পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes৫২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫৩
সিলেবাস
৪৫তম বিসিএস প্রস্তুতি: পরীক্ষা - ৪: পরীক্ষার টপিক: ২৫ - ২৯তম বিসিএসের প্রশ্নগুলোর উপর রিভিশন পরীক্ষা। ১. Live MCQ অ্যাপের আর্কাইভের "বিসিএস জব সল্যুশন" বাটন থেকে উল্লিখিত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান ভালো করে পড়ে পরীক্ষা দিন। ২. উল্লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন ও ব্যাখ্যা মডিফাই করে রিভিশন পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৩ প্রশ্ন

.
বাক্যের পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম-
  1. ক) আকাঙ্খা
  2. খ) আসক্তি
  3. গ) যোগ্যতা
  4. ঘ) পূর্নতা
সঠিক উত্তর:
গ) যোগ্যতা
উত্তর
সঠিক উত্তর:
গ) যোগ্যতা
ব্যাখ্যা
একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে-
- আকাঙ্ক্ষা,
- আসত্তি, ও
- যোগ্যতা।

• বাক্যের পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নামই যোগ্যতা।
যেমন- ‘বর্ষাকালে জলপথে নৌকা চলে’ এটি একটি যোগ্যতা সম্পন্ন কাব্য। কারণ বাক্যটিরে পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধন আছে।
- কিন্তু বাক্যটি ‘বর্ষাকালে আকাশ পথে নৌকা চলে’- হলে বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারাবে।

সূত্র:- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বোর্ড বই।
.
'জাহান্নাম হইতে বিদায়' উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) সৈয়দ শামসুর হক
  2. খ) হুমায়ুন আহমেদ
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
গ) শওকত ওসমান
উত্তর
সঠিক উত্তর:
গ) শওকত ওসমান
ব্যাখ্যা
- কথাসাহিত্যিক শওকত ওসমান পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান।
- শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।

'জাহান্নাম হইতে বিদায়' (১৯৭১) শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস
এ উপন্যাসটি মুক্তিযুদ্ধ চলাকালীন কলকাতায় বসে লেখা হয় এবং আনন্দ পাবলিশার্স তা প্রকাশ করে।

তাঁর রচিত উপন্যাস: 
- ক্রীতদাসের হাসি 
- সমাগম 
- চৌরসন্ধি 
- রাজা উপাখ্যান 
- দুই সৈনিক 
-  নেকড়ে অরণ্য 
- পতঙ্গ পিঞ্জর 
- রাজসাক্ষী 
- জলাংগী 
-পুরাতন খঞ্জর 

তাঁর রচিত গল্প: 
- পিঁজরাপোল 
- জুনু আপা ও অন্যান্য গল্প 
- প্রস্তর ফলক 
- উভশৃঙ্গ 
- শ্রেষ্ঠ গল্প 
- জন্ম যদি তব বঙ্গে 
-  ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী 

তাঁর রচিত নাটক 
- আমলার মামলা 
-তস্কর ও লস্কর 
- বাগদাদের কবি 
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা 

শিশুতোষ: 
- ওটেন সাহেবের বাংলো
- তারা দুই জন 
- ক্ষুদে সোশালিস্ট 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
‘নীল-দর্পণ’ নাটকটি প্রকাশিত হয় কত সালে?
  1. ক) ১৮৬৫
  2. খ) ১৮৬০
  3. গ) ১৮৬৩
  4. ঘ) ১৮৬২
সঠিক উত্তর:
খ) ১৮৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৬০
ব্যাখ্যা
দীনবন্ধু মিত্র রচিত উল্লেখযোগ্য প্রহসনগুলি হচ্ছে:
- বিয়ে পাগলা বুড়ো (১৮৬৬),
- সধবার একাদশী (১৮৬৬) 

দীনবন্ধু মিত্র রচিত নাটক:
- নীল-দর্পণ
- কমলে কামিনী
- নবীন তপস্বিনী
- লীলাবতী ইত্যাদি

• নীল-দর্পণ একটি বাংলা সামাজিক নাটক। এই নাটকের পটভূমি হচ্ছে নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন। নাটকটি ১৮৬০ সালে ঢাকার বাংলা প্রেস থেকে প্রথম প্রকাশিত হয়।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘বিষাদ সিন্ধু’ উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) শামসুর রহমান
  2. খ) মীর মশাররফ হোসেন
  3. গ) মুহাম্মদ শহীদুল্লাহ্
  4. ঘ) দীনবন্ধু মিত্র
সঠিক উত্তর:
খ) মীর মশাররফ হোসেন
উত্তর
সঠিক উত্তর:
খ) মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
মীর মশাররফ হোসেন : ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্যরচয়িতা৷
- তাকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক বলা হয়। মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
- তার রচিত প্রথম গ্রন্থ হলো 'রত্নাবতী' (গল্পগ্রন্থ)৷
- তার রচিত প্রহসন : 'এর উপায় কি?'
নাটক:
- বসন্তকুমারী নাটক
- জমীদার দর্পণ
- বেহুলা গীতাভিনয়

উপন্যাস:
- বিষাদ-সিন্ধু

গ্রন্থ:
- উদাসীন পথিকের মনের কথা
- গাজী মিয়াঁর বস্তানী

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘ক্রান্তি’ পত্রিকাটি কত সালে ঢাকা থেকে প্রকাশিত হয়?
  1. ক) ১৯৫০ সালে
  2. খ) ১৯৫১ সালে
  3. গ) ১৯৩৫ সালে
  4. ঘ) ১৯৪০ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৪০ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৪০ সালে
ব্যাখ্যা
- 'ক্রান্তি' পত্রিকা ১৯৪০ সালে ঢাকা থেকে প্রকাশিত হয়
- এটি ঢাকার প্রগতি লেখক সংঘের মুখপাত্র।
- এর প্রথম সম্পাদক ছিলেন রণেশ দাশগুপ্ত।
- 'কল্লোল' পত্রিকার সম্পাদক ছিলেন- দীনেশরঞ্জন দাশ।
- 'অরণি' পত্রিকার সম্পাদক ছিলেন সত্যেন্দ্রনাথ মজুমদার।
- এটি কলকাতা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা।
- 'পরিচয়' পত্রিকাটি সুধীন্দ্রনাথ দত্তের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হত।

