পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
১) ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) ২) সমস্যা সমাধান (Problem Solving) ৩) বানান ও ভাষা (Spelling and Language) বই/সোর্সের তালিকাঃ যেকোনো গাইড বই, বিগত বছরের মানসিক দক্ষতা প্রিলি এবং লিখিত পরীক্ষার প্রশ্নগুলো দেখে নিবেন এবং সম্ভব হলে Test Your Intelligence- Dogar Brothers বইটা দেখবেন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
Which one is in the third position?
A is smaller than B
C is bigger than A
D is bigger than C
B is smaller than E
C is bigger than B
E is smaller than C
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) E
সঠিক উত্তর:
ঘ) E
উত্তর
সঠিক উত্তর:
ঘ) E
ব্যাখ্যা

বড় থেকে ছোট অনুসারে সাজালে -
D > C > E > B > A
অর্থাৎ, third position এ রয়েছে E.

.
আপনার ফুফুর একমাত্র ভাইয়ের ছেলের ছোট বোন আপনার কি হয়?
  1. ক) ভাতিজি
  2. খ) ভাগ্নি
  3. গ) বোন
  4. ঘ) ফুফু
সঠিক উত্তর:
গ) বোন
উত্তর
সঠিক উত্তর:
গ) বোন
ব্যাখ্যা
আপনার ফুফুর একমাত্র ভাই আপনার বাবা, অর্থাৎ তার ছেলের ছোট বোন আপনার বোন হবে।
.
If in a certain code, TEACHER is written as UDBBIDS, how would STUDENT be written in the same code?
  1. ক) TUVEFOU
  2. খ) TSVCFMU
  3. গ) RSTCDMS
  4. ঘ) TSUCDNT
সঠিক উত্তর:
খ) TSVCFMU
উত্তর
সঠিক উত্তর:
খ) TSVCFMU
ব্যাখ্যা

এখানে বিজোড় স্থানীয় অক্ষরের পার্থক্য +1 (T + 1 = U) এবং জোড় স্থানীয় অক্ষরের পার্থক্য -1 (E - 1 = D). এভাবে TEACHER কে code করলে হয় UDBBIDS.
একইভাবে STUDENT কে code করলে হবে TSVCFMU.

.
Blood : Clot : : Water : ?
  1. ক) Ice
  2. খ) Bubble
  3. গ) Moisture
  4. ঘ) Snow
সঠিক উত্তর:
ক) Ice
উত্তর
সঠিক উত্তর:
ক) Ice
ব্যাখ্যা
Blood বা রক্ত জমাট বাঁধলে বা ঘনীভূত হলে Clot হয় [Clot অর্থ তরল পদার্থের (বিশেষত রক্তের) ঘনীভূত পিণ্ড বা চাপ]। একইভাবে Water বা পানি ঘনীভূত হলে Ice বা বরফ হয়।
.
অন্য বন্ধুবান্ধবদের সম্মুখে জনৈক বন্ধু আপনাকে মিথ্যাবাদী অভিহিত করল, এক্ষেত্রে আপনি কি করবেন?
  1. ক) কোন কিছু না বলে সোজা চলে যাবেন।
  2. খ) না শোনার ভান করে বসে থাকবেন।
  3. গ) আপনার উপর আরোপিত দোষ তাকে ব্যাখ্যা করতে বলবেন।
  4. ঘ) আপনিও তাকে মিথ্যাবাদী বলবেন।
সঠিক উত্তর:
গ) আপনার উপর আরোপিত দোষ তাকে ব্যাখ্যা করতে বলবেন।
উত্তর
সঠিক উত্তর:
গ) আপনার উপর আরোপিত দোষ তাকে ব্যাখ্যা করতে বলবেন।
ব্যাখ্যা
এমতাবস্থায় শান্ত থেকে আপনার জনৈক বন্ধুর কাছে তার বক্তব্যের ব্যাখ্যা চাওয়াটাই সবচেয়ে যুক্তিসঙ্গত।
.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) ফুটবল
  2. খ) ক্রিকেট
  3. গ) ভলিবল
  4. ঘ) বাস্কেটবল
সঠিক উত্তর:
খ) ক্রিকেট
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্রিকেট
ব্যাখ্যা
ক্রিকেট খেলায় ব্যাট ব্যবহার করা হয়। ফুটবল, ভলিবল ও বাস্কেটবল খেলায় ব্যাটের ব্যবহার নেই।
.
নিচের কোনটি অন্যদের থেকে ভিন্ন?
  1. ক) ২১
  2. খ) ২৭
  3. গ) ৩১
  4. ঘ) ৫১
সঠিক উত্তর:
গ) ৩১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩১
ব্যাখ্যা
৩১ মৌলিক সংখ্যা। বাকিগুলো মৌলিক সংখ্যা নয়।
.
তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৩, ৪ ও ৫ ঘন্টায় করতে পারে। দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে?
  1. ক) ৯/২০
  2. খ) ৭/২০
  3. গ) ৭/১২
  4. ঘ) ৩/৪
সঠিক উত্তর:
গ) ৭/১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭/১২
ব্যাখ্যা

