পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

পরীক্ষাপ্রাইমারি ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ৫, ১৫ ও ২৫ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
‘নীরন্ধ্র’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. নির্ + অন্ধ
  2. নি + রন্ধ্র
  3. নির্ + রন্ধ্র
  4. নিঃ + রন্ধ্র
সঠিক উত্তর:
নিঃ + রন্ধ্র
উত্তর
সঠিক উত্তর:
নিঃ + রন্ধ্র
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধি:
বিসর্গের সাথে স্বর বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি দুই ভাগে বিভক্ত যথা-
১. র্-জাত বিসর্গ।
২. স্-জাত বিসর্গ।

সংস্কৃত ভাষার নিয়মে সংস্কৃত শব্দের শেষে ‘সৃ’ বা ‘র্’ থাকলে ‘স’ বা ‘র’ লোপ পেয়ে বিসর্গ সন্ধি হয়।
যেমন:
• র্-জাত বিসর্গ: নির্>নিঃ; দুর্>দুঃ, অন্তর্>অন্তঃ ইত্যাদি।
• স্-জাত বিসর্গ: সরস্>সরঃ; মনস্>মনঃ; পুরস্>পুরঃ ইত্যাদি।

• বিসর্গ সন্ধির বৈশিষ্ট্য হলো সন্ধির ফলে র্-জাত বিসর্গের ‘র’ এবং স্-জাত বিসর্গের ‘স’ অনেক ক্ষেত্রে লোপ পেয়ে আবার ‘র’ এবং ‘স’ ফিরে আসে।
- র্-জাত বিসর্গ সন্ধি হলো: অন্তঃ + গত = অন্তর্গত।
- স্-জাত বিসর্গ সন্ধি হলো: মনঃ + কাম = মনস্কাম।

বিসর্গ সন্ধি সাধিত কিছু শব্দ হলো:
- নিঃ + রন্ধ্র = নীরন্ধ্র;
- চক্ষুঃ + রোগ = চক্ষুরোগ;
- যশঃ + ইচ্ছা = যশইচ্ছা;
- মনঃ + রম = মনোরম;
- শিরঃ +  রত্ন = শিরোরত্ন;
- দুঃ + গত = দুর্গত;
- চতুঃ + দিক = চতুর্দিক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ নয় কোনটি?
  1. দুর্নিবার
  2. নির্বাসন
  3. দরদালান
  4. দুরূহ
সঠিক উত্তর:
দরদালান
উত্তর
সঠিক উত্তর:
দরদালান
ব্যাখ্যা
• ফারসি ‘দর্’ উপসর্গযোগে গঠিত শব্দ- দরদালান।

অন্যদিকে,
• তৎসম ‘দুর্’ উপসর্গযোগে গঠিত শব্দ- দুরূহ, দুর্নিবার।
• তৎসম ‘নির’ উপসর্গযোগে গঠিত শব্দ- নির্বাসন।

------------------------
• উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যে সকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
বাক্যে ব্যবহৃত ইলেক চিহ্নের ক্ষেত্রে থামার সময়কাল-
  1. এক সেকেন্ড
  2. এক বলার দ্বিগুণ সময়
  3. থামার প্রয়োজন নেই
  4. এক বলতে যে সময় লাগে
সঠিক উত্তর:
থামার প্রয়োজন নেই
উত্তর
সঠিক উত্তর:
থামার প্রয়োজন নেই
ব্যাখ্যা
• যতিচিহ্ন:
মুখের কথা লিখিত রূপ দেওয়ার সময় কম-বেশি থামা বোঝাতে যতিচিহ্ন ব্যবহৃত হয়। বক্তব্যকে স্পষ্ট করতেও যতিচিহ্ন ব্যবহৃত হয়। যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতি চিহ্নও বলা হয়।

বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণ-
• কমা বা পাদচ্ছেদ থাকলে-
- 'এক' বলতে যে সময় লাগে সেই পরিমাণ সময় থামতে হয়।

• সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে-
- 'এক' বলার দ্বিগুণ সময় থামতে হয়।

• হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন ও ব্র্যাকেট থাকলে-
- থামার প্রয়োজন হয় না।

• দাঁড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাস, ড্যাস ইত্যাদি চিহ্ন থাকলে-
- 'এক' সেকেন্ড থামতে হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘পাঠানো’ কোন পদের উদাহরণ?
  1. বিশেষণ
  2. সর্বনাম
  3. ক্রিয়া বিশেষণ
  4. বিশেষ্য
সঠিক উত্তর:
বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
বিশেষ্য
ব্যাখ্যা
• ‘পাঠানো’ ক্রিয়া-বিশেষ্যের উদাহরণ।

-----------------------
• বিশেষ্য পদ:

যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায়, সেগুলোকে বিশেষ্য বলে। যেমন নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি। বিশেষ্য সাধারণত ছয় প্রকার:
১. নাম-বিশেষ্য,
২. জাতি-বিশেষ্য,
৩. বস্তু-বিশেষ্য,
৪. সমষ্টি-বিশেষ্য,
৫. গুণ-বিশেষ্য এবং
৬. ক্রিয়া-বিশেষ্য।

• নাম-বিশেষ্য:
ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়।
যেমন:
ব্যক্তিনাম: হাবিব, সজল, লতা, শম্পা।
স্থাননাম: ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা।
কালনাম: সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান।
সৃষ্টিনাম: গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা।

• জাতি-বিশেষ্য:
জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। যেমন: মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।

• বস্তু-বিশেষ্য:
কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু-বিশেষ্য বলে। যেমন: ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।

• সমষ্টি-বিশেষ্য:
এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন: জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল ইত্যাদি।

• গুণ-বিশেষ্য:
গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ-বিশেষ্য বলে। যেমন: সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।

