পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত৩৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৭
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-
  1. ক) স্বরবৃত্ত
  2. খ) পয়ার
  3. গ) মাত্রাবৃত্ত
  4. ঘ) অক্ষরবৃত্ত
ব্যাখ্যা
- উচ্চারণে দ্রুততা ও সবলতা স্বরবৃত্ত ছন্দের প্রধান বৈশিষ্ট্য। প্রতি পর্বের প্রথমে প্রবল শ্বাসাঘাত যেমন এ ছন্দের দ্রুততার প্রধান কারণ, তেমনি শ্বাসাঘাতের শক্তিই একে করে তুলেছে সবল ও প্রাণবান।
- আবার স্বরবৃত্ত ছন্দের প্রধান পর্ব যেহেতু চার মাত্রার এবং তার পরেই থাকে একটি ক্ষুদ্র পর্ব, সেজন্যও এ ছন্দ দ্রুত উচ্চারিত হয়।
- স্বরবৃত্ত ছন্দের পর্বের এ স্থিতিস্থাপক গুণ বাংলা কাব্যে বিভিন্ন সময়ে পরিলক্ষিত হয়েছে।
- দ্রুততা ও প্রবল শ্বাসাঘাতের জন্যই স্বরবৃত্ত ছন্দ অধিকতর প্রাণবন্ত এবং কথ্যভাষার উপযোগী হয়ে উঠেছে।

অর্থাৎ, শ্বাসাঘাতপ্রধান ছন্দ হলো স্বরবৃত্ত ছন্দ।

সোর্স: বাংলাপিডিয়া।
.
'লাঠালাঠি' শব্দটির সমাস -
  1. ক) দ্বন্দ্ব
  2. খ) বহুব্রীহি
  3. গ) কর্মধারায়
  4. ঘ) তৎপুরুষ
ব্যাখ্যা
ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়।
যেমন -
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ= লাঠালাঠি
এরূপ আরো উদাহরণ -
- হাতাহাতি, কানাকানি, চুলাচুলি, গালাগালি, কোলাকুলি, হাসাহাসি, দেখাদেখি।

সোর্স: বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।
.
শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়-
  1. ক) দুই ভাগে
  2. খ) তিন ভাগে
  3. গ) চার ভাগে
  4. ঘ) পাঁচ ভাগে
ব্যাখ্যা

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই (২০১৯ সংস্করণ)।
.
‘মানবজীবন', 'মহৎজীবন', 'উন্নতজীবন'- প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
  1. ক) এস ওয়াজেদ আলী
  2. খ) এয়াকুব আলী চৌধুরী
  3. গ) মোঃ লুৎফর রহমান
  4. ঘ) মোঃ ওয়াজেদ আলী
ব্যাখ্যা
মোহাম্মদ লুত্ফ‌র রহমান একজন সমাজ সংস্কারক ও লেখক।
- কলকাতায় তার প্রতিষ্ঠিত দুটি সংগঠন ছিলো - 'নারীশিল্প বিদ্যালয়' ও 'নারীতীর্থ'। সংগঠন দুটির সভাপতি করা হয়েছিলো - বেগম রোকেয়াকে।
- তার সম্পাদিত পত্রিকার নাম - সহচর ও নারীশক্তি।

সাহিত্যকর্ম:
প্রবন্ধ:
- উচ্চজীবন
- মহৎজীবন
- উন্নতজীবন
- মানবজীবন
- সত্যজীবন

উপন্যাস:
- পথহারা
- রায়হান
- প্রীতি উপহার

শিশু সাহিত্য:
- রানী হেলেন

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে-
  1. ক) আরবি ভাষা থেকে
  2. খ) ফরাসি ভাষা থেকে
  3. গ) হিন্দি ভাষা থেকে
  4. ঘ) উর্দু ভাষা থেকে
ব্যাখ্যা
- বাংলা ভাষায় ব্যবহৃত কিছু আরবি উপসর্গ হলো - আম, গর, বাজে, লা, খাস, খয়ের।
অপরদিকে
- ফারসি উপসর্গগুলো হলো-কার, দর, না, নিম, ফি বদ, বে, কম, ব, ইত্যাদি।
- হর, হরেক ইত্যাদি উপসর্গগুলো হচ্ছে উর্দু-হিন্দি উপসর্গ।
উৎস- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন-
  1. ক) হুমায়ুন আজাদ
  2. খ) আহমদ শরীফ
  3. গ) ওয়াকিল আহমদ
  4. ঘ) আব্দুল মতিন খান
ব্যাখ্যা

