পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৫৬
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৫৬ প্রশ্ন

.
এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় কোন বাক্যে?
  1. ক) সরল বাক্যে
  2. খ) জটিল বাক্যে
  3. গ) যৌগিক বাক্যে
  4. ঘ) সক্রিয় বাক্যে
সঠিক উত্তর:
খ) জটিল বাক্যে
উত্তর
সঠিক উত্তর:
খ) জটিল বাক্যে
ব্যাখ্যা
এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় জটিল বাক্যে। 
গঠনগত দিক বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়।
যেমন,
- সরল বাক্য,
- জটিল বাক্য,
- যৌগিক বাক্য।

জটিল বাক্য: একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
যেমন-
যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
উপসর্গের আছে-
  1. ক) নিজস্ব অর্থ
  2. খ) অর্থবাচকতা
  3. গ) অর্থদ্যোতকতা
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) অর্থদ্যোতকতা
উত্তর
সঠিক উত্তর:
গ) অর্থদ্যোতকতা
ব্যাখ্যা
উপসর্গ: শব্দ বা ধাতুর পূর্বে কতিপয় সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থের পরিবর্তন,সম্প্রসারণ বা সংকোচন ঘটিয়ে থাকে।
এগুলোকে বলা হয় উপসর্গ।

উপসর্গের বৈশিষ্ট্য- 
১. উপসর্গের নিজস্ব কোনাে অর্থ নেই।
২. এরা নতুন অর্থবােধক শব্দ তৈরি করে।
৩. উপসর্গগুলাে বদ্ধরূপমূল হিসেবে ব্যবহৃত হয়।
৪. উপসর্গগলাে অর্থের সংকোচন, অর্থ পরিবর্তন, অর্থের প্রসার ঘটায়।
৫. এগুলাে নামবাচক ও কৃদন্ত শব্দের পূর্বে বসে। 

উপসর্গ ৩ প্রকার।
সংস্কৃত
বাংলা
বিদেশি

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
"আমি সন্ধ্যা অবধি অপেক্ষা করবো।"- বাক্যে অনুসর্গ কোনটি?
  1. ক) সন্ধ্যা
  2. খ) অবধি
  3. গ) অপেক্ষা
  4. ঘ) -আ
সঠিক উত্তর:
খ) অবধি
উত্তর
সঠিক উত্তর:
খ) অবধি
ব্যাখ্যা
"আমি সন্ধ্যা অবধি অপেক্ষা করবো।"- বাক্যে অনুসর্গ 'অবধি'। 

• যেসব শব্দ কোনাে শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।
যেমন - সে কাজ ছাড়া কিছুই বােঝে না।- এই বাক্যে 'ছাড়া' একটি অনুসর্গ।
কোন পর্যন্ত পড়েছ? - এই বাক্যে 'পর্যন্ত' একটি অনুসর্গ।

• কয়েকটি অনুসর্গের উদাহরণ:
অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতাে, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে,
সম্মুখে, সাথে, সামনে, হতে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'টীকা ভাষ্য' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ক) সংক্ষিপ্ত ভাষণ
  2. খ) উল্লেখযোগ্য তথ্য
  3. গ) দীর্ঘ আলোচনা
  4. ঘ) অতিরিক্ত কথা
সঠিক উত্তর:
গ) দীর্ঘ আলোচনা
উত্তর
সঠিক উত্তর:
গ) দীর্ঘ আলোচনা
ব্যাখ্যা
'টীকা ভাষ্য' বাগ্‌ধারাটির অর্থ = দীর্ঘ আলোচনা। 
বিষয়ের উপর টিকা ভাষ্য থাকলে পরীক্ষার্থীরা উপকৃত হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'যুদ্ধ থেকে যে বীর পালায় না'-তাকে এক কথায় কী বলে?
  1. ক) সংশপ্তক
  2. খ) যুযুৎসা
  3. গ) সৌপ্তিক
  4. ঘ) যুধিষ্ঠির
সঠিক উত্তর:
ক) সংশপ্তক
উত্তর
সঠিক উত্তর:
ক) সংশপ্তক
ব্যাখ্যা
'যুদ্ধ থেকে যে বীর পালায় না' এর এক কথায় প্রকাশ =সংশপ্তক 

অন্যদিকে, 
'যুদ্ধের জন্য ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ = যুযুৎসা
রাত্রিকালীন যুদ্ধ = সৌপ্তিক
যিনি যুদ্ধে স্থির থাকে = যুধিষ্ঠির 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'অভিজ্ঞ' শব্দের 'অভি' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
  1. ক) ঈষৎ
  2. খ) বিশেষ
  3. গ) সম্যক
  4. ঘ) বৃহৎ
সঠিক উত্তর:
গ) সম্যক
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্যক
ব্যাখ্যা
'অভিজ্ঞ' শব্দের 'অভি' উপসর্গটি 'সম্যক' অর্থে ব্যবহৃত
 'উত্তম' অর্থে ব্যবহৃত 'অভি' উপসর্গ = অভিজাত। 
এটি  একটি তৎসম উপসর্গ।

তৎসম বা সংস্কৃত উপসর্গ:
যেসব উপসর্গ সরাসরি সংস্কৃত ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ।
বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি।
এগুলাে হলাে- প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উদ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
যেসব অনুসর্গ ক্রিয়া থেকে তৈরি হয় তাকে কী বলে?
  1. ক) ক্রিয়ামূল অনুসর্গ
  2. খ) ক্রিয়াগত অনুসর্গ
  3. গ) ক্রিয়াজাত অনুসর্গ
  4. ঘ) ক্রিয়াবদ্ধ অনুসর্গ
সঠিক উত্তর:
গ) ক্রিয়াজাত অনুসর্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্রিয়াজাত অনুসর্গ
ব্যাখ্যা
ক্রিয়াজাত অনুসর্গ: যেসব অনুসর্গ ক্রিয়া থেকে তৈরি হয় তাকে ক্রিয়াজাত অনুসর্গ।
- ক্রিয়াজাত অনুসর্গের মধ্যে উল্লেখযোগ্য: করে, থেকে, দিয়ে, ধরে হতে ইত্যাদি।
- ক্রিয়াজাত কিছু অনুসর্গের প্রয়োগ- উদাহরণ:
- করে: কাপড়গুলো ভালো করে পরিষ্কার করো। 
- থেকে: আমার কথ শুনে সে আকাশ থেকে আকাশ থেকে পড়লো।
- দিয়ে: মন দিয়ে লেখাপড়া করা উচিত। 
- বলে: আপনি সাহায্য করেছেন বলেই কাজটা হলো।


উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি অভিধান।
.
'যে নারীর স্বামী দ্বিতীয় বার বিবাহ করেছে'- তাকে এক কথায় কী বলে?
  1. ক) সতীন
  2. খ) বিধবা
  3. গ) অধিবিন্না
  4. ঘ) অধিবেত্তা
সঠিক উত্তর:
গ) অধিবিন্না
উত্তর
সঠিক উত্তর:
গ) অধিবিন্না
ব্যাখ্যা
'যে নারীর স্বামী দ্বিতীয় বার বিবাহ করেছে'- তাকে এক কথায় বলে = অধিবিন্না 
অন্যদিকে, 
যে পুরুষ প্রথম স্ত্রী জীবিত থাকাতে দ্বিতীয় দার পরিগ্রহন করেছে = অধিবেত্তা 

নারী সম্পর্কিত কিছু বাক্য সংকোচন:

যে নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া।
যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া
যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা
যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ।
যে নারী বীর = বীরাঙ্গনা।
যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।
যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা।
যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী।
যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।।
.
নিম্নের কোন বাক্যে আসত্তি লোপ পেয়েছে?
  1. ক) এখন আমি-----।
  2. খ) গেলো তার ভেসে অশ্রুতে দুচোখ।
  3. গ) কাক ছড়ালে ভাতের অভাব হয় না।
  4. ঘ) প্রভাতে উঠিল শশি লোহিত বরণ
সঠিক উত্তর:
খ) গেলো তার ভেসে অশ্রুতে দুচোখ।
উত্তর
সঠিক উত্তর:
খ) গেলো তার ভেসে অশ্রুতে দুচোখ।
ব্যাখ্যা
সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য:
একটি বাক্যকে সার্থক ও শুদ্ধ হতে হলে কতগুলাে গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার।
এগুলাে হচ্ছে- 
- আকাঙ্ক্ষা
- আসত্তি এবং
- যােগ্যতা

