পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 25 mins
মোট প্রশ্ন১৫৫
সিলেবাস
৪১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১৫৫ প্রশ্ন

.
“প্রকৃতি” বলতে কি বুঝায়?
  1. ক) ধাতুর মূল
  2. খ) শব্দ ও ধাতুর মূল
  3. গ) শব্দের মূল
  4. ঘ) প্রত্যয়যুক্ত শব্দ
ব্যাখ্যা

প্রকৃতিঃ
যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে প্রকৃতি বলে।
প্রকৃতি দুই প্রকার। যথা -
১. নাম প্রকৃতি; উদাহরণ - হাত + ল = হাতল (বাঁট)। এখানে, হাত - নাম প্রকৃতি।
২. ক্রিয়া প্রকৃতি; উদাহরণ - √চল্‌ + অন্ত = চলন্ত (চলমান)। এখানে, চল্‌ - ক্রিয়া প্রকৃতি।
ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়া মূলের অন্য নাম - ধাতু।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণির বোর্ড বই।

.
‘রসদ’ কোন বিদেশি ভাষা থেকে আগত বাংলা শব্দ?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) ফরাসি
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা

বাংলা ভাষায় ব্যবহৃত কতিপয় ফারসি শব্দঃ
১. ধর্মসংক্রান্ত শব্দঃ
খোদা, গুনাহ, দোজখ, নামাজ, বেহেশত, ফেরেশতা, রোজা ইত্যাদি।
২. প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দঃ
কারখানা, চশমা, জবানবন্দি, তোশক, দফতর, দঊলত, নালিশ, বাদশাহ, বেগম, মেথর, রসদ ইত্যাদি।
৩. বিবিধঃ
আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণির বোর্ড বই।

.
নিচের কোন ধ্বনিযুগলের সবগুলোই অঘোষ মহাপ্রাণ?
  1. ক) থ, ধ
  2. খ) ছ, ফ
  3. গ) দ, ব
  4. ঘ) থ, ন
ব্যাখ্যা

- যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে, তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি
যেমন - খ, ঘ, ছ, ঝ ইত্যাদি।
- যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের অল্পতা থাকে থাকে, তাকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি
যেমন - ক, গ, চ, জ ইত্যাদি।
- যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাকে বলা হয় অঘোষ ধ্বনি
যেমন - ক, খ, চ, ছ ইত্যাদি।
- যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাকে বলা হয় ঘোষ ধ্বনি
যেমন - গ, ঘ, জ, ঝ ইত্যাদি।

অঘোষ মহাপ্রাণ ধ্বনিগুলো হচ্ছেঃ
খ, ছ, ঠ, থ, ফ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণির বোর্ড বই।

.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
  1. ক) বিপদ + জাল = বিপজ্জাল
  2. খ) সুপ্‌ + অন্ত = সুবন্ত
  3. গ) এক্‌ + ছত্র = একচ্ছত্র
  4. ঘ) গো + এষণা
ব্যাখ্যা

- স্বরধ্বনির পর  থাকলেও উক্ত ব্যঞ্জনের দ্বিত্ব হয়।
যেমন,
এক + ছত্র = একচ্ছত্র (অ + ছ = চ্ছ)
কথা + ছলে = কথাচ্ছলে (আ + ছ = চ্ছ)
পরি + ছদ = পরিচ্ছদ (ই + ছ = চ্ছ)

উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

.
কোন পুরুষবাচক শব্দের কোনো স্ত্রীবাচক রূপ নেই?
  1. ক) সধবা
  2. খ) শিক্ষিত
  3. গ) মরদ
  4. ঘ) অকৃতদার
ব্যাখ্যা

১. কতগুলো বাংলা শব্দে পুরুষ ও স্ত্রীবাচক দুই-ই বোঝায়।
যেমন - জন, পাখি, শিশু, সন্তান, শিক্ষিত, গুরু ইত্যাদি।
২. কতগুলো শব্দ কেবল পুরুষবাচক হয় অর্থ্যাৎ এদের স্ত্রীবাচক রূপ নেই।
যেমন - কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার ইত্যাদি।
৩. কতগুলো শব্দ কেবল স্ত্রীবাচক হয় অর্থ্যাৎ এদের পুরুষবাচক শব্দ হয় না।
যেমন - সতীন, সৎমা, সধবা ইত্যাদি।

উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

.
‘অন্তরীপ’ শব্দটি কোন সমাস?
  1. ক) দ্বন্দ্ব সমাস
  2. খ) বহুব্রীহি সমাস
  3. গ) অব্যয়ীভাব সমাস
  4. ঘ) তৎপুরুষ সমাস
ব্যাখ্যা

নিপাতনে সিদ্ধ (কোনো নিয়মের অধীনে নয়) বহুব্রীহি সমাসঃ
- দু দিকে অপ যার = দ্বীপ,
- অন্তর্গত অপ যার = অন্তরীপ,
- নরাকারে যে পশু = নরপশু,
- জীবিত থেকেও যে মৃত = জীবন্মৃত,
- পন্ডিত হয়েও যে মূর্খ = পন্ডিতমূর্খ ইত্যাদি।

উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

.
‘সুনিপুণ’ শব্দে ‘সু’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) উত্তম
  2. খ) সহজ
  3. গ) আতিশয্য
  4. ঘ) বিশেষ রূপ
ব্যাখ্যা

'সুনিপুণ' শব্দের 'সু' একটি তৎসম উপসর্গ।

'সু' উপসর্গের অর্থদ্যাতকতার ব্যবহারঃ
- উত্তম = সুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয়, সুনীল
- সহজ = সুগম, সুসাধ্য, সুলভ
- আতিশয্য = সুচতুর, সুকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ

উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

.
‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’ - কোন ধরনের বাক্য?
  1. ক) সরল বাক্য
  2. খ) জটিল বাক্য
  3. গ) যৌগিক বাক্য
  4. ঘ) ক + খ
ব্যাখ্যা

উক্ত বাক্যটি একটি সরল বাক্য।
- বাক্যটির যৌগিক রূপঃ মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে।
- মিশ্র বা জটিল রূপঃ যদি মেঘ গর্জন করে, তাহলে ময়ূর নৃত্য করে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

.
চক্ষুর সম্মুখে সংঘটিত -
  1. ক) প্রত্যক্ষদর্শী
  2. খ) স্বচক্ষ
  3. গ) চাক্ষুষ
  4. ঘ) ভূতপূর্ব
ব্যাখ্যা

- চক্ষুর সম্মুখে সংঘটিত = চাক্ষুষ
- যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব
- যা পুর্বে শোনা যায় নি = অশ্রুতপূর্ব
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

১০.
শুধু শুধু মেয়েটাকে মুখ করছো কেন? - বাক্যটিতে ‘মুখ করা’ বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) সম্মান বাঁচানো
  2. খ) তিরস্কার করা
  3. গ) গালমন্দ করা
  4. ঘ) অনুগ্রহ করা
ব্যাখ্যা

'মুখ' শব্দযোগে বাগ্ধা‌রার অর্থদ্যাতকতার উদাহরণঃ
১. এ ছেলে বংশের মুখ রক্ষা করবে। -- সম্মান বাঁচানো
২. শুধু শুধু ছেলেটাকে মুখ করছো কেন? -- গালমন্দ করা
৩. এবার গিন্নীর মুখ ছুটেছে। -- গালিগালাজের আরম্ভ
৪. টক খেয়ে মুখ ধরে আসছে। -- মুখের স্বাধ নষ্ট হওয়া।
৫. খোদা মুখ তুলে চাইলে অবশ্যই ব্যবসায় লাভ হবে। -- অনুগ্রহ লাভ করা।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

১১.
“করঙ্ক” শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) করোটি
  2. খ) কৌটা
  3. গ) জলপাত্র
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা

করঙ্ক, করঙ্গ (বিশেষ্য):
১. পানের বাটা; পানের ডিবা (করঙ্কের কথা শুনলেই তাম্বুলের কথা মনে হয়-প্রথম চৌধুরী)।
২. কমণ্ডলু।
৩. নারকেলের মালা।
৪. ভিক্ষাপাত্র।
৫. কৌটা; পাত্র (তুমি খুলে দর মধু করঙ্ক আপন গন্ধে ভোর-মোহিতলাল মজুমদার)।
৬. মাথার খুলি; করোটি
৭. জলপাত্র (কমণ্ডলু করঙ্গ পুরিত গঙ্গাজলে-ভারতচন্দ্র রায় গুণাকর)।
(তৎসম বা সংস্কৃত শব্দ) করঙ্ক
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১২.
নিচের কোন বিপরীতার্থক শব্দযুগল সঠিক নয়?
  1. ক) সাকার - নিরাকার
  2. খ) সুশীল - কুশীল
  3. গ) কোমল - কর্কশ
  4. ঘ) হরণ - পূরণ
ব্যাখ্যা

সুশীল (বিশেষণ):
১. উত্তম স্বভাব বিশিষ্ট; সুন্দর আচরণবিশিষ্ট।
২. সচ্চরিত্র।
৩. (ব্যঙ্গার্থ) গোবেচারা।
- সুশীলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)।
- (তৎসম বা সংস্কৃত) সু + শীল; (বহুব্রীহি সমাস)।
- সুশীল শব্দের বিপরীতার্থক শব্দ দুঃশীল।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান ও নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

১৩.
নিচের কোন শব্দত্রয় অনির্দিষ্টতাজ্ঞাপক সর্বনাম?
  1. ক) অন্য, অপর, পর
  2. খ) সব, সকল, সমুদয়
  3. গ) যিনি, যাঁরা, যারা
  4. ঘ) কোন, কেহ, কেউ
ব্যাখ্যা

বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনাম সমূহকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে।
১. ব্যাক্তিবাচক বা পুরুষবাচক - আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা ইত্যাদি।
২. আত্মবাচক - স্বয়ং, খোদ, নিজে, আপনি।
৩. সামীপ্যবাচক - এ, এই, এরা, ইহারা ইত্যাদি।
৪. দূরত্ববাচক - ঐ, ঐসব ইত্যাদি।
৫. সাকুল্যবাচক - সব, সকল, সমুদয়, তাবৎ।
৬. প্রশ্নবাচক - কে, কি, কী, কোন, কাহার ইত্যাদি।
৭. অনির্দিষ্টতাজ্ঞাপক - কোন, কেহ, কেউ, কিছু।
৮. ব্যতিহারিক - আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর ইত্যাদি।
৯. সংযোগজ্ঞাপক - যে, যিনি, যাঁরা, যারা, যাহারা ইত্যাদি।
১০. অন্যাদিবাচক - অন্য, অপর, পর ইত্যাদি।

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।

১৪.
‘আঁপণা মাংসে হরিণা বৈরী’ - এই প্রবাদবাক্যটি চর্যাপদের কততম পদে উল্লেখ রয়েছে?
  1. ক) ৬
  2. খ) ১৩
  3. গ) ২১
  4. ঘ) ২৩
ব্যাখ্যা

চর্যাপদে প্রবাদ বাক্য রয়েছে ৬ টি। এগুলো হল-
১. আপণা মাংসে হরিণা বৈরী (ভুসুকুপা, ৬ নং পদ)।
২. দুহিল দুধু কি বেন্টে সামায় (ঢেণ্ডণপা, ৩৩ নং পদ)।
৩. হাতের কাঙ্কণ মা লোউ দাপন (সরহপা, ৩২ নং পদ)।
৪. হাড়ীত ভাত নাহি নিতি আবেশী (ঢেণ্ডণপা, ৩৩ নং পদ)।
৫. বর সুন গোহালী কি মো দুঠ্য বলংদেঁ (সরহপা, ৩৯ নং পদ)।
৬. আন চাহন্তে আন বিনধা (কঙ্কণপা, ৪৪ নং পদ)।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও সাহিত্য পত্রিকার কলাম।

আপনা মাংসে হরিণা বৈরীঃ
হরিণের মাংস সুস্বাদু বলে শিকারি তার পেছনে তীর হাতে ছোটে। হরিণের মাংস বিস্বাদ হলে শিকারি হরিণের দিকে চোখ তুলে চেয়েও দেখত না। কাজেই হরিণ নিজেই নিজের শত্রু। প্রাচীন বাংলা সাহিত্যের কবি শিকারির ওপর দোষ না রেখে ভিকটিম হরিণের ওপর দোষ চাপিয়ে দিয়েছেন। কবির কথার পক্ষে-বিপক্ষে অনেক যুক্তি থাকতে পারে, তবে কবির কথাটা রূঢ় বাস্তব।

১৫.
‘মিলনের পূর্বে দর্শন, নাম শ্রবণ প্রভৃতি দ্বারা নায়ক নায়িকার মনে পরস্পরের প্রতি যে অনুরাগ জন্মে, তাকে বলে ____।’
  1. ক) অভিসার
  2. খ) পূর্বরাগ
  3. গ) ভণিতা
  4. ঘ) প্রেমবৈচিত্ত্য
ব্যাখ্যা

পূর্বরাগঃ
রূপ গোস্বামী ''উজ্জ্বলনীলমণি'' গ্রন্থে পূর্বরাগের সংজ্ঞার্থে বলেছেন -
- মিলনের পূর্বে দর্শন, নাম শ্রবণ প্রভৃতি দ্বারা নায়ক নায়িকার মনে পরস্পরের প্রতি যে অনুরাগ জন্মে, তাকে বলে পূর্বরাগ।
- পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তা - চন্ডীদাস।
- বৈষ্ণব পদাবলিতে পূর্বরাগ জনপ্রিয় কাব্যরূপ।

আবার,
- প্রেমিক বা প্রেমিকা যখন গোপনে কোনো একটা নির্দিষ্ট স্থানে পরস্পরের সঙ্গে মিলিত হবার জন্য যাত্রা করে তাকে অভিসার বলে।
- প্রাচীন কাব্যে কবিতার শেষে কবিরা নিজেদের নাম - পরিচয় দিতেন যাকে ভণিতা বলা হয়।
- প্রেমাবিষ্ট হৃদয়ের একটি বিশিষ্ট ভাবকে প্রেমবৈচিত্ত্য বলা হয়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৬.
মুকুন্দরাম চক্রবর্তীকে 'কবিকঙ্কণ' উপাধি দিয়েছে -
  1. ক) রাজা শিবসিংহ
  2. খ) রাজা রঘুনাথ
  3. গ) রাজা কৃষ্ণচন্দ্র
  4. ঘ) জমিদার কৃষ্ণকান্ত
ব্যাখ্যা

মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন মূলত কবি। মেদিনীপুরের রাজা রঘুনাথ রায়ের অনুরোধে তিনি 'চন্ডীমঙ্গল' কাব্যটি লিখেন।
তার রচনার কৃতিত্ব স্বরূপ রাজা রঘুনাথ রায় তাকে 'কবিকঙ্কণ' উপাধি প্রদান করেন৷

