পরীক্ষা আর্কাইভ

Janata Bank Ltd - Assistant Executive Officer (AEO)

পরীক্ষাUnlistedতারিখ২৯ নভেম্বর, ২০১৯সময়50 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
Janata Bank Ltd Post Name: Assistant Executive Officer (AEO) Exam Date: 29.11.2019
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Janata Bank Ltd - Assistant Executive Officer (AEO)

Unlisted · ২৯ নভেম্বর, ২০১৯ · ৮০ প্রশ্ন

.
কোন প্রকার শব্দের মূল নির্ধারণ করা যায় না?
  1. ক) তদ্ভব
  2. খ) দেশি
  3. গ) অর্ধ-তৎসম
  4. ঘ) তৎসম
ব্যাখ্যা
• দেশি শব্দের মূল নির্ধারণ করা যায় না।
• দেশি শব্দ: বাংলাদেশের আদিম অধিবাসীদের ব্যবহৃত শব্দসমূহকে বাংলা ভাষায় বলা হয় দেশি শব্দ।
- বাংলাদেশের আদিম অধিবাসীদের সংস্কৃতির কিছু কিছু শব্দ আর্যদের প্রভাবে পরিবর্তিত না হয়ে অবিকৃতভাবে বাংলা ভাষায় রক্ষিত আছে, এসব শব্দকে বলা হয় দেশি শব্দ। 
- দেশি শব্দ প্রাচীন কাল থেকে অপরিবর্তিত ভাবে ব্যবহৃত হচ্ছে। 
- তাই দেশি শব্দের মূল নির্ধারণ করা যায় না।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোনটি অর্ধ-তৎসম শব্দ?
  1. ক) সূর্য
  2. খ) সুনাম
  3. গ) জ্যোছনা
  4. ঘ) জবান
ব্যাখ্যা
• 'জ্যোছনা' শব্দটি সংস্কৃত 'জ্যোৎস্না' থেকে আগত অর্ধ-তৎসম শব্দ। 

• অর্ধ-তৎসম শব্দ:
- বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়।
- এগুলােকে বলে অর্ধ-তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত।
- আর অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত।
- উদাহরণ : জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নী, বােষ্টম, কুচ্ছিত- এ শব্দগুলাে যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
বি:দ্র: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ) বইয়ে অর্ধ-তৎসম কে শব্দের শ্রেনিবিভাগ থেকে বাদ দেয়া হয়েছে।
.
'ধাতুরূপ' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. ক) রূপতত্ত্বে
  2. খ) ধ্বনিতত্ত্বে
  3. গ) বাক্যতত্ত্বে
  4. ঘ) ছন্দতত্ত্বে
ব্যাখ্যা
• ব্যাকরণের আলোচ্য বিষয় বিভক্ত হয় চারটি ভাগে,যথা-
১. ধ্বনিতত্ত্ব
২. রূপতত্ত্ব
৩. বাক্যতত্ত্ব
৪. অর্থতত্ত্ব
 
• রূপতত্ত্বের আলোচ্য বিষয়সমূহ হলো:
- ব্যাকরণিক শব্দ ও শব্দের শ্রেণিবিভাগ।
- ব্যাকরণিক শব্দশ্রেণি (পদের শ্রেণিবিভাগ)।
- পুরুষ ও স্ত্রীবাচক শব্দ।
- সংখ্যাবাচক শব্দ।
- পদাশ্রিত নির্দেশক।
- ধাতু বা ক্রিয়ামূল, ক্রিয়া বা ধাতুবিভক্তি
- বাংলা অনুজ্ঞা।
- ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব।
- শব্দ গঠন।
- উপসর্গ।
- প্রকৃতি ও প্রত্যয়।
- কারক ও বিভক্তি।
- সমাস।
- শব্দদ্বিত্ব বা দ্বিরুক্ত শব্দ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. হায়াৎ মামুদ)।
.
যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে কী বলে?
  1. ক) সন্ধি
  2. খ) প্রকৃতি
  3. গ) প্রত্যয়
  4. ঘ) সমাস
ব্যাখ্যা
• যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে প্রকৃতি বলে।
• ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু।
- ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়- একটি ধাতু বা ক্রিয়ামূল অপরটি ক্রিয়াবিভক্তি।
- ক্রিয়াপদ থেকে ক্রিয়াবিভক্তি বাদ দিলে যা থাকে তা-ই হলাে ধাতু।
- অর্থাৎ ক্রিয়ামুলের আরেক নাম ধাতু।
- ড. এনামুল হক এ প্রসঙ্গে বলেন, ‘ক্রিয়াপদের যে অবিভাজ্য অংশ এর অন্তর্নিহিত মূল ভাবটির দ্যোতনা করে তাকে ধাতু বলে। 
- ক্রিয়ামূলকে বা ধাতুকে আবার প্রকৃতিও বলা হয়।
- ক্রিয়ার মূল বা ধাতু বােঝাতে (√) চিহ্ন ব্যবহার করা হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'আহবান' এর প্রকৃত উচ্চারণ কোনটি?
  1. ক) আওভান
  2. খ) আহ্বান
  3. গ) আহবান
  4. ঘ) আবহান
ব্যাখ্যা
• আহবান (আওভান)
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = আ+√হ্বে+অন

• অর্থ:
- আমন্ত্রণ, নিমন্ত্রণ। 
- সম্বোধন, ডাক

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
কবাট > কপাট, ধোবা > ধোপা কিসের উদাহরণ?
  1. ক) ধ্বনি বিপর্যয়
  2. খ) অভিশ্রুতি
  3. গ) ব্যঞ্জন চ্যুতি
  4. ঘ) ব্যঞ্জন বিকৃতি
ব্যাখ্যা
• ব্যঞ্জন বিকৃতি:
- শব্দ-মধ্যে কোনাে কোনাে সময় কোনাে ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়।
- একে বলে ব্যঞ্জন বিকৃতি।
- যেমন- কবাট > কপাট, ধােবা > ধােপা, ধাইমা > দাইমা ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)। 
.
কোনটি স্বরভক্তির উদাহরণ?
  1. ক) বিলিতি
  2. খ) পিরীতি
  3. গ) বসতি 
  4. ঘ) জানালা
ব্যাখ্যা
• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি (Anaptyxis):
- সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন:
অ – রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ ইত্যাদি।
ই – প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ, ফিল্ম > ফিলিম ইত্যাদি।
উ – মুক্তা মুকুতা, তুর্ক » তুরুক, ক্রু » ভুরু ইত্যাদি।
এ – গ্রাম > গেরাম, প্ৰেক > পেরেক, স্রেফ > সেরেফ ইত্যাদি।
ও – শ্লোক » শােলােক, মুরগ > মুরােগ > মােরগ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
.
কোন বানানটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ?
  1. ক) মাষ্টার
  2. খ) পোষাক
  3. গ) সংস্কার
  4. ঘ) পোষ্ট
ব্যাখ্যা
• 'ষ-ত্ব' বিধান অনুযায়ী - 
- কেবল তৎসম শব্দেই  'ষ-ত্ব' বিধান প্রযোজ্য। 
- বিদেশি শব্দে 'ষ-ত্ব' বিধান প্রযোজ্য নয়। 
- 'পোষ্ট' ও 'মাষ্টার' শব্দটি ইংরেজি এবং 'পোশাক' ফারসি ভাষার শব্দ, তাই এতে 'ষ'-ত্ব বিধান প্রযোজ্য হবে না।
- সঠিক বানান - পোস্ট, মাস্টার ও পোশাক।  

