পরীক্ষা আর্কাইভ

Rupali Bank Ltd. (Officer)

পরীক্ষাFA, DUতারিখ৮ নভেম্বর, ২০১৯সময়50 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
Rupali Bank Ltd (গ্রেড-১০) Post Name: Officer Exam Date: 08.11.2019 Faculty Name: Faculty of Arts, DU
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Rupali Bank Ltd. (Officer)

FA, DU · ৮ নভেম্বর, ২০১৯ · ৮০ প্রশ্ন

.
সৃষ্টি - প্রলয় বিপরীতার্থক শব্দজোড়টি তৈরি হয়েছে-
  1. ক) নতুন শব্দ যোগে
  2. খ) পৃথক শব্দ যোগে
  3. গ) বিদেশি শব্দ যােগে
  4. ঘ) অর্থ আংশিক পাল্টে
ব্যাখ্যা
সৃষ্টি এবং প্রলয় - এই দুটি শব্দ পুরোপুরি পৃথক শব্দ থেকে তৈরি হয়েছে।
'সৃষ্টি' শব্দ থেকে শব্দ তৈরির কোনো প্রক্রিয়া অবলম্বন না করে সম্পূর্ণ নতুন একটি শব্দ হিসাবে 'প্রলয়' বিপরীতার্থক অর্থ প্রকাশ করছে।

সৃষ্টি (বিশেষ্য): নতুন কোনো পদার্থের উৎপাদন/নির্মাণ/জগৎ/শিল্প/স্বভাব/রচনা।
প্রলয় (বিশেষ্য): বিনাশ/বিপদ/বিরাট ওলট-পালট; তুমুল ঝগড়া।
.
‘রোদসী’ শব্দটি দিয়ে বােঝায় –
  1. ক) রোদন করছে যে
  2. খ) রোদেলা দিন
  3. গ) পৃথিবী ও স্বর্গ
  4. ঘ) আলোকোজ্জ্বল আকাশ
ব্যাখ্যা

- রোদসী (বিশেষ্য) - পৃথিবী ও স্বর্গ; ক্রন্দসী।
- এটি একটি তৎসম বা সংস্কৃত শব্দ।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
‘ভেড়ার গোয়ালে আগুন লাগা’ প্রবাদটির অর্থ-
  1. ক) আকস্মিক বিপদ
  2. খ) অকার্যকর কোলাহল
  3. গ) অসহায় অবস্থা
  4. ঘ) অযথা আড়ম্বর
ব্যাখ্যা
ভেড়ার গোয়ালে আগুন লাগা - প্রতিকার করার জেনা নেই অথচ অনর্থক কোলাহল হৈ-হল্লা; অকার্যকর কোলাহল।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
নিম্নের যে বক্তব্যটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রে প্রাসঙ্গিক নয় –
  1. ক) অভ্যন্তরীণ শৃঙ্খলাবদ্ধ গদ্য-বাবহার
  2. খ) ভাষায় নতুন যতি-চিহ্নের প্রয়ােগ
  3. গ) বর্ণমালার সুপরিকল্পিত বিন্যাস
  4. ঘ) সমৃদ্ধ অনুবাদ-সাহিত্য সৃজন
ব্যাখ্যা

- বিদ্যাসাগর বাংলা গদ্যের শব্দ-সাযুজ্য আবিষ্কার, বাক্য-কাঠামো সংস্কার, কর্তা ও ক্রিয়াপদ এবং ক্রিয়া ও কর্মের মধ্যে যথাযথ অন্বয় স্থাপন করে বাংলা গদ্যকে মাধুর্য দান করেন।
- তাছাড়া, শ্বাস-যতি ও অর্থ-যতির সমন্বয় ঘটান এবং পাঠক যাতে তা সহজেই দেখতে পান, তার জন্যে ইংরেজি রীতির যতিচিহ্ন, বিশেষ করে কমা, ব্যবহার করেন। 
- শ্বাসযতি ও অর্থযতির সমন্বয় ঘটানোর ফলে তাঁর গদ্যে এমন সৌন্দর্য এসেছে যা তাঁর পূর্ববতী লেখকরা আবিষ্কার করতে পারেননি।
- বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ, ও যতিসন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন।
বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গদ্যগ্রন্থের নামঃ
- 'বেতাল পঞ্চবিংশতি' (হিন্দি বৈতালপৈচ্চিসির বঙ্গানুবাদ ১৮৪৭),
- 'শকুন্তলা' (কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের উপাখ্যান ভাগের বঙ্গানুবাদ, ১৮৫৪),
- 'সীতার বনবাস’ (ভবভূতির উত্তররাম চরিত নাটকের প্রথম অঙ্কের ও রামায়ণের উত্তর কাণ্ডের বঙ্গানুবাদ, ১৮৬০),
- ‘ভ্রান্তিবিলাস' (শেক্সপিয়রের Comedy of Errors-এর বঙ্গানুবাদ, ১৮৬৯)।

- বর্ণমালার সুপরিকল্পিত বিন্যাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়।
- অতএব, উত্তর হবে অপশন (গ)।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

.
একই সনে জন্মগ্রহণ করেছেন যে দুই কবি-
  1. ক) মাইকেল মধুসূদন দত্ত ও ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর ও দিজেন্দ্রলাল রায়
  3. গ) কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত ও জসীমউদ্‌দীন
ব্যাখ্যা

- বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৯৭২ সালে তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়।

- কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক ও অধ্যাপক।
- তাঁকে বাংলা ভাষার 'শুদ্ধতম কবি' বলে আখ্যায়িত করা হয়ে থাকে। এছাড়াও তিনি 'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' প্রভৃতি নামেও পরিচিত।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
রুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলাম রচিত একটি –
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) গল্পগ্রন্থ
  3. গ) প্রবন্ধগ্রন্থ
  4. ঘ) উপন্যাস
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ ঃ
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল,
- মন্দির ও মসজিদ,
- আমি সৈনিক।

সোর্সঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
Translate into Bangla: He has no political axe to grind.
  1. ক) তার কোনাে জোরালো রাজনৈতিক আদর্শ নেই।
  2. খ) তিনি কোনাে রাজনৈতিক দলের সমর্থক না।
  3. গ) তিনি কোনাে অপরাজনীতির সঙ্গে যুক্ত নন।
  4. ঘ) তাঁর রাজনৈতিক বক্তৃতা খুরধার নয়।
ব্যাখ্যা

- Axe to grind অর্থ - to have a strong personal opinion about something that you want people to accept and that is the reason why you do something.