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৭.
‘হীরামণি’ কোন কাব্যের চরিত্র?
  1. ক) চন্দ্রাবতী
  2. খ) মধুমালতী
  3. গ) পদ্মাবতী
  4. ঘ) দেওয়ানা মদিনা
ব্যাখ্যা

- হিন্দি কবি মালিক জায়সীর রচিত 'পদুমাবৎ' কাব্যের অনুবাদরূপে বাঙালি কবি আলাওল রচিত পদ্মাবতী।
- এর চরিত্র - রত্নসেন, গন্ধর্ব সেন, চম্পাবতী, নাগমতী, হীরামণি পাখি।
- সিংহলের রাজা ও রানী গন্ধর্ব সেন ও চম্পাবতী।
- তাদের পরমাসুন্দরী কন্যা পদ্মাবতী।
- শাস্ত্রজ্ঞ ও দূরদর্শী শুকপাখি তাদের সঙ্গী নাম হীরামণি।


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

১৮.
‘বেদে’ উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) অতুলচন্দ্র গুপ্ত
  2. খ) অদ্বৈত মল্লবর্মণ
  3. গ) অচিন্ত্যকুমার সেনগুপ্ত
  4. ঘ) আবদুল মান্নান সৈয়দ
ব্যাখ্যা

প্রখ্যাত সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত কল্লোল গোষ্ঠীর লেখক ও পত্রিকার সম্পাদক তিনি বাংলা আধুনিক ধারা সৃষ্টিতে ভূমিকা পালন করেন।
তার প্রথম উপন্যাস 'বেদে'।
উপন্যাসটি প্রকাশিত হয় ১৯২৮ সালে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১৯.
‘সহস্রের অবসান, হন্তারক বারুদে বন্দুকে’ - কোন কবি রচিত কবিতার চরণ?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) অমিয় চক্রবর্তী
  3. গ) সুকান্ত ভট্টাচার্য
  4. ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা

‘সহস্রের অবসান, হন্তারক বারুদে বন্দুকে’ - চরণটি 'বাংলাদেশ' কবিতার অংশবিশেষ।
- এটি অমিয় চক্রবর্তীর 'অনিঃশেষ' কাব্যগ্রন্থের একটি কবিতা।
- কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা।

কল্যাণীর ধারাবাহী যে_মাধুরী বাংলা ভাষায়
গড়েছে আত্মীয় পল্লী,যমুনা-পদ্মার তীরে তীরে
রুপোলি জলের ধারে,আম-জাম-নারকেল ঘেরা
আমন ধানের খেতে শ্রুতিময় তারি অন্তর্লীন
বাণী শোনো প্রাত্যহিক-বহু মিশ্র প্রাণের সংসারে
সেই বাংলাদেশে ছিল সহস্রের একটি কাহিনী
কোরানে পুরাণে শিল্পে,পালা-পার্বণের ঢাকে ঢোলে
আউল বাউল নাচে;পুন্যাহের সানাই রজ্ঞিত
রোদ্দুরে আকাশতলে দেখ কারা হাটে যায়,মাঝি
পাল তোলে,তাঁতি বোনে,খড়ে-ছাওয়া ঘরের আঙনে
মাঠে ঘাটে-শ্রমসঙ্গী নানাজাতি ধর্মের বসতি
চিরদিন বাংলাদেশ_
ওরা কারা বুনো দল ঢোকে
ঘৃণ্য যম-দূত-সেনা এড়িয়ে সীমান্তপারে ছোটে,
পথে পথে অনশনে অস্তিম যন্ত্রণা রোগে ত্রাসে
সহস্রের অবসান,হন্তারক বারুদে বন্দুকে
মূর্ছিত-মৃতের দেহ বিদ্ধ করে, হত্যা-ব্যবসায়ী
বাংলাদেশ-ধ্বং-কাব্যে জানে না পৌঁ ছল জাহান্নামে
এ জন্মেই;
বাংলাদেশ অনন্ত অক্ষত মূর্তি জাগে।

২০.
‘মুসলিম সাহিত্য সমাজ’ এর মুখপত্র ‘শিখা’ পত্রিকার প্রকাশক ছিলেন -
  1. ক) আবুল হোসেন
  2. খ) আবুল ফজল
  3. গ) আবদুল কাদির
  4. ঘ) কাজী মোতাহার হোসেন
ব্যাখ্যা

‘মুসলিম সাহিত্য সমাজ’ (১৯২৬) এর নেতৃত্বে ঢাকায় যে ‘বুদ্ধির মুক্তির আন্দোলন’ সূচিত হয়েছিল আবদুল কাদির ছিলেন তার প্রধান উদ্যোক্তাদের একজন।
এ আন্দোলনের মুখপত্র ‘শিখা’ পত্রিকার লেখক ও প্রকাশক।
তিনি ‘মাহে নও’ পত্রিকার সম্পাদক ছিলেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

২১.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
  1. ক) শেষের কবিতা
  2. খ) শেষ লেখা
  3. গ) মালঞ্চ
  4. ঘ) ক + গ
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাসের সংখ্যা - ১২টি।

উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হচ্ছে -
- চোখের বালি (১৯০৩)
- গোরা (১৯১০)
- যোগাযোগ (১৯২৬)
- চতুরঙ্গ (১৯১৬)
- ঘরে-বাইরে (১৯১৬)
- চার অধ্যায় (১৯৩৪)
- মালঞ্চ (১৯৩৪)
- শেষের কবিতা (১৯২৯)
শেষ লেখা -
রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২২.
নিচের কোনটি মুক্তিযুদ্ধকালীন পটভূমিতে রচিত প্রথম উপন্যাস?
  1. রাইফেল রোটি আওরাত
  2. জাহান্নম হইতে বিদায়
  3. হাঙ্গর নদী গ্রেনেড
  4. যাত্রা
ব্যাখ্যা

আনোয়ার পাশা (১৯২৮-১৯৭১): কবি, শিক্ষাবিদ এবং কথাসাহিত্যিক। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর প্রথম উপন্যাস রচনা করেন।
- তাঁর রচিত বিখ্যাত মুক্তিযুদ্ধের উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’। মুক্তিযুদ্ধ চলাকালে এপ্রিলে উপন্যাসটি লেখা শুরু হয় আর শেষ হয় জুনে।
যদিও উপন্যাসটি ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

- 'জাহান্নম হইতে বিদায়' উপন্যাসটি মুক্তিযুদ্ধের সময় প্রথম প্রকাশিত উপন্যাস।
১৯৭১ সালের সেপ্টেম্বরে কলকাতা বসে লেখা মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে লেখা এক অনবদ্য সৃষ্টি উপন্যাসটি। দেশ পত্রিকার সম্পাদক শারদীয় সংখ্যায় প্রকাশের জন্য তাড়া দিয়ে উপন্যাসটি লেখান।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও কালিকলম পত্রিকা।

২৩.
নিচের কোনটি বিজন ভট্টাচার্য রচিত নাটক নয়?
  1. ক) নবান্ন
  2. খ) জনপদ
  3. গ) তপস্বী ও তরঙ্গিণী
  4. ঘ) কলঙ্ক
ব্যাখ্যা

বিজন ভট্টাচার্য রচিত নাটক- নবান্ন (১৯৪৪), জনপদ (১৯৪৫), কলঙ্ক (১৯৪৬), মরাচাঁদ (১৯৪৬) ইত্যাদি।
অন্যদিকে,
তপস্বী ও তরঙ্গিণী নাটকটি লিখেছেন বুদ্ধদেব বসু।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৪.
‘বন্দীর বন্দনা’ কাব্যগ্রন্থটি লিখেছেন কে?
  1. ক) প্রেমেন্দ্র মিত্র
  2. খ) বুদ্ধদেব বসু
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের পর বুদ্ধদেব বসুকে সব্যসাচী লেখক বলা হয়।
তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- মর্মবাণী,
- বন্দীর বন্দনা,
- কঙ্কাবতী,
- দময়ন্তী,
- যে আঁধার আলোর অধিক,
- মরচেপড়া পেরেকের গান,
- একদিন চিরদিন,
- স্বাগত বিদায় ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৫.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন গ্রন্থটি হিন্দি ভাষা থেকে অনুবাদকৃত?
  1. ক) কথামালা
  2. খ) সীতার বনবাস
  3. গ) শকুন্তলা
  4. ঘ) বেতাল পঞ্চবিংশতি
ব্যাখ্যা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনাঃ
- প্রভাবতী সম্ভাষণ,
- স্বরচিত জীবনচরিত,
- ব্রজবিলাস,
- অতি অল্প হইল,
- আবার অতি অল্প হইল ইত্যাদি।
অনুবাদ গ্রন্থঃ
- জীবনচরিত (ইংরেজি বই অবলম্বনে)
- বেতালপঞ্চবিংশতি (হিন্দী থেকে)
- বাঙ্গলার ইতিহাস (মার্শম্যানের বই অনুসারে)
- শকুন্তলা (কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম অনুসারে),
- সীতার বনবাস (রামায়ণ অনুসারে)
- ভ্রান্তিবিলাস (শেক্সপিয়রের কমেডি অব এররস অনুসারে) ইত্যাদি।
উৎসঃ লাল নীল দীপাবলী, হুমায়ুন আজাদ।

২৬.
কবিগান রচয়িতাদের জীবনী সংগ্রহ করেছিলেন কে?
  1. ক) চন্দ্রকুমার দে
  2. খ) ড. দীনেশচন্দ্র সেন
  3. গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯):
- কবিগান রচয়িতাদের জীবনী সংগ্রহ করেছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- উনিশ শতকের প্রথম ভাগের একমাত্র কবি।
- তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত। কারণ তিনি সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা রচনা করলেও তাঁর ভাষা, ছন্দ ও অলঙ্কার ছিলো মধ্যযুগীয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও লাল নীল দীপাবলি।

২৭.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছিল?
  1. ক) চরিত্রহীন
  2. খ) পথের দাবী
  3. গ) গৃহদাহ
  4. ঘ) নিষ্কৃতি
ব্যাখ্যা

পথের দাবী (১৯২৬) শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস।
এর কাহিনীর পটভূমি ব্রহ্মদেশ। এক গুপ্ত বিপ্লবী দলের নায়ক 'সব্যসাচী' এই উপন্যাসের প্রধান চরিত্র।
কারো কারো মতে সব্যসাচী চরিত্রে বিপ্লবী রাসবিহারী বসুর ছায়াপাত ঘটেছে। নিঃসন্দেহে এই কাহিনীতে ব্রিটিশ শাসনের তীব্র সমালোচনা এবং সশস্ত্র বিপ্লবকে আন্তরিক সমর্থন রয়েছে।
- এই গ্রন্থটি প্রকাশের সাথে সাথে সরকার কর্তৃক তা নিষিদ্ধ হয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৮.
মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস কোনটি?
  1. ক) বিষাদসিন্ধু
  2. খ) রায়নন্দিনী
  3. গ) রত্নবতী
  4. ঘ) মহাশ্মশান
ব্যাখ্যা

মীর মশাররফ হোসেন একজন ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্যরচয়িতা। তাঁর ছদ্মনাম 'গাজী মিয়া'
- তিনি 'বিষাদসিন্ধু' নামক ঐতিহাসিক উপন্যাস রচনার জন্য খ্যাতি অর্জন করেছেন। এটি একটি ইতিহাস আশ্রিত উপন্যাস৷
- তাঁর রচিত প্রথম গ্রন্থ 'রত্নবতী'। এটি বাঙালি মুসলমান রচিত প্রথম উপন্যাস।
এছাড়া,
- উদাসীন পথিকের মনের কথা,
- তহমিনা ইত্যাদি তাঁর রচিত অন্যান্য উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

২৯.
“ছায়ানট” কি ধরনের গ্রন্থ?
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) প্রবন্ধগ্রন্থ
  3. গ) নাটক
  4. ঘ) উপন্যাস
ব্যাখ্যা

কাজী নজরুলের কাব্যগ্রন্থ -
- অগ্নিবীণা
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- মরুভাস্কর,
- সর্বহারা,
- ফণি-মনসা,
- চক্রবাক,
- সাম্যবাদী,
- ছায়ানট,
- পুবের হাওয়া,
- জিঞ্জির,
- বিষের বাঁশি,
- দোলনচাঁপা,
- চন্দ্রবিন্দু,
- সিন্ধু হিন্দোল,
- নতুন চাঁদ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৩০.
‘এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব।” - সংলাপটির রচয়িতা কে?
  1. ক) জাহানারা ইমাম
  2. খ) আখতারুজ্জামান ইলিয়াস
  3. গ) মোহাম্মদ জহিরুল্লাহ
  4. ঘ) হুমায়ুন আহমেদ
ব্যাখ্যা

জহির রায়হান রচিত ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম উপন্যাস - আরেক ফাল্গুন। এই উপন্যাসের সংলাপ এটি।
- তার প্রকৃত নাম - মোহম্মদ জহিরুল্লাহ।
- উপন্যাসটি ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি পালনের প্রেক্ষাপটে রচিত এবং ১৯৬৮ সালে প্রকাশিত।


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৩১.
An iambic pentameter verse lines without rhyme at the end is called-
  1. ক) Blank Verse
  2. খ) Assonance
  3. গ) Consonance
  4. ঘ) Apostrophe
ব্যাখ্যা

Blank verse: an iambic pentameter verse lines without rhyme at the end.
An iambic pentameter line is a verse line of five iambic feet. In blank verse, the last word of a line does not rhyme with the last word of any of the successive lines.
Poets and dramatists use blank verse to avoid the monotony of traditional rhyme schemes, to use a wide variety of different tones, to add elegance and to match the heroic or elevated voice.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman and Britannica

৩২.
"This was a handsome board--at least for Heaven;
And yet they had even then enough to do"
- Who wrote these lines?
  1. ক) S. T Coleridge
  2. খ) John Keats
  3. গ) Lord Byron
  4. ঘ) Jonathan Swift
ব্যাখ্যা
"This was a handsome board--at least for Heaven;
And yet they had even then enough to do,
So many Conquerors' cars were daily driven,
So many kingdoms fitted up anew;
Each day too slew its thousands six or seven,
Till at the crowning carnage, Waterloo,
They threw their pens down in divine disgust--
The page was so besmear'd with blood and dust."

- The Vision of Judgement
By Lord Byron
৩৩.
Who is the poet of 'The Daffodils'?
  1. ক) Robert Herrick
  2. খ) William Wordsworth
  3. গ) Edmund Spenser
  4. ঘ) Ben Johnson
ব্যাখ্যা

William Wordsworth (1770 – 1850):
- A “Poet of Nature”, Also called the “Lake poet”.
Major Works:
- Lyrical Ballad (1798),
- The Daffodils,
- The Prelude (1850),
- Lucy poem,
- Tintern Abbey,
- The Solitary Reaper,
- The Excursion.
Source: Britannica.com

৩৪.
'The hour of departure has arrived, and we go our separate ways.' a quotation of -
  1. ক) Plato
  2. খ) Socrates
  3. গ) Aristotle
  4. ঘ) Voltaire
ব্যাখ্যা

Quotations of Socrates:
- “The hour of departure has arrived, and we go our separate ways, I to die, and you to live. Which of these two is better only God knows.”
- 'An unexamined life is not worth living'.

