিনে পুকুর খনন করতে লোকের প্রয়োজন (৩০০ × ২৫) জন  
                                                                  = ৭৫০০ জন
৪২.
৬টি গরুর জন্য যা ব্যয় হয়, ৪টি মহিষের জন্য তা ব্যয় হয়। ১০টি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে?
  1. ক) ১৫টি
  2. খ) ১৮টি
  3. গ) ২০টি
  4. ঘ) ২৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি গরুর জন্য যা ব্যয় হয়, ৪টি মহিষের জন্য তা ব্যয় হয়। ১০টি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে? 

সমাধান: 
৪টি মহিষের জন্য ব্যয় = ৬টি গরুর জন্য ব্যয় 
১টি মহিষের জন্য ব্যয় = ৬/৪টি গরুর জন্য ব্যয়
১০টি মহিষের জন্য ব্যয় = (৬ × ১০)/৪টি গরুর জন্য ব্যয়
                                      = ১৫টি গরুর জন্য ব্যয়
৪৩.
দুটি রাশির অনুপাত ৮ : ১৫। পূর্ব রাশি ৪০ হলে উত্তর রাশি কত?
  1. ক) ১৫০
  2. খ) ৭৫
  3. গ) ৪৫
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি রাশির অনুপাত ৮ : ১৫। পূর্ব রাশি ৪০ হলে, উত্তর রাশি কত? 

সমাধান: 
পূর্ব রাশি : উত্তর রাশি = ৮ : ১৫
পূর্ব রাশি /উত্তর রাশি = ৮/১৫
৪০/উত্তর রাশি = ৮/১৫
৫/উত্তর রাশি = ১/১৫
উত্তর রাশি = ১৫ × ৫
                  = ৭৫
৪৪.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ : ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ক) ২ : ২
  2. খ) ৭ : ৩
  3. গ) ৩১ : ১৬
  4. ঘ) ৭ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ : ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 

সমাধান:
মনে করি,
১০ বছর পূর্বে পিতার বয়স ছিল ৭x বছর এবং পুত্রের বয়স ছিল ২x বছর।
∴ পিতার বর্তমান বয়স (৭x + ১০) বছর এবং পুত্রের বর্তমান বয়স (২x +১০) বছর।

প্রশ্নমতে,
(৭x + ১০) + (২x +১০) = ৭৪
⇒ ৯x + ২০ = ৭৪
⇒ ৯x = ৫৪
∴ x = ৬

∴ পিতার বর্তমান বয়স (৭ × ৬ + ১০) = ৫২ বছর
এবং পুত্রের বর্তমান বয়স (২ × ৬ + ১০) = ২২ বছর

∴ ১০ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে
(৫২ + ১০) : (২২ + ১০)
= ৬২ : ৩২
= ৩১ : ১৬
৪৫.
০.৪ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
  1. ক) ৮০%
  2. খ) ৬০%
  3. গ) ২০%
  4. ঘ) ৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৪ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?

সমাধান: 
০.৪ = ৪/১০
       = {(৪ × ১০০)/১০} × (১/১০০)
        = ৪০%
৪৬.
আলমের বয়স কমলের বয়সের ৮০% হলে কমলের বয়স আলমের বয়সের-
  1. ক) ১২৫%
  2. খ) ১১৬%
  3. গ) ৮০%
  4. ঘ) ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: আলমের বয়স কমলের বয়সের ৮০% হলে কমলের বয়স আলমের বয়সের-

সমাধান:

মনেকরি,
কমলের বয়স = x 
আলমের বয়স = y 

প্রশ্নমতে,
y = x এর ৮০% 
বা, y =  x এর ৮০/১০০
বা, y = ৪x/৫
বা, ৫y = ৪x 
বা, ৪x = ৫y 
বা, x  =  ৫y/৪
বা,  x = {(৫ × ১০০ × y)/৪} × (১/১০০)
      x = ১২৫%y
৪৭.
কোনো বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকার বিক্রয় করলে ৪০% লাভ হবে?
  1. ক) ৬৫
  2. খ) ৭০
  3. গ) ৪৪
  4. ঘ) ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকার বিক্রয় করলে ৪০% লাভ হবে?

