পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬০
সিলেবাস
৪৭তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ২ [রাউন্ড – ২] পরীক্ষার টপিক: ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ৩৯তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)। ১০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৬০ প্রশ্ন

.
The warning of the authority falls on deaf ears. Here, "ears" is a/ an -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Verb
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
• The warning of the authority falls on deaf ears. Here, "ears" do the function of - Noun.

- বাক্যে "ears" শব্দটি সরাসরি শরীরের অঙ্গ (শ্রবণ ক্ষমতা) কে বোঝায়, তবে এখানে এটি প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে।
- 'deaf' শব্দটি এখানে Adjective. কারণ Adjective এর কাজ হলো Noun বা Pronoun আগে বসে এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়া।
- বাক্য 'ears' কে modify করেছে 'deaf' শব্দটি। আর "deaf ears" বলতে বুঝানো হচ্ছে যে, মানুষ কোনো সতর্কতা বা পরামর্শকে শোনে না বা অবহেলা করে
- তাই এই বাক্যে 'ears' শব্দটি Noun.

Source: A Passage  to the English Language S. M. Zakir Hussain
.
Does he know them? (make it passive)
  1. Are they known by him?
  2. Are they known with him?
  3. Are they being known to him?
  4. Are they known to him?
সঠিক উত্তর:
Are they known to him?
উত্তর
সঠিক উত্তর:
Are they known to him?
ব্যাখ্যা
Auxiliary verb যুক্ত Interrogative Sentence কে Passive Voice করতে গেলে দুই ধাপে করতে হয়।
- প্রথমে বাক্যেটিকে Assertive sentence এ রূপান্তরিত করতে হবে। 
- এরপর Passive voice এর Assertive Sentence টি কে Interrogative Sentence এ পরিণত করতে হয়।
- যেমন: Does he know them? এর Assertive হচ্ছে He knows them.

Assertive Sentence এর Active voice কে Passive voice করার নিয়ম:
- Active Voice এর Object টি Passive voice এর Subject হিসেবে বসে।
- Tense অনুসারে Auxiliary verb বসে।
- Verb এর Past Participle from বসবে।
- অনেক ক্ষেত্রে Active voice এর subject কে object করার সময় by ছাড়া অন্য preparation বসে। যেমন: to, at, on, with, for ইত্যাদি। 
- Know এর সাথে by না হয়ে to বসে। 
- Active voice এর Subject টি Passive voice এ Object হিসেবে বসবে। 
 
Active Voice: Does he know them?
Passive Voice: Are they known to him?

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
What kind of noun is "Class"?
  1. Proper noun
  2. Common noun
  3. Collective noun
  4. Material noun
সঠিক উত্তর:
Collective noun
উত্তর
সঠিক উত্তর:
Collective noun
ব্যাখ্যা
Noun বা বিশেষ্য হচ্ছে কোন কিছুর নাম, যা ব্যক্তি, স্থান, বস্তু, ঘটনা, বা ধারণাকে প্রকাশ করে।

Collective Noun:
- যে Noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদি অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে।
- এখানে "Class" দ্বারা একযোগে একটি নির্দিষ্ট শ্রেণীর বা স্কুলের শিক্ষার্থীদের বুঝানো হয়েছে।
- তাই "Class" হচ্ছে Collective Noun.

অন্যদিকে
• যে Noun কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তু প্রকাশ করে Proper Noun বলে।
- Proper Noun এর প্রথম অক্ষর সব সময় Capital Letter হয়।
- Example: Dhaka, Shamim, etc.

• যে Noun কোন এ শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে।
- Example: City, Boy, etc.

• যে Noun কোন পদার্থের সমুদয় অংশকে এককভাবে বুঝায় এবং তার অন্তর্গত কোন খণ্ড বা অংশকে বুঝায় তাকে Material Noun বলে।
- Example: Water, Gold, etc.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
.
Who is not a Victorian Poet?
  1. Emily Bronte
  2. T. S. Eliot
  3. Alfred Tennyson
  4. Robert Browning
সঠিক উত্তর:
T. S. Eliot
উত্তর
সঠিক উত্তর:
T. S. Eliot
ব্যাখ্যা
• প্রদত্ত অপশনগুলোর মধ্যে Emily Bronte, Alfred Tennyson Robert Browning হলেন ইংরেজি সাহিত্যের Victorian period এর কবি। 
- একমাত্র  ব্যতিক্রম T. S. Eliot হলো Modern Period এর কবি।

T. S. Eliot:
- He was born in September 26, 1888, St. Louis, Missouri, U.S.
- ১৯৬৫ সালের ৪ জানুয়ারি তিনি লন্ডনে মারা যান।
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.

- T. S. Eliot হলেন modern age এর কবি।
- Eliot কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়।
- He is a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land and Four Quartets.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।

Notable work:
Poems
- The Waste Land (1922),
- Four Quartets,
- The Hollow Men,
- The Love Song of J. Alfred Prufrock,
- Ash Wednesday (Poem), etc.

His well known plays:
- The Confidential Clerk,
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
-The Elder Statesman,
- The Trail of a Judge, etc.

Source: An ABC of English Literature by M Mofizar Rahman, Britannica.
.
Some drivers do not adhere __ traffic rules.
  1. on
  2. in
  3. to
  4. with
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• "Adhere to" (Phrase):
- English meaning: To follow, abide by, or stick to something, such as a principle or rule.
- Bangla meaning: দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা, বিশ্বস্ত/ অনুগত/ অবিচল থাকা, বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে সমর্থন করা।
- In this sentence, it indicates that Some drivers mentioned does not follow or conform to any principle.
- এখানে  মূলত বুঝানো হচ্ছে, কিছু ড্রাইভার আছে যারা কোন নিয়ম নীতির তোয়াক্কা করে না।

Correct Answer: Some drivers do not adhere to traffic rules.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
What is the synonym of "Discrete"?
  1. Competent
  2. Separate
  3. Capable
  4. Prudent
সঠিক উত্তর:
Separate
উত্তর
সঠিক উত্তর:
Separate
ব্যাখ্যা
• Discrete (Adjective).
- English meaning: Separate and different from other things of the same type.
- Bangla meaning: পৃথক; বিযুক্ত; ধারাবাহিকতাহীন; অসংলগ্ন।

Synonym: Single, Separate, Detached.
Antonym: Connected, Joined, Attached.

অপশনগুলোর অর্থ:
Competent - উপযুক্ত, সক্ষম, দক্ষ;
Separate - বিভক্ত, পৃথক, আলাদা, বিচ্ছিন্ন;
Capable - শক্তিমান, সক্ষম, দক্ষ;
Prudent - সতর্ক, দূরদর্শী, বিচক্ষণ।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
.
Once you make a commitment, you must not go ___ on it.
  1. forward
  2. around
  3. by
  4. back
সঠিক উত্তর:
back
উত্তর
সঠিক উত্তর:
back
ব্যাখ্যা
• The phrase "One must not go back on it" মূলত প্রতিশ্রুতি বা সিদ্ধান্ত থেকে সরে না আসার কথা বোঝায়।
- এটি ব্যবহার করা হয় এমন পরিস্থিতিতে যেখানে কারও দেওয়া কথা, অঙ্গীকার বা দায়িত্ব পালন করা জরুরি।
- In this context, "go back" means to reverse or retract from a promise or commitment that has been made.
- অর্থাৎ, প্রদত্ত Sentence টিতে শূন্যস্থানে Back বসবে। 

• Go back on (Phrasal verb)
- English meaning: Fail to keep a promise.
- Bengali meaning: (প্রতিশ্রুতি ইত্যাদি) পূরণ ব্যর্থ হওয়া, (প্রতিশ্রুতি) ভঙ্গ করা, কথা না রাখা।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary. 
.
Which of the following novels was written by George Orwell?
  1. Brave New World
  2. To his Coy Mistress
  3. For Whom the Bell Tolls
  4. Animal Farm
সঠিক উত্তর:
Animal Farm
উত্তর
সঠিক উত্তর:
Animal Farm
ব্যাখ্যা
• The famous novel "Animal Farm" is written by George Orwell.
- Animal Farm লেখা হয়েছে Allegorical form এ।
- যেখানে একটি গল্পের আড়ালে আরেকটি গল্প বলা হয়।
- "অ্যানিমেল ফার্ম" উপন্যাসটি সার্বভৌমত্ব, আদর্শের বিকৃতি এবং ভাষার শক্তি এর বিষয়গুলি গভীরভাবে অন্বেষণ করে।

• এই উপন্যাসের চরিত্র সমূহ দুই দলে বিভক্ত -
১. মানুষ হিসাবে রয়েছেন -
- Mr. Frederick,
- Mr. Jones,
- Mr. Whymper.

২. পশু হিসাবে রয়েছে -
- Napoleon,
- Snowball,
- Squealer,
- Boxer,
- Benjamin,
- Old Major,
- Clover,
- Moses,
- Muriel.