উৎসঃ সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া
.
বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন কোনটি?
  1. ক) শূন্যপুরাণ
  2. খ) শ্রীকৃষ্ণকীর্তন
  3. গ) চর্যাপদ
  4. ঘ) গীতগোবিন্দ
সঠিক উত্তর:
গ) চর্যাপদ
উত্তর
সঠিক উত্তর:
গ) চর্যাপদ
ব্যাখ্যা
চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।

উৎসঃ  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
গ্রিক শব্দ কোনটি?
  1. ক) ইউনানি
  2. খ) কুশন
  3. গ) লুঙ্গী
  4. ঘ) তুফান
সঠিক উত্তর:
ক) ইউনানি
উত্তর
সঠিক উত্তর:
ক) ইউনানি
ব্যাখ্যা
• দাম, ইউনানি ও সেমাই গ্রিক শব্দ।
- দাম - দ্রাখমে,
- সেমাই - সেমাদালিম ও
- ইউনানি - আইওনিয়ন থেকে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
The adjective form of the word 'short' is-
  1. ক) shorten
  2. খ) shorted
  3. গ) Short
  4. ঘ) enshort
সঠিক উত্তর:
গ) Short
উত্তর
সঠিক উত্তর:
গ) Short
ব্যাখ্যা
• According to the Oxford Dictionary:
- Shortly - adverb,
- Short - adjective,
- Shorten - verb,
- Shortness - noun
সুতরাং,  The adjective form of the word 'short' is-  Short.
.
Sadia has been sick_________ six months.
  1. ক) since
  2. খ) for
  3. গ) over
  4. ঘ) about
সঠিক উত্তর:
খ) for
উত্তর
সঠিক উত্তর:
খ) for
ব্যাখ্যা
• For- preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়।
- অন্যদিকে since- preposition টি point of time অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়‌।

For এর ব্যবহারঃ
- Period of time এর পূর্বে for বসে।
- Period of time হচ্ছে সেই সময়কাল যাকে সময় গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি) দ্বারা গণনা করা হয়। যেমন-
- এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর, ইত্যাদি।
-ব্যতিক্রম- (for) a long time (অনেক/দীর্ঘ সময়/ক্ষণ/দিন।) যেমন-
- We have been reading in this school for four years.
- He said nothing for a long time.
- Rima has been working here for eight months.
১০.
David Copperfield was written by the author of -
  1. ক) The White Peacock
  2. খ) The Old Man and the Sea
  3. গ) The Tale of two Cities
  4. ঘ) Lady Chatterley's Lover
সঠিক উত্তর:
গ) The Tale of two Cities
উত্তর
সঠিক উত্তর:
গ) The Tale of two Cities
ব্যাখ্যা
• David Copperfield was written by the author of - The Tale of two Cities.
- প্রশ্নে জানতে চাওয়া হয়েছে - নিচে উল্লিখিত কোন সাহিত্যকর্মের লেখক David Copperfield এরও লেখক।
- অর্থাৎ, নিচের অপশনগুলোর মধ্যে এমন কোন একটা সাহিত্যকর্ম আছে যেটির লেখক এবং David Copperfield -এর লেখক একই ব্যক্তি।

• David Copperfield এর লেখক হচ্ছেন Charles Dickens
• The White Peacock এবং  Lady Chatterley's Lover এর লেখক হচ্ছেন - D. H. Lawrence
• The Old Man and the Sea এর লেখক হচ্ছেন Ernest Hemingway
•  The Tale of two Cities এর লেখক হচ্ছেন  Charles Dickens
সুতরাং, দেখা যাচ্ছে - David Copperfield এবং The Tale of two Cities হল দুটো উপন্যাসের নাম এবং দুটোরই লেখক Charles Dickens
তাই, সঠিক উত্তর - The Tale of two Cities

Source: Britannica
১১.
The patient ______ before the doctor came.
  1. ক) die
  2. খ) had died
  3. গ) died
  4. ঘ) was died
সঠিক উত্তর:
খ) had died
উত্তর
সঠিক উত্তর:
খ) had died
ব্যাখ্যা
• সাধারণত Before এর পূর্বে past perfect এবং পরে past indefinite tense হয়।
অর্থাৎ, Before এর পুর্বের clause টি past perfect হলে পরের clause টি past indefinite হবে।
যেমন:
- The patient had died before the doctor came.
- He had written this book before he retired.
১২.
We were waiting for the bus. Here the underlined part is an
  1. ক) noun phrase
  2. খ) adjective phrase
  3. গ) adverbial phrase
  4. ঘ) verb phrase
সঠিক উত্তর:
গ) adverbial phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) adverbial phrase
ব্যাখ্যা
• We were waiting for the bus. Here the underlined part is an - adverbial phrase.
-  Phrase টি wait verb-কে modify করায় এটি adverbial phrase.

১৩.
To be or not to be, that is the ____.
  1. ক) question
  2. খ) answer
  3. গ) question
  4. ঘ) meaning
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর ক) ও গ)
অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় উত্তর তুলে দেয়া হয়েছে।

• To be or not to be, that is the question.

• 'To be or not to be' was taken from - Hamlet.
- it is a famous soliloquy.

• Hamlet is a famous tragedy by William Shakespeare.
- এটি একটি 5 acts বিশিষ্ট tragedy.
- এটি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা হয়েছিল
- ১৬০৩ সালে এটি প্রকাশিত হয় 
- এই tragedy তে Shakespeare Denmark এর prince Hamlet এর কাহিনী তুলে ধরেছেন, যে জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ  করতে এবং  জানতে পারে যে , তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।

• Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
- 'There is divinity that shapes our end'.