সমাধান: 
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা।

৪০% লাভে,
বিক্রয়মূল্য = ১০০ + ৪০ = ১৪০ টাকা।

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৪০ টাকায়।
বিক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৪০/৮০ টাকায়।
বিক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয় করতে হবে = (১৪০ × ৪০)/৮০ টাকায়।
                                                                 = ৭০ টাকায়।
৪৮.
টাকায় ৫টি দরে লেবু কিনে ডজন প্রতি ৩ টাকায় বিক্রয় করলে লাভ শতকরা কত?
  1. ক) ১০%
  2. খ) ১৫%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি দরে লেবু কিনে ডজন প্রতি ৩ টাকায় বিক্রয় করলে লাভ শতকরা কত? 

সমাধান:
৩ টাকায় বিক্রয় করে ১২ টি লেবু
১ টাকায় বিক্রয় করে ১২/৩ বা ৪ টি লেবু

৫টি লেবুর ক্রয়মূল্য = ১ টাকা 
১টি লেবুর ক্রয়মূল্য = ১/৫ টাকা 

৪টি লেবুর বিক্রয়মূল্য = ১ টাকা 
১টি লেবুর বিক্রয়মূল্য = ১/৪ টাকা 

লাভ = (১/৪) - (১/৫) টাকা 
        = (৫ - ৪)/২০
         = ১/২০ টাকা 

শতকরা লাভ = {(১/২০) × (৫/১) × ১০০}%
                     = ২৫%
৪৯.
তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বয়স কত?
  1. ক) ৩০ বছর
  2. খ) ২৮ বছর
  3. গ) ২৭ বছর
  4. ঘ) ২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বয়স কত?

সমাধান:
৩ বছর আগে রহিম ও করিমের বয়সের গড় = ১৮ বছর
৩ বছর আগে রহিম ও করিমের বয়সের সমষ্টি = ১৮ × ২ = ৩৬ বছর
রহিম ও করিমের বর্তমান বয়সের সমষ্টি = ৩৬ + ৬ বছর = ৪২ বছর 

রহিম ও করিম ও আলমের এর গড় বয়স = ২২ বছর 
রহিম ও করিম ও আলমের মোট বয়স = (২২ × ৩) বছর = ৬৬ বছর 

 আলমের বর্তমান বয়স = (৬৬ - ৪২) বছর 
                              = ২৪ বছর
৫০.
১৫ জন লোকের গড় বয়স ২৯ বছর। তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জনের গড় বয়স কত হবে?
  1. ক) ২৫ বছর
  2. খ) ২৬ বছর
  3. গ) ২৭ বছর
  4. ঘ) ২৯ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন লোকের গড় বয়স ২৯ বছর। তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জনের গড় বয়স কত হবে?

সমাধান: 
১৫ জন লোকের গড় বয়স ২৯ বছর
১৫ জন লোকের মোট বয়স = ২৯ × ১৫ বছর
                                          = ৪৩৫ বছর
২ জন লোকের গড় বয়স ৫৫ বছর
২ জন লোকের মোট বয়স = ৫৫ × ২ বছর
                                        = ১১০ বছর
১৩ জন লোকের মোট বয়স =(৪৩৫ - ১১০) বছর
                                          = ৩২৫

১৩ জন লোকের গড় বয়স = ৩২৫/১৩ বছর 
                                         = ২৫ বছর
৫১.
a = 8, b = 6, x = 1/2 এবং y = 4 হলে, ax + 2b - 2xy এর মান কত?
  1. ক) 12
  2. খ) 9
  3. গ) 7
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: a = 8, b = 6, x = 1/2 এবং y = 4 হলে, ax + 2b - 2xy এর মান কত? 

সমাধান

দেয়া আছে
a = 8, b = 6, x = 1/2 এবং y = 4 

প্রদত্ত রাশি = ax + 2b - 2xy 
                 = 8(1/2) + 2 × 6 - 2(1/2) × 4 
                 = 4 + 12 - 4
                 = 12
৫২.
x - 1/x = 2 হলে, x3 - 1/x3 = কত?
  1. ক) 12
  2. খ) 14
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 2 হলে, x3 - 1/x3 = কত?