• ক্রিয়া-বিশেষ্য:
যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায়, তাকে ক্রিয়া-বিশেষ্য বলে। যেমন: পঠন, ভোজন, শয়ন, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘অনিল বাগচীর একদিন’ কোন ধরনের সাহিত্যকর্ম?
  1. মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য
  2. ঊনসত্তরের গণঅভ্যুত্থানভিত্তিক উপন্যাস
  3. সামাজ সমস্যামূলক নাটক
  4. মুক্তিযুদ্ধকেন্দ্রিক উপন্যাস
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধকেন্দ্রিক উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধকেন্দ্রিক উপন্যাস
ব্যাখ্যা
• অনিল বাগচীর একদিন:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধকেন্দ্রিক উপন্যাসের মধ্যে হুমায়ূন আহমেদ রচিত 'অনিল বাগচীর একদিন' বেশ ভিন্ন ধারার।
- এখানে যুদ্ধ নেই প্রত্যক্ষভাবে তবে আছে সততার ঋজু সৌধ, যা নির্মাণ করেছে অনিল নামের একটি সাদাসিধে ছেলে।
- পিতার হত্যা-সংবাদ ও বোনের অন্যের বাড়িতে আশ্রয়ের খবর পেয়ে গ্রামে ফিরবে বলে অনিলের মধ্যে চাপা উত্তেজনা- সব মিলিয়ে উপন্যাসটি ভিন্ন আবেদন সৃষ্টি করে।
- পাকবাহিনীর সদস্যরা অনিলকে হত্যা করে।
- অনিল বাগচীর একদিন সমাপ্ত হয় চিরতরে কিন্তু বাংলাদেশে উদিত হয় স্বাধীনতার সূর্য।

---------------------------
• হুমায়ূন আহমেদ:
- হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২) বাংলাদেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
- হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- ছাত্রজীবনে লেখা 'নন্দিত নরকে' শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব।
- ১৯৭২ সালে তিনি উপন্যাসটি রচনা করেন এবং সে বছরই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- নন্দিত নরকে বাংলাদেশের পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
- তাঁর দ্বিতীয় উপন্যাস 'শঙ্খনীল কারাগার' (১৯৭৩)। [প্রথম রচিত উপন্যাস; কিন্তু দ্বিতীয় প্রকাশিত]

মুক্তিযুদ্ধ বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ:
- শ্যামল ছায়া,
- আগুনের পরশমণি,
- অনিল বাগচীর একদিন,
- জোছনা ও জননীর গল্প প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'Ear-cluster' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. শ্রুতি-যুক্তব্যঞ্জন
  2. শ্রুতিকটুতা
  3. শ্ৰুতিমাধুর্য
  4. শ্রুতিগত
সঠিক উত্তর:
শ্রুতি-যুক্তব্যঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
শ্রুতি-যুক্তব্যঞ্জন
ব্যাখ্যা
• 'Ear-cluster' এর পারিভাষিক শব্দ - শ্রুতি-যুক্তব্যঞ্জন।

অন্যদিকে,
- 'Euphony' এর পারিভাষিক শব্দ - শ্ৰুতিমাধুর্য।
- 'Auditory' এর পারিভাষিক শব্দ - শ্রুতিগত।
- 'Cacophony' এর পারিভাষিক শব্দ - শ্রুতিকটুতা।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড)।
.
‘বিরত সতত পাপে দেবকুল।’- বাক্যে ‘সতত পাপে’ কোন করক?
  1. কর্ম কারক
  2. অপাদান কারক
  3. করণ কারক
  4. অধিকরণ কারক
সঠিক উত্তর:
অপাদান কারক
উত্তর
সঠিক উত্তর:
অপাদান কারক
ব্যাখ্যা
• অপাদান কারক:
যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।

অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়ােগ:
- এ বনে বাঘের ভয় = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- মেঘ থেকে বৃষ্টি হয় = অপাদান কারকে ৫মী বিভক্তি।
- তিলে তৈল হয় = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- তিথির চেয়ে বিথী বড় = অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি।
- পরাজয়ে ডরে না বীর = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- বিপদে মাের রক্ষা কর = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- লােভে পাপ পাপে মৃত্যু = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- ছাদ থেকে পানি পড়ে = অপাদান কারকে৫মী বিভক্তি।

প্রশ্নে প্রদত্ত ‘বিরত সতত পাপে দেবকুল।’- বাক্যকে কি হতে কা কোথা হতে বিরত দেবকুল? প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘সতত পাপে’। সুতরাং ‘সতত পাপে’ অপাদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ।

উৎস: বাংলা ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষার ব্যাকরণ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. পুনরূজ্জীবিত
  2. পুনরুত্থান
  3. পুনর্গঠিত
  4. পুনরুদ্ভূত
সঠিক উত্তর:
পুনরূজ্জীবিত
উত্তর
সঠিক উত্তর:
পুনরূজ্জীবিত
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান: পুনরূজ্জীবিত।

• শুদ্ধ বানান: পুনরুজ্জীবিত (বিশেষণ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
- সঠিক প্রকৃত-প্রত্যয় = (পুনর্ + উৎ + জীবিত),
যার অর্থ: পুনরায় জীবনলাভ করেছে এমন, পুনর্বার সজীবতাপ্রাপ্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘মাতুল’ শব্দের শুদ্ধ স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. মাতুলি
  2. মাতুলনি
  3. মাতুলইনী
  4. মাতুলানী
সঠিক উত্তর:
মাতুলানী
উত্তর
সঠিক উত্তর:
মাতুলানী
ব্যাখ্যা
‘আনী/আনি’ প্রত্যয়যোগে নারীবাচক শব্দ হলো:
• শূদ্র - শূদ্রাণী,
• মাতুল - মাতুলানী,
• মেথর - মেথরানি,
• নাপিত - নাপিতানি ইত্যাদি।

--------------------------
বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। এ চার প্রকার লিঙ্গ হলাে -
ক) পুংলিঙ্গ,
খ) স্ত্রীলিঙ্গ,
গ) ক্লীবলিঙ্গ ও
ঘ) উভয়লিঙ্গ।

• পুংলিঙ্গ: যে সব নামবাচক শব্দের সাহায্যে পুরুষজাতিকে বােঝায়, তাদেরকে বলা হয় পুংলিঙ্গ।
এসব নামবাচক শব্দের উদাহরণ হলাে- কাকা, চাচা, ছেলে, বালক, নানা, বাবা, গােয়ালা, কিশাের, প্রবীণ ইত্যাদি।

• স্ত্রীলিঙ্গ: যে সব নামবাচক শব্দের সাহায্যে স্ত্রীজাতিকে বােঝায়, সেসব শব্দকে স্ত্রীলিঙ্গ বলে। এসব স্ত্রীবাচক শব্দের উদাহরণ হলাে- কাকী, মামী, চাচী, মা, আম্মা, কিশােরী, প্রবীণা ইত্যাদি।