Source: Britannica.
১৪.
They travelled to Savar-
  1. ক) on foot
  2. খ) by foot
  3. গ) by walking
  4. ঘ) on their feet
সঠিক উত্তর:
ক) on foot
উত্তর
সঠিক উত্তর:
ক) on foot
ব্যাখ্যা
On foot - walking.
- Are you going by bicycle or by bus or on foot?
- এখানে তাই সঠিক উত্তর - on foot

Source: Cambridge Dictionary
১৫.
'The Midsummer Night's Dream' was written by the author of -
  1. ক) Tambuelaine the Great
  2. খ) The Tempest
  3. গ) Doctor Faustus
  4. ঘ) Thye Jew of Malta
সঠিক উত্তর:
খ) The Tempest
উত্তর
সঠিক উত্তর:
খ) The Tempest
ব্যাখ্যা
• 'The Midsummer Night's Dream' was written by the author of - The Tempest
- প্রশ্নে জানতে চাওয়া হয়েছে - নিচে উল্লিখিত কোন সাহিত্যকর্মের লেখক The Midsummer Night's Dream এরও লেখক।
- অর্থাৎ, নিচের অপশনগুলোর মধ্যে এমন কোন একটা সাহিত্যকর্ম আছে যেটির লেখক এবং The Mid Summer Night's Dream - এর লেখক একই ব্যক্তি।

• The Midsummer Night's Dream এর লেখক হচ্ছেন - William Shakespeare.
• Tambuelaine the Great, Doctor Faustus এবং Thye Jew of Malta এর লেখক হচ্ছে - Christopher Marlowe.
• The Tempest এর  লেখক হচ্ছেন - William Shakespeare.
- সুতরাং, দেখা যাচ্ছে - The Midsummer Night's Dream এবং The Tempest হল William Shakespeare এর দুইটি সাহিত্য কর্ম। 
- তাই, সঠিক উত্তর - The Tempest.
- এই দুইটিই Shakespeare এর বিখ্যাত comedy.
 
• Notable comedy of William Shakespeare ----
- Twelfth night,
- The Taming of the Shrew
- Two gentlemen of Verona,
- The Merchant of Venice,
- As you like it,
- All's well that ends well,
- A Midsummer Night Dreams,
- The tempest.

Source: Encyclopedia Britannica.
১৬.
They arrived here after you _____.
  1. ক) left
  2. খ) had left
  3. গ) has left
  4. ঘ) has been leaving
সঠিক উত্তর:
খ) had left
উত্তর
সঠিক উত্তর:
খ) had left
ব্যাখ্যা
• অতীতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ হলে পূর্বের কাজের Past Perfect Tense হয়।
- অর্থাৎ, After এর পূর্বে past indefinite tense এবং পরে past perfect tense হয়।
উদাহরণ-
- I had looked for a good doctor before I met you.
- The patient died after the Doctor had come.
- The patient had died before the doctor came.
১৭.
৪% হারে নয় মাসে ৫০০০ টাকার উপর সুদ কত হবে?
  1. ক) ৩০০ টাকা
  2. খ) ১৫০ টাকা
  3. গ) ১৭৫ টাকা
  4. ঘ) ২৫০ টাকা
সঠিক উত্তর:
খ) ১৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪% হারে নয় মাসে ৫০০০ টাকার উপর সুদ কত হবে?

সমাধান: 
এখানে
মুনাফা হার r = ৪% = ৪/১০০
আসল P = ৫০০০ টাকা ,
সময় n = ৯ মাস = ৯/১২ বছর 

I = Pnr
= ৫০০০ × (৯/১২) × (৪/১০০)
= ১৫০ টাকা।
১৮.
শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র/ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র/ছাত্রী যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র/ছাত্রী গিয়েছিল?
  1. ক) ৪০জন
  2. খ) ৫০জন
  3. গ) ৬০জন
  4. ঘ) ৭০জন
সঠিক উত্তর:
গ) ৬০জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০জন
ব্যাখ্যা
প্রশ্ন: শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র/ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র/ছাত্রী যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র/ছাত্রী গিয়েছিল?

সমাধান:  
ধরি,
প্রথম ছাত্রছাত্রী সংখ্যা ছিলো ক জন
∴ প্রতিজনের ভাড়া ২৪০০/ক
অতিরিক্ত দশজন যাওয়াতে এখন প্রতিজনের ভাড়া ২৪০০/(ক + ১০)
প্রশ্নমতে,
(২৪০০/ক) - (২৪০০/(ক + ১০)) = ৮
{২৪০০(ক + ১০) - ২৪০০ক}/ক(ক + ১০) = ৮
(২৪০০ক + ২৪০০০ - ২৪০০ক)/(ক + ১০ক) = ৮
৮ক+ ৮০ক - ২৪০০০ = ০
৮(ক + ১০ক - ৩০০০) = ০
+ ১০ক - ৩০০০ = ০
বা, ক + ৬০ক - ৫০ক - ৩০০০ = ০
ক(ক + ৬০) - ৫০(ক + ৬০) = ০
(ক + ৬০)(ক - ৫০) = ০

যেহেতু, ক ≠- ৬০  
∴ ক = ৫০ জন।

বাসে গিয়েছিলো (৫০ + ১০) = ৬০জন
১৯.
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৯ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। মাতার বয়স কত?
  1. ক) ৪১ বছর
  2. খ) ৪৫ বছর
  3. গ) ৪৩ বছর
  4. ঘ) ৪৬ বছর
সঠিক উত্তর:
খ) ৪৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৯ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। মাতার বয়স কত?

সমাধান: 
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৯ বছর
পিতা মাতা ও পুত্রের বয়সের সমষ্টি=৩ × ৩৯ = ১১৭

পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = ২ × ৩৬ = ৭২
অর্থাৎ, মাতার বয়স = ১১৭ - ৭২ = ৪৫ বছর
২০.
নিচের কোন সংখ্যাটির সর্বাধিক সংখ্যক ভাজক আছে?
  1. ক) ৮৮
  2. খ) ৯১
  3. গ) ৬৩
  4. ঘ) ৫৭
সঠিক উত্তর:
ক) ৮৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটির সর্বাধিক সংখ্যক ভাজক আছে?