আকাক্ষা: বাক্যের অর্থ সম্পূর্ণরূপে স্পষ্টভাবে বােঝার জন্য একপদের পর অন্য পদ শােনার যে ইচ্ছা তা-ই আকাঙ্ক্ষা। 
আসত্তি: মনােভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলি এমনভাবে পরপর সাজাতে হবে যাতে পরস্পরের মধ্যে সম্পর্ক থাকে এবং ভাষার নিয়ম অনুযায়ী নৈকট্য থাকে।
যােগ্যতা: বাক্যের পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নামই যােগ্যতা। 

'গেলো তার ভেসে অশ্রুতে দুচোখ।'- বাক্যের পদগুলি সুবিন্যস্ত নয়। এর সঠিক রূপ - 'তার দুচোখ অশ্রুতে ভেসে গেলো।'

অন্যান্য বাক্যের শুদ্ধ রূপ- 
এখন আমি ভীষন ব্যস্ত।  
ভাত ছড়ালে কাকের অভাব হয় না। 
প্রভাতে উঠিল রবি লোহিত বরণ

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
বিদেশী উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
  1. ক) কদর্য
  2. খ) খাসকামরা
  3. গ) হাপিত্যেশ
  4. ঘ) উনপাঁজুরে
সঠিক উত্তর:
খ) খাসকামরা
উত্তর
সঠিক উত্তর:
খ) খাসকামরা
ব্যাখ্যা
• উপসর্গ ৩ প্রকার। যথাঃ
- বাংলা উপসর্গ,
- তৎসম উপসর্গ এবং
- বিদেশী উপসর্গ।
• বাংলা উপসর্গ ২১টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
• তৎসম উপসর্গ ২০টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়। যেমনঃ
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

খাসকামরা = আরবি উপসর্গযোগে গঠিত। 
কদর্য, হাপিত্যেশ ও উনপাঁজুরে = বাংলা উপসর্গযোগে গঠিত। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১১.
সাধারণ অনুসর্গের উদাহরণ কোনটি?
  1. ক) ভালাে করে খেয়ে নাও।
  2. খ) মন দিয়ে লেখাপড়া করা দরকার।
  3. গ) কার কাছে গেলে জানা যাবে?
  4. ঘ) সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে।
সঠিক উত্তর:
গ) কার কাছে গেলে জানা যাবে?
উত্তর
সঠিক উত্তর:
গ) কার কাছে গেলে জানা যাবে?
ব্যাখ্যা
অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়:
- সাধারণ অনুসর্গ ও
- ক্রিয়াজাত অনুসর্গ।

সাধারণ অনুসর্গ
যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলােকে সাধারণ অনুসর্গ বলে।
যেমন –
উপরে: মাথার উপরে নীল আকাশ।
কাছে: কার কাছে গেলে জানা যাবে?
জন্যে: হারানাে ঘড়িটার জন্য অনেক কেঁদেছি।
দ্বারা এমন কাজ তােমার দ্বারা হবে না।
বনাম: আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১২.
'দা-কুমড়োর সম্পর্ক' এর বিপরীত অর্থবোধক বাগ্‌ধারা কোনটি?
  1. ক) ব্যাঙের সর্দি
  2. খ) দহরম মহরম
  3. গ) ভরাডুবি
  4. ঘ) শাঁখের করাত
সঠিক উত্তর:
খ) দহরম মহরম
উত্তর
সঠিক উত্তর:
খ) দহরম মহরম
ব্যাখ্যা
'দা-কুমড়োর সম্পর্ক' এর বিপরীত অর্থবোধক বাগ্‌ধারা = 'দহরম মহরম'

'দা-কুমড়োর সম্পর্ক' বাগ্‌ধারাটির অর্থ = শত্রুতা 
'দহরম মহরম' বাগ্‌ধারাটির অর্থ = অন্তরঙ্গতা

'ভরাডুবি' বাগ্‌ধারাটির অর্থ = সর্বনাশ
'শাঁখের করাত' বাগ্‌ধারাটির অর্থ = উভয় সঙ্কট
'ব্যাঙের সর্দি' বাগ্‌ধারাটির অর্থ = অসম্ভব বস্তু 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
বাক্যের মধ্যে একাধিক শব্দ গুচ্ছকে কী বলে?
  1. ক) যুক্তশব্দ
  2. খ) বাক্যাংশ
  3. গ) শব্দাংশ
  4. ঘ) বর্গ
সঠিক উত্তর:
ঘ) বর্গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বর্গ
ব্যাখ্যা
• বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে বলে 'বর্গ'।

• এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবােধক ভাষিক একককে বাক্য বলে।
- বাক্য দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়।
যেমন - “সজল ও লতা বই পড়ে।” – এটি একটি বাক্য। পাঁচটি শব্দ দিয়ে গঠিত এই বাক্যে বক্তার মনের ভাব পুরােপুরি প্রকাশিত হয়েছে।
- উপরের বাক্যে সজল ও লতা একটি বর্গ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৪.
‘সামাজিক মূল্যবোধ হলো সে সব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট থেকে এবং সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে।’ - উক্তিটি কার?
  1. ক) এফ. ডব্লিউ. পামফ্রে
  2. খ) স্টুয়াট সি. ডড
  3. গ) জন স্টুয়ার্ড মিল
  4. ঘ) ই এম হোয়াইট
সঠিক উত্তর:
খ) স্টুয়াট সি. ডড
উত্তর
সঠিক উত্তর:
খ) স্টুয়াট সি. ডড
ব্যাখ্যা
▪ সামাজিক মূল্যবোধ সম্পর্কে স্টুয়াট সি. ডড এর ভাষ্য হলো, ‘সামাজিক মূল্যবোধ হলো সে সব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট থেকে এবং সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে।’
▪ মূল্যবোধকে সংজ্ঞায়িত করতে গিয়ে এফ. ডব্লিউ. পামফ্রে বলেন, ‘মূল্যবোধ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ’।

তথ্যসূত্র:- উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন ১ম পত্র , প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৫.
ব্যক্তির অধিকার সংরক্ষণ করা কোনটির লক্ষ্য?
  1. ক) মৌলিক অধিকার
  2. খ) মানবাধিকার
  3. গ) ক ও খ
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
গ) ক ও খ
ব্যাখ্যা
▪ মৌলিক অধিকার ও মানবাধিকার উভয়ের লক্ষ্যই হচ্ছে ব্যক্তির অধিকার সংরক্ষণ।
▪ তবে প্রকারগতভাবে এক রকমের হলেও বাস্তবায়ন ও প্রয়োগের ক্ষেত্রে উভয়ের মধ্যে কিছু পার্থক্য আছে।
▪ তবে সব মৌলিক অধিকারই মানবাধিকার। 

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-
  1. ক) কর্মসংস্থান বৃদ্ধি পাবে
  2. খ) বিনিয়োগ বৃদ্ধি পাবে
  3. গ) বেকারত্ব হ্রাস পাবে
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
- অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব অত্যধিক।
- অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত হলে অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হয়।
- এতে করে পুঁজি বিনিয়োগ ও শিল্পকারখানা স্থাপনে আগ্রহ বৃদ্ধি পায়। ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায় ও বেকারত্ব হ্রাস পায়।
- অর্থনীতির সাথে সরাসরি বিনিয়োগের সাথে সম্পর্ক আছে। তাই অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পাবে।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক।
১৭.
‘শাসন প্রক্রিয়া ও উন্নয়ন’ রিপোর্টটি প্রকাশ করে-
  1. ক) IDA
  2. খ) World Bank
  3. গ) AFDB
  4. ঘ) UNDP
সঠিক উত্তর:
খ) World Bank
উত্তর
সঠিক উত্তর:
খ) World Bank
ব্যাখ্যা
- বিশ্বব্যাংক ১৯৮৯ সালে তাদের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে।
- পরবর্তীতে, ১৯৯২ সালে বিশ্বব্যাংক ‘শাসন প্রক্রিয়া ও উন্নয়ন’ নামে একটি রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসন ধারণাটি সম্পষ্টভাবে ব্যাখ্যা করে।
- সংস্থাটির মতে অনুন্নত ও উন্নয়নীল দেশগুলোতে উন্নয়ন না হওয়ার কারণ হলো সুশাসনের অভাব।