সমাধান: 
দেয়া আছে,
 x - 1/x = 2

প্রদত্ত রাশি =  x3 - 1/x
                 = (x - 1/x)3 + 3. x. (1/x)(x - 1/x)
                 = 23 + 3× 2
                 = 8 + 6
                 = 14
৫৩.
a + b = 7 এবং ab = 10 হলে, a2 + b2 + 3ab = কত?
  1. ক) 29
  2. খ) 49
  3. গ) 59
  4. ঘ) 69
ব্যাখ্যা
প্রশ্ন : a + b = 7 এবং ab = 10 হলে, a2 + b2 + 3ab = কত?

সমাধান: 
দেয়া আছে,
a + b = 7
ab = 10 
 
প্রদত্ত রাশি = a2 + b2 + 3ab 
                 = (a + b)2 - 2ab + 3ab
                 = (a + b)2 + ab
                 = 72 + 10
                 = 49 + 10
                 = 59
৫৪.
x + 1/x = 4 হলে, x3 + 1/x3 = কত?
  1. ক) 147
  2. খ) 52
  3. গ) 70
  4. ঘ) 76
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = 4 হলে, x3 + 1/x3 = কত?

সমাধান: 
দেয়া আছে,
 x + 1/x = 4 

প্রদত্ত রাশি = x3 + 1/x3 
                = (x)3 + (1/x)3
                 = (x + 1/x)3 - 3x.(1/x).(x + 1/x)
                  = 43 - 3 × 4
                 = 64 - 12
                 = 52
৫৫.
কোনো ত্রিভুজের একটি বাহু উভয়দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি- 
  1. ক) বিষমবাহু
  2. খ) সমবাহু
  3. গ) সমকোণী
  4. ঘ) সমদ্বিবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের একটি বাহু উভয়দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি- 

সমাধান:
- একটি ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে বহিঃস্থ কোণগুলো সমান হলে ত্রিভুজের অন্তস্থ কোণগুলোও সমান হয়।
- সুতরাং এটা নিশ্চিতভাবে বলা যায় যে ত্রিভুজটির অন্তত দুটি বাহু পরস্পর সমান।
সঠিক উত্তরঃ সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহু হতে পারে আবার নাও হতে পারে।

৫৬.
কোন ক্ষেত্রটি সামান্তরিক নয়?
  1. ক) ট্রাপিজিয়াম
  2. খ) আয়তক্ষেত্র
  3. গ) বর্গক্ষেত্র
  4. ঘ) রম্বস
ব্যাখ্যা
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।

সামন্তরিকের সংজ্ঞা অনুসারে,
যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামন্তরিক বলে তাই ট্রাপিজিয়াম সামন্তরিক নয়।
৫৭.
(২/৩) ÷ (৪/৫) এর (২০/২১) = কত? 
  1. ক) ১/৩
  2. খ) ১/৮০
  3. গ) ৭/৮
  4. ঘ) ৫/৬০
ব্যাখ্যা
প্রশ্ন: (২/৩) ÷ (৪/৫) এর (২০/২১) = কত? 

সমাধান: 
(২/৩) ÷ (৪/৫) এর (২০/২১) 
= (২/৩) ÷ (১৬/২১)
= (২/৩) × (২১/১৬)
= ৭/৮
৫৮.
(০.১ × ০.০১ × ০.০০১)/(০.২ × ০.০২ × ০.০০২) এর মান কত?
  1. ক) ১/৮
  2. খ) ১/৮০
  3. গ) ১/৮০০
  4. ঘ) ১/৮০০০
ব্যাখ্যা
প্রশ্ন: (০.১ × ০.০১ × ০.০০১)/(০.২ × ০.০২ × ০.০০২) এর মান কত?

সমাধান: 
(০.১ × ০.০১ × ০.০০১)/(০.২ × ০.০২ × ০.০০২)
= ০.০০০০০১/০.০০০০০৮
= ১/৮
৫৯.
৫, ৮, ১৪, ২৬, ৫০, ....................... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ৭৪
  2. খ) ৯৮
  3. গ) ১০২
  4. ঘ) ১২২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ৮, ১৪, ২৬, ৫০, ....................... ধারাটির পরবর্তী সংখ্যা কত?  