উৎস: বাংলা একাডেমি ওয়েবসাইট।
.
The sentence with correct punctuations-
  1. ক) Maria, my student, is on leave to-day.
  2. খ) Maria my student, is on leave to-day.
  3. গ) Maria my student is on leave to-day.
  4. ঘ) Maria my student is, on leave to-day.
ব্যাখ্যা
নামের পরে যদি অতিরিক্ত তথ্য থাকে, তবে নাম ও অতিরিক্ত তথ্য দুটোর পরেই কমা ব্যবহৃত হয়।
তাই punctuations এর নিয়মানুসারে, ক) Maria, my student, is on leave to-day. বাক্যটি সঠিক।
.
The correct sentence of the followings-
  1. ক) The Nile is longest river in Africa.
  2. খ) The Nile is Longest river in the Africa.
  3. গ) Nile is longest river in Africa.
  4. ঘ) The Nile is the longest river in Africa.
ব্যাখ্যা
Nile - নীলনদ। যে কোনো নদীর নামের পূর্বে The বসবে। সুতরাং The Nile সঠিক।
এছাড়া longest superlative degree বলে এর পূর্বেও the বসবে।
তাই ঘ) The Nile is the longest river in Africa. বাক্যটি সঠিক।
.
When a person says he's all in', it means-
  1. ক) he is very tired
  2. খ) He has arrived
  3. গ) He has finished packing
  4. ঘ) he has got everything
ব্যাখ্যা
All in (Phrase):
Meaning:- Exhausted, Very tired.
বাংলা অর্থ:- অত্যন্ত পরিশ্রান্ত
Ex:- He was all in by half-time.
১০.
A 'bull market' means that share prices are-
  1. ক) Falling
  2. খ) Rising
  3. গ) Moving
  4. ঘ) Static
ব্যাখ্যা
Bull market (Noun):
Meaning:- A market in which share prices are rising, encouraging buying.
Ex. sentence:- The rules for success in the last bull market do not apply to this severe bear market.
১১.
'Blue chips' are-
  1. ক) Securities issued by the government
  2. খ) Industrial shares considered to be a safe investment
  3. গ) Industrial shares considered to be a risky investment
  4. ঘ) A list of dishes at a restaurant
ব্যাখ্যা
Blue chips (Adjective):
Meaning:-
1. Denoting companies or their shares considered to be a reliable investment, though less secure than gilt-edged stock.
2. Of the highest quality.
বাংলা অর্থ:- নির্ভরযোগ্য ও মূল্যবান (ব্যক্তি) (শিল্প শেয়ার)।
Ex. sentence:- Many investors look for reliable blue-chip companies with predictable, regular revenues - safe havens, if you like.
১২.
'Blockbuster' means-
  1. ক) A large solid piece of store
  2. খ) A device to cut off a person's head as a punishment
  3. গ) Something that makes movement difficult
  4. ঘ) A powerful explosive to demolish buildings
ব্যাখ্যা
Blockbuster (Noun):
Meaning:-
1. a very large high-explosive bomb
2. one that is notably expensive, effective, successful, large, or extravagant
3. one who engages in blockbusting

Source:- Merriam-Webster Dictionary
১৩.
Any one of the following pairs are literary collaborators-
  1. ক) Eliot and Pound
  2. খ) Yeats and Eliot
  3. গ) Pope and Dryden
  4. ঘ) Shelly and Keats
ব্যাখ্যা
- The literary friendship between Ezra Pound and T.S. Eliot is a great example of a fruitful and influential collaboration of two American poets of the twentieth century.
- The writers met in 1914 as exiles in Europe where they discovered a mutual commitment to the arts, and foremost to the revitalizing of poetry.
- Their letters, conversations, essays, and poems flow together to form a single commentary on the literary tradition as well as the accomplishments of their time
- According to many critics, it is Ezra Pound’s editing of the manuscript of T.S. Eliot’s The Waste Land that contributed to the poem’s becoming a masterpiece of modern poetry.
- Moreover, this collaboration constituted the climax of their astonishing series of close interactions. Their common endeavors made them the driving force behind modernism in the English and American poetry of the twentieth century.

- Eva-Maria Klapheck wrote a book about this two writer named - T.S. Eliot and Ezra Pound: Examining the Basis of Their Literary Friendship.