সমাধান: 
৮৮ = ২ × ২ × ২ × ১১
∴ ভাজক সংখ্যা = ( ৩ + ১) × (১+১) = ৮
৯১ = ৭ × ১৩
∴ ভাজক সংখ্যা = ( ১ + ১) × (১+১) = ৪
৫৭ = ৩ × ১৯
∴ ভাজক সংখ্যা = ( ১ + ১) × (১+১) = ৪
৬৩ = ৩ × ৩ × ৭
∴ ভাজক সংখ্যা = ( ২ + ১) × (১+১) = ৬

সুতরাং ৮৮ এর সর্বোচ্চ ভাজক সংখ্যা আছে।
২১.
x2 - 8x + 12 এবং x3 - x2 + x - 6 এর গ.সা.গু কত?
  1. ক) x - 2
  2. খ) x - 3
  3. গ) x - 4
  4. ঘ) x - 6
সঠিক উত্তর:
ক) x - 2
উত্তর
সঠিক উত্তর:
ক) x - 2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 8x + 12 এবং x3 - x2 + x - 6 এর গ.সা.গু কত?

সমাধান: 
১ম রাশি = x2 - 8x + 12
= x2 - 6x - 2x + 12
= x(x - 6) - 2(x - 6)
= (x - 6)(x - 2)

২য় রাশি = x3 - x2 + x - 6
f(x) = x3 - x2 + x - 6
f(2) = 23 - 22 + 2 - 6
      = 8 - 4 + 2 - 6
      = 10 - 10
      = 0
(x - 2), f(x) এর একটি উৎপাদক 
 f(x) = x3 - x2 + x - 6
        =x3 - 2x2 + x2 - 2x + 3x - 6
          = x2(x - 2) + x(x - 2) + 3 (x - 2)
          = (x - 2)(x2 + x + 3)

∴ নির্ণেয় গ.সা.গু = x - 2
২২.
১০ থেকে ৫০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
  1. ক) ৩৮
  2. খ) ৪৮
  3. গ) ১০৭
  4. ঘ) ১১৭
সঠিক উত্তর:
খ) ৪৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ থেকে ৫০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?

 সমাধান: 
১০ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯ যাদের সেগুলো হলো ১৯, ২৯, 
এদের সমষ্টি = ১৯ + ২৯ = ৪৮
২৩.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 648 বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. ক) 108 মিটার
  2. খ) 96 মিটার
  3. গ) 102 মিটার
  4. ঘ) 64 মিটার
সঠিক উত্তর:
ক) 108 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 108 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 648 বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান: 
ধরি,
আয়তাকার ঘরের প্রস্থ x মিটার
∴ আয়তাকার ঘরের দৈর্ঘ্য 2x মিটার

এখন
∴ 2x × x = 648
⇒ x2 = 648/2
⇒ x2 = 324
∴ x = 18
দৈর্ঘ্য = (18 × 2) মিটার
= 36 মিটার

∴ পরিসীমা = 2(18 + 36) মিটার
                  = 108 মিটার
২৪.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 16 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি?
  1. ক) 32 বর্গ সে.মি
  2. খ) 48 বর্গ সে.মি
  3. গ) 52 বর্গ সে.মি
  4. ঘ) 64 বর্গ সে.মি
সঠিক উত্তর:
ঘ) 64 বর্গ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 64 বর্গ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 16 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি?

সমাধান: 
সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের 2টি বাহু সমান = x 
162 = x2 + x2
256 = 2x2
x2 = 128
x =  √128

∴ক্ষেত্রফল =(1/2) (√128) × (√128)
= (1/2) × 128
= 64 বর্গ সে.মি
২৫.
A farmer had 18 hens. All but 8 died. How many live hens were left?
  1. ক) 8
  2. খ) 9
  3. গ) 10
  4. ঘ) 0
সঠিক উত্তর:
ক) 8
উত্তর
সঠিক উত্তর:
ক) 8
ব্যাখ্যা
প্রশ্ন: A farmer had 18 hens. All but 8 died. How many live hens were left?

সমাধান: 
 All but 8 died means - except 8 all other hens are died.
বাক্যটির বাংলা অর্থ - এক কৃষকের 18টি মুরগী ছিলো। 8টি বাদে বাকি সবগুলো মারা গিয়েছিলো।
So there are 8 alive hens.
২৬.
২.২, ০.০২, ও ০.০০২২ -এর সমষ্টি কত?
  1. ক) ২.২২২২
  2. খ) ২.২২২
  3. গ) ২.২০০২
  4. ঘ) ২.২২০২
সঠিক উত্তর:
ক) ২.২২২২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২.২২২২
ব্যাখ্যা
প্রশ্ন: ২.২, ০.০২, ও ০.০০২২ -এর সমষ্টি কত?

সমাধান: 
২.২+ ০.০২+ ০ .০০২২ = ২.২২২২
২৭.
৫ টি ১ টাকার নোট ও ১০ টি ২ টাকার নোট একত্রে ১০টি ৫ টাকার নোটের কত অংশ?
  1. ক) ১/৮
  2. খ) ১/২
  3. গ) ১/৪
  4. ঘ) ১/১০
সঠিক উত্তর:
খ) ১/২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১/২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টি ১ টাকার নোট ও ১০ টি ২ টাকার নোট একত্রে ১০টি ৫ টাকার নোটের কত অংশ?

সমাধান: 
৫ টি ১ টাকার নোট ও ১০ টি ২ টাকার নোট = (১ × ৫ + ১০ × ২) = ২৫
১০ টি ৫ টাকার নোট = (১০ × ৫) = ৫০ টাকা
অতএব, ২৫/৫০ = ১/২ অংশ
২৮.
If you count from 1 to 100, how many 6's will you pass on the way?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 15
  4. ঘ) 20
সঠিক উত্তর:
ঘ) 20
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 20
ব্যাখ্যা
Question: If you count from 1 to 100, how many 6's will you pass on the way?