সমাধান:
৫ + ৩ = ৮
৮ + ৬ = ১৪
১৪ + ১২ = ২৬
২৬ + ২৪ = ৫০
৫০ + ৪৮ = ৯৮
৬০.
স্কুলের কোন ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৮ জন গান পছন্দ করে, ১৬ জন কবিতা পছন্দ করে এবং ৭ জন দুটিই পছন্দ করে। কতজন কোনোটিই পছন্দ করে না?
  1. ক) ৫ জন
  2. খ) ৭ জন
  3. গ) ৮ জন
  4. ঘ) ১০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: স্কুলের কোন ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৮ জন গান পছন্দ করে, ১৬ জন কবিতা পছন্দ করে এবং ৭ জন দুটিই পছন্দ করে। কতজন কোনোটিই পছন্দ করে না?

সমাধান: 
শুধু গান পছন্দ করে = ১৮ - ৭ = ১১ জন 
শুধু কবিতা পছন্দ করে = ১৬ - ৭ = ৯ জন 
উভয় বিষয়, কোন একটি বিষয় পছন্দ করে = ৭ + ১১ + ৯ = ২৭ জন 

গান এবং কবিতা কোনোটিই পছন্দ করে না = ৩২ - ২৭ = ৫জন
৬১.
বরেন্দ্রভূমি বলা হয়-
  1. ক) ময়নামতি ও লালমাই পাহাড়কে
  2. খ) শালবন বিহারকে
  3. গ) মধুপুর ও ভাওয়ালগড়কে
  4. ঘ) রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাঞ্চলকে
ব্যাখ্যা
- রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ অর্থাৎ নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে বরেন্দ্রভূমি অবস্থিত।
- এর আয়তন প্রায় ৯,৩২০ বর্গকিলোমিটার।
- এই ভূমিরূপ প্রায় ২৫ হাজার বছর পূর্বে প্লাইস্টোসিনকালে গঠিত হয়েছিলো।
- প্লবান সমভূমি থেকে বরেন্দ্রভূমি ৬ থেকে ১২ মিটার অধিক উচ্চতায় অবস্থিত।
- বরেন্দ্রভূমির মাটি ধূসর ও লাল বর্ণের।

- টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় মধুপুর এবং গাজীপুর জেলায় ভাওয়ালের গড় অবস্থিত।
- লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত যা লালমাই থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত। 
- বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুমিল্লার শালবন বিহার যা দেব সাম্রাজ্যের কীর্তি।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
৬২.
সুরমা ও কুশিয়ারা এ দুই নদীর মিলিত স্রোতের নাম-
  1. ক) কুশিয়ারা
  2. খ) বরাক
  3. গ) মেঘনা
  4. ঘ) নবগঙ্গা
ব্যাখ্যা
- সুরমা ও কুশিয়ারার মিলনস্থল (মেঘনা) : আজরিমিগঞ্জ (হবিগঞ্জ)
- পদ্মা ও যমুনার মিলনস্থল : গোয়ালন্দ (রাজবাড়ী)
- পদ্মা ও মেঘনার মিলনস্থল : চাঁদপুর
- ব্রহ্মপুত্র ও তিস্তার মিলনস্থল : চিলমারি (কুড়িগ্রাম)
- পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনার মিলনস্থল : ভৈরববাজার (কিশোরগঞ্জ)।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন)
৬৩.
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ?
  1. ক) ৯.১২ মিনিট
  2. খ) ৮.৩২ মিনিট
  3. গ) ৭.৯৬ মিনিট
  4. ঘ) ১০.৫৬ মিনিট
ব্যাখ্যা
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে ৮.৩২ মিনিট  সময় লাগে। 

- পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। 
- যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আর্বতন করে তাকে কক্ষপথ বলে।
- পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫,০০,০০,০০০ কি.মি.
- সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন। 
- পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,৪০০ কি.মি.
- আলো প্রতি সেকেন্ডে ৩,০০,০০০ কি.মি. দূরত্ব অতিক্রম করে।