• ক্লীবলিঙ্গ: যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনােটিই বােঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ। এসব শব্দের উদাহরণ হলাে- গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি।

• উভয় লিঙ্গ: যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বােঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ। উভয়লিঙ্গের উদাহরণ হলাে- শিশু, মানুষ, কবি ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১০.
Which of the following is incorrect?
  1. The Padma
  2. The Central park
  3. The Taj Mahal
  4. The Punjab
সঠিক উত্তর:
The Central park
উত্তর
সঠিক উত্তর:
The Central park
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
Park বা Street(রাস্তা) নামের পূর্বে সাধারণত কোনো article বসে না।

তাই এখানে The Central park ভুল, এর আগে কোনো article বসে না।

Options,
• নদীর নামের আগে Article The হয়।
- তাই The Padma সঠিক।

• ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ স্থান এর নামের পূর্বে The বসে।
- তাই, The Punjab ও The Tajmahal সঠিক।
১১.
Do you know them? (passive)
  1. Would they be known by you?
  2. They know you?
  3. Are they known to you?
  4. Are they known with you?
সঠিক উত্তর:
Are they known to you?
উত্তর
সঠিক উত্তর:
Are they known to you?
ব্যাখ্যা
• Active voice কে Passive voice- এ রূপান্তরের নিয়ম:
- Active Voice এর object‌ টি Passive voice এর subject হয়,
- Tense অনুযায়ী Auxiliary verb,
- মূল verb এর past participle,
- Active voice এর subject টি Passive voice এর object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to ,in) বসে।
- আর known এর পর preposition to ব্যবহৃত হয়।

Correct Passive form: Are they known to you?
১২.
These small faults, however, do not detract _____ the overall quality of the book.
  1. upon
  2. on
  3. from
  4. to
সঠিক উত্তর:
from
উত্তর
সঠিক উত্তর:
from
ব্যাখ্যা
• Detract from something:
Meaning: to make something seem less valuable or less deserving of admiration than it really is.
Bangla meaning: হরণ করা; (গুণ) খর্ব করা; মানহানি বা কুৎসা করা।

Complete sentence: These small faults, however, do not detract from the overall quality of the book.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Detract এর সাথে 'হরণ করা' অর্থ বুঝাতে from বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে from বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে from বসবে।
১৩.
Antonym of 'Idolatry' -
  1. Vilification
  2. Facilitate
  3. Adulation
  4. Deification
সঠিক উত্তর:
Vilification
উত্তর
সঠিক উত্তর:
Vilification
ব্যাখ্যা
• Idolatry (Noun)
English Meaning: 
- Very great admiration or respect for someone, often too great.
- The act of praying to a picture or object as part of a religion.

Bangla Meaning: 
(১) [countable noun, uncountable noun] পৌত্তলিকতা; পুতুল-পূজা; মূর্তিপূজা; প্রতিমাপূজা।
(২) (কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি) অতিভক্তি; অত্যনুরাগ।

Synonyms: Idolizing (সম্মান করা), Worshipping (পূজা করা), Admiration (প্রশস্তিবোধ; শ্রদ্ধাবোধ), Deification (দেবত্বারোপ), Adulation (তোষণ)।
Antonyms: Vilification (কলঙ্করটনা; কলঙ্ক লেপন; অপবাদরটনা), Ridicule (বিদ্রুপ করা), Condemnation (নিন্দা করা), Scorn (অবজ্ঞা করা), Disrespect (অসম্মান করা, অশ্রদ্ধা করা)।  

Option,
- Facilitate (সহজ করা)।

Source: Live MCQ Lecture.
১৪.
It's completely futile trying to reason with him. The underlined part is -
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
• It's completely futile trying to reason with him. The underlined part is - Adjective.

• Futile (Adjective)

English Meaning: Achieving no result; not effective or successful.
Bangla Meaning: (১) (কাজ) নিষ্ফল; বৃথা: a futile attempt.
(২) (ব্যক্তি) অসার; অন্তঃসারশূন্য; শূন্যগর্ভ; অপদার্থ।

Other Forms: Futility [ফিউটিলাটি] (noun) (plural futilities) [uncountable noun] নিষ্ফলতা; অন্তঃসারশূন্যতা; [countable noun] নিষ্ফল প্রয়াস বা উক্তি।

Example Sentence: 
1.The plane detoured north in a futile attempt to avoid the bad weather.
2. All the Efforts to convince him were futile.

Source: Live MCQ Lecture, Cambridge Dictionary.
১৫.
She started crying _____ she heard the news.
  1. so
  2. but
  3. as soon as
  4. whereas
সঠিক উত্তর:
as soon as
উত্তর
সঠিক উত্তর:
as soon as
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত প্রশ্ন গুলোর মধ্যে -

- whereas - যেখানে (তুলনামূলক পার্থক্য বুঝাতে)।
- so - এই বা ঐ পরিমাণে অথবা মাত্রায়; এতটা; অতটা।
- but - কিন্তু; তবে।
- as soon as - করতে না করতেই/ হতে না হতেই।

- সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে as soon as বসালে বাক্যে অর্থ পুর্ণতা পাবে।

Complete sentence: She started crying as soon as she heard the news.

Source: Bangla Academy Dictionary.
১৬.
Whoever wins the race gets the trophy. Here the underlined part is
  1. Adverb clause
  2. Principal clause
  3. Adjective clause
  4. Noun clause
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
• Whoever wins the race gets the trophy. Here the underlined part is a - Noun clause.

• প্রদত্ত বাক্যে 'Whoever wins the race' clause টি subject হিসাবে Noun clause.

• A noun clause is a group of words that band together and act like a noun.
- Nouns clauses are used when a single word isn't enough.
- They're always dependent clauses.

• একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে, 
2. transitive verb এর object হিসেবে,
3. Linking verb এর পরে complement হিসাবে,
4. Preposition এর Object হিসেবে।
১৭.
Choose the correct one.
  1. If we had left earlier, we would caught the train.
  2. If we had left earlier, we would have caught the train.
  3. If we left earlier, we would have caught the train.
  4. If we had left earlier, we had have caught the train.
সঠিক উত্তর:
If we had left earlier, we would have caught the train.
উত্তর
সঠিক উত্তর:
If we had left earlier, we would have caught the train.
ব্যাখ্যা
• Correct sentence: If we had left earlier, we would have caught the train.