George Orwell
- Modern Period এর একজন সুপরিচিত লেখক।
- তিনি একাধারে English novelist, essayist, and critic.
- তাঁর প্রকৃত নাম হচ্ছে - Eric Arthur Blair.
- তিনি তাঁর 'Animal Farm' এবং 'Nineteen Eighty-four' নামক Novel এর জন্য বিশেষভাবে পরিচিত।

Notable work:
- A Clergyman’s Daughter,
- Animal Farm,
- Burmese Days,
- Down and Out in Paris and London,
- Homage to Catalonia,
- Keep the Aspidistra Flying,
- Nineteen Eighty-four.

Source: Britannica.com, An ABC of English Literature by M Mofizar Rahman.
.
I can’t put up with the constant interruptions during meetings. Here, "put up with" means -
  1. To terminate
  2. To tolerate
  3. To protect
  4. To prevent
সঠিক উত্তর:
To tolerate
উত্তর
সঠিক উত্তর:
To tolerate
ব্যাখ্যা
• প্রদত্ত বাক্যে "put up with" অর্থ হলো - To tolerate.
- বক্তা বলতে চাচ্ছেন, তিনি বৈঠকগুলোর সময় নিরন্তর বাধার সঙ্গে সহ্য করতে পারি না।

Put up with:
- English meaning: To tolerate, Suffer through. In other words, to accept someone or something that is annoying, unpleasant, etc. without complaining.
- Bangla meaning: সহ্য করা; বিনা প্রতিবাদে মেনে নেওয়া।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary. 
১০.
Which of the following is a Metaphysical poet?
  1. William Shakespeare
  2. John Donne
  3. Alexander Pope
  4. John Milton
সঠিক উত্তর:
John Donne
উত্তর
সঠিক উত্তর:
John Donne
ব্যাখ্যা
John Donne
- তিনি একজন Renaissance যুগের কবি।
- Metaphysical Poetry এর জনক বলা হয় John Donne কে।
- তিনি আধ্যাত্মিক কবিতার সুচনা করেছিলেন তাই তাকে Father of Metaphysical Poetry বলা হয়।
- এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবে পরিচিত।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর John Donne এর কবিতা দ্বারা প্রভাবিত হয়েছিলেন।

His Famous Poems 
- Good Morrow,
- The Canonization,
- The Flea,
- The Sun Rising,
- A Valediction: Forbidding Mourning.

Source: Britannica. 
১১.
Which of the following sentences is a Complex Sentence?
  1. I ate lunch, and then I went for a walk.
  2. He loves to travel, and he takes many photos.
  3. The children played in the park until it got dark.
  4. She studied for the test, but she was still nervous.
সঠিক উত্তর:
The children played in the park until it got dark.
উত্তর
সঠিক উত্তর:
The children played in the park until it got dark.
ব্যাখ্যা
Complex Sentence বা জটিল বাক্য:।
-  Complex Sentence বা জটিল বাক্যেতে সাধারণত দুটি Clause থাকে। এর একটি Independent clause, অপরটি Subordinate clause.
- Subordinate clause বাক্যের Object হিসেবে কাজ করে।
- Subordinate clause এর শুরুতে সাধারণত if, lest, though, although, as, because, since, so that, that, until, til, unless, when, why, how, before, after, whether, while বসে।

Example:
1. I missed the bus because I woke up late.
2. She cooked dinner while I set the table.

Correct Sentence: The children played in the park until it got dark.
- প্রদত্ত sentence এ দুটি clause আছে, যা until দ্বারা সংযুক্ত করা হয়েছে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১২.
Choose the correct sentence.
  1. The man which said that was a fool.
  2. The man that said that was a fool.
  3. The man what said that was a fool.
  4. The man who said that was a fool.
সঠিক উত্তর:
The man who said that was a fool.
উত্তর
সঠিক উত্তর:
The man who said that was a fool.
ব্যাখ্যা
• Who এরপর সরাসরি Verb বসে আর Whom এরপরে Noun বা Pronoun আসে।
- ব্যক্তিবাচক Noun এর Relative pronoun form হিসেবে এখানে Who এর ব্যবহার হবে।

 Correct Sentence: The man who said that was a fool.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৩.
What is the major theme of Shakespeare's Othello?
  1. Jealousy
  2. Revenge
  3. Friendship
  4. Love
সঠিক উত্তর:
Jealousy
উত্তর
সঠিক উত্তর:
Jealousy
ব্যাখ্যা
• The major theme of 'Othello' is - Jealousy.
- এটি William Shakespeare এর রচিত একটি Tragedy.
- এটি লিখা হয় ১৬০৩-০৪ সালে এবং প্রকাশিত হয় ১৬২২ সালে।
- It is a 5-acts acted tragedy.

Important characters
- Othello (main character),
- Desdemona (Othello’s wife),
- Brabantio,
- Iago (villain),
- Cassio,
- Emilia.

William Shakespeare:
- Born: April 26, 1564, Stratford- upon Avon, England.
- Death: April 23, 1616 Stratford- upon.
- Shakespeare also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare wrote 37 Plays.

Best Works:
- A Midsummer Night’s Dream,
- All’s Well That Ends Well,
- Antony and Cleopatra,
- As You Like It,
- Coriolanus,
- Cymbeline,
- Hamlet,
- Julius Caesar,
- King Lear,
- Love’s Labour’s Lost,
- Macbeth,
- Measure for Measure,
- Much Ado About Nothing,
- Othello,
- The Comedy of Errors,
- The Merchant of Venice,
- The Merry Wives of Windsor,
- The Taming of the Shrew,
- The Tempest,
- Timon of Athens.

Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman, Britannica.
১৪.
What is the antonym of "Rude"?
  1. Harsh
  2. Gentle
  3. Clever
  4. Clumsy
সঠিক উত্তর:
Gentle
উত্তর
সঠিক উত্তর:
Gentle
ব্যাখ্যা
• Rude (Adjective).
- English meaning: Having or showing a lack of respect for other people and their feelings.
- Bangla meaning: অভদ্র; অমার্জিত; রূঢ়।

Synonym: Clumsy, Crude, Rough.
Antonym: Smooth, Civilized, Genteel.

অন্যদিকে,
Harsh - রূঢ়, কর্কশ;
Gentle - অমায়িক, নম্র, মৃদু, শান্ত, সতর্ক;
Clever - চালাক, চতুর, দক্ষ;
Clumsy - কদাকার, জবড়জং, অমার্জিত।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৫.
Had I known you were waiting outside, I ____ you to come in.
  1. would have invited
  2. would had invited
  3. have invited
  4. had invited
সঠিক উত্তর:
would have invited
উত্তর
সঠিক উত্তর:
would have invited
ব্যাখ্যা
• Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি Clause থাকে। 
- দুটি Clause এর যেকোন একটিতে If/ Had দিয়ে Clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত Cause টি Past Perfect Tense হয়। 
- ২য় Clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।

Complete Sentence: Had I known you were waiting outside, I would have invited you to come in.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৬.
"Philanthropy" means -
  1. Dislike or hatred or other people
  2. Generosity
  3. The practice of helping the poor
  4. Woman hater
সঠিক উত্তর:
The practice of helping the poor
উত্তর
সঠিক উত্তর:
The practice of helping the poor
ব্যাখ্যা
• Philanthropy (Noun)
- English meaning: The practice of helping the poor and those in need, especially by giving money.
- Bangla meaning: মানবপ্রেম; লোকহিতৈষণা; জনসেবা।

Other options
- Misanthropy: Dislike or hatred or other people.

- Benevolence: Generosity.

- Misogyny: Woman hater.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৭.
'জঙ্গনামা' কাব্যের মূল বিষয়বস্তু কী?
  1. প্রেম
  2. শোক
  3. যুদ্ধ
  4. সামাজিক বিদ্রোহ
সঠিক উত্তর:
যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
যুদ্ধ
ব্যাখ্যা
জঙ্গনামা:
- জঙ্গনামা মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্যভিত্তিক যুদ্ধবিষয়ক কাব্য।
- ফারসি ‘জঙ্গ’ শব্দের অর্থ যুদ্ধ, আর ‘জঙ্গনামা’ শব্দের অর্থ তদ্বিষয়ক গ্রন্থ বা রচনা।
- বিশেষত হযরত মুহম্মাদ (স.) ও তাঁর স্বজনদের যুদ্ধই এ শ্রেণীর কাব্যের মূল বিষয়।
- যেসব যুদ্ধের ঘটনা ও পরিণাম অত্যন্ত করুণ ও মর্মান্তিক, সাধারণত সেসব যুদ্ধের কথাই মানুষকে বেশি আলোড়িত করে।

ফকির গরীবুল্লাহ:
- পুঁথি সাহিত্যর প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ছিলেন ফকির গরীবুল্লাহ।
- তিনি হুগলি জেলার বালিয়া পরগনার অন্তর্গত হাফিজপুর গ্রামের অধিবাসী ছিলেন।