সূত্র: বিজ্ঞান পঞ্চম শ্রেণি।
৬৪.
কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি?
  1. ক) মেরু অঞ্চলে
  2. খ) সমুদ্রপৃষ্ঠে
  3. গ) ভু-পৃষ্ঠের অভ্যন্তরে
  4. ঘ) মহাশূন্যে
ব্যাখ্যা
মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়ে থাকে। 

- বস্তুর ভর একটি ধ্রুব রাশি; সুতরাং কোনো বস্তুর ওজন অভিকর্ষীয় ত্বরণের উপর নির্ভরশীল।
- যে স্থানে অভিকর্ষীয় ত্বরণ বেশি, সে স্থানে বস্তুর ওজনও বেশি।
- অভিকর্ষীয় ত্বরণ যে স্থানে কম বস্তুর ওজন সে স্থানে কম। যেহেতু মেরু অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ বেশি, তাই মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি।
- বিষুব অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ কম তাই বিষুব অঞ্চলে বস্তুর ওজনও কম।
- পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণ শূন্য, এজন্য পৃথিবীর কেন্দ্রে বস্তুর কোনো ওজন নাই। 

সূত্র: সূত্র: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৫.
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. ক) নুরুল আমীন
  2. খ) খাজা নাজিমউদ্দীন
  3. গ) মোহাম্মাদ আলী
  4. ঘ) লিয়াকত আলী খান
ব্যাখ্যা
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময়:
- পাকিস্তানের প্রধানমন্ত্রী : খাজা নাজিমউদ্দিন
- পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী : নুরুল আমিন
- পাকিস্তানের গভর্নর জেনারেল : গোলাম মুহাম্মদ।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৬৬.
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল?
  1. ক) ইংরেজরা
  2. খ) ফরাসিরা
  3. গ) পর্তুগিজরা
  4. ঘ) ওলন্দাজরা
ব্যাখ্যা
- ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরাই প্রথম বাংলায় আগমন করে।
- পনেরো শতকের শুরু থেকেই তারা বাণিজ্যের জন্য দুঃসাহসিক সমুদ্রযাত্রা শুরু করে।
- ১৪৯৮ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ভাস্কো ডা গামার কালিকটে পৌঁছার কয়েক দশক পরে বাংলায় পর্তুগিজদের আগমন ঘটে।
- পনেরো শতকের শেষ দিক হতেই এশিয়া থেকে মসলা আহরণের উদ্দেশ্যে ভেনিস ও আরব বণিকদের এড়িয়ে বিকল্প পথ অনুসরণের ফলেই এদেশে পর্তুগিজদের অনুপ্রবেশ ঘটে।

উৎসঃ বাংলাপিডিয়া।
৬৭.
'গ্রান্ড ট্রাঙ্ক রোডের' নির্মাতা-
  1. ক) বাবর
  2. খ) আকবর
  3. গ) শাহজাহান
  4. ঘ) শেরশাহ
ব্যাখ্যা
- শূর শাসনের সূত্রপাত করেন আফগান শাসক শের শাহ। 
- বিহারের শাসনকর্তা সুলতান মুহম্মদের মৃত্যুর পর শের শাহ বিহারের শাসন করেন।
- ১৫৩৮ সালে তিনি বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদকে পরাজিত করে বাংলা দখল করেন।

শের শাহের আমলের কিছু উল্লেখযোগ্য কীর্তিঃ
- শের শাহ বাংলায় ঘোড়ার ডাক ব্যবস্থার প্রচলন করেন।
- তিনি ‘দাম’ নামক মুদ্রার প্রচলন করেন।
- সড়ক-ই-আজম বা বিখ্যাত গ্রান্ড ট্রাংক রোডের নির্মাতা তিনি।
- পাট্টা ও কাবুলিয়াত প্রথা চালু করেন শের শাহ।