• প্রশ্নটি করা হয়েছে conditional sentence এর উপর।

• Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।

• Third conditional এর নিয়মানুযায়ী -
- অনেক সময় conditional-এ subordinate conjunction if এর পরিবর্তে sentence এর শুরুতে Had ব্যবহার করা যায় এবং এর পর verb এর past participle form বসে।
- Conditional sentence- এ Had + Sub + V3 + Ext.
- এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়।
- তাই পরবর্তী clause এ would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।

Example:
Had I seen him, I would have told him the matter.
Had I been a king, I would have helped the poor.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
১৮.
The phrase 'Turn somebody in' means -
  1. To report someone to the police
  2. To help someone
  3. To welcome someone
  4. To ignore someone
সঠিক উত্তর:
To report someone to the police
উত্তর
সঠিক উত্তর:
To report someone to the police
ব্যাখ্যা
• Turn somebody in
English Meaning: to take a criminal to the police.
Bangla Meaning: পুলিশের হাতে সোপর্দ করা।

Ex. Sentence: The hit-and-run driver turned himself in to the police the day after the accident.
Bangla Meaning: দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া চালক দুর্ঘটনার পরের দিন নিজেকে পুলিশের হাতে সোপর্দ করেছে।

Source: Live MCQ Lecture.
১৯.
একটি সংখ্যার দুই তৃতীয়াংশ থেকে পাঁচ নবমাংশ বাদ দিলে যদি ২০ অবশিষ্ট থাকে, তাহলে সংখ্যাটি কত?
  1. ১৫৮
  2. ১৫০
  3. ১৮০
  4. ১৯০
সঠিক উত্তর:
১৮০
উত্তর
সঠিক উত্তর:
১৮০
ব্যাখ্যা
সমাধান:
মনে করি সংখ্যাটি = ক

প্রশ্নমতে, 
{(ক × ২)/৩} - {(ক × ৫)/৯} = ২০
বা, (২ক/৩) - (৫ক/৯) = ২০
বা, (৬ক - ৫ক)/৯ = ২০
বা, ক = ২০×৯
বা, ক = ১৮০

অতএব,
সংখ্যাটি = ক
২০.
ক : খ = ৪ : ৬ এবং খ : গ = ১০ : ১৩ হলে, ক : খ : গ = ?
  1. ২০ : ৩০ : ৩৯
  2. ১২ : ৩০ : ৩৯
  3. ২০ : ৩০ : ৫২
  4. ২০ : ২৪ : ৩৯
সঠিক উত্তর:
২০ : ৩০ : ৩৯
উত্তর
সঠিক উত্তর:
২০ : ৩০ : ৩৯
ব্যাখ্যা
সমাধান :
দেয়া আছে,
ক :খ = ৪ : ৬ এবং খ : গ = ১০ : ১৩

উভয়ক্ষেত্রে খ এর আনুপাতিক মান সমান করে পাই,
ক :খ = ( ৪ : ৬ ) × ৫
= ২০: ৩০

এবং,
খ : গ = (১০ : ১৩ ) × ৩
= ৩০ : ৩৯

সুতরাং, ধারাবাহিক অনুপাত বা ক : খ : গ = ২০ : ৩০ : ৩৯
২১.
১৮ টি বলের ক্রয়মূল্য যদি ১২ টি বলের বিক্রয়মূল্যের সমান হয়, তাহলে হাজারে কত টাকা লাভ বা ক্ষতি হয়?
  1. ৫০ টাকা ক্ষতি
  2. ৫০০ টাকা লাভ
  3. ৫০০ টাকা ক্ষতি
  4. ৫০ টাকা লাভ
সঠিক উত্তর:
৫০০ টাকা লাভ
উত্তর
সঠিক উত্তর:
৫০০ টাকা লাভ
ব্যাখ্যা
সমাধান:

মনে করি, 
১৮ টি বলের ক্রয়মূল্য = ১০০০ টাকা

প্রশ্নমতে, 
১২ টি বলের বিক্রয়মূল্য = ১০০০ টাকা
∴ ১৮ টি বলের বিক্রয়মূল্য = ১০০০×১৮/১২  টাকা
= ১৫০০ টাকা

সুতরাং, 
হাজারে লাভ = ১৫০০ - ১০০০ টাকা
= ৫০০ টাকা

উত্তর: ৫০০ টাকা
২২.
২৩/৬৫, ৪৪/৫২, ২৪/২৬ এবং ৩৭/৩৯ এর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ২৩/৬৫
  2. ৪৪/৫২
  3. ২৪/২৬
  4. ৩৭/৩৯
সঠিক উত্তর:
৩৭/৩৯
উত্তর
সঠিক উত্তর:
৩৭/৩৯
ব্যাখ্যা
সমাধান:
২৩/৬৫ = ২৩/৫×১৩,
৪৪/৫২ = ৪৪/৪×১৩,
২৪/২৬ = ২৪/২×১৩  এবং
৩৭/৩৯ = ৩৭/৩×১৩,

ভগ্নাংশগুলোর হরগুলোর ল.সা.গু = ৫×৪×৩×১৩
= ৭৮০

এগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই, 
২৩/৬৫ = ২৩×১২/৬৫×১২ = ২৭৬/৭৮০,
৪৪/৫২ = ৪৪×১৫/৫২×১৫ = ৬৬০/৭৮০,
২৪/২৬ = ২৪×৩০/২৬×৩০  = ৭২০/৭৮০'
৩৭/৩৯ = ৩৭×২০/৩৯×২০ = ৭৪০/৭৮০। 

দেখা যাচ্ছে যে, ২৭৬/৭৮০ < ৬৬০/৭৮০ < ৭২০/৭৮০ < ৭৪০/৭৮০
বা, ২৩/৬৫ < ৪৪/৫২ < ২৪/২৬ < ৩৭/৩৯

এখানে, বৃহত্তম = ৩৭/৩৯

উত্তর: ৩৭/৩৯
২৩.
২০% লবন যুক্ত পানি মিশ্রণের সাথে ও ৩৫% চিনিযুক্ত পানির মিশ্রণকে ১ : ২ অনুপাতে একীভূত করলে সেই মিশ্রণে পানির শতকরা পরিমাণ কত?
  1. ৭০%
  2. ৩০%
  3. ৫৫%
  4. ৪৫%
সঠিক উত্তর:
৭০%
উত্তর
সঠিক উত্তর:
৭০%
ব্যাখ্যা
প্রশ্ন: ২০% লবন যুক্ত পানি মিশ্রণের সাথে ও ৩৫% চিনিযুক্ত পানির মিশ্রণকে ১ : ২ অনুপাতে একীভূত করলে সেই মিশ্রণে পানির শতকরা পরিমাণ কত?

