পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
শওকত আলী, শওকত ওসমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শহীদ কাদরী, শহীদুল্লা কায়সার, শামসুজ্জামান খান, শামসুদ্দীন আবুল কালাম, শামসুর রাহমান, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যেন সেন, সত্যেন্দ্রনাথ দত্ত, সমর সেন, সরদার জয়েন উদ্দিন, সানাউল হক, সিকান্দার আবু জাফর, সিরাজুল ইসলাম চৌধুরী, স্বর্ণকুমারী দেবী, সোমেন চন্দ, হরপ্রসাদ শাস্ত্রী, সুকান্ত ভট্টাচার্য
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
‘জোটে যদি মোটে একটি পয়সা
খাদ্য কিনিও ক্ষুদার লাগি
দুটি যদি জোটে অর্ধেকা তার
ফুল কিনে নিও, হে অনুরাগী।’ এই পঙক্তিগুলোর কবি-
  1. ক) শওকত আলী
  2. খ) সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) স্বর্ণকুমারী দেবী
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
সত্যেন্দ্রনাথ দত্তের ‘ফুলের ফসল’ নামক কবিতা থেকে এই পঙক্তিগুলো চয়ন করা হয়েছে।
.
‘আমলার মামলা’ নাটকটি লিখেছেন-
  1. ক) সিকান্দার আবু জাফর
  2. খ) সিরাজুল ইসলাম চোধূরী
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) শওকত আলী
সঠিক উত্তর:
গ) শওকত ওসমান
উত্তর
সঠিক উত্তর:
গ) শওকত ওসমান
ব্যাখ্যা
এই নাটকের রচয়িতা হলেন শওকত ওসমান। অন্যান্য নাটকগুলো হল ‘তস্কর ও লস্কর’ কাকরমনি, বাগদাদের কবি।
.
‘ক্রীতদাসের হাসি’ শওকত উসমান রচিত একটি-
  1. ক) নাটক
  2. খ) উপন্যাস
  3. গ) গল্প
  4. ঘ) প্রবন্ধ
সঠিক উত্তর:
খ) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
খ) উপন্যাস
ব্যাখ্যা
তৎকালীন পাকিস্থানের স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে এ উপন্যাস রচিত হয়। প্রতিবাদে সোচ্চার হয়েছে শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’র তাতারী চরত্রটি। ১৯৬২ সালে তিনি এ উপন্যাসটি রচনা করেন।
.
'দেবদাস' চরিত্রটি কার সৃষ্টি?
  1. ক) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) শওকত আলী
  3. গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) শওকত উসমান
সঠিক উত্তর:
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ‘দেবদাস’ উপন্যাস ১৯১৭ সালে প্রকাশিত হয়। এটি ‘ভারতবর্ষ’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। [সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
.
‘শুন হে লখিন্দর’ গল্পগ্রন্থটির লেখক-
  1. ক) শওকত উসমান
  2. খ) সরদার জয়েন উদ্দিন
  3. গ) শওকত আলী
  4. ঘ) সমর সেন
সঠিক উত্তর:
গ) শওকত আলী
উত্তর
সঠিক উত্তর:
গ) শওকত আলী
ব্যাখ্যা
শুন হে লখিন্দর তার প্রথমদিকের গল্পের সংকলন। গল্পগুলো সামাজিক বাস্তববাদী এবং সময়ের জন্য প্রাসঙ্গিক। যদিও গল্পগুলো ১৯৭৪-১৯৮৫ সালের দিকে লেখা তবু তার আবেদন কোনোভাবেই কমেনি। গল্পগুলো সামাজিক বাস্তববাদী এবং সময়ের জন্য প্রাসঙ্গিক।
.
সত্যেন্দ্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য-
  1. ক) অভ্র-আবির
  2. খ) তীর্থ-সলিল
  3. গ) তীর্থ-রেণু
  4. ঘ) অশ্রুমালা
সঠিক উত্তর:
ক) অভ্র-আবির
উত্তর
সঠিক উত্তর:
ক) অভ্র-আবির
ব্যাখ্যা
তাঁর উল্লেখযোগ্য রচনাবলি হলো: সবিতা (১৯০০), সন্ধিক্ষণ (১৯০৫), বেণু ও বীণা (১৯০৬), হোম শিখা (১৯০৭), ফুলের ফসল (১৯১১), কুহু ও কেকা (১৯১২), তুলির লিখন (১৯১৪), অভ্র-আবীর (১৯১৬), হসন্তিকা (১৯১৯), বেলা শেষের গান (১৯২৩), বিদায়-আরতি (১৯২৪), কাব্যসঞ্চয়ন (১৯৩০), শিশু-কবিতা (১৯৪৫) ইত্যাদি। তাঁর অনুবাদ কাব্যগুলি হলো: তীর্থরেণু (১৯১০), তীর্থ-সলিল (১৯১৮), মণিমঞ্জুষা (১৯১৫)।
.