সূত্র:  বাংলাপিডিয়া]
৬৮.
বাংলার প্রথম মুসলিম বিজেতা -
  1. ক) বখতিয়ার খলজী
  2. খ) ইলিয়াস শাহ
  3. গ) হুসেন শাহ
  4. ঘ) শিরান খলজী
ব্যাখ্যা
- বখতিয়ার খলজি নদীয়া আক্রমণ করেন ১২০৪ সালে। 
- তিনি বাংলার প্রথম মুসলিম বিজেতা।
- বখতিয়ার খলজি একজন তুর্কি বীর। তিনি আফগানিস্থানের অধিবাসী।
- ভারতীয় উপমহাদেশে ইসলামের আবির্ভাব হয় ৭১২ খ্রিস্টাব্দে মোহম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে।
- সুলতান মাহমুদ ১০০০-১০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ১৭ বার ভারতবর্ষ আক্রমণ করেন।

উৎস : ইসলামি ইতিহাস ও সংস্কৃতি (একাদশ-দ্বাদশ শ্রেণি)।
৬৯.
কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কারণ কাঁচ তাপ-
  1. ক) অন্তরক
  2. খ) সুপরিবাহী
  3. গ) কুপরিবাহী
  4. ঘ) অর্ধ-পরিবাহী
ব্যাখ্যা
কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কারণ কাঁচ তাপ কুপরিবাহী। 

- যে সব পদার্থ তাপ ভালো পরিবহন করতে পারে না তাদের কুপরিবাহী বলা হয়। 
যেমন- কাঠ, কাচ, পশম কাপড় ইত্যাদি তাপ কুপরিবাহী পদার্থের উদাহরণ। 

সূত্র: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৭০.
কম্পিউটারে ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয়-
  1. ক) দশমিক
  2. খ) বাইনারী
  3. গ) হেক্সাডেসিমেল
  4. ঘ) অক্টাল
ব্যাখ্যা
কম্পিউটারে ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বাইনারী বলা হয়। 

 - যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য ২টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যেমন-(১০১০)২।
 - বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু ০ এবং ১ এই দুইটি প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয়।
 - বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে ২।
- এ পদ্ধতিতে ০ এবং ১ মোট ২টি মৌলিক অঙ্ক আছে।
- বাইনারি সংখ্যার মাধ্যমে কম্পিউটারের সমস্ত যোগ বিয়োগ ও অন্যান্য কার্যাদি সম্পন্ন করা হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৭১.
ক্ষমতার একক-
  1. ক) নিউটন
  2. খ) ক্যালরি
  3. গ) জুল
  4. ঘ) ওয়াট
ব্যাখ্যা
ক্ষমতার একক হচ্ছে ওয়াট। 

- এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে।
- এক - ওয়াট ঘণ্টা = ৩৬০০ জুল। 
- ক্ষমতা কাজ এবং সময়ের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে।

সূত্র: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম,  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৭২.
পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান-
  1. ক) ইকোলোজি
  2. খ) এনাটমি
  3. গ) ইভোলিউশন
  4. ঘ) হিস্টলজি
ব্যাখ্যা
পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞানকে ইকোলোজি  বলে। 

- ইকোলজি হলো বাস্তুসংস্থান।
- একটি নির্দিষ্ট অঞ্চলের জীব ও জড় উপাদানের পারস্পরিক ক্রিয়াকলাপ আদান-প্রদান ও একাত্মতার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত আন্তঃসম্পর্ককে ইকোলজি বলে।
- ইকোলজি শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ বাড়ি সংক্রান্ত আলোচনা।
- কোনো নির্দিষ্ট স্থানে উদ্ভিদ ও প্রাণীর সম্মিলিত অবস্থান যা পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাই মূলত ইকোলজি।
- Ernest Haeckel নামক জার্মান বিজ্ঞানী সর্বপ্রথম ১৮৬৯ সালে Ecology শব্দটি ব্যবহার করেন। 
- ইকোলজি হল জীববিজ্ঞানের একটি শাখা। 

সূত্র: ১৯ পৃষ্ঠা, পরিবেশ বিজ্ঞান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?
  1. ক) ২৬ মার্চ, ১৯৭২
  2. খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
  3. গ) ১৭ই এপ্রিল, ১৯৭১
  4. ঘ) ১৬ই ডিসেম্বর, ১৯৭৩
ব্যাখ্যা
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।
-  বাংলাদেশ সংবিধানে রয়েছে ১টি প্রস্তাবনা, ১১টি ভাগ, ৪টি তফসিল ও ১৫৩টি অনুচ্ছেদ ।