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
  1. ক) পরিষ্কার
  2. খ) ষড়ানন
  3. গ) সংস্কার
  4. ঘ) আশ্চর্য
ব্যাখ্যা
• 'আশ্চর্য' একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।
- এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে-  আ + চর্য।

• আরো কিছু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হলো -
- মনীষা = মনস্‌ + ঈষা,
- বৃহস্পতি = বৃহৎ + পতি,
- আশ্চর্য = আ + চর্য,
- পতঞ্জলি = পতৎ + অঞ্জলি,
- তস্কর = তৎ + কর,
- বনস্পতি = বন্‌ + পতি,
- পরস্পর = পর্‌ + পর,
- একাদশ = এক্‌ + দশ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১০.
'পশ্বধম' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
  1. ক) পশু + অধম
  2. খ) পশ্ম + অধম
  3. গ) পশ + ধম
  4. ঘ) পশু + ধম
ব্যাখ্যা
• উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার ও ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন: 
উ + অ = ব + অ ------ সু + অল্প = স্বল্প।
উ + আ = ব + আ  ----- সু + আগত = স্বাগত।
উ + ই = ব + ই -----  অনু + ই = অন্বিত।
উ + ঈ = ব + ঈ ----- তনু + ঈ = তন্বী।
উ + এ = ব + এ ------ অনু + এষণ = অন্বেষণ।
- এরূপ- পশ্বধম, পশ্বাচার, অন্বয়, মন্বন্তর ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)। 

• ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ অনুসারে, 
- পশু + অধম = পশ্বধম।

• বাংলা একাডেমি অভিধান অনুসারে, 
- পশ্বাধম (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
- পশু+অধম

• অর্থ:
পশুর চেয়েও অধম।
১১.
কোনটি 'আ' প্রত্যয় যোগে সাধিত স্ত্রীবাচক শব্দ?
  1. ক) গায়িকা
  2. খ) নায়িকা
  3. গ) প্রথমা
  4. ঘ) বালিকা
ব্যাখ্যা
• 'আ' প্রত্যয় যোগে সাধিত স্ত্রীবাচক শব্দ - 
- প্রথম - প্রথমা

• 'ইকা' প্রত্যয় যোগে সাধিত স্ত্রীবাচক শব্দ -
গায়ক - গায়িকা
নায়ক - নায়িকা
বালক - বালিকা

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
'ধ্বন্যাত্মক দ্বিরুক্তির' উদাহরণ কোনটি?
  1. ক) চোখে চোখে
  2. খ) ঘেউ ঘেউ
  3. গ) কেউ কেউ
  4. ঘ) চুপচাপ
ব্যাখ্যা
• দ্বিরুক্ত শব্দের আভিধানিক অর্থ- দুবার বলা হয়েছে।
- প্রকৃতপক্ষে কোন শব্দ বা পদের পরপর দুবার প্রয়োগ বা পুনরাবৃত্তিকেই দ্বিরুক্ত শব্দ বলে ।

• বাংলা ভাষায় এমন বহু দ্বিরুক্ত শব্দ আছে যা কোন বাস্তব ধ্বনির অনুকারী বা নিছক কোন ধ্বনির কাল্পনিক অনুকরণ করে।
- এই জাতীয় শব্দকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
- এমন একই ধ্বন্যাত্মক শব্দের দুবার প্রয়োগের নামই ধ্বন্যাত্মক দ্বিরুক্তি বা ধ্বনির দ্বিরুক্তি।

• এই ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দগুলো বাংলা ভাষার ভাণ্ডার সমৃদ্ধ করেছে।
- রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, 'সে সকল শব্দ ভাষা হইতে বাদ দিলে বঙ্গভাষার বর্ণনাশক্তি নিতান্তই পঙ্গু হইয়া পড়ে।” 

• ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দ বিভিন্নভাবে হতে পারে:
১। মানুষের বিভিন্ন ধ্বনির অনুকরণের সাহায্যে : ভেউ ভেউ করে কাঁদা, ট্যাট্যা করে কাঁদা, হা হা করে হাসা, ঠাঠা করে হাসা ইত্যাদি
২। জীব-জন্তুর ধ্বনিকে অনুকরণ করে : মিউ মিউ (বিড়ালের ডাক), ঘেউ ঘেউ (কুকুরের ডাক), গুনগুন (মৌমাছির ডাক) ইত্যাদি।
৩। কোন বস্তুর ধ্বনির অনুকরণে : ঝমঝম (বৃষ্টির শব্দ), চুকচুক (দুধ খাবার শব্দ) মড়মড় (গাছ ভেঙে পড়ার শব্দ) ইত্যাদি।
৪। অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির শব্দ : চিকচিক, ঝিকমিক, কুটকুট, ম্যাজম্যাজ, ঘিনঘিন, ঘ্যানঘ্যান, সুড়সুড়, চিনচিন, ছমছম ইত্যাদি।


উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
  1. ক) নিত্য
  2. খ) প্রাদি
  3. গ) উপপদ
  4. ঘ) অলুক
ব্যাখ্যা
• অলুক অর্থ হলো বিভক্তি লোপ পাবে না অর্থাৎ ব্যাসবাক্যে এবং সমস্ত পদে বিভক্তি বজায় থাকবে।

- যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে। যেমন: দুধে-ভাতে, জলে-স্থলে, দেশে-বিদেশে, হাতে-কলমে।
- যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লোপ হয় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে।
- যেমন- গায়ে পড়া = গায়েপড়া, ঘিয়ে ভাজা = ঘিয়েভাজা, কলে ছাঁটা = কলেছাঁটা, কলের গান = কলেগান, গরুর গাড়ি = গরুগাড়ি ইত্যাদি।

• যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে অলুক বহুব্রীহি বলে।
- অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি বিশেষণ হয়।
- যথা- মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি, গলায় গামছা যার = গলায়গামছা।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)। 
১৪.
'ডাক্তার ডাক' বাক্যটিতে 'ডাক্তার' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে ষষ্ঠী
  2. খ) কর্মে শূন্য
  3. গ) কর্তায় শূন্য
  4. ঘ) সম্বন্ধে ষষ্ঠী
ব্যাখ্যা
• কর্মকারক: কর্তা যাকে আশ্রয় করে বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাকে বল হয় কর্মকারক।

• কর্মকারকের বিভিন্ন বিভক্তির ব্যবহার।
ক) প্রথমা বা শূন্য অ বিভক্তি : ডাক্তার ডাক।
- আমাকে এক খানা বই দাও। (দ্বিকর্মক ক্রিয়ার মূখ্য কর্ম)
- রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না।(গ্রন্থ অর্থে বিশিষ্ট প্রয়ােগ)।
খ) দ্বিতীয়া বা কে বিভক্তি : তাকে বল।
রে বিভক্তি : ‘আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মাের প্রার্থনা।
গ) ষষ্ঠী বা র বিভক্তি : তােমার দেখা পেলাম না।
ঘ) সপ্তমীর এ বিভক্তি : জিজ্ঞাসিবে জনে জনে।' (বীপ্সায়)।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
'আঘাত পায়নি' এমন বোঝাতে কোনটি হবে?
  1. ক) অনাহত
  2. খ) অনাঘাত
  3. গ) সর্বংসহা
  4. ঘ) অবিনশ্বর
ব্যাখ্যা
• কিছু এক কথায় প্রকাশ - 
- যা আঘাত পায়নি = অনাহত।
- যা আহুত হয় নি = অনাহুত।
- যে সকল অত্যাচারই সয়ে যায় = সর্বংসহা
- নষ্ট হওয়াই স্বভাব নয় যার = অবিনশ্বর