মিশ্র ভাষারীতিতে ফকির গরীবুল্লাহ রচিত কাব্যসমূহ হলো:
- ইউসুফ জোলেখা,
- আমীর হামজা (প্রথম অংশ),
- জঙ্গনামা,
- সােনাভান ও
- সত্যপীরের পুঁথি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক, বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
শুদ্ধ বানান কোনটি?
  1. সমিচিন
  2. সমিচীন
  3. সমীচীন
  4. সমীচিন
সঠিক উত্তর:
সমীচীন
উত্তর
সঠিক উত্তর:
সমীচীন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'সমীচীন'
- এটি একটি বিশেষণ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- সংগত,
- উপযুক্ত,
- উত্তম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯.
‘আগুনের পরশমণি' উপন্যাসটি রচনা করেন কে?
  1. হুমায়ুন আজাদ
  2. হুমায়ুন কবির
  3. হুমায়ূন আহমেদ
  4. জহির রায়হান
সঠিক উত্তর:
হুমায়ূন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
হুমায়ূন আহমেদ
ব্যাখ্যা
‘আগুনের পরশমণি' উপন্যাস:
- হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস - আগুনের পরশমণি।
- উপন্যাসে ১৯৭১ সালের জুলাই মাসে অবরুদ্ধ ঢাকা শহরের সামগ্রিক চালচ্চিত্র অংকিত হয়েছে।
- উপন্যাসটি ১৯৮৬ সালে প্রকাশিত হয়েছে।
- এই উপন্যাসে অপরিচিত গেরিলা মুক্তিযোদ্ধা বদিউল আলমকে আশ্রয় দেয় মতিন সাহেব নামে একজন ভদ্রলোক। এভাবেই এই উপন্যাসের কাহিনি শুরু হয়েছে।

হুমায়ূন আহমেদ:
- তিনি কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক ছিলেন।
- হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২০.
'মনস্তাপ' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. মনস্‌ + তাপ
  2. মনঃ + তাপ
  3. মনো + তাপ
  4. মন + তাপ
সঠিক উত্তর:
মনঃ + তাপ
উত্তর
সঠিক উত্তর:
মনঃ + তাপ
ব্যাখ্যা
বিসর্গ সন্ধি:
- পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থাকলে এবং পরপদের প্রথমে চ্ বা ছ্‌ থাকলে বিসর্গ পরিবর্তিত হয়ে শ্, ট্‌ বা ঠ্‌ থাকলে ষ্‌; ত থাকলে স্ হয় এবং পরবর্তী ব্যঞ্জনে তা যুক্ত হয়।

যেমন:
- দুঃ + চিন্তা = দুশ্চিন্তা,
- নিঃ + ছিদ্র = নিশ্ছিদ্র,
- শিরঃ + ছেদ = শিরশ্ছেদ,
- নিঃ + ঠুর = নিষ্ঠুর,
- ইতঃ + তত = ইতস্তত,
- মনঃ + তাপ = মনস্তাপ

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
'কুকর্মে বিরত হও।' - বাক্যে 'কুকর্মে' কোন কারক?
  1. অধিকরণ
  2. অপাদান
  3. করণ
  4. কর্ম
সঠিক উত্তর:
অপাদান
উত্তর
সঠিক উত্তর:
অপাদান
ব্যাখ্যা
অপাদান কারক:
- যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে। এই কারকে সাধারণত ‘হতে’, ‘থেকে’ ইত্যাদি অনুসর্গ শব্দেরে পরে বসে।

যেমন:
- জমি থেকে ফসল পাই।
- কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল।
- কুকর্মে বিরত হও।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২.
কোন শব্দটি আরবি ভাষা হতে আগত?
  1. চেহারা
  2. কলম
  3. কাজি
  4. খোয়াব
সঠিক উত্তর:
কলম
উত্তর
সঠিক উত্তর:
কলম
ব্যাখ্যা
• ‘কলম’ শব্দটি আরবি ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

অন্যদিকে,
- কাজি, খোয়াব, চেহারা - শব্দগুলো ফারসি ভাষা হতে আগত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৩.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস নয় কোনটি?
  1. ইছামতী
  2. দেবযান
  3. আরণ্যক
  4. মেঘমল্লার
সঠিক উত্তর:
মেঘমল্লার
উত্তর
সঠিক উত্তর:
মেঘমল্লার
ব্যাখ্যা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস:
- আরণ্যক,
- দেবযান,
- ইছামতী।

অন্যদিকে,
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটগল্প - মেঘমল্লার

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্ম।
- ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১) মাঘ প্রবাসীতে প্রথম গল্প ‘উপেক্ষিতা’ প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণের সাহিত্যিক জীবন শুরু হয়।
- বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণই সর্বাপেক্ষা জনপ্রিয় সাহিত্যিকের মর্যাদা পেয়েছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৪.
'জ্যাঠামশায় ওবং শ্রীবিলাস' চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের?
  1. শেষের কবিতা​
  2. চতুরঙ্গ
  3. ঘরে বাইরে
  4. গোরা
সঠিক উত্তর:
চতুরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
চতুরঙ্গ
ব্যাখ্যা
'চতুরঙ্গ' উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যতম উপন্যাস - চতুরঙ্গ। এটি প্রকাশিত হয় ১৯১৬ খ্রিষ্টাব্দে।
- এটি সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস।
- রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলোর মধ্যে সমালোচকদের সবচেয়ে বেশি বিভ্রান্তিতে ফেলেছে চতুরঙ্গ। 
- ১৩২১ বঙ্গাব্দের অগ্রহায়ণ থেকে ফাল্গুন সংখ্যা পর্যন্ত মাসিক ‘সবুজপত্রে’ এই উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। 
-  ‘সবুজপত্র’র তৎকালীন পাঠকরা ধরে নিয়েছিলেন যে তাঁরা রবীন্দ্রনাথের কাছ থেকে আলাদা আলাদা গল্প উপহার পাচ্ছেন।
- বস্তুত পত্রিকায় প্রকাশিত হবার সময় উপন্যাসের অধ্যায়গুলোকে আলাদা আলাদা গল্পের শিরোনাম দিয়ে ছাপা হচ্ছিল । 
- গল্পগুলোর নাম ছিল যথাক্রমে— জ্যাঠামশায়, শচীশ, দামিনী, শ্রীবিলাস। “এই বইখানির নাম চতুরঙ্গ। ‘জ্যাঠামশায়’, ‘শচীশ’, ‘দামিনী’ ও ‘শ্রীবিলাস’ ইহার চারি অংশ।” 

উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
- জ্যাঠামশায়
- শচীশ, 
- দামিনী, 
- শ্রীবিলাস। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং চতুরঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর।
২৫.
'আমার পথ' প্রবন্ধটি রচনা করেন কে?
  1. অমিয় চক্রবর্তী
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. প্রমথ চৌধুরী
  4. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
'আমার পথ' প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের ‘রুদ্র-মঙ্গল’ প্রবন্ধগ্রন্থের দ্বিতীয় প্রবন্ধ।
- রুদ্র-মঙ্গল গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ খ্রিস্টাব্দে। গ্রন্থটিতে মোট ৮টি প্রবন্ধ রয়েছে।

কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ: 
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- রুদ্র মঙ্গল,
- মন্দির ও মসজিদ,
- আমি সৈনিক।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৬.
'পদ্মরাগ' উপন্যাসের রচয়িতা কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. অদ্বৈত মল্লবর্মণ
  3. রোকেয়া সাখাওয়াত হোসেন
  4. সুফিয়া কামাল
সঠিক উত্তর:
রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তর
সঠিক উত্তর:
রোকেয়া সাখাওয়াত হোসেন
ব্যাখ্যা
'পদ্মরাগ' উপন্যাস:
- রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস। এটি ১৯২৪ সালে প্রাকশিত হয়।
- এই উপন্যাসে মুসলিম সমাজের অন্তঃস্থিত ক্লেদকে এমনভাবে প্রকাশ করা হয়েছে, যা কোনো হিন্দু লেখকের পক্ষে সম্ভব ছিল না।
- অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত আছে এ উপন্যাসে।
- 'পদ্মরাগ' উৎসর্গ করা হয় তাঁর জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিমকে।

তাঁর উলে­খযোগ্য রচনা:
- মতিচূর (প্রবন্ধ, দুই খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২),
- সুলতানার স্বপ্ন (নকশাধর্মী রচনা),
- পদ্মরাগ (উপন্যাস),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ) প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৭.
"মিতালি" কোন ধরনের শব্দ?
  1. যোগরূঢ়
  2. যৌগিক
  3. রূঢ় বা রূঢ়ি
  4. মৌলিক
সঠিক উত্তর:
যৌগিক
উত্তর
সঠিক উত্তর:
যৌগিক
ব্যাখ্যা
যৌগিক শব্দ:
যে সকল শব্দের ব্যুৎপত্তি গত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে। অর্থাৎ, শব্দগঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না, তাদেরকে যৌগিক শব্দ বলে।