তথ্যসূত্র:- বিশ্বব্যাংক এবং পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণি : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক।
১৮.
নিচের কোনটি স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ হিসেবে বিবেচিত?
  1. ক) জনগণের সর্তক দৃষ্টি
  2. খ) নৈতিকতা
  3. গ) আইনের শাসন
  4. ঘ) আইন পরিষদ
সঠিক উত্তর:
ক) জনগণের সর্তক দৃষ্টি
উত্তর
সঠিক উত্তর:
ক) জনগণের সর্তক দৃষ্টি
ব্যাখ্যা
⇨ স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার হলেও এটি অর্জন ও সংরক্ষণ অত্যন্ত দুরূহ কাজ।
⇨ স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ হলো জনগণের সর্তক দৃষ্টি বা সদা জাগ্রত জনমত। 
⇨ স্বাধীনতাপ্রিয় জনগণকে সর্বদা সজাগ ও সচেতন থাকতে হবে, যেন স্বাধীনতার ওপর হুমকি না আসে। 

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৯.
সংস্কৃতি হচ্ছে ______ এর চালিকাশক্তি
  1. ক) সুশাসনের
  2. খ) মূল্যবোধের
  3. গ) নৈতিকতার
  4. ঘ) ব্যক্তিগত জীবনাচারণ
সঠিক উত্তর:
খ) মূল্যবোধের
উত্তর
সঠিক উত্তর:
খ) মূল্যবোধের
ব্যাখ্যা
⇨ সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার-আচরণ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় মূল্যবােধের দ্বারা।
⇨ আমাদের এ সকল কর্মকাণ্ড সংস্কৃতি দ্বারাই নিয়ন্ত্রিত হয়। মূল্যবােধের মাধ্যমে সমাজভেদে মানুষের আচার-আচরণের মাঝে যে পার্থক্য পরিলক্ষিত হয়।
⇨ সংস্কৃতি মানুষকে তার কাঙ্ক্ষিত আচরণটি শেখায়।
⇨ সুতরাং সংস্কৃতি হচ্ছে মূল্যবােধের চালিকাশক্তি।   

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র , একাদশ-দ্বাদশ শ্রেণি , মো: মোজাম্মেল হক।
২০.
কোন শব্দ থেকে 'Morality' শব্দের উৎপত্তি?
  1. ক) ল্যাটিন
  2. খ) গ্রিক
  3. গ) ফার্সি
  4. ঘ) ইংরেজি
সঠিক উত্তর:
ক) ল্যাটিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ল্যাটিন
ব্যাখ্যা
⇨ Morality হলো নৈতিকতা শব্দের ইংরেজি প্রতিশব্দ।
⇨ এটি ল্যাটিন শব্দ Moralitas থেকে উদ্ভূত যার অর্থ সঠিক আচরণ বা চরিত্র।
⇨ নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে।
⇨ নৈতিকতা একটি মানসিক বিষয় যা মানুষের হৃদয় বা মন থেকে উৎসারিত।    

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র , একাদশ-দ্বাদশ শ্রেণি , মো: মোজাম্মেল হক।
২১.
মূল্যবোধের বৈশিষ্ঠ্যের অর্ন্তভূক্ত-
  1. ক) সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করে
  2. খ) পরিবর্তনশীল
  3. গ) বৈচিত্র্যময় ও আপেক্ষিক
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
- মূল্যবোধ হলো মানুষের কর্মকাণ্ড পরিচালনাকারী রীতিনীতি ও মানদণ্ডের সমষ্টি। এসব রীতিনীতি সমাজের বৃহৎ অংশ বা সংখ্যাগরিষ্ঠ অংশ দ্বারা স্বীকৃত।    

মূল্যবোধের বৈশিষ্ঠ্য:- 
১. মানুষের কর্মকান্ডের ভালো-মন্দ বিচারের ভিত্তি হচ্ছে মূল্যবোধ।
২. মূল্যবোধ সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করে।
৩. মূল্যবোধ মূলত এক প্রকার সামাজিক নৈতিকতা
৪. মূল্যবোধ পরিবর্তনশীল ও বিভিন্ন সমাজে বিভিন্ন প্রকারের হয়ে থাকে।
৫. মূল্যবোধ বৈচিত্র্যময় ও আপেক্ষিক ইত্যাদি। 

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
২২.
মিল্টন রকিচ কোন দুই ধরণের মূল্যবোধের কথা উল্লেখ করেছেন?
  1. ক) টার্মিনাল ও ইন্সট্রুমেন্টাল
  2. খ) সামাজিক ও রাজনৈতিক
  3. গ) সাংস্কৃতিক ও ধর্মীয়
  4. ঘ) টার্মিনাল ও অরিজিনাল
সঠিক উত্তর:
ক) টার্মিনাল ও ইন্সট্রুমেন্টাল
উত্তর
সঠিক উত্তর:
ক) টার্মিনাল ও ইন্সট্রুমেন্টাল
ব্যাখ্যা
▪ সামাজিক মনোবিজ্ঞানী মিল্টন রকিচ (Milton Rokeach) এর মতে দুই ধরনের মূল্যবোধ মানুষের মধ্যে বিদ্যমান।
▪ একটি হচ্ছে টার্মিনাল মূল্যবোধ (Terminal Values) এবং অপরটি ইন্সট্রুমেন্টাল মূল্যবোধ (Instrumental Values)।
▪ মানুষ তার সমগ্র জীবনে কাঙ্খিত লক্ষ্য অর্জনে যে মূল্যবোধ তৈরি করে তাকে টার্মিনাল মূল্যবোধ বলে।
▪ অপরদিকে, টার্মিনাল মূল্যবোধ অর্জনে মানুষ যে আচরণ করে ও তার মধ্যে যে মূল্যবোধের জন্ম নেয় তাকে ইন্সট্রুমেন্টাল মূল্যবোধ
বলে।    