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ আছে?
  1. ক) দুটি
  2. খ) তিনটি
  3. গ) চারটি
  4. ঘ) পাঁচটি
ব্যাখ্যা
• বাংলা ভাষার মৌলিক অংশ - ৪ টি।
ক. ধ্বনি
খ. শব্দ
গ. বাক্য
ঘ. অর্থ

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)। 
১৭.
Q. 17 - 20 Select the word that is most closely OPPOSITE in meaning to the original word.
17 .QUIESCENT
  1. ক) Dormant
  2. খ) Weak
  3. গ) Unconcerned
  4. ঘ) Active
ব্যাখ্যা
• Quiescent (adjective) - শান্ত; নিশ্চল; নিষ্ক্রিয়।
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
• Dormant (adjective) - সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়। 
• Weak (adjective) - দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম।
• Unconcerned (adjective) - সংশ্লিষ্ট; অসংলগ্ন; অসম্পর্কিত; সংস্রবহীন; সম্বন্ধহীন।
• Active (adjective) - সক্রিয়; কর্মিষ্ঠ; ক্রিয়াশীল; কর্মপরায়ণ।
- সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Active শব্দটি Quiescent এর বিপরীত অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর - Active.

Source: Accessible Dictionary by Bangla Academy
১৮.
LOQUACIOUS
  1. ক) Talkative
  2. খ) Reticent
  3. গ) Garrulous
  4. ঘ) Verbose
ব্যাখ্যা
• LOQUACIOUS - বাচাল; কথাপ্রিয়।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Talkative -  বাচাল; বাক্যবাগীশ।
খ) Reticent - স্বল্পভাষী; গুরুগম্ভীর
গ) Garrulous - বাচাল; বাক্যবাগীশ।
ঘ) Verbose - বাগাড়ম্বরপূর্ণ; শব্দাড়ম্বরপূর্ণ।
- সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Reticent শব্দটি Loquacious এর বিপরীত অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর - Reticent.

Source: Bangla Academy Dictionary.
১৯.
NIGGARDLY
  1. ক) Generous
  2. খ) Stingy
  3. গ) Thrifty
  4. ঘ) Frugal
ব্যাখ্যা
• NIGGARDLY - নিচ্ছাকৃতভাবে সামান্য পরিমাণে প্রদত্ত বা প্রদান করে এমন; কৃপণোচিত।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Generous -  উদার; সহৃদয়
খ) Stingy - কৃপণস্বভাব; ব্যয়কুণ্ঠ
গ) Thrifty -  মিতব্যয়ী।
ঘ) Frugal - সাবধান; মিতব্যয়ী; হিসাবি; সামান্য মূল্যের
- সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Generous শব্দটি Niggardly এর বিপরীত অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর - Generous.

Source: Bangla Academy Dictionary.
২০.
HAPHAZARD
  1. ক) Indifferent
  2. খ) Fortuitous
  3. গ) Deliberate
  4. ঘ) Accidental
ব্যাখ্যা
• HAPHAZARD - বিশৃঙ্খল; পরিকল্পনাহীন; এলোমেলো; এলোপাতাড়ি।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Indifferent - নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক
খ) Fortuitous - আকস্মিক; দৈবিক
গ) Deliberate - ইচ্ছাকৃত; উদ্দেশ্যপ্রণোদিত; সুচিন্তিত, সযত্নে বিবেচনা করা
ঘ) Accidental - দৈবায়ত্ত; আপতিক; আকস্মিক।
- সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Deliberate শব্দটি Haphazard এর বিপরীত অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর - Deliberate.

Source: Bangla Academy Dictionary.
২১.
Q. 21-24: In this sections you must choose the word which best fits each space in the text below.
The principal advantage in having a clear cut objective of business is that it does not derail; the enterprise does not stray ____(21)_____ the direct route that it has set for ____( 22 )____ . Enterprises with well-defined objectives can conveniently undertake _____(23)_____ and follow long range development polices. Recognition of objectives _____(24)_____ the temptation to compromise long range objects for short term gains and improves coordination in work and consistency in policy.
  1. ক) on
  2. খ) from
  3. গ) along
  4. ঘ) towards
ব্যাখ্যা
• Stray (verb)
- to travel along a route that was not originally intended, or to move outside a limited area.
- পথভ্রষ্ট হওয়া; বিপথগামী হওয়া, বিচ্যুত হওয়া।

• from - থেকে
- এন্টারপ্রাইজ নিজের জন্য নির্ধারিত করা সরাসরি পথ থেকে বিচ্যুত হয় না।
- এরকম অর্থ প্রকাশ করতে stray এর পর preposition হিসেবে from হবে।
২২.
  1. ক) others
  2. খ) industry
  3. গ) itself
  4. ঘ) government
ব্যাখ্যা
• এন্টারপ্রাইজ নিজের জন্য নির্ধারিত করা সরাসরি পথ থেকে বিচ্যুত হয় না।
- এরকম অর্থ প্রকাশ করতে the enterprise এর reflexive pronoun হিসেবে itself বসবে।
২৩.
  1. ক) production
  2. খ) research
  3. গ) audit
  4. ঘ) appraisal
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
- Production -  উৎপাদন।
- Research - গবেষণা।
- Audit - হিসাবপরীক্ষণ।
- Appraisal - মূল্যায়ন।

• Enterprises with well-defined objectives can conveniently undertake appraisal and follow long range development policies.
- সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্বলিত এন্টারপ্রাইজগুলো সুবিধাজনক মূল্যায়ন পদ্ধতি গ্রহণ করতে পারে এবং দীর্ঘ পরিসরের উন্নয়ন নীতিগুলি অনুসরণ করতে পারে।

• Context অনুসারে এখানে Appraisal সবচেয়ে গ্রহণযোগ্য অপশন।
২৪.
  1. ক) invites
  2. খ) removes
  3. গ) defers
  4. ঘ) shifts
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
- Invite - নিমন্ত্রণ/আমন্ত্রণ করা
- Remove - সরানো; সরিয়ে নেওয়া, দূর করা; দূরীভূত করা
- Defers - স্থগিত; মুলতবি রাখা; বিলম্বিত করা
- Shifts - স্থান বা স্বভাবের পরিবর্তন; বদল; অপবর্তন.

