পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
পরীক্ষা - ৭ বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: ১. বৈশ্বিক ইতিহাস: [প্রাচীন সভ্যতা ও সাম্রাজ্যসমূহ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী (যুদ্ধ ও বিপ্লব, বিভিন্ন দেশের সংস্কার আন্দোলন ইত্যাদি), ধর্মসমূহের ইতিহাস এবং ইতিহাসের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ [শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ুন। এই টপিক সারাজীবন পড়েও শেষ হবে না।] ২. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি: [পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তিসমূহ] ------------------ [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
শিল্প বিপ্লবের সূচনা কোথায় হয়েছিল?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. জার্মানি
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা

• শিল্প বিপ্লব: 
- শিল্প বিপ্লব ছিল একটি প্রযুক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের যুগ।
- যা ১৮শ ও ১৯শ শতাব্দীতে ইউরোপ, বিশেষ করে ব্রিটেনে শুরু হয় এবং পরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

• প্রথম শিল্প বিপ্লব:
- প্রথম শিল্প বিপ্লব ছিল একটি যুগান্তকারী প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিবর্তনের ধারা,
- যা আনুমানিক ১৭৬০ সালে গ্রেট ব্রিটেনে শুরু হয়।
- এবং ১৮৪০ সালের মধ্যে ইউরোপ ও উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়ে।
- এটি যন্ত্রনির্ভর উৎপাদনের যুগের সূচনা করে।
- সময়কাল: আনুমানিক ১৭৬০ – ১৮৪০।
- প্রধান কেন্দ্র: গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড),
- পরে ইউরোপ ও আমেরিকা

• মূল চালিকাশক্তি: 
- বাষ্পশক্তির ব্যবহার (Steam Power),
- কয়লা ও লোহা ব্যবহারে দক্ষতা,
- নতুন যন্ত্রের উদ্ভাবন,
- কৃষি উৎপাদনের উন্নয়ন ও উদ্বৃত্ত শ্রম।

উৎস: ব্রিটানিকা।

.
বাসেল কনভেনশন কোন দেশে গৃহীত হয়েছিল?
  1. জার্মানি
  2. ব্রাজিল
  3. সুইজারল্যান্ড
  4. কানাডা
ব্যাখ্যা

• বাসেল কনভেনশন গৃহীত হয়েছিল সুইজারল্যান্ডের বাসেল শহরে।

• বাসেল কনভেনশন:
- জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) বিপজ্জনক বা বিষাক্ত বর্জ্য এবং এটির আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের জন্য বাসেল কনভেনশন নামে একটি কনভেনশন গ্রহণ করে।
- বাসেল কনভেনশনের পুরো নাম- The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- এটি গৃহীত হয়: ২২শে মার্চ, ১৯৮৯, বাসেল, সুইজারল্যান্ড।
- কার্যকরী হয়: ৫ মে, ১৯৯২।
- সদস্য: ১৯১টি।
- স্বাক্ষরকারী: ৫৩টি।
- বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তিকে বাসেল কনভেনশন বলে।
- বাসেল কনভেনশন এর উদ্দেশ্য: উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।

উৎস: UN Basel Convention  ওয়েবসাইট।

.
রামসার কনভেনশন কত সালে গৃহীত হয়?
  1. ১৯৬২ সালে
  2. ১৯৬৮ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৮৫ সালে
ব্যাখ্যা

 রামসার কনভেনশন (১৯৭১):
- পূর্ণনাম Ramsar Convention on Wetlands.
- চুক্তির স্থান: রামসার, ইরান।
- গৃহীত হয়: ২ ফেব্রুয়ারি, ১৯৭১।
- কার্যকর হওয়ার তারিখ: ২১ ডিসেম্বর, ১৯৭৫।
- এর উদ্দেশ্য: আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ করা।
- সদস্য রাষ্ট্রগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জলাভূমি (Wetlands) তালিকাভুক্ত করতে বলা হয়, যা রামসার সাইট নামে পরিচিত। 