যেমন:
- মিতালি = মিতা + আলি; যার অর্থ - সখ্য, বন্ধুত্ব, বন্ধুতা।
- গায়ক = গৈ + ণক (অক); অর্থ: গান করে যে।
- কর্তব্য = কৃ + তব্য; অর্থ: যা করা উচিত।
- মধুর = মধু + র ; অর্থ; মধুর মতো মিষ্টি গুণযুক্ত।
- দৌহিত্র = দুহিতা + ষ্ণ্য; অর্থ: কন্যার পুত্র, নাতি।
- চিকামারা = চিকা + মারা; অর্থ: দেওয়ালের লিখন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৮.
‘গো জীবন’ মীর মশাররফ হোসেন রচিত কোন ধরনের সাহিত্য?
  1. প্রবন্ধ
  2. উপন্যাস
  3. নাটক
  4. প্রহসন
সঠিক উত্তর:
প্রবন্ধ
উত্তর
সঠিক উত্তর:
প্রবন্ধ
ব্যাখ্যা
‘গো জীবন’ প্রবন্ধ:
- ‘গো জীবন’ (১৮৮৯) মীর মশাররফ হোসেনের একটি প্রবন্ধ পুস্তিকা।
- প্রবন্ধটির মূল বক্তব্য হলো, কৃষি নির্ভর অর্থনীতিতে যে কোন কারণেই হোক গো হত্যা অনুচিত।
- হিন্দু ও মুসলমান এই দুই ধর্মালম্বীদের ঐক্যবদ্ধ করার মানসেই মীর মশাররফ হোসেন এ প্রবন্ধ রচনা করেন।
- এ গ্রন্থের জন্য লেখককে মামলাতে জড়িয়ে পরতে হয়।
- অবশেষে মৌলবাদীদের প্রবল চাপের মুখে তিনি প্রবন্ধটি প্রত্যাহার করতে বাধ্য হন।

মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৯.
2x + 9 = 4x + 4 হলে x এর মান কত?
  1. - 1
  2. 2
  3. 1
  4. - 3
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 9 = 4x + 4 হলে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
⇒ 2x + 9 = 4x + 4
⇒ 2x + 9 = 22(x + 4)
⇒ x + 9 = 2(x + 4)
⇒ x + 9 = 2x + 8
⇒ 2x - x = 9 - 8
∴ x = 1
৩০.
নিচের ধারাটির ১০ তম পদ কত?
৮, ৪, ২, ১, ১/২......
  1. ১/৪৮
  2. ১/৬৪
  3. ১/১২৮
  4. ১/৬
সঠিক উত্তর:
১/৬৪
উত্তর
সঠিক উত্তর:
১/৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ধারাটির ১০ তম পদ কত?
৮, ৪, ২, ১, ১/২......

সমাধান:
এটি একটি গুণোত্তর ধারা। যার 
১ম পদ, a = ৮
সাধারণ অনুপাত, r = ৪/৮ = ১/২
∴ n-তম পদ = arn - ১
১০-তম পদ = ৮(১/২)১০ - ১
= ৮(১/২)
= ৮/৫১২
= ১/৬৪

অতএব, ধারার ১০ম পদ হবে ১/৬৪
৩১.
দুটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং তাদের ল.সা.গু. 180 হলে সংখ্যা দুটির গ.সা.গু. কত?
  1. 30
  2. 10
  3. 25
  4. 15
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং তাদের ল.সা.গু. 180 হলে সংখ্যা দুটির গ.সা.গু. কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি হচ্ছে 3a, 4a
সংখ্যা দুইটির গ.সা.গু. = a এবং ল.সা.গু = 12a
প্রশ্নমতে,
⇒ 12a = 180
⇒ a = 180/12
⇒ a = 15
৩২.
টাকায় ৫টি করে কলা ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২৫%
  2. ১৫%
  3. ৩০%
  4. ৫০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি করে কলা ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
৫টি কলার  ক্রয়মূল্য = ১ টাকা
১টি কলার  ক্রয়মূল্য = ১/৫ টাকা

আবার,
৪টি কলার  বিক্রয়মূল্য = ১ টাকা
১টি কলার  বিক্রয়মূল্য = ১/৪ টাকা
যেহেতু ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি সেহেতু লাভ হবে।

∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= (১/৪) - (১/৫)
= (৫ - ৪)/২০
= ১/২০

∴ ১/৫ টাকায় লাভ হয় ১/২০ টাকা
১ টাকায় লাভ হয় = (১/২০)/(১/৫) টাকা
১০০ টাকায় লাভ হয় = (১০০/৪) = ২৫ টাকা

অতএব, শতকরা লাভ হবে ২৫%।
৩৩.
30 থেকে 45 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?
  1. 1
  2. 1/3
  3. 1/4
  4. 1/2
সঠিক উত্তর:
1/4
উত্তর
সঠিক উত্তর:
1/4
ব্যাখ্যা
প্রশ্ন: 30 থেকে 45 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
30 থেকে 45 পর্যন্ত মোট সংখ্যা = 45 - 30 + 1 = 16 টি

এবং,
মৌলিক সংখ্যা এমন সংখ্যা, যা কেবল 1 এবং নিজের দ্বারা বিভাজ্য।
∴ 30 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যা: 31, 37, 41, 43 = 4 টি

∴ সম্ভাবনা= মৌলিক সংখ্যা​/মোট সংখ্যা
= 4/16
= 1/4
৩৪.
ঘড়িতে যখন 8 : 15 মিনিট বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে?
  1. 157.5°
  2. 120°
  3. 137.5°
  4. 97.5°
সঠিক উত্তর:
157.5°
উত্তর
সঠিক উত্তর:
157.5°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন 8 : 15 মিনিট বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে?

সমাধান:
আমরা জানি,
(11M - 60H)/2
= | {(11×15) - (60 × 8)}/2 |
= | (165 - 480)/2 |
= | - 315/2 |
= 157.5°

সুতরাং, ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হলো = 157.5°
৩৫.
(০.১ × ০.০১ × ০.০০১)/(০.২ × ০.০২ × ০.০০২) এর মান কত?
  1. ০.৫০
  2. ০.০১৫
  3. ০.২৫
  4. ০.১২৫
সঠিক উত্তর:
০.১২৫
উত্তর
সঠিক উত্তর:
০.১২৫
ব্যাখ্যা
প্রশ্ন: (০.১ × ০.০১ × ০.০০১)/(০.২ × ০.০২ × ০.০০২) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
(০.১ × ০.০১ × ০.০০১)/(০.২ × ০.০২ × ০.০০২)
= ০.০০০০০১/০.০০০০০৮
= ১/৮
= ০.১২৫
৩৬.
একটি দ্রব্য 450 টাকায় বিক্রয় করায় 25% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. 660 টাকা
  2. 600 টাকা
  3. 540 টাকা
  4. 750 টাকা
সঠিক উত্তর:
600 টাকা
উত্তর
সঠিক উত্তর:
600 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য 450 টাকায় বিক্রয় করায় 25% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
25% ক্ষতিতে বিক্রয়মূল্য = (100 -  25) টাকা = 75 টাকা

∴ বিক্রয়মূল্য 75 টাকা  হলে ক্রয়মূল্য 100 টাকা
∴ বিক্রয়মূল্য 1 টাকা  হলে ক্রয়মূল্য 100/75 টাকা
∴ বিক্রয়মূল্য 450 টাকা  হলে ক্রয়মূল্য (100 × 450)/75 = 600 টাকা

∴ ক্রয়মূল্য 600 টাকা
৩৭.
a + b = 6 এবং a - b = 4 হলে, 8ab(a2 + b2) =?
  1. 1205
  2. 960
  3. 820
  4. 1040
সঠিক উত্তর:
1040
উত্তর
সঠিক উত্তর:
1040
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 6 এবং a - b = 4 হলে, 8ab(a2 + b2) =?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 6
এবং a - b = 4

প্রদত্ত রাশি = 8ab(a2 + b2)
= 4ab × 2(a2 + b2)
= {(a + b)2 - (a - b)2} × {(a + b)2 + (a - b)2}
= {(6)2 - (4)2} × {(6)2 + (4)2}
= (36 - 16) × (36 + 16)
= 20 × 52
= 1040
৩৮.
B = {x ∈ N : x2 - 3x - 28 = 0} হলে, B =?
  1. {7}
  2. {6, 2}
  3. {7, - 4}
  4. {4, 7}
সঠিক উত্তর:
{7}
উত্তর
সঠিক উত্তর:
{7}
ব্যাখ্যা
প্রশ্ন: B = {x ∈ N : x2 - 3x - 28 = 0} হলে, B =?

সমাধান:
দেওয়া আছে,
B = {x ∈ N : x2 - 3x - 28 = 0}
এখন,
⇒ x2 - 3x - 28 = 0
⇒ x2 - 7x + 4x - 28 = 0
⇒ x(x - 7) + 4(x - 7) = 0
⇒ (x - 7)(x + 4) = 0
হয়,
⇒ x - 7 = 0
∴ x = 7
অথবা,
⇒ x + 4 = 0
∴ x = - 4

এখানে স্বাভাবিক সংখ্যা  হলো = 7 এবং - 4 গ্রহণযোগ্য নয় কারণ, - 4 পূর্ণসংখ্যা।

সুতরাং, B = {7}
৩৯.
একটি সোনার গহনার ওজন ৫৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৬ : ৫ । কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৬ : ১ হবে?
  1. ১২০ গ্রাম
  2. ১৫০ গ্রাম
  3. ৯০ গ্রাম
  4. ৭৫ গ্রাম
সঠিক উত্তর:
১২০ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১২০ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ৫৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৬ : ৫ । কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৬ : ১ হবে?