তথ্যসূত্র:- এমবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২৩.
'বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ' জারি হয় কত তারিখে?
  1. ক) ১১ই জানুয়ারি ১৯৭২
  2. খ) ১৪ই জানুয়ারি ১৯৭২
  3. গ) ২২ই মার্চ ১৯৭২
  4. ঘ) ১০ই এওরিল ১৯৭২
সঠিক উত্তর:
ক) ১১ই জানুয়ারি ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১ই জানুয়ারি ১৯৭২
ব্যাখ্যা
• বাংলাদেশের সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ই জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ' (Provisional Constitution Order of Bangladesh) জারি করেন।
- এটি বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হলে দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধানের সমাপ্তি ঘটে।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
২৪.
চুড়ান্ত সংবিধান স্বাক্ষরের সময় গণপরিষদের সদস্য সংখ্যা ছিলো কত?
  1. ক) ৩৯৯
  2. খ) ৪০০
  3. গ) ৪০৩
  4. ঘ) ৪৬৯
সঠিক উত্তর:
গ) ৪০৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০৩
ব্যাখ্যা
• গণপরিষদ আদেশে ১৯৭০ সালের নির্বাচনে সাবেক পাকিস্তান জাতীয় পরিষদ ও পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্য (৪৬৯ জন) নিয়ে গণপরিষদ গঠিত হওয়ার কথা ছিল। 
- কিন্তু মুক্তিযুদ্ধে শহীদ, কয়েকজনের স্বাভাবিক মৃত্যু, দালালি, দলত্যাগ ইত্যাদি কারণে ৬৬ জন সদস্য বাদ পড়লে ৪০৩ জন সদস্য নিয়ে গণপরিষদ যাত্রা শুরু করে। 
- তাই চুড়ান্ত সংবিধান স্বাক্ষরের সময় গণপরিষদের সদস্য সংখ্যা ছিলো ৪০৩ জন।
- ৪০৩ জনের মধ্যে ৪০০ জনই ছিল আওয়ামী লীগের। 
- ন্যাপের ছিল ১ জন , বাকি ২ জন ছিল স্বতন্ত্র।  
- বাংলাদেশের একটি স্থায়ী পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়নের দায়িত্ব এই গণপরিষদের উপর ন্যস্ত করা হয়। 
- ১৯৭২ সালের হাতে লেখা সংবিধান কপিতে মোট ৩৯৯ জন গণপরিষদ সদস্যের স্বাক্ষর রয়েছে।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান
২৫.
বাংলাদেশের "স্বাধীনতার ঘোষণাপত্র" সংবিধানের কত নং তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
  1. ক) চতুর্থ
  2. খ) পঞ্চম
  3. গ) ষষ্ঠ
  4. ঘ) সপ্তম
সঠিক উত্তর:
ঘ) সপ্তম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সপ্তম
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল আছে।
- প্রথম তফসিলঃ অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
- দ্বিতীয় তফসিলঃ রাষ্ট্রপতি নির্বাচন বর্তমানে বিলুপ্ত
- তৃতীয় তফসিলঃ শপথ ও ঘোষণা।
- চতুর্থ তফসিলঃ ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
- পঞ্চম তফসিল, ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ।
- ষষ্ঠ তফসিলঃ স্বাধীনতার ঘোষণা।
- সপ্তম তফসিলঃ স্বাধীনতার ঘোষণাপত্র।

উৎস: বাংলাদেশের সংবিধান।
২৬.
'অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা' সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী কার্যকর হয়েছে?
  1. ক) ১২ নং অনুচ্ছেদে
  2. খ) ১৭ নং অনুচ্ছেদে
  3. গ) ২২ নং অনুচ্ছেদে
  4. ঘ) ২৩ নং অনুচ্ছেদে
সঠিক উত্তর:
খ) ১৭ নং অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ১৭ নং অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা সম্পর্কে বলা হয়েছে। 

১৭৷ রাষ্ট্র 
(ক) একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য; 
 (খ) সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছাপ্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য; 
 (গ) আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করিবার জন্য; কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
২৭.
সংসদের কত অংশ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতির অভিশংসন হয়?
  1. ক) এক-দশমাংশ
  2. খ) নয়-দশমাংশ
  3. গ) এক-তৃতীয়াংশ
  4. ঘ) দুই-তৃতীয়াংশ
সঠিক উত্তর:
ঘ) দুই-তৃতীয়াংশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুই-তৃতীয়াংশ
ব্যাখ্যা
• সংবিধানের ৫২ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসন সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
এতে বলা হয়-
“(১) এই সংবিধান লংঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যাইতে পারিবে; ইহার জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে অনুরূপ অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করিয়া একটি প্রস্তাবের নোটিশ স্পীকারের নিকট প্রদান করিতে হইবে; স্পীকারের নিকট অনুরূপ নোটিশ প্রদানের দিন হইতে চৌদ্দ দিনের পূর্বে বা ত্রিশ দিনের পর এই প্রস্তাব আলোচিত হইতে পারিবে না এবং সংসদ অধিবেশনরত না থাকিলে স্পীকার অবিলম্বে সংসদ আহবান করিবেন।
- (২) এই অনুচ্ছেদের অধীন কোন অভিযোগ তদন্তের জন্য সংসদ কর্তৃক নিযুক্ত বা আখ্যায়িত কোন আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের নিকট সংসদ রাষ্ট্রপতির আচরণ গোচর করিতে পারিবেন।
- (৩) অভিযোগ বিবেচনাকালে রাষ্ট্রপতির উপস্থিত থাকিবার এবং প্রতিনিধি প্রেরণের অধিকার থাকিবে।
- (৪) অভিযোগ বিবেচনার পর মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে অভিযোগ যথার্থ বলিয়া ঘোষণা করিয়া সংসদ কোন প্রস্তাব গ্রহণ করিলে প্রস্তাব গৃহীত হইবার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হইবে।
- (৫) এই সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পীকার কর্তৃক রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে এই অনুচ্ছেদের বিধানাবলী এই পরিবর্তন সাপেক্ষে প্রযোজ্য হইবে যে, এই অনুচ্ছেদের (১) দফায় স্পীকারের উল্লেখ ডেপুটি স্পীকারের উল্লেখ বলিয়া গণ্য হইবে এবং (৪) দফায় রাষ্ট্রপতির পদ শূন্য হইবার উল্লেখ স্পীকারের পদ শূন্য হইবার উল্লেখ বলিয়া গণ্য হইবে; এবং (৪) দফায় বর্ণিত কোন প্রস্তাব গৃহীত হইলে স্পীকার রাষ্ট্রপতির দায়িত্ব পালনে বিরত হইবেন।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান
২৮.
সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতিকে কত দিনের মধ্যে স্বাক্ষর করতে হয়?
  1. ক) ৭
  2. খ) ১০
  3. গ) ১৫
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
ক) ৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭
ব্যাখ্যা
• বাংলাদেশ সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদে সংবিধান সংশোধন সম্পর্কে বলা হয়েছে।
- এই অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধনী সংক্রান্ত কোন বিল পাসের জন্যে সংসদের মোট সদস্য সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি প্রয়োজন।
- বিল পাসের পর এতে রাষ্ট্রপতিকে ৭ দিনের মধ্যে স্বাক্ষর করতে হয়।
- এই সময়সীমার মধ্যে রাষ্ট্রপতি স্বাক্ষর না করলে রাষ্ট্রপতি বিলে স্বাক্ষর করেছেন বলে ধরে নেওয়া হয়।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান
২৯.
সাংবিধানিক প্রতিষ্ঠান নয় কোনটি?
  1. ক) আইন বিভাগ
  2. খ) নির্বাহী বিভাগ
  3. গ) জাতীয় মানবাধিকার কমিশন
  4. ঘ) বাংলাদেশ সরকারী কর্ম কমিশন
সঠিক উত্তর:
গ) জাতীয় মানবাধিকার কমিশন
উত্তর
সঠিক উত্তর:
গ) জাতীয় মানবাধিকার কমিশন
ব্যাখ্যা
• বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহঃ
- মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক,
- বাংলাদেশ নির্বাচন কমিশন,
- বাংলাদেশ সরকারী কর্ম কমিশন,
- আইন বিভাগ,
- বিচার বিভাগ,
- নির্বাহী বিভাগ ইত্যাদি

উৎস: বাংলাদেশের সংবিধান।
৩০.
সংবিধানের তৃতীয় ভাগে কতটি অনুচ্ছেদ রয়েছে?
  1. ক) ৭
  2. খ) ১১
  3. গ) ১৮
  4. ঘ) ২২
সঠিক উত্তর:
ঘ) ২২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২২
ব্যাখ্যা
• জনগণের মৌলিক অধিকারের উৎস হলো সংবিধান। সংবিধান জনগণের মৌলিক অধিকারের রক্ষক।
- সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার এবং অধিকারের নিশ্চয়তার বিধান সন্নিবেশিত থাকে।
- বাংলাদেশের সংবিধানে মোট ১১টি ভাগ রয়েছে।
- এর মধ্যে তৃতীয় ভাগে ২৬ থেকে ৪৭ নং অনুচ্ছেদে মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়ে বর্ণনা করা হয়েছে।
- এতে মোট ২২টি অনুচ্ছেদ রয়েছে।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৩১.
বাংলাদেশের বিচারপতি নিয়োগ দেন কে?
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) স্পিকার
  4. ঘ) সুপ্রীম কোর্ট
সঠিক উত্তর:
খ) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
খ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
• সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেন।
- প্রধান বিচারপতির সাথে পরামর্শপূর্বক অন্যান্য বিচারপতিদের নিয়োগ দেন।
- বিচারপতি হিসেবে নিয়োগের জন্যে ন্যূনতম দশ বছর সুপ্রিমকোর্টে অ্যাডভোকেট বা দেশের বিচার বিভাগীয় পদে দশ বছর নিযুক্ত থাকার অভিজ্ঞতা প্রয়োজন হয়।

