পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
Subject - English Language and Grammar Topics: 1. Idioms and Phrases [Meaning of Phrases, Kinds of Phrases and Identifying Phrases] 2. Composition [Name of the parts of the Paragraph/Letters/Application etc.] এবং বিষয় - ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা টপিক - দুর্যোগ ব্যবস্থাপনা ১) বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন: আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। ২) প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা। ------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
Paul started to work as soon as he woke up. The underlined part is -
  1. Phrase preposition
  2. Prepositional phrase
  3. Adjective phrase
  4. Conjunctional phrase.
সঠিক উত্তর:
Conjunctional phrase.
উত্তর
সঠিক উত্তর:
Conjunctional phrase.
ব্যাখ্যা
Paul started to work as soon as he woke up. The underlined part is - Conjunctional phrase.

• Conjunctional phrase:
- একটি Conjunctional Phrase মূলত conjunction এর মতো কাজ করে।
- যখন কোনো phrase বা শব্দসমষ্টি সংযোগের ভূমিকা পালন করে, তখন তাকে Conjunctional Phrase বলা হয়।

• Example:
1. She enjoys reading as well as writing.
2. Even though it was raining, they went for a walk.
3. In addition to studying, he works part-time.

- These conjunctional phrases function to connect ideas, clauses, or sentences, showing relationships like cause, condition, comparison, addition, and more.
- অর্থাৎ, 
- Conjunctional phrases গুলো দুই বা ততোধিক ideas, clauses, or sentences -কে connect করে।

• কিছু Conjunctional phrase -এর উদাহরণ হলো -
- as much as, as long as, as well as, along with, together with, either-or, neither-nor, not only- but also ইত্যাদি Conjunctional phrase.

Source: A passage to the English language by S M Zakir Hussain.
.
The children played in front of the house. Here the underlined part is -
  1. Phrase preposition
  2. Verb phrase
  3. Conjunctional phrase
  4. Adverb phrase
সঠিক উত্তর:
Phrase preposition
উত্তর
সঠিক উত্তর:
Phrase preposition
ব্যাখ্যা
The children played in front of the house. Here the underlined part is - Phrase preposition.

• Phrase preposition: 
- কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
- Phrase preposition এর শুরুতে এবং শেষে preposition থাকে।
- যেমন - in front of, because of, according to ইত্যাদি।

সে অনুসারে, in front of হচ্ছে Phrase preposition.
.
The idiom 'All but' means -
  1. Very nearly
  2. Very attentive
  3. On the whole
  4. Every person
সঠিক উত্তর:
Very nearly
উত্তর
সঠিক উত্তর:
Very nearly
ব্যাখ্যা
• All but
English Meaning: very nearly.
Bangla Meaning: প্রায়। 

Ex. Sentence: The villagers are all but ruined.
Bangla Meaning: গ্রামবাসী প্রায় নিঃস্ব হয়ে গেছে৷

Source: Live MCQ Lecture.
.
Maya watched a movie last night. Here the underlined part is
  1. Noun phrase
  2. Adverbial phrase
  3. Adjective phrase
  4. None of the above
সঠিক উত্তর:
Adverbial phrase
উত্তর
সঠিক উত্তর:
Adverbial phrase
ব্যাখ্যা
• Maya watched a movie last night. Here the underlined part is an - Adverbial phrase.
- এই বাক্যে last night শব্দটি সময়কে নির্দেশ করছে।
- এটি adverb-এর কাজ করছে। তাই, এটি adverbial phrase.

• Maya watched a movie last night.
- এই বাক্যে কখন ( when) দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে।
- যেমন: 'কখন movie দেখেছে' এর উত্তর পাওয়া যায় 'last night'.
- তাই এটি Adverbial Phrase.

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয়ে adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারণত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Adverbial phrase.
.
If someone says "I was really in a fix," what are they likely trying to express?
  1. They were in a joyful situation.
  2. They were getting into trouble.
  3. They were having a party.
  4. They were making a decision.
সঠিক উত্তর:
They were getting into trouble.
উত্তর
সঠিক উত্তর:
They were getting into trouble.
ব্যাখ্যা
• Be in a fix
English Meaning: get into trouble.
Bangla Meaning: ঝামেলায় পড়া। 

Ex. Sentence: I was really in a fix when I missed the plane
Bangla Meaning: বিমান সময়মতো ধরতে না পারায় আমি খুব ঝামেলায় পড়ে গিয়েছিলাম।

Source: Live MCQ Lecture.
.
Which of the following is an example of "capital punishment"?
  1. A fine for speeding
  2. A death sentence for murder
  3. A sentence to life imprisonment
  4. A warning for trespassing
সঠিক উত্তর:
A death sentence for murder
উত্তর
সঠিক উত্তর:
A death sentence for murder
ব্যাখ্যা
• Capital punishment
English Meaning: punishment by death, as ordered by a legal system.
Bangla Meaning: মৃত্যুদণ্ডে দণ্ডিত করা