- 'Man is by nature a political animal' (the Politics) said, Aristotle.
'Necessity is the mother of invention' said Plato.
'If God did not exist, it would be necessary to invent him' stated by Voltaire.

৩৫.
Which one is the first revenge tragedy in English literature?
  1. ক) Hamlet
  2. খ) The Spanish Tragedy
  3. গ) Gorbuduch
  4. ঘ) Doctor Faustus
ব্যাখ্যা

Thomas Kyd, (baptized Nov. 6, 1558, London, Eng.—died c. December 1594, London), English dramatist.
- He in his The Spanish Tragedy (sometimes called Hieronimo, or Jeronimo, after its protagonist), initiated the revenge tragedy of his day.
- Kyd anticipated the structure of many later plays, including the development of middle and final climaxes.
Source: Britannica.com

৩৬.
Who wrote 'Caesar and Cleopatra'?
  1. ক) George Bernard Shaw
  2. খ) William Shakespeare
  3. গ) John Lyly
  4. ঘ) Earnest Hemingway
ব্যাখ্যা

George Bernard Shaw (1856 – 1950):
- Irish Born dramatist.
- Greatest modern dramatist and called the father of Modern English Drama.
- He is famous for his “drama of ideas”.
- Awarded Nobel prize in 1925.

Major Works:
- The Philanderer,
- Arms and the Man,
- Man and Superman,
- Doctor’s Dilemma,
- Major Barbara,
- Heartbreak House,
- The Devil’s Discipline,
- The Apple cart,
- St. Joan,
- Pygmalion,
- Caesar and Cleopatra,
- You Never Can Tell.

Source: Britannica.com

৩৭.
New ideas need to be _____ at large scale.
  1. ক) deployed
  2. খ) deployment
  3. গ) deploy
  4. ঘ) deepen
ব্যাখ্যা
বাক্যটি Passive form-এ আছে। তাই Verb-টিকে past participle-এ ব্যবহার করতে হবে।
৩৮.
What would be the right synonym for ''confinement''?
  1. ক) emancipation
  2. খ) indolence
  3. গ) imprisonment
  4. ঘ) liberty
ব্যাখ্যা

Confinement (noun):
Meaning: state of being confined
Synonym: imprisonment, captivity, detention
Antonym: liberty, emancipation
Source: Oxford Languages

৩৯.
Which of the following words can be used as a verb?
  1. ক) Colourful
  2. খ) Colourfully
  3. গ) Colour
  4. ঘ) Coloury
ব্যাখ্যা

Colour শব্দটি noun। আবার এটি Verb হিসেবেও ব্যবহৃত হতে পারে।
Meaning: change the colour of (something) by painting, dyeing, or shading it.
Example: He coloured her hair with a selection of blonde and brown shades.
Source: Oxford Languages

৪০.
The correct passive form of ''Iron feels hard'' is-
  1. ক) Iron is hard felt.
  2. খ) Iron felt hard.
  3. গ) Iron is felt when it is hard.
  4. ঘ) Iron is hard when it is felt.
ব্যাখ্যা
Sell, build, smell, taste হল quasi-passive Verb। Complement-বিশিষ্ট quasi-passive verb কোন বাক্যে থাকলে তাকে passive করতে হলে এই structure অণুসরণ করতে হয়:
passive: S+ be-verb + complement + when (if) + it/they + be-verb + Verb-এর past participle।
উপরের বাক্যটিতে hard হল complement।
৪১.
SARS-CoV2 is ____ to be the last novel coronavirus to make the jump to humans.
  1. ক) confusing
  2. খ) unlikely
  3. গ) personified
  4. ঘ) purifying
ব্যাখ্যা
unlikely অর্থ অসম্ভাব্য। এখানে সম্ভাবনার কথা বলা হচ্ছে। তাই, এটি সঠিক উত্তর।
৪২.
'Air is found everywhere'. Here the underlined word is a/an-
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
ব্যাখ্যা
Everywhere একটি adverb of place। এই জাতীয় adverbগুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান নির্দেশ করে।
‘Where’ বা কোথায় প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে adverb of place।
৪৩.
If you want to live better, ____ a balanced diet.
  1. ক) you have eaten
  2. খ) you had eaten
  3. গ) you ate
  4. ঘ) eat
ব্যাখ্যা
কোন আদেশ, উপদেশ বা অনুরোধ প্রকাশিত হলে main clause-টি Imperative form-টি base form-এ হয়।
৪৪.
Almost half of the Neanderthal genome survives, _______ in small quantities among modern people’s DNA.
  1. ক) would scatter
  2. খ) scattered
  3. গ) scatters
  4. ঘ) scattering
ব্যাখ্যা
বাক্যের অর্থ: নিয়ান্ডার্থাল জিনোমের অর্ধেকটাই এখনো রয়ে গেছে, আধুনিক মানুষের ডিএনএ-তে বিক্ষিপ্ত অবস্থায়।
জিনোম কীভাবে রয়েছে সেটা প্রকাশ পাচ্ছে বাক্যের ২য় অংশে। অর্থাৎ বাক্যের ১ম অংশকে modify করছে। তাই, এই clause-টি past participle form-এ করতে হবে। সে কারণেই, scattered হল সঠিক উত্তর।
৪৫.
The name of the place and the date on which the report is sent should be given ____ the report.
  1. ক) below
  2. খ) at the top of
  3. গ) over
  4. ঘ) of
ব্যাখ্যা
রিপোর্টের উপরের অংশেই তারিখ এবং স্থান উল্লেখ করতে হয়।
৪৬.
This is my table ___ I bought last month.
  1. ক) these
  2. খ) those
  3. গ) that
  4. ঘ) which
ব্যাখ্যা
ইতর প্রাণী, অচেতন বস্তু ও শিশুকে নির্দেশ করতে which ব্যবহৃত হয়।
৪৭.
Everyone has the right to seek and to enjoy in other countries asylum from persecution. Here the underlined word means-
  1. ক) The act of oppressing
  2. খ) openness
  3. গ) impetus
  4. ঘ) shelter
ব্যাখ্যা
Meaning: unfair or cruel treatment over a long period of time because of race, religion, or political beliefs.
Source: Cambridge Dictionary
৪৮.
The idiom ''out-and-out'' means-
  1. ক) against
  2. খ) in the interest of
  3. গ) outside
  4. ঘ) entirely
ব্যাখ্যা
Meaning: পুরোপুরি
Example: He is an out-and-out fraud.
৪৯.
A thing to be corrected, typically an error in a printed book:
  1. ক) Postscript
  2. খ) Corrigendum
  3. গ) NB
  4. ঘ) RSVP
ব্যাখ্যা

Corrigendum = A thing to be corrected, typically an error in a printed book.
RSVP = ''Please respond'' to require confirmation of an invitation letter. It is derived from the French phrase ''Répondez s'il vous plaît''.
Postscript = An additional remark at the end of a letter, after the signature and introduced by ‘PS’.
NB = Nota Bene; অর্থ হল Note well.

৫০.
What would be the best antonym of ''grotesque''?
  1. ক) artistic
  2. খ) blunder
  3. গ) ugly
  4. ঘ) hideous
ব্যাখ্যা

Meaning: Strange and unpleasant, especially in a silly or slightly frightening way
Synonym: ghastly, grim, hideous, ugly
Antonym: artistic, beautiful
Source: Cambridge dictionary and Merriam-Webster Dictionary

৫১.
What would be best synonym of ‘prodigious’?
  1. ক) Diminutive
  2. খ) Helpless
  3. গ) Sublime
  4. ঘ) Fastness
ব্যাখ্যা

Meaning: remarkably or impressively great in extent, size, or degree
Synonym: Sublime; astounding; enormous; colossal
Antonym: small, unexceptional
Source: Oxford languages and Merriam-Webster Dictionary

৫২.
Which is the correct sentence?
  1. ক) The criminal department looked into the murder case.
  2. খ) The criminal department looked at the murder case.
  3. গ) The criminal department looked on the murder case.
  4. ঘ) The criminal department looked for the murder case.
ব্যাখ্যা

Look into একটি phrasal verb।
Bengali Meaning: (তদন্ত করা)
Meaning : investigate something
Source: Oxford Languages

৫৩.
৬১ থেকে ৮০ পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা আছে?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
ব্যাখ্যা
৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯। মোট ৫টি।
৫৪.
একটি ক্লাবে পুরুষ ভোটারদের ৫০% এবং মহিলা ভোটারদের ৮০% প্রার্থী রহিমকে ভোট দেয়। যদি রহিম মোট ভোটারদের ৭০% ভোট পেয়ে থাকে তবে পুরুষ এবং মহিলা ভোটারদের অনুপাত কত?
  1. ক) ১/৩
  2. খ) ১/২
  3. গ) ১/৪
  4. ঘ) ২/৩
ব্যাখ্যা

ধরি,
পুরুষ ভোটার x জন এবং মহিলা ভোটার y জন
শর্তমতে,
x এর ৫০% + y এর ৮০% = (x + y) এর ৭০%
বা, ৫০x/১০০ + ৮০y/১০০ = ৭০(x + y)/১০০
বা, (৫০x + ৮০y) / ১০০ = ৭০(x + y) / ১০০
বা, ৫০x + ৮০y = ৭০x + ৭০y
বা, ২০x = ১০y
∴ x/y = ১/২

৫৫.
একটি পণ্যের দাম ১০% হ্রাস পাওয়ার পর ২০% বৃদ্ধি পায় এবং পরে আবার ১০% হ্রাস পায়। মোটের উপর শতকরা কত হ্রাস বা বৃদ্ধি হল?
  1. ক) ৪.৪% বৃদ্ধি
  2. খ) ৩.২% হ্রাস
  3. গ) ২.৮% হ্রাস
  4. ঘ) ৩.৪% বৃদ্ধি
ব্যাখ্যা

১০% হ্রাসে মূল্য = (১০০ – ১০)= ৯০ টাকা,
আবার ২০% বৃদ্ধিতে, বর্তমান মূল্য = (১২০×৯০)/১০০ = ১০৮ টাকা
আবার ১০% হ্রাসে, বর্তমান মূল্য = (৯০×১০৮)/১০০ = ৯৭.২
আসল মুল্যের সাপেক্ষে শতকরা হ্রাস পায় = ১০০ – ৯৭.২ = ২.৮ টাকা হ্রাস

৫৬.
x = 2 + 2√3 এবং y = 2 - 2√3 হলে x2 + y2 এর মান কত?
  1. ক) 0
  2. খ) 32
  3. গ) -16
  4. ঘ) 18
ব্যাখ্যা

x+y = 2 + 2√3 + 2 – 2√3 = 4

x2+y2
= (x+y)2 - 2xy
= 42 - 2(2+2√3) (2–2√3)
= 16 - 2{22 - (2√3)2}
= 16 - 2(4-12)
=16 - 2(-8)
= 16 + 16 
= 32

৫৭.
যদি a > b > 1 হয় তবে নিচের কোনটি সত্য?
  1. ক) a2 < ab
  2. খ) b+a > 2a
  3. গ) a – b < 0
  4. ঘ) a2 > b2
ব্যাখ্যা

ধরি,
a = 3, b = 2
a2 = 32 = 9,
b2 = 22 = 4
সুতরাং, a2 > b2

৫৮.
ax = by হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) log(a/b) = x/y
  2. খ) loga/logb= x/y
  3. গ) loga/logb = y/x
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

a= by 
বা, logax = logby
বা, xloga = ylogb
বা, loga / logb = y/x

৫৯.
৮ + ১১ + ১৪ + ১৭ + ..... ধারাটির কোন পদ ৩৯২?
  1. ক) ১২৯
  2. খ) ৭৭
  3. গ) ৮৬
  4. ঘ) ১০৩
ব্যাখ্যা

এটি একটি সমান্তর ধারা যার ১ম পদ a = ৮
সাধারন অন্তর, d = (১১-৮) = ৩
n তম পদ = a + (n – 1)d
৩৯২ = ৮ + (n – 1)৩
n = ১২৯

৬০.
একটি ক্লাসে যতজন শিক্ষার্থী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ৩০ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট ৭০ টাকা চাঁদা উঠল। ঐ ক্লাসের শিক্ষার্থী সংখ্যা কত?
  1. ক) ৬০
  2. খ) ৭০
  3. গ) ৮০
  4. ঘ) ৯০
ব্যাখ্যা

মনেকরি,
শিক্ষার্থীর সংখ্যা ক জন
৭০ টাকা = ৭০ × ১০০ = ৭০০০ পয়সা
শর্তমতে,
ক(ক+৩০)= ৭০০০
⇒ ক২ + ৩০ক = ৭০০০
⇒ ক২ + ৩০ক - ৭০০০ = ০
⇒ ক + ১০০ক - ৭০ক - ৭০০০ = ০
⇒ ক (ক+১০০) - ৭০ (ক+১০০) = ০
⇒ (ক+১০০) (ক-৭০) = ০,
⇒ ক = ৭০ বা - ১০০
কিন্তু, ক = -১০০ গ্রহণযোগ্য নয়।
সুতরাং, ক = ৭০

৬১.
একটি ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি কত?
  1. ক) ৫ সমকোণ
  2. খ) ৭ সমকোণ
  3. গ) ৮ সমকোণ
  4. ঘ) ৯ সমকোণ
ব্যাখ্যা
বহুভুজের কোণের সমষ্টি = (২n-৪) × ৯০°, যেখানে n = বহুভুজের বাহুর সংখ্যা।
৬২.
বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তম জ্যা এর দূরত্ব কত?
  1. ক) ০ একক
  2. খ) ১ একক্ন
  3. গ) ২ একক
  4. ঘ) ৩ একক
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়।
৬৩.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভুমি 16 মি এবং উচ্চতা 4 মি হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য -
  1. ক) 35.35 মি
  2. খ) 19.33 মি
  3. গ) 11.31 মি
  4. ঘ) 13.23 মি
ব্যাখ্যা

সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
= 16 × 4 = 64 মি.
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ক মি.
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক বর্গ মি.
= 64
ক = √64 = 8
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2 ক
= 8√2
= 11.31

৬৪.
৩০ জন লোকের মধ্যে জরিপ করে দেখা গেল ১৭ জন প্রথম আলো পড়ে, ১১ জন যুগান্তর পড়ে এবং ৩ জন কোনোটিই পড়ে না। কয়জন লোক দুটি পত্রিকাই পড়ে?
  1. ক) ৩
  2. খ) ১
  3. গ) ২
  4. ঘ) ৭
ব্যাখ্যা

ধরি,
প্রথম আলো পড়ে এমন লোকের সংখ্যা, n(p) = 17 জন
যুগান্তর পড়ে এমন লোকের সংখ্যা n(j) = 11 জন
অন্তত একটি পত্রিকা পড়ে এমন লোকের সংখ্যা n(p ∪ j) = 30-3 = 27 জন
দুটি পত্রিকাই পড়ে এমন লোকের সংখ্যা n(p ∩ j) = n(p) + n(j) - n(p ∩ j)
n(p ∪ j) = 17 + 11 - 27 = 1