সমাধান:
দেওয়া আছে,
সোনা ও তামার অনুপাত ৬ : ৫
∴ অনুপাত দুটির যোগফল = (৬ + ৫) = ১১
∴ অনুপাতে সোনার পরিমাণ = ৫৫ × (৬/১১) গ্রাম = ৩০ গ্রাম
∴ অনুপাতে তামার পরিমাণ = ৫৫ × (৫/১১) গ্রাম = ২৫ গ্রাম

ধরি,
সোনা মিশাতে হবে = x গ্রাম

শর্তমতে,
(৩০ + x)/২৫ = ৬/১
বা, ৩০ + x = ১৫০
বা, x = ১৫০ - ৩০
∴ x = ১২০

অতএব, অনুপাত ৬ : ১ হওয়ার জন্য ১২০ গ্রাম সোনা যোগ করতে হবে।
৪০.
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. কানাডা
  2. মেক্সিকো
  3. যুক্তরাষ্ট্র
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

⇒ FIFA World Cup:
- ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা।
- এখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়।
- ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা।
- ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ এই ২টি বিশ্বকাপের আসর বসেনি।
- সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে কাতারে, ২০২২ সালে।
- এখন পর্যন্ত অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপের ২২টি আসর।
- ২০২২ এর শিরোপা জয়ী আর্জেন্টিনা।

উৎস: FIFA ওয়েবসাইট।
৪১.
'The roof of the world' নামে পরিচিত কোনটি?
  1. তিব্বত
  2. মিশর
  3. পেরু
  4. চিলি
সঠিক উত্তর:
তিব্বত
উত্তর
সঠিক উত্তর:
তিব্বত
ব্যাখ্যা
তিব্বত (Tibet):
- তিব্বত একটি উপত্যকা। একে "roof of the world" নামেও অভিহিত করা হয়।
- তিব্বত মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী অধ্যুসিত এলাকা।

⇒ তিব্বতের আয়তন: ১২,২১,৬০০ বর্গকিলোমিটার।
- রাজধানী শহর: লাসা। একে নিষিদ্ধ শহর বলা হয়।

⇒ হিমালয়ের সমগ্র পরিসর জুড়ে, অসংখ্য উপত্যকা এবং গিরিখাত রয়েছে।
- বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে সুন্দর পর্বতশ্রেণী, এই উপত্যকাগুলি শুধুমাত্র পাহাড়ের তীব্র সৌন্দর্যকে বাড়িয়ে তোলে এবং পাহাড়ের তুষারময় প্রান্তরকে উপত্যকার সবুজ সবুজ ল্যান্ডস্কেপের সাথে বৈসাদৃশ্য করে ভ্রমণকারীদের অভিজ্ঞতা বাড়িয়ে তোলে।

উৎস: i) Britannica.
ii) USGS (.gov).
৪২.
নৃতাত্ত্বিক বিচারে চাকমা কোন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
  1. তিব্বতী-বর্মী গোষ্ঠী
  2. অস্ট্রেলীয়
  3. মঙ্গোলীয়
  4. আরাকান
সঠিক উত্তর:
মঙ্গোলীয়
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গোলীয়
ব্যাখ্যা
চাকমা:
- চাকমা ক্ষুদ্র জাতিগোষ্ঠী দেশের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাস করে।
- চাকমারা মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
- চাকমারা আদি বৌদ্ধ ধর্মাবলম্বী। চাকমাদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক।
- চাকমাদের প্রধান উৎসব বিজু বা বিঝু।
- তাদের প্রধান জীবিকা কৃষি কাজ। জুম চাষের মাধ্যমে তারা বিভিন্ন খাদ্যশস্য ও রবিশস্য উৎপাদন করে থাকে।

⇒ চাকমাদের ভাষার নামও চাকমা। চাকমাদের নিজস্ব বর্ণমালা রয়েছে।
- চাকমাদের গ্রামকে বলে আদাম বা পাড়া। চাকমাদের কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় মৌজা। চাকমা গ্রামের প্রধান হলেন কারবারি। চাকমা মৌজার প্রধান হলেন হেডম্যান। চাকমা সমাজের প্রধান (বংশানুক্রমিক) চাকমা রাজা। চাকমাদের পরিবার পিতৃতান্ত্রিক।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) বাংলাদেশ স্টাডিজ, বিবিএ বাংলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ______ প্রেসিডেন্ট।
  1. ৪৫তম
  2. ৪৬তম
  3. ৪৭তম
  4. ৪৮তম
সঠিক উত্তর:
৪৭তম
উত্তর
সঠিক উত্তর:
৪৭তম
ব্যাখ্যা
ডোনাল্ড ট্রাম্প:
- বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।
- ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি, ২০২৫ তারিখে তিনি শপথ গ্রহণ করেন।
- শপথ গ্রহণের দিনটিকে, ২০শে জানুয়ারি ২০২৫-কে তিনি 'মুক্তির দিন' বলে বর্ণনা করেন।
- তিনি ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে অংশ নেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এছাড়াও,
- ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি, ২০১৭ ইংরেজি যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে আলোচিত - সমালোচিত প্রেসিডেন্ট ধারা যায়।
- বিভিন্ন বিতর্কিত কাজ করে আলোচনায় থাকা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্ন-কক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিশংসিত হয়েছিলেন।
- অবশ্য তার আগে আরো দুইজন প্রেসিডেন্ট হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিসংশিত হয়েছিলেন।
- তারা হচ্ছেন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন।

অন্যদিকে,
- জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।  তিনি ২০২১ সালের ২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

উৎস: Britannica.
৪৪.
১৯৬২ সালের চীন–ভারত যুদ্ধ কোথায় সংঘটিত হয়েছিল?
  1. আকসাই চীন
  2. জম্মু
  3. আখনুর
  4. পাঞ্জাব
সঠিক উত্তর:
আকসাই চীন
উত্তর
সঠিক উত্তর:
আকসাই চীন
ব্যাখ্যা
চীন–ভারত যুদ্ধ (Sino-Indian War):
- যুদ্ধ সংঘটিত হয়: ২০ অক্টোবর, ১৯৬২ - ২০ নভেম্বর, ১৯৬২।
- যুদ্ধের স্থান: Aksai Chin যা চীন ও ভারতের সীমান্তে অবস্থিত।
- এটি মূলত আক্সাই চিন এবং অরুণাচল প্রদেশ (তৎকালীন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি) অঞ্চলের অধিকার নিয়ে সংঘটিত হয়েছিল।

উল্লেখ্য,
- ১৯৬২ সালের যুদ্ধের পরে চীন ভারতকে ব্যাপক পরাজিত করে এবং আংশিকভাবে আক্ষিক চিন অঞ্চলে নিজেদের দখল প্রতিষ্ঠিত করে।
- যদিও যুদ্ধটি ১৯৬২ সালে শেষ হলেও, আজও আক্সাই চিন নিয়ে ভারতের সাথে চীনের বিতর্ক এবং উত্তেজনা অব্যাহত রয়েছে।
- এই অঞ্চলের অবস্থান এবং কৌশলগত গুরুত্ব এখনো দুই দেশের সম্পর্কের জন্য একটি গুরুতর সমস্যা।

উৎস: i) Britannica.
ii) BBC.
৪৫.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও ভঙ্গ করেন
  1. ৪৮ নং
  2. ৬৬ নং
  3. ৭২(১) নং
  4. ৭৬(১) নং
সঠিক উত্তর:
৭২(১) নং
উত্তর
সঠিক উত্তর:
৭২(১) নং
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- সংবিধানের ৭২(১) নং অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও ভঙ্গ করেন।

⇒ তবে এক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন।
- নতুন সংসদের প্রথম অধিবেশনে ও নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণদান করেন।
- রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হয়।
- সময়ে সময়ে রাষ্ট্রপতি সংসদে বাণী প্রেরণ করেন।
- তিনি সংসদ মুলতবি রাখতে পারেন এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে তিনি সংসদ ভেঙ্গে দিতে পারেন।
- মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্পিকার যথাক্রমে জাতীয় সংসদের নেতা ও সভাপতির দায়িত্ব পালন করেন।
- আর চিপ হুইপ সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় বিধানের দায়িত্ব পালন করে থাকেন।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৪৬.
ন্যাটো চুক্তির কোন অনুচ্ছেদে 'সম্মিলিত প্রতিরক্ষা'র কথা বর্ণিত হয়েছে?
  1. অনুচ্ছেদ ৮
  2. অনুচ্ছেদ ৭
  3. অনুচ্ছেদ ৬
  4. অনুচ্ছেদ ৫
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৫
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৫
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- ন্যাটো মূলত সামরিক সহযোগিতার জোট।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

উল্লেখ্য,
⇒ ন্যাটোর অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা ,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ.১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

উৎস: NATO ওয়েবসাইট।
৪৭.
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন ৫১তম সদস্য দেশ কোনটি?
  1. পোল্যান্ড
  2. হল্যান্ড
  3. সুইজারল্যান্ড
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
পোল্যান্ড
ব্যাখ্যা
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization) যা জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী। 
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- স্বাক্ষরের স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি (সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান)।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি: ইংরেজি ও ফ্রেঞ্চ।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি: ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন।