বাংলাদেশের সংবিধানের মূলনীতি ৪ টি।সেগুলো হলোঃ
 ১. জাতীয়তাবাদ
 ২. সমাজতন্ত্র ও শোষণ মুক্তি
 ৩. গণতন্ত্র ও মানবাধিকার
 ৪. ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা
 
উৎস: বাংলাদেশ সংবিধান।
৭৪.
সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয়-
  1. ক) ১৯৭৭ সাল
  2. খ) ১৯৭৮ সাল
  3. গ) ১৯৭৯ সাল
  4. ঘ) ১৯৮০ সাল
ব্যাখ্যা
পঞ্চম সংশোধনী:
- ১৯৭৯ সালে জাতীয় সংসদে অনুমোদিত হয় - পঞ্চম সংশোধনী আইন।
- এই আইন দ্বারা সংবিধানের চতুর্থ তফসিল সংশোধন করা হয় ।
- ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত যে সকল সামরিক বিধি, সংবিধান সংশোধন সহ বিভিন্ন অধ্যাদেশ জারি করা হয় সেগুলো সংবিধানের পঞ্চম সংশোধনী হিসেবে কাজ করা হয় ।
- এই সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত হয় এবং সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম সন্নিবেশিত হয় ।
- পঞ্চম সংশোধনীর মাধ্যমে প্রথম বারের মতো বাহাত্তরের সংবিধানের মূলনীতি থেকে সরে আসে।
- রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংশোধন করায় এই সংশোধনীকে 'First distortion of Constitution' বলা হয়।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধানের ইতিহাস ও প্রথম আলো প্রতিবেদন।
৭৫.
প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় -
  1. ক) ঢাকায়
  2. খ) নয়াদিল্লিতে
  3. গ) কলম্বোতে
  4. ঘ) কাঠমুণ্ডুতে
ব্যাখ্যা
- ১৯৮৩ সালে দক্ষিণ এশীয় ক্রীড়া সংস্থা গঠন করা হয়।
- সংস্থার নির্বাহী পরিচালনা পরিষদ কর্তৃক সর্বপ্রথম এ প্রতিযোগিতাটি ১৯৮৪ সালে নেপালের কাঠমন্ডুতে অনুষ্ঠিত হয়।
- ২০০৪ সাল পর্যন্ত এ প্রতিযোগিতার পূর্বেকার নাম ছিল দক্ষিণ এশীয় ফেডারেশন গেমস বা সাফ গেমস।
- এ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে আটটি।
- সর্বশেষ সদস্য দেশ আফগানিস্তান।

উৎসঃ বিভিন্ন পত্র-পত্রিকার খবর।
৭৬.
দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়?
  1. ক) ১ জানুয়ারি, ১৯৯২
  2. খ) ১ জানুয়ারি ১৯৯৩
  3. গ) ১ জানুয়ারি ১৯৯১
  4. ঘ) ১ জানুয়ারি ১৯৯০
ব্যাখ্যা
- বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণীত হয় ১৯৯০ সালের ১৩ ফেব্রুয়ারি।
- দেশের ৬৮টি থানায় ১৯৯২ সালের ১ জানুয়ারি থেকে আইনটি প্রথম চালু করা হয়।
- ১৯৯৩ সালের ১ জানুয়ারি থেকে সারাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন চালু হয়।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং আইন মন্ত্রণালয়)
৭৭.
নিচের কোন উক্তিটি সঠিক?
  1. ক) বায়ু একটি যৌগিক পদার্থ
  2. খ) বায়ু একটি মৌলিক পদার্থ
  3. গ) বায়ু একটি মিশ্র পদার্থ
  4. ঘ) বায়ু বলতে নাইট্রোজেন ও অক্সিজেনকেই বোঝায়
ব্যাখ্যা
বায়ু একটি মিশ্র পদার্থ।

- অক্সিজেন এবং নাইট্রোজেন হল বায়ুর প্রধান দুইটি উপাদান।
- অক্সিজেন বায়ুর একটি সক্রিয় উপাদান যা, শ্বসনে এবং দহনে সহায়তা করে।
- নাইট্রোজেন উদ্ভিদ এবং জীবদেহে প্রোটিন গঠনের প্রদান উপাদান।
- এছাড়াও বায়ুতে সামান্য পরিমাণে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, ও নিষ্ক্রিয় গ্যাস আছে।