Source: The Gurdian report and British Library website.
১৪.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির ওপর অংকতি লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?
  1. ক) ১০ গজ
  2. খ) ১২ গজ
  3. গ) ১৪ গজ
  4. ঘ) ৭ গজ
ব্যাখ্যা

ত্রিভুজের ক্ষেত্রফল =[ ১÷২ × ভুমি × লম্ব]
বা, ৮৪ = ১÷২ × ভুমি × ১২
ভুমি=(৮৪×২)÷১২
       =১৪ গজ

১৫.
x - [ x - {x - (x + 1)}] এর মান কত?
  1. ক) x+1
  2. খ) 1
  3. গ) -1
  4. ঘ) x-1
ব্যাখ্যা

x - [x - {x - (x +1)}]
= x - [x - {x - x -1}]
= x - [x + 1]
= x - x -1
= -1

১৬.
ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনেই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘণ্টা সময় লাগে। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে?
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ১১
  4. ঘ) ১২
ব্যাখ্যা

একটি স্টেশন থেকে যাত্রা শুরু করে অপর স্টেশন পর্যন্ত ট্রেনটি ঘন্টায় ৫টি ট্রেনের দেখা পাবে এবং পথে ৫টি ট্রেন আগে থেকে ছিল।
সুতরাং মোট ট্রেন = ৫+৫ = ১০টি

১৭.
লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, __, ৩, ১।
  1. ক) ৬
  2. খ) ৯
  3. গ) ১২
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
৮১ ÷ ৩ = ২৭,
২৭ ÷ ৩ = ৯,
৯ ÷ ৩ = ৩,
৩ ÷ ৩ = ১
অতএব, লুপ্ত সংখ্যা = ৯
১৮.
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ১ হবে।
  1. ক) ৮ গ্রাম
  2. খ) ৬ গ্রাম
  3. গ) ৩ গ্রাম
  4. ঘ) ৪ গ্রাম
ব্যাখ্যা

এখানে তামা ও সোনার অনুপাত = ৩ঃ১।
সুতরাং মোট মিশ্রণের অনুপাত = ৩+১ = ৪
মিশ্রণে সোনার অনুপাত = ৩/৪ × ১৬ গ্রাম
= ১২ গ্রাম।
এবং মিশ্রণে তামার অনুপাত = ১/৪ × ১৬ গ্রাম = ৪ গ্রাম।
নতুন মিশ্রণে সোনা মিশাতে হবে, (১২+ক)/৪ = ৪/১
বা, ১২+ক = ১৬
বা, ক = ১৬-১২
বা, ক = ৪ গ্রাম।

১৯.
দুটি লম্বালম্বি শক্তির পরিমাণ ৫N এবং ৪N, তাদের লদ্ধি পরিমাণ কত?
  1. ক) ৩N
  2. খ) √১১N
  3. গ) √৪১N
  4. ঘ) ১N
ব্যাখ্যা
লব্ধি = √(p2-q2)
= √[(5n)2+(4n)2]
= √(41n2)
=√41n
২০.
x+y = 0 এবং 2x - y + 3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
  1. ক) (১/৩),(১/৩)
  2. খ) (১, ১)
  3. গ) (-৩, ৩)
  4. ঘ) (-১, ১)
ব্যাখ্যা
x + y = 0 এবং 2x – y + 3 = 0 সমীকরন দুটি যোগ করে পাই,
3x + 3 = 0
x = -1
x- এর মান ১ম সমীকরনে বসিয়ে পাই, y = 1
সরলরেখা দুটি (-১, ১) বিন্দুতে ছেদ করে।
২১.
'ল্যাপটপ' হলো এক ধরনের-
  1. ক) পর্বতারোহণ সামগ্রী
  2. খ) ছোট কুকুর
  3. গ) বাদ্যযন্ত্র
  4. ঘ) ছোট কম্পিটার
ব্যাখ্যা
- 'ল্যাপটপ' হলো এক ধরনের ছোট কম্পিউটার। 
- একটি ল্যাপটপ বা একটি নোটবুক হল বহনযোগ্য ব্যক্তিগত কম্পিউটার যা ভ্রমণ উপযোগী।
- ল্যাপটপ এবং নোটবুক উভয়কে পূর্বে ভিন্ন ধরা হত কিন্তু বর্তমানে তা মানা হয় না।
- Lap মানে হল ‘কোল’। কোলের উপর রেখে যে কম্পিউটার ব্যবহার করা যায় বা হয় তাঁকে Laptop বলে।
২২.
জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
  1. ক) হারারে, ১৯৮৯ সালে
  2. খ) বেলগ্রেডে, ১৯৬১ সালে
  3. গ) হাভানা, ১৯৭৩ সালে
  4. ঘ) কায়রো, ১৯৭০ সালে
ব্যাখ্যা
১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়। ১৯৬১ সালে আনুষ্ঠানিকভাবে সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে।
- ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে।
- ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০ এবং পর্যবেক্ষক রাষ্ট্রের সংখ্যা ১৭। এছাড়া ১০টি পর্যবেক্ষক সংস্থাও রয়েছে।
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।