• Context অনুসারে এখানে Removes সবচেয়ে গ্রহণযোগ্য অপশন।

- Recognition of objectives removes the temptation (প্রলোভন) to compromise long range objects for short term gains and improves coordination in work and consistency in policy.
- উদ্দেশ্যগুলির স্বীকৃতি স্বল্পমেয়াদী লাভের জন্য দীর্ঘ পরিসরের বস্তুর সাথে আপস করার প্রলোভন দূর করে এবং কাজের মধ্যে সমন্বয় এবং নীতিতে ধারাবাহিকতা উন্নত করে।
২৫.
Q25-28: Read the following passage and answer the questions given below:
Our voyage was very prosperous, but I shall not trouble the reader with a journal of it. The captain called in at one or two ports and sent in his long boat for provisions and freshwater, but I never went out of the ship still we came into the Downs, which was on the 3rd day of June, 1706, about nine months after my escape. I offered to leave my goods in security for payment of my freight, but the captain protested he would not receive one fanning. We took kind leave of each other, and I made him promise that he would come to see me at my house in Redriff. I hired house and a guide for five shillings which I borrowed from the captain.

25. When the writer uses the word 'prosperous' to describe means that
  1. ক) it made him rich
  2. খ) it made him healthy
  3. গ) it was uneventful
  4. ঘ) it was very pleasant
ব্যাখ্যা
• Prosperous (adjective) - সফল; সমৃদ্ধ; সমৃদ্ধিশালী; বর্ধিষ্ণু; শুভান্বিত।
- Our voyage was very prosperous - আমাদের সমুদ্রযাত্রা খুবই আনন্দদায়ক ছিল।
- এখানে prosperous দ্বারা আনন্দদায়ক অর্থ প্রকাশ করছে।
- তাই সঠিক উত্তর হবে ঘ) it was very pleasant.
২৬.
In the context of the passage, the word 'provisions' means
  1. ক) mainly security
  2. খ) money
  3. গ) mainly food
  4. ঘ) mainly ammunition
ব্যাখ্যা
• provision (noun) 
(১) [Uncountable noun] (বিশেষত ভবিষ্যৎ প্রয়োজনের জন্য) প্রস্তুতি; পূর্বোপায়; সংস্থান; সরবরাহ; যোগান: make provision for one’s old age; the provision of water and gas to domestic consumers; to make provision against something, সাবধান হওয়া।
(২) [countable noun] সরবরাহকৃত বস্তুর পরিমাণ; সরবরাহ করা: issue a provision of meat to the troops.
(৩) (plural) খাদ্য; খাদ্যসরবরাহ: lay in a store of provisions; (attributive(ly), singular) a provision merchant মুদি; ভোজ্যপণ্যের ব্যবসায়ী; a wholesale provision business.
(৪) [countable noun] আইন বা দলিলের ধারা; শর্ত; অনুবিধি: if there is no provision to the contrary.
□ (verb transitive) রসদ সরবরাহ করা: provision a ship for a long voyage.

• Context এ যেহেতু provisions and freshwater একসাথে উল্লেখ রয়েছে তাই এখানে provision - খাদ্য অর্থে ব্যবহৃত হয়েছে।
- তাই সঠিক উত্তর গ) mainly food.

Source: Accessible Dictionary by Bangla Academy
২৭.
For the payment of the author's freight, the captain
  1. ক) refused to accept any money
  2. খ) kept his goods as security
  3. গ) protested against being paid
  4. ঘ) accepted a sum of money
ব্যাখ্যা
• Passage অনুসারে - I offered to leave my goods in security for payment of my freight (পরিবহনমাসুল),
-but the captain protested (আপত্তি করা) he would not receive one fanning.
- অর্থাৎ, the captain refused to accept any money.
২৮.
From the passage, it is clear that the captain's attitude to the author was
  1. ক) one of hostility.
  2. খ) one of extreme friendliness and kindness.
  3. গ) one of disgust and irritation.
  4. ঘ) one of indifference.
ব্যাখ্যা
• From the passage we can see that -
- Firstly, the captain refused to accept the payment of the author's freight (পরিবহনমাসুল)।
- Secondly, the author made the captain promise that he would go to see the author at his house in Redriff.
- Thirdly, the captain lent the author five shillings for hiring a house and a guide.
- From these cases, we can say that the captain's attitude to the author was one of extreme friendliness and kindness.
২৯.
Q. 29 - 33: Each sentence has four parts, marked (A), (B), (C) and (D). Identify the incorrect or inappropriate part of the sentence.
29. Guppies are sometimes call (A) rainbow fish due to (B) the bright (C) colors of the males (D)
  1. ক) call
  2. খ) due to
  3. গ) bright
  4. ঘ) the males
ব্যাখ্যা
• Sentence টি passive sense প্রকাশ করছে।
- তাই A তে verb - call এর past participle form (called) হবে।
৩০.
The peculiar (A) /dress he wears (B)/ gave him a comical (C)/ appearance (D).
  1. ক) peculiar
  2. খ) wears
  3. গ) comical
  4. ঘ) appearance
ব্যাখ্যা
• বাক্যের main verb - gave যেহেতু past form এ রয়েছে তাই আগের clause টির verb টিকেও past form এ লিখতে হবে।
- তাই, B তে wears না হয়ে wore হবে।
- The peculiar dress he wore gave him a comical appearance.
- সে যে অদ্ভুত পোশাক পরেছিল তা তাকে হাস্যকর রূপ দিয়েছিল।
৩১.
The exhistance (A) and attributes (B)/ of the colonial (C)/ army were decisive (D)/ to the outbreak of Civil War.
  1. ক) exhistance
  2. খ) attributes
  3. গ) colonial
  4. ঘ) decisive
ব্যাখ্যা
• exhistance বানানটি ভুল।
- সঠিক বানান existence. 
- এর অর্থ - অস্তিত্ব; বিদ্যমানতা।

Source: Accessible Dictionary by Bangla Academy
৩২.
He who is indeed of the brotherhood (A)/ does not voyage (B)/ in quest the picturisque (C)/ but of certain jolly humors (D).
  1. ক) brotherhood
  2. খ) voyage
  3. গ) picturisqse
  4. ঘ) humors
ব্যাখ্যা
• Picturisqse বানানটি ভুল।
- সঠিক বানান - Picturesque.
- এর অর্থ - চিত্রবৎ; ছবির মতো।

Source: Accessible Dictionary by Bangla Academy
৩৩.
Roshni was found (A)/ of pets and she was a proud (B)/ owner of many unique (C)/ animals (D)
  1. ক) found
  2. খ) proud
  3. গ) unique
  4. ঘ) animals
ব্যাখ্যা
• found না হয়ে fond হবে।
- Fond of অর্থ - ভালোবাসা, পছন্দ করা, কোনো কিছুর অনুরাগী বা কোনো কিছুতেই আসক্ত হওয়া।
৩৪.
Q. 34 - 56 Read the following questions carefully and choose the right answer.
34. The ratio of quantity of water in fresh fruits to that of dry fruits is 7 : 2. If 400kg of dry fruits contain 50kg of water then find the weight of the water in same fruits when they were fresh?
  1. ক) 100 kg
  2. খ) 150 kg
  3. গ) 175 kg
  4. ঘ) 125 kg
ব্যাখ্যা
Here, the weight of water in 400 kg of dry fruits is 50 kg.
So, the weight of fruits alone = (400 – 50) kg = 350 Kg

Here, Ratio of water in fresh fruits to the dry fruit = 7 : 2

⇒ 2x = 50 Kg
∴ x= 25 kg

So, the water in fresh fruits = 7 × 25 = 175 kg
৩৫.
What would be the measure of the diagonal of a square whose area is equal to 578cm2?
  1. ক) 34cm
  2. খ) 38cm
  3. গ) 32cm
  4. ঘ) 42cm
ব্যাখ্যা
ধরি 
বর্গের এক বাহুর দৈর্ঘ্য a সে.মি.
প্রশ্নমতে,
a2 = 578
a = √578
a = 24.04