Solution: 
From 1 to 100 there is 20 6's.
The numbers are: 6, 16, 26, 36, 46, 56, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 76, 86, 96
২৯.
কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
  1. ক) ২৭৩ কেলভিন
  2. খ) ২৭৫ কেলভিন
  3. গ) ২৭৬ কেলভিন
  4. ঘ) ২৭৭ কেলভিন
সঠিক উত্তর:
ঘ) ২৭৭ কেলভিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৭৭ কেলভিন
ব্যাখ্যা
-  পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে।
- পানির ঘনত্ব ৪ ডিগ্রি সেলসিয়াস বা ৩৯.২ ডিগ্রি ফারেনহাইট বা ২৭৭.১৫ কেলভিন তাপমাত্রায় সব থেকে বেশী।
- এই তাপমাত্রায় পানির ঘনত্ব ১গ্রাম/সি.সি. বা ১০০০ কেজি/মিটার৩
- অর্থাৎ ১ সি.সি. পানির ভর হলো ১ গ্রাম বা ১ কিউবিক মিটার পানির ভর হলো ১০০০ কেজি।


উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী
৩০.
কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
  1. ক) পেট্রোল ইঞ্জিনে
  2. খ) ডিজেল ইঞ্জিনে
  3. গ) রকেট ইঞ্জিনে
  4. ঘ) বিমান ইঞ্জিনে
সঠিক উত্তর:
ক) পেট্রোল ইঞ্জিনে
উত্তর
সঠিক উত্তর:
ক) পেট্রোল ইঞ্জিনে
ব্যাখ্যা
মোটর গাড়ির যে প্রকোষ্ঠে বায়ু ও পেট্রোল মিশ্রিত করা হয় তাই হলো কার্বুরেটর
- বায়ু ও পেট্রোলের মিশ্রণ তৈরি হওয়ার পরে এটিকে দহন প্রকোষ্ঠে পাঠিয়ে দেয়া হয়।
- সব ইঞ্জিনে কার্বুরেটর থাকে না। শুধু পেট্রোল ইঞ্জিনে ৩ টি কার্বুরেটর থাকে।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিক।
৩১.
'কসমিক ইয়ার' বলতে বুঝায়-
  1. ক) পৃথিবীর নিজ অক্ষে আবর্তন কাল
  2. খ) নক্ষত্রের নিজ অক্ষে আবর্তন কাল
  3. গ) সূর্যের নিজ অক্ষে আবর্তন কাল
  4. ঘ) ছায়াপথের নিজ অক্ষে আবর্তন কাল
সঠিক উত্তর:
ঘ) ছায়াপথের নিজ অক্ষে আবর্তন কাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ছায়াপথের নিজ অক্ষে আবর্তন কাল
ব্যাখ্যা
সৌরজগতের গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আর সূর্য মিল্কি-ওয়ে গ্যালাক্সির মধ্যবিন্দুকে কেন্দ্র করে ঘুরছে।
এই মধ্যবিন্দুর চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর ২২৫-২৫০ মিলিয়ন বছর সময় লাগে, এই সময়টাকেই কসমিক ইয়ার বা গ্যালাকটিক ইয়ার বলে।
অর্থাৎ, ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকালকে কসমিক ইয়ার বলে।

সোর্সঃ ব্রিটানিকা
৩২.
ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
  1. ক) পিটুইটারী গ্ল্যান্ড হতে
  2. খ) প্যানক্রিয়াস হতে
  3. গ) লিভার হতে
  4. ঘ) লালাগ্রন্থি থেকে
সঠিক উত্তর:
খ) প্যানক্রিয়াস হতে
উত্তর
সঠিক উত্তর:
খ) প্যানক্রিয়াস হতে
ব্যাখ্যা

অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে গ্লুকানল এবং ইনসুলিন নির্গত হয়। ইনসুলিনের অভাবেই ডায়াবেটিস রোগ হয়।
অগ্ন্যাশয়ের ইংরেজি হচ্ছে প্যানক্রিয়াস।

প্যানক্রিয়াস (pancrea) হল মানুষের একটি অংগ যা একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি হিসেবে কাজ করে। পাকস্থলী যেখানে শেষ হয়, ডিওডেনাম সেখানে শুরু হয়। আর ডিওডেনামের পিছনেই এটির অবস্থান।



এটা মূলত দুই ধরনের কাজ করে।
১) খাদ্য হজমের জন্য পাচক রস বা ডাইজেস্টিভ জুস তৈরি করে পাকস্থলীতে সরবরাহ করে।
২) ইন্সুলিন ও গ্লুকাগন নিঃসরণ করে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই


৩৩.
পারমাণবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়?
  1. ক) কয়লা
  2. খ) ইউরেনিয়াম-২৩৫
  3. গ) হাইড্রোজেন
  4. ঘ) ট্রিটিয়াম
সঠিক উত্তর:
খ) ইউরেনিয়াম-২৩৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউরেনিয়াম-২৩৫
ব্যাখ্যা
- পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে সোডিয়াম ধাতু ব্যবহৃত হয়।
Liquid sodium is used as a coolant in fast breeder reactors on account of its excellent heat transfer properties.
It must, however, be in the pure form to be compatible with structural materials.
- অন্যদিকে, জ্বালানি হিসাবে ইউরেনিয়াম ও মডারেটর হিসাবে গ্রাফাইট ব্যবহৃত হয়।

উৎস: ব্রিটানিকা
৩৪.
নাইক্রোমের তার ব্যবহৃত হয় কোন যন্ত্রে?
  1. ক) Bulb
  2. খ) Filament
  3. গ) Iron
  4. ঘ) Glass
সঠিক উত্তর:
গ) Iron
উত্তর
সঠিক উত্তর:
গ) Iron
ব্যাখ্যা
বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রি (Electric heater and Iron)
এই সমস্ত যন্ত্রের মধ্যে তাপ সৃষ্টিকারী একটি রোধ কুন্ডলী থাকে।
কুন্ডলীটি নাইক্রোম নামক একটি সংকর ধাতুর তৈরি।
এই কুন্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কুন্ডলীটি উত্তপ্ত হয়; ফলে যন্ত্রটিও গরম হয়।

উৎস : পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫.
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল-
  1. ক) আসাম
  2. খ) হিমালয়
  3. গ) চট্রগ্রাম
  4. ঘ) ভৈরব
সঠিক উত্তর:
ক) আসাম
উত্তর
সঠিক উত্তর:
ক) আসাম
ব্যাখ্যা
-- বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর মধ্যে অন্যতম কর্ণফুলী।
-- এটি আসামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে।
-- পাহাড়ি এ নদী চট্টগ্রাম ও রাঙামাটি জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
-- উৎস থেকে মোহনা পর্যন্ত এ নদীর দৈর্ঘ্য প্রায় ২৭৪ কিলোমিটার।
-- কর্ণফুলী নদীর প্রধান উপনদী হালদা, কাসালং, বোয়ালখালি, চেঙ্গী, শিলক, রাঙখিয়াং ইত্যাদি।
-- এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। দেশের
-- প্রধান সমুদ্র বন্দরটি এই নদীর তীরে চট্টগ্রামে অবস্থিত। 