উৎস: Ramsar Convention Official Website।

.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়-
  1. ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে
  2. ৯ সেপ্টেম্বর, ১৯৪১ সালে
  3. ১২ আগস্ট, ১৯৩৯ সালে
  4. ৩১ সেপ্টেম্বর, ১৯৪১ সালে
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, যার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- অক্ষশক্তির প্রধান দেশগুলো ছিলো: জার্মানি, জাপান, ও ইতালি।
- মিত্রশক্তির প্রধান দেশগুলো ছিলো: ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি।
- ৮ ডিসেম্বর ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়।
- ৭ মে ১৯৪৫ সালে জার্মানি মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ সালে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়।
- এই যুদ্ধ ছিল মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক সংঘাত, যার ফলে ৭০ থেকে ৮৫ মিলিয়ন মানুষের মৃত্যু হয়; অধিকাংশই বেসামরিক নাগরিক।

উৎস: হিস্টোরি ডটকম।

.
'জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য ব্যবহার সম্পর্কিত প্রটোকল কোনটি?
  1. কার্টাগেনা প্রটোকল
  2. নাগোয়া প্রটোকল
  3. কিয়োটো প্রটোকল
  4. বাসেল কনভেনশন
ব্যাখ্যা

• নাগোয়া প্রটোকল:
- নাগোয়া প্রটোকল হল জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য ব্যবহার সম্পর্কিত ন্যায্য সুবিধা বণ্টন নিশ্চিত করার জন্য প্রণীত একটি আন্তর্জাতিক চুক্তি।
- এটি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্যের প্রবাহ (Convention on Biological Diversity CBD) এর আওতায় জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত এক সম্মেলনে গৃহীত হয়।
- নাগোয়া প্রটোকল মূলত জীববৈচিত্র্যের সম্পদ ব্যবহার এবং এর থেকে প্রাপ্ত উপকারিতা, বিশেষ করে জেনেটিক রিসোর্সের ব্যবহার সম্পর্কিত।
- এই প্রটোকলের প্রধান উদ্দেশ্য হল বন্য প্রাণী সংরক্ষণ করা।
- ২৯ অক্টোবর, ২০১০ সালে নাগোয়া প্রটোকল স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ১২ অক্টোবর, ২০১৪ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: নাগোয়া, জাপান।

উৎস: নাগোয়া প্রটোকল ওয়েবসাইট।

.
কোন মার্কিন প্রেসিডেন্ট মহামন্দা(Great Depression) মোকাবিলার জন্য নিউ ডিল (New Deal) ব্যবস্থা প্রবর্তন করেন?
  1. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
  2. উড্রো উইলসন
  3. আব্রাহাম লিংকন
  4. জন এফ. কেনেডি
ব্যাখ্যা

• নিউ ডিল (New Deal):
• ১৯২৯ সাল থেকে পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে অর্থনৈতিক মহামন্দা (Great Depression) দেখা দেয়।
• এর ফলে শেয়ার বাজারের পতন ঘটে, ব্যাংকগুলাে অর্থনৈতিক সমস্যায় জর্জরিত হতে থাকে, বেকারত্ব বৃদ্ধি পেতে থাকে, বেতন ও মজুরি ব্যাপকভাবে কমে যায়, ফলে জীবন ধারন দুর্বিসহ হয়ে পড়ে।
• যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেট তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে নিউ ডিল (New Deal) ব্যবস্থার প্রবর্তন করেন।
• নিউ ডিল (New Deal) ১৯৩৩ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত চলমান ছিল।

উৎস: ব্রিটানিকা।

.
কার্টাগেনা প্রটোকল অনুমোদন পায় কত সালে?
  1. ১৯৯২ সালে
  2. ১৯৯৩ সালে
  3. ১৯৯৮ সালে
  4. ২০০০ সালে
ব্যাখ্যা

• কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol):
- কার্টাগেনা প্রোটকলের পূর্ণনাম - The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity।
- কার্টাগেনা প্রটোকল জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়।
- চুক্তি অনুমোদন হয় ২৯ জানুয়ারি, ২০০০ সাল।
- চুক্তি কার্যকর হয় ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল।
- বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে কার্টাগেনা প্রটোকলে স্বাক্ষর করে এবং ২০০৪ সালের ৫ মে এটি অনুমোদন করে।

