পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত৩০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন

.
'পদ' বলতে কি বোঝায়?
  1. ক) কবিতা
  2. খ) যে কোনো শব্দ
  3. গ) প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু
  4. ঘ) বিভক্তিযুক্ত শব্দ
ব্যাখ্যা

উৎসঃ মাধ্যমিক ব্যাকরণ বোর্ড বই।
.
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?
  1. ক) সিংহাসন
  2. খ) ভাই-বোন
  3. গ) কানাকানি
  4. ঘ) গাছপাকা
ব্যাখ্যা

উল্লেখ্য, ভাই-বোন একটি মিলনার্থক দ্বন্দ্ব সমাস।

উৎসঃ মাধ্যমিক ব্যাকরণ বোর্ড বই।
.
'সংশপ্তক' কার রচনা?
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) শহীদুল্লাহ কায়সার
  3. গ) জহির রায়হান
  4. ঘ) শওকত ওসমান
ব্যাখ্যা
সংশপ্তক শহীদুল্লাহ কায়সারের একটি উপন্যাস। ১৯৬৪ সালে রচিত এই উপন্যাসটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়।
পরবর্তীতে আবদুল্লাহ আল মামুন নাট্যরূপ প্রদান করেন এবং যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়।
সংশপ্তক নাটকটি বাংলাদেশে টিভি নাটকের অন্যতম জনপ্রিয় নাটক হিসেবে বিবেচনা করা হয়।

‘সংশপ্তক’ শব্দটি মূলত মহাভারত থেকে নেয়া। ‘সংশপ্তক’ শব্দটির অর্থ হচ্ছে, যে সৈনিকেরা জীবন বাজি রেখে যুদ্ধ করে এবং পালিয়ে আসে না।
উল্লেখযোগ্য চরিত্রঃ রমযান, হুরমতি।

উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
'আত্মঘাতী বাঙালি' কার রচিত গ্রন্থ?
  1. ক) অশোক মিত্র
  2. খ) দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
  3. গ) নীরদচন্দ্র চৌধুরী
  4. ঘ) অতুল সুর
.
'সংস্কৃতির ভাঙা সেতু' গ্রন্থ কে রচনা করেছেন?
  1. ক) মোতাহের হোসেন চৌধুরী
  2. খ) বিনয় ঘোষ
  3. গ) আখতারুজ্জামান ইলিয়াস
  4. ঘ) রাধারমণ মিত্র
ব্যাখ্যা
- সংস্কৃতির ভাঙ্গা সেতু (১৯৯৬) (প্রবন্ধ) - আখতারুজ্জামান ইলিয়াস
- সংস্কৃতির চড়াই উৎরাই (প্রবন্ধ) - শওকত ওসমান
- সংস্কৃতির রুপান্তর (প্রবন্ধ) - গোপাল হালদার
- সংস্কৃতির কথা (প্রবন্ধ) - মোতাহার হোসেন
- সংস্কৃতির সংকট (প্রবন্ধ) - বদরুদ্দিন ওমর
.
If a substance is cohesive, it tends to ____.
  1. ক) retain heat
  2. খ) bend without much difficulty
  3. গ) stick together
  4. ঘ) break easily
ব্যাখ্যা
The adjective cohesive comes from the Latin word cohaerere, or ''to cleave together.''
- Cohesive things stick together,so they are unified.
- বাংলা অর্থ - একত্র এঁটে থাকার অবস্থা বা প্রবণতা; আসঞ্জন।

সুতরাং, cohesive এর বৈশিষ্ট অনুসারে, এখানে সঠিক উত্তর - গ) stick together.
.
‘Rumor is the most primitive way of spreading stories-by passing them on from mouth to mouth. But civilized countries in normal times have better Sources of news than rumor. They have radio, television, and newspapers. In times of stress and confusion, however, rumor emerges and becomes rife. At such times different kinds of news are in competition: the press, television, and radio versus the grape vine. Especially do rumors spread when war requires censorship on many important matters. The customary news Sources no longer give out enough information. Since the people cannot learn through legitimate channels all that they are anxious to learn, they pick up 'news' whenever they can and when this happens, rumor thrives. Rumors are often repeated even by those who do not believe the tales. There is a fascination about them. The reason is that the cleverly designed rumor gives expression to something deep in the hearts of the victims-the fears, suspicions, forbidden hopes, or daydreams which they hesitate to voice directly. Pessimistic rumors about defeat and disasters show that the people who repeat them are worried and anxious. Optimistic rumors about record production or peace soon coming paint to complacency or confidence-and often to overconfidence.’