Ex. Sentence: The killer received capital punishment.
Bangla Meaning: খুনিটি মৃত্যুদণ্ড পেলো।

Source: Live MCQ Lecture.
.
The house built on the hill looks beautiful. Here 'built on the hill' is -
  1. Noun phrase
  2. Adverb phrase
  3. Adjective phrase
  4. Verb phrase
সঠিক উত্তর:
Adjective phrase
উত্তর
সঠিক উত্তর:
Adjective phrase
ব্যাখ্যা
• The house built on the hill looks beautiful. Here 'built on the hill' is - Adjective phrase.
- এখানে "built on the hill" মূলত "house" (noun) কে বর্ণনা করছে, অর্থাৎ এটি adjective phrase হিসেবে কাজ করছে।
- "built on the hill" অংশটি "house" সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এটি কী অবস্থায় আছে তা ব্যাখ্যা করছে।

• Adjective phrase:
- যে phrase গুলো sentence - এ adjective এর মত কাজ করে, অর্থ্যাৎ Noun এর অবস্থা, দোষ-গুণ ইত্যাদি প্রকাশ করে, সেই phrase গুলোকে Adjective Phrase বলে।
-  Noun এর পর যদি কোন clause/Phrase বসে তাহলে সেটি Adjective clause/Phrase হবে।
.
What does the idiom "Animal spirits" mean?
  1. A feeling of anger and frustration
  2. Natural exuberance or lively energy
  3. A deep sense of sadness or depression
  4. An ability to stay calm under pressure
সঠিক উত্তর:
Natural exuberance or lively energy
উত্তর
সঠিক উত্তর:
Natural exuberance or lively energy
ব্যাখ্যা
• Animal spirits
English Meaning: natural exuberance.
Bangla Meaning: সহজাত উচ্ছ্বাস। 

Ex. Sentence: The children romped on the lawn, full of animal spirits.
Bangla Meaning: বাচ্চারা সহজাত উচ্ছ্বাসে উঠোনে ছোটাছুটি করছিলো।

Source: Live MCQ Lecture.
.
What is the role of the Topic Sentence in a paragraph?
  1. To provide additional examples or evidence
  2. To summarize the paragraph
  3. To present the main idea or theme of the paragraph
  4. To conclude the paragraph
সঠিক উত্তর:
To present the main idea or theme of the paragraph
উত্তর
সঠিক উত্তর:
To present the main idea or theme of the paragraph
ব্যাখ্যা
গ) To present the main idea or theme of the paragraph.

Topic Sentence একটি প্যারাগ্রাফের মূল ধারণা বা থিম উপস্থাপন করে।

• There is one paragraph in a paragraph.
- Paragraph হলো এমন একটি ক্ষুদ্র রচনা যার মধ্যে একটি মাত্র, idea বা theme থাকে।

• তাছাড়া Paragraph এ সাধারণত তিনটি অংশ থাকে।
• Topic Sentence: 
- একটি Paragraph এর প্রধান idea বা theme যে বাক্যের দ্বারা প্রকাশিত হয় তাকে topic sentence বলে।
- Topic Sentence সাধারণত কোনো Paragraph এর শুরুতে লেখা হয়। 
- Topic Sentence এ অবশ্যই একটি Controlling Idea থাকবে যা Paragraph এর বাকি অংশ Control করে।

• Body:
- প্রথম sentence- এর পর থেকে শেষ sentence এর আগ পর্যন্ত পুরো অংশটাকে parragraph এর body বলা যায়।
- এতে এমন সব বাক্যসমষ্টি থাকে যা paragraph এর মূল idea বা theme কে উপস্থাপিত করে।

• Terminator:
- এটাকে paragraph এর সমাপ্তি, উপসংহার বলে। এটি দিয়ে Paragraph শেষ হয়।
- অর্থাৎ একটি সার্থক সমাপ্তিসূচক sentence কে বলা হয় Terminator.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১০.
What is the correct term for the part of a formal letter where the writer expresses their main message?
  1. Heading
  2. Subscription
  3. Body
  4. Superscription
সঠিক উত্তর:
Body
উত্তর
সঠিক উত্তর:
Body
ব্যাখ্যা
গ) Body.

একটি আনুষ্ঠানিক চিঠির প্রধান অংশ যেখানে লেখক তাদের মূল বার্তা বা উদ্দেশ্য প্রকাশ করেন, তাকে Body বলা হয়। এই অংশে চিঠির উদ্দেশ্য, বিস্তারিত তথ্য এবং প্রয়োজনীয় ব্যাখ্যা অন্তর্ভুক্ত থাকে।

চিঠি হলো একটি লিখিত যোগাযোগের মাধ্যম যা ব্যক্তির মধ্যে, প্রতিষ্ঠান বা গ্রুপের মধ্যে তথ্য, অনুভূতি বা চিন্তা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। চিঠি প্রধানত দুই ধরনের হয়: Formal এবং Informal.