বর্গের কর্ণের দৈর্ঘ্য = a√2 = 24.04√2 = 33.99cm ≈ 34cm
৩৬.
The cost price of a table and a chair together is Tk. 690. If the table costs 30% more than the chair, then find the cost price of the table and the chair respectively .
  1. ক) Tk. 300 and Tk. 390
  2. খ) Tk. 390 and Tk. 300
  3. গ) Tk. 480 and Tk. 210
  4. ঘ) Tk. 400 and Tk. 290
ব্যাখ্যা
ধরি,
একটি চেয়ারের মূল্য x টাকা
একটি টেবিলের মূল্য = x + x এর 30%
= x +  x এর 30/100
= x + 3x/10
= (10x + 3x)/10
= 13x/10 

প্রশ্নমতে,
x + 13x/10 = 690
23x/10 = 690 
23x = 690 × 10 
x =( 690 × 10 )/23
x = 300 টাকা 

একটি চেয়ারের মূল্য 300 টাকা
একটি টেবিলের মূল্য = (13 × 300)/10 = 390 টাকা
৩৭.
  1. ক) 13
  2. খ) 13.5
  3. গ) 12
  4. ঘ) None of these
ব্যাখ্যা

(27/4) × (40/3) + 4 × x = (520 × 30)/100
90 + 4x = 156
4x = 156 - 90 
4x = 66 
x = 66/4 
x = 16.5
৩৮.
In the question two equations numbered I and II are given. You have to solve both the equations are given answer. I. 6x2 - 11x + 4 = 0 II. 50y2 - 25y + 3 = 0
  1. ক) x < y
  2. খ) x ≤ y
  3. গ) x > y
  4. ঘ) x ≥ y
ব্যাখ্যা
I. 6x2 - 11x + 4 = 0
  6x2 - 8x - 3x + 4 = 0
  2x(3x - 4) - 1(3x - 4) = 0
(3x - 4)(2x - 1) = 0 

হয়                      অথবা 
3x - 4 =0                  2x - 1= 0 
3x = 4                          2x = 1 
x = 4/3                           x= 1/2

50y2 - 25y + 3 = 0
50y2 - 10y - 15y + 3 = 0
10y(5y -1) - 3(5y - 1) = 0
(5y - 1)(10y - 3) = 0
হয়                      অথবা 
5y - 1 = 0          10y - 3 = 0
y = 1/5                y = 3/10

x এবং y এর মান থেকে বুঝা যায় x > y 
৩৯.
There are 3 green, 4 orange and 5 white color bulbs. If a bulb is picked at random, what is the probability of having either a green or a white bulb? 
  1. ক) 2/3
  2. খ) 3/4
  3. গ) 4/3
  4. ঘ) 2/5
ব্যাখ্যা
 সবুজ রঙের বাল্ব = 3
কমলা রঙের বাল্ব = 4
সাদা রঙের বাল্ব =5

মোট বাল্ব আছে = 3 + 4 + 5 = 12 টি 

মোট সবুজ ও সাদা বাল্ব আছে = (3 + 5) = 8টি 
একটি সবুজ বা সাদা বাল্ব পাওয়ার সম্ভাবনা = 8/12 = 2/3
৪০.
The ratio of Pens ant Pencils in a shop is 3 : 2 respectively. The average number of Pens and Pencils is 180. What is the number of Pencils in the shop? 
  1. ক) 444
  2. খ) 244
  3. গ) 344
  4. ঘ) 144
ব্যাখ্যা
ধরি,
দোকানে কলম আছে = 3x 
দোকানে পেন্সিল আছে = 2x 

প্রশ্নমতে,
(3x + 2x)/2 = 180 
5x = 360 
x = 360/5
x =72

দোকানে পেন্সিল আছে = 2 × 72 = 144টি 
৪১.
P, Q and R start a business. P invests 3 times as much as Q invests 2/3rd as much as R invests. Find the ratio of capitals of P, Q and R ? 
  1. ক) 3 : 2 : 6
  2. খ) 6 : 2 : 3
  3. গ) 2 : 6 : 3
  4. ঘ) 5 : 2 : 3
ব্যাখ্যা
ধরি 
R বিনিয়োগ করে = x টাকা 
Q বিনিয়োগ করে = 2x/3 টাকা 
P বিনিয়োগ করে = 3× (2x/3) টাকা
                          = 2x টাকা 
P, Q এবং R এর বিনিয়োগের অনুপাত = 2x : (2x/3) : x
                                                          = 2 : (2/3) : 1
                                                           = 6 : 2 : 3
৪২.
A dishonest milkman professes to sell his milk at cost price but he mixes it with water and thereby gains 25% . The percentage of water in the mixer is:
  1. ক) 8%
  2. খ) 10%
  3. গ) 20%
  4. ঘ) 15%
ব্যাখ্যা
25% লাভ হওয়ায়,
100 টাকার দুধ বিক্রয় করে = 100 +  25 = 125 টাকা
অর্থাৎ 125 টাকার পানি মিশ্রিত দুধ বিক্রয় করে = 100 টাকায়
100 টাকার পানি মিশ্রিত করে = (100 ×100)/125 = 80 টাকায়

দুধে পানির শতকরা পরিমাণ = (100 - 80)% = 20%
৪৩.
How many iron rods, each of length 7m and diameter 2cm can be made out of 0.88m3 of iron?
  1. ক) 400
  2. খ) 200
  3. গ) 300
  4. ঘ) 100
ব্যাখ্যা
ধরি, 
লোহার দণ্ড সংখ্যা x টি 

দেয়া আছে,
লোহার দণ্ডের ব্যাস = 2cm 
লোহার দণ্ডের ব্যাসার্ধ  = 1cm= 0.01 m

লোহার দণ্ডের উচ্চতা = 7m 

প্রশ্নমতে 
x × πr2h = 0.88 
x × (22/7) × (0.01)2 × 7 = 0.88
x = 0.88/{22× (0.01)2}
x = 400
৪৪.
A is three times as old as B. C was twice-as old as A four years ago. In four years' time. A will be 31. What are the present ages of B and C ?
  1. ক) 45,10
  2. খ) 9,50
  3. গ) 10,50
  4. ঘ) 50,15
ব্যাখ্যা
ধরি
B এর বর্তমান বয়স  = x বছর
A এর বর্তমান বয়স 3x বছর
A এর বর্তমান বয়স হলো 31 - 4 = 27 বছর

প্রশ্নমতে,
3x = 27 
x = 9 বছর
B এর বর্তমান বয়স = 9 বছর
C এর বর্তমান বয়স হলো = 27 × 2 - 4 = 54 - 4 = 50 বছর
৪৫.
If 3√5 + √125 = 17.88, then what will be the value of √80 + 6√5= ?
  1. ক) 13.41
  2. খ) 20.46
  3. গ) 21.66
  4. ঘ) 22.35
ব্যাখ্যা
দেয়াআছে 
3√5  +  √125 = 17.88
3√5  +  √5 × 25 = 17.88
3√5  +  5√5 = 17.88
8√5 = 17.88
√5 = 17.88/8
√5 = 2.235
এখন 
√80 + 6√5 = √(16 × 5) + 6√5
                   = 4√5 + 6√5 
                    = 10√5 
                    = 10 × 2.235
                    = 22.35
৪৬.
What will be simple interest for 1 year and 4 months on a sum of Tk. 25,800 at the rate of 14% per annum?
  1. ক) Tk. 4,816
  2. খ) Tk. 2,580
  3. গ) Tk. 4,815
  4. ঘ) None of these
ব্যাখ্যা
এখানে, 
আসল P = 25,800 টাকা
সুদের হার r  = 14%
 সময় n = 1 বছর 4 মাস = 1 + 1/3 =4/3 বছর
মুনাফা I = ?