৬৫.
7 জন ছাত্র এবং 5 জন ছাত্রী থেকে 4 জনের একটি দল গঠন করতে হবে যেখানে সবসময় কমপক্ষে 1 জন ছাত্রী উপস্থিত থাকবে। কত প্রকারে দল গঠন করা সম্ভব?
  1. ক) 246
  2. খ) 375
  3. গ) 195
  4. ঘ) 460
ব্যাখ্যা

(ক) 7C3 × 5C1 = 35 × 5 = 175 উপায়ে,
(খ) 7C2 × 5C2 = 21 × 10 = 210 উপায়ে,
(গ) 7C1 × 5C3 = 7 × 10 = 70 উপায়ে,
(ঘ) 5C4 উপায়ে = 5 উপায়ে
মোট (175 + 210 + 70 + 5) প্রকারে = 460 উপায়ে

৬৬.
A = {x : x + 15 = 15}, B = {x : x স্বাভাবিক সংখ্যা এবং 5 ≤ x < 11} হলে A - B কত?
  1. ক) {0}
  2. খ) {5, 8, 9}
  3. গ) {5, 6, 7, 8, 9, 10}
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

এখানে,
A = {0}
B = {5, 6, 7, 8, 9, 10}

A - B = {0} - {5, 6, 7, 8, 9, 10}
= {0}

৬৭.
সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে-
  1. ক) পরিবহন পদ্ধতিতে
  2. খ) পরিচলন পদ্ধতিতে
  3. গ) বিকিরণ পদ্ধতিতে
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

তাপ সঞ্চালন হয় তিন প্রক্রিয়ায়।
১) পরিবহন,
২) পরিচলন,
৩) বিকিরণ।
পরিবহন এবং পচিরলন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, এবং এই দুই পদ্ধতিতে মাধ্যমকে উত্তপ্ত করে তাপ সঞ্চালন করতে হয়।
কিন্তু বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনে মাধ্যমের প্রয়োজন হয় না। সূর্য থেকে তাপ পৃথিবীতে এভাবেই আসে। তাই বলা যায় তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া হচ্ছে বিকিরণ।

৬৮.
Table Salt নামে পরিচিত NaCl কোন রাসায়নিক বন্ধনের মাধ্যমে গঠিত যৌগ?
  1. ক) আয়নিক বন্ধন
  2. খ) সমযোজী বন্ধন
  3. গ) ধাতব বন্ধন
  4. ঘ) হাইড্রোজেন বন্ধন
ব্যাখ্যা

আয়নিক যৌগ গঠন
একটি ধাতুর মৌল এবং একটি অধাতুর মৌল পরস্পরের সংস্পর্শে এলে ধাতুর মৌল থেকে অধাতুর মৌলে ইলেকট্রন স্থানান্তরিত হয় (ধাতুর মৌল ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতুর মৌল ইলেকট্রন গ্রহণ করে)।
ইলেকট্রন ত্যাগ করে ধাতুর মৌলটি ধনাত্বক আয়ন বা ক্যাটায়ন (Cation) এ পরিণত হয় এবং ইলেকট্রন গ্রহণ করে অধাতুর মৌলটি ঋনাত্নক আয়ন বা অ্যানায়ন (anion) এ পরিণত হয়। বিপরীত চার্জযুক্ত এ দুই আয়ন পরস্পরকে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করে এবং ক্যাটায়ন ও অ্যানায়ন মিলিত হয়ে আয়নিক যৌগ গঠন করে।
সােডিয়াম পরমাণু এবং ক্লোরিন পরমাণু পরস্পরের সংস্পর্শে এলে সােডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিন পরমাণু ঐ ইলেকট্রনটি গ্রহণ করে।
একটি ইলেকট্রন ত্যাগ করে সােডিয়াম, Na+ আয়নে পরিণত হয় এবং একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন, Cl- আয়নে পরিণত হয়।

সুত্রঃ এইচএসসি, রসায়ন।

৬৯.
নিম্নের কোন গ্যাসটি সাধারণত আলোকসজ্জায় ব্যবহৃত হয়?
  1. ক) হিলিয়াম
  2. খ) হাইড্রোজেন
  3. গ) নিয়ন
  4. ঘ) ক্লোরিন
ব্যাখ্যা

নিয়নের ব্যবহারঃ
১) রঙ্গীন বাতি এবং বিজ্ঞাপনের আলোর জন্য নিয়ন গ্যাস ব্যবহার করা হয়। নিম্ন চাপে নিয়ন গ্যাসের মধ্যে বিদ্যুৎ প্রবাহ চালালে গ্যাসটি জ্বলে ওঠে এবং উজ্জ্বল লাল আলো দেয়। এ আলো ঘন কুয়াশার মধ্যেও দেখা যায়। এ জন্য উড়োজাহাজকে উঁচু পর্বত থেকে সতর্ক করার জন্য গিরিচূড়ায় নিয়ন আলোর সংকেত দেখানো হয়। আবার আকাশে উড়ন্ত একটি উজোজাহাজকে দূর থেকে অন্য আর একটি উড়োজাহাজ যাতে দেখতে পায় সেজন্য উড়োজাহাজেও নিয়ন আলোর সংকেত ব্যবহার করা হয়।
২)।নিয়ন গ্যাসের সাথে আর্গন এবং পারদ বাষ্প মিশিয়ে নিয়ন আলোর রং পরিবর্তন করা যায়। এজন্য বিভিন্ন রং এর বাতি এবং ফ্লোরোসেন্ট টিউবে নিয়ন গ্যাস ব্যবহার করা হয়। আজকাল বিজ্ঞাপনের কাজে এরূপ আলো ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
৩। টেলিভিশন সেট এবং রেডিও ফটোগ্রাফীতে নিয়ন গ্যাস ব্যবহার করা হয়।
সুত্রঃ এইচএসসি, রসায়ন।

৭০.
জীবপদার্থবিজ্ঞান নিয়ে কাজ করে-
  1. ক) মৃত্তিকাবিজ্ঞান ইষ্টিটিউট
  2. খ) বাংলাদেশ রেশম বোর্ড
  3. গ) বাংলাদেশ ধান গবেষণা ইষ্টিটিউট
  4. ঘ) টিস্যু ব্যাংকিং এন্ড বায়োম্যাটেরিয়াল রিচার্স ইউনিট
ব্যাখ্যা

টিস্যু ব্যাংকিং এন্ড বায়োম্যাটেরিয়াল রিচার্স ইউনিট প্রতিষ্ঠানটি জীবপদার্থবিজ্ঞান নিয়ে কাজ করে।
এই গবেষণা কর্মসূচীর মূল উদ্দেশ্য হলো বিভিন্ন প্রকার অব্যবহৃত/পরিত্যক্ত প্রাণীজ/মানবীয় টিস্যু সংগ্রহ করে বিজ্ঞান সম্মতভাবে প্রক্রিয়াজাতকরণ এবং বিকিরণের সাহায্যে জীবাণুমুক্তকরণ ও যথাযথ মান নিয়ন্ত্রণ করে পুনর্বাসন শল্য চিকিৎসায় ব্যবহারের জন্য দেশের বিভিন্ন হাসপাতাল/স্বাস্থ্য কেন্দ্রে সরবরাহ করা হয়।
Source: baec.gov.bd

৭১.
এফ.পি.এস পদ্ধতিতে ভরের একক-
  1. ক) কিলোগ্রাম
  2. খ) গ্রাম
  3. গ) পাউন্ড
  4. ঘ) লিটার
ব্যাখ্যা

সি.জি.এস. পদ্ধতি বা সেন্টিমিটার-গ্রাম-সেকেন্ড পদ্ধতিঃ
এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার (cm), ভরের একক গ্রাম (g) এবং সময়ের একক (s);

এম.কে.এস. পদ্ধতি বা মিটার-কিলোগ্রাম-সেকেন্ড পদ্ধতিঃ
এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার (m), ভরের একক কিলোগ্রাম (kg) এবং সময়ের একক (s);

এফ.পি.এস পদ্ধতিঃ
এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট (ft), ভরের একক পাউন্ড (lb) এবং সময়ের একক (s);

৭২.
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়-
  1. ক) অণু
  2. খ) পরমাণু
  3. গ) ইলেকট্রন
  4. ঘ) প্রোটন
ব্যাখ্যা

পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই।

৭৩.
বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের বাহক হিসেবে ইথারের অস্তিত্ব আবিষ্কারের চেষ্টা করেন কে?
  1. ক) প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু
  2. খ) এরিস্টটল
  3. গ) মাইকেলসন-মর্লি
  4. ঘ) আলবার্ট আইনস্টাইন
ব্যাখ্যা

১৮৮৭ সালে এলবার্ট মাইকেলসন এবং এডওয়ার্ড মর্লি নামের দুজন বিজ্ঞানীর একটি পরীক্ষা ইথারের বিষয়টিকে বিতর্কিত করে তােলে।
পরীক্ষাটি মাইকেলসন-মর্লির পরীক্ষা নামে খ্যাত। এতে প্রমাণিত হয় ইথার বলে কিছু নাই বা ইথারের কোন অস্তিত্ব নাই বা অনুরূপ কোন মাধ্যম নাই।

সুত্রঃ এসএসসি, পদার্থবিজ্ঞান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৪.
রঙ্গিন টেলিভিশনের ক্যামেরায় কোন কোন রং এর ইলেকট্রন টিউব ব্যবহৃত হয়?
  1. ক) লাল ,আসমানী ,সবুজ
  2. খ) সবুজ, হলুদ, নীল
  3. গ) লাল, নীল ,সবুজ
  4. ঘ) বেগুনি, লাল, আসমানী
ব্যাখ্যা

রঙিন টেলিভিশন
রঙিন অনুষ্ঠান সম্প্রচারের জন্য রঙিন টেলিভিশনে যে সকল মৌলিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়, সাদাকালো অনুষ্ঠান সম্প্রচারের জন্যও একই যন্ত্রপাতি ব্যবহৃত হয়। তবে রং সম্পর্কিত তথ্য প্রেরণ ও গ্রহণের জন্য রঙিন টেলিভিশনে বাড়তি কিছু যন্ত্রপাতি ব্যবহৃত হয়। রঙিন টেলিভিশনের ক্যামেরায় রঙিন ছবি উৎপাদনের জন্য লাল, নীল ও সবুজ এ তিনটি রং-এর পৃথক পৃথক ইলেকট্রন টিউব থাকে।

রঙিন টেলিভিশনের গ্রাহক যন্ত্রেও তিনটি রং যেমন লাল, নীল ও সবুজের জন্য তিনটি ইলেকট্রনগান ব্যবহার করা হয়। এর পর্দাও তৈরী হয় তিন রকম ফসফর দানা দিয়ে। ইলেকট্রন গান থেকে যখন ফসফরাসের উপর ইলেকট্রন বীম পতিত হয় তখন একটা বিশেষ রং শুধু একটি বিশেষ রং-এর দানাকে আলোকিত করে। ফলে পর্দায় একই সাথে ফুটে ওঠে লাল, নীল ও সবুজ রঙের বিন্দু, যার বিভিন্ন রকম মিশ্রণে টেলিভিশন পর্দায় ফুটে ওঠে রঙিন ছবি।

রঙিন টেলিভিশন সম্পর্কিত আলোচনা থেকে আমরা শিখলাম যে, রঙিন টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য মূলত: লাল, নীল ও সবুজ এ তিনটি রং ব্যবহৃত হয়।

সুত্রঃ সবাই কাছাকাছি, বিজ্ঞান, এসএসসি।

৭৫.
হার্টে পেসমেকার বসাতে ব্যবহার করা হয়-
  1. ক) প্লুটোনিয়াম - ২৩৮
  2. খ) কার্বন - ১৪
  3. গ) আয়োডিন - ১৩১
  4. ঘ) ফসফরাস - ৩২
ব্যাখ্যা

চিকিৎসাক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের প্রধানত দু’ধরনের ব্যবহার আছে। যেমন -
ক) রোগ নিরাময়ে ও
খ) কোন রোগ বা রোগাক্রান্ত স্থান নির্ণয়
১. শরীরের কোন স্থানে কোন ক্ষতিকর ক্যান্সার টিউমার-এর উপস্থিতি তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়। আবার নিরাময়ের জন্য Co - 60 থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করা হয়।
২. থাইরয়েড গ্রন্থি বা এর অস্বাভাবিক বৃদ্ধিজনিত রোগের চিকিৎসায় আয়োডিন-131 ( 131I) ব্যবহৃত হয়। এ তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ থাইরয়েড গ্রন্থিতে অবস্থিত কোষ কলা বৃদ্ধি প্রতিহত করে।
৩. শ্বেত-কণিকা অত্যধিক বৃদ্ধিজনিত রক্তাল্পতা (blood-leukemia) রোগের চিকিৎসায় তেজষ্ক্রিয় ফসফরাস-32 ( 32P ) এর ফসফেট ব্যবহৃত হয়।
৪. দেহের হাড় বেড়ে যাওয়া এবং কোথায়, কি কারণে ব্যাথা হচ্ছে তা নির্ণয়ের জন্য 99Tc (Isotope of Technetium) আইসোটোপ ব্যবহার করা হয়।
৫. প্লুটোনিয়াম -২৩৮ হার্টে পেইসমেকার বসাতে ব্যবহার করা হয়।

উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বই (উন্মুক্ত)।

৭৬.
গাড়িতে ব্যবহৃত ব্যাটারিতে কোন এসিড থাকে?
  1. ক) সালফিউরিক এসিড
  2. খ) হাইড্রোক্লোরিক এসিড
  3. গ) নাইট্রিক এসিড
  4. ঘ) কার্বনিক এসিড
ব্যাখ্যা

The lead-acid battery has long been the most widely used rechargeable portable power source.
The electrolyte, composed of sulfuric acid, participates in the electrode reactions where lead sulfate is formed and carries current in moving ions.
It is used in car batteries.

