প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত কোন দুটি দেশ সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদন করে?
ক
ক) ইউক্রেন এবং লাটভিয়া
খ
খ) জর্জিয়া এবং মোলদোভা
গ
গ) এস্তোনিয়া এবং মোলদোভা
ঘ
ঘ) জর্জিয়া এবং লিথুনিয়া
ব্যাখ্যা
দুটি প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র, জর্জিয়া এবং মোলদোভা রাশিয়ার আক্রমণের আশঙ্কায় ইউরোপীয় ইউনিয়নে (EU) সদস্যপদের জন্য আবেদন করে। সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
২.
‘Noor-2’ সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করে কোন দেশ?
ক
ক) ইরান
খ
খ) সৌদি আরব
গ
গ) সংযুক্ত আরব আমিরাত
ঘ
ঘ) তুরস্ক
ব্যাখ্যা
৮ মার্চ ২০২২ ‘Noor-2’ সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইরান। সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
৩.
ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
ক
ক) বেঞ্জামিন নেতানিয়াহু
খ
খ) নাফতালি বেনেট
গ
গ) আইজ্যাক হারজোগ
ঘ
ঘ) শিমন পেরেজ
ব্যাখ্যা
ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্টের নাম আইজ্যাক হারজোগ। ২ জুন ২০২১ তিনি ইসরাইলের ১১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং ৯ জুলাই তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সূত্র: ইত্তেফাক পত্রিকা
৪.
খাদ্য ও কৃষি সংস্থাকে (FAO) আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দেন -
ক
ক) শেখ হাসিনা
খ
খ) ইমরান খান
গ
গ) রিসেপ তাইয়েপ এরদোয়ান
ঘ
ঘ) নরেন্দ্র মোদি
ব্যাখ্যা
গত ১৩ মার্চ ২০২২ খাদ্য ও কৃষি সংস্থাকে (FAO) আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
৫.
১২তম দেশ হিসেবে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি- "দ্য রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ" (RCEP) কার্যকর হয় কোন দেশে?
ক
ক) ইন্দোনেশিয়া
খ
খ) মালয়েশিয়া
গ
গ) জাপান
ঘ
ঘ) থাইল্যান্ড
ব্যাখ্যা
১৮ মার্চ ২০২২ ১২তম দেশ হিসেবে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি- "দ্য রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ" (RCEP) মালয়েশিয়ায় কার্যকর হয়। সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
৬.
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেন কত তারিখে?
ক
ক) ১৭ মার্চ ২০২২
খ
খ) ২১ মার্চ ২০২২
গ
গ) ২৩ মার্চ ২০২২
ঘ
ঘ) ২৬ মার্চ ২০২২
ব্যাখ্যা
২১ মার্চ ২০২২ শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের সবচেয়ে বড় ও সর্বাধুনিক প্রযুক্তির পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
৭.
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে MIGA'র ভাইস প্রেসিডেন্ট (অপারেশন্স) পদে নিয়োগ পান কে?
ক
ক) ফয়সাল চৌধুরী
খ
খ) আজিজুল হক
গ
গ) ইহতিশামুল আলম
ঘ
ঘ) জুনায়েদ কামাল আহমদ
ব্যাখ্যা
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থার (MIGA) ভাইস প্রেসিডেন্ট (অপারেশন্স) পদে নিয়োগ পান - জুনায়েদ কামাল আহমদ। প্রথমজন ছিলেন - ফয়সাল চৌধুরী। সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
৮.
আলট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত তম?
ক
ক) ১০ম
খ
খ) ১২তম
গ
গ) ১৩তম
ঘ
ঘ) ১৫তম
ব্যাখ্যা
- আলট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে - ১৩তম। - পরিবেশ রক্ষায় যে বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কয়লাভিত্তিক প্রকল্প বা প্ল্যান্টের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা হয়, তাকে বলা হয় আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি। - পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে এই প্রযুক্তি ব্যবহার করা হয়।
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
৯.
বাংলাদেশের কোন উপজেলা সর্বশেষ বিদ্যুতের আওতায় আসে?