- তাই সঠিক উত্তরঃ He has no political axe to grind - তার কোনাে জোরালো রাজনৈতিক আদর্শ নেই।

.
বিদেশী উপসর্গের ব্যবহার রয়েছে নিচের কোন শব্দে?
  1. ক) প্রগতি
  2. খ) বিহার
  3. গ) সুলভ
  4. ঘ) নাবালক
ব্যাখ্যা

- নাবালক, নাবালিগ, নাবালেগ (বিশেষণ) - অপ্রাপ্তবয়স্ক; আইন অনুসারে ১৮ বছরের কম বয়স্ক।
- ফারসি উপসর্গঃ কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- ফারসি ‘না’ উপসর্গ যোগে ‘না’ অর্থে নাবালক শব্দটি ব্যবহৃত হয়েছে।
- এরূপঃ নাচার, নারাজ, নামঞ্জুর, নাখোস, নালায়েক।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
নিচের কোনটি সর্বনামের প্রকারভেদ নয়?
  1. ক) আত্মবাচক
  2. খ) ব্যতিহারিক
  3. গ) সাপেক্ষবাচক
  4. ঘ) পূরণবাচক
ব্যাখ্যা

- বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকেই সর্বনাম পদ বলে।
- সর্বনাম পদগুলোকে মূলত ৯ ভাগে ভাগ করা যায়।
যথাঃ
১. ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনামঃ আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা।
২. আত্মবাচক সর্বনামঃ স্বয়ং, নিজ, খোদ, আপনি।
৩. নির্দেশক সর্বনামঃ
নিকট নির্দেশক - এ, এই, এরা, ইহারা, ইনি।
দূর নির্দেশক - ও, ওই, ওরা, উনি।
৪. অনির্দষ্ট সর্বনামঃ কেউ, কোথাও, কিছু, একজন।
৫. প্রশ্নবাচক সর্বনামঃ কে, কারা, কাকে, কার, কী ইত্যাদি।
৬. সাপেক্ষ সর্বনামঃ যারা-তারা, যে-সে, যেমন-তেমন ইত্যাদি।
৭. পারস্পারিক সর্বনামঃ পরস্পর, নিজেরা নিজেরা ইত্যাদি।
. সকল/সাকুল্যবাচক সর্বনামঃ সব, সকল, সমুদয়, তাবৎ, সমস্ত ইত্যাদি।
৯. অন্যবাচক সর্বনামঃ অন্য, অপর, পর, অমুক ইত্যাদি।

- তবে পুরাতন বই অনুযায়ী সর্বনাম ১০ প্রকার। ১০ নম্বরটি হলোঃ ব্যতিহারিক সর্বনাম।

উৎসঃ নবম - দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ (২০২১ সংস্করণ)।

১০.
যৌগিক ক্রিয়ার একটি উদাহরণ হলাে-
  1. ক) ধীরে চলা
  2. খ) হেসে ওঠা
  3. গ) চুপ করা
  4. ঘ) কথা বলা
ব্যাখ্যা

যৌগিক ক্রিয়া: অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলে।
যেমনঃ
- মরে যাওয়া,
- কমে আসা,
- এগিয়ে চলা,
- হেসে ওঠা,
- উঠে পড়া,
- পেয়ে বসা,
- সরে দাঁড়ানাে,
- বেঁধে দেওয়া,
- বুঝে নেওয়া,
- বলে ফেলা,
- করে তােলা,
- চেপে রাখা ইত্যাদি।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।

১১.
মেঘমল্লার গ্রন্থের রচয়িত হলেন –
  1. ক) আখতারুজ্জামান ইলিয়াস
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস-
- আরণ্যক (১৯৩৮),
- পথের পাঁচালী (১৯২৯),
- অপরাজিত (১৯৩১),
- দৃষ্টি প্রদীপ (১৯৩৫),
- আদর্শ হিন্দু হােটেল (১৯৪০),
- দেবযান (১৯৪৪),
- ইছামতী (১৯৪৯)।

তার রচিত ছােটগল্পগ্রন্থগুলাের নাম:
- মেঘমল্লার (১৯৩১),
- মৌরীফুল (১৯৩২),
- যাত্রাবদল (১৯৩৪),
- কিন্নরদল (১৯৩৮)।

মেঘমল্লার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ। বইটি ১৯৩১ সালে প্রকাশিত হয়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

১২.
“গৃহ” শব্দের সমার্থক নয় –
  1. ক) নিকেতন
  2. খ) সদন
  3. গ) নীর
  4. ঘ) ধাম
ব্যাখ্যা