আমরা জানি 
I = Pnr 
  = 25800 × (4/3) × (14/100)
 = 4,816
৪৭.
An error 2% in excess in made while measuring the side of a square. The percentage of error in the calculated area of the square is:
  1. ক) 2.00%
  2. খ) 4.04%
  3. গ) 2.02%
  4. ঘ) 4.00%
ব্যাখ্যা
Let the correct side of the square be x cm

Then, incorrect side =x + 2​x/100 =1.02x

Correct area =x2
Incorrect area =(1.02x)2=1.0404x2

% Error ={(1.0404x2 - x2/x2​) × 100}% 
            =(0.0404×100)%
            = 4.04%
৪৮.
A man took loan from a bank at the rate of 12% p.a. simple interest. After 3 years he had to pay. Tk. 5,400 interest only for the period, The principal amount borrowed by him was:
  1. ক) Tk. 20,000
  2. খ) Tk. 10,000
  3. গ) Tk. 2,000
  4. ঘ) Tk. 15,000
ব্যাখ্যা
এখানে,
মুনাফার হার r = 12%= 12/100
সময় n = 3 বছর 
মুনাফা I = 5400 টাকা 

আসল P =? 

আমরা জানি 
I = Pnr 
5400 = P × 3 × (12/100)
P = (5400 × 100)/(3 × 12)
P = 15000
৪৯.
A boat covers a certain distance downstream in 1 hour, while it comes back in 1.5 hour. If the speed of the stream be 3 km/hr, what is the speed of the boat in still water?
  1. ক) 12 km/hr
  2. খ) 15 km/hr
  3. গ) 13 km/hr
  4. ঘ) 14 km/hr
ব্যাখ্যা
ধরি 
স্থির পানিতে নৌকার বেগ x km/hr
স্রোতের অনুকূলে নৌকার বেগ =x + 3
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ =x - 3

প্রশ্নমতে,
x + 3 = 1.5(x - 3)
x + 3 = 1.5x - 4.5
x - 1.5x = - 4.5 - 3 
- 0.5x = - 7.5
x = 7.5/0.5
x = 15 km/hr
৫০.
Tk. 385 has been divided among A, B, C in such a way that A receives (2/9)th of what B and C together receive. Then A's share is?
  1. ক) Tk. 77
  2. খ) Tk. 82.50
  3. গ) Tk. 70
  4. ঘ) Tk. 85
ব্যাখ্যা
ধরি 
B + C পেয়েছিল x টাকা 
A  পেয়েছিল 2x/9 টাকা 

প্রশ্নমতে
x + 2x/9 = 385
(9x + 2x)/9 = 385
11x/9 = 385
x = (385 × 9)/11
x = 315

A পেয়েছিল = (2 × 315)/9 টাকা =70 টাকা 
৫১.
Mother's age today is thrice as her daughter's. After 10 years it would be just double. How old is the daughter today?
  1. ক) 10 years
  2. খ) 9 years
  3. গ) 8 years
  4. ঘ) 11 years
ব্যাখ্যা
কন্যার বর্তমান বয়স xবছর
মাতার বর্তমান বয়স 3x বছর

প্রশ্নমতে,
3x + 10 = 2(x + 10)
3x + 10 = 2x + 20
3x - 2x =20 - 10 
x = 10
৫২.
A boat can travel with a speed of 13 km/hr. in still water. If the speed of the stream is 4 km/hr. find the time taken by the boat to go 68 km downstream.
  1. ক) 3 hours
  2. খ) 4 hours
  3. গ) 5 hours
  4. ঘ) 6 hours
ব্যাখ্যা
Speed downstream = Speed of Boat in still water + Speed od the stream =
(13 + 4)km/hr. = 17km/hr.

Time taken to travel 68 km downstream = Distance​/Speed=(68/17​)hrs = 4hrs.
৫৩.
A student multiplied a number by 3/5 instead of 5/3. What is the percentage error in the calculation?
  1. ক) 50%
  2. খ) 54%
  3. গ) 60%
  4. ঘ) 64%
ব্যাখ্যা
Let number is 100.
Actual Multiplication = (100 × 5)/3 = 500/3.

Student multiplied = (100 × 3)/5 = 300/5.
Error,
= (500/3) - (300/5)
= (2500 - 900)/15
= 1600/15

%Error = (1600 ×100 ×3)/(15×500)% = 64%.
৫৪.
In what time will the simple interest of Tk. 400 at 10% per annum be the same as the simple interest Tk. 1,000 for 4 year at 4% per annum?
  1. ক) 3 years
  2. খ) 4 years
  3. গ) 5 years
  4. ঘ) 6 years
ব্যাখ্যা
ধরি 
নির্ণেয় সময় n 

এখন 
(400 × 10 × n)/100 = (1000 × 4 × 4)/100
n × 4000 = 16000
n = 4
৫৫.
A car covers four successive 7km distance at speeds of 10km/hr, 20 km/hr, 30 km/hr and 60km/hr respectively. Its average speed over this distance is:
  1. ক) 40 km/hr
  2. খ) 30 km/hr
  3. গ) 20 km/hr
  4. ঘ) 50 km/hr
ব্যাখ্যা
মোট অতিক্রম করে = 4 × 7 = 28 km
মোট সময় = (7/10) + (7/20) + (7/30) + (7/60)
                 = 7{(6 + 3 + 2 + 1)/60}
                  = 7/5

গড় গতিবেগ = 28 × (5/7) = 20 kmph
৫৬.
The total age of A and B is 12 years more than the total age of B and C. C is how many years younger than A?
  1. ক) 12 years
  2. খ) 13 years
  3. গ) 14 years
  4. ঘ) 15 years
ব্যাখ্যা
এখানে 
A + B - (B + C) = 12
A + B - B - C = 12
A - C = 12
৫৭.
57-80: Study the following questions carefully and answer the questions given below.
57.Federation Cup, World Cup, Allywyn International Trophy and Challenge Cup are awarded winners of
  1. ক) Tennis
  2. খ) Basketball
  3. গ) Volleyball
  4. ঘ) Cricket
ব্যাখ্যা
• Federation Cup, World Cup, Allywyn International Trophy and Challenge Cup are awarded to winners of Volleyball.
৫৮.
Excessive secretion from the pituitary gland in the children results in
  1. ক) increased height
  2. খ) retarded growth
  3. গ) weakening of bones
  4. ঘ) None of these
ব্যাখ্যা
• Excessive secretion from the pituitary gland in the children results in increased height.- In children and adolescents, excessive levels of growth hormone can result in a condition called gigantism. 
- Children with this condition may have unusually long arms and legs and may grow to heights of 7 to 8 feet or more.
৫৯.
When was the International Social Security Association (ISSA ) formed?
  1. ক) 1915
  2. খ) 1946
  3. গ) 1935
  4. ঘ) 1927
ব্যাখ্যা
• The International Social Security Association (ISSA ) was founded in 1927 under the auspices of the International Labour Organization, and today has over 320 member institutions from over 160 countries. 