উৎস: বাংলাদেশ সংবিধান।
৩২.
'জরুরি অবস্থা' জারির বিধান সংবিধানের কোন সংশোধনীতে সন্নিবেশিত হয়েছে?
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৩য়
  4. ঘ) ৪র্থ
সঠিক উত্তর:
খ) ২য়
উত্তর
সঠিক উত্তর:
খ) ২য়
ব্যাখ্যা
দ্বিতীয় সংশোধনী
উত্থাপন: ১৯৭৩ সালের ১৮ সেপ্টম্বর
উত্থাপনকারী: আইনমন্ত্রী শ্রী  মনোরঞ্জন ধর।
গৃহীত:  ১৯৭৩ সালের ২০ সেপ্টম্বর 
রাষ্ট্রপতির সম্মতি লাভ: ২২  সেপ্টম্বর 

- সংবিধানের দ্বিতীয় সংশোধন আইন দ্বারা অভ্যন্তরীণ গোলযোগ বা বহিরাক্রমণে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বাধাগ্রস্ত হলে ‘জরুরি অবস্থা’ ঘোষণার বিধান চালু করা হয়। এছাড়াও, নিবর্তনমূলক আটক ও জরুরী অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিতকরণ সংক্রান্ত বিধানসমূহ সংযোজন করা হয়।

এই সংশোধনী আইনের ফলে -
১. সংবিধানের ২৬, ৬৩, ৭২ ও ১৪২ নং অনুচ্ছেদ সংশোধিত হয়; 
২. ৩৩ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হয়, এবং 
৩. সংবিধানে একটি নতুন ভাগ, যথা ভাগ ৯ক সংযুক্ত হয়। এই সংশোধনীর মাধ্যমে জরুরি অবস্থাকালীন সময়ে নাগরিকদের কতিপয় মৌলিক অধিকার স্থগিত করা হয়।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৩৩.
X = {x ∈ N, 2 ≤ x ≤ 6 এবং x জোড় সংখ্যা} হলে, X এর প্রকৃত উপসেট কয়টি?
  1. ক) 8
  2. খ) 7
  3. গ) 5
  4. ঘ) 3
সঠিক উত্তর:
খ) 7
উত্তর
সঠিক উত্তর:
খ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: X = {x ∈ N, 2 ≤ x ≤ 6 এবং x জোড় সংখ্যা} হলে, X এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান
2 থেকে 6 পর্যন্ত জোড় সংখ্যাগুলো হলো 2, 4, 6
আমরা জানি,
কোন সেটের উপাদান সংখ্যা n হলে ঐ সেটের প্রকৃত উপসেট = 2n - 1 এবং উপসেট = 2n
X সেটের উপাদান সংখ্যা = 3 
X এর প্রকৃত উপসেটের সংখ্যা = 23 - 1 = 8 - 1 = 7
৩৪.
একটি ব্যাগে ৩টি কালো এবং ৪টি লাল বল আছে। দৈবভাবে ২টি তুলে নেওয়া হলো। কিন্তু প্রথমটি উঠানোর পর তা ব্যাগের মধ্যে রাখা হলো না। দ্বিতীয় বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ২/৭
  2. খ) ৩/৭
  3. গ) ৫/৭
  4. ঘ) ৪/৭
সঠিক উত্তর:
ঘ) ৪/৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪/৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে ৩টি কালো এবং ৪টি লাল বল আছে। দৈবভাবে ২টি তুলে নেওয়া হলো।  কিন্তু প্রথমটি উঠানোর পর তা ব্যাগের মধ্যে রাখা হলো না। দ্বিতীয় বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 

কালো বল = ৩টি 
লাল বল = ৪টি 
মোট বল = (৩ + ৪)টি = ৭টি 

প্রথম বলটি কালো ও  দ্বিতীয় বলটি লাল হওয়ার সম্ভাবনা = (৩/৭) × (৪/৬) = ২/৭
প্রথম বলটি লাল ও  দ্বিতীয় বলটি কালো হওয়ার সম্ভাবনা = (৪/৭) × (৩/৬) = ২/৭

দ্বিতীয় বলটি লাল হওয়ার সম্ভবনা = (২/৭) + (২/৭) = (২ + ২)/৭ = ৪/৭
৩৫.
১০, ৬, ৮, ১৮, ১৪, ১১, ৭, ১৩, ১৯, ২৪ সংখ্যাগুলোর মধ্যক কত? 
  1. ক) ১০
  2. খ) ১১
  3. গ) ১২
  4. ঘ) ১৩
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা
 প্রশ্ন: ১০, ৬, ৮, ১৮, ১৪, ১১, ৭, ১৩, ১৯, ২৪ সংখ্যাগুলোর মধ্যক কত? 

সমাধান: 
প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধক্রমানুসারে সাজিয়ে পাই,
৬, ৭, ৮, ১০, ১১, ১৩, ১৪, ১৮, ১৯, ২৪
এখানে,
n  = ১০ 

মধ্যক = {(১০/২) তম পদ ও (১০/২) + ১ তম পদের যোগফল}/২
          = { ৫তম পদ ও ৬ তম পদের যোগফল}/২  
         =(১১ + ১৩)/২
         = ২৪/২
         = ১২
৩৬.
3টি পোস্ট বাক্সে 4টি চিঠি কতভাবে ফেলা যায়?
  1. ক) 24
  2. খ) 42
  3. গ) 34
  4. ঘ) 43
সঠিক উত্তর:
গ) 34
উত্তর
সঠিক উত্তর:
গ) 34
ব্যাখ্যা
প্রশ্ন: 3টি পোস্ট বাক্সে 4টি চিঠি কতভাবে ফেলা যায়?

সমাধান:
পোস্ট বাক্সের সংখ্যা n = 3টি 
চিঠির সংখ্যা r = 4টি

চিঠি ফেলা যায় = (পোস্ট বক্স)চিঠি
                         = nr 
                         = 34 
৩৭.
৫টি সংখ্যার গড় ৬০, ১০টি সংখ্যার গড় ৩০ এবং ১৫টি সংখ্যার গড় ২০। মোট ৩০টি সংখ্যার গড় কত? 
  1. ক) ২০
  2. খ) ২৫
  3. গ) ৩০
  4. ঘ) ৩৫
সঠিক উত্তর:
গ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫টি সংখ্যার গড় ৬০, ১০টি সংখ্যার গড় ৩০ এবং ১৫টি সংখ্যার গড় ২০। মোট ৩০টি সংখ্যার গড় কত? 

সমাধান: 
৫টি সংখ্যার গড় ৬০ 
৫টি সংখ্যার সমষ্টি = ৬০ × ৫ = ৩০০

১০টি সংখ্যার গড় ৩০ 
১০টি সংখ্যার সমষ্টি = ১০ × ৩০ = ৩০০

১৫টি সংখ্যার গড় ২০
১৫টি সংখ্যার সমষ্টি = ২০ × ২০ = ৩০০

৩০টি সংখ্যার সমষ্টি =(৩০০ + ৩০০ + ৩০০) =৯০০
৩০টি সংখ্যার গড় = ৯০০/৩০ = ৩০
৩৮.
'Washington' শব্দটি থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ একত্রে কত উপায়ে বাছাই করা যেতে পারে?
  1. ক) 75
  2. খ) 210
  3. গ) 150
  4. ঘ) 105
সঠিক উত্তর:
ঘ) 105
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 105
ব্যাখ্যা
প্রশ্ন: 'Washington' শব্দটি থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ একত্রে কত উপায়ে বাছাই করা যেতে পারে?