'রানার' কবিতাটির রচয়িতা কে?
  1. ক) সুকান্ত ভট্টাচার্য
  2. খ) সত্যেন্দ্রনাথ দত্ত
  3. গ) সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) সোমেন চন্দ
সঠিক উত্তর:
ক) সুকান্ত ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
ক) সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা
এই কবিতাটি কবির ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে।
.
‘কাঞ্চনমালা’ গ্রন্থটির কার রচনা?
  1. ক) শহীদ কাদরী
  2. খ) শামসুজ্জামান খান
  3. গ) শামসুদ্দীন আবুল কালাম
  4. ঘ) সানাউল হক
সঠিক উত্তর:
গ) শামসুদ্দীন আবুল কালাম
উত্তর
সঠিক উত্তর:
গ) শামসুদ্দীন আবুল কালাম
ব্যাখ্যা
শামসুদ্দীন আবুল কালামের প্রকাশিত উপন্যাসধারা এরকম: কাশবনের কন্যা (১৯৫৪), আলমনগরের উপকথা (১৯৫৪), আশিয়ানা (১৯৫৫), জীবন কাব্য (১৯৫৬), কাঞ্চনমালা (১৯৬১), জায়জংগল (১৯৭৮), মনের মত ঠাঁই (১৯৮৫), সমুদ্রবাসর (১৯৮৬), যার সাথে যার (১৯৮৬), নবান্ন (১৯৮৭), কাঞ্চনগ্রাম (১৯৯৮) এবং আত্মজৈবনিক উপন্যাস ঈষদাভাস (২০১৬)।
.
কোন কাব্যটি শামসুর রাহমানের রচনা নয়?
  1. ক) রৌদ্র করোটিতে
  2. খ) বিধ্বস্ত নীলিমা
  3. গ) বন্দী শিবির থেকে
  4. ঘ) পাখির কাছে ফুলের কাছে
সঠিক উত্তর:
ঘ) পাখির কাছে ফুলের কাছে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পাখির কাছে ফুলের কাছে
ব্যাখ্যা
শামসুর রাহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০), রৌদ্র করোটিতে (১৯৬৩), বিধ্বস্ত নিলীমা (১৯৬৭), নিরালোকে দিব্যরথ (১৯৬৮), নিজ বাসভূমে (১৯৭০), বন্দী শিবির থেকে (১৯৭২), দুঃসময়ে মুখোমুখি (১৯৭৩), ফিরিয়ে নাও ঘাতক কাটা (১৯৭৪), আদিগন্ত নগ্ন পদধ্বনি (১৯৭৪), এক ধরনের অহংকার (১৯৭৫), আমি অনাহারী (১৯৭৬), শূন্যতায় তুমি শোকসভা (১৯৭৭), বাংলাদেশ স্বপ্ন দেখে (১৯৭৭), প্রতিদিন ঘরহীন ঘরে (১৯৭৮), প্রেমের কবিতা (১৯৮১), ইকারুসের আকাশ (১৯৮২), উদ্ভট উটের পিঠে চলেছে (১৯৮৩), কবিতার সঙ্গে গেরস্থালি (১৯৮৩), নায়কের ছায়া (১৯৮৩)।
১০.
কোন তথ্যটি ভুল?
  1. ক) ভালো মানুষের জগৎ- গল্প
  2. খ) বাবুলের বেড়ে ওঠা- ছোটদের উপন্যাস
  3. গ) অন্বেষা- নাটক
  4. ঘ) অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব- অনুবাদ
সঠিক উত্তর:
গ) অন্বেষা- নাটক
উত্তর
সঠিক উত্তর:
গ) অন্বেষা- নাটক
ব্যাখ্যা
‘অন্বেষা’ সিরাজুল ইসলাম চৌধুরী রচিত প্রবন্ধ-গবেষণা বিষয়ক গ্রন্থ। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
১১.