গৃহ - বাড়ি; বাটী; ভবন; ধাম; সদন; নিকেতন; বাসস্থান; আবাস।
নীর - পানি; জল; বারি।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১৩.
‘এ-গাঁর চাষীরা নিঝুম রাতে বাঁশের বাঁশীর সুরে,/ওইনা গাঁয়ের মেয়ের সাথে গহন ব্যথায় ঝুরে’- চরণ দুটি যে বিখ্যাত রচনার অন্তর্গত-
  1. ক) নকশী কাঁথার মাঠ
  2. খ) মহুয়া
  3. গ) চক্রবাক
  4. ঘ) দেওয়ানা মদিনা
ব্যাখ্যা

- নক্সী কাঁথার মাঠ একটি কালজয়ী কাব্যগ্রন্থ। রচয়িতা কবি জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬ ) রচনাকাল ১৯২৯।
- নক্সী কাঁথার মাঠ একটি শিল্পসফল কাহিনি কাব্য। কাব্যটি চোদ্দটি সর্গ বা ছোট ছোট দৃশ্যপটে বর্ণিত।
- ‘এ-গাঁর চাষীরা নিঝুম রাতে বাঁশের বাঁশীর সুরে,/ওইনা গাঁয়ের মেয়ের সাথে গহন ব্যথায় ঝুরে’- চরণ দুটি এই রচনার অন্তর্গত।

সোর্সঃ নকশী কাঁথার মাঠ এবং বাংলাপিডিয়া।

১৪.
নিচের যে গুচ্ছে ভাষার অপপ্রয়ােগের কোনাে দৃষ্টান্ত নেই –
  1. ক) জন্মবার্ষিক, কেবল, স্বােপার্জিত
  2. খ) সর্বজনীন, অত্রস্থান, কর্তৃপক্ষ
  3. গ) সবিনয়ে, একত্র, সাম্প্রতিক
  4. ঘ) পরিবারবর্গ, স্বনামধন্য, ঐক্যবদ্ধ
ব্যাখ্যা

অপশন (গ) তে অপপ্রয়ােগের কোনাে দৃষ্টান্ত নেই।
অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধরূপঃ
জন্মবার্ষিকী, স্বোপর্জিত, অত্র/ এ স্থানে, সপরিবারে।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১৫.
“আনন্দাশ্রু” যে সমাসের উদাহরণ –
  1. ক) দ্বন্দ্ব
  2. খ) দ্বিগু
  3. গ) নিত্য
  4. ঘ) কর্মধারয়
ব্যাখ্যা
যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন:
- নীল যে পদ্ম= নীলপদ্ম,
- কাঁচা অথচ মিঠা= কাঁচামিঠা।
তেমনিভাবে,
- আনন্দের যে অশ্রু = আনন্দাশ্রু।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।
১৬.
লােকজ শব্দ “দইয়াল’-এ প্রমিত রূপ হলাে-
  1. ক) দেওয়াল
  2. খ) দয়াল
  3. গ) দোয়েল
  4. ঘ) দইওয়ালা
ব্যাখ্যা

দোয়েল, দয়েল, দহিয়াল : সুমধুর গায়ক পাখিবিশেষ; বাংলাদেশের জাতীয় পাখি।
{(তৎসম বা সংস্কৃত) দধিরাল>(পাখিটির দুই পাশে দধির মতো সাদা দাগ থাকার জন্য এমন নাম) (আঞ্চলিক) দইয়াল}

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১৭.
Fill in the gaps (17-19) with appropriate words:
Universities should never be made _____ mechanical organizations.
  1. ক) into
  2. খ) of
  3. গ) from
  4. ঘ) by
ব্যাখ্যা

Make something into something: to change something into something else.
Example:
- Universities should never be made into mechanical organizations.
- They’ve made the spare room into an office.

১৮.
______ the psychoanalytic perspective, Freud’s theory of dreams suggests that dreams are a representation of unconscious desires.
  1. ক) In spite of
  2. খ) In order to
  3. গ) In terms of
  4. ঘ) Consistent with
ব্যাখ্যা
বাক্যটির বাংলা অনুবাদ - মনোবিশ্লেষণী দৃষ্টিকোণের সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয় হলো, ফ্রয়েডের স্বপ্ন তত্ত্ব এটা প্রস্তাব করে যে, স্বপ্নগুলো মানুষের অবচেতন ইচ্ছাগুলোকে প্রকাশ/প্রতিনিধিত্ব করে।
সুতরাং, বাক্যটিকে অর্থপূর্ণ করার জন্য ঘ) Consistent with সবচেয়ে যুক্তিপূর্ণ উত্তর।
অন্যান্য অপশনগুলো বাক্যটির অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
১৯.
Unlike most other diseases, leprosy ________ in isolation.
  1. ক) avoids
  2. খ) results
  3. গ) locusts
  4. ঘ) creates
ব্যাখ্যা

Result in: to cause (something) to happen.
Leprosy - কুষ্ঠব্যাধি; যেহেতু এটি Third Person Singular Number, তাই verb-এর সাথে s/es যুক্ত হবে।
অর্থাৎ, উত্তর হবে results.

২০.
Use the right form of verb: She (to form) quite a picture of Bangladesh before she read this travel book.
  1. ক) forms
  2. খ) is forming
  3. গ) had formed
  4. ঘ) was formed
ব্যাখ্যা

- Before conjunction যুক্ত sentence এ before এর পূর্বে past perfect tense হলে before এর পরে past indefinite tense হবে।
- অতএব, to form স্থলে had formed হবে।

২১.
The synonym of ‘Stigma’ is-
  1. ক) stain
  2. খ) benefit
  3. গ) esteem
  4. ঘ) exaltation
ব্যাখ্যা

Stigma - a mark of disgrace associated with a particular circumstance, quality, or person; কলঙ্ক।
Similar:
- shame
- disgrace
- dishonour
- stain