সমাধান:
'Washington' শব্দটি ব্যঞ্জনবর্ণ আছে 7টি 
 এবং স্বরবর্ণ আছে 3টি 

7টি ব্যঞ্জনবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ বাছাই করার উপায় = 7C3
                                                                                 = 35 
3টি স্বরবর্ণ থেকে 2টি স্বরবর্ণ বাছাই করার উপায় = 3C2 
                                                                        = 3 
বাছাইয়ের মোট উপায় = 35 × 3 
                                   = 105
৩৯.
'FAMILIAR' শব্দটির বিন্যাস সংখ্যা কত?
  1. ক) 10800
  2. খ) 80100
  3. গ) 5040
  4. ঘ) 10080
সঠিক উত্তর:
ঘ) 10080
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 10080
ব্যাখ্যা
প্রশ্ন: 'FAMILIAR' শব্দটির বিন্যাস সংখ্যা কত?

সমাধান: 
'FAMILIAR'শব্দটিতে বর্ণ আছে 8টি
A = 2 টি 
I =2টি

∴ সাজানো যাবে =8!/(2!2!)
                         =10080 উপায়ে
 
৪০.
52 খানা তাস হতে 1 খানা তাস দৈবভাবে উঠানো হল। রানি না হওয়ার সম্ভাবনা কত ? 
  1. ক) 1/13
  2. খ) 12/13
  3. গ) 1/52
  4. ঘ) 51/52
সঠিক উত্তর:
খ) 12/13
উত্তর
সঠিক উত্তর:
খ) 12/13
ব্যাখ্যা
প্রশ্ন: 52 খানা তাস হতে 1 খানা তাস দৈবভাবে উঠানো হল। রানি না হওয়ার সম্ভাবনা কত ? 

সমাধান: 
- একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = 52টি।
- এর মধ্যে লাল ও কালো তাসের সংখ্যা = 26টি করে।
- রুইতন, হরতন, ইস্কাপন ও চিরাতন ১৩টি করে।
- টেক্কা, রাজা, রানি ও জ্যাক ৪টি করে।
- নম্বর যুক্ত তাপ ৩৬টি।
- ছবিযুক্ত তাস ১২টি (রাজা, রানি ও জ্যাক ৪টি করে)।

রানি হওয়ার সম্ভাবনা = 4/52 = 1/13
রানি না হওয়ার সম্ভাবনা = 1 - (1/13)
                                       = (13 - 1)/13 = 12/13
৪১.
1 জন ছাত্রের কোন পরীক্ষায় 12টি প্রশ্ন হতে 6টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাকে প্রথম 5টি প্রশ্নের হতে 3টি প্রশ্নের উত্তর দিতে হয়। কতভাবে সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে? 
  1. ক) 105
  2. খ) 350
  3. গ) 210
  4. ঘ) 175
সঠিক উত্তর:
খ) 350
উত্তর
সঠিক উত্তর:
খ) 350
ব্যাখ্যা
প্রশ্ন:1 জন ছাত্রের কোন পরীক্ষায় 12টি প্রশ্ন হতে 6টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাকে প্রথম 5টি প্রশ্নের হতে 3টি প্রশ্নের উত্তর দিতে হয়। কতভাবে সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে? 

সমাধান:
5টি প্রশ্ন থেকে 3টি প্রশ্ন বাছাই করা যায় = 5C3
∴7টি প্রশ্ন থেকে 3টি প্রশ্ন বাছাই করা যায় = 7C3
∴প্রশ্ন বাছাই করা যায়  = 5C3 × 7C3
                                 = 10 × 35 উপায়ে
                                  = 350 উপায়ে
৪২.
A = {x : x, 12 এর গুণনীয়কগুলো} এবং B = {x : x, 3 এর গুণিতক এবং x ≤12} হলে, A - B এর মান কত? 
  1. ক) {1, 2, 4}
  2. খ) {2, 3, 4}
  3. গ) {1, 2, 6}
  4. ঘ) {3, 6, 12}
সঠিক উত্তর:
ক) {1, 2, 4}
উত্তর
সঠিক উত্তর:
ক) {1, 2, 4}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x, 12 এর গুণনীয়কগুলো} এবং B = {x : x, 3 এর গুণিতক এবং x ≤12} হলে, A - B এর মান কত? 

সমাধান: 

দেয়া আছে,
A = {x : x,12এর গুণনীয়কগুলো}
 B = {x : x এর গুণিতক এবং x ≤12}
A= {1, 2, 3, 4, 6, 12}
B = {3, 6, 9, 12}

A - B = {1, 2, 3, 4, 6, 12} - {3, 6, 9, 12}
          = {1, 2, 4}
৪৩.
৯ থেকে ৩১ পর্যন্ত ৫ দিয়ে বিভাজ্য সংখ্যাগুলোর গড় কত? 
  1. ক) ১৮
  2. খ) ১৬
  3. গ) ২০
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
গ) ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ থেকে ৩১ পর্যন্ত ৫ দিয়ে বিভাজ্য সংখ্যাগুলোর গড় কত? 

সমাধান:
৯ থেকে ৩১ পর্যন্ত ৫ দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো হলো = ১০, ১৫, ২০, ২৫, ৩০
সংখ্যা = ৫টি 

নির্ণেয় গড় = (১০ + ১৫ + ২০ + ২৫ + ৩০)/৫
                 = ১০০/৫
                 = ২০
৪৪.
একটি ব্যাগে 6টি সাদা ও 4টি কালো বল আছে। একজন ব্যক্তি নিরপেক্ষ ভাবে তিনটি বল উত্তোলন করলো। 3টি বলই সাদা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/4
  2. খ) 1/20
  3. গ) 1/6
  4. ঘ) 1/30
সঠিক উত্তর:
গ) 1/6
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/6
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে 6টি সাদা ও 4টি কালো বল আছে। একজন ব্যক্তি নিরপেক্ষ ভাবে তিনটি বল উত্তোলন করলো। 3টি বলই সাদা হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
সাদা বল = 6টি 
কালো বল = 4টি 
মোট বল = (4 + 6)টি = 10 

10টি বলের মধ্যে 3টি বল নেওয়ার সম্ভাবনা = 10C3 = 120
6টি বলের মধ্যে 3টি বল সাদা হবার সম্ভাবনা =6C3 = 20
3টি বলই কালো হওয়ার সম্ভাবনা = 20/120
                                                  = 1/6
৪৫.
ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) Facebook.com
  2. খ) Google.com
  3. গ) Amazon.com
  4. ঘ) Glassdoor.com
সঠিক উত্তর:
গ) Amazon.com
উত্তর
সঠিক উত্তর:
গ) Amazon.com
ব্যাখ্যা
এমাজন একটি ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান। 

অ্যামাজন একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, অ্যামাজনের প্রতিষ্ঠাতা হলেন জেফ বেজোস।
ই-কমার্সের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক কমার্স। যে পদ্ধতিতে কোন পণ্য ক্রয় বিক্রয়, অর্ডার নেয়া ও তার মূল্য পরিশোধ থেকে যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হয় তাকে ই- কমার্স বলে।

ই-কমার্সের সুবিধাবলী- 
১. সহজে পণ্য খুঁজে পাওয়া যায়।
২. ব্যবসা পরিচালনায় খরচ কমায়।
৩. সহজে ক্রেতার কাছে পৌঁছা যায়।
৪. পণ্যের গুণগত মান উন্নয়ন করে।
৫. সহজে ব্যবসা শুরু করা যায় এবং ব্যবস্থাপনা করা যায়।
৬. ঘরে বসেই ক্রেতারা প্রোডাক্টের নির্বাচন করতে পারে ইত্যাদি।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৪৬.
মোবাইল ব্যাংকিং সেবা কার্যক্রম চালু হয় কোন মোবাইল প্রজন্ম হতে?
  1. ক) প্রথম
  2. খ) তৃতীয়
  3. গ) দ্বিতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
খ) তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) তৃতীয়
ব্যাখ্যা
মোবাইল ব্যাংকিং, ই-কমার্স সেবা কার্যক্রম চালু হয় তৃতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক হতে। 