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (SSC Programme), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬.
বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?
  1. ক) জেলা পরিষদ
  2. খ) সিটি কর্পোরেশন
  3. গ) উপজেলা পরিষদ
  4. ঘ) ইউনিয়ন পরিষদ
সঠিক উত্তর:
ঘ) ইউনিয়ন পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইউনিয়ন পরিষদ
ব্যাখ্যা

বাংলাদেশে বর্তমানে ৩ স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে।
যথা -
- প্রথম স্তর/সর্বনিম্ন স্তর - ইউনিয়ন পরিষদ
- দ্বিতীয় স্তর- উপজেলা পরিষদ
- তৃতীয় স্তর/সর্বোচ্চ স্তর - জেলা পরিষদ


তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (SSC Programme), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৭.
বাংলা একাডেমীর বর্তমান মহাপরিচালকের নাম কী?
  1. ক) জনাব হাবীবুল্লাহ সিরাজী
  2. খ) জনাব মুহম্মদ নূরুল হুদা
  3. গ) অধ্যাপক শামসুজ্জামান খান
  4. ঘ) প্রফেসর ড. সৈয়দ মোহাম্মদ শাহে
সঠিক উত্তর:
খ) জনাব মুহম্মদ নূরুল হুদা
উত্তর
সঠিক উত্তর:
খ) জনাব মুহম্মদ নূরুল হুদা
ব্যাখ্যা
-- বাংলা একাডেমী  বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান। ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়।
-- ১৯৫২ সালের  ভাষা আন্দোলন এবং এ দেশের মুসলিম মধ্যবিত্তের জাগরণ ও আত্মপরিচয় বিকাশের প্রেরণায় এ প্রতিষ্ঠানের জন্ম হয়।
-- বাংলা একাডেমীর বর্তমান মহাপরিচালকের নাম- জনাব মুহম্মদ নূরুল হুদা।
-- আবু হোসেন সরকার ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঐতিহাসিক বর্ধমান হাউসে (স্থাপিত ১৯০৬) বাংলা একাডেমীর উদ্বোধন করেন।
-- প্রথম মহপরিচালক- প্রফেসর মযহারুল ইসলাম।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও বাংলা একাডেমী ওয়েবসাইট।
৩৮.
জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কয় বছর?
  1. ক) ২ বছর
  2. খ) ৩ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৪ বছর
সঠিক উত্তর:
গ) ৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ বছর
ব্যাখ্যা

– জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। 
– জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
– ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র জাতিসংঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। 

– জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগারিক আন্তোনিও গুতেরেস; ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্ব গ্রহণ করেন। এবং দ্বিতীয় মেয়াদে তিনি ২০২২ সালে পুননির্বাচিত হন।
– জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি; তিনি নরওয়ের রাজনীতিবিদ এবং কূটনীতিক ছিলেন। তিনি ২ ফ্রেব্রুয়ারি ১৯৪৬ থেকে ১০ নভেম্বর ১৯৫২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট
৩৯.
বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
  1. ক) ১৯০৫ সালে
  2. খ) ১৯১১ সালে
  3. গ) ১৯১৩ সালে
  4. ঘ) ১৯১৯ সালে
সঠিক উত্তর:
খ) ১৯১১ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯১১ সালে
ব্যাখ্যা

১৯০৫ সালের ১৬ অক্টোবর তৎকালীন বড়লাট লর্ড কার্জন বিশাল বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করেন। এটি বঙ্গভঙ্গ নামে পরিচিত।
কিন্তু কংগ্রেস ও হিন্দুরা বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করে এবং সহিংস আন্দোলন শুরু করে। ফলে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
- ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- এতে করে ১৯১২ সালের ১ এপ্রিল পুনরায় দুই বাংলা একত্রিত হয়।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৪০.
বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে কবে?
  1. ক) ১৯৭৪ সালে
  2. খ) ১৯৭৫ সালে
  3. গ) ১৯৭২ সালে
  4. ঘ) ১৯৭৭ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭২ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)
– (ILO) এর পূণর্রুপ– International Labour Organization বা আর্ন্তজাতিক শ্রম সংস্থা।
– প্রথম বিশ্বযুদ্ধের পর “ভার্সাই চুক্তির“ এর ফলে আর্ন্তজাতিক শ্রম সংস্থা  গড়ে উঠে ১৯১৯সালে।
– আর্ন্তজাতিক শ্রম সংস্থা ২০১৯ সালে তাদের শতবার্ষিকী পালন করে।
– প্রতিষ্ঠাকাল–১৯ এপ্রিল, ১৯১৯ 
– প্রতিষ্ঠার স্থান–প্যারিস, ফ্রান্স।
– সদর দপ্তর– জেনেভা।
– সদস্য সংখ্যা– ১৮৭টি দেশ।
– আন্তর্জাতিক শ্রম সংস্থা জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সদস্য লাভ করে– ১৯৪৬ সালে।
– বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে –২২ জুন, ১৯৭২ সালে।

তথ্যসূত্র: Official website (ILO)
৪১.
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. ক) তাজউদ্দিন আহমেদ
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  4. ঘ) এম মনসুর আলী
সঠিক উত্তর:
ক) তাজউদ্দিন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
ক) তাজউদ্দিন আহমেদ
ব্যাখ্যা

১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার/মুজিবনগর সরকার গঠিত হয়। এটিই স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার।
এই সরকারের গঠন:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমেদ
- স্বরাষ্ট্র-ত্রাণ-পুনর্বাসন মন্ত্রী : এ এইচ এম কামরুজ্জামান
- অর্থ-বাণিজ্য মন্ত্রী : এম মনসুর আলী
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মুশতাক আহমেদ।

সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৪২.
হাজংরা কোন ধর্মের অনুসারী?
  1. ক) হিন্দু ধর্ম
  2. খ) বৌদ্ধ ধর্ম
  3. গ) খ্রিষ্ট্রান ধর্ম
  4. ঘ) মুসলিন ধর্ম
সঠিক উত্তর:
ক) হিন্দু ধর্ম
উত্তর
সঠিক উত্তর:
ক) হিন্দু ধর্ম
ব্যাখ্যা
- হাজং জনগোষ্ঠীর অধিকাংশের বসবাস ময়মনসিংহ জেলায়। এছাড়া নেত্রকোনা, শেরপুর ও সিলেট জেলাতেও হাজংদের বসবাস রয়েছে।
- হাজংদের আদি নিবাস উত্তর বার্মায়।
- এদের সমাজ কাঠামো পিতৃতান্ত্রিক।
- হাজং শব্দের অর্থ ‘মাটির পোকা’।
- হাজংরা ধর্মীয় বিশ্বাসে হিন্দু ধর্মাবলম্বী।
- তবে তাদের কিছু নিজস্ব আদি বিশ্বাস আছে। উপাসানাভেদে হাজংদের কেউ কেউ শক্তির উপাসক। আবার কেউ কেউ বৈষ্ণবপন্থি।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া
৪৩.
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কী?
  1. ক) সিনেটে
  2. খ) হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
  3. গ) ডায়েট
  4. ঘ) ন্যাসেট
সঠিক উত্তর:
খ) হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
উত্তর
সঠিক উত্তর:
খ) হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা দ্বি-কক্ষবিশিষ্ট।
- মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ এবং
- উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- প্রতিনিধি পরিষদের আসন সংখ্যা ৪৩৫টি, যার মেয়াদ ২ বছর।
- অন্যদিকে উচ্চকক্ষ সিনেটে আসন সংখ্যা ১০০টি, যার মেয়াদ ৬ বছর।

উৎস: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
৪৪.
"নারিকেল জিঞ্জিরা" নামে পরিচিত-
  1. ক) কক্সবাজার
  2. খ) সেইন্ট মার্টিন
  3. গ) হাতিয়া দ্বীপ
  4. ঘ) নিঝুম দ্বীপ
সঠিক উত্তর:
খ) সেইন্ট মার্টিন
উত্তর
সঠিক উত্তর:
খ) সেইন্ট মার্টিন
ব্যাখ্যা
• সেন্টমার্টিন দ্বীপ: 
- সেন্ট মার্টিন্‌স দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবালদ্বীপ।
- এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং 
- মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। 
- প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। 
- ৯২°১৮´ ও ৯২°২১´ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২০°৩৪´ ও ২০°৩৯´ উত্তর অক্ষাংশের মধ্যে দ্বীপটির অবস্থান। 

টেকনাফ উপজেলা ওয়েবসাইট অনুসারে, 
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ১৭ বর্গ কিলোমিটার। 

 কক্সবাজার জেলা ওয়েবসাইট অনুসারে, 
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার ও উত্তর-দক্ষিণে লম্বা।

- সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে সময় নিউজের রিপোর্টে বলা হয়েছে -
- সেন্টমার্টিন দ্বীপ ৭.৩ কিলোমিটার দীর্ঘ এবং আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার। 

দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে -
- সরকারি তথ্যে দ্বীপের আয়তন ১৩ বর্গকিলোমিটার উল্লেখ রয়েছে।
- তবে গবেষণায় বলা হয়েছে ৮ বর্গকিলোমিটার।

⇒ উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে,
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ৮ বর্গ কিলোমিটার।
- পরীক্ষায় যদি ৮ বর্গ কিলোমিটার না থাকে তখন ১৭ বর্গ কিলোমিটার বা ১৩ বর্গ কিলোমিটার উত্তর করবেন, অথবা অপশন বিবেচনায় উত্তর করবেন।

সূত্র: টেকনাফ উপজেলা ওয়েবসাইট,  কক্সবাজার জেলা ওয়েবসাইট, সময় নিউজ ও দৈনিক প্রথম আলো রিপোর্ট।
৪৫.
কোন দেশটি স্ক্যানডিনেভিয়ার অন্তর্ভুক্ত?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ব্রিটেন
  3. গ) ফ্রান্স
  4. ঘ) ডেনমার্ক
সঠিক উত্তর:
ঘ) ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা

স্ক্যান্ডেনেভিয়ান দেশ পাঁচটি
স্ক্যান্ডেনেভিয়ান দেসমূহক হচ্ছে: 
- আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

সূত্রঃ worldatlas.com ও ব্রিটানিকা.কম
৪৬.
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW) এর সদর দপ্তর কোথায়?
  1. ক) লন্ডন
  2. খ) রোম
  3. গ) হেগ
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
গ) হেগ
উত্তর
সঠিক উত্তর:
গ) হেগ
ব্যাখ্যা
 
-- রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC)-এর প্রয়োগের মাধ্যমে ইতিহাস তৈরি হয়েছিল গণবিধ্বংসী অস্ত্রের একটি সম্পূর্ণ শ্রেণী নির্মূল করার জন্য বিশ্বের প্রথম বহুপাক্ষিক নিরস্ত্রীকরণ চুক্তি (OPCW)
-- রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW)
-- প্রতিষ্ঠাকাল-২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।
-- সদস দপ্তর- হেগ, নেদার‌ল্যান্ডস।
-- সদস্য সংখ্যা- ১৯৩ টি।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (OPCW)
৪৭.
'অপরাজেয় বাংলা' ভাস্কর্যটির ভাস্কর ছিলেন-
  1. ক) হামিদুর রহমান
  2. খ) সৈয়দ আব্দুল্লাহ খালেদ
  3. গ) আজিজুল জলিল পাশা
  4. ঘ) নভেরা আহমেদ
সঠিক উত্তর:
খ) সৈয়দ আব্দুল্লাহ খালেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ আব্দুল্লাহ খালেদ
ব্যাখ্যা
 'অপরাজেয় বাংলা' ভাস্কর্যটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নিবেদিত একটি ভাস্কর্য; যা তিনজন মুক্তিযোদ্ধাকে চিত্রায়িত করেছে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত ভাস্কর্যটি ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে উদ্বোধন করা হয়
- এর ভাস্কর ছিলেন সৈয়দ আব্দুল্লাহ খালেদ।

উৎসঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।
৪৮.
জাতীয় স্মৃতিসৌধ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়-
  1. ক) ১৬ ডিসেম্বর, ১৯৮২ সালে
  2. খ) ১৭ ডিসেম্বর, ১৯৮২ সালে
  3. গ) ১৮ ডিসেম্বর, ১৯৮২ সালে
  4. ঘ) ১৬৯ ডিসেম্বর, ১৯৮২ সালে
সঠিক উত্তর:
ক) ১৬ ডিসেম্বর, ১৯৮২ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬ ডিসেম্বর, ১৯৮২ সালে
ব্যাখ্যা
- সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ 'সম্মিলিত প্রয়াস' নামে পরিচিত। এটির স্থপতি সৈয়দ মইনুল হোসেন।
- ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তবে মূল সৌধের নির্মাণ শুরু হয় ১৯৭৮ সালে।
- এতে সাতটি ফলক রয়েছে যা বাঙালির মুক্তি সংগ্রামের সাতটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট (১৯৫২, ১৯৫৪, ১৯৫৬, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯ এবং ১৯৭১) কে নির্দেশ করে।
- স্মৃতিসৌধের সর্বোচ্চ উচ্চতা ১৫০ ফুট/ ৪৫.৭২ মিটার (প্রায় ৪৬ মিটার)।
- ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া, ঢাকা জেলা ওয়েবসাইট এবং দৈনিক প্রথম আলো
৪৯.
ফেয়ার ফ্যাক্স কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) চীন
  4. ঘ) ইসরাইল
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ফেয়ার ফ্যাক্স যুক্তরাষ্ট্রের বেসরকারি অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা।
এছাড়াও Central Intelligence Agency (C.I.A), Defense Intelligence Agency (D.I.A) ও Federal Bureau of Investigation( F.B.I) যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।

সূত্র: Britannica.com
৫০.
বাংলাদেশকে দ্বিতীয় স্বীকৃতি দানকারী দেশ কোনটি?
  1. ক) ভারত
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ইরাক
  4. ঘ) ভূটান
সঠিক উত্তর:
ক) ভারত
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারত
ব্যাখ্যা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই সবার আগে ৬ ডিসেম্বর ভুটান এবং ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের ভাষ্যমতে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান এবং দ্বিতীয় দেশ ভারত।

প্রথমত, এই বিষয়ে বর্তমান সরকারের অবস্থান নিয়ে কিছু বলার আগেই এই প্রশ্নটির উপর বিসিএস হয়েছিল। যেহেতু ভুটান নেই তাই ভারত উত্তর দেয়া যায়।

আমাদের আগের ব্যাখ্যা নিচে দেয়া হল:
এই প্রশ্ন নিয়ে আগেও অনেক বিতর্ক হয়েছে। তাই, আর কথা বাড়িয়ে লাভ নেই। ব্যাপারটা একেকজন একেকভাবে দেখেন। আমরা প্রধানমন্ত্রী আর পররাষ্ট্র সচিব যা বলেছেন সে অনুযায়ী উত্তর নিয়েছি। আপনারা নিজেদের বিবেচনা থেকে সঠিক উত্তর ধরে নিন।
প্রথম স্বীকৃতি: ভুটান
দ্বিতীয় স্বীকৃতি: ভারত

পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেছেন, ভুটানই বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর একটি তারবার্তার মাধ্যমে দেশটি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল।
---
একান্ত আলাপ শেষে দ্বিপক্ষীয় বৈঠকের শুরুতে শেখ হাসিনা বলেন, ‘ভুটান সব সময় আমাদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে। কেননা, প্রথম রাষ্ট্র হিসেবে ৬ ডিসেম্বর ১৯৭১ সালে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয়।’ মূলত ওই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই শেখ হাসিনা ৬ ডিসেম্বরকে বাংলাদেশে ভুটানের প্রধানমন্ত্রীর উপস্থিতির জন্য বেছে নেন।

উৎস: প্রথম আলোসহ বিভিন্ন দৈনিক পত্রিকা ৯ ডিসেম্বর, ২০১৪
৫১.
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে ভাগ করা হয়েছিল?
  1. ক) ১১ টি
  2. খ) ১৩ টি
  3. গ) ৬৩ টি
  4. ঘ) ৬৪ টি
সঠিক উত্তর:
ঘ) ৬৪ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৪ টি
ব্যাখ্যা
- যুদ্ধ পরিচালনার সুবিধার্থে মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১১ এপ্রিল সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এসব সেক্টরকে আবার ৬৪টি সাব সেক্টরে ভাগ করা হয়। এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন করা হয়।
- ১০ নং সেক্টর ছিল একমাত্র নৌ সেক্টর যেখানে কোন নিয়মিত কমান্ডার ছিলো না।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৫২.
ইউরোপীয়ান ইউনিয়নের বর্তমানে সদস্য দেশ কয়টি?
  1. ক) ২৫ টি
  2. খ) ২৬ টি
  3. গ) ২৭ টি
  4. ঘ) ২৮ টি
সঠিক উত্তর:
গ) ২৭ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৭ টি
ব্যাখ্যা
- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি (EEC) তথা বর্তমান ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে এর সদস্য দেশ ২৭টি।
- ব্রিটেন ১৯৭৩ সালের ১ জানুয়ারি এতে যোগ দেয়। ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে যার ফলে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮টি থেকে ২৭টিতে দাঁড়িয়ে।

উৎস: ইইউর ওয়েবসাইট।
৫৩.
ওআইসি এর সদস্য দেশ কয়টি?
  1. ক) ৫৪ টি
  2. খ) ৫৫ টি
  3. গ) ৫৬ টি
  4. ঘ) ৫৭ টি
সঠিক উত্তর:
ঘ) ৫৭ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৭ টি
ব্যাখ্যা

১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ওআইসি সদস্য দেশ ৫৭ টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে (দ্বিতীয় সম্মেলন) ওআইসি সদস্যপদ লাভ করে।
- ওআইসির শীর্ষ সম্মেলন প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয়।
- ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি। যথাঃ আরবি, ইংরেজি এবং ফরাসি।

উৎস: ওআইসি ওয়েবসাইট।