২২.
‘Hercules struck off Hydra’s heads with his club’ The underlined phrase means –
  1. ক) to connect
  2. খ) to remove
  3. গ) to throw
  4. ঘ) to take
ব্যাখ্যা
Struck off - to remove something from a list or record অর্থাৎ, কেটে ফেলা; ছাটাই করা ইত্যাদি।
অতএব উত্তর হবে to remove.
২৩.
If Augment : Increase then
  1. ক) Cohesion : Coincide
  2. খ) Coalesce : Combine
  3. গ) Collapse : Collide
  4. ঘ) Conceal : Concur
ব্যাখ্যা

- Augment - বৃদ্ধি পাওয়া; Increase - বৃদ্ধি পাওয়া।
- অর্থাৎ, শব্দ দুটি সমার্থক।
- Coalesce - সমবেত হত্তয়া; মিলিত হত্তয়া; Combine - সমবেত হত্তয়া; মিলিত হত্তয়া। এই শব্দ দুটিও সমার্থক।
- তাই সঠিক উত্তর অপশন (খ)।

২৪.
Choose the best translation: তিনি ইরেজির একজন বিদগ্ধ অধ্যাপক।
  1. ক) He is an erudite professor of English.
  2. খ) He is a professor with outstanding knowledge in English.
  3. গ) He is at home in English.
  4. ঘ) He is a professor of English with vast understanding.
ব্যাখ্যা

Erudite - বিদ্বান্ ; পাণ্ডিত্যপূর্ণ; বিদগ্ধ।
তাই সঠিক বাক্যঃ
He is an erudite professor of English.

২৫.
Change into passive: “The city planner is making all the arrangements.”
  1. ক) The all arrangements have been made by the city planner.
  2. খ) All the arrangements are making by the city planner.
  3. গ) The all arrangements had been making by the city planner.
  4. ঘ) All the arrangements are being made by the city planner.
ব্যাখ্যা

- Present Continuous Tense যুক্ত Active voice কে Passive voice- এ রূপান্তরের নিয়ম:
- Active Voice এর object‌ টি Passive voice এর subject হয় + am being/ is being/ are being + মূল verb এর past participle + Active voice এর subject টি Passive voice এর object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to ,in) বসে।
- অর্থাৎ, নিয়মানুযায়ী সঠিক উত্তরঃ All the arrangements are being made by the city planner.

২৬.
Change the form of speech: They said to him, “Sir, please visit our office today”.
  1. ক) They asked him to visit their office today.
  2. খ) They requested him respectfully to visit their office that day.
  3. গ) They addressed him Sir and requested him to visit the office today.
  4. ঘ) They told him in humble manner to visit their office that day.
ব্যাখ্যা

- Imperative sentence এর ক্ষেত্রে Direct speech -এ Sir থাকলে Indirect speech -এ তা Respectfully/ with respect হয়।
- অনুরোধ বোঝালে অর্থাৎ, please থাকলে request হয়।
- Inverted comma উঠে গিয়ে to বসে।
- Reported speech -এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।
- Today থাকলে that day হয়।

সূত্রানুযায়ী সঠিক বাক্যঃ They requested him respectfully to visit their office that day.

২৭.
Choose the correct form: I had spoken to them about my childhood.
  1. ক) l had been speaking to them about my childhood.
  2. খ) I had been speaking about my childhood to them
  3. গ) I spoken to them about my childhood.
  4. ঘ) I spoke to them about my childhood.
ব্যাখ্যা

- একটি কাজের উল্লেখ থাকলে Past Indefinite tense হয়।
- Structure: Subject + মূল verb এর (past form) + extension.
সূত্রানুযায়ী সঠিক বাক্যঃ
- I spoke to them about my childhood.

২৮.
The misspelled word is –
  1. ক) Idiosyncrasy
  2. খ) Personnel
  3. গ) Exhilarate
  4. ঘ) Chauffuer
ব্যাখ্যা
ভুল বানানটির সঠিক রূপ হলোঃ
- Chauffeur - a person employed to drive a private or hired car; ড্রাইভার; শোফার।
২৯.
‘Private property, namely cars is often collateral damage during clashes between rioters and the police. The bold faced phrase is an example of –
  1. ক) Simile
  2. খ) Euphemism
  3. গ) Metonymy
  4. ঘ) Hyperbole
ব্যাখ্যা
Euphemism - a word or phrase used to avoid saying an unpleasant or offensive word.
- ''Senior citizen'' is a euphemism for ''old person''.
- "Collateral damage' is a euphemism for 'injury inflicted on something other than an intended target specifically : civilian casualties of a military operation.'

On the other hand,
Simile - an explicit comparison between two different things.
Hyperbole - an exaggerated statement or an extreme overstatement.
৩০.
The word ‘Coffee’ originally comes from ‘Qahwa’ which is a/an _____ word.
  1. ক) Turkish
  2. খ) Arabic
  3. গ) Persian
  4. ঘ) French
ব্যাখ্যা
Coffee - a hot drink made from the roasted and ground seeds (coffee beans) of a tropical shrub.
It comes from Turkish kahveh, from Arabic qahwa, probably via Dutch koffie.