২০০১ সালে জাপানের NTT DoCoMo কোম্পানি পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন চালু করে।
বৈশিষ্ট্যসমূহ- 
১. ডেটা রূপান্তরের কাজে Packet Switching ও Circuit Switching উভয় পদ্ধতিই ব্যবহৃত হয়।
২. উচ্চগতি সম্পন্ন ডেটা স্থানান্তর। ব্যান্ডউইডথ ২ mbps এর অধিক।
৩. চ্যানেল একসেস TD-SCDMA, TD-CDMA পদ্ধতির।
৪. ব্যাপক আন্তর্জাতিক রোমিং সুবিধা।
৫. ভিডিও কলের ব্যবহার শুরু।
৬. নেটওয়ার্কে GPRS ও EDGE পদ্ধতির ব্যবহার।
৭. মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনেই ইন্টারনেট ব্যবহার।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৪৭.
চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তির উদাহরণ কোনটি?
  1. ক) EDGE
  2. খ) HSPA
  3. গ) WiMax2
  4. ঘ) GSM 900
সঠিক উত্তর:
গ) WiMax2
উত্তর
সঠিক উত্তর:
গ) WiMax2
ব্যাখ্যা
WiMax2 একটি চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তির উদাহরণ। 

অপরদিকে, EDGE< HSPA তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির উদাহরণ। এবং জিএসএম-৯০০ দ্বিতীয় মোবাইল প্রজন্মের উদাহরণ। 

চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের ব্যবহার শুরু হয় ২০১০ সালে।   

বৈশিষ্ট্যসমূহ- 
১. আইপিভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার।
২. হাই ডেফিনিশন মোবাইল টিভি, ভিডিও কনফারেন্সিং, থ্রিডি টেলিভিশন এবং গেমিং ইত্যাদির ব্যবহার শুরু।
৩. Bluetooth, WLAN, GPS (Global Positioning System), WCDMA, GPRS (General Packet Radio Service) প্রভৃতি ওয়্যারলেস সিস্টেম সাপোর্টের জন্য নেটওয়ার্কে SDR (Software Defined Radio) প্রযুক্তির ব্যবহার। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৪৮.
LAN এর IEEE ষ্ট্যাণ্ডার্ড কত?
  1. ক) ৮০২.১০
  2. খ) ৮০২.১১
  3. গ) ৮০২.০৯
  4. ঘ) ৮০২.১৫ 
সঠিক উত্তর:
খ) ৮০২.১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০২.১১
ব্যাখ্যা
LAN এর IEEE ষ্ট্যাণ্ডার্ড হল- ৮০২.১১।

LAN এর  পূর্ণরূপ হচ্ছে Local Area Network (লোকাল এরিয়া নেটওয়ার্ক)।

একাধিক ব্যক্তির কাজের সমন্বয় সাধন ও গতি বৃদ্ধির জন্য একই ভবনের এক তলা থেকে অন্য তলায়, পাশাপাশি ভবনে কিংবা একই এলাকার এক স্থান থেকে অন্য স্থানের কম্পিউটারগুলোর মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে যে নেটওয়ার্ক স্থাপন করা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে।

লোকাল এরিয়া নেটওয়ার্কের সুবিধাবলী- 
১. এই নেটওয়ার্ক ছোট এলাকার মধ্যে সহজেই তৈরী করা যায়। যেমন একটি স্কুল ভবনের মধ্যে বা স্কুলের প্রাইমারি ভবন ও হাই স্কুল ভবনের মধ্যে।
২. বিভিন্ন অফিসের কাজে নেটওয়ার্ক তৈরীর জন্য ল্যান অপেক্ষাকৃত ভালো সমাধান।
৩. নেটওয়ার্ক স্থাপন এবং রক্ষণাবেক্ষণ সহজ, খুব বেশি ব্যয়বহুল ও নয়।এই নেটওয়ার্কে অনেক ডিভাইস একসেস দেয়া যায়।
৪. রিপিটার, নেটওয়ার্ক হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইত্যাদি ব্যবহার করে ল্যানের কার্যক্ষমতা বৃদ্ধি করা যায়।
৫. এই নেটওয়ার্কে অনেক ডিভাইস একসেস দেয়া যায়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

৪৯.
ইউনিকভাবে মানুষকে শনাক্ত করবার পদ্ধতিকে কী বলে?
  1. ক) জেনেটিক্স 
  2. খ) বায়োইনফরমেটিক্স
  3. গ) রোবটিক্স
  4. ঘ) বায়োমেট্রিক্স
সঠিক উত্তর:
ঘ) বায়োমেট্রিক্স
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বায়োমেট্রিক্স
ব্যাখ্যা
ইউনিকভাবে মানুষকে শনাক্ত করবার পদ্ধতিকে বায়োমেট্রিক্স বলে। 

বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার-আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায়। বায়োমেট্রিক্স সিস্টেমে ব্যক্তি সনাক্তকরণে যেসব বায়োলজিক্যাল ডেটা ব্যবহৃত হয় তা হলো- মুখমন্ডল, হাতের আঙ্গুল, হাতের রেখা, রেটিনা ও আইরিস, স্বাক্ষর, শিরা এবং কণ্ঠস্বর।

বায়োমেট্রিক্সের ব্যবহার
১. কম্পিউটার ব্যবহার নিয়ন্ত্রণে
২. অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণে
৩. পাসপোর্ট তৈরিতে
৪. মোবাইল সিম ক্রয়ে গ্রাহককে সহায়তা করে
৫. পরিচয়পত্র তৈরিতে
৬. বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট ইত্যাদিতে ব্যবহার হয়।

-টেকনোলজির যে শাখায় রোবটের নকশা গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলে।
- বায়োইনফরমেটিক্স বিজ্ঞানের এমন একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র, যেখানে কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এবং ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে ব্যবহার করে বিভিন্ন বায়োলজিক্যাল (জৈবিক) ডেটাসমূহ বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা হয়।
- জীবের বংশগতি নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় জেনেটিক্স (Genetics) বা বংশগতিবিদ্যা।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৫০.
CDMA কোন প্রজন্মের মোবাইল ফোনের উদাহরণ?
  1. ক) প্রথম 
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
খ) দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বিতীয়
ব্যাখ্যা
CDMA হল দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের উদাহরণ। 

দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্যসমূহ- 
১। এই প্রজন্মে ডিজিটাল পদ্ধতির রেডিও সিগনাল ব্যবহৃত হয়।
২। সেল সিগন্যাল এনকোডিং হলো  FDMA, TDMA, CDMA
৩। সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং মাইক্রোওয়েভ ডিভাইসের অগ্রগতির ফলে মোবাইল কমিউনিকেশনে ডিজিটাল ট্রান্সমিশন সম্ভব হয়।
৪। উন্নত মানের অডিও এর জন্য ডিজিটাল মডুলেশন ব্যবহৃত হয়।
৫। ডেটা স্থানান্তরের গতি অনেক বেশী।
৬। ডেটার প্রতারনা রোধে সহায়তা করে।
৭। সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয়।
৮। সীমিতমাত্রায় আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়।
৯। মোবাইল ডেটা ন্থানান্তরের জন্য প্যাকেট সুইচ নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহৃত হয়।
১০। এমএমএস(MMS) ও এসএমএস(SMS) সেবা কার্যক্রম চালু হয়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
৫১.
ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিকে কী বলে?
  1. ক) ই-কমার্স
  2. খ) ই-বিজনেস
  3. গ) আউটসোর্সিং
  4. ঘ) ই-আর্নিং
সঠিক উত্তর:
গ) আউটসোর্সিং
উত্তর
সঠিক উত্তর:
গ) আউটসোর্সিং
ব্যাখ্যা
ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিকে আউটসোর্সিং বলে। 