The author is mainly concerned with -
  1. ক) the nature of rumor
  2. খ) the fascination of rumors
  3. গ) rumor as primitive man's newspaper
  4. ঘ) the breeding places of rumor
.
The author suggests that rumors usually-
  1. ক) alarm their hearers
  2. খ) are hardy in their growth
  3. গ) are disheartening
  4. ঘ) can be suppressed by censorship
.
The author states that during wartime the regular sources of news present only -
  1. ক) optimistic reports
  2. খ) pessimistic reports
  3. গ) limited information
  4. ঘ) government propaganda
১০.
Which of the following best describes the author's personal attitude toward rumor?
  1. Excited enthusiasm
  2. Morbid curiosity
  3. Acute indignation
  4. Philosophical interest
ব্যাখ্যা
Based on the provided context, it seems the author's attitude toward rumor is one of philosophical interest. A few key phrases support this:

• The author calls rumor "the most primitive way of spreading stories" and contrasts it with more civilized news sources like radio, TV and newspapers. This suggests an analytical perspective.

• The author explores how and why rumors emerge, spread, and thrive in times of stress, confusion and limited information. The analysis of the psychology and social dynamics indicates a thoughtful, philosophical approach.

• Describing rumors as expressing "fears, suspicions, forbidden hopes" implies the author sees deeper human motives behind the phenomenon of rumor, beyond just the facts.

• Looking at how pessimistic and optimistic rumors reveal worries vs. complacency/confidence also demonstrates the author's interest in what rumors philosophically signify about human nature.

Overall the reflective, analytical tone and examination of the deeper human aspects of rumor point to a philosophical interest as the author's personal attitude, rather than strong emotion or judgment. The author seems more fascinated by rumor as a window into human psychology than outraged or enthusiastic about any specific rumor.
১১.
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ক) ১৮ এবং ১২ মিনিট
  2. খ) ২৪ এবং ১২ মিনিট
  3. গ) ১৫এবং ১২ মিনিট
  4. ঘ) ১০ এবং ১৫ মিনিট
ব্যাখ্যা

দুটি নল একত্রে,
৮ মিনিটে পূর্ণ করে ১টি চৌবাচ্চা
৪মিনিটে পূর্ণ করে = (৪/৮ X ১) অংশ
= ১/২ অংশ
চৌবাচ্চাটির (১-১/২) অংশ খালি থাকে।

দ্বিতীয় নল দ্বারা,
১/২ অংশ পূর্ণ হয় ৬ মিনিটে
১(সম্পূর্ণ) অংশ পূর্ণ হয় = (৬ X ২) = ১২ মিনিটেে

আবার দ্বিতীয় নল দ্বারা,
৬ মিনিটে পূর্ণ হয় ১/২ অংশ
৪ মিনিটে পূর্ণ হয় = ১ X ৪/২ X ৬ = ১/৩ অংশ
প্রথম নল দ্বারা ৪ মিনিটে পূর্ণ হয় = (১/২-১/৩) অংশ
= (৩-২)/৬
= ১/৬ অংশ

প্রথম নল দ্বারা ১/৬ অংশ পূর্ণ হয় ৪ মিনিটে
প্রথম নল দ্বারা ১(সম্পূর্ণ) অংশ পূর্ণ হয় (৪ X ৬) মিনিটে
= ২৪ মিনিটে

১২.
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিমি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭টায় ছেড়ে গিয়ে বিকেল ৩টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল?
  1. ক) ২৪.৫ কিমি
  2. খ) ৩৭.৫ কিমি
  3. গ) ৪২.০ কিমি
  4. ঘ) ৪৫.০ কিমি
ব্যাখ্যা