Source: Britannica.com

৭৭.
ফলের মিষ্টি গন্ধের জন্য নিচের কোনটি দায়ী?
  1. ক) এস্টার
  2. খ) ইথার
  3. গ) অ্যালকোহল
  4. ঘ) গ্লুকোজ
ব্যাখ্যা

ফলের মিষ্টি গন্ধের জন্য এস্টার দায়ী।
উৎসঃ ৯ম-১০ম শ্রেণীর রসায়ন বই।

৭৮.
কোন রক্তের গ্রুপে এন্টিবডি নেই?
  1. ক) A
  2. খ) B
  3. গ) AB
  4. ঘ) O
ব্যাখ্যা

'ও' গ্রুপের রক্তে কোন অ্যান্টিজেন থাকে না যার কারণে যেকোন গ্রুপের রক্তকেই ‘ও’ গ্রুপের রক্ত দেওয়া যায়। এজন্যে ‘ও’ গ্রুপকে সার্বজনীন দাতা গ্রুপ বলে।
এবি গ্রুপের রক্তের সিরামে কোন অ্যান্টিবডি না থাকায় সকল গ্রুপের রক্তই এবি গ্রুপ নিতে পারে বিধায় এবি গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা গ্রুপ।
সূত্রঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।

৭৯.
মানুষের রক্তে অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ বেড়ে যায় কোন রোগের কারণে?
  1. ক) ক্যানসার
  2. খ) অ্যাজমা
  3. গ) লিভার সিরোসিস
  4. ঘ) ডায়াবেটিক
ব্যাখ্যা

ডায়াবেটিস এক ধরনের বিপাকজনিত রোগ৷ প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমায়। কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নির্গত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না। যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়৷
উৎসঃ নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই৷

৮০.
মানবদেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি -
  1. ক) থাইরয়েড
  2. খ) অ্যাডরেনাল
  3. গ) পিটুইটারি
  4. ঘ) থাইমাস
ব্যাখ্যা

অগ্রমস্তিষ্কে অবস্থিত সকল গ্রন্থি নিয়ন্ত্রণকারী একটি ক্ষুদ্র গ্রন্থি অবস্থিত, একে পিটুইটারী গ্রন্থি বলে।
- এটি দেখতে অনেকটা মটর দানার মত।
- এটি অগ্রবর্তী অঞ্চল, মধ্যবর্তী অঞ্চল ও পশ্চাদ্বর্তী অঞ্চলে বিভক্ত।
- পিটুইটারী প্রাণিদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনালগ্রন্থি।
- এ গ্রন্থি নিঃসৃত হরমোনগুলো দেহের অন্যান্য অনাল গ্রন্থির ক্ষরণ ও কার্যকারীতাকে নিয়ন্ত্রণ করে। এজন্য পিটুইটারী গ্রন্থিকে গ্রন্থি রাজ (Master Gland) বলা হয়।

এটি মানবদেহের প্রধান হরমােন উৎপাদনকারী গ্রন্থি। কারণ একদিকে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমােন সংখ্যায় যেমন বেশি অপরদিকে অন্যান্য গ্রন্থির উপর এসব হরমােনের প্রভাবও বেশি।
দেহের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নালিবিহীন গ্রন্থি হলেও এটি আকারে সবচেয়ে ছােট। এই গ্রন্থি থেকে গােনাডােট্রপিক, সােমাটোট্রপিক, থাইরয়েড উদ্দীপক হরমােন (TSH), এডরেনােকর্টিকোট্রপিন ইত্যাদি হরমােন নিঃসৃত হয়।

উৎসঃ নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান বই (উন্মুক্ত)।

৮১.
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর লঞ্চ ভেহিকেল-
  1. ক) Falcon 9
  2. খ) LC-39A
  3. গ) Space X
  4. ঘ) Thales
ব্যাখ্যা

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ।
উৎক্ষেপণ সময়ঃ
১১ মে ২০১৮ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪:১৪ মিনিট
অর্থাৎ ১২ মে ২০১৮ বাংলাদেশ সময় ভোররাত ২:১৪ মিনিট
স্থানঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল-এ অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড LC-39A থেকে Falcon 9 (Block 5) লঞ্চ ভেহিকেল এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ মহাকাশে নির্দিষ্ট কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।
গুরুত্বপূর্ণ তথ্যঃ
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হলো বাংলাদেশের নাম।
মন্ত্রণালয়/বিভাগঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ)
বাস্তবায়নকারী সংস্থাঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
বাস্তবায়নকালঃ ১ জুলাই, ২০১৪ হতে ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত
প্রাক্কলিত প্রকল্প ব্যয়ঃ ২৯৬৭.৯৫ কোটি টাকা
সংশোধিত প্রকল্প ব্যয়ঃ ২৭৬৫.৬৬ কোটি টাকা
নির্মাণ সংস্থাঃ বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান Thales Alenia Space France বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করেছে। উৎক্ষেপণ করা হয় SpaceX এর Falcon 9 উৎক্ষেপণযানের মাধ্যমে।
Thales এর চুক্তিমূল্যঃ ১৯০৮.৭৫ কোটি টাকা

সুত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

৮২.
কোনো Paper Documents বা নথির বৈধতা বা মৌলিকত্ব যাচাই করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) MICR
  2. খ) OMR
  3. গ) OCR
  4. ঘ) Bar Code Reader
ব্যাখ্যা
MICR হলো এমন একটি প্রযুক্তি যা পেপার ডকুমেন্টস বিশেষ করে ব্যাংক চেকের বৈধতা বা মৌলিকত্ব যাচাই করতে ব্যবহৃত হয় । একটি বিশেষ কালি যা চৌম্বকীয় ক্ষেত্রের প্রতি সংবেদনশীল তা মূল কাগজে নির্দিষ্ট ক্যারেক্টার মুদ্রণে ব্যবহৃত হয়।
৮৩.
বর্তমানে প্রিন্টারে ডেটা প্রেরণে নিচের কোন পোর্টটি ব্যবহৃত হয়?
  1. ক) Serial port
  2. খ) Parallel port
  3. গ) RS-232
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
Parallel port প্রিন্টারের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও স্ক্যানারের জন্যও Parallel port ব্যবহার হয়ে থাকে।
৮৪.
ব্যবহারিক দিক থেকে সিস্টেম বাস (System Bus) প্রধানত কত প্রকার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
সিস্টেম বাসকে ব্যবহারিক দিক থেকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা- ডেটাবাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস।
৮৫.
অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পূর্ববর্তী সংখ্যা কি হবে?
  1. ক) 178
  2. খ) 200
  3. গ) 176
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
অক্টাল সংখ্যাপদ্ধতিতে ০-৭ অঙ্ক ব্যবহার করা হয় তাই ৭ এর আগের সংখ্যা হবে ৬।
তাহলে, ১৭৭ এর আগের সংখ্যা হবে ১৭৬।
৮৬.
নট গেইট কেন ব্যবহার করা হয়?
  1. ক) যৌক্তিক যোগের জন্য
  2. খ) যৌক্তিক গুণের জন্য
  3. গ) যৌক্তিক পূরকের জন্য
  4. ঘ) যৌক্তিক ভাগের জন্য
ব্যাখ্যা

তিন প্রকার মৌলিক গেইটগুলাে হলাে :
১. অর গেইট (OR Gato): যৌক্তিক যোগের জন্য।
২. অ্যান্ড গেইট (AND Gate) : যৌক্তিক গুণের জন্য।
৩. নট গেইট NOT Gate) : যৌক্তিক পূরকের জন্য।
(রেফারেন্সঃ নবম দশম শ্রেণীর কম্পিউটার (ভোকেশনাল)

৮৭.
একটি সুনির্দিষ্ট মুহুর্তে ডাটাবেজে সংরক্ষিত তথ্যের সমষ্টিকে বলে ঐ ডাটাবেজের-
  1. ক) ইন্সট্যান্স (Instance)
  2. খ) স্কিমা (Schema)
  3. গ) এনটিটি (Entity)
  4. ঘ) এট্রিবিউট (Attribute)
ব্যাখ্যা
একটি ডাটাবেজে চলকের মানসমূহ ((values) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম পরিবর্ধন, সংরক্ষণ, পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রায়ই পরিবর্তিত হয়। একটি সুনির্দিষ্ট মুহুর্তে ডাটাবেজে সংরক্ষিত তথ্যের সমষ্টিকে ঐ ডাটাবেজের ইন্সট্যান্স ( Instance) বলে আর ডাটাবেজ তৈরি সংক্রান্ত সামগ্রিক ডিজাইন বা Overall logical structure-কে ঐ ডাটাবেজের স্কিমা (Schema) বলে।
৮৮.
নিচের কোনটি ইউজার ইন্টারফেসের ধরণ হিসেবে বিবেচিত?
  1. ক) কমান্ডচালিত
  2. খ) মেনুচালিত
  3. গ) গ্রাফিক্যাল
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেম ইউজার ইন্টারফেসের মাধ্যমে বিভিন্ন সফটওয়্যারের সংযোগ, সমন্বয় সাধন, পরিচালনা ও নির্দেশ গ্রহণে সাহায্যে করে। অপারেটিং সিস্টেমে সাধারণত তিন ধরনের ইউজার ইন্টারফেস ব্যবহৃত হয়। যথা- কমান্ডচালিত, মেনুচালিত ও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস।
৮৯.
ভাইরাসের কারণে কম্পিউটার সিস্টেমে কী ঘটে?
  1. ক) সংরক্ষিত ফাইল মুছে যেতে পারে
  2. খ) ফাইল নষ্ট হতে পারে
  3. গ) সেটিং পরিবর্তন হতে পারে
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

VIRUS শব্দের পূর্ণ হলাে Vital Information Resources Under Siege যার অর্থ দাঁড়ায়- গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা। ১৯৮০ সালে এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক University of New Haven'-এর অধ্যাপক ফ্রেন্ড কোহেন (Fred Cohen)। ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধি ক্ষমতা রয়েছে। ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে সাধারণত সংখ্যা বৃদ্ধি হতে থাকে ও বিভিন্ন তথ্য-উপাত্তকে আক্রমণ করে এবং এক পর্যায়ে গোটা কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে অচল করে দেয়। যেমন- বুট ভাইরাস ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে। অতি পরিচিত কিছু ভাইরাস হলাে Stone, Vienna, CIH, AIDS, Shortcut, Folder, Trojan Horse ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

VIRUS এর কারণে -
ক) মেমোরি কমে যায় - কারণ নিজে নিজে প্রয়োজনীয় ফাইল কপি করে স্পেস নষ্ট করে।
খ) গতি কমে যায় - কারণ, ব্যাকগ্রাউন্ডে কম্পিউটারের রিসোর্স ব্যবহার করা শুরু করে দেয়।
গ) ফাইল ওপেন হতে বেশি সময় লাগে - অনেকক্ষেত্রে ফাইল স্থায়ীভাবে Corrupt ও করে দিতে পারে।

৯০.
কম্পিউটার নেটওয়ার্ক ও অনলাইন প্রযুক্তি ব্যবহার করে পণ্য ও সেবাসামগ্রী ক্রয়-বিক্রয় কার্যক্রমকেই বলা হয়-
  1. ক) ই-কমার্স
  2. খ) ই-বিজনেস
  3. গ) আউটসোর্সিং
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

বিশ্বের প্রায় সকল দেশের মধ্যে বিস্তৃত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা কেনা-বেচা বা লেনদেন করা বা সুযোগ সৃষ্টি করাকে ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স বলে।
আধুনিক ডেটা প্রসেসিং বিক্রয়, ডেলিভারি, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি সকল কিছুই ই-কমার্স এর অর্ন্তভুক্ত।
Daraz, alibaba.com, amazon.com, ebay.com ইত্যাদি হলো জনপ্রিয় কিছু ই-কমার্সের উদাহরণ।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি৷

৯১.
নিচের কোনটি নেটওয়ার্ক টেকনোলজি?
  1. ক) LAN
  2. খ) WAN
  3. গ) TCP/IP
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
নেটওয়ার্ক টেকনলোজির মাধ্যমে শক্তিশালী যোগাযোগ অবকাঠামো গড়ে তুলা যায়। এই প্রযুক্তিগুলো হলো- লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এবং TCP/IP ইত্যাদি।
৯২.
ব্লুটুথ (Bluetooth) এর মাধ্যমে সৃষ্টি করা যায়-
  1. ক) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক
  2. খ) লোকাল এরিয়া নেটওয়ার্ক
  3. গ) মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক
  4. ঘ) মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক
ব্যাখ্যা

ওয়্যারলেস কমিউনিকেশনে অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। যেমন- রেডিও কমিউনিকেশন, সেলুলার নেটওয়ার্ক, ব্লুটুথ, ওয়াই-ফাই ইত্যাদি।
ব্লুটুথঃ
স্বল্প দূরত্বের ভেতর ফিক্সড ও মোবাইল ডিভাইসসমূহ থেকে তথ্য বিনিময়ের জন্য একটি প্রোপ্রায়েটারি ওপেন ওয়্যারলেস প্রযুক্তি স্ট্যান্ডার্ড হলো ব্লুটুথ। এর মাধ্যমে একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) সৃষ্টি হয় যেখানে উঁচু মানের নিরাপত্তা বজায় থাকে।
বর্তমানে মোবাইল ফোন থেকে শুরু করে, কম্পিউটার, মেডিক্যাল ডিভাইস এবং বাসাবাড়ির বিনোদন ক্ষেত্রের অনেক ডিভাইসে ব্লুটুথ প্রযুক্তিটি ব্যবহৃত হচ্ছে। এর মাধ্যমে ডিভাইসগুলোকে সংযুক্ত করতে এখন আর ক্যাবল সংযোগের প্রয়োজন পড়ছে না।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।

৯৩.
নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
  1. ক) মাইক্রোসফট ওয়ার্ড
  2. খ) মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট
  3. গ) মাইক্রোসফট এক্সেল
  4. ঘ) মাইক্রোসফট অ্যাকসেস
ব্যাখ্যা

পাওয়ারপয়েন্ট হচ্ছে এমন একটি প্রফেশনাল প্যাকেজ সফ্টওয়্যার যা আপনাকে যে কোন রকমের প্রফেশনাল মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তৈরি করতে সাহায্যে করবে। নিচে পাওয়ারপয়েন্ট এর সুবিধাগুলো দেয়া হলোঃ
১) পাওয়ারপয়েন্টে তৈরি প্রেজেন্টেশন আপনি বিভিন্ন মাধ্যম যেমন কোন কম্পিউটার স্ক্রিন, এলসিডি প্রোজেক্টর ইত্যাদিতে প্রদর্শন করতে পারবেন।
২) পাওয়ারপয়েন্টে তৈরি প্রেজেন্টেশন প্রিন্ট করে কাজে লাগাতে পারবেন।
৩) পাওয়ারপয়েন্টে তৈরি প্রেজেন্টেশন এর সংশোধন বা আপডেট করতে পারবেন।
সুত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি।

৯৪.
পেশাজীবীদের নেটওয়ার্কিং সাইট কোনটি?
  1. ক) Facebook
  2. খ) Pinterest
  3. গ) Twitter
  4. ঘ) Linkedin
ব্যাখ্যা

LinkedIn সবার কাছেই সুপরিচিত একটি নাম। পেশাদারদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কমিউনিটি হচ্ছে এই লিংকডইন। পেশাজীবীদের কাছে কাজের এক সামাজিক যোগাযোগের মাধ্যম হলো লিংকডইন। বর্তমানে করপোরেট জগতে নিয়োগকর্তারা চাকরিপ্রার্থীর যোগ্যতা যাচাইয়ে লিংকডইনের সহায়তা নেন। কারণ একজন কর্মীর সব কটি পেশাগত দক্ষতা সম্পর্কে জানতে লিংকডইনের বিকল্প নেই। চাকরি বদলানো বা নতুন চাকরি পেতেও সহায়ক এই ওয়েবসাইট। শুধু পেশাজীবীদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে সামাজিক যোগাযোগের এই সাইটটি।
সোর্সঃ প্রথম আলো এবং linkedin.com

৯৫.
ওয়েবপেজ (Webpage) তৈরিতে ব্যবহৃত হতে পারে-
  1. ক) CSS
  2. খ) HTML
  3. গ) jQuery
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

৩টি টেকনোলজিই ওয়েবপেজ (Webpage) তৈরিতে ব্যবহৃত হতে পারে।
HTML - Hypertext Markup Language
CSS - Cascading Style Sheets
jQuery - Is a JavaScript Library.