• Formal Letter:
- একটি Formal/Official Letter/Application এর ৬টি অংশ থাকে।
যথা:
1. Heading: Date, Designation (পদবী) & Address of the Recipient.
2. Salutation (সম্বোধন): যেমন: Dear Sir/Madam.
3. Body (মূল বক্তব্য).
4. The Subscription: যেমন- Yours faithfully/I remain, Sir.
5. Signature of the Writer.
6. Superscription: Detailed Designation & Address on the Envelope.
১১.
Homer's Odyssey, an ancient epic, has been a foundational text in Western literature. Here the underlined part is
  1. Noun phrase
  2. Adjective phrase
  3. Adverb phrase
  4. Phrase verb
সঠিক উত্তর:
Noun phrase
উত্তর
সঠিক উত্তর:
Noun phrase
ব্যাখ্যা
• Homer's Odyssey, an ancient epic, has been a foundational text in Western literature. Here the underlined part is a - Noun phrase.

• "an ancient epic" is the appositive phrase giving more details about "Homer's Odyssey."
- Underlined Phrase টি Homer's Odyssey এর পরে বসে এর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এ হিসেবে এটি Appositive বা Case in Apposition হয়েছে, বিধায় এটি Noun Phrase.
- Appositive হচ্ছে এমন noun phrase যা অন্য Noun/ Noun Phrase এর পরে বসে ঐ Noun/ Noun Phrase এর অতিরিক্ত পরিচয়/ কোন তথ্য দেয়।

• তাছাড়াও Phrase টি গঠনগতভাবে ও Subject complement হিসেবে Noun phrase.
- Article + Adjective + noun হিসেবে Noun phrase হয়।
-  প্রশ্ন প্রদত্ত বাক্যে an (article) + ancient (adjective) +  epic (noun), তাই এটি noun phrase হবে।

• Noun Phrases:
- A noun phrase consists of a noun or pronoun, which is called the head, and any dependent words before or after the head
- এই সব phrase দ্বারা noun এর কাজ সম্পন্ন হয়।
- Noun Phrase কোন Sentence এ verb এর subject, object, বা Complement রূপে অথবা Preposition এর Object রূপে ব্যবহৃত হয়।

অধিকাংশ সময়ই Noun Phrase একটি Noun বা Pronoun এর কাজ করে।
১২.
Eating healthy foods is important for your well-being. The underlined part is an example of -
  1. Gerundial Phrase
  2. Participle Phrase
  3. Adjective Phrase
  4. Adverb phrase
সঠিক উত্তর:
Gerundial Phrase
উত্তর
সঠিক উত্তর:
Gerundial Phrase
ব্যাখ্যা
Eating healthy foods is important for your well-being. The underlined part is an example of - Gerundial Phrase.

• Gerundial Phrase:
- Verb+ing + Extension যদি Noun (Subject/ Object) এর কাজ করে তবে তাকে Gerundial Phrase বলে।
- Verb+ing – noun এর কাজ করলে সেটা Gerund হয়।
- আর Gerund এর সাথে Object বা Modifier থাকলে Gerundial Phrase হয়।

• Eating healthy foods is important for your well-being.
- এই বাক্যে "Eating healthy foods" অংশটি Gerundial Phrase.
- "Eating" হলো একটি gerund (verb+ing), যা এখানে noun হিসেবে কাজ করছে।
- "healthy foods" হলো Gerundial Phrase এর extension, যা "Eating" এর সাথে যুক্ত হয়ে বাকি তথ্য প্রদান করছে।
- অর্থাৎ, "Eating healthy foods" is a gerundial phrase, where "Eating" is a gerund acting as the subject of the sentence.

Gerundial Phrase এর আরো কিছু উদহারন:
- Swimming in the ocean makes me feel free.
- Writing long essays is a task I enjoy.
১৩.
He _______ her hand while they crossed the road.
  1. kept hold off
  2. kept hold in
  3. kept hold to
  4. kept hold of
সঠিক উত্তর:
kept hold of
উত্তর
সঠিক উত্তর:
kept hold of
ব্যাখ্যা
• Keep hold of
English Meaning: not to let go of.
Bangla Meaning: ধরে রাখা; ছেড়ে না-দেওয়া

Ex. Sentence: He kept hold of her hand while they crossed the road.
Bangla Meaning: তারা রাস্তা পার হওয়ার সময় সে তার হাত ধরে রেখেছিলো।

Source: Live MCQ Lecture.
১৪.
________ he paid back the money he borrowed from us.
  1. True to his word
  2. True on his word
  3. True of his word
  4. True in his word
সঠিক উত্তর:
True to his word
উত্তর
সঠিক উত্তর:
True to his word
ব্যাখ্যা
• True to your word
English Meaning: keeping a sincere promise.
Bangla Meaning: কথা রাখা

Ex. Sentence: True to his word, he paid back the money he borrowed from us.
Bangla Meaning: সে তার কথা রেখেছে, আমাদের কাছ থেকে ধার করা টাকা সে ফেরত দিয়েছে।

Source: Live MCQ Lecture.
১৫.
Which of the following phrases is synonymous with "head over ears"?
  1. In a state of confusion
  2. Deeply involved
  3. Feeling detached
  4. Overwhelmed with joy
সঠিক উত্তর:
Deeply involved
উত্তর
সঠিক উত্তর:
Deeply involved
ব্যাখ্যা
Correct answer: Deeply involved.