সূত্রঃ ন্যাম ওয়েবসাইট।
২৩.
নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়-
  1. ক) নামিবিয়া
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) কিউবা
  4. ঘ) পানামা
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি সুইজারল্যান্ডকে নিয়ে করা হয়েছিলো।
২০০২ সালের ১০ সেপ্টেম্বর সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
প্রশ্ন করার সময়ে সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্য ছিলো না।
তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
২৪.
আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক-
  1. ক) বেডেন পাওয়েল
  2. খ) ব্যারন পিয়ারে দ্য কুবার্তা
  3. গ) প্যারেজ দ্য কুয়েলার
  4. ঘ) জুয়ান এন্টনিও সামারাঞ্চ
ব্যাখ্যা
- আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে।
- ব্যারেন পিয়েরে দ্য ক্যুবার্তোর উদ্যোগে আধুনিক অলিম্পিক গেমসের প্রচলন হয়।
- এর আগে খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দ থেকে ৩৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন গ্রিসে প্রাচীন অলিম্পিকের আসর অনুষ্ঠিত হতো।
- অলিম্পিকে ক্রিকেট ছাড়া অপশনে উল্লিখিত অন্য খেলাগুলো অন্তর্ভুক্ত আছে।
(সূত্র: অলিম্পিক গেমস ওয়েবসাইট)
২৫.
আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে-
  1. ক) ১৯৭০ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৪ সালে
  4. ঘ) ১৯৭৮ সালে
ব্যাখ্যা
১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধ (Yom Kippur War)
⤇ যুদ্ধ সংঘটন কাল - ৬ অক্টোবর - ২৫ অক্টোবর, ১৯৭৩ সাল।
⤇ প্রতিদ্বন্দ্বী পক্ষসমূহ - ইসরায়েল এবং মিশর ও সিরিয়ার নেতৃত্বে আরও কয়েকটি আরব দেশ।
⤇ ফলাফল - ইসরায়েল জয়ী।

⤇ মিশর ও সিরিয়া ১৯৬৭ সালের যুদ্ধে তাদের হারানো অঞ্চল ফিরে পাওয়ার উদ্দেশ্যে ৬ অক্টোবর, ১৯৭৩ সালে দুই দিক থেকে ইসরায়েল আক্রমণ করে।
প্রথম দিকে ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও পরে ইসরায়েল ঘুরে দাঁড়ায়। পাল্টা আক্রমণ করে ইসরায়েলি বাহিনী এরিয়েল শেরনের নেতৃত্ব কায়রো ও দামেস্কের কাছাকাছি চলে আসে।
সৌদি আরব, জর্ডান, ইরাক প্রভৃতি রাষ্ট্র সিরিয়া ও মিশরের সাহায্যে সৈন্য প্রেরণ করে।
আরব রাষ্ট্রগুলো এই যুদ্ধের সময় ‘তেল অস্ত্র’ প্রয়োগ করে। তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলো একই সাথে ৫% তেল উৎপাদন কমিয়ে দেয় এবং যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশে তেল রপ্তানি বন্ধ করে দেয়।

⤇ ২৫ অক্টোবর, ১৯৭৩ সালে জাতিসংঘের মধ্যস্থতায় ইসরায়েল ও মিশরের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। ইসরায়েল গোলান মালভূমির আরও অঞ্চল নিজেদের দখলে নেয়।
⤇ ১৯৭৮ সালে ক্যাম্প-ডেভিড চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে মিশরের ৩০ বছর ধরে চলা যুদ্ধাবস্থার অবসান হয়।
এর ফলে প্রথম আরব দেশ হিসাবে মিশর ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় এবং বিনিময়ে সিনাই উপদ্বীপের পুর্ণ নিয়ন্ত্রণ ফিরে পায়।