Source: ISSA Website
৬০.
The headquarter of Space X is located in-
  1. ক) California
  2. খ) London
  3. গ) New York
  4. ঘ) Moscow
ব্যাখ্যা
• The headquarter of Space X is located in Hawthorne, California.
- SpaceX, in full Space Exploration Technologies Corporation, American aerospace company founded in 2002 that helped usher in the era of commercial spaceflight. 
- It was the first private company to successfully launch and return a spacecraft from Earth orbit and the first to launch a crewed spacecraft and dock it with the International Space Station (ISS). 
 
Source: Britannica
৬১.
Who won the Peace Nobel Prize 2019 for promoting peace and reconciliation?
  1. ক) Barak Obama
  2. খ) Abiy Ahmed Ali
  3. গ) Donald Trump
  4. ঘ) Muhammadu Buhari
ব্যাখ্যা
- ২০১৯ সালের শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী;
- নোবেল কমিটির ভাষ্যমতে,
''শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের জন্য তাঁর প্রচেষ্টার জন্য, এবং বিশেষত প্রতিবেশী ইরিত্রিয়ার সাথে সীমান্ত সংঘাত নিরসনে তাঁর সিদ্ধান্তমূলক উদ্যোগের জন্য''

• উল্লেখ্য,
- ২০২০ সালে বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) 'ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে এবং সংঘাত কবলিত এলাকায় শান্তি প্রতিষ্ঠায়' অবদান রাখায় শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

উৎসঃ নোবেল পুরস্কার ওয়েবসাইট।
৬২.
The largest water falls system in the world is
  1. ক) Angel Falls
  2. খ) Havasupai Falls
  3. গ) Victoria Falls
  4. ঘ) Niagara Falls
ব্যাখ্যা
Victoria Falls is one of the largest waterfalls in the world that is situated about midway on the course of the Zambezi River along the boundary between Zambia and Zimbabwe in southern Africa.
- It is to be noted that the Victoria Falls is the world’s “largest” waterfall and not the “tallest” nor the “widest” falls. This spectacular waterfall is also considered one of the 7 natural wonders of the world.
 
Source: World atlas Website 
৬৩.
The European Union's working capital is in
  1. ক) London
  2. খ) Brussels
  3. গ) Lisbon
  4. ঘ) Austria
ব্যাখ্যা
• রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি (EEC) তথা বর্তমান ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে এর সদস্য দেশ ২৭টি।
- ব্রিটেন ১৯৭৩ সালের ১ জানুয়ারি এতে যোগ দেয়। ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে যার ফলে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮টি থেকে ২৭টিতে দাঁড়িয়েছে।

উৎসঃ ইইউর ওয়েবসাইট।
৬৪.
The most abundant element in the Earth's crust is
  1. ক) Oxygen
  2. খ) Hydrogen
  3. গ) Carbon Dioxide
  4. ঘ) Silicon
ব্যাখ্যা
• ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক।
- ভূত্বকের পুরুত্ব খুবই কম।
- ভূত্বকের প্রধান উপাদান বা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অক্সিজেন।
- ভূত্বকে অক্সিজেনের পরিমাণ- ৪২.৭%,
- সিলিকনের পরিমাণ- ২৭.৭%,
- অ্যালুমিনিয়ামের পরিমাণ- ৮.১%,
- লোহা বা আয়রনের পরিমাণ- ৫.১%,
- ক্যালসিয়ামের পরিমাণ- ৩.৭%
- সোডিয়ামের পরিমাণ- ২.৮%,
- পটাসিয়ামের পরিমাণ- ২.৬% এবং
- ম্যাগনেসিয়ামের পরিমাণ- ২.১%।

উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৬৫.
What is the time zone of Bangladesh UTC?
  1. ক) UTC + 5
  2. খ) UTC + 4
  3. গ) UTC + 6
  4. ঘ) UTC + 3
ব্যাখ্যা
• বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের গ্রিনিচ মানমন্দিরের সময়ের পার্থক্য +৬ ঘন্টা। অর্থাৎ, ৬ ঘন্টা আগে।
- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
- সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
- গ্রীনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রীনিচের থেকে এগিয়ে থাকে। অন্যদিকে, গ্রীনিচের পশ্চিমের স্থানগুলোর সময় গ্রীনিচ থেকে পিছিয়ে থাকে।

সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও ভূগোল ও পরিবেশ।
৬৬.
The key factor in determining the weather is the quantity of ____  in the atmosphere.
  1. ক) Water vapor
  2. খ) Oxygen
  3. গ) Carbon Dioxide
  4. ঘ) Hydrogen
ব্যাখ্যা
• Humidity, the amount of water vapour in the air. It is the most variable characteristic of the atmosphere and constitutes a major factor in climate and weather.
 
Source: Britannica
৬৭.
Which from the following is NOT a renewable energy resource?
  1. ক) Geothermal
  2. খ) Nuclear
  3. গ) Biomass
  4. ঘ) Solar
ব্যাখ্যা
• শক্তির উৎস প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস এবং অন্যটি হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস।
- নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায়। নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়।

• নবায়নযোগ্য শক্তির উৎস:
- সৌরশক্তি (Solar Energy),
- জলবিদ্যুৎ (Hydropower),
- বায়ু শক্তি (Wind Energy,
- ভূতাপীয় শক্তি (Geothermal)
- জৈবিকভর (Biomass) ইত্যাদি।

• অনবায়নযোগ্য শক্তির উৎস:
- পেট্রোলিয়াম (Petroleum)
- প্রাকৃতিক গ্যাস (Natural gas)
- কয়লা (Coal)
- পারমাণবিক শক্তি (Nuclear energy)

• খেয়াল করুন,
- পরমাণুতে বিপুল পরিমাণ শক্তি সঞ্চিত আছে। তাই, পরমাণুর সঞ্চিত শক্তি নবায়নযোগ্য শক্তির আধার।
• অন্যদিকে,
- পারমাণবিক শক্তি কেন্দ্র থেকে যে শক্তি পাওয়া যায় সেটা ইউরেনিয়ামের উপর নির্ভর করে। ইউরেনিয়ামের পরিমাণ সীমিত। তাই, এই শক্তি নবায়নযোগ্য নয়।

তথ্যসূত্র: www.eia.gov এবং পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৮.
Which economic term is used to represent inequality in income distribution?
  1. ক) GDP
  2. খ) GNP
  3. গ) Gini
  4. ঘ) HDI
ব্যাখ্যা
• The Gini index, or Gini coefficient, measures income distribution across a population.
- Developed by the Italian statistician Corrado Gini in 1912, it often serves as a gauge of economic inequality, measuring income distribution or, less commonly, wealth distribution among a population.