ক
ক) সন্দীপ
খ
খ) রাঙ্গাবালি
গ
গ) লালমাই
ঘ
ঘ) হাতিয়া
ব্যাখ্যা
সর্বশেষ যে উপজেলা বিদ্যুতের আওতায় আসে - রাঙ্গাবালি (পটুয়াখালী) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম যে উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয় - সন্দীপ (চট্টগ্রাম)। সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
১০.
দেশের প্রথম আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স কোথায় হতে যাচ্ছে?
ক
ক) গাজীপুর
খ
খ) ঢাকা
গ
গ) কক্সবাজার
ঘ
ঘ) কুমিল্লা
ব্যাখ্যা
দেশের প্রথম আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স হতে যাচ্ছে - কক্সবাজারে। এর নাম শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স। সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
১১.
ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোন দেশে অবস্থিত?
ক
ক) রাশিয়া
খ
খ) ইউক্রেন
গ
গ) জার্মানি
ঘ
ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অবস্থিত ইউক্রেনের এনারদোহার শহরের জাপোরিঝিয়ায়। সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
১২.
মাতৃভাষার দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান -
ক
ক) চতুর্থ
খ
খ) পঞ্চম
গ
গ) ষষ্ঠ
ঘ
ঘ) সপ্তম
ব্যাখ্যা
সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা - ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান - ৭ম।
মাতৃভাষার দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান - পঞ্চম। মাতৃভাষার দিক থেকে বিশ্বের শীর্ষ ভাষা - মান্দারিন (চীনা)।
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২ ও Ethnologue ওয়েবসাইট।
১৩.
আন্তর্জাতিক মোটর রেসে প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন হন -
ক
ক) অভিক আনোয়ার
খ
খ) সজিব আকরাম
গ
গ) নাইম মনোয়ার
ঘ
ঘ) খালেক জামান
ব্যাখ্যা
আন্তর্জাতিক মোটর রেসে প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন হন - অভিক আনোয়ার।
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
১৪.
কোন চুক্তির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র খাদ্য, জ্বালানি, গোলাবারুদ ও সরঞ্জামাদি বিনিময় করে থাকে?
ক
ক) GSOMIA
খ
খ) GESOMIA
গ
গ) ACCSA
ঘ
ঘ) ACSA
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্র যে চুক্তির আওতায় খাদ্য, জ্বালানি, গোলাবারুদ ও সরঞ্জামাদি বিনিময় করে - Acquisition and Cross Servicing Agreement (ACSA). - মার্কিন যুক্তরাষ্ট্র যে চুক্তির আওতায় সামরিক গোয়েন্দা তথ্য বিনিময় করে - General Security of Military Information Agreement (GSOMIA).
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
১৫.
অস্ত্র আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
ক
ক) সৌদি আরব
খ
খ) ভারত
গ
গ) তুরস্ক
ঘ
ঘ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
বৈশ্বিক অস্ত্র আমদানি-রপ্তানি চিত্র:
১৪ মার্চ ২০২২ তারিখে সুইডেন ভিত্তিক Stockholm International Peace Research Institute (SIPRI) অস্ত্র আমদানিতে ৪০টি দেশ এবং রপ্তানিতে ২৫টি দেশের নাম অন্তর্ভুক্ত করে Trends in International Arms Transfers, 2021 শিরোনামে শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে ২০১৭-২১ সালে- • অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ : যুক্তরাষ্ট্র (৩৯%)। • অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ : ভারত (১১%) • আমদানিতে সার্কভুক্ত দেশের অবস্থান (%): ১. ভারত (১১), ৮. পাকিস্তান (৩.০), ২৪. বাংলাদেশ (১.০) ও ২৬. আফগানিস্তান (০.৯)।
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
১৬.
বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ৩৬ ঘণ্টার ঘটনাবলি নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম -
ক
ক) মুজিব: একটি জাতির রুপকার
খ
খ) চিরঞ্জীব মুজিব
গ
গ) মুজিব আমার পিতা
ঘ
ঘ) ৫৭০
ব্যাখ্যা
বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ৩৬ ঘণ্টার ঘটনাবলি নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম - ৫৭০.