• Head over ears
English Meaning: deeply
Bangla Meaning: গভীরভাবে

Ex. Sentence: He is in head over ears debt.
Bangla Meaning: সে খুব ঋণগ্রস্ত।

Source: Live MCQ Lecture.
১৬.
"The girl with blue eyes is my sister." The underlined part is an example of a/an -
  1. Noun Phrase
  2. Adjective Phrase
  3. Verb Phrase
  4. Adverbial Phrase
সঠিক উত্তর:
Adjective Phrase
উত্তর
সঠিক উত্তর:
Adjective Phrase
ব্যাখ্যা
"The girl with blue eyes is my sister." The underlined part is an example of an adjective Phrase.

• Adjective Phrase:

- যে phrase (শব্দগুচ্ছ) কোনো noun বা pronoun-এর বৈশিষ্ট্য, অবস্থা বা গুণ বর্ণনা করে, তাকে Adjective Phrase বলে। সহজভাবে বলতে গেলে, যে phrase একটি adjective-এর মতো কাজ করে এবং কোনো বস্তু বা ব্যক্তির সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, সেটাই Adjective Phrase।

উল্লিখিত প্রশ্নে "with blue eyes" অংশটি "The girl" (মেয়েটি) সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে।
- "with blue eyes" বলতে বোঝানো হয়েছে যে মেয়েটির চোখ নীল। অর্থাৎ, এটি "girl" শব্দের বৈশিষ্ট্য প্রকাশ করছে, যা Adjective-এর কাজ।
- তাই "with blue eyes" হলো Adjective Phrase.
 
Example:
- The woman wearing a red saree is my aunt.
- The road covered with snow was slippery.
- The girl known for her intelligence won the competition.
১৭.
Which of the following is an example of someone with the "gift of the gab"?
  1. A person who speaks in a monotonous tone
  2. A person who struggles to find words during conversation
  3. A person who speaks easily and confidently
  4. A person who prefers to stay silent
সঠিক উত্তর:
A person who speaks easily and confidently
উত্তর
সঠিক উত্তর:
A person who speaks easily and confidently
ব্যাখ্যা
• Gift of the gab
English Meaning: the ability to speak with eloquence and fluency / the ability to speak easily and confidently.
Bangla Meaning: বাকপটু হওয়া / আত্মবিশ্বাসের সাথে কথা বলার ক্ষমতা

Ex. Sentence: She's got the gift of the gab - she should work in sales and marketing.
Bangla Meaning: সে খুব বাকপটু, তার সেলস এবং মার্কেটিং এ কাজ করা উচিত।

Source: Live MCQ Lecture.
১৮.
It feels as though we are in a dream. The underlined part is
  1. Noun phrase
  2. Prepositional phrase
  3. Adverb phrase
  4. Conjunctional phrase
সঠিক উত্তর:
Conjunctional phrase
উত্তর
সঠিক উত্তর:
Conjunctional phrase
ব্যাখ্যা
It feels as though we are in a dream. The underlined part is - Conjunctional phrase.

• Conjunctional phrase:
- একটি Conjunctional Phrase মূলত conjunction এর মতো কাজ করে।
- যখন কোনো phrase বা শব্দসমষ্টি সংযোগের ভূমিকা পালন করে, তখন তাকে Conjunctional Phrase বলা হয়।

• Example:
1. She enjoys reading as well as writing.
2. Even though it was raining, they went for a walk.
3. In addition to studying, he works part-time.

- These conjunctional phrases function to connect ideas, clauses, or sentences, showing relationships like cause, condition, comparison, addition, and more.
- অর্থাৎ, 
- Conjunctional phrases গুলো দুই বা ততোধিক ideas, clauses, or sentences -কে connect করে।

• কিছু Conjunctional phrase -এর উদাহরণ হলো -
- as much as, as long as, as well as, along with, together with, either-or, neither-nor, not only- but also ইত্যাদি Conjunctional phrase.

Source: A passage to the English language by S M Zakir Hussain.
১৯.
In a formal letter, where should the date and recipient's designation be mentioned?
  1. Salutation
  2. Heading
  3. Body
  4. Subscription
সঠিক উত্তর:
Heading
উত্তর
সঠিক উত্তর:
Heading
ব্যাখ্যা
চিঠি হলো একটি লিখিত যোগাযোগের মাধ্যম যা ব্যক্তির মধ্যে, প্রতিষ্ঠান বা গ্রুপের মধ্যে তথ্য, অনুভূতি বা চিন্তা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। চিঠি প্রধানত দুই ধরনের হয়: Formal এবং Informal.