উল্লেখ্য,
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন ৫১তম সদস্য দেশ পোল্যান্ড।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- সনদ স্বাক্ষরের পূর্বে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বিবেচনা করা হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪৮.
পরিবেশ বিষয়ক কোন সংস্থা 'Champion of the Earth' পুরস্কারটি প্রদান করে থাকে?
  1. IPCC
  2. UNFCCC
  3. UNEP
  4. WMO
সঠিক উত্তর:
UNEP
উত্তর
সঠিক উত্তর:
UNEP
ব্যাখ্যা
Champion of the Earth:
- Champion of the Earth জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ বার্ষিক সম্মাননা।
- পুরস্কারটি প্রতি বছর পরিবেশ এবং টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেওয়া হয়।
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এই পুরস্কারটি প্রদান করে থাকে।
- এই পুরস্কারটি পরিবেশ বিষয়ক জাতিসংঘের আর্কাইভ এবং পরিবেশ সংক্রান্ত কর্মকাণ্ডের জন্য সম্মানিত ব্যক্তিবর্গ বা সংগঠনকে প্রদান করা হয়।

⇒ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ২০০৫ সাল থেকে পরিবেশ সংরক্ষণ বিষয়ে ভূমিকার স্বীকৃতি হিসেবে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে আসছে।
- বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি বেসরকারি পর্যায় থেকে এ পুরস্কার দেওয়া হয় ৷
-যেমন: বিশ্বের পরিবেশ রক্ষায় অসামান্য অবদান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রাকৃতিক পরিবেশ রক্ষা, এবং টেকসই উন্নয়ন প্রভৃতি। এই পুরস্কারের উদ্দেশ্য হলো, পৃথিবীকে আরও সবুজ ও টেকসইভাবে গড়ে তোলার জন্য ব্যক্তিগত এবং দলগত প্রচেষ্টাকে উৎসাহিত করা।
- এ পর্যন্ত বিভিন্ন পরিবেশবিদ, রাষ্ট্রনেতা এবং সংগঠন এই পুরস্কার লাভ করেছেন।

উৎস: UNEP ওয়েবসাইট।
৪৯.
মুক্তিযুদ্ধের সময় ২নং সেক্টরের সদরদপ্তর কোথায় ছিল?
  1. বাঁশতলা
  2. হেজামারা
  3. হরিণা
  4. মেলাঘর
সঠিক উত্তর:
মেলাঘর
উত্তর
সঠিক উত্তর:
মেলাঘর
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সেক্টর:
=১নং সেক্টর:
- চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালী জেলার সমগ্র পূর্বাঞ্চল বেলোনিয়া বুলগের মুহুরী নদীর তীরে নিয়ে গঠিত।
- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব।
- সদরদপ্তর: হরিণা।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান, পরে মেজর রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হন।

= ২নং সেক্টর:
- ঢাকা, কুমিল্লা এবং ফরিদপুর জেলা এবং নোয়াখালী জেলার অংশ নিয়ে গঠিত।
- সদরদপ্তর: মেলাঘর।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ, পরে মেজর এটিএম হায়দারের স্থলাভিষিক্ত হন।

= ৩নং সেক্টর:
- উত্তরে চূড়ামনকাঠি (শ্রীমঙ্গলের নিকট) থেকে সিলেট এবং দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়ার সিঙ্গারবিল পর্যন্ত এলাকা নিয়ে গঠিত হয়।
- সদরদপ্তর: হেজামারা।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে এম শফিউল্লাহ, পরে মেজর এএনএম নুরুজ্জামানের স্থলাভিষিক্ত হন।

= ৫নং সেক্টর:
- সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ে গঠিত।
- সদরদপ্তর: বাঁশতলা।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী।

উৎস: বাংলাপিডিয়া।
৫০.
বাংলাদেশের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
  1. জাতীয় সংসদ সদস্যদের ভোটে
  2. প্রধান বিচারপতি কর্তৃক
  3. জনগনের সরাসরি ভোটে
  4. প্রধানমন্ত্রী কর্তৃক
সঠিক উত্তর:
জাতীয় সংসদ সদস্যদের ভোটে
উত্তর
সঠিক উত্তর:
জাতীয় সংসদ সদস্যদের ভোটে
ব্যাখ্যা
রাষ্ট্রপতি:
- বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি হলেন রাষ্ট্রপতি।
- তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান।
- রাষ্ট্রপতি রাষ্ট্রের সকল সন্মানের উৎস।
- সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকার রাষ্ট্রপতি।
- বাংলাদেশের রাষ্ট্রপতি আইন অনুসারে সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন।

⇒ রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান হিসেবে, রাষ্ট্রের অন্যান্য সকল ব্যক্তির উপর অগ্রাধিকার দেবেন এবং এই সংবিধান এবং অন্য কোন আইন দ্বারা তার উপর অর্পিত ও আরোপিত ক্ষমতা প্রয়োগ করবেন এবং দায়িত্ব পালন করবেন।
- কোনো ব্যক্তি দুই মেয়াদ বেশি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হবেন না, পদ পরপর থাকুক বা না থাকুক।
- রাষ্ট্রপতি সংসদের সদস্য হতে পারবেন না, এবং যদি সংসদ সদস্য রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন, তবে তিনি যেদিন রাষ্ট্রপতি হিসাবে তার পদে প্রবেশ করবেন সেদিন সংসদে তার আসন খালি করবেন।
- কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য অযোগ্য হবেন যদি তার বয়স পঁয়ত্রিশ বছরের কম হয়, সংসদ-সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন।
- এই সংবিধানের অধীনে অভিশংসন মাধ্যমে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করা হয়ে থাকে।

⇒ প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী চলতে হয়।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ অংশে রাষ্ট্রপতির দায়মুক্তি সম্পর্কে বলা আছে।
- বাংলাদেশ সংবিধানের পঞ্চম ভাগের ৩য় পরিচ্ছেদের ৯৩ নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৫১.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, বাংলাদেশের মোট দেশজ উৎপাদন কতটি খাত নিয়ে গঠিত?
  1. ১৩টি
  2. ১৫টি
  3. ১৭টি
  4. ১৯টি
সঠিক উত্তর:
১৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৯টি
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, বাংলাদেশের মোট দেশজ উৎপাদন ১৯টি খাত নিয়ে গঠিত (২০১৫-১৬ ভিত্তিবছর)। ১৯টি খাত:
১. কৃষি ও বনজ এবং মৎস্য সম্পদ (উপখাত - ৪টি)।
২. খনিজ ও খনন (গ্যাস, তেল ইত্যাদি) (উপখাত - ২টি)।
৩. ম্যানুফ্যাকচারিং (উপখাত - ৩টি)।
৪. বিদ্যুৎ, গ্যাস, বাষ্প এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (উপখাত - ২টি)।
৫. পানি সরবরাহ, পয়নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পুর্নব্যবহার কার্যক্রম।
৬ নির্মাণ।
৭.. পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন ও মোটরসাইকেল মেরামত।
৮. পরিবহণ এবং সংরক্ষণ (উপখাত - ৫টি)।
৯. আবাসন এবং খাদ্য পরিবেশন কার্যক্রম।
১০. তথ্য ও যোগাযোগ।
১১. আর্থিক এবং বীমা কার্যক্রম (উপখাত-৩টি)।
১২. রিয়েল এস্টেট কার্যক্রম।
১৩. পেশাদার, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত কার্যক্রম।
১৪ .প্রশাসনিক ও সহায়তামূক পরিষেবা কার্যক্রম।
১৫. জনপ্রশাসন ও প্রতিরক্ষা।
১৬. শিক্ষা।
১৭. মানবস্বাস্থ্য ও সামাজিক সেবা কার্যক্রম।
১৮. শিল্পকলা ও বিনোদন।
১৯. অন্যান্য সেবা কার্যক্রম।

উল্লেখ্য,
- ২০০৫-০৬ ভিত্তি বছরের খাত ছিল: ১৫টি।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫২.
ট্রয়ের যুদ্ধের কাহিনী কোন গ্রিক মহাকাব্যে বর্ণিত?
  1. থিওগনি
  2. অডিসি
  3. ইলিয়াড
  4. ইনিড
সঠিক উত্তর:
ইলিয়াড
উত্তর
সঠিক উত্তর:
ইলিয়াড
ব্যাখ্যা
ট্রয় নগরী:
- ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান তুরস্কের হেসারলিক বা আনাতোলিয়া নামক স্থানে অবস্থিত।
- ঐতিহাসিক ট্রয় নগরীর অস্তিত্ব এবং এর ধ্বংসের ইতিহাস প্রাচীন গ্রীক হোমারের মহাকাব্য ইলিয়াড-এ পাওয়া যায়।
- ট্রয় নগরী ১৯৯৮ সালে ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্য’ তালিকায় যুক্ত হয়।