উৎসঃ হিস্টরি.কম
২৬.
বেনেলাক্স (BENELUX) বলতে যে দেশগুলোকে বোঝায়-
  1. ক) সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড
  2. খ) চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি
  3. গ) বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
  4. ঘ) ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স
ব্যাখ্যা
BENELUX হলো একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- এর পূর্ণরূপ হলো- Belgium, Netherland and Luxembourg Economic Cooperation।
- এই জোটের সদস্য দেশ ৩টি।
- এর সদস্য দেশগুলো হলোঃ বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
- এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
উৎসঃ বেনেলাক্স ওয়েবসাইট।
২৭.
১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়-
  1. ক) সদরঘাটে
  2. খ) চাঁদনীঘাটে
  3. গ) পোস্তাগোলায়
  4. ঘ) শ্যামবাজারে
ব্যাখ্যা
১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ হয় চাঁদনীঘাট প্রকল্পের মাধ্যমে।
- চাঁদনীঘাটের এই প্রকল্পটি ছিলো ঢাকায় পানি সরবরাহের প্রথম প্রকল্প।
- ঢাকায় পানি সরবরাহের দ্বিতীয় প্রকল্প স্থাপিত হয় সায়েদাবাদে।

উৎস: পানি সম্পদ ব্যবস্থাপনা - বাংলাপিডিয়া ও যুগান্তর রিপোর্ট।
২৮.
'করনার স্টোন অব পিস' - এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে-
  1. ক) মাকাও
  2. খ) হাইতি
  3. গ) ওকিনাওয়া
  4. ঘ) ভিয়েতনাম
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৫০ বছর পূর্তিতে ১৯৯৫ সালে জাপানের ওকিনাওয়ায় 'কর্নার স্টোন অব পিস' স্মৃতিসৌধটি স্থাপিত হয়।
উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
২৯.
ওপেকভূক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ-
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) মালয়েশিয়া
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) ফিলিপাইন
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি ইন্দোনেশিয়াকে নিয়ে করা হয়েছিলো।
ইন্দোনেশিয়া ওপেকের একমাত্র অ-আরব মুসলিম সদস্য দেশ ছিলো।
- ইন্দোনেশিয়া ১৯৬২ সালে ওপেকের সদস্য হয় এবং ২০০৯ সালে সদস্যপদ বাতিল করে।
- পরবর্তীতে ২০১৬ সালের জানুয়ারিতে পুনরায় যোগ দিয়ে একই বছরের ৩০ নভেম্বর সদস্যপদ বাতিল করে।

উল্লেখ্য,
ওপেক হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন।
- এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- ওপেক এর বর্তমান সদস্য ১২টি।

(সূত্রঃ ওপেক ওয়েবসাইট)
৩০.
Persona-non-grata শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য-
  1. ক) রাজনীতিবিদ
  2. খ) ক্রীড়াবিদ
  3. গ) ব্যবসায়ী
  4. ঘ) কূটনীবিদ
ব্যাখ্যা
- Persona-non-grata একটি Latin শব্দ।
- এর অর্থ -  unacceptable person/person not welcome.
- বিভিন্নদেশে প্রেরিত ব্যাক্তি বা কুটনীতিবিদ যখন আস্থাবান না হয়, তখন তাকে অবাঞ্চিত হিসেবে ঘোষণা করতে এই শব্দটি ব্যবহার হয়।