• Formal Letter:
- একটি Formal/Official Letter/Application এর ৬টি অংশ থাকে।
যথা:
1. Heading: Date, Designation (পদবী) & Address of the Recipient.
2. Salutation (সম্বোধন): যেমন: Dear Sir/Madam.
3. Body (মূল বক্তব্য).
4. The Subscription: যেমন- Yours faithfully/I remain, Sir.
5. Signature of the Writer.
6. Superscription: Detailed Designation & Address on the Envelope.
২০.
Mr. Rahman is a man of great patience. Here the underlined phrase is -
  1. Prepositional phrase and Adjective phrase
  2. Prepositional phrase and noun phrase
  3. Adverb phrase and noun phrase
  4. None of these
সঠিক উত্তর:
Prepositional phrase and Adjective phrase
উত্তর
সঠিক উত্তর:
Prepositional phrase and Adjective phrase
ব্যাখ্যা
• Mr. Rahman is a man of great patience. Here the underlined phrase is - Prepositional phrase and Adjective phrase.

• Prepositional Phrase:
- যে phrase - preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective বা Adverb -এর কাজ করে, তাকে  Prepositional Phrase বলে।
- এখানে 'of great patience' Preposition দিয়ে শুরু হয়ে Adjective এর কাজ করছে তাই এটি Prepositional Phrase.

• Adjective phrase:
- যে phrase গুলো sentence -এ adjective -এর মত কাজ করে, অর্থাৎ Noun/Pronoun -কে modify করে, সেই phrase গুলোকে Adjective phrase বলে।
- Noun/pronoun -এর পর যদি কোনো clause/phrase বসে ঐ noun/pronoun -কে modify করে তাহলে সেটি Adjective phrase হবে।
- এখানে "of great patience" - Noun -কে modify করছে, তাই এটি Adjective phrase.

- অর্থাৎ, এই বাক্যে "of great patience" একই সাথে Prepositional phrase and Adjective phrase -এর কাজ করছে.
২১.
আবহাওয়া ও জলবায়ুর উপাদান নয় কোনটি?
  1. বায়ুর তাপ
  2. বায়ুর চাপ
  3. বায়ুপ্রবাহ
  4. সবগুলোই উপাদান
সঠিক উত্তর:
সবগুলোই উপাদান
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই উপাদান
ব্যাখ্যা
আবহাওয়া ও জলবায়ু: 
- কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে।
- কোনো একটি অঞ্চলের সাধারণত ৩০-৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে।
- কাজেই জলবায়ু হলো কোনো একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমন্ডলের নিম্নস্তরের সামগ্রিক অবস্থা।
- আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলো বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা ও বারিপাত।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
২২.
পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য আকস্মিক কম্পনকে কী বলে?
  1. ভূমিক্ষয়
  2. ভূমিকম্প
  3. সুনামি
  4. অগ্ন্যুৎপাত
সঠিক উত্তর:
ভূমিকম্প
উত্তর
সঠিক উত্তর:
ভূমিকম্প
ব্যাখ্যা
ভূমিকম্প (Earthquake): 
- পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে।
- ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে।
- ভূকম্পন সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয় আবার কখনো কিছু সময় পর পর অনুভূত হয়।
- এ কম্পন কখনো অত্যন্ত মৃদু আবার কখনো অত্যন্ত প্রচন্ড হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
২৩.
পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে তার গতিপথ পাল্টে বর্তমান যমুনা নদী দিয়ে প্রবাহিত হতে শুরু করে কোন দুর্যোগের প্রভাবে?
  1. হিমবাহ ক্ষয়
  2. প্রচুর বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল
  3. ভূমিকম্প
  4. পাহাড় ধ্বস
সঠিক উত্তর:
ভূমিকম্প
উত্তর
সঠিক উত্তর:
ভূমিকম্প
ব্যাখ্যা
ভূমিকম্পের ফলাফল (Effects of earthquakes):
- ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের অনেক ধরনের পরিবর্তন ঘটে এবং বহু ধ্বংসলীলা সাধিত হয়।
- ঘরবাড়ি, ধনসম্পদ ও যাতায়াত ব্যবস্থা বিনষ্ট হয়।
- এতে জীবনেরও ব্যাপক ক্ষতি হয়ে থাকে। 
- ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ, ফাটল বা ধসের সৃষ্টি হয়।
- নদীর গতিপথ পাল্টে যায়।
- উদাহরণ হিসেবে বলা যায়, ১৭৮৭ সালে আসামে যে ব্যাপক ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়। ফলে নদটি তার গতিপথ পাল্টে বর্তমানে যমুনা নদী দিয়ে প্রবাহিত হতে শুরু করে।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
২৪.
জলবায়ু সমভাবাপন্ন বা চরমভাবাপন্ন হয় কোন নিয়ামকের প্রভাবে?
  1. অক্ষাংশ
  2. উচ্চতা
  3. সমুদ্র থেকে দূরত্ব
  4. বায়ুপ্রবাহ
সঠিক উত্তর:
সমুদ্র থেকে দূরত্ব
উত্তর
সঠিক উত্তর:
সমুদ্র থেকে দূরত্ব
ব্যাখ্যা
- সমুদ্র থেকে দূরত্ব এর প্রভাবে জলবায়ু সমভাবাপন্ন বা চরমভাবাপন্ন হয়। 