⇒ ট্রয়ের যুদ্ধ শুরু খ্রিষ্টপূর্ব ১২৫০ শতকে এবং শেষ খ্রিষ্টপূর্ব ১২৪০ শতকে।
- দীর্ঘ ১০ বছর ধরে চলেছিল যুদ্ধ।
- এই যুদ্ধ ট্রোজান যুদ্ধ নামে পরিচিত।
- যুদ্ধের কারণ ছিল হেলেন নামের এক সুন্দরী মহিলাকে কেন্দ্র করে, যিনি ট্রয়ের রাজা প্রিয়াম এর পুত্র পারিস দ্বারা অপহৃত হন।
- গ্রীক রাজা মেনেলাউস তার স্ত্রীর ফিরিয়ে আনার জন্য ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

⇒ ট্রয়ের ঘোড়া (Trojan Horse):
- ট্রয়ের ঘোড়া ছিল গ্রীক বাহিনীর একটি কৌশল। তারা একটি বিশাল কাঠামো, যা একটি ঘোড়ার মতো দেখতে, ট্রয়ের শহরে রেখে যায়। এতে গ্রীক সৈন্যরা লুকিয়ে ছিল। ট্রয়ের বাসিন্দারা এটি উপহার মনে করে শহরে নিয়ে আসে। রাতের বেলায় সৈন্যরা বের হয়ে শহরের দরজা খুলে দেয়, এবং গ্রীক বাহিনী ট্রয় ধ্বংস করে। এটি প্রতারণা ও কৌশলের প্রতীক হয়ে আছে।

উৎস: i) BBC.
ii) Britannica.
৫৩.
পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট সমুদ্র স্রোত ফেরেলের সূত্র অনুযায়ী কোন দিকে প্রবাহিত হয়?
  1. উত্তর গোলার্ধে ডান দিকে
  2. উত্তর গোলার্ধে বাম দিকে
  3. দক্ষিণ গোলার্ধে ডান দিকে
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
উত্তর গোলার্ধে ডান দিকে
উত্তর
সঠিক উত্তর:
উত্তর গোলার্ধে ডান দিকে
ব্যাখ্যা
পৃথিবীর আবর্তন:
- আহ্নিক গতির কারণে পৃথিবী নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বদিকে ঘুরছে।
- পৃথিবীর এইরূপ আর্বতনের সাথে সাথে সাগর মহাসাগরের পানিরাশিও পশ্চিম হতে পূর্বদিকে প্রবাহিত হয়ে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়।

⇒ আবর্তন গতির ফলে সৃষ্ট সমুদ্র স্রোত ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। 
- যেমন: উত্তর গোলার্ধে উপসাগরীয় স্রোত ও ক্যানারি স্রোতের প্রবাহ ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ডান দিক ঘুরে প্রবাহিত হয়।
- একইভাবে দক্ষিণ গোলার্ধে ব্রাজিল স্রোত ও পশ্চিমা বায়ু প্রবাহজনিত স্রোত ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে প্রবাহিত হয়।

⇒ একটি অঞ্চলে সৃষ্ট নিম্নচাপের ফলে একটি কেন্দ্রাভিমুখী ঘূর্ণায়মান প্রচন্ড বায়ুপ্রবাহ থেকেই ঘূর্ণিঝড় সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়।
- উত্তর গোলার্ধে এ বায়ু ঘড়ির কাঁটার বিপরীতমুখী অর্থাৎ উত্তরাভিমুখী এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণাভিমুখী প্রবাহিত হয়।

উৎস: ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
বাংলাদেশের প্রথম ভৌগলিক নির্দেশক পণ্য কোনটি?
  1. ইলিশ
  2. জামদানি
  3. মসলিন
  4. শীতলপাটি
সঠিক উত্তর:
জামদানি
উত্তর
সঠিক উত্তর:
জামদানি
ব্যাখ্যা
জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরুপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।
- জাতিসংঘের সংস্থা WIPO (World Intellectual Property Organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়ার প্রেক্ষাপটে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সেই দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন পাস হয় ২০১৩ সালে।

⇒ দেশের প্রথম জিআই পণ্য হিসেবে নিবন্ধন পায় জামদানি।

উৎস: i) পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৫৫.
কত সালে সেন্টমার্টিনকে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ ঘোষণা করা হয়েছে?
  1. ১৯৯৭ সালে
  2. ১৯৯৮ সালে
  3. ১৯৯৯ সালে
  4. ২০০০ সালে
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
ব্যাখ্যা
সেন্ট মার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া:
- সমুদ্র সম্পদের টেকসই আহরণের লক্ষে বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গ কিলোমিটার এলাকাকে ২০২২ সালে ‘সেন্ট মার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া’ ঘোষণা করেছে সরকার।

⇒ বৈশ্বিকভাবে হুমকির মুখে থাকা প্রবাল, গোলাপী ডলফিন, হাঙ্গর, রে মাছ, সামুদ্রিক কাছিম, সামুদ্রিক পাখি, সামুদ্রিক ঘাস, সামুদ্রিক জীব বৈচিত্র্য এবং এদের আবাসস্থল সংরক্ষণ; সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই আহরণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার মানোন্নয়ন; ব্লু ইকোনমি সমৃদ্ধকরণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১৪) অর্জনের লক্ষ্যে এই সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য,
- বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বে মিয়ানমার সীমান্তের কাছে সাগরের বুকে ৮ দশমিক ৩ বর্গকিলোমিটার আয়তনের ছোট্ট প্রবালদ্বীপ সেন্ট মার্টিন।
- এ দ্বীপ সামুদ্রিক কাছিমের প্রজনন ক্ষেত্র। এছাড়া এখানে ৬৮ প্রজাতির প্রবাল, ১৫১ প্রজাতির শৈবাল, ১৯১ প্রজাতির মোলাস্ট বা কড়ি জাতীয় প্রাণী, ৪০ প্রজাতির কাঁকড়া, ২৩৪ প্রজাতির সামুদ্রিক মাছ, পাঁচ প্রজাতির ডলফিন, চার প্রজাতির উভচর প্রাণী, ২৮ প্রজাতির সরীসৃপ, ১২০ প্রজাতির পাখি, ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ১৭৫ প্রজাতির উদ্ভিদ, দুই প্রজাতির বাদুড়সহ নানা প্রজাতির প্রাণীর বসবাস ছিল এককালে।

এছাড়াও,
- জীববৈচিত্র্য রক্ষায় ১৯৯৯ সালে সেন্ট মার্টিনের ৫৯০ হেক্টর এলাকাকে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ ঘোষণা করেছিল সরকার।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) বাংলা ট্রিবিউন।
৫৬.
GPU এর প্রধান কাজ কী? 
  1. ইন্টারনেট সংযোগ প্রদান
  2. শব্দ সংকেত প্রক্রিয়াকরণ
  3. ডেটা সংরক্ষণ করা
  4. গ্রাফিক্স প্রক্রিয়াকরণ
সঠিক উত্তর:
গ্রাফিক্স প্রক্রিয়াকরণ
উত্তর
সঠিক উত্তর:
গ্রাফিক্স প্রক্রিয়াকরণ
ব্যাখ্যা
Graphics Processing Unit (GPU): 
- GPU কম্পিউটারের একটি বিশেষ প্রসেসর যা মূলত গ্রাফিক্স প্রক্রিয়াকরণ এবং ডেটা প্রসেসিং দ্রুততর করতে ব্যবহৃত হয়। 
- GPU-এর পূর্ণরূপ: Graphics Processing Unit. 
- এটি গ্রাফিক্স, ইফেক্ট, ভিডিও প্রসেসিং, মেশিন লার্নিং এবং গেমিং অ্যাপ্লিকেশনগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

GPU-এর কার্যপ্রণালী: 
- একাধিক ডেটা একইসাথে প্রক্রিয়া করতে পারে, যা CPU-এর তুলনায় সমান্তরাল গণনার জন্য অধিক কার্যকর। 
- 2D এবং 3D গ্রাফিক্স রেন্ডারিং-এ দক্ষ। 
গেমিং, ভার্চুয়াল রিয়েলিটি (VR), 4K স্ক্রিন এবং উচ্চ রিফ্রেশ রেট সমর্থন করে। 

GPU-এর গঠন ও ধরন: 
- ইন্টিগ্রেটেড GPU: এটি কম্পিউটারের মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে এবং CPU-এর সাথে একত্রিত থাকতে পারে। 
- ডেডিকেটেড GPU: এটি একটি আলাদা হার্ডওয়্যার ইউনিট, যা উচ্চ গ্রাফিক্স ও গেমিং পারফরম্যান্স নিশ্চিত করে। 

GPU ও তাপ উৎপাদন: 
- গেমিং এবং গ্রাফিক্স প্রসেসিংয়ে বেশি অপারেশন সম্পাদন করায়, এটি CPU-এর তুলনায় অধিক তাপ উৎপন্ন করে। 
- উন্নত কুলিং সিস্টেম এবং এয়ার ফ্লো মেকানিজম GPU-এর তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। 

GPU-এর বর্তমান চাহিদা: 
- গেমিং, ভিডিও এডিটিং, 3D মডেলিং, ডাটা সায়েন্স, AI এবং মেশিন লার্নিং-এ GPU-এর গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 
- উন্নত ডিসপ্লে প্রযুক্তি যেমন 4K রেজোলিউশন এবং VR গেমিং-এর কারণে GPU-এর ক্ষমতা উন্নত করা হচ্ছে। 