ট্রেনটি যেতে মোট সময় লাগে ৮ ঘন্টা।
৮ ঘন্টায় অতিক্রম করে ৩০০ কিমি
∴ ১ 〃 〃 〃 ৩০০/৮ 〃
= ৩৭.৫ কিমি

১৩.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৩৬ ব. মি.
  2. খ) ৪২ ব. মি.
  3. গ) ৪৮ ব. মি.
  4. ঘ) ৫০ ব. মি.
ব্যাখ্যা

আমরা জানি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর একটির দৈঘ্য a এবং ভূমি b হয়
তাহলে ক্ষেত্রফল = b/4 X √(4a2 - b2) বর্গ একক।
এখন ধরি, ভূমি b=16 একক এবং অপর বাহুর একটি a = 10 একক |
সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল = 16/4 X√(4 X 102 - 162)
= 48 বর্গ একক।

১৪.
একটি সরল রেখার ওপর অঙ্কিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের ওপর অঙ্কিত বর্গের কত গুণ?
  1. ক) দ্বিগুণ
  2. খ) তিনগুণ
  3. গ) চারগুণ
  4. ঘ) পাঁচগুণ
ব্যাখ্যা

ধরি,
সরলরেখার দৈর্ঘ্য x মি
প্রশ্নমতে,
x2 / (x2/4)
= x2 × (4/x2)
= 4

অর্থ্যাৎ, একটি সরল রেখার ওপর অঙ্কিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের ওপর অঙ্কিত বর্গের ৪ গুণ।

১৫.
x ও y-এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?
  1. ক) ৬
  2. খ) ৯
  3. গ) ১০
  4. ঘ) ১২
ব্যাখ্যা

x + y = 18 এবং z = 12
∴ x, y এবং z এর মানের গড় = 30/3
= 10

১৬.
x/y এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে?
  1. ক) (2y²-x²)/xy
  2. খ) (x²-2y²)/xy
  3. গ) (x²-2y)/xy
  4. ঘ) (x²-y²)/xy
ব্যাখ্যা
2y/x - x/y
= (2y²-x²)/xy
১৭.
বার্ষিক ৪.৫ % সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
  1. ক) ৪৫৮ টাকা
  2. খ) ৬৫০ টাকা
  3. গ) ৭০০ টাকা
  4. ঘ) ৭২৫ টাকা
ব্যাখ্যা

১০০ টাকার ১ বছরের সুদ ৪.৫ টাকা
∴ ১০০ টাকার ৪ বছরের সুদ (৪.৫ X ৪) টাকা =১৮ টাকা
তাহলে সুদাসল = (১০০ +১৮ টাকা) = ১১৮ টাকা
সুদাসল ১১৮ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ৮২৬ টাকা হলে আসল (১০০/১১৮) X ৮২৬ টাকা
= ৭০০ টাকা।

১৮.
x2+y= 8 & xy = 7 হলে (x+y)2 এর মান কত?
  1. ক) ১৪
  2. খ) ‌১৬
  3. গ) ২২
  4. ঘ) ৩০
ব্যাখ্যা