সমুদ্র থেকে দূরত্ব (Distance from the sea):

- জলভাগের অবস্থান কোনো এলাকার জলবায়ুকে মৃদুভাবাপন্ন করে।
- যেমন- কক্সবাজার, চট্টগ্রাম ও পটুয়াখালী সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ার কারণে এখানকার জলবায়ু রাজশাহীর তুলনায় বেশ মৃদুভাবাপন্ন।
- সমুদ্র নিকটবর্তী এলাকার তাপমাত্রায় শীত-গ্রীষ্ম তেমন পার্থক্য হয় না।
- এ ধরনের জলবায়ুকে সমভাবাপন্ন জলবায়ু বলে।
- কিন্তু সমুদ্র উপকূল থেকে দূরের এলাকায় শীত-গ্রীষ্ম উভয়ই চরম হয়।
- কারণ স্থলভাগ জলভাগ অপেক্ষা যেমন দ্রুত উষ্ণ হয়, আবার দ্রুত ঠান্ডাও হয়।
- এজন্য গ্রীষ্মকালে মহাদেশের অভ্যন্তরভাগের এলাকা অত্যন্ত উত্তপ্ত থাকে, আবার শীতকালে প্রচন্ড শীত অনুভূত হয়।
- এ ধরনের জলবায়ুকে মহাদেশীয় বা চরমভাবাপন্ন জলবায়ু বলে।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
২৫.
লাভা বলতে কী বুঝায়?
  1. ভূমিকম্পে নির্গত পদার্থ
  2. সুনামির উঁচু ঢেউ
  3. আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থ
উত্তর
সঠিক উত্তর:
আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থ
ব্যাখ্যা
আগ্নেয়গিরি: 
- ভূত্বকের শিলান্তর সর্বত্র একই ধরনের কঠিন বা গভীর নয়।
- কোথাও নরম আবার কোথাও কঠিন। কোনো কোনো সময় ভূগর্ভের চাপ প্রবল হলে শিলাস্তরের কোনো দুর্বল অংশ ফেটে যায় বা সুড়ঙ্গের সৃষ্টি হয়।
- ভূপৃষ্ঠের দুর্বল অংশের ফাটল বা সুড়ঙ্গ দিয়ে ভূগর্ভের উষ্ণ বায়ু, গলিত শিলা, ধাতু, ভস্ম, জলীয়বাষ্প, উত্তপ্ত পাথরখন্ড, কাদা, ছাই প্রভৃতি প্রবলবেগে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়।
- ভূপৃষ্ঠে ঐ ছিদ্রপথ বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচাকৃতি পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে।
- আগ্নেয়গিরির মুখকে জ্বালামুখ এবং জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে লাভা বলে। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
২৬.
কোন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে হারকিউলেনিয়াম ও পম্পেই নামের দু'টি নগর উত্তপ্ত লাভা ও ভস্মরাশির মধ্যে ডুবে গিয়েছিল?
  1. ইতালির ভিসুভিয়াস
  2. জাপানের ফুজিয়ামা
  3. হাওয়াই দ্বীপের মাওনালেয়া
  4. ইরানের কোহিসুলতান
সঠিক উত্তর:
ইতালির ভিসুভিয়াস
উত্তর
সঠিক উত্তর:
ইতালির ভিসুভিয়াস
ব্যাখ্যা
আগ্নেয়গিরি: 
- আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে লাভা চতুর্দিকে ছড়িয়ে পড়ে গ্রাম, নগর ও কৃষিক্ষেত্র সব ধ্বংস করে।
- ১৮৭১ সালে ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে হারকিউলেনিয়াম ও পম্পেই নামের দু'টি নগর উত্তপ্ত লাভা ও ভস্মরাশির মধ্যে ডুবে গিয়েছিল।
- আগ্নেয়গিরির কারণে কেবল মানুষের অপকার নয় উপকারও হয়ে থাকে।