সমাধান:
মনে করি, 
২০% লবন-পানির মিশ্রণ = ১০০ একক
এই মিশ্রণে পানির পরিমাণ = ১০০ - ২০ একক
= ৮০ একক

সুতরাং, 
৩৫% চিনি-পানির মিশ্রণ = ১০০ × ২ একক
= ২০০ একক

এই মিশ্রণে পানির পরিমাণ = ২০০ - ৩৫ × ২ একক
= ১৩০ একক  

অর্থাৎ, 
(২০০ + ১০০) বা ৩০০ একক মিশ্রণে পানির পরিমাণ = (৮০ + ১৩০) একক = ২১০ একক
∴ ১০০ একক মিশ্রণে পানির পরিমাণ = (২১০ × ১০০)/৩০০ একক
= ৭০ একক

মিশ্রণে পানির শতকরা পরিমাণ = ৭০%
২৪.
35x2 + 109x + 60 = ?
  1. (7x + 12)(5x + 5)
  2. (5x + 12)(7x + 5)
  3. (7x + 3)(5x + 4)
  4. (5x + 4 )(7x +15)
সঠিক উত্তর:
(5x + 12)(7x + 5)
উত্তর
সঠিক উত্তর:
(5x + 12)(7x + 5)
ব্যাখ্যা
সমাধান :
35x2 + 109x + 60
= 35x2 + 25x + 84x + 60
= 5x( 7x + 5) + 12(7x + 5 )
= ( 5x + 12)(7x + 5 )

[এই ক্ষেত্রে অপশন গুলো গুন করে চেক করলে দ্রুত সমাধান করা যায়।]
২৫.
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৫ টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চ ৩ জন করে বসলে ৫ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্রসংখ্যা কত?
  1. ৭৫
  2. ৮৫
  3. ৮০
  4. ৭০
সঠিক উত্তর:
৮০
উত্তর
সঠিক উত্তর:
৮০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৫ টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চ ৩ জন করে বসলে ৫ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্রসংখ্যা কত?

সমাধান :
ধরি,
ঐ শ্রেণীর ছাত্রসংখ্যা = ক জন।

১ম ক্ষেত্রে,
৪ জন বসে ১ টি বেঞ্চে
ক জন বসে = ক/৪ টি বেঞ্চে
১ম ক্ষেত্রে মোট বেঞ্চ সংখ্যা = ( ক/৪ + ৫) টি


২য় ক্ষেত্রে,
৩ জন বসে ১ টি বেঞ্চে
( ক - ৫) জন বসে = ( ক - ৫) /৩ টি বেঞ্চে

তাহলে, ক/৪ + ৫ = ( ক - ৫) /৩
বা, ( ক + ২০)/৪ = ( ক - ৫)/৩
বা, ৩ক + ৬০ = ৪ক - ২০
বা, ক = ৮০

অর্থাৎ, মোট ছাত্রসংখ্যা ৮০ জন

উত্তর : ৮০ জন

[ক/৪ + ৫ = ( ক - ৫) /৩ ; এই সমীকরণে অপশন প্রদত্ত মানগুলো বসিয়ে দ্রুত সমাধান করা যায়।]
২৬.
x + y = 7, x2 - y2 = 21, x2 + y2 = 29 এবং xy = 10 হলে x3 - y3 = ?
  1. 137
  2. 107
  3. 127
  4. 117
সঠিক উত্তর:
117
উত্তর
সঠিক উত্তর:
117
ব্যাখ্যা
সমাধান:
দেয়া আছে, 
x+y = 7, 

x2+y2 = 29,

xy = 10,

x2-y2 = 21
বা, (x+y)(x-y) = 21
বা, 7(x-y) = 21
বা, (x-y) = 3

আমরা জানি, 
x3-y3 = (x-y) (x2+xy+y2)
= = (x-y) (x2+y2+xy)
= 3(29+10)
= 117

উত্তর: 117
২৭.
(x2 + x), (x2 + 2x + 1) এবং (x2 - 1) এর গ.সা.গু কত?
  1. x(x2 - 1)(x + 1)
  2. 1
  3. (x + 1)
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
(x + 1)
উত্তর
সঠিক উত্তর:
(x + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: (x2 + x ), (x2 + 2x + 1) এবং (x2 - 1 ) এর গ.সা.গু কত?

সমাধান :
১ম রাশি = (x2 + x)
= x(x + 1)

২য় রাশি = (x2 + 2x + 1)
= (x + 1)2

৩য় রাশি = (x2 - 1)
= (x + 1)(x - 1)

রাশি তিনটির গ.সা.গু = (x + 1)
২৮.
9a2 + 5a + x = 0, সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হলে x এর মান কত?
  1. 5/6
  2. 25/36
  3. 5/3
  4. 25/9
সঠিক উত্তর:
25/36
উত্তর
সঠিক উত্তর:
25/36
ব্যাখ্যা
প্রশ্ন:  9a2 + 5a + x = 0, সমীকরণের মূলদ্বয়বাস্তব ও সমান হলে x এর মান কত?

সমাধান:
আমরা জানি, কোন দ্বিঘাত রাশির মূলদ্বয় বাস্তব ও সমান হলে সেই রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা। 

দেয়া আছে, 
9a2 + 5a + x = 0, সমীকরণের মূলদ্বয়বাস্তব ও সমান। 

এখন, 
9a2 + 5a + x
= (3a)2 + 2×3a×5/6 + x 

দেখা যাচ্ছে যে, x এর মান (5/6)2 বা  25/36  হলে রাশিটি পূর্ণবর্গ সংখ্যা হয় এবং তখন মূলদ্বয়বাস্তব ও সমান হবে।

উত্তর:  25/36
২৯.
স্রোতের অনুকূলে একটি নৌকা ঘণ্টায় ১২ কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে ১৮ কিলোমিটার যেতে নৌকাটির ৩ গুণ সময় লাগে। স্রোতের বেগ ও নৌকাটির বেগ যথাক্রমে -
  1. ৩ কিমি/ঘন্টা, ৯ কিমি/ঘন্টা
  2. ৯ কিমি/ঘন্টা, ৩ কিমি/ঘন্টা
  3. ২ কিমি/ঘন্টা, ১০ কিমি/ঘন্টা
  4. ১০ কিমি/ঘন্টা, ২ কিমি/ঘন্টা
সঠিক উত্তর:
৩ কিমি/ঘন্টা, ৯ কিমি/ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
৩ কিমি/ঘন্টা, ৯ কিমি/ঘন্টা
ব্যাখ্যা
প্রশ্ন : স্রোতের অনুকূলে একটি নৌকা ঘণ্টায় ১২ কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে ১৮ কিলোমিটার যেতে নৌকাটির ৩ গুণ সময় লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগ কত?