৯৬.
ক, খ, গ, ঘ একটি কাজ করতে যথাক্রমে ৩/৪, ৪/৭, ৭/১০, ১১/১৪ ঘন্টা সময় নেয়। কে সবচেয়ে কম সময় নেয়?
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) গ
  4. ঘ) ঘ
ব্যাখ্যা

৩/৪ = ০.৭৫
৪/৭ = ০.৫৭
৭/১০ = ০.৭
১১/১৪ = ০.৮
সুতরাং, খ সবচেয়ে কম সময় নেয়। (অথবা, ল.সা.গু. এর মাধ্যমেও করতে পারবেন।)

৯৭.
২৮ জন লোকের ৫৬ মি. দীর্ঘ একটি রাস্তা তৈরী করতে ৬ দিন সময় লাগে। ৩৫ জন লোক ৩ দিন কাজ করে ঐ রাস্তার কতখানি তৈরী করতে পারবে?
  1. ক) ৩৫ মি.
  2. খ) ৪৯ মি.
  3. গ) ৩৯.৫ মি.
  4. ঘ) ৪১ মি.
ব্যাখ্যা
২৮ জন লোক ৬ দিনে তৈরী করে ৫৬ মি
১জন ১ দিনে তৈরী করে = ৫৬/(২৮×৬) মি
৩৫ জন ৩ দিনে তৈরী করে = (৫৬×৩৫×৩)/(২৮×৬) মি
= ৩৫ মি
৯৮.
  1. ক) 25
  2. খ) 29
  3. গ) 35
  4. ঘ) 40
ব্যাখ্যা

82- 7= 64 - 49 = 15
72- 32 = 49 - 9 = 40
112- 92 = 121 - 81 = 40

৯৯.
যদি ৩ × ৫ = ৩০১৮ এবং ৬ × ৯ = ৫৪৩৬ হয় তবে ৬ × ৪= কত?
  1. ক) ৩০৪০
  2. খ) ৩৬২৪
  3. গ) ২৪৩৬
  4. ঘ) ৩৪২৬
ব্যাখ্যা

(৩×৬) (৫×৬) = ৩০১৮
(৯×৬) (৬×৬) = ৫৪৩৬
(৪×৬) (৬×৬) = ২৪৩৬

১০০.
একজন লোক পশ্চিম দিকে ১০ মি. হেটে উত্তর দিকে ঘুরে আরও ৪ মি. পথ অতিক্রম করে। এরপর সে পূর্বদিকে ঘুরে ৭ মি. যায়। যাত্রা শুরুর স্থান থেকে তার বর্তমান অবস্থানের দূরত্ব কত?
  1. ক) ৩ মি.
  2. খ) ৫ মি.
  3. গ) ৭ মি.
  4. ঘ) ১০ মি.
১০১.
নিচের কোন শব্দটির অক্ষরগুলো আয়নাতে একইরকম দেখা যাবে?
  1. ক) womixy
  2. খ) voixw
  3. গ) xoimavd
  4. ঘ) wioxlp
ব্যাখ্যা
i, l, o, v, w, x এই ছোট হাতের ইংরেজি অক্ষরগুলোর আয়নায় প্রতিবিম্ব ও বাস্তব বিম্ব একই হয়।
১০২.
যদি + দ্বারা /, - দ্বারা ×, × দ্বারা + এবং / দ্বারা - বোঝায় তাহলে ১০ + ৫ / ৩ - ৪ × ৯ = কত?
  1. ক) ৪
  2. খ) -৭
  3. গ) ৩
  4. ঘ) -১
ব্যাখ্যা

 ১০ + ৫ / ৩ - ৪ × ৯
= ১০ / ৫ - ৩ × ৪ + ৯
= (১০/৫) - (৩×৪) + ৯
= ২ - ১২ + ৯
= -১

১০৩.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
ছোট বৃত্তটি ৯০ ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং যোগ চিহ্নটি ১৮০ ডিগ্রি কোণে ঘুরছে।
১০৪.
ইংরেজি ডিককশনারিতে কোনটি আগে আসবে?
  1. ক) Current
  2. খ) Curiour
  3. গ) Curse
  4. ঘ) Curtain
ব্যাখ্যা
ইংরেজি বর্ণের ক্রমানুসারে ডিকশনারিতে Current শব্দটি আসবে। ইংরেজিতে Curiour কোন শব্দ নেই।
১০৫.
জামিলার মা রহিমের মায়ের ভাইয়ের নানি। জামিলা রহিমের কী হবেন?
  1. ক) নানা
  2. খ) দাদী
  3. গ) বোন
  4. ঘ) নানী
ব্যাখ্যা
রহিমের মায়ের ভাইয়ের নানী = রহিমের নানীর মা
রহিমের নানীর মা = জামিলার মা
সুতরাং রহিমের নানী = জামিলা।
১০৬.
মাদক সেবন করা অনুচিত কারন-
  1. ক) অনেক দেশের আইনে নিষিদ্ধ
  2. খ) সেবন করলে ভাল লাগবে
  3. গ) এটি শরীরের জন্য ক্ষতিকর
  4. ঘ) অভিজাত সামগ্রী
ব্যাখ্যা
মাদক সেবন করলে তা দেহ ও মনের উপর ক্ষতিকর প্রভাব ফেলে।
১০৭.
AMALGAMATE : ISOLATE :: CONCUR : ?
  1. ক) DISSENT
  2. খ) EXPOSE
  3. গ) FORGIVE
  4. ঘ) INCITE
ব্যাখ্যা
Amalgamate অর্থ একত্র করা আর Isolate মানে বিচ্ছিন্ন করা। একটি আরেকটির বিপরীত। তেমনি Concur মানে সম্মত হওয়া আর এর বিপরীত হচ্ছে Dissent যার অর্থ ভিন্ন মত হওয়া।
১০৮.
চিত্রের 1 চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে 2 চাকাটি-
  1. ক) ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
  2. খ) ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে
  3. গ) কোন দিকেই ঘুরবে না
  4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা

1 নং চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে।
তাহলে ২ নংটি বিপরীতে ঘুরবে (যেহেতু, ক্রস বেল্টে যুক্ত)।