Qahwa = Qahwa (or kahwa) is the Arabic word for coffee.
Nevertheless, Arabic coffee has a specific taste that distinguishes it from how it is served in other non-Arab countries.
৩১.
The best conjunction to link is for joining sentences:
1. I will keep continuing this job.
2. You like it or not.
  1. ক) when
  2. খ) since
  3. গ) otherwise
  4. ঘ) whether
ব্যাখ্যা

- Whether …… or not আসবে কি আসবে না/ পড়বে কি পড়বে না/ হবে কি হবে না/ করবে কি করবে না ইত্যাদি ধরণের অর্থ প্রদান করে।
- Whether দ্বারা বাক্য দুটিকে যুক্ত করলে হবেঃ
- I will keep continuing this job whether you like it or not.
- বাক্যের অর্থঃ তুমি পছন্দ করো আর না করো আমি কাজটি/ চাকরিটি করতে থাকব।

৩২.
Choose the POS category of the bold faced word: Well, I don’t think I will be able to finish this today.
  1. ক) Preposition
  2. খ) Interjection
  3. গ) Adverb
  4. ঘ) Adjective
ব্যাখ্যা
As well is resuming a conversation, it is used as an interjection.
৩৩.
If both x and y are prime numbers, which of the following CANNOT be the product of x and y?
  1. ক) 6
  2. খ) 10
  3. গ) 35
  4. ঘ) 27
ব্যাখ্যা

6 = 2 × 3
10 = 3 × 5
35 = 5 × 7
27 = 3 × 9; Here 9 is not a prime number

৩৪.
How many integers from 1 to 1000 are divisible by 30 but not by 16?
  1. ক) 29
  2. খ) 31
  3. গ) 32
  4. ঘ) 38
ব্যাখ্যা

এখানে,
30 দ্বারা বিভাজ্য সংখ্যা = 1000/30
ভাগফল 33 এবং ভাগশেষ 10
সুতরাং 30 দ্বারা বিভাজ্য সংখ্যা = 33 টি
30 ও 16 এর ল, সা, গু = 240
এখন 1000/240 =
ভাগফল 4 এবং ভাগশেষ 40
∴ 30 ও 16 দ্বারা বিভাজ্য সংখ্যা = 4 টি
সুতরাং, (33 - 4) = 29 টি সংখ্যা 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়।

৩৫.
P and Q are brothers. R and S are sisters. The son of P is brother of S. Q is related to R as-
  1. ক) son
  2. খ) brother
  3. গ) uncle
  4. ঘ) father
ব্যাখ্যা

Given, P & Q are brother
R & S are Sister
P’s Son is S’s Brother
So P is father of R & S
Q is Brother of P
So, Q is Paternal uncle of R & S

৩৬.
If w is 10% less than x, and y is 30% less than z, then wy is what percent less than xz?
  1. ক) 10%
  2. খ) 20%
  3. গ) 37%
  4. ঘ) 40%
ব্যাখ্যা

let,
x = 100 and, w = 90
and z = 100 and, y = 70
So, xz = 10000 and wy = 6300
Less in percentage = (10,000 - 6300)/10,000%
                             = 3700/10000% = 37%

৩৭.
Every 3 minutes, 4 litres of water are poured into a 2,000 litre tank. After 2 hours, what percent of the tank is full?
  1. ক) 0.4%
  2. খ) 4%
  3. গ) 8%
  4. ঘ) 12%
ব্যাখ্যা

In 3 minutes, 4 liters is poured
In, 120 minutes = (120×4)/3 = 160 liters
So, percentage filled = (160×100)/2000 = 8%

৩৮.
The next number in the sequence 3, 6, 11, 18, 27, is
  1. ক) 34
  2. খ) 36
  3. গ) 38
  4. ঘ) 40
ব্যাখ্যা

The difference between the first two number is 3; (6 - 3 = 3)
The difference between the next two number is 5; (11 - 6 = 5)
The difference between the next two number is 7; (18 - 11 = 7)
The difference between the next two number is 9; (27 - 18 = 9)
The difference between the next two number is 11; (38 - 27 = 11)
So, the next number should be 38.

৩৯.
The H.C.F. of two numbers is 24. The number which can be their L.C.M. is –
  1. ক) 84
  2. খ) 128
  3. গ) 148
  4. ঘ) 120
ব্যাখ্যা

LCM must be divisible by HCF
Here, only 120 is divisible by 24
So, the answer is 120

৪০.
The average of eight numbers is 14. The average of six of these numbers is 16. The average of the remaining two numbers is –
  1. ক) 4
  2. খ) 8
  3. গ) 16
  4. ঘ) Data inadequate
ব্যাখ্যা

Total sum of remaining two
= (8 × 14 – 6 × 16) = 16
∴ Average of these two numbers is = 16 / 2 = 8

৪১.
If A = (1, 2, 3, 4, 5) then the number of proper subsets of A is-
  1. ক) 120
  2. খ) 30
  3. গ) 31
  4. ঘ) 32
ব্যাখ্যা

A = {1, 2, 3, 4, 5}
∴ n(A) = 5
The total number of proper subsets will be = 2n - 1 = 25 - 1 = 32 - 1 = 31

৪২.
Two numbers are in the ratio 2 : 5. If 16 is added to both the numbers, their ratio becomes 1 : 2. The numbers are
  1. ক) 16, 40
  2. খ) 20, 50
  3. গ) 28, 70
  4. ঘ) 32, 80
ব্যাখ্যা

Let the numbers be 2x, 5x
ATQ,
(2x + 16) / (5x + 16) = 1/2
Or, 4x + 32 = 5x + 16
Or, x = 16
∴ The numbers: 2x = 2.16 = 32
5x = 5.16 = 80

৪৩.
If 1 - 2x ≤ 3, then-
  1. ক) x ≤ -2
  2. খ) x ≥ 2
  3. গ) x ≤ -1
  4. ঘ) x ≥ -1
ব্যাখ্যা

1 - 2x ≤ 3
⇒ -2x ≤ 2
⇒ x ≥ -1

৪৪.
If y/x = 1/3 and x + 2y = 10 then x is –
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 6
ব্যাখ্যা

দেয়া আছে, y/x = 1/3
∴ x = 3y
এবং x + 2y = 10
⇒ 3y + 2y = 10 [As, x = 3y]
∴ y = 2
∴ x = 3y = 3 × 2 = 6

৪৫.
How many real roots does the polynomial 2x3 + 8x - 7 have?
  1. ক) None
  2. খ) One
  3. গ) Two
  4. ঘ) Three
ব্যাখ্যা

Every polynomial of the form ax3 + bx + c with a, b > 0 has exactly one real roots.
Hence, 2x3 + 8x - 7 or 2x3 + 8x + (-7) has one real root.