- এতে ভূমির উর্বরতাও বৃদ্ধি পায়। যেমন- দাক্ষিণাত্যের লাভা গঠিত কৃষ্ণমৃত্তিকা কার্পাস চাষের জন্য বিশেষ উপযোগী।
- অনেক সময় লাভার সঙ্গে অনেক খনিজ পদার্থ নির্গত হয়।
- আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশে অগ্ন্যুৎপাতের জন্য অধিক পরিমাণে খনিজ দ্রব্য পাওয়া যায়।
- অগভীর সমুদ্রে বা হ্রদে লাভা ও ভস্ম সঞ্চিত হয়ে এরূপ ভূভাগ সৃষ্টি হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
২৭.
বাংলাদেশে বর্ষাকালে কোন বায়ু প্রবাহিত হওয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়?
  1. ক্রান্তীয় বায়ু
  2. মহাদেশীয় বায়ু
  3. নিয়ত বায়ু
  4. মৌসুমি বায়ু
সঠিক উত্তর:
মৌসুমি বায়ু
উত্তর
সঠিক উত্তর:
মৌসুমি বায়ু
ব্যাখ্যা
বায়ুপ্রবাহ (Wind movement):
- বায়ুপ্রবাহ কোনো এলাকার জলবায়ুর উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- জলীয়বাষ্পপূর্ণ বায়ু কোনো এলাকার উপর দিয়ে প্রবাহিত হলে সে এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়।
- যেমন- বাংলাদেশে বর্ষাকালে প্রচুর জলীয়বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু প্রবাহিত হওয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়।
- শীতকালে বাংলাদেশের উপর দিয়ে শুষ্ক মহাদেশীয় বায়ু প্রবাহিত হওয়ার কারণে বৃষ্টিপাত হয় না বললেই চলে।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
২৮.
ভারতীয় উপমহাদেশের জলবায়ু ইউরোপের মতো শীতল হয় না কেন?
  1. মৌসুমি বায়ুর প্রভাবে
  2. শীতকালে সূর্য লম্বভাবে কিরণ দেয়
  3. হিমালয় পর্বতের কারণে
  4. সবগুলো
সঠিক উত্তর:
হিমালয় পর্বতের কারণে
উত্তর
সঠিক উত্তর:
হিমালয় পর্বতের কারণে
ব্যাখ্যা
পর্বতের অবস্থান (Location of the mountains):
- উচ্চ পার্বত্যময় এলাকা বায়ুপ্রবাহের পথে বাধা হলে এর প্রভাব জলবায়ুর উপর পরিলক্ষিত হয়।
- যেমন- মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরে আড়াআড়িভাবে অবস্থিত হিমালয় পর্বতে বাধা পাওয়ায় বাংলাদেশ, ভারত ও নেপালে প্রচুর বৃষ্টিপাত হয়।
- অপরদিকে শীতকালে মধ্য এশিয়ার শীতল বায়ু হিমালয় অতিক্রম করতে পারে না।
- তাই ভারতীয় উপমহাদেশের জলবায়ু ইউরোপের মতো তত শীতল হয় না।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
২৯.
নিচের কোনটি অনাবৃষ্টি বা খরার প্রভাব?
  1. কৃষিজ ফসলের উৎপাদন কমে যায়
  2. অগ্নিকান্ডের উপদ্রব বেড়ে যায়
  3. উপদ্রুত অঞ্চলে পানির অভাব দেখা দেয়
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
খরা (Drought): 
- দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার পরিপ্রেক্ষিতে যে অবস্থা তাকে খরা বলে।
- অনেকদিন বৃষ্টিহীন অবস্থা থাকলে অথবা অপর্যাপ্ত বৃষ্টিপাত হলে মাটির আর্দ্রতা কমে যায়।
- সেই সঙ্গে মাটি তার স্বাভাবিক বৈশিষ্ট্য বা কোমলতা হারিয়ে রুক্ষরূপ গ্রহণ করে খরায় পরিণত হয়।