‘এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।’ - বিখ্যাত এই পঙক্তি দুটি নেয়া হয়েছে ‘পণ্ডশ্রম’ কবিতা থেকে যেটি রচনা করেন-
  1. ক) সুকান্ত ভট্টাচার্য
  2. খ) শওকত ওসমান
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
গ) শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) শামসুর রাহমান
ব্যাখ্যা
শামসুর রাহমান রচিত কয়েকটি কবিতা হলো উনিশ শ’উনপঞ্চাশ, হাতির শুঁড়, ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’, আসাদের শার্ট, ‘স্বাধীনতা তুমি' ও 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তিনশো টাকায় আমি, পণ্ডশ্রম ইত্যাদি। উৎসঃ LiveMCQ লেকচার
১২.
শহীদ কাদরী রচিত প্রথম কবিতা কোনটি?
  1. ক) উত্তরাধিকার
  2. খ) তোমাকে অভিবাদন প্রিয়া
  3. গ) এই শীতে
  4. ঘ) ভয় নেই
সঠিক উত্তর:
গ) এই শীতে
উত্তর
সঠিক উত্তর:
গ) এই শীতে
ব্যাখ্যা
শহীদ কাদরীর রচিত প্রথম কবিতা ‘এই শীতে’ বুদ্ধদেব বসুর ‘কবিতা’ পত্রিকায় প্রকাশিত হয়। উল্লেখ্য, ‘উত্তরাধিকার’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ। উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য- মোহসীনা নাজিলা
১৩.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় কোনটি?
  1. ক) জাহান্নাম হইতে বিদায়
  2. খ) জলাঙ্গী
  3. গ) কাঞ্চনগ্রাম
  4. ঘ) সবগুলোই মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
ব্যাখ্যা
জাহান্নাম হইতে বিদায় ও জলাঙ্গী শওকত ওসমান রচিত এবং কাঞ্চনগ্রাম শামসুদ্দীন আবুল কালাম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। উৎসঃ LiveMCQ লেকচার এবং শীকর বাংলা ভাষা ও সাহিত্য- মোহসীনা নাজিলা
১৪.
বাংলাদেশে বাইবেল থেকে কাহিনী নিয়ে রচিত সর্বপ্রথম উপন্যাস কোন দুটি?
  1. ক) ভোরের বিহঙ্গ, অভিশপ্ত নগরী
  2. খ) পদচিহ্ন, পাপের সন্তান
  3. গ) রুদ্ধদ্বার মুক্তপ্রাণ, অভিযাত্রী
  4. ঘ) অভিশপ্ত নগরী, পাপের সন্তান
সঠিক উত্তর:
ঘ) অভিশপ্ত নগরী, পাপের সন্তান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অভিশপ্ত নগরী, পাপের সন্তান
ব্যাখ্যা
সাহিত্যিক ও রাজনীতিবিদ সত্যেন সেন বাইবেলের কাহিনী অবলম্বন করে বাংলাদেশে প্রথম বাংলা উপন্যাস রচনা করেন। প্রথম উপন্যাস ‘অভিশপ্ত নগরী’ এবং এর দ্বিতীয় খন্ড ‘পাপের সন্তান’। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১৫.
অনুসন্ধিৎসু হরপ্রসাদ শাস্ত্রী প্রাচীন বাংলার পুঁথির খোঁজে কতবার নেপাল যান?
  1. ক) ৩ বার
  2. খ) ৪ বার
  3. গ) ৫ বার
  4. ঘ) ৭ বার
সঠিক উত্তর:
খ) ৪ বার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ বার
ব্যাখ্যা
হরপ্রসাদ শাস্ত্রী প্রাচীন বাংলার পুঁথির খোঁজে চারবার নেপাল যান ১৮৯৭, ১৮৯৮, ১৯০৭ এবং ১৯২২ সালে। ১৯০৭ সালে তিনি আবিষ্কার করেন চর্যাগীতি বা চর্যাপদের পুঁথি। দীর্ঘ ৭/৮ বৎসর পুঁথিগুলো গবেষণা করে তিনি আবিষ্কার করেন যে, এগুলোর ভাষা প্রাচীন বাংলা এবং এগুলোই বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন। ১৯১৬ সালে চর্যাপদের পুঁথি নিয়ে রচিত তাঁর গবেষণাপত্র ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা’ নামে প্রকাশিত হয়। উৎসঃ LiveMCQ লেকচার