৪৬.
If xy = 2 and xy2 = 8, what is the value of x?
  1. ক) 4
  2. খ) 2
  3. গ) 1/2
  4. ঘ) 8
ব্যাখ্যা

Given, xy = 2; Or, x2y2 = 4 .... (i)
and xy2 = 8 ..... (ii)
(i)/(ii) ⇒ x2y2 / xy2 = 4/8
∴ x = 1/2

৪৭.
If a -1/a = 2 what is a3 – 1/a3?
  1. ক) 16
  2. খ) 10
  3. গ) 14
  4. ঘ) 12
ব্যাখ্যা

Given,
(a - 1/a) = 2
∴ a3 - 1/a3 = (a - 1/a)3 + 3.a.1/a(a - 1/a)
= 23 + 3.2
= 8 + 6 = 14

৪৮.
The three sides of a triangle are: x + 1, 2x - 1 and 2x + 1 respectively and the perimeter is 26 cm. The length of the smallest side is –
  1. ক) 5 cm
  2. খ) 3 cm
  3. গ) 4 cm
  4. ঘ) 6 cm
ব্যাখ্যা

Here, x + 1 + 2x - 1 + 2x + 1 = 26
Or, 5x = 26 -1 = 25
Or, x = 5
∴ Smallest side = x + 1 = 5 + 1 = 6

৪৯.
There are 10 true false questions in an examination. These questions can be answered in -
  1. ক) 20 ways
  2. খ) 100 ways
  3. গ) 210 ways
  4. ঘ) 1024 ways
ব্যাখ্যা
Each question can be answered in two ways: True or False
So, These questions can be answered in = 210 ways = 1024 ways
৫০.
If two fair coins are flipped, what is the probability that one will come up heads and the other tails?
  1. ক) 1/4
  2. খ) 1/3
  3. গ) 1/2
  4. ঘ) 3/4
ব্যাখ্যা

দুটি একইরকম মুদ্রা ছুড়ে মারা হলে নমুনাক্ষেত্রটি হবে = HH, HT, TH, TT
∴ একটি হেড এবং অপরটি টেল আসার সম্ভাবনা = 2/4 = 1/2

৫১.
If the diagonal of a square measures 16√2 cm, what is the area of the square in sq. cm?
  1. ক) 32√2
  2. খ) 64√2
  3. গ) 128
  4. ঘ) 256
ব্যাখ্যা

Given, the diagonal of a square measures, a√2 = 16√2 cm
So, side of the square is = 16 cm
Area of the square = 162 = 256 cm2

৫২.
If logx9/16 = -1/2 the value of the base is –
  1. ক) 16/9
  2. খ) 9/16
  3. গ) 256/81
  4. ঘ) 81/256
ব্যাখ্যা

Given, logx9/16 = -1/2
x-1/2 = 9/16
Or, x-1 = 81/256
Or, x = 256/81

৫৩.
If cos A + cos2A = 1, then the value of the expression (cos2A + cosA) is –
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
Given, cos A + cos2A = 1
Or, cos2A + cosA = 1
৫৪.
The difference in taka between simple and compound interest at 5% annually on a sum of Tk. 5000 after 2 years is –
  1. ক) 12.5
  2. খ) 25
  3. গ) 50
  4. ঘ) 500
ব্যাখ্যা

SI = 500 × 2 × 5/100 = 500
CI = 5000(1 + 5/100)2 – 5000= 512.5
Difference = 512.5 - 500 = 12.5

৫৫.
For y = - 2x - 8, what is the least value of x for which is less than 9?
  1. ক) -9
  2. খ) -8
  3. গ) -7
  4. ঘ) -6
ব্যাখ্যা

Let, - 2x – 8 < 9
Or, - 2x < 17
Or, x > -8.5
So, the required value is -8

৫৬.
A group of 7 members having a majority of boys is to be formed out of 7 boys and 4 girls. The number of ways the group can be formed is -
  1. ক) 80
  2. খ) 100
  3. গ) 90
  4. ঘ) 110
অনির্ধারিত
ব্যাখ্যা

The number of ways the group can be formed is = 7C4 × 4C3 + 7C5 × 4C2 + 7C6 × 4C1 
                                                                         = 140 + 126 + 28 = 294 

৫৭.
The film Let There Be Light is directed by –
  1. ক) Zahir Raihan
  2. খ) Tanvir Mokammel
  3. গ) Alamgir Kabir
  4. ঘ) Tareque Masud
ব্যাখ্যা

- Let There Be Light ছবিটি পরিচালনা করেন জহির রায়হান।
জহির রায়হান পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- Stop Genocide
- জীবন থেকে নেওয়া
- কখনও আসেনি
- কাজল
- কাঁচের দেয়াল
- বেহুলা
- আনোয়ারা
- সঙ্গম
- বাহানা প্রভৃতি।
(সূত্র: বাংলাপিডিয়া)

৫৮.
Cash Flow Statement is prepared from –
  1. ক) profit and loss account
  2. খ) additional information
  3. গ) balance sheet
  4. ঘ) all of the above
ব্যাখ্যা

A cash flow statement is a financial statement that summarizes the amount of cash and cash equivalents entering and leaving a company.
The cash flow statement measures how well a company manages its cash position, meaning how well the company generates cash to pay its debt obligations and fund its operating expenses.
The cash flow statement complements the balance sheet and income statement and is a mandatory part of a company's financial reports.
The main components of the cash flow statement are cash from operating activities, cash from investing activities, and cash from financing activities.
A cash flow statement is a valuable measure of strength, profitability, and the long-term future outlook for a company.
The cash flow statement is intended to provide information on a firm’s liquidity and solvency, improve the comparability of different firms’ operating performance, and to indicate the amount, timing, and probability of future cash flows.