উৎস: কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট।

.
মার্কিন দাসপ্রথা বিলুপ্ত হয় কত সালে?
  1. ১৮৬৩ সালে
  2. ১৮৬৫ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৯৬৫ সালে
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত:
- ১৮৬৫ সালের ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী গৃহীত হয়।
- এই ত্রয়োদশ সংশোধনী মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত করে।
- আব্রাহাম লিংকন-এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয়।

উল্লেখ্য,
- ১৮৬০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসাবে আব্রাহাম লিংকন ইউনাইটেড স্টেটের ১৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৮৬০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই লিংকন দাস প্রথা বিলুপ্তির পক্ষে স্পষ্ট অবস্থান নেন।
- ১৮৬৩ আনুষ্ঠানিকভাবে দাসপ্রথা বিলুপ্ত ঘোষণা করেন। 
- দক্ষিণ অঞ্চলের ১১টি স্টেট দাসপ্রথার বিলুপ্তি কোনোভাবেই মেনে নিতে পারেনি। 
- ১৮৬৩ সালের ১৯ নভেম্বর লিংকন পেনসালভেনিয়ার গেটিসবার্গের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এক হৃদয়স্পর্শী ভাষণে বলেন, ‘গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার।’
- ১৮৬৪ সালে আব্রাহাম লিংকন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৮৬৫ সালের ১৪ এপ্রিল ফোর্ডস অডিটরিয়ামে থিয়েটারের অভিনেতা জন উইলকেস বোথ (কনফেডারেটর এর কট্টর সমর্থক)  লিংকনের মাথায় গুলি চালান। 
- ১৮৬৫ সালের ১৫ এপ্রিল পিটারসন হাউজে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের মৃত্যু হয়।

উৎস: History Channel।

.
'কিগালি সংশোধনী' কীসের সাথে সম্পর্কিত?
  1. মন্ট্রিল প্রটোকল
  2. নাগোয়া প্রটোকল
  3. ভিয়েনা কনভেনশন
  4. কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা

• কিগালি সংশোধনী (Kigali Amendment):
- ১৫ অক্টোবর, ২০১৬ সালে রুয়ান্ডার রাজধানী কিগালিতে মন্ট্রিল প্রটোকল সংশোধিত হয়।
- এটি ২০১৯ সালের ১ জানুয়ারিতে কার্যকর হয়।
- সংশোধনী অনুসারে সংশ্লিষ্ট পক্ষসমূহ ২০৪৭ সাল পর্যন্ত ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক হাইড্রোফ্লোরো কার্বন (HFCs) - জাতীয় গ্যাসের ব্যবহার ৮০ শতাংশ কমিয়ে আনার ব্যাপারে ঐক্যমত হয়।
- এই চুক্তিটি এখন পর্যন্ত ১০০টি দেশ অনুমোদন করেছে।

• মন্ট্রিল প্রটোকল (Montreal Protocol):
- মন্ট্রিল প্রটোকলের পূর্ণনাম - The Montreal Protocol on Substances That Deplete the Ozone Layer।
- ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিঃসরণ কমানোর উদ্দেশ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে এই চুক্তিটি স্বাক্ষরিত ও অনুমোদিত হয়।

- চুক্তি অনুমোদন : ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সাল
- চুক্তি কার্যকর : ১ জানুয়ারি, ১৯৮৯ সাল
- চুক্তি অনুমোদনকারী পক্ষ : ১৯৭টি(অক্টোবর, ২০২৫)
- বাংলাদেশের অনুমোদন : ২ আগস্ট, ১৯৯০ সাল।

উৎস: UNEP ওয়েবসাইট।

১০.
ঐতিহাসিক 'ব্ল্যাক হ্যান্ড' কীসের নাম?
  1. জার্মানির গোয়েন্দা সংস্থা
  2. সার্বিয়ান গুপ্ত বাহিনী
  3. রাশিয়ার গুপ্তবাহিনী
  4. রাশিয়ার ডিপস্টেট
ব্যাখ্যা