১০৯.
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন কে?
  1. ক) সৈয়দ নজরুল ইসলাম
  2. খ) জেনারেল এম এ জি ওসমানী
  3. গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  4. ঘ) তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন অস্থায়ী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক।
অন্যদিকে,
- মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এম এ জি ওসমানী।
- তাজউদ্দীন আহমদ ছিলেন অস্থায়ী প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী।
- সৈয়দ নজরুল ইসলাম ছিলেন উপরাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১১০.
বর্তমানে বাংলাদেশের মানুষের দৈনিক মাথাপিছু মাছ গ্রহণের পরিমাণ কত গ্রাম?
  1. ক) ৫০.৮৫ গ্রাম
  2. খ) ৫৫.৩৬ গ্রাম
  3. গ) ৬২.৫৮ গ্রাম
  4. ঘ) ৬৬.২৪ গ্রাম
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে বাংলাদেশের মানুষের দৈনিক মাথাপিছু মাছ গ্রহণের পরিমাণ ৬২.৫৮ গ্রাম যা চাহিদার (৬০ গ্রাম) তুলনায় বেশি।
(সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ : পৃষ্ঠা-৯০)
১১১.
সংবিধানের কত নং অনুচ্ছেদে নারী ও পুরুষের সম-অধিকারের কথা বলা হয়েছে?
  1. ক) ১৯ নং
  2. খ) ২৮ (২)
  3. গ) ২৮ (৪)
  4. ঘ) ২৯ (১)
ব্যাখ্যা
- সংবিধানের ২৮(২) নং অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভের কথা বলা হয়েছে।
- ১৯ নং অনুচ্ছেদে সুযোগের সমতার কথা বলা হয়েছে।
- ২৮(৪) নং অনুচ্ছেদে অনগ্রসর জনগোষ্ঠীর জন্যে বিশেষ অধিকার গ্রহণের বিধান উল্লেখ করা হয়েছে।
- ২৯(১) নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভে সকলের সমতা নিশ্চিতকরণের কথা বলা হয়েছে।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
১১২.
নিচের কোনটি প্রত্যক্ষ কর?
  1. ক) সম্পূরক শুল্ক
  2. খ) আয়কর
  3. গ) মূল্য সংযোজন কর
  4. ঘ) আবগারি শুল্ক
ব্যাখ্যা
- প্রত্যক্ষ কর হলো সেসব কর যার বোঝা সরাসরি ব্যক্তিকে বহন করতে হয়। প্রত্যক্ষ করের মধ্যে রয়েছে:
- আয়কর
- দানকর
- ভূমি উন্নয়ন কর
- ভ্রমণ কর ইত্যাদি।
অন্যদিকে সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক ইত্যাদি হলো পরোক্ষ কর৷
(সূত্রঃ মাধ্যমিক অর্থনীতি)
১১৩.
জরুরি অবস্থার সময় সংবিধানে উল্লিখিত কোন মৌলিক অধিকারটি রহিত করা যায় না?
  1. ক) সম্পত্তির অধিকার
  2. খ) সমাবেশের স্বাধীনতা
  3. গ) ধর্মীয় স্বাধীনতা
  4. ঘ) চলাফেরার স্বাধীনতা
ব্যাখ্যা
- সংবিধানের ১৪১(খ) উপ দফায় জরুরি অবস্থার সময় সরকারকে সংবিধানে উল্লিখিত কিছু মৌলিক অধিকার রহিত করার ক্ষমতা প্রদান করা হয়েছে।
এগুলো হলো:
- ৩৬ নং অনুচ্ছেদ : চলাফেরার স্বাধীনতা
- ৩৭ নং অনুচ্ছেদ : সমাবেশের স্বাধীনতা
- ৩৮ নং অনুচ্ছেদ : সংগঠনের স্বাধীনতা
- ৩৯ নং স্বাধীনতা : চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা
- ৪০ নং অনুচ্ছেদ : পেশা বা বৃত্তির স্বাধীনতা
- ৪২ নং অনুচ্ছেদ : সম্পত্তির অধিকার।
অন্যদিকে, ৪১ নং অনুচ্ছেদে বর্ণিত ধর্মীয় স্বাধীনতা এর আওতাধীন নয়।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
১১৪.
কে সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন?
  1. ক) নওয়াব আবদুল লতিফ
  2. খ) স্যার সৈয়দ আহমদ
  3. গ) সৈয়দ আমির আলি
  4. ঘ) নবাব স্যার সলিমুল্লাহ
ব্যাখ্যা
- ১৮৭৭ সালে সৈয়দ আমির আলি কলকাতায় ‘সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন।
- ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশনই ছিলো মুসলানদের একমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান।
- ভারতীয় মুসলমানদের মধ্যে সৈয়দ আমির আলিই প্রথম মুসলমানদের জন্যে পৃথক রাজনৈতিক সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি আজীবন সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশনের সম্পাদক ছিলেন।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
১১৫.
‘ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ এর আহবায়ক ছিলেন কে?
  1. ক) অধ্যাপক নূরুল হক ভূঞা
  2. খ) শামসুল আলম
  3. গ) আবদুল মতিন
  4. ঘ) কাজী গোলাম মাহবুব
ব্যাখ্যা
- ১৯৫০ সালের ১১ই মার্চ ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়। এর আহবায়ক মনোনীত হন আবদুল মতিন।
- ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে তমুদ্দিন মজলিসের উদ্যোগে গঠিত প্রথম ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ এর আহবায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল হক ভূঞা।
- ১৯৪৮ সালের ২রা মার্চ ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ পুনর্গঠন করা হয় (এটি দ্বিতীয় ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নামেও পরিচিত) এবং আহবায়ক মনোনীত হন শামসুল আলম।
- ১৯৫২ সালের ৩১ জানুয়ারি মাওলানা ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক দলের সর্বদলীয় সভায় গঠিত ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ এর আহবায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব।
- ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আমতলার ছাত্রসভায় সভাপতিত্ব করেন গাজীউল হক।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
১১৬.
বাংলাদেশ রপ্তানি ক্ষেত্রে নিচের কোন দেশে জিএসপি সুবিধা পেয়ে আসছে?
  1. ক) তাইওয়ান
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) জাপান
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
- বর্তমানে বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৭টি দেশসহ মোট ৩৮টি দেশে রপ্তানি ক্ষেত্রে জিএসপি সুবিধা পাচ্ছে।
ইইউ বর্হিভূত দেশগুলো হলো:
- কানাডা
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- জাপান
- তুরস্ক
- রাশিয়া
- বেলারুশ
- লিচেনস্টাইন
- নরওয়ে
- সুইজারল্যান্ড এবং
- যুক্তরাজ্য।
(সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো)
১১৭.
নিচের কোনটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক?
  1. ক) কর্মসংস্থান ব্যাংক লিমিটেড
  2. খ) বেসিক ব্যাংক লিমিটেড
  3. গ) প্রবাসী কল্যাণ ব্যাংক
  4. ঘ) ট্রাস্ট ব্যাংক লিমিটেড
ব্যাখ্যা
- বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬টি।
এগুলো হলোঃ
- সোনালী ব্যাংক লিমিটেড
- জনতা ব্যাংক লিমিটেড
- অগ্রণী ব্যাংক লিমিটেড
- রূপালি ব্যাংক লিমিটেড
- বেসিক ব্যাংক লিমিটেড
- বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড।
রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকের সংখ্যা তিনটি। এগুলো হলো:
- বাংলাদেশ কৃষি ব্যাংক
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
- প্রবাসী কল্যাণ ব্যাংক।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক।
কর্মসংস্থান ব্যাংক লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড হলো বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।
(সূত্রঃ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
১১৮.
বর্তমানে বাংলাদেশে ৫ বছরের নিচে প্রতি হাজারে জীবিত জন্মে শিশু মৃত্যুহার কত?
  1. ক) ২১
  2. খ) ২৬
  3. গ) ২৮
  4. ঘ) ২৯
ব্যাখ্যা
- বিবিএস SVRS Report-2019 এবং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে বাংলাদেশে ৫ বছরের নিচে প্রতি হাজারে জীবিত জন্মে শিশু মৃত্যুহার ২৮।
- ১ বছরের নিচে প্রতি হাজারে শিশু মৃত্যুহার ২১
- ১ মাসের কম বয়সের শিশুমৃত্যু হার প্রতি হাজারে ১৫।
(সূত্রঃ বিবিএস SVRS Report-2019)
১১৯.
‘আলোকিত মানুষ চাই’ কোন প্রতিষ্ঠানের স্লোগান?
  1. ক) বাংলা একাডেমি
  2. খ) বিশ্ব সাহিত্য কেন্দ্র
  3. গ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
  4. ঘ) বাংলাদেশ শিল্পকলা একাডেমি
ব্যাখ্যা
- ‘আলোকিত মানুষ চাই’ হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান।
- ১৯৭৮ সালে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।
- এটির অবস্থান ঢাকার বাংলা মটরে।
- প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
- বিশ্ব সাহিত্য কেন্দ্র হলো একটি এনজিও যা শিক্ষার মাধ্যমে অন্ধকার দূরীকরণে কাজ করে যাচ্ছে।
(সূত্রঃ বিশ্ব সাহিত্য কেন্দ্র ওয়েবসাইট)
১২০.
‘সংগ্রাম’ চিত্রকর্মটির শিল্পী কে?
  1. ক) কামরুল হাসান
  2. খ) কাইয়ুম চৌধুরী
  3. গ) জয়নুল আবেদীন
  4. ঘ) এস এম সুলতান
ব্যাখ্যা
- ‘সংগ্রাম’ চিত্রকর্মের শিল্পী হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।
তার অন্যান্য চিত্রকর্মের মধ্যে রয়েছে:
- ম্যাডোনা-৪৩
- দ্য রেবেল ক্রো
- নবান্ন
- মনপুরা-৭০
- মইটানা
- পাইন্যার মা প্রভৃতি।
- শিল্পাচার্য জয়নুল আবেদীন ১৯৪৩ সালে বাংলায় সংঘটিত দুর্ভিক্ষের পটভূমিতে বিভিন্ন ছবি এঁকে খ্যাতি অর্জন করেন। দুর্ভিক্ষের উপর তার বিখ্যাত চিত্রকর্ম হলো ম্যাডোনা-৪৩ এবং দ্য রেবেল ক্রো।
(সূত্র: বাংলাপিডিয়া)
১২১.
কোন প্রতিষ্ঠানটি জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডস-২০২০ লাভ করেছে?
  1. ক) ঢাকা মেডিকেল কলেজ
  2. খ) ভূমি মন্ত্রণালয়
  3. গ) বাংলাদেশ পুলিশ
  4. ঘ) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
ব্যাখ্যা
- জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ লাভ করেছে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়।
- ভূমি মন্ত্রণালয় 'ই-মিউটেশন' কার্যক্রমের জন্য ‘স্বচ্ছ ও জবাবদিহি সরকারি প্রতিষ্ঠানের বিকাশ’ ক্যাটাগরিতে 'ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ২০২০' লাভ করে।
- প্রতিবছর ২৩শে জুন জাতিসংঘ ‘পাবলিক সার্ভিস দিবস’ উপলক্ষ্যে এই পুরস্কার দেওয়া হয়।
(সূত্র: ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট)
১২২.
দেশে প্রথম ইকোপার্ক স্থাপিত হয় কোথায়?
  1. ক) কুয়াকাটা
  2. খ) বাঁশখালী
  3. গ) মাধবকুণ্ড
  4. ঘ) সীতাকুণ্ড
ব্যাখ্যা
- ১৯৯৮ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের প্রথম ইকোপার্ক স্থাপিত হয়।
- এর নাম হলো ‘সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক’। এটির আয়তন প্রায় ৮০৮ হেক্টর।
- বর্তমানে দেশে মোট ১০টি ইকোপার্ক রয়েছে।
(সূত্র: বন অধিদপ্তর)
১২৩.
‘ডায়মন্ড’ কোন ফসলের জাত?
  1. ক) কলা
  2. খ) আলু
  3. গ) ভুট্টা
  4. ঘ) গম
ব্যাখ্যা
- বাংলাদেশে চাষকৃত আলুর জাতসমূহের মধ্যে রযেছে:
- ডায়মন্ড
- কার্ডিনেল
- ললিতা
- গ্রানোলা
- হীরা
- আইলসা
- চমক
- ধীরা
- বিনেলা
- আরিন্দা
- বারাকা
- বিন্টজে
- জারলা
- পেট্রোনিস
- মুন্টা
- কুফরী
- সিন্দুরী
- ক্লিওপেট্রা
- চিনেলা প্রভৃতি।
(সূত্রঃ কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট)
১২৪.
আমন ধান সাধারণত কখন কাটা হয়?
  1. ক) বৈশাখ-জ্যৈষ্ঠ
  2. খ) ভাদ্র-আশ্বিন
  3. গ) ফাল্গুন-চৈত্র
  4. ঘ) অগ্রহায়ণ-পৌষ
ব্যাখ্যা
- আমন ধান দেশের দ্বিতীয় প্রধান ধান উৎপাদন মৌসুম। সাধারণত অগ্রহায়ণ-পৌষ মাসে আমন ধান ঘরে তোলা হয়। তবে এলাকাভেদে কখনো কার্তিক মাসেও আমন ধান কাটা হয়।
- বোনা আমন চৈত্র-বৈশাখ মাসে বপন এবং রোপা আমন শ্রাবণ-ভাদ্র মাসে রোপণ করা হয়।
- বাংলাদেশে ২০১৮-১৯ অর্থ বছরে ৫৬.২১ লক্ষ হেক্টর জমিতে ১৪০.৫৪ লক্ষ মে. টন আমন ধান উৎপাদিত হয়।
- ২০১৯-২০ অর্থবছরে আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিলো ১৫৫.০২ লক্ষ মেট্রিক টন।
- আমনের ধান তোলাকে কেন্দ্র করে গ্রাম বাংলায় ‘নবান্ন’ উৎসব পালিত হয়।
(সূত্রঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
১২৫.
বৃহত্তর কুমিল্লা অঞ্চল প্রাচীন বাংলায় কী নামে পরিচিত ছিলো?
  1. ক) বরেন্দ্র
  2. খ) হরিকেল
  3. গ) সমতট
  4. ঘ) বঙ্গ
ব্যাখ্যা
- সমতট : কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
- হরিকেল : সিলেট ও চট্টগ্রাম অঞ্চল
- বঙ্গ : ঢাকা ও ফরিদপুর অঞ্চল
- বরেন্দ্র : রংপুর, দিনাজপুর ও রাজশাহী অঞ্চল।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১২৬.
বঙ্গবন্ধু কত সালে ছয়দফা দাবী উত্থাপন করেন?
  1. ক) ১৯৬৫ সালে
  2. খ) ১৯৬৬ সালে
  3. গ) ১৯৬৮ সালে
  4. ঘ) ১৯৬৯ সালে
ব্যাখ্যা
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ছয়দফা দাবী উত্থাপন করেন।
- একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহিত হয়।
- ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয়দফা দাবী উত্থাপন করেন।
- ৭ জুন ‘ছয়দফা দিবস’ পালিত হয়।
- ছয়দফা দাবী কে ‘বাঙালির মুক্তির সনদ’ বা ‘ম্যাগনাকার্টা’ বলা হয়।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১২৭.
ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে আন্তর্জাতিকভাবে মুজিববর্ষ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়?
  1. ক) ৩৪তম
  2. খ) ৩৮তম
  3. গ) ৪০তম
  4. ঘ) ৪২তম
ব্যাখ্যা
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো গত ১২-২৭ নভেম্বর ২০১৯ অনুষ্ঠিত তার ৪০তম সাধারণ অধিবেশনে আন্তর্জাতিকভাবে মুজিববর্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।
- এর ফলে বিশ্বের ১৯৩টি দেশে মুজিববর্ষ পালিত হচ্ছে।
- এছাড়া ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে একটি পুরস্কার প্রবর্তনেরও সিদ্ধান্ত গ্রহণ করে।
(সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার)
১২৮.
সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ইনডেমনিটি অধ্যাদেশকে বৈধতা দেওয়া হয়েছিলো?
  1. ক) চতুর্থ সংশোধনী
  2. খ) পঞ্চম সংশোধনী
  3. গ) সপ্তম সংশোধনী
  4. ঘ) অষ্টম সংশোধনী
ব্যাখ্যা
- ১৯৭৫ সালের ২০ আগস্ট খন্দকার মোশতাক আহমেদ ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ জারি করেন যা ২৬ সেপ্টেম্বর ১৯৭৫ গেজেট আকারে প্রকাশিত হয়।
- ১৯৭৯ সালের ৫ এপ্রিল সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে ইনডেমনিটি অধ্যাদেশকে সাংবিধানিক বৈধতা দেওয়া হয়।
- ১৯৯৬ সালের ১২ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদে ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ বাতিল করে। যার ফলশ্রুতিতে বঙ্গবন্ধু'র খুনীদের বিচারের মুখোমুখি করা সম্ভব হয়।
(সূত্রঃ বাংলাদেশ গেজেট)
১২৯.
নিচের কোনটির ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশ অনুসরণে বাধ্য নয়?
  1. ক) তিন বাহিনীর প্রধানদের নিয়োগ
  2. খ) জরুরি অবস্থা ঘোষণা
  3. গ) প্রধান বিচারপতি নিয়োগ
  4. ঘ) সংসদ ভেঙে দেওয়া
ব্যাখ্যা
- বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত। তিনি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত অন্য সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কর্ম সম্পাদন করে থাকেন।
- জরুরি অবস্থা ঘোষণা, সংসদ ভেঙে দেওয়া, সংসদ অধিবেশন আহবান, স্থগিত বা ভঙ্গ করা, তিন বাহিনীর প্রধানদের নিয়োগ ইত্যাদি সকল ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী কাজ করে থাকেন।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১৩০.
ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী আসনে প্রত্যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে কত সাল থেকে?
  1. ক) ১৯৭৬ সাল
  2. খ) ১৯৯০ সাল
  3. গ) ১৯৯৭ সাল
  4. ঘ) ১৯৯৯ সাল
ব্যাখ্যা
- স্বাধীন বাংলাদেশে ১৯৯৭ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারীদের সংরক্ষিত তিনটি আসনে প্রথম সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এর আগে ১৯৭৬ সালে ইউনিয়ন পরিষদে দুজন মনোনীত নারী সদস্য নিয়োগের বিধান করা হয় যা ১৯৮৩ সালে তিনজনে উন্নীত করা হয়।
(সূত্র: বাংলাপিডিয়া)
১৩১.
‘মো. সোহরাব হোসাইন’ সরকারি কর্মকমিশনের কততম চেয়ারম্যান?
  1. ক) ১২তম
  2. খ) ১৩তম
  3. গ) ১৪তম
  4. ঘ) ১৫তম
ব্যাখ্যা

মো. সোহরাব হোসাইন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ১৪তম চেয়ার‌ম্যান।
- তিনি ২১ সেপ্টেম্বর ২০২০ কর্মকমিশনের চেয়ারম্যান হিসেবে যোগ দেন।
- এর পূর্বে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে এবং বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
- তিনি ১৯৬১ সালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জন্মগ্রহণ করেন।
- চেয়ারম্যানসহ কর্মকমিশনের বর্তমান সদস্য সংখ্যা ১৫ জন।
সূত্র: বিপিএসসি ওয়েবসাইট।