বঙ্গবন্ধুর মৃত দেহ দ্রুত দাফনের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেয়া হচ্ছিল, এমনকি লাশের গোসল ও জানাজা ব্যতিত দাফন করতে বলা হচ্ছিল। কিন্তু সেনাবাহিনীর অব্যাহত চাপের মধ্যেও বঙ্গবন্ধুর রক্তাক্ত মরদেহ গোসলের ব্যবস্থা করা হয়। গোসলের জন্য তৎকালীন এক টুকরো কাপড় কাচা সাবান আনা হয়েছিল। সাবানটির নাম ছিল - ৫৭০। সেই সাবান দিয়ে বঙ্গবন্ধুকে গোসল করানো হয়। চলচ্চিত্রটির নাম মূলত এখান থেকেই। যদিও ছবিটির প্রেক্ষাপট আরও গভীরে।
সূত্র: বিভিন্ন পত্রিকার রিপোর্ট
১৭.
রপ্তানি নীতি ২০২১-২৪ অনুসারে রপ্তানি নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে -
ক
ক) পিঁয়াজ
খ
খ) ডাল
গ
গ) পাটবীজ
ঘ
ঘ) সবগুলো
ব্যাখ্যা
২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে আট হাজার কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে নতুন রপ্তানি নীতির (২০২১-২৪) খসড়া অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চাহিদা ও বিশ্ববাণিজ্য পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে তিন বছর পর পর রপ্তানি নীতি পরিবর্তন করা হয়।
• সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে — অধিকমূল্য সংযোজিত তৈরি পোশাক, ডেনিম, কৃত্রিম ফাইবার, গার্মেন্টস এক্সেসরিজ, ফার্মাসিউটিক্যাল পণ্য, প্লাস্টিক পণ্য, জুতা এবং চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি পণ্য ও প্রক্রিয়াজাত কৃষি পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, জাহাজ ও সমুদ্রগামী ফিশিং ট্রলার নির্মাণ, ফার্নিচার, হোম টেক্সটাইল ও হোম ডেকর, টেরিটাওয়েল, লাগেজ, একটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (API) এবং ল্যাবরেটরি বিকারক।
• বিশেষ উন্নয়নমূলক খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে — ইলেকট্রিক ও ইলেক্ট্রনিক্স পণ্য, সিরামিক পণ্য, মূল্য সংযোজিত হিমায়িত মৎস্য, প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং, কাটিং ও পোলিশকৃত মসৃন হীরা ও জুয়েলারি, পেপার ও পেপার প্রোডাক্টস, রাবার ও রাবারজাত পণ্য, রেশম সামগ্রী, হস্ত ও কারু পণ্য, লুঙ্গিসহ তাঁত শিল্পজাত পণ্য, ফটোভলটিক মডিউল (সোলার এনার্জি), কাজুবাদাম, জীবন্ত ও প্রক্রিয়াজাত কাঁকড়া, খেলনা, আগর, হালাল ফ্যাশন (আবায়া ইত্যাদি, বোরকা, হিজাব), হালাল মাংস ও মাংসজাত পণ্য এবং অন্যান্য হালাল পণ্য, রিসাইকেন্ড পণ্য, সফটওয়্যার ও আইটি এনাবল সার্ভিসেস, আইসিটি পণ্য, BPO, Freelancing.
• বিশেষ উন্নয়নমূলক সেবা খাত: পর্যটন শিল্প, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ও কনসালটেন্সি সার্ভিসেস
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
১৮.
'ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচ' প্রকাশিত বিশ্ববিখ্যাত ২৫টি ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের কোন জেলা স্থান পেয়েছে?