মেশিন তিনটি দ্বারা ১ ঘন্টায় কাজ করা যায় যথাক্রমে ১/৩, ১/৪ ও ১/৫ অংশ।
∴ দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় করতে পারবে ১/৩ + ১/৪ = ৭/১২ অংশ কাজ।

.
একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি ১ মিনিটে ৪ ফুট উঠে কিন্তু পরের মিনিটে ৩ ফুট নিচে নেমে যায়। বাঁশটি ২০ গজ লম্বা হলে এর শেষ প্রান্তে উঠতে বানরটির কত সময় লাগবে?
  1. ক) ৫৯ মিনিট
  2. খ) ১২০ মিনিট
  3. গ) ১১৬ মিনিট
  4. ঘ) ১১৩ মিনিট
সঠিক উত্তর:
ঘ) ১১৩ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১৩ মিনিট
ব্যাখ্যা

বাঁশের দৈর্ঘ্য ২০গজ = ৬০ ফুট।
(৪ - ৩) = ১ ফুট উঠে ১ + ১ = ২ মিনিটে
শেষের ১ মিনিটে ৪ ফুট উঠার পর আর নামবে না।
বাকি (৬০ - ৪) = ৫৬ ফুট উঠতে সময় লাগবে ৫৬ × ২ = ১১২ মিনিট।
মোট সময় লাগবে ১১২ + ১ = ১১৩ মিনিট।

১০.
ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৮০ মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস ২ ঘন্টায় প্রথম ৮০ মাইল যাওয়ার পর পরবর্তী ১০০ মাইল কত সময়ে গেলে গড়ে ঘন্টায় ৫০ মাইল যাওয়া হবে?
  1. ক) ৯২ মিনিটে
  2. খ) ৯৬ মিনিটে
  3. গ) ১০২ মিনিটে
  4. ঘ) ১১২ মিনিটে
সঠিক উত্তর:
খ) ৯৬ মিনিটে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯৬ মিনিটে
ব্যাখ্যা

বাসটি ৫০ মাইল যায় ১ ঘন্টা বা ৬০ মিনিটে
∴ ১৮০ মাইল যায় = (১৮০×৬০)/৫০ মিনিটে
= ২১৬ মিনিটে

৮০ মাইল যায় ২ ঘন্টা বা ১২০ মিনিটে।
∴ পরবর্তী ১০০ মাইল যেতে হবে ২১৬ - ১২০ = ৯৬ মিনিটে

১১.
‘HARPG’ অক্ষরগুলোকে সাজালে নিচের কোন শব্দটি পাওয়া যাবে?
  1. ক) PHRAG
  2. খ) HAPRG
  3. গ) GRAPH
  4. ঘ) PHRAG
সঠিক উত্তর:
গ) GRAPH
উত্তর
সঠিক উত্তর:
গ) GRAPH
ব্যাখ্যা
HARPG’ অক্ষরগুলোকে নতুন করে সাজালে ‘GRAPH’ শব্দটি পাওয়া যায়। এর অর্থ লেখচিত্র।
১২.
Choose the correct spelling:
  1. ক) Accilerate
  2. খ) Accelerate
  3. গ) Accelarate
  4. ঘ) Accelerrate
সঠিক উত্তর:
খ) Accelerate
উত্তর
সঠিক উত্তর:
খ) Accelerate
ব্যাখ্যা

সঠিক বানানটি Accelerate. এর অর্থ গতি বাড়ানো; ত্বরান্বিত করা।
সূত্রঃ Accessible Dictionary by Bangla Academy

১৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) গীতাঞ্জলী
  2. খ) গীতাঞ্জলি
  3. গ) গিতাঞ্জলি
  4. ঘ) গিতাঞ্জলী
সঠিক উত্তর:
খ) গীতাঞ্জলি
উত্তর
সঠিক উত্তর:
খ) গীতাঞ্জলি
ব্যাখ্যা

শুদ্ধ বানানটি গীতাঞ্জলি।
সূত্র: বাংলা একাডেমি বাংলা বানান-অভিধান

১৪.
Look carefully for the letter pattern, and then choose which letters fill in the gap.
CMA, EOB, GQC, __, KUE.
  1. ক) GRR
  2. খ) GSS
  3. গ) ISD
  4. ঘ) ITT
সঠিক উত্তর:
গ) ISD
উত্তর
সঠিক উত্তর:
গ) ISD
ব্যাখ্যা

CMA এর পরে C ও M এর পর ১ টি বর্ণ বাদ দিয়ে এবং A এর পরবর্তী বর্ণ নিয়ে EOB লিখা হয়েছে।
EOB এর পরে E ও O এর পর ১ টি বর্ণ বাদ দিয়ে এবং B এর পরবর্তী বর্ণ নিয়ে GQC লিখা হয়েছে।
GQC এর পরে G ও Q এর পর ১ টি বর্ণ বাদ দিয়ে এবং C এর পরবর্তী বর্ণ নিয়ে ISD হবে।
ISD এর পরে I ও S এর পর ১ টি বর্ণ বাদ দিয়ে এবং D এর পরবর্তী বর্ণ নিয়ে KUE লিখা হয়েছে।

১৫.
‘সুতা’ শব্দটি কোন শব্দের সমার্থক?
  1. ক) তনয়া
  2. খ) চর্কা
  3. গ) কেশ
  4. ঘ) প্রগলভ
সঠিক উত্তর:
ক) তনয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) তনয়া
ব্যাখ্যা
সুতা শব্দের সমার্থক শব্দ- কন্যা, দুহিতা, আত্মজা, তনয়া, নন্দিনী, মেয়ে, দুলালী, স্বজা, ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৬.
ভেদ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) বিভেদ
  2. খ) অভেদ
  3. গ) অসম্ভেদ
  4. ঘ) দুর্ভেদ্য
সঠিক উত্তর:
খ) অভেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) অভেদ
ব্যাখ্যা

ভেদ : বিদারণ; ছেদন (লক্ষ্যভেদ)।
বিভেদ : বিভিন্নতা; প্রভেদ; পার্থক্য।
অভেদ : ভেদের অভাব, অভেদনীয়, অভেদ্য।
অসম্ভেদ : তত্ত্বজ্ঞানহীন; নির্বোধ।
দুর্ভেদ্য, দুর্ভেদ : ভেদ বা বিদীর্ণ করা দুষ্কর এমন; দুষ্প্রবেশ্য।
সুতরাং, ভেদ শব্দের বিপরীতার্থক শব্দ হবে অভেদ।
সূত্রঃ Accessible Dictionary by Bangla Academy

১৭.
The antonym for ‘Reticent’ is -
  1. ক) Talkative
  2. খ) Agitated
  3. গ) Bridal
  4. ঘ) Alluring
সঠিক উত্তর:
ক) Talkative
উত্তর
সঠিক উত্তর:
ক) Talkative
ব্যাখ্যা

Reticent : স্বল্পভাষী; গুরুগম্ভীর;
Talkative : বাচাল; বাক্যবাগীশ;
Agitated : নাড়া; ঝাঁকানো;
Bridal : বিবাহ সম্বন্ধীয়, কনে সম্বন্ধীয়;
Alluring : মুগ্ধকর; জাদুকরী
অর্থাৎ, ‘Reticent’ এর antonym হলো Talkative।
সূত্রঃ Accessible Dictionary by Bangla Academy

১৮.
Which one is not a synonym for ‘efface’?
  1. ক) Erase
  2. খ) Expunge
  3. গ) rub out
  4. ঘ) Cut out
সঠিক উত্তর:
ঘ) Cut out
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Cut out
ব্যাখ্যা
Efface এর synonym - erase, eradicate, expunge, blot out, rub out, wipe out.
Source: Oxford