ফ্রিল্যান্সিং অর্থ মুক্ত পেশা, চাকুরি, অফিস ছাড়া যে পদ্ধতিতে নিজের দক্ষতা কাজে ঘরে বসে বা ব্যক্তিগত অফিসে বসে বাইরের কোন প্রতিষ্টানের কাজ করে যে আয় করা যায়, এ পথটিকে ফ্রিল্যান্সিং বলা হয়।

সূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট
৫২.
দূরবর্তী ভিন্ন স্থান থেকে মিটিং এ অংশগ্রহণ করা যায় কোন প্রযুক্তির মাধ্যমে?
  1. ক) টুইটার
  2. খ) ফেসবুক
  3. গ) টেলিকনফারেন্সিং
  4. ঘ) ইমেইল
সঠিক উত্তর:
গ) টেলিকনফারেন্সিং
উত্তর
সঠিক উত্তর:
গ) টেলিকনফারেন্সিং
ব্যাখ্যা
দূরবর্তী ভিন্ন স্থান থেকে মিটিং এ অংশগ্রহণ করা যায় টেলিকনফারেন্সিং প্রযুক্তির মাধ্যমে।  

টেলিফোন সংযোগ ব্যবহার করে কম্পিউটার অডিও মডেম ও ভিডিও যন্ত্রের সাহায্যে পৃথিবীর যেকোন জায়গা থেকে কোন সভায় অংশগ্রহণ করার পদ্ধতিই হলো টেলিকনফারেন্সিং।

টেলিকনফারেন্সিং এর কয়েকটি সুবিধাবলী- 
১. পৃথিবীর যেকোন জায়গা থেকে মিটিং এ অংশগ্রহণ করা যায়।
২. বাসায় বসেও মিটিং করা যায়।
৩. পাবলিক কনফারেন্স সকলের জন্য উন্মুক্ত।
৪. ব্যবসা বাণিজ্যে বেশি ব্যবহৃত হয়।
৫. কোন জায়গায় যেয়ে মিটিং বা সভা করার ঝামেলা থাকে না।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
  
৫৩.
নিচের কোন কোম্পানি ই-মেইল সুবিধা প্রদান করে?
  1. ক) GreenGeeks
  2. খ) AOL
  3. গ) Namecheap
  4. ঘ) Amazon
সঠিক উত্তর:
খ) AOL
উত্তর
সঠিক উত্তর:
খ) AOL
ব্যাখ্যা
AOL ইমেইল সুবিধা প্রদান করে।  

অপরদিকে, GreenGeeks ওয়েবসাইটের হোস্টিং এবং Namecheap ওয়েবসাইটের ডোমেইন সুবিধা প্রদান করে। 
এমাজন বর্তমানকালের একটি অন্যতম ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান।

ই-মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হলো একটি ডিজিটাল বার্তা যা মূলত কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। বর্তমানে মানুষ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে সম চিঠি-পত্র, চাকুরীপত্র, ও বিভিন্ন দরকারী তথ্য পাঠায় ঠিক তেমনি ই-মেইলের মাধ্যমে কিছু মূহুর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে সহজে এসব বার্তা পাঠোনো যায় বলে একে ই-মেইল বা Electronic Mail বলা হয়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৫৪.
নিচের কোনটিকে হায়ারারকিকাল টপোলজি বলা হয়?
  1. ক) স্টার নেটওয়ার্ক
  2. খ) রিং নেটওয়ার্ক
  3. গ) মেশ নেটওয়ার্ক
  4. ঘ) ট্রি নেটওয়ার্ক
সঠিক উত্তর:
ঘ) ট্রি নেটওয়ার্ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ট্রি নেটওয়ার্ক
ব্যাখ্যা
ট্রি নেটওয়ার্ককে হায়ারারকিকাল টপোলজিও বলা হয়। 

- ট্রি টপোলজির নেটওয়ার্কে কেবল যেখান থেকে শুরু হয়, সেই পয়েন্টটি হচ্ছে রুট বা হেড।
- এই রুটের সঙ্গে হাব (ঐটই) যুক্ত করে নতুন ব্রাঞ্চ সৃষ্টি করে বিভিন্ন নোডকে যুক্ত করা হয়।
- প্রয়োজনে ব্রাঞ্চের সঙ্গে নতুন হাব যুক্ত করে আরো ব্রাঞ্চ সৃষ্টি করে নেটওয়ার্কের সম্প্রসারণ সম্ভব।

সুবিধাসমূহ- 
১। ট্রি টপোলজির সুবিধা হচ্ছে নতুন ব্রাঞ্চ সৃষ্টির মাধ্যমে নেটওয়ার্কের সম্প্রসারণ সুবিধাজনক।
২। অফিস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এ নেটওয়ার্ক অধিক উপযোগী।
৩। নেটওয়ার্কে কম্পিউটার যোগ করলে বা বিচ্ছিন্ন করলে তা সব নেটওয়ার্কের কার্যক্রমকে ব্যাহত করে না।

অসুবিধাসমূহ- 
১। রুট নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
২। শাখা-প্রশাখা মিলে নেটওয়ার্কটি জটিল আকার ধারণ করে। ফলে বিভিন্ন নোডের মধ্যে যোগাযোগ জটিল হয়ে পড়ে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
৫৫.
ওয়্যারলেস মডেম কোন ধরনের মডেমের উদাহরণ?
  1. ক) অনবোর্ড মডেম
  2. খ) ইন্টারনাল মডেম
  3. গ) রিমুভেবল মডেম
  4. ঘ) এক্সটারনাল মডেম
সঠিক উত্তর:
ঘ) এক্সটারনাল মডেম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এক্সটারনাল মডেম
ব্যাখ্যা
ওয়্যারলেস মডেম হচ্ছে এক ধরনের এক্সটারনাল মডেম। 

এক্সটারনাল মডেম: যে মডেম তারের সাহায্যে অথবা তারবিহীনভাবে কম্পিউটারের বাইরে থেকে কাজ করে তাকে এক্সটারনাল মডেম বলে।
ইন্টারনাল মডেম: এ মডেম মূলত একটি কার্ড বিশেষ। এই কার্ড পিসির মাদারবোর্ডের এক্সপানশান স্লটে লাগানো থাকে অথবা ডিফল্ট যুক্ত থাকে।
রিমুভেবল মডেম: কম্পিউটার বা অন্য কোন যন্ত্রের ইউএসবি পোর্টে সংযোগ উপযোগী বিশেষ ডিভাইস বা ব্যবহারকারীর প্রয়োজনে সংযুক্ত করে মডেমের কাজ করতে পারে এবং প্রয়োজনে আবার মোডেমটি খুলে বিচ্ছিন্ন করে রাখতে পারে, তাকে রিম্যুভেবল মডেম বলে।
অনবোর্ড মডেম: কম্পিউটার বা অন্য কোন যন্ত্রের  মাদারবোর্ডে এই মডেম built-in অবস্থায় থাকে। বর্তমানে প্রায় সব কম্পিউটার যেমন ডেস্কটপ, ল্যাপটপ, পামটম, ট্যাবে এই ধরনের মডেম built-in অবস্থায় থাকে। এই ধরনের মডেম সাধারণত বাহির থেকে দেখা যায় না, তবে তাই  ইন্টিগ্রেটেড সার্কিট আকারে মাদারবোর্ডে বসানো থাকে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৬.
নিচের কোনটিকে 'Project Web Wall' নামে অভিহিত করা হয়? 
  1. ক) Cloud Armor
  2. খ) Cloudflare
  3. গ) Cisco
  4. ঘ) HPE
সঠিক উত্তর:
খ) Cloudflare
উত্তর
সঠিক উত্তর:
খ) Cloudflare
ব্যাখ্যা
Cloudflare কে 'Project Web Wall' নামে অভিহিত করা হয়। 

Cloudflare হল একটি CDN এবং রিভার্স প্রক্সি প্রভাইডার এবং এর সদরদপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অবস্থিত। 
Cloudflare প্রতিষ্ঠিত হয় ২৭শে নভেম্বর, ২০১০ সালে। 

সূত্র: কম্পিউটার হোপ ওয়েবসাইট।