(x + y)2
= x2 + y2 + 2xy
= 8 + 2 X 7
= 22

১৯.
কম্পিউটার কে আবিষ্কার করেন?
  1. ক) ইউলিয়াম অটরেড
  2. খ) ব্লেইসি প্যাসকেল
  3. গ) হাওয়ার্ড এইকিন
  4. ঘ) আবাকাস
ব্যাখ্যা
- কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ।
- হাওয়ার্ড এইকেন কম্পিউটারের আবিষ্কারক এবং আধুনিক ইলেকট্রনিক কম্পিউটারের অগ্রদূত। তিনি মার্ক-১ এর উদ্ভাবন করেন। 
- প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার এনিয়াক-১ তৈরি করেন ডক্টর মাউসলি ও তার ছাত্র প্রেসপার একার্ড এনিয়াক।
২০.
মুজিবনগর কোথায় অবস্থিত?
  1. ক) সাতক্ষীরায়
  2. খ) মেহেরপুরে
  3. গ) চুয়াডাঙ্গায়
  4. ঘ) নবাবগঞ্জে
ব্যাখ্যা
মুজিবনগর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকারের সদরদপ্তর বা প্রশাসনিক কেন্দ্র।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রারম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৃহত্তর কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং ১৪ এপ্রিল চুয়াডাঙ্গার মুক্তাঞ্চলে সরকারের শপথ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু বিষয়টি অত্যন্ত গোপনীয় হওয়া সত্ত্বেও আকাশবাণীসহ আরও দু’একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ তথ্য ফাঁস হয়ে যায়।
- পরিবর্তিত পরিস্থিতিতে ১৭ এপ্রিল মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলায় শপথ গ্রহণের স্থান নির্ধারিত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া।
২১.
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে?
  1. ক) রমনা পার্কে
  2. খ) পল্টন ময়দানে
  3. গ) তৎকালীন রেসকোর্স ময়দানে
  4. ঘ) ঢাকা ক্যান্টনমেন্টে
ব্যাখ্যা
১৯৭১ সালের ৬-১৬ ডিসেম্বর যৌথ বাহিনীর দুর্বার আক্রমণে পর্যুদস্ত পাকিস্তানি হানাদার বাহিনী অবশেষে আত্মসমর্পণে সম্মত হয়।
- ১৬ ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজী ৯৩ হাজার সৈন্যসহ যৌথ বাহিনীর নিকট আত্মসমর্পণ করেন।
- পাকিস্তানের পক্ষে নিয়াজী এবং যৌথ বাহিনীর পক্ষে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল জগজিৎ সিং অরোরা।
- বাংলাদেশ সরকারের পক্ষে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার উপস্থিত ছিলেন।

সূত্র - বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
২২.
বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?
  1. ক) ১৬ বছর
  2. খ) ১৮ বছর
  3. গ) ২০ বছর
  4. ঘ) ২১ বছর
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধানের সপ্তম ভাগের ১২২ নং অনুচ্ছেদে "ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা" সম্পর্কে বলা হয়েছে।

অনুচ্ছেদ - ১২২ঃ ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা
(১) প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার-ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হইবে।
(২) কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার-তালিকাভু্ক্ত হইবার অধিকারী হইবেন, যদি
(ক) তিনি বাংলাদেশের নাগরিক হন;
(খ) তাঁহার বয়স আঠার বৎসরের কম না হয়;
(গ) কোন যোগ্য আদালত কর্তৃক তাঁহার সম্পর্কে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা বহাল না থাকিয়া থাকে;
(ঘ) তিনি ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বিবেচিত হন; এবং
(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত না হইয়া থাকেন।

উৎসঃ বাংলাদেশের সংবিধান।

২৩.
বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত?
  1. ক) ৫০
  2. খ) ২৫
  3. গ) ৩০
  4. ঘ) ৪০
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৫০ টি।
- সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে বর্তমানে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৫০টি এবং সপ্তদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত মহিলা আসনের মেয়াদ ২৫ বছর বৃদ্ধি করা হয়।

উৎসঃ বাংলাদেশের সংবিধান ও জাতীয় সংসদের ওয়েবসাইট।
২৪.
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দম্ভোক্তি করে, যা বলেছিল নিম্নরূপঃ 'লোকটি এবং তার দল পাকিস্তানের শক্র, এবার তারা শাস্তি এড়াতে পারবে না।' এ দম্ভোক্তিকারী ব্যাক্তি কে ছিল?
  1. ক) জেনারেল নিয়াজী
  2. খ) জেনারেল টিক্কা খান
  3. গ) জেনারেল ইয়াহিয়া খান
  4. ঘ) জেনারেল হামিদ খান
ব্যাখ্যা
উল্লিখিত উক্তিটি করেছিলেন - পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ও সেনা প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান।
২৫.
ঢাকাতে সমাপ্ত উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেট প্রতিযোগিতায় কয়টি দল অংশ নেয়?
  1. ক) ৭ টি
  2. খ) ৯ টি
  3. গ) ১১ টি
  4. ঘ) ১২ টি
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন।
প্রশ্নটি এখন আর গুরুত্বপূর্ণ নয়। তাই, উত্তর তুলে দেওয়া হলো।
২৬.
ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) -এর একক মুদ্রা কবে চালু হচ্ছে?
  1. ক) ১ জানুয়ারি, ১৯৯৯
  2. খ) ১ জুলাই, ১৯৯৯
  3. গ) ১ মার্চ, ২০০০
  4. ঘ) ১ জুলাই, ২০০০
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো। ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ১৯ টি দেশে বর্তমানে ইউরো মুদ্রা চালু আছে। লিথুনিয়া ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- কখনো ইউরো মুদ্রা গ্রহণ করবে না ডেনমার্ক ও সুইডেন।