সমাধান :
দেয়া আছে, 
- স্রোতের অনুকূলে একটি নৌকা ঘণ্টায় ১২ কিলোমিটার যেতে পারে।
- স্রোতের প্রতিকূলে ১৮ কিলোমিটার যেতে নৌকাটির ৩ গুণ সময় লাগে। 

অর্থাৎ, 
স্রোতের প্রতিকূলে ১৮ কিলোমিটার যেতে সময় লাগে = ৩ ঘন্টা
∴ স্রোতের প্রতিকূলে বেগ = ১৮/৩ কিমি/ঘন্টা
= ৬ কিমি/ঘন্টা

মনে করি, 
নৌকাটির বেগ = ন কিমি/ঘন্টা
স্রোতের বেগ = স কিমি/ঘন্টা

সুতরাং,
ন + স = ১২ .........(১)
ন - স = ৬ .........(২)
(১) + (২) = 
২ন = ১৮
∴ ন =৯

(১) নং থেকে পাই, 
ন + স = ১২
বা, ৯ + স = ১২
বা, স = ৩

অর্থাৎ, 
নৌকাটির বেগ = ৯ কিমি/ঘন্টা
স্রোতের বেগ = ৩ কিমি/ঘন্টা

উত্তর: ৩ কিমি/ঘন্টা, ৯ কিমি/ঘন্টা
৩০.
৪৩° কোণের সম্পূরক কোণ কত?
  1. ৪৩°
  2. ৪৭° 
  3. ১৩৭° 
  4. ১৪৭° 
সঠিক উত্তর:
১৩৭° 
উত্তর
সঠিক উত্তর:
১৩৭° 
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৩° কোনের সম্পূরক কোণ কত?

সমাধান: 
আমরা জানি, 
- দুটি কোনের সমষ্টি ১৮০° হলে তারা পরস্পরের সম্পূরক কোণ।
- দুটি কোনের সমষ্টি ৯০° হলে তারা পরস্পরের পূরক কোণ।
-  ৪৩° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৪৩° 
= ১৩৭° 
 
উত্তর: ১৩৭°
৩১.
একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ৯৬ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের দৈর্ঘ্য কত হবে?
  1. ৮ মি
  2. ১২ মি
  3. ১৬ মি
  4. ৬ মি
সঠিক উত্তর:
১২ মি
উত্তর
সঠিক উত্তর:
১২ মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ৯৬ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের দৈর্ঘ্য কত হবে?

সমাধান :

মনে করি,
আয়তাকার কক্ষটির দৈর্ঘ্য = x মি
প্রস্থ = ৯৬/x মি

প্রশ্নমতে,
( x - ৪ )( ৯৬/x + ৪ ) = ৯৬
বা, ৯৬ + ৪x - ৩৮৪/x - ১৬ = ৯৬
বা, ৪x - ৩৮৪/x - ১৬ = ০
বা, (৪x - ৩৮৪ - ১৬x)/ x= ০
বা, x - ৪x - ৯৬ =০
বা, x - ১২x + ৮x - ৯৬ = ০
বা, ( x - ১২ ) ( x + ৮) = ০

হয়,
x - ১২ = ০
বা, x = ১২

অথবা,
x + ১২ = ০
বা, x = - ১২ ; যা গ্রহণযোগ্য নয় ।

ফলে, আয়তাকার কক্ষটির দৈর্ঘ্য =১২ মি

উত্তর : ১২ মি
৩২.
১৮ ফুট লম্বা একটি খাড়া খুঁটি ভূমি থেকে ৫ ফুট উচ্চতায় ভেঙ্গে গেলে খুঁটির অগ্রভাগ কত দূরে গিয়ে ভূমি স্পর্শ করবে?
  1. ১৩ ফুট
  2. ১২ ফুট
  3. ১০ ফুট
  4. ৯ ফুট
সঠিক উত্তর:
১২ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ ফুট লম্বা একটি খাড়া খুঁটি ভূমি থেকে ৫ ফুট উচ্চতায় ভেঙ্গে গেলে খুঁটির অগ্রভাগ কত দূরে গিয়ে ভূমি স্পর্শ করবে?

সমাধান:

১৮ ফুট লম্বা খাড়া খুঁটি ভূমি থেকে ৫ ফুট উচ্চতায় ভেঙ্গে গেলে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়; যেখানে,
লম্ব = ৫ ফুট
অতিভূজ = ১৮-৫ ফুট
= ১৩ ফুট

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
∴ ভূমি = √(১৩-৫)
= √(১৬৯-২৫)
= √১৪৪
= ১২

অর্থাৎ, খুঁটির অগ্রভাগ ১২ ফুট দূরে গিয়ে ভূমি স্পর্শ করবে।

উত্তর: ১২ ফুট
৩৩.
১০% চক্রবৃদ্ধি মুনাফায় ১০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করেন। ২ বছর পরে মোট কত টাকা মুনাফা পাবেন?
  1. ১৮০ টাকা
  2. ১২০ টাকা
  3. ১০৫ টাকা
  4. ২১০ টাকা
সঠিক উত্তর:
২১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০% চক্রবৃদ্ধি মুনাফায় ১০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করেন। ২ বছর পরে মোট কত টাকা মুনাফা পাবেন?