৫৯.
Community Bank Bangladesh Ltd Is a concern of -
  1. ক) RAB
  2. খ) Police
  3. গ) Ansar-VDP
  4. ঘ) BGB
ব্যাখ্যা
Community Bank Bangladesh Limited, a concern of Bangladesh Police Kallyan Trust, has been established with a vision to serve communities with the tailor made secured solutions abiding by the highest level of corporate governance.
Source: Community Bank Bangladesh Limited
৬০.
The Permanent Representative of Bangladesh to the UN is –
  1. ক) Mashree Binte Shams
  2. খ) Saida Muna Tasneem
  3. গ) Rabab Fatima
  4. ঘ) Ismat Jahan
ব্যাখ্যা

• জাতিসংঘে বাংলাদেশের বর্তমান (২য় নারী) স্থায়ী প্রতিনিধি- রাবাব ফাতিমা।
• জাতিসংঘে বাংলাদেশের ১ম নারী স্থায়ী প্রতিনিধি ছিলেন ইসমাত জাহান।
উৎসঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

৬১.
‘Dr. Kalam Smriti International Excellence Award 2019’ has been received by –
  1. ক) Narendra Modi
  2. খ) Sheikh Hasina
  3. গ) Amartya Sen
  4. ঘ) Shirin Sharmin Chaudhury
ব্যাখ্যা
Prime Minister Sheikh Hasina has received the Dr Kalam Smriti International Excellence Award-2019, introduced in the memory of eminent scientist and former Indian President Dr APJ Abdul Kalam.
Source: thefinancialexpress.com.bd
৬২.
The national helpline for emergency health services-
  1. ক) 16263
  2. খ) 16123
  3. গ) 999
  4. ঘ) 333
ব্যাখ্যা

স্বাস্থ্য বাতায়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত একটি সেবা।
এই স্বাস্থ্য বাতায়নের হেল্পলাইন ১৬২৬৩ এ কল করে আপনার স্বাস্থ্য সংক্রান্ত যেকোন বিষয়ে সরাসরি ডাক্তারদের পরামর্শ নিতে পারবেন।
এই হেল্পলাইন দিনরাত ২৪ ঘণ্টা আপনার সেবায় নিয়োজিত।
Source: www.dghs.gov.bd

৬৩.
___ is declared the best men’s player at the Best FIFA Football Awards 2020’-
  1. ক) Cristiano Ronaldo
  2. খ) Robert Lewandowski
  3. গ) Lionel Messi
  4. ঘ) Neymar
ব্যাখ্যা

Fifa Best player 2020:
Best Fifa Women's Player - Lucy Bronze
Best Fifa Men's Player - Robert Lewandowski

Source: BBC

৬৪.
The first online news agency of Bangladesh is –
  1. ক) BDNews24.com
  2. খ) Focus Bangla
  3. গ) Bangladesh news service
  4. ঘ) News Network
ব্যাখ্যা
Bangladesh Sangbad Sangstha BSS came into being as the national news agency through a government order in January 1972.
The first online news agency of Bangladesh is BDNews24.com.
৬৫.
In a career development focus, information about Individual interests and preferences is a part of –
  1. ক) training and development
  2. খ) performance appraisal
  3. গ) human resource planning
  4. ঘ) recruiting and placement
ব্যাখ্যা

Human resource planning (HRP) is the continuous process of systematic planning ahead to achieve optimum use of an organization's most valuable asset—quality employees.
Human resources planning ensures the best fit between employees and jobs while avoiding manpower shortages or surpluses.
There are four key steps to the HRP process.
- They include analyzing present labor supply,
- forecasting labor demand,
- balancing projected labor demand with supply, and
- supporting organizational goals.

৬৬.
The former name of Bangabhaban was -
  1. ক) Chameli House
  2. খ) Governor House
  3. গ) Burdwan House
  4. ঘ) Chancery House
ব্যাখ্যা
Bangabhaban, official residence of the President of Bangladesh. It was originally the temporary official residence of the British Viceroy of India, and later, of the Governor of East Bengal, and was known as Governor House.
Source: Banglapedia
৬৭.
Which of the following is not a mobile banking service operating in Bangladesh?
  1. ক) Rocket
  2. খ) U Cash
  3. গ) Q-cash
  4. ঘ) Bkash
ব্যাখ্যা
Rocket is a DBBL venture, Bkash is a sister concern of Brac bank and U cash is a part of the UCB bank.
৬৮.
Along with Paul R. Milgrom ____ has been honoured with the Nobel Prize in Economics 2020.
  1. ক) Oliver Hart
  2. খ) Robert B. Wilson
  3. গ) Michael Kremer
  4. ঘ) Paul Romer
ব্যাখ্যা

The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2020 is awarded to Paul R. Milgrom and Robert B. Wilson “for improvements to auction theory and inventions of new auction formats”

Source: nobelprize.org

N.B: We've updated the info based on the main question.

৬৯.
E-KYC is a/an
  1. ক) Banking Service
  2. খ) Health Service
  3. গ) Legal Service
  4. ঘ) Insurance Service
ব্যাখ্যা
eKYC is a Banking Service.
eKYC is the expression used to describe the digitalization and electronic and online conception of KYC processes.