Source: Investopedia.com
৬৯.
Which of the following is system software?
  1. ক) Operating system
  2. খ) Compiler
  3. গ) Utilities
  4. ঘ) All of These
ব্যাখ্যা
• Operating system, Compiler, Utilities - এই তিনটিই সিস্টেম সফটওয়্যার। 
- Operating system হলো সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার। 
- Utilities হলো সিস্টেম সাপাের্ট সফটওয়্যার। 
- Compiler হলো সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার। 
 
• সিস্টেম সফটওয়্যারকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১) সিস্টেম ম্যানেজমেন্ট প্রােগ্রাম বা সফটওয়্যার।
২) সিস্টেম সাপাের্ট প্রােগ্রাম বা সফটওয়্যার।
৩) সিস্টেম ডেভেলপমেন্ট প্রােগ্রাম বা সফটওয়্যার।

• সিস্টেম ম্যনেজমেন্ট সফটওয়্যারঃ
সিস্টেম ম্যানেজমেন্ট প্রােগ্রাম দিয়ে কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা যায়। সিস্টেম ম্যানেজমেন্ট প্রােগ্রাম নিম্মলিখিত ইউনিটগুলাে নিয়ে গঠিত। যথা-
১) অপারেটিং সিস্টেম (Operating System)
২) ডেটাবেস ম্যনেজমেন্ট (Database Management) সিস্টেম ও
৩) নেটওয়ার্ক ম্যানেজমেন্ট (Network Management) প্রােগ্রাম।

• সিস্টেম সাপাের্ট সফটওয়্যারঃ
সিস্টেম সাপাের্ট প্রােগ্রাম দিয়ে কম্পিউটার ব্যবহারকারী সার্ভিস প্রােগ্রাম, নিরাপত্তা প্রদানের প্রােগ্রাম এবং কাজের হিসাব-নিকাশসহ ইত্যাদি কাজ সম্পাদন করতে পারে। সিস্টেম সাপাের্ট প্রােগ্রাম নিম্নলিখিত প্রােগ্রামগুলাে নিয়ে গঠিত। যথা-
১) সিস্টেম ইউটিলিটি প্রােগ্রাম
২) সিস্টেম পারফরমেন্স (Performance) মনিটর প্রােগ্রাম ও
৩) সিস্টেম সিকিউরিটি মনিটর প্রােগ্রাম।

• সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যারঃ
ব্যবহারিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে প্রােগ্রাম উন্নয়নের জন্য সিস্টেম ডেভেলপমেন্ট প্রােগ্রাম ব্যবহার করা হয়ে থাকে। সিস্টেম ডেভেলপমেন্ট প্রােগ্রামকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। যথা-
১) প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর বা অনুবাদক প্রােগ্রাম।   - অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলার, কম্পাইলার ও ইন্টারপ্রেটার এই তিন ধরনের হয়ে থাকে।
২) প্রােগ্রামিং এডিটর এবং টুলস

উৎসঃ নবম দশম শ্রেণীর কম্পিউটার (ভোকেশনাল)
৭০.
The operating system creates _____ from the physical computer?
  1. ক) Virtual computers
  2. খ) Virtual space
  3. গ) Virtual device
  4. ঘ) None of these
ব্যাখ্যা
• The operating system creates virtual computer from the physical computer.
- In computing, a virtual machine is an emulation of a computer system.
- Virtual machines are based on computer architectures and provide the functionality of a physical computer.
৭১.
Which is not application software?
  1. ক) Page Maker
  2. খ) Windows NT
  3. গ) WinWord XP
  4. ঘ) Photoshop
ব্যাখ্যা
• Windows NT ছাড়া বাকি সবগুলো হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

• অ্যাপ্লিকেশন সফটওয়্যারঃ 
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রােগ্রাম তৈরি করা হয়।
- তাই ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রােগ্রাম ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
- উদাহারণঃ Ms Word, Ms Excel, Oracle, Foxpro, Informix, Adobe Photoshop ইত্যাদি।

• সিস্টেম সফটওয়্যারঃ
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ইনপুটআউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রােগ্রাম চালনার জন্য
কম্পিউটারকে তৈরি রাখে।
- আবার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
- Unix, Linux, Ubuntu, Windows, Solaris সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭২.
Which can be used for quick access to commonly used commands and tools?
  1. ক) Status bar
  2. খ) Menu bar
  3. গ) Tool bar
  4. ঘ) Title bar
ব্যাখ্যা
• Toolbars provide access to commonly used commands and tools.
- They are of two types namely Standard and Formatting toolbars.
৭৩.
What is the smallest and largest font size available in Font Size tool on formatting toolbar?
  1. ক) 8 and 68
  2. খ) 6 and 72
  3. গ) 6 and 68
  4. ঘ) 8 and 72
ব্যাখ্যা
• The smallest and largest font size available in Font Size tool on formatting toolbar is - 8 & 72.
- The list contains font size in points 8, 9, 10, 11, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 36, 48 and 72.
৭৪.
Ctrl+N is used to
  1. ক) Save Document
  2. খ) New Document
  3. গ) Open Document
  4. ঘ) Close Document
ব্যাখ্যা
Ctrl + N is used for New Document/Blank Document.
Some other Short-cut command of MS word:
Ctrl + A -- Select all contents of the page.
Ctrl + B -- Bold highlighted selection.
Ctrl + C -- Copy selected text.
Ctrl + X -- Cut selected text.
Ctrl + O -- Open options.
Ctrl + P -- Open the print window.
Ctrl + F -- Open find box.
৭৫.
______ formatting is the process of changing the way letters, numbers, punctuation marks, and symbols appear on the screen and in print.
  1. ক) Character
  2. খ) Paragraph
  3. গ) Document
  4. ঘ) Object
ব্যাখ্যা
• Character Formatting in word allows us to format text dozens of ways with different text effects, colors, underline styles, and more.
৭৬.
You can detect spelling and grammar errors by
  1. ক) Press Shift + F7
  2. খ) Press Ctrl + F7
  3. গ) Press Alt+F7
  4. ঘ) Press F7
ব্যাখ্যা
• F7 commonly used to spell check and grammar check a document in Microsoft programs such as Microsoft Word, Outlook, etc.
৭৭.
Each excel file is a workbook that contains different sheets. Which of the following cannot be a sheet in workbook?
  1. ক) work sheet
  2. খ) data sheet
  3. গ) chart sheet
  4. ঘ) module sheet
ব্যাখ্যা
• Data sheet can not be a sheet in workbook.
৭৮.
What is the short cut key to replace a data with another in excel sheet?
  1. ক) Ctrl + R
  2. খ) Ctrl + Shift + R
  3. গ) Ctrl + H
  4. ঘ) Ctrl + F
ব্যাখ্যা
• Ctrl + H shortcut key is used to replace a data with another in sheet.
- To replace text or numbers, press Ctrl+H, or go to Home > Editing > Find & Select > Replace.

Source: support.microsoft.com
৭৯.
Which of the following cannot be toggled from View >> Toolbars ?
  1. ক) Control Toolbox
  2. খ) Revisions
  3. গ) Reviewing
  4. ঘ) Slides
ব্যাখ্যা
• Slides cannot be toggled from View > Toolbars in Power Point 2003 and earlier versions.
৮০.
Which tab is not available on left panel when you open a presentation ?
  1. ক) Outline
  2. খ) Notes
  3. গ) Slides
  4. ঘ) All of these
ব্যাখ্যা
• Notes is not available on left panel when you open a presentation.
- Slide notes can be very useful tools for presentation.
-These notes are not displayed on the screen in the Slideshow mode, but the presenter can see them so they can prepare well to present the slides.
- Notes available on bottom panel of a presentation.