ক
ক) বগুড়া
খ
খ) রাজশাহী
গ
গ) বাগেরহাট
ঘ
ঘ) কক্সবাজার
ব্যাখ্যা
বিশ্ববিখ্যাত ২৫টি ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে বাগেরহাট:
প্রাচীন স্থাপনার জন্য বিশ্ববিখ্যাত ২৫টি ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের প্রাচীন মসজিদের শহর বাগেরহাট। জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে থাকা সাংস্কৃতিকভাবে উল্লেখযোগ্য এসব স্থানের তালিকা করেছে ‘ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচ’।
ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচ মূলত ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ড (ডব্লিউএমএফ) দিয়ে পরিচালিত একটি প্রকল্প। বিশ্বজুড়ে ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ যেসব স্থান জলবায়ু পরিবর্তনের প্রভাব, ভারসাম্যহীন পর্যটন ও কম প্রচারের কারণে পিছিয়ে পড়ছে; সেগুলোর রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ ও সুরক্ষার জন্য তহবিল সংগ্রহ করতে সহায়তা দেওয়া এবং এসব বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করে ডব্লিউএমএফ।
সম্প্রতি ডব্লিউএমএফ ২০২২ সালের এ তালিকা প্রকাশ করেছে। ১৯৯৬ সাল থেকে প্রতি দুই বছর পরপর তারা এ তালিকা প্রকাশ করে আসছে। ডব্লিউএমএফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। ডব্লিউএমএফ বলছে, এবারের তালিকায় অসাধারণ তাৎপর্যপূর্ণ যে ২৫টি ঐতিহ্যবাহী স্থান রয়েছে, তা ১২ হাজার বছরের ইতিহাসের প্রতিনিধিত্ব করে।
এবারের তালিকা তৈরির জন্য ২২৫টির বেশি স্থানের মনোনয়ন দেওয়া হয়েছিল। সেগুলো থেকে যাচাই-বাছাই করে ২৫টি স্থানকে ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচ। মসজিদের শহর বাগেরহাট এ তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের একমাত্র স্থান।
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
১৯.
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক উৎপাদন সক্ষমতা কত?
ক
ক) ১২২০ মেগাওয়াট
খ
খ) ১২৬০ মেগাওয়াট
গ
গ) ১৩২০ মেগাওয়াট
ঘ
ঘ) ১৩৬০ মেগাওয়াট
ব্যাখ্যা
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বাধুনিক প্রযুক্তির ও সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র “পায়রা তাপবিদ্যুৎ” কেন্দ্র উদ্বোধন করেন - ২১ মার্চ ২০২২। - এর অবস্থান পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে। - পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে। ৯ জুন ২০১৪ এই সংক্রান্ত চুক্তি হয়েছিল। - এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ১৪ অক্টোবর ২০১৬। - এটি ১,০০০ একর জমির উপর নির্মিত। - এই কেন্দ্র থেকে প্রতিদিন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।
- পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন) বাণিজ্যিক উৎপাদনে আসে ১৫ মে ২০২০ এবং দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু করে ৮ ডিসেম্বর ২০২০। - এটি নির্মাণের কাজ করেছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (BCPCL)। - ২৪৮ কোটি ডলার ব্যয়ে এই কেন্দ্র নির্মাণের সিংহভাগ (১৯৬ কোটি ডলার) অর্থায়ন করেছে চীনের এক্সিম ব্যাংক। - পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের আগে দেশে সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ছিল ৪৫০ মেগাওয়াট। - বিশ্বের ১৩তম দেশ হিসেবে বাংলাদেশ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে। - পরিবেশ রক্ষায় যে বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কয়লাভিত্তিক প্রকল্প বা প্ল্যান্টের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা হয়, তাকে বলা হয় আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি। - পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন ১২ হাজার টনের বেশি কয়লা পোড়ানো হচ্ছে। - ইন্দোনেশিয়া থেকে বঙ্গোপসাগরের রামনাবাদ চ্যানেল হয়ে কয়লা আসে। পরবর্তীতে অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশ থেকেও আমদানির পরিকল্পনা রয়েছে। - আরও তিনটি বিদ্যুৎকেন্দ্র আগামী কয়েক বছরের মধ্যে উৎপাদনে যাবে বলে আশা রয়েছে। সেগুলো হলো ২,৪০০ মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ১,৩২০ মেগাওয়াট ক্ষমতার বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ও কক্সবাজারের মাতারবাড়ীর ১,২০০ মেগাওয়াট ক্ষমতার তাপবিদ্যুৎ কেন্দ্র।
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
২০.
ILO কনভেনশন-১৩৮ অনুসারে কত বছরের কম বয়সী শিশুদের কাজে লাগানো যাবে না?