সূত্র- পরিবেশ শিক্ষা- বিজ্ঞান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮.
শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?
  1. ক) পরভোজী
  2. খ) স্বভোজী
  3. গ) পরাশ্রয়ী
  4. ঘ) মৃতজীবী
ব্যাখ্যা
শৈবাল হচ্ছে স্বভোজী  জাতীয় উদ্ভিদ। 

- শৈবাল (Algae)  ক্লোরোফিলবহনকারী সরল প্রকৃতির স্বভোজী (autotrophic) অতি প্রাচীন এক উদ্ভিদ দল।
- এদের উদ্ভব সমুদ্রের পানিতে, আজ থেকে প্রায় ৩০০ কোটি বছর আগে।
- সেই আদিমকাল থেকেই শৈবাল prokaryotic থেকে eukaryotic আকৃতিতে রূপ ও বৈচিত্র্য লাভ করেছে।
- প্যালিওজোয়িক যুগের শুরু থেকে অর্থাৎ এখন থেকে প্রায় ৫০০ কোটি বছর পূর্ব পর্যন্ত এরা সমুদ্রে একক আধিপত্য অটুট রেখেছিল।
- সমুদ্রের প্রধান উদ্ভিদ এই শৈবাল।
- এদের দেহ কাঠামো সরল এবং মূল, কান্ড ও পত্রে পৃথকীভূত নয়।

সূত্র: বাংলাপিডিয়া ওয়েবসাইট। 
৭৯.
কাঁচ তৈরির প্রধান কাচামাল হল-
  1. ক) জিপসাম
  2. খ) চুনাপাথর
  3. গ) সাজিমাটি
  4. ঘ) বালি
ব্যাখ্যা
কাঁচ তৈরির প্রধান কাচামাল হল বালি । 

- কাঁচ স্বচ্ছ পদার্থ এবং এটি স্বচ্ছ বলেই এর মধ্য দিয়ে আলোকরশ্মি ভেদ করে চলে যেতে পারে।
- কাঁচ তৈরির প্রধান উপাদান হচ্ছে বালু এবং বালুর প্রধান উপাদান হলো সিলিকা অর্থাৎ সিলিকন-ডাই-অক্সাইড।
- কাঁচ হচ্ছে মূলত সোডিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম সিলিকেট এর মিশ্রণ। 
- রাসয়নিকভাবে কাঁচ একটি ক্ষারীয় দ্বি-লবণ।  
- সোডিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম সিলিকেট এর মিশ্রণকে উত্তপ্ত করে সম্পূর্ণরূপে গলিয়ে শীতল করলে যে শক্ত, অনিয়তাকার স্বচ্ছ ও ভঙ্গুর কঠিন পদার্থ পাওয়া যায়, তাকে কাঁচ বলে। 

সূত্র: রসায়ন ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।  
৮০.
'ড্রাই আইস' হলো-
  1. ক) কঠিন অবস্থায় কার্বন ডাই-অক্সাইড
  2. খ) কঠিন অবস্থায় সালফার ডাই-অক্সাইড
  3. গ) শূন্য ডিগ্রি তাপমাত্রার নিচে
  4. ঘ) কঠিন অবস্থান হাইড্রোজেন পার-অক্সাইড
ব্যাখ্যা
কঠিন অবস্থায় কার্বন ডাই-অক্সাইডকেই ড্রাই আইস বলে। 

- কঠিন কার্বন ডাই-অক্সাইড দেখতে বরফের  মত সাদা। 
- কঠিন কার্বন ডাই-অক্সাইডকে শুষ্ক বরফও বলা হয়। 
- এতে কোন পানি না থাকায় এবং অত্যন্ত শীতল হওয়ায় এটি পণ্য সংরক্ষণে ও পরিবহনে ব্যবহৃত হয়।
- এছাড়া ল্যাবরেটরিতে এটি শীতলকরণের কাজে ব্যবহৃত হয়।

সূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।