• ব্ল্যাক হ্যান্ড (Black Hand):
- দেশ: সার্বিয়া।
- প্রকৃতি: গোপন সামরিক/গুপ্ত সংগঠন।
- বিশ্ব ইতিহাসে গুরুত্ব:
- ১৯১৪ সালে অস্ট্রিয়ার আর্চডিউক ফ্রান্‌ৎস ফার্ডিনান্ড (Archduke Franz Ferdinand)-এর হত্যাকাণ্ডের সঙ্গে ব্ল্যাক হ্যান্ডের সদস্য গ্যাভ্রিলো প্রিন্সিপ (Gavrilo Princip) জড়িত ছিল।
- এই হত্যাকাণ্ডই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটায়।

উৎস: ব্রিটানিকা।

১১.
কার্বন ট্রেড-এর ধারণা দেয়-
  1. COP-15
  2. কিয়োটো প্রটোকল
  3. মন্ট্রিল প্রটোকল
  4. কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা

• কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।

• কার্বন ট্রেড:
- বিশ্বের উষ্ণতা রোধে কিয়েটো প্রটোকলকে কার্বন সনদ হিসেবে মনে করা হতো।
- কার্বন ট্রেড-এর ধারণা দেয় কিয়োটো প্রটোকল।
- বায়ুবায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড কম নিঃসরণের জন্য জন্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি ক্রেডিট বিনিময়ের নাম কার্বন বাণিজ্য।
- কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।

উৎস: United Nations Framework Convention on Climate Change ওয়েবসাইট।

১২.
প্রথম ক্রিমিয়ার যুদ্ধে পরাজিত হয় কোন দেশ?
  1. রাশিয়া
  2. ইউক্রেন
  3. তুরস্ক
  4. ফ্রান্স
ব্যাখ্যা

ক্রিমিয়ার যুদ্ধ:
- ১৮৫৩ সাল থেকে ১৮৫৬ সাল পর্যন্ত ক্রিমিয়ার যুদ্ধ চলে।
- রাশিয়ার সঙ্গে এই যুদ্ধ চলে তুরস্ক তথা অটোমান সাম্রাজ্যের মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স ও সারডিনিয়ার।
- ১৮৫৩ সালে ইউরোপের তুর্কি এলাকায় রাশিয়া আক্রমণ চালালে এ যুদ্ধের সূচনা হয়।
- রাশিয়া তুরস্কের নিয়ন্ত্রিত দারদানেলিস প্রণালী দিয়ে যুদ্ধ জাহাজ চলাচলের অধিকার প্রতিষ্ঠা এবং তুরস্কের খ্রিস্টানদের রক্ষার অজুহাত তুলে এই যুদ্ধ শুরু করে।
- ব্রিটেন ও ফ্রান্স তুরস্কের সাহায্যে এগিয়ে আসে।
- প্যারিস চুক্তি স্বাক্ষরিত হবার পর ১৮৫৬ সালে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।
- এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয়। 
- যুদ্ধে বিজয়ী হয় ফ্রান্স, ব্রিটেন ও অটোমান সাম্রাজ্য।

উৎস: Britannica.

১৩.
'Convention on Biological Diversity' কোথায় স্বাক্ষরিত হয়?
  1. রিও ডি জেনেরিও
  2. স্টকহোম 
  3. বার্লিন
  4. জেনেভা
ব্যাখ্যা

• Convention on Biological Diversity (CBD):
- জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত চুক্তি
- স্বাক্ষরের স্থান ও সাল: রিও ডি জেনেরিও, ব্রাজিল।
- তারিখ: ৫ জুন ১৯৯২, রিও এর “Earth Summit” বা United Nations Conference on Environment and Development (UNCED)-এর সময়।
• মূল লক্ষ্য:
- প্রাকৃতিক জীববৈচিত্র্য (biodiversity) সংরক্ষণ।
- জীববৈচিত্র্যের টেকসই ব্যবহার (sustainable use) নিশ্চিত করা।
- জৈব সম্পদ এবং বনায়ন/প্রাকৃতিক সম্পদের সুবিধা ও লাভের ন্যায্য বণ্টন নিশ্চিত করা।