উৎসঃ ইইউ এর ওয়েবসাইট।
২৭.
চীনের 'দ্বৈত অর্থনীতির' ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরীখে গৃহীত?
  1. ক) বাজার অর্থনীতিকে গ্রহণযোগ্য করা
  2. খ) মতাদর্শগত ধারণার সমন্বয় সাধন
  3. গ) হংকং-এর অর্থনীতিকে সচল রাখা
  4. ঘ) তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্তকরণ
ব্যাখ্যা
- চীনের ‘এক দেশ দুই নীতি’ পলিসির আওতায় ‘হংকং’ ও ‘ম্যাকাও’ - কে নিজেদের অধিভুক্ত করে।
- ১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটিশদের কাছ থেকে হংকং এবং ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগালের কাছ থেকে ম্যাকাও - কে ৫০ বছরের জন্য নিজেদের অধিভুক্ত করে।
- হংকং-এর অর্থনীতিকে সচল রাখার উদ্দেশ্যেই মূলত এই “এক দেশ দুই নীতি” ধারণা প্রবর্তন করা হয়।
উল্লেখ্য, এশিয়ায় ম্যাকাও উপনিবেশবাদের কবল থেকে মুক্ত হওয়া সর্বশেষ অঞ্চল।
উৎসঃ ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।
২৮.
রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
  1. ক) সাইবেরিয়া
  2. খ) ভ্লাদিভস্টক
  3. গ) খায়বারভস্ক
  4. ঘ) বোখারা
ব্যাখ্যা

The Russian Far East is extraordinarily far from Russia's major population centers in Europe and is usually visited separately unless... by the Trans-Siberian Railway of course.
The largest city in the region, Vladivostok, is a full seven time zones away from Moscow, with 9,300 km of railroad between them.
The Far East is very different from popular conceptions of Russia—it is very mountainous and has an often spectacular Pacific coastline.

Source: Discovery Russia.

২৯.
কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ কি?
  1. ক) এর রণকৌশলগতা গুরুত্ব
  2. খ) এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি
  3. গ) মুসলিম বিদ্বেষের প্রবণতা
  4. ঘ) আলেবেনীয়দের ঔদ্ধত্য
ব্যাখ্যা
বিগত শতকের নব্বইয়ের দশকের একেবারে শেষ প্রান্তে সাবেক যুগোশ্লাভিয়ার বিভিন্ন অংশের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। ভেঙে যাওয়া দেশটির কোনো অংশ স্বাধীন হতে চায়, অপর অংশ আবার তাদের পিছু টেনে ধরে। সেই সময়ে আমাদের দেশের মানুষ বসনিয়া-হারজেগোভিনা, সার্বিয়া, কসোভো এসব নামের সাথে পরিচিত হন।