KYC is the abbreviation of Know Your Customer.
Financial institutions such as banks and Non-Banking Finance Companies have mandated KYC regulations before providing any financial service to customers.
KYC is done with the purpose of establishing the identity and verifying the credentials of any customer.
The eKYC process, often called paperless KYC, is the process of electronically verifying the credentials of a customer.
৭০.
_______ is a monetary policy instrument.
  1. ক) tax
  2. খ) open market operation
  3. গ) savings
  4. ঘ) fiscal deficit
ব্যাখ্যা
Open-market operation, a monetary policy instrument, any of the purchases and sales of government securities and sometimes commercial paper by the central banking authority for the purpose of regulating the money supply and credit conditions on a continuous basis.
Open-market operations can also be used to stabilize the prices of government securities, an aim that conflicts at times with the credit policies of the central bank.
The Federal Reserve’s three instruments of monetary policy are open market operations, the discount rate and reserve requirements.
Open market operations involve the buying and selling of government securities.
Source: Britannica and federalreserveeducation
৭১.
This year, 22 Srabon 1428 will be the ____ death anniversary of Rabindranath Tagore.
  1. ক) 75th
  2. খ) 80th
  3. গ) 78th
  4. ঘ) 81th
ব্যাখ্যা

২২ শ্রাবণ
বাংলা সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি খসে পড়েছিল এ দিনেই। বর্ষার এমনই দিনে ৮০ বছর আগে ১৯৪১ সালের ৬ আগস্ট, বাংলা ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বাংলা সাহিত্য ও কাব্যগীতির শ্রেষ্ঠ রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর পরলোকগমন করেন।

৭২.
_____ is a popular database management software.
  1. ক) MS-Access
  2. খ) MS-Outlook
  3. গ) MS-InfoPath
  4. ঘ) MS-Groove
ব্যাখ্যা
MS-Access is a popular database management software. It is a service provided by Microsoft corporation.
Oracle. MYSQL these are the most popular database management software.
৭৩.
Find the odd one out.
  1. ক) ORACLE
  2. খ) C++
  3. গ) SYBASE
  4. ঘ) INFORMIX
ব্যাখ্যা
ORACLE, SYBASE, INFORMIX these are database management software.
C++ is a programming language.
৭৪.
The primary requisite of a good computer programmer is –
  1. ক) mathematical mind
  2. খ) scientific knowledge
  3. গ) hardware skill
  4. ঘ) logical mind
ব্যাখ্যা
Logical mind is very necessary for a good computer programmer. Mathematical mind is necessary but logical mind is most.
৭৫.
The ROM is composed of –
  1. ক) magnetic cores
  2. খ) microprocessors
  3. গ) photoelectric cells
  4. ঘ) liquid disks
ব্যাখ্যা
ROM is composed of Micro-processors.
Read-only memory (ROM) is a type of storage medium that permanently stores data on personal computers (PCs) and other electronic devices. It contains the programming needed to start a PC, which is essential for boot-up; it performs major input/output tasks and holds programs or software instructions.
৭৬.
_____ is considered to be The Father of Artificial Intelligence.
  1. ক) George Boole
  2. খ) John McCarthy
  3. গ) Alan Turing
  4. ঘ) Allen Newell
ব্যাখ্যা

মানুষ যেভাবে চিন্তাভাবনা করে, কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তাভাবনা করার সক্ষমতার রূপদানকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence বলে।
কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ এলান টুরিং।
১৯৫০ সালে তার আবিষ্কৃত 'টুরিং টেস্ট' কৃত্রিম বুদ্ধিমত্তার ধারনার ভিত্তি প্রস্তর স্থাপন করে।

- তবে অনেক জায়গায় জন ম্যাকার্থিকেও কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়। 

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি 

৭৭.
___ is the study of recording, storing and analyzing computer data.
  1. ক) Database
  2. খ) Big data
  3. গ) Data Science
  4. ঘ) Biostatistics
ব্যাখ্যা
Data Science is the study of recording, storing and analyzing computer data.
The simplest definition of data science is the extraction of actionable insights from raw data.
৭৮.
In MS-Word, the shortcut key Ctrl+Shift+E is used for -
  1. ক) track changing
  2. খ) mail merge
  3. গ) table drawing
  4. ঘ) hyper linking
৭৯.
_____ is a dedicated site for professionals.
  1. ক) Wikipedia
  2. খ) Facebook
  3. গ) Instagram
  4. ঘ) Linkedin
ব্যাখ্যা

LinkedIn সবার কাছেই সুপরিচিত একটি নাম। পেশাদারদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কমিউনিটি হচ্ছে এই লিংকডইন।
পেশাজীবীদের কাছে কাজের এক সামাজিক যোগাযোগের মাধ্যম হলো লিংকডইন।
বর্তমানে করপোরেট জগতে নিয়োগকর্তারা চাকরিপ্রার্থীর যোগ্যতা যাচাইয়ে লিংকডইনের সহায়তা নেন। কারণ একজন কর্মীর সব কটি পেশাগত দক্ষতা সম্পর্কে জানতে লিংকডইনের বিকল্প নেই। চাকরি বদলানো বা নতুন চাকরি পেতেও সহায়ক এই ওয়েবসাইট।
শুধু পেশাজীবীদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে সামাজিক যোগাযোগের এই সাইটটি।
সোর্সঃ প্রথম আলো এবং linkedin.com

৮০.
‘Cyber Plagiarism’ is a major threat for-
  1. ক) intellectual property
  2. খ) online banking
  3. গ) social security
  4. ঘ) child safety
ব্যাখ্যা

Cyber-plagiarism can be defined as ''a type of academic dishonesty that consists of reusing whole electronic documents, or parts of them, composed by another author without proper acknowledgment of the original source''
These days the plagiarism problem is common in all the fields. It is main threat for professionals like poetry writers, content writers, and literature writers.