সমাধান:
দেয়া আছে,
আসল ,P = ১০০০ টাকা
হার, r = ১০%
সময়, n = ২ বছর

২ বছর শেষে চক্রবৃদ্ধি মুনাফায় মূলধনসহ আসল = P( ১ + r )ⁿ
= ১০০০( ১ + ১০% ) টাকা
= ১০০০ × ( ১ + ১০/১০০ ) টাকা
= ১০০০ × ( ১ + ১/১০ ) টাকা
= ১০০০ × ( ১১/১০ ) টাকা
= ১০০০ × ১১/১০ × ১১/১০ টাকা
= ১০× ১১ × ১১ টাকা
= ১২১০ টাকা

মুনাফা পাবেন = ১২১০ - ১০০০ = ২১০ টাকা
৩৪.
১৬ জন লোক একটি কাজ ৪০ দিনে করতে পারে। ১০ দিন পরে ৬ জন চলে গেলে কাজটি শেষ করতে বাকি লোকের কতদিন লাগবে?
  1. ৪৮ দিনে
  2. ৪৬ দিনে
  3. ৩৬ দিনে
  4. ৩৮ দিনে
সঠিক উত্তর:
৪৮ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৪৮ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ জন লোক একটি কাজ ৪০ দিনে করতে পারে। ১০ দিন পরে ৬ জন চলে গেলে কাজটি শেষ করতে বাকি লোকের কতদিন লাগবে?

সমাধান: 
মনে করি ,
সম্পূর্ন কাজটি = ৮০ একক।

দেয়া আছে, 
১৬ জনের
৪০ দিনে শেষ হয় = ৮০ একক।
∴ ১০ দিনে শেষ হয় = ৮০×১০/৪০ একক।
= ২০ একক।

কাজ বাকি থাকে = ৮০ - ২০ একক
= ৬০ একক, যা (১৬-৬) বা ১০ জন লোক শেষ করে।

এখন, 
১৬ জন লোক ৮০ একক কাজ করে = ৪০ দিনে
∴ ১ জন লোক ৮০ একক কাজ করে = ৪০×১৬ দিনে
∴ ১০ জন লোক ৮০ একক কাজ করে = ৪০×১৬/১০ দিনে
∴ ১০ জন লোক ১ একক কাজ করে = (৪০×১৬)/(১০×৮০) দিনে
∴ ১০ জন লোক ৬০ একক কাজ করে =  (৪০×১৬×৬০)/(১০×৮০) দিনে 
= ৪৮ দিনে

উত্তর: ৪৮ দিনে
৩৫.
ABCD সামান্তরিকের  ∠A = 110° হলে  ∠B = ? 
  1. 110°
  2. 70° 
  3. 90° 
  4. 40° 
সঠিক উত্তর:
70° 
উত্তর
সঠিক উত্তর:
70° 
ব্যাখ্যা
প্রশ্ন:  ABCD সামান্তরিকের  ∠A = 110° হলে  ∠B = ? 

সমাধান: 

সমাধান: 
আমরা জানি, 
-  দুটি কোনের সমষ্টি ১৮০° হলে তারা পরস্পরের সম্পূরক কোণ।
- সামান্তরিকের পাশাপাশি দুটি কোনের সমষ্টি  ১৮০°।
- ∠A = 110° হলে  ∠B =180° - 110°
= 70° 

- উল্লেখ্য, সামান্তরিকের বিপরীত দুটি কোন সমান।

উত্তর: 70° 
৩৬.
৯ টি সংখ্যার গড় ৪০, যেখানে প্রথম ৪ টির গড় ৫৫ ও শেষের ৪ টির গড় ২৫ হলে পঞ্চম সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ৫০
  3. ৪৫
  4. ৫৫
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ টি সংখ্যার গড় ৪০, যেখানে প্রথম ৪ টির গড় ৫৫ ও শেষের ৪ টির গড় ২৫ হলে পঞ্চম সংখ্যাটি কত?

সমাধান:
দেয়া আছে, 
৯ টি সংখ্যার গড় = ৪০
∴ ৯ টি সংখ্যার সমষ্টি = ৪০×৯
= ৩৬০

প্রথম ৪ টির গড় =  ৫৫
∴  প্রথম ৪ টির সমষ্টি =  ৫৫×৪
= ২২০

শেষের ৪ টির গড় =  ২৫
∴  শেষের ৪ টির সমষ্টি =  ২৫×৪
= ১০০ 

∴ পঞ্চম সংখ্যাটি = ৯ টি সংখ্যার সমষ্টি - প্রথম ৪ টির সমষ্টি - শেষের ৪ টির সমষ্টি
= ৩৬০ - ২২০ - ১০০
= ৪০

উত্তর: ৪০
৩৭.
পিতার বর্তমান বয়স পুত্রের দুই বছর পূর্বের বয়সের তিনগুণ। পিতার বর্তমান বয়স ৩৬ বছর হলে আট বছর পরে পুত্র ও পিতার বয়সের অনুপাত কত হবে?
  1. ২ : ১
  2. ১ : ২
  3. ৫ : ১১
  4. ২ : ৫
সঠিক উত্তর:
১ : ২
উত্তর
সঠিক উত্তর:
১ : ২
ব্যাখ্যা
প্রশ্ন:  পিতার বর্তমান বয়স পুত্রের দুই বছর পূর্বের বয়সের তিনগুণ। পিতার বর্তমান বয়স ৩৬ বছর হলে আট বছর পরে পুত্র ও পিতার বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
দেয়া আছে ,
পিতার বর্তমান বয়স = ৩৬ বছর

প্রশ্নমতে,
২ বছর পূর্বে পুত্রের বয়স = ৩৬/৩ বছর
= ১২ বছর।

পুত্রের বর্তমান বয়স = ১২+২ বছর
= ১৪ বছর

আট বছর পরে পুত্র ও পিতার বয়সের অনুপাত = (১৪+৮) : (৩৬+৮)
= ২২ : ৪৪
= ১ : ২

উত্তর: ১ : ২
৩৮.
.০০২২ কোন সংখ্যার ২০০%?
  1. .০০৪৪
  2. .০৪৪
  3. .২২
  4. .০০১১
সঠিক উত্তর:
.০০১১
উত্তর
সঠিক উত্তর:
.০০১১
ব্যাখ্যা
প্রশ্ন:  .০০২২ কোন সংখ্যার ২০০% ? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x