উৎস:
১। মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট। 
২। School of Science and Technology, Open University।
৫৭.
নিচের কোন শক্তিকে গ্রীন শক্তি বলা হয়?
  1. তেল
  2. জলবিদ্যুৎ
  3. কয়লা
  4. প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর:
জলবিদ্যুৎ
উত্তর
সঠিক উত্তর:
জলবিদ্যুৎ
ব্যাখ্যা
- 'জলবিদ্যুৎ' শক্তিকে গ্রীন শক্তি বলা হয়। 

শক্তির উৎস: 

- শক্তির উৎস প্রধানত দুই প্রকার। 
যথা - 
১। নবায়নযোগ্য শক্তির উৎস: 
- নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায়। 
- নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়। 
- নবায়নযোগ্য শক্তির উদাহরণ হচ্ছে- 
• সৌর শক্তি, 
• জলবিদ্যুৎ, 
• বায়ু বিদ্যুৎ, 
• বায়োগ্যাস, 
• ভূ-তাপীয় শক্তি ইত্যাদি। 

২। অনবায়নযোগ্য শক্তির উৎস: 
- অনবায়নযোগ্য শক্তিকে পুনরায় ব্যবহার করা যায় না। 
- প্রকৃতিতে অনবায়নযোগ্য শক্তির উৎস সীমিত। 
- অনবায়নযোগ্য শক্তির উৎপাদনের খরচ বেশি এবং এটি অনেক ক্ষেত্রে পরিবেশ বান্ধব নয়। 
- অনবায়নযোগ্য শক্তির উদাহরণ হচ্ছে- 
• কয়লা, 
• খনিজ তেল, 
• প্রাকৃতিক গ্যাস, 
• নিউক্লিয় শক্তি বা পারমাণবিক শক্তি ইত্যাদি। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
চার্লসের সূত্রটি কী ব্যাখ্যা করে? 
  1. স্থির চাপের মধ্যে, গ্যাসের আয়তন তার তাপমাত্রার সাথে সমানুপাতিক থাকে।
  2. স্থির চাপের মধ্যে, গ্যাসের আয়তন তার তাপমাত্রার পরিপন্থী থাকে।
  3. স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ তার আয়তনের সাথে সমানুপাতিক থাকে।
  4. স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক থাকে।
সঠিক উত্তর:
স্থির চাপের মধ্যে, গ্যাসের আয়তন তার তাপমাত্রার সাথে সমানুপাতিক থাকে।
উত্তর
সঠিক উত্তর:
স্থির চাপের মধ্যে, গ্যাসের আয়তন তার তাপমাত্রার সাথে সমানুপাতিক থাকে।
ব্যাখ্যা
চার্লসের সূত্র
- স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের যে কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে 0°C তাপমাত্রায় তার আয়তনের 1/273 ভাগ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। 
গাণিতিক ভাষায়, Vt = V0 (273 + t)/273 ; 
- এ সূত্রকে অন্যভাবেও প্রকাশ করা যায়, “স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক”। 
গাণিতিকভাবে, V ∝ T. 

বয়েলের সূত্র: 
- স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ঐ গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। 
গাণিতিকভাবে, PV = K. 

গে-লুস্যাকের চাপের সূত্র: 
- স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক। 
গাণিতিকভাবে, P ∝ T. 

উৎস: রসায়ন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (হাজারী ও নাগ)।
৫৯.
হেক্সাডেসিমেল 4D এর সমতুল্য দশমিক মান কত? 
  1. 52
  2. 17
  3. 77
  4. 64
সঠিক উত্তর:
77
উত্তর
সঠিক উত্তর:
77
ব্যাখ্যা
হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর: 
- হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেক অংককে ১৬ দ্বারা গুণ করতে হবে। 
- গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী 16 এর ঘাত 0 হতে বাড়তে থাকবে। 
যেমন: একক স্থানীয় অংকটিকে 160 দ্বারা, দশক স্থানীয় অংকটিকে 161 দ্বারা, শতক স্থানীয় অংকটিকে 162 দ্বারা এভাবে গুণ করতে হবে। 
- হেক্সাডেসিমেল সংখ্যাটির A, B, C, D, E ও F হলো যথাক্রমে 10, 11, 12, 13, 14 ও 15 দিয়ে গুণ করতে হবে। 
- প্রাপ্ত গুণফলকে যোগ করলে উক্ত হেক্সাডেসিমেল সংখ্যাটির সমতুল্য দশমিক মান পাওয়ার যাবে। 

এখানে, 
(4D)16
= 13 × 160 + 4 × 161
= 13 × 1 + 4 × 16
= 13 + 64
= 77
সুতরাং, (4D)16 = (77)10

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
কোন ক্লাউড মডেলটি শুধুমাত্র একক প্রতিষ্ঠান দ্বারা ব্যবহৃত হয়? 
  1. পাবলিক ক্লাউড
  2. প্রাইভেট ক্লাউড
  3. হাইব্রিড ক্লাউড
  4. কমিউনিটি ক্লাউড
সঠিক উত্তর:
প্রাইভেট ক্লাউড
উত্তর
সঠিক উত্তর:
প্রাইভেট ক্লাউড
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং (Cloud Computing): 
- তথ্য প্রযুক্তির উৎকর্ষের দরুন আজকের যুগে ঘরের কোণে বসে নিজস্ব ছোট্ট কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশালাকার কম্পিউটারকে ভাড়ার মাধ্যমে যথেচ্ছা ব্যবহার করা যায় এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটারে সংরক্ষণও করা যায়, এই বিশালাকার কম্পিউটারের ধারণাটিই ক্লাউড কম্পিউটিং। 
- আধুনিক তথ্য প্রযুক্তিগত সবকিছুই চলছে এই ক্লাউড কম্পিউটিং ধারণার উপর ভিত্তি করে, 'ক্লাউড' শব্দটি রূপক অর্থে ব্যবহৃত। 
- ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যে কোনো ব্যবহারকারী পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ক্লাউড কম্পিউটিংয়ের সুবিশাল তথ্যভান্ডার দীর্ঘ মেয়াদে ব্যবহার এবং সংরক্ষণ করতে পারেন। 
- বিনামূল্যের এবং অর্থের বিনিময়ে উভয় প্রকার সার্ভিস ক্লাউড কম্পিউটিংয়ের অন্তর্গত। এক্ষেত্রে কম্পিউটার রিসোর্স যেমন- হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ইত্যাদি সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে থাকে, ক্রেতা বা ব্যবহারকারী নিজস্ব কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সার্ভিসদাতা সার্ভারের সাথে সংযোগ স্থাপন করে প্রয়োজনীয় কম্পিউটিংয়ের কাজ সমাধা করে থাকে। 
- ক্লাউড কম্পিউটিংকে সমন্বিত টেকনোলজি হিসেবে গণ্য করা হয়, যার দ্বারা ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয়ই ব্যাবসায়িকভাবে লাভবান হয়ে থাকেন। 

- ক্লাউড কম্পিউটিং পদ্ধতিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।
যথা-
১। প্রাইভেট ক্লাউড (Private Cloud): 
- একক প্রতিষ্ঠান নিজস্ব মালিকানা ও ব্যবস্থাপনায় কিংবা থার্ড পার্টির ব্যবস্থাপনায় পরিচালিত হয় যাতে অভ্যন্তরীণ বা বাহ্যিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে, এ ধরনের ক্লাউডকে প্রাইভেট ক্লাউড বলে। 
- এ সব পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল, তবে অনেক বড় প্রতিষ্ঠানের অনেক শাখায় ডেটা সেন্টার না বসিয়ে একটিমাত্র ক্লাউড ডেটা সেন্টার স্থাপন করলে প্রতিষ্ঠানটির জন্য সাশ্রয়ী হয়। 

২। পাবলিক ক্লাউড (Public Cloud): 
- জনসাধারণের জন্য উন্মুক্ত ক্লাউডকে পাবলিক ক্লাউড বলে। 
- ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত সকলের বিনামূল্যে বা স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য উন্মুক্ত অ্যাপ্লিকেশন, স্টোরেজ এবং অন্যান্য রিসোর্স ইত্যাদির সার্ভিসযুক্ত ক্লাউড-ই পাবলিক ক্লাউড। 
- Amazon, Microsoft এবং Google ইত্যাদি তাদের নিজস্ব ডেটা সেন্টারে পাবলিক ক্লাউডের অবকাঠামো স্থাপন ও পরিচালনা করার মাধ্যমে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে। 

৩। হাইব্রিড ক্লাউড (Hybrid Cloud): 
- দুই বা ততোধিক ধরনের ক্লাউডের (প্রাইভেট, পাবলিক বা কমিউনিটি) সংমিশ্রণই হলো হাইব্রিড ক্লাউড। 
- বিভিন্ন ধরনের ক্লাউড পৃথক বৈশিষ্ট্যের হলেও এক্ষেত্রে একই সাথে সংঘবদ্ধভাবে কাজ করে। 
- ক্লাউড সার্ভিসের ক্ষমতাবৃদ্ধির জন্য একাধিক ক্লাউডকে একীভূত করা হয়ে থাকে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।