অনাবৃষ্টি বা খরার প্রভাব (Rainless or Impact of Drought): 
• আমাদের দেশে উত্তর-পূর্বাঞ্চলে খরার প্রভাবে কৃষিজ ফসলের উৎপাদন কমে যায়, 
• খাদ্যদ্রব্যের অভাব হওয়ায় দুর্ভিক্ষ দেখা দেয়, 
• উপদ্রুত অঞ্চলে পানির অভাব দেখা দেয়, 
• প্রবল উত্তাপে বিভিন্ন ধরনের অসুখের প্রাদুর্ভাব ঘটে, 
• পরিবেশ রুক্ষ হয়ে ওঠে, 
• অগ্নিকান্ডের উপদ্রব বেড়ে যায়। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৩০.
কোন ধরনের বৃষ্টিপাতের কারণে তিব্বতের মালভূমি বৃষ্টিচ্ছায় অঞ্চলের অন্তর্ভুক্ত হয়?
  1. পরিচলন বৃষ্টি
  2. শৈলোৎক্ষেপ বৃষ্টি
  3. বায়ুপ্রাচীরজনিত বৃষ্টি
  4. ঘূর্ণি বৃষ্টি
সঠিক উত্তর:
শৈলোৎক্ষেপ বৃষ্টি
উত্তর
সঠিক উত্তর:
শৈলোৎক্ষেপ বৃষ্টি
ব্যাখ্যা
শৈলোৎক্ষেপ বৃষ্টি (Orographic Rain):
- জলীয়বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি গমনপথে কোনো উঁচু পর্বতশ্রেণিতে বাধা পায়, তাহলে ঐ বায়ু উপরের দিকে উঠে যায়।
- তখন জলীয়বাষ্পপূর্ণ বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং পর্বতের উঁচু অংশে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে (Windward slope) বৃষ্টিপাত ঘটায়।
- এরূপ বৃষ্টিপাতকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে।
- পর্বত অতিক্রম করে ঐ বায়ু যখন পর্বতের অপর পার্শ্বে অর্থাৎ অনুবাত ঢালে (Leeward slope) এসে পৌঁছায়, তখন জলীয়বাষ্প কমে যায়।
- এছাড়া নিচে নামার ফলে ঐ বায়ু উষ্ণ ও আরও শুষ্ক হয়। এ দুটো কারণে এখানে বৃষ্টি বিশেষ হয় না।
- এরূপ প্রায় বৃষ্টিহীন স্থানকে বৃষ্টিচ্ছায় অঞ্চল (Rain-shadow region) বলে।
- জলীয়বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে আসাতে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়।
- কিন্তু তার উত্তর দিকে অবস্থিত তিব্বতের মালভূমিকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৩১.
কোন সূত্র অনুসারে ভূপৃষ্ঠে বায়ুপ্রবাহের দিক নিয়ন্ত্রিত হয়?
  1. নিউটনের গতি সূত্র
  2. বুইস ব্যালটের সূত্র
  3. ফেরেলের সূত্র
  4. হ্যাডলির সূত্র
সঠিক উত্তর:
ফেরেলের সূত্র
উত্তর
সঠিক উত্তর:
ফেরেলের সূত্র
ব্যাখ্যা
বায়ুপ্রবাহ (Movement of Wind): 
- বায়ুর তাপ ও চাপের পার্থক্যের জন্য বায়ু সর্বদা একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হয়।
- ভূপৃষ্ঠের সমান্তরাল বায়ু চলাচলকে বায়ুপ্রবাহ বলে।
- বায়ুপ্রবাহ সাধারণত কয়েকটি বিশেষ নিয়ম দ্বারা পরিচালিত হয়। 
- পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনশীল এবং নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে আবর্তনের কারণে গতিবেগ ক্রমান্বয়ে হ্রাস পায়।
- এ উভয় কারণে ঘূর্ণায়মান পৃথিবীপৃষ্ঠে গতিশীল পদার্থ (যেমন- বায়ুপ্রবাহ ও জলস্রোত) সরাসরি উত্তর-দক্ষিণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়।
- ফেরেলের সূত্র (Ferrel's Law) অনুসারে ভূপৃষ্ঠে বায়ুপ্রবাহের দিক নিয়ন্ত্রিত হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৩২.
অতীতে দুর্যোগে কোনটিকে সম্পূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনা বলে ধরে নেওয়া হতো
  1. দুর্যোগ প্রতিরোধ
  2. দুর্যোগ প্রশমন
  3. পূর্বপ্রস্তুতি
  4. সাড়াদান
সঠিক উত্তর:
সাড়াদান
উত্তর
সঠিক উত্তর:
সাড়াদান
ব্যাখ্যা
দুর্যোগ ব্যবস্থাপনা: 
- দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগ প্রশমন এবং দুর্যোগের পূর্বপ্রস্তুতি দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান।
- সুতরাং দুর্যোগকে কার্যত মোকাবিলার লক্ষ্যে দুর্যোগপূর্ব সময়েই এর ব্যবস্থাপনার বেশি কাজ সম্পন্ন করতে হয়।
- দুর্যোগ সংঘটনের পরপরই এর ব্যবস্থাপনার অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে, সাড়াদান, পুনরুদ্ধার ও উন্নয়ন।
- অতীতে দুর্যোগে সাড়াদানকেই সম্পূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনা বলে ধরে নেওয়া হতো।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৩৩.
জাতিসংঘের মতে, পরবর্তী ৫০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কত ফুট বাড়লে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী প্রায় ১৭ শতাংশ ভূমি পানির নিচে চলে যাবে?
  1. ১ ফুট
  2. ৩ ফুট
  3. ৫ ফুট
  4. ৭ ফুট
সঠিক উত্তর:
৩ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৩ ফুট
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তনের প্রভাব: 
- মানুষের নিয়ন্ত্রণহীন ব্যবহারের কারণে মাত্রাতিরিক্ত গ্রিনহাউস গ্যাস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড গ্যাসগুলো নির্গমনের কারণে বিশ্বে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।
- জলবায়ু পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে, তাতে বিশ্বের স্বল্পোন্নত ও উন্নয়নশীল অনেক দেশ ব্যাপক ক্ষতির মুখে পড়বে। 
- এসব দেশের মধ্যে বাংলাদেশ আছে সবচেয়ে ঝুঁকির মধ্যে।
- অন্যান্য দেশ এ ক্ষতির মুখোমুখি হওয়ার আগেই বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে গেছে।
- আগামী দিনগুলোতে এর মাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
- জাতিসংঘ তার সতর্কীকরণে বলেছে পরবর্তী ৫০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩ ফুট বাড়লে তাতে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী একটি অংশ প্লাবিত হবে এবং প্রায় ১৭ শতাংশ ভূমি পানির নিচে চলে যাবে
- আনুমানিক ৩ কোটি মানুষ তাদের ঘরবাড়ি, ফসলি জমি হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।