Source: Merriam-webster Dictionary.
৩১.
রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম-
  1. ক) Budennovsk
  2. খ) Keldavisk
  3. গ) Dasanova
  4. ঘ) Gariev
ব্যাখ্যা
- The Budyonnovsk hospital hostage crisis took place from 14 to 19 June 1995,
- when a group of 80 to 200 Chechen separatists led by Shamil Basayev attacked the southern Russian city of Budyonnovsk,
- some 110 kilometres (70 mi) north of the border with the de facto independent Chechen Republic of Ichkeria.
- The attack resulted in a ceasefire between Russia and Chechen separatists, and peace talks (which later failed) between Russia and the Chechens.
Source: https://dbpedia.org/
৩২.
কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত-
  1. ক) নোয়াখালীর ছাগলনাইয়া
  2. খ) চট্টগ্রামের বাঁশখালি
  3. গ) খুলনার মংলা
  4. ঘ) পটুয়াখালীর কুয়াকাটা
ব্যাখ্যা
- পটুয়াখালী জেলাকে বলা হয় সাগরকন্যা।
- বাংলাদেশের সর্বদক্ষিণে কুয়াকাটা সমুদ্র সৈকত এ জেলারই ঐতিহ্য বহনকারী বেলাভূমি।
- অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগর কন্যা কুয়াকটা।
- একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করার মনোমুগ্ধকর পর্যটন স্পট।
উৎসঃ পটুয়াখালী জেলার ওয়েবসাইট।
৩৩.
'স্টেপস' ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্করের নাম-
  1. ক) নভেরা আহমেদ
  2. খ) হামিদুজ্জামান খান
  3. গ) আবদুল্লাহ খালেদ
  4. ঘ) সুলতানুল ইসলাম
ব্যাখ্যা
- হামিদুজ্জামান খান হলেন একজন বাংলাদেশী ভাস্কর।
- তিনি ১৯৮১ সালে বঙ্গভবনে 'পাখি পরিবার',
- ১৯৮৭ সালে বাংলা একাডেমিতে 'মুক্তিযোদ্ধা',
- ১৯৮৮ সালে আশুগঞ্জ জিয়া সারকারখানায় 'জাগ্রত বাংলা'এবং
- ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়ার সিউল অলিম্পিক পার্কে 'স্টেপস' (সিঁড়ি) নির্মাণ করেন।
- "His piece titled ‘Steps’ has found a permanent place in the Seoul Olympic Park in Korea."
Source: Bengal Foundation
৩৪.
Natural protein এর কোড নাম-
  1. ক) Protein-P 53
  2. খ) Protein-P 51
  3. গ) Protein-P 49
  4. ঘ) Protein-P 54
ব্যাখ্যা
অ্যামিনো এসিডের পলিমারকে প্রোটিন বা আমিষ বলে।
এটি একটি পেপটাইড যৌগ।
ন্যাচারাল প্রোটিনের কোড নাম P-49 যা একটি জটিল জৈব যৌগ।
এটি দেহের বৃদ্ধিসাধন ও ক্ষয়পূরণ করে।
৩৫.
বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়-
  1. ক) ১ মিটার
  2. খ) ১০ মিটার
  3. গ) ১৫ মিটার
  4. ঘ) ৩০ মিটার
ব্যাখ্যা
Under ideal conditions the pressure of the air at sea level is enough to raise a column of water 10.3 m (34 ft) in a vertical pipe in which a perfect vacuum has been made.
Source: World Health Organization (WHO) Document on Pumps
৩৬.
পোলিও টীকা আবিস্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটির নাম-
  1. ক) La Martini
  2. খ) La Zola
  3. গ) San Antonio
  4. ঘ) San Hose
ব্যাখ্যা
- ‘পোলিওমাইটিলিজ’ এক ধরনের ভাইরাসজনিত সংক্রামক রোগ যা ‘পোলিও’ নামে অধিক পরিচিত।
- ১৮৪০ সালে জ্যাকব হেইনার প্রথম এই রোগ শনাক্ত করেন এবং ১৯০৯ সালে কার্ল ল্যান্ডস্টেইনার পোলিও ভাইরাস শনাক্ত করেন।
- ১৯৫২ সালে জোনাস এডওয়ার্ড সাল্ক‌ পোলিওর টিকা উদ্ভাবন করেন।
- ১৯৫৭ সালে আলবার্ট সাবিন মুখে খাওয়ার পোলিও টিকা আবিষ্কার করেন।
- বাংলাদেশে ১৯৫৫ সালে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয় এবং
- ২০১৪ সালের ২৭ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশকে পোলিও ‍মুক্ত ঘোষণা করে।
- জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের La Zola নামক শহরে মারা যান।
৩৭.
বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় -
  1. ক) ৫ মে, ১৯৯৪
  2. খ) ৬ এপ্রিল, ১৯৯৪
  3. গ) ৫ মে, ১৯৯৫
  4. ঘ) ৭ মে, ১৯৯৫
ব্যাখ্যা
বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় - ৫ মে, ১৯৯৫।
বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র অবস্থিত – সাভার, ঢাকা।
- বাংলাদেশে কুমির প্রজনন কেন্দ্র - সুন্দরবনের করমজলে।
- বাংলাদেশে হরিণ প্রজনন কেন্দ্র - চকোরিয়া, কক্সবাজার।
- বাংলাদেশে মহিষ প্রজনন কেন্দ্র - ফকিরহাট, বাগেরহাট।
- বাংলাদেশের ছাগল প্রজনন কেন্দ্র - টিলাগড়, সিলেট।
- বাংলাদেশের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র - ডুলাহাজরা, কক্সবাজার।