উৎস: CBD ওয়েবসাইট।

১৪.
'La Gioconda' চিত্রকর্মটি কার সৃষ্টি?
  1. লিওনার্দো দ্যা ভিঞ্চি
  2. পাবলো পিকাসো
  3. মাইকেল অ্যাঞ্জেলো
  4. ভিনসেন্ট ভ্যান গগ
ব্যাখ্যা

• বিশ্বখ্যাত 'মোনালিসা' (ইতালীয় নাম: La Gioconda বা ফরাসি নাম: La Joconde) চিত্রটির চিত্রকর লিওনার্দো দ্যা ভিঞ্চি।

লিওনার্দো দ্যা ভিঞ্চি:
- লিওনার্দো দা ভিঞ্চি ইতালির চিত্রশিল্পী।
- তিনি ১৪৫২ সালে জন্ম গ্রহন করেন।
- তাঁর সবচেয়ে বিখ্যাত পেইন্টিংগুলি হল:
- Mona Lisa (La Gioconda)
- The Last Supper
- Vitruvian Man
- Lady with an Ermine
- Virgin of the Rocks.
 
 পাবলো পিকাসো (Pablo Picasso):
- Guernica
- Les Demoiselles d’Avignon
- The Weeping Woman

 ভিনসেন্ট ভ্যান গগ (Vincent van Gogh):
- The Starry Night
- Sunflowers
- Café Terrace at Night
- the Potato Eaters
- Self-Portrait with Bandaged Ear

উৎস: ব্রিটানিকা।

১৫.
'ওয়েস্টফেলিয়া শান্তিচুক্তি' কোথায় স্বাক্ষরিত হয়?
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. ইংল্যান্ড
  4. স্পেন
ব্যাখ্যা

• ওয়েস্টফেলিয়া চুক্তি:
- ত্রিশ বছরব্যাপী অবিরামভাবে যুদ্ধ করার পর বিপর্যস্ত ইউরোপের সকল দেশের প্রতিনিধিরা ১৬৪৮ সালে জার্মানির ওয়েস্টফেলিয়াতে মিলিত হয়ে দুটি ভিন্ন শান্তিচুক্তি পাস করে।
- ১৬৪৮ সালের ২৪শে অক্টোবর ওয়েস্টাফেলিয়া চুক্তি সম্পাদনের মাধ্যমে দীর্ঘ ত্রিশ বছরব্যাপী ধর্মজনিত এই যুদ্ধের অবসান ঘটায়।
- ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি ইউরোপের শান্তির স্বপক্ষে প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
- এটি ইউরোপকে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে আসতে সক্ষম হয়।
- এই সন্ধির ভূ-খন্ডগত সীমানা নেপোলিয়নের যুগ পর্যন্ত বহাল থাকে।

উৎস: Britannica ও আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৬.
ট্রাফালগার যুদ্ধ সংঘটিত হয় কোন দেশে?
  1. ইংল্যান্ড
  2. স্পেন
  3. ফ্রান্স
  4. জার্মানি
ব্যাখ্যা

• ট্রাফালগার যুদ্ধ: 
- ট্রাফালগার যুদ্ধ ছিলো ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী নৌযুদ্ধ।
- ট্রাফালগারের যুদ্ধ স্পেনে, কেপ ট্রাফালগারের উপকূলে সংঘটিত হয়েছিল।
- ১৮০৫ সালের ২১ অক্টোবর স্পেন উপকূলে এই যুদ্ধ সংঘটিত হয়, ফ্রান্স ও স্পেনের মিলিত নৌশক্তির বিরুদ্ধে এডমিরাল লর্ড নেলসনের নেতৃত্বে ব্রিটেন জয় লাভ করে।
- এই যুদ্ধে ব্রিটেনের বিজয় ও নেলসনের প্রতি সম্মান জানাতে, লন্ডনে নেলসনের সমাধির পাশে ট্রাফালগার স্কয়ার নির্মিত হয়।
- ট্রাফালগার স্কয়ার বর্তমানে ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল। 

উৎস: ব্রিটানিকা.কম, হিস্টোরি ওয়েবসাইট।