১৩২.
করোনা মহামারী সংকট মোকাবেলায় সরকার মোট কত কোটি টাকার আর্থিক প্রণোদনা ও প্যাকেজ ঘোষণা করেছে?
  1. ক) ৯৫,৫৮০ কোটি টাকা
  2. খ) ১,০৫,২০৫ কোটি টাকা
  3. গ) ১,২০,৯৫৩ কোটি টাকা
  4. ঘ) ১,২২,৬৫৯ কোটি টাকা
ব্যাখ্যা
- করোনা মহামারি সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকার স্বাস্থ্য খাতে অতিরিক্ত ব্যয়, জরুরি মানবিক সহায়তা ও অর্থনীতি পুনরুদ্ধারের জন্যে সর্বমোট ১,২০,৯৫৩ কোটি টাকার আর্থিক প্রণোদনা ও প্যাকেজ ঘোষণা করেছে।
- এটি জিডিপির প্রায় ৪.৩ শতাংশ।
(সূত্রঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ : পৃষ্ঠা-৬)
১৩৩.
“ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ” ইতিহাস প্রসঙ্গে এটি কার ভাষ্য?
  1. ক) হেরোডোটাস
  2. খ) ই. এইচ. কার
  3. গ) লিওপোল্ড ফন্ র‍্যাংক
  4. ঘ) খুকুভাইডিস
ব্যাখ্যা
- “ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ” ইতিহাস বিষয়ে এই সংজ্ঞাটি প্রদান করেন ই. এইচ. কার।
- গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে ‘ইতিহাসের জনক’ বলা হয়। তিনি সর্বপ্রথম গ্রিক হিস্টরিয়া (Historia) শব্দটি ব্যবহার করেন। তার মতে ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিলো বা সংঘটিত হয়েছিলো তা অনুসন্ধান করা ও লেখা।
- খুকুভাইডিসকে ‘বৈজ্ঞানিক ইতিহাসের জনক’ বলা হয়।
- জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র‌্যাংককে ‘আধুনিক ইতিহাসের জনক’ বলা হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১৩৪.
সভ্যতার ইতিহাসে রোমানদের শ্রেষ্ঠতম অবদান কোন বিষয়ে?
  1. ক) জাহাজ নির্মাণ
  2. খ) আইন প্রণয়ন
  3. গ) বর্ণমালা উদ্ভাবন
  4. ঘ) পিরামিড তৈরি
ব্যাখ্যা
- বিশ্বসভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ অবদান হলো আইন প্রণয়ন।
- খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সম্রাট জাস্টিনিয়ান প্রথম সমস্ত রোমান আইনসমূহ সংগ্রহ ও সংকলিত করেন। পরবর্তীতে এসব আইন ১২টি তামার পাতে খোদাই করে জনগণকে দেখানোর জন্যে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়।
- রোমান আইনসমূহ বেসামরিক আইন, জনগণের আইন ও প্রাকৃতিক আইন নামে তিনভাগে বিভক্ত। আধুনিক বিশ্ব সম্পূর্নভাবে রোমান আইনের উপর নির্ভরশীল।
(সূত্রঃ হিস্টোরি এবং উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস : প্রথমপত্র : বিওইউ)
১৩৫.
ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশের কোথায় সর্বপ্রথম পা রাখেন?
  1. ক) সেন্ট লুসিয়া
  2. খ) নিউফাউন্ডল্যান্ড
  3. গ) বাহামা দ্বীপ
  4. ঘ) ফ্লোরিডা
ব্যাখ্যা
- বিখ্যাত ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের রাজা ফার্ডিনান্ড এবং রাণী ইসাবেলার আর্থিক সহায়তায় ভারতে যাওয়ার জলপথের সন্ধানে আটলান্টিক মহাসাগরের পশ্চিম উপকূলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ১৪৯২ সালের ১২ অক্টোবর সর্বপ্রথম বাহামা দ্বীপে পা রাখেন।
- তার এই পদার্পণের সূত্র ধরেই পরবর্তীতে আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়। তবে ইউরোপীয়দের মধ্যে সবার আগে আমেরিকায় পা রাখে ভাইকিংরা।
- ‘আমেরিকা’ নামকরণ করা হয় আমেরিগো ভেসপুচির নামানুসারে।
(সূত্রঃ হিস্টোরি ওয়েবসাইট)
১৩৬.
বর্ণবাদবিরোধী মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা কে?
  1. ক) মার্টিন লুথার
  2. খ) থমাস জেফারসন
  3. গ) মার্টিন লুথার কিং জুনিয়র
  4. ঘ) অ্যান্ড্রু জনসন
ব্যাখ্যা
- মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা। তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত ''আই হ্যাভ এ ড্রিম'' ভাষণটি প্রদান করেন।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।
- অন্যদিকে, মার্টিন লুথার হলেন জার্মানির খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায় ধর্মীয় নেতা।
(সূত্রঃ হিস্টোরি ডটকম এবং এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
১৩৭.
৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেন কতটি ইলেক্ট্রোরাল ভোট লাভ করেন?
  1. ক) ৩০২টি
  2. খ) ৩০৬টি
  3. গ) ৩১২টি
  4. ঘ) ৩২২টি
ব্যাখ্যা
৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল:
জো বাইডেন:
- প্রাপ্ত ইলেক্ট্রোরাল ভোট : ৩০৬টি
- পপুলার ভোট : ৮১,২৬৮,৯২৪টি
- শতকরায় পপুলার ভোট : ৫১.৩১ শতাংশ।
ডোনাল্ড ট্রাম্প
- প্রাপ্ত ইলেক্ট্রোরাল ভোট : ২৩২টি
- পপুলার ভোট : ৭৪,২১৬,১৫৪টি
- শতকরায় পপুলার ভোট : ৪৬.৮৬ শতাংশ।
- নির্বাচনে মোট ইলেক্ট্রোরাল ভোট ছিলো ৫৩৮টি।
(সূত্র: মার্কিন ফেডারেল নির্বাচন কমিশন ওয়েবসাইট)
১৩৮.
‘মানামা’ কোন দেশের রাজধানী?
  1. ক) ওমান
  2. খ) বাহরাইন
  3. গ) জর্ডান
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
- বাহরাইনের রাজধানী : মানামা
- কাতারের রাজধানী : দোহা
- ওমানের রাজধানী : মাস্কাট
- জর্ডানের রাজধানী : আম্মান।
(সূত্রঃ ব্রিটানিকা)
১৩৯.
আলজিয়ার্স চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিলো?
  1. ক) মিশর ও ইসরাইল
  2. খ) ইরাক ও ইরান
  3. গ) ফিলিস্তিন ও ইসরাইল
  4. ঘ) আলজেরিয়া ও ফ্রান্স
ব্যাখ্যা
- শাত-ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ অবসানকল্পে ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- এতে ইরানের পক্ষে রেজা শাহ পাহলভী এবং ইরাকের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন স্বাক্ষর করেন।
- তবে চুক্তি স্বাক্ষরের পাঁচ বছরের মাথায় দেশ দুটি শাতিল আরবকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়ে।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১৪০.
কোন দেশ থেকে ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের সূচনা হয়?
  1. ক) বেলজিয়াম
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) সুইডেন
  4. ঘ) পোল্যান্ড
ব্যাখ্যা
- ‘ফ্রাইডেস ফর ফিউচার’ ‍আন্দোলন জলবায়ু পরিবর্তন বিষয়ে স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
- এর প্রথম সূত্রপাত হয় ২০১৮ সালের আগস্টে সুইডেনে। সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ এই আন্দোলনের সূত্রপাত করেন।
- এই আন্দোলনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে সারাবিশ্বে স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুলে না গিয়ে রাজপথে নেমে আসে।
(সূত্রঃ ফ্রাইডেস ফর ফিউচার ‍মুভমেন্ট ওয়েবসাইট)
১৪১.
‘আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ’ দিবস পালিত হয়-
  1. ক) ২১ মার্চ
  2. খ) ২৩ জুন
  3. গ) ১৫ সেপ্টেম্বর
  4. ঘ) ১৬ অক্টোবর
ব্যাখ্যা
- ২১ মার্চ : আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস
- ২৩ জুন : জাতিসংঘ পাবলিক সার্ভিস দিবস
- ১৫ সেপ্টেম্বর : বিশ্ব গণতন্ত্র দিবস
- ১৬ অক্টোবর : বিশ্ব খাদ্য দিবস।
(সূত্র: জাতিসংঘ দিবস)
১৪২.
সিরাম ইনস্টিটিউট কোন দেশের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ভারত
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
- সিরাম ইনস্টিটিউট হলো ভারতের একটি ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান।
- সিরাম ইনস্টিটিউট বার্ষিক প্রায় ১৫০ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করে থাকে৷ ভারতের পুনে ব্যতীত নেদারল্যান্ডস এবং চেক প্রজাতন্ত্রে এর প্লান্ট রয়েছে।
- প্রতিষ্ঠানটি অক্সফোর্ড ও অ্যাস্ট্রেজেনেকা উদ্ভাবিত কোভিড-১৯ এর ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ উৎপাদন করছে। বাংলাদেশ সরকার সিরাম ইনস্টিটিউট থেকে করোনা ভ্যাকসিন ক্রয়ের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে।
(সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড)
১৪৩.
নিচের কোনটি সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) ত্রিপুরা
  2. খ) সিকিম
  3. গ) মেঘালয়
  4. ঘ) নাগাল্যান্ড
ব্যাখ্যা
- ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্যটিকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ বলা হয়।
- সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলো শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত। রাজ্যগুলো হলো:
- ত্রিপুরা
- মিজোরাম
- নাগাল্যান্ড
- মণিপুর
- অরুণাচল
- আসাম
- মেঘালয়।
- সিকিম সেভেন সিস্টার্সভুক্ত রাজ্য নয়।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
১৪৪.
বাংলাদেশে বর্ষাকালে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে?
  1. ক) উত্তর-পূর্ব স্থলবায়ু
  2. খ) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
  3. গ) উত্তর-পশ্চিম মহাদেশীয় বায়ু
  4. ঘ) দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু
ব্যাখ্যা
- বর্ষাকালে বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত জলীয়বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু প্রবাহিত হয়। এই বায়ু হিমালয় পর্বতে বাঁধা প্রাপ্ত হয়ে শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
- এই প্রক্রিয়ায় বর্ষাকালে দেশের সারাবছরের মোট বৃষ্টিপাতের প্রায় ৮০ ভাগ বৃষ্টি হয়ে থাকে।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৪৫.
‘খৈয়াছড়া ঝর্ণা’ কোথায় অবস্থিত?
  1. ক) মৌলভীবাজার
  2. খ) রাঙামাটি
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) কক্সবাজার
ব্যাখ্যা
- খৈয়াছড়া ঝর্ণা চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বড়তাকিয়ায় অবস্থিত।
এই ঝর্ণায় ৭/৯ টি ধাপ রয়েছে যা বেয়ে বেয়ে পানি নিচে নেমে আসে। আকারে এটি দেশের সবচেয়ে বড় ঝর্ণা।
- শুভলং ঝর্ণা অবস্থিত রাঙামাটি জেলায়
- হামহাম ঝর্ণা অবস্থিত মৌলভীবাজার জেলায়।
(সূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন)
১৪৬.
বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ার প্রধান কারণ কোনটি?
  1. ক) অপরিকল্পিত নগরায়ন
  2. খ) অধিক জনসংখ্যা
  3. গ) ভৌগোলিক অবস্থান
  4. ঘ) বনভূমির স্বল্পতা
ব্যাখ্যা
- বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রধান প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। বাংলাদেশে প্রতিবছরই বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ হানা দিয়ে থাকে।
- বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ হওয়ার কারণসমূহের মধ্যে রয়েছে:
- ভৌগোলিক অবস্থান
- জলবায়ু
- ভূমির গঠন
- নদী-নালার আধিক্য ইত্যাদি।
(সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচিতি : অষ্টম শ্রেণী)
১৪৭.
নিচের কোনটি দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান নয়?
  1. ক) প্রশমন
  2. খ) পুনরুদ্ধার
  3. গ) পূর্বপ্রস্তুতি
  4. ঘ) প্রতিরোধ
ব্যাখ্যা
- দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান তিনটি। এগুলো হলো:
- দুর্যোগ পূর্বপ্রস্তুতি
- দূর্যোগ প্রশমন
- দুর্যোগ প্রতিরোধ হলো।
- দুর্যোগ ব্যবস্থাপনার অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে সাড়াদান, পুনরুদ্ধার এবং উন্নয়ন।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল : নবম-দশম শ্রেণী)
১৪৮.
বায়ুমন্ডলের প্রধান উপাদান কোনটি?
  1. ক) অক্সিজেন
  2. খ) নাইট্রোজেন
  3. গ) কার্বন ডাই-অক্সাইড
  4. ঘ) জলীয়বাষ্প
ব্যাখ্যা
- বায়ুমন্ডলের উপাদান সমূহ (শতকরা):
- নাইট্রোজেন : ৭৮.০২ ভাগ
- অক্সিজেন : ২০.৭১ ভাগ
- আরগন : ০.৮০ ভাগ
- জলীয়বাষ্প : ০.৪১ ভাগ
- কার্বন ডাই-অক্সাইড : ০.০৩ ভাগ
- ধূলিকণা ও কণিকা : ০.০১ ভাগ
- অন্যান্য গ্যাস : ০.০২ ভাগ।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৪৯.
‘আতাকামা মরুভূমি’ কোথায় অবস্থিত?
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) মঙ্গোলিয়া
  4. ঘ) চিলি
ব্যাখ্যা
- আতাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকার চিলিতে অবস্থিত একটি শীতল মরুভূমি।
- এটি পৃথিবীর অন্যতম শুষ্ক মরুভূমি। এটি উত্তর-দক্ষিণে প্রায় ৬০০ মাইল লম্বা।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১৫০.
নেতৃত্ব হচ্ছে এক প্রকার-
  1. ক) নৈতিক গুণ
  2. খ) সামাজিক গুণ
  3. গ) রাজনৈতিক গুণ
  4. ঘ) সাংস্কৃতিক গুণ
ব্যাখ্যা
- নেতৃত্ব বলতে কোন ব্যক্তি বা নেতার গুণাবলি এবং অন্যদের তার গুণাবলি দ্বারা প্রভাবিত করার ক্ষমতাকে বুঝায়। নেতৃত্ব এক প্রকার সামাজিক গুণ।
- সমাজ ও রাষ্ট্রকে অভীষ্ট লক্ষ্য অর্জনে পরিচালিত করাই নেতৃত্বের মূল লক্ষ্য।
- সুসংহত ও পরিকল্পিত কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নের মাধ্যমে নেতৃত্ব বিকশিত হয়।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : প্রফেসর মো. মোজাম্মেল হক)
১৫১.
বাংলাদেশে কিশোর অপরাধের বয়স সীমা কত?
  1. ক) ৫-১০ বছর
  2. খ) ৬-১২ বছর
  3. গ) ৭-১৬ বছর
  4. ঘ) ৮-১৭ বছর
ব্যাখ্যা
- অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে বা কিশোর-কিশোরীদের দ্বারা সংগঠিত অপরাধই হলো কিশোর অপরাধ।
- বাংলাদেশ, ভারত ও শ্রীলংকায় ৭ থেকে ১৬ বছর বয়সী ছেলেমেয়েদের দ্বারা সংগঠিত অপরাধকে কিশোর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।
- চুরি, খুন, জুয়া খেলা, মাদক গ্রহণ, ইভটিজিং, নারী নির্যাতন, পকেটমারা, পরিক্ষায় নকল করা প্রভৃতি আমাদের দেশে প্রচলিত কতগুলো কিশোর অপরাধ।
(সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
১৫২.
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে কোনটি ঘটে?
  1. ক) জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটে
  2. খ) রাজনৈতিক সংহতি রক্ষিত হয়
  3. গ) বিনিয়োগ হ্রাস পায়
  4. ঘ) কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়
ব্যাখ্যা
- অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব অত্যধিক।
- অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত হলে অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হয়। এতে করে পুঁজি বিনিয়োগ ও শিল্পকারখানা স্থাপনে আগ্রহ বৃদ্ধি পায়। ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায় ও বেকারত্ব হ্রাস পায়।
(সূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : প্রফেসর মো. মোজাম্মেল হক)
১৫৩.
নিচের কোনটি সার্বজনীন মূল্যবোধ?
  1. ক) পরোপকার
  2. খ) ন্যায়পরায়ণতা
  3. গ) সততা
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
- মূল্যবোধ সাধারণত আপেক্ষিক যা স্থান-কাল-পাত্র ভেদে ভিন্নতর বা পরিবর্তন হতে পারে।
- তবে কিছু কিছু মূল্যবোধ যেমন: সততা, ন্যায়পরায়ণতা, পরোপকার প্রভৃতি সার্বজনীন মূল্যবোধ। স্থান কিংবা সময়ের ব্যবধানে এসব মূল্যবোধ সব সময়ই অস্তিত্বশীল থাকে।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
১৫৪.
কারমতে একজন আদর্শ রাজা হবেন দার্শনিক রাজা?
  1. ক) এরিস্টটল
  2. খ) জি.ই. ‍মুর
  3. গ) মেকিয়াভেলি
  4. ঘ) প্লেটো
ব্যাখ্যা
- প্রাচীন গ্রিসে প্লেটো সুশাসন বা উত্তম শাসনের জন্যে আদর্শ শাসকের উপর জোর দিয়েছেন। তার মতে আদর্শ রাজা হবেন একজন দার্শনিক রাজা যার ব্যক্তিগত সম্পত্তি ও পরিবার থাকবে না।
- কারণ এগুলো থাকলে একজন শাসক জনগনের সাথে তার ওয়াদা অনুযায়ী কাজ করতে পারবেন না।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১৫৫.
কোন শিক্ষা মানুষকে পরিপূর্ণ মানুষে পরিণত করে?
  1. ক) কর্মমুখী শিক্ষা
  2. খ) নৈতিক শিক্ষা
  3. গ) বিনোদন
  4. ঘ) সৃজনশীল শিক্ষা
ব্যাখ্যা
- নৈতিক শিক্ষা মানুষকে সকল প্রকার অন্যায় ও পাপ থেকে বিরত রেখে পরিপূর্ণ মানুষে পরিণত করে। নৈতিক শিক্ষা ন্যায়বোধ ও বিবেককে জাগ্রত করে যা মানুষকে মন্দ পরিহার করে ভালো দিকে ধাবিত করে।
(সূত্রঃ নীতিবিদ্যা : স্নাতক শ্রেণী)