কসোভোর ইতিহাস পাশের পূর্ব ইউরোপের দেশগুলোর মতো। বাইজানটাইন ও সার্বিয়ানরা দীর্ঘদিন দেশটি শাসন করেছে। উসমানীয় সুলতান দ্বিতীয় মুরাদের সময় সার্বিয়ানদের বিরুদ্ধে বিখ্যাত কসোভো যুদ্ধ হয়। কসোভো সমভূমির এই যুদ্ধ ইতিহাসে ঐতিহাসিক যুদ্ধ হিসেবে পরিচিত।
১৪৫৫ সালে এই অঞ্চলটি উসমানীয় সাম্রাজ্যের অংশে পরিণত হয়। এখানকার আলবেনীয় জনগোষ্ঠীর ওপর ক্যাথলিক খ্রিষ্টানরা এতটাই করারোপ করেছিল যে, মানুষের জীবন যাপন দুর্বিষহ হয়ে পড়েছিল। উসমানীয়দের বিজয়ের পর আলবেনীয় জনগোষ্ঠী একসাথে ইসলাম গ্রহণ করে।
পূর্ব ইউরোপের দেশগুলো ৫০০ বছর উসমানীয় শাসনের অধীনে ছিল। এ সময় এ অঞ্চলে ইসলামের বিস্তার ঘটে। ফলে উসমানীয় ঐতিহ্যের প্রতিফলন পাওয়া যায় কসোভোতে।


কসোভোর দুই জনগোষ্ঠী আলবেনিয়ান ও সার্ব এদের মধ্যে কখনওই বনিবনা ছিল না। এদের দীর্ঘ দিনের রেষারেষির এক পর্যায়ে ২০০৮ সালে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করে কসোভো। স্বাধীন কসোভোকে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বড় দেশগুলো। এ সময় সার্বিয়ার পেছনে এসে দাঁড়ায় রাশিয়া। রাশিয়ার মদদ পেয়ে সার্বিয়া রাজি হয় না কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দিতে। কসোভোয় বসবাসকারী সার্বরাও কসোভোর স্বাধীনতা চায় না।

১৯৯০-এর দশকে যুগোশ্লাভিয়া ভেঙে যাওয়ার পরপরই স্বাধীনতার ইচ্ছা প্রকাশ করে কসোভো। সার্বিয়া এর ‘জবাব’ দেয় কসোভোর আলবেনিয়ান জনগোষ্ঠীর ওপর নিষ্ঠুর হত্যা-দমন-পীড়ন চালিয়ে। ১৯৯৯ সালে ন্যাটোর সামরিক হস্তেেপ এই হত্যাযজ্ঞের অবসান ঘটে।
কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ -  এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি।

কসোভো আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা পায় ২০০৮ সালে। এর মধ্য দিয়ে তারা হয় ‘ইউরোপের নবীনতম রাষ্ট্র’।

সূত্রঃ আলজাজিরা রিপোর্ট ও হিস্টরি.কম
৩০.
আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে?
  1. ক) মাজার-ই-শরীফ
  2. খ) হেরাত
  3. গ) জালালাবাদ
  4. ঘ) কান্দাহার
ব্যাখ্যা
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই শরীফ।
- আফগানিস্তানে তালেবান ১৯৯৬-২০০১ সালে ক্ষমতায় থাকা কালে ১৯৯৮ সালে মাজার-ই শরীফে অবস্থিত ইরানের কনস্যুলেটে আক্রমন চালায়।
- তাদের হামলায় সেই সময় সাতজন কূটনীতিক ও এক ইরানি সাংবাদিক নিহত হয়েছিলেন। 
উৎসঃ যুগান্তর আর্কাইভ।
৩১.
উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি?
  1. ক) জ্যামিতিক সীমারেখা
  2. খ) ঔপনিবেশিক সীমারেখা
  3. গ) উপজাতিভিত্তিক সীমারেখা
  4. ঘ) অচিহ্নিত সীমারেখা
ব্যাখ্যা
North Africa refers to a group of countries and territories occupying the northerly region of the African continent.
There is no clear definition of the extent and boundaries of North Africa. It is often defined as the part of Africa stretching from the Atlantic shores in the west to the Red Sea coast and Suez Canal in the east, and including the 6 countries of Morocco, Algeria, Tunisia, Libya, Egypt, and Sudan.
Some sources, however, equate North Africa to the Maghreb region which includes Algeria, Libya, Tunisia, and Morocco. The Arabs considered it the western part of the Arab world. Hence, when referred to in the context of Middle East and North Africa (MENA), it includes only the Maghreb countries.