ক
ক) ১৮ বছর
খ
খ) ১৭ বছর
গ
গ) ১৫ বছর
ঘ
ঘ) ১২ বছর
ব্যাখ্যা
কাজে যোগদানের ন্যূনতম বয়স সম্পর্কিত আইএলও কনভেনশন ১৩৮ অনুসমর্থন করেছে বাংলাদেশ। এ কনভেনশন অনুসমর্থনের মাধ্যমে সবকয়টি মৌলিক কনভেনশন অনুসমর্থনের মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ।
১৮৯ দেশের মধ্যে ১৭৩টি দেশ এই চুক্তি সই করেছে। এখানে তিনটা বিষয় উল্লেখ আছে - - ১৫ বছরের কম কোনো শিশুকে কাজে লাগানো যাবে না। - আর্থ সামাজিক অবস্থা বিশেষ বিবেচনার পরিপ্রেক্ষিতে কোনো দেশ বয়স এক বছর কমাতে পারবে (১৪ বছর পর্যন্ত)। - ১৪ বছর হোক বা ১৫ বছর হোক শিশুদের কোনো অবস্থাতেই কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না।
আরেকটা বিষয় হলো, ১৪ বছর বয়সে কোনো শিশুকে কাজে লাগানো হলেও তাকে সাবালক বলে ধরে নেওয়া যাবে না। এটা তার বিয়ের বয়স হিসেবেও ব্যবহার করা যাবে না। বিভিন্ন মামলা মোকাদ্দমায় সে সাবালক হিসেবেও বিবেচিত হবে না। তাকে ‘শিশু অপরাধী’ হিসেবেই গণ্য করতে হবে।
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
২১.
বাংলাদেশ বঙ্গোপসাগরের মহীসোপান সীমা সংক্রান্ত হালনাগাদ তথ্য জাতিসংঘে উত্থাপন করে কত তারিখে?
ক
ক) ২৮ ফেব্রুয়ারি ২০২২
খ
খ) ২ মার্চ ২০২২
গ
গ) ৫ মার্চ ২০২২
ঘ
ঘ) ৭ মার্চ ২০২২
ব্যাখ্যা
বঙ্গোপসাগরের মহীসোপান সীমা সংক্রান্ত হালনাগাদ তথ্য জাতিসংঘে উত্থাপন:
বঙ্গোপসাগরের মহীসোপান সীমা সংক্রান্ত হালনাগাদ তথ্য জাতিসংঘে উত্থাপন করেছে বাংলাদেশ। গত ২ মার্চ ২০২২ নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ২১ সদস্যের ‘কমিশন অন দ্য লিমিটস অব দ্য কন্টিনেন্টাল শেল্ফের (সিএলসিএস)’ ৫৪তম অধিবেশনে মহীসোপান সীমা সংক্রান্ত বিস্তারিত তথ্য পেশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।
২০২০ সালের ২২ অক্টোবর সিএলসিএসে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মহীসোপানের সংশোধিত তথ্য দাখিলের পর এ সংক্রান্ত হালনাগাদ তথ্যাদি উপস্থাপন করা হলো।
বাংলাদেশ সরকার এক দশকেরও বেশি সময় ধরে এই দলিলাদির উপস্থাপন নিয়ে কাজ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে বাংলাদেশ নৌবাহিনী, পেট্রোবাংলা, বাপেক্স, জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ, স্পারসো ও বিআইডব্লিউটিএর একটি বিশেষজ্ঞ দল এই দাখিল প্রস্তুতি সম্পন্ন করেছে। কমনওয়েলথ সচিবালয় এবং জাতিসংঘের ট্রাস্ট ফান্ড থেকে বাংলাদেশ এ সংক্রান্ত আইনি ও প্রযুক্তিগত সহায়তা পেয়েছে।
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
২২.
‘World Happiness Report 2022’ অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী দেশ -
ক
ক) নিউজিল্যান্ড
খ
খ) ফিনল্যান্ড
গ
গ) সুইডেন
ঘ
ঘ) নরওয়ে
ব্যাখ্যা
১৮ মার্চ ২০২২ তারিখে বিশ্বের ১৪৬টি দেশকে অন্তর্ভুক্ত করে ‘World Happiness Report 2022’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে United Nations Sustainable Development Solutions Network (SDSN)।
প্রতিবেদন অনুযায়ী - ● সবচেয়ে সুখী দেশ : ফিনল্যান্ড ● সর্বনিম্ন দেশ: আফগানিস্তান। ● সার্কভুক্ত দেশের অবস্থান : ৮৪, নেপাল, ৯৪, বাংলাদেশ, ১২১. পাকিস্তান, ১২৭, শ্রীলংকা, ১৩৬, ভারত ও ১৪৬, আফগানিস্তান
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২