প্রশ্নমতে, 
x × ২০০% =.০০২২
বা, x × ২০০/১০০ =.০০২২
বা, x =.০০২২/২
= .০০১১

উত্তর: .০০১১
৩৯.
বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল কোনটি?
  1. বরিশাল
  2. কুমিল্লা
  3. চট্টগ্রাম
  4. সিলেট
সঠিক উত্তর:
বরিশাল
উত্তর
সঠিক উত্তর:
বরিশাল
ব্যাখ্যা
বঙ্গ:
- বঙ্গ একটি প্রাচীন জনপদ।
- ঐতরেয় আরণ্যক গ্রন্থে একটি উপজাতির নাম হিসেবে বঙ্গের প্রথম উল্লেখ পাওয়া যায়।
- ভাগীরথী ও পদ্মার স্রোত মধ্যবর্তী এলাকায় যে ত্রিভুজাকৃতি ব-দ্বীপ সৃষ্টি হয়েছে তাকেই বঙ্গদের অঞ্চল বলা হয়।
- প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়।
- একটি বিক্রমপুর বঙ্গ অন্যটি নাব্য বঙ্গ।
- ঢাকা-ফরিদপুর-বরিশাল এলাকা নাব্য বঙ্গের অন্তর্ভুক্ত ছিল।
- বাংলায় মুসলমান শাসনামলের প্রাথমিক পর্যায়ে 'বঙ্গ' বলে বাংলার দক্ষিণ ও দক্ষিণপূর্ব অংশকেই বুঝানো হতো।
- মধ্যযুগের বিখ্যাত মুঘল ঐতিহাসিক আবুল ফজল রচিত আইন-ই-আকবরী গ্রন্থে পাওয়া যায় যে, বঙ্গদেশের উত্তরকালীন নাম বঙ্গাল ।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে?
  1. ১৬৭টি
  2. ১৯৩টি
  3. ২২৩টি
  4. ৩০৯টি
সঠিক উত্তর:
২২৩টি
উত্তর
সঠিক উত্তর:
২২৩টি
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট:
- ১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
- পরবর্তীতে মাওলানা আতাহার আলীর নেজামে ইসলাম ও হাজী মোহাম্মদ দানেশের গণতন্ত্রী দল যুক্তফ্রন্টে যোগ দেয়।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
- যুক্তফ্রন্টের পক্ষ থেকে ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে।
- ২১ দফা ইশতেহার প্রণয়নে আবুল মনসুর আহমেদ মুখ্য ভূমিকা পালন করেন।
- এই নির্বাচনে মোট আসন ছিলো ৩০৯টি।
- নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে।
- শেরে বাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

তথ্যসূত্র - স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, প্রথম খণ্ড এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৪১.
বাংলাদেশে চায়ের চাষাবাদ প্রথম শুরু হয় কোন জেলায়?
  1. সিলেটে
  2. হবিগঞ্জে
  3. চট্টগ্রামে
  4. পঞ্চগড়ে
সঠিক উত্তর:
চট্টগ্রামে
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রামে
ব্যাখ্যা
চা ও চা বাগান:
- বাংলাদেশে চায়ের চাষাবাদ প্রথম শুরু হয় চট্টগ্রামে।
- বাণিজ্যিকভাবে বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয় ১৮৫৪ সালে।
- বাংলাদেশে চায়ের চাষাবাদ প্রথম শুরু হয় ১৮৪০ সালে।
- সিলেটের মালনিছড়ায় প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠা করা হয়।
- বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজার জেলায়।

তথ্যসূত্র- বিবিসি বাংলা, ২১ মে ২০১২, দৈনিক সমকাল, ১০ ফেব্রুয়ারী ২০১৮ ও বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
৪২.
আলোর কণা তত্ত্বের প্রবক্তা কে?
  1. হাইগেন
  2. ম্যাক্সওয়েল
  3. ম্যাক্সপ্লাঙ্ক
  4. নিউটন
সঠিক উত্তর:
নিউটন
উত্তর
সঠিক উত্তর:
নিউটন
ব্যাখ্যা
বিভিন্ন তত্ত্বের প্রবক্তা:
- আলোর কণা তত্ত্বের প্রবক্তা স্যার আইজ্যাক নিউটন।
- তরঙ্গ তত্ত্বের প্রবক্তা হাইগেন।
- তাড়িত চৌম্বক তত্ত্বের প্রবক্তা ম্যাক্সওয়েল।
- কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা ম্যাক্সপ্লাঙ্ক।

তথ্যসূত্র - পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৩.
নিচের কোনটি মৌলিক রাশি?
  1. দীপন তীব্রতা
  2. ত্বরণ
  3. বল
  4. বিভব
সঠিক উত্তর:
দীপন তীব্রতা
উত্তর
সঠিক উত্তর:
দীপন তীব্রতা
ব্যাখ্যা
ভৌত রাশি:
- এই বিশ্ব প্রকৃতির যা কিছু পরিমাপ করা যায়, তাকে রাশি বলা হয়।
যেমন - একটি লোহার বলের ভর পরিমাপের করা যায়। এখানে ভর একটি রাশি।

মৌলিক রাশি:
- যে সকল রাশির পরিমাপ করার জন্য অন্য কোন রাশির উপর নির্ভর করার প্রয়োজন হয় না, সেগুলোকে মৌলিক রাশি বলা হয়।
যেমন - সময় মাপতে অন্য কোন রাশির উপর নির্ভর করতে হয় না। সুতরাং সময় একটি মৌলিক রাশি।
- জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় বিজ্ঞানীরা পরিমাপের ক্ষেত্রে এরূপ সাতটি রাশিকে মৌলিক রাশি হিসেবে চিহ্নিত করেছেন।
যেমন-
• দৈর্ঘ্য,
• ভর,
• সময়,
• তাপমাত্রা,
• তড়িৎপ্রবাহ,
• দীপন তীব্রতা এবং
• পদার্থের পরিমাণ।

যৌগিক রাশি:
- এমন অনেক রাশি আছে যেগুলো মাপার জন্য অন্য রাশির দরকার হয়।
যেমন - বেগ পরিমাপের জন্য দূরত্ব এবং সময় এই রাশি দুটি জানার প্রয়োজন হয়। তাই বেগ মৌলিক রাশির উপর নির্ভরশীল।
- অতঃপর দূরত্বকে সময় দিয়ে ভাগ করে বেগের মান বের করতে হয়। এর থেকে বুঝা যায় যে, বেগ একটি লব্ধ বা যৌগিক রাশি।
- যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল অর্থাৎ মৌলিক রাশি থেকে পাওয়া যায়, তাদেরকে লব্ধ রাশি বলা হয়।
যেমন -
• বেগ,
• ত্বরণ,
• কাজ,
• বল,
• তাপ,
• বিভব ইত্যাদি।

তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।